ইইউ সদস্য হওয়ার চেষ্টা বাদ দেওয়ার ইঙ্গিত এরদোয়ানের – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

ইইউ সদস্য হওয়ার চেষ্টা বাদ দেওয়ার ইঙ্গিত এরদোয়ানের

আন্তর্জাতিক ডেস্ক
18/09/2023
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার প্রচেষ্টা থেকে তুরস্ককে সরে যাবে বলে আভাস দিলেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য দেশ ছাড়ার আগে শনিবার এ বিষয়ে সাংবাদিকদের কাছে অভিমত জানান।

এজন্য ইইউকে দায়ী করে তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা করছে।”

তুরস্ককে নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের সাম্প্রতিক মূল্যায়ন বিষয়ে এরদোয়ানের কাছে জানতে চান সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, “অগ্রগতির ব্যাপারে আমরা নিজেরাই মূল্যায়ন তৈরি করব এবং দরকার হলে ইউরোপীয় ইউনিয়নের কাছে থেকে আলাদা থাকব।”

এরদোয়ান এমন কথা বললেও সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়ন যোগ দিতে তার দেশের সংকল্পের কথা জানান। তুরস্কের আবেদনের অগ্রগতির জন্য তিনি ইইউকে সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এরপর চলতি সপ্তাহে ইউরোপীয় পার্লামেন্টে তুরস্কের বিষয়ে একটি প্রতিবেদন গৃহীত হয়। তাতে বলা হয়েছে ইইউ-এর সদস্য হতে আঙ্কারার আবেদন বর্তমান পরিস্থিতি সচল করা সম্ভব নয়। এই প্রতিবেদনের কড়া সমালোচনা করে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিবেদনটি ভুল ও ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে তৈরি করা বলে প্রতিক্রিয়া জানায় তারা।

উল্লেখ্য, ইইউতে অন্তর্ভুক্তির ব্যাপারে জোটের সাথে ২০০৫ সালে তুরস্কের আলোচনা শুরু হয়।

সূত্র: রয়টার্স

ট্যাগ : ইউরোপীয় ইউনিয়নতুর্কিয়েবিশ্ব সংবাদবিশ্ববার্তা
শেয়ার করুন39শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

রমজান কাদিরভ হাসপাতালে, অবস্থা সংকটাপন্ন: ইউক্রেন

পরের পোস্ট

কানাডা থেকে ‘র’ প্রধান বহিষ্কার

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation