চাকরির বয়সসীমা ৩৫ দাবিতে শাহবাগ অবরোধ – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

চাকরির বয়সসীমা ৩৫ দাবিতে শাহবাগ অবরোধ

বিশ্ববার্তা ডেস্ক
10/06/2023
ক্যাটাগরি চাকুরী বার্তা
ফটোকার্ড টি শেয়ার করুন

চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ফের আন্দোলন করছে চাকরিপ্রত্যাশীরা। তাদের অভিযোগ, সরকার বারবার আশ্বাস দিলেও সেই দাবি পুরণ করছে না। এমনকি নির্বাচনের আগে এধরণের কথা রাখার আশ্বাস দিলেও ঘোষণা করছে না।

শনিবার (১০ জুন) দুপুর ১টার দিকে হঠাৎ করে রাজধানীর শাহবাগে আন্দোলন শুরু করে চাকরিপ্রত্যাশীরা।

এক পর্যায়ে শাহবাগ দিয়ে সবধরণের গাড়ি চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। দুপুর ২টা ৩০ পর্যন্ত দেখা গেছে, শাহবাগ দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় ও অনার্স কলেজগুলোতে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করতে ২৭ থেকে ২৮ বছর লেগে যায়। আবার কোথাও কোথাও ২৮-২৯ বছর লেগে যায়। পড়াশুনা শেষ করে চাকরির প্রস্তুতি না নিতেই বয়স শেষ হয়ে যাচ্ছে বেশিরভাগ শিক্ষার্থীর। যেহেতু এই দেশের শিক্ষাঙ্গন থেকে সেশন জট কমাতে পারেনি সরকার তাই চাকরিতে প্রবেশে বয়সসীমা বাড়ানোর দাবি অনেক দিন থেকে করে আসা হচ্ছে। সময়ের প্রয়োজনে চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫ বছর করার সময় হয়েছে। সরকার এইসব চাকরি প্রত্যাশীদের বয়সসীমা বাড়িয়ে দিক আমরা আন্দোলন থেকে সরে দাঁড়াব।

এদিকে চাকরিপ্রত্যাশীদের আন্দোলন ঘিরে পুলিশ মোতায়েন রয়েছে। ডিএমপির রমনা জোনের অতিরিক্ত উপ কমিশনার হারুন অর রশীদ সারাবাংলাকে বলেন, ‘পাশেই জামায়াতের একটি প্রোগ্রাম চলছে। আমরা শিক্ষার্থীদের বলেছি, তারা দ্রুত যেন সড়ক ছেড়ে দেয়। শিক্ষার্থীরা পুলিশকে বলেছে, তারা কিছুক্ষণ বিক্ষোভ করে সড়ক ছেড়ে দেবে।’

গত কয়েক বছর ধরে চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে এক দল শিক্ষার্থী আন্দোলন করে আসছে। এ নিয়ে শাহবাগে বেশ কয়েকবার পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। অনেকে গ্রেফতার হয়ে কারাবাস করেছেন।

উৎস : সারাবাংলা
ট্যাগ : চাকরিবাংলাদেশবিক্ষোভ ও সমাবেশবিশ্ববার্তাসদ্যপ্রাপ্ত সংবাদ
শেয়ার করুন12শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

রাশিয়ায় ইরানি ড্রোন তৈরির কারখানা, ভীষণ চিন্তায় আমেরিকা!

পরের পোস্ট

এখন থেকে এনআইডির দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

সম্পর্কিত পোষ্ট

পে স্কেল
চাকুরী বার্তা

পে স্কেল : সর্বনিম্ন বেতন এবং গ্রেড পুনর্বিন্যাসের সুখবর আসছে

01/12/2025
কৃষি ব্যাংক
চাকুরী বার্তা

কৃষি ব্যাংকে ১২৮৯ জনের নিয়োগ বিজ্ঞপ্তি

02/11/2025
চাকরিজীবী নারীরা ব্যাগে যা রাখতে পারেন
চাকুরী বার্তা

চাকরিজীবী নারীরা ব্যাগে যা রাখতে পারেন

23/02/2025
জনপ্রশাসন মন্ত্রণালয়
চাকুরী বার্তা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে ৫৩০ জনের চাকরির সুযোগ

30/11/2024
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation