স্কটল্যান্ড – Bengali Online News Portal in Bangladesh

স্কটল্যান্ডের স্বাধীনতা: ২০২৩ সালের ১৯ অক্টোবর গণভোটের। WB
স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার প্রস্তাব দিয়েছেন, ২০২৩ সালের ১৯ অক্টোবর আরেকটি গণভোট হোক। ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতার প্রশ্নে পুনরায় গণভোট আয়োজন করার আহ্বান জানিয়েছেন তিনি।

বিবিসি জানিয়েছে, ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন এমন গণভোট আয়োজনের কথা বললেও এ ব্যাপারে ব্রিটিশ সরকারের অনুমতির প্রয়োজন রয়েছে।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার আগে থেকেই স্কটল্যান্ডের স্বাধীনতার বিষয়টি আলোচনায় ছিল।

গতকাল মঙ্গলবার নিকোলা স্টার্জন এ বিষয়ে গণভোট আয়োজনের প্রস্তাব ঘোষণা করেন।

এর আগেও স্বাধীনতার প্রশ্নে দেশটিতে গণভোট হয়েছে। তবে গণভোটের রায় স্বাধীনতার বিপক্ষে গেছে। নিকোলা স্টার্জন বলেছেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী ব‌রিস জনসন‌কে চি‌ঠি লি‌খে আসন্ন এ গণভো‌টের ব্যাপারে আনুষ্ঠানিক সম্মতি চাওয়া হবে। ‌

তি‌নি আরো ব‌লেন, যেকোনো গণভোটকে আইনানুগ এবং সাংবিধানিক হতে হবে। এ বিষয়ে তি‌নি স‌চেতন।

তিনি জানান, গণভোটের প্রশ্ন ২০১৪ সালে অনুষ্ঠিত শেষ গণভোটের মতো থাকবে। প্রশ্নটি হবে- স্কটল্যান্ডের কি একটি স্বাধীন দেশ হওয়া উচিত?

গণভোটের রায়ে স্কটল্যান্ড যদি ব্রিটেন থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, তাহলে ‘গ্রেট ব্রিটেন’ মর্যাদা হারাবে যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তারা ফার্স্ট মিনিস্টারের প্রস্তাব পর্যালোচনা করবেন। কিন্তু তাদের অবস্থান হলো, আরেকটি গণভোটের সময় এখন নয়। গণভোট আয়োজনের মতো পরিবর্তন আসেনি।

ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেছেন, স্কটল্যান্ডের মানুষ দুই সরকারকে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে দেখতে চায়।