যুদ্ধ উত্তেজনার মধ্যেই ইরানে মার্কিন পর্ন তারকা – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

যুদ্ধ উত্তেজনার মধ্যেই ইরানে মার্কিন পর্ন তারকা

আন্তর্জাতিক ডেস্ক
06/02/2024
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

ফিলিস্তিনের গাজা যুদ্ধ ইস্যুতে বর্তমানে আমেরিকার সঙ্গে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যের দেশ ইরানের। এই যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলকে সরাসরি সমর্থনের পাশাপাশি অস্ত্র দিয়েও সহায়তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

অন্যদিকে, যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সরাসরি সমর্থন দিয়েছে ইরান। দেশটি ফিলিস্তিনিদের অস্ত্র দিয়ে সহায়তা করতে না পারলেও ইরাক, সিরিয়া, লেবানন ও ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোকে দিয়ে মার্কিন ও ইসরায়েল বিরোধী হামলা জোরদার করতে সক্ষম হয়েছে। এর জেরেই ইরানের সঙ্গে ভীষণ উত্তেজনা জড়িয়ে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এই পরিস্থিতির মধ্যেই ইরান সফর করেছেন মার্কিন পর্ন তারকা হুইটনি রাইট, যা দেশটিতে বিতর্ক ও সমালোচনার সৃষ্টি করেছে।

এ বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি সোমবার বলেছেন, মার্কিন পর্ন অভিনেত্রী হুইটনি রাইটের সাম্প্রতিক ইরান সফর সম্পর্কে তিনি জানতেন না।

সোমবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক তাকে বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। জবাবে নাসের কানয়ানি বলেন, “আপনি যে বিষয়টির কথা বলছেন তা আমি জানি না। মার্কিন নাগরিকদের ইরান ভ্রমণে কোনও নিষেধাজ্ঞা নেই।”

জানা গেছে, গত সপ্তাহে ইরান সফর করেন মার্কিন পর্ন তারকা হুইটনি রাইট। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও বিতর্কের ঝড় ওঠে। কিছু সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অভিযোগ করেন- ইরানি কর্তৃপক্ষ হুইটনি রাইটকে তার ইসরায়েল-বিরোধী এবং ফিলিস্তিনপন্থী কঠোর অবস্থানের কারণে তাকে আমন্ত্রণ জানিয়েছিল বা তাকে সফর করার সুযোগ দিয়েছে।

ইরান সফরের সময় হুইটনি রাইট। ছবি: সংগৃহীত

এ সময় ৩২ বছর বয়সী হুইটনি রাইট ইরানে মহিলাদের জন্য প্রচলিত পোশাক কোড মেনে চলেন এবং সম্পূর্ণ হিজাব পরা নিজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। তিনি বলেন, “ইরান নিরাপদ, যদি আপনি নিয়ম মেনে চলেন।”

পর্নোগ্রাফি অভিনেত্রী হুইটনি রাইট একজন ইরোটিক মডেল। তার জন্ম আমেরিকার ওকলাহোমায়। তিনি মিশ্র ওয়েলশ এবং নেটিভ আমেরিকান। ফিলিস্তিনের প্রতি তার জোরালো সমর্থন এবং ইসরায়েল-বিরোধী মনোভাব প্রকাশের জন্য তিনি সুপরিচিত।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, ইউএস নিউজ, এবিসি নিউজ, আল জাজিরা, দ্য গার্ডিয়ান, স্কাই নিউজ

ট্যাগ : আমেরিকাইরানবিশ্ব সংবাদবিশ্ববার্তাযুদ্ধ
শেয়ার করুনশেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

পালিয়ে আসা বিজিপি সদস্যদের ফিরিয়ে নেবে মিয়ানমার : পররাষ্ট্রমন্ত্রী

পরের পোস্ট

জেল থেকে নির্বাচনে জয়ী হওয়ার পরিকল্পনা করছেন ইমরান খান?

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation