মুসলিম ‘বহুবিবাহ’ প্রথা নিষিদ্ধ করতে চায় আসাম রাজ্য সরকার – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

মুসলিম ‘বহুবিবাহ’ প্রথা নিষিদ্ধ করতে চায় আসাম রাজ্য সরকার

আন্তর্জাতিক ডেস্ক
10/05/2023
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

আইন করে রাজ্যে ‘বহুবিবাহ’ নিষিদ্ধ করার পথে হাঁটছে উত্তর-পূর্ব ভারতের রাজ্য আসাম। এক্ষেত্রে আইনি বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে রাজ্য সরকার।

মঙ্গলবার রাজ্যটির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বাস শর্মা টুইট করে জানিয়েছেন, ‘রাজ্য সরকার চায় আসামে বহুবিবাহ বন্ধ হোক। তবে রাজ্যে বহুবিবাহ বন্ধ করতে রাজ্য সরকারের ক্ষমতা আছে কিনা তা খতিয়ে দেখতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। ভারতীয় সংবিধানের ‘মুসলিম পার্সোনাল ল’ (শরিয়াত)-১৯৩৭ আইনের ২৫ ধারা খতিয়ে দেখবে।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘বিষয়টি নিয়ে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আইন বিশেষজ্ঞসহ সকল স্টেকহোল্ডারদের সাথে বিস্তারিত আলোচনা করবে ওই কমিটি।’

মুসলিম সম্প্রদায়ের মধ্যে বহু বিবাহ বা ‘নিকাহ হালালা’ এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে কয়েক মাস আগেই সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখতে ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ গঠনের কথা জানিয়েছিল শীর্ষ আদালত। এরপরেই আসামের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য। এর অর্থ অভিন্ন দেওয়ানি বিধি এনে রাজ্যে এই প্রথা বন্ধ করতে চায় হিমন্ত বিশ্ব শর্মার সরকার।

সম্প্রতি বাল্যবিবাহ প্রতিরোধে রাজ্য জুড়ে ব্যাপক ধরপাকড় চালিয়েছিল আসামের বিজেপি সরকার। প্রায় সাড়ে দুই হাজারের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। রাজ্যের মুসলিম অধ্যুষিত এলাকাগুলিতে অপ্রাপ্তবয়স্কদের বিয়ে পড়ানোর অপরাধে বেশ কয়েকজন কাজী এবং ইমামকেও আটক করা হয়েছিল সেসময়। সেসময় রাজ্য জুড়ে তোলপাড় পড়ে যায়।

রাজ্য সরকারের বক্তব্য ছিল যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা করতে এই অভিযান। ১৪ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে হলেই ‘প্রটেকশন অফ চিল্ড্রেন ফ্রম সেক্সচুয়াল অফেন্স অ্যাক্ট’ (পকসো) আইনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ : বিবাহবিশ্ব সংবাদবিশ্ববার্তাভারতমুসলিমসদ্যপ্রাপ্ত সংবাদ
শেয়ার করুন1শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

শাকিব খানের বিরুদ্ধে মানহানির মামলায় সমন জারি

পরের পোস্ট

মিস্টার সাকিব খান, আপনি কি সজ্ঞানে কথা বলেন নাকি অজ্ঞানে?

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation