মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কাজ করতে আগ্রহী ট্রাম্প – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কাজ করতে আগ্রহী ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
09/11/2024
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনে চলমান যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। ফোনালাপ শেষে মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন ট্রাম্প। এই জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন আব্বাস। হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদে সফল হওয়ার জন্য শুভকামনা জানিয়েছেন।
আব্বাস জানান, তিনি আন্তর্জাতিক বৈধতার ওপর ভিত্তি করে একটি ন্যায়সংগত ও সর্বাত্মক শান্তি অর্জনে ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

জবাবে আব্বাসকে ট্রাম্প জানান, তিনিও যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রচারের জন্য ফিলিস্তিনি নেতাসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দক্ষিণে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এর জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। তাদের হামলায় অবরুদ্ধ ছোট্ট এই উপত্যকায় ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন। তাদের বেশিরভাগ নারী ও শিশু।

তবে এক বছর পর এই যুদ্ধ এখন আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ নয়। হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করেছে নেতানিয়াহু সরকার। এরই মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

ট্যাগ : আমেরিকাডোনাল্ড ট্রাম্পবিশ্ব সংবাদবিশ্ববার্তাযুদ্ধ
শেয়ার করুনশেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

অন্তর্বর্তী সরকার তিন মাসে কার্যকরী ভূমিকা রেখেছে : মির্জা ফখরুল

পরের পোস্ট

আওয়ামী লীগের ডাকা কর্মসূচি নিয়ে প্রেস সচিবের কঠোর হুঁশিয়ারি

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation