নয়াপল্টনে জড়ো হয়েছে বিএনপির নেতা-কর্মীরা – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

নয়াপল্টনে জড়ো হয়েছে বিএনপির নেতা-কর্মীরা

বিশ্ববার্তা ডেস্ক
12/07/2023
ক্যাটাগরি বাংলাদেশ
ফটোকার্ড টি শেয়ার করুন

তারুণ্যের সমাবেশে অংশ নিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হয়েছে বিএনপির নেতা-কর্মী, সমর্থকরা।

বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই নয়াপল্টনে আসতে শুরু করে বিএনপির নেতা-কর্মী সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকায় লোকজনের ভিড় বাড়তে থাকে। দুপুর ১২টা নাগাদ নয়াপল্টন এলাকা বিএনপির নেতা-কর্মী ও সমর্থকে ভরে যায়।

ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড, অঙ্গ ও সাহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট, ঢাকার পার্শ্ববর্তী জেলা-উপজেলা ও পৌরসভা ও ইউনিয়ন বিএনপির নেতারা ব্যানার, ফেস্টুন, ডিসপ্লে কার্ড, হেডার, জার্সি, পোস্টার, ধানের শীষ, ধানের শীষের রেপ্লিকা, ক্ষুদ্রবাদ্যযন্ত্র, ক্যাপ, টি-শার্ট, জাতীয় ও দলীয় পতাকা হাতে করে, গায়ে জড়িয়ে সামবেশ স্থলে এসে হাজির হয়েছেন। তারা তাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তি, নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য কমানে, সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধয়াকের অধীনে নির্বাচনের দাবিতে স্লোগান দিচ্ছেন।

তারুণ্যের এ সমাবেশ থেকেই একদফার কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। দুপুর ২টায় শুরু হবে মূল সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি ছাড়াও বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে গণতন্ত্র মঞ্চ, বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ১২ দলীয় জোট, বিজয়নগর পানির ট্যাঙ্কি সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে আয়োজিত সমাবেশ থেকে জাতীয়তাবাদী সমমনা জোট, এফডিসি সংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এলডিপি, মতিঝিল নটরডেম কলেজের সামনে আয়োজিত সমাবেশ থেকে গণফোরাম, জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে গণঅধিকার পরিষদ (নুর) ও গণঅধিকার পরিষদ (রেজা) গণতান্ত্রিক বাম ঐক্য, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ‘একদফা’ কর্মসূচি ঘোষণা করবে।

এদিকে বিএনপির এই তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করছে পুলিশ, সড়কের মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। গরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।

ট্যাগ : নির্বাচনবাংলাদেশবিএনপিবিক্ষোভ ও সমাবেশবিশ্ববার্তা
শেয়ার করুন9শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

ইমরান খানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

পরের পোস্ট

যেসব শর্তে কিস্তিতে হ্যান্ডসেট বিক্রির অনুমতি

সম্পর্কিত পোষ্ট

দেশে প্রত্যাবর্তনের পর খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত করলেন খোমেনী ইহসান
বাংলাদেশ

দেশে প্রত্যাবর্তনের পর খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত করলেন খোমেনী ইহসান

26/01/2026
তারেক রহমান
বাংলাদেশ

মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধারাও দেশের সার্বভৌমত্ব রক্ষক: তারেক রহমান

18/01/2026
বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর ৭২ কূটনীতিকের
বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর ৭২ কূটনীতিকের

12/01/2026
পূর্ণাঙ্গ নেতৃত্বে তারেক রহমান, বিএনপির নতুন যুগের সূচনা
বাংলাদেশ

পূর্ণাঙ্গ নেতৃত্বে তারেক রহমান, বিএনপির নতুন যুগের সূচনা

11/01/2026
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation