মোবাইল – Bengali Online News Portal in Bangladesh

অ্যাপে প্রার্থীদের সরাসরি প্রশ্ন করবেন যেভাবে ভোটাররা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোটাররা তাদের নির্বাচনি এলাকার প্রার্থীদের সরাসরি প্রশ্ন করতে পারবেন, এমন একটি প্রযুক্তি চালু হচ্ছে। এই উদ্যোগের ফলে প্রার্থী ও ভোটার উভয়ের মধ্যে জবাবদিহিতার নতুন ক্ষেত্র তৈরি হবে।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) তৈরি করছে নির্বাচনি অ্যাপ ‘ভোটের সাথী’, যা এ যোগাযোগের সমন্বয় করবে। নির্বাচন কমিশনকে (ইসি) ইতোমধ্যে অ্যাপটির বাস্তবায়নে সহায়তার প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অ্যাপটি নির্বাচনে ব্যবহারের অনুমতি দিয়েছেন এবং এর জন্য সরকারের কোনো অতিরিক্ত ব্যয় হবে না।

রাজনীতিবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এটি একটি ব্যতিক্রমী পদক্ষেপ, যা নির্বাচনের আগে ও পরে প্রার্থীদের দায়বদ্ধতা নিশ্চিত করবে। ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ থাকায় নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের বিষয়েও প্রার্থীরা সচেতন থাকবেন।

আইসিটি বিভাগ জানিয়েছে, এ অ্যাপ ভোটার ও প্রার্থীর মধ্যে প্রযুক্তিভিত্তিক সেতুবন্ধ তৈরি করবে এবং একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাইয়ে সহায়ক হবে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আমার দেশকে জানান, প্রধান উপদেষ্টার সম্মতিতে আইসিটি বিভাগ অ্যাপটি তৈরি করছে। কিছু তথ্য চেয়ে আপনাদের চিঠি দেওয়া হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দৈনিক কয়েকশ চিঠি তার দপ্তরে আসে; ওই চিঠিটাও হয়তো এসেছিল।

এ প্রসঙ্গে বিজিডি ই-গভ সার্ট প্রকল্পের ম্যানেজার অপারেশন ও ভোটের অ্যাপ প্রকল্পের পরিচালক (পিডি) হোসেন বিন আমিন আমার দেশকে বলেন, আমরা নির্বাচনি অ্যাপ তৈরি করছি। অ্যাপটির কার্যকারিতা বৃদ্ধির জন্য কিছু তথ্য চেয়ে কমিশনকে চিঠি দিয়েছি। এখনও জবাব পাইনি। এটি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ব্যবহার করা হবে। এর মাধ্যমে ভোটার ও প্রার্থীর মধ্যে তথ্য আদান-প্রদান ও জন-সম্পৃক্ততা তৈরি হবে।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান আমার দেশকে বলেন, নির্বাচনি অ্যাপস যারাই তৈরি করুক, ইসি কিংবা আইসিটি বিভাগ দুপক্ষেরই একে-অপরের সহযোগিতা দরকার। এটা সুচিন্তিত ও ভালো উদ্যোগ। আগে রাজনৈতিক দলগুলো কেন্দ্রীয়ভাবে একটা নির্বাচনি মেনিফেস্টো দিয়ে নির্বাচনের সব কার্যক্রম শেষ করত, যা শুধু দলীয় কর্মী ও প্রার্থীর নির্বাচনি প্রচারের মাধ্যমে সীমাবদ্ধ ছিল। ফলে আগে ভোটাররা প্রার্থীদের সম্পর্কে যথাযথ মূল্যায়ন করতে পারত না। ভালো প্রার্থীদেরও সঠিক মূল্যায়ন হতো না। এখন প্রার্থীরা ভোটারদের কথা ভাবছেন কি না ও জনকল্যাণের কথা ভাবছেন কি না, সরাসরি প্রশ্ন করার মাধ্যমে প্রার্থী ও তার অবস্থান সম্পর্কে জানতে পারবেন। এর মাধ্যমে ভোটের পরিস্থিতির তুলনামূলক চিত্র সম্পর্কে অবগত হবেন ভোটাররা।

খোঁজ নিয়ে জানা যায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে ত্রয়োদশ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও সাধারণ ভোটারদের তথ্যসম্বলিত অনলাইন সিস্টেম চালুর জন্য প্রথমে মৌখিকভাবে নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। নির্দেশনার আলোকে ইলেকশন অ্যাপসের (ভোটের সাথী) অনলাইন সংস্করণ ও মোবাইল অ্যাপসের কাঠামো তৈরি করা হয়। অ্যাপসের ফিচার প্রধান উপদেষ্টাকে দেখালে তা তিনি গ্রহণ করেন।

এর মধ্যে ছয় ধরনের ফিচার থাকবে, সেগুলো হচ্ছেÑ প্রার্থীর সব তথ্য (হলফনামা, আয়কর তথ্য, রাজনৈতিক তথ্য, শিক্ষাগত তথ্য, ইশতেহার) ভোটারের জন্য প্রদর্শন করার ব্যবস্থা থাকবে। একই সঙ্গে ভোটার প্রার্থীকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। নিজ ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। প্রার্থী ভোটারদের প্রশ্নের উত্তর দিতে পারবেন। ভোট চলাকালীন অনিয়মের তথ্য রিপোর্ট করা যাবে। ফ্যাক্ট-চেকিং ও মনিটরিং সংস্থা প্রার্থীর তথ্য যাচাই করতে পারবে। পাশাপাশি ব্যবহারকারীদের জন্য থাকবে পৃথক ড্যাশবোর্ড; সেখানে ভোটের অনিয়ম ও প্রার্থীর কার কী প্রতিশ্রুতি তা সন্নিবেশ করতে পারবে।

এদিকে অ্যাপটি সফলভাবে পরিচালনার জন্য ইসির কাছ থেকে কিছু তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। এর মূল লক্ষ্য, প্রযুক্তির সিস্টেম প্রস্তুতকরণ ও পূর্ণাঙ্গ বাস্তবায়নে ইসি ও আইসিটির মধ্যে সহযোগিতা ও সমন্বয় করা। একই সঙ্গে কমিশনের সরবরাহ করা তথ্য-উপাত্তের সুরক্ষা যথাযথভাবে প্রতিপালনে দুটি সংস্থার মধ্যে আস্থার সম্পর্ক স্থাপন করা।

অ্যাপটির জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে প্রার্থীদের সম্পদ বিবরণী, হলফনামা, আসনভিত্তিক তালিকা, ভোটার তথ্য এবং এনআইডি সংক্রান্ত ডেটা চাওয়া হয়েছে, যা নিরাপদ উপায়ে সংযুক্ত করা হবে।

এর আগে নির্বাচন কমিশনের তৈরি করা অ্যাপটি ঠিকমতো কাজ করেনি বলে অভিযোগে জানা যায়। অ্যাপটি সম্পর্কে ব্যবহারকারীর মতামত ইতিবাচক ছিল না। যার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে আইসিটি বিভাগ ভোটার ও প্রার্থীর মধ্যে জবাবদিহিতা নিশ্চিতে অ্যাপটি প্রণয়নে সহায়তা করছে। প্রাপ্ত তথ্যমতে, অ্যাপসটির পরীক্ষামূলক যাচাই-বাছাই শেষে আইসিটি বিভাগ মেধাস্বত্ব, সোর্সকোড প্রভৃতি ইসিকে হস্তান্তর করবে। তবে কারিগরি সহায়তা দেবে আইসিটি বিভাগ।

নির্বাচন বিশেষজ্ঞ ড. আব্দুল আলীম আমার দেশকে বলেন, এ অ্যাপ ডিজিটাল যুগে প্রার্থী ও ভোটারের সরাসরি সংযোগ বাড়াবে। এতে মাঠপর্যায়ে সংঘাত কমবে এবং ভোটাররা ঘরে বসেই প্রার্থীদের সম্পর্কে জানতে পারবেন। প্রয়োজনে প্রশ্ন করেও নিজের সংশয় দূর করা যাবে। নির্বাচনের পরও অ্যাপটি চালু থাকলে জনসেবার ধারাবাহিকতা বজায় থাকবে।

এদিকে, নির্বাচন কমিশনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, আইসিটি বিভাগের পাঠানো চিঠির পর কমিশনের সিনিয়র সচিবের কাছে এ বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হচ্ছে। সেখানে তথ্য সরবরাহে কিছু বাস্তব সমস্যা তুলে ধরা হয়েছে।

বলা হয়েছে, ইসি সচিবালয়ের ডাটাগুলো অত্যন্ত সংবেদনশীল। তাই শুধুমাত্র নিজস্ব কর্মকর্তারাই হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্ক ব্যবহারের অনুমতি পান। নিরাপত্তার কারণে কোনো বাইরের প্রতিষ্ঠান বা ভেন্ডরকে এসব অ্যাক্সেস দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে সংশ্লিষ্ট কর্মকর্তার অনুপস্থিতিতে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং (ভিএপিটি) পরিচালনা করলে তা নিরাপত্তা ঝুঁকি বাড়াতে পারে।

প্রস্তাবে বলা হয়েছে, প্রয়োজনে অ্যানিকানেক্ট সফটওয়্যার ব্যবহার করে ভিপিএনের মাধ্যমে সীমিত সময়ের জন্য অ্যাকসেস দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। তবে এতে ইউজার পাসওয়ার্ড দিয়ে যে কেউ যে কোনো স্থান থেকে সার্ভারে প্রবেশ করতে পারবে, ফলে বিস্তারিত লগইন রেকর্ড পাওয়া যাবে না।

আরো উল্লেখ করা হয়, মাঠপর্যায়ের কার্যালয়ে সর্বদা গ্রামীণফোন ও টেলিটকের ভিপিএন ব্যবহৃত হচ্ছে। এ ভিপিএনে বিটিসিএল ব্যবহার করা নিরাপদ এবং থ্রিএমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইথ পাওয়া যায়। তাই নির্বাচন কমিশন সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার অনুপস্থিতিতে ভিপিএনের মাধ্যমে হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্কের একসেস দেওয়া হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত প্রয়োজন।

বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন, জেনে নিন করণীয়
দেশে অবৈধ মোবাইল ফোন আগামী ১৬ ডিসেম্বর থেকে বন্ধ হতে যাচ্ছে। সরকার এ লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নামের একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) জানিয়েছে, নতুন এ ব্যবস্থায় শুধু অনুমোদিত, মানসম্মত ও বৈধভাবে আমদানি করা মোবাইল ফোন সংযুক্ত হতে পারবে। অবৈধ বা ক্লোন আইএমইআই (মোবাইলফোন শনাক্তকরণ নম্বর) মোবাইল ফোন নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবে না।

গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, বাংলাদেশ ব্যাংকের ২০২৪ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশের ৭৩ শতাংশ ডিজিটাল জালিয়াতি হয় অবৈধ ডিভাইস ও সিম থেকে। এনইআইআর চালুর মাধ্যমে তা কমিয়ে আনা সম্ভব হবে। অবৈধ মোবাইল ফোন হ্যান্ডসেটের কারণে প্রতি বছর সরকারের ৫০০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়।

নতুন ফোন কেনার আগে করণীয়

বিটিআরসি জানিয়েছে, ১৬ ডিসেম্বর থেকে যে কোনো মাধ্যম থেকে (বিক্রয়কেন্দ্র, অনলাইন বিক্রয়কেন্দ্র, ই-কমার্স সাইট ইত্যাদি) মোবাইল ফোন কেনার আগে অবশ্যই তার বৈধতা যাচাই করতে হবে। পাশাপাশি মোবাইল ফোন কেনার রশিদ সংরক্ষণ করতে হবে। মোবাইল ফোন বৈধ হলে তা স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর ব্যবস্থায় নিবন্ধিত হয়ে যাবে।

ফোনটি বৈধতা জানবেন কীভাবে

ধাপ-১: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে KYD ১৫ ডিজিটের আইএমইআই নম্বর লিখুন।

ধাপ-২: আইএমইআই নম্বরটি লেখার পর ১৬০০২ নম্বরে পাঠিয়ে দিন।

ধাপ-৩: ফিরতি বার্তার মাধ্যমে মোবাইল ফোনের বৈধতা সম্পর্কে জানতে পারবেন।

বিদেশ থেকে আনা ফোনের নিবন্ধন

বিদেশ থেকে ব্যক্তিপর্যায়ে বৈধভাবে কেনা বা উপহার পাওয়া মোবাইল ফোন প্রাথমিকভাবে নেটওয়ার্কে সচল হবে। খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে পরবর্তী ৩০ দিনের মধ্যে অনলাইনে প্রয়োজনীয় তথ্য দাখিলের জন্য নির্দেশনা দেয়া হবে। দাখিল করা তথ্য যাচাই–বাছাইয়ের পর শুধু বৈধ মোবাইল ফোন নেটওয়ার্কে সচল হবে।

বিদেশ থেকে আনা ফোন নিবন্ধনের উপায়

ধাপ-১: neir.btrc.gov.bd পোর্টাল ভিজিট করে আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট রেজিস্টার করুন।

ধাপ-২: পোর্টালের ‘Special Registration’ সেকশনে গিয়ে মোবাইল ফোনের আইএমইআই নম্বর দিন।

ধাপ-৩: প্রয়োজনীয় ডকুমেন্টের ছবি/স্ক্যান কপি (পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন, ক্রয় রশিদ ইত্যাদি) আপলোড করুন। এরপর সাবমিট বাটনে চাপ দিন।

ধাপ-৪: মোবাইল ফোনটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। বৈধ না হলে এসএমএসের মাধ্যমে গ্রাহককে জানিয়ে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে।

মোবাইল ফোন অপারেটরের গ্রাহকসেবা বা কাস্টমার কেয়ার সেন্টারের সাহায্যেও এই সেবা নেয়া যাবে। যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা (ব্যাগেজ রুলস নামে পরিচিত) অনুযায়ী, একজন ব্যক্তি বিদেশ থেকে দেশের নেটওয়ার্কে আগে ব্যবহৃত ব্যক্তিগত একটি বাদে সর্বোচ্চ একটি মোবাইল ফোন বিনা শুল্কে আনতে পারবেন। আর শুল্ক দিয়ে আরো একটি মোবাইল ফোন আনতে পারবেন।

নিবন্ধিত হ্যান্ডসেট ডি-রেজিস্ট্রেশনের প্রক্রিয়া

১৬ ডিসেম্বর থেকে গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট বিক্রি বা হস্তান্তরের প্রয়োজন হলে ‘ডি-রেজিস্ট্রেশন’ করে তা করা যাবে। ডি-রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) শেষের চার ডিজিট দিতে হবে। গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট নিচের মাধ্যমগুলোর সাহায্যে ডি-রেজিস্ট্রেশন করা যাবে—

১. সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd)

২. এমএনও পোর্টাল

৩. মোবাইল অ্যাপস

৪. ইউএসএসডি চ্যানেল (*১৬১৬১#)

ডি-রেজিস্ট্রেশনের শর্ত

ডি-রেজিস্ট্রেশনের জন্য গ্রাহকের হ্যান্ডসেটে ব্যবহৃত সিম অবশ্যই নিজ এনআইডিতে নিবন্ধিত হতে হবে।

ক্লোন বা ডুপ্লিকেট আইএমইআই–সংবলিত হ্যান্ডসেটটি ডি-রেজিস্ট্রেশন করার সময় অতিরিক্ত তথ্য হিসেবে পরবর্তী ব্যবহারকারীর সিম নম্বর দিতে হবে।

করপোরেট সিম ব্যবহারকারীর ডি-রেজিস্ট্রেশন প্রক্রিয়া

করপোরেট সিম ব্যবহারকারীদের ৩০ দিনের মধ্যে ইউএসএসডি চ্যানেল বা সিটিজেন পোর্টালের মাধ্যমে ব্যক্তিগত এনআইডির তথ্য দেয়ার জন্য এসএমএসের মাধ্যমে অবহিত করা হবে।

বর্ণিত তথ্য জমা সাপেক্ষে ব্যক্তিগত এনআইডি বা কি-কন্টাক্ট-পয়েন্টের (কেসিপি) এনআইডি দিয়ে ডি-রেজিস্ট্রেশন সুবিধা নেয়া যাবে। অন্যথায় শুধু কি-কন্টাক্ট-পয়েন্টের এনআইডির তথ্য দিয়ে ডি-রেজিস্ট্রেশন করা যাবে।

চুরি বা হারালে ব্লকের প্রক্রিয়া

গ্রাহকের ব্যবহৃত হ্যান্ডসেট চুরি হলে বা হারিয়ে গেলে সিটিজেন পোর্টাল (neir.btrc.gov.bd)/মোবাইল অ্যাপস বা মোবাইল অপারেটরের গ্রাহকসেবাকেন্দ্র থেকে যেকোনো সময়ে লক বা আনলক করা যাবে।

ইন্টারনেটহীন গ্রাহকের এনইআইআর সেবা নেয়ার প্রক্রিয়া

মোবাইল ফোন গ্রাহক ইউএসএসডি চ্যানেল বা এনইআইআরের (neir.btrc.gov.bd) সিটিজেন পোর্টাল বা মোবাইল অ্যাপস বা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারের মাধ্যমে দেশের যেকোনো প্রান্ত থেকে এনইআইআর সিস্টেমের সেবা নিতে পারবেন। তবে যেসব গ্রাহকের ইন্টারনেট সংযোগ নেই, তারা ইউএসএসডি চ্যানেল বা ১২১ ডায়াল করে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টার থেকে এনইআইআর সেবা নিতে পারবেন।

এআইয়ের সহায়তায় তৈরি ডিপফেইক ছবি চিনবেন যেভাবে
বর্তমানে বিশ্বজুড়ে চলছে এআই উন্মাদনা, সেই সঙ্গে রয়েছে ডিপফেইক ছবির ছড়াছড়ি। এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবিকে প্রচলিত ভাষায় বলা হয়, ‘ডিপফেইক’। বর্তমানে অনেকেই অনলাইনে দেখা যে কোনো ছবি আর আগের মতো বিশ্বাস করতে পারেন না, কারণ বিভিন্ন এআই এডিটিং টুলের মাধ্যমে এমন ছবি তৈরি সম্ভব যা দেখতে একেবারেই বাস্তবের মত।

এখন তো বিভিন্ন স্মার্টফোনে সরাসরিই এআই এডিটিং ফিচার চলে আসছে, যেমন পিক্সেল ৯-এ গুগলের ‘অ্যাড মি’ ফিচার। এ ফিচারের মাধ্যমে যে ছবি তুলছেন, তাকেই ছবিতে আনা যায় এআই কারিশমা। এরই মধ্যে এসে যোগ হয়েছে ছবি তৈরির একটি প্ল্যাটফর্ম, মিডজার্নি। যা ডিপফেইক তৈরি একেবারেই সহজ করে তুলেছে। এ অবস্থায় কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তৈরি ছবি শনাক্ত করবেন? এ নিয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত-

ছবিটি জুম ইন করে দেখুন

অনেক বেশি এডিট করা ছবি নাকি এআইয়ের তৈরি ছবি সেটি বোঝার কিছু সহজ লক্ষণ রয়েছে, যা বেশিরভাগ ডিপফেইক ছবিতেই দেখা যায়। ছবিতে থাকা মানুষের চোখ, মুখের প্রান্তের দিকে যদি জুম করেন, অনেক ক্ষেত্রে কিছু অসঙ্গতি বা অস্পষ্টতা দেখতে পারেন যা সাধারণত এআই ছবির লক্ষণ। এআইয়ের তৈরি ছবির বেলায় অন্যতম সমস্যার জায়গা হল হাত ও আঙুল, তাই সেখানে জুম করলে অদ্ভুত কিছু লক্ষ্য করতে পারেন। এ ছাড়া, মুখ প্রতিস্থাপন করা হলে প্রায় পুরো মুখের চারপাশ হালকা ঝাপসা দেখতে পারেন। ভিডিওর বেলায় কথার সঙ্গে ঠোঁটগুলো ঠিকমত নাও মিলতে পারে।

আবেগের কথা ভাবুন

মানুষের জটিল সব আবেগের প্রকাশ নিয়ে বিভিন্ন ডেপফেইক প্রোগ্রাম ও ফেইস সোয়াপ অ্যাপ সমস্যায় পড়তে পারে। আসল মুখের অভিব্যক্তি অবিশ্বাস্যভাবে সুনির্দিষ্ট ও জটিল হয়ে থাকে, যা হুবহু তুলে ধরা যে কোনোভাবেই বেশ কঠিন। ফলে কেউ যদি হাসির দিকে তাকান যা একটু বেশিই অনমনীয় বলে মনে হয়, বা চেহারায় হাসি থাকলেও মুখ ও চোখ অবিশ্বাস্যভাবে মলিন মনে হয়, তবে এটি এআইয়ের তৈরি ছবি শনাক্তের আরেক সূত্র হতে পারে।

পুরো ছবির দিকে তাকান

এটি বোঝা কিছুটা কঠিন মনে হতে পারে, বেশিরভাগ এআই জেনারেটর এখনও এমন ছবি তৈরি করতে পারে না, যা পুরোপুরিই আসলের মতো দেখায়, কারণ সেটি করতে গেলে এগুলো খুবই নিখুঁত হতে হবে। অর্থাৎ একটি গ্রুপ ছবির কথাই চিন্তা করুন, এমন হতে পারে সেখানে সবার মুখে সমান আলো রয়েছে, তেমন অস্পষ্ট ছায়া বা পার্থক্য ছাড়াই। এতে ছবির লোকজন প্লাস্টিকের তৈরি বলে মনে হতে পারে, যা দেখে কিছুটা আঁচ করতে পারেন এটি আসল না নকল। বেশিরভাগ ক্ষেত্রে একটি একক পিক্সেলের কোনো ত্রুটি ধরতে পারা বেশ কঠিন হলেও কারও কোনো ছবি নিয়ে এমন সংশয় থাকলে ছবিটি নিয়ে ঘাঁটাঘাঁটি করা উচিত।

ব্যাকগ্রাউন্ড এড়িয়ে যাবেন না

মানুষ রয়েছে এমন ছবিতে অনেকেই কেবল মানুষের চেহারা, চুল বা হাতের দিকে তাকিয়েই আসল নকল বোঝার চেষ্টা করতে পারেন। তবে, অনেক সময়ই ছবির ব্যাকগ্রাউন্ডে স্পষ্টভাবেই গরমিল থাকতে পারে। এআইয়ের তৈরি ছবির ব্যাকগ্রাউন্ডে এমন সব স্থাপত্য বা বস্তু থাকতে পারে যার কোন অর্থই নেই।

ছবির আসল প্রেক্ষাপট খুঁজুন

এ কৌশলটি ছবির চুলচেরা বিশ্লেষণের বদলে কেবল সাধারণ একটি ওয়েব সার্চের কথা মনে করিয়ে দেয়। যে কোনো ছবির কনটেন্ট কতটা সত্য তা জানতে ওয়েব সার্চ করা তেমন কঠিন কিছু নয়। এটি বিশেষভাবে কাজে আসে যদি ছবিটি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কোনো জনপ্রিয় ব্যক্তির হয়। এর কারণ, একটি নির্দিষ্ট তারিখ বা সময়ে তারা কোথায় ছিলেন তা খুঁজে পাওয়া বেশ সহজ হতে পারে। কপাল ভালো থাকলে ওই ছবিটি নিয়েই অনলাইনে কোনো প্রতিবেদন পেয়ে যেতে পারেন।

হ্যাকারদের নকল লিংক চেনার উপায়

না বুঝে প্রায়ই হ্যাকারদের ফাঁদে পা দিচ্ছেন অনেকে। হ্যাকাররা বিভিন্নভাবে প্রতারণার ফাঁদ তৈরি করে। এর মধ্যে অন্যতম হচ্ছে ফিশিং। বিভিন্ন ব্যাংক, ফেসবুক, ইন্সটাগ্রাম, জি-মেইল, বিভিন্ন সংস্থার লগইন পেইজের মতো ভুয়া ওয়েবসাইট তৈরি করে ব্যবহারকারীদের কাছে মেসেজ পাঠায়। সেসব ওয়েবসাইটে ঢুকলেই ব্যবহারকারীর মোবাইল ফোন বা কম্পিউটারে ম্যাওয়্যার ঢুকে যাচ্ছে। যার মাধ্যমে সেসব ডিভাইসের অ্যাক্সেস পেয়ে যাচ্ছে হ্যাকাররা।

অনেক সময় হয়তো খেয়াল করেছেন নামিদামি কোনো সংস্থা, ব্র্যান্ড বা সাইট থেকে আপনার কাছে মেসেজ বা ই-মেইল আসছে। বিভিন্ন অফারের কথা জানানো হচ্ছে এবং সেসব সম্পর্কে বিস্তারিত জানতে কিংবা সেখানে জয়েন হতে লিংকে প্রবেশ করার জন্য অনুরোধ করছে। আপনার কাছে এটি আসল মনে হলেও আসলে এগুলো হ্যাকারদের প্রতারণার ফাঁদ। সাধারণভাবে এসব ওয়েবসাইট দেখতে একেবারে আসল ওয়েবসাইটের মতোই। তবে খুব ভালোভাবে পরীক্ষা করলে আসল নকল চিনতে পারবেন।

যেই ই-মেইল অ্যাড্রেস থেকে এসেছে সেই ই-মেইল বা মেসেজ এসেছে সেটিকে যাচাই করুন। ওয়েবসাইটের ডোমেইন চেক করুন। ভালোভাবে খেয়াল করুন সেই ওয়েবসাইটের ইউআরএলটিতে এইচটিটিপি আছে কি না। সেই সঙ্গে ইউআরএলের বানান ঠিক আছে কি না। ভুয়া বা নকল ওয়েবসাইটের ইউআরএলে সাধারণত এই ভুলগুলো থাকে।

ভুয়া বা ভুল তথ্য শনাক্তকরণের জন্য প্রথমেই দেখবেন, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় আসা মেসেজটির পাশে ‘ফরওয়ার্ড’র চিহ্নটি আছে কি না। বেশির ভাগ ক্ষেত্রেই ভুয়া মেসেজগুলো ফরওয়ার্ড হয়ে বিভিন্ন মানুষের মেসেজে আসে।

ফরোয়ার্ড করা মেসেজগুলো যিনি সেন্ড করেন, তিনি কিন্তু লিখেন না। ওই ব্যক্তিও হয়তো অন্য কারও কাছ থেকে ফরওয়ার্ডকৃত মেসেজটি পেয়েছেন। পরবর্তীতে হয়তো তিনি মেসেজটি আপনাকে পাঠিয়েছেন। তাই পরিচিতজনের কাছ থেকেও যদি এমন ফরওয়ার্ডকৃত মেসেজ পেয়ে থাকেন, তবে তার সত্যতা জানুন আগে।

অনেক সময় ভুয়া মেসেজগুলোতে দেখবেন, বানান ভুল বা অনেক অক্ষর থাকতে পারে। যেগুলো কোনো অর্থ প্রকাশ করে না ঠিকই, কিন্তু ওই লেখাগুলো হাইপারলিংক করা থাকায় ট্যাপ করলেই আপনি অন্য একটি পেজে ঢুকে যাবেন। কিছু ক্ষেত্রে দেখা যায়, সেখানে একটি ফরমে আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ক্রেডিট কার্ডের নম্বর বা পাসপোর্টের নম্বর চাইতে পারে। ভুলেও এসব তথ্য কোনো পেজে যুক্ত করবেন না। এগুলো হ্যাকারদের কাজ।

আইফোন ১৬ উন্মোচন হলো, দামসহ ফিচারগুলো জেনে নিন
অবশেষে অ্যাপলপ্রেমীদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে উন্মোচিত হলো আইফোন ১৬ সিরিজ। ১৬ সিরিজের নতুন ফোনটির মোট চারটি মডেল এনেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। মডেলগুলো হলো-আইফোন ১৬, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স।

সোমবার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারতিনোর অ্যাপল পার্কে ‘ইটস গ্লো টাইম’ অনুষ্ঠানে ফোনগুলো উন্মোচন করা হয়। প্রায় দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে অ্যাপল তার ওয়াচ, এয়ারপড, সফটওয়্যারের আপডেটসহ নতুন নতুন পণ্য তুলে ধরেছে।

অ্যাপল জানিয়েছে, আইফোন ১৬ ও ১৬ প্লাসে বায়োনিক এ১৮ চিপ এবং ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্সে বায়োনিক এ ১৮ প্রো চিপ থাকবে। এই সিরিজের অন্যতম নতুন সংযোজন হলো অ্যাপেল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা।

এছাড়া ১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স সিরিজে অ্যাপলের এখন পর্যন্ত সবচেয়ে বড় পর্দার আইফোন আনছে। এই সিরিজের প্রো ডিসপ্লে আকার হবে ৬.৩ ইঞ্চি, আর প্রো ম্যাক্স ৬.৯ ইঞ্চি। ১৬ প্রো ম্যাক্সে ব্যাটারির ক্ষমতাও বাড়ানো হয়েছে।

ক্যামেরা ফিচারেও আছে নতুন চমক। এই সিরিজের চারটি মডেলেই থাকছে ‘ক্যাপচার’ বাটন, যেটির সাহায্যে ফোনের লক না খুলেই খুব সহজে ফোনের ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে।

আইফোন ১৬ ও ১৬ প্লাস পাওয়া যাবে কালো, গোলাপী, টিল, আল্ট্রামেরিন এবং সাদা রংয়ে। এই মডেলটির প্রি অর্ডার নেওয়া শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। আর ভারতে অ্যাপল অনলাইন স্টোরে পাওয়া যাবে ২০ সেপ্টেম্বর  থেকে।

১৬ প্রো ও ১৬ প্রো ম্যাক্স পাওয়া যাবে ব্ল্যাক টাইটেনিয়াম, ডেজার্ট টাইটেনিয়াম, ন্যাচারল টাইটেনিয়াম এবং হোয়াইট টাইটেনিয়াম রংয়ে।

আইফোন ১৬ সিরিজের প্রো এবং প্রো ম্যাক্সের মূল্য যথাক্রমে ৭৯৯ ও ৮৯৯ ডলার থেকে শুরু।

নাথিং ফোন ২ আসবে কবে? জানা গেল

দুনিয়ার প্রথম স্বচ্ছ ফোন এনেছিল নাথিং কোম্পানি। এই ফোন বাজারে এনে আলোচনায় এসেছিল প্রতিষ্ঠানটি। এবার আসছে নাথিং ফোন ২ মডেল। এই ফোন কবে আসবে তার দিনক্ষণ জানা গেল। নাথিং কোম্পানির প্রধান কার্ল পেই জানিয়েছেন খুব শিগগিরই নাথিং ফোন ২ বাজারে আসছে।

নাথিং সিইও কার্ল পেই জানিয়েছেন, জুলাই মাসে আনুষ্ঠানিক ভাবে স্মার্টফোনটি লঞ্চ করা হবে। একসঙ্গে অনেকগুলো দেশেই এই স্মার্টফোন লঞ্চ করবে নাথিং।

নাথিং ফোন ২ মডেলে থাকছে ৬.৫৫ ইঞ্চির ডিসপ্লে। এই ডিসপ্লেতে এইচডি প্লাস অ্যামোলিড ডিসপ্লে থাকছে। এই ডিসপ্লেতে ১২০ হার্জ রিফ্রেশ রেট মিলবে। থাকছে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। প্রসেসর ব্যবহৃতহবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেনারেশন ১ চিপসেট।

ক্যামেরার ক্ষেত্রে থাকতে পারে ৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও কলের জন্য ফ্রন্টে থাকতে পারে ৩২ মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার।

এই ফোন একাধিক স্টোরেজ ভেরিয়েন্টের সঙ্গে বাজারে আসতে পারে। ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের পাশাপাশি ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনে এই ফোন পাওয়া যাবে।

ব্যাটারির ক্ষেত্রে এই ফোনে মিলবে ৪৭০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে। এর আগের মডেলে অর্থাৎ নাথিং ফোন ১ মডেলে ছিল ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটা। এই প্রসেসর এবং ব্যাটারির ফলে আগের ভার্সনের থেকে ৮০ শতাংশ বেশি পারফরম্যান্স দিতে পারবে এই স্মার্টফোন।

স্মার্টফোন কে গরম থেকে রক্ষায় যা করবেন
পদার্থ বিজ্ঞানে একটা কথার বেশ প্রচলন আছে, ‘এক্টিভিটি ক্রিয়েটস হিটস’। বাংলা করলে দাঁড়ায়, ‘ক্রিয়াই বা কাজই তাপ উৎপন্ন করে’। স্মার্টফোনের ক্ষেত্রে এই কথা বেশ মিলে যায়। আমাদের মধ্যে অনেকেই হয়তো স্মার্টফোন গরম হয়ে যাওয়ার সমস্যায় পড়েছেন।

বিশেষ করে দীর্ঘক্ষণ কথা বলার পর স্মার্টফোনটি উত্তপ্ত হয়েছে এমন ঘটনা হরহামেশাই দেখা যায়। জানেন কি এর পেছনের কারণ?

স্মার্টফোন সংশ্লিষ্টরা বলছেন, বেশ কিছু কারণে স্মার্টফোন গরম হতে পারে। যেমন, প্রসেসর খুব বেশি ব্যস্ত থাকা, ব্যাটারি দুর্বল হয়ে যাওয়া, দুর্বল নেটওয়ার্ক কিংবা আবহাওয়াজনিত কারণে পারিপার্শ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। এছাড়া, স্মার্টফোনে একাধিক অ্যাপ একসাথে ব্যবহার করলে ডিভাইস গরম হবার প্রবল সম্ভাবনা থাকে।

সব ফোনই ব্যবহারজনিত কারণে একটু-আকটু গরম হয়। কিন্তু, যদি গরম হওয়ার কারণে স্মার্টফোনটি হাতে ধরার অবস্থায় না থাকে তখন বিষয়টি সমস্যার।

কেননা, ফোন হিটিং এর কারণে যেমন ব্যাটারির চার্জ দ্রুত ফুরিয়ে যায় কিংবা ব্যাটারি বিকল হয়ে যেতে পারে, তেমনি আপনার পছন্দের ফোনটি তাপে গলেও যেতে পারে। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এটি নিঃসন্দেহে গুরুতর একটি ঝামেলা।

তবে এর সমাধানও রয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা স্মার্টফোন গরম হবার কিছু সহজ সমাধান দিয়েছেন।

• মাল্টি টাস্কিং পরিহার করুন। একসাথে অনেকগুলো অ্যাপ খুলে কাজ করলে প্রসেসর খুব ব্যস্ত হয়ে পড়ে। ফলে ফোন গরম হয়ে যায়। একসাথে একাধিক অ্যাপ না খুলে কোন অ্যাপের কাজ শেষ হয়ে গেলে সেটিকে বন্ধ করে দিন। এতে করে আপনার ফোনের প্রসেসরের উপর চাপ কমবে এবং আপনার ফোনটিও হিটিং সমস্যা থেকে মুক্তি পাবে।

• বিছানা বা সোফায় ফোন চার্জ দেবেন না। এগুলো তাপ শোষণ করে। একই সাথে চার্জ দেবার সময় যে তাপ সৃষ্টি হয়, তা বের হতে পারে না। তাই, চার্জ দেয়ার সময় টেবিলের বা চেয়ারের উপর কিংবা অন্য কোন শক্ত পৃষ্টের উপর ফোনটি রাখার চেষ্টা করুন।

• যেসব অ্যাপস ফোনকে গরম করে তোলে, সেসব অ্যাপস চিহ্নিত করে ফোন থেকে সরিয়ে ফেলুন। ফোন বন্ধ থাকলেও কিছু অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ডে কাজ করতে থাকে। যে কারণে ফোন উত্তপ্ত হয়ে ওঠে।

• আসল চার্জার ব্যবহার করুন। চার্জারের প্রয়োজন হলে আপনার নির্দিষ্ট ব্র্যান্ডের আসল চার্জার ব্যবহার করুন। সস্তা চার্জারের কারণেও আপনার স্মার্টফোনে হিটিং ইস্যুর জন্ম হতে পারে।

• আপনার ফোনটি সূর্যের সংস্পর্শ থেকে দূরে রাখুন। সূর্যের আলো সরাসরি ফোনে পড়লে ফোন সূর্যের তাপ শোষণ করে নেয়। তাই, ফোনকে গরম হওয়ার ঝুঁকি থেকে মুক্ত করতে সূর্যের তাপ থেকে সুরক্ষিত রাখতে হবে।

• স্মার্টফোনের ব্রাইটনেস বেশি থাকলেও ফোন গরম হবার সম্ভাবনা থাকে। ব্রাইটনেস যত বেশি হবে, ব্যাটারির উপর চাপও তত বেশি হবে। আর, এর ফলেই ফোনটি গরম হয়ে যাবে। তাই, চেষ্টা করুন ফোনের ব্রাইটনেস পরিমিত মাত্রায় রাখতে।

ফোনে আসা বিজ্ঞাপন বন্ধ করবেন যেভাবে?
খুব সহজেই স্মার্টফোন অযাচিত বিজ্ঞাপন থেকে মুক্তি পেতে পারে। ফোনের একটি সেটিংস বদলেই সমস্যার সমাধান করতে পারবেন। নিম্ন পরামর্শ   অনুযায়ী কাজটি করতে পারবেন-

প্রথমে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংসে যেতে হবে।

এবার ‘কানেকশন অ্যান্ড শেয়ারিং’ অপশনটি ক্লিক করুন।

এখানেই পেয়ে যাবেন ‘প্রাইভেট ডিএনএস’ নামের একটি অপশন। এটিতে ক্লিক করুন।

এবার ‘প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হটসনেম’ অপশনটি বেছে নিন এবং নিচে লিখুন dns.adguard.com

সেভ করুন। এটুকু করলেই কাজ শেষ। মুক্তি পাবেন বিরক্তিকর বিজ্ঞাপন থেকে।

প্যাটার্ন লক ভুলে গেলে নিজেই রিসেট করুন
অ্যান্ড্রয়েড ফোনের প্রাইভেসির জন্য আমরা অনেকেই প্যাটার্ন লক ব্যবহার করে থাকি। তবে এই প্যাটার্ন ভুলে গেলে দুর্ভোগের শেষ থাকে না। এ সমস্যা সমাধানের জন্য মোবাইল ফোন রিসেট কিংবা কাস্টমার কেয়ারে যাওয়া ছাড়া আর কোন উপায় থাকে না।

অনেকে একে হার্ড রিসেট বলে কারণ এটি সেটের একচুয়্যাল ফ্যাক্টরি সেটিংস ফিরিয়ে আনে। তবে আর দেরি না করে চলুন জেনে নেই কিভাবে কোনো অ্যান্ড্রয়েড ফোন রিসেট করা যায় কোনও রকম সমস্যা ছাড়া।।

স্যামসাং এবং অন্যান্য মোবাইলের ক্ষেত্রে প্রথমেই ফোনটির সুইচ অফ করুন, এবার ব্যাটারি ১০ সেকেন্ডের জন্য রিমুভ করুন। আবার ব্যাটারি লাগিয়ে একসঙ্গে ‘up volume key’, ‘Power button’ এবং ‘Home button’ চেপে ধরতে হবে যতক্ষণ না Recovery Mode Screen আসে।

এরপর ভলিউম কী ব্যবহার করে কার্সর নিচে নামিয়ে ‘wipe data/factory reset’ অপশনে আনুন এবং সিলেক্ট করার জন্য হোমে বাটনে প্রেস করুন। এখন কনফার্ম করার জন্য আরেকটি স্ক্রিন আসবে এখানে ‘Yes’ বাটন সিলেক্ট করতে হবে।

এবার কিছুসময় অপেক্ষা করুন রিসেট হওয়ার পর আপনার ফোন আপনা-আপনি চালু হবে, ততক্ষন অপেক্ষা করুন।

এক্ষেত্রে যা আপনি হারাবেন:

১. আপনার কাস্টমাইজ করা সমস্ত সেটিংস মুছে যাবে।

২. ফোন মেমোরিতে সেভ করা ফোন নাম্বার মুছে যাবে।

৩. ইন্টারনাল মেমোরি বা ফোন মেমোরির ইন্সটল করা সমস্ত অ্যাপ ও ডাটা হারিয়ে যাবে।

৪. আপনাকে আবারও আপনার প্রয়োজনীয় অ্যাপগুলো ইন্সটল করে নিতে হবে।

যেসব শর্তে কিস্তিতে হ্যান্ডসেট বিক্রির অনুমতি
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গ্রাহক পর্যায়ে কিস্তিতে স্মার্ট হ্যান্ডসেট সরবরাহ করার ক্ষেত্রে মোবাইল অপারেটরদের অনুমতি দিয়েছে। এক বছর বা ১২ মাসের কিস্তিতে অপারেটররা হ্যান্ডসেট বিক্রি করতে পারবে।

মঙ্গলবার (৪ জুলাই) বিটিআরসি থেকে মোবাইল অপারেটর কর্তৃক গ্রাহক পর্যায়ে কিস্তিতে দেওয়া হ্যান্ডসেটসমূহে সিম লকিং বা নেটওয়ার্ক লকিং চালুকরণসংক্রান্ত নির্দেশনা ও অনুমতি দিয়ে চিঠি পাঠানো হয়েছে।

তাতে বলা হয়, মোবাইল অপারেটরদের আবেদনের প্রেক্ষিতে সারাদেশে ফোর-জি নেটওয়ার্ক বৃদ্ধির পাশাপাশি স্মার্ট হ্যান্ডসেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক পর্যায়ে কিস্তিতে স্মার্ট হ্যান্ডসেট সরবরাহ করা যেতে পারে। এক্ষেত্রে মোবাইল অপারেটরদের কিছু শর্ত দেওয়া হয়েছে, যা আবশ্যিকভাবে পালন করতে হবে।

শর্তে বলা হয়-

এই ধরনের সেবার ক্ষেত্রে দুই বা ততোধিক সিমের দুটি স্লট সম্বলিত স্মার্টফোন হতে হবে। যেখানে একটি স্লটে এই সেবা প্রদানকারী অপারেটরের সিম থাকবে এবং অন্য স্লটসমূহে গ্রাহকের পছন্দ অনুযায়ী অন্য অপারেটরের সিম ব্যবহারের সুযোগ থাকতে হবে। কোনো অবস্থাতেই অন্য প্লটসমূহের সিমের ওপর কোনো শর্ত আরোপ করা যাবে না।

মোবাইল অপারেটররা নিজে মোবাইল ফোন হ্যান্ডসেট আমদানি-উৎপাদন-সংযোজন করতে পারবে না এবং শুধু স্থানীয়ভাবে উৎপাদনকারী প্রতিষ্ঠান হতে স্মার্ট হ্যান্ডসেট কিনতে হবে।

গ্রাহক কর্তৃক মোবাইল অপারেটরকে সর্বনিম্ন ২০ শতাংশ এবং সর্বোচ্চ ৪০ শতাংশ মূল্য ডাউন পেমেন্ট হিসাবে ন্যূনতম ৩ মাস হতে সর্বোচ্চ ১২ মাসের কিস্তিতে পরিশোধ করার সুযোগ থাকতে হবে। তবে গ্রাহক যদি সব কিস্তি নির্ধারিত সময়ের আগে সব বকেয়া পরিশোধ করে তবে নির্ধারিত স্লটটি গ্রাহকের পছন্দ অনুযায়ী যেকোনো অপারেটরের সিম ব্যবহারের জন্য উন্মুক্ত করতে হবে। হ্যান্ডসেটের মূল্য পরিশোধ না করে কোনো গ্রাহক এই সেবা প্রদানকারী অপারেটরের এমএনপি করাতে পারবে না।

প্যাকেজ চালু নিয়ে শর্তসমূহ-

মোবাইল অপারেটর কর্তৃক এ ধরনের সার্ভিস দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্যাকেজ চালু করণের আগে কমিশনের সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের অনুমতি নিতে হবে।

কমিশনের চাহিদা অনুযায়ী কিস্তিতে সরবরাহ করা মোবাইল ফোন হ্যান্ডসেটসংক্রান্ত তথ্যাদি প্রতিবেদন কমিশনে নিয়মিত দাখিল করতে হবে।

এ ছাড়া কমিশন হতে এ সংক্রান্ত পরবর্তীতে কোনো নির্দেশনা দেওয়া হলে অপারেটর তা মেনে চলবে। নির্দেশনাটি চিঠি দেওয়ার তারিখ থেকে কার্যকর হবে। বিষয়টি সংশ্লিষ্ট সব সেলুলার মোবাইল অপারেটরের অবগতি ও কার্যার্থে পাঠানো হয়েছে।

অন্যান্য দেশে ৩ বছর বা ৩৬ মাসের কিস্তির সুযোগ থাকলেও বিটিআরসি তা ১২ মাসে নির্ধারণ করে দিয়েছে।

ফোনের অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন এই উপায়ে
স্মার্টফোন ব্যবহার সহজ করার জন্য রয়েছে অসংখ্য অ্যাপ। যার যখন যেটি প্রয়োজন হচ্ছে তখনই সেটি ডাউনলোড করছেন ফোনে। দীর্ঘ দিন ধরে পড়েই রয়েছে তা। আবার অপ্রয়োজনেও নানান সময় আমরা নানান অ্যাপ ইনস্টল করি। সব কিন্তু ব্যবহার করা হয় না।

এসব অপ্রয়োজনীয় অ্যাপ, ছবি, ভিডিও, হাই গ্রাফিক্স গেমসের কারণে ফোনের স্টোরেজ দ্রুত ফুল হয়ে যায়। আর নতুন কোনো কিছু রাখতে গেলে দেখা দেয় বিপত্তি। আবার অনেকসময় এই অ্যাপগুলো ব্যবহার না করলেও বিভিন্ন তথ্য সংগ্রহ করতে থাকে।

অর্থাৎ ব্যবহারকারী অন্য কী কী অ্যাপ ব্যবহার করছে, কতক্ষণ ফোন ব্যবহার করছে, কোন অ্যাপে কতক্ষণ অ্যাকটিভ রয়েছে ইত্যাদি তথ্য সংগ্রহ করে তারা। তাই এই ধরনের অ্যাপগুলো আনইনস্টল বা ডিজেবল করে দেওয়াই নিরাপদ।

এবার জেনে নিন কীভাবে এসব অপ্রয়োজনীয় অ্যাপ আনইনস্টল বা রিমুভ করবেন-

> প্রথমে সেটিংস অপশনে যেতে হবে।

> এরপর অ্যাপস অপশনে ক্লিক করতে হবে। ওই অপশনে দেখা যাবে আপনার ফোনে কী কী অ্যাপ ইনস্টল করা রয়েছে।

> তারপর যে অ্যাপটি আন ইনস্টল বা রিমুভ করবেন সেই অ্যাপটির উপর লং প্রেস করুন। অর্থাৎ টিপে ধরে রাখুন।

> সেখানেই দেখতে পাবেন একটি ডিসেবল অপশন। ওই অপশনের উপর ক্লিক করতে হবে।

প্রি-ইনস্টল অ্যাপ ডিলিট করবেন যেভাবে-

> প্রথমে Google Play Store ওপেন করুন।

> প্রোফাইল আইকনের একদম উপরে ক্লিক করুন।

> ম্যানেজ অ্যাপস-এর উপর ক্লিক করার পর ডিভাইসের উপর ক্লিক করুন। তারপর Manage অপশনের উপর ক্লিক করুন।

> যে অ্যাপটি আনইনস্টল করতে চাইছেন তার উপর প্রথমে ডিলিট অপশনে ক্লিক করুন এবং তারপর আনইনস্টল বাটনে ক্লিক করতে হবে।

মোবাইল হ্যাক হলে বুঝবেন কীভাবে?
স্মার্টফোনেই সাধারণত বেশি সময় কাটান ব্যবহারকারীরা। আর স্মার্টফোন হ্যাকিংয়ের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু কীভাবে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে? রইল কিছু সহজ কৌশল।

সন্দেহজনক পপ আপ বার্তা ফোনে ক্রমাগত পপ আপ বিজ্ঞাপন আসছে? সতর্ক হোন। এ ধরনের অযাচিত বিজ্ঞাপনে হাত পড়লেই সমস্যা। ফোনে বিভিন্ন ধরনের ম্যালওয়ার বা ক্ষতিকর সফটওয়্যার থাকলে এ ধরনের অযাচিত ও ক্ষেত্রবিশেষে অশ্লীল পপ আপ বিজ্ঞাপন আসতে পারে।

অতিরিক্ত কল আসছে বারবার অজানা-অচেনা নম্বর থেকে ফোন বা বার্তা আসাও ফোন হ্যাক হয়ে যাওয়ার লক্ষণ। আর যদি দেখেন আপনার অজান্তেই আপনার মোবাইল থেকে কারও কাছে ফোন বা বার্তা চলে যাচ্ছে তা হলে তা বিপদের সংকেত।

মাত্রাতিরিক্ত ডেটা খরচ সারা দিনে খুব বেশি ইন্টারনেট ব্যবহার করেন না, তবুও দ্রুত ফুরিয়ে যাচ্ছে ডেটা? হ্যাক হয়ে থাকতে পারে ফোন। অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীর অজান্তেই ফোনে চলতে থাকে একাধিক অ্যাপ। যার মাধ্যমে চুরি হয় তথ্য।

অপরিচিত অ্যাপ অনেক ক্ষেত্রেই ফোন হ্যাক হয়ে থাকলে ব্যবহারকারীর অজান্তেই ফোনে বিভিন্ন ধরনের অ্যাপ চলে আসে। কাজেই হঠাৎ করে যদি ফোন খুলে অপরিচিত অ্যাপ দেখতে পান, তা হলে তা ফোন হ্যাক হওয়ার চিহ্ন হতে পারে। কিন্তু মাথায় রাখবেন, ফোন হ্যাক হলে তা ধরা সাধারণ মানুষের পক্ষে খুবই কঠিন। কাজেই সন্দেহ হলে সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়াই বুদ্ধিমত্তার পরিচয়।

ফোনের চার্জিং সমস্যার চার সমাধান
Smartphone Charging  : স্মার্টফোনের বাজারে প্রবণতা দ্রুত পরিবর্তন হচ্ছে। সম্প্রতি, দ্রুত চার্জিং সার্পোট সহ স্মার্টফোনের সংখ্যা বেড়েছে। তা বাজেট সেগমেন্টের বিষয়েই হোক বা প্রিমিয়াম সেগমেন্টের ব্র্যান্ডগুলি দ্রুত চার্জিং সাপোর্টের মাধ্যমে গ্রাহকদের আকর্ষণ করছে। যদিও চার্জিং ক্ষমতা বিভিন্ন সেগমেন্টে আলাদা থাকে, তবে ‘ফাস্ট চার্জিং’ -এর চাহিদা দিন দিন বাড়ছে। এমন পরিস্থিতিতে আগে কেনা স্মার্টফোন এখন যারা ব্যবহার করছেন, তাদের মনে হতেই পারে যে আগের মোবাইলগুলোতে চার্জে অনেক সময় যাচ্ছে।

আপনি যদি মনে করেন যে আপনার ফোনটি ধীর গতিতে চার্জ হচ্ছে, তাহলে এই পদ্ধতিগুলি মানলে আপনার মোবাইলে দ্রুত চার্জ হতে পারে। এই পদ্ধতি মানলে আপনি আপনার সাধারণ চার্জার দিয়েও ফোন দ্রুত চার্জ করতে পারেন।

ওয়াল চার্জিং সকেট ব্যবহার করুন

অনেকে কাজ করার সময় ফোন ল্যাপটপের সঙ্গে কানেকশন করে চার্জ করেন। যেহেতু USB পোর্ট থেকে পাওয়ার কম, তাই আপনার ফোন ধীরে ধীরে চার্জ হবে। অন্যদিকে, আপনি যদি ওয়াল সকেট বা পাওয়ার সকেটের সাহায্যে এই হ্যান্ডসেটটি চার্জ করেন, তবে আপনি ল্যাপটপের চেয়ে দ্রুত চার্জিং গতি পাবেন।

চার্জ করার সময় ফোন ব্যবহার করবেন না

অনেকেরই অভ্যাস আছে যে ফোন চার্জে রাখলে, ক্রমাগত ব্যবহার করতে থাকে। এর ফলে ফোনের চার্জিং ব্যাহত হয়। আপনি নিজেও বিপদে পড়েন। ভাল হবে যদি আপনি চার্জ করার সময় আপনার ফোন ব্যবহার না করেন এবং যদি এটি খুব প্রয়োজন হয় তবে আপনি এটিকে চার্জ করা থেকে সরিয়ে আবার ব্যবহার করতে পারেন।

এয়ারপ্লেন মোড চালু করুন

আপনি যদি আপনার ফোন বন্ধ করতে না চান, তাহলে চার্জ করার সময় এয়ারপ্লেন মোড চালু করুন। এর কারণে, স্মার্টফোনের এমন অনেকগুলি ফিচার বন্ধ হয়ে যাবে, যা প্রচুর পরিমাণে ব্যাটারি ব্যবহার করে। এইভাবে আপনি আপনার স্মার্টফোন দ্রুত চার্জ করতে পারেন।

আরও ভাল তারের ব্যবহার করুন

ফোনের সঙ্গে বক্সে ক্যাবল ও চার্জার পাওয়া গেলেও, মাঝে মাঝে ফোনের চার্জার নষ্ট হয়ে যায়। আমরা বাজার থেকে সস্তায় চার্জিং ক্যাবল কিনে থাকি। এই ধরনের চার্জিং তারের সাহায্যে স্মার্টফোনের চার্জিং গতি ধীর হয়ে যায়। ব্যবহারকারীদের সবসময় একটি ভালো ব্র্যান্ডের তার ব্যবহার করা উচিত। এছাড়াও, আপনি দ্রুত চার্জ করার জন্য ভালো কেবল ব্যবহার করতে পারেন।

ফোনের আসল না নকল চার্জার চিনুন সহজে
আধুনিক বিজ্ঞানের উৎকর্ষনের সাথে সাথে প্রযুক্তিতে নকল করার প্রবনতা বৃদ্ধি পাচ্ছে দিনকে দিন। প্রযুক্তির কি নকল হচ্ছে না। ছোট পার্স থেকে শুরু করে বড় বড় পার্স ও ডিভাইজ হুবহু নকল করে সাধারণ মানুষকে ঠকাচ্ছে প্রযুক্তি বিদ্যার ঠগরা। ফোনের চার্জার একটা গুরুত্বপূর্ণ ডিভাইস। এটার উপরই নির্ভর করে ফোনের ব্যাটারির আয়ু। ফোনের ব্যাটারি কত দ্রুত চার্জ নেবে সেটাও নির্ভর করে চার্জারের উপর। তাই ফোনের আয়ু বাড়াতে চাইলে চিনে নিন আসল চার্জার।

আইফোন

আইফোনের একগুচ্ছ ভুয়া চার্জার খোলা বাজারে বিক্রি হয়। তাহলে কীভাবে বুঝবেন কোনটি ভুয়া? আসল চার্জারে ‘Designed by Apple in California’ কথাটি লেখা থাকে। ভুয়া চার্জারে অ্যাপেলের যে লোগোটি থাকে সেটির রং অপেক্ষাকৃত কালো হয়। তাই কেনার আগে ভালভাবে দেখে নিন।

শাওমি

চার্জারটি হাতে নিয়েই কেবলটি কত বড় মেপে নিন। যদি তা ১২০ সেন্টিমিটারের চেয়ে কম হয় এবং অ্যাডাপ্টরটি তুলনামূলক বড় হয়, তাহলে সেটি আসল চার্জার নয়।

স্যামসাং

স্যামসাংয়ের আসল ও ভুয়া চার্জারের মধ্যে পার্থক্য করা বেশ কঠিন। চার্জারের উপর একটি লেখা প্রিন্ট করা থাকে। ভাল করে লক্ষ্য করুন, A+ এবং Made in China লেখার সঙ্গে চার্জারের বৈশিষ্ট্য লেখা আছে কি না। যদি তেমনটা হয় তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি ভুয়াই হয়ে থাকে।

ওয়ান প্লাস

ওয়ান প্লাসের ভুয়া চার্জার চেনাটা অবশ্য বিশেষ কঠিন নয়। ড্যাশ চার্জার দিয়ে ফোনটি চার্জ করতে গেলেই জ্বলে উঠবে ফ্ল্যাশ। যদি দেখেন ফ্ল্যাশ না জ্বলে স্ক্রিনে শুধু চার্জিংয়ের সিগন্যালটি দেখাচ্ছে, তাহলে চোখ বন্ধ করে বুঝে যান সেটি ভুয়া।

গুগল পিক্সেল

গুগল পিক্সেল ফোনের চার্জারে অত্যন্ত দ্রুত ফোন চার্জ হয়। যদি দেখেন চার্জ হতে অনেক সময় লাগছে তবে সেটি নিঃসন্দেহে ভুয়া। গুগল পিক্সল ফোনের চার্জারে অত্যন্ত দ্রুত ফোন চার্জ হয়। যদি দেখেন চার্জ হতে অনেক সময় লাগছে তবে সেটি নিঃসন্দেহে ভুয়া।

হুয়াওয়ে

এক্ষেত্রেও আসল চার্জার চেনা সহজ। অ্যাডাপ্টরে যে তথ্য প্রিন্ট করা থাকে তার সঙ্গে চার্জারের উপরের বারকোডের তথ্যটি মিলিয়ে দেখুন। মিলে গেলে সেটি আসল চার্জার। আর না মিললে সেটি ভুয়া।

মনে রাখুন, লোকাল চার্জার থেকেই ব্যাটারি বিস্ফোরণের মতো দুর্ঘটনাগুলি ঘটে। সুতরাং মোবাইলের চার্জার কেনার আগে অবশ্যই আসল না নকল যাচাই করে দেখুন।

স্মার্টফোন কেনার সময় মাথায় রাখবেন যে বিষয়গুলো । WB
তথ্য প্রযুক্তির কল্যাণে মানুষের দৈনন্দির জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে স্মার্টফোন। শুধু যোগাযোগ রক্ষার্থেই নয়; ছবি তোলা, গান শোনা, মুভি দেখা, গুরুত্বপূর্ণ তথ্য ক্লাউডে সংরক্ষণ, ইন্টারনেট ব্রাউজিংসহ নানা কাজে ব্যবহার হচ্ছে এ ডিভাইস। ঈদে নতুন স্মার্টফোন কেনার আগে অবশ্যই কয়েকটি বিষয় গুরুত্বের সঙ্গে খেয়াল রাখতে হবে-

১.ডিসপ্লের রেজুলেশন :

ডিসপ্লের আকার বা রেজুলেশন কেমন হলে ভালো হয়, তা নির্ভর করে স্মার্টফোনের ব্যবহারের ওপর। ভিডিও, ছবি বা ভিডিও সম্পাদনা অথবা ডাউনলোড ও সিনেমা দেখার জন্য ডিভাইসের ডিসপ্লে সাড়ে ৫ থেকে ৬ ইঞ্চি হলে ভালো হয়।

২. গঠন কাঠামো:

স্মার্টফোনের মতো মোবাইল ডিভাইসের স্থায়িত্বনির্ভর করে এর কাঠামোর ওপর। ধাতব ও প্লাস্টিক এ দুই কাঠামোয় বিভক্ত হ্যান্ডসেটের পুরো বাজার।

৩. ব্যাটারির স্থায়ীত্ব:

ব্যবহারের ওপর নির্ভর করে স্মার্টফোন ব্যাটারির আয়ুষ্কাল। বিভিন্ন অ্যাপ, গেম এবং ভিডিও স্ট্রিমিংয়ের মতো কাজের জন্য স্মার্টফোন ব্যাটারি ৩০০০ থেকে ৩৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের হলে ভালো হয়। শুধু যোগাযোগের কাজে ব্যবহারের জন্য হলে ৩০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার বা তার চেয়ে কম হলেও চলে।

৪. প্রসেসর কেমন :

ডিভাইসভেদে প্রসেসিং ক্ষমতা পরিবর্তিত হয়। ডিভাইসের তথ্য প্রসেসিং বিষয়টি কিছুটা অপারেটিং সিস্টেমের ওপরও নির্ভর করে। ছবি ও ভিডিও সম্পাদনার পাশাপাশি গেম খেলতে হলে সর্বশেষ কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর সংবলিত ডিভাইস ব্যবহার করাই শ্রেয়। পাশাপাশি মিডিয়াটেক প্রসেসর যুক্ত হ্যান্ডসেটও বেছে নেয়া যেতে পারে।

৫. র‌্যাম:

স্মার্টফোন কত দ্রুত কাজ করবে, তা অনেকটা র‌্যামের ওপর নির্ভর করে। ইন্টারনেট সেবার সহজলভ্যতার কারণে ডাটা ব্যবহার বেড়েছে। স্বাচ্ছন্দ্যে ইন্টারনেট ব্যবহার বা মুভি দেখার জন্য ২-৩ গিগাবাইটের র‌্যাম সংবলিত ডিভাইস হলে ভালো। তবে সাধারণ কাজের জন্য ২ গিগাবাইট র‌্যামের স্মার্টফোন হলেই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়।

৬. ক্যামেরা:

মেগাপিক্সেল বেশি হলেই স্মার্টফোনের ক্যামেরাটি সেরা হবে, এমন ধারণা অনেকের। কিন্তু বিষয়টি একেবারেই তা নয়। মেগাপিক্সেলের পাশাপাশি ক্যামেরা অ্যাপারচার, আইএসও লেভেল, পিক্সেলের আকার ও অটোফোকাসের মতো ব্যাপারগুলো বিশেষ গুরুত্বপূর্ণ।

৭. অপারেটিং সিস্টেম ও ইউজার ইন্টারফেস:

স্মার্টফোন বাছাইয়ের ক্ষেত্রে ইউজার ইন্টারফেস ও ডিভাইসটি কোন অপারেটিং সিস্টেম (ওএস) চালিত, সেটাতে গুরুত্ব দেয়া উচিত।

৮. স্টোরেজ:

৩২জিবি স্টোরেজের স্মার্টফোন কিনলেই যথেষ্ট। তবে ৬৪ বা ১২৮ জিবি স্টোরেজের স্মার্টফোনও রয়েছে। তবে মাইক্রোএসডি কার্ড ব্যবহারযোগ্য ১৬ জিবি স্টোরেজের ডিভাইসও কেনা যায়।

৯. অডিও-স্পিকার:

ভিডিও স্ট্রিমিং অথবা ভিডিও কনফারেন্সের কাজে স্মার্টফোন ব্যবহার করতে চাইলে অবশ্যই গুরুত্ব দিতে হবে স্পিকার ও মানসম্মত অডিও প্রযুক্তিতে।

১০. সিকিউরিটি সিস্টেম:

এখন বেশির ভাগ ডিভাইসেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বা আইরিস সেন্সরের মতো অতিরিক্ত নিরাপত্তা ফিচার থাকে। এগুলো কেবল হ্যান্ডসেট লক-আনলকে নয়, কাজ করে নির্দিষ্ট ফাইল, নথি অথবা অ্যাপে অ্যাকসেস পেতে পাসওয়ার্ডের বিকল্প হিসেবে।

১১. হেডফোন জ্যাক ও ইউএসবি পোর্ট:

স্মার্টফোনে এখন মাইক্রো-ইউএসবি ও ইউএসবি টাইপ-সি পোর্ট সহজলভ্য হলেও এগুলোয় গুরুত্ব দেয়া প্রয়োজন। তবে ইউএসবি টাইপ-সি পোর্টবিশিষ্ট স্মার্টফোন কেনাই ভালো। এর মাধ্যমে চার্জ দেয়া সহজ। কিছু ডিভাইসে থাকে সাড়ে ৩ মিলিমিটারের হেডফোন জ্যাক। এগুলো বছর দুয়েক ভালো কাজ করতে সক্ষম।

স্মার্টফোন ব্যবহারে চোখের ক্ষতি রক্ষায় ৬ কৌশল । WB
বর্তমান সময়ে স্মার্টফোন মানুষের জীবনে এনেছে বিরাট পরিবর্তন।তাই স্মার্টফোনের যুগে ঘরে বসে আমরা বহু সুবিধা ভোগ করে থাকি। এই স্মার্টফোন ব্যবহারের রয়েছে সুবিদা ও অসুবিদা দুটোই।

স্মার্টফোন আপনার অজান্তেই ডেকে আনছে মারাত্মক বিপদ। বিশেষ করে চোখের ক্ষতি করে। আসুন জেনে নেওয়া যাক কী ভাবে স্ক্রিনের চড়া আলোর হাত থেকে আপনার চোখকে রক্ষা করবেন তার নিয়মঃ

১. মোবাইল অ্যাপগুলো বানানোই হয় যাতে আপনি অধিকাংশ সময় কাটাতে পারেন আপনার সাধের ফোনটির সঙ্গে। অ্যাপের পরিবর্তে ব্যবহার করুন ওয়েবসাইট। ফোন থেকে মুছে দিন সেইসব অ্যাপ যেগুলো বেশিই ব্যবহার করে থাকেন।

২. অ্যাপ স্টোরে খুব শীঘ্রই পাওয়া যাবে ‘গো গ্রে’ নামক একটি অ্যাপ। এই অ্যাপ সাহায্য করবে ফোনকে নির্ধারিত সময়ে গ্রেস্কেল মোডে রাখতে, যা ফোনের ব্রাইটনেস কম রাখবে। ফলে চোখের উপর চাপও কম পড়বে।

৩. ফোনের অ্যাপের মাধ্যমেই নিয়ন্ত্রণে রাখতে পারবেন ইন্টারনেট সংযোগকে। যা আপনাকে কিছুক্ষণের জন্য হলেও দূরে রাখবে ফোনের কাছ থেকে।

৪. আপনার ফোনের ‘ডু নট ডিসটার্ব’ অপশনে গিয়ে সেটাকে অন করে দিন। এছাড়া আপনি যদি হন অ্যান্ড্রয়েড ব্যবহারকারী, তাহলে প্রথমে ফোনের সেটিংস অপশনে গিয়ে অ্যাপ ও নোটিফিকেশন বার খুলুন। রিসেন্টলি সেন্ট বলে একটি অপশন আসবে সেখান থেকে আপনার পচ্ছন্দসই অ্যাপটি বেছে তার সেটিং পরিবর্তন করুন। তাহলেই বার বার ফোন খুলে দেখার ঝক্কি কমে যাবে, রেহাই পাবে আপনার চোখও।

৫. ফোন থেকে নিজেকে দূরে রাখতে ব্লুটুথ, হেডফোন বা ইয়ার প্যাডের ব্যবহার করুন।

৬. ফোন আসার পর থেকেই সময় দেখার জন্য ঘড়ির বদলে মুঠো ফোনকেই বেছে নিয়েছেন বেশিরভাগ মানুষ। কিন্তু ফোনের পরিবর্তে ব্যবহার করুন ‘স্মার্ট ওয়াচ’। স্মার্ট ওয়াচের স্ক্রিন ফোনের চাইতে অনেকটাই ছোট, তাই ভয়ের আশঙ্কাও নেই।

ঘুমানোর সময় মাথার কাছে মোবাইল রাখা কতটা ঝুঁকিপূর্ণ?
জরুরি এসএমএস, ফেসবুক বা ম্যাসেঞ্জার মেসেজ, ফোন কল আসার যতই সম্ভাবনা থাকুক না কেন দিনে, রাতে যখনই ঘুমোতে যাবেন, মোবাইলটা হয় বিছানা থেকে বেশ কিছুটা দূরে রাখবেন বা সেটা বন্ধ করে রাখবেন।

চালু মোবাইলের ওয়াইফাই বিকিরণ ভয়ঙ্কর ক্ষতি করে দেবে আমাদের।

উত্তর জাটল্যান্ডের নবম শ্রেণির একদল ছাত্রছাত্রী বিভিন্ন রকমের শাকের বীজ নিয়ে পরীক্ষানিরীক্ষা করে দেখেছে, চালু মোবাইলের ওয়াইফাই বিকিরণ প্রাণের পক্ষে চরম ক্ষতিকারক। তা মৃত্যুও ডেকে আনতে পারে। পরীক্ষার ফলাফলে যথেষ্টই উৎসাহিত ইংল্যান্ড, হল্যান্ড ও সুইডেনের গবেষকরা।

এ ব্যাপারে আরও গবেষণা চালাতে চেয়েছেন স্টকহলমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের বিশিষ্ট গবেষক ওলে জোহানসন। তিনি বেলজিয়ান অধ্যাপক মারি-ক্লেয়ার কামার্তকে সঙ্গে নিয়ে পরীক্ষাটা আবার করতে চেয়েছেন।

পরীক্ষাটা যারা চালিয়েছে সেই ছাত্রছাত্রীদের অন্যতম লি নিয়েলসন জানিয়েছেন, ৪০০ রকমের শাকের বীজের ওপর তাঁরা পরীক্ষাটা চালিয়েছেন। দু’টি আলাদা ঘরে একই তাপমাত্রায় ৬টি ট্রেতে ওই শাকের বীজগুলিকে রাখা হয়েছিল। ১২ দিন ধরে ওই দু’টি ঘরে রাখা শাকের বীজগুলিকে সম পরিমাণ জল আর সূর্যালোক দেওয়া হয়েছিল তাদের বেড়ে ওঠার জন্য। তাদের মধ্যে শাকের বীজ রাখা রয়েছে এমন ৬টি ট্রে’কে রাখা হয়েছিল দু’টি ওয়াইফাই রাউটারের কাছাকাছি।

সাধারণ মোবাইল ফোন থেকে যতটা বিকিরণ আসে, ওই ওয়াইফাই রাউটারগুলি থেকে বিকিরণ আসে ততটাই। ১২ দিন পর দেখা গেল, ওয়াইফাই রাউটারের কাছে রাখা শাকের বীজগুলি মোটেই বাড়েনি। তাদের বেশির ভাগই হয় শুকিয়ে গিয়েছে বা মরে গিয়েছে। আর যে শাকের বীজ ভরা ট্রে’গুলির ধারে কাছে কোনও ওয়াইফাই রাউটার ছিল না, সেগুলি খুব সুন্দর ভাবে বেড়ে উঠেছে জল আর সূর্যালোক পেয়ে।

নবম শ্রেণির যে ছাত্রছাত্রীরা পরীক্ষাটা চালিয়েছে, তাদের আর এক জন ম্যাথিল্ডে নিয়েলসন বলেছেন, ‘‘এটাই প্রমাণ করেছে, ওয়াইফাই বা মোবাইলের বিকিরণ প্রাণের পক্ষে কতটা বিপজ্জনক। তাই আমাদের পরামর্শ, ঘুমোতে যাওয়ার সময় হয় মোবাইল ফোনটা দূরে রাখুন বা বিছানায় রাখতে হলে সেটাকে বন্ধ করে রাখুন। না হলে তা মস্তিষ্ক বা শরীরের পক্ষে খুব বিপজ্জনক হতে পারে।’’