নাইজার থেকে সৈন্য প্রত্যাহার করছে ফ্রান্স – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

নাইজার থেকে সৈন্য প্রত্যাহার করছে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক
25/09/2023
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আফ্রিকার দেশ নাইজার থেকে রাষ্ট্রদূত ও সৈন্য প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় রবিবার (২৪ সেপ্টেম্বর) টেলিভিশনে প্রচারিত এক বক্তৃতায় তিনি বলেন, ফ্রান্স তার রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, সামরিক সহযোগিতা শেষ হয়ে গেছে এবং নাইজারে মোতায়েন ১,৫০০ ফরাসি সৈন্য আগামী মাসগুলোতে প্রত্যাহার করা হবে। চলতি বছর শেষ হওয়ার আগেই সৈন্য প্রত্যাহার সম্পন্ন হবে।

গত জুলাই মাসে অভ্যুত্থানের পর থেকে দেশটির সাথে টানাপোড়েন চলছিল ফ্রান্সের। নাইজারের সামিরক বাহিনী এবং জনসাধারণ ফরাসি সৈন্য প্রত্যাহারের চাপ সৃষ্টি করছিল। গত কয়েক সপ্তাহে রাজধানী নাইমেতে হাজার হাজার লোক ফরাসি সৈন্য প্রত্যহারের দাবিতে বিক্ষোভ করছিল।

ম্যাক্রোঁ নতুন সামরিক সরকারকে স্বীকৃতি দিতে অস্বীকার করলে দেশটির সামরিক জান্তা ফ্রান্সের প্রত্যাহারের দাবি জানায়। এই সরকার ফরাসি প্রত্যাহারের ম্যাক্রোঁর ঘোষণাকে স্বাগত জানিয়েছে।
সামরিক সরকার জাতীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানায়, আমরা নাইজারের সার্বভৌমত্বের প্রতি নতুন পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত।

সূত্র: দ্যা গার্ডিয়ান।

ট্যাগ : নাইজারফ্রান্সবিশ্ব সংবাদবিশ্ববার্তাযুদ্ধসেনাবাহিনী
শেয়ার করুনশেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

সংঘর্ষে জড়াল লেবানন ও ইসরায়েলি সেনাবাহিনী

পরের পোস্ট

একনজরে ক্রিকেট বিশ্বকাপের ১০ দলের স্কোয়াড

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation