অক্টোবরের মধ্যেই ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন। WB – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

অক্টোবরের মধ্যেই ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন। WB

বিশ্ববার্তা ডেস্ক
03/10/2022
ক্যাটাগরি ক্যাম্পাস
ফটোকার্ড টি শেয়ার করুন

আগামী অক্টোবরের মধ্যেই ক্ষমতাসীন আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন হতে পারে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ছাত্রলীগের সম্মেলনের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন।

শিগগিরই ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হবে। ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা এমন তথ্য জানিয়েছেন।

সংগঠনের একাধিক সূত্র জানায়, ছাত্রলীগের দুই বছর মেয়াদের কেন্দ্রীয় কমিটি এরই মধ্যে চার বছর পার করেছে। ফলে সম্মেলন আয়োজনে আর দেরি চায় না আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা পেয়ে দলের একজন গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতা সম্প্রতি ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে সম্মেলনের প্রস্তুতির কথা জানিয়েছেন।

জানতে চাইলে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ‘সম্মেলনের বিষয়ে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা এখনো আমাদের দেওয়া হয়নি। তবে আমাদের প্রস্তুতি আছে। আওয়ামী লীগ সভাপতি নির্দেশ দিলে আমরা যেকোনো সময় সম্মেলন আয়োজন করতে পারব। ’

২০১৮ সালের মে মাসে ছাত্রলীগের সম্মেলনের আগে সংগঠনটির কর্মকাণ্ড দেখভালের জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের চার কেন্দ্রীয় নেতাকে দায়িত্ব দেন। তাঁদের একজন যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে সম্মেলন আয়োজনের বিষয়ে কথা হয়েছে। শিগগিরই সম্মেলন হবে, এতে কোনো দ্বিধা বা সংকোচ নেই। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে আলাপ করে একটা তারিখ চূড়ান্ত করা হবে।

ট্যাগ : ছাত্রলীগবাংলাদেশবিশ্ববার্তা
শেয়ার করুন1শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

যশোরে বাড়ছে এইডস রোগী!। WB

পরের পোস্ট

মামুনুল হকসহ আলেম ওলামাদের মুক্তি দাবি । WB

সম্পর্কিত পোষ্ট

ঢাকা আলিয়ায় সাংবাদিক ও ছাত্রদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি
ক্যাম্পাস

ঢাকা আলিয়ায় সাংবাদিক ও ছাত্রদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

23/11/2025
স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
ক্যাম্পাস

স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর

10/11/2025
মাহমুদুর রহমান
ক্যাম্পাস

জুলাই বিপ্লবকে রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বিপ্লব হিসেবে দেখি

01/11/2025
এইচএসসি-সমমানের ফল প্রকাশ
ক্যাম্পাস

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

16/10/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation