সংক্ষিপ্ত সিলেবাসেই হবে ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

সংক্ষিপ্ত সিলেবাসেই হবে ২২ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববার্তা ডেস্ক
06/05/2023
ক্যাটাগরি ক্যাম্পাস
ফটোকার্ড টি শেয়ার করুন

গুচ্ছভুক্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার প্রশ্ন এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী হবে। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।

এর আগে বিগত বছরের গুচ্ছ ভর্তি পরীক্ষায় এইচএসসির সংক্ষিপ্ত সিলেবাস থেকেই প্রশ্ন আসার কথা ছিলো। কিন্তু সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন আসার অভিযোগ তুলেছিলেন পরিক্ষার্থীরা, যা নিয়ে  শিক্ষার্থী ও অবিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তাই এবারের পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের ভেতর থেকেই প্রশ্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

উপাচার্য আরও জানান, ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবারের মোট আসন সংখ্যা ২১ হাজার ১১৮ টি এবং এর বিপরীতে আবেদন পড়েছে ৩ লাখ ৩ হাজার ২৩১টি। যেখানে এ ইউনিটে (বিজ্ঞান) আসন সংখ্যা ৯ হাজার ৮৭৫ টি এবং প্রতি আসনের বিপরীতে লড়বেন ১৭ জন। বি ইউনিট (মানবিকে) আসন সংখ্যা ৭ হাজার ৭৪৬টি এবং আসন প্রতি লড়বে ১৩ জন।  সি ইউনিটে (ব্যবসা) আসন সংখ্যা ৩ হাজার ৪৯৬ টি এবং প্রতি লড়বে ১২ জন শিক্ষার্থী।

আগামী ২০ মে বি ইউনিটের পরীক্ষার মাধ্যমে শুরু হবে এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা। পরবর্তীতে সি ইউনিট ২৭ মে এবং এ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩ জুন অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক ঘণ্টা পরীক্ষা হবে।

ট্যাগ : বিশ্ববার্তাবিশ্ববিদ্যালয়শিক্ষাসদ্যপ্রাপ্ত সংবাদ
শেয়ার করুন3শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

নজিরবিহীন ভরাডুবি সামান্থার শেষ ছবি!

পরের পোস্ট

ফোনের আসল না নকল চার্জার চিনুন সহজে

সম্পর্কিত পোষ্ট

ঢাকা আলিয়ায় সাংবাদিক ও ছাত্রদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি
ক্যাম্পাস

ঢাকা আলিয়ায় সাংবাদিক ও ছাত্রদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

23/11/2025
স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
ক্যাম্পাস

স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর

10/11/2025
মাহমুদুর রহমান
ক্যাম্পাস

জুলাই বিপ্লবকে রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বিপ্লব হিসেবে দেখি

01/11/2025
এইচএসসি-সমমানের ফল প্রকাশ
ক্যাম্পাস

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে

16/10/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation