শেখ হাসিনা সাহস থাকলে দেশে এসে মামলা মোকাবিলা করুন : অ্যাটর্নি জেনারেল – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

শেখ হাসিনা সাহস থাকলে দেশে এসে মামলা মোকাবিলা করুন : অ্যাটর্নি জেনারেল

বিশ্ববার্তা ডেস্ক
20/10/2024
ক্যাটাগরি অন্যান্য খবর
ফটোকার্ড টি শেয়ার করুন

জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে। এসব মামলার বিষয়ে শেখ হাসিনাকে উদ্দেশ্য করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, ‘সাহস থাকলে দেশে এসে মামলার মোকাবিলা করুন। এখন তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আমি আশা করি শেখ হাসিনা দেশে এসে বিচারের মুখোমুখি হবেন।’

তিনি বলেন, ‘শেখ হাসিনাকে ফিরিরে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। ইন্টারপোলের সহযোগিতা নিয়েও শেখ হাসিনাকে ফিরে আনা হতে পারে।’ রবিবার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তির পর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এদিন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তি করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরলো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে। বিচারপতিদের অপসারণে সংসদের হাতে ক্ষমতা দিয়ে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ করে আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

ট্যাগ : আওয়ামী লীগআদালতপুলিশবাংলাদেশবিশ্ববার্তাশেখ হাসিনাসেনাবাহিনী
শেয়ার করুন7শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর, তাই সংলাপে ডাকা হয়নি : মাহফুজ আলম

পরের পোস্ট

শেখ হাসিনাকে উৎখাত করা হয়েছে, পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই: হাসনাত

সম্পর্কিত পোষ্ট

ছাত্রলীগের দুই শীর্ষ সন্ত্রাসীসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ
অন্যান্য খবর

ছাত্রলীগের দুই শীর্ষ সন্ত্রাসীসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ

19/01/2026
পেট্রোলে মেশানো পানি ও সালফার এ জং পড়ে ছিদ্র হচ্ছে বাইকের ট্যাংকি
অন্যান্য খবর

পেট্রোলে মেশানো পানি ও সালফার এ জং পড়ে ছিদ্র হচ্ছে বাইকের ট্যাংক

17/01/2026
টাকা খরচে যে ৬টি অভ্যাস সবার থাকা উচিত
অন্যান্য খবর

টাকা খরচে যে ৬টি অভ্যাস সবার থাকা উচিত

05/01/2026
সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ
অন্যান্য খবর

সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ

14/12/2025
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation