কমালার প্রচারে ৫ কোটি ডলার সহায়তা দিয়েছেন বিল গেটস – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

কমালার প্রচারে ৫ কোটি ডলার সহায়তা দিয়েছেন বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক
23/10/2024
ক্যাটাগরি নির্বাচন
ফটোকার্ড টি শেয়ার করুন

মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিলিয়নিয়ার বিল গেটস সম্প্রতি কমালা হ্যারিসের নির্বাচনী প্রচারের জন্য ৫ কোটি ডলার সহায়কা করেছেন। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এই অর্থদানের মূল লক্ষ্য হ্যারিসের প্রচারের জন্য নির্ধারিত ফান্ড-রাইজিং গ্রুপ ‘ফিউচার ফরওয়ার্ড’-কে সমর্থন করা। বিল গেটস অর্থ সহায়তা এই তথ্য গোপন রাখতে চেয়েছিলেন। তবে অর্থ সহায়তা দিলেও প্রকাশ্যে ডেমোক্র্যাট প্রার্থী হ্যারিসকে সমর্থন করেননি তিনি।

প্রতিবেদনে আরও জানানো হয়, গেটস ব্যক্তিগত ফোন কলের মাধ্যমে বন্ধু এবং ঘনিষ্ঠদের সাথে কথা বলে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে, তার ফাউন্ডেশন ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ এর পরিবার পরিকল্পনা এবং বৈশ্বিক স্বাস্থ্য কর্মসূচিতে সম্ভাব্য কাটা-ছাঁটাকে কেন্দ্র করে শঙ্কা রয়েছে।

যদিও গেটস বলেছেন, তিনি যে কোনো প্রার্থীর সাথে কাজ করতে পারবেন। তবে তিনি উল্লেখ করেছেন যে, এই নির্বাচন অতীতের থেকে ভিন্ন। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি সেই প্রার্থীদের সমর্থন করি যারা স্বাস্থ্যসেবা উন্নত করা, দারিদ্র্য দূরীকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দেয়।’

গেটস আরও বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, যা শুধু আমেরিকার জন্যই নয়, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্যও অনেক বড় গুরুত্ব বহন করে।’

ফ্রান্স ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে, গেটস কমালা হ্যারিসের প্রার্থিতাকে স্বাগত জানিয়েছিলেন। বিশেষ করে এআই এবং প্রযুক্তি বিষয়ে তার অগ্রগতির চিন্তাভাবনাকে। গেটসের মতে, যুব প্রার্থীরা নতুন প্রযুক্তির বিষয়গুলো ভালোভাবে বোঝেন।

গেটসের প্রাক্তন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস ইতিমধ্যে প্রকাশ্যে হ্যারিসকে সমর্থন করেছেন। ফোর্বসের তথ্যমতে, এ পর্যন্ত ৮১ জন বিলিয়নিয়ার হ্যারিসকে সমর্থন করেছেন, তবে বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক ট্রাম্পকে সমর্থন করছেন।

সূত্র : এনডিটিভি

ট্যাগ : আমেরিকাডোনাল্ড ট্রাম্পনির্বাচনবিশ্ব সংবাদবিশ্ববার্তাযুক্তরাষ্ট্র
শেয়ার করুন7শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: হাসিনাসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পরের পোস্ট

সাগর-রুনি হত্যা মামলার টাস্কফোর্স গঠন

সম্পর্কিত পোষ্ট

এনসিপি
নির্বাচন

এনসিপির নির্বাচনি প্রচার শুরু, তিন নেতা ও হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে

22/01/2026
নির্বাচনি প্রচার শুরু, যেসব নির্দেশনা মানতে হবে
নির্বাচন

নির্বাচনি প্রচার শুরু, যেসব নির্দেশনা মানতে হবে

22/01/2026
নির্বাচন সামনে রেখে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র দিল্লিতে
নির্বাচন

নির্বাচন সামনে রেখে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র দিল্লিতে

22/01/2026
নিবন্ধিত ৬০ দলের মধ্যে অংশ নিচ্ছে ৪৯টি, নেই ১১টি
নির্বাচন

নিবন্ধিত ৬০ দলের মধ্যে অংশ নিচ্ছে ৪৯টি, নেই ১১টি

21/01/2026
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation