ইলন মাস্ক – Bengali Online News Portal in Bangladesh

পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু
বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু হলো ইলন মাক্সের স্পেস এক্সের সহযোগী স্যাটালাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের ইন্টারনেট সেবা।

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের ভেন্যু ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বুধবার (৯ এপ্রিল) পরীক্ষামূলকভাবে স্টারলিংকের ইন্টারনেট-সেবা ব্যবহার করা হচ্ছে। সেখানে উপস্থিত সব অংশগ্রহণকারী সেটি ব্যবহার করতে পারবেন। এছাড়া, সেখান থেকে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেই সরাসরি সম্প্রচার করা হবে সম্মেলনের কার্যক্রম।

এরই মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এই মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংককে বাংলাদেশে ব্যবসা করার জন্য অনুমোদন দিয়েছে।

২৯ মার্চ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) স্টারলিংককে বিনিয়োগ নিবন্ধন দেয়। তবে দেশব্যাপী বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে প্রতিষ্ঠানটিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এনজিএসও (নন-জিওস্টেশনারি অরবিট) নীতিমালার আওতায় লাইসেন্স নিতে হবে।

গত ৬ এপ্রিল ঢাকার ইস্কাটনে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ জানান, স্টারলিংককে ৯০ কার্যদিবসের মধ্যে কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হয়েছে। লাইসেন্স সংক্রান্ত প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হলে তাদের আর কোনো বাধা থাকবে না।

ইলন মাস্কের স্পেসএক্সের অধীনস্থ প্রতিষ্ঠান স্টারলিংক ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ইন্টারনেট সেবা দিচ্ছে। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে এই সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। তাদের ওয়েবসাইট অনুযায়ী, ২০২৫ সালের মধ্যেই বাংলাদেশে সেবা চালুর কথা রয়েছে।

২০২৩ সালের জুলাই মাসে বাংলাদেশে স্টারলিংকের প্রযুক্তি পরীক্ষামূলকভাবে চালানো হয়। সে সময় সরকারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে প্রতিষ্ঠানটির বৈঠকও হয়। পরীক্ষার ফল ইতিবাচক ছিল বলে জানানো হয়।

অন্তর্বর্তী সরকারের সময় এ বিষয়ে অগ্রগতি আরো ত্বরান্বিত হয়। ২০২৪ সালের অক্টোবরে স্টারলিংকের একটি প্রতিনিধি দল বিডার চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভিডিও কলে ইলন মাস্কের সঙ্গে স্টারলিংকের প্রসঙ্গে আলোচনা করেন।

গত মাসে ঢাকায় স্টারলিংকের মাধ্যমে আবারও পরীক্ষামূলক ইন্টারনেট চালানো হয়, যেখানে ডাউনলোড গতি পাওয়া যায় ২৩০ এমবিপিএস। প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, তখন বিদেশি স্যাটেলাইট গেটওয়ে ব্যবহৃত হলেও ভবিষ্যতে দেশীয় গেটওয়ে ব্যবহারের বাধ্যবাধকতা থাকবে।

বিটিআরসি সম্প্রতি এনজিএসও নীতিমালা অনুমোদন দিয়েছে, যাতে সাইবার নিরাপত্তা ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের সুযোগ রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী ইন্টারনেট সংযোগ বন্ধ করার ক্ষমতাও সরকারের হাতে থাকবে।

দক্ষিণ এশিয়ায় স্টারলিংকের প্রথম বাণিজ্যিক সেবা চালু হয়েছে ভুটানে। বাংলাদেশ ছাড়াও ভারতেও প্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে চলেছে। বাংলাদেশে স্টারলিংক চালু হলে প্রত্যন্ত অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সহজলভ্য হবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। এতে শহর ও গ্রামের মধ্যে ডিজিটাল বৈষম্য কমে যাবে এবং তরুণেরা গ্রাম থেকেই ফ্রিল্যান্সিংসহ ইন্টারনেটভিত্তিক পেশায় যুক্ত হতে পারবেন।

দুর্যোগের সময় জরুরি যোগাযোগ স্থাপনেও স্টারলিংক কার্যকর ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রমজান কাদিরভকে সাইবারট্রাক দিয়েছেন ইলন মাস্ক ?
চেচেন নেতা রমজান কাদিরভ এবার এক নতুন কাণ্ড ঘটিয়েছেন। দিয়েছেন এক নতুন খবর। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই আলোচনায় কাদিরভ। চেচেন প্রজাতন্ত্রের নেতা ও প্রেসিডেন্ট শনিবার এক ভিডিও পোস্ট করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে কাদিরভ ভিডিওটি পোস্ট করেন। ভিডিওতে তাকে দেখা গেছে একটি টেসলা সাইবারট্রাক চালাতে। গাড়ির ওপরের অংশে ট্যাংকের মতো করে একটি মেশিনগান বসানো। তিনি জানান, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে এ ধরনের যান পাঠাবেন।

কাদিরভ তার পোস্টে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের ভূয়সী প্রসংসা করেন। তিনি মাস্ককে ‘আধুনিককালের সবচেয়ে বড় প্রতিভা’ হিসেবে আখ্যায়িত করে তাকে চেচনিয়া সফরের আমন্ত্রণ জানান।

তিনি বলেন, ‘আমরা আপনার ভবিষ্যৎ পণ্যগুলোর অপেক্ষা আছি, যা আমাদেরকে (ইউক্রেনে) বিশেষ সামরিক শেষ (জয়লাভ) করতে সহায়তা করবে।’

চেচনিয়ার রাজধানী গ্রোজনি থেকে কাদিরভ এই ছবি প্রকাশ করেছেন বলে জানা গেছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর দুই দিনের মাথায় কাদিরভ জানান, তার সেনারা যুদ্ধক্ষেত্রে মোতায়েন আছে।

এপ্রিলে তিনি দাবি করেন, রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভসহ একে একে দেশটির সব শহর দখল করে নেবে।

অপরদিকে, ইউক্রেনীয় সেনাবাহিনী রুশ ভূখণ্ডে এক অপ্রত্যাশিত অভিযান চালাচ্ছে।

এরদোগানের প্রতি চেচেন নেতা রমজানের অনুরোধ

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগনের প্রতি চেচেন নেতা রমজান কাদিরভ মারিউপোল থেক ইউক্রেনীয় সেনাদের উদ্ধারে সহায়তা না করার আহ্বান জানিয়েছেন। টেলিগ্রাম পোস্টে এক বার্তায় পুতিনের ঘনিষ্ঠ এই সহযোগী এই আহ্বান জানান। আল জাজিরা

চেচেন নেতা রমজান কাদিরভ এরদোগানকে উদ্দেশ্য করে ইউক্রেনীয় অপরাধীদের দ্বারা বোকা না হওয়ার আহ্বান জানান। রমজান কাদিরভের দাবি— মারিউপোলের আজভস্তালে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনারা বিচারের মুখোমুখি হবে ভয়ে তৃতীয় কোনো দেশে স্থানান্তরে তুরস্কের সহযোগিতা চাচ্ছে। তারা উপযুক্ত শাস্তি পাওয়ার মতো অপরাধী বলেও মন্তব্য রমজান কাদিরভের।

প্রসঙ্গত, ইউক্রেনের বন্দরনগরী মারিউপোলের আজভস্তাল ইস্পাত কারখানায় কয়েক সপ্তাহ ধরে অবরুদ্ধ আছেন ইউক্রেনীয়  ‘আজভ রেজিমেন্ট’এর কয়েকটি ইউনিট। ইউক্রেনসহ জাতিসংঘ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আটকে পড়া সেনাদের উদ্ধারে মানবিক করিডর খোলার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে। সম্প্রতি তুরস্ক কৃষ্ণসাগর দিয়ে মারিউপোলে অবরুদ্ধ ইউক্রেনীয় সেনাদের উদ্ধারের প্রস্তাব দিয়েছে।

ইউক্রেনের আজভ রেজিমেন্ট সম্পর্কে চেচেন নেতা রমজান কাদিরভ বলেন, তারা ‘হত্যাকারী এবং নাস্তিক’। এরদোগানের কাছে তারা রাশিয়ার আগ্রাসনের ‘নিষ্পাপ ভুক্তভোগী’ প্রমাণের চেষ্টা করছে বলেও দাবি করেন রমজান কাদিরভ।

রমজান কাদিরভ চেচনিয়ার সাবেক প্রেসিডেন্ট আখমাদ কাদিরভের ছেলে। ২০০৪ সালে হত্যাকাণ্ডের শিকার হন আখমাদ। এর তিন বছর পর প্রেসিডেন্ট হন রমজান।

আখমাদ ও রমজান দুজনই প্রথম চেচেন যুদ্ধে (১৯৯৪–১৯৯৬ সাল) রাশিয়ার বিরুদ্ধে লড়াই করেছিলেন। তবে দ্বিতীয় চেচেন যুদ্ধে (১৯৯৯–২০০০ সাল) রাশিয়াকে সমর্থন জানান বাবা–ছেলে। যুদ্ধে জয় পায় মস্কো। চেচনিয়া পরিণত হয় রাশিয়ার একটি অঞ্চলে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে রমজান কাদিরভের রাজনৈতিক বোঝাপড়া রয়েছে। ক্ষমতায় আসার পর থেকেই পুতিনের প্রতি আনুগত্য দেখিয়েছেন রমজান। বিপরীতে মস্কো থেকে বড় আর্থিক সুবিধা পেয়েছে চেচনিয়া প্রজাতন্ত্র।

ফেসবুকের সার্ভার ডাউন নিয়ে রসিকতা ইলন মাস্কের
হঠাৎ করে বিশ্বজুড়ে মেটার আওতাধীন ফেসবুকের সার্ভার ডাউন হয়ে যায়। একই সঙ্গে ফেসবুক মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামেও সমস্যা দেখা দিয়েছে। এই ঘটনার পর রসিকতা করে নিজের সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দেন ইলন মাস্ক।

মঙ্গলবার (০৫ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার পর থেকে এ সমস্যার কথা জানাতে থাকেন ব্যবহারকারীরা। এর কিছুক্ষণ পর মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেন, মানুষ আমাদের পরিষেবাগুলো ব্যবহারে সমস্যায় পড়ছেন- এ বিষয়ে আমরা অবগত। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

অ্যান্ডি স্টোনের পোস্টের স্ক্রিনশটসহ একটি ছবি ইলন মাস্ক শেয়ার করেন। তাতে দেখা যায়- একটি পেঙ্গুইনকে স্যালুট করছে তিনটি পেঙ্গুইন। ছবিটিতে খেয়াল করলেই বুঝতে বাকি থাকে না, ইলন মাস্ক এটি দ্বারা কী বুঝাতে চেয়েছেন। ছবিতে দেখা যায়- মেটার তিনটি প্রতিষ্ঠান ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ম্যাসেঞ্জার এক্সকে স্যালুট করছে। মাস্কের পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

তবে কী কারণে এই ধরনের সমস্যা তৈরি হয় তা জানা যায়নি। ফেসবুকের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ব্যবহারকারীরা জানান, বাংলাদেশ সময় রাত ৯টার পর ফেসবুক অ্যাকাউন্ট হঠাৎ করেই লগ আউট হয়ে যায়। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের ব্যবহারকারীরা এ সমস্যায় পড়েন।

রাত সাড়ে ১০টার আগেই লগইন সমস্যার সমাধান হয়। এরপর মেসেঞ্জার ও ইনস্টাগ্রামও সচল হয়।

ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেক্টর জানায়, কয়েক লাখ মানুষ ফেসবুক ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন। ফেসবুক ডাউনের সুযোগ নিয়ে এক্সের (আগের নাম টুইটার) মালিক ইলন মাস্ক কিছুটা বিদ্রুপই করলেন।

এক্সে এক পোস্টে তিনি লেখেন, আপনি যদি এই পোস্ট পড়তে পারেন, তবে এর মানে হলো আমাদের সার্ভার সচল রয়েছে।

ইলন মাস্কের বাবার সৎমেয়ের সঙ্গে সম্পর্ক, দুই সন্তানের জন্ম; স্বীকারোক্তিতে হইচই!

ইলন মাস্ক, মার্কিন ধনকুবের। প্রায়ই বিভিন্ন কারণে সংবাদের শিরোনামে থাকেন তিনি। আবারও খবরের শিরোনাম হলেন টেসলার মালিক।

তবে এবার সৌজন্যে তার বাবার স্বীকারোক্তি। ইলনের বাবা স্বীকার করেছেন, তার এক কন্যাসন্তান রয়েছে, যার কথা এতদিন গোপন করেছিলেন তিনি। তার বয়স তিন বছর!

সম্প্রতি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে নিজের জীবন নিয়ে খোলাখুলি কিছু কথাবার্তা বলেন তিনি। সেখানেই তার স্বীকারোক্তি, “আমার তিন বছরের কন্যার মা আমারই সৎকন্যা।”

ইলন মাস্কের বাবার কথায়, “এই পৃথিবীতে আমাদের আসার একমাত্র কারণ, প্রজনন করা।”

এরপরই তিনি জানান, তার ৩৫ বছরের সৎকন্যা জানা বেজুইডেনহাউট তার মেয়ের মা!

এরোলের স্বীকারোক্তি, এই সন্তানের ব্যাপারে তাদের পরিকল্পনা ছিল না। ২০১৯ সালে তার জন্ম হয়। জন্মের পর মায়ের কাছেই থাকে সে। তবে সেটা এতদিন গোপন করেছেন তারা।

৭৬ বছরের এরোল মাস্ক জানান, এর আগেও তার ও সৎমেয়ের একটি পুত্রসন্তান রয়েছে। সেই শিশুর জন্ম ২০১৭ সালে। তারা সেই শিশুর নাম রেখেছেন এরোল ইলিয়ট মাস্ক।

সব মিলিয়ে ৭৬ বছর বয়সী এরোলের সাত সন্তান রয়েছে।

ইলন মাস্কের সৎমায়ের নাম হেইড বেজুইডেনহাউট। ইলনের মা মে হল্ডেমান মাস্কের সঙ্গে এরোলের বিচ্ছেদ হয় ১৯৭৯ সালে। তারপর হেইডকে বিয়ে করেন ইলন মাস্কের বাবা।

এরোল মাস্ক ও তার প্রথম পক্ষের স্ত্রীর মোট তিন সন্তান। তাদের নাম— ইলন, কিম্বল এবং টসকা।

অন্যদিকে, এরোলের দ্বিতীয় স্ত্রী হেইডের দুই সন্তান। তবে বিয়ের আগে এক কন্যা ছিল হেইডের। তারই নাম জানা।

এরোল জানিয়েছেন, সেই সৎকন্যাই তার আরও দুই সন্তানের মা।

এরোল এ-ও জানান, তার পরিবার যখন জানার ব্যাপারে জানতে পারেন, সবাই মানসিক ধাক্কা পান। তার দাবি, সেটা হয়তো স্বাভাবিকও।

এরোলের কথায়, “পরিবারের লোকজন বিষয়টি একেবারেই পছন্দ করেনি। এখনও এ নিয়ে তাদের অনেক প্রশ্ন রয়েছে।”

সৎমেয়ের সঙ্গে সম্পর্ক নিয়ে এরোল বলেন, “ছেলেমেয়েরা ব্যাপারটা একেবারেই মেনে নেয়নি। যতই হোক, তাদের এক বোনের সঙ্গে সম্পর্ক আমার। সৎবোন।”

কিছু দিন আগে ইলন মাস্কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। তখন ছেলের বিয়ে এবং সন্তান নিয়ে টিপ্পনি করতে শোনা গিয়েছিল এরোলকে।

ইলনের সঙ্গী শিভন জিলিস নভেম্বরে যমজ সন্তানের জন্ম দিয়েছেন। এর ফলে এখন পর্যন্ত ইলনের নয় সন্তানের বিষয় জানা গেছে। এ বিষয়টি নিয়েই এরোল বলেছিলেন, “নাতি-নাতনিদের হিসাব রাখা ভীষণ সমস্যার হয়ে উঠেছে।”

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে, নিউ ইয়র্ক পোস্ট

টুইটারের নতুন লোগো প্রকাশ
জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারের লোগো পরিবর্তন করা হয়েছে। এতদিনের চিরচেনা নীল পাখি সরিয়ে এলো ক্রস চিহ্ন।

রবিবার মাস্ক টুইট করেন, ‘খুব শিগগিরি টুইটার ব্র্যান্ডকে আমরা বিদায় জানাব। ধীরে ধীরে সমস্ত পাখিকেও।’

আর সোমবারই টুইটারের হেডকোয়ার্টারের ছবি পোস্ট করে জানিয়ে দিলেন, নতুন লোগো হিসেবে বেছে নেওয়া হয়েছে X আকারটি। মাস ছয়েকও হয়নি টুইটারের মালিক হয়েছেন তিনি। কিন্তু তারই মধ্যে বারবারই এই মাইক্রোব্লগিং সাইটে নানা বদল ঘটিয়ে শিরোনামে উঠে এসেছেন মাস্ক। এর আগেও একবার টুইটার থেকে পাখিকে বিদায় জানিয়ে সারমেয়র মুখকে লোগো করেছিলেন। যদিও তা একেবারেই পছন্দ হয়নি ইউজারদের। ফলে তড়িঘড়ি তা সরিয়েও দেন। আবারও পাখিকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি।

মাস্ক জানিয়েছেন, তিনি X কর্প নামের কোম্পানির সঙ্গে জুড়ে দিলেন টুইটারকে। এরপর মাস্ক যে অ্যাপটি তৈরি করতে চলেছেন, তা পরিচিতি পাবে X নামে।

ইতোমধ্যেই নিজের টুইটার হ্যান্ডেলের প্রোফাইল ছবিটিও বদলে X সাইনটি রেখেছেন মাস্ক। X যে সক্রিয় হল, তা বোঝাতেই এই বদল। তবে ইউজারদের একাংশ জানিয়েছে, তারা টুইটারের নীল পাখিকে ভীষণ মিস করবেন।