বিজ্ঞান – Bengali Online News Portal in Bangladesh

অ্যাপে প্রার্থীদের সরাসরি প্রশ্ন করবেন যেভাবে ভোটাররা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাররা তাদের নির্বাচনি এলাকার প্রার্থীদের সরাসরি প্রশ্ন করতে পারবেন, এমন একটি প্রযুক্তি চালু হচ্ছে। এই উদ্যোগের ফলে প্রার্থী ও ভোটার উভয়ের মধ্যে জবাবদিহিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) তৈরি করছে নির্বাচনি অ্যাপ ‘ভোটের সাথী’, যা এ যোগাযোগের সমন্বয় করবে। নির্বাচন কমিশনকে (ইসি) ইতোমধ্যে অ্যাপটির বাস্তবায়নে সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অ্যাপটি নির্বাচনে ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং এর জন্য সরকারের কোনো অতিরিক্ত ব্যয় হবে না।

রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এটি একটি ব্যতিক্রমী পদক্ষেপ, যা নির্বাচনের আগে ও পরে প্রার্থীদের দায়বদ্ধতা নিশ্চিত করবে। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থাকায় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের বিষয়েও প্রার্থীরা সচেতন থাকবেন।

আইসিটি বিভাগ জানিয়েছে, এ অ্যাপ ভোটার ও প্রার্থীর মধ্যে প্রযুক্তিভিত্তিক সেতুবন্ধ তৈরি করবে এবং একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ে সহায়ক হবে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আমার দেশকে জানান, প্রধান উপদেষ্টার সম্মতিতে আইসিটি বিভাগ অ্যাপটি তৈরি করছে। কিছু তথ্য চেয়ে আপনাদের চিঠি দেওয়া হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দৈনিক কয়েকশ চিঠি তার দপ্তরে আসে; ওই চিঠিটাও হয়তো এসেছিল।

এ প্রসঙ্গে বিজিডি ই-গভ সার্ট প্রকল্পের ম্যানেজার অপারেশন ও ভোটের অ্যাপ প্রকল্পের পরিচালক (পিডি) হোসেন বিন আমিন আমার দেশকে বলেন, আমরা নির্বাচনি অ্যাপ তৈরি করছি। অ্যাপটির কার্যকারিতা বৃদ্ধির জন্য কিছু তথ্য চেয়ে কমিশনকে চিঠি দিয়েছি। এখনও জবাব পাইনি। এটি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্যবহার করা হবে। এর মাধ্যমে ভোটার ও প্রার্থীর মধ্যে তথ্য আদান-প্রদান ও জন-সম্পৃক্ততা তৈরি হবে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান আমার দেশকে বলেন, নির্বাচনি অ্যাপস যারাই তৈরি করুক, ইসি কিংবা আইসিটি বিভাগ দুপক্ষেরই একে-অপরের সহযোগিতা দরকার। এটা সুচিন্তিত ও ভালো উদ্যোগ। আগে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয়ভাবে একটা নির্বাচনি মেনিফেস্টো দিয়ে নির্বাচনের সব কার্যক্রম শেষ করত, যা শুধু দলীয় কর্মী ও প্রার্থীর নির্বাচনি প্রচারের মাধ্যমে সীমাবদ্ধ ছিল। ফলে আগে ভোটাররা প্রার্থীদের সম্পর্কে যথাযথ মূল্যায়ন করতে পারত না। ভালো প্রার্থীদেরও সঠিক মূল্যায়ন হতো না। এখন প্রার্থীরা ভোটারদের কথা ভাবছেন কি না ও জনকল্যাণের কথা ভাবছেন কি না, সরাসরি প্রশ্ন করার মাধ্যমে প্রার্থী ও তার অবস্থান সম্পর্কে জানতে পারবেন। এর মাধ্যমে ভোটের পরিস্থিতির তুলনামূলক চিত্র সম্পর্কে অবগত হবেন ভোটাররা।

খোঁজ নিয়ে জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে ত্রয়োদশ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও সাধারণ ভোটারদের তথ্যসম্বলিত অনলাইন সিস্টেম চালুর জন্য প্রথমে মৌখিকভাবে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। নির্দেশনার আলোকে ইলেকশন অ্যাপসের (ভোটের সাথী) অনলাইন সংস্করণ ও মোবাইল অ্যাপসের কাঠামো তৈরি করা হয়। অ্যাপসের ফিচার প্রধান উপদেষ্টাকে দেখালে তা তিনি গ্রহণ করেন।

এর মধ্যে ছয় ধরনের ফিচার থাকবে, সেগুলো হচ্ছেÑ প্রার্থীর সব তথ্য (হলফনামা, আয়কর তথ্য, রাজনৈতিক তথ্য, শিক্ষাগত তথ্য, ইশতেহার) ভোটারের জন্য প্রদর্শন করার ব্যবস্থা থাকবে। একই সঙ্গে ভোটার প্রার্থীকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। নিজ ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। প্রার্থী ভোটারদের প্রশ্নের উত্তর দিতে পারবেন। ভোট চলাকালীন অনিয়মের তথ্য রিপোর্ট করা যাবে। ফ্যাক্ট-চেকিং ও মনিটরিং সংস্থা প্রার্থীর তথ্য যাচাই করতে পারবে। পাশাপাশি ব্যবহারকারীদের জন্য থাকবে পৃথক ড্যাশবোর্ড; সেখানে ভোটের অনিয়ম ও প্রার্থীর কার কী প্রতিশ্রুতি তা সন্নিবেশ করতে পারবে।

এদিকে অ্যাপটি সফলভাবে পরিচালনার জন্য ইসির কাছ থেকে কিছু তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। এর মূল লক্ষ্য, প্রযুক্তির সিস্টেম প্রস্তুতকরণ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নে ইসি ও আইসিটির মধ্যে সহযোগিতা ও সমন্বয় করা। একই সঙ্গে কমিশনের সরবরাহ করা তথ্য-উপাত্তের সুরক্ষা যথাযথভাবে প্রতিপালনে দুটি সংস্থার মধ্যে আস্থার সম্পর্ক স্থাপন করা।

অ্যাপটির জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে প্রার্থীদের সম্পদ বিবরণী, হলফনামা, আসনভিত্তিক তালিকা, ভোটার তথ্য এবং এনআইডি সংক্রান্ত ডেটা চাওয়া হয়েছে, যা নিরাপদ উপায়ে সংযুক্ত করা হবে।

এর আগে নির্বাচন কমিশনের তৈরি করা অ্যাপটি ঠিকমতো কাজ করেনি বলে অভিযোগে জানা যায়। অ্যাপটি সম্পর্কে ব্যবহারকারীর মতামত ইতিবাচক ছিল না। যার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে আইসিটি বিভাগ ভোটার ও প্রার্থীর মধ্যে জবাবদিহিতা নিশ্চিতে অ্যাপটি প্রণয়নে সহায়তা করছে। প্রাপ্ত তথ্যমতে, অ্যাপসটির পরীক্ষামূলক যাচাই-বাছাই শেষে আইসিটি বিভাগ মেধাস্বত্ব, সোর্সকোড প্রভৃতি ইসিকে হস্তান্তর করবে। তবে কারিগরি সহায়তা দেবে আইসিটি বিভাগ।

নির্বাচন বিশেষজ্ঞ ড. আব্দুল আলীম আমার দেশকে বলেন, এ অ্যাপ ডিজিটাল যুগে প্রার্থী ও ভোটারের সরাসরি সংযোগ বাড়াবে। এতে মাঠপর্যায়ে সংঘাত কমবে এবং ভোটাররা ঘরে বসেই প্রার্থীদের সম্পর্কে জানতে পারবেন। প্রয়োজনে প্রশ্ন করেও নিজের সংশয় দূর করা যাবে। নির্বাচনের পরও অ্যাপটি চালু থাকলে জনসেবার ধারাবাহিকতা বজায় থাকবে।

এদিকে, নির্বাচন কমিশনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আইসিটি বিভাগের পাঠানো চিঠির পর কমিশনের সিনিয়র সচিবের কাছে এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হচ্ছে। সেখানে তথ্য সরবরাহে কিছু বাস্তব সমস্যা তুলে ধরা হয়েছে।

বলা হয়েছে, ইসি সচিবালয়ের ডাটাগুলো অত্যন্ত সংবেদনশীল। তাই শুধুমাত্র নিজস্ব কর্মকর্তারাই হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্ক ব্যবহারের অনুমতি পান। নিরাপত্তার কারণে কোনো বাইরের প্রতিষ্ঠান বা ভেন্ডরকে এসব অ্যাক্সেস দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে সংশ্লিষ্ট কর্মকর্তার অনুপস্থিতিতে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং (ভিএপিটি) পরিচালনা করলে তা নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে।

প্রস্তাবে বলা হয়েছে, প্রয়োজনে অ্যানিকানেক্ট সফটওয়্যার ব্যবহার করে ভিপিএনের মাধ্যমে সীমিত সময়ের জন্য অ্যাকসেস দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে এতে ইউজার পাসওয়ার্ড দিয়ে যে কেউ যে কোনো স্থান থেকে সার্ভারে প্রবেশ করতে পারবে, ফলে বিস্তারিত লগইন রেকর্ড পাওয়া যাবে না।

আরো উল্লেখ করা হয়, মাঠপর্যায়ের কার্যালয়ে সর্বদা গ্রামীণফোন ও টেলিটকের ভিপিএন ব্যবহৃত হচ্ছে। এ ভিপিএনে বিটিসিএল ব্যবহার করা নিরাপদ এবং থ্রিএমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথ পাওয়া যায়। তাই নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার অনুপস্থিতিতে ভিপিএনের মাধ্যমে হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্কের একসেস দেওয়া হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত প্রয়োজন।

বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন, জেনে নিন করণীয়
দেশে অবৈধ মোবাইল ফোন আগামী ১৬ ডিসেম্বর থেকে বন্ধ হতে যাচ্ছে। সরকার এ লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নামের একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, নতুন এ ব্যবস্থায় শুধু অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মোবাইল ফোন সংযুক্ত হতে পারবে। অবৈধ বা ক্লোন আইএমইআই (মোবাইলফোন শনাক্তকরণ নম্বর) মোবাইল ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না।

গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস ও সিম থেকে। এনইআইআর চালুর মাধ্যমে তা কমিয়ে আনা সম্ভব হবে। অবৈধ মোবাইল ফোন হ্যান্ডসেটের কারণে প্রতি বছর সরকারের ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়।

নতুন ফোন কেনার আগে করণীয়

বিটিআরসি জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে যে কোনো মাধ্যম থেকে (বিক্রয়কেন্দ্র, অনলাইন বিক্রয়কেন্দ্র, ই-কমার্স সাইট ইত্যাদি) মোবাইল ফোন কেনার আগে অবশ্যই তার বৈধতা যাচাই করতে হবে। পাশাপাশি মোবাইল ফোন কেনার রশিদ সংরক্ষণ করতে হবে। মোবাইল ফোন বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর ব্যবস্থায় নিবন্ধিত হয়ে যাবে।

ফোনটি বৈধতা জানবেন কীভাবে

ধাপ-১: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখুন।

ধাপ-২: আইএমইআই নম্বরটি লেখার পর ১৬০০২ নম্বরে পাঠিয়ে দিন।

ধাপ-৩: ফিরতি বার্তার মাধ্যমে মোবাইল ফোনের বৈধতা সম্পর্কে জানতে পারবেন।

বিদেশ থেকে আনা ফোনের নিবন্ধন

বিদেশ থেকে ব্যক্তিপর্যায়ে বৈধভাবে কেনা বা উপহার পাওয়া মোবাইল ফোন প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল হবে। খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে পরবর্তী ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিলের জন্য নির্দেশনা দেয়া হবে। দাখিল করা তথ্য যাচাই–বাছাইয়ের পর শুধু বৈধ মোবাইল ফোন নেটওয়ার্কে সচল হবে।

বিদেশ থেকে আনা ফোন নিবন্ধনের উপায়

ধাপ-১: neir.btrc.gov.bd পোর্টাল ভিজিট করে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন।

ধাপ-২: পোর্টালের ‘Special Registration’ সেকশনে গিয়ে মোবাইল ফোনের আইএমইআই নম্বর দিন।

ধাপ-৩: প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি/স্ক্যান কপি (পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন, ক্রয় রশিদ ইত্যাদি) আপলোড করুন। এরপর সাবমিট বাটনে চাপ দিন।

ধাপ-৪: মোবাইল ফোনটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। বৈধ না হলে এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানিয়ে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

মোবাইল ফোন অপারেটরের গ্রাহকসেবা বা কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও এই সেবা নেয়া যাবে। যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা (ব্যাগেজ রুলস নামে পরিচিত) অনুযায়ী, একজন ব্যক্তি বিদেশ থেকে দেশের নেটওয়ার্কে আগে ব্যবহৃত ব্যক্তিগত একটি বাদে সর্বোচ্চ একটি মোবাইল ফোন বিনা শুল্কে আনতে পারবেন। আর শুল্ক দিয়ে আরো একটি মোবাইল ফোন আনতে পারবেন।

নিবন্ধিত হ্যান্ডসেট ডি-রেজিস্ট্রেশনের প্রক্রিয়া

১৬ ডিসেম্বর থেকে গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট বিক্রি বা হস্তান্তরের প্রয়োজন হলে ‘ডি-রেজিস্ট্রেশন’ করে তা করা যাবে। ডি-রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) শেষের চার ডিজিট দিতে হবে। গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট নিচের মাধ্যমগুলোর সাহায্যে ডি-রেজিস্ট্রেশন করা যাবে—

১. সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd)

২. এমএনও পোর্টাল

৩. মোবাইল অ্যাপস

৪. ইউএসএসডি চ্যানেল (*১৬১৬১#)

ডি-রেজিস্ট্রেশনের শর্ত

ডি-রেজিস্ট্রেশনের জন্য গ্রাহকের হ্যান্ডসেটে ব্যবহৃত সিম অবশ্যই নিজ এনআইডিতে নিবন্ধিত হতে হবে।

ক্লোন বা ডুপ্লিকেট আইএমইআই–সংবলিত হ্যান্ডসেটটি ডি-রেজিস্ট্রেশন করার সময় অতিরিক্ত তথ্য হিসেবে পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বর দিতে হবে।

করপোরেট সিম ব্যবহারকারীর ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া

করপোরেট সিম ব্যবহারকারীদের ৩০ দিনের মধ্যে ইউএসএসডি চ্যানেল বা সিটিজেন পোর্টালের মাধ্যমে ব্যক্তিগত এনআইডির তথ্য দেয়ার জন্য এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে।

বর্ণিত তথ্য জমা সাপেক্ষে ব্যক্তিগত এনআইডি বা কি-কন্টাক্ট-পয়েন্টের (কেসিপি) এনআইডি দিয়ে ডি-রেজিস্ট্রেশন সুবিধা নেয়া যাবে। অন্যথায় শুধু কি-কন্টাক্ট-পয়েন্টের এনআইডির তথ্য দিয়ে ডি-রেজিস্ট্রেশন করা যাবে।

চুরি বা হারালে ব্লকের প্রক্রিয়া

গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট চুরি হলে বা হারিয়ে গেলে সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd)/মোবাইল অ্যাপস বা মোবাইল অপারেটরের গ্রাহকসেবাকেন্দ্র থেকে যেকোনো সময়ে লক বা আনলক করা যাবে।

ইন্টারনেটহীন গ্রাহকের এনইআইআর সেবা নেয়ার প্রক্রিয়া

মোবাইল ফোন গ্রাহক ইউএসএসডি চ্যানেল বা এনইআইআরের (neir.btrc.gov.bd) সিটিজেন পোর্টাল বা মোবাইল অ্যাপস বা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে এনইআইআর সিস্টেমের সেবা নিতে পারবেন। তবে যেসব গ্রাহকের ইন্টারনেট সংযোগ নেই, তারা ইউএসএসডি চ্যানেল বা ১২১ ডায়াল করে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকে এনইআইআর সেবা নিতে পারবেন।

গুগল পে কীভাবে আর্থিক লেনদেন করবেন?
দেশে চালু হয়েছে আর্থিক লেনদেনের নতুন মাধ্যম ‘গুগল পে’। গুগলের রয়েছে একটি ডিজিটাল মানিব্যাগ যা গুগল ওয়ালেট নামে পরিচিত। এই ওয়ালেটে কার্ড সংযুক্ত করে সহজে লেনদেন করা যায়। একটি স্মার্টফোন আর নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ থাকলেই গুগল পে ব্যবহার করতে পারবেন।

গুগল পে-এর ব্যবহার পদ্ধতি

প্রথম ধাপ: একটি অ্যান্ড্রয়েড ফোনে গুগল প্লে থেকে গুগল পে অ্যাপটি ইন্স্টল করে নিন।

দ্বিতীয় ধাপ:  অ্যাপ ওপেন করে গুগল অ্যাকাউন্টে লগ-ইন করুন।

তৃতীয় ধাপ: এ পর্যায়ে ব্যাংক অ্যাকাউন্ট, ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের তথ্যাদি নির্ভুলভাবে সংযুক্ত করুন।

চতুর্থ ধাপ: একটি গোপন পিন এবং বায়োমেট্রিক সুরক্ষা সেট করুন।

পঞ্চম ধাপ: সেটাপ সংক্রান্ত ধাপগুলো সম্পন্ন হলে সিস্টেমটি লেনদেনের জন্য প্রস্তুত হয়ে যাবে।

উল্লেখ্য, কম সময়ে লেনদেনের জন্য কিউআর কোড সেট করে নিতে পারেন। এছাড়া এর জন্য ফোন নাম্বারও ব্যবহার করা যায়।

গুগল পে– এর সুবিধাসমূহ

১. এই মাধ্যমে পেমেন্ট সিস্টেমে রয়েছে উন্নত এনক্রিপশন প্রযুক্তি। গুগল পে গ্রাহকের তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। এ মাধ্যমে কোনও রকম ডাটা হ্যাক বা তথ্য চুরির আশঙ্কা নেই।

২. গুগল পে ব্যবহার করলে কাগুজে টাকা বা প্লাস্টিক কার্ড বহনের প্রয়োজন নেই।

৩. দেশে ও বিদেশে পস বা পিওএস (পয়েন্ট অব সেল) টার্মিনালে অর্থ পরিশোধ করার জন্য শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন স্পর্শ করলেই হবে। তবে পস টার্মিনালটি অবশ্যই এনএফসি (নিয়ার ফিল্ড কমিউনিকেশন) সমর্থিত হতে হবে। এই সেবা গ্রহণের জন্য গুগলকে কোনও ফি দিতে হবে না।

৪. এই মাধ্যমটি ডিজিটাল, তাই এর জন্য ব্যাংকে যাওয়ার দরকার নেই।

৫. চিরাচরিত ব্যাংকিং ট্রান্সফার সিস্টেমগুলোর তুলনায় গুগল পে-তে ফান্ড ট্রান্সফার অধিক দ্রুত গতির।

৬. গ্যাস, বিদ্যুৎ ও ইন্টারনেটের মত যাবতীয় ইউটিলিটি বিল এবং মোবাইল রিচার্জ গুগল পে’র মাধ্যমে করা যাবে।

৭. ক্যাশব্যাক এবং ব্যবহারের উপর রিওয়ার্ড পয়েন্টের সুবিধা রয়েছে।

৮. গুগল পে’র কিউআর কোড ফিচারটি ছোট-বড় সব ধরনের ব্যবসায়ীদের লেনদেনকে আরও সুবিধাজনক করে তুলবে।এই মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে সহজে ও দ্রুত পেমেন্ট নেওয়া যাবে, অন্যদিকে হিসাবে অনাকাঙ্ক্ষিত ভুল হওয়ার আশঙ্কা কমবে।

পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু
বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো ইলন মাক্সের স্পেস এক্সের সহযোগী স্যাটালাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট সেবা।

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ভেন্যু ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বুধবার (৯ এপ্রিল) পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট-সেবা ব্যবহার করা হচ্ছে। সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পারবেন। এছাড়া, সেখান থেকে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেই সরাসরি সম্প্রচার করা হবে সম্মেলনের কার্যক্রম।

এরই মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংককে বাংলাদেশে ব্যবসা করার জন্য অনুমোদন দিয়েছে।

২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) স্টারলিংককে বিনিয়োগ নিবন্ধন দেয়। তবে দেশব্যাপী বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এনজিএসও (নন-জিওস্টেশনারি অরবিট) নীতিমালার আওতায় লাইসেন্স নিতে হবে।

গত ৬ এপ্রিল ঢাকার ইস্কাটনে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, স্টারলিংককে ৯০ কার্যদিবসের মধ্যে কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হয়েছে। লাইসেন্স সংক্রান্ত প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হলে তাদের আর কোনো বাধা থাকবে না।

ইলন মাস্কের স্পেসএক্সের অধীনস্থ প্রতিষ্ঠান স্টারলিংক ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেট সেবা দিচ্ছে। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে এই সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। তাদের ওয়েবসাইট অনুযায়ী, ২০২৫ সালের মধ্যেই বাংলাদেশে সেবা চালুর কথা রয়েছে।

২০২৩ সালের জুলাই মাসে বাংলাদেশে স্টারলিংকের প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালানো হয়। সে সময় সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে প্রতিষ্ঠানটির বৈঠকও হয়। পরীক্ষার ফল ইতিবাচক ছিল বলে জানানো হয়।

অন্তর্বর্তী সরকারের সময় এ বিষয়ে অগ্রগতি আরো ত্বরান্বিত হয়। ২০২৪ সালের অক্টোবরে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বিডার চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভিডিও কলে ইলন মাস্কের সঙ্গে স্টারলিংকের প্রসঙ্গে আলোচনা করেন।

গত মাসে ঢাকায় স্টারলিংকের মাধ্যমে আবারও পরীক্ষামূলক ইন্টারনেট চালানো হয়, যেখানে ডাউনলোড গতি পাওয়া যায় ২৩০ এমবিপিএস। প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, তখন বিদেশি স্যাটেলাইট গেটওয়ে ব্যবহৃত হলেও ভবিষ্যতে দেশীয় গেটওয়ে ব্যবহারের বাধ্যবাধকতা থাকবে।

বিটিআরসি সম্প্রতি এনজিএসও নীতিমালা অনুমোদন দিয়েছে, যাতে সাইবার নিরাপত্তা ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সুযোগ রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী ইন্টারনেট সংযোগ বন্ধ করার ক্ষমতাও সরকারের হাতে থাকবে।

দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের প্রথম বাণিজ্যিক সেবা চালু হয়েছে ভুটানে। বাংলাদেশ ছাড়াও ভারতেও প্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে চলেছে। বাংলাদেশে স্টারলিংক চালু হলে প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সহজলভ্য হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। এতে শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য কমে যাবে এবং তরুণেরা গ্রাম থেকেই ফ্রিল্যান্সিংসহ ইন্টারনেটভিত্তিক পেশায় যুক্ত হতে পারবেন।

দুর্যোগের সময় জরুরি যোগাযোগ স্থাপনেও স্টারলিংক কার্যকর ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভারতে ইন্টারনেট ট্রানজিটের প্রস্তাব নাকচ করল বিটিআরসি
দেশের আইন ও বিধিমালা মেনে ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতের আঞ্চলিক সহযোগিতার বলয়ে কাজ করতে প্রস্তুত বাংলাদেশ। আর সে কারণেই নীতিমালায় কোনো সুযোগ না থাকায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাত রাজ্যে ইন্টারনেট ট্রানজিটের প্রস্তাব নাকচ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

দেশের দুই ইন্টারন্যাশনাল টেলিস্ট্রেরিয়াল ক্যাবল (আইটিসি) কোম্পানি সামিট কমিউনিকেশনস ও ফাইবার এট হোম ভারতের টেলিকম অপারেটর ভারতী এয়ারটেলের সঙ্গে মিলে এই উদ্যোগ নিয়েছিল। বিগত সরকারের সময় অনুমোদনের প্রক্রিয়ায় থাকা অবস্থায় শেষ মুহূর্তে বিটিআরসি এই প্রস্তাবে সায় দেয়নি।

এর কারণ হিসেবে বিটিআরসি বলছে, এখানে অন্য কোনও ইস্যু নেই। কেবলমাত্র নীতিমালয় ট্রানজিট দেয়ার বিধান নেই।

বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বলেন, বাইরের যেকোনো জায়গা থেকে যদি একটা ডেটা আসে, তা আমাদের এখানে ল্যান্ড করার কথা, সেখান থেকে রিসেল করার অনুমতি আছে আমাদের। ট্রানজিট দেয়ার বিষয়টি নীতিমালায় নেই। আমাদের কাছে প্রস্তাব এলেও নীতিমালায় না থাকায় আমরা এ বিষয়ে অনুমোদন দিই নাই।

সরকরারের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে খাত সংশ্লিষ্টরা। তাদের মতে, ট্রানজিট দেয়া হলে আঞ্চলিক হাব হিসেবে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে। বিটিআরসির সিদ্ধান্তের ফলে ভারতের সাত রাজ্যে বাংলাদেশের ব্যান্ডউইথ রফতানির দ্বার প্রসারিত হবে।

ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি ইমদাদুল হক বলেন, গুগল-ফেসবুক কিন্তু কলকাতায় হাব করেছে। সেখান থেকে আইটিসির মাধ্যমে আমরা ব্যান্ডউইথ নিয়ে আসতেছি। ঠিক তারাও আমাদের কাছ থেকে আইটিসির মাধ্যমে ব্যান্ডউইথ আমদানি করুক। আমি কিন্তু ট্রানজিটের পক্ষে না। কারণ, তারা তো আমাকে ট্রানজিট দিচ্ছে না।

নীতিমালায় অন্তর্ভুক্ত না হলে নতুন করে প্রস্তাব এলেও তা বিবেচনার সুযোগ নেই । স্থানীয় ব্যবসায়ীদের সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার পাবে, এমন অভিমত বিটিআরসির।

এমদাদ উল বারী বলেন, ট্রানজিট দেয়ার মতো প্রক্রিয়াটি নির্দিষ্ট দুই-একটা লাইসেন্সধারীকে এটা সুবিধা দেয়। যেটা আবার সুস্থ প্রতিযোগিতার জন্য উপযোগী নয়। আমরা ব্যবসার স্থায়িত্ব দেখবো। আমরা আঞ্চলিক সহযোগিতার কথা বলবো, কিন্তু সেটা পারস্পরিক ভিত্তিতে হতে হবে। তাই ব্যবসার স্থায়িত্ব থাকলে, পারস্পরিক ভিত্তিতে হলে তা আমরা করতে পারি। আর অন্য কোনো কারণ হলে সরকার যেভাবে বলবে আমরা সেভাবে করবো।

প্রযুক্তিবিদরা মনে করছেন, ট্রানজিট দেয়ার প্রস্তাব নাকচ হওয়ায় গুগল ও মেটার মতো প্রতিষ্ঠান বাংলাদেশে এজড পপ ও ডেটা সেন্টার স্থা্পনে আগ্রহী হবে।

এআইয়ের সহায়তায় তৈরি ডিপফেইক ছবি চিনবেন যেভাবে
বর্তমানে বিশ্বজুড়ে চলছে এআই উন্মাদনা, সেই সঙ্গে রয়েছে ডিপফেইক ছবির ছড়াছড়ি। এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবিকে প্রচলিত ভাষায় বলা হয়, ‘ডিপফেইক’। বর্তমানে অনেকেই অনলাইনে দেখা যে কোনো ছবি আর আগের মতো বিশ্বাস করতে পারেন না, কারণ বিভিন্ন এআই এডিটিং টুলের মাধ্যমে এমন ছবি তৈরি সম্ভব যা দেখতে একেবারেই বাস্তবের মত।

এখন তো বিভিন্ন স্মার্টফোনে সরাসরিই এআই এডিটিং ফিচার চলে আসছে, যেমন পিক্সেল ৯-এ গুগলের ‘অ্যাড মি’ ফিচার। এ ফিচারের মাধ্যমে যে ছবি তুলছেন, তাকেই ছবিতে আনা যায় এআই কারিশমা। এরই মধ্যে এসে যোগ হয়েছে ছবি তৈরির একটি প্ল্যাটফর্ম, মিডজার্নি। যা ডিপফেইক তৈরি একেবারেই সহজ করে তুলেছে। এ অবস্থায় কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবি শনাক্ত করবেন? এ নিয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত-

ছবিটি জুম ইন করে দেখুন

অনেক বেশি এডিট করা ছবি নাকি এআইয়ের তৈরি ছবি সেটি বোঝার কিছু সহজ লক্ষণ রয়েছে, যা বেশিরভাগ ডিপফেইক ছবিতেই দেখা যায়। ছবিতে থাকা মানুষের চোখ, মুখের প্রান্তের দিকে যদি জুম করেন, অনেক ক্ষেত্রে কিছু অসঙ্গতি বা অস্পষ্টতা দেখতে পারেন যা সাধারণত এআই ছবির লক্ষণ। এআইয়ের তৈরি ছবির বেলায় অন্যতম সমস্যার জায়গা হল হাত ও আঙুল, তাই সেখানে জুম করলে অদ্ভুত কিছু লক্ষ্য করতে পারেন। এ ছাড়া, মুখ প্রতিস্থাপন করা হলে প্রায় পুরো মুখের চারপাশ হালকা ঝাপসা দেখতে পারেন। ভিডিওর বেলায় কথার সঙ্গে ঠোঁটগুলো ঠিকমত নাও মিলতে পারে।

আবেগের কথা ভাবুন

মানুষের জটিল সব আবেগের প্রকাশ নিয়ে বিভিন্ন ডেপফেইক প্রোগ্রাম ও ফেইস সোয়াপ অ্যাপ সমস্যায় পড়তে পারে। আসল মুখের অভিব্যক্তি অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট ও জটিল হয়ে থাকে, যা হুবহু তুলে ধরা যে কোনোভাবেই বেশ কঠিন। ফলে কেউ যদি হাসির দিকে তাকান যা একটু বেশিই অনমনীয় বলে মনে হয়, বা চেহারায় হাসি থাকলেও মুখ ও চোখ অবিশ্বাস্যভাবে মলিন মনে হয়, তবে এটি এআইয়ের তৈরি ছবি শনাক্তের আরেক সূত্র হতে পারে।

পুরো ছবির দিকে তাকান

এটি বোঝা কিছুটা কঠিন মনে হতে পারে, বেশিরভাগ এআই জেনারেটর এখনও এমন ছবি তৈরি করতে পারে না, যা পুরোপুরিই আসলের মতো দেখায়, কারণ সেটি করতে গেলে এগুলো খুবই নিখুঁত হতে হবে। অর্থাৎ একটি গ্রুপ ছবির কথাই চিন্তা করুন, এমন হতে পারে সেখানে সবার মুখে সমান আলো রয়েছে, তেমন অস্পষ্ট ছায়া বা পার্থক্য ছাড়াই। এতে ছবির লোকজন প্লাস্টিকের তৈরি বলে মনে হতে পারে, যা দেখে কিছুটা আঁচ করতে পারেন এটি আসল না নকল। বেশিরভাগ ক্ষেত্রে একটি একক পিক্সেলের কোনো ত্রুটি ধরতে পারা বেশ কঠিন হলেও কারও কোনো ছবি নিয়ে এমন সংশয় থাকলে ছবিটি নিয়ে ঘাঁটাঘাঁটি করা উচিত।

ব্যাকগ্রাউন্ড এড়িয়ে যাবেন না

মানুষ রয়েছে এমন ছবিতে অনেকেই কেবল মানুষের চেহারা, চুল বা হাতের দিকে তাকিয়েই আসল নকল বোঝার চেষ্টা করতে পারেন। তবে, অনেক সময়ই ছবির ব্যাকগ্রাউন্ডে স্পষ্টভাবেই গরমিল থাকতে পারে। এআইয়ের তৈরি ছবির ব্যাকগ্রাউন্ডে এমন সব স্থাপত্য বা বস্তু থাকতে পারে যার কোন অর্থই নেই।

ছবির আসল প্রেক্ষাপট খুঁজুন

এ কৌশলটি ছবির চুলচেরা বিশ্লেষণের বদলে কেবল সাধারণ একটি ওয়েব সার্চের কথা মনে করিয়ে দেয়। যে কোনো ছবির কনটেন্ট কতটা সত্য তা জানতে ওয়েব সার্চ করা তেমন কঠিন কিছু নয়। এটি বিশেষভাবে কাজে আসে যদি ছবিটি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো জনপ্রিয় ব্যক্তির হয়। এর কারণ, একটি নির্দিষ্ট তারিখ বা সময়ে তারা কোথায় ছিলেন তা খুঁজে পাওয়া বেশ সহজ হতে পারে। কপাল ভালো থাকলে ওই ছবিটি নিয়েই অনলাইনে কোনো প্রতিবেদন পেয়ে যেতে পারেন।

হ্যাকারদের নকল লিংক চেনার উপায়

না বুঝে প্রায়ই হ্যাকারদের ফাঁদে পা দিচ্ছেন অনেকে। হ্যাকাররা বিভিন্নভাবে প্রতারণার ফাঁদ তৈরি করে। এর মধ্যে অন্যতম হচ্ছে ফিশিং। বিভিন্ন ব্যাংক, ফেসবুক, ইন্সটাগ্রাম, জি-মেইল, বিভিন্ন সংস্থার লগইন পেইজের মতো ভুয়া ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের কাছে মেসেজ পাঠায়। সেসব ওয়েবসাইটে ঢুকলেই ব্যবহারকারীর মোবাইল ফোন বা কম্পিউটারে ম্যাওয়্যার ঢুকে যাচ্ছে। যার মাধ্যমে সেসব ডিভাইসের অ্যাক্সেস পেয়ে যাচ্ছে হ্যাকাররা।

অনেক সময় হয়তো খেয়াল করেছেন নামিদামি কোনো সংস্থা, ব্র্যান্ড বা সাইট থেকে আপনার কাছে মেসেজ বা ই-মেইল আসছে। বিভিন্ন অফারের কথা জানানো হচ্ছে এবং সেসব সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা সেখানে জয়েন হতে লিংকে প্রবেশ করার জন্য অনুরোধ করছে। আপনার কাছে এটি আসল মনে হলেও আসলে এগুলো হ্যাকারদের প্রতারণার ফাঁদ। সাধারণভাবে এসব ওয়েবসাইট দেখতে একেবারে আসল ওয়েবসাইটের মতোই। তবে খুব ভালোভাবে পরীক্ষা করলে আসল নকল চিনতে পারবেন।

যেই ই-মেইল অ্যাড্রেস থেকে এসেছে সেই ই-মেইল বা মেসেজ এসেছে সেটিকে যাচাই করুন। ওয়েবসাইটের ডোমেইন চেক করুন। ভালোভাবে খেয়াল করুন সেই ওয়েবসাইটের ইউআরএলটিতে এইচটিটিপি আছে কি না। সেই সঙ্গে ইউআরএলের বানান ঠিক আছে কি না। ভুয়া বা নকল ওয়েবসাইটের ইউআরএলে সাধারণত এই ভুলগুলো থাকে।

ভুয়া বা ভুল তথ্য শনাক্তকরণের জন্য প্রথমেই দেখবেন, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আসা মেসেজটির পাশে ‘ফরওয়ার্ড’র চিহ্নটি আছে কি না। বেশির ভাগ ক্ষেত্রেই ভুয়া মেসেজগুলো ফরওয়ার্ড হয়ে বিভিন্ন মানুষের মেসেজে আসে।

ফরোয়ার্ড করা মেসেজগুলো যিনি সেন্ড করেন, তিনি কিন্তু লিখেন না। ওই ব্যক্তিও হয়তো অন্য কারও কাছ থেকে ফরওয়ার্ডকৃত মেসেজটি পেয়েছেন। পরবর্তীতে হয়তো তিনি মেসেজটি আপনাকে পাঠিয়েছেন। তাই পরিচিতজনের কাছ থেকেও যদি এমন ফরওয়ার্ডকৃত মেসেজ পেয়ে থাকেন, তবে তার সত্যতা জানুন আগে।

অনেক সময় ভুয়া মেসেজগুলোতে দেখবেন, বানান ভুল বা অনেক অক্ষর থাকতে পারে। যেগুলো কোনো অর্থ প্রকাশ করে না ঠিকই, কিন্তু ওই লেখাগুলো হাইপারলিংক করা থাকায় ট্যাপ করলেই আপনি অন্য একটি পেজে ঢুকে যাবেন। কিছু ক্ষেত্রে দেখা যায়, সেখানে একটি ফরমে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ডের নম্বর বা পাসপোর্টের নম্বর চাইতে পারে। ভুলেও এসব তথ্য কোনো পেজে যুক্ত করবেন না। এগুলো হ্যাকারদের কাজ।

শিগগিরই হোয়াটসঅ্যাপ ব্যবহারে লাগবে না ফোন নম্বর
মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ কমবেশি সবাই ব্যবহার করছেন। ব্যক্তিগত চ্যাট তো বটেই অফিশিয়াল কাজেও ব্যবহার করছেন হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তার জন্য প্ল্যাটফর্মটি অসংখ্য ফিচার যুক্ত করেছে সাইটটিতে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তার দিকে বিশেষ নজর দিয়ে থাকে।

বেশ কয়েকদিন আগেই শোনা গিয়েছিল যে ব্যবহারকারীদের নিরাপত্তা এবং গোপনীয়তার স্বার্থে হোয়াটসঅ্যাপে এমন একটি ফিচার চালু হতে চলেছে যার মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেও ব্যবহারকারীরা শুধু ইউজারনেম রাখতে পারবেন এবং ফোন নম্বর রাখার প্রয়োজনীয়তা থাকবে না। অন্য হোয়াটসঅ্যাপ ইউজার আপনাকে ইউজারনেম দিয়েই খুঁজে পাবেন।

অচেনা, অজানা লোকের কাছে আপনার ফোন নম্বর আর ফাঁস হবে না। হোয়াটসঅ্যাপে প্রতারণার ঘটনা সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। তাই ব্যবহারকারীদের সুবিধার্থেই এবার এই ইউজারনেম ফিচার চালু করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এর ফলে আপনার কনট্যাক্ট লিস্টে না থাকা ব্যক্তির কাছে আর আপনার ফোন নম্বর পৌঁছোবে না। আপনাকে হোয়াটসঅ্যাপে খুঁজে পাওয়া যাবে ইউজারনেমের সাহায্যেই।

আপাতত হোয়াটসঅ্যাপ সংস্থা এই ফিচার নিয়ে কাজকর্ম করছে। তার ফলে এই ফিচার সব ইউজারদের জন্য চালু হতে কিছুদিন অপেক্ষা করতে হবে ব্যবহারকারীদের।

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করলে বুঝবেন যেভাবে

প্রতিদিন বিভিন্ন কাজে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান ব্যবহারকারীরা। সম্প্রতি মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ নতুন এক ফিচার নিয়ে কাজ করছে। এতে অন্যান্য ফিচারের মতো রয়েছে ব্লক সিস্টেম। অ্যাপটিতে এমন কিছু কৌশল রয়েছে যার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনাকে ব্লক করা হয়েছে কি না।

শুধু তাই নয়, হোয়াটসঅ্যাপ অন্য ব্যক্তিকে জানতে দেয় না যে কেউ তাকে ব্লক করেছে। ব্লক করা হলে আপনি ওই ব্যক্তিকে মেসেজ বা কল করতে পারবেন না।

যদি কেউ আপনাকে ব্লক করে থাকে, তাহলে ব্লক করার সময় আপনি শুধু তার প্রোফাইল ছবি দেখতে পাবেন। আপনি যদি সেই ব্যক্তির একই ছবি কয়েকদিন ধরে দেখেন, তাহলে বুঝবেন তিনি আপনাকে ব্লক করেছেন।

আপনি যদি কাউকে একটি বার্তা পাঠান এবং সেই বার্তাটিতে কয়েকদিন ধরে একটি টিক চিহ্ন থেকে যায়, তার মানে হল যে অন্য ব্যক্তি আপনাকে ব্লক করেছে। তাকে কল করলে কল কানেক্ট হবে না।

কেউ আপনাকে ব্লক করেছে কি না তা খুঁজে বের করার সর্বোত্তম উপায় হল সেই ব্যক্তিকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করার চেষ্টা করা। যদি সেই ব্যবহারকারী সেই গ্রুপে যোগ করতে না পারেন তাহলে তার মানে তিনি আপনাকে ব্লক করেছেন।

যদি কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করে থাকে তাহলে আপনি তার শেষ দেখা স্ট্যাটাস দেখতে পারবেন না। কখনও কখনও ব্যবহারকারী গোপনীয়তা সেটিংসের কারণে শেষ দৃশ্য দেখতে সক্ষম হয় না। আপনি যদি পরিচিতির নতুন ছবি না দেখেন, তাহলে বুঝবেন আপনাকে ব্লক করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার সহজ উপায়

ফোন কলের পাশাপাশি অনেকে উপভোগ করেন হোয়াটসঅ্যাপ কলের সুবিধাও। তা রেকর্ড করার সহজ কিছু উপায় রয়েছে।

♦ অনেক স্মার্টফোনেই কল রেকর্ডের সুবিধা রয়েছে। অনায়াসে এই ফোনের সেটিং সেকশনে গিয়ে কল রেকর্ডিংয়ের অপশন পেয়ে যাবেন। যদি সব কল ম্যানুয়ালি রেকর্ড না করতে চান তাহলে অটো রেকর্ড অপশনে যাবেন।

♦ যেসব ফোনে কল রেকর্ডের সুবিধা নেই তারা গুগল ফোন অ্যাপ ব্যবহার করতে পারেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তারপর ওপরের তিন ‘ডট আইকন’ থেকে সেটিংয়ে গেলেই কল রেকর্ডের অপশন পেয়ে যাবেন। তবে এ ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট করে রাখবেন।

♦ চাইলে থার্ড পার্টি অ্যাপও ব্যবহার করতে পারেন। কিউব এসিআর অ্যাপে ফোন কল এবং হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা যায়। আবার কোনো অ্যাপ ব্যবহার না করতে চাইলে নিজের ফোনটি স্পিকারে রেখে পাশে আরেকটি ফোনের ভয়েস রেকর্ড অন করেও কল রেকর্ড করতে পারেন।

হোয়াটসঅ্যাপে: অন্য অ্যাপে অডিও-ভিডিও কলের সুযোগ!
হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য একটি দারুণ সুখবর আসছে। শিগগিরই হোয়াটসঅ্যাপ থেকে অন্য অ্যাপের ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি অডিও-ভিডিও কল করা ও বার্তা পাঠানোর সুযোগ তৈরি হতে যাচ্ছে। অর্থাৎ, কোনো থার্ড-পার্টি অ্যাপ ব্যবহারকারীকে বার্তা পাঠাতে বা কল করতে হোয়াটসঅ্যাপ ছাড়তে হবে না।

খবর অনুসারে, বিশ্বের শীর্ষস্থানীয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি ইন্টার-অপারেবল সুবিধা চালু করতে যাচ্ছে। এটা হোয়াটসঅ্যাপকে অন্য প্ল্যাটফর্মের সঙ্গে আরও যুক্ত করবে। বিশেষ করে, ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ) বাস্তবায়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

ডিএমএ অনুযায়ী, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একক আধিপত্য কমিয়ে প্রতিযোগিতার জন্য সমান ক্ষেত্র তৈরি করা জরুরি। এই আইন মেনে, প্রতি মাসে ৪৫ মিলিয়ন বা তার বেশি ব্যবহারকারীর প্ল্যাটফর্মগুলোকে অন্যান্য অ্যাপের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি করতে হবে।

হোয়াটসঅ্যাপের নতুন এই সুবিধাটি প্রাথমিকভাবে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে চালু করা হবে। এটি চালু হলে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি বন্ধ না করেই অন্য অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, যা যোগাযোগের দুনিয়ায় একটি বড় পরিবর্তন নিয়ে আসবে।

হোয়াটসঅ্যাপে যেভাবে প্রতারণার ফাঁদ এড়াবেন

হোয়াটসঅ্যাপের ব্যবহার যেমন বেড়েছে, তেমন এই অ্যাপ ঘিরে প্রতারণার ঘটনাও বেড়েছে। ইতোমধ্যে প্রতারণার ফাঁদে পা দিয়ে অনেকে নানা বিড়ম্বনার মুখে পড়েছেন।

সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের প্রায় ৮২ শতাংশ মোবাইল ব্যবহারকারী বিভিন্ন মাধ্যমে আসা ভুয়া মেসেজে ক্লিক করেন। তারপরই অ্যাকাউন্ট হ্যাক কিংবা আর্থিক ক্ষতির মতো ঘটনা ঘটে। তবে কয়েকটি বিষয় মাথায় রাখলেই এ ধরনের বিপদ এড়িয়ে চলা যায়।

অচেনা ফোন নম্বর :

ফোনে সেভ নেই এমন নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল এলে সাবধান হয়ে যান। বিদেশি কোনো নম্বর থেকে কল এলেও তা দেখে বোঝা যায়। এসব ক্ষেত্রে সেই নম্বরের কল রিসিভ না করাই ভালো।

পরিচয় নিশ্চিত হয়ে নিন :

ব্যক্তিগত কোনো তথ্য কাউকে দেওয়ার আগে তার পরিচয় নিশ্চিত হয়ে নিন। কথায় অসংগতি থাকলে বারবার যাচাই করুন। এনআইডি, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও অন্য ব্যক্তিগত তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। এটিএম কিংবা ইন্টারনেট ব্যাংকিংয়ে পিন নম্বর একান্তই আপনার, এমন তথ্য কোনো অবস্থাতেই দেবেন না।

তাড়াহুড়ো নয়

টাকা-পয়সা জেতার প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলার চেষ্টা করেন প্রতারকরা। ক্রমাগত ব্যাংক অ্যাকাউন্ট কিংবা পরিচয়পত্রের নম্বরের জন্য চাপ দিতে থাকেন তারা। সিদ্ধান্ত নেওয়ার সময়টুকুও দিতে চান না। এসময়ে তাড়াহুড়ো করা অনর্থক।

সন্দেহজনক লিংক

মোবাইলে মাঝে মাঝেই মেসেজ আসে– আপনি টাকা জিতেছেন। আর পাঠানো লিংকে ক্লিক করলেই পেয়ে যাবেন সেই টাকা। এ ধরনের মেসেজের ক্ষেত্রে শতভাগ সম্ভাবনা থাকে প্রতারণার শিকার হওয়ার। এমন প্রলোভন থেকে দূরে থাকাই ভালো।

টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন

বাড়তি নিরাপত্তার জন্য হোয়াটসঅ্যাপে রয়েছে ‘টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন’র ব্যবস্থা। হোয়াটসঅ্যাপ হ্যাক করার ঝুঁকি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় এ ব্যবস্থায়।

আইফোন ১৬ উন্মোচন হলো, দামসহ ফিচারগুলো জেনে নিন
অবশেষে অ্যাপলপ্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উন্মোচিত হলো আইফোন ১৬ সিরিজ। ১৬ সিরিজের নতুন ফোনটির মোট চারটি মডেল এনেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। মডেলগুলো হলো-আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স।

সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারতিনোর অ্যাপল পার্কে ‘ইটস গ্লো টাইম’ অনুষ্ঠানে ফোনগুলো উন্মোচন করা হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে অ্যাপল তার ওয়াচ, এয়ারপড, সফটওয়্যারের আপডেটসহ নতুন নতুন পণ্য তুলে ধরেছে।

অ্যাপল জানিয়েছে, আইফোন ১৬ ও ১৬ প্লাসে বায়োনিক এ১৮ চিপ এবং ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ ১৮ প্রো চিপ থাকবে। এই সিরিজের অন্যতম নতুন সংযোজন হলো অ্যাপেল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা।

এছাড়া ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স সিরিজে অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে বড় পর্দার আইফোন আনছে। এই সিরিজের প্রো ডিসপ্লে আকার হবে ৬.৩ ইঞ্চি, আর প্রো ম্যাক্স ৬.৯ ইঞ্চি। ১৬ প্রো ম্যাক্সে ব্যাটারির ক্ষমতাও বাড়ানো হয়েছে।

ক্যামেরা ফিচারেও আছে নতুন চমক। এই সিরিজের চারটি মডেলেই থাকছে ‘ক্যাপচার’ বাটন, যেটির সাহায্যে ফোনের লক না খুলেই খুব সহজে ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে।

আইফোন ১৬ ও ১৬ প্লাস পাওয়া যাবে কালো, গোলাপী, টিল, আল্ট্রামেরিন এবং সাদা রংয়ে। এই মডেলটির প্রি অর্ডার নেওয়া শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। আর ভারতে অ্যাপল অনলাইন স্টোরে পাওয়া যাবে ২০ সেপ্টেম্বর  থেকে।

১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স পাওয়া যাবে ব্ল্যাক টাইটেনিয়াম, ডেজার্ট টাইটেনিয়াম, ন্যাচারল টাইটেনিয়াম এবং হোয়াইট টাইটেনিয়াম রংয়ে।

আইফোন ১৬ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্সের মূল্য যথাক্রমে ৭৯৯ ও ৮৯৯ ডলার থেকে শুরু।

নাথিং ফোন ২ আসবে কবে? জানা গেল

দুনিয়ার প্রথম স্বচ্ছ ফোন এনেছিল নাথিং কোম্পানি। এই ফোন বাজারে এনে আলোচনায় এসেছিল প্রতিষ্ঠানটি। এবার আসছে নাথিং ফোন ২ মডেল। এই ফোন কবে আসবে তার দিনক্ষণ জানা গেল। নাথিং কোম্পানির প্রধান কার্ল পেই জানিয়েছেন খুব শিগগিরই নাথিং ফোন ২ বাজারে আসছে।

নাথিং সিইও কার্ল পেই জানিয়েছেন, জুলাই মাসে আনুষ্ঠানিক ভাবে স্মার্টফোনটি লঞ্চ করা হবে। একসঙ্গে অনেকগুলো দেশেই এই স্মার্টফোন লঞ্চ করবে নাথিং।

নাথিং ফোন ২ মডেলে থাকছে ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে। এই ডিসপ্লেতে এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট মিলবে। থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। প্রসেসর ব্যবহৃতহবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেনারেশন ১ চিপসেট।

ক্যামেরার ক্ষেত্রে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও কলের জন্য ফ্রন্টে থাকতে পারে ৩২ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার।

এই ফোন একাধিক স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে বাজারে আসতে পারে। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের পাশাপাশি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনে এই ফোন পাওয়া যাবে।

ব্যাটারির ক্ষেত্রে এই ফোনে মিলবে ৪৭০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে। এর আগের মডেলে অর্থাৎ নাথিং ফোন ১ মডেলে ছিল ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটা। এই প্রসেসর এবং ব্যাটারির ফলে আগের ভার্সনের থেকে ৮০ শতাংশ বেশি পারফরম্যান্স দিতে পারবে এই স্মার্টফোন।

থার্ড পার্টি অ্যাপে বার্তা পাঠানোর সুযোগ হোয়াটসঅ্যাপে
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নতুন এক যুগে প্রবেশ করছে। মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি প্রতিনিয়ত আপডেটের মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার হোয়াটসঅ্যাপ এমন এক ফিচার চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে এক অ্যাপ থেকে সরাসরি অন্য অ্যাপে মেসেজ পাঠানো যাবে।

‘থার্ড পার্টি চ্যাটস’ নামে একটি নতুন বিভাগ হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে, যা ব্যবহারকারীদের সিগন্যাল, টেলিগ্রাম, গুগল মেসেজ এবং ইমেসেজের মতো অন্যান্য মেসেজিং অ্যাপের সাথে সংযুক্ত করবে। অর্থাৎ, ব্যবহারকারীরা এক প্ল্যাটফর্ম থেকেই বিভিন্ন অ্যাপের মধ্যে বার্তা আদান-প্রদান করতে পারবেন। বর্তমানে ফিচারটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, জানিয়েছে হোয়াটসঅ্যাপ সম্পর্কিত খবর প্রকাশকারী প্রতিষ্ঠান ডব্লিউএবেটাইনফো।

নতুন এই সুবিধা শুধু ব্যবহারকারীদের সুবিধাজনক চ্যাটের সুযোগ দেবে না, বরং তাদের গোপনীয়তা এবং নিরাপত্তাও বজায় রাখবে বলে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে। মেটা ইতোমধ্যে এই ফিচারের প্রাথমিক কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে অন্যান্য অ্যাপের চ্যাটগুলো কেমন দেখতে হবে তা দেখানো হয়েছে।

এই ফিচারের মাধ্যমে, যখন কোনো থার্ড পার্টি অ্যাপ থেকে বার্তা আসবে, ব্যবহারকারীরা একটি নোটিফিকেশন পাবেন। সেই নোটিফিকেশন থেকে তারা সিদ্ধান্ত নিতে পারবেন মেসেজটি গ্রহণ করবেন নাকি তা বাতিল করবেন। এর পাশাপাশি ব্যবহারকারীরা চাইলে অন্যান্য অ্যাপের চ্যাটের জন্য আলাদা ফোল্ডারও তৈরি করতে পারবেন।

এই নতুন ফিচারে আরও থাকছে ‘রিচ মেসেজিং’ সুবিধা, যার মধ্যে রয়েছে টাইপিং ইন্ডিকেটর, রিড রিসিপ্ট, ডিরেক্ট রিপ্লাই, এবং মেসেজে রিঅ্যাকশন দেওয়ার অপশন। এর ফলে, অন্যান্য অ্যাপের ব্যবহারকারীদের সাথে আরও সহজে এবং দ্রুত যোগাযোগ করা সম্ভব হবে।

মেটা আরও জানিয়েছে, ২০২৭ সাল থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা থার্ড পার্টি অ্যাপে কল করার সুবিধাও পাবেন। ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেট অ্যাক্টের প্রভাবে এই নতুন পরিবর্তনগুলো আনা হচ্ছে। এই আইন অনুযায়ী, বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে তাদের অ্যাপের মধ্যে একে অপরের সাথে সংযোগের সুযোগ দিতে হবে, যার ফলস্বরূপ হোয়াটসঅ্যাপেও এই নতুন পরিবর্তন এসেছে।

নতুন ৪ সুবিধা নিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেল

হোয়াটসঅ্যাপ চ্যানেলের কোনো পোস্টে মন্তব্য করা না গেলেও অনুসরণকারীরা প্রতিক্রিয়া জানাতে পারেন। আর তাই অনেকেই বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হোয়াটসঅ্যাপ চ্যানেল নিয়মিত অনুসরণ করেন।

হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ চালুর কিছুদিনের মধ্যে বেশ জনপ্রিয়তা পাওয়ায় এবার হোয়াটসঅ্যাপের চ্যানেলসে ‘ভয়েস আপডেট’সহ নতুন সুবিধা চালুর ঘোষণা দিয়েছেন।

জানা গেছে, ‘ভয়েস আপডেট’ সুবিধাটি মূলত ভয়েস মেসেজের মতো কাজ করে। আর তাই এ সুবিধা কাজে লাগিয়ে চ্যানেলের প্রশাসকেরা সহজে মুখের কথায় হালনাগাদ তথ্য পোস্ট করতে পারবেন। ফলে বড় আকারের পোস্ট না লিখে ভয়েস বার্তা পাঠিয়ে চ্যানেলের অনুসরণকারীদের হালনাগাদ তথ্য জানানো যাবে।

ভয়েস আপডেট ছাড়াও অনুসরণকারীদের মতামত জানতে চ্যানেলসে পোলস বা ভোট গ্রহণের সুবিধা যুক্ত করা হয়েছে।

চ্যানেলের পোস্টে অনুসরণকারীরা শুধু প্রতিক্রিয়া জানাতে পারেন, মন্তব্য করতে পারেন না। কিন্তু পোল–সুবিধার মাধ্যমে নির্দিষ্ট বিষয়ে নিজস্ব মতামত জানাতে পারবেন অনুসরণকারীরা।

পোল–সুবিধা ছাড়াও নির্দিষ্ট চ্যানেলের যেকোনো তথ্য নিজেদের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের স্ট্যাটাস অপশনে পোস্ট করতে পারবেন অনুসরণকারীরা।

নতুন এসব সুবিধা ছাড়াও হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রশাসক সংখ্যাও বাড়ানো হয়েছে। নতুন এ সুবিধা চালুর ফলে একটি চ্যানেলের সঙ্গে সর্বোচ্চ ১৬ জন প্রশাসক যুক্ত হতে পারবেন। ফলে বর্তমানের তুলনায় সহজে চ্যানেল নিয়ন্ত্রণের পাশাপাশি হালনাগাদ তথ্য দেওয়া যাবে।

হোয়াটসঅ্যাপ এ চ্যানেল খুলবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজার প্রোফাইল পিকচার ও ফোন নম্বর সুরক্ষিত থাকবে। চ্যানেলের অ্যাডমিন বা অন্য ফলোয়াররা দেখতে পাবে না। ব্যবহারকারী কোন চ্যানেলসকে ফলো করছে তা সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে। সেই সঙ্গে উক্ত চ্যানেলসের ৩০ দিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে সেভ থাকবে।

ইউটিউবের মতো এখন হোয়াটসঅ্যাপেও চ্যানেল খুলতে পারবেন। মেটার মালিকানাধীন প্ল্যাটফরমটি নতুন ‘আপডেট’ নামের একটি ট্যাব থাকবে অ্যাপে। যেখানে পরিবার, বন্ধুদের চ্যাটের থেকে আলাদা একাধিক চ্যানেলস ফলো করতে পারবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেল একটি বৃহত্তর প্ল্যাটফরম যেখানে একাধিক তারকাদের প্রোফাইল, বিজনেস অ্যাকাউন্ট ফলো করতে পারবেন। অ্যাপের মধ্য থেকেই তাদের সঙ্গে জুড়তে পারবেন।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ইউজার প্রোফাইল পিকচার ও ফোন নম্বর সুরক্ষিত থাকবে। চ্যানেলের অ্যাডমিন বা অন্য ফলোয়াররা দেখতে পাবে না। ব্যবহারকারী কোন চ্যানেলসকে ফলো করছে তা সম্পূর্ণ ব্যক্তিগত থাকবে। সেই সঙ্গে উক্ত চ্যানেলসের ৩০ দিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে সেভ থাকবে। চ্যানেলসের পোস্টগুলোতে ইমোজি দিয়ে রিয়্যাক্ট করতে পারবেন। কতগুলো রিয়েকশন পড়েছে সেই সংখ্যাও দেখা যাবে।

ব্যবহারকারী তার পছন্দের চ্যানেলস হোয়াটসঅ্যাপের বন্ধুদেরও শেয়ার করতে পারেন। ওই চ্যানেলসকে যদি কেউ আনফলো করতে চায় তার জন্য মিউট বা আন সাবস্ক্রাইব বাটনে ট্যাপ করতে হবে। আপনি নিজেও নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে একটি চ্যানেল তৈরি করতে পারবেন।

জেনে নিন কীভাবে হোয়াটসঅ্যাপ চ্যানেল খুলবেন-

♦ প্রথমেই আপনার ফোনে থাকা হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করুন। এটি আপডেট করে নিন সর্বশেষ ভার্সনে।

♦ এবার এখানে আপডেট নামের একটি ট্যাব পাবেন। সেখানে ক্লিক করুন।

♦ এখানে আপনাকে + আইকনে ক্লিক করতে হবে।

♦ এই অপশনতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি নিউ চ্যানেল অপশন দেখতে পাবেন, সেটিতে ক্লিক করুন।

♦ এবার গেট স্টার্টেডে ক্লিক করুন এবং তারপরে অন-স্ক্রিন ইনস্ট্রাকশনসে যা কিছু লেখা থাকবে, তা মেনে চলুন।

♦ তারপরে চ্যানেলের নাম দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। চ্যানেলের নাম দেওয়ার পর চ্যানেলটি কাস্টমাইজ করার অপশন দেখতে পাবেন।

হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচারটি চালু করা হলেও, এই ফিচারটি এখনো সব ব্যবহারকারীর জন্য আনা হয়নি। আপনি যদি হোয়াটসঅ্যাপে এই ফিচারটি দেখতে না পান, তবে আপনাকে এর জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।

রমজান কাদিরভকে সাইবারট্রাক দিয়েছেন ইলন মাস্ক ?
চেচেন নেতা রমজান কাদিরভ এবার এক নতুন কাণ্ড ঘটিয়েছেন। দিয়েছেন এক নতুন খবর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই আলোচনায় কাদিরভ। চেচেন প্রজাতন্ত্রের নেতা ও প্রেসিডেন্ট শনিবার এক ভিডিও পোস্ট করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে কাদিরভ ভিডিওটি পোস্ট করেন। ভিডিওতে তাকে দেখা গেছে একটি টেসলা সাইবারট্রাক চালাতে। গাড়ির ওপরের অংশে ট্যাংকের মতো করে একটি মেশিনগান বসানো। তিনি জানান, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এ ধরনের যান পাঠাবেন।

কাদিরভ তার পোস্টে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের ভূয়সী প্রসংসা করেন। তিনি মাস্ককে ‘আধুনিককালের সবচেয়ে বড় প্রতিভা’ হিসেবে আখ্যায়িত করে তাকে চেচনিয়া সফরের আমন্ত্রণ জানান।

তিনি বলেন, ‘আমরা আপনার ভবিষ্যৎ পণ্যগুলোর অপেক্ষা আছি, যা আমাদেরকে (ইউক্রেনে) বিশেষ সামরিক শেষ (জয়লাভ) করতে সহায়তা করবে।’

চেচনিয়ার রাজধানী গ্রোজনি থেকে কাদিরভ এই ছবি প্রকাশ করেছেন বলে জানা গেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর দুই দিনের মাথায় কাদিরভ জানান, তার সেনারা যুদ্ধক্ষেত্রে মোতায়েন আছে।

এপ্রিলে তিনি দাবি করেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একে একে দেশটির সব শহর দখল করে নেবে।

অপরদিকে, ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ ভূখণ্ডে এক অপ্রত্যাশিত অভিযান চালাচ্ছে।

এরদোগানের প্রতি চেচেন নেতা রমজানের অনুরোধ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগনের প্রতি চেচেন নেতা রমজান কাদিরভ মারিউপোল থেক ইউক্রেনীয় সেনাদের উদ্ধারে সহায়তা না করার আহ্বান জানিয়েছেন। টেলিগ্রাম পোস্টে এক বার্তায় পুতিনের ঘনিষ্ঠ এই সহযোগী এই আহ্বান জানান। আল জাজিরা

চেচেন নেতা রমজান কাদিরভ এরদোগানকে উদ্দেশ্য করে ইউক্রেনীয় অপরাধীদের দ্বারা বোকা না হওয়ার আহ্বান জানান। রমজান কাদিরভের দাবি— মারিউপোলের আজভস্তালে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনারা বিচারের মুখোমুখি হবে ভয়ে তৃতীয় কোনো দেশে স্থানান্তরে তুরস্কের সহযোগিতা চাচ্ছে। তারা উপযুক্ত শাস্তি পাওয়ার মতো অপরাধী বলেও মন্তব্য রমজান কাদিরভের।

প্রসঙ্গত, ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানায় কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ আছেন ইউক্রেনীয়  ‘আজভ রেজিমেন্ট’এর কয়েকটি ইউনিট। ইউক্রেনসহ জাতিসংঘ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আটকে পড়া সেনাদের উদ্ধারে মানবিক করিডর খোলার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। সম্প্রতি তুরস্ক কৃষ্ণসাগর দিয়ে মারিউপোলে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের উদ্ধারের প্রস্তাব দিয়েছে।

ইউক্রেনের আজভ রেজিমেন্ট সম্পর্কে চেচেন নেতা রমজান কাদিরভ বলেন, তারা ‘হত্যাকারী এবং নাস্তিক’। এরদোগানের কাছে তারা রাশিয়ার আগ্রাসনের ‘নিষ্পাপ ভুক্তভোগী’ প্রমাণের চেষ্টা করছে বলেও দাবি করেন রমজান কাদিরভ।

রমজান কাদিরভ চেচনিয়ার সাবেক প্রেসিডেন্ট আখমাদ কাদিরভের ছেলে। ২০০৪ সালে হত্যাকাণ্ডের শিকার হন আখমাদ। এর তিন বছর পর প্রেসিডেন্ট হন রমজান।

আখমাদ ও রমজান দুজনই প্রথম চেচেন যুদ্ধে (১৯৯৪–১৯৯৬ সাল) রাশিয়ার বিরুদ্ধে লড়াই করেছিলেন। তবে দ্বিতীয় চেচেন যুদ্ধে (১৯৯৯–২০০০ সাল) রাশিয়াকে সমর্থন জানান বাবা–ছেলে। যুদ্ধে জয় পায় মস্কো। চেচনিয়া পরিণত হয় রাশিয়ার একটি অঞ্চলে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রমজান কাদিরভের রাজনৈতিক বোঝাপড়া রয়েছে। ক্ষমতায় আসার পর থেকেই পুতিনের প্রতি আনুগত্য দেখিয়েছেন রমজান। বিপরীতে মস্কো থেকে বড় আর্থিক সুবিধা পেয়েছে চেচনিয়া প্রজাতন্ত্র।

হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ফাইল
হোয়াটসঅ্যাপ এখন নতুন ফিচারের দিক থেকে শীর্ষে রয়েছে। প্রতি মাসেই নতুন নতুন ফিচার নিয়ে আসছে তারা। সম্প্রতি, এমন একটি ফিচার সম্পর্কে জানা গেছে, যা ইন্টারনেট ছাড়াই ফাইল পাঠানোর সুবিধা দেবে।

ওয়েবেটাইনফোর এক রিপোর্টে বলা হয়েছে, আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য ফাইল শেয়ার করার পদ্ধতিতে ভিন্নতা থাকবে। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ‘নিয়ারবাই শেয়ারিং’ অপশনটি থাকবে, যা দিয়ে সহজেই বড় ফাইল শেয়ার করা যাবে। অন্যদিকে, আইফোনে এয়ারড্রপের মতো সুবিধা পাওয়া যাবে, যা ইন্টারনেট ছাড়া বড় ফাইল শেয়ার করার সুযোগ দেবে।

তবে আইওএস ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপ একটি আলাদা নিয়ম চালু করছে, যেখানে কিউআর কোড স্ক্যান করে ফাইল শেয়ার করা যাবে। তবে এই দুই পদ্ধতি নিয়েই এখনও পরীক্ষা চালানো হচ্ছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, অনেক সময় হাই কোয়ালিটি ফটো, ভিডিও বা ডকুমেন্ট পাঠানোর ক্ষেত্রে ইন্টারনেট সংযোগের সমস্যা হয়। বিশেষ করে, যেখানে ইন্টারনেট সংযোগ দুর্বল, সেখানে এই ফিচারটি অত্যন্ত কার্যকর হবে।

এর আগে, হোয়াটসঅ্যাপ একটি ফিচার ঘোষণা করেছিল যা ব্যবহারকারীদের নিজ নিজ ভাষায় মেসেজ অনুবাদ করে দেবে। এই ফিচারটির মাধ্যমে যে কোনো ভাষায় লেখা মেসেজকে নিজের পছন্দের ভাষায় পড়তে পারবেন ব্যবহারকারীরা। অপশনটি চালু করলে সব মেসেজ স্বয়ংক্রিয়ভাবে অনুবাদ হয়ে যাবে।

২ জিবি সাইজের ফাইল শেয়ার করা যাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই

দুর্দান্ত এক নতুন ফিচার আসছে হোয়াটসঅ্যাপে। বলা হচ্ছে, এবার ২ জিবি সাইজ পর্যন্ত ফাইল হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো যাবে। নতুন ফিচার সব ইউজারদের জন্য চালু করার আগে বেটা সংস্করণে আনবে হোয়াটসঅ্যাপ।

আপাতত বেশ কিছু বিটা টেস্টারকে হোয়াটসঅ্যাপের তরফে এই নতুন ফিচার ব্যবহার করতে দেওয়া হয়েছে বলে শোনা গিয়েছে।

জানা গিয়েছে, অ্যানড্রয়েড হোক বা আইওএস, দু’ধরনের ডিভাইসের ক্ষেত্রেই এই ফিচার কাজ করবে।

শোনা গিয়েছে, আপাতত আর্জেন্টিয়ায় এই ফিচারের রোলআউট শুরু হয়েছে। তাই অন্যান্য দেশগুলিকে এখন অপেক্ষা করতে হবে। কারণ বিশ্বের অন্যান্য দেশে কবে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের রোলআউট শুরু হবে সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি।

এরই মধ্যে আর্জেন্টিয়ায় এই ফিচারের রোলআউট শুরু হয়েছে। তাই অন্যান্য দেশগুলোকে এখন অপেক্ষা করতে হবে। কারণ বিশ্বের অন্যান্য দেশে কবে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের রোলআউট শুরু হবে সেই প্রসঙ্গে এখনও কিছু জানা যায়নি।

হোয়াটসঅ্যাপে এই বেশি সাইজের ফাইল পাঠানোর ফিচার চালু হয়ে গেলে অনায়াসে বড় অডিও ফাইল বা ভাল কোয়ালিটির ইমেজ কিংবা ভিডিও অন্য কাউকে পাঠাতে পারবেন। হোয়াটসঅ্যাপের এক ক্লিকেই হবে সমস্যার সমাধান। এর জন্য কনটেন্ট এডিটের করে সাইজ কাটছাঁট করার কোনো প্রয়োজন হবে না। এর পাশাপাশি ফাইল পাঠানোর জন্য থার্ড পার্টি অ্যাপ ব্যবহারেরও দরকার নেই

বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে সর্বোচ্চ ১০০ এমবি সাইজের ফাইল সেন্ড করা সম্ভব। কিন্তু নতুন ফিচার চালু হলে এই ইন্সট্যান্ট মেসেজিং অ্যাপের মাধ্যমে ২ জিবি সাইজ পর্যন্ত ফাইল অনায়াসেই পাঠানো সম্ভব হবে।

ব্রাউজারের গতি বাড়ানোর কৌশল
ব্রাউজার হঠাৎ হ্যাং হওয়া, ব্রাউজার বারবার ক্রাশ করা কিংবা আশানুরূপ গতি না পাওয়ার অভিযোগ অনেক ব্যবহারকারীর। দীর্ঘদিন ব্যবহারকারীদের বিভিন্ন তথ্য সংগ্রহের কারণে ব্রাউজারে কাজের গতি কমে যায়। ব্রাউজারে থাকা ক্যাশ, কুকিজ এবং হিস্ট্রি মুছে দিলে এ সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়।

এ ছাড়া নিয়মিত ব্রাউজার আপডেট করাও জরুরি। কোনো ওয়েবসাইট খুললেই তার ঠিকানা, পাসওয়ার্ড থেকে শুরু করে ব্যবহারকারীর ইন্টারনেট ব্যবহারের তথ্য নিয়মিত সংগ্রহ করে ব্রাউজার। আর ব্রাউজারের গতি বাড়াতে নিয়মিত নিম্নোক্তভাবে ব্রাউজারে থাকা ক্যাশ, কুকিজ ও হিস্ট্রি মুছে ফেলতে হবে।

ক্রোম ব্রাউজার : ক্রোম ব্রাউজারের ডান পাশের ওপরে থাকা তিনটি ডট মেনুতে ক্লিক করে ‘More tools’ টুল নির্বাচনের পর ‘Clear Browsing Data’ অপশনে ক্লিক করতে হবে। এবার সময়সীমা নির্দিষ্ট করে ‘browsing history’, ‘Cookies and other site data’ এবং ‘download history’ অপশন নির্বাচন করতে হবে। এরপর নিচে থাকা Clear data বাটনে ক্লিক করলেই ব্রাউজারের সংগ্রহ করা সব তথ্য মুছে যাবে।

ফায়ার ফক্স ব্রাউজার : ফায়ার ফক্স ব্রাউজার চালুর পর প্রথমে ডান পাশের ওপরে থাকা মেনুতে ক্লিক করে settings থেকে  অপশন নির্বাচন করতে হবে।  এবার নিচে স্ক্রল করে Cookies and Site Data এবং history নির্বাচন করে Clear Data অপশনে ক্লিক করতে হবে।

টিকটকে চালু হলো ১০ মিনিটের ভিডিও

বাইটড্যান্স মালিকানাধীন টিকটক ব্যবহারকারীরা এখন থেকে ১০ মিনিটের ভিডিও শেয়ার করতে পারবেন। সোমবার থেকে এ সুবিধা চালু করেছে চীন ভিক্তিক এ কোম্পানিটি। শুরুতে এক মিনিটের ভিডিও শেয়ার করা যেত টিকটকে।

গত বছর তিন মিনিটের সুবিধা দেয় তারা। ইউটিউবের মতো ভিডিও শেয়ারিং জায়ান্টের সঙ্গে টেক্কা দেয়া এবং বিজ্ঞাপন থেকে আয় বৃদ্ধির লক্ষ্যে ভিডিও দৈর্ঘ্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে টিকটক। গত কয়েক মাস যাবত বেশি দৈর্ঘ্যের ভিডিও আপলোড ফিচারের পরীক্ষা চালিয়েছে টিকট।

এসংক্রান্তে এক বিবৃতিতে টিকটকের এক মুখপাত্র জানান, ১০ মিনিটের বেশি সময়ের ভিডিও আপলোডের সুবিধা চালু করতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কন্টেন্ট নির্মাতারা আরো সৃজনশীল বিষয় উপস্থাপন করতে পারবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, ২০২১ সালের জুলাই মাসে প্লাটফর্মটি ভিডিওর দৈর্ঘ্য ৬০ সেকেন্ড থেকে তিন মিনিটে উন্নীত করেছিল। ভিডিও দৈর্ঘ্য বাড়ানোর মাধ্যমে ইউটিউবের আরো শক্ত প্রতিযোগী হিসেবে বাজারে টিকটকের প্রভাব বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

টিকটকের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে ইতোমধ্যে শর্টস নামক ফিচার চালু করেছে গুগল মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্লাটফর্মটি।

ফেসবুকে বড় ফন্টে পোস্ট লিখবেন যেভাবে
জনপ্রিয় এই সোশ্যাল সাইট ফেসবুকে ব্যবহারকারীদের সুবিধার্থে নানা ফিচার রয়েছে। বিভিন্ন ফিচার/ট্রিকস ব্যবহারে ফেসবুক ব্যবহার আরও সুবিধাজনক হয়। অনেকেরই ফেসবুকে বড় ফন্টে পোস্ট লেখার প্রয়োজন হয়।

ফেসবুকে পোস্টের লেখাগুলোকে বোল্ড করে, ইটালিক করে কিংবা লেখার ফন্ট সাইজ বড় করে পোস্ট করা যায়। তবে এ সুবিধা কেবল গ্রুপ পোস্টের জন্য প্রযোজ্য। অর্থাৎ গ্রুপে পোস্ট লেখার সময় আপনি চাইলে বড় ফন্ট, বোল্ড, ইটালিকসহ আরও কিছু ফরম্যাটে লিখে পোস্ট করতে পারবেন। এ জন্য যা করতে হবে তা হলো-

>> ফেসবুক গ্রুপে পোস্ট আগে লিখুন।

>> এরপর লেখার যে অংশটুকু আপনি বড় ফন্টে দিতে চান তা সিলেক্ট করুন।

>> তারপর দেখতে পাবেন একটি পপআপ মেন্যু আসছে।  এখান থেকে ‘HI’ অপশনে ক্লিক করলেই ফন্টের আকার বড় হয়ে যাবে।

যেভাবে এডিট করবেন মেসেঞ্জারে চ্যাট

বিশ্বের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুকের চ্যাট অ্যাপ মেসেঞ্জার। হোয়াটসঅ্যাপের মতো এখন মেসেঞ্জারেও চ্যাট এডিট করতে পারবেন। কাউকে মেসেজ লিখতে গিয়ে ভুল হয়ে গেছে এবং মেসেজ পাঠিয়েও ফেলেছেন। এখন চিন্তা নেই এডিট করে সেটি পাল্টে ফেলা মোটেই কঠিন কাজ নয়।

ফেসবুক মেসেঞ্জারে এই সুবিধা ছিল না এতদিন। মেসেঞ্জারে মেসেজ একবার পাঠানো হলে তা আর এডিট করা যেত না। কিন্তু এবারে আর সেই সমস্যা নেই। কারণ সাম্প্রতিক একটি আপডেটে নয়া ফিচার এনেছে ফেসবুক মেটা। আর সেই ফিচারের মাধ্যমেই মেসেজ এডিট করা যাবে অন্যান্য অ্যাপের মতো।

টেলিগ্রামের মতো মেসেজ এডিটের বিকল্প অন্য অ্যাপগুলোতে ছিল না। হোয়াটসঅ্যাপেও সেই বিকল্প আনা হয়েছে অনেকদিন হলো। এরপর ফেসবুকেও চলে এসেছে এডিটের নতুন ফিচার।

মেসেজ পাঠানোর পর ১৫ মিনিট পর্যন্ত মেসেজ এডিট করার অপশন দেওয়া হয়েছে। একটি মেসেজ মোট পাঁচবার এডিট করা যাবে। এরপর আর সেটি এডিট করা যাবে না। ১৫ মিনিটের মধ্যে হলেও পাঁচবারই সুযোগ পাবেন একজন। ১৫ মিনিট পেরিয়ে গেলে আর এডিট করা যাবে না। শেষ এডিট করা মেসেজই শো করবে তখন।

দেখে নিন কীভাবে কাজটি করবেন-

মেসেজ এডিট করার জন্য একটি মেসেজের উপর লং প্রেস করে ধরে রাখুন। একটি মেনু চলে আসবে। ওই মেনুতেই পাবেন এডিট অপশনটি। এডিট অপশনে গিয়ে নতুন করে মেসেজটি লিখতে হবে। অথবা ভুল মেসেজটি শুধরে নিতে হবে। শুধরানো হয়ে গেলে সেন্ড অপশনে ট্যাপ করলেই চলে যাবে এডিটেড মেসেজ।

ফেসবুকে টাকায় মিলবে ‘নীল টিক’

টুইটার কর্তা ইলন মাস্কের দেখানো পথেই হাঁটলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এবার অর্থের বিনিয়ে ব্লু ব্যাজ বা নীল টিক মিলবে ইনস্টাগ্রাম ও ফেসবুকে।

আর এই নীল টিকের জন্য গ্রাহকদের মাসে গুনতে হবে ১১.৯৯ থেকে ১৪.৯৯ ডলার। সাধারণ ওয়েব ব্যবহারকারীদের জন্য ১১.৯৯ ডলার ধার্য করেছে মেটা আর আইফোন ব্যবহারকারীদের জন্য ১৪.৯৯ ডলার।

চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে কার্যকর হবে এই অর্থের বিনিময়ে নীল টিক দেওয়া কার্যক্রম।

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, নিরাপত্তা ও সত্যতা নিশ্চিতের মান আরও বাড়াতেই এই উদ্যোগ নিয়েছে তার কোম্পানি।

তবে ব্যবসায়িক ক্ষেত্রে (মেটা বিজনেস) এখই এই সুবিধা দেবে না মেটা। স্বতন্ত্র ব্যবহারকারীরা ভেরিফাইড হওয়ার জন্য অর্থ দিতে পারবেন।

সূত্র: বিবিসি

স্মার্টফোন কে গরম থেকে রক্ষায় যা করবেন
পদার্থ বিজ্ঞানে একটা কথার বেশ প্রচলন আছে, ‘এক্টিভিটি ক্রিয়েটস হিটস’। বাংলা করলে দাঁড়ায়, ‘ক্রিয়াই বা কাজই তাপ উৎপন্ন করে’। স্মার্টফোনের ক্ষেত্রে এই কথা বেশ মিলে যায়। আমাদের মধ্যে অনেকেই হয়তো স্মার্টফোন গরম হয়ে যাওয়ার সমস্যায় পড়েছেন।

বিশেষ করে দীর্ঘক্ষণ কথা বলার পর স্মার্টফোনটি উত্তপ্ত হয়েছে এমন ঘটনা হরহামেশাই দেখা যায়। জানেন কি এর পেছনের কারণ?

স্মার্টফোন সংশ্লিষ্টরা বলছেন, বেশ কিছু কারণে স্মার্টফোন গরম হতে পারে। যেমন, প্রসেসর খুব বেশি ব্যস্ত থাকা, ব্যাটারি দুর্বল হয়ে যাওয়া, দুর্বল নেটওয়ার্ক কিংবা আবহাওয়াজনিত কারণে পারিপার্শ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। এছাড়া, স্মার্টফোনে একাধিক অ্যাপ একসাথে ব্যবহার করলে ডিভাইস গরম হবার প্রবল সম্ভাবনা থাকে।

সব ফোনই ব্যবহারজনিত কারণে একটু-আকটু গরম হয়। কিন্তু, যদি গরম হওয়ার কারণে স্মার্টফোনটি হাতে ধরার অবস্থায় না থাকে তখন বিষয়টি সমস্যার।

কেননা, ফোন হিটিং এর কারণে যেমন ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যায় কিংবা ব্যাটারি বিকল হয়ে যেতে পারে, তেমনি আপনার পছন্দের ফোনটি তাপে গলেও যেতে পারে। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এটি নিঃসন্দেহে গুরুতর একটি ঝামেলা।

তবে এর সমাধানও রয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা স্মার্টফোন গরম হবার কিছু সহজ সমাধান দিয়েছেন।

• মাল্টি টাস্কিং পরিহার করুন। একসাথে অনেকগুলো অ্যাপ খুলে কাজ করলে প্রসেসর খুব ব্যস্ত হয়ে পড়ে। ফলে ফোন গরম হয়ে যায়। একসাথে একাধিক অ্যাপ না খুলে কোন অ্যাপের কাজ শেষ হয়ে গেলে সেটিকে বন্ধ করে দিন। এতে করে আপনার ফোনের প্রসেসরের উপর চাপ কমবে এবং আপনার ফোনটিও হিটিং সমস্যা থেকে মুক্তি পাবে।

• বিছানা বা সোফায় ফোন চার্জ দেবেন না। এগুলো তাপ শোষণ করে। একই সাথে চার্জ দেবার সময় যে তাপ সৃষ্টি হয়, তা বের হতে পারে না। তাই, চার্জ দেয়ার সময় টেবিলের বা চেয়ারের উপর কিংবা অন্য কোন শক্ত পৃষ্টের উপর ফোনটি রাখার চেষ্টা করুন।

• যেসব অ্যাপস ফোনকে গরম করে তোলে, সেসব অ্যাপস চিহ্নিত করে ফোন থেকে সরিয়ে ফেলুন। ফোন বন্ধ থাকলেও কিছু অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে। যে কারণে ফোন উত্তপ্ত হয়ে ওঠে।

• আসল চার্জার ব্যবহার করুন। চার্জারের প্রয়োজন হলে আপনার নির্দিষ্ট ব্র্যান্ডের আসল চার্জার ব্যবহার করুন। সস্তা চার্জারের কারণেও আপনার স্মার্টফোনে হিটিং ইস্যুর জন্ম হতে পারে।

• আপনার ফোনটি সূর্যের সংস্পর্শ থেকে দূরে রাখুন। সূর্যের আলো সরাসরি ফোনে পড়লে ফোন সূর্যের তাপ শোষণ করে নেয়। তাই, ফোনকে গরম হওয়ার ঝুঁকি থেকে মুক্ত করতে সূর্যের তাপ থেকে সুরক্ষিত রাখতে হবে।

• স্মার্টফোনের ব্রাইটনেস বেশি থাকলেও ফোন গরম হবার সম্ভাবনা থাকে। ব্রাইটনেস যত বেশি হবে, ব্যাটারির উপর চাপও তত বেশি হবে। আর, এর ফলেই ফোনটি গরম হয়ে যাবে। তাই, চেষ্টা করুন ফোনের ব্রাইটনেস পরিমিত মাত্রায় রাখতে।

ফেসবুকের সার্ভার ডাউন নিয়ে রসিকতা ইলন মাস্কের
হঠাৎ করে বিশ্বজুড়ে মেটার আওতাধীন ফেসবুকের সার্ভার ডাউন হয়ে যায়। একই সঙ্গে ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে। এই ঘটনার পর রসিকতা করে নিজের সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দেন ইলন মাস্ক।

মঙ্গলবার (০৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। এর কিছুক্ষণ পর মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, মানুষ আমাদের পরিষেবাগুলো ব্যবহারে সমস্যায় পড়ছেন- এ বিষয়ে আমরা অবগত। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

অ্যান্ডি স্টোনের পোস্টের স্ক্রিনশটসহ একটি ছবি ইলন মাস্ক শেয়ার করেন। তাতে দেখা যায়- একটি পেঙ্গুইনকে স্যালুট করছে তিনটি পেঙ্গুইন। ছবিটিতে খেয়াল করলেই বুঝতে বাকি থাকে না, ইলন মাস্ক এটি দ্বারা কী বুঝাতে চেয়েছেন। ছবিতে দেখা যায়- মেটার তিনটি প্রতিষ্ঠান ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ম্যাসেঞ্জার এক্সকে স্যালুট করছে। মাস্কের পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

তবে কী কারণে এই ধরনের সমস্যা তৈরি হয় তা জানা যায়নি। ফেসবুকের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ব্যবহারকারীরা জানান, বাংলাদেশ সময় রাত ৯টার পর ফেসবুক অ্যাকাউন্ট হঠাৎ করেই লগ আউট হয়ে যায়। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের ব্যবহারকারীরা এ সমস্যায় পড়েন।

রাত সাড়ে ১০টার আগেই লগইন সমস্যার সমাধান হয়। এরপর মেসেঞ্জার ও ইনস্টাগ্রামও সচল হয়।

ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানায়, কয়েক লাখ মানুষ ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। ফেসবুক ডাউনের সুযোগ নিয়ে এক্সের (আগের নাম টুইটার) মালিক ইলন মাস্ক কিছুটা বিদ্রুপই করলেন।

এক্সে এক পোস্টে তিনি লেখেন, আপনি যদি এই পোস্ট পড়তে পারেন, তবে এর মানে হলো আমাদের সার্ভার সচল রয়েছে।

ইলন মাস্কের বাবার সৎমেয়ের সঙ্গে সম্পর্ক, দুই সন্তানের জন্ম; স্বীকারোক্তিতে হইচই!

ইলন মাস্ক, মার্কিন ধনকুবের। প্রায়ই বিভিন্ন কারণে সংবাদের শিরোনামে থাকেন তিনি। আবারও খবরের শিরোনাম হলেন টেসলার মালিক।

তবে এবার সৌজন্যে তার বাবার স্বীকারোক্তি। ইলনের বাবা স্বীকার করেছেন, তার এক কন্যাসন্তান রয়েছে, যার কথা এতদিন গোপন করেছিলেন তিনি। তার বয়স তিন বছর!

সম্প্রতি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে খোলাখুলি কিছু কথাবার্তা বলেন তিনি। সেখানেই তার স্বীকারোক্তি, “আমার তিন বছরের কন্যার মা আমারই সৎকন্যা।”

ইলন মাস্কের বাবার কথায়, “এই পৃথিবীতে আমাদের আসার একমাত্র কারণ, প্রজনন করা।”

এরপরই তিনি জানান, তার ৩৫ বছরের সৎকন্যা জানা বেজুইডেনহাউট তার মেয়ের মা!

এরোলের স্বীকারোক্তি, এই সন্তানের ব্যাপারে তাদের পরিকল্পনা ছিল না। ২০১৯ সালে তার জন্ম হয়। জন্মের পর মায়ের কাছেই থাকে সে। তবে সেটা এতদিন গোপন করেছেন তারা।

৭৬ বছরের এরোল মাস্ক জানান, এর আগেও তার ও সৎমেয়ের একটি পুত্রসন্তান রয়েছে। সেই শিশুর জন্ম ২০১৭ সালে। তারা সেই শিশুর নাম রেখেছেন এরোল ইলিয়ট মাস্ক।

সব মিলিয়ে ৭৬ বছর বয়সী এরোলের সাত সন্তান রয়েছে।

ইলন মাস্কের সৎমায়ের নাম হেইড বেজুইডেনহাউট। ইলনের মা মে হল্ডেমান মাস্কের সঙ্গে এরোলের বিচ্ছেদ হয় ১৯৭৯ সালে। তারপর হেইডকে বিয়ে করেন ইলন মাস্কের বাবা।

এরোল মাস্ক ও তার প্রথম পক্ষের স্ত্রীর মোট তিন সন্তান। তাদের নাম— ইলন, কিম্বল এবং টসকা।

অন্যদিকে, এরোলের দ্বিতীয় স্ত্রী হেইডের দুই সন্তান। তবে বিয়ের আগে এক কন্যা ছিল হেইডের। তারই নাম জানা।

এরোল জানিয়েছেন, সেই সৎকন্যাই তার আরও দুই সন্তানের মা।

এরোল এ-ও জানান, তার পরিবার যখন জানার ব্যাপারে জানতে পারেন, সবাই মানসিক ধাক্কা পান। তার দাবি, সেটা হয়তো স্বাভাবিকও।

এরোলের কথায়, “পরিবারের লোকজন বিষয়টি একেবারেই পছন্দ করেনি। এখনও এ নিয়ে তাদের অনেক প্রশ্ন রয়েছে।”

সৎমেয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে এরোল বলেন, “ছেলেমেয়েরা ব্যাপারটা একেবারেই মেনে নেয়নি। যতই হোক, তাদের এক বোনের সঙ্গে সম্পর্ক আমার। সৎবোন।”

কিছু দিন আগে ইলন মাস্কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। তখন ছেলের বিয়ে এবং সন্তান নিয়ে টিপ্পনি করতে শোনা গিয়েছিল এরোলকে।

ইলনের সঙ্গী শিভন জিলিস নভেম্বরে যমজ সন্তানের জন্ম দিয়েছেন। এর ফলে এখন পর্যন্ত ইলনের নয় সন্তানের বিষয় জানা গেছে। এ বিষয়টি নিয়েই এরোল বলেছিলেন, “নাতি-নাতনিদের হিসাব রাখা ভীষণ সমস্যার হয়ে উঠেছে।”

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে, নিউ ইয়র্ক পোস্ট

গুগল ম্যাপ থেকে অবস্থানের ইতিহাস মুছবেন যেভাবে
অনেকেই গুগল ম্যাপে ব্যক্তিগত নানান তথ্য দিয়ে রাখেন। যেমন- বাড়ির ছবি, ঠিকানা, গাড়ির নম্বর প্লেট। আর এসব তথ্যকেই কাজে লাগাচ্ছে হ্যাকাররা। এছাড়া স্মার্টফোনে লোকেশন চালু থাকলে যেসব জায়গায় যাওয়া হয়েছে সেসবের ইতিহাস গুগল ম্যাপস সংরক্ষণ করে।

তবে ব্যক্তিগত গোপনীয়তার জন্য অনেকেই এসব তথ্য অ্যাপে রাখতে চান না। এজন্য গুগল ম্যাপস থেকে অবস্থান সংক্রান্ত তথ্য মুছে ফেলার সুযোগ রয়েছে। চলুন যেনে নেওয়া যাক সেই টিপস

টাইমলাইন ইতিহাস মুছবেন যেভাবে-

গুগল ম্যাপস থেকে টাইমলাইন ইতিহাস মুছে ফেলতে অ্যাপে ঢুকে ওপরে ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে প্রদর্শিত অপশন থেকে ইউর টাইমলাইনে ট্যাপ করতে হবে।

এরপর ওপরে থাকা ডেট বাটনে প্রেস করে নির্দিষ্ট দিন নির্বাচন করে সেই দিনের টাইমলাইন খুঁজে পাওয়া যাবে। এরপর নির্বাচিত দিনের যে টাইমলাইন মুছে ফেলতে হবে, তার পাশে থাকা তিনটি ডট মেনুতে ট্যাপ করে রিমুভ অপশনে ট্যাপ করতে হবে। আবার রিমুভ বাটন চাপতে হবে।

ফোনে আসা বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে?
খুব সহজেই স্মার্টফোন অযাচিত বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে পারে। ফোনের একটি সেটিংস বদলেই সমস্যার সমাধান করতে পারবেন। নিম্ন পরামর্শ   অনুযায়ী কাজটি করতে পারবেন-

প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যেতে হবে।

এবার ‘কানেকশন অ্যান্ড শেয়ারিং’ অপশনটি ক্লিক করুন।

এখানেই পেয়ে যাবেন ‘প্রাইভেট ডিএনএস’ নামের একটি অপশন। এটিতে ক্লিক করুন।

এবার ‘প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হটসনেম’ অপশনটি বেছে নিন এবং নিচে লিখুন dns.adguard.com

সেভ করুন। এটুকু করলেই কাজ শেষ। মুক্তি পাবেন বিরক্তিকর বিজ্ঞাপন থেকে।

এবার ইলন মাস্ক এর এক্সমেইল সেবা?
‘এক্সমেইল’ নামে শিগগিরই ইমেইল সেবা নিয়ে আসছেন ইলন মাস্ক। গুগলের ইমেইল সেবা জিমেইলের প্রতিদ্বন্দ্বী হিসেবে এক্সমেইলকে প্রতিষ্ঠিত করতে চান এই ধনকুবের।

সম্প্রতি এক্স হ্যান্ডেলের সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমের সিনিয়র সদস্য নাথান ম্যাকগ্রেডির একটি টুইট থেকেই এ খবর চাউর হয়। টুইট করে তিনি জানতে চেয়েছেন, কবে থেকে কার্যকর হবে এক্সমেইল? যার উত্তরও দিয়েছেন মাস্ক।

টেসলা কর্ণধার জানান, পরিষেবা দিতে একেবারে প্রস্তুত এক্সমেইল। ইউজাররা যাতে সেরা ইমেইল পরিষেবা পান, তার জন্য সব রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে।

৫ম প্রজন্মের যুদ্ধবিমান আকাশে উড়াল তুরস্ক
সফলভাবে আকাশে উড়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি তুরস্কের ৫ম প্রজন্মের স্টিলথ ফাইটার কান।

বুধবার দেশটির রাজধানী আঙ্কারার মুর্টেড এয়ারফিল্ড থেকে অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি উড্ডয়ন করে। পরে ১৩ মিনিটের উড্ডয়ন শেষে স্টিলথ ফাইটারটি সফলভাবে অবতরণ করে।

সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য তুরস্ক বিমান বাহিনীকে আপগ্রেড করার প্রচেষ্টা চালাচ্ছে। এরই অংশ হিসেবে নেওয়া প্রকল্পের অধীনে এই যুদ্ধবিমান তৈরি ও ফ্লাইট পরিচালনা করা হয়।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (টিএআই) বুধবার রাজধানী আঙ্কারার মুর্টেড এয়ারফিল্ডে নিজেদের তৈরি ফাইটার জেট কান-এর ১৩ মিনিটের প্রথম ফ্লাইট পরিচালনা করেছে। তুর্কি সেনাবাহিনীর পুরোনো হয়ে যাওয়া বিমানবহরকে প্রতিস্থাপন করার লক্ষ্যে দেশীয়ভাবে প্রথমবারের মতো পঞ্চম প্রজন্মের এই ফাইটার জেট তৈরি করা হয়েছে।

প্রথমবার উড্ডয়নের আগে কান যুদ্ধবিমানের লঞ্চ সিট পরীক্ষা, পূর্ণ-দৈর্ঘ্যের স্ট্যাটিক পরীক্ষা, নিয়ন্ত্রণ পৃষ্ঠের স্ট্যাটিক পরীক্ষা, ল্যান্ডিং গিয়ার পরীক্ষা, অ্যাভিওনিক সিস্টেম পরীক্ষা, জ্বালানি পরীক্ষা, ইঞ্জিন স্টার্ট-আপ পরীক্ষা এবং ট্যাক্সি চালনা পরীক্ষা করা হয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, দেশীয়ভাবে নিজস্ব পঞ্চম প্রজন্মের ফাইটার এয়ারক্রাফট তৈরির মাধ্যমে তুরস্ক আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ পার করল।

তার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের (টিএআই) প্রধান টেমেল কোটিল এক্সে বলেছেন, প্রথম উড্ডয়নে যুদ্ধবিমান কান ১৩ মিনিটের জন্য আকাশে ছিল। এই উড্ডয়নের সময় যুদ্ধবিমানটি ৮ হাজার ফুট উচ্চতায় ২৩০ নট গতিতে পৌঁছেছিল।

তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্সির প্রধান হালুক গোরগুন বলেছেন, তুরস্ক আরেকটি লক্ষ্য অর্জন করেছে যা দেশের প্রতিরক্ষা শিল্পের অন্যতম মাইলফলক হবে। তিনি বলেন, “কান-এর মাধ্যমে আমরা শুধুমাত্র পঞ্চম প্রজন্মের ফাইটার জেটই আনব না, এমন প্রযুক্তিও আনব যা বিশ্বের খুব কম দেশেই আছে।”

জানা গেছে, নতুন প্রজন্মের অস্ত্রের সাথে কান যুদ্ধবিমান এয়ার-টু-এয়ার যুদ্ধে সক্ষম এবং সুপারসনিক গতিতে অভ্যন্তরীণ অস্ত্রভান্ডার থেকে নির্ভুল হামলা করতে সক্ষম। একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং নিউরাল নেটওয়ার্ক সহায়তায় বর্ধিত যুদ্ধ শক্তিও পাবে ৫ম প্রজন্মের এই স্টিলথ ফাইটার।

গণমাধ্যমের প্রতিবেদনে আরও জানা গেছে, নতুন এই ফাইটার জেটটি প্রাথমিকভাবে দুটি জেনারেল ইলেকট্রিক এফ-১১০ ইঞ্জিন দিয়ে চলবে, এটি চতুর্থ প্রজন্মের লকহিড মার্টিন এফ-১৬ যুদ্ধবিমানেও ব্যবহৃত হয়। তবে পঞ্চম প্রজন্মের ফাইটার হিসেবে তুস্কের এই যুদ্ধবিমানের স্টিলথ ক্ষমতা রয়েছে।

পরিকল্পনা ছিল, তার্কিশ ইঞ্জিন নিয়ে ২০২৮ সালে আকাশে উড়াল দেবে কান যুদ্ধবিমান। ২০১৬ সালে এই যুদ্ধবিমান তৈরির এ প্রজেক্ট শুরু হয়। তখন বলা হয়েছিল, ২০২৮ সালে তার্কিশ বিমান বাহিনীর কাছে প্রথম বিমানটি বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু তার অনেক আগেই বিমানগুলো আকাশে উড্ডয়নের জন্য তৈরি হয়ে গেছে।

২১ মিটার (৬৯ ফুট) লম্বা যুদ্ধবিমানটি সর্বোচ্চ ২ হাজার ২২২ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। এটিতে রয়েছে দুটি ইঞ্জিন। আর এ ইঞ্জিনগুলো বিমানটিকে আকাশে উড়াতে ২৯ হাজার পাউন্ড শক্তি সঞ্চার করতে পারে।

যুদ্ধবিমানটিতে রয়েছে উচ্চ সচেতনতা প্রযুক্তি, যুদ্ধের ক্ষতি শনাক্তকরণ প্রযুক্তি, অপটিমাইজড পাইলট ওয়ার্কলোড, নতুন প্রজন্মের মিশন সিস্টেম, কম পর্যবেক্ষণযোগ্যতা প্রযুক্তি, নির্ভুল আঘাত হানার সক্ষমতার প্রযুক্তি এবং অস্ত্র মজুদকরণ ব্যবস্থা।

সূত্র: ব্লুমবার্গ, ডেইলি সাবাহ, রয়টার্স, আনাদোলু এজেন্সি

ফোন নাম্বার ডিলিট হলে ফিরে পাবেন যেভাবে
অনেকেই বিশেষ কিছু প্রয়োজনীয় নম্বর মোবাইল ফোনে সেভ করে রাখেন। কিন্তু ভুল করে তা অনেক সময় ডিলিট হয়ে যায়। তবে অনেকেই জানেন না ডিলিট হয়ে যাওয়া ফোন নম্বর মুহূর্তেই খুঁজে পাওয়া যায়।  তবে এ জন্য আপনাকে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে।

১. প্রথমে ফোনে গুগল কন্টাক্টস অ্যাপ ডাউনলোড করুন।

২. যে ফোন নম্বরটি সেভ করা আছে সেই গুগল আইডি দিয়ে এই অ্যাপে লগইন করুন।

৩. এখন নিচের দিকে ফিক্স এবং ম্যানেজ আইকনে ট্যাপ করুন।

৪. এখন আপনি কন্টাক্ট নাম্বার ইমপোর্ট, এক্সপোর্ট অ্যান্ড রিস্টোর করার অপশন পাবেন।

৫. এখানে রিস্টোর কন্টাক্ট অপশনে ক্লিক করুন।

৬. তারপর রিস্টোর বাটনে ক্লিক করুন। এতেই  ডিলিট হওয়া  সমস্ত কন্টাক্ট নম্বর ফোনে ফিরে আসবে।

যদি ফোনের ব্যাকআপ নিয়ে থাকেন, তবে ফোন ব্যাকআপ থেকে ডিলিট হয়ে যাওয়া কন্টাক্ট নম্বরগুলোও ফিরিয়ে আনতে পারবেন।

ব্যাকআপ থেকে যেভাবে ফিরিয়ে আনবেন

১. প্রথমে ফোনে সেটিংস চালু করুন।

২. ব্যাকআপ এবং রিস্টোর অপশনে প্রবেশ করুন।

৩. রিস্টোর অপশনে ট্যাপ করুন।

৪. কন্টাক্ট অপশনটিতে ক্লিক করুন।

গুগল : নতুন ফিচারে সহজেই খুঁজে পাবেন সবকিছু
একের পর এক ফিচার যুক্ত করছে বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। এবার ব্রাউজিংকে আরও সহজ করতে নতুন দু’টি ফিচার নিয়ে আসছে গুগল। ফিচার গুলো হলো- সার্কেল টু সার্চ এবং মাল্টি সার্চ এক্সপেরিয়েন্স।

সার্কেল টু সার্চ ফিচার কী?

গুগলের সার্কেল টু সার্চ ফিচারটি মূলত গুগল লেন্সের মতোই কাজ করে। সার্কেল টু সার্চ ছবির মধ্যে একটি নির্দিষ্ট বিষয় নিয়েও সার্চ করতে দেয়। এই সার্কেল টু সার্চ ব্যবহার করতে হলে, যে ছবি সার্চ করতে চান সেই ছবির সাবজেক্টের উপর একটি বৃত্ত তৈরি করতে হবে। তারপরে, গুগল আপনাকে সেই বিষয় সম্পর্কিত ফলাফলগুলো দেখাবে। বৃত্ত তৈরি করার পাশাপাশি ট্যাপ করেও যেকোনো কিছু সার্চ করতে পারবেন।

এই পুরো সার্চ কোনো অ্যাপ সুইচ না করেই হবে। যেমন, আপনার গ্যালারিতে যদি কোনো ছবি থাকে, তাহলে সেটি নিয়ে সার্চ করার জন্য আপনাকে গুগল অ্যাপে যেতে হবে না। ছবি ছাড়াও ভিডিওতেও কাজ করবে এই ফিচার। গুগলের সার্কেল টু সার্চ ফিচারটি গত ৩১ জানুয়ারি ২০২৪ থেকে পিক্সেল ফোন এবং কিছু প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ফোনে পাওয়া যাবে। অ্যান্ড্রয়েড ফোনের হোম বাটনে কিছুক্ষণ চাপ দিয়ে রাখলেই সার্চ টু সার্কেল ফিচারটি সক্রিয় চালু হয়ে যাবে।

মাল্টিসার্চ ফিচার

ব্যবহারকারীদের সার্চ অভিজ্ঞতা আগের চেয়ে দ্রুত ও উন্নত করতে মাল্টি সার্চ ফিচারটি চালু করা হয়েছে। এই ফিচারে টেক্সট, ছবি এবং স্ক্রিনশট সাপোর্ট করবে। এর সাহায্যে আপনি এআই জেনারেটেড ফলাফল পেতে পারেন। আগামী সপ্তাহেই এই ফিচার চালু করা হবে। এটি গুগল লেন্স বা গুগল অ্যাপের মাধ্যমে সক্রিয় করা যেতে পারে। এতে সার্চ জেনারেটিভ এক্সপেরিয়েন্স (এসজিই) সাপোর্ট করবে।

যেভাবে গুগল ম্যাপের রিয়্যাল টাইম লোকেশন শেয়ার করবেন
গুগল ম্যাপের রিয়্যাল-টাইম লোকেশন শেয়ার করা যাচ্ছে। ফিচারটি আপাতত অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে। এতে সুবিধা হলো গুগল ম্যাপের লোকেশন শেয়ার করতে ব্যবহারকারীদের এবার থেকে আর অন্য অ্যাপের সাহায্য নিতে হবে না।

মূলত এতদিন গুগল ম্যাপের লোকেশন শেয়ার করতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হতো। একটা নির্দিষ্ট সময়ের জন্য হোয়াটসঅ্যাপে ম্যাপের লোকেশন শেয়ার করতে পারতেন ব্যবহারকারীরা। তবে গুগল ম্যাপের নতুন ফিচারের সাহায্যে কোনো অতিরিক্ত অ্যাপের সাহায্য ছাড়াই সরাসরি লোকেশনের লিংক শেয়ার করতে পারবেন।

আপনি চাইলে ফিচারটি যখন খুশি চালু করতে পারেন, আবার বন্ধও করতে পারেন। আবার চাইলে লোকেশন শেয়ার করার বিষয়টি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটও করে রাখতে পারেন। অর্থাৎ যতক্ষণ আপনি চাইবেন, ততক্ষণই সেই লোকেশনটি সেট করে রাখতে পারেন।

যেভাবে এই ফিচার ব্যবহার করবেন

১. প্রথমে অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপ অ্যাপটি চালু করতে হবে। যাতে আপনার গুগল অ্যাকাউন্ট লগইন করা থাকে।

২. মেনু আইকনে চলে যান। সেখান থেকে যে কন্ট্যাক্টে লোকেশন শেয়ার করতে চান, সেটি সিলেক্ট করুন।

৩. সেক্ষেত্রে আপনাকে নিশ্চিত করতে হবে, ব্যক্তির নাম ও নম্বর যেন গুগল কন্ট্যাক্টে সেভ করা থাকে।

৪. কন্ট্যাক্টটি সিলেক্ট করা হলেই শেয়ার লোকেশন অপশনটি খুঁজে পাবেন। সেখানে ট্যাপ করুন।

৫.  কতক্ষণের জন্য রিয়্যাল-টাইম লোকেশনটি শেয়ার করতে চান, সেটাও দিয়ে দিন।

৬. আবার আপনি চাইলে এখান থেকে অপশনটি নিষ্ক্রিয়ও করতে পারেন। তার জন্য স্টপ শেয়ারিং অপশনে ক্লিক করতে হবে।

প্যাটার্ন লক ভুলে গেলে নিজেই রিসেট করুন
অ্যান্ড্রয়েড ফোনের প্রাইভেসির জন্য আমরা অনেকেই প্যাটার্ন লক ব্যবহার করে থাকি। তবে এই প্যাটার্ন ভুলে গেলে দুর্ভোগের শেষ থাকে না। এ সমস্যা সমাধানের জন্য মোবাইল ফোন রিসেট কিংবা কাস্টমার কেয়ারে যাওয়া ছাড়া আর কোন উপায় থাকে না।

অনেকে একে হার্ড রিসেট বলে কারণ এটি সেটের একচুয়্যাল ফ্যাক্টরি সেটিংস ফিরিয়ে আনে। তবে আর দেরি না করে চলুন জেনে নেই কিভাবে কোনো অ্যান্ড্রয়েড ফোন রিসেট করা যায় কোনও রকম সমস্যা ছাড়া।।

স্যামসাং এবং অন্যান্য মোবাইলের ক্ষেত্রে প্রথমেই ফোনটির সুইচ অফ করুন, এবার ব্যাটারি ১০ সেকেন্ডের জন্য রিমুভ করুন। আবার ব্যাটারি লাগিয়ে একসঙ্গে ‘up volume key’, ‘Power button’ এবং ‘Home button’ চেপে ধরতে হবে যতক্ষণ না Recovery Mode Screen আসে।

এরপর ভলিউম কী ব্যবহার করে কার্সর নিচে নামিয়ে ‘wipe data/factory reset’ অপশনে আনুন এবং সিলেক্ট করার জন্য হোমে বাটনে প্রেস করুন। এখন কনফার্ম করার জন্য আরেকটি স্ক্রিন আসবে এখানে ‘Yes’ বাটন সিলেক্ট করতে হবে।

এবার কিছুসময় অপেক্ষা করুন রিসেট হওয়ার পর আপনার ফোন আপনা-আপনি চালু হবে, ততক্ষন অপেক্ষা করুন।

এক্ষেত্রে যা আপনি হারাবেন:

১. আপনার কাস্টমাইজ করা সমস্ত সেটিংস মুছে যাবে।

২. ফোন মেমোরিতে সেভ করা ফোন নাম্বার মুছে যাবে।

৩. ইন্টারনাল মেমোরি বা ফোন মেমোরির ইন্সটল করা সমস্ত অ্যাপ ও ডাটা হারিয়ে যাবে।

৪. আপনাকে আবারও আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো ইন্সটল করে নিতে হবে।

টুইটারের নতুন লোগো প্রকাশ
জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারের লোগো পরিবর্তন করা হয়েছে। এতদিনের চিরচেনা নীল পাখি সরিয়ে এলো ক্রস চিহ্ন।

রবিবার মাস্ক টুইট করেন, ‘খুব শিগগিরি টুইটার ব্র্যান্ডকে আমরা বিদায় জানাব। ধীরে ধীরে সমস্ত পাখিকেও।’

আর সোমবারই টুইটারের হেডকোয়ার্টারের ছবি পোস্ট করে জানিয়ে দিলেন, নতুন লোগো হিসেবে বেছে নেওয়া হয়েছে X আকারটি। মাস ছয়েকও হয়নি টুইটারের মালিক হয়েছেন তিনি। কিন্তু তারই মধ্যে বারবারই এই মাইক্রোব্লগিং সাইটে নানা বদল ঘটিয়ে শিরোনামে উঠে এসেছেন মাস্ক। এর আগেও একবার টুইটার থেকে পাখিকে বিদায় জানিয়ে সারমেয়র মুখকে লোগো করেছিলেন। যদিও তা একেবারেই পছন্দ হয়নি ইউজারদের। ফলে তড়িঘড়ি তা সরিয়েও দেন। আবারও পাখিকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি।

মাস্ক জানিয়েছেন, তিনি X কর্প নামের কোম্পানির সঙ্গে জুড়ে দিলেন টুইটারকে। এরপর মাস্ক যে অ্যাপটি তৈরি করতে চলেছেন, তা পরিচিতি পাবে X নামে।

ইতোমধ্যেই নিজের টুইটার হ্যান্ডেলের প্রোফাইল ছবিটিও বদলে X সাইনটি রেখেছেন মাস্ক। X যে সক্রিয় হল, তা বোঝাতেই এই বদল। তবে ইউজারদের একাংশ জানিয়েছে, তারা টুইটারের নীল পাখিকে ভীষণ মিস করবেন।

যেসব শর্তে কিস্তিতে হ্যান্ডসেট বিক্রির অনুমতি
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রাহক পর্যায়ে কিস্তিতে স্মার্ট হ্যান্ডসেট সরবরাহ করার ক্ষেত্রে মোবাইল অপারেটরদের অনুমতি দিয়েছে। এক বছর বা ১২ মাসের কিস্তিতে অপারেটররা হ্যান্ডসেট বিক্রি করতে পারবে।

মঙ্গলবার (৪ জুলাই) বিটিআরসি থেকে মোবাইল অপারেটর কর্তৃক গ্রাহক পর্যায়ে কিস্তিতে দেওয়া হ্যান্ডসেটসমূহে সিম লকিং বা নেটওয়ার্ক লকিং চালুকরণসংক্রান্ত নির্দেশনা ও অনুমতি দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

তাতে বলা হয়, মোবাইল অপারেটরদের আবেদনের প্রেক্ষিতে সারাদেশে ফোর-জি নেটওয়ার্ক বৃদ্ধির পাশাপাশি স্মার্ট হ্যান্ডসেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক পর্যায়ে কিস্তিতে স্মার্ট হ্যান্ডসেট সরবরাহ করা যেতে পারে। এক্ষেত্রে মোবাইল অপারেটরদের কিছু শর্ত দেওয়া হয়েছে, যা আবশ্যিকভাবে পালন করতে হবে।

শর্তে বলা হয়-

এই ধরনের সেবার ক্ষেত্রে দুই বা ততোধিক সিমের দুটি স্লট সম্বলিত স্মার্টফোন হতে হবে। যেখানে একটি স্লটে এই সেবা প্রদানকারী অপারেটরের সিম থাকবে এবং অন্য স্লটসমূহে গ্রাহকের পছন্দ অনুযায়ী অন্য অপারেটরের সিম ব্যবহারের সুযোগ থাকতে হবে। কোনো অবস্থাতেই অন্য প্লটসমূহের সিমের ওপর কোনো শর্ত আরোপ করা যাবে না।

মোবাইল অপারেটররা নিজে মোবাইল ফোন হ্যান্ডসেট আমদানি-উৎপাদন-সংযোজন করতে পারবে না এবং শুধু স্থানীয়ভাবে উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে স্মার্ট হ্যান্ডসেট কিনতে হবে।

গ্রাহক কর্তৃক মোবাইল অপারেটরকে সর্বনিম্ন ২০ শতাংশ এবং সর্বোচ্চ ৪০ শতাংশ মূল্য ডাউন পেমেন্ট হিসাবে ন্যূনতম ৩ মাস হতে সর্বোচ্চ ১২ মাসের কিস্তিতে পরিশোধ করার সুযোগ থাকতে হবে। তবে গ্রাহক যদি সব কিস্তি নির্ধারিত সময়ের আগে সব বকেয়া পরিশোধ করে তবে নির্ধারিত স্লটটি গ্রাহকের পছন্দ অনুযায়ী যেকোনো অপারেটরের সিম ব্যবহারের জন্য উন্মুক্ত করতে হবে। হ্যান্ডসেটের মূল্য পরিশোধ না করে কোনো গ্রাহক এই সেবা প্রদানকারী অপারেটরের এমএনপি করাতে পারবে না।

প্যাকেজ চালু নিয়ে শর্তসমূহ-

মোবাইল অপারেটর কর্তৃক এ ধরনের সার্ভিস দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্যাকেজ চালু করণের আগে কমিশনের সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের অনুমতি নিতে হবে।

কমিশনের চাহিদা অনুযায়ী কিস্তিতে সরবরাহ করা মোবাইল ফোন হ্যান্ডসেটসংক্রান্ত তথ্যাদি প্রতিবেদন কমিশনে নিয়মিত দাখিল করতে হবে।

এ ছাড়া কমিশন হতে এ সংক্রান্ত পরবর্তীতে কোনো নির্দেশনা দেওয়া হলে অপারেটর তা মেনে চলবে। নির্দেশনাটি চিঠি দেওয়ার তারিখ থেকে কার্যকর হবে। বিষয়টি সংশ্লিষ্ট সব সেলুলার মোবাইল অপারেটরের অবগতি ও কার্যার্থে পাঠানো হয়েছে।

অন্যান্য দেশে ৩ বছর বা ৩৬ মাসের কিস্তির সুযোগ থাকলেও বিটিআরসি তা ১২ মাসে নির্ধারণ করে দিয়েছে।

ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন এই উপায়ে
স্মার্টফোন ব্যবহার সহজ করার জন্য রয়েছে অসংখ্য অ্যাপ। যার যখন যেটি প্রয়োজন হচ্ছে তখনই সেটি ডাউনলোড করছেন ফোনে। দীর্ঘ দিন ধরে পড়েই রয়েছে তা। আবার অপ্রয়োজনেও নানান সময় আমরা নানান অ্যাপ ইনস্টল করি। সব কিন্তু ব্যবহার করা হয় না।

এসব অপ্রয়োজনীয় অ্যাপ, ছবি, ভিডিও, হাই গ্রাফিক্স গেমসের কারণে ফোনের স্টোরেজ দ্রুত ফুল হয়ে যায়। আর নতুন কোনো কিছু রাখতে গেলে দেখা দেয় বিপত্তি। আবার অনেকসময় এই অ্যাপগুলো ব্যবহার না করলেও বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকে।

অর্থাৎ ব্যবহারকারী অন্য কী কী অ্যাপ ব্যবহার করছে, কতক্ষণ ফোন ব্যবহার করছে, কোন অ্যাপে কতক্ষণ অ্যাকটিভ রয়েছে ইত্যাদি তথ্য সংগ্রহ করে তারা। তাই এই ধরনের অ্যাপগুলো আনইনস্টল বা ডিজেবল করে দেওয়াই নিরাপদ।

এবার জেনে নিন কীভাবে এসব অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল বা রিমুভ করবেন-

> প্রথমে সেটিংস অপশনে যেতে হবে।

> এরপর অ্যাপস অপশনে ক্লিক করতে হবে। ওই অপশনে দেখা যাবে আপনার ফোনে কী কী অ্যাপ ইনস্টল করা রয়েছে।

> তারপর যে অ্যাপটি আন ইনস্টল বা রিমুভ করবেন সেই অ্যাপটির উপর লং প্রেস করুন। অর্থাৎ টিপে ধরে রাখুন।

> সেখানেই দেখতে পাবেন একটি ডিসেবল অপশন। ওই অপশনের উপর ক্লিক করতে হবে।

প্রি-ইনস্টল অ্যাপ ডিলিট করবেন যেভাবে-

> প্রথমে Google Play Store ওপেন করুন।

> প্রোফাইল আইকনের একদম উপরে ক্লিক করুন।

> ম্যানেজ অ্যাপস-এর উপর ক্লিক করার পর ডিভাইসের উপর ক্লিক করুন। তারপর Manage অপশনের উপর ক্লিক করুন।

> যে অ্যাপটি আনইনস্টল করতে চাইছেন তার উপর প্রথমে ডিলিট অপশনে ক্লিক করুন এবং তারপর আনইনস্টল বাটনে ক্লিক করতে হবে।

গুগল ফটোজে ছবির ফোল্ডার লক করবেন যেভাবে
অনলাইনে ব্যক্তিগত ছবি বা ভিডিও সংরক্ষণ ও শেয়ারের পাশাপাশি ব্যক্তিগত ফোল্ডারে ছবি লক করে রাখার জন্য ব্যবহারকারীরা গুগল ফটোজ ব্যবহার করে থাকেন।

যারা গুগল ফটোজে বাড়তি নিরাপত্তা চান, তাদের জন্য রয়েছে লকড ফোল্ডার ফিচার। এই ফিচারের মাধ্যমে ফটোজ অ্যাপে ছবি ও ভিডিও বাছাই করে পাসওয়ার্ড বা বায়োমেট্রিক লকযুক্ত ফোল্ডারে রাখা যাবে।

ফোল্ডার লক করা যাবে যেভাবে-

প্রথমে গুগল ফটোজ অ্যাপটি আপডেট আছে কি না তা নিশ্চিত করুন। তারপর অ্যাপটি ওপেন করে লাইব্রেরি অপশনটি সিলেক্ট করুন। লাইব্রেরি অপশন ওপেন করার পর ‘ইউটিলিটি’ অপশনটি বাছাই করে ‘সেটআপ লক ফোল্ডার’ অপশন বাছাই করুন এবং কীভাবে এটি কাজ করে পড়ে নিন।

এরপর ‘গেট স্টার্ট’ অপশন ক্লিক করে গাইডলাইন পেজে যেয়ে ‘সেটআপ’ অপশনে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী একটি লক সেটআপ করুন। লক করা ফোল্ডারে ছবি ও ভিডিও যোগ করতে ‘মুভ আইটেম’ বাছাই করুন।

এরপর আপনার ফটো গ্যালারি দেখতে পাবেন। আপনি যেসব ছবি বা ভিডিও লক ফোল্ডারে নিয়ে যেতে চান সেটি নির্বাচন করুন। বাছাই হয়ে গেলে ‘মুভ’ অপশনে ট্যাপ করুন।

মোবাইল হ্যাক হলে বুঝবেন কীভাবে?
স্মার্টফোনেই সাধারণত বেশি সময় কাটান ব্যবহারকারীরা। আর স্মার্টফোন হ্যাকিংয়ের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু কীভাবে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে? রইল কিছু সহজ কৌশল।

সন্দেহজনক পপ আপ বার্তা ফোনে ক্রমাগত পপ আপ বিজ্ঞাপন আসছে? সতর্ক হোন। এ ধরনের অযাচিত বিজ্ঞাপনে হাত পড়লেই সমস্যা। ফোনে বিভিন্ন ধরনের ম্যালওয়ার বা ক্ষতিকর সফটওয়্যার থাকলে এ ধরনের অযাচিত ও ক্ষেত্রবিশেষে অশ্লীল পপ আপ বিজ্ঞাপন আসতে পারে।

অতিরিক্ত কল আসছে বারবার অজানা-অচেনা নম্বর থেকে ফোন বা বার্তা আসাও ফোন হ্যাক হয়ে যাওয়ার লক্ষণ। আর যদি দেখেন আপনার অজান্তেই আপনার মোবাইল থেকে কারও কাছে ফোন বা বার্তা চলে যাচ্ছে তা হলে তা বিপদের সংকেত।

মাত্রাতিরিক্ত ডেটা খরচ সারা দিনে খুব বেশি ইন্টারনেট ব্যবহার করেন না, তবুও দ্রুত ফুরিয়ে যাচ্ছে ডেটা? হ্যাক হয়ে থাকতে পারে ফোন। অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীর অজান্তেই ফোনে চলতে থাকে একাধিক অ্যাপ। যার মাধ্যমে চুরি হয় তথ্য।

অপরিচিত অ্যাপ অনেক ক্ষেত্রেই ফোন হ্যাক হয়ে থাকলে ব্যবহারকারীর অজান্তেই ফোনে বিভিন্ন ধরনের অ্যাপ চলে আসে। কাজেই হঠাৎ করে যদি ফোন খুলে অপরিচিত অ্যাপ দেখতে পান, তা হলে তা ফোন হ্যাক হওয়ার চিহ্ন হতে পারে। কিন্তু মাথায় রাখবেন, ফোন হ্যাক হলে তা ধরা সাধারণ মানুষের পক্ষে খুবই কঠিন। কাজেই সন্দেহ হলে সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়াই বুদ্ধিমত্তার পরিচয়।

ফোনের চার্জিং সমস্যার চার সমাধান
Smartphone Charging  : স্মার্টফোনের বাজারে প্রবণতা দ্রুত পরিবর্তন হচ্ছে। সম্প্রতি, দ্রুত চার্জিং সার্পোট সহ স্মার্টফোনের সংখ্যা বেড়েছে। তা বাজেট সেগমেন্টের বিষয়েই হোক বা প্রিমিয়াম সেগমেন্টের ব্র্যান্ডগুলি দ্রুত চার্জিং সাপোর্টের মাধ্যমে গ্রাহকদের আকর্ষণ করছে। যদিও চার্জিং ক্ষমতা বিভিন্ন সেগমেন্টে আলাদা থাকে, তবে ‘ফাস্ট চার্জিং’ -এর চাহিদা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে আগে কেনা স্মার্টফোন এখন যারা ব্যবহার করছেন, তাদের মনে হতেই পারে যে আগের মোবাইলগুলোতে চার্জে অনেক সময় যাচ্ছে।

আপনি যদি মনে করেন যে আপনার ফোনটি ধীর গতিতে চার্জ হচ্ছে, তাহলে এই পদ্ধতিগুলি মানলে আপনার মোবাইলে দ্রুত চার্জ হতে পারে। এই পদ্ধতি মানলে আপনি আপনার সাধারণ চার্জার দিয়েও ফোন দ্রুত চার্জ করতে পারেন।

ওয়াল চার্জিং সকেট ব্যবহার করুন

অনেকে কাজ করার সময় ফোন ল্যাপটপের সঙ্গে কানেকশন করে চার্জ করেন। যেহেতু USB পোর্ট থেকে পাওয়ার কম, তাই আপনার ফোন ধীরে ধীরে চার্জ হবে। অন্যদিকে, আপনি যদি ওয়াল সকেট বা পাওয়ার সকেটের সাহায্যে এই হ্যান্ডসেটটি চার্জ করেন, তবে আপনি ল্যাপটপের চেয়ে দ্রুত চার্জিং গতি পাবেন।

চার্জ করার সময় ফোন ব্যবহার করবেন না

অনেকেরই অভ্যাস আছে যে ফোন চার্জে রাখলে, ক্রমাগত ব্যবহার করতে থাকে। এর ফলে ফোনের চার্জিং ব্যাহত হয়। আপনি নিজেও বিপদে পড়েন। ভাল হবে যদি আপনি চার্জ করার সময় আপনার ফোন ব্যবহার না করেন এবং যদি এটি খুব প্রয়োজন হয় তবে আপনি এটিকে চার্জ করা থেকে সরিয়ে আবার ব্যবহার করতে পারেন।

এয়ারপ্লেন মোড চালু করুন

আপনি যদি আপনার ফোন বন্ধ করতে না চান, তাহলে চার্জ করার সময় এয়ারপ্লেন মোড চালু করুন। এর কারণে, স্মার্টফোনের এমন অনেকগুলি ফিচার বন্ধ হয়ে যাবে, যা প্রচুর পরিমাণে ব্যাটারি ব্যবহার করে। এইভাবে আপনি আপনার স্মার্টফোন দ্রুত চার্জ করতে পারেন।

আরও ভাল তারের ব্যবহার করুন

ফোনের সঙ্গে বক্সে ক্যাবল ও চার্জার পাওয়া গেলেও, মাঝে মাঝে ফোনের চার্জার নষ্ট হয়ে যায়। আমরা বাজার থেকে সস্তায় চার্জিং ক্যাবল কিনে থাকি। এই ধরনের চার্জিং তারের সাহায্যে স্মার্টফোনের চার্জিং গতি ধীর হয়ে যায়। ব্যবহারকারীদের সবসময় একটি ভালো ব্র্যান্ডের তার ব্যবহার করা উচিত। এছাড়াও, আপনি দ্রুত চার্জ করার জন্য ভালো কেবল ব্যবহার করতে পারেন।

ফোনের আসল না নকল চার্জার চিনুন সহজে
আধুনিক বিজ্ঞানের উৎকর্ষনের সাথে সাথে প্রযুক্তিতে নকল করার প্রবনতা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। প্রযুক্তির কি নকল হচ্ছে না। ছোট পার্স থেকে শুরু করে বড় বড় পার্স ও ডিভাইজ হুবহু নকল করে সাধারণ মানুষকে ঠকাচ্ছে প্রযুক্তি বিদ্যার ঠগরা। ফোনের চার্জার একটা গুরুত্বপূর্ণ ডিভাইস। এটার উপরই নির্ভর করে ফোনের ব্যাটারির আয়ু। ফোনের ব্যাটারি কত দ্রুত চার্জ নেবে সেটাও নির্ভর করে চার্জারের উপর। তাই ফোনের আয়ু বাড়াতে চাইলে চিনে নিন আসল চার্জার।

আইফোন

আইফোনের একগুচ্ছ ভুয়া চার্জার খোলা বাজারে বিক্রি হয়। তাহলে কীভাবে বুঝবেন কোনটি ভুয়া? আসল চার্জারে ‘Designed by Apple in California’ কথাটি লেখা থাকে। ভুয়া চার্জারে অ্যাপেলের যে লোগোটি থাকে সেটির রং অপেক্ষাকৃত কালো হয়। তাই কেনার আগে ভালভাবে দেখে নিন।

শাওমি

চার্জারটি হাতে নিয়েই কেবলটি কত বড় মেপে নিন। যদি তা ১২০ সেন্টিমিটারের চেয়ে কম হয় এবং অ্যাডাপ্টরটি তুলনামূলক বড় হয়, তাহলে সেটি আসল চার্জার নয়।

স্যামসাং

স্যামসাংয়ের আসল ও ভুয়া চার্জারের মধ্যে পার্থক্য করা বেশ কঠিন। চার্জারের উপর একটি লেখা প্রিন্ট করা থাকে। ভাল করে লক্ষ্য করুন, A+ এবং Made in China লেখার সঙ্গে চার্জারের বৈশিষ্ট্য লেখা আছে কি না। যদি তেমনটা হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি ভুয়াই হয়ে থাকে।

ওয়ান প্লাস

ওয়ান প্লাসের ভুয়া চার্জার চেনাটা অবশ্য বিশেষ কঠিন নয়। ড্যাশ চার্জার দিয়ে ফোনটি চার্জ করতে গেলেই জ্বলে উঠবে ফ্ল্যাশ। যদি দেখেন ফ্ল্যাশ না জ্বলে স্ক্রিনে শুধু চার্জিংয়ের সিগন্যালটি দেখাচ্ছে, তাহলে চোখ বন্ধ করে বুঝে যান সেটি ভুয়া।

গুগল পিক্সেল

গুগল পিক্সেল ফোনের চার্জারে অত্যন্ত দ্রুত ফোন চার্জ হয়। যদি দেখেন চার্জ হতে অনেক সময় লাগছে তবে সেটি নিঃসন্দেহে ভুয়া। গুগল পিক্সল ফোনের চার্জারে অত্যন্ত দ্রুত ফোন চার্জ হয়। যদি দেখেন চার্জ হতে অনেক সময় লাগছে তবে সেটি নিঃসন্দেহে ভুয়া।

হুয়াওয়ে

এক্ষেত্রেও আসল চার্জার চেনা সহজ। অ্যাডাপ্টরে যে তথ্য প্রিন্ট করা থাকে তার সঙ্গে চার্জারের উপরের বারকোডের তথ্যটি মিলিয়ে দেখুন। মিলে গেলে সেটি আসল চার্জার। আর না মিললে সেটি ভুয়া।

মনে রাখুন, লোকাল চার্জার থেকেই ব্যাটারি বিস্ফোরণের মতো দুর্ঘটনাগুলি ঘটে। সুতরাং মোবাইলের চার্জার কেনার আগে অবশ্যই আসল না নকল যাচাই করে দেখুন।

স্মার্টফোন কেনার সময় মাথায় রাখবেন যে বিষয়গুলো । WB
তথ্য প্রযুক্তির কল্যাণে মানুষের দৈনন্দির জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে স্মার্টফোন। শুধু যোগাযোগ রক্ষার্থেই নয়; ছবি তোলা, গান শোনা, মুভি দেখা, গুরুত্বপূর্ণ তথ্য ক্লাউডে সংরক্ষণ, ইন্টারনেট ব্রাউজিংসহ নানা কাজে ব্যবহার হচ্ছে এ ডিভাইস। ঈদে নতুন স্মার্টফোন কেনার আগে অবশ্যই কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে খেয়াল রাখতে হবে-

১.ডিসপ্লের রেজুলেশন :

ডিসপ্লের আকার বা রেজুলেশন কেমন হলে ভালো হয়, তা নির্ভর করে স্মার্টফোনের ব্যবহারের ওপর। ভিডিও, ছবি বা ভিডিও সম্পাদনা অথবা ডাউনলোড ও সিনেমা দেখার জন্য ডিভাইসের ডিসপ্লে সাড়ে ৫ থেকে ৬ ইঞ্চি হলে ভালো হয়।

২. গঠন কাঠামো:

স্মার্টফোনের মতো মোবাইল ডিভাইসের স্থায়িত্বনির্ভর করে এর কাঠামোর ওপর। ধাতব ও প্লাস্টিক এ দুই কাঠামোয় বিভক্ত হ্যান্ডসেটের পুরো বাজার।

৩. ব্যাটারির স্থায়ীত্ব:

ব্যবহারের ওপর নির্ভর করে স্মার্টফোন ব্যাটারির আয়ুষ্কাল। বিভিন্ন অ্যাপ, গেম এবং ভিডিও স্ট্রিমিংয়ের মতো কাজের জন্য স্মার্টফোন ব্যাটারি ৩০০০ থেকে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের হলে ভালো হয়। শুধু যোগাযোগের কাজে ব্যবহারের জন্য হলে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার বা তার চেয়ে কম হলেও চলে।

৪. প্রসেসর কেমন :

ডিভাইসভেদে প্রসেসিং ক্ষমতা পরিবর্তিত হয়। ডিভাইসের তথ্য প্রসেসিং বিষয়টি কিছুটা অপারেটিং সিস্টেমের ওপরও নির্ভর করে। ছবি ও ভিডিও সম্পাদনার পাশাপাশি গেম খেলতে হলে সর্বশেষ কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর সংবলিত ডিভাইস ব্যবহার করাই শ্রেয়। পাশাপাশি মিডিয়াটেক প্রসেসর যুক্ত হ্যান্ডসেটও বেছে নেয়া যেতে পারে।

৫. র‌্যাম:

স্মার্টফোন কত দ্রুত কাজ করবে, তা অনেকটা র‌্যামের ওপর নির্ভর করে। ইন্টারনেট সেবার সহজলভ্যতার কারণে ডাটা ব্যবহার বেড়েছে। স্বাচ্ছন্দ্যে ইন্টারনেট ব্যবহার বা মুভি দেখার জন্য ২-৩ গিগাবাইটের র‌্যাম সংবলিত ডিভাইস হলে ভালো। তবে সাধারণ কাজের জন্য ২ গিগাবাইট র‌্যামের স্মার্টফোন হলেই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়।

৬. ক্যামেরা:

মেগাপিক্সেল বেশি হলেই স্মার্টফোনের ক্যামেরাটি সেরা হবে, এমন ধারণা অনেকের। কিন্তু বিষয়টি একেবারেই তা নয়। মেগাপিক্সেলের পাশাপাশি ক্যামেরা অ্যাপারচার, আইএসও লেভেল, পিক্সেলের আকার ও অটোফোকাসের মতো ব্যাপারগুলো বিশেষ গুরুত্বপূর্ণ।

৭. অপারেটিং সিস্টেম ও ইউজার ইন্টারফেস:

স্মার্টফোন বাছাইয়ের ক্ষেত্রে ইউজার ইন্টারফেস ও ডিভাইসটি কোন অপারেটিং সিস্টেম (ওএস) চালিত, সেটাতে গুরুত্ব দেয়া উচিত।

৮. স্টোরেজ:

৩২জিবি স্টোরেজের স্মার্টফোন কিনলেই যথেষ্ট। তবে ৬৪ বা ১২৮ জিবি স্টোরেজের স্মার্টফোনও রয়েছে। তবে মাইক্রোএসডি কার্ড ব্যবহারযোগ্য ১৬ জিবি স্টোরেজের ডিভাইসও কেনা যায়।

৯. অডিও-স্পিকার:

ভিডিও স্ট্রিমিং অথবা ভিডিও কনফারেন্সের কাজে স্মার্টফোন ব্যবহার করতে চাইলে অবশ্যই গুরুত্ব দিতে হবে স্পিকার ও মানসম্মত অডিও প্রযুক্তিতে।

১০. সিকিউরিটি সিস্টেম:

এখন বেশির ভাগ ডিভাইসেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা আইরিস সেন্সরের মতো অতিরিক্ত নিরাপত্তা ফিচার থাকে। এগুলো কেবল হ্যান্ডসেট লক-আনলকে নয়, কাজ করে নির্দিষ্ট ফাইল, নথি অথবা অ্যাপে অ্যাকসেস পেতে পাসওয়ার্ডের বিকল্প হিসেবে।

১১. হেডফোন জ্যাক ও ইউএসবি পোর্ট:

স্মার্টফোনে এখন মাইক্রো-ইউএসবি ও ইউএসবি টাইপ-সি পোর্ট সহজলভ্য হলেও এগুলোয় গুরুত্ব দেয়া প্রয়োজন। তবে ইউএসবি টাইপ-সি পোর্টবিশিষ্ট স্মার্টফোন কেনাই ভালো। এর মাধ্যমে চার্জ দেয়া সহজ। কিছু ডিভাইসে থাকে সাড়ে ৩ মিলিমিটারের হেডফোন জ্যাক। এগুলো বছর দুয়েক ভালো কাজ করতে সক্ষম।

ফোনের স্ক্রিন বন্ধ করে ইউটিউব অডিও শুনবেন যেভাবে । WB
২০২২ সালে বিশ্বব্যাপী সর্বাধিক ডাউনলোড করা বিনোদন অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে শীর্ষে ছিল ইউটিউব। সেখানে এমন অনেক ব্যবহারকারী রয়েছে যারা পেইড সংস্করণটি ব্যবহার করছেন না। যার ফলে তারা কয়েকটি ফিচার মিস করছেন। এরমধ্যে অন্যতম একটি হলো ব্যাকগ্রাউন্ডে ভিডিওগুলো প্লে করার সক্ষমতা।

সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের স্ক্রিন বন্ধ থাকলেও ইউটিউব ভিডিওগুলো প্লে করার সুবিধা দেয়। সাবস্ক্রিপশনের মাধ্যমে যেভাবে ব্যাকগ্রাউন্ডে ভিডিও প্লে করতে পারেন –

১। অ্যান্ড্রয়েড অথবা আইওএস স্মার্টফোনে আপনার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করুন।

২। আপনার পছন্দমতো একটি ভিডিও প্লে করুন এবং স্ক্রিনটি বন্ধ করুন।

সাবক্রিপশন ছাড়াও যেভাবে ব্যাকগ্রাউন্ডে ভিডিও প্লে করতে পারেন –

১। আপনার স্মার্টফোনে যে কোনও ওয়েব ব্রাউজার খুলুন এবং ওয়েব সংস্করণের জন্য YouTube.com টাইপ করুন।

২ । ব্যাকগ্রাউন্ডে আপনি যে ভিডিওটি শুনতে চান তা অনুসন্ধান করুন।

৩। একবার ভিডিও প্লে করা শুরু হলে ডেস্কটপ মোডে স্যুইচ করুন এবং ভিডিওটি প্লে হওয়া না পর্যন্ত অপেক্ষা করুন।

৪। পরবর্তীতে ব্রাউজারকে মিনিমাইজ করলে ভিডিওটি আবার চলে যাবে। আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তবে বিজ্ঞপ্তি প্যানেলটি নিচে সোয়াইপ করুন এবং প্লেব্যাক বিজ্ঞপ্তি থেকে ‘প্লে’ বাটনটি আলতো চাপুন।

আইওএস এবং আইপ্যাডওএসে যারা আছেন তারা কন্ট্রোল প্যানেলটি ওপেন করুন এবং মিউজিক উইজেটের প্লে বাটনটিতে আলতো চাপুন। ব্যাকগ্রাউন্ডে ভিডিও প্লেব্যাক পুনরায় শুরু হবে।

ঘুমানোর সময় মাথার কাছে মোবাইল রাখা কতটা ঝুঁকিপূর্ণ?
জরুরি এসএমএস, ফেসবুক বা ম্যাসেঞ্জার মেসেজ, ফোন কল আসার যতই সম্ভাবনা থাকুক না কেন দিনে, রাতে যখনই ঘুমোতে যাবেন, মোবাইলটা হয় বিছানা থেকে বেশ কিছুটা দূরে রাখবেন বা সেটা বন্ধ করে রাখবেন।

চালু মোবাইলের ওয়াইফাই বিকিরণ ভয়ঙ্কর ক্ষতি করে দেবে আমাদের।

উত্তর জাটল্যান্ডের নবম শ্রেণির একদল ছাত্রছাত্রী বিভিন্ন রকমের শাকের বীজ নিয়ে পরীক্ষানিরীক্ষা করে দেখেছে, চালু মোবাইলের ওয়াইফাই বিকিরণ প্রাণের পক্ষে চরম ক্ষতিকারক। তা মৃত্যুও ডেকে আনতে পারে। পরীক্ষার ফলাফলে যথেষ্টই উৎসাহিত ইংল্যান্ড, হল্যান্ড ও সুইডেনের গবেষকরা।

এ ব্যাপারে আরও গবেষণা চালাতে চেয়েছেন স্টকহলমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের বিশিষ্ট গবেষক ওলে জোহানসন। তিনি বেলজিয়ান অধ্যাপক মারি-ক্লেয়ার কামার্তকে সঙ্গে নিয়ে পরীক্ষাটা আবার করতে চেয়েছেন।

পরীক্ষাটা যারা চালিয়েছে সেই ছাত্রছাত্রীদের অন্যতম লি নিয়েলসন জানিয়েছেন, ৪০০ রকমের শাকের বীজের ওপর তাঁরা পরীক্ষাটা চালিয়েছেন। দু’টি আলাদা ঘরে একই তাপমাত্রায় ৬টি ট্রেতে ওই শাকের বীজগুলিকে রাখা হয়েছিল। ১২ দিন ধরে ওই দু’টি ঘরে রাখা শাকের বীজগুলিকে সম পরিমাণ জল আর সূর্যালোক দেওয়া হয়েছিল তাদের বেড়ে ওঠার জন্য। তাদের মধ্যে শাকের বীজ রাখা রয়েছে এমন ৬টি ট্রে’কে রাখা হয়েছিল দু’টি ওয়াইফাই রাউটারের কাছাকাছি।

সাধারণ মোবাইল ফোন থেকে যতটা বিকিরণ আসে, ওই ওয়াইফাই রাউটারগুলি থেকে বিকিরণ আসে ততটাই। ১২ দিন পর দেখা গেল, ওয়াইফাই রাউটারের কাছে রাখা শাকের বীজগুলি মোটেই বাড়েনি। তাদের বেশির ভাগই হয় শুকিয়ে গিয়েছে বা মরে গিয়েছে। আর যে শাকের বীজ ভরা ট্রে’গুলির ধারে কাছে কোনও ওয়াইফাই রাউটার ছিল না, সেগুলি খুব সুন্দর ভাবে বেড়ে উঠেছে জল আর সূর্যালোক পেয়ে।

নবম শ্রেণির যে ছাত্রছাত্রীরা পরীক্ষাটা চালিয়েছে, তাদের আর এক জন ম্যাথিল্ডে নিয়েলসন বলেছেন, ‘‘এটাই প্রমাণ করেছে, ওয়াইফাই বা মোবাইলের বিকিরণ প্রাণের পক্ষে কতটা বিপজ্জনক। তাই আমাদের পরামর্শ, ঘুমোতে যাওয়ার সময় হয় মোবাইল ফোনটা দূরে রাখুন বা বিছানায় রাখতে হলে সেটাকে বন্ধ করে রাখুন। না হলে তা মস্তিষ্ক বা শরীরের পক্ষে খুব বিপজ্জনক হতে পারে।’’

‘গো লাইভ টুগেদার’ ফিচার আনছে ইউটিউব । WB
সম্প্রতি ইউটিউব তাদের নতুন ফিচার ‘গো লাইভ টুগেদার’ চালুর ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে একাধিক ক্রিয়েটর একসঙ্গে তাদের চ্যানেল থেকে লাইভে আসতে পারবেন। তবে এই সুবিধাটি প্রাথমিকভাবে মোবাইল ডিভাইসে ব্যবহার করা যাবে।

ইউটিউব বলছে, এই সুবিধার মাধ্যমে একজন কনটেন্ট ক্রিয়েটর তার চ্যানেল থেকে অতিথি ক্রিয়েটরকে সঙ্গে নিয়ে লাইভে আসতে পারবেন। অর্থাৎ দুইজনই তাদের নিজস্ব অ্যাকাউন্ট ব্যবহার করে সহ-স্ট্রিমিংয়ে যেতে পারবেন।

সাধারণত লাইভ স্ট্রিমে সিঙ্গেল ক্রিয়েটররা লাইভে আসতে পারবেন। তবে কিছুদিনের মধ্যে একাধিক ক্রিয়েটর একই সঙ্গে লাইভে আসতে পারবেন।

এ ফিচারের অধীনে ক্রিয়েটররা টাইটেল, ডেসক্রিপশন, মনিটাইজেশন অপশন, থাম্বেল নির্বাচন করার সুবিধা পাবেন। ভিজিটরদের অবশ্যই ইনভাইট অ্যা কো স্ট্রিমার অপশনের মাধ্যমে আমন্ত্রণ জানাতে হবে।

কল এলেও যে কারণে নাম দেখায় না । WB
ইনকামিং কলের ক্ষেত্রে ফোনে রিং হলেও যিনি কল করছেন তার নাম দেখা যায় না, এমন সমস্যা নতুন নয়। এ সমস্যার সমাধানও রয়েছে।

র‌্যামে সমস্যা : ফোনের র‌্যামের তুলনায় টাস্কের পরিমাণ বেড়ে গেলে এ ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। সেক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট সময় অন্তর ফোনের সুইচ অফ করতে হবে। ফলে র‌্যাম আবারও নতুনভাবে কাজ করবে। আর এ প্রক্রিয়ার ফলে এ সমস্যা তৈরি হবে না।

স্টোরেজ : দীর্ঘদিন ফোন ব্যবহারের ফলে স্টোরেজ ধীরে ধীরে কমতে থাকে। ফলে মাঝে মাঝেই স্ক্রিনে নাম দেখা যায় না। তাই ফোনে রাখা অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে হবে। অতি গুরুত্বপূর্ণ কোনো ফাইল থাকলে তা কোনো ক্লাউড স্টোরেজ ব্যবহার করে স্টোর করতে পারেন।

অপ্রয়োজনীয় অ্যাপ : ফোনে বহু অপ্রয়োজনীয় অ্যাপ থাকে। যা ফোনের র‌্যাম, প্রসেসিং ইউনিট এবং স্টোরেজ নষ্ট করে দেয়। এ সমস্যার কারণেও ফোনে নাম নাও দেখা যেতে পারে। ফলে সেক্ষেত্রে ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করা দরকার।

এ নিয়মগুলো মেনে চললে আপনার ফোনের সমস্যার সমাধান হতে পারে। কিন্তু কোনো কারণে সমাধান না হলে আপনার ফোন বদলে ফেলা ছাড়া কোনো উপায় নেই। ফোন ফরম্যাট করলেও এ সমস্যার সমাধান হতে পারে।  কিন্তু তা সাময়িক।

ইন্টারনেট ছাড়াই চলবে জিমেইল । WB
বিশ্বজুড়ে জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত ইমেইল সার্ভিস জিমেইল এখন থেকে ইন্টারনেট সংযোগ ছাড়াই ব্যবহার করা যাবে। মেইল পড়া, উত্তর দেওয়া এবং সার্চ করে পুরনো মেসেজ খুঁজে বের করার জন্য আর বেগ পোহাতে হবে না ব্যবহারকারীদের।

দুর্বল ইন্টারনেট সেবার আওতায় আছেন এমন ব্যবহারকারীদের জন্য এ সেবা এনেছে গুগল। ইন্টারনেট ছাড়াই mail.google.com ঠিকানায় গিয়ে ব্যবহারকারীরা মেইল পড়তে ও উত্তর দিতে পারবেন। এই লিংক ক্রোম ব্রাউজারে বুকমার্ক করে রাখতে হবে।

এই সুবিধা পেতে হলে ডিভাইসে প্রথমেই ক্রোম ব্রাউজার ডাউনলোড করতে হবে। কেবলমাত্র ক্রোম ব্রাউজারেই অফলাইনে জিমেইল ব্যবহার করা যাবে, ইনকগনিটো মোডে এই পরিষেবা পাওয়া যাবে না। জিমেইলের অফলাইন সেটিংস থেকে অফলাইন মেইল অপশন চালু করে কতদিনের মেসেজ সিংক করতে চান তা বাছাই করে নিতে হবে।

ব্রাউজারে অ্যাড্রেস বুকমার্ক করার জন্য লিংকে প্রবেশ করে বারের ডানদিকের স্টারে ক্লিক করতে হবে। তারপর থেকেই অফলাইনে সরাসরি এ লিংকের মাধ্যমে জিমেইল ব্যবহার করা যাবে। অফলাইনে মেইল পাঠালে সেই মেইল নতুন ‘আউটবক্স’ ফোল্ডারে চলে যাবে।

তবে, এই অফলাইন অপশন আনইনস্টলও করা যাবে। এজন্য অফলাইন ডাটা মুছে ফেলতে হবে। ক্রোম ব্রাউজারে গিয়ে ওপরের ডানদিকে ক্লিক মোর অপশন থেকে সেটিংস এ গিয়ে এডভান্সড অপশনে ক্লিক করতে হবে। সেখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি’র নিচে কন্টেন্ট সেটিংস ও কুকিজে গিয়ে সি অল কুকিজ থেকে সাইট ডেটা অপশনে যাওয়ার পর রিমুভ অল ক্লিক করতে হবে। তারপর, জিমেইল অফলাইন সেটিংসে গিয়ে এনাবল অফলাইন মেইল অপশন আনচেক করতে হবে।