শিগিগিরই ভয়ঙ্কর শক্তিশালী ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

শিগিগিরই ভয়ঙ্কর শক্তিশালী ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
22/06/2023
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

শিগিগিরই ভয়ঙ্কর শক্তিশালী ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে রাশিয়া। নতুন প্রজন্মের এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ১০টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম বলে জানা গেছে।

বুধবার সেনাবাহিনীর নতুন স্নাতকদের উদ্দেশে বক্তৃতায় বিষয়টি জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার এই ‘ত্রয়ী’ পারমাণবিক শক্তির ওপর গুরুত্ব দিয়েছেন পুতিন। ‘সারমাত’ ক্ষেপণাস্ত্রগুলো ভূমি, সমুদ্র কিংবা আকাশপথ— সব স্থান থেকেই নিক্ষেপ করা যাবে।

তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে পারমাণবিক ত্রয়ী প্রস্তুত করা। রাশিয়ার সামরিক নিরাপত্তা ও বৈশ্বিক স্থিতিশীলতায় এটি ভূমিকা রাখবে।”

পুতিন বলেন, যুদ্ধে ইতোমধ্যে প্রায় অর্ধেক সেনা অত্যাধুনিক ইয়ার্স ব্যবস্থা নিয়ে প্রস্তুত রয়েছে। তার বক্তব্য অনুসারে, অ্যাভাগার্ড হাইপারসনিক ওয়ারহেডসহ অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের পুনরায় প্রস্তুত করা হচ্ছে।

‘অদূর ভবিষ্যতে’ সরমাত ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হবে বলে জানিয়েছেন তিনি।

নতুন সারমাত ক্ষেপণাস্ত্রটি হাজার হাজার মাইল দূরের লক্ষ্যবস্তুতে পারমাণবিক হামলা চালাতে সক্ষম। অর্থাৎ যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমের যে কোনও দেশে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা করতে পারবে মস্কো। ক্ষেপণাস্ত্রগুলো মস্কো থেকে প্রায় তিন হাজার কিলোমিটার দূরে সাইবেরিয়ার ক্রাসনোয়ারস্ক অঞ্চলে মোতায়েন করা হবে বলে জানিয়েছিলেন রুশ মহাকাশ সংস্থার সাবেক প্রধান দিমিত্রি রগোজিন।

সূত্র: রয়টার্স

ট্যাগ : বিশ্ব সংবাদবিশ্ববার্তাযুদ্ধরাশিয়া
শেয়ার করুন18শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

ডিআইজি মিজানের ১৪ বছরের কারাদণ্ড

পরের পোস্ট

ঢাকায় আসছেন জাতিসংঘ শান্তিরক্ষা প্রধান

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation