মিয়ানমার সীমান্তে যুদ্ধবিমানের আনাগোনা, সতর্ক বিজিবি । WB – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

মিয়ানমার সীমান্তে যুদ্ধবিমানের আনাগোনা, সতর্ক বিজিবি । WB

বিশ্ববার্তা ডেস্ক
07/09/2022
ক্যাটাগরি বাংলাদেশ
ফটোকার্ড টি শেয়ার করুন

মিয়ানমারের সীমান্তে মঙ্গলবার আবারও গোলাগুলির শব্দ শোনা গেছে। এটি বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুনধুম সীমান্ত বরাবর মিয়ানমারের সীমান্তের ভেতরের ঘটনা। শোনা গেছে ভারী গোলাবারুদের শব্দও। এ ছাড়া সীমান্তের উপারে হেলিকপ্টার ও যুদ্ধবিমানের আনাগোনা লক্ষ করা গেছে।

এতে আতঙ্ক বিরাজ করছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তবে কোনো গোলা বাংলাদেশের ভেতরে এসে পড়ার খবর পাওয়া যায়নি।

সকাল ৭টা ২০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত এবং পরে দুপুর ১টা থেকে বিকেল পর্যন্ত থেমে থেমে গোলাগুলির শব্দ শোনা যায়। বাংলাদেশের স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গ্রুপ আরাকান আর্মি (এএ) গত সপ্তাহে সে দেশের একটি বিজিপি ক্যাম্পে হামলা চালানোর পর থেকে ছোট ছোট ক্যাম্প এখন সেনাশূন্য হয়ে পড়েছে বলে এক রোহিঙ্গা নেতা দাবি করেছেন।

তিন সপ্তাহের বেশি সময় ধরে মিয়ানমারের পশ্চিম আরাকানে সে দেশের সেনা ও সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সঙ্গে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির তীব্র লড়াই অব্যাহত রয়েছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তের উপারে পশ্চিম ও উত্তর আরাকানের দুর্গম পাহাড় ও গহিন জঙ্গলাকীর্ণ এলাকায় দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ চলছে।

ঘুনধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, এমন পরিস্থিতিতে এলাকার কোনো বাসিন্দাকে সীমান্ত এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। সীমান্তে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থায় রয়েছে।

সীমান্তের নানা সূত্রে জানা গেছে, মিয়ানমারের সবচেয়ে উঁচু পাহাড়গুলোর অবস্থান হলো এসব এলাকায়। ২০১৭ সালের আগস্টে রোহিঙ্গাদের ওপর মিয়ানমার বাহিনীর ভয়াল অপারেশনের কারণে লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় নেয় বাংলাদেশে। রোহিঙ্গাদের বিতাড়নের এমন মোক্ষম সময়েই আরাকান আর্মির হাজার হাজার সদস্য ঘাঁটি স্থাপন করে উঁচু পাহাড়গুলোতে।

উৎস : কালের কণ্ঠ
ট্যাগ : বাংলাদেশবিশ্ববার্তামায়ানমার
শেয়ার করুন24শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

ছাত্রলীগ : কমিটি নিয়ে অস্বস্তি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে । WB

পরের পোস্ট

যশোরে বাড়ছে এইডস রোগী!। WB

সম্পর্কিত পোষ্ট

দেশে প্রত্যাবর্তনের পর খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত করলেন খোমেনী ইহসান
বাংলাদেশ

দেশে প্রত্যাবর্তনের পর খালেদা জিয়া ও হাদির কবর জিয়ারত করলেন খোমেনী ইহসান

26/01/2026
তারেক রহমান
বাংলাদেশ

মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধারাও দেশের সার্বভৌমত্ব রক্ষক: তারেক রহমান

18/01/2026
বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর ৭২ কূটনীতিকের
বাংলাদেশ

বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর ৭২ কূটনীতিকের

12/01/2026
পূর্ণাঙ্গ নেতৃত্বে তারেক রহমান, বিএনপির নতুন যুগের সূচনা
বাংলাদেশ

পূর্ণাঙ্গ নেতৃত্বে তারেক রহমান, বিএনপির নতুন যুগের সূচনা

11/01/2026
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation