মেয়ে হত্যার প্রতিশোধ নয়, ইউক্রেনে বিজয় চান দুগিন । WB – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

মেয়ে হত্যার প্রতিশোধ নয়, ইউক্রেনে বিজয় চান দুগিন । WB

আন্তর্জাতিক ডেস্ক
03/10/2022
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

মস্কোর বাইরে গাড়ি বিস্ফোরণে কন্যা দায়রা দুগিনা হত্যা নিয়ে মুখ খুলেছেন বাবা আলেকাজান্ডার দুগিন। ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন তিনি।

তবে কন্যাহারা এই বাবা প্রতিশোধ চান না, তিনি ইউক্রেনে রাশিয়ার সামরিক বিজয় দেখতে চান।

শনিবার মস্কোর বাইরে একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে গাড়ি বিস্ফোরণে নিহত হন দায়রা দুগিনা (৩০)। পেশায় দায়রা ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও সাংবাদিক। তার বাবা আলেকাজান্ডার দুগিন দার্শনিক এবং কট্টোর রুশ জাতীয়তাবাদের সমর্থক।

সোমবার দায়রার বাবা আলেকজান্ডার দুগিন এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় তাকে টার্গেট করা হয়েছে। কিন্তু গাড়ি তিনি না থাকায় বেঁচে গেছেন, তার কন্যা নিহত হয়েছেন। দায়রা সহিংসতাবিরোধী ছিলেন উল্লেখ করে দুগিন বলেন, দায়রা কখনো যুদ্ধের পক্ষে কথা বলেনি। সে ভুল টার্গেটের শিকার।

রাশিয়ার নিরাপত্তা বাহিনী সোমবার দাবি করে, ঘটনার জন্য ইউক্রেনের বিশেষ বাহিনী দায়ী। আজভ রেজিমেন্টের সঙ্গে সম্পৃক্ত এক নারীর মাধ্যমে ইউক্রেন দুগিনের গাড়িতে বোমা রেখে রিমোর্ট কন্ট্রোলে বোমার বিস্ফোরণে তাকে হত্যা করেছে। যদিও ইউক্রেন এই অভিযোগ অস্বীকার করেছে।

সোমবার দায়রার বাবা আলেকজান্ডার দুগিন আরও বলেন, ইউক্রেনের নাৎসি কর্তৃক দায়রা আমার চোখের সামনে নিহত হয়েছে। দায়রা সুন্দরী অর্থডক্স তরুণী, একজন দেশপ্রেমিক, সামরিক করেসপন্ডেন্ট, টেলিভিশন বিশেষজ্ঞ এবং দার্শনিক ছিলেন উল্লেখ করে আলেকজান্ডার দুগিনের বিবৃতিতে বলা হয়, তার (দায়রা) বক্তব্য, রিপোর্টিং সর্বদা গভীর এবং ভিত্তিমূলক ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, দায়রা দুগিনা কখনো যুদ্ধের সহিংসতা চায়নি। জীবনের পথপরিক্রমায় সে বিকাশমান তারকা ছিল। কিন্তু রাশিয়ার শত্রুরা অসম্মানজনকভাবে তাকে হত্যা করেছে।

সূত্র: আরটি

ট্যাগ : ইউক্রেনবিশ্ব সংবাদবিশ্ববার্তারাশিয়া
শেয়ার করুন2শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

গোপনে শপথ নিয়ে পাঁচ মন্ত্রণালয় চালিয়েছেন, অস্ট্রেলিয়াজুড়ে তোলপাড় । WB

পরের পোস্ট

কাতার ফুটবল বিশ্বকাপের নিরাপত্তায় পাকিস্তান । WB

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation