সংসদ সদস্য পদ বাতিল: সংবাদ সম্মেলন ডেকেছেন রাহুল গান্ধী । WB – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

সংসদ সদস্য পদ বাতিল: সংবাদ সম্মেলন ডেকেছেন রাহুল গান্ধী । WB

রাহুল গান্ধীর ২ বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
25/03/2023
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে `মানহানিকর’ মন্তব্য করায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করে দুই বছরের সাজা দেয় গুজরাটের একটি আদালত। আর সেই রায়ের জের ধরেই বাতিল করা হয় রাহুলের সংসদ সদস্য পদ।

অনেকেই একে দেখছেন রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে।

পদ হারিয়ে বিপদে পড়া রাহুল গতকাল শুক্রবারই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টুইটে বলেছিলেন, দেশের জন্য তার লড়াই অব্যাহত থাকবে। তাতে যদি চড়া মূল্যও দিতে হয় তিনি পিছপা হবেন না।

আজ শনিবার ভারতের স্থানীয় সময় দুপুর একটায় সংবাদ সম্মেলন ডেকেছেন রাহুল গান্ধী।

সূত্র: এনডিটিভি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের দায়ে মানহানির মামলায় রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছে দেশটির গুজরাতের আদালত। বৃহস্পতিবার সুরত দায়রা আদালত ২০১৯ সালের ওই মানহানি মামলায় দোষী সাব্যস্ত করে দু’বছরের জেলের সাজা দিয়েছে। তবে আদালত তার জামিনের আবেদন মঞ্জুর করেছে।

২০১৯ সালে কর্নাটকে নির্বাচনী প্রচারে গিয়ে রাহুল প্রশ্ন তুলেছিলেন, ‘সব চোরেদের পদবি ‘মোদি’ হয় কেন?’ আইপিএল কেলেঙ্কারিতে অভিযুক্ত ললিত মোদি, ব্যাঙ্ক-ঋণ মামলায় ‘পলাতক’ নীরব মোদির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা টেনেছিলেন তিনি।

ওই ঘটনায় রাহুলের বিরুদ্ধে ‘পদবি অবমাননার’ অভিযোগে মানহানির মামলা করেছিলেন গুজরাতে বিজেপি নেতা পূর্ণেশ মোদি। সেই মামলাতেই দোষী সাব্যস্ত হলেন রাহুল।

রাহুলের মন্তব্যের পরিপ্রেক্ষিতে অপরাধমূলক মানহানির মামলা করেন গুজরাটেরর সাবকে মন্ত্রী বিজেপি বিধায়ক পূর্ণেন্দু মোদি। মামলাকারীর অভিযোগ ছিল, পুরো মোদি সম্প্রদায়কে অপমান করেছেন রাহুল।

সূত্র : এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।

ট্যাগ : আদালতপুলিশবিশ্ব সংবাদবিশ্ববার্তাভারত
শেয়ার করুন2শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ১০ পদে ৩১ চাকরি দিচ্ছে । WB

পরের পোস্ট

ট্রাম্প : অভিযোগ গঠনের পর একদিনে ৪২ কোটি টাকা অনুদান অনুসারীদের

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation