প্রধানমন্ত্রীর পদ শেষ পর্যন্ত ধরে রাখতে পারবেন বরিস জনসন? । WB – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

প্রধানমন্ত্রীর পদ শেষ পর্যন্ত ধরে রাখতে পারবেন বরিস জনসন? । WB

আন্তর্জাতিক ডেস্ক
20/10/2022
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

ফের টালমাটাল যুক্তরাজ্যের মন্ত্রিপরিষদ। এবার দুই সিনিয়র মন্ত্রীর পদত্যাগের পর এই অবস্থার সৃষ্টি হয়েছে। ভীষণ চাপে পড়েছেন বরিস জনসন। এবার নিজ দল থেকেই তার পদত্যাগের দাবি উঠেছে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ ধরে রাখতে পারবেন তো?

জানা গেছে, যুক্তরাজ্যের দুই সিনিয়র মন্ত্রী পদত্যাগ করেছেন। তারা হলেন- অর্থমন্ত্রী ঋষি সুনাক ও স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ। স্থানীয় সময় মঙ্গলবার তারা পদত্যাগপত্র জমা দেন।

প্রভাবশালী দুই মন্ত্রীর পদত্যাগে ভীষণ চাপে পড়েছে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল–জাজিরার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এর আগে করোনাভাইরাসের বিধি লঙ্ঘন করে একাধিক পার্টি আয়োজন করে সমালোচিত হয়েছিলেন। এজন্য পার্লামেন্টে দাঁড়িয়ে ক্ষমাও চেয়েছিলেন তিনি। তবে বিষয়টি নিয়ে তিনি পদত্যাগের চাপে ছিলেন। যদিও সে যাত্রায় পার্লামেন্টে তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে উতরে যান জনসন।

কিন্তু চাপ শেষ হয়নি। সরকার পরিচালনায় জনসনের সক্ষমতা নিয়ে নিজ দল ও দলের বাইরে ব্যাপক সমালোচিত তিনি। সম্প্রতি নতুন করে কেলেঙ্কারিতে জড়িয়েছেন জনসন। কনজারভেটিভ দলের এমপি ক্রিস পিঞ্চারের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ রয়েছে। বিষয়টি সম্পর্কে আগে থেকেই জানতেন বরিস জনসন। তারপরও তাকে সরকারের ডেপুটি চিফ হুইপ করেন প্রধানমন্ত্রী জনসন।

এ ঘটনা প্রকাশ্যে আসতেই আবারও ক্ষমা চান বরিস জনসন। এরপরই এবার নিজ দল থেকেই তার পদত্যাগের দাবি ওঠে। এটা নিয়ে ভীষণ চাপে রয়েছেন তিনি। এর মধ্যেই সরকারের দুই প্রভাবশালী মন্ত্রীর পদত্যাগে তার প্রধানমন্ত্রীর পদ রক্ষার চাপ আরও বাড়িয়ে দিল। সূত্র: বিবিসি, আল-জাজিরা

ট্যাগ : বিশ্ব সংবাদবিশ্ববার্তাযুক্তরাজ্য
শেয়ার করুন1শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৪৭ থেকে ৫৫ টাকা নির্ধারণ । WB

পরের পোস্ট

কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধানের উপায় । WB

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation