কুয়েত – Bengali Online News Portal in Bangladesh

কুয়েতে পার্লামেন্ট ভেঙে দেওয়া হলো, সংবিধানের কিছু অনুচ্ছেদ স্থগিত
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে আবারও অস্থিরতা। এরই মধ্যে দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। শুক্রবার এক টেলিভিশন বক্তৃতায় এই ঘোষণা দিয়েছেন দেশটির আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ। একইসঙ্গে সংবিধানের কিছু অনুচ্ছেদও স্থগিত করেছেন তিনি। খবর রয়টার্সের।

পার্লামেন্ট স্থগিতের পাশাপাশি কিছু সাংবিধানিক অনুচ্ছেদকে চার বছরের বেশি সময়ের জন্য স্থগিত ঘোষণা করেছেন তিনি। এই সময়ের মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ার বিভিন্ন দিক গবেষণা করা হবে বলে জানিয়েছেন তিনি। এ সময় ন্যাশনাল অ্যাসেম্বলির ক্ষমতা আমির এবং দেশটির মন্ত্রিসভা গ্রহণ করবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টিভি।

আমির শেখ মেশাল আল-আহমদ আল-সাবাহ বলেছেন, ‘কুয়েত সম্প্রতি বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে, যার ফলে দেশ বাঁচাতে এবং দেশের সর্বোচ্চ স্বার্থ সুরক্ষিত করার জন্য কঠিন সিদ্ধান্ত নিতে দ্বিধা বা বিলম্বের কোনো অবকাশ নেই।’

কুয়েতের আইনসভা অন্যান্য উপসাগরীয় রাজতন্ত্রের দেশগুলোর আইনসভা বা অনুরূপ সংস্থাগুলোর তুলনায় বেশি প্রভাব বিস্তার করে থাকে। কয়েক দশক ধরে রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশটিতে এর আগে মন্ত্রিসভায় রদবদল এবং পার্লামেন্টও ভেঙে দেওয়ার ঘটনা ঘটেছে।

মহানবীকে নিয়ে কটূক্তি, আরব বিশ্বে ক্ষোভ। WB
মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতার অবমাননাকর মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে আরব বিশ্ব। কাতার, কুয়েত ও ইরান আজ ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে।

সোশ্যাল মিডিয়ায় ভারতীয় পণ্য নিষিদ্ধ করার আহ্বান জানানো হচ্ছে। বিজেপির মুখপাত্র নুপুর শর্মার মন্তব্যকে অপমানজনক বলে বর্ণনা করেছে সৌদি আরব।

অবমাননাকর মন্তব্য না করে ‘বিশ্বাস ও ধর্মের প্রতি শ্রদ্ধা’ রাখতে বলা হয়েছে। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানিয়েছে।

বিজেপির মুখপাত্র নুপুর শর্মাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালকে বহিষ্কার করেছে বিজেপি।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের নিন্দা জানিয়েছে।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে একটি প্রতিবাদলিপি দিয়েছে। এনডিটিভি জানিয়েছে, মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা ও সরকারিভাবে এর নিন্দা জানানোর আহ্বান জানিয়েছে কাতার।

আলজাজিরা জানিয়েছে, বিজেপির জাতীয় মুখপাত্র নুপুর শর্মা গত সপ্তাহে টেলিভিশনে এক বিতর্কে হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর স্ত্রী হযরত আয়েশা (রা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ রয়েছে।

মহানবীকে নিয়ে জিন্দাল একটি টুইট করলে ব্যাপক ক্ষুব্ধ প্রতিক্রিয়া আসতে থাকে। একপর্যায়ে টুইটটি মুছে ফেলেন জিন্দাল। নিজের আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন নুপুর শর্মা।