নজিরবিহীন ভরাডুবি সামান্থার শেষ ছবি! – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

নজিরবিহীন ভরাডুবি সামান্থার শেষ ছবি!

মনোরঞ্জন ডেস্ক
04/05/2023
ক্যাটাগরি বিনোদন
ফটোকার্ড টি শেয়ার করুন

পেশাগত জীবনে অদ্ভুত এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন দক্ষিণী তারকা অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। একদিকে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে তার শেষ ছবি ‘শকুন্তলম’। বিপুল অংকের অর্থ খরচ করে বানানো ছবির ব্যর্থতায় বেশ হতাশ হয়েছেন দক্ষিণী এই অভিনেত্রী। জানা গেছে, প্রায় ২২ কোটি রুপির ক্ষতি হয়েছে এই ছবির প্রযোজকের।

অন্যদিকে, আন্তর্জাতিক স্পাই থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর জন্য সম্প্রতি লন্ডনে গিয়ে সাড়া ফেলে দিয়েছেন অভিনেত্রী। সিরিজের প্রিমিয়ার থেকে শুরু করে আন্তর্জাতিক তারকাদের সঙ্গে সাক্ষাৎ, সব মিলিয়ে এক চূড়ান্ত ইউফোরিয়ার মধ্যে রয়েছেন তিনি।

তবে ‘শকুন্তলম’-এর মতো বাণিজ্যিক ছবির ব্যর্থতা প্রশ্নের মুখে ফেলে দিয়েছে তাকে। বাণিজ্যিক ঘরানার ছবির নায়িকা হিসেবে এখন কতটা উপযুক্ত সামান্থা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ইন্ডাস্ট্রির অন্দরে। খবর, ‘শকুন্তলম’-এর মতো বাণিজ্যিক ছবির ব্যর্থতার পরে নিজের পরবর্তী কাজ নিয়ে আরও সচেতন হয়েছেন সামান্থা।

ইন্ডাস্ট্রিতে নারীবাদী হিসেবে বেশ নামডাক আছে তার। পাশাপাশি, ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর মতো সিরিজে কাজ করার পরে নারীকেন্দ্রিক ছবি বা সিরিজে প্রাধান্যও পাচ্ছেন সামান্থা। খবরে আরও জানা গেছে, বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার সঙ্গে একটি কাজের জন্য হাত মেলাতে চলেছেন তিনি। যদিও সেটা কোনও ছবি না একটি ওয়েব সিরিজ, তা এখনও চূড়ান্ত হয়নি।

তবে খবর, এই প্রজেক্টের প্রযোজনার দায়িত্ব থাকতে চলেছে আনুশকা ও তার ভাই করনেশ শর্মার প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মজ’-এর উপরেই। আপাতত বলিউড অভিনেতা বরুণ ধাওয়ানের সঙ্গে ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণের শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সামান্থা। অন্যদিকে ‘চাকদাহ এক্সপ্রেস’ ছবির শুটিং সবে শেষ করেছেন আনুশকা শর্মা। খবর, দুই তারকার হাতের কাজ মিটলেই নিজেদের প্রজেক্ট নিয়ে কাজ শুরু করবেন তারা।

ট্যাগ : বলিউডবিনোদনবিশ্ববার্তাসদ্যপ্রাপ্ত সংবাদ
শেয়ার করুন1শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ । বিশ্ববার্তা

পরের পোস্ট

সংক্ষিপ্ত সিলেবাসেই হবে ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

সম্পর্কিত পোষ্ট

অভিনেত্রী হানিয়া আমির
বিনোদন

হানিয়া আমির ঠিক আছে তো?

13/10/2025
রুম নম্বর ২০১১
বিনোদন

আবরার ফাহাদ স্মরণে মুক্তি পেল রুম নম্বর ২০১১’র টিজার

08/10/2024
জাংকুক‌
বিনোদন

কোরিয়ান ব্যান্ড তারকা জাংকুকের বাংলাদেশের জন্য প্রার্থনা

05/08/2024
মাইকেল জ্যাকসন
বিনোদন

মাইকেল জ্যাকসনের ৬ হাজার কোটি টাকা ঋণ , পাওনাদার ৬৫ জন

30/06/2024
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation