যুক্তরাষ্ট্র – Bengali Online News Portal in Bangladesh

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে চালানো যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সামরিক অভিযানে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে সেনাবাহিনীর পাশাপাশি বেসামরিক মানুষও রয়েছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়। খবর আল-জাজিরার।

নাম প্রকাশ না করার শর্তে ভেনেজুয়েলার এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, ‘মার্কিন  হামলায় অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও সেনাসদস্য রয়েছে।’

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে ১৫০টির বেশি মার্কিন বিমান মোতায়েন করা হয়, যাতে সামরিক হেলিকপ্টারগুলো নিরাপদে সেনা নামাতে পারে। এরপর সেই সেনারাই মাদুরোর অবস্থানে হামলা চালায়।

ভেনেজুয়েলার সূত্র জানায়, কারাকাস বিমানবন্দরের পশ্চিমে দরিদ্র উপকূলীয় এলাকা ‘কাটিয়া লা মার’ এলাকার একটি আবাসিক ভবনেও বিমান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে রোসা গঞ্জালেজ নামে ৮০ বছর বয়সী এক নারী ও তার পরিবারের সদস্যরা নিহত হয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেছেন, মাদুরোকে আটক করে দেশ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

ফ্লোরিডায় একটি সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জানান, আপাতত ভেনেজ়ুয়েলার শাসনভার যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে। তিনি বলেন, “যতদিন না আমরা নিরাপদ, সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তর করতে পারছি, ততদিন আমরাই ওই দেশ পরিচালনা করব। ভেনেজ়ুয়েলার স্বার্থ বোঝে না এমন কারো হাতে আমরা ক্ষমতা ছেড়ে দেওয়ার ঝুঁকি নিতে পারি না।” সেই সঙ্গে ট্রাম্প ইঙ্গিত দেন, ভেনেজুয়েলার বিশাল তেলের ভাণ্ডার ব্যবহার করে তা অন্যান্য দেশে বিক্রি করার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের।

ইরাক যুদ্ধের পর কোনো দেশে এমন সরাসরি ক্ষমতা দখলের ঘটনা নজিরবিহীন। সমালোচকরা ইতিমধ্যেই এই অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। যদিও মার্কিন কর্মকর্তাদের মতে, মাদুরোকে বন্দি করার প্রক্রিয়াটি সম্পূর্ণ আইনত।

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুওমোকে হারিয়ে ইতিহাস গড়েন ডেমোক্র্যাট পার্টি সমর্থিত এই রাজনীতিক।

নির্বাচনি ফলাফলে দেখা গেছে, ৩৪ বছর বয়সী মামদানি পেয়েছেন ১০ লাখ ১৮ হাজার ১৯০ ভোট, যা মোট ভোটের ৫০.৩ শতাংশ। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমো পেয়েছেন ৮ লাখ ৪১ হাজার ৪৭৬ ভোট, যা মোট ভোটের ৪১.৬ শতাংশ। অন্যদিকে রিপাবলিকান পার্টি সমর্থিত কার্টিস স্লিওয়া পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৫৫৪ ভোট, যা মোট ভোটের ৭.১ শতাংশ।

স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সকাল ৬টায় ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় রাত ৯টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা)। পুরো বিশ্বের নজর ছিল এই ভোটের দিকে। ভোটকেন্দ্র বন্ধ হওয়ার পরপরই বার্তা সংস্থা এপি মামদানির বিজয়ের খবর নিশ্চিত করে। উত্তেজনাপূর্ণ এ নির্বাচনে মামদানির জয় ইতিহাসের নতুন অধ্যায় রচনা করেছে।

নিউ ইয়র্ক সিটি বোর্ড অব ইলেকশন জানিয়েছে, ১৯৮৯ সালের পর এবারই প্রথম শহরটিতে ভোটার উপস্থিতি ২০ লাখ ছাড়িয়েছে। ভোটগ্রহণ শেষ হওয়ার আগে বোর্ড এক বিবৃতিতে জানায়, এবার ভোটার উপস্থিতির হার ঐতিহাসিক মাত্রায় পৌঁছেছে।

৮৪ লাখের বেশি মানুষের এই শহর অর্থনীতি ও সংস্কৃতির বৈশ্বিক শক্তিকেন্দ্র। সেই শহরের প্রথম মুসলিম, প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং প্রথম আফ্রিকায় জন্ম নেওয়া নেতা হিসেবে ইতিহাসে নাম লেখালেন মামদানি।

বহুধর্মী ও বহুজাতির এই মহানগরের ভোটাররা মামদানির জয়কে ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখছেন। তবে তার নিবেদিত সমর্থকরা বলছেন, এটি কেবল ধর্ম বা জাতিগত পরিচয়ের জয় নয়, এটি জীবনের ব্যয় সামাল দেওয়ার বাস্তব সমস্যায় তার তীক্ষ্ণ ও স্পষ্ট অবস্থানের প্রতিফলন।

এই নির্বাচন ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ রাজনীতির দিকনির্দেশক হিসেবেও দেখা হচ্ছে। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো অনেকের কাছে পুরোনো ধনবান দাতানির্ভর রাজনীতির প্রতীক। আর নিজেকে ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ হিসেবে পরিচয় দেওয়া মামদানি দলটির জন্য নতুন এক পথের সম্ভাবনা তৈরি করেছেন।

এনবিসি নিউজের এক্সিট পোল অনুযায়ী, মামদানি নিউ ইয়র্কের প্রায় সব জাতিগত গোষ্ঠীর ভোট পেয়েছেন—শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, লাতিনো, এশীয় ও অন্যান্য জনগোষ্ঠীর ভোটারদের বড় অংশই তাকে বেছে নিয়েছেন। ৪৫ বছরের নিচের ভোটারদের মধ্যে তার জনপ্রিয়তা ছিল বিপুল; কুওমোর চেয়ে ৪৩ পয়েন্টে এগিয়ে ছিলেন তিনি। অন্যদিকে ৪৫ বছরের ঊর্ধ্বে ভোটারদের মধ্যে কুওমো ১০ পয়েন্টে এগিয়ে ছিলেন।

শিক্ষাগত পার্থক্যও ভোটের ফলাফলে বড় ভূমিকা রেখেছে বলে এক্সিট পোল জানায়। এ ছাড়া গত ১০ বছরে নিউ ইয়র্কে বসতি স্থাপন করা নতুন বাসিন্দা ও জন্মসূত্রে নিউ ইয়র্কে থাকা ভোটারদের মধ্যেও স্পষ্ট বিভাজন দেখা গেছে।

তবে মামদানির ফিলিস্তিনপন্থী অবস্থান নির্বাচনজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল। তার মুসলিম পরিচয় ও ইসরায়েলবিরোধী অবস্থান নিয়ে বিরূপ প্রচারণা চললেও শেষ পর্যন্ত ভোটাররা তাকেই সমর্থন দেন। এক্সিট পোল অনুযায়ী, ইহুদি ভোটারদের মধ্যে কুওমো এগিয়ে ছিলেন ৬০ শতাংশ ভোটে, যেখানে মামদানি পান ৩১ শতাংশ ভোট।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট শুভেচ্ছা
মহান স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, ‘প্রিয় জনাব প্রধান উপদেষ্টা– আমেরিকান জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই উত্তরণের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং বর্ধিত নিরাপত্তার সক্ষমতা তৈরির একটি সুযোগ এনে দিয়েছে। আসন্ন এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের অংশীদারত্ব অব্যাহত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উন্মুখ হয়ে আছে। আমি আত্মবিশ্বাসী যে, আমরা আমাদের সম্পর্ক জোরদার করার সঙ্গে সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারব এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে এক সাথে কাজ করতে পারব। এই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে, আপনার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা।’

২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এক বিবৃতিতে তিনি বলেন, বিশেষ দিবস উদ্‌যাপনের সময়ে আমি বাংলাদেশের জনগণের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের উভয় জাতিকে নিরাপদ, শক্তিশালী ও আরও সমৃদ্ধ করার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।

রাশিয়ার চেয়ে ইউক্রেনের সঙ্গে চুক্তি কঠিন: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার তুলনায় ইউক্রেনের সঙ্গে সমঝোতা করা অত্যন্ত কঠিন। শুক্রবার (৭ মার্চ) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো থাকলেও ইউক্রেনের সঙ্গে আলোচনা কঠিন হয়ে পড়ছে।

ট্রাম্প বলেন, ‘রাশিয়ার সঙ্গে আমরা খুব ভালোভাবে এগোচ্ছি এবং মস্কোর সঙ্গে চুক্তি করা কিয়েভের চেয়ে সহজ হতে পারে।’

এর কয়েক ঘণ্টা আগে, ট্রাম্প ঘোষণা দেন যে তিনি ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন।

এদিকে, মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য নির্দিষ্ট কিছু স্যাটেলাইট চিত্রের প্রবেশাধিকার সাময়িকভাবে স্থগিত করেছে। এর আগে, ট্রাম্প ইউক্রেনের সামরিক সহায়তাও স্থগিত করেন।

২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প প্রকাশ্যে জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের প্রতি অসম্মানজনক আচরণের জন্য তিরস্কার করেন। এর পরপরই ট্রাম্প কিয়েভের জন্য সমস্ত সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করে দেন।

এ ঘটনার পর, বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

ট্রাম্প দাবি করেছেন, পুতিন যুদ্ধের ইতি টানতে চাইলেও ইউক্রেন সেই আগ্রহ দেখাচ্ছে না।

ট্রাম্পের এই কূটনৈতিক পদক্ষেপ ন্যাটোর মিত্রদের হতবাক করেছে, কারণ পশ্চিমা বিশ্ব ২০২২ সালের রুশ আগ্রাসনের পর থেকে মস্কোর সঙ্গে উচ্চ পর্যায়ের সংযোগ এড়িয়ে চলেছে।

যদিও ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে, তবে গত দুই দিনে মার্কিন পররাষ্ট্র নীতির অবস্থান কিছুটা নমনীয় হয়েছে।

ওয়াশিংটন চায়, ইউক্রেন একটি চুক্তি স্বাক্ষর করুক, যা যুক্তরাষ্ট্রকে দেশটির খনিজ সম্পদের ওপর বড় ধরনের অধিকার দেবে এবং কিয়েভকে মস্কোর সঙ্গে দ্রুত যুদ্ধবিরতির জন্য বাধ্য করবে।

জেলেনস্কি, অবশ্য, একটি দৃঢ় নিরাপত্তা প্রতিশ্রুতি চেয়েছেন, যা শান্তি চুক্তির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে বলে তিনি দাবি করেছেন।

আগামী সপ্তাহে ট্রাম্পের উচ্চপদস্থ কর্মকর্তারা সৌদি আরবে যাবেন, যেখানে তারা জেলেনস্কির টিমের সঙ্গে আলোচনায় বসবেন। এই আলোচনার লক্ষ্য হচ্ছে, ইউক্রেনকে দ্রুত একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করানো।

ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিবাদের পর জেলেনস্কি সম্পর্ক পুনরুদ্ধারে কাজ করছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, ট্রাম্প জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন, যেখানে তিনি দুঃখপ্রকাশ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ২০টি দেশ ইউক্রেনকে সহায়তার জন্য একটি স্বেচ্ছাসেবী জোট গঠনে আগ্রহী। ইউরোপীয় নেতারা সামরিক ব্যয় বৃদ্ধিরও পরিকল্পনা করছেন।

এদিকে, ইউক্রেনের মাটিতে সংঘর্ষ চলমান রয়েছে। ডোনেস্ক অঞ্চলে রুশ বাহিনীর হামলায় শুক্রবার (৭ মার্চ) কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

ডেইলি স্টারের ত্রুটিপূর্ণ সংবাদে বিরূপ প্রতিক্রিয়ায় দুঃখ প্রকাশ
ওয়াশিংটনে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে একজন ভারতীয় সাংবাদিক মতলবি প্রশ্ন করেন।

উত্তরে ট্রাম্প যা বলেছেন তা বিকৃতভাবে প্রচার করে তোপের মুখে পড়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারের সংবাদটির সঙ্গে ভারতীয় মিডিয়ায় প্রচারিত উদ্দেশ্যমূলক প্রচারের মিল খুঁজে পেয়ে রাজনৈতিক সচেতন মানুষ সমালোচনার ঝড় তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার মুখে পড়ে ভুল স্বীকার করে পত্রিকাটি।

ট্রাম্পকে এক ভারতীয় সাংবাদিক যে প্রশ্ন করেছিল, তা ছিল— বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশে রেজিম চেঞ্জ (হাসিনার পতন) ইস্যুতে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা ছিল। এ ব্যাপারে আপনার মন্তব্য কী?

উত্তরে ট্রাম্প বলেছে— না, আমেরিকার ডিপ স্টেটের কোনোই ভূমিকা ছিল না।

একই সঙ্গে চোখেমুখে বিরক্তি নিয়ে মোদির দিকে ইঙ্গিত করে (যেহেতু ইন্ডিয়ান সাংবাদিক মনগড়া তত্ত্ব প্রচার করতে চাইছিল, তাই ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর দিকেই তাকে রেফার করে দিয়ে) ট্রাম্প বলেছেন, বাংলাদেশ ইস্যুতে ওই প্রশ্নের উত্তরটা মোদির ওপর ছেড়ে দিলাম! অর্থাৎ বাংলাদেশসংক্রান্ত ওই প্রশ্নটার উত্তর মোদিকে দিতে বলেছিলেন ট্রাম্প।

এ বিষয়ে করা প্রতিবেদনে ডেইলি স্টার বাংলা ভার্সনের অনলাইনে শিরোনাম করা হয়— ‘বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি : ট্রাম্প’। লক্ষণীয় দিক হলো, ভারতের সংবাদমাধ্যমেও একই ধরনের শিরোনাম দেখা যায়। আবার ডেইলি স্টারের দেখাদেখি বাংলাদেশের আরো কয়েকটি মিডিয়াও অনুরূপ মিসলিডিং শিরোনাম দিয়ে রিপোর্ট করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ডেইলি স্টারের বিকৃত সংবাদ নিয়ে সমালোচনায় মুখর হন অনেকে। একপর্যায়ে ডেইলি স্টার তাদের ফেসবুক পেজের কমেন্ট অপশনে ভুল স্বীকার করে সংবাদটি সংশোধন করা হয়েছে বলে জানায়। ব্যাখ্যা দিয়ে ডেইলি স্টার বলেছে— ‘প্রিয় পাঠক অনিচ্ছাকৃত ত্রুটিপূর্ণ অনুবাদের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন, তার জন্য ধন্যবাদ। অনুবাদ সংশোধন করে সঠিক ভার্সন প্রকাশ করা হলো।’

ব্যাখ্যা দেওয়ার পরও নেটিজেনরা বিরূপ মন্তব্য অব্যাহত রাখেন। অনেকে মন্তব্য করেন— ‘ডেইলি স্টার ইংলিশ টু বাংলা অনুবাদ পারে না— এটা বিশ্বাসযোগ্য নয়। ইচ্ছাকৃতভাবে এভাবে জনগণকে ম্যানিপুলেট কেন করতে চান আপনারা?’

সামরিক বিমানে ভারতীয় ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ফেরার পর থেকেই অবৈধ অভিবাসন ও অনুপ্রবেশের মতো ইস্যু নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তারই অংশ হিসেবে এবার সামরিক বিমানে করে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক পরিবহনে করে ট্রাম্প প্রশাসনের অভিবাসী ফেরত পাঠানোর মধ্যে সবচেয়ে দূরত্ব গন্তব্য হলো ভারত।

সোমবার একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, “সামরিক বাহিনীর একটি বিমানে করে ভারতীয় অভিবাসীদেরকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে।”

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল অবৈধ অভিবাসী সমস্যা সমাধান। নির্বাচনে জয়লাভের পর সেই প্রতিশ্রতি রাখতে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন।

এরইমধ্যে, কিউবার দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত মার্কিন নৌঘাঁটির অধীনের পরিচালিত কুখ্যাত গুয়ানতানামো বে বন্দিশালা সম্প্রসারণে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ বন্দিশালায় অবৈধ অভিবাসীদের রাখার কথা জানান।

প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসীদের ফেরত পাঠাতে সহায়তা নিচ্ছে সামরিক বাহিনীর। আটক অবৈধ অভিবাসীদের রাখতে ব্যবহার করা হচ্ছে সামরিক ঘাঁটি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, “সামরিক বাহিনীর সি-১৭ বিমানে করে অভিবাসীদের একটি ফ্লাইট ভারত রওনা দিয়েছে। যেটি পৌঁছাতে ২৪ ঘণ্টা সময় লাগবে।”

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে আটক ৫ হাজারের বেশি অভিবাসীকে বহিষ্কারের জন্য ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এখন পর্যন্ত সামরিক বিমানে করে অভিবাসীদের গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসে ফেরত পাঠানো হয়েছে।

সামরিক বিমানে করে অভিবাসী ফেরত পাঠানোর প্রক্রিয়া যদিও ব্যয়বহুল। রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে গুয়াতেমালায় একটি সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠাতে জনপ্রতি কমপক্ষে ৪ হাজার ৬৭৫ ডলার খরচ হয়েছে।

গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে দেওয়া ভাষণেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ বন্ধ করে দেবেন। তাদেরকে ‘অপরাধী’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেছিলেন, “যুক্তরাষ্ট্রে থাকা এমন লাখো অভিবাসীকে ফেরত পাঠানো হবে।”

একই সঙ্গে ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে বিদ্যমান নিয়মকানুনে পরিবর্তন আনার কথা জানান। নতুন নিয়মের আওতায় নথিবিহীন অর্থাৎ অবৈধ কোনো অভিবাসী যুক্তরাষ্ট্রে সন্তান প্রসব করলে সেই শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না। সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশেও সই করেছেন তিনি।

টিউলিপের পর এবার আলোচনায় দরবেশপুত্র
যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপি ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে চলা তোলপাড়ের মধ্যেই আলোচনা শুরু হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানকে নিয়ে। শায়ান ব্রিটিশ রাজার হাত ধরে যুক্তরাজ্যে গড়ে ওঠা একটি দাতব্য সংস্থার প্রধান।

শনিবার (১১ জানুয়ারি) এমন খবর প্রকাশ করে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইল।

এক প্রতিবেদনে তারা লিখেছে, শায়ান ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ‘পারিবারিক বন্ধু’। তিনি বাংলাদেশের ‘ধনকুবের’ সালমান এফ রহমানের ছেলে। টিউলিপের খালা শেখ হাসিনা লন্ডনে এলে শায়ানের ১৩ মিলিয়ন পাউন্ডের বাড়িতে ‘বিনাভাড়ায়’ থাকতেন। টিউলিপের মা শেখ রেহানা লন্ডনের গোল্ডার্স গ্রিনে যে বাড়িতে বিনা ভাড়ায় থাকেন, সেটির মালিক শায়ান রহমানের নিয়ন্ত্রণাধীন একটি অফেশোর কোম্পানি।

প্রতিবেদনে বলা হয়েছে, দারিদ্র দূরীকরণের লক্ষ্যে ব্রিটিশ রাজা চার্লসের হাত ধরে ২০০৭ সালে গড়ে ওঠে দাতব্য সংস্থা ‘ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট’। শায়ান রহমান বর্তমানে এই তহবিলের উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান।

এক সময় তিনি তাদের পারিবারিক নিয়ন্ত্রণে থাকা বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের ওয়েবসাইটে এখনো তার সেই পরিচয়ই দেখানো হচ্ছে।

শায়ানের প্রশংসা করে বাকিংহাম প্যালেসের এক নৈশভোজে রাজা চার্লস বলেছিলেন, ‘আমাদের সঙ্গে যারা কাজ করে, আমরা তাদের মতই ভালো। তাই আমি আনন্দিত যে, শায়ান রহমান বাংলাদেশে আমাদের নতুন প্রকল্পটি দেখভাল করার পাশাপাশি তাতে সহযোগিতা করবেন।’

বলা হয়েছে, দুর্নীতির অভিযোগ ওঠার পরও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান পদে বহাল আছেন শায়ান।

এ বিষয়ে এক বিবৃতিতে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বলেছে, ‘আমরা শায়ানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অবগত। আমরা বাংলাদেশের ঘটনাপ্রবাহের দিকে নজর রাখছি।’

অভিযোগের বিষয়ে শায়ানের এক মুখপাত্রের বক্তব্যও তুলে ধরেছে ডেইলি মেইল। তিনি বলেন, ‘শায়ান রহমানের জন্ম যুক্তরাজ্যে। তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং আন্তর্জাতিক ব্যবসায়ী। তিনি কিংবা তার স্ত্রী কখনো কোনো অপরাধে অভিযুক্ত হননি।’

ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে আড়াই লাখ পাউন্ড অনুদান রয়েছে শায়ানের। সম্প্রতি সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকার বাংলাদেশের অর্থপাচার নিয়ে কথা বলতে গিয়ে সেই অনুদানের প্রসঙ্গ তোলেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসও। শায়ানের ‘দানশীলতা’ নিয়ে তিনি রসিকতাও করেন।

এদিকে, গত আগস্টেই সালমান, তার ছেলে শায়ান ও পুত্রবধূ শাজরেহ রহমানের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) । সালমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধান করছে দুদক।

যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
তাইওয়ানে আরো অস্ত্র সরবরাহ ও সামরিক সহায়তার মার্কিন ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। রবিবার (২২ ডিসেম্বর) বেইজিং যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘আগুন নিয়ে খেলা’ বলে অভিহিত করেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, স্বশাসিত তাইওয়ানের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণের জন্য ৫৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার পর্যন্ত সহায়তা অনুমোদন করেছেন। এছাড়া, প্রতিরক্ষা বিভাগ শুক্রবার জানিয়েছে, ২৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করা চীন স্বভাবতই এটি পছন্দ করেনি।

রবিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ানকে সমর্থন এবং অস্ত্র সরবরাহ ‘আগুন নিয়ে খেলার’ মতো, যা যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তাইওয়ানে অস্ত্র সরবরাহ বন্ধ করতে এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করে এমন ‘বিপজ্জনক পদক্ষেপ’ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়।

এর আগে গত সেপ্টেম্বরেও তাইওয়ানকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর আবারও ৫৭ কোটি ১০ লাখ ডলারের সহায়তা অনুমোদন করলেন বাইডেন। যুক্তরাষ্ট্র বলছে, তাইওয়ানের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি ও চীনের হুমকি প্রতিহত করতে তারা এই সহায়তা দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের সহায়তাকে স্বাগত জানিয়েছে তাইওয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাইওয়ানের প্রতিরক্ষার প্রতি মার্কিন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হলো এর মাধ্যমে।

এদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার মেয়াদকালে তাইওয়ানে যদি চীন হামলা চালায়, তবে তিনি তাইওয়ানের সুরক্ষার প্রতিশ্রুতি দিতে পারেন না।

তিনি আরো বলেছেন, চীনের বিরুদ্ধে সুরক্ষা পাওয়ার জন্য তাইওয়ানের উচিত যুক্তরাষ্ট্রকে অর্থ প্রদান করা।

বর্তমানে, তাইওয়ান তার জিডিপির প্রায় আড়াই শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করে।

সিরিয়ার ক্ষমতা দখলকারীদের সঙ্গে যোগাযোগ করল যুক্তরাষ্ট্র
সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয়া হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগ করেছে। স্থানীয় সময় শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ তথ্য জানিয়েছেন।

বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে, এইচটিএস গোষ্ঠীটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছিল যুক্তরাষ্ট্র। সে অবস্থান পাল্টে এবার প্রথমবারের মতো এমন পদক্ষেপ নিল জো বাইডেন প্রশাসন।

জর্ডানে সিরিয়া নিয়ে মধ্যপ্রাচ্য, তুরস্ক ও পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যান্টনি ব্লিঙ্কেন।

সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেন, “ওয়াশিংটন এইচটিএস-এর সাথে সরাসরি যোগাযোগ করেছে- বিশেষ করে দীর্ঘদিন ধরে নিখোঁজ আমেরিকান সাংবাদিক অস্টিন টাইসের ভাগ্য নিয়ে এই যোগাযোগ। আমরা এইচটিএস এবং অন্যান্য দলের সাথে যোগাযোগ করেছি।”

জর্ডানে আলোচনায় সিরিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। এতে অংশ নেওয়া আটটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, তারা নিশ্চিত করতে চান যে, সিরিয়া একীভূত হবে এবং সাম্প্রদায়িক বিষয়ে বিভক্ত হবে না।

একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখলের পর গত ৮ ডিসেম্বর দামেস্ক দখলে নেয় সিরিয়ার বিদ্রোহীরা। ওইদিনই বাশার আল আসাদ পালিয়ে রাশিয়া চলে যান। এর মধ্যদিয়ে তার ২৪ বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটে।

সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী করা হয়েছে মোহাম্মদ আল–বশিরকে। ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত দায়িত্বে থাকবেন তিনি।

এদিকে, সিরিয়ার মধ্য দিয়ে হিজবুল্লাহর সামরিক সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম। বাশার আল-আসাদের পতনের পর এই রুটটি বন্ধ হয়ে গেছে বলে জানান তিনি।

তবে সশস্ত্র গোষ্ঠীটি নতুন পথ খোঁজার পরিকল্পনা করছে। বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক পুনর্গঠনের বিষয়েও প্রত্যাশা করছেন তারা।

ট্রাম্পের শাসনামল থেকে বাঁচাতে ডেমোক্রেটদের জন্য সমুদ্র যাত্রার প্যাকেজ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর হতাশ ডেমোক্রেটরা। কারও কারও অভিযোগ, পাগলাটে ট্রাম্পের আমলে বসবাসের অযোগ্য হয়ে উঠবে যুক্তরাষ্ট্র। যারা রিপাবলিকান এই নেতার শাসনামলে যুক্তরাষ্ট্রে থাকতে চান না তারা এখন চাইলে জাহাজে ঘুরেই কাটাতে পারবেন আগামী চার বছর।

ট্রাম্পের শাসন থেকে বাঁচতে ডেমোক্র্যাট পার্টির সমর্থকদের ফ্লোরিডা ভিত্তিক একটি ক্রুজ কোম্পানি দিচ্ছে অভিনব এই অফার। অবশ্য তাদের ট্যুর লা ভি নামের বিশেষ প্রোগ্রামের আওতায় রয়েছে এক থেকে চার বছর পর্যন্ত আলাদা চারটি প্যাকেজ। এখানে থাকতে প্রত্যেককে প্রতিবছর গুণতে হবে ৪০ হাজার ডলার।

ভিলা ভি রেসিডেন্সের প্রতিষ্ঠাতা মিকায়েল পিটারসন বলেছেন, ট্রাম্প নির্বাচনে জিতেছে। এখন অনেক ডেমোক্র্যাটই যুক্তরাষ্ট্রে বসবাস করতে চাইবে না। কয়েক বছরের জন্য পালানোর ক্ষেত্রে জাহাজের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এখানে থেকে প্রতিদিন নতুন নতুন জায়গায় ঘুম থেকে উঠতে পারা যাবে। যা কিছু প্রয়োজন সবই পাবেন।

মালিকপক্ষের দাবি, মার্কিন নির্বাচনের আগেই তারা এই বিশেষ প্যাকেজের প্রচারণা শুরু করেছে। কমালা হ্যারিস জিতলে রিপাবলিকানদের দেয়া হতো অফার। এখন দেয়া হচ্ছে হতাশায় ভোগা ডেমোক্রেটদের। ভিলা ভি ওডিসি নামের প্রমোদতরীটি চার বছরে প্রায় দেড়শ দেশের চার শতাধিক বন্দরে ভিড়বে। বন্দরগুলো থেকে অতিথি প্রবেশের সুযোগও রয়েছে।

মিকায়েল পিটারসন আরও বলেছেন, ‘আমরা একবার ভ্রমণে বের হলে সাধারণত ১৪০টির বেশি দেশের ৪২৫টি গন্তব্যে যাই। কাজেই চার বছরে আমাদের গন্তব্য এরচেয়ে আরও কিছু বেশি হবে।’

উল্লেখ্য, প্রমোদতরীটিতে একসাথে ৬০০ জনের থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে বিলাসী জীবন যাপনের সব উপকরণ।

আমি সব যুদ্ধ বন্ধ করে দেব: ট্রাম্প
চলমান রাশিয়া-ইউক্রেন এবং ইসরায়েল-হামাস-লেবানন সংঘর্ষের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‌‌‘যুদ্ধ শুরু হবে না, শেষ হবে।’

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বশ্রেষ্ঠ করতে আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো।

বুধবার (৬ নভেম্বর) ফ্লোরিডায় নিজেকে জয়ী ঘোষণা করে দেওয়া বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

ফ্লোরিডার ওয়েন্ট পাম বিচে উচ্ছ্বসিত জনতার সামনে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের কোনো যুদ্ধ ছিল না। আইএসআইএসকে পরাজিত করা ছাড়া চার বছর ধরে আমাদের কোনো যুদ্ধ হয়নি। তারা (ডেমোক্র্যাটরা) বলেছিল, ‘‘সে (ট্রাম্প) একটি যুদ্ধ শুরু করবে’’। আমি যুদ্ধ শুরু করব না, আমি যুদ্ধ বন্ধ করে দেব।’

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট হতে গেলে ৫৩৮টির মধ্যে ইলেকটোরাল কলেজের ২৭০টি ভোট দরকার পড়ে। সেই ম্যাজিক ফিগার ছাড়িয়ে ২৯৪ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প।

অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩ ইলেকটোরাল কলেজ ভোট।

তিনিই এখন দেশটির ৪৭তম নির্বাচিত প্রেসিডেন্ট। এর মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ট্রাম্প। এই জয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩১ বছরের রেকর্ড ভাঙলেন তিনি। দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের পর দ্বিতীয় মেয়াদে নির্বাচন করে পরাজিত হয়ে চার বছর পর পুনরায় নির্বাচনে জয়ী হলেন ট্রাম্প।

এর আগে একইভাবে প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড প্রথম মেয়াদের পর দ্বিতীয় মেয়াদে নির্বাচন করে পরাজিত হন। এর চার বছর পর নির্বাচন করে ১৮৯২ সালে তিনি জয়ী হয়েছিলেন।

সেই রেকর্ড ভেঙে হোয়াইট হাউসে ঐতিহাসিক প্রত্যাবর্তন করলেন ট্রাম্প। শুধু তাই নয়, ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ার পর নির্বাচিত প্রথম প্রেসিডেন্টও ট্রাম্প। সেই সঙ্গে ট্রাম্পই প্রথম ব্যক্তি যিনি দু’বার দু’জন ডেমোক্র্যাট নারী প্রার্থীকে ধরাশায়ী করলেন।

২০১৬ সালে তার কাছে পরাজিত হয়েছিলেন ব্যাপক জনপ্রিয় ডেমোক্রেট নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আর এবার পরাজিত হলেন ভাইস প্রেসিডেন্ট, ডেমোক্রেট কমালা হ্যারিস।

একই সঙ্গে এই নির্বাচনে জিতে তিনিই সবচেয়ে বেশি বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত হলেন। বর্তমানে তার বয়স ৭৮ বছর। এর আগে জো বাইডেন ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন : অবশেষে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সব ভোট গণনা শেষের আগেই প্রাথমিক ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ। তাদের হিসাব-নিকাশ মতে, আর কোনোভাবেই কমলা হ্যারিসের এগিয়ে যাওয়ার সুযোগ নেই।

সর্বশেষ খবরে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এখন পর্যন্ত ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৭৭। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্যে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। জিততে হলে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে। তা ইতিমধ্যে ট্রাম্প নিশ্চিত করেছেন এবং আরও কিছু রাজ্যের ইলেকটোরাল কলেজ ভোট তার দখলে যাওয়ার খুব সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে, নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিছু রাজ্যে মোতায়েন করা হয়েছে স্নাইপার ইউনিট। রয়েছে কয়েক স্তরের গোয়েন্দা সতর্কতা। ভোট শেষেও বেশ কয়েক দিন এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অপরদিকে কমলা এখনও হাল ছাড়ছেন না। তার প্রচার শিবিরের সহ-সভাপতি সেড্রিক রিচমন্ড বলেন, আমাদের এখনও ভোট গণনা করা বাকি আছে। আমাদের এখনও এমন রাজ্য রয়েছে যেগুলোর ফল এখনও নিশ্চিত নয়। আমরা রাতেও লড়াই চালিয়ে যাব। যাতে প্রতিটি ভোট গণনা হয়। প্রতিটি কণ্ঠস্বর যাতে নিশ্চিত করা হয়। সুতরাং আপনি (সমর্থক) আজ রাতে ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে ভাষণ শুনতে পাবেন না। তবে আগামীকাল তিনি ভাষণ দেবেন।

সূত্র: ফক্স নিউজ

মার্কিন নির্বাচনের ফলাফল জানা যাবে কখন?
পুরো বিশ্বের চোখ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। মঙ্গলবার (৫ নভেম্বর) হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন সাত কোটি ৮০ লাখের বেশি ভোটার। জাতীয়ভাবে হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে পরস্পরের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার ভোটগ্রহণ হলেও কবে জানা যাবে ফলাফল, তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকের মাঝে। জানা গেছে, বেশিরভাগ ভোটকেন্দ্র রাজ্য ও কাউন্টির ওপর নির্ভর করে সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাতের মধ্যে বন্ধ হয়ে যাবে। সাধারণ নিয়ম হল যে আপনি যত পশ্চিমে যাবেন, সময় অঞ্চলের পার্থক্যের কারণে দেরিতে ভোট বন্ধ হবে।

সময়ের ব্যবধানের কারণে এমনও হতে দেখা যায়, পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যে ভোট গণনা শুরু হয়ে যায়, কিন্তু আলাস্কা ও হাওয়াইয়ের মতো অঙ্গরাজ্যের ভোটাররা তখনও ভোট দিতে থাকেন।

ভোট শেষ হওয়ার পর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে গণনা শুরু হবে। নির্বাচনের সম্ভাব্য বিজয়ী কে, তা জানতে হয়তো কয়েকদিন অপেক্ষায় থাকতে হবে না। ২০১৬ সালে অবশ্য ভোটের পরদিন সকালেই ট্রাম্পকে বিজয়ী হিসেবে স্বীকার করে নেন হিলারি ক্লিনটন।

তবে অনেক সময় ফলাফল জানতে কয়েক দিন অপেক্ষা করতে হয়। যেমন- ২০২০ সালে ৩ নভেম্বর ভোটগ্রহণের চার দিন পরে জো বাইডেনকে বিজয়ী বলা সম্ভব হয়েছিল।

প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল নির্ধারণী সাত রাজ্য- অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিনের ফলাফলের জন্য পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল।

করোনাভাইরাস মহামারির কারণে ভোট গণনায় অতিরিক্ত সময়ের দরকার হয়েছিল সেবার। এ ছাড়া ডাকযোগে দেওয়া ভোট গণনা করার জন্য নির্বাচনের ফল জানতে আরও তিন দিন অপেক্ষা করতে হয়েছিল।

কমালার প্রচারে ৫ কোটি ডলার সহায়তা দিয়েছেন বিল গেটস
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিলিয়নিয়ার বিল গেটস সম্প্রতি কমালা হ্যারিসের নির্বাচনী প্রচারের জন্য ৫ কোটি ডলার সহায়কা করেছেন। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এই অর্থদানের মূল লক্ষ্য হ্যারিসের প্রচারের জন্য নির্ধারিত ফান্ড-রাইজিং গ্রুপ ‘ফিউচার ফরওয়ার্ড’-কে সমর্থন করা। বিল গেটস অর্থ সহায়তা এই তথ্য গোপন রাখতে চেয়েছিলেন। তবে অর্থ সহায়তা দিলেও প্রকাশ্যে ডেমোক্র্যাট প্রার্থী হ্যারিসকে সমর্থন করেননি তিনি।

প্রতিবেদনে আরও জানানো হয়, গেটস ব্যক্তিগত ফোন কলের মাধ্যমে বন্ধু এবং ঘনিষ্ঠদের সাথে কথা বলে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে, তার ফাউন্ডেশন ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ এর পরিবার পরিকল্পনা এবং বৈশ্বিক স্বাস্থ্য কর্মসূচিতে সম্ভাব্য কাটা-ছাঁটাকে কেন্দ্র করে শঙ্কা রয়েছে।

যদিও গেটস বলেছেন, তিনি যে কোনো প্রার্থীর সাথে কাজ করতে পারবেন। তবে তিনি উল্লেখ করেছেন যে, এই নির্বাচন অতীতের থেকে ভিন্ন। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি সেই প্রার্থীদের সমর্থন করি যারা স্বাস্থ্যসেবা উন্নত করা, দারিদ্র্য দূরীকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দেয়।’

গেটস আরও বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, যা শুধু আমেরিকার জন্যই নয়, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্যও অনেক বড় গুরুত্ব বহন করে।’

ফ্রান্স ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে, গেটস কমালা হ্যারিসের প্রার্থিতাকে স্বাগত জানিয়েছিলেন। বিশেষ করে এআই এবং প্রযুক্তি বিষয়ে তার অগ্রগতির চিন্তাভাবনাকে। গেটসের মতে, যুব প্রার্থীরা নতুন প্রযুক্তির বিষয়গুলো ভালোভাবে বোঝেন।

গেটসের প্রাক্তন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস ইতিমধ্যে প্রকাশ্যে হ্যারিসকে সমর্থন করেছেন। ফোর্বসের তথ্যমতে, এ পর্যন্ত ৮১ জন বিলিয়নিয়ার হ্যারিসকে সমর্থন করেছেন, তবে বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক ট্রাম্পকে সমর্থন করছেন।

সূত্র : এনডিটিভি

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর আজ ঢাকা যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বিস্তৃত ও বহুমুখী আলোচনার প্রস্তুতি নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তিনি বর্তমানে নয়াদিল্লি সফরে আছেন।

মার্কিন প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ছাড়াও অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবে।

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন, এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

পররাষ্ট্র সচিব সফর প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, আলোচনায় শুধু একটি নয়, বিস্তৃত বিষয় থাকবে।

মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র জানান, আলোচনায় যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়ন অগ্রাধিকারে অবদান রাখতে পারে তা নিয়ে আলোচনা করা হবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।

লু ঢাকায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন।

প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। নতুন রাজনৈতিক পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়ে আলোচনা হবে।

ইসরায়েলের পরাজয় সন্নিকটে: ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের গবেষক
জায় চলমান যুদ্ধে ইসরায়েলের পরাজয় একেবারেই সন্নিকটে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ইতিহাসের গবেষক হ্যাগি ওলশানিতস্কি। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যর্থতার কারণেই এই পরাজয় আসন্ন। গাজা যুদ্ধে লক্ষ্য অর্জনে ইসরায়েল ব্যর্থ হচ্ছে এবং এ কারণে নেতানিয়াহু গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছেন।

ওলশানিতস্কি উল্লেখ করেন, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েল তার শত্রুকে ঠেকানোর সব শক্তি ব্যয় করে ফেলেছে এবং বর্তমানে তাদের আর কোনো বর্ধিত শক্তি নেই। তিনি লিখেছেন, অতীতে ইসরায়েল যে বিজয় অর্জন করত, সেগুলোর এখন আর কোনো অস্তিত্ব নেই।

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দক্ষিণ আফ্রিকার ৩০ বছরের বর্ণবাদী শাসনে নিহত কৃষ্ণকায় নাগরিকদের সংখ্যার চেয়েও বেশি। অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের দ্বারা ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ নতুন একটি যুদ্ধের আগুন উসকে দিচ্ছে বলে ওলশানিতস্কি আশঙ্কা প্রকাশ করেন।

ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের এই গবেষক আরও বলেন, নেতানিয়াহু বিচার বিভাগসহ ইসরায়েলের সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছেন, যেন গাজা যুদ্ধে ব্যর্থতার জন্য তাকে কারাগারে যেতে না হয়। আসলে ক্ষমতালোভী নেতানিয়াহু ক্ষমতা হারানোর ভয়ে গাজা যুদ্ধের ইতি টানছেন না।

ওলশানিতস্কি ইসরায়েলকে রক্ষার একটি ক্ষুদ্র সম্ভাবনার কথা উল্লেখ করেছেন, তা হলো গাজায় যুদ্ধের আগুন থামানো। তিনি বলেন, ইসরায়েলের চূড়ান্ত পরাজয়ের আগে ফিলিস্তিনিদের স্বাধীনতা দেওয়ার সুযোগ হাতছাড়া করা উচিত নয়।

ইসরায়েল হবে বাইডেনের ভিয়েতনাম: বার্নি স্যান্ডার্স

ইসরায়েল নিয়ে বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশের ৪৬ অঙ্গরাজ্যের ১৪০টি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইসরায়েলবিরোধী বিক্ষোভে সমর্থন দিয়েছেন দেশটির ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স।

তার মতে, ইসরায়েল হতে পারে বাইডেনের ভিয়েতনাম।

তিনি এক সাক্ষাৎকারে বাইডেনের তুলনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের সাথে, যিনি ভিয়েতনাম যুদ্ধের সময়ে শিক্ষার্থী-বিক্ষোভের জেরে ১৯৬৮ সালে পুনর্নিবাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার ইসরায়েল নিয়েও নিজের অবস্থানের জন্য যুব সম্প্রদায় ও ডেমোক্র্যাটদের বড় অংশের সমর্থন খুইয়ে বাইডেন হেরে যেতে পারেন আগামী নভেম্বর মাসের নির্বাচনে। এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

আমেরিকাজুড়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ক্রমেই আরও জোরদার হচ্ছে। পরিস্থিতি এমন যে, ইসরায়েল নিয়ে ঢেঁকি গেলার মতো অবস্থায় পড়েছেন জো বাইডেন। ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে পথে নামছেন মার্কিন শিক্ষার্থীরা। শাস্তির মুখে পড়েও পিছু হটছেন না তারা।

এদিকে, শাস্তির মুখে পড়া ওই সব শিক্ষার্থীর পড়াশোনার ব্যবস্থা দেবে বলে বার্তা দিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথি। শিক্ষার্থী-বিক্ষোভ এবং ভিন দেশের যুদ্ধে প্রচুর খরচের প্রশ্নে নির্বাচনের আগে সব মিলিয়ে বেশ বিপাকে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন।

হুথি পরিচালিত সানা ইউনিভার্সিটির এক কর্মকর্তা বলেন, “ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন যারা, তাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। ফিলিস্তিনের পাশে এই লড়াইয়ে যত রকমভাবে থাকা সম্ভব, আমরা রয়েছি।” নির্দিষ্ট ইমেল-ঠিকানা দিয়ে সানা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানান তিনি।

গত ৭ অক্টোবর ইসরাইল-হামাস সংঘাত শুরুর হওয়ার পরই সরাসরি ফিলিস্তিনের হামাসের পাশে দাঁড়ায় পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন। তার মধ্যে ইয়েমেনের হুথি অন্যতম। তারা লোহিত সাগরের আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে হামলা শুরু করে। গত কয়েক সপ্তাহে আমেরিকার নানা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ফিলিস্তিনপন্থী বিক্ষোভে দু’হাজার চার শতাধিক বিক্ষোভকারী গ্রেফতার হয়েছে।

সূত্র: ফক্স নিউজ, রয়টার্স

আর্মেনিয়ার ও আজারবাইজান মধ্যে সম্পর্ক তৈরিতে সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

সাবেক দুই সোভিয়েত রাষ্ট্র আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে সম্পর্ক তৈরিতে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতির দুই বছর পর সম্পর্ক চূড়ান্ত নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এই প্রস্তাব দিলেন।

আজারবাইজানের প্রেসিডেন্ট এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে পৃথক টেলিফোনে ব্লিনকেন বলেন, অঞ্চলটিতে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ রয়েছে। আঞ্চলিক পরিবহন এবং যোগাযোগ সংযোগে সহায়তার প্রস্তাব দেন ব্লিনকেন।

আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পাশিনিয়ান গত মে মাসে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় ভবিষ্যত শান্তি আলোচনার জন্য সাক্ষাতে বসেন। ২০২০ সালের সেপ্টেম্বরে নাগোর্নো-কারাবাখ নিয়ে সাবেক সোভিয়েতভুক্ত দুই দেশ ৬ সপ্তাহের যুদ্ধে লিপ্ত হয়।

এই যুদ্ধে সাড়ে ৬ হাজারের বেশি মানুষ নিহত হন। রাশিয়া-তুরস্কের মধ্যস্থতায় আর্মেনিয়া কয়েক দশক ধরে রাখা উপত্যকা নাগোর্নো কারাবাখ ছেড়ে দিতে রাজি হয়।

সূত্র: ফ্রান্স২৪

মার্কিন স্যাংশন-ভিসানীতি সরকার কেয়ার করে না: সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন সরকারের দেওয়া স্যাংশন ও ভিসানীতি সরকার কেয়ার করেনা। মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নিজেদের এজেন্ডা নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন। তাকে সরকার দাওয়াত দিয়ে আনেনি।

মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে ডোনাল্ড লু’র বাংলাদেশ সফর নিয়ে মন্তব্য করতে গিয়ে সেতুমন্ত্রী একথা বলেন তিনি। তিনি বলেন, ‘তিনি (ডোনাল্ড লু) একটি দেশের পররাষ্ট্রমন্ত্রীও না। একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বাংলাদেশে এত মাতামাতি কেন? নিজেদের প্রয়োজনে তিনি এসেছেন। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা থাকে। সেজন্যই এসেছেন, আমরা কাউকে দাওয়াত করে আনছি না।’

নির্বাচনের আগেও ডোনাল্ড লু এসেছিলেন। তখন মার্কিন ভিসানীতি ও স্যাংশনের বিষয় ছিল। এখন আবার আসলেন— এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কোনো ধরনের স্যাংশন ও ভিসানীতি কেয়ার করি না।’

ভারত ও শ্রীলংকা হয়ে দুইদিনের সফরে ঢাকায় এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। মঙ্গলবার (১৪ মে) দুপুর সাড়ে ১১টার দিকে শ্রীলংকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটিই বাইডেন প্রশাসনের কোনো উচ্চপর্যায়ের কর্মকর্তার প্রথম ঢাকা সফর।

আমেরিকা কে কাদেরের হুমকি : ভিসা নীতি আমরাও করতে পারি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন ভিসানীতিতে তারা বলছে অবাধ, সুষ্ঠু নির্বাচনে যারা বাধা দেবে তাদের ক্ষেত্রে প্রয়োগ হবে ভিসা নীতি। এই নীতি এখন অন্ধ-বধির হয়ে থাকবে? নাকি বাস্তববাদী হবে আমরা দেখব। ভিসা নীতি করুক তাতে আমাদের কিছু যায় আসে না। ভিসা নীতি আমাদেরও থাকতে পারে। আমরাও করতে পারি। অপেক্ষায় থাকুন।

শনিবার (১৭ জুন) দুপুরে গাজীপুরের টঙ্গীতে বিআরটি প্রকল্পের সাড়ে চার কিলোমিটার নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান।

বিএনপি নির্বাচন করতে দেবে না- এমন ঘোষণাপর পরও মার্কিন ভিসা নীতির প্রয়োগ কীভাবে হয় তাই এখন দেখার বিষয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দুর্নীতি, দুঃশাসন বললেই বিএনপির নাম বলতে হবে। যারা দুর্নীতি, দুঃশাসন করে তারা কোন মুখে এত বেশি কথা বলছে জানি না।’

‘সরকার থাকতে পারবে না, বিদায় নিতে বিএনপির আন্দোলনে’ এমন কথা ১৪ বছর ধরে শুনে আসছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এই ১৪ বছরে তাদের নেত্রীর মুক্তির জন্য দৃশ্যমান কোনো আন্দোলন তারা করতে পারেনি, আর তারা সরকারের বিদায় করবে আন্দোলন করে?’

জামালপুরে সাংবাদিক হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘হত্যার সঙ্গে জড়িত হলে ওই ব্যক্তির (চেয়ারম্যান বাবু) বিচার হবে। চার্জশিট হলে আওয়ামী লীগে তিনি আর কোনো পদে থাকতে পারবেন না।’

মন্ত্রী এ সময় বিআরটি প্রকল্প নিয়ে বলেন, ‘সময়ের বিবেচনায় দীর্ঘসূত্রিকায় চলে গেছে এ প্রকল্পটি। হবে কি হবে না- এরকম একটা দ্বিধা-সংশয় কাজ করেছে।’

গাজীপুরে এই সড়কের মতো প্রকল্প চিন্তা করার আগে আরও গভীরভাবে ভেবেচিন্তে প্রকল্প নিলে ভালো হতো। এখানে সম্প্রসারণের প্রস্তাব দিয়েছে বিশ্বব্যাংক। তবে এখানে আমাদের যে রাস্তা তাতে ভোগান্তি বাড়াবে, দুর্ভোগে পড়বে-যেটা গোটা রাজধানীতে প্রভাব ফেলবে। আমাদের বিকল্প বাংলাদেশে অনেক উন্নয়ন প্রকল্পের রাস্তা করেছি। বিশ্বব্যাংকের সঙ্গে নিরাপদ সড়কের জন্য প্রায় ৫ হাজার কোটি টাকার প্রকল্প চলছে।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘সার্বিক বিবেচনায় সবচেয়ে বেশি দরকার শৃঙ্খলা, পরিবহনে শৃঙ্খলা। এটি একটি চ্যালেঞ্জ। এটি অতিক্রম করতে হবে। আগামী সেপ্টেম্বর অক্টোবর নাগাদ পুরো প্রকল্প সমাপ্ত করে উদ্বোধনের দিকে এগিয়ে যাচ্ছি। এ ছাড়া আগামী নির্বাচনের আগে তেজগাঁও পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে পারব। সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে মেট্রোরেল মতিঝিল পর্যন্ত করতে পারব। এর মধ্যে টানেল প্রস্তুত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় দিলে টানেল উদ্বোধনের জন্য প্রস্তুত।’

মন্ত্রী বলেন, ‘আমরা একদিনে শত সেতুর উদ্বোধন করেছি। আরও একশ সেতু করব তার প্রস্তুতি নিচ্ছি।’

এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী, সেতু বিভাগের সচিব মনজুর হোসেন সহ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

যুক্তরাষ্ট্রে বিদেশিদের ওপর গোপনে নজরদারির ক্ষমতা বাড়ছে এফবিআই
গ্রেফতারি পরোয়ানা অথবা আদালতের অনুমতি ছাড়াই মার্কিন পুলিশের নজরদারির ক্ষমতা বৃদ্ধি করে ইউএস সিনেটে পাস হলো ‘ফরেন ইন্টেলিজেন্স সার্ভিলেন্স অ্যাক্ট (ফিসা)। গতকাল শনিবার ৬০-৩৪ ভোটে পাস হয় বিলটি।

এটি হচ্ছে ফিসার ৭০২ সেকশনের সম্প্রসারণ। এর আগে গত ১২ এপ্রিল কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে তা পাস হয়। বিলটি এখন প্রেসিডেন্ট বাইডেনের স্বাক্ষর পেলেই তা আইনে পরিণত হবে।

এই বিধি দু’বছরের জন্য কার্যকর থাকবে। ৯/১১ এর মতো সন্ত্রাসী হামলা এড়াতে এমন বিধির বিকল্প নেই বলে প্রশাসন ও রাজনীতিকেরা মনে করলেও মানবাধিকার নিয়ে কর্মরত প্রায় সকল সংগঠনই একযোগে এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে বিলটি পাসের পর শতাধিক সংগঠনের পক্ষ থেকে এক দরখাস্তে ইউএস সিনেট লিডার চাক শ্যুমারকে তা সিনেটে পাস না করার অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু নিউইয়র্কের সিনেটর চাক শ্যুমারও আরেকটি ৯/১১ ঘটানোর আগেই তা বন্ধের যুক্তি দেখিয়ে এই বিধি আরো দু’বছরের জন্যে বহাল রাখার কথা বলেছেন।

চাক শ্যুমার বলেন, এটা খুব সহজ ছিল না। নানাজনের নানামত ছিল। তবে আমরা সবাই জানি ফিসাকে নবায়ন করা সম্ভব না হলে তা ছিল খুবই বিপজ্জনক। সন্ত্রাস, মাদকপাচার, সহিংস চরমপন্থা থামিয়ে দেওয়া দমন করাটা আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেজন্য সিনেটের সকল সহকর্মীকে ধন্যবাদ জানাচ্ছি, এমনকি ভালো দায়িত্ব যথাযথভাবে সম্পন্নের জন্য।

এর ফলে ইমিগ্র্যান্টদের ওপর নজরদারিসহ সন্দেহজনক ব্যক্তি ও কোম্পানির তথ্য, ড্যাটা সেন্টারের তথ্য, কমার্শিয়াল রিয়েল এস্টেট মালিকদের তথ্য, কম্যুনিকেশন্স ইক্যুইপমেন্ট অপারেটর মালিকদের তথ্য চাওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে এফবিআইসহ সকল গোয়েন্দা সংস্থাকে। অর্থাৎ যে কাউকে গোপনে নজরদারির আওতায় আনা যাবে, প্রয়োজনে তল্লাশি করা যাবে তাদের বাড়ি-ঘর, বাড়ির কাজের লোক, ব্যবসা প্রতিষ্ঠানসহ সর্বত্র।

কম্প্যুটার, ফোন, ইন্টারনেট, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রামেও ঢুকতে পারবে কোনো ধরনের অনুমতি ছাড়াই। মুসলমান ইমিগ্র্যান্টরা (গ্রিনকার্ডধারী/সিটিজেন) নিজ নিজ দেশ ভ্রমণের পর যুক্তরাষ্ট্রে ফেরার সময় পোর্ট অব এনট্রিতে তাদের নানা প্রশ্নের সম্মুখীন হতে হবে। আমেরিকান সিভিল রাইটস গ্রুপের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, এই বিলের মূল টার্গেট হচ্ছে কৃষ্ণাঙ্গ এবং মুসলমানেরা। সন্দেহভাজন ইমিগ্র্যান্টদের আত্মীয়-স্বজনকেও (তারা যেখানেই থাকুন না কেন) এফবিআই জিজ্ঞাসাবাদ, এমনকি গ্রেফতারও করতে পারবে এই বিল আইনে পরিণত হলে।

এদিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড এক বিবৃতিতে ৭০২ ধারাকে অপরিহার্য বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই বিধিকে নবায়নের ফলে যুক্তরাষ্ট্রের বাইরে অবস্থিত নন-সিটিজন (অর্থাৎ যারা যুক্তরাষ্ট্রের নাগরিক নন) তেমন সন্দেহভাজন ব্যক্তিদের ব্যাপারেও এফবিআইকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করার ক্ষমতা দিল। আমেরিকানদের নাগরিক স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বিচার বিভাগ গৃহীত গুরুত্বপূর্ণ সংস্কারগুলো কোডিফাই করতে পারবে।

হোয়াইট হাউজের ইফতার বয়কট
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজের একটি ইফতার অনুষ্ঠান বয়কট করেছে সেদেশের মুসলিম কমিউনিটি। এ বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত দুইজনের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, মুসলিম কমিউনিটি নেতাদের বয়কটের কারণে ইফতার অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এর পরিবর্তে মুসলিম সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি রাতের খাবারের আয়োজন করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আল জাজিরার সঙ্গে কথা বলা সূত্রগুলো জানিয়েছে, মঙ্গলবার মুসলিম সম্প্রদায়ের সদস্যরা হোয়াইট হাউজের ইফতারে অংশ নেওয়ার বিরুদ্ধে নেতাদের সতর্ক করার পরে অনুষ্ঠান বাতিল করা হয়েছে।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) এর ডেপুটি ডিরেক্টর এডওয়ার্ড আহমেদ মিচেল বলেন, ইফতার অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। কারণ অনেক লোক উপস্থিত না হওয়ার কথা বলেছিল। আমন্ত্রিত অনেকেই প্রাথমিকভাবে ইফতারে যাওয়ার কথা বলেছিল, কিন্তু পরে তারা না যাওয়ার সিদ্ধান্ত জানায়।

মিচেল আল জাজিরাকে বলেন, আমেরিকান মুসলিম সম্প্রদায় বলছে, যে হোয়াইট হাউজ ইসরাইলি সরকারকে গাজার ফিলিস্তিনি জনগণকে অনাহারে ও জবাই করতে সমর্থন দিচ্ছে, সেই একই হোয়াইট হাউজে গিয়ে রুটি তোড়া আমাদের পক্ষে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এবং এনপিআর উভয়ই সোমবার জানিয়েছে, হোয়াইট হাউজ মুসলিম কমিউনিটির জন্য ইফতারের আয়োজন করেছে। কিন্তু কয়েক ঘণ্টা পরে মঙ্গলবার হোয়াইট হাউজ পরিবর্তে ঘোষণায় জানায়, শুধুমাত্র মুসলিম সরকারি কর্মীদের জন্য একটি ভোজের আয়োজন করা হয়েছে। কয়েকটি মুসলিম আমেরিকান কমিউনিটির নেতাদের সঙ্গে আলাদা বৈঠক করা হবে।

হোয়াইট হাউজের নতুন ঘোষণা থেকে জানা যায়, মুসলিম কমিউনিটি নেতারা ইফতারে যোগ দেবেন না। তবে তাদের সঙ্গে হোয়াইট হাউজ আলাদা বৈঠক করবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬ এর সূচি ও ভেন্যু প্রকাশ
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর মধ্যে দিয়ে বদলে যাচ্ছে ফুটবলের ইতিহাস। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপ হতে যাচ্ছে তিনটি দেশে-কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে। ফুটবল ইতিহাসে এই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ। আর প্রথমবারের মতো নকআউট পর্ব শুরু হবে ৩২ দল নিয়ে। খুব স্বাভাবিকভাবেই বাড়ছে বিশ্বকাপের ব্যাপ্তি ও ম্যাচের সংখ্যাও। ৩০-৩২ দিনের বদলে আগামী বিশ্বকাপ হবে ৩৯ দিনের, ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১০৪টিতে

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিশ্বকাপের শিডিউল ঘোষণার অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এ সময় কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ, ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। আজকেতা স্টেডিয়ামের চেয়ে বেশি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার সৌভাগ্য হয়নি বিশ্বের অন্য কোনো ভেন্যুর। ১৯৭০ সালে সেখানেই ফাইনালে ইতালিকে ৪-১ গোলে হারিয়েছিল ব্রাজিল, পেলে জিতেছিলেন তার তৃতীয় বিশ্বকাপ।

এর ১৬ বছর পর এই স্টেডিয়ামেই ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়ে হয়ে উঠেছিলেন ফুটবল ইতিহাসে সর্বকালের সেরাদের একজন। ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের ফাইনাল ছাড়াও এই দুই বিশ্বকাপ মিলিয়ে আরও ১৭টি ম্যাচ হয়েছে মেক্সিকোর এই বিখ্যাত স্টেডিয়ামে। ২০২৬ বিশ্বকাপে হবে উদ্বোধনীসহ মোট পাঁচটি ম্যাচ।

তিনটি দেশের ১৬টি ভেন্যুতে আগামী বিশ্বকাপের ম্যাচগুলো। যুক্তরাষ্ট্র ১৯৯৪ বিশ্বকাপের স্বাগতিক হলেও সেই বিশ্বকাপের কোনো স্টেডিয়ামে হবে আগামী বিশ্বকাপের কোনো ম্যাচ। ৮২ হাজার ৫০০ দর্শক ধারণ ক্ষমতার মেটলাইফ স্টেডিয়ামে এই প্রথম হতে যাচ্ছে বিশ্বকাপের ম্যাচ। ফাইনাল ছাড়াও এই স্টেডিয়ামে হবে গ্রুপ পর্বের পাঁচটি, শেষ ৩২ এর একটি এবং শেষ ষোলোর একটি ম্যাচ। সবচেয়ে বেশি ৯টি ম্যাচ হবে ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে।

১১ জুন ২০২৬ তারিখে শুরু হবে বিশ্বকাপের গ্রুপ পর্ব, চলবে ২৭ জুন পর্যন্ত। ২৯ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হবে শেষ ৩২ এর ম্যাচগুলো। মেক্সিকোর গুয়াদালাহারা ও যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া বাদে বাকি ১৪টি ভেন্যুতে হবে এই রাউন্ডের ম্যাচগুলো। লস অ্যাঞ্জেলস ও ডালাসে হবে এই রাউন্ডের দুটি করে ম্যাচ।

শেষ ১৬ রাউন্ডের খেলা চলবে ৪ থেকে ৭ জুলাই পর্যন্ত। কোয়ার্টার ফাইনাল হবে ৯ থেকে ১১ জুলাই, চারটি ম্যাচের ভেন্যু লস অ্যাঞ্জেলস, কানসাস সিটি, মায়ামি ও বোস্টন। ১৪ ও ১৫ জুলাই দুটি সেমিফাইনাল হবে ডালাস ও আটলান্টায়। তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ মায়ামিতে, ১৮ জুলাই। ১৯ জুলাই নিউজার্সির ফাইনাল দিয়ে বিশ্ব পাবে ফুটবলের নতুন বিশ্ব চ্যাম্পিয়ন।

অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির
নির্বাচন বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। বুধবার দুপুরে এক ভার্চুয়ালি প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী এ সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের আদালতে হাজিরা দিতে নিষেধ করাসহ বিদ্যুৎ বিল, ট্যাক্স না দিতে জনগণের প্রতি আহ্বান জানান।

এর আগে, দুপুর ১২টার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক লাইভে এসে অসহযোগ আন্দোলন সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

‘অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহালের একদফা দাবিতে, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী- ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২২ ডিসেম্বর (শুক্রবার) ও ২৩ ডিসেম্বর (শনিবার) গণসংযোগ এবং একই দাবিতে ২৪ ডিসেম্বর রোববার সকাল-সন্ধ্যা অবরোধ।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধ নিয়ে লেবাননের জরুরি পরিকল্পনা
ইসরায়েলের সঙ্গে যেকোনো মুহূর্তে যুদ্ধ বেঁধে যেতে পারে- এমন আশঙ্কায় আগামী তিন মাসের জন্য একটি জরুরি পরিকল্পনা তৈরি করেছে লেবানন। মূলত যুদ্ধ শুরু হলে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেই বিষয়ে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি।

রবিবার কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার আরবি সংস্করণকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

সাক্ষাৎকারে অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন লেবাননের এই প্রধানমন্ত্রী।

গত ৭ অক্টোবর হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রত্যেক দিনই লেবাননের দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্তভাবে হামলা চালিয়ে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিশোধে ইসরায়েলের উত্তরাঞ্চলে সামরিক ও ব্সোমরিক লক্ষ্যবস্তুতে হামলা বাড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

রবিবার দিনভর হিজবুল্লাহর রকেট ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সাত সৈন্য ও কয়েকজন বেসামরিক গুরুতর আহত হয়েছেন। হিজবুল্লাহর হামলার জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে যুদ্ধবিমান থেকে পাল্টা হামলা ও গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী।

এই অবস্থায় মিকাতি বলেছেন, “আমরা সংযম চালিয়ে যাচ্ছি এবং ইসরায়েলকে অবশ্যই দক্ষিণ লেবাননে তার উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হবে।”

তিনি বলেন, “আমরা যুদ্ধ চাই না এবং লেবানন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যে কারণে আমরা এই অঞ্চলে আরেকটি যুদ্ধ শুরু করার মতো কোনো পদক্ষেপ গ্রহণ করবো না।”

লেবাননের এই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিজবুল্লাহর অবস্থানের প্রশংসা করে বলেছেন, “এখনও সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং আমরা আশা করছি, তেল আবিবের সাথে যোগাযোগের ফলে দেশের দক্ষিণে ইসরায়েলি হামলা বন্ধ হবে।”

তিনি বলেন, হিজবুল্লাহ অত্যন্ত দেশপ্রেমিক আচরণ করছে এবং আমি তাদের বিশ্বাস করি। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- লেবাননকে যুদ্ধ থেকে দূরে রাখা। আমরা সবসময় স্থিতিশীলতা চেয়েছি।

আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মিকাতি বলেছেন, “আমরা অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির দাবি জানাই। গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যা বন্ধ করা উচিত। সেখানে যে ধরনের গণহত্যা চলছে তা কেউই মেনে নিতে পারবে না।”

তিনি আল-শিফা হাসপাতাল ও এর ভেতরে থাকা ফিলিস্তিনিদের রক্ষায় উপত্যকায় কর্তব্যরত আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। উপত্যকার হাসপাতালগুলোতে ইসরায়েলি হামলা যুদ্ধাপরাধের শামিল বলেও মন্তব্য করেছেন তিনি।

সূত্র: আল জাজিরা, রয়টার্স

সৌদি থেকে ফিরে গাজা প্রসঙ্গে যা বললেন এরদোয়ান

সৌদি আরবে ওআইসি এবং আরব লীগের সম্মেলনে যোগ দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রবিবার সেখান থেকে ফিরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এরদোয়ান বলেন, ইসরায়েলি বর্বতার মুখে কোনো বিবেকবান মানুষ চুপ করে থাকতে পারে না। প্রথম দিন থেকেই আমি ফিলিস্তিনিদের কণ্ঠস্বর হওয়ার চেষ্টা করেছি এবং গাজায় গণহত্যা বিশ্বকে দেখানোর চেষ্টা করেছি। আমি ফোন কূটনীতিতে নিয়োজিত আছি এবং অন্যান্য দেশ সফর করছি।

এরদোয়ান বলেন, মানবিক যুদ্ধবিরতি নিশ্চিত করতে গত ৭ অক্টোবর সংঘাতের নতুন পর্যায় শুরু হওয়ার পর থেকে কূটনীতি ও সংলাপে নিয়োজিত রয়েছি। গাজায় সরবরাহের জন্য মিশরে প্রায় ২৩০ টন মানবিক সহায়তা পৌঁছে দিয়েছেন উল্লেখ করে বলেন, তুরস্কের একটি বড় জাহাজও আরও সহায়তার জন্য মিশরের পথে রয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, গণহত্যার মুখে আন্তর্জাতিক সম্প্রদায়কে দৃঢ় পদক্ষেপ নিতে হবে। জাতিসংঘসাধারণ পরিষদের ২৭ অক্টোবরের অধিবেশনে যুদ্ধবিরতি ও নিঃশর্ত মানবিক সহায়তা প্রদানের পক্ষে ১২১টি দেশ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘কিন্তু আবারও আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অকার্যকর।’

বাইডেনের সঙ্গে সাক্ষাতের আগে গাজায় ‘যুদ্ধবিরতি’ চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন সফরে গেছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সেখানে তিনি প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করবেন।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাতের আগে জেকো উইদোদো গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

উইদোদো বলেন, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। আমাদেরকে অবশ্যই মানবিক সহায়তা বৃদ্ধি এবং ত্বরাণ্বিত করতে হবে। তিনি সমঝোতামূলক শান্তি আলোচনা শুরু করারও আহ্বান জানান।

বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যা অধ্যুষিত দেশটির প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিদের সীমাহীন ভোগান্তির মুখে মনে হচ্ছে বিশ্ব সম্প্রদায় ‘অসহায়’। যৌথ ইসলামিক আরব সম্মেলন থেকে ইসরায়েল গাজায় যে যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করছে তার তদন্তের আহ্বান জানানো হয়েছে।

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক চলছে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

সোমবার (৯ অক্টোবর) সকাল পৌনে ১১ টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামাও ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান।

মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন, রিক ইনডেরফোর্থ, মারিয়া চিন আব্দুল্লাহ, মানপ্রীত সিং আনন্দ, জেমি স্পাইকারম্যান, আকাশ কৌলরি, বোনি গ্লিক, জামিল জাফর, জো কাউয়ি, ক্রেগ হ্যালাসটেড, জফরি ম্যাকডোনাল্ড, ড্যানিয়েল রেলি ও কাজী শহিদুল ইসলাম।

এর আগে, শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্র প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকায় পৌঁছান। প্রতিনিধি দলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচনী এ সমীক্ষা মিশন পরিচালনা করবে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)।

সফরকালে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, নাগরিক পর্যবেক্ষক, নাগরিক সংগঠন এবং নারী ও তরুণদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের। এর বাইরেও বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান এবং বাংলাদেশে কাজ করা বিদেশি দূতাবাস ও হাইকমিশনগুলোর প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন প্রতিনিধি দলের সদস্যরা।

এ প্রতিনিধি দলে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) তিনজন ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দুই থেকে তিনজন বিশেষজ্ঞ রয়েছেন। এ দলটি আসার বিষয়ে গত ২৫ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের হয়ে জাতিসংঘে দায়িত্ব পালন করছেন এমন ব্যক্তিও রয়েছেন দলে, আছেন মালয়েশিয়ার সাবেক একজন সংসদ সদস্যও।

গত ১ আগস্ট নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাতের পর বিষয়টি সাংবাদিকদের জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সফর শেষ হলে প্রতিনিধিদলটি একটি বিবৃতিও দেবে। নির্বাচন আয়োজন বিষয়ে তাদের যদি কোনো উদ্বেগ থাকে তা জানাবে এবং বাস্তব সম্মত সুপারিশ থাকলে তা-ও উল্লেখ করবে ওই বিবৃতিতে।

এ প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপর আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কি না, তা নির্ভর করছে বলে মনে করেন বিশ্লেষকরা।

‘ইসলাম শান্তির ধর্ম’ স্বীকৃতির জন্য মার্কিন কংগ্রেসে প্রস্তাব
ইসলাম ধর্ম হচ্ছে শান্তি এবং সম্প্রীতির বন্ধনকে এগিয়ে নেয়ার প্রতিক। ইসলাম হচ্ছে দ্বিতীয় বৃহত্তম জাতি-গোষ্ঠির ধর্মীয় বিশ্বাসের অবলম্বন। আমেরিকান সোসাইটিতেও ক্রমবর্ধমান মুসলিম সমাজের এই ধর্ম বিশ্বাসকে স্বীকৃতি এবং সম্মান জানানোর অভিপ্রায়ে মার্কিন কংগ্রেসে ২৮ জুলাই একটি রেজ্যুলেশন উত্থাপন করা হয়েছে।

টেক্সাসের কংগ্রেসম্যান (ডেমক্র্যাট) আল গ্রীনের উত্থাপিত এ রেজ্যুলেশনের প্রতি দ্ব্যর্থহীন সমর্থন দিয়েছেন কংগ্রেসওম্যান ইলহান ওমর, রশিদা তাইয়্যেব এবং কংগ্রেসম্যান আন্দ্রে কারসন। রেজ্যুলেশনে ‘ইসলামকে সৃষ্টিকর্তার ইচ্ছার কাছে আত্মসমর্পণ এবং শান্তির নীতিকে সমুন্নত রাখা’ বলে সংজ্ঞায়িত করা হয়েছে। পবিত্র কোরআনের অন্তর্ভুক্তির বার্তাকেও বিশেষভাবে গুরুত্বদিয়ে উপস্থাপন করা হয়েছে।

মুসলমান এবং অমুসলমানদের মধ্যে সংলাপ ও বোঝাপড়াকে উৎসাহিত করার লক্ষ্যেই ইসলামকে মানবতার সার্বিক কল্যাণের একটি ধর্মবিশ্বাস হিসেবে স্বীকৃতি প্রদানের আহবান জানানো হয়েছে। আন্তধর্মীয় সম্প্রীতি প্রচারের মাধ্যমে  বহুজাতিক ও বহু ধর্মের আমেরিকানদের মধ্যে সেতুবন্ধন রচনা ও বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ঐক্যের ক্ষেত্রে উৎসাহিত করার উদাত্ত আহ্বান উচ্চারিত হয়েছে প্রস্তাবিত এই রেজ্যুলেশনে।

প্রস্তাবটিতে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রে ৩৫ লাখের মত মুসলমান বাস করছেন। আমেরিকার বহুজাতিক সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে তাদের ধর্মীয় বিশ্বাস ও ধর্মচর্চার বিষয়গুলোকে সম্মান জানাতেই এমন রেজ্যুলেশনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। অর্থাৎ সকলেই যাতে নিজ নিজ ধর্মকর্ম অবাধে চালাতে সক্ষম হন। আরো উল্লেখ করা হয়েছে, ইসলাম হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ধর্ম এবং মুসলমানের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। ইসলাম ধর্মের অনুসারির সংখ্যা এখন দুই বিলিয়নেরও বেশি।

রেজ্যুলেশনের প্রস্তাবটি প্রতিনিধি পরিষদ গ্রহণ করে তা পররাষ্ট্র সম্পর্কিত কমিটিতে পাঠিয়েছে। সেখানে এটির বিস্তারিত পর্যালোচনার পর প্রতিনিধি পরিষদের অনুমোদনের জন্যে উপস্থাপন করা হবে বলে জানা গেছে।

তিন শিশুপুত্রকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করল বাবা!
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। স্থানীয় সময় গত বৃহস্পতিবার দেশটির ওহায়ো অঙ্গরাজ্যের মনরো টাউনশিপে মর্মান্তিক এই ঘটনা ঘটে। হত্যার শিকার শিশুদের বয়স তিন, চার ও সাত বছর।

জানা গেছে, চ্যাড ডুয়ারম্যান নামের মার্কিন যুবক বেশ কয়েক মাস ধরেই তিন শিশুপুত্রকে হত্যার ছক কষছিলেন। অবশেষে বৃহস্পতিবার তিনি এই হত্যাকাণ্ড ঘটান। এ সময় সন্তানদের বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তের স্ত্রী । যদিও এই হামলায় দম্পতির মেয়ে আহত কি না, তা জানায়নি পুলিশ।

শিশুসন্তানদের খুনের অভিযোগে ৩২ বছরের চ্যাড ডুয়ারম্যানকে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালেই গ্রেফতার করা হয়েছে।

ক্লারমন্ট কাউন্টি শেরিফের অফিসের পক্ষ থেকে শুক্রবার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশে খবর দেন অভিযুক্তের স্ত্রী। ঘটনাস্থলে পৌঁছে চ্যাডের বাড়ি থেকে দম্পতির তিন, চার এবং সাত বছরের পুত্রের মরদেহ পাওয়া যায়। এই ঘটনার নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আদালতে শুনানিতে পুলিশের দাবি, নিজের অপরাধের কথা স্বীকার করেছেন চ্যাড। অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে সন্তানদের খুনের জন্য তাদের এক লাইনে দাঁড় করিয়েছিলেন তিনি। এরপর একে একে তিন শিশুপুত্রের দিকে রাইফেল তাক করে গুলি করতে থাকেন। আতঙ্কে চ্যাডের এক পুত্র পালানোর চেষ্টা করে।

তবে তার পিছুধাওয়া করে বাড়িতে টেনে এনে তাকেও গুলি করে হত্যা করেন চ্যাড। তাকে বাধা দিলে স্ত্রীর হাতেও গুলি করেন অভিযুক্ত। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে দম্পতির মেয়ে চিৎকার করতে থাকে, ‘‘সবাইকে মেরে ফেলছে বাবা!’’ নাবালিকার চিৎকারে পুলিশে খবর দেন এক ব্যক্তি।

ওহায়ো পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টা নাগাদ অভিযুক্তের স্ত্রী এবং ওই ব্যক্তির থেকে খবর পেয়ে চ্যাডের বাড়িতে পৌঁছান তারা। আদালতে শুনানির সময় ক্লারমন্ট কাউন্টির সরকারি কৌঁসুলির মার্ক টেকুল্‌ভের দাবি, “এ রকম ঘৃণ্য অপরাধের কথা কখনও শুনিনি।”

তদন্তকারীদের দাবি, আকস্মিকভাবে নয়, সন্তানদের খুনের জন্য বেশ কয়েক মাস আগে থেকেই পরিকল্পনা করেছিলেন চ্যাড।

সূত্র: এপি, নিউ ইয়র্ক পোস্ট, এনবিসি নিউজ

রাশিয়ায় ইরানি ড্রোন তৈরির কারখানা, ভীষণ চিন্তায় আমেরিকা!
ড্রোন শিল্পে অনেক উন্নতি করেছে ইরান। সম্প্রতি নিজেরাই এমন দাবি করেছে দেশটি। এর মধ্যেই ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর বিরুদ্ধে ইরানি ড্রোন ব্যবহারের অভিযোগ ওঠে। এমনকি এই ড্রোনের কারণেই ঘুরে যায় যুদ্ধের মোড়।

পশ্চিমাদের ব্যাপক অস্ত্র সরবরাহ সত্ত্বেও যুদ্ধে তেমন সুবিধা করতে পারেনি ইউক্রেনীয় বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্র, তার পশ্চিমা মিত্র ও ইউক্রেন প্রায়ই ইরানি ড্রোনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে থাকে। এবার আরও উদ্বেগ জানিয়ে নতুন তথ্য প্রকাশ্যে আনল আমেরিকা।

মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়া ও ইরানের মধ্যকার সামরিক সহযোগিতার সম্পর্ক আরও গভীর হচ্ছে। ইরান শত শত ড্রোন পাঠিয়েছে রাশিয়ায়। রুশ বাহিনী সেগুলো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে। এখন এই ড্রোন রাশিয়ার অভ্যন্তরেই তৈরির জন্য সেখানে কারখানা স্থাপন করতে একসঙ্গে কাজ করছে দুই দেশ।

শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে এসব কথা বলেন।

নতুন তথ্যের ভিত্তিতে হোয়াইট হাউস বলছে, ইরানে তৈরি হওয়া ড্রোন বা চালকবিহীন উড্ডয়ন যানগুলো (ইউএভি) কাস্পিয়ান সাগর হয়ে রাশিয়ার জন্য পাঠানো হয়েছে। রুশ বাহিনী সেগুলো ইউক্রেন যুদ্ধে ব্যবহার করছে।

জন কিরবি বলেন, “সাম্প্রতিক সপ্তাহগুলোয় কিয়েভে হামলা চালাতে এবং ইউক্রেনের জনগণকে ভয় দেখাতে রাশিয়া ইরানের তৈরি ইউএভি ব্যবহার করছে।”

তিনি আরও বলেন, রাশিয়াতেই যেন ইরানি ড্রোন তৈরি করা যায়, তা নিশ্চিত করতে তেহরানের সঙ্গে কাজ করছে মস্কো। এ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

তিনি দাবি করেন, একটি ড্রোন কারখানা গড়তে ইরানের কাছ থেকে রাশিয়া প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করছে— যুক্তরাষ্ট্রের কাছে এমন তথ্য আছে। রাশিয়ার আলাবুগা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ড্রোন উৎপাদনের কারখানাটি তৈরির কথা ভাবছে মস্কো। আগামী বছরের শুরুর দিকে এটি পুরোদমে চালু হতে পারে।

আমেরিকা ওই এলাকার স্যাটেলাইট চিত্র প্রকাশ করেছে বলে উল্লেখ করেন জন কিরবি।

তিনি বলেন, ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিকস, আকাশ প্রতিরক্ষাসহ নজিরবিহীন প্রতিরক্ষা সহযোগিতার ব্যাপারে ইরানকে প্রস্তাব দিয়েছে রাশিয়া। এটি পূর্ণমাত্রার প্রতিরক্ষা সহযোগিতা, যা ইউক্রেন, ইরানের প্রতিবেশী দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকির কারণ হবে।

সূত্র: সিএনএন, ভয়েস অব আমেরিকা

ট্রাম্পকে অভিযুক্ত করা নিয়ে বাইডেন যা বললেন
মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাষ্ট্রীয় শতাধিক গোপন নথি ব্যক্তিগত জিম্মায় রাখা ও সেগুলো অব্যবস্থাপনার দায়ে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ৩৭টি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে মার্কিন পারমাণবিক কর্মসূচির গোপন নথিও রয়েছে। এছাড়াও তদন্তকারীদের কাছে মিথ্যা বলা এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এসব নথি নিজের ফ্লোরিডা এস্টেটের বলরুমে ও বাথরুমে রাখার অভিযোগও আনা হয়েছে ট্রাম্পের বিরুদ্ধে।

এদিকে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করার ঘটনার সঙ্গে তিনি কোনওভাবেই জড়িত নন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সঙ্গে তিনি এই মামলা নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

শুধু তাই নয়, ঘটনার তদন্তকারী অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডের সঙ্গেও তার কোনও যোগাযোগ নেই বলেও দাবি করেছেন বাইডেন।

শুক্রবার সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি সাংবাদিকদের বলেন, ট্রাম্পের বিচারপ্রক্রিয়ার সঙ্গে হোয়াইট হাউস জড়িত নয়। আমি তার সঙ্গে কোনও কথা বলিনি। আমি তার সঙ্গে কোনও কথা বলছিও না। এ মামলা নিয়ে আমার কোনও মন্তব্য নেই।

সূত্র: রয়টার্স

সিআইএ প্রধানের চীনে গোপন সফর
উত্তেজনার মধ্যে গোপনে চীন সফর করেছেন মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস। গত মাসে দু’দেশের মধ্যকার শীতল সম্পর্ককে উষ্ণ করার আশায় এ সফর করেন সিআইএ প্রধান।

শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো জানান, গত মাসে সিআইএ প্রধান বার্নস বেইজিং সফরে গিয়ে চীনা গোয়েন্দা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময়ে তিনি গোয়েন্দা চ্যানেলে যোগাযোগের উপায়গুলো উন্মুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ওয়াশিংটন এবং বেইজিংয়ের বিভিন্ন শীর্ষ কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ এবং সময়সূচি বৈঠক পুনরুদ্ধারের জন্য চাপ দেওয়ার সময় চীন সফরের খবর আসে।

সূত্র : আল-জাজিরা।

লাতিন আমেরিকায় ডলার বাদ দিয়ে অভিন্ন মুদ্রা চালুর প্রস্তাব, চিন্তায় যুক্তরাষ্ট্র
লাতিন আমেরিকা তথা গোটা দক্ষিণ আমেরিকায় বাণিজ্যের জন্য নতুন মুদ্রা চালুর প্রস্তাব দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

মঙ্গলবার লাতিন আমেরিকার ১২টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।

অংশগ্রহণকারী সব দেশের পক্ষ থেকেই প্রস্তাবের পক্ষে সমর্থন ঘোষণা করা হয়েছে।

নাম না করে প্রস্তাবে ডলার বন্ধের কথা বলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি বলেন, “দক্ষিণ আমেরিকার ভেতর বাণিজ্যের ক্ষেত্রে আমাদের বিদেশি মুদ্রার ওপর নির্ভর করতে হয়। তার বদলে আমরা নিজেদের একটি মুদ্রা তৈরি করতে পারি।”

নতুন এই মুদ্রা কীভাবে চালু করা যায়, তা দেখতে বিভিন্ন দেশের বিভিন্ন ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। আমেরিকার বিরুদ্ধে সদাসরব ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সম্মেলনে উপস্থিত ছিলেন।

এদিকে, কলম্বিয়ার রাষ্ট্রপ্রধান জানিয়েছেন, একটি সংঘবদ্ধ লাতিন আমেরিকা গড়ে তোলার সময় এসেছে। রাষ্ট্রগুলোর মধ্যে সমঝোতা হওয়া জরুরি। লুলার নেতৃত্বে লাতিন আমেরিকায় নতুন যে সমীকরণ লক্ষ্য করা যাচ্ছে তাতে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বেগে রয়েছে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, মেহেরনিউজ, স্কাই নিউজ

রাশিয়া : কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র-ব্রিটেনকে হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্র ও ব্রিটেন কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে নিজেদের ‘ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে’ বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেঙ্কভ টেলিভিশনে সম্প্রচারিত এক বিবৃতিতে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, ‘আমরা পেন্টাগন ও ব্রিটিশ নৌবাহিনীকে কৃষ্ণসাগরে যুদ্ধজাহাজ পাঠিয়ে অনর্থক তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি না খেলার আহ্বান জানাচ্ছি।’ কোনাশেঙ্কভ সতর্ক করে দিয়ে আরো বলেন, রাশিয়া সামরিক শক্তিসহ যোকোনো উপায়ে নিজ সীমান্তের নিরাপত্তা রক্ষা করবে। তিনি বলেন, রাশিয়ার ক্রিমিয়া সীমান্ত অতিক্রম করা ব্রিটিশ যুদ্ধজাহাজগুলো কৃষ্ণসাগরে মোতায়েন রুশ নৌবহরের জন্য সামান্য টার্গেট মাত্র।

গত বুধবার ব্রিটিশ ডেস্ট্রয়ার ‘এইচএমএম ডিফেন্ডার’ কৃষ্ণসাগরের ক্রিমিয়া উপকূল অতিক্রম করে। রাশিয়া জানিয়েছে, এ সময় দেশটির সেনাবাহিনী ডেস্ট্রয়ারটি লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালানোর পাশাপাশি এটির চলার পথে বোমাবর্ষণ করেন। ব্রিটিশ ডেস্ট্রয়ারটি কৃষ্ণসাগর হয়ে জর্জিয়া উপকূলে পৌঁছেছে।

এদিকে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, কৃষ্ণসাগরের পানিসীমায় যুদ্ধজাহাজ পাঠিয়ে আমেরিকা ও ব্রিটেন গায়ে পড়ে বিবাদ বাধানোর চেষ্টা করছে। তবে রাশিয়া যেকোনো উপায়ে তার সীমান্তের নিরাপত্তা রক্ষা করবে বলে তিনিও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ওবামাসহ ৫শ মার্কিন নাগরিকের ওপর নিষেধাজ্ঞা রাশিয়ার
রাশিয়া ওয়াশিংটনের আরোপিত নিষেধাজ্ঞার জবাবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাসহ পাঁচশ মার্কিন নাগরিকের নাগরিকের সে দেশে প্রবেশ নিষিদ্ধ করেছে।

শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে জো বাইডেন প্রশাসন। এর প্রতিক্রিয়ায় পাঁচশ মার্কিন নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তালিকায় বারাক ওবামাও রয়েছেন।

আরো আছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি উপস্থাপক স্টিফেন কোলবার্ট, জিমি কিমেল এবং শেথ মেয়ার্স। এছাড়া তালিকায় সিএনএনের উপস্থাপক ইরিন বুরনেট, উপস্থাপক র‌্যাচেল ম্যাডো, কয়েকজন সিনেটর, কংগ্রেসম্যান ও বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন। তারা রুশ ভূখন্ডে প্রবেশ করতে পারবেন না।

রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা মস্কোর বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা জারি করে আসছে। সর্বশেষ শুক্রবার যুক্তরাষ্ট্র শতাধিক রুশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে। এর পরই রাশিয়া পাঁচশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞার এ পদক্ষেপ নিয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, ওয়াশিংটনের অনেক আগেই জানা উচিত ছিল যে একটি শত্রুতামূলক পদক্ষেপও বিনা উত্তরে ছেড়ে দেয়া হবে না।

বাইডেনের মাথাব্যথার কারণ কেন এরদোয়ান ?
তুরস্কে গত রবিবার অনুষ্ঠিত হয় শত বছরের সবচেয়ে গুরুত্ব নির্বাচন। এতে প্রেসিডেন্ট পদে প্রার্থী ছিলেন বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, কামাল কিলিচদারোগলু ও সিনান ওগান।

তাদের মধ্যে কোনও প্রার্থীই এককভাবে ৫০ শতাংশ ভোট পাননি। প্রাপ্ত তথ্যানুযায়ী, ৯৯ শতাংশ ভোট গণনা শেষে দেখা গেছে, এরদোয়ান পেয়েছেন ৪৯.৪ শতাংশ ভোট। তার প্রধান কামাল কিলিচদারোগলু পেয়েছেন ৪৩.১২ শতাংশ আর সিনান ওগান পেয়েছেন ৫.২ শতাংশ ভোট। ফলে আগামী ২৮ মে (রাউন্ড অফ) দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে। সে হিসেবে পরবর্তী রাউডে ছিটকে পড়েছেন সিনান ওগান। প্রতিযোগিতা হবে এরদোয়ান আর কিলিচদারোগলুর মাঝে। এখন ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে ২৮ মে পর্যন্ত।

এদিকে, তুরস্কের এই নির্বাচন শুধু তুর্কি জনগণের জন্য নয়, বরং বিশ্বের প্রধান পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর আগেই অভিযোগ উঠেছে, তুরস্কে কিলিচদারোগলু নেতৃত্বাধীন রিরোধী শিবিরকে সমর্থন দিচ্ছে আমেরিকা। সুতরাং তুরস্কের নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের জয় বা পরাজয় যুক্তরাষ্ট্র ও এর প্রেসিডেন্ট জো বাইডেনের মাথাব্যথারও কারণ।

কারণ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার সময় বিশ্বের যে কয়েকজন রাষ্ট্র বা সরকার প্রধান নিজ দেশের রাজনীতিতে ‘একনায়ক’ হিসেবে চিত্রিত করতে পেরেছেন, এরদোয়ান তাদের একজন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে বড় এক ধাঁধাঁর নাম এরদোয়ান। কেননা, দু্ই দশক ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান একাধারে ইউরোপের সবচেয়ে বড় মিত্র ও শত্রু, যুক্তরাষ্ট্রের পর ন্যাটোর সামরিক শক্তির সবচেয়ে বড় স্তম্ভ তুরস্ক তাদের বর্তমান প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে বলকান, ভূমধ্যসাগর, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক অনন্য নীতি নিয়ে এগিয়েছে, যা বাইডেন প্রশাসনের নীতিকে বারবারই চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

অন্যদিকে, এরদোয়ান যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর অন্যতম নেতা হলেও তিনি এই জোটের মূল শত্রু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সখ্য বজায় রাখছেন। আবার যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পররাষ্ট্র নীতিতে চিহ্নিত সবচেয়ে বড় ‘সংকট’ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও রয়েছে এরদোয়ানোর ঘনিষ্ঠ সম্পর্ক।

শুধু তা-ই নয়, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মিত্র ইসরায়েলের সঙ্গে চাপান-উতোর সম্পর্ক রাখার পাশাপাশি ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হিসেবে চিহ্নিত ইরানের সঙ্গেও এরদোয়ানের ঘনিষ্ঠতা রয়েছে।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক নীতি বদলানোর বিষয়েও চাপ দিয়ে যাচ্ছেন এরদোয়ান। সিরিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র হিসেবে পরিচিত কুর্দিদের উপর সামরিক অভিযান চালাচ্ছেন, আবার প্রতিবেশী আর্মেনিয়া-আজারবাইজান সংকটেও মধ্যস্ততা করছেন, যেখানে মস্কোর প্রভাবও রয়েছে।

এসব বিষয় বিবেচনা করলে প্রতীয়মান হয়, এরদোয়ান যেন যুক্তরাষ্ট্রের বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এক বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, জো বাইডেনের যুগ শুরুই হয়েছে দেশ ও দেশের বাইরে একনায়কতন্ত্র, গণতন্ত্রের উপর হামলা এবং উদীয়মান স্বৈরশাসকদের ছায়ায়।

তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পরপরই ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে হামলা করে পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা, যা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে এক কলঙ্কজনক ঘটনা হিসেবে চিহ্নিত।

এই পটভূমিতে ক্ষমতা নেওয়ার পর এখন বাইডেন ইউক্রেইনের গণতন্ত্র রক্ষার যুদ্ধে নেমেছেন রাশিয়ার বিরুদ্ধে। এই যুদ্ধে তার ঘরের শত্রু ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান সমর্থকেরা। যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে লড়তে  ইউক্রেনকে কোটি কোটি ডলারের সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে বাইডেন প্রশাসন, যা নিয়ে এরইমধ্যে অসন্তোষ প্রকাশ করতে শুরু করেছেন বেশ কিছু রিপাবলিকান আইনপ্রণেতা, যারা ট্রাম্পের সমর্থক।

দেশের ভেতরের এমন পটভূমিতে বিদেশে বাইডেনের পররাষ্ট্র নীতি বাস্তয়নে বাধা হয়ে উঠছেন এরদোয়ানের মতো কর্তৃত্বপরায়ণ রাষ্ট্রনেতারা। যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র ইসরায়েলেও নবনির্বাচিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার সংবিধান বদলে সেদেশের গণতন্ত্রকে সঙ্কুচিত করার পথ ধরেছে।

গণতন্ত্র রক্ষার যে নীতি-অজুহাত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির মূল স্তম্ভ, তা টিকিয়ে রাখতে এরদোয়ানের মতো নেতার পরাজয় যথেষ্ট সহায়ক ভূমিকা রাখবে বলেই মতামত তুলে ধরা হয়েছে সিএনএনের বিশ্লেষণে।

এরদোয়ানের বিরুদ্ধে অভিযোগ, দুই দশকের শাসনামলে তিনি তুরস্কের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, যেমন বিচারবিভাগ ও গণমাধ্যম এবং গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছেন।

সিএনএন বলছে, আবারও নির্বাচিত হলে তিনি তুরস্কের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও সংকুচিত করার পাশাপাশি পশ্চিমের নেতৃত্বকে আরও সংকটের মুখেই ফেলবেন। যার অন্যতম উদাহরণ ন্যাটোতে সুইডেনের যোগদানে বাধা দেওয়া।

এরআগে তুরস্কবিরোধী কুর্দি নেতাদের আশ্রয় দেওয়া নিয়ে ফিনল্যান্ডের বিষয়ে আপত্তি তুললেও পরে সমঝোতার মাধ্যমে এর সুরাহা হয়, কিন্তু সুইডেনকে ছাড় দেননি এরদোয়ান।

তুরস্কের নির্বাচন নিয়ে রবিবার সাংবাদিকরা ডেলাওয়ারে প্রেসিডেন্ট বাইডেনকে প্রশ্ন করলে তিনি বলেন, “আমি আশা করি, যিনিই জয়ী হোন, জয়ী হন। বিশ্বের ওই অংশে যথেষ্ট সমস্যা রয়ে গেছে।”

বিশ্বজুড়ে বাইডেনের গণতন্ত্র রক্ষার নীতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির ধ্রুপদী সংকটের আরেকটি উদাহরণ হিসেবেই চিহ্নিত হচ্ছে, সংকটটি হল- ‘কী করা উচিৎ যখন কোনও দেশের গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে কৌশলগত স্বার্থের সংঘাত হয়।’

স্বার্থ ও নীতির এই দ্বন্দ্ব সবচেয়ে স্পষ্ট হয়েছিল ২০১৮ সালে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে সৌদি আরব দূতাবাসে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্টের সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনায়।

ওই ঘটনায় সরাসরি সৌদি আরবের জড়িত থাকার বিষয়ে প্রমাণ মিললেও যুক্তরাষ্ট্র ও তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি সরকারের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নিতে রাজি হয়নি। এ বিষয়ে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে কড়া বক্তব্য দিলেও ক্ষমতা নেওয়ার পর জো বাইডেনও চুপ হয়ে যান; বরং রিয়াদ সফরে সালমানের সঙ্গে ‘ফিস্ট বাম্প’ করে নিজের সমর্থকের মুখে অনেকটাই কালি দেন তিনি।

ওয়াশিংটনের একই ধরনের ‘নীতি সংকট’ দেখা যাচ্ছে থাইল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও। গত কয়েক বছর ধরে সামরিক জান্তার শাসনাধীন থাইল্যান্ডেও রবিবার ভোট হয়েছে। ভোটে উদারপন্থি, গণতন্ত্রমনা দলগুলো জয়ী হতে যাচ্ছে বলে ধারণা পাওয়া গেছে, যারা সেদেশে আবারও পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকার করেছে।

বাইডেনের প্রশাসনের নীতি অনুযায়ী এই দলগুলোর প্রতি ওয়াশিংটনের জোর সমর্থন জানানোর কথা থাকলেও হোয়াইট হাউজের পক্ষ থেকে খুব একটা উচ্ছ্বাস দেখানো হচ্ছে না।

থাইল্যান্ডে সামরিক জান্তার সমর্থনপুষ্ট ক্ষমতাসীন গোষ্ঠী এই নির্বাচনে গণতন্ত্রপন্থিদের এই বিজয়কে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে যুক্তরাষ্ট্রের উপর চাপ বাড়বে এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার। কিন্তু ওয়াশিংটন হয়তো তা করতে চাইবে না, কারণ এই মুহূর্তে থাইল্যান্ডের জেনারেলদের ক্ষেপিয়ে দিতে বাইডেনের প্রশাসনের আগ্রহ কম। থাইল্যান্ড বিগড়ে গিয়ে যদি চীনের শিবিরে হেলে পড়ে, তাহলে বিশ্বের ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ভূরাজনীতিক স্বার্থ হুমকিতে পড়বে।

প্রতিবেদনে সিএনএন উপসংহার টেনেছে, এ ধরনের যোগ-বিয়োগের রাজনীতিতে গণতন্ত্রকে সমর্থন জানান হয়তো সবসময় বাস্তবসম্মত হয় না, যা আমেরিকার ‘ডিএনএ’তেই রয়েছে। আর ভূরাজনীতির এই সমীকরণই বলে দিচ্ছে যে কেন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির পক্ষে এরদোয়ানের মতো আঞ্চলিক নেতাদের প্রভাব অস্বীকার করা অসম্ভব।

সূত্র: সিএনএন

চীনের বিরোধিতা সত্ত্বেও তাইওয়ানকে বিপুল অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র ফের চীনের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানকে বিপুল পরিমাণ সমরাস্ত্র সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। ওয়াশিংটন তাইওয়ানকে ‘বারুদের গুদামে’ পরিণত করছে বলে বেইজিং হুঁশিয়ারি উচ্চারণ করার পর মার্কিন সরকারের এ প্রস্তুতির খবর প্রকাশিত হলো।

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের কাছে সমরাস্ত্রের এই চালান পাঠানোর জন্য প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বা পিডিএ প্রয়োগ করবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, ইউক্রেন ম্যাকানিজম ব্যবহার করে প্রথমবারের মতো তাইওয়ানকে ৫০ কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করা হবে। প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে শত শত কোটি ডলারে অস্ত্র দেয়ার জন্য গত বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৩৫ বার ওই বিশেষ ক্ষমতা বা পিডিএ প্রয়োগ করেছেন।

পিডিএ প্রয়োগ করে মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই দেশটির মজুদ থেকে যেকোনো সম্পদ বিদেশি রাষ্ট্রকে প্রদান করতে পারেন একজন মার্কিন প্রেসিডেন্ট।

এক চীন নীতির আওতায় তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন। আমেরিকাসহ বিশ্বের প্রায় সব দেশ এক চীন নীতি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করলেও ওয়াশিংটন নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে।

শুরু থেকেই তাইওয়ানকে সমরাস্ত্র সরবরাহ করার মার্কিন নীতির তীব্র বিরোধিতা করে আসছে বেইজিং। শুক্রবারই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তাইওয়ানকে চীনের বিরুদ্ধে উস্কানি দেয়ার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করে বলেছেন, মার্কিন সরকার তাইওয়ানকে একটি ‘বারুদের গুদামে’ পরিণত করছে।

নথি ফাঁস: আমেরিকা-ব্রিটেনসহ কোন দেশের কত সৈন্য যুদ্ধ করছে ইউক্রেনে?
গত বছরের ২৪ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ নামে আগ্রাসন শুরু করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া।

এরপর সরাসরি ইউক্রেনের পক্ষ নেয় বিশ্বের প্রধান পরাশক্তি আমেরিকা। তাদের সঙ্গে যোগ দেয় মিত্র দেশগুলোও।

কিন্তু সম্প্রতি ফাঁস হওয়া গোপন নথি থেকে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। গোপন নথি থেকে জানা যায়, ইউক্রেনের অভ্যন্তরে কয়েকটি দেশের সামরিক বিশেষ বাহিনী কাজ করছে, যার মধ্যে রয়েছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। অনলাইনে ফাঁস হওয়া নথি অনুসারে এই তথ্য জানা গেছে।

এক বছরেরও বেশি সময় ধরে বিষয়টি নিয়ে জল্পনা ছিল। সম্প্রতি ফাঁস হওয়া কয়েক ডজন নথির মধ্যে একটিতে বিশেষ বাহিনীর তথ্যটি পাওয়া যায়। সন্দেহ নেই, এই ঘটনায় ন্যাটোর সঙ্গে মস্কোর নতুন উত্তেজনা তৈরি হতে যাচ্ছে।

‘টপ সিক্রেট’ হিসেবে চিহ্নিত নথিতে ইউক্রেনের যুদ্ধের বিশদ বর্ণনা রয়েছে। সংবেদনশীল তথ্যের আরেকটি হল, বসন্ত পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনের প্রস্তুতির খবর।

গত ২৩ মার্চের নথি অনুসারে, ইউক্রেনে বিশেষ বাহিনীর সবচেয়ে বড় দলটি যুক্তরাজ্যের (৫০)। তারপরই রয়েছে ন্যাটোর অন্য সহযোগীরা- লাটভিয়া (১৭), ফ্রান্স (১৫), মার্কিন যুক্তরাষ্ট্র (১৪) ও নেদারল্যান্ডস (১)। তবে নথিতে বাহিনীগুলোর অবস্থান বা কাজ সম্পর্কে বলা নেই।

এ বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি কোনও মন্তব্য না করলেও এক টুইটে পাঠকদের সতর্ক করে বলেছে, ভুল তথ্য ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই অভিযোগের বিষয়ে সতর্ক হওয়া উচিত।

যুক্তরাজ্যের বিশেষ বাহিনী কয়েকটি অভিজাত সামরিক ইউনিটের সমন্বয়ে গঠিত। বিশেষ বিশেষ দক্ষতার অধিকারী এই সেনা দল বিশ্বের সবচেয়ে সক্ষম বাহিনী বলে বিবেচিত।

ইউক্রেনের সমর্থনে শুরু থেকেই সোচ্চার যুক্তরাজ্য। কিয়েভকে সামরিক সাহায্যের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরেই দেশটি দ্বিতীয় বৃহত্তম দাতা।

কোনও নির্দিষ্ট নথির উল্লেখ করে মন্তব্য আসেনি। তবে পেন্টাগন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, নথিগুলো আসল। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, বিচার বিভাগ একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে। তারা ফাঁসের উৎস খুঁজে পেতে বদ্ধপরিকর।

সূত্র: বিবিসি

ট্রাম্প : অভিযোগ গঠনের পর একদিনে ৪২ কোটি টাকা অনুদান অনুসারীদের
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠনের পর মামলার খরচ ও নির্বাচনী প্রচারণা চালাতে তহবিল দিতে শুরু করেছেন তার অনুসারী ও ভক্তরা।

এরই মধ্যে ৪ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি ৮০ লাখ টাকা তহবিলে জমা হয়েছে।

মুখ বন্ধ রাখতে পর্ন তারকাকে অর্থ দেওয়ার মামলায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। বৃহস্পতিবার দেশটির ম্যানহ্যাটানের গ্র্যান্ড জুরি আদালতে তাকে অভিযুক্ত করা হয়।

এরপরই ট্রাম্প ক্যাম্পেইনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তহবিল উত্তোলন শুরু করা হয়। শুক্রবার ফেসবুকে এ সংক্রান্ত বিজ্ঞাপন দিয়ে বলা হয়, “অনুগ্রহ করে রাত ১১ ৫৯ মিনিটের মধ্যে ৪৭ মার্কিন ডলার বা তার বেশি অনুদান দিয়ে, এই অন্ধকার সময়ে আমাদের আন্দোলনে সামিল হোন, যে আন্দোলন কখনও শেষ হওয়ার নয়। এবং আমরা আপনাকে আপনার নিজস্ব ‘আই স্ট্যান্ড উইথ প্রেসিডেন্ট ট্রাম্প’ টি-শার্ট বিনামূল্যে পাঠাব।”

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্পই প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অভিযোগের সম্মুখীন হলেন।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

এসব প্রতিবেদনে বলা হয়েছে, ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের নেতৃত্বে সম্পন্ন হওয়া তদন্তের পর ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ গঠন হল; আর সেটিও এমন এক সময় যখন ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন চাচ্ছেন এই রিপাবলিকান নেতা।

রয়টার্স বলছে, ট্রাম্পের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ এখনও জানা যায়নি, কারণ অভিযোগটি এখনও গোপন রাখা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ট্রাম্প ব্যবসায়িক জালিয়াতি সম্পর্কিত ৩০ টিরও বেশি গণনার মুখোমুখি হয়েছেন।

ট্রাম্প অবশ্য বলছেন, তিনি ‘সম্পূর্ণ নির্দোষ’। একইসঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিযোগিতা থেকে সরে না যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন তিনি। এছাড়া তার পুনরায় নির্বাচনে জেতার সম্ভাবনাকে নষ্টের চেষ্টা করার জন্য ট্রাম্প ডেমোক্র্যাট ব্র্যাগকে অভিযুক্ত করেছেন।

সূত্র: এনবিসি নিউজ

আজ গ্রেফতার হতে পারেন ডোনাল্ড ট্রাম্প। WB
২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলকে ট্রাম্পের পক্ষ থেকে মোটা অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল। এমন অভিযোগ নিয়ে নিউইয়র্কের প্রসিকিউটররা পাঁচ বছর ধরে তদন্ত করছেন।

গুঞ্জন উঠেছে, ‘মুখ বন্ধ’ রাখতে অর্থ দেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলায় মঙ্গলবার তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে। সঙ্গে এদিনই তাকে গ্রেফতার করা হতে পারে।

নিউইয়র্কের ম্যানহাটন বিভাগীয় অ্যাটর্নি অ্যালভিন ব্রাগ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এ অভিযোগের তদন্ত করছেন। তবে ট্রাম্প দাবি করেছেন, তার বিরুদ্ধে করা মামলাটি মিথ্যা। তিনি গত ১৮ মার্চ নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ট্রুথ সোশ্যালে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন, যদি তাকে গ্রেফতার করা হয়, তাহলে যেন তারা সবাই আন্দোলনে নামেন।

এদিকে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যদি আজ অভিযোগ দায়ের করা হয়— তাহলে তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক প্রেসিডেন্টের মধ্যে প্রথম ব্যক্তি হবেন যার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হবে।

অ্যাটর্নি অ্যালভিন ব্রাগ অভিযোগ দায়েরের ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেননি। তবে গত কয়েক সপ্তাহে বিচারকদের সামনে গুরুত্বপূর্ণ স্বাক্ষীদের উপস্থিত করেছেন তিনি। এছাড়া ট্রাম্পকে স্বীকারোক্তি দেওয়ার সুযোগ দিয়েছেন। প্রভাবশালী সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস গত রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প সমর্থকদের সম্ভাব্য আন্দোলনের বিষয়টি মাথায় রেখে তারা নিরাপত্তা পরিকল্পনা সাজাচ্ছেন।

এছাড়া ট্রাম্পকে ‘অকল্পনীয়’ গ্রেফতারের প্রস্তুতি নিচ্ছে নিউইয়র্ক পুলিশ। বলা হচ্ছে, সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতারের সময় তার হাতে হাতকড়া পরানো হতে পারে। এছাড়া অভিযুক্ত অপরাধী হিসেবে নাম নথিভুক্ত করতে ট্রাম্পের ফিঙ্গারপ্রিন্টও নেওয়া হতে পারে।

তবে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ দায়ের করা হয়ও, তাহলে সেটি বুধবার করা হতে পারে। কারণ এর আগে বিচারক আরেকজন স্বাক্ষীর স্বাক্ষ্য নেবেন।