বিয়ের পরে ওজন বাড়ে, এর কারণ কী? – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

বিয়ের পরে ওজন বাড়ে, এর কারণ কী?

বিশ্ববার্তা ডেস্ক
08/07/2024
ক্যাটাগরি স্বাস্থ্য বার্তা
ফটোকার্ড টি শেয়ার করুন

বিয়ের পরে অনেকেরই ওজন বাড়ে। অনেকে এ নিয়ে নানা রকম রসিকতা করেন। কিন্তু পরিসংখ্যান বলছে, কথাটি সত্যি। নানা দেশের ২০০০ জন মানুষের উপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, ৭৯ শতাংশেরই বিয়ের পরে ওজন বেড়েছে।

বিয়ের পরে ওজন বৃদ্ধির বিষয়টিকে ইংরেজিতে ‘লাভ ওয়েট’ বলা হয়। সম্প্রতি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েক জন গবেষক ‘লাভ ওয়েট’ নিয়ে সমীক্ষা চালিয়েছিলেন। সেখান থেকেই উঠে এসেছে নানা তথ্য। কেন বিয়ের পরে ওজন বাড়ে, সে বিষয়েও আলোকপাত করেছে গবেষণাটি।

সমীক্ষায় দেখা গিয়েছে, বিয়ের পরে মহিলাদের তুলনায় পুরুষদের ওজন বাড়ে বেশি। বিয়ের পরে প্রায় ৬৯ শতাংশ পুরুষের ওজন ১০ কিলোগ্রামের উপর বেড়েছে। মহিলাদের মধ্যে ৪৫ শতাংশের ওজন বেড়েছে ১০ কিলোগ্রামের উপর। এই ওজন বৃদ্ধির কারণ কী?

• বিয়ের সময়ে খাদ্যাভ্যাসে বদল আসে। নিত্য বাইরের খাবার খাওয়া হয়ে যায়। এটি ওজন বাড়ায়।

• বিয়ের পরে ঘুম কমে। নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে সময় লাগে। বিয়ের আগে যাঁদের নিজেদের মধ্যে পরিচয় ছিল না, তাঁদের পরস্পরের সঙ্গে খাপ খাইয়ে নিতে আরও সময় লাগে। তাতেই কমে যায় ঘুম। ঘুমের বেনিয়ম ওজন বাড়িয়ে দেয়।

• আরও একটি কারণে ঘুম কমে। বিয়ের পরে নতুন বেশ কয়েকটি দায়িত্ব এসে পড়ে। এমনকি সংসার চানালোর জন্যও উপার্জন নিয়েও চিন্তা বাড়ে। তাতেই ঘুম কমে। সেটিও ওজন বাড়িয়ে দেয়।

• তবে এই কারণগুলির চেয়েও গবেষকরা বেশি গুরুত্ব দিয়েছেন অন্য একটি কারণকে। সমীক্ষা থেকে তাঁদের দাবি, বিয়ের আগে অনেকেই নিজের অনেক বেশি যত্ন নেন। স্বাস্থ্যের খেয়াল রাখেন। ওজন নিয়ন্ত্রণর চেষ্টা করেন। অন্য মানুষের চোখে আকর্ষণীয় হয়ে ওঠার একটা তাগিদ থাকে অনেকের মধ্যেই। সেই তাগিদ পুরোপুরি চলে না গেলেও, বিয়ের পরে বেশির ভাগের ক্ষেত্রেই তা কিছুটা কমে যায়। জীবনসঙ্গী পাওয়া হয়ে গিয়েছে বলে, তাঁরা নিজের চেহারার যত্ন নেওয়া কমিয়ে দেন। কমিয়ে দেন ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টাও।

ট্যাগ : পরামর্শবিবাহবিশ্ববার্তাস্বাস্থ্য পরামর্শ
শেয়ার করুন1শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

কাগজপত্রের ঘাটতিতে নামজারি বাতিল করা যাবে না

পরের পোস্ট

মেথি জিরা না লেবু পানি? ওজন কমাতে কোনটা বেশি কার্যকর?

সম্পর্কিত পোষ্ট

দাঁড়িয়ে পানি পানের ক্ষতিকর দিকগুলো
স্বাস্থ্য বার্তা

দাঁড়িয়ে পানি পানের ক্ষতিকর দিকগুলো

13/01/2026
যৌন সম্পর্কে নারী-পুরুষ কারো সঙ্গেই আগ্রহী নয় যেসব মানুষ । বিশ্ববার্তা
স্বাস্থ্য বার্তা

যৌন সম্পর্কে নারী-পুরুষ কারো সঙ্গেই আগ্রহী নয় যেসব মানুষ

12/01/2026
সর্দি কাশি ও ঠান্ডা থেকে মুক্তির ঘরোয়া উপায়
স্বাস্থ্য বার্তা

সর্দি কাশি ও ঠান্ডা থেকে মুক্তির ঘরোয়া উপায়

09/12/2025
হার্টের রোগীরা যেসব খাবার এড়িয়ে চলা উচিত
স্বাস্থ্য বার্তা

হার্টের রোগীরা যেসব খাবার এড়িয়ে চলা উচিত

07/12/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation