জিএম কাদের ও চুন্নুকে বহিষ্কার করলেন রওশন এরশাদ – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

জিএম কাদের ও চুন্নুকে বহিষ্কার করলেন রওশন এরশাদ

বিশ্ববার্তা ডেস্ক
28/01/2024
ক্যাটাগরি বাংলাদেশ
ফটোকার্ড টি শেয়ার করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুকে পদ অব্যাহতি প্রদান করেছেন দলটির কো-চেয়ারম্যান ও প্রধান পৃষ্টপোষক বেগম রওশন এরশাদ। সেই সঙ্গে বেগম রওশন এরশাদ নিজেকে চেয়ারম্যান এবং কাজী মামুনুর রশীদকে মহাসচিব ঘোষণা করেছেন।

রোববার (২৮ জানুয়ারি) জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এবং প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য নেতৃত্ব ও ভুল সিদ্ধান্তের কারণে অভিভাবকহীন হয়েছে জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা। জাতীয় পার্টিতে এখন ক্রান্তিকাল বিরাজ করছে। দলের প্রধান পৃষ্ঠপোষক ও কো- চেয়ারম্যান হওয়ায় আমি বেগম রওশন এরশাদ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি।

এর আগে সকাল ১১টায় জি এম কাদেরের বিরোধীদের নিয়ে এক মতবিনিময় সভা শুরু হয়। জাপা থেকে অব্যাহতিপ্রাপ্ত প্রেসিডিয়ামের সদস্য ও মহানগর উত্তরের আহবায়ক সফিকুল ইসলাম সেন্টুসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন বৈঠকে।

গত ২৫ জানুয়ারি প্রেস ক্লাবে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে অনাস্থা জানিয়ে ও কয়েকজন কেন্দ্রীয় নেতাকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে দলটির ঢাকা মহানগর উত্তরের আটটি থানার ৬৬৮জন নেতা-কর্মী পদত্যাগ করেন।

নেতা-কর্মীদের স্বেচ্ছায় পদত্যাগ করাকে চরম সংকট বলে মানছেন রওশন এরশাদ।

এ অবস্থায় এ সংকট নিরসনে পার্টির নেতা কর্মীদের অনুরোধে এবং গঠনতন্ত্রের ২০/১ ধারায় বর্ণিত ক্ষমতাবলে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব থেকে জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করলাম। সেই সঙ্গে নেতাকর্মীদের অনুরোধে আমি পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলাম। পরবর্তী সম্মেলন না হওয়া পর্যন্ত কাজী মো. মামুনর রশিদকে মহাসচিবের দায়িত্ব প্রদান করলাম বলে চিঠিতে উল্লেখ করেন রওশন এরশাদ।

ট্যাগ : জাতীয় পার্টিনির্বাচনবাংলাদেশবিশ্ববার্তা
শেয়ার করুনশেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

গাজা যুদ্ধের ১১৪ দিন পরেও ৮০ শতাংশ টানেল অক্ষত: ওয়াল স্ট্রিট জার্নাল

পরের পোস্ট

নির্বাচনে নিষিদ্ধ হতে পারে ইমরান খানের দল পিটিআই

সম্পর্কিত পোষ্ট

দেশে প্রত্যাবর্তনের পর খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত করলেন খোমেনী ইহসান
বাংলাদেশ

দেশে প্রত্যাবর্তনের পর খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত করলেন খোমেনী ইহসান

26/01/2026
তারেক রহমান
বাংলাদেশ

মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধারাও দেশের সার্বভৌমত্ব রক্ষক: তারেক রহমান

18/01/2026
বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর ৭২ কূটনীতিকের
বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর ৭২ কূটনীতিকের

12/01/2026
পূর্ণাঙ্গ নেতৃত্বে তারেক রহমান, বিএনপির নতুন যুগের সূচনা
বাংলাদেশ

পূর্ণাঙ্গ নেতৃত্বে তারেক রহমান, বিএনপির নতুন যুগের সূচনা

11/01/2026
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation