ইমরান খান জামিন পেলেন – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

ইমরান খান জামিন পেলেন

আন্তর্জাতিক ডেস্ক
23/12/2023
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

রাষ্ট্রীয় গোপনীয়তা ফাঁসের মামলায় জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।

শুক্রবার পাকিস্তানের সুপ্রিম কোর্ট এই মামলায় তাকে জামিন দেন। যদিও তার মুক্তি নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।

তিন সদস্যের একটি বেঞ্চ ইমরান খান ও তার ডেপুটি শাহ মাহমুদ কুরেশিকে জামিন দেন। প্রত্যেককে দশ লাখ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়।

ইমরান খানের আইনজীবী সালমান সফদার শুনানির পর সাংবাদিকদের বলেন, ইমরান খানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানার কারণে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।

শুক্রবারের জামিন সত্ত্বেও, দুর্নীতির দোষী সাব্যস্ত হওয়ার কারণে আগামী ৮ ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না ইমরান খান। তবে তার দল জানায়, তিনি এখনও রবিবার পর্যন্ত দেওয়া সময়সীমার আগে মনোনয়নপত্র জমা দেওয়ার পরিকল্পনা করছেন।

৭১ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার ২০২২ সালের ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হন। এরপর দুর্নীতি-রাষ্ট্রদ্রোহসহ বিভিন্ন মামলায় তাকে অভিযুক্ত করা হয়। মামলার কারণে চলতি বছরের আগস্ট মাস থেকে কারাগারে আছেন ইমরান খান। বেআইনিভাবে রাষ্ট্রীয় উপহার বিক্রির জন্য তিন বছরের সাজা দেওয়ার পর তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।

এরই মধ্যে পাকিস্তানের নির্বাচন কমিশন দেশটির জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।

উৎস : ডন, দ্য ন্যাশনাল নিউজ, আল জাজিরা, রয়টার্স
ট্যাগ : আদালতইমরান খানপাকিস্তানবিশ্ব সংবাদবিশ্ববার্তাসেনাবাহিনী
শেয়ার করুন10শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

বিএনপি ভোট বর্জনের জন্য গণসংযোগ করবে আজ

পরের পোস্ট

হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারতের কর্নাটক

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation