ভূমিকম্প – Bengali Online News Portal in Bangladesh

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত ২০০০
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হেরাত প্রদেশে আঘাত হানা শক্তিশালী ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও শত শত মানুষ।

শনিবার আঘাত হানা এই ভূমিকম্পের কারণে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ১২টি গ্রাম। এএফপির বরাতে এই খবর দিয়েছেন এনডিটিভি।

খবরে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে ওই ১২টি গ্রামে ৬০০ এর বেশি ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতির শিকার হয়েছেন ৪ হাজার ২০০ মানুষ।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)-এর তথ্য অনুসারে, পশ্চিম আফগানিস্তানে ছয়টি ভূমিকম্প হয়েছে এবং যার মধ্যে সবচেয়ে বড়টি ছিল ৬.৩ মাত্রার।

সংস্থাটি বলছে, শনিবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হেরাত শহর থেকে ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমাঞ্চলে। এই ভূমিকম্পের পর দেশটিতে ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৬ দশমিক ৩, ৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পাঁচটি শক্তিশালী আফটারশক অনুভূত হয়।

মৃত্যুপুরী মরক্কো, মৃতের সংখ্যা দু’হাজার পার
সর্বনাশা ভূমিকম্পে লণ্ডভণ্ড মরক্কো। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই খবর প্রকাশিত হওয়া পর্যন্ত প্রাণ হারিয়েছেন দু’হাজারের বেশি মানুষ। দক্ষিণ মারাকেশ এলাকাতেই সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও মৃত্য়ু হয়েছে। উত্তর আফ্রিকার দেশটির এই এলাকা পুরোপুরি নিশ্চিহ্ন হওয়ার মুখে দাঁড়িয়ে রয়েছে, মত বিশেষজ্ঞদের।

রবিবার সকালে মরক্কোর অন্তর্দেশীয় মন্ত্রণালয়ের তরফে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি সংক্রান্ত তথ্য দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, এখন পর্যন্ত অন্তত ২ হাজার ১২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২ হাজার ৫৯। এদের মধ্যে ১ হাজার ৪০৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

ভূমিকম্পে দেশের একটি বড় অংশ তছনছ হয়ে যাওয়ায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন মরক্কোর রাজা ষষ্ঠ মহামেদ। উদ্ধার কাজে সেনাবাহিনীকে নামানো হয়েছে। ধ্বংসস্তূপের নীচে এখনও অনেকে চাপা পড়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মরক্কোর মারাকেশ এলাকা পর্যটনের জন্য বিখ্যাত। গত শুক্রবার রাতে হঠাৎ করেই সেখানকার দক্ষিণ-পশ্চিম এলাকা কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। উল্লেখ্য, রাবাত, ক্যাসাব্লাঙ্কা, এসাউরা-র মতো উপকূলবর্তী শহরগুলিতেও কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের ১৯ মিনিটের মধ্যেই শুরু হয় আফটার শক। রিখটার স্কেলে সেই কম্পনের তীব্রতার ছিল ৪.৯।

ছবি: সিএনআই

মরক্কোর মারাকেশে রয়েছে একাধিক ঐতিহাসিক স্থাপত্য। ভূমিকম্পে ঐতিহ্যবাহী মদিনা-র মারাত্মক ক্ষতি হয়। এছাড়াও পুরোপুরি ধূলোয় মিশে গিয়েছে কুতুবিয়া মসজিদের মিনার। প্রতি বছর এই মসজিদ দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ মরক্কোর মারাকেশে ভিড় জমান। বর্তমানে সেখানবার অধিকাংশ বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সংবাদ মাধ্যম BBC-র প্রতিবেদন অনুযায়ী, মারাকেশ, আল-হাউজ, উয়ারজাজেট, আজিলাল, চিচাওয়া ও তারউদান্তের পুর এলাকায় থেকে সবচেয়ে বেশি মৃত্যুর খবর এসেছে। সূত্রের খবর, এখনও অ্যাটলাস পাহাড়ের দুর্গম গ্রামগুলিতে উদ্ধারকারী দল পৌঁছতে পারেনি। যা মরক্কো প্রশাসনের চিন্তা বাড়িয়েছে।

ছবি: সিএনআই

শনিবার ভূমিকম্পের খবর আসতেই শোকপ্রকাশ করেন আমেরিকা, রাশিয়া ও ফ্রান্সের রাষ্ট্রপ্রধানরা।

প্রসঙ্গত, আফ্রিকা ও ইউরেশিয়ান প্লেটের মধ্যবর্তী অংশে অবস্থিত মরক্কোর এই এলাকা ভূমিকম্প প্রবণ হিসেবে চিহ্নিত। ২০০৪-এ মরক্কোর আল হোসিমা এলাকায় ভূমিকম্প হয়। তাতে প্রাণ হারান ৬২৮ জন। সেই ঘটনার ১৯ বছর পর ফের ভয়াবহ ভূমিকম্প হল উত্তর আফ্রিকার এই দেশে।

পাপুয়া নিউগিনিতে শক্তিশালী ভূমিকম্প । WB
পাপুয়া নিউগিনিতে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এই দেশটিতে ভূমিকম্প আঘাত হানে।

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে রোববার (২৬ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পাপুয়া নিউগিনির কান্দ্রিয়ানে রিখটার স্কেলে ৬.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস)। পাপুয়া নিউগিনি ওশেনিয়ার একটি দেশ।

স্থানীয় সময় শনিবার রাত ৯টা ২৪ মিনিটে ভূমিকম্পটি পাপুয়া নিউগিনির কান্দ্রিয়ানে আঘাত হানে। ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ৩৮.২ কিলোমিটার।

এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

যদি ৭ মাত্রার উপরে ভূমিকম্প ঢাকায় হয় তাহলে কি হবে ? । WB
বিধ্বস্ত তুরস্ক, বিধ্বস্ত সিরিয়া। স্তব্ধ, শোকাহত গোটা বিশ্ব। প্রকৃতির রুদ্ররূপের সামনে মানুষের অসহায়ত্ব ফুটে উঠলো আরও একবার। গত সোমবার সকালটা এই দুই দেশের লাখ লাখ মানুষের শুরু হয়েছিল দুঃস্বপ্নের ভয়াবহতায়। সেদিন ভোরে কিছু বুঝে ওঠার আগেই স্মরণকালের বিধ্বংসী ভূমিকম্পে ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্ক ও সিরিয়া।

৮৪ বছরের ইতিহাসে এর চেয়ে ভয়াবহ ভূমিকম্প দেখেনি তুরস্ক। রিখটার স্কেলের যার মাত্রা ছিল ৭.৮। মিনিটখানেক স্থায়ী সেই ভূ-কম্পনে মাটির সঙ্গে মিশে যায় শত শত দালান, বাসাবাড়ি ও বহুতল ভবন। ধ্বংসস্তূপের নিচে এখনো আটকা পড়ে আছেন হাজারো মানুষ। উদ্ধার কাজ শেষে মৃতের সংখ্যা কোথায় গিয়ে পৌঁছবে তা অনুমান করে বলা কঠিন।

ভয়াল এই ভূমিকম্প নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। সব মহলে আলোচনা-বড় ধরনের এই ভূমিকম্প অদূর ভবিষ্যতে আরও হতে পারে কিনা? বিশেষ করে তুরস্কের মতো উন্নত রাষ্ট্রে ভূমিকম্পের ভয়াবহতা এতটা তীব্র হলে একই মাত্রার ভূমিকম্পে স্বল্পোন্নত দেশগুলোর কি অবস্থা হবে? এ দেশের সাধারণ মানুষের মনেও এখন একই প্রশ্ন- বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা কতোটা কিংবা হলে ঘনবসতিপূর্ণ ঢাকার পরিণতি বা কি হবে? এ বিষয়ে বিশেষজ্ঞদের অভিমত হচ্ছে, বিপদ আসতে পারে যেকোনো সময়।

বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। মূলত ভূমিকম্প সংঘটিত হওয়ার পেছনে মূল ভূমিকা রাখে ভূ-গর্ভস্থ ফল্ট লাইন। ভূত্বকের বিশাল খণ্ডকে টেকটোনিক প্লেট নামে পরিচিত। আর দুটি টেকটোনিক প্লেটের মাঝে থাকা ফাটলকে বলা হয় ফল্ট লাইন। ফল্ট লাইন দিয়ে দুই প্লেটের মুখোমুখি সংঘর্ষ হলে সংলগ্ন অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়। বাংলাদেশে বড় ভূমিকম্পের সম্ভাবনা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে বিস্তারিত কথা হয় বাংলাদেশ ভূমিকম্প সোসাইটির প্রতিষ্ঠাতা মহাসচিব ও বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারীর সঙ্গে। দীর্ঘ সময়ের অভিজ্ঞতা থেকে এই অধ্যাপক বলেন, তুরস্ক বরাবরই ভূমিকম্প প্রবণ এলাকা। দেশটিতে প্রতি বছরই ছোট থেকে মাঝারি মানের ভূমিকম্প অনুভূত হয়।

বাংলাদেশের ভূমিকম্পের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ২০০৯ থেকে ২০১২ পর্যন্ত করা এক গবেষণায় দেখা গেছে বাংলাদেশের মূল ভূ-ভাগসহ সীমান্তবর্তী এলাকায় এরকম মোটামুটি ৫টি চ্যুতি (ফল্ট লাইন) আছে। এগুলো ঢাকা শহর থেকে এক থেকে দেড়শ’ কিলোমিটার ব্যাসার্ধের ভেতরে অবস্থিত। বাংলাদেশ অপেক্ষাকৃত ছোট দেশ বলে যেকোনো ফল্ট লাইনে সংঘর্ষ হলে সেটি দেশব্যাপী অনুভূত হয়। স্বল্প থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প আমাদের দেশে সচরাচর অনুভূত হলেও ৭ কিংবা তার বেশি মাত্রার ভূমিকম্প হয় না।

১৮৭০ থেকে ১৯৩০ এর মধ্যে ৬টি ভূমিকম্প হয়েছিল যার সবক’টির মাত্রা ছিল ৭ এর উপরে। সর্বশেষ আটের বেশি মাত্র ভূমিকম্প হয়েছিল ১৭৬৫ সালে আরাকানে। বড় ধরনের ভূমিকম্পগুলো মূলত ১০০ থেকে দেড়শ বছর পরপর অনুভূত হয়। সেই হিসেবে বাংলাদেশের যেকোনো সময়ে সাত কিংবা তার বেশি মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। রিখটার স্কেলে ৭ মাত্রার ভূমিকম্পে ঢাকা শহরেই অন্তত ৩ লাখ মানুষ প্রাণ হারাতে পারে। বড় মাত্রার ভূমিকম্পে ঢাকার ক্ষয়ক্ষতি কেমন হতে পারে তার ব্যাখ্যা দিতে গিয়ে মেহেদী আহমেদ বলেন, একশ’ বছর আগে ঢাকা শহরে দালানকোঠা ছিল হাতেগোনা।

মানুষের বসবাসও ছিল অনেক কম। আর এখন ঢাকায় প্রায় ২ কোটি মানুষের বসবাস, বহুতল ভবন আছে ৬ লাখেরও বেশি। বড় ভূমিকম্পে ঢাকার শহরের ক্ষয়ক্ষতি কতোটা হতে পারে সেটা নিয়ে খুব সাম্প্রতিক কোনো গবেষণা নেই। তবে আগের সমীক্ষাগুলো বলছে সাত মাত্রার উপরে ভূমিকম্প হলে আমাদের দেশে ক্ষয়ক্ষতি তুরস্ক থেকে কয়েকগুণ বেশি হবে। এ ধরনের ভূমিকম্পে শুধু ঢাকা শহরেই দুই থেকে তিন লাখ মানুষ প্রাণ হারাতে পারে। অন্তত ২৫ শতাংশ বহুতল ভবন মাটির সঙ্গে মিশে যেতে পারে। ভূমিকম্প পরবর্তী সময়ে দেখা দিতে পারে বড় ধরনের মানবিক বিপর্যয়। তাই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমাতে সতর্ক হতে হবে এখন থেকে। অন্য প্রাকৃতিক দুর্যোগের মতো ভূমিকম্পের ব্যাপারে আগাম ধারণা করা যায় না। যার ফলে এই দুর্যোগে আগে থেকে প্রস্তুতি নেয়ার সুযোগ নেই।

তবে কিছু দীর্ঘমেয়াদি পদক্ষেপ কমাতে পারে ক্ষয়ক্ষতি। মেহেদী আহমেদ বলেন, ঢাকা শহরে দশ কিংবা তার চেয়ে বেশি উঁচু ভবনগুলোতে বিনিয়োগ বেশি থাকে বলে সেগুলো কিছুটা ভূমিকম্প সহনশীল হিসেবে তৈরি করা হয়। চার-পাঁচতলার ভবনে সেটি করা হয় না। ফলে মাঝারি এই ভবনগুলোতে ঝুঁকি থাকে বেশি। ভূমিকম্প সহনশীলতার ব্যাপারটি বিবেচনায় নিয়ে যাতে নতুন ভবন নির্মাণ করা হয় সেটি প্রশাসনকে নিশ্চিত করতে হবে। সমীক্ষার মাধ্যমে পুরনো ভবনগুলোর মেরামত ও প্রয়োজনীয় সংস্কার করা যেতে পারে। তিনি বলেন, ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজ যথাযথভাবে পরিচালনার জন্য দমকল বাহিনীকে প্রশিক্ষণ দিতে হবে ও আধুনিক উদ্ধার সরঞ্জাম মজুত রাখতে হবে। তবে বড় ধরনের ভূমিকম্প পরবর্তী উদ্ধার প্রক্রিয়ার প্রস্তুতি অধিক ব্যয়বহুল ও সময় সাপেক্ষ বিধায় আমাদের যথাযথ নিয়ম মেনে ভবন নির্মাণের দিকে বেশি মনোযোগী হতে হবে।