মধ্যরাতের থ্রিলার শেষে আর্জেন্টিনা সেমিফাইনালে । WB – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

মধ্যরাতের থ্রিলার শেষে আর্জেন্টিনা সেমিফাইনালে । WB

মনোরঞ্জন ডেস্ক
10/12/2022
ক্যাটাগরি খেলাধুলা
ফটোকার্ড টি শেয়ার করুন

কিছুক্ষণ আগেই ক্রোয়েশিয়ার কাছে হেরে কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। তাই আর্জেন্টিনা সমর্থক অনেকের মাঝেই শংকা ছিল- একই রাতে আরেকটি অঘটন ঘটবে না তো? নাটকীয়ভাবে খেলা গড়িয়েছিল টাইব্রেকারে। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলল আর্জেন্টিনা। মূল সময়ের দুই গোলের একটি করেছেন মেসি, অন্যটিতে রেখেছেন অবদান।

টাইব্রেকারও তিনি একটি গোল করেছেন।

লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুই দলই আক্রমণাত্বক ফুটবল খেলছিল। তবে উল্লেখযোগ্য সুযোগ মিলছিল না। ৩৩ তম মিনিটে রদ্রিগো ডি পলের দুর্বল শট ঠেকিয়ে দেন ডাচ গোলকিপার। সেটিই ছিল আর্জেন্টিনার প্রথম শট। এর দুই মিনিট পরই আর্জেন্টিনাকে আনন্দে ভাসিয়ে দেন নাহুয়েল মোলিনা। শুরু থেকেই কড়া মার্কিংয়ে থাকা মেসিকে এবার আটকানো যায়নি।

ডান দিক দিয়ে আক্রমণে উঠে বেশ কয়েকজন প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে পাস দেন মোলিনাকে। ডি-বক্সের মুখে প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দেন আতলেতিকো মাদ্রিদের এই ডিফেন্ডার। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।

বিরতির পর ৭১তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। আক্রমণ ঠেকাতে গিয়ে ডি বক্সের ভেতর আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কোস আকুনাকে ফাউল করে বসেন ডাচ ডেনজেল ডামফ্রিস। এই বিশ্বকাপেই পেনাল্টি মিস করা মেসি এবার আর ভুল করেননি। ঠাণ্ডা মাথায় বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন। ৮২তম মিনিটে একটি গোল পরিশোধ করে নেদারল্যান্ডস। ডানদিক থেকে সতীর্থের ক্রস ১২ গজ বক্সে পেয়ে দারুন গোলে স্কোরলাইন ২-১ করে ফেলেন ওউট ওয়েঘোর্স্ট। ৮৮তম মিনিটি লিওনেল পারদেস প্রতিপক্ষককে মারাত্মক ফাউল করে হলুদ কার্ড দেখেন।

ডাগ আউট থেকে ডাচ খেলোয়াড়েরা ছুটে মাঠে ঢুকে পারদেসের ওপর চড়াও হয়। অবশ্য খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যোগ করা ১০ মিনিট সময়ে ফ্রি কিক থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ওউট ওয়েঘোর্স্ট। ম্যাচে ফিরে সমতা। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে! সেই অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে পারেনি। তাই অবধারিতভাবে টাইব্রেকার। পেনাল্টি শ্যুটআউটে ৪-৩ গোলে সেমিফাইনাল নিশ্চিত করে আর্জেন্টিনা। ৩-৩ সমতা থাকার পর জয়সূচক গোলটি করেন লাউতারো মার্টিনেজ।

ট্যাগ : আর্জেন্টিনাফুটবলবিনোদনবিশ্ববার্তা
শেয়ার করুন18শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

টাইব্রেকারে ব্রাজিলের বিদায়, সেমিফাইনালে ক্রোয়েশিয়া । WB

পরের পোস্ট

গণপরিবহন নেই , ভোগান্তিতে সাধারণ মানুষ। WB

সম্পর্কিত পোষ্ট

বাংলাদেশের সমর্থনে পাকিস্তান বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল
খেলাধুলা

বাংলাদেশের সমর্থনে পাকিস্তান বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল

19/01/2026
বাংলাদেশের টি ২০ বিশ্বকাপের দল ঘোষণা
খেলাধুলা

বাংলাদেশের টি ২০ বিশ্বকাপের দল ঘোষণা

04/01/2026
২০২৬ ফুটবল বিশ্বকাপ
খেলাধুলা

২০২৬ ফুটবল বিশ্বকাপ : কে কোন গ্রুপে দেখে নিন

06/12/2025
হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে আছেন যারা
খেলাধুলা

হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশে আছেন যারা

14/10/2025
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation