ফ্রান্স – Bengali Online News Portal in Bangladesh

ফ্রান্সের নির্বাচনে ম্যাক্রোনের পরাজয়, এগিয়ে কট্টর ডানপন্থী দল
ফ্রান্সের আগাম পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফায় দেশটির কট্টর ডানপন্থী ন্যাশনাল র‌্যালি (আরএন) পার্টি বিপুল জয় পেয়েছে। বুথফেরত জরিপে (এক্সিট পোল) আরএন পার্টি এগিয়ে থাকায় দলটিকে ক্ষমতায় রাখতে প্রতিদ্বন্দ্বী দলগুলির মধ্যে রাজনৈতিক চুক্তি শুরু হয়েছে।

জরিপকারী সংস্থা আইএফওপি, ইপসোস, ওপিনিয়নওয়ে এবং এলাবের জরিপ অনুসারে, প্রায় ৩৪ শতাংশ ভোট পেয়েছে মেরিন লে পেনের আরএন পার্টি, বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) জোট ২৯ শতাংশ এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের মধ্যপন্থী এনসেম্বল অ্যালায়েন্স প্রায় ২০.৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছে।

গত মাসে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে আরএন পার্টির উত্থানের পর ম্যাক্রোন আগাম নির্বাচনের ডাক দেন যা ফ্রান্সের নাগরিকদের হতবাক করে।

জরিপকারী সংস্থা এলাবে বিএফএম টিভিতে বলেছে, আরএন এবং তার মিত্ররা আগামী ৭ জুলাই দ্বিতীয় দফার ভোটে ২৬০-৩১০টি সংসদীয় আসন জিততে পারে। অন্যদিকে জরিপকারী সংস্থা ইপসোস ফ্রান্স টেলিভিশনকে জানিয়েছে, আরএন এবং তার মিত্রদের জন্য ২৩০-২৮০টি আসন পেতে পারে।

ফ্রান্সের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৮৯ আসন প্রয়োজন। জনমত জরিপের সঙ্গে বুথফেরত জরিপের তেমন ব্যবধান নেই। তবে কারা সরকার গঠন করতে যাচ্ছে, তা জানতে দ্বিতীয় ধাপের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

একমাত্র এলাব নামের একটি জরিপ সংস্থার বুথফেরত জরিপ অনুযায়ী, অভিবাসনবিরোধী ন্যাশনাল র‌্যালি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রথম ধাপের ভোটের পরই আসনের সম্ভাব্য হিসাব সামনে আনা সঠিক হবে না।

ইউক্রেনকে ‘সাদা পতাকা’ প্রদর্শন করতে বলে তোপের মুখে পোপ
রাশিয়ার সঙ্গে সমঝোতার মাধ্যমে ইউক্রেনের প্রতি যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন পোপ ফ্রান্সিস। তিনি ইউক্রেনকে সাদা পতাকা প্রদর্শন করতে বলেছেন। তবে ইউক্রেন পোপের  আহ্বান কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে। খবর বিবিসির।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কোনো পতাকা উত্তোলন করবো না। কারণ আমাদের দেশের পতাকার রং নীল এবং হলুদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমিরি জেলেনস্কিও পোপ ফ্রান্সিসের এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

ভ্যাটিক্যান সিটির একজন মুখপাত্র জানান, পোপ ইউক্রেনকে আত্মসমর্পণ করতে বলেনি। বরং সমঝোতার মাধ্যমে এ যুদ্ধ বন্ধে আহ্বান জানিয়েছেন।

সুইজারল্যান্ডের আরএসআই নামের একটি টেলিভিশন ফেব্রুয়ারিতে পোপ ফ্রান্সিসের একটি অনুষ্ঠান রেকর্ড করে। আগামী ২০ মার্চ এটি প্রচার করা হবে। একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে বিতর্ককারীরা পোপের কাছে রাশিয়া ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে মন্তব্য জানতে চান। এর জবাব দিতে গিয়ে পোপ এমন মন্তব্য করেছেন।

পোপ বলেন, যখন দেখবেন আপনি পরাজিত হচ্ছে এবং সবকিছু ঠিকভাবে চলছে না তখন আপনাকে সমঝোতার পথ খুঁজতে হবে।

পোপের এ মন্তব্য শোনার পর জেলেনস্কি এর কঠোর সমালোচনা করেন। এছাড়া ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বলেন, আমাদের পতাকা হলুদ ও সবুজ রংয়ের। এই পতাকার জন্য আমরা বেঁচে থাকি, মরে যাই এবং জয়ী হই। আমরা কখনও অন্যদের পতাকা উত্তোলন করবো না।

এদিকে পোপের এ মন্তব্যের পর ভ্যাটিকানে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যারা অ্যাডলফ হিটলারের সঙ্গে আলোচনা করতে যেয়েছিল। পোপের মন্তব্য তেমনই।

তৃতীয়বারের মতো ইউক্রেন সফর স্থগিত করলেন প্রেসিডেন্ট ম্যাক্রোঁন

আবারও ইউক্রেন সফর স্থগিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁন। এ নিয়ে টানা তৃতীয়বার রুশ আগ্রাসনের অধীনে থাকা দেশটিতে সফর স্থগিত করলেন তিনি।

যদিও সামনের কয়েক সপ্তাহের মধ্যেই এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ইউক্রেনে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁনের সফর আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এ পর্যন্ত তৃতীয়বারের মতো পূর্ব ইউরোপের এই দেশটিতে পরিকল্পিত সফর স্থগিত করার পর ফরাসি প্রেসিডেন্সি একথা জানাল।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁন এর আগে ফেব্রুয়ারিতে প্রাথমিকভাবে বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে ইউক্রেনে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে জেলেনস্কি সেসময় চুক্তিটি সম্পন্ন করতে প্যারিসে যাওয়ায় কিয়েভে ম্যাক্রোঁনের সফরটি স্থগিত করা হয়।

কূটনীতিকরা বলেছেন, এরপর মার্চের শুরুতে ম্যাক্রোঁনের কিয়েভ সফরের দ্বিতীয় তারিখের পরিকল্পনা করা হয়েছিল। তবে পরে সেটিও পিছিয়ে এই সপ্তাহের শেষের দিকে নির্ধারণ করা হয়। শেষ পর্যন্ত তৃতীয়বারের মতো ইউক্রেন সফর স্থগিত করা হলো

ইউক্রেনের হয়ে যুদ্ধে যাওয়া ব্রাজিলীয় মডেল রুশ হামলায় নিহত

ব্রাজিলের ৩৯ বছর বয়সী নারী মডেল থালিতো দো ভ্যালে ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন। এই নারী মডেল গত সপ্তাহে ইউক্রেনের খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন।

ইউক্রেনে রুশ বাহিনীর বিরুদ্ধে স্নাইপার হাতে তুলে নিয়েছিলেন মডেল থালিতো দো ভ্যালে। ইউক্রেনের উত্তর–পূর্বাঞ্চলীয় খারকিভে দেশটির সেনাদের সঙ্গে রুশ সেনাদের তুমুল লড়াই চলছে। সেখানেই একটি বাংকারে অবস্থান করছিলেন ওই মডেল। গত সপ্তাহে ওই বাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশবাহিনী। এতে নিহত হন ব্রাজিলের এই নারী।

ইউক্রেনে তার অবস্থান, সামরিক প্রশিক্ষণ ও যুদ্ধে অংশগ্রহণ নিয়ে নিয়মিত ইউটিউব ও টিকটকে ভিডিও আপলোড করতেন তিনি। ইরাকে লড়াই করার সময়ই তিনি স্নাইপার চালানোর প্রশিক্ষণ নেন।

এর আগে ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধেও লড়েছিলেন তিনি।

সূত্র : এনডিটিভি, নিউজউইক, নিউইয়র্ক পোস্ট

ইসরায়েলের নিরাপত্তা ফিলিস্তিনিদের জীবনের বিনিময়ে নয়: ম্যাক্রোঁন
ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁন বলেছেন, ফিলিস্তিনিদের জীবনের বিনিময়ে ইসরায়েলের নিরাপত্তা নয়। তিনি বলেন, ইসরায়েল যদি ফিলিস্তিনি নাগরিকদের হত্যা অব্যাহত রাখে তবে তারা নিরাপত্তা ভোগ করবে না।

কাতার সফরে যাওয়ার আগে দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে ম্যাক্রোঁন বলেন, ফিলিস্তিনিদের জীবনের বিনিময়ে ইসরায়েলের নিরাপত্তা অর্জন করা গেলে এ অঞ্চলে ইসরায়েলের কোনো স্থায়ী নিরাপত্তা থাকবে না।

ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নতুন যুদ্ধবিরতি এবং সম্ভাব্য স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার প্রচেষ্টায় সহায়তা করার জন্য ম্যাক্রোঁন দোহায় রয়েছেন।

নাইজার থেকে সৈন্য প্রত্যাহার করছে ফ্রান্স
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আফ্রিকার দেশ নাইজার থেকে রাষ্ট্রদূত ও সৈন্য প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় রবিবার (২৪ সেপ্টেম্বর) টেলিভিশনে প্রচারিত এক বক্তৃতায় তিনি বলেন, ফ্রান্স তার রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, সামরিক সহযোগিতা শেষ হয়ে গেছে এবং নাইজারে মোতায়েন ১,৫০০ ফরাসি সৈন্য আগামী মাসগুলোতে প্রত্যাহার করা হবে। চলতি বছর শেষ হওয়ার আগেই সৈন্য প্রত্যাহার সম্পন্ন হবে।

গত জুলাই মাসে অভ্যুত্থানের পর থেকে দেশটির সাথে টানাপোড়েন চলছিল ফ্রান্সের। নাইজারের সামিরক বাহিনী এবং জনসাধারণ ফরাসি সৈন্য প্রত্যাহারের চাপ সৃষ্টি করছিল। গত কয়েক সপ্তাহে রাজধানী নাইমেতে হাজার হাজার লোক ফরাসি সৈন্য প্রত্যহারের দাবিতে বিক্ষোভ করছিল।

ম্যাক্রোঁ নতুন সামরিক সরকারকে স্বীকৃতি দিতে অস্বীকার করলে দেশটির সামরিক জান্তা ফ্রান্সের প্রত্যাহারের দাবি জানায়। এই সরকার ফরাসি প্রত্যাহারের ম্যাক্রোঁর ঘোষণাকে স্বাগত জানিয়েছে।

সামরিক সরকার জাতীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জানায়, আমরা নাইজারের সার্বভৌমত্বের প্রতি নতুন পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত।

সূত্র: দ্যা গার্ডিয়ান।

বিশ্বস্ত সহযোগী হিসেবে পাশে থাকবে ফ্রান্স : প্রধানমন্ত্রী
ফ্রান্স বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশে পাশে থাকবে এবং সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে নিশ্চিত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপাক্ষিক এবং একান্ত বৈঠকের পর দুই নেতার যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে ফ্রান্স আমাদের অবকাঠামোগত উন্নয়নে তার সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আমাদের নিশ্চিত করেছে। বাংলাদেশের কৌশলগত সুরক্ষা অবকাঠামো বিনির্মাণে উন্নত ও বিশেষায়িত কারিগরি সহায়তা প্রদানে ফ্রান্স আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার এই নতুন কৌশলগত অগ্রযাত্রা আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা উভয়েই আশাবাদী।

তিনি বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর সঙ্গে আমার সার্বিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে ফ্রান্স বাংলাদেশের নীতি প্রণয়নের সার্বভৌমত্বকে সম্মান ও সমর্থন জানিয়েছে। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূ-রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ ও ফ্রান্স নেতৃস্থানীয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের বাণিজ্যিক সুবিধা অব্যাহত রাখার মাধ্যমে রূপকল্প-২০৪১ বাস্তবায়নে বাংলাদেশের জনগণ ও সরকারের পাশে থাকার প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছে বলে জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বিগত দেড় দশক ধরে বাংলাদেশে চলমান সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা উন্নয়ন এবং সুশাসন এই নতুন সম্পর্কের মূল ভিত্তি। ফ্রান্স সরকার বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার ও মানবাধিকার সুরক্ষায় সরকারের দায়িত্বশীল ও প্রতিশ্রুতিমূলক কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করেছে। বাংলাদেশের অর্থনীতির অভাবনীয় ও ধারাবাহিক অগ্রযাত্রায় ফ্রান্স সরকারের আস্থার কথা দৃঢ়তার সঙ্গে উদ্ধৃত হয়েছে।

রাষ্ট্রপতি ম্যাক্রোঁর নেতৃত্বে ফ্রান্স সরকার ও ফ্রান্সের জনগণের প্রতি বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা জানান, রাষ্ট্রপতি ম্যাক্রোঁর এই সফরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়েছে এবং সেই প্রেক্ষিতে আমরা কিছু সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় ফ্রান্সের অগ্রণী ভূমিকাকে স্বাগত জানাই এবং এ লক্ষ্যে প্রেসিডেন্ট ম্যাক্রোঁর নেতৃত্বে একটি টেকসই তহবিল গঠনে ফ্রান্সের আহ্বানকে আমরা সাধুবাদ জানিয়েছি। এছাড়াও ফ্রান্সের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি ও ভাষা বিনিময়ের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

সরকারপ্রধান জানান, এই সফরের সামগ্রিক বিষয়ে একটি যৌথ-বিবৃতি খুব শিগগিরই প্রকাশ করা হবে এবং দুই দেশের সরকারের দায়িত্বশীল পর্যায় হতে আপনাদের আরও বিস্তারিত অবহিত করা হবে।

দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-ফ্রান্স মৈত্রী দীর্ঘজীবী হোক!

দুই দেশের বিদ্যমান সুসম্পর্কে সন্তোষ প্রকাশ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার পাঁচ দশকের অধিক সময় চলমান দ্বিপাক্ষিক সম্পর্কের একটি ঐতিহাসিক দিন। আমার বাবা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা করেছিলেন, আজ তা একটি নতুন মাত্রায় উন্নীত হয়েছে।

সোমবার সকাল ১০টা ২০ মিনিটে ফ্রান্সের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন। কার্যালয়ের টাইগার গেটে তাকে ফুলেল স্বাগত শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তারা দ্বিপাক্ষিক এবং একান্ত বৈঠক করেন।

ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নাইজার ত্যাগের নির্দেশ
পশ্চিম আফ্রিকার সামরিক অভ্যুত্থান-কবিলত দেশ নাইজারের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার দায়ে নিয়ামিতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সিলভাইন ইত্তেকে বহিষ্কার করা হয়েছে। তাই তাকে দেশটি ত্যাগ করার জন্য ৪৮ ঘণ্টার সময় বেধে দেয়া হয়েছে।

শনিবার মার্কিন গণমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।

নাইজারের পররাষ্ট্রমন্ত্রী বাকেরি সাঙ্গারি জানিয়েছেন, তার মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) ফ্রান্সের রাষ্ট্রদূতকে বৈঠকের জন্য ডেকেছিল কিন্তু তিনি তাতে সাড়া দেননি। এছাড়া প্যারিস সরকার নাইজারের স্বার্থবিরোধী যেসব কর্মকাণ্ড করেছে তার প্রতিবাদে ফরাসি রাষ্ট্রদূতকে ৪৮ ঘণ্টার মধ্যে নিয়ামি ত্যাগ করতে বলা হয়েছে।

নাইজারের সেনাবাহিনী গত ২৬ জুলাই ফ্রান্স-সমর্থিত প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে। এতে নাখোশ হয় প্যারিস। নাইজারের সামরিক জান্তা অভিযোগ করছেন, বাজুমকে পুনরায় ক্ষমতায় বসাতে ফ্রান্স সরকার নাইজারে সামরিক হস্তক্ষেপ করতে চায়।

তবে নাইজারের সামরিক শাসকের এই অভিযোগ অস্বীকার করে ফ্রান্স সরকার বলেছে, নাইজারে ফ্রান্সের কোনো নাগরিক বা স্বার্থে আঘাত হানা হলে তার ‘তাৎক্ষণিক ও আপোষহীন’ জবাব দেয়া হবে।

গতমাসে সামরিক অভ্যুত্থান হওয়ার পর থেকে নাইজারের জনগণ এখন পর্যন্ত বেশ কয়েকবার রাজপথে মিছিল করে সামরিক শাসকের প্রতি সমর্থন ঘোষণা করেছেন। তারা পশ্চিমা-সমর্থিত সাবেক বাজুম সরকারকে প্রত্যাখ্যান করে স্লোগান দেন।

সূত্র : সিএনএন।