যুব বিশ্বকাপ: নাইজেরিয়ার বিপক্ষে হেরে আর্জেন্টিনার বিদায় – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

যুব বিশ্বকাপ: নাইজেরিয়ার বিপক্ষে হেরে আর্জেন্টিনার বিদায়

মনোরঞ্জন ডেস্ক
01/06/2023
ক্যাটাগরি খেলাধুলা
ফটোকার্ড টি শেয়ার করুন

ঘরের মাঠে অঘটনের জন্ম দিয়ে বিদায় নিল আর্জেন্টিনা। অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শেষ ষোলোতে নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলে হার মানে মেসি-মারিয়াদের শিষ্যরা।

এবারের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আসর বসেছে আর্জেন্টিনায়। গ্রুপ পর্বের সব ম্যাচেই দাপট দেখিয়ে জয় পেয়েছিল মেসি-মারিয়াদের শিষ্যরা। তবে কোয়ার্টার ফাইনালে এসে হেরে যায় নাইজেরিয়ার বিপক্ষে, আস্থার প্রতিদিন দিতে পারেননি তারা। এর আগে দুই দলের দু’বারের মুখোমুখি দেখাতে জয় ছিল না নাইজেরিয়ার।

এদিন শুরুর দিকে কিছুটা ম্যাড়মেড়ে ফুটবল খেলেছে দু’দলই। ঘরের মাঠে আত্মবিশ্বাসী আর্জেন্টিনা ধীরে ধীরে আক্রমণের ধার বাড়ায়। তবে গোলশূন্যভাবেই শেষ হয়েছে প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া আর্জেন্টিনা রক্ষণভাগের ওপর নিয়ন্ত্রণ হারায় কিছুটা। সুযোগ নিতে ভুল করেনি নাইজেরিয়ানরা। ৫৮তম মিনিটেই প্রায় লিড নিয়ে ফেলেছিল আফ্রিকান দলটি। কিন্তু আদেনিরান লাওয়ালের শট গিয়ে লাগে পোস্টে। ফিরতি শটে সুযোগ পেলেও জালে বল জড়াতে পারেনি নাইজেরিয়ানরা। সুযোগের জন্য অপেক্ষা করতে হয়নি নাইজেরিয়াকে। ৬১ তম মিনিটে আদেনিরানের পাস থেকেই জালে বল জড়ান বেজি মুহাম্মদ।

পিছিয়ে পড়ার পর গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। ৬৪তম মিনিটে কার্বোনির দুর্দান্ত শট দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন নাইজেরিয়ান গোলরক্ষক। ৮৩ তম মিনিটে তো স্রেফ ভাগ্যের জোরে বেঁচে যায় নাইজেরিয়া। রোমেরোর নেয়া শট গোলকিপারকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে।

আর্জেন্টিনার কফিনে শেষ পেরেকটা ঢুকান সারকি, অতিরিক্ত সময়ে। প্রতি আক্রমণে গোলটা আদায় করে নেয় নাইজেরিয়ানরা। সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকান দলটি। আর চলমান বিশ্বকাপের স্বপ্ন এখানেই শেষ হয় আর্জেন্টিনার।

ট্যাগ : আর্জেন্টিনাফুটবলবিনোদনবিশ্বকাপবিশ্ববার্তাসদ্যপ্রাপ্ত সংবাদ
শেয়ার করুন8শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

লাতিন আমেরিকায় ডলার বাদ দিয়ে অভিন্ন মুদ্রা চালুর প্রস্তাব, চিন্তায় যুক্তরাষ্ট্র

পরের পোস্ট

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এরদোয়ানের ফোন

সম্পর্কিত পোষ্ট

বাংলাদেশের সমর্থনে পাকিস্তান বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল
খেলাধুলা

বাংলাদেশের সমর্থনে পাকিস্তান বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল

19/01/2026
বাংলাদেশের টি ২০ বিশ্বকাপের দল ঘোষণা
খেলাধুলা

বাংলাদেশের টি ২০ বিশ্বকাপের দল ঘোষণা

04/01/2026
২০২৬ ফুটবল বিশ্বকাপ
খেলাধুলা

২০২৬ ফুটবল বিশ্বকাপ : কে কোন গ্রুপে দেখে নিন

06/12/2025
হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে আছেন যারা
খেলাধুলা

হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে আছেন যারা

14/10/2025
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation