রোহিঙ্গা – Bengali Online News Portal in Bangladesh

হেফাজতের হামলায় ইসরাইল-ভারত বিরোধী সমাবেশ পণ্ড!
হেফাজতে ইসলামের হামলায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত ইসরাইল-ভারত বিরোধী সমাবেশ পণ্ড হয়ে গেছে বলে অভিযোগ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।

দলটির দাবি, হেফাজত কর্মীরা ইসরাইল-ভারত বিরোধী সমাবেশের বিসমিল্লাহ ও আল্লাহু আকবার লিখিত ব্যানার ছিনিয়ে নিয়ে তাতে জুতা পেটা করে, হ্যান্ড মাইক কেড়ে নেয়, নেতাকর্মীদের গায়ে হাত তোলে ও দুই জনের মোবাইল নিয়ে যায় ।

এ ঘটনায় পল্টন থানায় হেফাজতে ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গুলবুদ্দিন গালীব ইহসান।

শুক্রবার দলের সহকারী সদস্য সচিব আব্দুস সালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হামলার বিবরণ ও ভিডিও চিত্র তুলে ধরেছে জাতীয় বিপ্লবী পরিষদ।

এতে বলা হয়, জাতীয় বিপ্লবী পরিষদ গত ৭ ফেব্রুয়ারি থেকে প্রতি শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে ফিলিস্তিন-কাশ্মীর-আরাকানের মুসলমানদের নির্যাতনের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে। যার ধারাবাহিকতায় আজও জুমার নামাজ পড়ে দলের নেতাকর্মী ও মুসল্লিরা উত্তর গেটে সমাবেশ শুরু করে। কিন্তু দুঃখজনক ঘটনা হলো, কিছুক্ষণ পর আমাদের সবার প্রিয় সংগঠন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা পাশ থেকে এসে আমাদের সমাবেশে বাধা দেয়। শুরুতে হেফাজতের ঢাকা মহানগরের এক নেতা এসে খুবই উগ্রভাবে আমাদের বায়তুল মোকাররমের বাইরে চলে যেতে বলতে থাকে। এক পর্যায়ে তার নেতৃত্বে আমাদের হ্যান্ড মাইক কেড়ে নেয় এবং নেতাকর্মীদের গায়ে হাত তোলে। এক পর্যায়ে বিসমিল্লাহির রহমানীর রহীম, আল্লাহু আকবার ও ফিলিস্তিন-কাশ্মীর ও আরাকানের স্বাধীনতার দাবি সম্বলিত ব্যানারে ছিনিয়ে নিয়ে তাতে জুতাপেটা করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হামলার সময় জাতীয় বিপ্লবী পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোঃ তোফায়েল আহমদ ও বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব মোঃ আশরাফুল ইসলামের মোবাইল ফোন নিয়ে গেছে।

পরে সমাবেশে হামলা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত হেফাজতে ইসলামের নেতাকর্মীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে পল্টন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব গুলবুদ্দিন গালীব ইহসান।

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের পরিবেশ নেই: জাতিসংঘ
মিয়ানমারের বর্তমান পরিস্থিতি রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের অনুকূলে নেই বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া, মর্যাদার সাথে নিরাপদে ফেরার মত পরিবেশও তৈরি হয়নি দেশটিতে- এমন অভিমত পোষণ করল জাতিসংঘ।

২২ জানুয়ারি স্থানীয় সময় দুপুরে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংকালে বাংলাদেশ প্রতিদিনের সংবাদদাতা জানতে চেয়েছিলেন, আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যুতে উদ্বিগ্ন গোটাবিশ্ব। মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থী নিয়ে হিমসিম খাচ্ছে বাংলাদেশ।

১২ লাখের অধিক রোহিঙ্গা প্রায় ৭ বছর যাবত বাংলাদেশের কক্সবাজার শরণার্থী হিসেবে বসবাস করছে। নিজ ব্সতভিটায় ফিরতে না পারার হতাশা ও ক্ষোভে শরণার্থী শিবিরের অনেকে ক্রমান্বয়ে হিংস্র হয়ে উঠছে। এ অবস্থা দীর্ঘতর হলে তা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি শরণার্থীদের জন্য বরাদ্দের পরিমাণও কমানো হয়েছে। এমন একটি চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘ মহাসচিবের কোনও পরিকল্পনা আছে কি?

জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, মর্যাদা সমুন্নত থাকে এবং নিরাপত্তা নিশ্চিত রয়েছে-এমন পরিবেশ বিরাজ করলেই কেবলমাত্র রোহিঙ্গা শরণার্থীরা স্বেচ্ছায় নিজ বসতভিটায় ফিরতে পারবে। এর আগে কোনও শরণার্থীকেই মিয়ানমারে ফিরে যাবার কথা বলা সঙ্গত হবে না।

তাদের ইচ্ছার বিরুদ্ধে প্রত্যাবাসন প্রক্রিয়া অবলম্বন করাও সমীচিন নয়। আর এটা তো পরিষ্কার যে, মিয়ানমারে বর্তমানে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ নেই। রোহিঙ্গা শরণার্থীদের যারা আশ্রয় দিয়েছে, উদারতা প্রদর্শন করেছে শরণার্থীদের আতিথেয়তায়, সেই কক্সবাজার এলাকার মানুষের সাথে আমাদের সকলের অর্থাৎ মানিবিকতাসম্পন্ন বিশ্বের সংহতি প্রকাশ করা জরুরি হয়ে পড়েছে।

উল্লেখ্য, জাতিসংঘ মহাসচিব কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করেছেন। সে এলাকার মানুষের মহানুভবতা প্রত্যক্ষ করেছেন। ডুজারিক উল্লেখ করেন, শরণার্থীদের জন্য তহবিলের মাত্রা বাড়ানো দরকার। এটা খুবই জরুরি।