ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ । WB – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ । WB

বিশ্ববার্তা ডেস্ক
20/10/2022
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান পার্লামেন্ট ভেঙে দিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়েছেন। রাষ্ট্রপতি আরিফ আলভি এর আলোকে পার্লামেন্ট ভেঙে দিলে দেশটিতে নতুন নির্বাচন হবে।

এর আগে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম সুরি প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবকে অসাংবিধানিক হিসেবে আখ্যায়িত করেন।

‘ইমরানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব অসাংবিধানিক’ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবটিকে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন পার্লামেন্টের ডেপুটি স্পিকার কাসিম সুরি।

আজ বিরোধীদলগুলোর আনা অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হওয়ার কথা। কিন্তু অধিবেশন শুরুর পরপরই ডেপুটি স্পিকার ঘোষণা করেন বিরোধী জোট যে অনাস্থা প্রস্তাবটি এনেছে তা সংবিধানের অনুচ্ছেদ ৫-এর লঙ্ঘন। প্রধানমন্ত্রী ইমরান খান এখনো উপস্থিত হননি। স্পিকার কাসিম সুরিও অধিবেশনে যোগ দেননি। তবে তারা উপস্থিত হবেন বলে ধারণা করা হচ্ছে।

পাঞ্জাবের গভর্নর চৌধুরী সারওয়ারকে অপসারণ পাকিস্তানের কেন্দ্রীয় সরকার শুক্রবার পাঞ্জাবের গভর্নর চৌধুরী মোহাম্মদ সারওয়ারকে তার পদ থেকে সরিয়ে দিয়েছে বলে জানিয়েছেন দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী।

দেশটির জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটির গুরুত্বপূর্ণ অধিবেশন শুরু এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদারের পদত্যাগের পরে নতুন নেতা নির্বাচনে পাঞ্জাব আঞ্চলিক পরিষদের বৈঠকের কয়েক ঘণ্টা আগে এ ঘোষণা এলো।

কেন্দ্রীয় সরকার কী কারণে তাকে অপসারণ করেছে তা স্পষ্ট নয়। তথ্যমন্ত্রী তার টুইটার অ্যাকাউন্টে এ ঘোষণা দেন। তবে তিনি এর কোনো কারণ উল্লেখ করেননি। ফাওয়াদ চৌধুরী বলেন, ‘সংবিধান অনুযায়ী ডেপুটি স্পিকার পাঞ্জাব পরিষদের ভারপ্রাপ্ত গভর্নর হবেন।’

ব্রিটিশ পার্লামেন্টের সাবেক সদস্য চৌধুরী সারওয়ার ২০১৩ সালে গ্লাসগোতে তার দায়িত্ব ছেড়ে দিয়ে পাকিস্তানে আসেন এবং পিএমএল-এন-এ যোগ দেন। ২০১৩ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জয়ী হলে তাকে পাঞ্জাবের গভর্নর করা হয়েছিল।

পরে ২০১৫ সালের জানুয়ারিতে পাঞ্জাবের গভর্নর পদে ইস্তফা দিয়ে ইমরান খানের দল পিটিআই-এ যোগ দেন তিনি। পিটিআই ক্ষমতায় এলে ২০১৮ সালের সেপ্টেম্বরে তিনি দ্বিতীয় মেয়াদের জন্য গভর্নর হিসেবে শপথ নেন।

উৎস : ডন
ট্যাগ : বিশ্ববার্তা
শেয়ার করুন2শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

দেশের আকাশে রমজানের চাঁদ, কাল থেকে রোজা । WB

পরের পোস্ট

কেন মেয়াদ পূরণ করতে পারেননি পাকিস্তানের ২২ প্রধানমন্ত্রীর কেউই? । WB

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation