বক্স অফিসে ধুকছে ‘লাল সিং চাড্ডা, প্রচারেও লাভ হল না! । WB – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

বক্স অফিসে ধুকছে ‘লাল সিং চাড্ডা, প্রচারেও লাভ হল না! । WB

মনোরঞ্জন ডেস্ক
03/10/2022
ক্যাটাগরি বিনোদন
ফটোকার্ড টি শেয়ার করুন

চার বছর পর পর্দায় ফিরেছেন আমির। ‘ফরেস্ট গাম্প’-এর মতো কালজয়ী ছবিকে পর্দায় নিয়ে এসেছেন নিজের আঙ্গিকে। কোনও ত্রুটি রাখেননি ‘লাল সিং চাড্ডা’র প্রচারেও।

মহামারীর ধাক্কা সামলে অবশেষে পর্দায় এসেছে ‘লাল সিং চাড্ডা’। বৃহস্পতিবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক। শুরু থেকেই অস্কারজয়ী হলিউড ছবির এই পুনর্নির্মাণ ঘিরে চলেছে নানা বিতর্ক। উঠেছে বয়কটের ডাক। এসব কিছু সামলে প্রথম দিন কেমন ব্যবসা করল ছবিটি?

শুরুতেই বক্স অফিসে ছক্কা হাঁকাতে ব্যর্থ আমির খান এবং কারিনা কাপুর অভিনীত ‘লাল সিং চাড্ডা’। তবে বৃহস্পতিবার দুপুরের পর থেকে টিকিট বেশি বিক্রি হয়। মনে করা হচ্ছে, আগামী পাঁচ দিনে সিটি শহরগুলোতে ভালো ব্যবসা করবে ছবিটি। মুক্তির দিন সব মিলিয়ে ১০-১১ কোটি রুপি এসেছে ছবির ভাঁড়ারে।

জানা গেছে, পিভিআর, আইনক্স এবং সিনেপলিসের মতো তিনটি চেন থেকে ৬.২৫ কোটি রুপির মতো এসেছে ছবির ভাঁড়ারে। বাকি পাঁচ কোটি মতো এসেছে দেশের অন্যান্য প্রেক্ষাগৃহগুলো থেকে। এই অবস্থায় ‘লাল সিং চাড্ডা’ আদৌ ১০০ কোটি ছুঁতে পারবে কি না, তা নিয়েও প্রশ্ন থেকে যাচ্ছে।

আমিরের ছবির সঙ্গেই মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’। এই ছবির অবস্থাও বক্স অফিসে বিশেষ ভালো নয়। প্রথম দিন মাত্র ৭.৫০ কোটি থেকে ৮.৫০ কোটি রুপির ব্যবসা করেছে আনন্দ এল রাই পরিচালিত এই ছবি।

‘পুষ্পা’, ‘কেজিএফ’, ‘আরআরআর’-এর মতো দক্ষিণী ছবিগুলোর ভিড়ে খানিক কোণঠাসা হয়ে পড়েছিল বলিউড। বড় বাজেটের একাধিক হিন্দি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। ‘ভুল ভুলাইয়া ২’  যদিও ব্যতিক্রম। কার্তিক আরিয়ানের ছবিটি প্রায় ২০০ কোটির ব্যবসা করে। মনে করা হচ্ছিল, আমির-অক্ষয়দের মতো প্রথম সারির অভিনেতাদের ছবিও একই সাফল্য পাবে। কিন্তু আদৌ কি তা সম্ভব? এখন সেটাই দেখার।

ট্যাগ : বলিউডবিনোদনবিশ্ব সংবাদবিশ্ববার্তা
শেয়ার করুন22শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

বাংলাদেশের এমপিদের বিভিন্ন দেশে ভিসা পেতে জটিলতা হচ্ছে । WB

পরের পোস্ট

বাংলাদেশের মানুষ সুখে আছে, বেহেশতে আছে: পররাষ্ট্রমন্ত্রী । WB

সম্পর্কিত পোষ্ট

অভিনেত্রী হানিয়া আমির
বিনোদন

হানিয়া আমির ঠিক আছে তো?

13/10/2025
রুম নম্বর ২০১১
বিনোদন

আবরার ফাহাদ স্মরণে মুক্তি পেল রুম নম্বর ২০১১’র টিজার

08/10/2024
জাংকুক‌
বিনোদন

কোরিয়ান ব্যান্ড তারকা জাংকুকের বাংলাদেশের জন্য প্রার্থনা

05/08/2024
মাইকেল জ্যাকসন
বিনোদন

মাইকেল জ্যাকসনের ৬ হাজার কোটি টাকা ঋণ , পাওনাদার ৬৫ জন

30/06/2024
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation