চরমোনাই কাল সারাদেশে বিক্ষোভের ডাক – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

চরমোনাই কাল সারাদেশে বিক্ষোভের ডাক

বিশ্ববার্তা ডেস্ক
17/07/2024
ক্যাটাগরি নির্বাচন
ফটোকার্ড টি শেয়ার করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশ ইতিহাসের ভয়াবহ সংকটকাল অতিক্রম করছে, সম্মিলিতভাবে সরকারের এই নৃশংসতা রুখে দিতে হবে।

কোটা সংস্কারর দাবিতে আন্দোলনরত নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর হামলা এবং গুলি করে নিরীহ ছাত্র হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভসহ দু’দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।

কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে বৃহস্পতিবার ঢাকায় বায়তুল মোকাররম উত্তর গেটে বিকেল ৩টায় এবং সারাদেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন, এবং শুক্রবার (১৯ জুলাই) সারাদেশের সব মসজিদে দোয়া এবং মিছিল।

বুধবার বিকেলে পুরানা পল্টন আইএবি মিলনায়তনে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সৈয়দ রেজাউল করীম বলেন, ‘সরকার জনগণের দেওয়া ভ্যাট-টেক্স নিজেদের মধ্যে ভাগাভাগি করে বিদেশে পাচার করছে। কোটার নামে নিজেদের দলীয় লোকজনদের চাকরি দিয়ে রাষ্ট্রের সম্পদ লুটেপুটে খাচ্ছে। এ জন্য মেধাবীদের দূরে রাখছে। আন্দোলনরত শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে। যার যার অবস্থান থেকে দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে হবে।’

উৎস : বাংলাদেশ প্রতিদিন
ট্যাগ : নির্বাচনবাংলাদেশবিক্ষোভ ও সমাবেশবিশ্ববার্তাসদ্যপ্রাপ্ত সংবাদ
শেয়ার করুন1শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলেই ‘ ছাত্র রাজনীতি মুক্ত’ ঘোষণা

পরের পোস্ট

কোটাবিরোধী আন্দোলন: গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন সভাপতি-সেক্রেটারি

সম্পর্কিত পোষ্ট

এনসিপি
নির্বাচন

এনসিপির নির্বাচনি প্রচার শুরু, তিন নেতা ও হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে

22/01/2026
নির্বাচনি প্রচার শুরু, যেসব নির্দেশনা মানতে হবে
নির্বাচন

নির্বাচনি প্রচার শুরু, যেসব নির্দেশনা মানতে হবে

22/01/2026
নির্বাচন সামনে রেখে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র দিল্লিতে
নির্বাচন

নির্বাচন সামনে রেখে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র দিল্লিতে

22/01/2026
নিবন্ধিত ৬০ দলের মধ্যে অংশ নিচ্ছে ৪৯টি, নেই ১১টি
নির্বাচন

নিবন্ধিত ৬০ দলের মধ্যে অংশ নিচ্ছে ৪৯টি, নেই ১১টি

21/01/2026
আরো দেখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation