ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিচার করবে নাইজার জান্তা – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বিচার করবে নাইজার জান্তা

আন্তর্জাতিক ডেস্ক
14/08/2023
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

গত ২৬ জুলাই আফ্রিকার দেশ নাইজারে রক্তপাতহীন এক অভ্যুত্থান ঘটে। এতে দেশটির গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ক্ষমতাচ্যুত করে দেশটির সামরিক বাহিনী। একই সঙ্গে তারা দেশটির ক্ষমতা দখল করে নেয়।

এবার ক্ষমতাচ্যুত সেই প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে ‘উচ্চ রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে বিচারের মুখোমুখি করার ঘোষণা দিল দেশটির সামরিক জান্তা।

রবিবার গভীর রাতে নাইজারের সামরিক জান্তার পক্ষ থেকে এ-সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়।

এ ছাড়া নাইজারের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য পশ্চিম আফ্রিকার নেতাদের নিন্দা করেছে দেশটির সামরিক জান্তা।

সামরিক অভ্যুত্থানের প্রতিক্রিয়ায় নাইজারের ওপর নিষেধাজ্ঞা দেয় পশ্চিম আফ্রিকার দেশগুলোর জোট ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইকোওয়াস)।

বাজোমকে ক্ষমতাচ্যুত করার সঙ্গে জড়িত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে বলপ্রয়োগের বিষয়টিও ইকোওয়াস উড়িয়ে দেয়নি।

নাইজারে সাংবিধানিক শৃঙ্খলা পুনরুদ্ধারে যত দ্রুত সম্ভব ‘স্ট্যান্ডবাই’ বাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে পশ্চিম আফ্রিকার দেশগুলোর এই জোট। তবে তারা সংকটের একটি কূটনৈতিক সমাধান খুঁজতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানিয়েছে।

উৎস : ফ্রান্স২৪
ট্যাগ : নাইজারবিশ্ব সংবাদবিশ্ববার্তাসেনাবাহিনী
শেয়ার করুন1শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

বিশ্বের প্রধান অস্থিরতা সৃষ্টিকারী আমেরিকাই : চীনা পররাষ্ট্রমন্ত্রী

পরের পোস্ট

আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation