বিপ্লবী ছাত্র পরিষদের চবি শাখার আহবায়ক কমিটির ঘোষণা – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

বিপ্লবী ছাত্র পরিষদের চবি শাখার আহবায়ক কমিটির ঘোষণা

বিশ্ববার্তা ডেস্ক
10/12/2024
ক্যাটাগরি ক্যাম্পাস
ফটোকার্ড টি শেয়ার করুন

ইফতেখার আবিরকে আহ্বায়ক ও শেখ হামিমকে সদস্য সচিব করে বিপ্লবী ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বিকালে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এ কমিটি অনুমোদন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক মো. সালমান ফার্সী, মোহাম্মদ মুহি উদ্দিন, মাহমুদ সৌরভ, হামিদ হাসান আলাভী এবং হাসিবুল হাসান দীনার। সহকারী সদস্য সচিব হলেন- জান্নাতুল ফেরদাউস, ফাতিমা আফরোজ, তাহমিদ মাসউদ, তাসনিম তাহমিদ তাকি ও মো. মিরাজ হোসেন এবং মিরাজ হোসেন সদস্য।

এক বিবৃতিতে কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান বলেন, ছয় মাসের জন্য গঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও রাষ্ট্র-সমাজ সংস্কারের তত্ত্ব ও প্রায়োগিক কৌশল উদ্ভাবনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে কাজ করবে।

নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, বিপ্লবী ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কমিটি আসন্ন চাকসু নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যকে সামনে রেখে ছাত্রদের মধ্য থেকে সদস্য সংগ্রহ করে প্যানেল গঠনে জোর তৎপরতা চালাবে।

বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিপ্লবী ছাত্র পরিষদে যোগ দিয়ে রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে নেতৃত্ব দিতে আহ্বান জানানো হয়েছে।

ঢাবির বিপ্লবী ছাত্র পরিষদের কমিটি ঘোষণা

আহ্বায়ক সানোয়ারা খাতুনকে ও সদস্য সচিব মুহিব মুশফিক

 

সানোয়ারা খাতুনকে আহ্বায়ক ও মুহিব মুশফিক খানকে সদস্য সচিব করে বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এ কমিটি অনুমোদন করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম-আহ্বায়ক: গোলাম নূর শাফায়েত উল্লাহ্, নিয়াজ আহমদ ও মো. শোয়াইব, সহকারী সদস্য সচিব: আব্দুল আহাদ আল মাহমুদ ও মাহমুদ হাসান মারুফ, সদস্য:  আন্দালিভ ইয়াসিন ও মো. ওয়াহেদুল ইসলাম।

এক বিবৃতিতে কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান বলেন, ছয় মাসের জন্য গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি বিশ্ববিদ্যালয় শিক্ষা সংস্কার, শিক্ষার্থীদের জীবন মান উন্নয়ন ও রাষ্ট্র-সমাজ সংস্কারের তত্ত্ব ও প্রায়োগিক কৌশল উদ্ভাবনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে কাজ করবে।
নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি আসন্ন ডাকসু নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যকে সামনে রেখে ছাত্রদের মধ্য থেকে সদস্য সংগ্রহ করে প্যানেল গঠনে জোর তৎপরতা চালাবে।
বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিপ্লবী ছাত্র পরিষদে যোগ  দিয়ে রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে নেতৃত্ব দিতে আহ্বান জানানো হয়েছে।

ট্যাগ : ক্যাম্পাসজাতীয় বিপ্লবী পরিষদবিপ্লবী ছাত্র পরিষদবিশ্ববার্তাশিক্ষা
শেয়ার করুন5শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারোর মুন্সিয়ানা চলবে না: গয়েশ্বর

পরের পোস্ট

ভারতের আগরতলা অভিমুখে বিএনপির লং মার্চ শুরু

সম্পর্কিত পোষ্ট

ঢাকা আলিয়ায় সাংবাদিক ও ছাত্রদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি
ক্যাম্পাস

ঢাকা আলিয়ায় সাংবাদিক ও ছাত্রদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

23/11/2025
স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
ক্যাম্পাস

স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর

10/11/2025
মাহমুদুর রহমান
ক্যাম্পাস

জুলাই বিপ্লবকে রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বিপ্লব হিসেবে দেখি

01/11/2025
এইচএসসি-সমমানের ফল প্রকাশ
ক্যাম্পাস

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

16/10/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation