অবরোধের আগে বিভিন্ন স্থানে ১২টি আগুনের ঘটনা – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

অবরোধের আগে বিভিন্ন স্থানে ১২টি আগুনের ঘটনা

বিশ্ববার্তা ডেস্ক
05/11/2023
ক্যাটাগরি বাংলাদেশ
ফটোকার্ড টি শেয়ার করুন

সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা প্রথম ধাপে ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শেষ হয়েছে। রবিবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে দ্বিতীয় ধাপের টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। একই সঙ্গে বিএনপির শরীক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীও দুই দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে।

এদিকে অবরোধ শুরুর আগের রাতে শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সারাদেশে ১২টি আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

এরমধ্যে ঢাকা সিটিতে ৭টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, গাজীপুর) ২টি, রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ) ১টি, বরিশাল (চরফ্যাশন) ১টি, রংপুর (পীরগঞ্জ) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস, ১টি রাজনৈতিক দলের কার্যালয় পুড়ে যায়।

আগুন লাগানোর ঘটনা শুরু হয় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায়। রাজধানীর নিউমার্কেটে গাউছিয়া মার্কেট এর সামনে মিরপুর লিংক বাসে আগুন লাগানোর মধ্যদিয়ে। এরপর ৫ মিনিট পর এলিফ্যান্ট রোডে গ্রীন ইউনিভার্সিটির বাসে আগুন লাগানো হয়। রাত ৮ টার কিছু আগে সায়েদাবাদের জনপথ মোড়ে রাইদা পরিবহনের বাসে আগুন লাগায় দুর্বত্তরা। রাত ১০টার দিকে আগুন লাগানো হয় গুলিস্তান পাতাল মার্কেটের সামনে মনজিল পরিবহনে। রাত পৌণে ১২টার দিকে আগুন লাগানো হয় নারায়ণগঞ্জের সাইবোর্ডে আনাবিল বাসে। তিন মিনিটের ব্যবধানে ভোলার চরফ্যাশনের নতুন বাস স্টান্ডে যমুনা এক্সপ্রেস নামে বাসে আগুন দেয়া হয়।

রাত তিনটা বাজার পাঁচ মিনিট আগে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের পার্টি অফিসে আগুন লাগার খবর পাওয়া যায়। ভোর ৪টার ৮ মিনিট আগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের তিন রাস্তার মোড় এলাকায় গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন লাগার ঘটনা ঘটে।

ভোর ৪টার দিকে ডেমরার মাতুয়াইলের সাদ্দাম মার্কেটে আরেকটি বাসে আগুন লাগানো হয়। একই সময়ে শ্যামপুরে জুরাইন বালুর মাঠে তুরাগ বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। ভোর সোয়া ৫টার দিকে মিরপুর ৬ নাম্বারে একটি বাসে আগুন দেয়া হয়। ভোর সাড়ে ৬টার আগে গাজীপুরে বাসে আগুন দেয়ার খবর পাওয়া যায়।

উৎস : দ্য ডেইলি স্টার
ট্যাগ : আওয়ামী লীগনির্বাচনপুলিশবাংলাদেশবিএনপি
শেয়ার করুনশেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

গাজা যুদ্ধের জেরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বলিভিয়া

পরের পোস্ট

ইসরায়েলকে না থামালে আমেরিকাকে কঠোর আঘাত করা হবে : হুঁশিয়ারি ইরানের

সম্পর্কিত পোষ্ট

দেশে প্রত্যাবর্তনের পর খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত করলেন খোমেনী ইহসান
বাংলাদেশ

দেশে প্রত্যাবর্তনের পর খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত করলেন খোমেনী ইহসান

26/01/2026
তারেক রহমান
বাংলাদেশ

মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধারাও দেশের সার্বভৌমত্ব রক্ষক: তারেক রহমান

18/01/2026
বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর ৭২ কূটনীতিকের
বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর ৭২ কূটনীতিকের

12/01/2026
পূর্ণাঙ্গ নেতৃত্বে তারেক রহমান, বিএনপির নতুন যুগের সূচনা
বাংলাদেশ

পূর্ণাঙ্গ নেতৃত্বে তারেক রহমান, বিএনপির নতুন যুগের সূচনা

11/01/2026
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation