ইসরায়েলি হামলায় ১১ ইরানি সেনা নিহত – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

ইসরায়েলি হামলায় ১১ ইরানি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
30/12/2023
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

তৃতীয় দেশের পক্ষ হয়ে জলদস্যুতা করতে গিয়ে ইরানের সঙ্গে সুপ্রাচীন সম্পর্ক নষ্ট করা গ্রিসের উচিত হবে না বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।

শনিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

গত বুধবার গ্রিস সরকার দেশটির পানিসীমা থেকে ইরানের একটি তেলবাহী ট্যাংকার আটক করে এর তেল আমেরিকার কাছে হস্তান্তর করে। এরপর পাল্টা পদক্ষেপ হিসেবে শুক্রবার ইরান পারস্য উপসাগর থেকে গ্রিসের দু’টি তেল ট্যাংকার জব্দ করে। খবর-পার্সটুডের।

এ সম্পর্কে এক টুইট বার্তায় খাতিবজাদে বলেন, প্রাচীনকাল থেকে সব সময় পারস্পরিক সম্মানের ওপর ভিত্তি করে গ্রিসের সঙ্গে ইরানের সম্পর্ক প্রতিষ্ঠিত ছিল। কাজেই তৃতীয় পক্ষের জলদস্যুতার নির্দেশ পালন করতে গিয়ে আমাদের মধ্যকার সম্পর্ক ক্ষতিগ্রস্ত করা ঠিক হবে না। গ্রিসের আটক করা জাহাজগুলোর নাবিকরা সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন বলে আশ্বস্ত করেন খাতিবজাদে।

শনিবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছিল, এই বাহিনীর নৌশাখা শুক্রবার আইন লঙ্ঘনের অপরাধে পারস্য উপসাগর থেকে গ্রিসের দু’টি তেল ট্যাংকার আটক করেছে।

গ্রিক সরকার ইরানি তেল ট্যাংকার আটক করার পর তেহরানে নিযুক্ত গ্রিসের রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ ঘটনার প্রতিবাদ জানানো হয়। ইরানের পক্ষ থেকে ট্যাংকারটিকে নির্বিঘ্নে ছেড়ে দেয়ারও আহ্বান জানানো হয়। কিন্তু গ্রিস সরকার ইরানি তেল ট্যাংকারটির তেল অন্য একটি ট্যাংকারে স্থানান্তর করে তা আমেরিকার কাছে হস্তান্তর করে।

গত বুধবারই ইরানের পোর্টস এন্ড মেরিটাইম অর্গানাইজেশন এক বিবৃতিতে বলেছিল, গ্রিসের পানিসীমায় ইরানি তেল আটক করে তা আমেরিকার কাছে হস্তান্তরের ঘটনাটি ছিল ‘সম্পূর্ণ জলদস্যুতা’ এবং এতে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি লঙ্ঘিত হয়েছে।

ট্যাগ : ইরানইসরায়েলবিশ্ব সংবাদবিশ্ববার্তাযুদ্ধসেনাবাহিনী
শেয়ার করুন6শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

ঢাবি ছাত্রদল সভাপতিসহ ১১ জন আটক

পরের পোস্ট

যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা স্থগিত করল হামাস

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation