অ্যান্ডোমেট্রিয়োসিসে আক্রান্ত অভিনেত্রী শ্রুতি, কী এই রোগ? । WB – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

অ্যান্ডোমেট্রিয়োসিসে আক্রান্ত অভিনেত্রী শ্রুতি, কী এই রোগ? । WB

মনোরঞ্জন ডেস্ক
18/10/2022
ক্যাটাগরি বিনোদন
ফটোকার্ড টি শেয়ার করুন

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসান পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম (পিসিওএস) এবং অ্যান্ডোমেট্রিয়োসিসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। এর পাশাপাশি হরমোনজনিত সমস্যারও সম্মুখীন হচ্ছেন বলে জানান তিনি। শরীর ভাল নেই, তবুও মন শক্ত করে লড়াই চালাচ্ছেন এই অভিনেত্রী।

অ্যান্ডোমেট্রিয়োসিস কী ধরনের রোগ?

জরায়ুর ভিতরের একটি স্তর হল অ্যান্ডোমেট্রিয়াম। প্রতি মাসে জরায়ুর এই অ্যান্ডোমেট্রিয়াম অংশের স্তর খসেই ঋতুস্রাব হয়। সেই রক্ত সন্তানপ্রসবের পথ দিয়ে জরায়ু থেকে বেরিয়ে শরীরের বাইরে চলে আসে। কিন্তু অ্যান্ডোমেট্রিয়াম জরায়ুর বাইরে, তলপেটের যেকোনও জায়গায় বা শরীরের অন্য কোথাও চলে এলে, তাকে বলে অ্যান্ডোমেট্রিয়োসিস।

শরীরের অন্য কোথাও অ্যান্ডোমেট্রিয়াম চলে গেলে, সেখানে ওই স্তর খসে যে রক্তপাত হয়, তা বের হতে না পেরে সেই স্থানেই জমাট বাঁধতে শুরু করে। এতে আশপাশের কোষগুলোতে চাপ তৈরি হয়। এর থেকে সিস্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ডিম্বাশয়, তলপেটের পিছনে, মূত্রথলি, বর্জ্য নির্গমনের পথ, সন্তান নির্গমনের পথের গোড়ায় অ্যান্ডোমেট্রিয়াম বেশি দেখা যায়। এই রোগকেই বলা হয় হয় অ্যান্ডোমেট্রিয়োসিস।

কোন কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?

১. অ্যান্ডোমেট্রিয়োসিসের ফলে যৌনমিলনের সময়ে ব্যথা অনুভূত হতে পারে। এই ব্যথা যৌনমিলনের পরেও বেশ কিছু দিন থাকে।

২. মলত্যাগ করার সময় ও প্রস্রাব করতে গেলে ব্যথা হয় তলপেটে। ঋতুস্রাব চলার সময় এই সমস্যাগুলো আরও বেড়ে যায়।

৩. অ্যান্ডোমেট্রিয়োসিসের সমস্যা থাকলে ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তপাত হতে পারে। পাশাপাশি দুটি ঋতুস্রাবের মাঝেও ‘স্পটিং’-এর সমস্যাও দেখা যেতে পারে।

৪. এই রোগে আক্রান্ত হলে সন্তানধারণের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়।

তথ্যসূত্র: মায়োক্লিনিক

ট্যাগ : বলিউডবিনোদনবিশ্ববার্তা
শেয়ার করুন5শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

ইন্টারনেট ছাড়াই চলবে জিমেইল । WB

পরের পোস্ট

মামুনুল হকসহ সব আলেমের নিঃশর্ত মুক্তি চাই : মাহমুদুর রহমান । WB

সম্পর্কিত পোষ্ট

অভিনেত্রী হানিয়া আমির
বিনোদন

হানিয়া আমির ঠিক আছে তো?

13/10/2025
রুম নম্বর ২০১১
বিনোদন

আবরার ফাহাদ স্মরণে মুক্তি পেল রুম নম্বর ২০১১’র টিজার

08/10/2024
জাংকুক‌
বিনোদন

কোরিয়ান ব্যান্ড তারকা জাংকুকের বাংলাদেশের জন্য প্রার্থনা

05/08/2024
মাইকেল জ্যাকসন
বিনোদন

মাইকেল জ্যাকসনের ৬ হাজার কোটি টাকা ঋণ , পাওনাদার ৬৫ জন

30/06/2024
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation