মোসাদ – Bengali Online News Portal in Bangladesh

ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া মধ্যপ্রাচ্য ‘ধ্বংস’ হবে: জর্ডান বাদশাহ আবদুল্লাহ
চলমান শান্তি প্রক্রিয়া ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের লক্ষ্যে না হলে মধ্যপ্রাচ্য ধ্বংস হয়ে যাবে বলে সতর্ক করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ। তিনি বলেন, ‘যদি আমরা এই সমস্যার সমাধান না করি, যদি আমরা ইসরাইল ও ফিলিস্তিনের নাগরিকদের জন্য একটি ভবিষ্যৎ এবং আরব ও মুসলিম বিশ্ব এবং ইসরাইলের মধ্যে একটি সম্পর্ক খুঁজে না পাই, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার অনেক ব্যর্থ প্রচেষ্টা অতীতেও দেখা গেছে।’

মিসরের শার্ম আল-শেখে, এই অঞ্চলের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ২০ দফা শান্তি পরিকল্পনার ওপর একটি শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে, বিবিসি প্যানোরামার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। এমন একটি দিনে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে যেদিন হামাস গাজায় আটক শেষ জীবিত ইসরাইলি জিম্মিদের ইসরাইলের হাতে আটক ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ে মুক্তি দিয়েছে।

বাদশাহ আবদুল্লাহর মতে, একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান খোঁজার মাধ্যমে ইসরাইলের পাশাপাশি পশ্চিম তীর এবং গাজায় একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনই এই পরিস্থিতির একমাত্র সমাধান।

তিনি বলেন, ‘আমি আশা করি একটি রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা পরিস্থিতি ঠিক করতে পারব, কারণ যদি আমরা এর সমাধান না করি, তাহলে আমাদেরকে আবারও এই সমস্যার মুখোমুখি হতে হবে।

বর্তমান ইসরাইলি সরকার বারবার দ্বি-রাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করেছে। গত মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে, এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তবে, একই জাতিসংঘের অধিবেশনে প্রেসিডেন্ট ট্রাম্প তার শান্তি পরিকল্পনার রূপরেখা তৈরির জন্য বাদশাহ আবদুল্লাহ এবং অন্যান্য আঞ্চলিক নেতাদের একটি বৈঠকে ডেকেছিলেন।

বাদশাহ আবদুল্লাহ বলেন, আমাদের সবাইকে যে বার্তাটি দিয়েছিলেন তা হলো— ‘এটা বন্ধ করতে হবে, এটা এখনই বন্ধ করতে হবে’ এবং আমরা বলেছিলাম, আপনি জানেন (ট্রাম্প), যদি কেউ এটা করতে পারে তাহলে তিনি আপনি।

ইরানের সঙ্গে ইসরাইলের যুদ্ধ এবং কাতারে হামাস নেতাদের ওপর ইসরাইলি হামলাসহ গত দুই বছরের সহিংসতার কথা উল্লেখ করে আবদুল্লাহ বলেন, ‘আমরা আঞ্চলিক, অথবা উত্তর-দক্ষিণে বিভাজিত হয়ে সংঘাতে জড়ানো, যা সমগ্র বিশ্বকেই প্রভাবিত করতো, যার কতটা কাছাকাছি পৌঁছে গেছি?’

নেতানিয়াহুর কথা বলতে গিয়ে জর্ডানের এই নেতা বলেন, তিনি ‘তার কথায় বিশ্বাস করেন না’। তবে তিনি বিশ্বাস করেন যে এমন কিছু ইসরাইলি আছেন যাদের সঙ্গে আরব নেতারা শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারেন।

হামাস এবং যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলীর অধীনে গাজার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তরের বিষয়ে নিজেদের গ্রহণযোগ্যতার বিষয়ে বাদশাহ বলেন, ‘কাতার এবং মিশরের মতো দেশগুলো তাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছে, যারা মনে করে, যে এই চুক্তি সবাই মেনে চলবে। তারা খুবই আশাবাদী।

কিন্তু রাজা সতর্ক করে বলেন, ট্রাম্পের মধ্যস্থতায় করা চুক্তির ‘বিষয়বস্তুর ভেতরেই শয়তান রয়েছে’ এবং গাজায় একবার যুদ্ধবিরতি কার্যকর হলে মার্কিন প্রেসিডেন্টের এই প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের আলোচনায়, তিনি জানেন যে এটি কেবল গাজা নয়, এটি কেবল একটি নির্দিষ্ট রাজনৈতিক বিষয় নয়। তিনি পুরো অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার দিকে তাকিয়ে আছেন। ফিলিস্তিনিদের ভবিষ্যৎ না থাকলে যা ঘটবে না,’ বলেও মনে করেন আব্দুল্লাহ।

জর্ডানের অনেকের বিরোধিতা সত্ত্বেও ১৯৯৪ সাল থেকে ইসরাইলের সঙ্গে একটি শান্তি চুক্তি রয়েছে। দেশটির জনসংখ্যার ৫০ শতাংশেরও বেশি ফিলিস্তিনি বংশোদ্ভূত। এছাড়া কিছু নিরাপত্তা ইস্যুতেও দেশ দুটি সহযোগিতা করে।

বর্তমান রাজার প্রয়াত পিতা বাদশাহ হুসেন এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন এই শান্তি চুক্তিতে সম্মত হন। পরের বছর এক ইহুদি চরমপন্থি রবিনকে হত্যা করে।

নিজের জীবদ্দশায় ফিলিস্তিনি রাষ্ট্রসহ একটি চূড়ান্ত শান্তি চুক্তি দেখতে পাবেন, এটি বিশ্বাস করেন কিনা? বিবিসির এমন প্রশ্নের জবাব দেন আব্দুল্লাহ।

তিনি বলেন, আমাকে করতেই হবে, কারণ বিকল্পের অর্থ সম্ভবত এই অঞ্চলের শেষ হবে। আমার মনে আছে, আমার বাবা তার জীবনের শেষের দিকে বলতেন, ‘আমি আমার সন্তানদের এবং তাদের সন্তানদের জন্য শান্তি চাই।’ আমার দুই নাতি-নাতনি আছে; তারা সেই শান্তির যোগ্য। তাদের জন্য কতই না খারাপ হবে যদি তারা বড় হয়ে একই কথা বলে যা আমার বাবা বহু বছর আগে বলেছিলেন?

‘এবং আমি মনে করি এটাই আমাকে এবং এই অঞ্চলে আমাদের অনেককে উৎসাহিত করে যে, শান্তিই একমাত্র বিকল্প। কারণ যদি তা না ঘটে, তাহলে পশ্চিমারা, বিশেষ করে আমেরিকা, কতবার এতে জড়িয়ে পড়ে? ৮০ বছর হয়ে গেছে। এবং আমার মনে হয় আমাদের সকলের এখন বলার সময় এসেছে যে যথেষ্ট হয়েছে।’

হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, ২০২৩ সালের সাতই অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সেনাবাহিনীর হাতে ৬৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

যুদ্ধ বন্ধ ও শান্তি স্থাপনের এই প্রক্রিয়াকে একটি প্রকৃত সম্ভাবনার মুহূর্ত বলেই মনে করেন বাদশাহ আবদুল্লাহ। যদিও, এক্ষেত্রে ইতিহাস আশার খুব বেশি কারণ দেয় না।

আরো ৮১ ফিলিস্তিনিকে হত্যা করল সেটেলার ইসরায়েল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব থামছেই না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার (২৮ ‍জুন) এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরো ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ৪৪২ জন। খবর আনাদোলু এজেন্সির।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ৪১২ জনে। পাশাপাশি এ পর্যন্ত আহত হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৫৪ জন ফিলিস্তিনি।

মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, নিহত ও আহতের প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। কারণ ভবনের ধ্বংস্তূপের তলায় অনেকে চাপা পড়ে আছেন। প্রয়োজনীয় সরঞ্জাম ও জনবলের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলার পর গাজা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ শুরু করে ইসরায়েল।

দীর্ঘ ১৫ মাস ইসরায়েলি সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে চলতি বছরের ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। তবে এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত ১৮ মার্চ থেকে গাজায় ফের তীব্র হামলা শুরু করে ইসরায়েল।

গাজায় নতুন করে ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর এখন পর্যন্ত ৬ হাজার ৮৯ জন ফিলিস্তিনি নিহত এবং ২১ হাজার ১৩ জন আহত হয়েছেন।

জাতিসংঘ বলছে, ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানের ফলে ফিলিস্তিনের গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং এটি প্রায় বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

জাতিসংঘের মতে, দীর্ঘ এ সময় ধরে চলা সংঘাতের কারণে মানবিক সংকটে দিন পার করছেন ফিলিস্তিনিরা। খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় মানবিক সহায়তার অভাবে উপত্যকাটির ২৩ লাখেরও বেশি বাসিন্দা চরম ক্ষুধা ও ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন।

সামনে ইসরাইলকে আরেকটি বড় যুদ্ধের মুখোমুখি হতে হবে
ইরান ও ইসরাইলের মধ্যে ১২ দিনের যুদ্ধের পর মধ্যপ্রাচ্য নতুন এক বাস্তবতার মুখোমুখি হচ্ছে। ইরানের ওপর হামলাকে পারমাণবিক কর্মসূচির ওপর হামলা হিসেবে দেখানো হলেও এর মূল লক্ষ্য ছিল আরব বিশ্বে ইসরায়েলকে অপরাজেয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা।

১৯৭৩ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর থেকে এক ধরনের মিথ তৈরি হয়েছে, ইসরাইল হচ্ছে মধ্যপ্রাচ্যে এক অপ্রতিদ্বন্দ্বী দেশ। যে দেশকে কেউ স্পর্শ করতে পারবে না। ইসরাইলের এই মিথ এখন ভেঙে পড়েছে।

এর সূচনা হয়েছিল ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলে হামাসের অভিযানের মধ্য দিয়ে। এই হামলায় ইসরাইল নজিরবিহীন গোয়েন্দা ব্যর্থতার পরিচয় দিয়েছিল। গাজা সীমান্ত এলাকায় একাধিক সেনাক্যাম্প দখল করে হামাস দেড় শতাধিক ইসরাইলিকে বন্দি করেছিল। নিহত হয়েছিল ১ হাজার ৪০০ ইসরাইলি। যার মধ্যে ২৮৬ জন ছিল সেনাসদস্য।

এই যুদ্ধ যে ইসরাইলের জন্য কতটা বিপর্যয়কর ছিল, ইতোমধ্যে দেশটির বিশ্লেষকরা তা বলতে শুরু করেছেন, টাইমস অব ইসরাইলে ইসরাইলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগডোর লিবারম্যান বলেছেন, ‘ইসরাইলের সামরিক ও গোয়েন্দা সাফল্য সত্ত্বেও এই যুদ্ধের শেষটা ছিল তিক্ত। নিঃশর্ত আত্মসমর্পণের পরিবর্তে আমরা এমন একটি সরকারের সঙ্গে আলোচনায় প্রবেশ করছি, যারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ক্ষেপণাস্ত্র তৈরি বা সন্ত্রাসে অর্থায়ন বন্ধ করবে না।

তিনি বলেন, শুরু থেকেই আমি সতর্ক করেছিলাম, আহত সিংহের চেয়ে বিপজ্জনক আর কিছু নেই। স্পষ্ট চুক্তি ছাড়া যুদ্ধবিরতি শুধু দু-তিন বছরের মধ্যে আরেকটি যুদ্ধ ডেকে আনবেÑআরো খারাপ পরিস্থিতি তৈরি হবে।’

লিবারম্যানের সুরে বলতে হয়, সামনে ইসরাইলকে আরেকটি বড় যুদ্ধের মুখোমুখি হতে হবে। তখন হয়তো শুধু ইরান নয়, আরো কোনো দেশের হাতে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ভেদ করার মতো শক্তিশালী মিসাইল ও পরমাণু অস্ত্র থাকবে

বিস্তারীত পড়তে ক্লিক করুন

গাজায় বোমা বিস্ফোরণে নিহত ৭ ইসরাইলি সেনা
অবরুদ্ধ গাজায় সংঘর্ষে সাত ইসরাইলি সেনা নিহত হয়েছে। এদের মধ্যে ছয় সেনার নাম ও পরিচায় প্রকাশ করেছে ইসরাইলের সেনাবাহিনী। বুধবার আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, সপ্তম সেনার নাম গোপন রাখা হয়েছে। নিহত সেনার পরিবারকে তার মৃত্যুর খবর জানানোর পর নাম প্রকাশ করা হবে।

ইসরাইলের সেনাবাহিনী জানায়, মঙ্গলবার গাজায় সাতজন নিহত হন। তাদের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে।

যাদের শনাক্ত করা হয়েছে তারা সবাই ইসরাইলের ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য।

মঙ্গলবার রাতে গাজায় আরেকটি হামলায় একই ইউনিটের আরো এক সেনা গুরুতর আহত হন। তাকে চিকিৎসার জন্য গাজা থেকে ইসরাইলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

টাইমস অব ইসরাইল জানায়, আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, খান ইউনিসে ইসরাইলি সেনাদের গাড়িতে বোমা রেখে দিয়েছিলেন এক ফিলিস্তিনি।

বোমাটি বিস্ফোরিত হলে গাড়িটিতে আগুন ধরে যায়। আগুনে ভেতরে থাকা সেনারা মারা যায়।

এদিকে, দক্ষিণ গাজায় একটি পৃথক ঘটনায়, ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন সেনা যুদ্ধে গুরুতর আহত হয়েছে।

ইসরাইল ও ইরান যুদ্ধ : ইরানে হামলার নিন্দা জানাল ব্রিকস
ব্রাজিল, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়াসহ উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক ইসরায়েলি ও মার্কিন হামলার বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করে এই হামলাকে ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন’ এবং ‘জাতিসংঘ সনদের লঙ্ঘন’ বলে বর্ণনা করেছে।

বুধবার (২৫  জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ব্রিকস একটি বিবৃতি জারি করেছে।বিবৃতিতে বলা হয়, ব্রিকস গ্রুপ ইরানের ‘শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনা’য় হামলার সমালোচনা করেছে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আইএইএ’র আন্তর্জাতিক আইন এবং নিয়ম লঙ্ঘন করে এই হামলা পরিচালিত হয়েছে বলে জানিয়েছে ব্রিকস।

বিস্তারীত পড়তে ক্লিক করুন

যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইরান

ইসরাইলে রাতভর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে যে রাতের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইল তাদের সঙ্গে যুদ্ধবিরতি শুরু করেছে।

এরআগে, সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ইসরাইল ও ইরান একটি ‘সম্পূর্ণ ও সর্বাত্মক’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ তথ্য জানান বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

তিনি আরও জানান, প্রথম ১২ ঘণ্টা ইরান যুদ্ধবিরতি পালন করবে এবং পরবর্তী ১২ ঘণ্টা তা অনুসরণ করবে ইসরাইল।

বিস্তারীত পড়তে ক্লিক করুন

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানিয়েছেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। এসব স্থাপনার মধ্যে রয়েছে ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান।

ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা- ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।”

ট্রাম্প একটি ওপেন-সোর্স ইন্টেলিজেন্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে যে, শক্তিশালীভাবে সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনা নাই হয়ে গেছে।

এদিকে এসব পারমাণবিক স্থাপনায় কোনো তেজস্ক্রিয় পদার্থ নেই বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ।

দেশটির সরকারি সম্প্রচার সংস্থার একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আইআরএনএ জানিয়েছে, “এই তিনটি পারমাণবিক স্থাপনায় এমন কোনো পদার্থ নেই যা তেজস্ক্রিয়তা সৃষ্টি করে।”

এই মন্তব্যটি ইঙ্গিত দেয় যে ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগে স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলে থাকতে পারে।

বিস্তারীত পড়তে ক্লিক করুন

ইরানে হামলার বিষয়ে যে সিদ্ধান্ত নিলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য সামরিক হামলার পরিকল্পনায় নীতিগত অনুমোদন দিয়েছেন। তবে এখন পর্যন্ত চূড়ান্ত নির্দেশ দেননি তিনি।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এই তথ্য নিশ্চিত করেছে।

বিস্তারীত পড়তে ক্লিক করুন

ইরানে গ্রেপ্তার ইসরায়েলের ২২ গুপ্তচর

ইরান

ইরানি কর্মকর্তারা বলছেন, ইসরায়েলের সঙ্গে সংযোগের অভিযোগে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ইসরায়েলের গুপ্তচর হিসেবে ইরানে কাজ করতেন।

ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, কোম প্রদেশের গোয়েন্দা পুলিশের প্রধান জানিয়েছেন, ১৩ জুন ইরানে ইসরায়েল হামলা শুরু করার পর থেকে এখন পর্যন্ত ২২ জনকে জায়নিস্ট শাসনব্যবস্থার গোয়েন্দা সংস্থার সঙ্গে সংযোগ থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।

ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী-আইআরজিসির নিয়ন্ত্রণে থাকা সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, গ্রেপ্তার করা ব্যক্তিদের বিরুদ্ধে ‘সাধারণ জনগণের মধ্যে ভীতি ও বিভ্রান্তি সৃষ্টি এবং ‘অপরাধী শাসনব্যবস্থাকে (ইসরায়েল) সমর্থন’ করার মতো অভিযোগ রয়েছে।

তবে প্রতিবেদনটিতে অভিযুক্তদের পরিচয় বা তাদের মাধ্যমে সংঘটিত অপরাধ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিস্তারীত পড়তে ক্লিক করুন

ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণ তেহরানের দখলে: ইরান
ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ বর্তমানে তেহরানের হাতে বলে দাবি করেছেন ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখার কর্মকর্তা কর্নেল ইমান তাজিক।

দ্বিতীয় দফা হামলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় কর্নেল তাজিক বলেছেন, মঙ্গলবার (১৭ জুন) রাতের ক্ষেপণাস্ত্র হামলা এটা প্রমাণ করে যে আমরা দখলদার বাহিনীর আকাশসীমা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছি এবং সেখানকার বাসিন্দারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সামনে সম্পূর্ণ অরক্ষিত।

এদিকে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের বিরুদ্ধে তাদের সাম্প্রতিক আক্রমণের বিষয়ে একটি বিবৃতি জারি করেছে। খবর আল জাজিরার খবর।

এতে বলা হয়েছ, তাদের শক্তিশালী ফাতাহ ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঢাল ভেঙে প্রতিদ্বন্দ্বী দেশটিকে “ইরানের কর্তৃত্বের বার্তা পাঠিয়েছে”।

ইসরায়েলি মিডিয়া অনুযায়ী, সর্বশেষ হামলা তেল আবিবের ওপর বিস্ফোরণ ঘটায় এবং একটি পার্কিং লটে আগুন ধরে যায়। কৌশলগত স্থানে প্রভাব সম্পর্কে তথ্য সেন্সর করার কারণে ইসরায়েলের অন্য কোনো স্থানে আঘাত করেছে কিনা তা স্পষ্ট নয়।

এর আগে যদিও ইরানের আকাশসীমার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই দাবি করে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানানোর পরে সামনে এলো আইআরজিসির বিবৃতিটি।

একযোগে এবার ইসরায়েলে হামলা চালাল ইরান ও ইয়েমেন
এবার ইসরায়েলকে লক্ষ্য করে যৌথভাবে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান ও ইয়েমেন। ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, রোববার (১৫ জুন) রাতের প্রথম দিকে ইরান ও ইয়েমেন সমন্বিতভাবে এই হামলা চালায়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, দখলকার ইসরায়েলের অঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এদিকে, ইরানের ইসলামী বিপ্লব গার্ড কর্পস (আইআরজিসি) ইসরায়েলের হাইফা, নেগেভ মরুভূমিতে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও কিরিয়াত গাতে অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন প্রায় ৫০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।

হামলায় সামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলোতে বড় ধরনের ক্ষতি হয় এবং হাইফার অনেক এলাকায় অগ্নিকাণ্ড ও বিদ্যুৎ বিচ্ছিন্নতা দেখা যায়।

ইরানের দাবি, ইসরায়েল বিনা উসকানিতে তাদের সার্বভৌম ভূখণ্ডে হামলা চালায়। এর জবাবেই শুক্রবার (১৩ জুন) গভীর রাতে ‘ট্রু প্রমিস-৩’ অভিযানটি শুরু হয়।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ২২৪ জন বেসামরিক মানুষ নিহত ও ১২০০ জন আহত হন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

ইরানে ইসরাইলি আগ্রাসনের নিন্দা এনআরসির
আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব লঙ্ঘন করে ইসরাইল ইরানে চালানো বর্বরোচিত আগ্রাসনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।

শুক্রবার সংগঠনের আহ্বায়ক খোমেনী ইহসান ও সদস্য সচিব হাসান আরিফ এক যৌথ বিবৃতিতে নিন্দা জানিয়ে বলেন, এখন আর নীরব থাকার সুযোগ নেই।

বিবৃতিতে নেতারা ইসরাইলের কাপুরুষোচিত হামলায় ইরানের সেনাপ্রধানসহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানী এবং নারী-শিশুসহ নিরীহ বেসামরিক নাগরিকদের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

সংগঠনের সহকারী সদস্য সচিব আবদুস সালামের পাঠানো বিবৃতিতে তারা বলেন, ইসরাইলের এ নগ্ন হামলা কেবল ইরানের সার্বভৌমত্বের ওপরই আঘাত নয়, বরং এটি আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং সব মানবিক নীতির চরম লঙ্ঘন। এ ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য এক মারাত্মক হুমকি।

বছরের পর বছর ধরে ফিলিস্তিনসহ বিভিন্ন মুসলিম দেশে ইসরাইলের চালানো হত্যাযজ্ঞ ও আগ্রাসনের বিচার না হওয়ায় তারা আজ আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে জানান তারা।

জাতীয় বিপ্লবী পরিষদ অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক আহ্বান করার জন্য জোর দাবি জানাচ্ছে।

ওই দুই নেতা বলেন, বিশ্বশান্তি রক্ষায় কার্যকরী ভূমিকা পালন করতে নিরাপত্তা কাউন্সিলকে অবশ্যই ইসরাইলের এ আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। কোনো দেশের সার্বভৌমত্বের ওপর এভাবে হামলা চালিয়ে পার পেয়ে যাওয়ার সুযোগ নেই।

বিবৃতিতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, এখন আর নীরব থাকার সুযোগ নেই। মুসলিম উম্মাহকে সব ভেদাভেদ ভুলে ইসরাইলি জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিম দেশগুলোর সম্মিলিত শক্তিই পারে এ অন্যায় ও জুলুমের অবসান ঘটাতে।

তারা আরও বলেন, জাতীয় বিপ্লবী পরিষদ ইরানের সরকার ও শোকসন্তপ্ত জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে এবং তাদের এ দুঃসময়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছে। আমরা বিশ্বাস করি, সত্য ও ন্যায়ের বিজয় অবশ্যম্ভাবী।

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে প্যারিসে সমাবেশ
প্যারিসের বিপাবলিক চত্ত্বরে গাজায় গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ জানিয়ে হাজার হাজার মানুষের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে ফিলিস্তিনি পতাকা, ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ সমবেত হন।

একটি প্ল্যাকার্ডে লেখা ছিল:

“Attendez-vous qu’il n’y ait plus de Palestiniens pour reconnaître l’État de Palestine?”

(বাংলা অনুবাদ: “আপনারা কি অপেক্ষা করছেন, সব ফিলিস্তিনি মারা গেলে তবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবেন?”)

রোববার (২৫ মে) বিকালে প্যারিসের রিপাবলিক চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই বিক্ষোভ সমাবেশে স্পষ্ট বার্তা ছিল ‘গণহত্যা বন্ধ হোক, আন্তর্জাতিক সম্প্রদায় অবিলম্বে ন্যায়বিচার নিশ্চিত করুক।’ আয়োজকরা জানান, এটি শুধুই একবারের প্রতিবাদ নয়, বরং মানবিকতার পক্ষে একটি ক্রমাগত আওয়াজ।

আন্দোলনের একজন অংশগ্রহণকারী বলেন, “আমরা চাই বিশ্ব বিবেক জাগ্রত হোক। প্রতিটি মানুষের প্রাণের মূল্য আছে—ফিলিস্তিনিদেরও।”

বিক্ষোভে বিভিন্ন প্ল্যাকার্ডে “Ce n’est pas une guerre, c’est un génocide” (এটা যুদ্ধ নয়, এটা গণহত্যা) ইত্যাদি বার্তা দেখা গেছে। পুরো এলাকা ফিলিস্তিনের পতাকায় ঢেকে যায়, যা এই আন্দোলনের গভীর আবেগ ও দৃঢ়তা তুলে ধরে।

বিশ্বের বিভিন্ন শহরের মতো প্যারিসেও এই ধরনের সমাবেশ বাড়ছে, যা প্রমাণ করে যে গাজার প্রতি একাত্মতা এখন একটি বৈশ্বিক আন্দোলনে রূপ নিচ্ছে।

গাজায় গণহত্যা বন্ধ ও ভারতের ওয়াক্ফ আইন বাতিলের দাবি খ্রিস্টান অ্যাসোসিয়েশনের
গাজায় চলমান ইসরায়েলি হামলার নিন্দা ও ভারতের বিতর্কিত ওয়াক্ফ আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন। সোমবার (৭ এপ্রিল) সংগঠনের সভাপতি এলবার্ট পি কস্টা ও ভারপ্রাপ্ত মহাসচিব জুয়েল আন্তনি চৌধুরীর যৌথ বিবৃতিতে এ দাবি জানানো হয়।

এতে বলা হয়, গাজায় যেভাবে নিরীহ মানুষ হত্যা ও মানবিক বিপর্যয় ঘটানো হচ্ছে, তা স্পষ্টতই একটি বর্বরোচিত গণহত্যা। এ ঘটনার বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। এসময় বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

এছাড়া বিবৃতিতে ভারতের সম্প্রতি পাশ হওয়া ওয়াক্ফ আইন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, আইনটি ভারতের মুসলিম সংখ্যালঘুদের ধর্মীয় অধিকার হরণ ও বৈষম্যমূলক আচরণের একটি নতুন উদাহরণ। জুয়েল আন্তনি চৌধুরী বলেন, “এ আইন ভারতের ধর্মনিরপেক্ষতা ও মানবাধিকার রক্ষার মৌলিক নীতির পরিপন্থি। আমরা দেখতে পাচ্ছি যে এটি মুসলিম সম্প্রদায়কে প্রান্তিক করতে উদ্দেশ্যমূলকভাবে প্রণীত হয়েছে।”

সংগঠনের নেতৃবৃন্দ মনে করেন, একটি রাষ্ট্রে সকল ধর্মাবলম্বী নাগরিকের সমান অধিকার ও মর্যাদা থাকা উচিত। ধর্মীয় স্বাধীনতা রক্ষা করাই একটি রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বিবৃতিতে বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন ভারত সরকারকে বিতর্কিত ওয়াক্ফ আইন পুনর্বিবেচনার আহ্বান জানায় এবং সেইসাথে গাজায় মানবিক বিপর্যয় রোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় হস্তক্ষেপ কামনা করে।

গাজায় ইসরায়েলি আগ্রাসন: জিহাদের আহ্বানে ফতোয়া জারি
বিশ্বের সব মুসলিম ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ করার আহ্বান জানিয়ে ধর্মীয় ফরমান বা ফতোয়া জারি করেছেন বেশ কয়েকজন মুসলিম চিন্তাবিদ। অবরুদ্ধ গাজার বাসিন্দাদের ওপর ১৭ মাস ধরে চলা নৃশংস ও নির্বিচার ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় শনিবার (৫ এপ্রিল) তারা এ ফতোয়া জারি করেন।

১৫ দফার ওই ফতোয়ায় বলা হয়েছে, গাজায় বর্বরতা বন্ধে মুসলিমরা ব্যর্থ হলে সেটি ইসলামি শরীয়া অনুযায়ী ফিলিস্তিনিদের বিরুদ্ধে বড় অপরাধ হিসেবে গণ্য হবে। মুসলিম নিধণে কাজ করা ইসরায়েলকে যেকোনো সমর্থন দেয়াও মুসলিমদের জন্য নিষিদ্ধ বলে উল্লেখ করেন তিনি।

ইউসুফ আল-কারযাভীর নেতৃত্বে গঠিত ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলারসের (আইইউএমএস) মহাসচিব আলী আল-কারদাঘি গতকাল সব মুসলিম দেশকে এই গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ বন্ধে অবিলম্বে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ফতোয়া হলো ইসলামিক আইনি আদেশ। কারদাঘি মধ্যপ্রাচ্যের সবচেয়ে সম্মানিত ধর্মীয় নেতাদের একজন। তার ফতোয়াগুলো বিশ্বের ১৭০ কোটি সুন্নি মুসলমানের কাছে উল্লেখযোগ্য গুরুত্ব বহন করে। সাধারণত কোরআন ও হাদিসের আলোকে একজন ধর্মীয় নেতা এ আদেশ জারি করেন।

সন্ত্রাসী ইসরায়েল : সেহেরির পূর্বে গাজায় বোমা হামলা
সেহরির ঠিক আগমুহূর্ত। মসজিদে মাইকের শব্দের বদলে গাজাবাসীর ঘুম ভাঙলো বোমার বিকট বিস্ফোরণে। রাতের নীরবতা ভেঙে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নির্বিচারে বোমাবর্ষণ করে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। পন্ড হয় ১৯ জানুয়ারি কার্যকর হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধবিরতি। এই হামলার মাধ্যমে পবিত্র রমজান মাসে আরও একবার হাহাকার-আর্তনাদের পরিস্থিতি তৈরি হলো উপত্যকাটিতে।

তবে, চুক্তির শর্ত উপেক্ষা করে এই হামলার আগে মিত্র যুক্তরাষ্ট্রকে জানিয়েছিলো ইসরায়েল। আলোচনা হয় স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও। ওয়াশিংটনের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদেই শুরু হয় ভয়াবহ এই অভিযান।

বিশ্লেষকরা বলছেন, গাজা দখলের পরিকল্পনা পন্ড হবার কারণে ভিন্ন পথ বেছে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই তেলআবিবকে এমন বর্বর হামলার অনুমতি দিয়েছেন ট্রাম্প।

আল জাজিরার সিনিয়র পলিটিক্যাল অ্যানালিস্ট মারওয়ান বিশারা বলেন, ‘গাজায় ইসরায়েলের নতুন করে হামলার কৌশলগত যুক্তি হচ্ছে ট্রাম্পের গাজা দখলের বাসনা, ফিলিস্তিনিদের সরানো। কিন্তু যুদ্ধ ব্যতিরেকে আপনি লাখ লাখ মানুষকে কখনওই সরাতে পারবেন না।’

রমজান মাসে গাজায় এমন হামলার জন্য বেশ কয়েকটি কারণকে দায়ী করা হচ্ছে। তবে প্রধান কারণ হিসেবে হামাসের কাছ থেকে জিম্মি উদ্ধারে ব্যর্থতাকেই চিহ্নিত করা হয়েছে। আর তাই মেজাজ হারিয়ে আবারও গণহত্যার পথেই হাঁটছেন নেতানিয়াহু বলে দাবি করেছেন বিশ্লেষকরা।

সামরিক দিক থেকে বিবেচনা করলে, নেতানিয়াহুর দীর্ঘদিনের ইচ্ছা ছিল হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া। জিম্মিদের যেভাবে মুক্তি দিয়েছে হামাস, তাতে তিনি খুবই অপমানিত বোধ করেছেন। তাই যুদ্ধ চালিয়ে যেতে নেতানিয়াহু তার সেনাদের রাজি করিয়েছেন।

অনেক বিশ্লেষকের দাবি, নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার খবর ধামাচাপা দিতেই আবারও যুদ্ধের দিকে ইসরায়েলিদের মনোযোগ সরানোর প্রয়াস প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। তবে, সব ছাপিয়ে নিজেদের স্বার্থ রক্ষায় দুই নেতার আগ্রাসনের শিকার হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি। সেই সাথে, বন্দি জিম্মিদের ভবিষ্যত ধুম্রজালে।

যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুসে উঠেছে ইসরায়েলিরা

যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুসে উঠেছে ইসরায়েলের সাধারন মানুষ। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি জিম্মিদের জীবনের তোয়াক্কা না করায় তীব্র ক্ষোভ জানায় বিক্ষোভকারীরা।

মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় সময় রাতে রাজধানী তেলআবিবের রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ। জিম্মিদের ছবি হাতে র‍্যালি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেডকোয়ার্টাসের কাছাকাছি অবস্থান নেয় তারা। এসময় নেতানিয়াহু বিরোধী স্লোগান দেন আন্দোলনকারীরা।

হামাসের সাথে চুক্তি করে যেকোনো মূল্যে বন্দি ইসরায়েলিদের ফিরিয়ে আনার দাবি জানান তারা। গত ১৯ জানুয়ারি, গাজায় প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতি শুরু হয়। তখন ২৫ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে। এছাড়াও হস্তান্তর করা হয় আটজনের মরদেহ।

ইসরায়েলি বন্দিদের বিনিময়ে ছাড়া পান প্রায় ২ হাজার ফিলিস্তিনি বন্দি। এখনও হামাসের কাছে বন্দি ৫৯ ইসরায়েলি।

মুক্তি পেল ফিলিস্তিনের ৯০ বন্দি
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এর আগে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। রোববার (১৯ জানুয়ারি) দীর্ঘ ১৫ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজায় কার্যকর হয় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি। মুক্তি পাওয়া ৯০ জনের মধ্যে ২১ জন কিশোর ও ৬৯ নারী। খবর, রয়টার্সের।

প্রতিবেদনের তথ্যমতে, ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া বেশিরভাগ ফিলিস্তিনকে সম্প্রতি আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কোনো সাজা ঘোষণা করা হয়নি।

এর আগে, রোববার যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা পরে হামাস রেড ক্রসের কাছে তিন ইসরায়েলি বন্দিকে তুলে দেয়। পরে তাদেরকে ইসরায়েলি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

হামাস বলছে, গাজা থেকে প্রতিজন বন্দির মুক্তির বিনিময়ে ইসরায়েলের কারাগার থেকে ৩০ জন করে ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে।

দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি জিম্মিরা মুক্তি পাবে সেইসাথে গাজা থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করা হবে। এর মাধ্যমে ‘টেকসই শান্তি পুনঃপ্রতিষ্ঠা হবে’ বলে ধারণা বিশ্লেষকদের।

তৃতীয় ও চূড়ান্ত ধাপে গাজা পুনর্গঠন হবে, যা শেষ করতে কয়েক বছর পর্যন্ত লাগতে পারে। একই সঙ্গে মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেয়া হবে।

প্রসঙ্গত, গত বুধবার (১৫ জানুয়ারি) কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়। গতকাল রোববার গাজায় এ যুদ্ধবিরতি কার্যকর হয়।

গাজায় যুদ্ধবিরতি প্রস্তাব: অবশেষে ইসরায়েলের অনুমোদন পেল
ইসরায়েলের সরকার গাজা যুদ্ধবিরতি এবং হামাসের সঙ্গে বন্দি মুক্তি চুক্তি অনুমোদন করেছে, যা রবিবার (১৯ জানুয়ারি) কার্যকর হওয়ার কথা জানিয়েছে দেশটির মন্ত্রীসভা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দুইজন চরম ডানপন্থী মন্ত্রী এই চুক্তির বিপক্ষে ভোট দেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় জানায়, নিরাপত্তা মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করার সুপারিশ করেছে এবং এটিকে যুদ্ধের লক্ষ্য অর্জনে সহায়ক বলে বর্ণনা করেছে।

চুক্তি অনুযায়ী, প্রথম পর্যায়ে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করে ৬ সপ্তাহে কয়েকশো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েলি সেনারা গাজার জনবহুল এলাকা থেকে সরে যাবে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ঘরে ফেরার অনুমতি পাবে, এবং প্রতিদিন শত শত ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে।

দ্বিতীয় পর্যায়ে বাকি জিম্মিদের মুক্তি, ইসরায়েলি সেনা প্রত্যাহার, এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আলোচনা শুরু হবে।

তৃতীয় ধাপে গাজার পুনর্গঠন এবং অবশিষ্ট জিম্মিদের দেহাবশেষ ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। চুক্তির প্রথম পর্যায়ে মুক্তিপ্রাপ্তদের মধ্যে নারী, শিশু, বয়স্ক এবং আহতরা থাকবেন বলে কাতার জানিয়েছে।

চুক্তির অনুমোদনের আগে চরম ডানপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির এই চুক্তিতে আপত্তি জানিয়ে বলেন, ‘জিম্মি বিনিময়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত সন্ত্রাসীদের মুক্তি দেওয়া হচ্ছে।’

হামাসের সঙ্গে ৭ অক্টোবর সংঘটিত যুদ্ধের পর থেকে গাজায় ৪৬ হাজার ৮৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, এবং অধিকাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, খাদ্য, ওষুধ, ও জ্বালানির অভাবে সঙ্কট আরও তীব্র হয়েছে।

চুক্তি কার্যকর করতে শুক্রবার কায়রোতে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ৬০০ ত্রাণবাহী ট্রাক প্রতিদিন গাজায় প্রবেশের প্রস্তাব অনুমোদিত হয়।

তবে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পর্যন্ত ইসরায়েলি বিমান হামলায় ১১৭ জন ফিলিস্তিনি

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ৫০টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত করেছে এবং বেসামরিক ক্ষয়ক্ষতি কমানোর চেষ্টা করেছে।

ফিলিস্তিনে ৪ ইসরাইলি সেনা নিহত
ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে যুদ্ধ চলাকালীন সময় ইসরাইলি চার সৈন্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ছয়জন।

রোববার (১২ জানুয়ারি) সেনাবাহিনীর বরাতে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার (১১ জানুয়ারি) গাজার উত্তর প্রান্তের শহর বেইত হানোনুনে এসব সেনা হতাহত ঘটনা ঘটে।

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, গাজার উত্তর প্রান্তের বেইত হানোনুনে হামাসের সঙ্গে যুদ্ধে তাদের এই চারজন সেনা নিহত হয়। এতে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া গাজা যুদ্ধ শুরুর পর থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে নিহত ইসরাইলি সৈন্যের সংখ্যা বেড়ে ৪০৩ জনে দাঁড়িয়েছে।

সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, চার জন নিহতের পাশা পাশি একজন অফিসার এবং একজন সংরক্ষিত সৈন্য গুরুতর আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া যাওয়া হয়েছে।

সামরিক বাহিনী বলেছে, উত্তর গাজার জাবালিয়ার কাছে একটি স্থল অভিযানে তিন যোদ্ধাকে হত্যা করেছে। হামাসকে পুনরায় সংগঠিত হওয়া রোধ করতে যেখানে ইসরাইলি সৈন্যরা অক্টোবরের শুরু থেকে তীব্র আক্রমণ চালাচ্ছে।

এদিকে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ইসরাইলের সামরিক অভিযানে কমপক্ষে ৪৬ হাজার ৫৩৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। জাতিসংঘ এই পরিসংখ্যানকে নির্ভরযোগ্য বলে স্বীকার করেছে।

ইসমাইল হানিয়াকে হত্যার পাঁচ মাস পর স্বীকার ইসরাইলের
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যার পাঁচমাস পর স্বীকার করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী সরায়েল কাৎজ। সোমবার এক বিবৃতিতে হানিয়াকে হত্যার হত্যার কথা স্বীকার করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের বিরুদ্ধে কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন কাৎজ। তিনি বলেন,‘আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত হানব.. এবং তাদের নেতৃত্বকে ধ্বংস করব… যেমনটা আমরা তেহরানে হানিয়া, গাজায় সিনওয়ার ও লেবাননে নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি, ঠিক সেটাই আমরা হোদেইদা ও সানায় করব।’

নিহত হওয়ার সময় ইসমাইল হানিয়া ইরানের তেহরানে একটি রাষ্ট্রীয় অতিথিশালায় ছিলেন। এর কয়েক সপ্তাহ আগে ওই কক্ষে বোমা রেখেছিলেন ইসরায়েলের কর্মকর্তারা। সেই বোমা বিস্ফোরণেই তার মৃত্যু হয়। এর আগের দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হানিয়া।

হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানে নিহত

হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন বলে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

ইরানি মিডিয়া অনুযায়ী, হামাস প্রধানের মৃত্যুর ঘটনা তেহরানেই ঘটেছে। ইসমাইল হানিয়া মঙ্গলবার তেহরানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়েছিলেন।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, তারা ইসমাইল হানিয়ার মৃত্যুতে শোকাহত। হামাস দাবি করেছে ‘তেহরানে তার বাসভবনে একটি বিশ্বাসঘাতক ইহুদি হামলায়’ হানিয়া নিহত হয়েছেন।

ইরানি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর এক বিবৃতিতে জানানো হয়েছে, তেহরানে তার বাসভবনে হানিয়া এবং তার এক নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন।

এই বছর হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে পুনঃনির্বাচিত হন ইসমাইল হানিয়া। ২০১৭ সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা, ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন। গত দুই বছর ধরে তিনি তুরস্ক ও কাতারে বিভিন্ন সময় থেকেছেন।

৫৮ বছর বয়সী হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডানহাত ছিলেন। আহমেদ ইয়াসিন ২০০৪ সালে একটি ইসরায়েলি বিমান হামলায় নিহত হন।

২০০৬ সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাসের আশ্চর্যজনক বিজয়ের সময় হানিয়া সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব দেন। ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ পার্টিকে পরাজিত করেছিল হামাস।

সূত্র : আল জাজিরা

যুদ্ধবিরতি : চুক্তি হলো হিজবুল্লাহ ও ইসরায়েলের
এক বছর সংঘাতের পর শেষ পর্যন্ত লেবাননের হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। মঙ্গলবার গ্রিনিচ মান সময় রাত ২টা থেকে এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, উভয় পক্ষই মার্কিন যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় একটি চুক্তি মেনে নিয়েছে।

ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ১০-১ ভোটে চুক্তিটি অনুমোদনের পরপরই মঙ্গলবার হোয়াইট হাউসে বাইডেন বক্তৃতা দেন।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সাথে কথা বলেছেন এবং স্থানীয় সময় ভোর ৪ টা থেকে সংঘাতের অবসান ঘটবে।

চুক্তিটি শত্রুতা স্থায়ীভাবে বন্ধ করার জন্য সাজানো হয়েছে উল্লেখ করে বাইডেন বলেছেন, হিজবুল্লাহ এবং অবশিষ্ট অন্যান্য সন্ত্রাসী সংগঠনকে আবার ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হতে দেওয়া হবে না।’

তিনি জানিয়েছেন, ইসরায়েল ধীরে ধীরে ৬০ দিনের মধ্যে তার বাহিনী প্রত্যাহার করবে। কারণ লেবাননের সেনাবাহিনী ইসরায়েলের সাথে তার সীমান্তের কাছাকাছি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে যাতে হিজবুল্লাহ সেখানে তাদের অবকাঠামো পুনর্নির্মাণ না করে। ‘উভয় পক্ষের বেসামরিক লোকজন শিগগিরই নিরাপদে তাদের এলাকায় ফিরে যেতে সক্ষম হবে’- বলেন বাইডেন।

হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির বিষয়ে মন্তব্য করেনি। তবে সিনিয়র কর্মকর্তা হাসান ফাদলাল্লাহ লেবাননের আল জাদেদ টিভিকে জানিয়েছেন, লেবাননের রাষ্ট্রের কর্তৃত্বের সম্প্রসারণকে সমর্থন করলেও হিজবুল্লাহ যুদ্ধ থেকে আরও শক্তিশালী হয়ে উঠবে।

লেবাননের পার্লামেন্টের এই সদস্য বলেন, ‘হাজার হাজার মানুষ প্রতিরোধে যোগ দেবে… প্রতিরোধকে নিরস্ত্র করার একটি ইসরায়েলি প্রস্তাব ছিল যা ভেস্তে গেছে।’

প্রসঙ্গত, গত বছর ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। গাজার বাসিন্দাদের প্রতি সমর্থন জানিয়ে পরের দিন থেকে হিজবুল্লাহ ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা শুরু করে। গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর ওপর বড় আকারে আঘাত হানতে শুরু করে ইসরায়েল। গোষ্ঠীটির যোগাযোগ নেটওয়ার্কে ডিভাইস বিস্ফোরণ থেকে শুরু করে হাসান নাসারুল্লাহসহ শীর্ষ কয়েকজন নেতাকে হত্যার ঘটনা ঘটেছে। ইসরায়েলি বাহিনী হাজার হাজারবার বিমান হামলা চালিয়েছে।

অন্ধকারে ইসরায়েল, দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা দফায় দফায় ইহুদিবাদী ইসরায়েলের হাইফা নগরীতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে ক্ষয়ক্ষতির পাশাপাশি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় নগরীর বিভিন্ন এলাকা অন্ধকারে ডুবে গেছে।

ইসরায়েলের হাইয়ুম পত্রিকার প্রতিবেদন অনুসারে, লেবানন থেকে গতরাতে হাইফা নগরীতে অন্তত দশটি রকেট নিক্ষেপ করা হয়েছে এবং তার মধ্যে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত করে। ইহুদিবাদী ইসরায়েলের দখলদার বাহিনী এ খবর নিশ্চিত করেছে।

গণমাধ্যম সূত্র জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় হাইফা নগরীতে বেশ কয়েকজন আহত হয়েছে। তবে চ্যানেল-ফোর্টিন জানিয়েছে, নগরীর আল-কারমেল এলাকায় বেশ কয়েকটি ভবন ও গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া চ্যানেল-টুয়েলভও বলেছে, আল-কারমেল এলাকার একটি ভবনে হিজবুল্লাহর রকেট সরাসরি আঘাত হেনেছে।

হাইফা ছাড়াও আক্রে শহর এবং তার আশপাশের এলাকায় হিজবুল্লাহ হামলা চালিয়েছে এবং সেখানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইহুদিবাদী গণমাধ্যম জানিয়েছে, ক্রায়োথ ও আক্রে শহরের পাশাপাশি পশ্চিম গ্যালিলি অঞ্চলে গতকাল হিজবুল্লাহর যোদ্ধারা হামলা চালিয়েছে। ফলে, এসব এলাকায় সাইরেনের শব্দ শুনতে পাওয়া যায়।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সাইরেনের শব্দ শুনে লোকজন দৌড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার সময় হুড়োহুড়িতে অন্তত পাঁচজন আহত হয়েছে। এর আগে, হিজবুল্লাহ একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যাতে তারা জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের একটি পদাতিক ব্রিগেডের সদর দপ্তরে তারা দুই দফা হামলা চালিয়েছে। এছাড়া, আল-মানারা ইহুদি বসতিতে ইসরায়েলি সেনা সমাবেশ লক্ষ্য করে রকেট হামলার কথাও জানিয়েছে হিজবুল্লাহ।

খালেদ মেশাল হচ্ছেন হামাসের নতুন নেতা?
ইসরায়েলি গুপ্তহত্যা থেকে বেঁচে যাওয়া খালেদ মেশাল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের রাজনৈতিক নেতা হতে পারেন। বুধবার নিহত ইসমাইল হানিয়ার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তাকে বিবেচনা করা হচ্ছে। রয়টার্স এ খবর জানিয়েছে।

১৯৯৭ সালে ইসরায়েলি এজেন্টরা জর্ডানের আম্মানে মেশালকে বিষ প্রয়োগ করে হত্যা করতে চেয়েছিল। এ হামলার পর জর্ডানের তৎকালীন রাজা বিষের প্রতিষেধক সরবরাহ করে হত্যার চেষ্টাকারীদের দন্ড ও ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি বাতিলের হুমকি দিয়েছিলেন।

ইসরায়েল জর্ডানি রাজার দাবি মেনে নেয়। একই সঙ্গে তারা হামাস নেতা শেখ আহমেদ ইয়াসিনকে মুক্তি দেয়। যদিও সাত বছর পর গাজায় তাকে হত্যা করা হয়।

ইসরায়েল ও পশ্চিমা দেশগুলোর কাছে হামাস একটি সন্ত্রাসী গোষ্ঠী। তাদের দাবি, ইসরায়েলের ধ্বংসের জন্য লড়াই করছে তারা। কিন্তু ফিলিস্তিনি সমর্থকদের কাছে মেশাল ও হামাসের নেতৃত্ব ইসরায়েলি দখল থেকে মুক্তি সংগ্রামের নেতা। মেশালকে ইসমাইল হানিয়ার স্থলাভিষিক্ত করার সম্ভাবনা রয়েছে। ১৯৯০-এর শেষের দিক থেকে হামাসের শীর্ষ নেতৃত্বের মধ্যে একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন মেশাল। তিনি অনেকটাই নিরাপদে নির্বাসনে থেকে দায়িত্ব পালন করে আসছেন। ২০০৪ সালের মার্চে বিমান হামলায় হুইলচেয়ার নিয়ে চলাফেরা করা ইয়াসিন নিহতের পর এক মাসের মধ্যে তার স্থলাভিষিক্ত হওয়া আবদেল-আজিজ আল-রান্ডিসিকেও হত্যা করা হয়। হামাসের অন্য নেতাদের মতো মেশাল ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য ইসরায়েলের সঙ্গে আরও বাস্তববাদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করা হবে কি না সেই জটিলতায় পড়েছেন। হামাসের ১৯৮৮ সালের সনদে ইসরায়েলকে ধ্বংসের আহ্বান জানানো হয়েছে।

মেশাল এখন দোহা ও কায়রোতে বাস করছেন। তার জীবনের বেশির ভাগ কেটেছে ফিলিস্তিনের বাইরে। পশ্চিমতীরের রামাল্লার কাছে সিলওয়াদে তার জন্ম। ছোটকালেই পরিবারের সঙ্গে কুয়েত পাড়ি জমান তিনি। ১৫ বছর বয়সে তিনি মুসলিম ব্রাদারহুডে যোগ দেন।

যুদ্ধবিরতির নিয়ে চূড়ান্ত সমঝোতা এখনও হয়নি: হামাস নেতা

সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে এখনও চূড়ান্ত সমঝোতা হয়নি বলে জানিয়েছেন হামাসের একজন শীর্ষ নেতা।

শনিবার লেবাননে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান হামাস নেতা ওসামা হামদান।

তিনি বলেন, হামাসের নেতারা ইসরায়েল, কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের প্রস্তাবিত চুক্তিকাঠামোটি হাতে পেয়েছে। সেটি এখনও পর্যালোচনা চলছে।

এ বিষয়ে হামাসের অবস্থান ঘোষণার জন্য আরও সময় প্রয়োজন বলে জানান তিনি।

হামদান বলেন, হামাস বরাবরই বলে আসছে- ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে এই বর্বর আগ্রাসন বন্ধের জন্য তারা যেকোনও উদ্যোগ নিয়ে আলোচনায় প্রস্তুত।

হামদান বলেন, ফিলিস্তিনি জনগণ যে আগ্রাসনের মধ্য দিয়ে যাচ্ছে, তা যত তাড়াতাড়ি সম্ভব অবসান ঘটানোর আকাঙ্ক্ষার আলোকে হামাস শিগগিরই নিজের অবস্থান ঘোষণা করবে।

সূত্র: এপি

নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনা করছে হামাস

ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই মাসের যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছে ইসরায়েল ও আমেরিকা, তা পর্যালোচনা করে দেখছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসে এই যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনায় বসেন আমেরিকার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নস, ইসরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া এবং কাতার ও মিশরের কর্মকর্তারা। বৈঠকে কাতার ও মিশর মধ্যস্থতা করছে।

প্যারিস বৈঠকের দ্বিতীয় দিনে খবর বেরিয়েছে, যুদ্ধবিরতির বিষয়টি ইসমাইল হানিয়াসহ হামাসের ঊর্ধ্বতন নেতারা পর্যালোচনা করে দেখছেন। এর আগে হামাস বারবারই জোর দিয়ে বলেছে, গাজায় ইসরায়েলের আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ এবং গাজা থেকে সেনা প্রত্যাহার না করা পর্যন্ত বন্দী বিনিময়ের ব্যাপারে তারা কোনও আলোচনা করবেন না।

হামাস মনে করে, যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিলে বিরতি শেষে ইহুদিবাদী দেশটি আবার সংঘাত শুরু করবে। এখন জিম্মিদের ব্যবহার করে হামাস যে রাজনৈতিক ও সামরিক সুবিধা আদায় করতে পারে, বন্দিদের মুক্তি দিলে সেই সুযোগ তাদের হাতছাড়া হবে। ফলে হামাসকে অনেকটা ব্যাকফুটে চলে যেতে হবে। সে কারণে সংগঠনটি সাময়িক যুদ্ধবিরতি নয় বরং স্থায়ীভাবে যুদ্ধের অবসান চায়।

অন্যদিকে, ইসরায়েল মনে করছে হামাসকে নির্মূল করা ছাড়াই যদি তারা যুদ্ধ বন্ধের চুক্তি করে তাহলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারাবে এবং বলতে পারবে না যে, তারা আমাকে ধ্বংস করেছে। বরং উল্টো প্রশ্নের মুখে পড়বে- হামাসকে যদি ধ্বংস করা সম্ভব না-ই হয় তাহলে কেন এত দীর্ঘ সময় ধরে এই যুদ্ধ চালানো হল এবং এত মানুষের প্রাণহানির কী প্রয়োজন ছিল?

এ অবস্থায় ইসরায়েল উভয় সংকটে পড়েছে। সেক্ষেত্রে ইসরায়েলের যে চাওয়া, হামাসের চাওয়া প্রকৃতপক্ষে তার সম্পূর্ণ বিপরীত। এমন অবস্থায় দুই পক্ষের মধ্যে পূর্ণাঙ্গ চুক্তি হওয়া সত্যিই কঠিন এবং বিষয়টি অনিশ্চিতও বটে।

সূত্র: আল জাজিরা

ইসরায়েলে নেতানিয়াহুর জনপ্রিয়তায় ব্যাপক ধস: জরিপ

গাজা যুদ্ধের কারণে ইসরায়েলে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গেছে। জরিপে এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, নেতানিয়াহুর জনপ্রিয়তায় এতটাই ধস নেমেছে, যা এর আগে কখনওই হয়নি।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন জরিপে অংশ নেওয়া মাত্র ২৩ শতাংশ ইসরায়েলি জনগণ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার অবস্থানে (প্রধানমন্ত্রী পদে) থাকতে দেখতে চান। অন্যদিকে, ৪১ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা সাবেক প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজকে ক্ষমতায় দেখতে চান।

প্রায় চার সপ্তাহ আগে চলতি মাসের শুরুন দিকে আরেকটি জরিপ হয়েছিল। তাতে দেখা গিয়েছিল- নেতানিয়াহুর পক্ষে সমর্থন ছিল প্রায় ২৯ শতাংশ। মাত্র এক মাসের ব্যবধানে ছয় শতাংশ জনসমর্থ হারিয়েছেন নেতানিয়াহু।

জরিপে আরও বলা হয়, এই মুহূর্তে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হলে- নেতানিয়াহুর বিরোধী জোট ৬৮টি আসন পাবে। আর নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট পাবে ৪৭টি। অর্থাৎ তিনি (নেতানিয়াহু) আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। কারণ, প্রধানমন্ত্রী হওয়ার জন্য তিনি আর পর্যাপ্ত আসন পাবেন না।

সূত্র: আল জাজিরা

ইসরায়েল নিয়ে বড় সিদ্ধান্ত যুক্তরাজ্যের, চাপে নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ সেদেশের কয়েকজন নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারিতে আপত্তি তুলে নিয়েছে যুক্তরাজ্য।

মধ্যপ্রাচ্য বিষয়ে দেশটির নীতি ঢেলে সাজানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিল ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি, যা ইসরায়েল বিষয়ে এযাবৎকালের সবচেয়ে বড় পদক্ষেপ দেশটির।

এ ধরনের সিদ্ধান্ত না নেওয়ার ব্যাপারে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের চাপকে উপেক্ষা করেও এই পদক্ষেপ নিয়েছে ব্রিটেনের লেবার পার্টি সরকার।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিট শুক্রবার জানায়, আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন। এ বিষয়ে ওই আদালতের এখতিয়ার নিয়ে যুক্তরাজ্যের সরকার কোনও চ্যালেঞ্জ জানাবে না।

যুক্তরাজ্যের এ পদক্ষেপে এখন করিম খানের আবেদন আইসিসির গ্রহণ করার ক্ষেত্রে আরও বেশি সম্ভাবনা তৈরি হল। আদালত এ আবেদন গ্রহণ করলে তা হবে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বড় তিরস্কারের ঘটনা। সেই সঙ্গে দেশের বাইরে ভ্রমণে গ্রেফতার হওয়ার ঝুঁকিতেও পড়বেন নেতানিয়াহু।

যুক্তরাজ্যের ওই সিদ্ধান্ত ইসরায়েল নিয়ে দেশটির গত কয়েক মাস ধরে গ্রহণ করে চলা নীতির একেবারে বিপরীত। কেননা, আগের কনজারভেটিভ সরকার দেশটির প্রতি তার সমর্থনের ব্যাপারে ছিল অনমনীয়; যা ছিল যুক্তরাষ্ট্রের অবস্থানেরই অনুরূপ।

আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রীরা ইসরায়েলকে নিয়ে নতুন আরও কিছু সিদ্ধান্তের কথা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। যার মধ্যে থাকবে, ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন কতটুকু প্রতিপালন করছে সে বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অনুরোধে শুরু হওয়া পর্যালোচনার ফলাফলও। ইতোমধ্যে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলে কিছু অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার কথা বিবেচনা করছেন তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান

ফিলিস্তিনি সাংবাদিক শিরিন হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে দায়িত্ব পালন করা আল-জাজিরার প্রতিনিধি শিরিন আবু আকলেহ এর হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

এ ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে জঘন্য হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত ও জবাবদিহিতা আওতায় আনার দাবি জানায়। আজ সোমবার (১৬ মে) পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইন ও রীতি-নীতির স্পষ্ট লঙ্ঘনের শামিল।

বাংলাদেশ বিশ্বাস করে যে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের তথ্য নথিভুক্তির দায়িত্ব পালন করা সাংবাদিক আবু আকলেহের ওপর ইসরায়েলের দখলদার বাহিনীর হামলার ঘটনা সংবাদ ও গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘনের প্রেক্ষাপটে ঘটেছে। ফিলিস্তিনের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের দাবিকে নীরব করার উদ্দেশ্যে দখলদার ইসরায়েল তা ঘটিয়েছে।

বিবৃতিতে পূর্ব জেরুজালেমে আবু আকলেহ এর জানাজায় অংশ নেওয়া শোকাহত মানুষের ওপর ইসরায়েলি পুলিশের বলপ্রয়োগ ও অসম্মান প্রদর্শনের নিন্দা জানানো হয়। কোনো ধরনের হয়রানি ও অপমান ছাড়াই শোকার্তদের শোক প্রকাশ ও প্রয়াত আত্মার জন্য প্রার্থনার অনুমতি দেওয়া মানবিক শালীনতার ন্যূনতম প্রত্যাশা হলেও ইসরায়েল তা করেনি।

বিবৃতিতে আরো বলা হয়, সাংবাদিক আবু আকলেহকে হত্যার জন্য দখলদার ইসরায়েল সরকারকে পুরোপুরি দায়ী বলে অভিযোগ করা হয়। এছাড়াও এ জঘন্য হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নিতে বলা হয়। পাশাপাশি বাংলাদেশ মনে করে, অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম পেশাজীবীদের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে ইসরাইলকে বাধ্য করা উচিত।

বিবৃতিতে ফিলিস্তিন ইস্যুর সমাধানে বাংলাদেশ নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায় যে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দ্বি-রাষ্ট্র সমাধানই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।

যুদ্ধবিরতি আলোচনার বুকে ছুরিকাঘাত নেতানিয়াহুর!
গাজা উপত্যকায় যু্দ্ধবিরতি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নমনীয়তা প্রদর্শন করলেও আবারও নতুন শর্ত জুড়ে দিয়ে কার্যত এই আলোচনার বুকে ছুরিকাঘাত করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

যুদ্ধবিরতি আলোচনায় হঠাৎ নতুন কয়েকটি দাবি উত্থাপন করেছেন নেতানিয়াহু। সেই সঙ্গে তিনি বলেছেন, তার উত্থাপিত এসব দাবি নিয়ে কোনও আলোচনা হবে না।

এর ফলে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং পণবন্দী মুক্তি আলোচনা আবারও ভণ্ডুল হয়ে যাওয়ার আশঙ্কার সৃষ্টি হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, নেতানিয়াহুর নতুন শর্তের মধ্যে রয়েছে, ইসরায়েল যেকোনও সময় আবারও হামলা শুরু করতে পারবে এমন নিশ্চয়তা।

রবিবার রাতে নেতানিয়াহুর এই শর্তের ফলে ইসরায়েল এবং মধ্যস্থতাকারী- উভয় পক্ষের মধ্যে ক্রোধের সৃষ্টি হয়েছে। অনেকে অভিযোগ করেছেন, এর মাধ্যমে নেতানিয়াহু শান্তি আলোচনাকে ভণ্ডুল করে দিচ্ছেন।

অনেক কাঠখড় পোড়ানোর পর চলতি সপ্তাহে আবার শান্তি আলোচনা শুরু হতে যাচ্ছে। হামাস বেশ নমনীয়তাও প্রদর্শন করে। কিন্তু নেতানিয়াহুর নতুন শর্ত সবকিছু শেষ করে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নেতানিয়াহুর অফিস থেকে রবিবার রাতে চারটি দাবি উত্থাপন করা হয়। এর প্রথমটি রয়েছে, যেকোনও সম্ভাব্য চুক্তিতে অবশ্যই ইসরায়েলের যুদ্ধের সকল লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আবার যুদ্ধ শুরু করার সুযোগ থাকতে হবে।

দ্বিতীয় দাবি হল, এই নিশ্চয়তা দিতে হবে যে মিশর থেকে গাজায় কোনও অস্ত্রের চোরাচালান হতে পারবে না।

তৃতীয় দাবি, গাজা উপত্যকার উত্তরে সশস্ত্র ‘সন্ত্রাসীদের’ ফেরার অনুমতি দেওয়া যাবে না।

চতুর্থ শর্ত হল, হামাসের বন্দীদশা থেকে সর্বোচ্চ সংখ্যক জীবিত অপহৃতকে মুক্তি দিতে হবে।

নেতানিয়াহুর বিবৃতিতে বলা হয়, ইসরায়েলের এই পরিকল্পনার প্রতি প্রেসিডেন্ট বাইডেন একমত হয়েছেন।

উল্লেখ্য, হামাস ইতোপূর্বে জানিয়েছিল- যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার সময়ই ইসরায়েলকে নিশ্চয়তা দিতে হবে যে তারা আর যুদ্ধ শুরু করবে না। ইসরায়েল এই শর্তে রাজি হয়নি। হামাস পরে জানায়, কাতার ও মিশর তাদেরকে নিশ্চয়তা দিয়েছে যে, তিন দফার যুদ্ধবিরতি চুক্তির প্রথম দফার পর দ্বিতীয় দফা বাস্তবায়নের সময় স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে। এই সময় ইসরায়েল যুদ্ধ করবে না বলে মিশর ও কাতার মৌখিকভাবে নিশ্চয়তা দিয়েছে। হামাস এটা মেনে নিয়ে বলেছে, তাদেরকে লিখিতভাবে এই নিশ্চয়তা দিতে হবে।

তবে শুক্রবার ওয়ালা নিউজ জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া দোহায় কাতারি আলোচকদেরকে জানিয়েছেন- মধ্যস্থতাকারীদের পক্ষ থেকে লিখিত প্রতিশ্রুতি দেওয়া যাবে না।

এদিকে নেতানিয়াহুর অফিস থেকে নতুন যেসব শর্ত দেওয়া হয়েছে, তা ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তা এবং মধ্যস্থতাকারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তারা বলছেন, এসব দাবির মাধ্যমে সম্ভাব্য শান্তিচুক্তির বুকে ছুরিকাঘাত করা হয়েছে।

ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা পরিচয় প্রকাশ না করে চ্যানেল ১২-এ বলেন, “নেতানিয়াহু ভান করেন যে তিনি চুক্তি চান, কিন্তু কার্যত তিনি শান্তিচুক্তি ভণ্ডুল করতে চান।”

তিনি বলেন, বন্দীদের মুক্তির ব্যাপারে নেতানিয়াহুর কোনও আগ্রহ নেই। তিনি বরং তার অবস্থানকে চরম পর্যায়ে নিতে যেতে চান।

সূত্র: টাইমস অব ইসরায়েল

হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ক্ষয়ক্ষতি

ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটিতে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ ব্যাপক হামলা চালিয়েছে। উত্তর ইসরায়েলের বিরকাত রিশা সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের সেনাদের হতাহতের খবর পাওয়া গেছে।

মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ লেবাননের সীমান্তের কাছাকাছি ইসরায়েলের এই সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। হামলায় ইসরায়েলের সেনাদের ক্ষয়ক্ষতি হয়েছে।

ইসরায়েলি আর্মি রেডিও জানায়, লেবানন থেকে প্রায় ৬০টি রকেট ইসরায়েলের উত্তরাঞ্চলে ছোড়া হয়েছে। গত কয়েক ঘণ্টায় এসব রকেট ছুড়েছে হিজবুল্লাহ।

মিডল ইস্ট আই আরও জানিয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইয়ারুন ও মারুন আল রাস এলাকায় হামলার প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে।

আলজাজিরার তথ্যমতে, হিজবুল্লাহ বিরকাত রিশা ছাড়াও আল-বাগদাদি, নিমরা এবং মাউন্ট মেরুন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে।

এদিকে, ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলি বাকেরি কানি ইসরায়েলকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, লেবাননে হামলার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। ইসরায়েল যদি লেবাননে আগ্রাসন শুরু করে, তবে যুদ্ধক্ষেত্র তাদের জন্য জাহান্নামে পরিণত হবে এবং তারা সেখান থেকে বের হতে পারবে না। এই বক্তব্য তিনি গত বুধবার ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের বিরতির সময় এক সংবাদ সম্মেলনে দেন।

ইসরায়েল সরকার সম্প্রতি হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিয়েছে, যার ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছে যে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে।

এই হামলার প্রেক্ষিতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে এবং ভবিষ্যতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যে শর্তে ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দিল হিজবুল্লাহ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্ণ যুদ্ধবিরতি হলে ইসরায়েলের সঙ্গে লড়াই বন্ধ করবে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদল হিজবুল্লাহ। হিজবুল্লাহর উপ-প্রধান শেখ নাইম কাসেম এই ঘোষণা দিয়েছেন। বৈরুতের দক্ষিণ শহরতলিতে হিজবুল্লাহর রাজনৈতিক কার্যালয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। খবর ডেইলি সাবাহর।

শেখ নাইম কাসেম বলেন, যদি গাজায় যুদ্ধবিরতি হয়, আমরা কোনো আলোচনা ছাড়াই থামব। ইসরায়েল-হামাস যুদ্ধে হিজবুল্লাহর অংশগ্রহণ মিত্র হামাসের জন্য একটি সমর্থন ফ্রন্ট হিসেবে। যদি যুদ্ধ বন্ধ হয়ে যায়, এই সামরিক সমর্থন আর থাকবে না।

তবে, ইসরায়েল আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি এবং গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহার না করলে লেবানন-ইসরায়েল সীমান্ত সংঘাত কেমন হবে তা তিনি স্পষ্ট করেননি। তিনি বলেন, গাজায় যা ঘটে তা যদি যুদ্ধবিরতি ও যুদ্ধের মাঝামাঝি হয় তাহলে আমাদের জবাব কেমন হবে, তা এখনো বলতে পারছি না। কারণ আমরা এর ধরন, ফলাফল ও প্রভাব সম্পর্কে এখনো জানি না।

গত অক্টোবর থেকে গাজা যুদ্ধে ইসরায়েলি হামলায় ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই লেবানন সীমান্তে ইসরায়েলি সেনা ও হিজবুল্লাহ যোদ্ধারা নিয়মিত পাল্টাপাল্টি হামলা করছে। হিজবুল্লাহ বলছে, ইসরায়েলি সামরিক আগ্রাসনের প্রতিবাদ এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদল হামাসের সমর্থনে তারা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করছে। এসব হামলায় দুই পক্ষের বহু প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে।

গত ১১ জুন ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার তালিব সামি আবদুল্লাহ নিহত হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বাড়ে। ইসরায়েল এবং হিজবুল্লাহ শত্রু ঘাঁটিতে হামলা জোরদার করে। ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র তেল আবিবকে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা প্রশমনের পরামর্শ দিলেও নেতানিয়াহু সরকার তা আরও বাড়িয়ে চলেছে। এতে দু’পক্ষের মধ্যে নতুন করে যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

জর্ডানে তিন মার্কিন সেনা নিহত নাম প্রকাশ

জর্ডানে সিরিয়া সীমান্তবর্তী মার্কিন ঘাটিতে ড্রোন হামলায় নিহত তিন মার্কিন সেনার নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন- সার্জেন্ট উইলিয়াম জেরোম রিভারস (৪৬), বিশেষজ্ঞ কেনেডি ল্যাডন স্যান্ডার্স (২৪) এবং বিশেষজ্ঞ ব্রেওনা অ্যালেক্সসন্ড্রিয়া মফেট (২৩)।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের সিরিয়া সীমান্তবর্তী একটি সামরিক ঘাঁটির হাউজিং ইউনিটে ড্রোন আঘাত করলে তারা নিহত হন। যুক্তরাষ্ট্র এই হামলার জন্য ইরান-সমর্থিত গ্রুপগুলোকে দায়ী করেছে এবং পেন্টাগন বলেছে, তারা হিজবুল্লাহর ‘পদচিহ্ন’ অনুসরণ করেছে।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনও পুনর্ব্যক্ত করেছে, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধ চায় না। পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, “আমরা যুদ্ধ চাই না, তবে আমরা ব্যবস্থা নেব এবং আমাদের বাহিনীর ওপর হামলার জবাব দেব।”

প্রতিবেদনে আরও বলা হয়, একজন মার্কিন কর্মকর্তা বলেছেন- সামরিক ঘাঁটিতে হামলায় ব্যবহৃত ড্রোনটি ইরানের তৈরি বলে মনে হচ্ছে। ওই কর্মকর্তা ইঙ্গিত দিয়েছেন, এই ড্রোনটি ‘শাহেদ ড্রোনের মতো’। একমুখী এই হামলার ড্রোনটি ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়াকে সরবরাহ করছে ইরান।

তবে এ হামলার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছে ইরান।

পেন্টাগন জানিয়েছে, রবিবার সকালে নিহত তিন মার্কিন সেনা জর্জিয়া অঙ্গরাজ্যের ফোর্ট মুরে অবস্থিত একটি সেনা রিজার্ভ ইউনিট থেকে এসেছিলেন।

সূত্র: বিবিসি

মার্কিন সৈন্যের বিরুদ্ধে হামলা জোরদারের হুমকি ইরাকি গোষ্ঠীর

নাম প্রকাশে অনিচ্ছুক ‘হরকত হিজবুল্লাহ আন-নুজাবার’ একজন কমান্ডার ‘নিউ আরব’ ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুমকি দেন।

তিনি এমন সময় এই হুমকি দিলেন যখন ইরাক থেকে সেনা প্রত্যাহার করার ব্যাপারে বাগদাদের সঙ্গে আলোচনা শুরু করেছে ওয়াশিংটন।

ওই কমান্ডার বলেন, চলতি সপ্তাহের গোড়ার দিকে দখলদার সেনাদের প্রত্যাহার করার ব্যাপারে যে আলোচনা শুরু হয়েছে তার কারণে মার্কিন সেনা অবস্থানে হামলা বন্ধ হবে না।

ওই প্রতিরোধ কমান্ডার আরও বলেন, “সেনা প্রত্যাহারের আলোচনা আমাদের দমিয়ে রাখতে পারবে না বরং মার্কিন সেনা সরিয়ে নেওয়ার গতি ত্বরান্বিত করতে তাদের ওপর চাপ সৃষ্টি করার লক্ষ্যে আমাদের হামলা অব্যাহত থাকবে।”

গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যায় আমেরিকা সর্বাত্মক সহযোগিতা করার কারণে গত অক্টোবর থেকে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিগুলোতে হামলা চালিয়ে আসছে ইরাকের প্রতিরোধ আন্দোলনগুলো। গত কয়েক সপ্তাহে সে হামলা তীব্রতর হয়েছে।

রবিবার জর্ডানের সীমান্তবর্তী সিরিয়ায় অবস্থিত একটি মার্কিন সেনাঘাঁটিতে প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন হামলায় অন্তত তিন সেনা নিহত ও ৩৪ জন আহত হয়েছে।

সূত্র: প্রেসটিভি

ইসরায়েলের পরাজয় সন্নিকটে: ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের গবেষক
জায় চলমান যুদ্ধে ইসরায়েলের পরাজয় একেবারেই সন্নিকটে বলে মন্তব্য করেছেন পোল্যান্ডের ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ইতিহাসের গবেষক হ্যাগি ওলশানিতস্কি। তিনি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যর্থতার কারণেই এই পরাজয় আসন্ন। গাজা যুদ্ধে লক্ষ্য অর্জনে ইসরায়েল ব্যর্থ হচ্ছে এবং এ কারণে নেতানিয়াহু গাজায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছেন।

ওলশানিতস্কি উল্লেখ করেন, ৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েল তার শত্রুকে ঠেকানোর সব শক্তি ব্যয় করে ফেলেছে এবং বর্তমানে তাদের আর কোনো বর্ধিত শক্তি নেই। তিনি লিখেছেন, অতীতে ইসরায়েল যে বিজয় অর্জন করত, সেগুলোর এখন আর কোনো অস্তিত্ব নেই।

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা দক্ষিণ আফ্রিকার ৩০ বছরের বর্ণবাদী শাসনে নিহত কৃষ্ণকায় নাগরিকদের সংখ্যার চেয়েও বেশি। অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিদের দ্বারা ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ ও ধ্বংসযজ্ঞ নতুন একটি যুদ্ধের আগুন উসকে দিচ্ছে বলে ওলশানিতস্কি আশঙ্কা প্রকাশ করেন।

ওয়ারশ বিশ্ববিদ্যালয়ের এই গবেষক আরও বলেন, নেতানিয়াহু বিচার বিভাগসহ ইসরায়েলের সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছেন, যেন গাজা যুদ্ধে ব্যর্থতার জন্য তাকে কারাগারে যেতে না হয়। আসলে ক্ষমতালোভী নেতানিয়াহু ক্ষমতা হারানোর ভয়ে গাজা যুদ্ধের ইতি টানছেন না।

ওলশানিতস্কি ইসরায়েলকে রক্ষার একটি ক্ষুদ্র সম্ভাবনার কথা উল্লেখ করেছেন, তা হলো গাজায় যুদ্ধের আগুন থামানো। তিনি বলেন, ইসরায়েলের চূড়ান্ত পরাজয়ের আগে ফিলিস্তিনিদের স্বাধীনতা দেওয়ার সুযোগ হাতছাড়া করা উচিত নয়।

ইসরায়েল হবে বাইডেনের ভিয়েতনাম: বার্নি স্যান্ডার্স

ইসরায়েল নিয়ে বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশের ৪৬ অঙ্গরাজ্যের ১৪০টি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইসরায়েলবিরোধী বিক্ষোভে সমর্থন দিয়েছেন দেশটির ভারমন্টের সিনেটর বার্নি স্যান্ডার্স।

তার মতে, ইসরায়েল হতে পারে বাইডেনের ভিয়েতনাম।

তিনি এক সাক্ষাৎকারে বাইডেনের তুলনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের সাথে, যিনি ভিয়েতনাম যুদ্ধের সময়ে শিক্ষার্থী-বিক্ষোভের জেরে ১৯৬৮ সালে পুনর্নিবাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এবার ইসরায়েল নিয়েও নিজের অবস্থানের জন্য যুব সম্প্রদায় ও ডেমোক্র্যাটদের বড় অংশের সমর্থন খুইয়ে বাইডেন হেরে যেতে পারেন আগামী নভেম্বর মাসের নির্বাচনে। এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

আমেরিকাজুড়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ ক্রমেই আরও জোরদার হচ্ছে। পরিস্থিতি এমন যে, ইসরায়েল নিয়ে ঢেঁকি গেলার মতো অবস্থায় পড়েছেন জো বাইডেন। ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে পথে নামছেন মার্কিন শিক্ষার্থীরা। শাস্তির মুখে পড়েও পিছু হটছেন না তারা।

এদিকে, শাস্তির মুখে পড়া ওই সব শিক্ষার্থীর পড়াশোনার ব্যবস্থা দেবে বলে বার্তা দিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুথি। শিক্ষার্থী-বিক্ষোভ এবং ভিন দেশের যুদ্ধে প্রচুর খরচের প্রশ্নে নির্বাচনের আগে সব মিলিয়ে বেশ বিপাকে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন।

হুথি পরিচালিত সানা ইউনিভার্সিটির এক কর্মকর্তা বলেন, “ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছেন যারা, তাদের আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। ফিলিস্তিনের পাশে এই লড়াইয়ে যত রকমভাবে থাকা সম্ভব, আমরা রয়েছি।” নির্দিষ্ট ইমেল-ঠিকানা দিয়ে সানা ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানান তিনি।

গত ৭ অক্টোবর ইসরাইল-হামাস সংঘাত শুরুর হওয়ার পরই সরাসরি ফিলিস্তিনের হামাসের পাশে দাঁড়ায় পশ্চিম এশিয়ার বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন। তার মধ্যে ইয়েমেনের হুথি অন্যতম। তারা লোহিত সাগরের আন্তর্জাতিক বাণিজ্যিক নৌপথে হামলা শুরু করে। গত কয়েক সপ্তাহে আমেরিকার নানা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ফিলিস্তিনপন্থী বিক্ষোভে দু’হাজার চার শতাধিক বিক্ষোভকারী গ্রেফতার হয়েছে।

সূত্র: ফক্স নিউজ, রয়টার্স

আর্মেনিয়ার ও আজারবাইজান মধ্যে সম্পর্ক তৈরিতে সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

সাবেক দুই সোভিয়েত রাষ্ট্র আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে সম্পর্ক তৈরিতে সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতির দুই বছর পর সম্পর্ক চূড়ান্ত নিষ্পত্তিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এই প্রস্তাব দিলেন।

আজারবাইজানের প্রেসিডেন্ট এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে পৃথক টেলিফোনে ব্লিনকেন বলেন, অঞ্চলটিতে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ রয়েছে। আঞ্চলিক পরিবহন এবং যোগাযোগ সংযোগে সহায়তার প্রস্তাব দেন ব্লিনকেন।

আজারবাইজানের প্রেসিডেন্ট আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পাশিনিয়ান গত মে মাসে ইউরোপীয় ইউনিয়নের মধ্যস্থতায় ভবিষ্যত শান্তি আলোচনার জন্য সাক্ষাতে বসেন। ২০২০ সালের সেপ্টেম্বরে নাগোর্নো-কারাবাখ নিয়ে সাবেক সোভিয়েতভুক্ত দুই দেশ ৬ সপ্তাহের যুদ্ধে লিপ্ত হয়।

এই যুদ্ধে সাড়ে ৬ হাজারের বেশি মানুষ নিহত হন। রাশিয়া-তুরস্কের মধ্যস্থতায় আর্মেনিয়া কয়েক দশক ধরে রাখা উপত্যকা নাগোর্নো কারাবাখ ছেড়ে দিতে রাজি হয়।

সূত্র: ফ্রান্স২৪

ইসরায়েলকে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি সৌদি আরবের
সৌদি আরব শনিবার ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে বসতি বাড়ানোর ইসরায়েলের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের নিন্দা করেছে। এ সিদ্ধান্ত নিলে ইসরায়েলকে ‘ভয়াবহ পরিণতি’ভোগ করতে হবে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রিয়াদ। খবর আরব নিউজের।

স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে এ নিন্দা জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি প্রেস এজেন্সি প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরব আন্তর্জাতিক আইনের চলমান ইসরায়েলি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে আপত্তি জানাচ্ছে। ’

মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ‘যদি ইসরায়েলি কর্তৃপক্ষ বসতি সম্প্রসারণ পরিকল্পনা চালিয়ে যায়, তবে এর ‘ভয়াবহ পরিণতি’ হতে পারে।’

এর আগে, ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বৃহস্পতিবার ঘোষণা করেন, তার সরকার পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের কার্যক্রমের প্রতিক্রিয়া হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হবে।

ইসরায়েলকে অবশ্যই জবাবদিহি করতে হবে : সৌদি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের যুদ্ধের বিষয়ে জাতিসংঘের শীর্ষ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সৌদি আরব। একইসঙ্গে আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘনের’ জন্য ইসরায়েলকে ‘জবাবদিহি’ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি।

শুক্রবার এক বিবৃতিতে গাজায় যুদ্ধবিরতিতে পৌঁছাতে এবং ফিলিস্তিনি জনগণের সুরক্ষা প্রদানের জন্য ‘আরও পদক্ষেপ’ গ্রহণের আহ্বান জানিয়েছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গতকাল শুক্রবার গাজায় গণহত্যা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় অন্তবর্তীকালীন রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। রায়ে গাজা উপত্যকায় ইসরায়েলকে গণহত্যা বন্ধে সম্ভাব্য সব ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ে আদালতের প্রেসিডেন্ট মার্কিন বিচারক জে দোঙ্গু বলেন, ‘আদালত ইসরায়েলকে নির্দেশ দিচ্ছে, গাজায় গণহত্যা সংঘটিত যেন না হয় সেজন্য সব ধরনের প্রয়োজনীয়তা ব্যবস্থা নিতে হবে।’

রায়ে আদালত ইসরায়েলকে আরও নির্দেশ দেন, ‘সেনারা যেন কোনো ধরনের গণহত্যা সংঘটিত না করেন সেদিকে খেয়াল রাখতে হবে এবং গণহত্যার নির্দিষ্ট (অভিযুক্ত) প্রমাণ সংরক্ষণ করতে হবে।’

রায়ে আরও বলা হয়, ‘গাজা উপত্যকায় পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছতে দিতে হবে এবং গাজার সাধারণ মানুষকে রক্ষা করতে হবে।’ এছাড়া ত্রাণ পৌঁছানো এবং গণহত্যা প্রতিরোধে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে ব্যাপারে এক মাসের মধ্যে আদালতের কাছে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে দখলদার ইসরায়েলকে।

তবে যেটি ধারণা করা হয়েছিল, গাজায় ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে সামরিক অভিযান বন্ধের নির্দেশ আদালত দেবেন; সে ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

গাজায় আগ্রাসন ও গণহত্যার অভিযোগে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে গত বছরের শেষের দিকে আইসিজেতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা।

সূত্র : এএফপি ও ব্যারনস্।

গাজা পরিস্থিতি নিয়ে বাইডেন-কাতার আমিরের ফোনালাপ

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পরিস্থিতি নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

গতকাল শুক্রবার কাতারের আমিরকে ফোন করে গাজা পরিস্থিতি নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ফিলিস্তিন ভূখণ্ডটিতে দীর্ঘ মেয়াদে যুদ্ধ বন্ধ করতে হামাসের হাতে জিম্মিদের মুক্তি নিশ্চিত করা জরুরি বলে তারা একমত হয়েছেন

এ বিষয়ে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দুই নেতা একমত হয়েছেন যে দীর্ঘমেয়াদি মানবিক যুদ্ধবিরতি এবং গাজাজুড়ে বেসামরিক মানুষদের জন্য জীবন রক্ষাকারী মানবিক সহায়তা নিশ্চিত করার ক্ষেত্রে জিম্মিদের মুক্তি-সংক্রান্ত চুক্তিটি মূল ভূমিকা রাখবে।’

কাতার নিউজ এজেন্সি জানিয়েছে, ফোনালাপে উভয় পক্ষ কাতার-মার্কিন কৌশলগত সম্পর্ক এবং তা বৃদ্ধি ও বিকাশের উপায় নিয়েও আলোচনা করেছে।

গতকাল শুক্রবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির সঙ্গেও কথা বলেছেন জো বাইডেন। হোয়াইট হাউসের বিবৃতি থেকে জানা গেছে, তারা গাজাজুড়ে মানবিক সহায়তার সরবরাহ আরও বাড়ানোর প্রচেষ্টা জোরদার করা নিয়ে আলোচনা করেছেন। মানবিক সহায়তার ব্যাপারে ঘনিষ্ঠ সমন্বয় অব্যাহত রাখতে সম্মত হয়েছেন তারা।

এদিকে, গতকাল শুক্রবার গাজায় গণহত্যা ইস্যুতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় অন্তবর্তীকালীন রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। রায়ে গাজা উপত্যকায় ইসরায়েলকে গণহত্যা বন্ধে সম্ভাব্য সব ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

রায়ে আদালতের প্রেসিডেন্ট মার্কিন বিচারক জে দোঙ্গু বলেন, ‘আদালত ইসরায়েলকে নির্দেশ দিচ্ছে, গাজায় গণহত্যা সংঘটিত যেন না হয় সেজন্য সব ধরনের প্রয়োজনীয়তা ব্যবস্থা নিতে হবে।’

আদালত ইসরায়েলকে আরও নির্দেশ দেন, ‘সেনারা যেন কোনো ধরনের গণহত্যা সংঘটিত না করেন সেদিকে খেয়াল রাখতে হবে এবং গণহত্যার নির্দিষ্ট (অভিযুক্ত) প্রমাণ সংরক্ষণ করতে হবে।’

সূত্র : রয়টার্স।

অবিস্ফোরিত অস্ত্র দিয়েই ইসরায়েলি সৈন্যদের ওপর ফিলিস্তিনি যোদ্ধাদের সফল হামলা
ইসরায়েলের ব্যবহৃত অস্ত্র দিয়েই ইহুদিবাদী সৈন্যদের ওপর সফল হামলা চালিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ গ্রুপ আল-কুদস ব্রিগেডের যোদ্ধারা।

শুক্রবার এর মাধ্যমে তারা চার ইসরায়েলি সৈন্যকে হত্যা এবং আরও কয়েকজনকে আহত করার দাবি করেছে।

শুক্রবার ফিলিস্তিনি ইসলামিক জিহাদ গ্রুপের সশস্ত্র ইউনিট আল-কুদস ব্রিগেড এক বিবৃতিতে জানায়, তারা শুজাইয়ে এলাকায় বুবি-ট্র্যাপড একটি আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। এতে চার ইসরাইলি সৈন্য নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

ফিলিস্তিনি যোদ্ধারা জানান, তারা ইম্প্রুভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং অবিস্ফোরিত এফ-১৬ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে। এফ-১৬ ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের একটি যুদ্ধবিমান থেকে নিক্ষেপ করা হয়েছিল। সেটি বিস্ফোরিত না হওয়ায় যোদ্ধারা তা উদ্ধার করে।

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেডও জানিয়েছে, তারা অ্যান্টি-ট্যাংক রকেট এবং ছোট অস্ত্র দিয়ে ইসরায়েলি বাহিনীর মধ্যে হতাহত সৃষ্টি করেছে।

গত বৃহস্পতিবার ওই এলাকায় ইসরায়েল নতুন করে হামলা চালায়। উত্তর গাজার ওই এলাকাটি থেকে জানুয়ারি মাসে ইসরায়েলি বাহিনী সরে গিয়েছিল। তখন তারা বলেছিল যে সেখান থেকে হামাসকে তারা পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে।

নিজেদের সৈন্যের মৃত্যুর বিষয়টি এখনও স্বীকার করেনি ইসরায়েল। তবে দেশটি জানিয়েছে, পুরো গাজায় গত ২৪ ঘণ্টায় তাদের একজন সৈন্য নিহত এবং ৯ জন আহত হয়েছে।

সূত্র: আল-জাজিরা, এএফপি

হামাসের আকস্মিক হামলা ইসরায়েল লন্ডভন্ড

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সাবেক আন্তর্জাতিক মুখপাত্র জোনাথন কনরিকাস বলেছেন, শনিবার ইসরায়েলের ওপর হামাসের আকস্মিক হামলা দেশটির জন্য ‘পার্ল হারবারের মতো মুহূর্ত।

তিনি বলেন, ‘পুরো সিস্টেমই ব্যর্থ হয়েছে। এটি কেবল একটি উপাদান নয়। এটি পুরো প্রতিরক্ষা কাঠামো যা স্পষ্টতই ইসরায়েলি বেসামরিকনাগরিকদের জন্য প্রয়োজনীয় প্রতিরক্ষা সরবরাহ করতে ব্যর্থ হয়েছে।

শনিবার ভোরের আক্রমণ সম্পর্কে তিনি আরও বলেন, ইসরায়েলের জন্য এটি একটি পার্ল হারবারের মতো মুহূর্ত। আজকের আগ পর্যন্ত বাস্তবতা ছিল একরকম এবং  আজকের পরেও বাস্তবতা থাকবে আরেকরকম।

শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে প্রবেশ করে সামরিক ঘাঁটি, শহর ও খামারে অনুপ্রবেশ করে ইসরায়েলি সেনা ও নাগরিকদের জিম্মি করেছে। এটা ১৯৪৮ সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে ইসরায়েলি ইতিহাসে নজিরবিহীন।

উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান যুক্তরাষ্ট্রের পার্ল হারবার ঘাঁটিতে আক্রমণ করে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ওই হামলার পর যুক্তরাষ্ট্র যুদ্ধে নামে এবং জাপানে দুইটি পারমাণবিক বোমা ফেলে।

ইসরায়েলি পদাতিক বাহিনীর কর্নেল নিহত: আইডিএফ

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ৯৯৩তম নাহাল ব্রিগেডের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইয়োনাথন স্টেইনবার্গ দক্ষিণ ইসরায়েলে হামাসের যোদ্ধাদের হাতে নিহত হয়েছেন। ব্রিগেডটি ইসরায়েলি সামরিক বাহিনীর একটি প্রধান পদাতিক শাখা।

সামরিক বাহিনী জানিয়েছে, কেরেম শালোমের কাছে হামাস যোদ্ধাদের সঙ্গে তার ব্রিগেডের বন্দুকযুদ্ধের সময় স্টেইনবার্গ গুলিবিদ্ধ হন।

ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, লেফটেন্যান্ট কর্নেল ইয়োনাথন স্টেইনবার্গ একজন অত্যন্ত সম্মানিত এবং নিবেদিতপ্রাণ অফিসার ছিলেন। তিনি মূলত দেশের প্রতিরক্ষায় তার অটল প্রতিশ্রুতির জন্য পরিচিত। তার অকাল মৃত্যু সংবাদে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার সকালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে একনাগাড়ে ২ হাজারের বেশি রকেট ছোড়ে। হামাস সদস্যরা ইসরায়েলে প্রবেশ করে তাদের বেশ কয়েকটি সেনা ঘাঁটির নিয়ন্ত্রণ নেয়,  ইসরায়েলি সেনাদের জিম্মি করে। এই ঘটনায় পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল যাতে ৩০০ এর অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

সূত্র: আল জাজিরা

হামাসের হামলায় নিহতের সংখ্যা জানাল ইসরায়েল

হামাসের হামলা শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩০০ জনে দাঁড়িয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরও ১৫০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ১৮ জনের অবস্থা আশঙ্কাজনক এবং আরও ২৬৭ জনের অবস্থা গুরুতর।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে খবরে বলা হয়, আহতদের চাপ বেড়েছে দক্ষিণ ইসরায়েল ও গাজার সবগুলো হাসপাতালে। এসব হাসপাতালে একটি বেডও ফাঁকা পাওয়া যাচ্ছে না।

পৃথক এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন, গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ হাজার ৬৯৭ জন।

শনিবার গাজা উপত্যকা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে পাঁচ হাজার রকেট ছুড়েছে হামাস।রকেট হামলার পর ইসরাইলের পাল্টা বিমান হামলা চালায়।

হামাসের উপপ্রধান সালেহ আল-আরোওরি বলেন, এখনকার পরিস্থিতিতে যেকোনো কিছুই সম্ভব। আমরা স্থলপথে ইসরাইলের হামলা প্রতিরোধের জন্য প্রস্তুত।

হামাসের পক্ষে যা বললেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

ইসরায়েলের জরুরি সেবাদাতা কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের অপ্রত্যাশিত হামলায় ২২ ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। হামাস জানিয়েছে, তারা বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে বন্দি করেছে।

হামাসের এ হামলাকে সমর্থন জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। খবর বার্তা সংস্থা ওয়াফার। তিনি এক বিবৃতিতে বলেন, ‘বসতি স্থাপনকারী এবং দখলদার সৈন্যদের সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার ফিলিস্তিনিদের রয়েছে।’ এদিকে হামাসের এই হামলাকে ‘ফিলিস্তিনিদের বিরুদ্ধে এতদিন ধরে চলমান নৃশংসতার বিরুদ্ধে যুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন সংগঠনটির মুখপাত্র খালেদ কাদোমি।

গতকাল হামলা শুরুর দিনে তিনি বলেন, ‘আমরা চাই গাজায় সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায় এগিয়ে আসুক। ফিলিস্তিনিদের ওপর আক্রমণ, আমাদের পবিত্র স্থান আল-আকসায় ইসরায়েলি  সহিংসতা বন্ধ হোক। এসব কারণেই আমরা যুদ্ধ শুরু করেছি।’ তিনি বলেন, ইসরায়েলি বসতি স্থাপনকারীরাও দখলদার এবং আন্তর্জাতিক আইন অনুসারে তারাও আক্রমণকারী।

‘সুতরাং আজকের যে পরিস্থিতি তা আক্রমণকারীদের বিরুদ্ধে যুদ্ধ,’ বলেন তিনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও এটাকে ‘যুদ্ধ’ হিসেবে বর্ণনা করে বলেছেন, ‘এ যুদ্ধে আমরাই জয়ী হব।’

এই হতাহতের জন্য ইসরায়েলি দখলদারিত্ব দায়ী: ইসরায়েলি রাজনীতিবিদ

হাদাশ পার্টি ও ইসরায়েলি নেতা নেসেট সদস্য (সংসদ সদস্য) ওফার কাসিফ বলেছেন, উভয় পক্ষের বেসামরিক নাগরিকদের হত্যা নিন্দনীয়। তবে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব এবং নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারের কর্মকাণ্ডই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মৃত্যুর জন্য দায়ী।

তিনি বলেন, এটা (মৃত্যু) অসহনীয়। কিন্তু আমরা যা বলছি তা হলো উভয় পক্ষের এ ধরনের অপরাধ প্রতিরোধের একমাত্র উপায় হলো দখলদারিত্বের অবসান ঘটানো।

তিনি বলেন, যতদিন দখলদারিত্ব চলবে, ততদিন এ ধরনের ভয়াবহ অপরাধ চলতেই থাকবে। আর এই সরকার সেটাই চায়।

কাসিফ মার্কিন সরকারের সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র যদি শান্তিপূর্ণ রাজনৈতিক সমাধানের দিকে এগিয়ে যেতে ইসরায়েলকে চাপ দিতো এবং দখলদারিত্বের অবসান ঘটাতো তাহলে আজকের মতো ঘটনা ঘটতো না।

ফিলিস্তিন নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর যে আলাপ হলো

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। কোনো অবস্থাতেই ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক মানুষ যেন ইসরায়েলের লক্ষ্যবস্তু না হয়,  সৌদি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে সে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিন-ইসরায়েল পরিস্থিতি যেন আরও সহিংস না হয়ে উঠে, সেজন্য উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করার নিন্দা জানায় রিয়াদ।

এর আগে মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলমান পরিস্থিতি শান্ত করার প্রচেষ্টার অংশ হিসেবে তারা সৌদি আরব ও জর্ডানের সঙ্গে আলোচনা করেছে।

ফিলিস্তিনি সংগঠন হামাস শনিবার সকালে ইসরায়েলে ব্যাপক রকেট হামলা চালায়। হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়লে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এর জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালানো শুরু করে ফিলিস্তিনের গাজায়। ইসরায়েল বলছে, হামাসের হামলায় ২৫০ ইসরায়েলি নিহত হয়েছে। আর ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় ২৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা গেছে।

হামাস যোদ্ধার পরিবারকে ফেরত পাঠাল ব্রাজিল
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক যোদ্ধা ও তার পরিবারকে ফেরত পাঠিয়েছে ব্রাজিল।

যুক্তরাষ্ট্র ওই পরিবারটির ভ্রমণের ব্যাপারে ব্রাজিলের ফেডারেল পুলিশকে সতর্ক করার পর এই পদক্ষেপ নেওয়া হয়।

ব্রাজিলিয়ান পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার গর্ভবতী স্ত্রী, ছেলে ও শাশুড়িকে নিয়ে সাও পাওলোর গুয়ারুলহোস বিমানবন্দরে প্রবেশ করার সময় আবু উমারকে আটক করা হয়। এর দু’দিন পর কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাদের দোহায় ফেরত পাঠানো হয়।

একজন সিনিয়র ফেডারেল পুলিশ কর্মকর্তা বলেন, “অনুরোধটি মার্কিন পররাষ্ট্র দফতর থেকে এসেছে। একজন বিচারকের সামনে প্রমাণিত হয় যে, আবু উমার হামাসের সাথে গভীরভাবে জড়িত ছিলেন।”

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের ফেডারেল পুলিশ মার্কিন দূতাবাসের মাধ্যমে একটি সতর্কতা পেয়েছিল যে, হামাস যোদ্ধা আবু ওমার কুয়ালালামপুর থেকে ব্রাজিলে পৌঁছাবেন।

আবু উমারের আইনজীবী ব্রুনো হেনরিক দে মউরার পিটিশন অনুযায়ী, ফিলিস্তিনি পরিবারটিকে গুয়ারুলহোস বিমানবন্দরে ওয়ারেন্ট ছাড়াই পুলিশ আটক করেছিল। তারা ব্রাজিলে বসবাসকারী তার ভাইয়ের সাথে দেখা করতে সেখানে যান।

তবে ব্রাজিলের পুলিশ সূত্র জানিয়েছে, আবু ওমার সফরে না, বরং ব্রাজিলে থাকতে এবং সেখানে হামাসের মুখপাত্র হওয়ার জন্য গিয়েছিলেন। তিনি তার পরিবারের সাথে বিপুল পরিমাণ লাগেজ নিয়ে গিয়েছিলেন।

গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, ৩৭ বছর বয়সী আবু ওমার এশিয়া মিডল ইস্ট সেন্টারের নির্বাহী পরিচালক। তার স্ত্রী মালয়েশিয়ান।

সূত্র: টাইমস অব ইসরায়েল, মিডল ইস্ট মনিটর

মার্কিন অস্ত্র নাদিলে প্রথম সপ্তাহে ধ্বংস হয়ে যেত ইসরায়েল

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, যুক্তরাষ্ট্র অস্ত্র দিয়ে সহযোগিতা  না করলে দখলদার ইসরায়েল প্রথম সপ্তাহেই ধ্বংস হয়ে যেত। গাজায় এখন যে হত্যা ও ধ্বংসযজ্ঞ চলছে তা যুক্তরাষ্ট্রের সহযোগিতা তথা যুক্তরাষ্ট্রের হাতেই হচ্ছে।

বিশ্ব সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের জাতীয় দিবস ও ছাত্র দিবসকে সামনে রেখে বুধবার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর সঙ্গে সাক্ষাত করেছেন ইরানের একদল ছাত্র-ছাত্রী। এ সময় সর্বোচ্চ নেতা এসব কথা বলেন।

তিনি বিশ্বের মুসলিম দেশগুলোকে পরামর্শ দিয়ে বলেন, মুসলিম সরকারগুলোর পক্ষ থেকে ইহুদিবাদী ইসরায়েলে জ্বালানি তেল এবং নিত্যপণ্য রপ্তানি বন্ধ করতে হবে। ইসরায়েলে তেল রপ্তানির পথগুলোও বন্ধ করে দিতে হবে। দখলদার সরকারের সাথে অর্থনৈতিক সহযোগিতা বন্ধ করতে হবে। বিশ্বের সকল ফোরামে উচ্চস্বরে এই অপরাধযজ্ঞের নিন্দা করতে হবে। অবিলম্বে ইসরায়েলি অপরাধযজ্ঞ বন্ধের জন্য মুসলিম সরকারগুলোর পক্ষ থেকে জোরালো চাপ প্রয়োগ করতে হবে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, পশ্চিমা রাজনীতিবিদদের নির্লজ্জ কাজগুলোর একটি হলো, মাতৃভূমি রক্ষায় সংগ্রামরত ফিলিস্তিনিদেরকে তারা সন্ত্রাসী বলে অভিহিত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানরা এসে প্যারিস দখল করে নেয়। যে ফরাসিরা জার্মানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল তারা কি সন্ত্রাসী ছিল?

সর্বোচ্চ নেতা বলেন, ইসরায়েল হতবুদ্ধি ও কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে। এই দখলদার শক্তি তার নিজের লোকদের কাছেও মিথ্যা বলছে। ইসরায়েলি বন্দীদের বিষয়ে যে উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করছে সেটাও মিথ্যাচার। বোমাবর্ষণ করে তারা তাদের নিজেদের বন্দীদেরও হত্যা করছে।

সূত্র : পার্সটুডে

গাজা সীমান্তে দুটি ট্যাংক ধ্বংস, একদিনে নিহত ১৬ ইসরায়েলি সেনা

ফিলিস্তিনের গাজায় দুটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করেছে স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের যোদ্ধারা।

‘ইয়াসিন-১০৫’ রকেটের সাহায্যে সেটিকে ধ্বংস করা হয় বলে বুধবার জানিয়েছে হামাসের ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড।

ইজ্জাদ্দিন কাসাম ব্রিগেড বলেছে, গাজা উপত্যকার সীমান্তের হাজার-আলদিক এলাকায় একটি ট্যাংক ধ্বংস করা হয়েছে। সেখানে একের পর এক রকেটের আঘাতে দখলদার বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে। গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে মঙ্গলবার ইসরায়েলের ১৬ সেনা নিহত হয়েছে বলে টাইমস অব ইসরায়েল বুধবার জানায়।

গাজার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে দখলদার বাহিনী। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় হামাসের একটি রকেটের আঘাতেই একটি সাজোয়া যান ধ্বংস ও ৭ দখলদার সেনা প্রাণ হারিয়েছে

সূত্র: আনাদোলু এজেন্সি, টাইমস অব ইসরায়েল

যেকোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে যুদ্ধের আগুন: ইরান

নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধের আগুন যেকোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান।

তুরস্ক সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সেরকম কিছু ঘটলে তার পুরো দায় আমেরিকা ও ইসরায়েলকেই নিতে হবে।

এ সময় অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলি যুদ্ধাপরাধ বন্ধে ‘অবিলম্বে কার্যকর ব্যবস্থা’ গ্রহণের জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে এই অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ছোট উপত্যকায় মানবিক ত্রাণ পাঠানোরও আহ্বান জানিয়েছে ইরান।

বুধবার তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে সাক্ষাতে এ আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি গাজাবাসীর প্রতি সমর্থন জানানোর পাশাপাশি তুরস্কব্যাপী ফিলিস্তিনের সমর্থনে বিশাল বিশাল বিক্ষোভ আয়োজনের জন্য প্রেসিডেন্ট এরদোগানের ভূয়সী প্রশংসা করেন।

কাতার সফর শেষ করে তুরস্কে যাওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী গাজা পরিস্থিতি নিয়ে মুসলিম দেশগুলোর একটি শীর্ষ সম্মেলন আয়োজন করারও আহ্বান জানান।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ শক্তিগুলো তেহরানকে একথা জানিয়েছে যে, ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘকাল ধরে যুদ্ধ করার সামরিক সক্ষমতা তাদের রয়েছে।

অন্যান্য দেশকে গাজা পরিস্থিতির ব্যাপারে নীরব থাকার যে আহ্বান ওয়াশিংটন জানিয়েছে তার তীব্র সমালোচনা করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যে আমেরিকা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যা পরিচালনার জন্য তেল আবিবকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিচ্ছে তার পক্ষে এ ধরনের আহ্বান জানানোর কোনো অধিকার নেই।

তিনি বলেন, “গাজার বিরুদ্ধে যুদ্ধ করছে আমেরিকা। কাজেই অপর পক্ষগুলোকে ধৈর্য ধরতে বলার জায়গায় আমেরিকা নেই।”

সাক্ষাতে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকল পক্ষকে কাজ করতে হবে। গাজার ওপর হামলা বন্ধ, এই উপত্যকার ওপর থেকে অবরোধ প্রত্যাহার এবং সেখানে মানবিক ত্রাণ পাঠানোর লক্ষ্যে আঙ্কারা কাজ করছে বলে তিনি দাবি করেন।

সূত্র: প্রেসটিভি

ভয়াবহ যুদ্ধের মধ্যেই ইসরায়েলকে নতুন যে হুমকি দিলেন শীর্ষ হামাস নেতা

ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলার পাশাপাশি সেখানে স্থলঅভিযান চালাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে ইসরায়েলের নৃশংস আগ্রাসনে রিপোর্ট লেখা পর্যন্ত আট হাজার ৮০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৩,৬০০ জনের বেশি শিশু।

যুদ্ধের এই পরিস্থিতিতে ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি দিল হামাস।

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীটির শীর্ষ নেতা গাজি হামাদ বলেছেন, ইসরায়েল ধ্বংস না হওয়া পর্যন্ত হামাসের হামলা চলবে।

লেবাননের এলবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের এই নেতা বলেন, “গত ৭ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি যোদ্ধারা যে ভয়াবহ হামলা চালিয়েছেন, এটি ‘সবেমাত্র শুরু’। ইসরায়েল ধ্বংস হয়ে যাওয়ার আগ পর্যন্ত একই ধরনের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হামলা একের পর আসতেই থাকবে।”

তিনি আরো বলেন, “আমাদের ভূমিতে ইসরায়েলের কোনো স্থান নেই। আমরা এই অবৈধ রাষ্ট্রকে নিশ্চিহ্ন করে দেব কারণ, এটি নিরাপত্তাগত, সামরিক ও রাজনৈতিক বিপর্যয় সৃষ্টি করছে।”

গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে নজিরবিহীন অভিযান চালায় হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনের যোদ্ধারা। ওই অভিযানে সাড়ে তিনশ’র বেশি সেনাসহ দেড় হাজারের বেশি ইসরায়েলি নিহত হয়। ফিলিস্তিনি যোদ্ধারা প্রায় আড়াইশ’ ইসরায়েলিকে বন্দি করে নিয়ে গাজায় ফিরে যান।

গাজি হামাদ ওই ঘটনার প্রতি ইঙ্গিত করে বলেন, “আমরা ইসরায়েলকে একটি শিক্ষা দিয়েছি এবং এই শিক্ষার পুনরাবৃত্তি হতে থাকবে।”

অভিযানে ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ক্ষতি করার কোনো ইচ্ছা হামাসের ছিল না বলে তিনি উল্লেখ করেন। গাজি হামাদ বলেন, “হামাস বেসামরিক নাগরিকদের কোনো ক্ষতি করতে চায়নি। কিন্তু বাস্তবে কিছু জটিলতা তৈরি হয়েছিল। তবে যা হয়েছে তার পুরোটাই ছিল ন্যায়সঙ্গত।”

এদিকে, হামাসের এই অভিযানের প্রতিশোধ নিতে ৭ অক্টোবর থেকেই ফিলিস্তিনে নির্বিচারে বোমা হামলা শুরু করে ইসরায়েল। এতে রিপোর্ট লেখা পর্যন্ত আট হাজার ৮০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৩,৬০০ জনের বেশি শিশু।

ইসরায়েলি সেনারা বর্তমানে গাজায় স্থল অভিযান চালাচ্ছে। ওই অভিযানে তারা ফিলিস্তিনি যোদ্ধাদের প্রচণ্ড প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। মঙ্গলবার একদিনেই অন্তত ১৬ ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব।

ফিলিস্তিনি যোদ্ধারা বেশ কিছু ইসরায়েলি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস করার কথা ঘোষণা করেছে। তবে ইসরায়েল এখনও বুধবারের ক্ষয়ক্ষতির বিবরণ প্রকাশ করেনি। ইসরায়েল নিজের নিহত সেনাদের সংখ্যা কমিয়ে প্রচার করছে বলেও ফিলিস্তিনি যোদ্ধারা দাবি করেছেন।

সূত্র: এলবিসি, ডেইলি মেইল, ফক্সনিউজ, নিউ ইয়র্ক পোস্ট

ইসরায়েলের রাষ্ট্রদূতকে না ফেরার নির্দেশ জর্ডানের

জর্ডানে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত— জর্ডানে না ফেরার নির্দেশনা দিয়েছে দেশটি। একই সঙ্গে ইসরায়েলে নিযুক্ত নিজেদের রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে জর্ডান।

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আরমান সাফাদি বুধবার ইসরায়েলকে নিজেদের এমন সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন।

তিনি ইসরায়েলকে এ ব্যাপারে অবহিত করে বলেছেন, তারা না বলা পর্যন্ত ইসরায়েল যেন তাদের দূতকে আর জর্ডানে না পাঠায়।

আরমান সাফাদি জানিয়েছেন, যতদিন গাজায় যুদ্ধ এবং মানবিক বিপর্যয় শেষ না হবে ততদিন পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। যুদ্ধ বাধার পর নিরাপত্তার কারণ দেখিয়ে জর্ডান ছেড়ে চলে যান ইসরায়েলি দূত।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ২৫ দিন ধরে চলা ইসরায়েলে বিরামহীন হামলায় প্রায় ৯ হাজার মানুষ নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল

নিজ বন্দিদের ছাড়িয়ে নিতে হামাস নেতাদের সঙ্গে সরাসরি আলোচনা থাইল্যান্ডের

নিজ বন্দিদের ছাড়িয়ে নিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নেতাদের সঙ্গে সরাসরি আলোচনা করেছেন থাইল্যান্ডের কর্মকর্তারা।

থাই প্রতিনিধি দলের কর্মকর্তারা, ইরানে হামাস সদস্যদের সাথে দুই ঘণ্টব্যাপী বৈঠক করেছেন।

থাই প্রতিনিধি দলের প্রধান আরেপেন উত্তরাসিন ব্যাংককে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ২৪ অক্টোবর ইরানের রাজধানী তেহরানে থাই কর্মকর্তারা হামাস নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় হামাস নেতারা প্রতিশ্রুতি দিয়েছেন যে, থাই বন্দিদের “সঠিক সময়ে” মুক্তি দেওয়া হবে।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, হামাসের হাতে থাইল্যান্ডের ২২ নাগরিক বন্দি আছেন।

জানা গেছে, থাই পার্লামেন্টের স্পিকার কর্তৃক নিযুক্ত তিন সদস্যের দলের নেতৃত্ব দিয়েছেন আরেপেন।

আরেপেন বলেন, “আমি তাদের ছেড়ে দেওয়ার অনুরোধ করেছি। বলেছি তারা নির্দোষ।”

তিনি আরো বলেন, “তারা (হামাস নেতারা) আমাকে আশ্বস্ত করে বলেছেন, তারা তাদের ভাল যত্ন নিচ্ছে, কিন্তু তারা আমাকে মুক্তির তারিখ বলতে পারেননি। তারা বলেছেন, তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন।”

আরেপেন বলেন, “তারা (হামাস নেতারা) আমাদের উদ্বেগ স্বীকার করেছে। কারণ তারা জানেন- থাইল্যান্ড মুসলিম সম্প্রদায়ের প্রতি মহানুভবতা দেখিয়েছে ও বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়েছে… তারা থাইল্যান্ডকে সম্মান করে।”

থাই শ্রম মন্ত্রণালয়ের অনুসারে, প্রায় ৩০ হাজার থাই নাগরিক ইসরায়েল কাজ করেন। ৎ তাদের বেশিরভাগই কৃষি খাতে নিয়োজিত।

জানা গেছে, গত ৭ অক্টোবর হামাস যোদ্ধাদের হামলায় ৩২ জন থাই নাগরিক নিহত হয়। আহত হয় আরো ১৯ জন। ওই দিন হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলের অভ্যন্তরে দেড় হাজারের বেশি মানুষ নিহত হয়। এর মধ্যে প্রায় সাড়ে তিনশ’ সেনা বাহিনীর সদস্য। এছাড়াও প্রায়ে আড়াইশ’ জনকে ইসরায়েল ধরে গাজায় নিয়ে যায় হামাস যোদ্ধারা।

সূত্র: ব্যারন, টাইমস অব ইসরায়েল

হামাসের ঘোষণা, স্থায়ী যুদ্ধবিরতিতে গ্যারান্টর হিসেবে রাশিয়া, চীন ও তুরস্ককে চাই
যুদ্ধবিরতির শর্ত হিসেবে চুক্তির প্রথম সপ্তাহেই গাজা ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনীর পুরোপুরি প্রত্যাহার এবং চুক্তির গ্যারান্টর (নিশ্চয়তাদাতা) হিসেবে রাশিয়া, চীন ও তুরস্ক চেয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষিত এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদিত যুদ্ধবিরতি প্রস্তাব নীতিগতভাবে মেনে নিয়েও তাতে কিছু সংশোধনী দিয়েছে সংগঠনটি। হামাস তিন ধাপবিশিষ্ট যুদ্ধবিরতির একেবারে প্রথম দিকেই গাজা থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে। একইসাথে তারা যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের সুস্পষ্ট ঘোষণা চাচ্ছে।

গত মাসে বাইডেন প্রশাসন যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করে হামাসকে তা মেনে নিতে বলেন। তিনি বলেন, এটি ইসরায়েলি প্রস্তাব। এতে তিন ধাপে বাস্তবায়নযোগ্য চুক্তিতে প্রথম ধাপের (ছয় সপ্তাহ) পরই কেবল ইসরায়েলি পূর্ণ প্রত্যাহার নিয়ে আলোচনা শুরু হবে। ওয়াশিংটন বলেছে, হামাসের সংশোধনীগুলোর কিছু বাস্তবায়নযোগ্য নয়।

হামাস মনে করছে, প্রথম ধাপের যুদ্ধ বিরতির প্রস্তাবকে কাজে লাগিয়ে বেশ কিছু বন্দীকে মুক্ত করিয়ে নেবে ইসরায়েল। এরপর তারা আবার আরও ভয়াবহভাবে হামলা করবে। তাছাড়া হামলা স্থায়ীভাবে বন্ধ করার কোনও ঘোষণা এখন পর্যন্ত ইসরায়েল দেয়নি। বরং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ ইসরায়েলি নেতারা প্রকাশ্যে হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ অব্যাহত রাখার কথা বলছেন। ফলে হামাস বিদ্যমান আকারে থাকা প্রস্তাবটি মেনে নিতে পারছে না।

লেবাননের আল-আখবার আউটলেটে প্রকাশিত খবর অনুযায়ী, হামাস যুদ্ধবিরতির প্রথম সাত দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ সালাহউদ্দিন এবং আল-রশিদ মহাসড়ক, নেটজারিতের সেনাস্থাপনা, মিশর-গাজা সীমান্ত-সংলগ্ন ফিলাডেলফি রুট এবং রাফা ক্রসিং থেকে সকল ইসরায়েলি সৈন্য ও স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে।

হামাস জানিয়েছে, ইসরায়েল যদি সাত দিনের মধ্যে গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার না করে, তবে তারা বন্দী মুক্তি স্থগিত করবে।

হামাসের একটি সূত্র হারেৎজ পত্রিকাকে জানিয়েছে, হামাস এ কারণে প্রথম ধাপেই ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছে, যাতে ইসরায়েল কোনও পর্যায়েই এ দুটি শর্ত থেকে সরে যেতে না পারে এবং পণবন্দীদের মুক্তির পর আবার যুদ্ধ শুরু করতে না পারে।

এছাড়া হামাস ইসরায়েলের কারাগারে দীর্ঘ দিন ধরে আটক থাকা ১০০ ফিলিস্তিনির একটি তালিকা দিয়েছে। বন্দী বিনিময়ের আওতায় তাদেরকে মুক্তি দিতেও দাবি জানাচ্ছে হামাস।

অন্যদিকে ইসরায়েল ১৫ বছরের বেশি কারাদণ্ডপ্রাপ্ত কোনও বন্দীকে মুক্তি দিতে চাচ্ছে না।

আবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়েই চুক্তির গ্যারান্টর হিসেবে রাশিয়া, চীন ও তুরস্ককে মেনে নিতে রাজি হচ্ছে না।

সূত্র: টাইমস অব ইসরায়েল

হামাসের ঘোষণা, যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের সঙ্গে নতুন আলোচনা নয়

ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন নেই বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

সংগঠনটির শীর্ষস্থানীয় নেতা ওসামা হামদান এ কথা বলেছেন।

তিনি বলেন, “এখন অবিলম্বে ইসরায়েলের যা করা দরকার তা হলো গাজা থেকে তাদের পূর্ণ প্রত্যাহার এবং সকল ধরনের আগ্রাসন বন্ধ করা।”

গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরুর খরব ইসরায়েলি গণমাধ্যমে সংবাদ প্রকাশের প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করলেন।

শনিবার তিনি বলেন, “হামাস ইতোমধ্যেই যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে, যা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। সুতরাং নতুন করে আলোচনার দরকার নেই।”

তিনি বলেন, “আলোচনার সময় নতুন প্রস্তাব ইসরায়েল গ্রহণ করবে, এমন কোনও নিশ্চয়তা নেই। এমন কোনও আন্তরিক নিশ্চয়তা না থাকলে আলোচনার অর্থ হল আগ্রাসন অব্যাহত রাখার জন্য ইসরায়েলকে আরও সময় দেওয়া।”

চলতি মাসের প্রথম দিকে হামাস যুদ্ধবিরতির জন্য কাতার ও মিশরের মধ্যস্ততাকারীদের দেওয়া একটি প্রস্তাব গ্রহণ করে। কিন্তু ইসরায়েল জানায়, এই প্রস্তাবে তাদের দাবি মানা হয়নি।

শনিবার ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়, গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তির জন্য কর্মকর্তারা নতুন করে আলোচনা শুরু করতে চাচ্ছেন। প্যারিসে মধ্যস্ততাকারীদের সাথে আলোচনার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়।

ওই খবর অনুযায়ী, ইসরায়েলি গোয়েন্দাপ্রধান ডেভিড বার্নিয়া স্থবির হয়ে যাওয়া আলোচনা আবার শুরু করার নতুন কাঠামোতে একমত হন। প্যারিসে বার্নিয়া ছাড়াও যুক্তরাষ্ট্রের সিআইএ পরিচালক বিল বার্নস, কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আলথানি উপস্থিত ছিলেন।

নতুন যে প্রস্তাব ইসরাইল দিয়েছে, তাতেও স্থায়ী যুদ্ধবিরতির কথা নেই। এমনকি কয়েক মাসের যুদ্ধবিরতি হলেও ইসরায়েল আবার যুদ্ধ শুরু করতে পারবে বলে বলা হয়েছে। ইসরায়েল জোর দিয়ে বলছে, হামাসকে ধ্বংস করার আগে তারা যুদ্ধ বন্ধ করবে না।

হামাস জোর দিয়ে বলছে, তারা সাময়িক কোনও যুদ্ধবিরতি প্রস্তাব মানবে না। তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে চায়।

এদিকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড ইসরায়েলের একদল সৈনিককে ফাঁদে ফেলে বন্দী করার দাবি করেছে। ফিলিস্তিনি গ্রুপটি একটি রেকর্ড করা অডিও বার্তায় এই দাবি করে। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় তাদের বন্দী করা হয় বলে এতে জানানো হয়।

কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা অবশ্য কতজন ইসরায়েলি সৈন্যকে বন্দী করা হয়েছে, সে তথ্য দেননি। তবে তিনি জানিয়েছেন, ওই ইসরায়েলি সৈন্যদলে যত সৈন্য ছিল তারা সবাই হয় নিহত বা আহত অথবা বন্দী হয়েছে। হামাস এ নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায়, ফিলিস্তিনি যোদ্ধারা এক ইসরায়েলি সৈন্যকে টেনে হামাসের একটি সুড়ঙ্গে নিয়ে যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

হামাসের ঘোষণা, যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলকে আর কোনও ছাড় নয়

ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে সমঝোতায় আর কোনও ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

সম্প্রতি মিশরের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মতি দেওয়ার পর ইসরায়েল তা না মানায় এই ঘোষণা দিল হামাস। মিশরের কায়রোয় যুদ্ধবিরতি আলোচনা এখনও অব্যাহত রয়েছে।

গাজার সর্বদক্ষিণের শহর রাফায় বুধবারও ট্যাংক থেকে গোলা নিক্ষেপ ও বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে হুমকি দিয়েছে বড় ধরনের অভিযান শুরু করার।

আগের দিন মঙ্গলবার মিশরের সঙ্গে রাফার সীমান্ত ক্রসিং থেকে শহরটিতে প্রবেশ করে ইসরায়েলি বাহিনী। এতে গাজায় বাইরে থেকে ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ পথটি বন্ধ হয়ে যায়। ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিদের বাইরে পাঠানোর একমাত্র পথও এটি।

কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জাত এল–রেশিক বুধবার এক বিবৃতিতে বলেন, তারা গত সোমবার গ্রহণ করা যুদ্ধবিরতি প্রস্তাবের বাইরে যাবেন না।

প্রস্তাবে অন্যান্য বিষয়ের মধ্যে গাজায় জিম্মি ইসরায়েলিদের মধ্য থেকে কয়েকজনকে মুক্তি ও ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনি নারী ও শিশুদের ছেড়ে দেওয়ার কথা বলা আছে।

রেশিক বলেন, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আন্তরিক নয় এবং রাফায় আগ্রাসন চালানো ও সীমান্ত ক্রসিং দখলের ঘটনা আড়াল করার মাধ্যম হিসেবে সমঝোতাকে ব্যবহার করছে তারা।

হামাসের এ বক্তব্য নিয়ে ইসরায়েল তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি। গত সোমবার ইসরায়েলি কর্তৃপক্ষ ঘোষণা করে, হামাসের গ্রহণ করা তিন দফার ওই যুদ্ধবিরতি প্রস্তাব মানা সম্ভব নয়; কেননা এটির শর্তগুলো খুব দুর্বল এবং তা কার্যকর করার মতো নয়।

সূত্র: রয়টার্স

যুদ্ধবিরতি-জিম্মি বিনিময় চুক্তি: যে দুই দাবিতে অনড় হামাস

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তি নিয়ে দুটি দাবিতে অনড় অবস্থান নিয়েছে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটি জানিয়েছে, তারা মধ্যস্ততাকারীদের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবটি নিয়ে আলোচনা করছে। তবে তারা আবারও জোর দিয়ে বলছে, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের শর্ত দুটি না মানা হলে কোনও প্রস্তাবই গ্রহণ করবে না। মিশরীয় মিডিয়া এ খবর প্রকাশ করেছে।

হামাসের শর্ত দুটিই আলোচকদের কাছে যুদ্ধবিরতি আলোচনার প্রধান বিষয়ে পরিণত হয়েছে।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন দাবি করেন, ইসরায়েলি প্রস্তাবটি ‘অনন্যসাধারণ উদার’ প্রস্তাব। আর মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি নতুন প্রস্তাবের ব্যাপারে ‘আশাবাদী’।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, গাজা থেকে জিম্মিদের মুক্তির বিনিময়ে ৪০ দিনের যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা রয়েছে।

তবে হামাসের সিনিয়র নেতা ওসামা হামদান বলেন, “ফিলিস্তিনিদের বিরুদ্ধে হামলা বন্ধ করাটা কোনও উদার করা নয়। খোদ হামলাই একটি অপরাধ। ফলে আপনি যখন কোনও অপরাধ করা বন্ধ করবেন, তখন আপনি দাবি করতে পারেন না যে এটি ইসরায়েলি পক্ষ থেকে একটি উদার কাজ।”

ইসরায়েল-হামাস চুক্তির পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করার জন্য কাজ করবে যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিশরের প্রেসিডেন্ট আবদেল-ফাত্তাহ আল সিসি এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানিকে নিশ্চয়তা দিয়েছেন যে গাজা নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে কোনও চুক্তি হলে তারা তিন দেশ ওই যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী ‘পূর্ণ বাস্তবায়নে কাজ’ করবে।

এদিকে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, বাইডেন ওই দুই নেতাকে বলেছেন- বন্দি বিনিময় বিষয়টি এখন হামাসের হাতে। তারাই তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং গাজার বেসামরিক লোকদের স্বস্তি দেওয়ার পথে একমাত্র বাধা।

ওই তিন নেতা বর্তমানে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তারা গাজায় ত্রাণ সহায়তা বাড়ানোর চেষ্টাও চালাচ্ছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে।

সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরায়েল

নেতানিয়াহুর গ্রেফতারি পরোয়ানা ইস্যুতে আইসিসিকে হুমকি মার্কিন আইনপ্রণেতাদের

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে সম্ভাব্য গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়ে আন্তর্জাতিক ফৌজদারি আদালতকে (আইসিসি) হুমকি দিলেন মার্কিন আইণপ্রণেতারা।

তারা বলেছেন, যদি ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় তাহলে আদালতের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।

ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয়পক্ষের মার্কিন কংগ্রেস সদস্যরা আইসিসির বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টেক্সাসের রিপাবলিকান হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককাউল বলেছেন, ইতোমধ্যে আইসিসি কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য একটি বিলের বিষয়ে ভাবা হচ্ছে। তবে আমরা আশা করছি, সেই পর্যায়ে যেন যেতে না হয়।

এদিকে, গাজা যুদ্ধ ইস্যুতে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির সম্ভাব্য অভিপ্রায়ের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন।

জনসন এক বিবৃতিতে বলেছেন, “এটি লজ্জাজনক যে আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং অন্যান্য ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে ‘ভিত্তিহীন এবং অবৈধ’ গ্রেফতারি পরোয়ানা জারির পরিকল্পনা করছে।”

তিনি আরও বলেন, “আইসিসির এ ধরনের ‘অনৈতিক’ পদক্ষেপ সরাসরি মার্কিন জাতীয় নিরাপত্তা স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে। বাইডেন প্রশাসন যদি এর বিরুদ্ধে চ্যালেঞ্জ না করে, তাহলে আইসিসি মার্কিন রাজনীতিক, মার্কিন কূটনীতিক এবং মার্কিন সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারির নজিরবিহীন ক্ষমতা পেয়ে যাবে এবং তা চর্চাও করতে পারে। আর এটি হলে আমাদের দেশের সার্বভৌম কর্তৃত্ব হবে।”

সূত্র: টাইমস অব ইসরায়েল, এক্সিওস

ইসরায়েলবিরোধী মার্কিন ক্যাম্পাস বিক্ষোভে সমর্থন ১৯০ পরামর্শক গোষ্ঠীর

মার্কিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসভিত্তিক ইসরায়েলবিরোধী বিক্ষোভে সমর্থন ও সংহতি জানিয়েছে প্রায় ১৯০টি পরামর্শক গোষ্ঠী।

একই সঙ্গে ব্যাপক ধরপাকড় সত্ত্বেও শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাতে তাদের সাহসের প্রশংসাও করেছে গোষ্ঠীগুলো।

গোষ্ঠীগুলোর মধ্যে রয়েছে- ধর্মীয়, নাগরিক অধিকার ও প্রগতিশীল ভাবধারার সংগঠনগুলো।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচারে আগ্রাসনকে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের বিরুদ্ধে এই প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা।

পরামর্শক গোষ্ঠীগুলোর কয়েকটি ওয়ার্কিং ফ্যামিলিস পার্টি, ইফ নট নাউ মুভমেন্ট, সানরাইজ মুভমেন্ট, মুভমেন্ট ফর ব্ল্যাক লাইভস ও জেন–জেড ফর চেঞ্জ। সোমবার এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলো আন্দোলনরত শিক্ষার্থীদের প্রশংসা করে।

বিবৃতিতে বলা হয়, “ভীষণ রকম চাপের পরিবেশ, ভয়ভীতি ও প্রতিশোধের শিকার হওয়া সত্ত্বেও যেসব শিক্ষার্থী গাজায় ইসরায়েলি হামলা এবং দেশটিকে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও অর্থ সহায়তার বিরুদ্ধে নিজেদের প্রতিবাদ জানানোর অধিকারের চর্চা করছেন, তাদের প্রশংসা করি আমরা।”

সংগঠনগুলো বলেছে, শিক্ষার্থীরা এই সুস্পষ্ট দাবি নিয়ে এগিয়ে এসেছেন যে, যেসব প্রতিষ্ঠান ইসরায়েলের দখলদারিত্ব থেকে সুবিধা নিচ্ছে, এদের সঙ্গে তাদের বিশ্ববিদ্যালয়গুলোর সম্পর্ক নেই। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ফিলিস্তিনি শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশের দাবি জানাচ্ছেন তারা।

বিবৃতিতে সই করা সংগঠনগুলোর মধ্যে আরও রয়েছে- আরব আমেরিকান ইনস্টিটিউট, এমপাওয়ার চেঞ্জ অ্যাকশন ফান্ড, গ্রিনপিস ইউএসএ এবং জাস্টিস ডেমোক্র্যাটস।

উল্লেখ্য, আমেরিকার নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ইতোমধ্যে ইউরোপেও ছড়িয়ে পড়েছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থীদের ক্যাম্পাসভিত্তিক এই বিক্ষোভ কানাডা, অস্ট্রেলিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে পড়েছে।

সূত্র: আল  জাজিরা

দেশ ছাড়ার হিড়িক ইসরাইলিদের

ইসরাইলের বিচার ব্যবস্থা নিয়ে বিতর্কিত একটি আইনের বিরুদ্ধে কয়েক সপ্তাহ ধরে ব্যাপক বিক্ষোভ চলছে। এর মধ্যে ইসরাইলের প্রতি তিনজনের একজন নাগরিক দেশ ছেড়ে যাওয়ার কথা ভাবছেন। নতুন এক জরিপে এমন চিত্র উঠে এসেছে।

জরিপে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে সেদেশের অধ্যাপক চেন হফম্যান একজন। তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে প্রতি শুক্রবার সন্ধ্যায় একসঙ্গে খাবার খেয়ে ইহুদি সাবাথ পালন করেন। সম্প্রতি বিক্ষোভের তীব্রতার কারণে নিয়মিত এই অভ্যাস ব্যহত হচ্ছে তার।

বিবিসিকে তিনি বলেন, রাস্তায় গিয়ে প্রতিবাদ করা আমাদের সংস্কৃতি নয়। কিন্তু আমরা বাধ্য হয়েছি কারণ আমাদের দেশটিকে হারিয়ে ফেলছি। আমরা এভাবেই ভাবছি।

শীর্ষস্থানীয় ইসরাইলি এই রেডিওলজিস্ট এখন যুক্তরাজ্যের একটি হাসপাতালে চলে যাচ্ছেন। তার পরিবারের অন্যান্য সদস্যদের সকলেরই অবশ্য ইউরোপীয় পাসপোর্ট রয়েছে। তিনি পরিবারের অন্য সদস্যদের দেশ ছাড়ার সিদ্ধান্ত নিতে রাজি করানোর চেষ্টা করছেন।

তিনি বলেন, আমি একটি অবসরের জন্য লন্ডন যাচ্ছি। ইসরাইলের বাইরে আমি থাকতে পারি কি না সেটাও পরীক্ষা হবে। যদি পরিস্থিতি এত খারাপ হয় এবং খারাপ হতে থাকে, আমরা থাকার জন্য একটি নতুন জায়গা খুঁজে নেব।

ইসরাইলের সুপ্রিম কোর্টের ক্ষমতা খর্ব করে একটি বিলে গত ২৪ জুলাই সম্মতি দিয়েছে পার্লামেন্ট নেসেট। এই আইন অনুযায়ী, সরকার, মন্ত্রিপরিষদ এবং সরকারি কর্মকর্তারা কোনো সিদ্ধান্ত নিলে সেটিকে সুপ্রিম কোর্ট ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে বাতিল করতে পারবে না। বিরোধীরা এই আইনের তীব্র বিরোধিতা করে আসছেন। তাদের দাবি, এমন আইন সরকারের ভারসাম্য বিনষ্ট করবে এবং সুপ্রিম কোর্টের ক্ষমতা কমাবে।

আইনটি বাতিলের দাবিতে গত কয়েক মাস ধরে ইসরাইলে ব্যাপক প্রতিবাদ চলছে। তাদের আশা, শেষ পর্যন্ত আইনটি বাতিল হবে। তবে এমন পরিস্থিতিতে অনেক ইসরাইলি দেশত্যাগের কথা বিবেচনা করছেন।

প্রতিবাদে অংশ নেওয়া সারা বলেন, আমি আমার বাচ্চাদের এমন অগণতান্ত্রিক একটি দেশে বড় করতে চাই না। একজন তরুণি হিসেবে আমার মেয়ের অধিকার নিশ্চিত না হলে আমি এদেশে থাকব না।

ইমিগ্রেশন বিশ্লেষকরা বলছেন, গত কয়েকমাসে থিতু হওয়ার জন্য বিদেশে যেতে চাওয়া ইসরাইলির সংখ্যা ব্যাপক বেড়েছে। সরকারের বিচারিক পরিবর্তনের প্রত্যাশিত অর্থনৈতিক পতন এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় তাদের চলে যেতে বাধ্য করছে।

পর্তুগালভিত্তিক স্থানান্তর বিশেষজ্ঞ রুথ নেভো জানান, প্রথমবারের মতো ইসরাইলি গ্রাহকদের দেখতে পাচ্ছেন তিনি।

তিনি বলেন, এটি একেবারেই পাগলামির মতো। বছরের পর বছর ধরে এখানে কোনো ইসরাইলি বাস করতে আসেনি। কিন্তু এখন দিনে ২৫টির মতো আবেদন আসছে।

তিনি বলেন, যারা আবেদন করছে তারা উচ্চশিক্ষিত। আইনজীবী, বিচারক, পুলিশ, বিশ্ববিদ্যালয়ের লেকচারার, আইটি সেক্টরের লোক বেশি আসছে। তারা (ইসরাইলে) যা ঘটছে তা নিয়ে খুব চিন্তিত।

ওশান রিলোকেশন নামের একটি ফার্মের সিইও শে ওবাজানেক বলেন, কোন দেশে গেলে ভালো, কিভাবে প্রক্রিয়া শুরু করব— এসব তথ্যের চাহিদা নাটকীয়ভাবে বেড়ে গেছে। যাদের বিদেশি পাসপোর্ট আছে তারা আমাদের কাছে পরামর্শ চাচ্ছেন।

যদিও সাধারণত দেখা যায়, যারা রাজনৈতিক অস্থিরতার কারণে দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নেওয়ার চেষ্টা করেন তাদের বেশিরভাগই একসময় এই পরিকল্পনা ত্যাগ করেন। যেমন, ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর বহু আমেরিকান দেশ ছাড়ার কথা বলেছিলেন। কিন্তু পরে দেখা যায়, প্রায় সবাই এমন পরিকল্পনা ত্যাগ করেছেন।

তবে ইসরাইলের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা দেশটির জনগণকে গভীরভাবে বিভক্ত করে ফেলেছে। বর্তমান জোট সরকার অতি-অর্থোডক্স ইহুদি এবং ধর্মীয় জাতীয়তাবাদীদের সমর্থনে গঠিত। এ সরকার সামাজিকভাবে রক্ষণশীল মূল্যবোধের এবং জনসংখ্যার তুলনামূলকভাবে উচ্চজন্মহারের মানুষরা এই শ্রেণির অন্তর্ভুক্ত। ফলে জোট সরকার দেশটির দ্রুত বর্ধনশীল অংশের প্রতিনিধিত্ব করে।

এদিকে, ধর্মনিরপেক্ষ ইসরাইলিরা দেশে সংখ্যালঘু হয়ে যাওয়ায় তাদের উদার জীবনধারা হুমকির মুখে পড়েছে। তাদের আশঙ্কা, আদালত আর তাদের নাগরিক অধিকার রক্ষা করতে পারবে না।

তেল আবিব বিশ্ববিদ্যালয়ের পাবলিক পলিসি বিভাগের প্রধান অধ্যাপক অ্যালন তাল বলেন, গত ছয় মাসে যা ঘটেছে তা হলো একটি ধীরগতির ক্রমবর্ধমান জনসংখ্যাগত বিভক্তি হঠাৎ করে স্পষ্ট হয়ে উঠা।

তিনি বলেন, ইসরাইলের করের সবচেয়ে বড় বোঝা বহন করছে ধর্মনিরপেক্ষ ইহুদিরা। এদের বেশিরভাগ বাধ্যতামূলক সামরিক পরিষেবায় যুক্ত হয়। অতি-অর্থোডক্স কমিউনিটির মানুষরা সেনাবাহিনীতে যায় না। কয়েক দশক আগেই তাদের সেনাবাহিনীতে যাওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্তি দেওয়া হয়েছে। এখন তারা এর সুবিধা ভোগ করছে।

ইসরাইলের রাজধানী তেল আবিবের উপকণ্ঠে শেবা মেডিক্যাল সেন্টারের অধ্যাপক হফম্যান জানান, তিনি ইসরাইলে ভ্রূণের নিউরোডিওলজির মাত্র চারজন বিশেষজ্ঞের একজন।

ইসরাইলের প্রতি তিনজনের একজন বিদেশ চলে যেতে চান এমন এক জরিপের ব্যাপারে তাকে প্রশ্ন করা হলে বলেন, এখনই চিকিৎসকদের সংকট। আমাদের পাঁচ শতাংশ চিকিৎসকও যদি বিদেশে চলে যায় তাহলে তা একটি বিপর্যয় হবে।

যুদ্ধবিরতি প্রস্তাবে সমর্থন দিতে নিরাপত্তা পরিষদের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান
দখলদার ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির খসড়া প্রস্তাবের ওপর ভোটাভুটির আয়োজন করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রবিবার এক ঘোষণায় দেশটি এই আহ্বান জানায়।

কূটনৈতিক সূত্রসমূহ বলেছে, সোমবার এই ভোটাভুটির পরিকল্পনা করা হয়েছে। তবে নিরাপত্তা পরিষদের চলতি মাসের সভাপতি দক্ষিণ কোরিয়া বিষয়টি এখনও নিশ্চিত করেনি।

মার্কিন প্রতিনিধিদলের মুখপাত্র নেট ইভান্স বলেছেন, ভোটাভুটির আয়োজন করতে এবং প্রস্তাবের পক্ষে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদকে অনুরোধ করেছে। তবে তিনি নির্দিষ্ট তারিখের কথা উল্লেখ করেননি।

ইভান্স আরও বলেন, পরিষদের সদস্যদের এই প্রস্তাব পাশের সুযোগ নষ্ট করা ঠিক হবে না এবং এই চুক্তির সমর্থনে অবশ্যই একইসুরে কথা বলতে হবে।

ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এর আগে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির একাধিক পরিকল্পনা পাশে বাধা দিয়েছিল।

কিন্তু গত ৩১ মে মার্কিন প্রেসিডেন্ট জো-বাইডেন জাতিসংঘ থেকে পৃথক একটি যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন। এতে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির কথা বলা হয়েছে। কিন্তু হামাসের পক্ষ থেকে স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অব্যাহত এই হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ হাজার ৮৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

সূত্র: আল-জাজিরা, এএফপি

নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বেনি গ্যান্টজের পদত্যাগ

ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মধ্যপন্থী নেতা বেনি গ্যান্টজ। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার মূলত মধ্যপন্থী ও অতি ডানপন্থীদের সমর্থনে গঠিত। বেনি গ্যান্টজের পদত্যাগে এবার নেতানিয়াহুর সরকার থেকে মধ্যপন্থী শক্তি বিদায় নিয়েছে। তবে এতে তাৎক্ষনিক কোনো প্রভাব পড়ছে না নেতানিয়াহুর সরকারে।

রোববার (৯ জুন) বেনি গ্যান্টজ এক জরুরি সংবাদ সম্মেলনে পদত্যাগের কথা জানান। তিনি হামাস-ইসরাইল যুদ্ধে দ্রুত একটি সমঝোতা দাবি করে আসছিলেন। কিন্তু নেতানিয়াহুর কারণে এই যুদ্ধ বন্ধ হচ্ছে না বলে অভিযোগ করেছেন।

সংবাদ সম্মেলনে বেনি গ্যান্টজ বলেন, নেতানিয়াহু আমাদের সত্যিকারের বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন। এই কারণেই আমরা জরুরি সরকার ছেড়ে যাচ্ছি। আমরা ভারী হৃদয়ে কিন্তু পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে এই সিদ্ধান্ত নিয়েছি।

উল্লেখ্য, গাজায় যুদ্ধপরবর্তী পরিকল্পনা ঘোষণা করতে নেতানিয়াহুকে ৮ জুন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন বেনি গ্যান্টজ। কিন্তু সেই দিনটি পর্যন্ত কোনো অগ্রগতি না হওয়ায় বেনি গ্যান্টজ সরকার থেকে সরে দাঁড়ালেন।

উল্লেখ্য, শনিবার গাজা উপত্যকায় হামাসের হাতে জিম্মি চার জনকে উদ্ধার করে ইসরাইলি সেনারা। চারজনকে উদ্ধার করতে গিয়ে অন্তত ২১০ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরাইলের সেনারা। ধারণা করা হয়েছিল, এ খবরে বেনি গ্যান্টজ হয়ত তার পদত্যাগের সিদ্ধান্ত পেছাতে পারেন। কিন্তু এর একদিন পরই তিনি পদত্যাগ করলেন।

বেনি গ্যান্টজের পদত্যাগের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি পোস্টে বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, বেনি, এখন ছেড়ে দেওয়ার সময় নয়, এখন বাহিনীতে যোগ দেওয়ার সময়।

উল্লেখ্য, নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্টজ ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রাক্তন চিফ অব স্টাফ। তিনি ২০২৩ থেকে ২০২৪ পর্যন্ত দফতর বিহীন মন্ত্রী ছিলেন। এর আগে ২০২০ থেকে ২০২২ সালে সরকারের প্রতিরক্ষামন্ত্রী দায়িত্ব পালন করেন। এর মধ্যে ২০২১ থেকে ২০২২ পর্যন্ত ইসরাইলের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

তার মধ্যপন্থী ন্যাশনাল ইউনিটি পার্টি ২০২৩ সালের ১১২ অক্টোবর পর্যন্ত ইসরাইলের পার্লামেন্টে বিরোধী দল ছিল। ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর যুদ্ধ শুরু হলে একটি জরুরি সরকার গড়েন নেতানিয়াহু। এসময় বেনি গ্যান্টজ নেতানিয়াহুর জরুরি যুদ্ধকালীন সরকারকে সমর্থন জানান ও মন্ত্রিসভার সদস্য হন।

বেনি গ্যান্টজের পদত্যাগে এখন নেতানিয়াহু তার সরকারের অতি ডানপন্থীদের অতিনির্ভরশীল হয়ে পড়বেন বলে মনে করা হচ্ছে।

যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের

জিম্মিদের স্বজনরা পার্লামেন্টে ঢুকে হট্টগোলের পর ফিলিস্তিনের গাজায় দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েল।

দুই মধ্যস্থতাকারী দেশ কাতার এবং মিশরের প্রতিনিধিদের মাধ্যমে হামাসের কাছে প্রস্তাবটি পাঠানো হয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রস্তাবে হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি প্রক্রিয়াকে কয়েকটি স্তর বা পর্যায়ে ভাগের ওপর জোর দেওয়া হয়েছে। জিম্মিদের মধ্যে যাদের বয়স ৬০ বছরের বেশি এবং অসুস্থ অবস্থায় রয়েছেন, সবার আগে তাদের মুক্তি চায় ইসরায়েল।

পরবর্তী পর্যায়গুলোতে আটক ইসরায়েলি নারী সেনাসদস্য, বেসামরিক তরুণ-তরুণী ও পুরুষ সেনাসদস্যদের মুক্তির ব্যাপারে উল্লেখ করা হয়েছে প্রস্তাবে।

সেই সঙ্গে বলা হয়েছে, এই জিম্মিদের মুক্তির বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দি বেশ কিছু ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। তবে কতজনকে মুক্তি দেওয়া হবে— সেই সংখ্যা প্রকাশ করা হয়নি।

প্রস্তাবে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দেয়নি ইসরায়েল; তবে বলেছে, গাজার প্রধান শহরগুলোতে ইসরায়েলি সেনাদের উপস্থিতি হ্রাস করা হবে এবং যুদ্ধ শুরুর পর উপত্যকার যেসব ফিলিস্তিনি বাড়িঘর ছেড়েছে তাদেরকে নিজ নিজ এলাকায় ফিরে আসার অনুমতি দেওয়া হবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল, নিউ ইয়র্ক পোস্ট, সিএনএন

গাজায় বিস্ফোরণে উড়ে গেল আরও ১০ ইসরায়েলি সেনার দেহ

ফিলিস্তিনের গাজা উপত্যকায় সেখানকার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধারদের সঙ্গে সম্মুখ যুদ্ধে আরও ১০ সেনা নিহতের কথা স্বীকার করল ইসরায়েল।

সোমবার দক্ষিণ গাজায় একটি ঘটনাতেই এই সেনা নিহত হয় বলে জানিয়েছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

এ নিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত গত বছরের ২৮ অক্টোবর গাজায় শুরু হওয়া স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা ২০৮ জনে দাঁড়াল।

আইডিএফ জানায়, সোমবার দক্ষিণ গাজায় অভিযানের সময় দুটি ভবনে বিস্ফোরণ ও একটি ট্যাংকে রকেট চালিত গ্রেনেড হামলায় এই ১০ জন সেনা নিহত হয়।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় বোমা হামলা শুরু করে ইসরায়েল। এরপর ২৮ অক্টোবর থেকে ওই উপত্যকায় স্থল অভিযান চালায় ইসরায়েলি বাহিনী।

সূত্র: টাইমস অব ইসরায়েল

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে দৃঢ়ভাবে সমর্থন করে চীন: শি জিনপিং
একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও তার পূর্ণ সার্বভৌমত্বকে দৃঢ়ভাবে সমর্থন করবে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ কথা বলেছেন। এছাড়া জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র হওয়ার জন্য ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষাকেও বেইজিং সমর্থন করে বলে জানিয়েছেন শি জিনপিং।

চীনের নেতা অবরুদ্ধ ফিলিস্তিনে জরুরি যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে ন্যায়বিচার চিরকালের জন্য অনুপস্থিত থাকতে পারে না।

বৃহস্পতিবার (৩০ মে) বেইজিংয়ে চীন-আরব রাষ্ট্র সহযোগিতা ফোরামে আরব নেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে শি জিনপিং এসব কথা বলেন।

চীনের প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্য হলো উন্নয়নের বিস্তৃত সম্ভাবনার একটি ভূমি। ন্যায়বিচার চিরকালের জন্য সেখানে অনুপস্থিত থাকতে পারে না। ইসরাইলি এবং ফিলিস্তিনিদের মধ্যে বিরোধ সমাধানের জন্য একটি বিস্তৃত শান্তি সম্মেলনের প্রয়োজন।

তিনি আরব রাষ্ট্রগুলোর সঙ্গে তার গভীর সখ্যতার প্রসঙ্গ তুলে ধরে ওই অঞ্চলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

শি জিনপিং বলেন, যতবারই আমি আরব বন্ধুদের সঙ্গে দেখা করি, আমি গভীর সম্পর্কের অনুভূতি অনুভব করি।

তিনি আরব প্রতিনিধিদের বলেন, চীন ও চীনা জনগণ এবং আরব দেশ ও জনগণের মধ্যে বন্ধুত্ব প্রাচীন সিল্ক রোডের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান থেকে উদ্ভূত।

বেইজিং আরব রাষ্ট্রগুলোর সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করার চেষ্টা করবে বলেও জানান শি জিনপিং। তিনি বলেন, চীন তেল ও গ্যাসের বিষয়ে আরব পক্ষের সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও বাড়াবে এবং বাজারের নিরাপত্তার সঙ্গে সরবরাহ নিরাপত্তাকে একীভূত করবে। চীন নতুন জ্বালানি প্রযুক্তি এবং সরঞ্জাম উৎপাদনে আরব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

গাজা অবরোধকে লেনিনগ্রাদ অবরোধের সঙ্গে তুলনা করল পুতিন

অধিকৃত গাজা উপত্যকার ওপর ইসরায়েলের কঠোর অবরোধ আরোপের তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এ অবরোধকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যায়িত করে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী লেনিনগ্রাদের ওপর এরকম অবরোধ আরোপ করেছিল।

কিরগিজিস্তান সফরকারী পুতিন স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী বিশকেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ইসরায়েল এখন যা করছে তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেনিনগ্রাদের ওপর জার্মান নাৎসি বাহিনীর অবরোধ আরোপের সঙ্গে তুলনা করা যায়। আমার দৃষ্টিতে এটি অগ্রহণযোগ্য।

গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের হত্যা করার ব্যাপারেও ইসরায়েলকে সতর্ক করে দেন পুতিন।  তিনি বলেন, গাজার ওপর ইসরায়েলি অবরোধের সঙ্গে কেউই একমত হতে পারবে না কারণ এর ফলে বেসামরিক নাগরিকদের ক্ষতি হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, গাজায় ইসরায়েল স্থল অভিযান চালাবে বলে শোনা যাচ্ছে। তিনি সম্ভাব্য এ অভিযানকেও ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বর্ণনা করে বলেন, বেসামরিক এলাকায় এ ধরনের অভিযানে জানমালের অপূরণীয় ক্ষতি হবে।

তিনি যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে ফিলিস্তিন সংকট নিরসনের আহ্বান জানিয়ে বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে যে রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে শান্তি ও নিরাপত্তার সঙ্গে সহাবস্থান করবে। তিনি হামাসের অভিযানের জবাবে ইসরায়েলের প্রতিক্রিয়াকে ‘চরম নৃশংস পদ্ধতি’ বলে বর্ণনা করেন।

মার্কিন বোমায় মারা গেছেন ফিলিস্তিনিরা, অনুতপ্ত বাইডেন
ইসরায়েলকে বোমা দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। সেই বোমা গাজায় ব্যবহার করেছে ইহুদিবাদী দেশটি। এতে অনুতপ্ত বাইডেন।

সিএনএনের সঙ্গে সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, “ওই বোমার আঘাতে এবং অন্যভাবে গাজায় ফিলিস্তিনি বেসামরিক মানুষ মারা গেছেন।”

বাইডেন বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্র দায়বদ্ধ। তাই তারা আয়রন ডোম রকেট ইন্টারসেপটার দেবে।

তবে যুক্তরাষ্ট্র একটা বিভাজনরেখাও তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, “ইসরায়েল যদি রাফায় আক্রমণ করে, তাহলে আমেরিকা তাদের অস্ত্র ও গোলাবারুদ দেবে না।”

যুক্তরাষ্ট্র এর আগে বারবার ইসরায়েলকে বলেছে, তারা যেন দক্ষিণ গাজার শহর রাফায় আক্রমণ না করে।

চলতি সপ্তাহের প্রথম দিকে ইসরায়েলের মন্ত্রিসভা রাফায় সামরিক অভিযানের অনুমতি দিয়েছে, যা এখন ১২ লাখ ফিলিস্তিনির আশ্রয়স্থল।

ইসরায়েলি সেনারা রাফার পূর্ব দিকে হামাসের টার্গেটে আঘাত করতে চায়। সেজন্য তারা হাজার হাজার মানুষকে জায়গা খালি করে চলে যেতে বলেছে।

এদিকে, রাফায় ইসরায়েল ও হামাসের মধ্যে লড়াইয়ে গত ২৪ ঘণ্টায় ৩৬ ফিলিস্তিনি বেসামরিক মানুষ মারা গেছেন বলে স্থানীয় কুয়েত হাসপাতাল জানিয়েছে। মৃতদের মধ্যে শিশুও আছে। ইসরায়েলের বিমান হামলায় তাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয় ও তারা মারা যায় বলে কুয়েত হাসপাতাল জানিয়েছে।

হামাস পরিচালিত স্বাস্থ্য দফতর জানিয়েছে, লড়াই শুরুর পর থেকে ৩৪ হাজার ৮৪৪ জন মারা গেছেন। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা মনে করেন, হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য দফতর মৃতের যে সংখ্যা দেয়, তার মধ্যে কতজন বেসামরিক সাধারণ মানুষ ও কতজন সন্ত্রাসী তা আলাদা করা হয় না। এটা বাইরের কোনও সংগঠনের পক্ষে স্বাধীনভাবে যাচাই করাও সম্ভব হয় না। তবে স্বাস্থ্য দফতরের দাবি, মোট মৃতের মধ্যে এক তৃতীয়াংশ শিশু।

হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইসরায়েল-সহ কয়েকটি দেশ।

বার্তাসংস্থা ডিপিএ জানিয়েছে, রাফায় ইসরায়েলি আক্রমণ চলছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আর ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা প্রচুর হামাস সন্ত্রাসীকে মেরেছে।

ইউএনএফপিএ বুধবার জানিয়েছে, রাফার প্রধান মেটারনিটি হাসপাতাল আর নতুন করে কোনও রোগীকে ভর্তি করছে না।

ওয়াশিংটনে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ ভাঙা

ওয়াশিংটনে পুলিশ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের তৈরি করা ব্যারিকেড সরিয়ে দিয়েছে।

জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। পুলিশ পেপার স্প্রে ব্যবহার করে। ৩৩ জনকে বেআইনিভাবে ঢোকা এবং পুলিশ কর্মকর্তাদের আক্রমণ করার জন্য গ্রেফতার করা হয়েছে।

মার্কিন কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা স্থানীয় কর্তৃপক্ষের উপর চাপ সৃষ্টি করার পর পুলিশ এই ব্যবস্থা নেয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা প্রথমে কাউকে গ্রেফতার না করে পরিস্থিতি সামলাতে চেয়েছিল। কিন্তু বিক্ষোভকারীর সংখ্যা বাড়তে থাকে। বিক্ষোভও তীব্র হয়। তারপর তারা ব্যবস্থা নিয়েছে।

নেদারল্যান্ডসেও আমস্টারডাম বিশ্ববিদ্যালয় থেকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের সরিয়ে দেয়া হয়েছে।

সূত্র: রয়টার্স, এপি, এএফপি, ডয়েচে ভেলে

হামাসের সঙ্গে চুক্তি ছাড়া জিম্মি উদ্ধার অসম্ভব: ইসরায়েল

গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে এই যুদ্ধ ১০৬তম দিনে পৌঁছেছে। দীর্ঘ এই যুদ্ধে ২৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৬২ হাজারেরও বেশি মানুষ।

যদিও এই যুদ্ধের মূল লক্ষ্য ছিল- ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে পুরোপুরি নির্মূল করা এবং হামাস যোদ্ধাদের হাতে আটক জিম্মিদের উদ্ধার করা। তবে এ দুটোর কোনওটিই এখনও পর্যন্ত অর্জন করতে পারেনি ইসরায়েল।

এই অবস্থায় ইসরায়েলের সেনাবাহিনীর চার জ্যেষ্ঠ কমান্ডার স্বীকার করলেন, হামাসের সঙ্গে চুক্তি ছাড়া গাজায় আটক জিম্মিদের উদ্ধার কোনওভাবেই সম্ভব নয়।

তাদের মতে, হামাসকে নির্মূল করা, আবার একই সঙ্গে জিম্মিদের মুক্ত করা পুরোপুরি ‘অপ্রাসঙ্গিক’।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক টাইমস’কে দেওয়া সাক্ষাৎকারে এই কথা জানান তারা। এই কমান্ডারদের কেউই নিজের পরিচয় প্রকাশ করেননি।

তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পরবর্তীতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, তারা কমান্ডারদের এ ধরনের মূল্যায়ন নিয়ে জ্ঞাত নয় এবং তাদের মতামতের সঙ্গে আইডিএফ’র অবস্থানের কোনও মিল নেই।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ওই কমান্ডাররা জানিয়েছেন, হামাসের সঙ্গে লড়াই করতে গিয়ে তারা অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।

তারা আরও জানিয়েছেন, রাজনৈতিক নেতাদের সিদ্ধান্তহীনতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। হামাসের সঙ্গে চুক্তি ছাড়া জিম্মিদের উদ্ধার কোনওভাবেই সম্ভব নয়।

ওই কমান্ডাররা আরও জানান, হামাসের সঙ্গে গত ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর— যুদ্ধের যে গতি ছিল— সেটি পরবর্তীতে ধরে রাখা যায়নি। তারা ভেবেছিলেন, ডিসেম্বরের মধ্যে গাজা সিটি, খান ইউনিস এবং রাফাহ ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে চলে আসবে।

এখন পর্যন্ত গাজার উত্তরাঞ্চলে কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারলেও, দক্ষিণাঞ্চলের খান ইউনিসে হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়ছে ইসরায়েলি সেনারা। অপরদিকে রাফাহতে তারা এখনও কোনও ধরনের অভিযান শুরুই করতে পারেনি।

এছাড়া হামাসের গোপন সুড়ঙ্গ নিয়েও কথা বলেছেন এই কমান্ডাররা। তারা জানিয়েছেন, যুদ্ধ শুরুর আগে তারা ভেবেছিলেন গাজায় হামাসের ১০০ মাইল সুড়ঙ্গ রয়েছে। কিন্তু এখন তারা বুঝতে পারছেন ছোট্ট এ উপত্যকায় ৪৫০ মাইলেরও বেশি সুড়ঙ্গ তৈরি করেছে হামাস। আর সুড়ঙ্গগুলো এতটাই জটিল যে, যদি সেখানে কোনও জিম্মিকে উদ্ধারের চেষ্টা চালানো হয় তাহলে তাদের জীবিত উদ্ধারের কোনও নিশ্চয়তা নেই।

সূত্র: জেরুজালেম পোস্ট, টাইমস অব ইসরায়েল

১৩ দেশে ছড়িয়েছে ইসরায়েলবিরোধী বিক্ষোভ, আমেরিকায় ধরপাকড় চলছেই
গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসভিত্তিক ছাত্র আন্দোলন আরও ১২ দেশে ছড়িয়ে পড়েছে। নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে জার্মানি, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড ও মেক্সিকোতে।

শিক্ষার্থীরা বলছেন, ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিক্ষোভ চলছে, তাতে একাত্মতা জানাতেই আন্দোলনে নেমেছেন তারা।

গত ১৭ এপ্রিল ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভের সূচনা করেন নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশটির অন্তত ৪৫ অঙ্গরাজ্যের ১৪০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানে।

এরপর বিক্ষোভ শুরু হয় ফ্রান্স, যুক্তরাজ্য, ইতালি, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ভারত ও লেবাননের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। বিক্ষোভকারীরা গাজায় হামলা বন্ধের পাশাপাশি ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা আছে ও অস্ত্র সরবরাহ করে, এমন প্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সম্পর্ক ত্যাগের দাবি জানাচ্ছেন।

এদিকে বিক্ষোভ দমনে আমেরিকায় শিক্ষার্থীদের ধরপাকড় চলছেই। স্থানীয় সময় শনিবার আরও দুই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নতুন করে অর্ধশতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। চলমান এ বিক্ষোভে দেশটির প্রায় দুই হাজার চার শতাধিক শিক্ষার্থীকে গ্রেফতার করা হল।

চার দেশে নতুন করে বিক্ষোভ

স্থানীয় সময় শুক্রবার জার্মানির বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান নিয়ে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তবে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষোভ ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে। পুলিশের দাবি, অন্য জায়গায় তাঁবু গেড়ে বিক্ষোভের আহ্বান জানায় তারা। কিন্তু বিক্ষোভকারীরা তাতে অস্বীকৃতি জানালে পুলিশ বেশ কিছু বিক্ষোভকারীকে জোর করে সরিয়ে দেয়। বিক্ষোভের সমালোচনা করেছেন বার্লিনের মেয়র কাই ওয়েগনার। তিনি এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, এই শহর (বার্লিন) যুক্তরাষ্ট্র বা ফ্রান্সের মতো ঘটনা দেখতে চায় না।

বিক্ষোভ করছেন সুইজারল্যান্ডের লুসান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয়টির একটি ভবনের ফটক দখল করে আছেন সেখানকার শতাধিক শিক্ষার্থী। শিক্ষা–সম্পর্কিত যেকোনো কার্যক্রম থেকে ইসরায়েলকে বাদ দেওয়া ও গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন বিক্ষোভকারীরা।

এদিকে আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি অব ডাবলিনের ট্রিনিটি কলেজের শিক্ষার্থীরা শুক্রবার অবস্থান কর্মসূচি শুরু করেন। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাঁবু গেড়ে যে বিক্ষোভ করছেন, তাতে সংহতি জানাতেই এমন অবস্থান কর্মসূচি বলে জানিয়েছেন এসব শিক্ষার্থী।

ক্যাম্পাসে তাঁবু গেড়ে বৃহস্পতিবার থেকে বিক্ষোভ করছেন ন্যাশনাল অটোনমাস ইউনিভার্সিটি অব মেক্সিকোর (ইউএনএএম) শিক্ষার্থীরা। ইউএনএএম মেক্সিকোর বৃহত্তম বিশ্ববিদ্যালয়। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ‘ফিলিস্তিনকে মুক্ত করো’ ও ‘নদী থেকে সমুদ্র, ফিলিস্তিন হবে মুক্ত’—এ ধরনের নানা স্লোগান দেন। ইসরায়েলের সঙ্গে মেক্সিকোর সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবিও জানাচ্ছেন তাঁরা।

সূত্র: এএফপি

বিশ্বজুড়ে ইসরায়েলবিরোধী ছাত্র আন্দোলন: সংহতি জানিয়ে ভারতেও বিক্ষোভ

গাজায় চলমান ইসরায়েলি হত্যাযজ্ঞের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যান্য দেশেও। মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স, কানাডাসহ বিশ্বের আরও অন্যান্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোয়।

লন্ডন, প্যারিস ও রোম থেকে সিডনি, টোকিও, বৈরুতসহ বিশ্বের বিভিন্ন শহরের বিশ্ববিদ্যালয়গুলোর আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি একটাই- ‘গণহত্যা বন্ধ হোক’। পাশাপাশি ইসরায়েল ও গাজা যুদ্ধকে সমর্থন করে, এমন সব কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সব ধরনের সম্পর্ক ছিন্ন করার দাবি তোলা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া ছাত্র বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে ভারতেও।

দেশটির খ্যাতনামা নয়াদিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়েও (জেএনইউ) কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভকারীরা গাজায় হামলা ও হত্যাযজ্ঞ থামানোর দাবিতে জড়ো হন।

২৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়টি পরিদর্শনে যাওয়ার কথা ছিল ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেটির। শিক্ষার্থীদের বিক্ষোভের কারণে তার ওই কর্মসূচি স্থগিত করা হয়।

এক বিবৃতিতে জেএনইউ স্টুডেন্ট ইউনিয়ন বলেছে, ইসরায়েলের সন্ত্রাস ও গণহত্যার সঙ্গে যুক্ত প্রশাসন ও দেশের প্রতিনিধিত্বকারী ব্যক্তিকে জেএনইউর আঙিনা ব্যবহার করতে দেওয়া হবে না। বিক্ষোভ থামাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই মধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১০০ মিটারের মধ্যে সব ধরনের বিক্ষোভ-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে নোটিস দেওয়া হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভের মধ্যে ভারতীয় বংশোদ্ভূত এক নারী শিক্ষার্থী গ্রেফতার হন। গ্রেফতার অচিন্থিয়া শিবালিঙ্গম যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির শিক্ষার্থী। প্রিন্সটন অ্যালামনাই উইকলিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থান নেওয়ার জন্য বিক্ষোভকারীরা তাঁবু ফেলেন। সে সময় পুলিশ সেখান থেকে আচিন্থিয়া এবং হাসান সাঈদকে গ্রেফতার করে নিয়ে যায়। তারা দু’জনই যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত স্নাতক পর্যায়ের শিক্ষার্থী।

সূত্র: ইন্ডিয়া টুডে, ফ্রি প্রেস জার্নাল

ফিলিস্তিনের পতাকা হাতে ঐতিহাসিক জয় উদযাপন মরক্কোর

ক্রোয়েশিয়ার মতো দলকে রুখে দিয়ে কাতার বিশ্বকাপ শুরু করে মরক্কো। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে বিশ্বের কাছে নিজেদের জানান দেয় আশ্রাফ হাকিমি-হাকিম জিয়েখরা। তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ কানাডাকেও হারিয়ে দেয় আফ্রিকান দলটি।

কাতার বিশ্বকাপে মরক্কোর এবারের যাত্রা আরও দীর্ঘ হলো। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শেষ ষোলোতে এডুকেশন সিটি স্টেডিয়ামে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে স্পেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে দলটি। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো শেষ আটে গেলো মুসলিম দেশটি।

এমন জয় উদযাপনে তাদের সঙ্গী হলো ফিলিস্তিন। দুর্দান্ত এই জয় হাকিমিরা উদযাপন করলো ফিলিস্তিনের পতাকা হাতে।

ফিলিস্তিনের মুসলমানদের ওপর হামলার প্রতিবাদ জানাতে এর আগেও কানাডার বিপক্ষে ম্যাচে জয় মরক্কো উদযাপন করে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে। এবার এই ঐতিহাসিক জয়ও একইভাবে উদযাপন করে বিশ্বের সামনে ফিলিস্তিনের বিষয়টি সামনে এনেছে আফ্রিকান দেশটি।

হামাস ইসরায়েলের প্রস্তাব খতিয়ে দেখছে
ইসরায়েল ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় সমঝোতা নিয়ে প্রস্তাব দিয়েছে। শনিবার ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে, দেশটির দেওয়া প্রস্তাব তারা খতিয়ে দেখছে।

গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানের প্রস্তুতির পাশাপাশি নতুন করে যুদ্ধবিরতির আলোচনার ইঙ্গিত দেখা যাচ্ছে। স্থবির যুদ্ধবিরতির আলোচনা নতুন করে শুরু করতে ইসরায়েল পৌঁছেছে মিসরের একটি প্রতিনিধিদল।

এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান খালিল আল-হাইয়া বলেছেন, ১৩ এপ্রিল মিসর ও কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে দেওয়া প্রস্তাবের বিষয়ে ইহুদিবাদী দখলদারদের আনুষ্ঠানিক জবাব পেয়েছে হামাস। প্রস্তাবটি খতিয়ে দেখবে সংগঠন। খতিয়ে দেখার পর এর জবাব দেওয়া হবে।

জিম্মি মুক্তি দিতে স্থায়ী যুদ্ধবিরতির ওপর জোর দিয়ে আসছে হামাস। তবে হামাসের এ দাবি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।

এদিকে গাজায় ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় আরও ৩২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৪ হাজার ৩৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় সাড়ে ৭৭ হাজার জন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে রিয়াদে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনের ফাঁকে গাজায় শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও কয়েকজন বৈশ্বিক কর্মকর্তা অংশ নেবেন। ডব্লিউইএফের সভাপতি বোর্গে ব্রেন্ডে এ কথা জানিয়েছেন।

সম্মেলনে গাজার পরিস্থিতিও আলোচনায় আসবে জানিয়ে ডব্লিউইএফের সভাপতি বলেন, এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন অংশগ্রহণ করবেন। একই সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, ওমানের যুবরাজ ও বাহরাইনের কর্মকর্তারাও এতে অংশ নেবেন।

হামাস এক শর্তে ইসরায়েলের সঙ্গে সশস্ত্র লড়াই বন্ধে ইচ্ছুক

শর্তসাপেক্ষে ইসরায়েলের সঙ্গে সশস্ত্র লড়াই বন্ধে ইচ্ছুক ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমন ইঙ্গিত দিয়েছেন গাজা ভিত্তিক গোষ্ঠীটির একাধিক নেতা।

তবে এক্ষেত্রে একটি শর্ত দিয়েছেন তারা, সেটি হল- ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল যেসব অঞ্চল দখল করেছিল, ওই অঞ্চলগুলো নিয়ে একটি ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা’।

২০০৭ সাল থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকা শাসন করছে হামাস। সশস্ত্র গোষ্ঠীটির মূল লক্ষ্য ইসরায়েলের পতন। সেই লক্ষ্যে দীর্ঘদিন ধরে তৎপরতা চালিয়ে যাচ্ছে সংগঠনটি। কিন্তু গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলের অব্যাহত হামলায় হামাসের ভবিষ্যৎ অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে এমন ইঙ্গিত দিলেন সংগঠনটির নেতারা।

হামাসের এই নেতাদের একজন তুরস্কের ইস্তাম্বুলে বসবাসকারী বাসেম নাইম। তিনি হামাসের রাজনৈতিক শাখার সদস্য।

বৃহস্পতিবার তিনি সিএনএনকে বলেন, “জেরুজালেমকে রাজধানী করে যদি একটি স্বাধীন রাষ্ট্র গঠন করা হয়, আর শরণার্থীদের সেখানে ফেরার অধিকার দেওয়া হয়, তাহলে আল কাশেম ব্রিগেডকে (হামাসের সামরিক শাখা) ভবিষ্যতে জাতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে।”

হামাসের শর্ত মেনে নেওয়া হলে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র লড়াই ‘অবশ্যই’ বন্ধ করা হবে বলেও জানিয়েছেন বাসেম নাইম। তিনি আরও বলেন, ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) যদি তাদের গঠনতন্ত্র ও প্রশাসনে ‘সংস্কার’ আনে, তাহলে সংগঠনটির সঙ্গে যোগ দিতে চায় হামাস।

এর আগে একই ধরনের ইঙ্গিত দিয়েছেন হামাসের আরেক শীর্ষ নেতা খলিল আল-হাইয়া। সংগঠনটির এই প্রবাসী  নেতা বলেন, “গোষ্ঠীটি ইসরায়েলের সাথে পাঁচ বছর বা তার বেশি যুদ্ধবিরতিতে সম্মত হতে এবং একটি রাজনৈতিক দলে রূপান্তর হতে ইচ্ছুক যদি ‘দ্বি-রাষ্ট্রীয় সমাধান’ বাস্তবায়িত হয়।”

প্রতিবেদনে বলা হয়েছে, আল-হাইয়া তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে এপির সাথে একটি সাক্ষাত্কারে বলেন,  হামাস গাজা এবং পশ্চিম তীরের জন্য একটি ঐক্যবদ্ধ সরকার গঠনে অংশ নিতে চায়।

তিনি বলেন, “অভিজ্ঞতা থেকে দেখা যায়- বিশ্বজুড়ে যারা দখলদারদের বিরুদ্ধে লড়াই করেছে, যখন তারা স্বাধীন হয়েছে এবং তাদের অধিকার ও রাষ্ট্র পেয়েছে, তখন তারা কী করেছে? তারা রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং তাদের রক্ষাকারী যুদ্ধ বাহিনী জাতীয় সেনাবাহিনীতে পরিণত হয়েছে।”

আল-হাইয়া আরও বলেন, রাফা শহরে ইসরায়েলের পরিকল্পিত স্থল আক্রমণ হামাসকে ধ্বংস করতে সফল হবে না।

ইসরায়েলি বাহিনী “[হামাসের] ক্ষমতার ২০ শতাংশের বেশি ধ্বংস করতে সক্ষম হয়নি, না যোদ্ধা বা মাঠে,” যোগ করেন তিনি।

তিনি বলেন, “তারা যদি হামাসকে ধ্বংস করতে না পারে, তাহলে সমাধান কী? সমাধান হল ঐক্যমতের দিকে যাওয়া।”

তবে হামাসের এই নেতারা ইসরায়েলের বিরুদ্ধে শর্ত সাপেক্ষে অস্ত্র প্রত্যাহারের কথা বললেও আনুষ্ঠানিকভাবে সংগঠনটির পক্ষ থেকে এখনও কোনও বিবৃতি দেওয়া হয়নি। আর বিদেশে অবস্থান করা হামাসের নেতাদের বক্তব্য গাজায় থাকা সংগঠনটির সামরিক শাখার নেতাদের চিন্তাভাবনার সঙ্গে মেলে কি না, তাও স্পষ্ট নয়।

সূত্র: সিএনএন, এপি

গাজা ইস্যুতে নিরাপত্তা পরিষদের আরেকটি বৈঠক চায় রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপ-স্থায়ী প্রতিনিধি বলেছেন, গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আরেকটি অধিবেশন ডাকার পরিকল্পনা করছে রাশিয়া।

সোলোভিভ লাইভ টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে দিমিত্রি পলিয়ানস্কি বলেন, আমরা অবশ্যই নিরাপত্তা পরিষদের নতুন বৈঠক আহ্বান করব।  অনুশীলনে দেখা গেছে, আমরা ছাড়া আর কেউ এটা করার সাহস করি না। তবে কবে এই বৈঠক অনুষ্ঠিত হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

হামাসের হামলার উদ্দেশ্য সৌদি-ইসরায়েল সম্পর্ক বাধাগ্রস্ত করা : বাইডেন

সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা হামাসের হামলার লক্ষ্য বলে মনে করেন যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, হামাসের ইসরায়েলের দিকে অগ্রসর হওয়ার একটি কারণ তারা জানত যে আমি সৌদিদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছি।

মার্কিন প্রেসিডেন্ট শুক্রবার আগামী প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে তহবিল সংগ্রহের প্রচার চালান। এ সময় হামাসের হামলার একটি কারণ সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপনের বিষয়টিকে বাধাগ্রস্ত করা বলে তিনি উল্লেখ করেন।

বাইডেন সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে একই কথার পুনরাবৃত্তি করেছেন। তবে সেখানে তিনি এ-ও বলেন, সৌদি আরব-ইসরায়েল সম্পর্ক ‘এখনো অটুট, এটা সময়ের ব্যাপার মাত্র’।

ফিলিস্তিনিদের সমর্থনে লন্ডনের রাজপথে লাখো মানুষ

ফিলিস্তিনি মানুষের সমর্থনে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। স্থানীয় সময় শনিবার দুপুরে এ বিক্ষোভে অংশ নেন বিভিন্ন বয়সী নারী-পুরুষ।

খবর অনুসারে,ফিলিস্তিনের পক্ষে  শনিবার  লন্ডনের বিক্ষোভ বিগত কয়েক বছরের মধ্যে উল্লেখযোগ্য। লন্ডন মেট্রোপলিটন পুলিশ স্থানীয় সময় বেলা দুইটার দিকে জানায়, অন্তত এক লাখ মানুষ এ বিক্ষোভে অংশ নেন। তারা ডাউনিং স্ট্রিটের দিকে এগোতে থাকেন। এর দেড় ঘণ্টা পরও বিক্ষোভ মিছিলে যোগ দেন মানুষ।

বিক্ষোভকারীরা প্রথমে মার্বেল আর্চের সামনে জড়ো হন। এ সময় তাদের হাতে ‘মুক্ত ফিলিস্তিন চাই’ ও ‘গাজায় বোমাবর্ষণ বন্ধ করো’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড দেখা যায়। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন এ বিক্ষোভের সহ-আয়োজক। তারা গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এ ছাড়া সেখানে পুরোদমে মানবিক সহায়তা পৌঁছে দিতে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।

ফিলিস্তিনের পতাকা হাতে বিক্ষোভে অংশ নেন বিভিন্ন বয়সী মানুষ। এ সময় পুরো এলাকা যেন জনসমুদ্র পরিণত হয়। চারদিকে অনবরত একটি স্লোগান ভেসে বেড়াচ্ছিল, ‘ফিলিস্তিন মুক্ত হবে।

গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, থাইল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বেশ কয়েকটি আরব দেশে ফিলিস্তিনের ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন সাধারণ মানুষ।

সূত্র: আল জাজিরা

ইসরায়েলের বিরুদ্ধে একাট্টা আরব নেতারা

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির নেতৃত্বে শুরু হয়েছে শান্তি সম্মেলন। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলা বন্ধের চেষ্টা হিসেবে মিসরে শুরু হয়েছে শান্তি সম্মেলন। এ সম্মেলনে পশ্চিমাদের দ্বিমুখী হিসেবে অভিহিত করেছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। এ ছাড়া ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহও। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও ইসরায়েলের সমালোচনায় মুখর হয়েছেন।

গতকাল মিসরের রাজধানী কায়রোতে শুরু হওয়া এই সম্মেলনে আরব বিশ্বের নেতারা একত্রিত হয়েছেন। এ ছাড়া এতে যোগ দিয়েছেন আফ্রিকা ও ইউরোপের দেশগুলোর প্রতিনিধিরাও। পশ্চিমাদের সমালোচনা করে মিসরের প্রেসিডেন্ট বলেন, আমরা আজ কায়রোতে মিলিত হয়েছি খুবই কঠিন একটি পরিস্থিতিতে। যেটি  আমাদের মানবিকতা এবং মানবিকতার ওপর বিশ্বাসের দাবির পরীক্ষা নিচ্ছে। কয়েক শ বছর ধরে আমরা যে মানবিক সভ্যতার নীতি তৈরি করেছি সেটি কোথায়? দ্বিমুখী নীতি ছাড়া কোথায় নিরীহ মানুষের সমতা? মিসর পরিষ্কারভাবে এবং প্রকাশ্যে শান্তিপ্রিয় বেসামরিক মানুষদের হত্যার নিন্দা জানায়। গাজার সাধারণ মানুষের ওপর সামরিক আগ্রাসন চলার সময় যে বিশ্ব চুপ করে থাকতে পারে এ বিষয়টি তাকে আশ্চর্য করেছে। তিনি আরও জানিয়েছেন, গাজার বাসিন্দাদের (মিসরের) সিনাই উপত্যকায় স্থানান্তরের বিষয়টির বিরোধিতা করেন তারা। কারণ তাদের সিনাইয়ে নিয়ে যাওয়া হলে ফিলিস্তিনিরা আর কখনো স্বাধীন রাষ্ট্র পাবে না।

অন্যদিকে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইসরায়েলের বোমা হামলার সমালোচনা করে বলেছেন, গাজায় অব্যাহত বোমা হামলা সবদিক দিয়ে নিষ্ঠুরতা। এটি অবরুদ্ধ ও নিরীহ মানুষের ওপর একটি সামগ্রিক নির্যাতন। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি যুদ্ধাপরাধ। নিষ্ঠুরতার মাত্রা যত ছাড়াচ্ছে, বিশ্ব যেন এটির ওপর ততই কম নজর দিচ্ছে। তিনি আরও বলেছেন, অন্য কোথাও যদি বেসামরিক অবকাঠামোতে হামলা এবং ইচ্ছাকৃতভাবে মানুষকে ক্ষুধার্ত রাখা হতো, বিদ্যুৎ, পানি ও প্রয়োজনীয় পণ্য থেকে বঞ্চিত করা হতো তাহলে এর নিন্দা জানানো হতো। তাৎক্ষণিকভাবে দোষীদের দায়ী করা হতো। অন্য দ্বন্দ্বগুলোর ক্ষেত্রে এটি করা হয়েছে। কিন্তু গাজার ক্ষেত্রে নয়।

জর্ডানের বাদশাহ আরও বলেন, ইসরায়েল ফিলিস্তিনিদের ক্ষুধার্ত রাখছে কিন্তু গত কয়েক দশক ধরে ফিলিস্তিনিরা স্বাধীনতা, আশা ও ভবিষ্যতের জন্য ক্ষুধার্ত হয়ে আছে। ইসরায়েলের বোমা হামলা বন্ধ হওয়ার পর তাদের কখনো দায়ী করা হয় না। দখলদারিত্ব ও অবিচার চলতে থাকে এবং পরবর্তী সংঘাত শুরু না হওয়া পর্যন্ত বিশ্ব দূরে থাকে।  ফিলিস্তিনি সংকটের কোনো রাজনৈতিক সমাধান করতে না পারার কারণেই আজ এই রক্তক্ষরণ দেখা যাচ্ছে।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বান ইতালির প্রধানমন্ত্রীর

হামাস-ইসরাইল যুদ্ধ বন্ধে মিসরের রাজধানী কায়রোতে শান্তি সম্মেলন শুরু হয়েছে। সেখানে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই, ইসরায়েল ও হামাস যুদ্ধের পরিধি অন্যত্র ছড়িয়ে পড়া ঠেকাতে হবে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে হবে।

শনিবার (২১ অক্টোবর) কায়রোতে অনুষ্ঠিত শান্তি সম্মেলনে হামাস-ইসরায়েল যুদ্ধ নিয়ে বক্তব্য রাখেন তিনি। এতে মেলোনি বলেন, ‘যদিও আমাদের অবস্থানে অনেক দূরত্ব রয়েছে। আমাদের স্বার্থগুলো ঠিকভাবে কাজ করতে হবে; গাজায় যা হচ্ছে সেটি যেন আরও বিস্তৃত দ্বন্দ্বে, একটি ধর্মীয় যুদ্ধে এবং সভ্যতার যুদ্ধে পরিণত না হয়।’

তিনি আরও বলেছেন, ‘আমি মনে করি হামাসের লক্ষ্য ছিল এটি। ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় হামলা করেনি তারা। কিন্তু এমন একটি হামলা যেটি ফিলিস্তিনি ও ইসরায়েলিদের মধ্যে একটি অসংলগ্ন দূরত্ব তৈরি করবে। যার অর্থ এই হামলার লক্ষ্য আমরা সবাই, আমরা হামাসের এই ফাঁদে পড়তে পারি না। যেটি বোকার মতো কাজ হবে।’

ইতালির প্রধানমন্ত্রী মেলোনি এর আগে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে একটি আলাদা বৈঠক করেন। এরপর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে তেল আবিবে চলে যান।

সূত্র: রয়টার্স

গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ইসরায়েলি প্রচেষ্টাকে প্রত্যাখ্যান সৌদির

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ইসরায়েলি প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। শনিবার মিশরের কায়রোতে অনুষ্ঠিত এক সম্মেলনে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ কথা বলেন। খবর আল আরাবিয়ার।

তিনি বলেন, গাজায় যা হচ্ছে তা সত্যিই ‘হৃদয় বিদারক’। যুদ্ধ বিরতিতে পৌঁছানোর জন্য ‘দ্রুত পদক্ষেপ’ প্রয়োজন। একই সঙ্গে তিনি গাজায় সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি বন্ধের কথা বলেন।

প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা অবিলম্বে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য নিরাপদ পথ খোলার আহ্বান জানাই। ফিলিস্তিনের অধিকার রক্ষায় সব সময়ই তাদের পাশে আছে সৌদি আরব।

সম্মেলনে তিনি উভয় পক্ষকে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সতর্ক করেন।

ফিলিস্তিন রাষ্ট্রের জাতিসংঘের সদস্যপদ নিয়ে বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদে ভোটাভুটি
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র হওয়ার জন্য ফিলিস্তিনিদের আবেদনের ওপর বৃহস্পতিবার ভোট হবে। কূটনৈতিক সূত্র এএফপিকে এ কথা জানিয়েছে।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের মধ্যে, এপ্রিলের শুরুতে ফিলিস্তিনিরা সদস্যপদ প্রাপ্তির আবেদনটি পুনরুজ্জীবিত করে। ২০১১ সালে বিশ্ব সংস্থায় প্রথম এই আবেদন করা হয়েছিল, যুক্তরাষ্ট্র ভেটো প্রয়োগ করে বারবার এই প্রস্তাবের বিরোধিতা করে আসছে।

সাধারণ পরিষদ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ ভোটে একটি নতুন সদস্য রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে, তবে তা নিরাপত্তা পরিষদ এ ব্যাপারে সুপারিশ দেওয়ার পর। আঞ্চলিক ব্লক আরব গ্রুপ মঙ্গলবার একটি বিবৃতি জারি করে ফিলিস্তিনিদের আবেদনের প্রতি তাদের ‘অটল সমর্থন’ নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের প্রাসঙ্গিক রেজুলেশনের সাথে সামঞ্জস্য রেখে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধানে জাতিসংঘের সদস্যপদ একটি ন্যায়সঙ্গত এবং সঠিক পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

সাধারণ পরিষদে ‘ফিলিস্তিন রাষ্ট্রকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেয়া হোক’ এই মর্মে সুপারিশ প্রদানের জন্য নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য আলজেরিয়া খসড়া প্রস্তাব উত্থাপন করেছে।

গাজার পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কয়েক সপ্তাহ আগে নির্ধারিত বৃহস্পতিবারের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই ভোটাভুটি হচ্ছে, বেশ কয়েকটি আরব দেশের মন্ত্রীগণ এতে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

ফিলিস্তিনিরা ২০১২ সাল থেকে জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা পেয়ে আসছে। পূর্ণ সদস্যপদ লাভের জন্য বছরের পর বছর ধরে লবিং করে আসছে।

জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ড. রিয়াদ মনসুর বলেছেন, ‘আমরা পূর্ণ সদস্য হতে চাইছি। এটা আমাদের স্বাভাবিক ও আইনগত অধিকার।’

ফিলিস্তিনিদের পক্ষে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৩৭টি ইতিমধ্যেই একটিকে স্বীকৃতি দিয়েছে। সাধারণ পরিষদে তাদের অনুরোধ সমর্থন করা হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

কিন্তু জাতিসংঘের সদস্যপদ পাওয়ার জন্য ফিলিস্তিনিদের চাপ একটি বড় বাধার সম্মুখীন, ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট ভেটো ক্ষমতা ব্যবহার করে নিরাপত্তা পরিষদে সদস্যপদের সুপারিশ অবরুদ্ধ করতে পারে।

আরব গ্রুপ মঙ্গলবার বলেছে,‘আমরা নিরাপত্তা পরিষদের সকল সদস্যকে খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাই। অন্ততপক্ষে, আমরা কাউন্সিল সদস্যদের এই জরুরি উদ্যোগে বাধা না দেওয়ার জন্য অনুরোধ করছি।’

যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের পূর্ণ সদস্যপদ পাওয়ার বিরোধিতা করে বলেছে, তারা রাষ্ট্রীয় স্বীকৃতিতে সমর্থন করে তবে তা শুধুমাত্র ইসরায়েলের সাথে আলোচনার পরে। মার্কিন আইনের দিকে ইঙ্গিত করে বলেছে, ফিলিস্তিন ও ইসরায়েল দ্বিপাক্ষিক চুক্তি ছাড়াই যদি এই ধরনের পদক্ষেপ নেওয়া হয় তাহলে জাতিসংঘের তহবিল কমাতে হবে। স্টেট ডিপার্টমেন্ট মুখপাত্র ম্যাথিউ মিলার এপ্রিলে সাংবাদিকদের এ কথা বলেছেন।

ইসরায়েলের জাতিসংঘের রাষ্ট্রদূত গিলাদ এরদান ফিলিস্তিনের সদস্যপদ প্রস্তাবের তীব্র বিরোধিতা করে বলেছেন, এটি হবে ‘ইতিমধ্যেই গণহত্যামূলক সন্ত্রাসের বিজয়।’

হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে গাজায় ৩৩,০০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু।

খবর : বাসস

ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত অবরোধের ডাক দিল ইরান

ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত অবরোধ আরোপ করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান গতকাল ওআইসি বৈঠকে এ আহ্বান জানান।

পাশাপাশি যেসব মুসলিম দেশে ইসরায়েলি রাষ্ট্রদূত রয়েছে তাদের বহিষ্কারের দাবিও তোলেন তিনি। এ খবর দিয়েছে আরব নিউজ। খবরে জানানো হয়, সৌদি আরবের জেদ্দায় ইসরায়েল-ফিলিস্তিন চলমান সংঘাত নিয়ে জরুরি ওই বৈঠক ডাকে ওআইসি।

গাজার হাসপাতালে ইসরায়েলের একটি মিসাইল হামলায় পাঁচ শতাধিক মানুষ নিহত হওয়ার পরদিনই বৈঠকে বসেন মুসলিম দেশগুলোর প্রতিনিধিরা। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ওআইসি বৈঠকে অংশ নেওয়া দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিত অবরোধ আরোপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

এ ছাড়া ইসরায়েল গাজায় যে যুদ্ধাপরাধ চালাচ্ছে তার বিরুদ্ধে আইনি লড়াই চালাতে ইসলামী দেশগুলোকে আইনজীবীদের একটি দল গঠনের প্রস্তাব দেন তিনি।

গাজার হাসপাতালে হামলার তদন্ত দাবি জাতিসংঘের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার আল-আহলি হাসপাতালে নৃশংস বোমা হামলার ঘটনায় তদন্তের দাবি করেছে জাতিসংঘ। একইসঙ্গে গাজায় কি পদক্ষেপ নেওয়া হচ্ছে সেদিকেও নজর রাখার কথা জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার রাতে গাজার ওই হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এতে পাঁচ শতাধিক মানুষ নিহত হয়। আহত আরো বহুসংখ্যক। এছাড়াও আরো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে বলে গণমাধ্যমের খবরে জানা গেছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ ওই হামলায় শত শত বেসামরিক ফিলিস্তিনি নিহত হওয়ার বিবরণ স্পষ্ট করার জন্য জাতিসংঘ তদন্তে জড়িত হবে কিনা জানতে চাওয়া হলে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, সংঘাতের এখনও ‘শুরুর দিনগুলো’ চলছে এবং ‘তদন্তের মাধ্যমে কী করা হয় তা জাতিসংঘকে দেখতে হবে’।

তিনি আরো বলেন,“‘তবে এই বিষয়ে কিছু তদন্ত হওয়াটা অপরিহা।”

ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস ইন দ্য নেয়ার ইস্ট বা ইউএনডব্লিউআরএ গাজায় ২০১৪ সালের মতো তদন্ত করতে চায় কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি এই বিষয়টি নিয়ে এগিয়ে যেতে চাই না। তবে ভবিষ্যতে কী হবে সে বিষয়ে আমি কোনো অনুমান করতে যাচ্ছি না।”

মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, “এখন যেটা স্পষ্ট সেটা হচ্ছে- হাসপাতালে হামলার ঘটনায় কিছু তদন্ত হওয়া দরকার এবং আমরা দেখবো সেখানে কি ব্যবস্থা আছে এবং কি পদক্ষেপ নেওয়া হবে।”

সূত্র:  আনাদোলু এজেন্সি

ইসরায়েলকে অস্ত্র সরবরাহ, ক্ষুব্ধ হয়ে শীর্ষ মার্কিন কর্মকর্তার পদত্যাগ

ইসরায়েলকে প্রাণঘাতী অস্ত্র সহায়তার ঘটনায় ক্ষুব্ধ হয়ে পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা। তার নাম জশ পল। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-সামরিক বিষয়ক পরিচালক।

জশ পল তার পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এতে তিনি পদত্যাগের কারণ হিসেবে ইসরায়েলকে আমেরিকার অব্যাহত প্রাণঘাতী অস্ত্র সহায়তার বিষয়ে নিজের মতবিরোধের কথা উল্লেখ করেছেন।

জশ পল বলেন, “আমি শঙ্কিত যে, বিগত কয়েক দশক ধরে আমরা একই ভুল পুনরাবৃত্তি করছি। তাই আমি আরো দীর্ঘ সময়ের জন্য এটির অংশ হতে অনীহা প্রকাশ করছি।”

জশ পল মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অস্ত্র হস্তান্তর প্রক্রিয়া নিয়ে কাজ করেন। তিনি বলেন, “একটি পক্ষকে আরো অস্ত্র সরবরাহ করার বিষয়টিকে তিনি আর সমর্থন করতে পারছেন না।”

তিনি আরো বলেন, মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা আমাদেরই দায়িত্ব, তা যেই করুক না কেন।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে ৩.৮ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি সামরিক সহায়তা দিয়ে থাকে।

সূত্র:  আল জাজিরা

শীর্ষ হামাস নেতা মারওয়ান ইসাকে হত্যার দাবি ইসরায়েলের
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের অন্যতম শীর্ষ নেতা মারওয়ান ইসাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। তিনি হামাসের সামরিক শাখার ডেপুটি কমান্ডার ছিলেন।

গাজা উপত্যকায় চলতি মাসের মাঝামাঝিতে ইসরায়েলি হামলায় তিনি নিহত হন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের ডেপুটি মিলিটারি কমান্ডার মারওয়ান ইসা চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে ইসরায়েলের সামরিক মুখপাত্র জানিয়েছেন। অবশ্য গাজা উপত্যকা শাসনকারী ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

মঙ্গলবার এক টেলিভিশন বিবৃতিতে ইসরায়েলের রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, “আমরা সমস্ত গোয়েন্দা তথ্য যাচাই করেছি। প্রায় দুই সপ্তাহ আগে আমরা যে হামলা চালিয়েছিলাম তাতে মারওয়ান ইসাকে হত্যা করা হয়েছে।”

যুক্তরাষ্ট্র অবশ্য গত সপ্তাহে ঘোষণা করে, ইসরায়েলি হামলায় ইসা নিহত হয়েছে, কিন্তু ইসরায়েল মঙ্গলবারের আগ পর্যন্ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি।

ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে বলেছিল, তারা ৯-১০ মার্চ মধ্য গাজার একটি ভূগর্ভস্থ কম্পাউন্ডে বিমান হামলার সময় ইসাকে লক্ষ্যবস্তু করেছিল। ইসা হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের দীর্ঘদিনের নেতা মোহাম্মদ দেইফের ডেপুটি ছিলেন।

গাজায় হামাসের শীর্ষ নেতা এবং গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার কথিত মাস্টারমাইন্ড হলেন ইয়াহিয়া সিনওয়ার। সিনওয়ার এবং দেইফ উভয়েই জীবিত এবং তারা গাজায় অবস্থান করছেন বলে মনে করা হয়। ইসরায়েল তাদের হত্যার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

ইসরায়েল বলেছে, তারা যুদ্ধ শুরুর পর থেকে ১৩ হাজারেরও বেশি হামাস যোদ্ধাকে হত্যা করেছে, কিন্তু তাদের দাবির সমর্থনে কোনও প্রমাণ দেয়নি।

মারওয়ান ইসাকে হত্যার বিষয়ে ইসরায়েলের দাবি সঠিক হলে গত বছরের অক্টোবরে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে গাজায় নিহত হওয়া হামাসের সর্বোচ্চ নেতা হবেন ইসা। ইসরায়েল অবশ্য বছরের পর বছর ধরে হামাসের বেশ কয়েকজন সিনিয়র নেতাকে হত্যা করেছে।

কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, “যতবারই ইসরায়েল কোনও হামাস নেতাকে হত্যা করে বিজয় ঘোষণা করেছে, ততবারই তার জায়গা নিতে আরও কয়েক ডজন এগিয়ে এসেছে।”

বিশারা বলেন, “এক বা দুজন বা একাধিক হামাস নেতা নিহত হওয়ার কারণে বিজয় ঘোষণা করার ধারণাটি কার্যত একটি মুখোশ হিসেবে প্রমাণিত হয়েছে।’

তিনি আরও বলেন, “এই নেতাদের হত্যা একটি কৌশলগত বিজয় বলে দাবি করা যেতে পারে। তবে দিনের শেষে, হামাস আরও বেশি বেশি নেতা তৈরি করতে সক্ষম এবং তারা তাদের সক্ষমতা অতীতেও প্রমাণ করেছে।”

সূত্র: আল জাজিরা

ইসরায়েলি গণহত্যায় সবুজ সংকেত দিয়েছে আমেরিকা: মার্কিন আইনপ্রণেতা
গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালাতে ইহুদিবাদী ইসরায়েলকে আমেরিকা সবুজ সংকেত দিয়েছে বলে অভিযোগ করেছেন মার্কিন কংগ্রেস সদস্য ইলহান ওমর।

তিনি তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সামরিক সহায়তাকে ‘রাষ্ট্র-নিয়ন্ত্রিত সহিংসতা’ বলে উল্লেখ করেছেন।

মিনেসোটা থেকে নির্বাচিত এই ডেমোক্র্যাট প্রতিনিধি ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ব্যাপক হারে হত্যাকাণ্ড এবং ১০ লাখেরও বেশি মানুষের বাস্তুহারা হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ইলহান ওমর।

কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে অতিরিক্ত অস্ত্র সাহায্য পাঠানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কড়া সমালোচনা করে তিনি বলেন, “এই প্রশাসন ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যার সবুজ সংকতে দিয়ে একজন নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে পারে না। ইসরায়েলের অস্ত্রভাণ্ডার সমৃদ্ধ করে দেওয়া কোনও পররাষ্ট্রনীতি নয়। এটি সেইসব নিরস্ত্র মানুষের বিরুদ্ধে রাষ্ট্র-নিয়ন্ত্রিত সহিংসতা যারা শুধুমাত্র শান্তিতে বেঁচে থাকতে চায়।”

মার্কিন এই আইনপ্রণেতা বলেন, “আমরা যদি সত্যিকার অর্থে মানবতাকে রক্ষা করতে চাই, গাজার নিরপরাধ মানুষকে বাঁচাতে চাই, পণবন্দিদেরকে নিরাপদে ফিরিয়ে আনতে চাই এবং সর্বোপরি শান্তি প্রতিষ্ঠা করার আশা রাখি তাহলে আমাদেরকে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করতে হবে।”

গাজা উপত্যকায় ইসরায়েলি নৃশংসতার ব্যাপারে আমেরিকাসহ বিশ্ব নেতাদের নীরবতায় অসন্তোষ প্রকাশ করে ইলহান ওমর বলেন, বাস্তব কোনও পদক্ষেপ না নিয়ে মুখে মানবাধিকারের বুলি গ্রহণযোগ্য হতে পারে না।

সূত্র: দ্য হিল, আল মায়াদিন, প্রেসটিভি

সেনা গাজা থেকে সরিয়ে লেবানন সীমান্তে নিচ্ছে ইসরায়েল
গাজায় হামাসের বিরুদ্ধে লড়াই করেই বিপন্ন হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। রসদ, সেনা আর সমরযান সব দিকেই অনেক ক্ষতি হয়েছে। হামাসের সাথে যুদ্ধ চালাতে গিয়ে ভয়াবহ রকমের ক্ষতির মুখে পড়েছে ইসরায়েলের অর্থনীতি। চাপ সামলাতে গত মাস থেকেই গাজা থেকে ধীরে ধীরে সেনাদের সরিয়ে নিচ্ছিল ইসরাইল। বিশেষ করে যুদ্ধ করতে অপটু রিজার্ভ সেনাদের গাজা থেকে ফিরিয়ে নেয়া হয় তড়িঘড়ি করে।

এবার সামনে এলো নতুন খবর। ইসরায়েলি সেনাদের গাজা থেকে সরিয়ে নিয়ে এবার লেবানন সীমান্তে মোতায়েন করা হচ্ছে। কারণ হিজবুল্লাহর ধারাবাহিক হামলায় ইসরায়েলের লেবানন সীমান্ত ঘেষা দক্ষিণ অঞ্চল রীতিমতো ভূতুড়ে এলাকায় পরিণত হয়েছে। তাই পরিস্থিতি সামাল দিতে গাজা থেকে সেনা সরিয়ে নেয়া ছাড়া আর কোনো উপায় নেই। ক’দিন আগেই এক ইসরায়েলি শীর্ষ সেনা কর্মকর্তা স্বীকার করেছিলেন এক সাথে হিজবুল্লাহ ও হামাসের সাথে লড়াই করার মতো ক্ষমতা ইসরায়েলি বাহিনীর নেই।

ইসরায়েলের সেনাপ্রধান হেরজি হারেভি ৩৬তম ডিভিশনকে গাজা থেকে সরিয়ে লেবানন সীমান্তে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছেন। ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর ধারাবাহিক হামলার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম প্রেস টিভি।

ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গাজা সামরিক অভিযানে ইসরায়েলি বাহিনীর নেতৃত্বে থাকা মেজর জেনারেল ইয়ারুন ফিনকেলম্যান ৩৬তম ডিভিশনকে গাজার মধ্যাঞ্চলে মোতায়েন করেছিলেন। আরেকজন মেজর চেয়েছিলেন এই ডিভিশনটিকে উত্তর গাজায় রিজার্ভ ফোর্সের বদলে মোতায়েন করতে।

তবে ইসরায়েলি সেনাপ্রধান ডিভিশনটিকে পুরোপুরিভাবে গাজা থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের এবার লেবানন সীমান্তে পাঠানো হবে। যদিও কবে নাগাদ তাদের গাজা থেকে প্রত্যাহার করা হবে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইসরায়েলি গণমাধ্যম। এরইমধ্যে লেবাননে হামাসের আরো এক শীর্ষ কর্মকর্তাকে হত্যা করার চেষ্টা করেছিল ইসরায়েল। যদিও সেই চেষ্টায় তেল আবিব এবার সফল হতে পারেনি।

তবে লেবানন জুড়ে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে এখনো হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাহ ইসরায়েলের বিমান ঘাঁটিসহ নানা স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে।

যুদ্ধবিরতি নিয়ে হামাসের শর্ত প্রত্যাখ্যান নেতানিয়াহুর

যুদ্ধবিরতি ইস্যুতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের দেওয়া শর্ত প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

এ সময় আগামী কয়েক মাসের মধ্যে গাজায় ম্পূর্ণ বিজয় সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

এর আগে গত সপ্তাহে গাজায় ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতির প্রস্তাব করে ইসরায়েল। তবে হামাস প্রাথমিকভাবে সে যুদ্ধবিরতিতে সম্মত হয়নি। বেশ কয়েকটি শর্ত দিয়ে নতুনভাবে যুদ্ধবিরতির প্রস্তাব করে গাজার এই শাসক গোষ্ঠী। প্রস্তাবের চুক্তি অনুয়ায়ী এই সময়ের মধ্যে সমস্ত কারাবন্দী মুক্ত করার প্রস্তাব করে ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী সংগঠনটি। এছাড়া পুরো গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার করা ও যুদ্ধ শেষ করার প্রস্তাবও করেন তারা। তবে নেতানিয়াহু হামাসের এই প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, হামাসের সঙ্গে আলোচনা আর কোথাও যাচ্ছে না। হামাসের যুদ্ধবিরতির শর্তগুলোকে ‘উদ্ভট’ বলেও মন্তব্য করেন তিনি।

নেতনিয়াহু আরও বলেন, গাজায় চূড়ান্ত বিজয় ব্যতীত সমাধানের আর কোনও পথ নেই।  শুধুমাত্র সামরিক চাপই গাজায় আটক জিম্মিদের মুক্তি নিশ্চিত করবে। যদি হামাস গাজায় অবস্থান করে তাহলে আমাদের পরবর্তী হামলার জন্য সময় গুণতে হবে।

অন্যদিকে নেতানিয়াহুর বক্ত্যব্যের কড়া সমালোচনা করেছে হামাস। হামাসের উচ্চপদস্থ এক কর্মকর্তা সামি আবু জুহরি বলেছেন, নেতানিয়াহুর এই বক্তব্য ‘রাজনৈতিক স্পর্ধার’ একটি রূপ। নেতানিয়াহু গাজায় সংঘাত চালিয়ে যেতে চান বলেও অভিযোগ এই নেতার।

সূত্র: বিবিসি, টাইমস অব ইসরায়েল

গাজা যুদ্ধের ১১৪ দিন পরেও ৮০ শতাংশ টানেল অক্ষত: ওয়াল স্ট্রিট জার্নাল
গত বছরের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলাসহ বর্বর আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এরই মধ্যে এই যুদ্ধ ১১৪ দিনে পৌঁছেছে। যুদ্ধে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী ও গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী সংগঠন হামাসকে নির্মূলের লক্ষ্য নিলেও তা এখনও অর্জন করতে পারেনি ইসরায়েল। এরই মধ্যেই নতুন তথ্য প্রকাশ্যে এল।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এক প্রতিবেদনে জানিয়েছে, দীর্ঘ দিন যুদ্ধ করেও গাজায় হামাসের টানেলগুলো ধ্বংস করতে পারেনি ইসরায়েল। ১১৪ দিন পরও সেখানকার ৮০ শতাংশ টানেল এখনও অক্ষত।

ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদনে আরও বলা হয়, গাজার টানেলগুলো শনাক্ত করতে কুকুর ও রোবট দিয়ে অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছে ইসরায়েল। এসব টানেল ধ্বংসে নানা প্রচেষ্টা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। এসব প্রচেষ্টার মধ্যে রয়েছে- ভূমধ্যসাগর থেকে পানি তুলে টানেলগুলো প্লাবিত করার জন্য পাম্প স্থাপন, বিমান হামলা এবং তরল বিস্ফোরক দিয়ে সেগুলো ধ্বংস করা। এসব করতে উচ্চ প্রশিক্ষিত সৈন্যদের দিয়ে অভিযান চালানোসহ টানেলগুলো পরিষ্কার করার জন্য ইসরায়েল বিভিন্ন পদ্ধতি ব্যবহার করেছে। কিন্তু দীর্ঘ ১১৪ দিনেও খুব সামান্য টানেলই ধ্বংস করতে সক্ষম হয়েছে ইসরায়েলি বাহিনী। এখনও ৮০ শতাংশ অক্ষত রয়েছে গাজায়।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির আলোচনা স্থগিত করল হামাস
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

মঙ্গলবার হামাসের পলিটব্যুরোর উপপ্রধান সালেহ আল-অরৌরিকে লেবাবনে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে ইসরায়েল। এরপরই এ সিদ্ধান্ত নেয় গাজাভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, “হামাস ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির অথবা জিম্মি মুক্তির আলোচনা স্থগিতের সিদ্ধান্তের ব্যাপারে মধ্যস্থতাকারীদের অবহিত করেছে।”

হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডসের অন্যতম প্রতিষ্ঠাতা সালেহ আল-অরৌরিকে লক্ষ্য করে লেবাননের রাজধানী বৈরুতে ড্রোন হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় সালেহ ছাড়াও আল-কাসেম ব্রিগেডসের দুই কমান্ডারসহ অন্তত সাতজন নিহত হয়।

গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে বোমা হামলা শুরু করে ইসরায়েল। ২৮ অক্টোবর থেকে শুরু হয় স্থল অভিযান। প্রায় তিন মাস ধরে চলা এই যুদ্ধে ২২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। আহত হয়েছে প্রায় ৬০ হাজার।

এছাড়া ইসরায়েলিদের বর্বর হামলায় গাজার প্রায় ৭০ শতাংশ ঘর-বাড়ি ধ্বংস হয়ে গেছে। এতে উপত্যকাটির প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। ঘর-বাড়ি হারানোর পাশাপাশি তীব্র খাদ্য সংকটেও পড়েছে গাজাবাসী।

সূত্র: মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি

হামাসের আচরণে মুগ্ধ ইসরায়েলি বন্দি, ধন্যবাদ জানিয়ে চিঠি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সেখানকার স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক বাহিনী আল-কাসাম ব্রিগেডের হাতে বন্দি থাকা একজন ইসরায়েলি নারী তার প্রতি সদয় ও মানবিক আচরণ করার জন্য হামাস যোদ্ধাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

ড্যানিয়েল অ্যালোনি নামের ওই ইসরায়েলি নারীকে তার ছয় বছর বয়সি মেয়ে এমিলিয়ার সঙ্গে গাজায় আটক রাখা হয়েছিল। অ্যালোনি ও তার মেয়ে গত শুক্রবার গাজায় যুদ্ধবিরতির প্রথম দিনেই মুক্তি পান।

অ্যালোনি বন্দি থাকা অবস্থায় হিব্রু ভাষায় চিঠি লিখে হামাসের প্রতি কৃতজ্ঞতা জানান বলে ফিলিস্তিনি গণমাধ্যমগুলো খবর দিয়েছে। চিঠিতে তিনি লিখেছেন, হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিন আল-কাসাম ব্রিগেডের যোদ্ধারা তাদের সঙ্গে অত্যন্ত সদয় আচরণ করেছেন।

অ্যালোনি ছাড়া আরও যেসব ইসরায়েলি বন্দি হামাসের কাছ থেকে মুক্তি পেয়েছেন তারাও গাজায় বন্দি থাকা অবস্থায় সদ্ব্যবহার পাওয়ার কথা জানিয়েছেন।

তারা বলেছেন, তাদেরকে গাজায় অতিথির মতো সেবা দেওয়া হয়েছে। এছাড়া, হামাসের হাত থেকে মুক্তি পাওয়ার সময় ইসরায়েলি বন্দিদেরকে হাসিমুখে হামাস যোদ্ধাদের কাছ থেকে বিদায় নিতে দেখা গেছে।

অ্যালোনি হামাসকে ধন্যবাদ জানিয়ে চিঠিটি বন্দি অবস্থায় লিখলেও মুক্তি পাওয়ার পর তিনি এর উল্টোটা প্রমাণিত হয় এমন কোনও বক্তব্য দেননি।

তিনি আল-কাসাম যোদ্ধাদেরকে অন্তরের অন্তঃস্তল থেকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, “আপনারা আমার মেয়ে এমিলিয়ার সঙ্গে অসাধারণ মানবিক আচরণ করেছেন। আপনারা তাকে আপনাদের নিজেদের মেয়ের মতো করে ভালোবেসেছেন।”

তিনি আরও লিখেছেন, তার ও তার মেয়ের সঙ্গে হামাস যোদ্ধারা যে সদয় আচরণ করেছেন তাতে তিনি গাজায় নিজেকে একজন রানি হিসেবে অনুভব করেছেন এবং তার কাছে মনে হয়েছে তিনি সবার মধ্যমণি হয়ে উঠেছেন।

সূত্র: প্যালেস্টাইন ক্রনিকল, প্রেসটিভি

গাজার টানেলে ইসরায়েলি বন্দিদের সঙ্গে দেখা করেন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ার গাজা উপত্যকার একটি টানেলে ইসরায়েলি বন্দিদের সঙ্গে দেখা করেছিলেন বলে একজন মুক্তিপ্রাপ্ত বন্দি তার পরিবারকে জানিয়েছেন।

ইসরায়েলি গণমাধ্যমগুলোতে খবরটি ছাপা হয়েছে।

হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ওই ইসরায়েলি নারী তার পরিবারকে জানান, তাদেরকে গাজায় নিয়ে যাওয়ার কয়েকদিনের মধ্যেই উপত্যকার একটি টানেলে তাদের সঙ্গে দেখা করেন ইয়াহিয়া সিনওয়ার।

তিনি নির্ভুল হিব্রু ভাষায় তাদেরকে বলেন, “হ্যালো, আমি ইয়াহিয়া সিনওয়ার। আপনারা গাজার সবচেয়ে নিরাপদ স্থানে রয়েছেন। আপনাদের কোনো ক্ষতি হবে না।”

ইসরায়েলি গণমাধ্যমে মুক্তিপ্রাপ্ত ওই নারীর নাম প্রকাশ করা হয়নি।

ইয়াহিয়া সিনওয়ার বর্তমানে গাজায় অবস্থানকারী সবচেয়ে সিনিয়র হামাস নেতা। তার নেতৃত্বেই এই প্রতিরোধ আন্দোলন ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। হামাসের শীর্ষ নেতা ও পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া কাতারের রাজধানী দোহায় সংগঠনটির প্রবাসী দফতরে দায়িত্ব পালন করছেন।

ইয়াহিয়া সিনওয়ারকে তিনবার ইসরায়েলি কারাগারে আটক থাকতে হয় এবং তিনি কারাবন্দি থাকা অবস্থায় হিব্রু ভাষা আয়ত্ব করেন। ইসরায়েলি বাহিনীর মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে থাকা এই হামাস নেতাকে তারা কয়েকবার হত্যা করতে গিয়ে ব্যর্থ হয়। সর্বশেষ ২০১১ সালে গিলাদ শালিত নামের একজন ইসরায়েলি সেনার মুক্তির বিনিময়ে যে ১,১০০ ফিলিস্তিনি বন্দি মুক্তি পেয়েছিলেন তাদের সঙ্গে মুক্তি পান সিনওয়ার। সে সময় ইসমাইল হানিয়া গাজায় হামাসের নেতৃত্বের দায়িত্বে ছিলেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল, হারেৎজ, ইসরায়েল হায়োম, আনাদোলু এজেন্সি

যেভাবে ফিলিস্তিনি হ্যাকারকে বাঁচালো তুর্কি গোয়েন্দারা
ফিলিস্তিনের একজন তরুণ হ্যাকারকে ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হত্যাপ্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি। ফিলিস্তিনের এই তরুণ হ্যাকার ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দুই দফায় হ্যাক করেছিলেন।

২০১৫ ও ’১৬ সালে ওমর এ নামে এই ফিলিস্তিনি তরুণ আয়রন ডোমের বিরুদ্ধে হ্যাকিং অপারেশন চালান। তাতে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেড বিশেষ সুবিধা পায়। বিষয়টি এক পর্যায়ে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ টের পায় এবং তাকে আইটি কোম্পানিতে চাকরি দেয়াসহ নানা প্রলোভনের মাধ্যমে নিজেদের গোয়েন্দা জালের ভেতরে নেয়ার চেষ্টা করে মোসাদ। কিন্তু ফিলিস্তিনি তরুণ বারবার এসব লোভনীয় প্রস্তাব নাকচ করেন। তবে একপর্যায়ে তিনি প্রায় ইসরায়েলের প্রলোভনের ফাঁদে পা দিয়ে একটি চাকরি নিতে গিয়েছিলেন।

মোসাদ তাকে অপহরণের চেষ্টা করছে এ বিষয়টি বুঝতে পারার পর ফিলিস্তিনের এ তরুণ হ্যাকার ২০২০ সালে তুরস্কে চলে যান। তুরস্কের গোয়েন্দা সংস্থা এমআইটি বিষয়টি সম্পর্কে অবগত ছিল। ২০২২ সালের জুন মাসে ওমর একটি অনলাইন প্রকল্পে চাকরির প্রস্তাব প্রায় গ্রহণ করে ফেলেছিলেন এবং ওই চাকরির অংশ হিসেবে তাকে বিদেশ সফরের প্রস্তাব দেয়া হয়। এ প্রস্তাবের মূল উদ্দেশ্য ছিল মোসাদ সেখান থেকে তাকে অপহরণ ও তেল আবিবে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। কিন্তু বিষয়টি জানতে পেরে এমআইটি ওমরের সাথে যোগাযোগ করে এবং তাকে এই প্রকল্প সম্পর্কে সতর্ক করে।

ওই বছরের সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনের এ হ্যাকার মালয়েশিয়ায় অবকাশ কাটাতে যাওয়ার সিদ্ধান্ত নেন। তুর্কি গোয়েন্দা সংস্থা তখনও বিষয়টিতে হস্তক্ষেপ করে এবং ওমরের মোবাইল ফোনে ট্রাকিং সফটওয়্যার ইনস্টল করে দেয়। পাশাপাশি মালয়েশিয়া থেকে তাকে অপহরণ করা হতে পারে এমন আশঙ্কার বিষয়েও তাকে সতর্ক করা হয়।

মালয়েশিয়া যাওয়ার কয়েক দিন পরেই প্রকৃতপক্ষে তাকে কুয়ালালামপুর থেকে অপহরণ করা হয় এবং রাজধানী থেকে ৫০ কিলোমিটার দূরবর্তী কোনো একটি দুর্গম এলাকার একটি বাড়িতে আটকে রাখা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ ও নির্যাতন করা হয়। তার কাছে জানতে চাওয়া হয় কিভাবে তিনি আয়রন ডোম হ্যাক করেছেন। অপহরণের বিষয়টি এমআইটি জানার পর তুরস্কের সরকারি কর্মকর্তারা মালয়েশিয়া সরকারের সাথে যোগাযোগ করে এবং ওমরের সেলফোনে থাকা ট্রাকিং সফটওয়্যারের মাধ্যমে সুনির্দিষ্টভাবে তার অবস্থান চিহ্নিত করতে সক্ষম হয়।

এক পর্যায়ে মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনী ওই বাড়িতে তল্লাশি অভিযান চালায় এবং ওমরকে উদ্ধার করে। ও ঘটনায় ১১ জন সন্দেহভাজন অপহরণকারীকে আটক করা হয়। এরপর ওমর তুরস্কে ফিরে যান এবং এমআইটি তাকে একটি নিরাপদ বাড়ি দেয়।

এর আগে তুরস্কের বসবাস করা ফিলিস্তিনি নাগরিকদের ওপর মোসাদের গুপ্তচর বৃত্তির বিষয়টিও এমআইটি উন্মোচন করেছিল। এছাড়া মোসাদের আরও গুপ্তরচরবৃত্তির ঘটনা নস্যাৎ করেছে তুর্কি গোয়েন্দা সংস্থা এমআইটি।

সূত্র : ডেইলি সাবাহ।

মার্কিন ঘাঁটিতে হামলায় ৪৫ সেনা আহত: পেন্টাগন
সিরিয়ার ‘আত্তানাফ’ ও ইরাকের ‘আইন আল-আসাদ’ সামরিক ঘাঁটিতে সাম্প্রতি হামলায় ৪৫ মার্কিন সেনা আহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগন এ তথ্য জানিয়েছে।

পেন্টাগনের একটি সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, পশ্চিম এশিয়ায় (মধ্যপ্রাচ্য) মার্কিন ঘাঁটিতে হামলার কারণে আহত মার্কিন সেনাদের মধ্যে ২৪ জন মস্তিষ্কের ট্রমায় আক্রান্ত হয়েছে। তাদেরকে চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়েছে।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেছেন, গত ১৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ৩৮ দফা হামলা হয়েছে।

গাজায় বর্বর আগ্রাসন বন্ধের দাবিতে ইরাকের ইসলামি প্রতিরোধ সংগঠনগুলো ইরাকের পাশাপাশি সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে।

এসব হামলার কারণে গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ইরাকে মোতায়েন সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারীদের দুই-তৃতীয়াংশকে সেদেশ থেকে সরিয়ে নিয়েছে।

সূত্র: এনবিসি নিউজ

গাজা যুদ্ধে ‘কৌশলগত সাময়িক বিরতি’ঘোষণায় সম্মত নেতানিয়াহু: রিপোর্ট

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধে ‘কৌশলগত সাময়িক বিরতি’ ঘোষণায় সম্মতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে তিনি একথাও বলে দিয়েছেন- এটি কোনোভাবেই ‘যুদ্ধবিরতি’ হবে না।

মার্কিন টিভি চ্যানেল এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এক ঘণ্টা বা তার কিছু বেশি সময় ছোটোখাট কৌশলগত বিরতি হতেই পারে; গাজায় ত্রাণ ও মানবিক সহায়তা পাঠানো এবং মুক্তি পাওয়া জিম্মিদের গাজা থেকে বের হতে যতক্ষণ সময় লাগবে, ততক্ষণ। কিন্তু আমি মনে করি না সেখানে একটি ‘সাধারণ যুদ্ধবিরতি’ হওয়ার কোনো সম্ভাবনা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনের গাজায় ‘তিন দিনের বিরতি’ ঘোষণা করার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানানোর পর নেতানিয়াহু ‘কৌশলগত সাময়িক বিরতির’র কথা বললেন।

মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে বাইডেন এই আহ্বান জানিয়ে বলেন, এই বিরতি হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দিদের মুক্তি নিশ্চিত করতে সাহায্য করবে।

একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস নিউজ জানিয়েছে আমেরিকা, ইসরায়েল ও কাতার একটি যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করছে। তিন দিনের বিরতি এজন্য দেওয়া হবে যাতে হামাস ১০ থেকে ১২ জন বন্দিকে মুক্তি দিতে পারে। এছাড়াও হামাসের হাতে আটক ইসরায়েলিদের একটি তালিকা করে সেগুলো যাচাই–বাছাইও করা যাবে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস ইসরায়েলের অভ্যন্তরে অনুপ্রবেশ করে নজিরবিহীন হামলা চালায়। সেদিন থেকেই ইসরায়েলের বিমান বাহিনী গাজায় নির্বিচারে বোমা হামলা শুরু করে, যা এখন পর্যন্ত বিরতিহীনভাবে চলছে।

বিগত এক মাসে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। তাদের অর্ধেকেরও বেশি শিশু ও নারী। অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ। হামলার প্রথম দিনই ইসরায়েল থেকে অন্তত ২৪০ জনকে যুদ্ধবন্দী হিসেবে গাজায় ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। অন্তত ১৫ লাখ বেসামরিক লোক হামাস-ইসরায়েল যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়েছে।

গাজায় হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরুর আটদিনের মাথায় ১৬ অক্টোবর জাতিসংঘের সর্বোচ্চ ক্ষমতাধর সংস্থা নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব তুলেছিল রাশিয়া। কিন্তু আমেরিকা ও ব্রিটেনের আপত্তির কারণে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়। যুদ্ধবিরতির প্রস্তাবে আপত্তি তুলে ওয়াশিংটন ও লন্ডন দাবি করেছিল, গাজায় এখন যুদ্ধবিরতি ঘোষণা করা হলে তা হামাসের পক্ষে যাবে ও এই যুদ্ধবিরতির ফলে তারা আবারও ইসরায়েলে হামলার সুযোগ পাবে।

সূত্র: রয়টার্স, ভয়েস অব আমেরিকা, এবিসি নিউজ

গাজা নিয়ে জরুরি তিনটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছে সৌদি আরব

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার চলমান সংকট নিয়ে জরুরি তিনটি শীর্ষ সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। এগুলোর মধ্যে শুধু আরব দেশগুলোকে নিয়ে অনুষ্ঠিত হবে একটি সম্মেলন। আরেকটি হবে ইসলামিক দেশগুলো নিয়ে। আর অন্যটি হবে আফ্রিকান দেশগুলোর অংশগ্রহণে।

সংবাদ সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তবে ঠিক কবে এসব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে, সে ব্যাপারে নির্দিষ্ট করে তারিখ উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। শুধু বলা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যেই এসব সম্মেলনের আহ্বান জানাবে সৌদি আরব।

সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী খালিদ আল-ফালিহ সিঙ্গাপুরে ব্লুমবার্গ নিউ ইকোনমি ফোরামে এসব কথা বলেন।

তিনি বলেন, “আগামী কয়েক দিনের মধ্যেই সৌদি আরব রিয়াদে তিনটি জরুরি শীর্ষ সম্মেলন আহ্বান করবে।”

তিনি আরো বলেন, “সৌদি আরব এই সপ্তাহে, আগামী কয়েক দিনের মধ্যে রাজধানী রিয়াদে একটি জরুরি আরব শীর্ষ সম্মেলন ডাকবে। আফ্রিকা-সৌদি শীর্ষ সম্মেলন আয়োজন করা হবে। তারপর অনুষ্ঠিত হবে ইসলামিক শীর্ষ সম্মেলন।”

খালিদ আল-ফালিহ বলেন, স্বল্প সময়ের মধ্যে সৌদি আরবের নেতৃত্বে এই তিনটি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। এসব সমাবেশের উদ্দেশ্য হবে বিরোধের শান্তিপূর্ণ সমাধান নিয়ে আলোচনা করা। সূত্র: আল জাজিরা

সূত্র: আল জাজিরা, রয়টার্স

ইসরায়েলকে না থামালে আমেরিকাকে কঠোর আঘাত করা হবে : হুঁশিয়ারি ইরানের
গাজা যুদ্ধে ইসরায়েলকে থামাতে ব্যর্থ হলে আমেরিকাকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি রবিবার এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “মার্কিনিদের প্রতি আমাদের উপদেশ হচ্ছে, অবিলম্বে যুদ্ধ বন্ধ করে একটি অস্ত্রবিরতি প্রতিষ্ঠা করা হোক। তা না হলে আমেরিকার বিরুদ্ধে কঠোর আঘাত হানা হবে।”

তিনি বলেন, “আমরা সব সময় ইসরায়েল সরকারের প্রতি সমর্থন করা থেকে বিরত থাকার জন্য আমেরিকাকে পরামর্শ দিয়ে এসেছি।”

ইরানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, পশ্চিম এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র বেশ কিছু কৌশলগত ভুল করেছে। বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটন ইরানকে যে বার্তা পাঠিয়েছে তা মার্কিন সরকারের ভয় ও হতাশা থেকে উৎসারিত।

জেনারেল আশতিয়ানি বলেন, মার্কিনিরা এখন ইসরায়েলিদের সঙ্গে [গাজা উপত্যকার] জলাভূমিতে হাবুডুবু খাচ্ছে এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য তড়পাচ্ছে।

ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের যোদ্ধারা গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে আকস্মিকভাবে নজিরবিহীন অভিযান পরিচালনা করে। এরপর ইসরায়েল তার বর্বর যুদ্ধ মেশিন চালু করে। সেদিন থেকে রিপোর্ট লেখা পর্যন্ত দখলদার সেনাদের পাশবিক হামলায় ৪,৮০০ শিশু ও ২,৫৫০ নারীসহ ৯,৭৭০ ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার ২৩ লাখ অধিবাসীর জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য ও খাবার পানির সরবরাহ লাইন বন্ধ করে দিয়েছে তেল আবিব। ইসরায়েল গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পর ইরাক ও সিরিয়ায় অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোর ওপর প্রতিরোধ যোদ্ধারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, গত ১ নভেম্বর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গাজা উপত্যকার ওপর বর্বরতা বন্ধ করতে ইসরায়েলকে বাধ্য করার জন্য তেল আবিবের কাছে তেল ও অন্যান্য পণ্য রফতানি বন্ধ করে দিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান।

সূত্র: প্রেসটিভি

গাজা পরিস্থিতির অবনতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ

ইসরায়েল-হামাস যুদ্ধের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আগামীকাল আরেকটি জরুরি বৈঠক করবে।

জাতিসংঘে সংযুক্ত আরব আমিরাত মিশনের এক মুখপাত্র এক টুইটবার্তায় বলেন, ‘গাজার পরিস্থিতির অবনতি এবং আল-শিফা হাসপাতালে হামলা এবং জাবালিয়া শরণার্থী শিবিরে বারবার হামলার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাত ও চীন আগামীকাল ৬ নভেম্বর বিকাল ৩টায়  আলোচনার আহ্বান জানিয়েছে।

গাজায় ‘অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির’ আহ্বান জাতিসংঘের সংস্থাগুলোর প্রধানদের

এক বিরল যৌথ বিবৃতিতে জাতিসংঘের সংস্থাগুলোর প্রধানরা গাজায় ‘অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি’র আহ্বান জানিয়েছে।

গার্ডিয়ানের খবর অনুসারে, জাতিসংঘের প্রধান মানবিক সংস্থা এবং আন্তর্জাতিক দাতব্য সংস্থার নেতারা গাজায় ‘তাৎক্ষণিক মানবিক যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছেন।   বিরল এই যৌথ বিবৃতিতে পরিস্থিতিকে ‘ভয়াবহ’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।

স্বাক্ষরকারীদের মধ্যে ওসিএইচএ, ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সেভ দ্য চিলড্রেন এবং কেয়ার ইন্টারন্যাশনালের প্রধানরা রয়েছেন।

বিবৃতিতে তারা বলেন, প্রায় এক মাস ধরে ইসরায়েল ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান প্রাণহানি হওয়ায় বিশ্ববাসী বিস্মিত ও আতঙ্কের মধ্যে রয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলায় ১,৪০০ মানুষ নিহত হয়েছে এবং ২০০ জনেরও বেশি জিম্মি হয়েছে, ইসরায়েলি সম্প্রদায়ের ওপর রকেট নিক্ষেপ অব্যাহত রয়েছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

গাজায় যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ‘নৈতিকভাবে নিন্দনীয়’ : জর্ডানের রানী

জর্ডানের রানী রানিয়া বলেছেন, গাজায় যুদ্ধবিরতি প্রত্যাখ্যান ‘নৈতিকভাবে নিন্দনীয়’ এবং হাজার হাজার বেসামরিক নাগরিকের মৃত্যুর যৌক্তিকতা দেওয়ার চেষ্টা।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে জর্ডানের বাদশাহ বলেন, গাজাকে হামাসের কবল থেকে মুক্ত করার ইসরায়েলে প্রচেষ্টা ‘অদূরদর্শী এবং পুরোপুরি যৌক্তিক নয়’। কারণ এই সংঘাতের মূল কারণ ‘অবৈধ দখলদারিত্ব’।

তিনি বলেন, আমরা যদি মূল কারণগুলি সমাধান না করি, তাহলে যোদ্ধাদের হত্যা করেও লাভ নেই। যে জন্য যোদ্ধা তৈরি হচ্ছে আপনি সে ‘কারণ’ কে হত্যা করতে পারবেন না।  হামাস যা করেছে, এসব ধ্বংসপ্রাপ্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে তা করতে আরও দৃঢ়প্রতিজ্ঞ ও অনুপ্রাণিত আরেকটি দল আবির্ভূত হবে।

গাজা যুদ্ধের জেরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো বলিভিয়া
ফিলিস্তিনের গাজায় যুদ্ধের জেরে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো লাতিন আমেরিকার দেশ বলিভিয়া। এছাড়াও আরো দুটি লাতিন আমেরিকান দেশ পরামর্শের জন্য তেল আবিব থেকে নিজেদের রাষ্ট্রদূতদের দেশে ডেকে পাঠিয়েছে।

মঙ্গলবার রাতে বলিভিয়ার ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী ফ্রেডি মামানি এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

তিনি বলেন, বলিভিয়া গাজায় সংঘটিত অসামঞ্জস্যপূর্ণ ইসরায়েলি সামরিক আগ্রাসন প্রত্যাখ্যান করছে এবং এ ঘটনার নিন্দা জানাচ্ছে। একই সঙ্গে ইসরায়েলি রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে।”

দেশটির প্রেসিডেন্সি মন্ত্রী মারিয়া নেলা প্রাদা গাজায় মানবিক সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছে।

একই সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা গাজা উপত্যকায় হামলা বন্ধ করার দাবি জানাচ্ছি, যা এ পর্যন্ত হাজার হাজার বেসামরিক ফিলিস্তিনির মৃত্যু এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করেছে।”

এদিকে, প্রতিবেশী কলম্বিয়া এবং চিলিও গাজায় বেসামরিক মানুষ হত্যার নিন্দা জানিয়ে এবং যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে পরামর্শের জন্য তাদের রাষ্ট্রদূতদের ইসরায়েল থেকে ডেকে পাঠিয়েছে।

সূত্র: আল জাজিরা

গাজা থেকে জিম্মিদের উদ্ধারে কমান্ডো পাঠিয়েছে আমেরিকা

গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধাদের হাতে  আটক জিম্মিদের উদ্ধারে কমান্ডো বাহিনী পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এসব কমান্ডো ইসরায়েলে এসে পৌঁছেছেন।

চলমান যুদ্ধে ইসরায়েলকে সহায়তা করতে আমেরিকা রণতরী ও অস্ত্রের চালান পাঠানোর পর  কমান্ডো বাহিনীও পাঠালো।

বুধবার টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় আটক জিম্মিদের খুঁজে বের করার প্রচেষ্টায় সহায়তা করতে মার্কিন কমান্ডোরা ইসরায়েলে এসেছেন।

মঙ্গলবার ওয়াশিংটনে একটি বিশেষ অপারেশন কনফারেন্সে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সহকারী সচিব ক্রিস্টোফার মায়ার বলেন, “আমরা সক্রিয়ভাবে ইসরায়েলিদের অনেক কিছু করতে সাহায্য করছি।”

তিনি বলেন, “মার্কিন জিম্মিসহ সব বন্দিদের উদ্ধারে ইসরায়েলকে সহায়তা করা আমাদের প্রধান দায়িত্ব। এটা করা সত্যিই আমাদের দায়িত্ব।”

মার্কিন কমান্ডো বাহিনীর কত সদস্য ইসরায়েলে পাঠানো হয়েছে সে বিষয়টি স্পষ্ট করেননি ক্রিস্টোফার মায়ার।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের শীর্ষ একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, প্রশিক্ষণের জন্য ইতোমধ্যে ইসরায়েলে থাকা একটি দল ছাড়াও কয়েক ডজন মার্কিন কমান্ডোর বিশেষ অপারেশনস বাহিনী ইসরায়েলে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা বলছেন, মার্কিন স্পেশাল অপারেশনস বাহিনীকে গাজায় যুদ্ধে অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়নি, তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে স্থলঅভিযান পরিচালনায় কৌশলগত পরামর্শ দিয়ে সহায়তা করছে। এছাড়া বিশেষ পরিস্থিতিতে মার্কিনিদের সরিয়ে নেওয়া ও দূতাবাসগুলোর নিরাপত্তার জন্যও কমান্ডোরা কাজ করবে।

নিউ নিয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জিম্মিদের উদ্ধারে সহায়তা করার পাশাপাশি যুদ্ধ বিস্তৃতি হলে ইসরায়েল ও লেবানন থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য পশ্চিমা বেশ কয়েকটি দেশ গোপনে ইসরায়েলে বিশেষ বাহিনী পাঠিয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

আজ থেকে গাজার আহত ফিলিস্তিনিদের জন্যও খুলছে রাফাহ ক্রসিং

ইসরায়েলি বোমা হামলায় আহত ফিলিস্তিনিদের খুলে দেওয়া হচ্ছে রাফাহ ক্রসিং। এখন থেকে আহত ফিলিস্তিনিরা রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে মিশরের উত্তর সিনাই অঞ্চলে হাসপাতালগুলোতে চিকিৎসা নিতে পারবেন।

মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ তথ্য জানিয়েছেন সিনাইয়ের গভর্নর মোহামেদ শোশা।

ভাষণে মোহামেদ শোশা বলেছিলেন, আহত ফিলিস্তিনিদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য সিনাইয়ের উত্তরাঞ্চলীয় হাসপাতালগুলোর যাবতীয় প্রস্তুতির কাজ শেষ হয়েছে।

রাফাহ ক্রসিং কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের পরিচালক ওয়ায়েল আবু মোহসিন জানিয়েছেন, বুধবার থেকেই আহত ফিলিস্তিনিরা চিকিৎসা নিতে ‍উত্তর সিনাইয়ে প্রবেশ করতে পারবেন।

মিশরের সিনাই অঞ্চল থেকে গাজা উপত্যকাকে পৃথক করা এই সীমান্তপথটি উপত্যকার সর্ব দক্ষিণে অবস্থিত। গাজা থেকে বের হওয়ার আরো দুটি সীমান্তপথ রয়েছে, কিন্তু সেগুলো ইসরায়েলের নিয়ন্ত্রণে এবং ইসরায়েলের ইচ্ছা অনুযায়ী সেগুলো খোলা বা বন্ধ থাকে।

৩৬৫ কিলোমিটার আয়তনের ভূখণ্ড গাজায় বসবাস করেন প্রায় ২৩ লাখ ফিলিস্তিনি। যাদের এক তৃীতিয়াংশেরও বেশি সরাসরি জাতিসংঘ ও অন্যান্য দাতা দেশ ও সংস্থার ত্রাণ এবং আর্থিক সহায়তার ওপর নির্ভরশীল। অপর দুই সীমান্ত প্রায় সময়েই বন্ধ থাকায় এই রাফাহ ক্রসিং দিয়েই গাজা ভূখণ্ডে প্রবেশ করে ত্রাণ। এ কারণে এই ক্রসিংটি গাজার ফিলিস্তিনিদের ‘লাইফ লাইন’ নামেও পরিচিত।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধারা ইসরায়েলের ওপর অতর্কিত হামলা চালায়। এই হামলার প্রতিক্রিয়ায় ওই দিন থেকেই সেখানে অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী।

ইসরায়েলি বিমান বাহিনী অভিযান শুরুর পর ৯ অক্টোবর সীমান্তে গোলা বর্ষণের কারণে রাফাহ ক্রসিং বন্ধ করে দিয়েছিল মিশর। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের মধ্যস্থতায় গত ২১ অক্টোবর তা খুলে দেওয়া হয়। তবে মিসরের পক্ষ থেকে শর্ত দেওয়া হয়েছিল— এই সীমান্ত পথ দিয়ে কেবল ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকায় প্রবেশ করতে পারবে এবং ফিলিস্তিন থেকে কোনো ব্যক্তিকে এই সীমান্ত দিয়ে মিশরে প্রবেশ করতে দেওয়া হবে না।

বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের বোমা হামলায় রিপোর্ট লেখা পর্যন্ত নিহত হয়েছেন ৮ হাজার ৫২৫ ফিলিস্তিনি। আহত হয়েছে অন্তত ২১ হাজার ৫৪৩ জন।

সূত্র: আনাদোলু এজেন্সি

হামাসকে পুরোপুরি নির্মূল করতে চান বাইডেন!

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাসকে অবশ্যই সম্পূর্ণভাবে নির্মূল করতে হবে এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের একটি পথও খুঁজে বের করতে হবে।

সিবিএস ৬০ কে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন ইরান ও হিজবুল্লাহকেও এ সংঘাতে না জড়ানোর ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছেন।

এছাড়াও মার্কিন জিম্মিদের জীবিত ‍উদ্ধারে সম্ভাব্য সব পথ অবলম্বন করার হুংকারও দিয়েছেন বাইডেন।

বাইডেন বলেছেন, ‘আমি বিস্তারিত আলাপে যাচ্ছি না। তবে আমরা এ বিষয়ে কাজ করছি।’

রবিবার সকালের দিকে যুক্তরাষ্ট্র জানায়, হামাসের হামলায় ইসরায়েলে ৩০ মার্কিন নাগরিকের প্রাণ গছে। এখনো নিখোঁজ রয়েছে ১৩ জন মার্কিনি। ধারণা করা হচ্ছে তারা হামাসের কাছে বন্দী।

‘নির্মমতায়’ জড়িত সবাইকে জবাবদিহিতার আওতায় আনার ঘোষণাও দিয়েছেন বাইডেন।

সূত্র: বিবিসি

হামাসের হামলার পর ইসরায়েলের মোট ২৯১ সেনা নিহত

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত ৭ অক্টোবর হামাস হামলা করার পর এখন পর্যন্ত তাদের ২৯১ জন সেনা নিহত হয়েছে। এই সংখ্যাসহ ইসরায়েলে নিহতের মোট সংখ্যা ১৪০০ এর বেশি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতের দশম দিনে এসে দুই পক্ষে নিহতের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, ফিলিস্তিনের গাজায় হামাস সদস্যদের বিরুদ্ধে বিমান হামলার পাশাপাশি স্থল ও নৌ হামলা চালানোর প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। এরই মধ্যে গাজা সীমান্তে কয়েক লাখ সেনা সমাবেশ ঘটিয়েছে তারা।

আল-জাজিরার সংগ্রহ করা সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, সংঘাত শুরুর পর গাজা উপত্যকায় নিহত ২৬৭০ আহত ৯ হাজার ৬০০। দখলকৃত পশ্চিমতীরে নিহত ৫৭ জন আহত ১২০০। ইসরায়েলে নিহত ১৪০০ আহত ৩৫০০ এর অধিক

হামাসের হাতে বন্দী ১৫০, জানাল ইসরায়েলি সামরিক বাহিনী

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের কাছে ১৫০ জন বন্দী আছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত ৮ অক্টোবর ইসরায়েলে আকস্মিক

নজিরবিহীন হামলার পর তাদেরকে আটক করে নিয়ে যায় হামাস।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে গত সপ্তাহে ব্যাপক হামলা চালায় হামাস।  ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, হামাসের হাতে আটক ১৫৫ বন্দীর’ পরিবারের সঙ্গে ইসরায়েলি কর্তৃপক্ষ যোগাযোগ করেছে। এর আগে দেওয়া পরিসংখ্যানে হামাসের হাতে আটক বন্দীর সংখ্যা ১২৬ জন বলে জানানো হয়েছিল।

রবিবার যুদ্ধের সম্মুখভাগ পরিদর্শনে যান আইডিএফপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি। তিনি বলেন, খুব শিগগির গাজায় প্রবেশ করবে ইসরায়েলি সেনারা এবং হামাসকে ধ্বংস করবেন তারা।

জেনারেল হালেভি সেনাদের উদ্দেশ্যে বলেন, আমাদের দায়িত্ব হলো এখন গাজায় প্রবেশ করা। সেখানে যাওয়া যেখানে হামাস প্রস্তুতি নিচ্ছে, কাজ করছে, পরিকল্পনা করছে এবং রকেট ছুড়ছে। তাদের সব দিক দিয়ে হামলা করুন, প্রত্যেক কমান্ডার, প্রত্যেক সদস্য এবং সবাইকে ধ্বংস করুন।

মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে গাজা-ইসরায়েল যুদ্ধ : পুতিন
মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে গাজা-ইসরায়েল যুদ্ধ, এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় রক্তপাত দ্রুত বন্ধ না হলে চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ার বাইরেও ছড়িয়ে পড়তে পারে।

বুধবার ক্রেমলিনে রাশিয়ার বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠককালে পুতিন এ মন্তব্য করেন।

তিনি বলেন, গাজার নিরীহ নারী, শিশু ও বৃদ্ধরা ইসরাইলি হামলার শিকার হচ্ছে- এটি তেল আবিবের ভুল পদক্ষেপ।

রুশ নেতা বলেন, তিনি ফোন কলে বিশ্বের অন্য নেতাদের বলেছেন, রক্তপাত বন্ধ না হলে আরো বিস্তৃত পরিসরে যুদ্ধের দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

পুতিন বলেন, “আজকে আমাদের প্রধান কাজ রক্তপাত ও সহিংসতা বন্ধ করা।”

রুশ প্রেসিডেন্ট বলেন, “দ্রুত যুদ্ধ বন্ধ না করলে সংকট আরো গুরুতরভাবে ছড়িয়ে পড়বে যার পরিণতি হবে বিপজ্জনক ও ধ্বংসাত্মক। শুধুমাত্র তা মধ্যপ্রাচ্য অঞ্চলের জন্য নয়, এটি মধ্যপ্রাচ্যের সীমানার বাইরে অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে।”

রাশিয়ার প্রেসিডেন্ট কিছু পশ্চিমা শক্তির নিন্দা করে বলেন, তারা আরো উত্তেজনা সৃষ্টি করতে এবং যতটা সম্ভব অন্যান্য দেশ ও জাতিকে সংঘাতে জড়িয়ে ফেলতে চাইছে। এ উদ্দেশ্যে তারা লাখ লাখ মানুষের জাতীয় ও ধর্মীয় অনুভূতি নিয়ে খেলার চেষ্টা করছে।

সূত্র: রয়টার্স

হামাস-ইসরায়েল সংঘাত মানবতাবিরোধী অপরাধ: সাবেক আইসিসি প্রধান

হামাস-ইসরায়েল সংঘাতে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সাবেক প্রধান লুইস মোরেনো ওকাম্পো।

বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

লুইস বলেছেন, হামাস-ইসরায়েল সংঘাতে উভয়পক্ষই গণহত্যা চালাচ্ছে।

এ সময় তিনি গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে ইসরায়েলের নিহতের সংখ্যা উল্লেখ করেন। আইসিসির সাবেক প্রধানের মতে, হামাসের হামলায় এ পর্যন্ত ১৪০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন যা স্পষ্ট গণহত্যা। এছাড়া ২২০ জনের বেশি দেশি-বিদেশি নাগরিককে জিম্মি করাকেও তিনি মানবতাবিরোধী অপরাধ বলে উল্লেখ করেন।

অবরোধে বিপর্যস্ত গাজাবাসীর কথা উল্লেখ করে তেল আবিবের সমালোচনা করেন লুইস। তিনি বলেন, এটি অবশ্যই মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা।

তিনি আরো বলেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে। তবে কোনো অঞ্চলকে অবরোধ করে সাধারণ মানুষকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া যায় না।

গাজায় বিদ্যুৎ, পানি, খাবার বন্ধ করাকে মানবতাবিরোধী অপরাধ বলে উল্লেখ করেন তিনি।

গত ৭ অক্টোবর নজিরবিহীন হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস। এরপর ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে গাজার বেসামরিক লাখ লাখ বাসিন্দা। প্রায় তিন সপ্তাহে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন সাড়ে ছয় হাজারের বেশি মানুষ। এর মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।

সূত্র: বিবিসি

পশ্চিম তীরে ‘আগুনে পেট্রোল ঢালছে’ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা: বাইডেন

পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলা ও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ক্রমাগত বোমাবর্ষণের পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়ে গেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, বসতি স্থাপনকারীদের হাতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে। মানবিক সংস্থাগুলো জানিয়েছে, বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের গাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং বেশ কয়েকটি ছোট বেদুইন সম্প্রদায়ের ওপর হামলা করেছে, তাদের অন্য এলাকায় সরে যেতে বাধ্য করেছে।

বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে বাইডেন ইসরায়েলের প্রতিরক্ষার জন্য মার্কিন সমর্থন লোহার মতো দৃঢ় বলে উল্লেখ করেন।

তবে একই সঙ্গে তিনি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সঙ্গে কিছু ইসরায়েলির আচরণের কঠোর নিন্দা জানান।

বাইডেন বলেন, “পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ‘চরমপন্থী বসতি স্থাপনকারীদের’ হামলা অবশ্যই বন্ধ করতে হবে।”

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, “এটা থামাতে হবে। তাদের জবাবদিহি করতে হবে। এটা অবিলম্বে বন্ধ করতে হবে।”

এ সময় পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘আগুনে পেট্রোল ঢেলে দেওয়া’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “তারা এমন জায়গায় ফিলিস্তিনিদের আক্রমণ করছে যেখানে তাদের (ফিলিস্তিনিদের) অধিকার রয়েছে এবং… এটি এখনই বন্ধ করতে হবে।”

তবে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা থামানোর জন্য যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে, সে সম্পর্কে সংবাদ সম্মেলনে কিছুই বলেননি বাইডেন।

সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স

মুক্ত বন্দির হামাস প্রশংসা, বিপাকে ইসরায়েল
ইয়োশেভেদ লিফশিৎজ, বয়স ৮৫ বছর। গত ৭ অক্টোবর গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস যোদ্ধাদের হাতে বন্দি হয়েছিলেন তিনি। সোমবার রাতে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

কিন্তু মুক্তির পর লিফশিৎজ হামাসের আচরণের যে বর্ণনা দিয়েছেন তাতে বিপাকে পড়েছে ইসরায়েল সরকার।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লিফশিৎজ যে বক্তব্য দিয়েছে যে, তাকে ‘বন্দি থাকা অবস্থায় হামাস তাকে চিকিৎসা সেবা দিয়েছে এবং তার সঙ্গে ভাল আচরণ করেছে।’

তার এই বক্তব্যে পর ইসরায়েলি কর্মকর্তারা চিন্তায় পড়ে গেছেন।

তাদের মতে, লিফশিৎজের এই বক্তব্য অবশিষ্ট জিম্মিদের মুক্তির ব্যাপারে আন্তর্জাতিক প্রচেষ্টার জন্য ক্ষতির কারণ হতে পারে।

মুক্তির পর লিফশিৎজ মঙ্গলবার তেল আবিবে সংবাদ সম্মলনে জানান, ইসরায়েলের কিবুৎজ এলাকা থেকে তাকে আটক করেন হামাস যোদ্ধারা। পরে তাকে মোটরসাইকেলে করে গাজায় নেওয়া হয়। এ সময় তার শরীরে বেশ কয়েক জায়গায় আঘাত লাগে। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল তার।

তিনি আরো বলেন, ইসরায়েল সরকার বিপুল পরিমাণ অর্থ দিয়ে গাজা সীমান্তে বেড়া তৈরি করেছে। কিন্তু তা হামাস যোদ্ধাদের ইসরায়েলে প্রবেশ ঠেকাতে পারেনি।

লিফশিৎজ বলেন, যখন তাকে গাজায় নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার ঘড়ি ও গয়নাগুলো নিয়ে নেন হামাস সদস্যরা। গাজায় মোটরসাইকেল থেকে নামার পর তাকে নিতে আসা লোকজন বলেছিলেন- ‘আমরা পবিত্র কোরআনে বিশ্বাস করি। আমরা আপনাকে আঘাত করবো না।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, সুড়ঙ্গের ভেতরে লিফশিৎজকে যেখানে রাখা হয়েছিল, স্থানটি পরিষ্কার–পরিচ্ছন্ন ছিল। তাদের মাদুর (ম্যাট্রেস) পেতে ঘুমানোর ব্যবস্থা করা হয়েছিল। প্রতি দুই–তিন দিনে একজন চিকিৎসক এসে সবাইকে দেখে যেতেন। প্রয়োজনীয় ওষুধ দেওয়া হতো। একজন জিম্মিকে গাজায় নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন। তাকেও চিকিৎসা দেওয়া হয়েছে।

লিফশিৎজ জানান, প্রতি পাঁচজন জিম্মির জন্য একজন নিরাপত্তারক্ষীর ব্যবস্থা রেখেছে হামাস। জিম্মিদের ‘খুঁটিনাটি বিষয়ে’ খোঁজখবর রাখা হচ্ছে। নারীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে জানাশোনা আছে এমন নারীদেরও সেখানে দায়িত্বে রেখেছে হামাস।

জিম্মি থাকার সময় তাদের পনির (চিজ) ও শসা খেতে দেওয়া হয়েছিল বলে জানান লিফশিৎজ। তিনি বলেন, একই খাবার হামাস সদস্যরাও খেয়েছেন।

উল্লেখ্য, সোমবার লিফশিৎজ ছাড়াও নুরিত কুপার (৭৯) নামের আরও এক ইসরায়েলি নারীকে মুক্তি দিয়েছে হামাস। এর আগে আরো দুই মার্কিন জিম্মিকে মুক্তি দেয় গোষ্ঠীটি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস যোদ্ধারা। ইসরায়েল বলছে, হামাসের কাছে এখনো দুই শতাধিক জিম্মি রয়েছে।

সূত্র: হারেৎজ

তিন মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা: রিপোর্ট
সিরিয়ায় তিন মার্কিন ঘাঁটিতে একযোগে মিসাইল হামলার ঘটনা ঘটেছে।  সোমবার মার্কিন বাহিনীর এসব সামরিক ঘাঁটিতে এই হামলা চালানো হয়।

জানা গেছে, দেইর ইজ-জোরের আল-ওমর তেলক্ষেত্র এলাকার মার্কিন ঘাঁটিসহ আল-শাদ্দাদি ও আল-হাসাকার ঘাঁটিতে একযোগে ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এক্ষেত্রে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার পিকেকে/ওয়াইপিজি সন্ত্রাসী সংগঠনের দখলে থাকা আল-হাসাকার আল-মালিকিয়া এলাকায় একটি মার্কিন ঘাঁটিতে সশস্ত্র ড্রোন হামলা হয়।

একই দিন সকালে, দক্ষিণ সিরিয়ার আল-তানফ অঞ্চলে একটি ঘাঁটি, যেখানে মার্কিন বাহিনী রয়েছে, তিনটি সশস্ত্র ড্রোন হামলার ঘটনা ঘটে।

এদিকে, আল মায়াদিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী বলেছে- তারা সোমবার সকালে দক্ষিণ-পশ্চিম সিরিয়ায় মার্কিন ও কোয়ালিশন বাহিনীর কাছে দুটি একমুখী হামলার ড্রোন ধ্বংস করেছে। ড্রোনগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই সেগুলো ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন বাহিনী।

সূত্র: আনাদোলু এজেন্সি, আল মায়াদিন

ট্যাংক ফেলে পালাচ্ছে ইসরায়েলি সেনারা?

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ ও খান ইউনিস শহর অভিমুখে সন্ত্রাসী ইসরাইলি সেনাদের আলাদা দু’টি স্থল অভিযান ব্যর্থ হয়েছে।ইরানের প্রেস টিভি এক প্রতিবেদনে এমনটিই দাবি করেছে।

একাধিক ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রেস টিভি বলেছে, ইসরায়েলি সেনারা রবিবার বিকালে রাফাহ শহরের কাছে ফিলিস্তিনি যোদ্ধাদের এক ‘অতর্কিত হামলার’ শিকার হয়ে ১০টি ট্যাংক ফেলে পালিয়ে গেছে। এছাড়া, ওই দিন রাতে খান ইউনিস সীমান্ত দিয়ে অন্তত ২০টি ট্যাংক গাজায় অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু প্রতিরোধ যোদ্ধারা তাদেরকে পিছু হঁটতে বাধ্য করে।

এর আগে রবিবার রাতে হামাস জানিয়েছিল, গাজা সীমান্তে তাদের হামলায় একটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস এবং একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ সময় দু’টি ইসরায়েলি বুলডোজার ও একটি ট্যাংক ধ্বংস হয়। ফলে বাকি সেনারা বুলডোজার ও ট্যাংকগুলো গাজার মধ্যে রেখে পালিয়ে যায়। ওই সংঘর্ষে জড়িত হামাস যোদ্ধারা নিরাপদে তাদের ঘাঁটিতে ফিরে এসেছে।

তবে প্রেস টিভি যে ১০টি ট্যাংক ধ্বংস হওয়ার কথা বলেছে সে সম্পর্কে হামাস বা আল-কাসসাম ব্রিগেডস এখনও কোনো মন্তব্য করেনি।

গাজা উপত্যকার সীমান্তে এক লাখেরও বেশি সেনা সমাবেশ ঘটিয়েছে ইসরায়েল। এসব সেনা অচিরেই স্থল অভিযান চালাতে গাজা উপত্যকায় অনুপ্রবেশ করবে বলে তেল আবিব গত কয়েক দিন ধরে বারবার হুঁশিয়ারি দিয়ে আসছে।

সূত্র: প্রেসটিভি

ফিলিস্তিন ইস্যু: ইসরায়েল ও আমেরিকাকে যেভাবে সতর্ক করলেন ওবামা

ফিলিস্তিন ইস্যুতে ইসরায়েল ও আমেরিকাকে সতর্ক করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

এক বিবৃতিতে তিনি ইসরায়েলের ‘আত্মরক্ষার অধিকারের’ প্রতি সমর্থন জানানোর পাশাপাশি ফিলিস্তিনিদের দুর্দশা উপেক্ষা করার বিষয়টি নিয়ে সতর্ক করেন।

মতামত প্রকাশের উন্মুক্ত মাধ্যম মিডিয়াম-এ ওবামার বিবৃতিটি প্রকাশিত হয়।

বারাক ওবামা বলেন, “এমনকি আমরা যদি ইসরায়েলকে সমর্থনও করি, এরপরও হামাসের বিরুদ্ধে ইসরায়েল এই লড়াই কীভাবে সম্পন্ন করবে, সে ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট করতে হবে।”

ওবামা আরো বলেন, “এই সংঘাতকে চলতে দেওয়ার মানে ফিলিস্তিনিদের দুর্দশাকে উপেক্ষা করা। গাজা হোক বা পশ্চিম তীর, সেটা অন্যায্য।”

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের কিছু মূল কারণও তুলে ধরেন ওবামা। এর মধ্যে রয়েছে ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্রের গোড়াপত্তনের পর থেকে ফিলিস্তিনিদের অব্যাহতভাবে বাস্তুচ্যুত হওয়া।

বারাক ওবামা বলেছেন, এর মানে স্বীকার করে নেওয়া যে ফিলিস্তিনিরাও প্রজন্মের পর প্রজন্ম বিতর্কিত এলাকায় বসবাস করে আসছে। ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় তাদের অনেকে কেবল বাস্তুচ্যুতই হয়নি, দিনের পর দিন জোরপূর্বক তাদের উচ্ছেদ করা হয়েছে। এমন কর্মকাণ্ডেও ইসরায়েল সরকারের পরোক্ষ ও প্রত্যক্ষ সমর্থন ছিল।

ইসরায়েল ২০১৪ সালে যখন অবরুদ্ধ গাজায় স্থল অভিযান চালায়, তখন ওবামা নিজেই প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন। ওই সময় তিনি একইভাবে ইসরায়েলের কর্মকাণ্ডে সমর্থন দিয়েছিলেন। অবশ্য একই সঙ্গে যুদ্ধবিরতিরও আহ্বান জানিয়েছিলেন। ওই সময় ওবামাকে পাশ কাটিয়ে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার থেকে ইসরায়েল অস্ত্র নিতে গেলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন দেখা দেয়।

ওবামা বলেছেন, এই অঞ্চলের ঘটনাপ্রবাহের দিকে বিশ্ব নিবিড়ভাবে নজর রাখছে। মানবিক ক্ষয়ক্ষতি উপেক্ষা করে, এমন যেকোনো ইসরায়েলি সামরিক কৌশল শেষ পর্যন্ত হিতে বিপরীত হতে পারে।

সূত্র: রয়টার্স, ওয়াল স্ট্রিট জার্নাল

ইসরায়েলি বন্দীদের মুক্তি প্রমাণ করে ‘হামাস সমঝোতায় আগ্রহী’ : বিশ্লেষক

আরও দুইজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে হামাস। এ নিয়ে মোট চারজন বন্দীকে শর্তহীন মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি।

মধ্যপ্রাচ্যের এক বিশ্লেষক বলেছেন, হামাসের আরও দুই ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত ‘ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটির সমঝোতায় আলোচনার আগ্রহের ইঙ্গিত দেয়’। যদিও আলোচনার জন্য বর্তমান পরিবেশ উপযুক্ত নয়। কারণ, প্রতিনিয়ত ইহুদি বাহিনী গাজা উপত্যকায় বোমা বর্ষণ করছে।

সান ফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্যের রাজনীতির অধ্যাপক স্টিফেন জুনেস আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বন্দীদের মুক্তি প্রদানকে ‘ভালো বিষয়’ হিসেবে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার ধারণা, হামাস ইসরায়েলিদের জানানোর জন্য এটিকে সদিচ্ছা হিসেবে ব্যবহার করছে যে, তারা আলোচনা করতে ইচ্ছুক। ইসরায়েল অবশ্যই হাজার হাজার (ফিলিস্তিনি) রাজনীতিককে বন্দী রেখেছে। তাদের একটি বড় অংশ অহিংস তবুও ইসরায়েল তাদের আটক রেখেছে।

স্টিফেন জুনেস বলেন, এটা সম্ভব যে কিছু বন্দী বিনিময় হতে পারে এবং হামাস স্পষ্টত চেষ্টা করছে এই অঞ্চলে ইসরায়েলি স্থল আক্রমণ এড়াতে। তবে তিনি আরও বলেন, বর্তমান ইসরায়েলি বোমাবর্ষণের কারণে আলোচনা কঠিন হতে পারে। তার মতে এখন ‘আলোচনার জন্য খুব কমই আদর্শ পরিবেশ।

যে শঙ্কা থেকে গাজায় যুদ্ধবিরতি চায় না আমেরিকা

গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস। এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। ওই দিনই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিনের এই প্রতিরোধ গোষ্ঠী। ২০২১ সালের জুন মাসের যুদ্ধবিরতির পর প্রায় ২ বছর ধরে প্রস্তুতি ও পরিকল্পনা শেষে এই হামলা চালায় হামাস।

অত্যাধুনিক সব প্রযুক্তিতে সজ্জিত ইসরায়েলের সীমান্ত দেয়াল তথা ‘স্মার্ট ফেন্স’-কে ফাঁকি দিয়ে হামলা চালায় হামাস যোদ্ধারা। এই হামলায় হতভম্ব হয়ে পড়ে ইসরায়েল। প্রথমে বুঝেই উঠতে পারেনি কীভাবে হামাস যোদ্ধাদের সামাল দেবে তারা। আর সে কারণেই মূলত তারা হামাসকে আর কোনো সুযোগ দিতে চায় না।

হামাসের অতর্কিত হামলায় তিন শতাধিক ইসরায়েলি সেনাসহ মোট এক হাজার চার শতাধিক মানুষ নিহত হয়। আহত হয় সাড়ে তিন হাজারেরও বেশি মানুষ।

তাই গাজায় এখন ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর করলে হামাস উপকৃত হবে বলে সতর্ক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ সতর্কতা উচ্চারণ করেন।

ম্যাথিউ মিলার বলেন, যুদ্ধবিরতি হামাসকে বিশ্রামের সুযোগ দেবে, পুনরায় গুছিয়ে ওঠার সুযোগ দেবে এবং ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার ক্ষমতা দেবে।

তিনি আরো বলেন, আপনি স্পষ্ট বুঝতে পারেন কেন এটি ইসরায়েলের জন্য অসহনীয় পরিস্থিতি। এ ধরনের নৃশংস সন্ত্রাসী হামলার শিকার যেকোনো দেশের জন্য একটি অসহনীয় পরিস্থিতি তৈরি করবে এবং যে দেশ তার সীমান্তে অব্যাহত সন্ত্রাসী হামলার হুমকির মুখে রয়েছে।

যুক্তরাষ্ট্র আলাদাভাবে গাজায় মানবিক ত্রাণ সরবরাহ নিশ্চিতে কাজ করছে উল্লেখ করে ম্যাথিউ মিলার বলেছেন, এ ক্ষেত্রে তাদের প্রতিনিধি ডেভিড স্যাটারফিল্ড ‘নিবিড়ভাবে’ কাজ করছেন।

সূত্র: ইউএস স্টেট ডিপার্টমেন্ট

ইসরায়েলকে নিঃশর্ত হত্যার ‘সবুজ সংকেত’ দেওয়া উচিত নয় : কাতারের আমির

গাজা পরিস্থিতি নিয়ে কথা বলেছেন কাতারের আমির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেন, ‘উত্তেজনার এই ভয়াবহ বৃদ্ধি মধ্যপ্রাচ্য অঞ্চল এবং বিশ্বকে হুমকির মধ্যে ফেলছে। ইসরায়েলকে নিঃশর্ত হত্যার ‘সবুজ সংকেত’ দেওয়া উচিত নয়।

গাজা ইসরায়েল যুদ্ধে মধ্যস্থতার ভূমিকায় অবতীর্ণ হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ কাতার। তাদের মধ্যস্থতায় হামাস অন্তত চারজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় সহায়তা পৌঁছানোর আহ্বান জানিয়েছে কাতার।

ইসরায়েলের ভূখণ্ডে হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৪০০ জন ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক। অন্যদিকে গত ১৭ দিন ধরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গাজায় নিহত হয়েছেন ৫ হাজার ৮৭ জন। নিহতদের মধ্যে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের সংখ্যা ২ হাজার ৫৫ জন এবং নারী রয়েছেন ১ হাজার ১১৯ জন

সব দেশের আত্মরক্ষার অধিকার আছে, মানতে হবে আইন: চীন

সব দেশের আত্মরক্ষার অধিকার রয়েছেন এবং এক্ষেত্রে অবশ্যই আন্তর্জাতিক আইন মানতে হবে বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। গাজায় বেসামরিক লোকদের রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি। একইসঙ্গে হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এদিকে ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে আলোচনা করতে ওয়াশিংটনে যাচ্ছেন চীনের এই শীর্ষ কূটনীতিক। খবর বিবিসি ও দ্য টাইম অব ইসরাইল।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন ও ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকির সঙ্গে গতকাল সোমবার (২৩ অক্টোবর) গভীর রাতে ফোন আলাপে এ আহ্বান জানান চীনের এই পররাষ্ট্রমন্ত্রী। ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর এটাই তাদের মধ্যে প্রথম আলাপ।

বেইজিংয়ের বরাত দিয়ে দ্য টাইম অব ইসরাইল জানায়, কোহেনের সঙ্গে আলাপচারিতায় ওয়াং বলেন, ‘চলমান সংঘাত বেড়ে’ যাওয়ায় গভীরভাবে উদ্বিগ্ন চীন।

ওয়াং ই বলেন, ‘সব দেশেরই আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু তাদের উচিত আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলা এবং বেসামরিক নাগরিকদের নিরাপত্তা রক্ষা করা।’

তিনি আরও বলেন, ‘এখন সবচেয়ে কঠিন কাজ হলো পরিস্থিতিকে আরও বৃদ্ধি পাওয়া থেকে এবং আরও গুরুতর মানবিক বিপর্যয়ের দিকে নিয়ে যাওয়া থেকে প্রতিরোধ করা।’

এছাড়া ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকির সঙ্গে আলাপকালে গাজায় হতাহতের ঘটনায় ‘গভীরভাবে সহানুভূতি প্রকাশ করেন’ ওয়াং ই। তিনি আরও বলেন, ‘যুদ্ধ, অস্ত্র ও গোলাবারুদ নয় গাজার জনগণের বর্তমানে সবচেয়ে বেশি প্রয়োজন হলো নিরাপত্তা, খাদ্য ও ওষুধ।’

এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামীকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) থেকে রোববার (২৯ অক্টোবর) পর্যন্ত ওয়াশিংটন সফরে যাবেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

এই সফরের সময় ইসরাইল এবং ইউক্রেনের ‘পরিস্থিতি’ নিয়ে বেইজিংকে ‘আরও গঠনমূলক অবস্থান নিতে’ চাপ দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট জো বিডেনের সঙ্গে ওয়াং বসবেন কি না তা স্পষ্ট নয় বলে বিবিসি’র প্রবিবেদনে বলা হয়।

হামাস ও ইসরাইলের চলমান সংঘাতের সময় চীনা কর্মকর্তাদের কূটনীতির দৌড়ঝাপের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হলো। এই সপ্তাহের শুরুতে বেইজিং তার মধ্যপ্রাচ্য দূত ঝাই জুন’কে এই অঞ্চলে পাঠিয়েছে আলোচনার পরিবেশ সৃষ্টি করার জন্য।

গাজা ইস্যু: ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো কলম্বিয়া
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান সংঘাত নিয়ে মন্তব্যের জেরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কের চরম অবনতি হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার। এর জেরে দেশটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে কলম্বিয়া।

সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি পোস্ট করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। এর জেরে দক্ষিণ আমেরিকার দেশটির কাছে অস্ত্র রফতানি বন্ধের সিদ্ধান্ত নেয় ইসরায়েল।

এরপরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এর পরদিনই দেশটিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গালি দাগানকে ‘ক্ষমা চেয়ে চলে দেশটি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন’ কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলভারো লেইভা।

জানা গেছে, চলমান সংঘাত শুরু হওয়ার পর থেকে সোশ্যাল মিডিয়ায় গাজার ফিলিস্তিনিদের সমর্থন জানিয়ে বেশ কয়েকটি পোস্ট দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। এর মধ্যে একটি পোস্টে গাজায় ইসরায়েলের হামলাকে ইহুদিদের ওপর নাৎসি নিপীড়নের সঙ্গে তুলনা করেন প্রেসিডেন্ট পেট্রো।

এরপর ইসরায়েল অস্ত্র রফতানি বন্ধের সিদ্ধান্ত নিলে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেন, “যদি ইসরায়েলের সঙ্গে আমাদের বৈদেশিক সম্পর্ক স্থগিত করতে হয় তবে আমরা তা স্থগিত করব। তারপরও আমরা গণহত্যা সমর্থন করি না। কলম্বিয়ার প্রেসিডেন্টকে অপমান করা যাবে না।”

পেট্রো তার বিরুদ্ধে ইসরায়েলের ‘অপমান’ এর পরিপ্রেক্ষিতে কলম্বিয়ার সঙ্গে প্রকৃত সংহতি প্রদর্শনের জন্য লাতিন আমেরিকান দেশগুলোর কাছেও আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “ইসরায়েলের জনগণের কাছে আমি…ফিলিস্তিন ও বিশ্বে শান্তি অর্জনে সাহায্য চাই। কলম্বিয়া একটি স্বাধীন, সার্বভৌম এবং ন্যায়পরায়ণ মানুষের দেশ।”

সূত্র: আনাদোলু এজেন্সি, টাইমস অব ইসরায়েল, এপি, আল আরাবিয়া, ইরনা

ফিলিস্তিনিদের প্রতি অবিচল সমর্থন ঘোষণা মালয়েশিয়া প্রধামন্ত্রীর

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফিলিস্তিনি জনগণের প্রতি অবিচল সমর্থন প্রকাশ করেছেন। গাজায় তার দেশ খাদ্য এবং ওষুধ সরবরাহ করতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোন আলাপের পর সামাজিক  যোগাযোগ মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি হামলায় গাজার অবস্থা ভয়াবহ। আমি অবিলম্বে বোমবর্ষণ বন্ধের আহ্বান জানাই। একইসঙ্গে  মিশরের রাফা সীমান্তে মানবিক করিডর প্রতিষ্ঠারও আহ্বান জানাই।

সূত্র: আল জাজিরা

গাজার জন্য ১০ মিলিয়ন ডলার সহায়তার ঘোষণা জাপানের

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োকো কামিকাওয়ার ছবির উপর আল জাজিরার নিউজের স্ক্রিনশট

ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

হিজবুল্লাহ জানিয়েছে, তারা উত্তর ইসরায়েলের কিববুৎজ এলাকা হানিতায় ইসরায়েলি ট্যাংকলক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনও স্পষ্ট নয়।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের সীমান্তবর্তী শহর মেটুলায় একটি ইসরায়েলি বসতিতে গোলাগুলির খবর পেয়েছে তারা।

ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলের উত্তর সীমান্তের ২ কিলোমিটার (১.২ মাইল) এর মধ্যে কমপক্ষে ২৮টি বসতি খালি করার নির্দেশ দেওয়ার পর মেটুলাকে সামরিক অঞ্চল ঘোষণা করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ এই অঞ্চলের পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে যেতে পারে যা আগে দেখা যায়নি।

গাজা জন্য ‘বিশেষ জরুরি সভা’ ডাকল ওআইসি
বিশ্বের মুসলিম দেশগুলোর বৃহত্তম জোট ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)  গাজায় সামরিক সংঘাত বৃদ্ধি ও নিরস্ত্র বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে জরুরি সভা আহ্বান করেছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, বুধবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিতব্য বৈঠকের জন্য সদস্য দেশগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।

শনিবার এক বিবৃতিতে এ আমন্ত্রণ জানায় সংস্থাটি। বর্তমানে ওআইসির সভাপতির দায়িত্বে রয়েছে সৌদি আরব। ওআইসির বিবৃতিতে উল্লেখ করা হয়, গাজার ক্রমবর্ধমান সামরিক পরিস্থিতি এবং সেইসঙ্গে অবনতিশীল পরিস্থিতি মোকাবিলার জন্য সংস্থার কার্যনির্বাহী কমিটি মন্ত্রী পর্যায়ে একটি জরুরী ওপেন-এন্ডেড বিশেষ সভার আহ্বান করেছে। বেসামরিক নাগরিকদের জীবন এবং এই অঞ্চলের সামগ্রিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে সভায় আলোচনা করা হবে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ওআইসির জরুরি বৈঠকের ডাক এমন এক দিনে এসেছে যখন সৌদি আরব ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা স্থগিত করেছে।

ফিলিস্তিনিরা কখনও গাজা ছেড়ে যাবে না : হামাস প্রধান

হামাস প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ফিলিস্তিনি সাধারণ মানুষ কখনো গাজা ছেড়ে যাবে না। গাজার বাসিন্দারা তাদের ভূমিতেই রয়েছে।

শনিবার এক বক্তৃতায় হামাস প্রধান এ সব কথা বলেন। হামাস প্রধান আরও বলেন, ফিলিস্তিনিরা কখনো গাজা ছাড়বে না অথবা পালিয়ে যাবে না। যেসব ফিলিস্তিনি ইসরায়েলের বর্বর অত্যাচারের মুখোমুখি হচ্ছেন তাদের আমি স্যালুট জানাই। তারা তাদের ভূখণ্ড রক্ষায় বদ্ধপরিকর।

ইসমাইল হানিয়া বলেন, ইহুদিবাদীরা যত কিছুই করুক হামাস বেসামরিকদের ওপর হামলা না চালাতে সব সময় বদ্ধপরিকর ছিল। হামাস একটি স্বাধীনতাকামী দল, যেটি সবসময় এই নীতিগুলো মেনে চলে। এ সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ানদের সহায়তায় ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে।

গাজায় ইসরায়েলের সর্বাত্মক অবরোধ আরোপের সমালোচনা করেছেন হানিয়া। তিনি জাতিসংঘের মহাসচিবের প্রতি অনুরোধ জানিয়ে বলেছেন, গাজায় মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে তিনি যেন ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করেন।

গাজা নিয়ে ইসরায়েলকে হুঁশিয়ারি ইরানের

ইসরায়েল গাজায় হামলা বন্ধ না করলে ‘সুদূরপ্রসারী পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশনের পক্ষ থেকে বলা হয়, ইসরায়েলি বর্ণবাদ, যুদ্ধাপরাধ ও গণহত্যা অবিলম্বে বন্ধ করা না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং সুদূরপ্রসারী পরিণতি ডেকে আনতে পারে।

এর আগে শনিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে এক বৈঠকে একই ধরনের মনোভাব ব্যক্ত করেন।

আমির আবদুল্লাহিয়ান বলেন, ইহুদিবাদী সরকার প্রতিদিন শত শত ফিলিস্তিনিকে শহীদ করছে। এই যুদ্ধাপরাধ, গাজায় মানব অবরোধ এবং পানি সংযোগ বিচ্ছিন্ন করা, খাদ্য ও ওষুধ অবশ্যই বন্ধ করতে হবে। তিনি বলেন,  ফিলিস্তিনি জনগণ ও নাগরিকদের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের অপরাধ অব্যাহত থাকলে এ অঞ্চলের পরিস্থিতি যে একই থাকবে তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। সূত্র : সিএনএন

ইসরায়েলে হামাসের হামলাকে ‘ঐতিহাসিক বিজয়’ আখ্যায়িত ইরানের

ইরান ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস লক্ষ্য অর্জনে একে অপরকে ‘সহযোগিতা অব্যাহত রাখতে’ একমত হয়েছে।

গতকাল শনিবার হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করেন এবং এর পরই এই বার্তা দেওয়া হয়।

বৈঠকে ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলা নিয়েও আলোচনা করা হয়। তখন এই হামলাকে ‘ঐতিহাসিক বিজয়’ বলেও আখ্যায়িত করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

আজ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাস নেতা ইসমাইল হানিয়াহ শনিবার কাতারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে দেখা করেছেন।

হামাস এক বিবৃতিতে বলেছে, কাতারে অনুষ্ঠিত ওই বৈঠকে তারা ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীর মারাত্মক হামলা নিয়ে আলোচনা করেন এবং ‘হামাসের লক্ষ্য অর্জনে তারা সহযোগিতা অব্যাহত রাখতে’ সম্মত হয়েছেন।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে ওই অভিযান পরিচালনা করে এবং এতে অন্তত ১,৩০০ ইসরায়েলি নিহত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিদের পক্ষ থেকে চালানো বৃহত্তম এই অভিযান তেল আবিব ও তার পৃষ্ঠপোষকদের সব হিসাব-নিকাষ পাল্টে দিয়েছে।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের প্রক্রিয়া স্থগিত করল সৌদি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের তীব্র যুদ্ধ চলছে। এর প্রভাব পড়েছে সৌদি-ইসরায়েল আলোচনায়। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সম্ভাব্য আলোচনা স্থগিত করেছে সৌদি আরব। গতকাল সৌদি-ইসরায়েল আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৭ অক্টোবর ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ হামলা চালায় গাজার ক্ষমতাসীনগোষ্ঠী হামাস। এখনো তারা স্বল্প পরিসরে রকেট হামলা চালাচ্ছে। এর জবাবে গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। দিনদিন সেই হামলা জোরালো হচ্ছে। উভয়পক্ষের চলমান এ হামলা-পাল্টা হামলার এক সপ্তাহ গতকাল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত ৭২৪ শিশুসহ ২ হাজার ২১৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮ হাজার ৭১৪ জন। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৩০০ জন নিহত হয়েছেন।

আহত হয়েছেন আরও কয়েক হাজার। সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র এএফপিকে বলেছে, ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এ বিষয়ে ইতোমধ্যে মার্কিন কর্মকর্তাদের অবগত করেছে দেশটি। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব কখনোই ইসরায়লকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। এমনকি ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে সম্পাদিত তথাকথিত আব্রাহাম চুক্তিতেও অংশ নেয়নি সৌদি আরব।

যদিও ওই চুক্তির পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে উপসাগরীয় অঞ্চলের বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কো। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে একই ধরনের পদক্ষেপ নিতে কয়েক মাস ধরে সৌদি আরবকে চাপ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

তবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ওয়াশিংটনের কাছ থেকে নিজেদের নিরাপত্তার নিশ্চয়তা এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচি হাতে নেওয়ার শর্ত দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গত মাসে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজ মোহাম্মদ সালমান বলেছিলেন, আমরা একটি চুক্তির কাছাকাছি যাচ্ছি। তবে ফিলিস্তিন ইস্যু রিয়াদের জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলেও জোর দেন তিনি।

তিনি বলেন, ‘আমাদের সেই অংশটির সমাধান করতে হবে। আমাদের ফিলিস্তিনিদের জীবন সহজ করতে হবে।’ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েল সফর শেষে গতকাল সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে রিয়াদ সফর করছেন। তার এ সফরের সময় ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকের আলোচনা স্থগিতের খবর এলো।

ইরান ও হিজবুল্লাহও যুদ্ধে অংশ নেবে, আশা করছে হামাস
ইসরায়েল যদি সম্পূর্ণ গাজা ধ্বংসে অবতীর্ণ হয় তাহলে ইরান ও লেবাননের হিজবুল্লাহও যুদ্ধে অংশগ্রহণ করবে বলে মনে করছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির একজন নেতা এই তথ্য জানিয়েছেন।

আলী বারাকেহ নামে এই হামাস নেতা এখন লেবাননে নির্বাসিত জীবন-যাপন করছেন। এএফপির সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, তাদের ইসরায়েলে হামলার পরিকল্পনা সংগঠনের জ্যেষ্ঠ নেতারাও জানতো না। মিত্রদের সঙ্গেও অভিযানের সঠিক সময় উল্লেখ করা হয়নি।

তিনি বলেন, হামাস ইসরায়েলের সঙ্গে দীর্ঘ মেয়াদে যুদ্ধকরতে প্রস্তুত।  ইসরায়েল ও বিদেশে আটক ফিলিস্তিনিদের মুক্তির জন্য গাজায় আটক কয়েক ডজন জিম্মিকে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন এই হামাসের এই জ্যেষ্ঠ সদস্য।

তিনি  বলেন, হামাসের কাছে রকেটের ভাণ্ডা  রয়েছে যা দীর্ঘদিন স্থায়ী হবে। আমরা এই যুদ্ধের জন্য এবং সমস্ত পরিস্থিতি মোকাবেলার জন্য ভালভাবে প্রস্তুত হয়েছি। এমনকি দীর্ঘ যুদ্ধের পরিস্থিতিও আছে।

তিনি বলেন, হামাস ইসরায়েলি কারাগারে আটক ব্যক্তিদের এবং এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দী কিছু ফিলিস্তিনিদের মুক্তি নিশ্চিত করতে জিম্মিদের ব্যবহার করবে।

বারাকেহ বলেন, গাজার অভ্যন্তরে অল্প সংখ্যক শীর্ষ কমান্ডার শনিবারের ইসরায়েলে অনুপ্রবেশ সম্পর্কে জানতেন এবং এমনকি গোষ্ঠীটির নিকটতম মিত্রদেরও সময় সম্পর্কে আগাম অবহিত করা হয়নি। ইরানের নিরাপত্তা কর্মকর্তারা হামলার পরিকল্পনায় সহায়তা করেছে এমন খবর তিনি প্রত্যাখ্যান করেছেন।

ইসরায়েল যুদ্ধে না জড়াতে ইরানের প্রতি আমেরিকার হুঁশিয়ারি

ইসরায়েল যুদ্ধে না জড়াতে ইরানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল চার্লস কিউ ব্রাউন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, আমরা চাই না এই সংঘা আরো প্রসারিত হোক। সুতরাং ইরান যেন এই যুদ্ধে জড়িয়ে না পড়ে।

তিনি আরো বলেন, ইসরায়েলের কাছে একটি মার্কিন বিমান রণতরী মোতায়েনের উদ্দেশ্য হলো দেশটির (ইসরায়েল) জন্য ‘সমর্থনের শক্তিশালী বার্তা’।  একই সঙ্গে এই বিশেষ সংঘাতকে আরো বিস্তৃত করা হলে তা প্রতিরোধের জন্য একটি শক্তিশালী বার্তা এটি।

উল্লেখ্য, গত শনিবার ভোরে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে অভিযান শুরু করে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। শনিবারই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

তবে অনতিবিলম্বে ইসরায়েলও পাল্টা আক্রমণ শুরু করে। তারা ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে। পাল্টা আক্রমণে দেশটি গাজায় মুহুর্মুহু বোমা বর্ষণ করছে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৬৯০ জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এছাড়াও ইসরায়েলের হামলায় বহু সংখ্যক ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে।

রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ দাবি করেছে, হামাসের হামলায় এরই মধ্যে ইসরায়েলে নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সেখানেও বহু সংখ্যক মানুষ আহত হয়েছে।

সূত্র: আল জাজিরা

সত্যিই কি হামাসের অভিযানে সহযোগিতা করেছে ইসরায়েলের কিছু সেনা?

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে নজিরবিহীন যুদ্ধ চলছে। গত শনিবার ভোরে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে অভিযান শুরু করে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের যোদ্ধারা। এতদিন ইসরায়েলের বিপক্ষে শুধুমাত্র প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে ফিলিস্তিন। শনিবারই প্রথমবারের মতো আগে ইসরায়েলে হামলা চালিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

তবে অনতিবিলম্বে ইসরায়েলও পাল্টা আক্রমণ শুরু করে। তারা ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করেছে। পাল্টা আক্রমণে দেশটি গাজায় মুহুর্মুহু বোমা বর্ষণ করছে। এরই মধ্যে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে ৬৯০ জনে দাঁড়িয়েছে। ফিলিস্তিন কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এছাড়াও ইসরায়েলের হামলায় বহু সংখ্যক ফিলিস্তিনি আহত হয়েছে বলে জানা গেছে।

রিপোর্ট লেখা পর্যন্ত ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ দাবি করেছে, হামাসের হামলায় এরই মধ্যে ইসরায়েলে নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সেখানেও বহু সংখ্যক মানুষ আহত হয়েছে।

হামাসের এই আকস্মিক হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল। বিষয়টি কোনোভাবেই টের পায়নি ইসরায়েল কর্তৃপক্ষ। হামাসের কৌশল বুঝতেই পারেনি তারা।

হামাসের অভিযান শুরু হয় রকেট নিক্ষেপের মধ্য দিয়ে। প্রথমে ইসরায়েলে পাঁচ হাজার রকেট নিক্ষেপ করে গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ সংগঠনটি। তাও আবার মাত্র ২০ মিনিটে। একই সঙ্গে বুলডোজার, গ্লাইডার এবং মোটরবাইক নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা, যা ছিল নজিরবিহীন। এটি নিঃসন্দেহে ১৯৭৩ সালে আরব-ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েলের প্রতিরক্ষাব্যবস্থায় সবচেয়ে বড় আঘাত।

বিগত ৫০ বছর আগে সিরিয়া ও মিশর ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে পুরো প্রতিরক্ষাব্যবস্থাকে বিপর্যস্ত করে ফেলেছিল। সেই স্মৃতিই যেন ফিরিয়ে আনলো হামাস।

এদিকে, কোনো কোনো গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ইসরায়েল বিরোধী চলমান ‘আল-আকসা ফ্লাড’ অভিযানে কিছু ইসরায়েলি সেনা সদস্য গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করেছে। একজন ফিলিস্তিনি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ইরানের তাসনিম বার্তা সংস্থার সঙ্গে এক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট ওই কর্মকর্তা।

তবে ওই সাক্ষাৎকারের বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাছাড়াও অন্য কোনো প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চরম নিরাপত্তা ব্যবস্থা-বেষ্টিত ইসরায়েলে কীভাবে ফিলিস্তিনি যোদ্ধারা এত বড় একটি অভিযান চালাতে সক্ষম হলো তা নিয়ে যখন তেল আবিবের ঘোর কাটছে না, তখন এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হলো।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ফিলিস্তিনি কর্মকর্তা বার্তা সংস্থা তাসনিমকে বলেন, সুনির্দিষ্ট কিছু ইসরায়েলি সেনা সদস্যের সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর বহুদিন ধরে সম্পর্ক রয়েছে। ওই সম্পর্কের জের ধরে ইসরায়েলের বহু গোপন ও স্পর্শকাতর তথ্য পেয়ে যাচ্ছিলেন ফিলিস্তিনি যোদ্ধারা।

তিনি বলেন, “আল-আকসা ফ্লাড অভিযানের শুরুতে ইসরায়েলি এলাকাগুলোতে অনুপ্রবেশ করতে বিশেষ করে ইসরায়েলি সেনা ঘাঁটিগুলোতে সহজে ঢুকে পড়তে ওই সব তথ্য অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”

ওই ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, ইসরায়েলি সেনাদের সহযোগিতা শুধুমাত্র গোয়েন্দা তথ্যের মধ্যে সীমিত ছিল না বরং ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে ইসরায়েলি সামরিক বাহিনীর কাছ থেকে তাদের অস্ত্রসস্ত্রের একটি বড় অংশ সংগ্রহ করে আসছিল।

ইসরায়েলের হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীতে বিশেষ করে রিজার্ভ সেনাদের মধ্যে মাদকাসক্তির পরিমাণ বেড়ে গেছে। এ কারণে এসব সেনা মাদক কেনার অর্থ সংগ্রহ করতে বা সরাসরি মাদকের বিনিময়ে ফিলিস্তিনি যোদ্ধাদের কাছে তাদের অস্ত্রসস্ত্র বিক্রি করে দেয়। বিষয়টি ইসরায়েলি সেনা কমান্ডারদের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

২০২১ সালের ১৬ ডিসেম্বর ইসরায়েলের ১৩ নম্বর টিভি চ্যানেল খবর দিয়েছিল, এই অবৈধ রাষ্ট্রের আলেক্সান্দ্রনি ব্রিগেডের একটি ঘাঁটি থেকে এম১৬ রাইফেলের এক লাখ গুলি চুরি হয়ে গেছে। পরে ইসরায়েলি পুলিশ জানায় চুরি যাওয়া গুলির সংখ্যা ছিল দেড় লাখ।

গণমাধ্যমে প্রকাশিত খবরে একথাও জানা গেছে, ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো সাম্প্রতিক বছরগুলোতে এমন কিছু সমরাস্ত্র ব্যবহার করেছে যা ইসরায়েলি সেনাবাহিনী ব্যবহার করে থাকে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি, প্রেসটিভি

ইসরায়েলকে সমর্থন করে তোপের মুখে কাইলি জেনার

ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার পর থেকেই নড়েচড়ে বসেছে গোটা বিশ্ব। এই হামলার পক্ষে-বিপক্ষে দুই ভাগে বিভক্ত সবাই। এই অতর্কিত হামলা ও পরবর্তী সময়ে ইসরায়েলের পাল্টাহামলা প্রসঙ্গে তারকারাও নিজেদের আওয়াজ তুলেছেন।

কাইলি জেনার

হলিউড, বলিউড থেকে শুরু করে বিশ্বের অন্যান্য ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকারা নিজ নিজ জায়গা থেকে সমর্থন ও নিন্দা করছেন এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির। কেউ কেউ প্রকাশ্যে সহমর্মিতা প্রকাশ করে সমর্থন করছেন ইসরায়েলকে। সেই তালিকায় রয়েছেন টিভি ব্যক্তিত্ব এবং মেকআপ উদ্যোক্তা কাইলি জেনার। তবে ইসরায়েলের প্রতি সমর্থন করে রীতিমতো তোপের মুখে পড়েছেন কাইলি।

শনিবার ইসরায়েলে হামাসের হামলার পর কাইলি ইসরায়েলের পতাকার একটি ছবি শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। ছবিটি শেয়ার করে কাইলি লিখেছেন, ‘এখন এবং সর্বদা, আমরা ইসরায়েলের জনগণের পাশে আছি।’ কাইলির এই পোস্টে রীতিমতো সমালোচনার ঝড় তোলে ফিলিস্তিন এবং হামাসের পক্ষে সমর্থনকারী ব্যক্তিরা। সমালোচনার মুখোমুখি হওয়ার পরে কাইলি তার পোস্টটি মুছে দেন।

তবে তার পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। আর সেই স্ক্রিনশট শেয়ার করেই কাইলিকে আক্রমণ করা হচ্ছে। সমালোচনার বোমাবর্ষণ চলছে জনপ্রিয় এই টিভি ব্যক্তিত্বের ওপর। রাজনৈতিক বিষয়ে নিজেকে জড়িত করার জন্য এবং ইসরায়েলকে সমর্থন দেওয়ার জন্য তার সমালোচনা করছে বেশির ভাগ মানুষ। কেউ কেউ ফিলিস্তিনি পতাকা পোস্ট করে প্রতিক্রিয়া জানিয়েছে।

ইসরায়েলে‌ এখনও ঢুকছে হামাস যোদ্ধারা
বিপুল সংখ্যক হামাস যোদ্ধা ইসরায়েলে প্রবেশ অব্যাহত রেখেছে। গাজার সীমান্তবর্তী কিছু ইসরায়েলি শহরে এখনও সক্রিয় যুদ্ধ চলছে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এই তথ্য জানিয়েছে।

আইডিএফ জানিয়েছে, সীমান্ত বেড়া এবং অন্যান্য পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে। হামাস যোদ্ধারা যেসব পয়েন্ট দিয়ে ইসরায়েলে প্রবেশ করছে সেসব জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

ইহুদি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী দক্ষিণাঞ্চলে গুলি বিনিময়ের সময় তিনজন হামাস যোদ্ধাকে হত্যা করেছে।

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী আরও ১৬ জন নিহত সৈন্যের নাম প্রকাশ করেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ৪৩৬ জনে দাড়িয়েছে। আহতের সংখ্যা ২ হাজার ২৭০ জন।

গত শনিবার ইসরায়েলে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় হামলা চালায় গাজার শাসকগোষ্ঠী হামাসের যোদ্ধারা। মাত্র ২০ মিনিটে দেশটিতে ৫ হাজারের বেশি রকেট ছোড়ার কথা জানায় হামাস।

শনিবারের হামলার পরপরই ইসরায়েলের সামরিক বাহিনী অবরুদ্ধ গাজায় বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে। সোমবারও ব্যাপক বিমান হামলা অব্যাহত রেখেছে তারা। এ ছাড়া ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে পড়া হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াই চলছে দেশটির সেনাদের।