পুনরায় সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত আরব লীগের – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

পুনরায় সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত আরব লীগের

আন্তর্জাতিক ডেস্ক
08/05/2023
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে ২০১১ সালে বিক্ষোভ এবং রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর সিরিয়ার আরব লীগের সদস্যপদ স্থগিত করা হয়। ওই সময় আরব লীগের ২২ সদস্য সিরিয়াকে নিষিদ্ধ করে।

রবিবার আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সর্বসম্মতিক্রমে সিরিয়াকে লীগে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ার সরকারি প্রতিনিধিরা আরব লীগের বৈঠকে অংশ নিতে পারবেন।

মিত্র সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফেরত দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছে রাশিয়া। বৈশ্বিক পরিসরে আরবদেশগুলোর এটা স্বাধীন নীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের সিদ্ধান্ত দেখিয়েছে, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতে তারা নিজেদের মধ্যে সমন্বয় শক্তিশালী করতে উচ্চাকাঙ্ক্ষী। বৈশ্বিক পরিসরে ভবিষ্যতে নিজেদের মৌলিক স্বার্থ ধরে রাখতে তারা আগ্রহী এই সিদ্ধান্ত সেটার প্রকাশ।’

আরব লীগের মহাসচিব আহমেদ আবদুল ঘেইত বলেন, রবিবার থেকেই আরব লিগের পূর্ণ সদস্য হয়ে গেছে সিরিয়া। আজ সোমবার থেকেই তাদের আসন রাখার অধিকার রয়েছে। আরব লীগের সম্মেলনের আয়োজক সৌদি আরবের পক্ষ থেকে তাদের আমন্ত্রণ পাঠানো হয়েছে। যদি আসাদ আসতে ইচ্ছা করেন, তবে তিনি এতে যোগ দিতে পারবেন।

খবরে বলা হয়েছে, আরবের অনেক দেশ ধীরে ধীরে আসাদকে মেনে নিতে শুরু করেছে। কারণ, তিনি ধীরে ধীরে বিদ্রোহীদের কাছে হারানো এলাকা ফিরে পেতে শুরু করেছেন। এ জন্য তিনি ইরান ও রাশিয়ার সমর্থন পাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাত ২০১৮ সালে সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করে। আরব লীগে সিরিয়াকে ফেরাতে দেশটি নেতৃত্ব দিয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। আসাদ সরকারের পক্ষ থেকে আরব দেশগুলোর কাছে পৌঁছানোর একটি সুযোগ তৈরি হয়। গত মার্চ মাসে সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নিলে সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথে গতি আসে।

গত মার্চে সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, রিয়াদ ও দামেস্ক দূতাবাস চালু করার বিষয়ে আলোচনা করছে। গত এপ্রিলে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান দামেস্ক সফর করেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ সৌদি আরবসহ আরব দেশগুলো সফর করে কূটনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টা চালান। গত সোমবার তিনি আম্মানে জর্ডান, সৌদি, ইরাক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে চলমান সংঘাত বন্ধ নিয়ে আলোচনা করেন।

সূত্র: আল আরাবিয়া

ট্যাগ : আরব লীগবিশ্ব সংবাদবিশ্ববার্তাসদ্যপ্রাপ্ত সংবাদসিরিয়া
শেয়ার করুন53শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

বস্ত্র অধিদপ্তরে চাকরির সুযোগ

পরের পোস্ট

জাতিসংঘ আবাসিক সমন্বয়কের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation