বিশ্বের প্রধান অস্থিরতা সৃষ্টিকারী আমেরিকাই : চীনা পররাষ্ট্রমন্ত্রী – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

বিশ্বের প্রধান অস্থিরতা সৃষ্টিকারী আমেরিকাই : চীনা পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
12/08/2023
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

আমেরিকাকে বিশ্বের প্রধান অস্থিরতা সৃষ্টিকারী আখ্যা দিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, ওয়াশিংটনের বিভিন্ন পদক্ষেপ দিবালোকের মতো স্পষ্ট করে দিয়েছে যে, আমেরিকা বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎসে পরিণত হয়েছে।

শুক্রবার সিঙ্গাপুর সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী লি হাসিয়েন লুনের সঙ্গে এক বৈঠকে ওয়াং ই এই মন্তব্য করেন।

তিনি চীনের হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী নেতাদের প্রতি ওয়াশিংটনের সমর্থনের তীব্র নিন্দা জানান।

ওয়াং ই বলেন, চীনের রেড লাইন অতিক্রম করে মার্কিন সরকার তাইওয়ানের স্বাধীনতাকামী নেতাদের প্রতি সমর্থন জানাচ্ছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের নীতি বিশ্বব্যাপী ওয়াশিংটনের গ্রহণযোগ্যতা নষ্ট করবে এবং প্রমাণিত হবে যে, আমেরিকা বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎসে পরিণত হয়েছে।

ওয়াং ই বলেন, চীনের উন্নতি কিছুতেই সহ্য করতে পারছে না আমেরিকা। অথচ বাস্তবতা হচ্ছে, বিশ্বের সকল দেশ বিশেষ করে প্রতিবেশী দেশগুলো চীনের উন্নতি থেকে ব্যাপক মাত্রায় উপকৃত হচ্ছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা বিশ্বে নিজের একমেরুকেন্দ্রিক আধিপত্য ধরে রাখার লক্ষ্যে চীনসহ উদীয়মান অর্থনীতির দেশগুলোর উন্নতি সহ্য করতে পারছে না।

চীনের প্রযুক্তি খাতে আমেরিকার বিনিয়োগের বিরুদ্ধে ওয়াশিংটন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার একদিন পর ওয়াং ই এ বক্তব্য দিলেন।

ওই নিষেধাজ্ঞা আরোপের ফলে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের দূরত্ব আরও বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস ওই নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করে বলেছে, এর ফলে চীনা ও আমেরিকান কোম্পানি এবং তাদের পুঁজি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, ভয়েস অব আমেরিকা

ট্যাগ : আমেরিকাচীনবিশ্ব সংবাদবিশ্ববার্তাসিঙ্গাপুর
শেয়ার করুনশেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

হৃদরোগ শনাক্তের কিট আবিষ্কার করল ইরান!

পরের পোস্ট

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিচার করবে নাইজার জান্তা

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation