আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত – Bengali Online News Portal in Bangladesh

আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ করবে সরকার
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) অভিযোগ করবে সরকার। এমনটি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আইসিসির চিফ প্রসিকিউটর (প্রধান কৌঁসুলি) করিম এ এ খান বুধবার (২৭ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে এ কথা জানান প্রধান উপদেষ্টা।

সাক্ষাৎকালে তারা রোহিঙ্গা সঙ্কট, মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং জুলাই-আগস্ট গণআন্দোলনের সময় নৃশংসতার বিচার ও জবাবদিহিতা নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, ‘‘অন্তর্বর্তী সরকার আইসিসিতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনবে। এতে আওয়ামী লীগের প্রায় ১৬ বছরের দীর্ঘ শাসনকালে হাজার হাজার গুমের ঘটনা এবং জুলাই-আগস্ট গণআন্দোলন চলাকালীন হত্যাকাণ্ড অন্তর্ভুক্ত থাকবে।’’

আইসিসির প্রধান কৌঁসুলি জানান, তারা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহযোগিতা করতে চান। এ আদালত শেখ হাসিনা এবং তার রাজনৈতিক দলের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

করিম এ এ খান প্রধান উপদেষ্টাকে জানান, মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে আইসিসি অফিস রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের জন্য আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছে।

আইসিসির প্রধান কৌঁসুলি রোহিঙ্গা সঙ্কট নিয়ে প্রধান উপদেষ্টার একটি বিশেষ আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বানকে সমর্থন করেন। জাতিসংঘ সাধারণ পরিষদ ২০২৫ সালে এ সম্মেলন আয়োজনের সম্মতি দিয়েছে।

তিনি আশা প্রকাশ করেন যে, এ সম্মেলন থেকে রোহিঙ্গা সঙ্কট সমাধানের একটি নতুন টেকসই দিকনির্দেশনা পাওয়া যাবে।

সম্মেলনের স্থান ও তারিখসহ সামগ্রিক বিষয় নিয়ে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘‘এ সম্মেলন আন্তর্জাতিক সকল অংশীজনকে একত্রে বসিয়ে রোহিঙ্গা সঙ্কট, বিশেষত বাংলাদেশে ক্যাম্পে থাকা রোহিঙ্গা এবং তাদের শিশুদের দুর্দশার স্থায়ী সমাধান খুঁজতে সহায়তা করবে।’’

রোহিঙ্গা ক্যাম্পে হতাশার মধ্যে বেড়ে ওঠা তরুণদের প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, ‘‘আমাদের নিশ্চিত করতে হবে যে, এটি যেন বিস্ফোরিত না হয়।’’

সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশে কয়েক হাজার রোহিঙ্গা শরণার্থীর ঢল এবং মিয়ানমারের সর্বশেষ পরিস্থিতি বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি করেছে।

প্রধান উপদেষ্টা মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি সুরক্ষিত অঞ্চল প্রতিষ্ঠার জন্য তার সাম্প্রতিক আহ্বান পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘‘এ সুরক্ষিত অঞ্চল বাস্তুচ্যুত মানুষের জন্য সহায়ক এবং চলমান মানবিক সঙ্কট মোকাবিলায় কার্যকর হবে।’’

অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘‘এ অঞ্চলের নিরাপত্তা জাতিসংঘের মাধ্যমে নিশ্চিত করা উচিত। লড়াই বন্ধ হলে এ সুরক্ষিত অঞ্চলে থাকা মানুষ সহজেই তাদের নিজ নিজ স্থানে ফিরে যেতে পারবে।’’

এ সময় প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

ইসরায়েল নিয়ে বড় সিদ্ধান্ত যুক্তরাজ্যের, চাপে নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ সেদেশের কয়েকজন নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেফতারি পরোয়ানা জারিতে আপত্তি তুলে নিয়েছে যুক্তরাজ্য।

মধ্যপ্রাচ্য বিষয়ে দেশটির নীতি ঢেলে সাজানোর অংশ হিসেবে এই সিদ্ধান্ত নিল ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি, যা ইসরায়েল বিষয়ে এযাবৎকালের সবচেয়ে বড় পদক্ষেপ দেশটির।

এ ধরনের সিদ্ধান্ত না নেওয়ার ব্যাপারে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের চাপকে উপেক্ষা করেও এই পদক্ষেপ নিয়েছে ব্রিটেনের লেবার পার্টি সরকার।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিট শুক্রবার জানায়, আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন। এ বিষয়ে ওই আদালতের এখতিয়ার নিয়ে যুক্তরাজ্যের সরকার কোনও চ্যালেঞ্জ জানাবে না।

যুক্তরাজ্যের এ পদক্ষেপে এখন করিম খানের আবেদন আইসিসির গ্রহণ করার ক্ষেত্রে আরও বেশি সম্ভাবনা তৈরি হল। আদালত এ আবেদন গ্রহণ করলে তা হবে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সবচেয়ে বড় তিরস্কারের ঘটনা। সেই সঙ্গে দেশের বাইরে ভ্রমণে গ্রেফতার হওয়ার ঝুঁকিতেও পড়বেন নেতানিয়াহু।

যুক্তরাজ্যের ওই সিদ্ধান্ত ইসরায়েল নিয়ে দেশটির গত কয়েক মাস ধরে গ্রহণ করে চলা নীতির একেবারে বিপরীত। কেননা, আগের কনজারভেটিভ সরকার দেশটির প্রতি তার সমর্থনের ব্যাপারে ছিল অনমনীয়; যা ছিল যুক্তরাষ্ট্রের অবস্থানেরই অনুরূপ।

আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাজ্যের নতুন সরকারের মন্ত্রীরা ইসরায়েলকে নিয়ে নতুন আরও কিছু সিদ্ধান্তের কথা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। যার মধ্যে থাকবে, ইসরায়েল আন্তর্জাতিক মানবিক আইন কতটুকু প্রতিপালন করছে সে বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের অনুরোধে শুরু হওয়া পর্যালোচনার ফলাফলও। ইতোমধ্যে, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিও ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলে কিছু অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার কথা বিবেচনা করছেন তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান

ফিলিস্তিনি সাংবাদিক শিরিন হত্যার নিন্দা জানাল বাংলাদেশ

অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে দায়িত্ব পালন করা আল-জাজিরার প্রতিনিধি শিরিন আবু আকলেহ এর হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

এ ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে জঘন্য হত্যাকাণ্ডে অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত ও জবাবদিহিতা আওতায় আনার দাবি জানায়। আজ সোমবার (১৬ মে) পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এ ধরনের হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইন ও রীতি-নীতির স্পষ্ট লঙ্ঘনের শামিল।

বাংলাদেশ বিশ্বাস করে যে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের তথ্য নথিভুক্তির দায়িত্ব পালন করা সাংবাদিক আবু আকলেহের ওপর ইসরায়েলের দখলদার বাহিনীর হামলার ঘটনা সংবাদ ও গণমাধ্যমের স্বাধীনতা লঙ্ঘনের প্রেক্ষাপটে ঘটেছে। ফিলিস্তিনের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের দাবিকে নীরব করার উদ্দেশ্যে দখলদার ইসরায়েল তা ঘটিয়েছে।

বিবৃতিতে পূর্ব জেরুজালেমে আবু আকলেহ এর জানাজায় অংশ নেওয়া শোকাহত মানুষের ওপর ইসরায়েলি পুলিশের বলপ্রয়োগ ও অসম্মান প্রদর্শনের নিন্দা জানানো হয়। কোনো ধরনের হয়রানি ও অপমান ছাড়াই শোকার্তদের শোক প্রকাশ ও প্রয়াত আত্মার জন্য প্রার্থনার অনুমতি দেওয়া মানবিক শালীনতার ন্যূনতম প্রত্যাশা হলেও ইসরায়েল তা করেনি।

বিবৃতিতে আরো বলা হয়, সাংবাদিক আবু আকলেহকে হত্যার জন্য দখলদার ইসরায়েল সরকারকে পুরোপুরি দায়ী বলে অভিযোগ করা হয়। এছাড়াও এ জঘন্য হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে পদক্ষেপ নিতে বলা হয়। পাশাপাশি বাংলাদেশ মনে করে, অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম পেশাজীবীদের প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করতে ইসরাইলকে বাধ্য করা উচিত।

বিবৃতিতে ফিলিস্তিন ইস্যুর সমাধানে বাংলাদেশ নিজের অবস্থান পুনর্ব্যক্ত করে জানায় যে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্ত এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হিসেবে দ্বি-রাষ্ট্র সমাধানই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।

ইসরায়েলের বিরুদ্ধে আইসিজের কাছে আবারও দক্ষিণ আফ্রিকার
ফিলিস্তিনের গাজা উপত্যকায় পূর্ণ মাত্রায় দুর্ভিক্ষের আশঙ্কা সৃষ্টির প্রেক্ষাপটে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আরও পদক্ষেপ গ্রহণ করার জন্য আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) কাছে আবেদন করেছে দক্ষিণ আফ্রিকা। বুধবার এই আবেদন করা হয়।

এতে ইতোপূর্বে ইসরায়েলের প্রতি যেসব নির্দেশ দেওয়া হয়েছিল, সেগুলো বাস্তবায়নে জরুরি পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, ইসরায়েলি কঠোরতার কারণে গাজায় ভয়াবহ মাত্রায় খাদ্য সংকট দেখা দিয়েছে। এতে ৮৫ হাজারের বেশি ফিলিস্তিনি আগামী ছয় মাসে ক্ষুধায় মারা যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকা তাদের আবেদনে জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীর গণহত্যা চালানোর কারণে ফিলিস্তিনি নারী, পুরুষ, শিশু ও নবজাতকরা চরম অবস্থার মুখে রয়েছে। এমন অবস্থায় আদালতের কাছ থেকে আরও কিছু পদক্ষেপ আমরা আশা করছি।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার আনা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগের প্রেক্ষাপটে ২৬ জানুয়ারি আইসিজে অন্তর্বর্তী আদেশে ইসরায়েলকে গণহত্যা প্রতিরোধে যথাযথ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছিল। এছাড়া গাজায় আরও বেশি ত্রাণ ও মানবিক সহায়তা পাঠানো নিশ্চিত করতেও বলেছিল জাতিসংঘের এই আদালত।

দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানায়, দুঃখজনকভাবে ইসরায়েল আদালতের ওই আদেশ পালন করেনি। বরং ইসরায়েল ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যামূলক অপরাধের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

হেগের আদালতে দক্ষিণ আফ্রিকার এই আবেদনটির বিশেষ গুরুত্ব রয়েছে। জাতিসংঘ ইতোমধ্যেই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, গাজায় দুর্ভিক্ষ প্রায় আসন্ন। কেবল গত সপ্তাহেই খাবারের অভাবে অন্তত ২০ ফিলিস্তিনি শিশু মারা গেছে।

রাফায় ইসরায়েলি বাহিনীর হামলার ব্যাপারেও আদালতের নির্দেশনা চেয়েছে দক্ষিণ আফ্রিকা।

সূত্র: আল জাজিরা, আরব নিউজ, টাইমস অব ইসরায়েল, রয়টার্স

আইসিজে রুলিং: ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করছে বড় বড় কোম্পানি

গাজায় গণহত্যা বন্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ইসরায়েলকে হেগের আন্তর্জাতিক বিচার আদালত সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার পর ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে বিশ্বের বড় বড় কোম্পানি।

আন্তর্জাতিক বিচার আদালতের রুলিংয়ে বলা হয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েল যে আগ্রাসন চালাচ্ছে তাতে গণহত্যার মতোই ঘটনা ঘটছে।

এরপর জাপানের ইতোচু কোম্পানি ঘোষণা করেছে, তারা ইসরায়েলের সাথে যে বিমান চলাচল বিষয়ক সহযোগিতা চুক্তি রয়েছে তার অবসান ঘটাতে যাচ্ছে। ফরচুন গ্লোবালের ৫০০ বৃহত্তম কোম্পানির মধ্যে ইতোচু ৯৬তম অবস্থানে রয়েছে।

ইতোচুর প্রধান আর্থিক কর্মকর্তা সুয়োশি হাচিমুরা এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, “আন্তর্জাতিক বিচার আদালতের ২৬ জানুয়ারির আদেশ বিবেচনায় নিয়ে এবং আদালতের ভূমিকার প্রতি জাপান সরকারের সমর্থনের কারণে আমরা এরইমধ্যে এমওইউ সম্পর্কিত নতুন কার্যক্রম স্থগিত করেছি এবং ফেব্রুয়ারির শেষের দিকে এমওইউ শেষ করার পরিকল্পনা করেছি।”

একই ধরনের পদক্ষেপ নিয়েছে স্পেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস মঙ্গলবার ঘোষণা করেছেন, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে মাদ্রিদ ইসরায়েলে সমস্ত অস্ত্র রফতানি স্থগিত করেছে।

এদিকে, দক্ষিণ বেলজিয়ামের ওয়ালোনিয়ার আঞ্চলিক সরকার সোমবার ইসরায়েলে দুটি অস্ত্র রফতানির লাইসেন্স সাময়িকভাবে স্থগিত করেছে।

ওয়ালোনিয়ার কর্মকর্তারা বলেছেন, এই সিদ্ধান্ত ‘গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির অগ্রহণযোগ্য অবনতির’ কারণেই নেওয়া হয়েছে।

সূত্র: সিএনএন, রয়টার্স, মেহেরনিউজ, টকিও উইকেন্ডার