ডোনাল্ড ট্রাম্প – Bengali Online News Portal in Bangladesh

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিসহ দেশটির বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছে কারাকাস।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে গভীর রাতে একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে পুরো শহর অন্তত সাতটি শক্তিশালী বিস্ফোরণে কেঁপে ওঠে।

রাজধানীর প্রধান সামরিক ঘাঁটির কয়েকটি স্থাপনায় আগুন ধরেছে এবং সেসব জায়গা থেকে উঠছে কালো ধোঁয়ার কুণ্ডলী। কারাকাসের দক্ষিণ দিকে ভেনেজুয়েলার সেনাবাহিনীর প্রধান ঘাঁটি ফরচুনা অবস্থিত। বিস্ফোরণের অধিকাংশ শব্দ এসেছে সেখান থেকেই।

আল-জাজিরা জানিয়েছে, ফরচুনার ভেতরে ও আশপাশের এলাকায় শুক্রবার শেষ রাত এবং শনিবার ভোরবেলায় সিরিজ বিস্ফোরণ হয়েছে।

কারাকাসে থাকা সিএনএনের সংবাদদাতা ওসমারি হার্নান্দেজ বলেন, ‘বিস্ফোরণটি এত জোরে ছিল যে, তার পরে আমার জানালা কাঁপছিল। শহরের বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন ছিল।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, কারাকাসের কেন্দ্রস্থলে অবস্থিত ‘লা কার্লোটা’ সামরিক বিমানঘাঁটি ও দেশটির প্রধান সামরিক ঘাঁটি ‘ফুয়ের্তে তিউনা’ লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। বিস্ফোরণের পরপরই শহরের বড় একটি অংশ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। আকাশে খুব নিচু দিয়ে যুদ্ধবিমান ও হেলিকপ্টার উড়তে দেখা যায়।

বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার (৭ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দিয়েছেন তিনি।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লেখা চিঠিতে ট্রাম্প বলেছেন, ‘২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক বসবে। এটি খাতভিত্তিক শুল্কের সঙ্গে আলাদাভাবে যোগ হবে। উচ্চ শুল্ক এড়াতে যদি কোনো পণ্য ঘুরপথে যুক্তরাষ্ট্রে আনা হয়, তাহলে সেই পণ্যের ওপরও উচ্চ শুল্কই আরোপ করা হবে।’

চিঠিতে আরও বলা হয়েছে, ‘দয়া করে বুঝুন, ৩৫ শতাংশ শুল্ক আমাদের দেশের সঙ্গে আপনার দেশের যে বড় বাণিজ্য ঘাটতি রয়েছে, তা দূর করার জন্য যথেষ্ট নয়- এই হার আসলে তার চেয়ে অনেক কম। আপনি নিশ্চয়ই জানেন, যদি বাংলাদেশ বা বাংলাদেশের কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে কারখানা গড়ে পণ্য উৎপাদন করে, তাহলে সেই পণ্যের ওপর কোনো শুল্ক থাকবে না। বরং আমরা দ্রুত, পেশাদারভাবে এবং নিয়ম মেনে সব অনুমোদন দেওয়ার জন্য সর্বোচ্চ সহযোগিতা করব—অর্থাৎ কয়েক সপ্তাহের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে।’

এদিকে, শুল্ক নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে রয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (৯ জুলাই) মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠক থেকে শুল্ক নিয়ে ভালো ফল পাওয়ার আশা করছেন তিনি। বাংলাদেশের বাণিজ্যসচিব মাহবুবুর রহমান বৈঠকটিতে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যেতে পারেন।

বাংলাদেশ ছাড়াও দক্ষিণ কোরিয়া ও জাপানসহ মোট ১৪টি দেশের ওপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের ৯০ দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হতে চলায় ট্রাম্প এই ঘোষণা দেন। এর আগে ৯ জুলাই থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও সেটি পিছিয়ে ১ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

দক্ষিণ কোরিয়া ও জাপান থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ২৫ শতাংশ শুল্ক হার নির্ধারণ করেছে ট্রাম্প প্রশাসন। এদিকে, মিয়ানমার ও লাওসের পণ্যের ওপর ৪০ শতাংশ, দক্ষিণ আফ্রিকার ওপর ৩০ শতাংশ এবং মালয়েশিয়ার ওপর ২৫ শতাংশ, তিউনিসিয়ার ওপর ২৫ শতাংশ, ইন্দোনেশিয়ার ওপর ৩২ শতাংশ, বসনিয়ার ওপর ৩০ শতাংশ, সার্বিয়ার ওপর ৩৫ শতাংশ, কম্বোডিয়া ও থাইল্যান্ডের ওপর ৩৬ শতাংশ এবং কাজাখস্তানের ওপর ২৫ শতাংশ শুল্ক হার নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল। এর আগে দেশটিতে বাংলাদেশি পণ্যের ওপর গড়ে ১৫ শতাংশ করে শুল্ক ছিল।

ট্রাম্প-পুতিনের ফোনালাপ, যুদ্ধবিরতিতে রাজি রাশিয়া
ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আলোচনার পর পুতিন জানিয়েছেন, দেশটি ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে রাজি। পুতিনের সঙ্গে কথা বলার পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও কথা বলেন।

সোমবার (১৯ মে) প্রায় দুই ঘণ্টার বেশি সময় ধরে এই দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে এই আলোচনা সম্পন্ন হয়।

হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেন দ্রুত পুনরায় আলোচনায় ফিরবে। যুদ্ধবিরতির ব্যাপারে ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গেও কথা বলবেন।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেছেন, রাশিয়া ও ইউক্রেন একটি যুদ্ধবিরতি বাস্তবায়নে কার্যকরী আলোচনা শুরু করবে।

পুতিন বিশ্বাস করেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যেকোনো সমস্যার সমাধান করার চেষ্টা করলে তা বিফলে যায় না। তার সঙ্গে কথা বলাটা গুরুত্বপূর্ণ ছিল বলেও মনে করেন পুতিন। আলোচনায় পুতিন ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তবে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে যুদ্ধবিরতির সময় নিয়ে দুই নেতার মধ্যে কোনো আলোচনা হয়নি। ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, আলোচনায় দুই নেতা নয়জন মার্কিন নাগরিক ও নয়জন রুশ নাগরিক বিনিময়ের ব্যাপারে কথা বলেছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় পরিচালিত আরআইএ নভোস্তিকে পুতিন বলেছেন, তিনি একটি কার্যকর যুদ্ধবিরতি চান। তার দেশ ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ব্যাপারে কাজ করতে প্রস্তুত, যা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে। আলোচনাটিকে অত্যন্ত স্পষ্ট ও কার্যকর বলেও আখ্যা দিয়েছে রুশ গণমাধ্যম।

গত সপ্তাহে তুরস্কে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধি দল শান্তি আলোচনায় বসে। এ সময় ট্রাম্পের দূতও অংশ নেন। তবে ওই বার কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা শেষ হয়।

পাকিস্তান অপ্রচলিত পন্থায় আক্রমণ করতে পারে এমন ইঙ্গিতে যুদ্ধবিরতি
দীর্ঘ আলোচনার পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তানের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। ৪৮ ঘণ্টা দুই দেশের প্রধানমন্ত্রীসহ ঊর্ধ্বতনদের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রচেষ্টায় এই যুদ্ধবিরতির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্র কেন এই যুদ্ধ বন্ধে হঠাৎ তৎপর হয়ে উঠলো, সে বিষয়ে মিলেছে নতুন তথ্য।

দুই দেশের পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে ভয়ংকর গোয়েন্দা তথ্য পায় আমেরিকা। যেকোনো সময় পাকিস্তান অপ্রচলিত পন্থায় আক্রমণ করতে পারে, এমন ইঙ্গিতে মেলার পরপরই ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেন। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরুর আহ্বান জানান তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

সিএনএন জানায়, মার্কিন প্রশাসনের একটি উচ্চ পর্যায়ের টিম, যাতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস রয়েছেন, ভারত-পাকিস্তান চলমান সংঘাতের ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখেন তারা।

ভারত-পাকিস্তান স্বল্পমাত্রার যুদ্ধের মধ্যে শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র এমন কিছু গোয়েন্দা তথ্য পায়, যা পরিস্থিতি মারাত্মক ও বিপজ্জনক দিকে মোড় নিচ্ছে বলে ইঙ্গিত দেয়।

সিএনএন জানায়, ওই গোয়েন্দা তথ্যের আদ্যোপান্ত ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করেন। এরপর শুক্রবার দুপুরে জেডি ভ্যান্স নরেন্দ্র মোদিকে ফোন করেন।

জেডি ভ্যান্স ভারতীয় প্রধানমন্ত্রীকে পাকিস্তানের মনোভাব এবং প্রস্তুতির কথা স্পষ্ট করে জানান। তিনি মদিকে বলেন, এই সংঘাত মারাত্মক রূপ নিতে পারে। যেকোনো সময় বড় ধরনের কিছু ঘটতে পারে। ভ্যান্স এসময় মোদিকে উৎসাহ দেন সরাসরি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করতে।

নরেন্দ্র মোদির সঙ্গে আলাপের পরেই মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেন।

তবে যুদ্ধবিরতির খসড়া তৈরি বা আলোচনায় সরাসরি যুক্ত হয়নি মার্কিন প্রশাসন। তারা শুধু এ বিষয়ে আলোচনার সূত্রপাত করেন। মোদির সঙ্গে ভ্যান্সের ফোনালাপের পর যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু হয়।

ভারত ও পাকিস্তানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনালাপ বিষয়ে এক মার্কিন কর্মকর্তা জানান, যখন ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে, তখনই যুক্তরাষ্ট্র পরিস্থিতি শান্ত করার ব্যাপক প্রচেষ্টা চালায়।

ওই কর্মকর্তা বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে সরাসরি কথা বলা বন্ধ ছিল। আমাদের লক্ষ্য ছিল ভারত ও পাকিস্তানের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ করিয়ে দেয়া, কথা বলায় উৎসাহ দেয়া এবং উত্তেজনা কমানোর পথ খুঁজে বের করা।

এতে ভারত ও পাকিস্তান সরাসরি আলোচনা করে, যার ফলে একটা সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়।

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট শুভেচ্ছা
মহান স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন, ‘প্রিয় জনাব প্রধান উপদেষ্টা– আমেরিকান জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। এই উত্তরণের সময় বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং বর্ধিত নিরাপত্তার সক্ষমতা তৈরির একটি সুযোগ এনে দিয়েছে। আসন্ন এই গুরুত্বপূর্ণ সময়ে আমাদের অংশীদারত্ব অব্যাহত রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র উন্মুখ হয়ে আছে। আমি আত্মবিশ্বাসী যে, আমরা আমাদের সম্পর্ক জোরদার করার সঙ্গে সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিতে পারব এবং ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা উন্নয়নে এক সাথে কাজ করতে পারব। এই স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে, আপনার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা।’

২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এক বিবৃতিতে তিনি বলেন, বিশেষ দিবস উদ্‌যাপনের সময়ে আমি বাংলাদেশের জনগণের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের উভয় জাতিকে নিরাপদ, শক্তিশালী ও আরও সমৃদ্ধ করার জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।

রাশিয়ার চেয়ে ইউক্রেনের সঙ্গে চুক্তি কঠিন: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার তুলনায় ইউক্রেনের সঙ্গে সমঝোতা করা অত্যন্ত কঠিন। শুক্রবার (৭ মার্চ) ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো থাকলেও ইউক্রেনের সঙ্গে আলোচনা কঠিন হয়ে পড়ছে।

ট্রাম্প বলেন, ‘রাশিয়ার সঙ্গে আমরা খুব ভালোভাবে এগোচ্ছি এবং মস্কোর সঙ্গে চুক্তি করা কিয়েভের চেয়ে সহজ হতে পারে।’

এর কয়েক ঘণ্টা আগে, ট্রাম্প ঘোষণা দেন যে তিনি ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের কথা বিবেচনা করছেন।

এদিকে, মার্কিন মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান ম্যাক্সার জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য নির্দিষ্ট কিছু স্যাটেলাইট চিত্রের প্রবেশাধিকার সাময়িকভাবে স্থগিত করেছে। এর আগে, ট্রাম্প ইউক্রেনের সামরিক সহায়তাও স্থগিত করেন।

২৮ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প প্রকাশ্যে জেলেনস্কিকে যুক্তরাষ্ট্রের প্রতি অসম্মানজনক আচরণের জন্য তিরস্কার করেন। এর পরপরই ট্রাম্প কিয়েভের জন্য সমস্ত সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য আদান-প্রদান বন্ধ করে দেন।

এ ঘটনার পর, বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

ট্রাম্প দাবি করেছেন, পুতিন যুদ্ধের ইতি টানতে চাইলেও ইউক্রেন সেই আগ্রহ দেখাচ্ছে না।

ট্রাম্পের এই কূটনৈতিক পদক্ষেপ ন্যাটোর মিত্রদের হতবাক করেছে, কারণ পশ্চিমা বিশ্ব ২০২২ সালের রুশ আগ্রাসনের পর থেকে মস্কোর সঙ্গে উচ্চ পর্যায়ের সংযোগ এড়িয়ে চলেছে।

যদিও ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে, তবে গত দুই দিনে মার্কিন পররাষ্ট্র নীতির অবস্থান কিছুটা নমনীয় হয়েছে।

ওয়াশিংটন চায়, ইউক্রেন একটি চুক্তি স্বাক্ষর করুক, যা যুক্তরাষ্ট্রকে দেশটির খনিজ সম্পদের ওপর বড় ধরনের অধিকার দেবে এবং কিয়েভকে মস্কোর সঙ্গে দ্রুত যুদ্ধবিরতির জন্য বাধ্য করবে।

জেলেনস্কি, অবশ্য, একটি দৃঢ় নিরাপত্তা প্রতিশ্রুতি চেয়েছেন, যা শান্তি চুক্তির অংশ হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে বলে তিনি দাবি করেছেন।

আগামী সপ্তাহে ট্রাম্পের উচ্চপদস্থ কর্মকর্তারা সৌদি আরবে যাবেন, যেখানে তারা জেলেনস্কির টিমের সঙ্গে আলোচনায় বসবেন। এই আলোচনার লক্ষ্য হচ্ছে, ইউক্রেনকে দ্রুত একটি শান্তি চুক্তিতে স্বাক্ষর করানো।

ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিবাদের পর জেলেনস্কি সম্পর্ক পুনরুদ্ধারে কাজ করছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ জানান, ট্রাম্প জেলেনস্কির কাছ থেকে একটি চিঠি পেয়েছেন, যেখানে তিনি দুঃখপ্রকাশ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ২০টি দেশ ইউক্রেনকে সহায়তার জন্য একটি স্বেচ্ছাসেবী জোট গঠনে আগ্রহী। ইউরোপীয় নেতারা সামরিক ব্যয় বৃদ্ধিরও পরিকল্পনা করছেন।

এদিকে, ইউক্রেনের মাটিতে সংঘর্ষ চলমান রয়েছে। ডোনেস্ক অঞ্চলে রুশ বাহিনীর হামলায় শুক্রবার (৭ মার্চ) কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহালের দাবি এনআরসির
বাংলাদেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ (ইসরাইল বাদে) শব্দ দুটি ফের মুদ্রিত করার দাবিতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মিছিল করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।

শুক্রবার বাদ জুমা ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এ মিছিল বের করা হয়। মিছিল থেকে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরা ফিলিস্তিনের গাজাবাসীর ওপর চলমান ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশে মিলিত হয়। জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, যুগ্ম-আহ্বায়ক সাইয়্যেদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, গালীব ইহসান ও সৌরভ শাকিল।

সমাবেশে উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, ঢাবি শাখার যুগ্ম-আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. আরিফুল হক প্রমুখ।

ট্রাম্পের গাজা আগ্রাসন রুখে দাঁড়ানোর আহবান জাতীয় বিপ্লবী পরিষদের

ফিলিস্তিনের গাজা দখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসনের হুমকি রুখে দিতে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ।

শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ট্রাম্পের গাজা আগ্রাসনের বিরুদ্ধে অনুষ্ঠিত এক বিক্ষোভ থেকে এসব কথা বলা হয়।

সদ্য গঠিত দলটি বলছে, দেড় বছর ধরে গণহত্যার শিকার গাজার বাসিন্দাদের উচ্ছেদে প্রেসিডেন্ট ট্রাম্প যে ঘোষণা দিয়েছেন তা ইতিহাসের জঘন্যতম পৈশাচিকতা ছাড়া আর কিছুই নয়। এ আগ্রাসন শুধু মুখে প্রতিবাদ করলে হবে না বরং সর্বাত্মক উপায়ে ফিলিস্তিনের পাশে থাকতে হবে।

জুমার নামাজের পরপরই জাতীয় বিপ্লবী পরিষদের নেতাকর্মী ও মুসল্লিরা ‘নারায়ে তকবির, আল্লাহু আকবর’ ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ ‘বিশ্ববাসী এক হও, গাজা আগ্রাসন রুখে দাও’ ইত্যাদি স্লোগান দেয়।

বিক্ষোভ পূর্ব সমাবেশে জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান সংক্ষিপ্ত বক্তব্য দেন।

তিনি বলেন, গাজা দখলের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজাবাসীর জর্ডান ও মিশরে পুনর্বাসনের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে গাজাকে ইসরায়েলের অধিভুক্ত করার পাঁয়তারা চলছে। এর বিরুদ্ধে সকল মুসলিম দেশকে রুখে দাঁড়াতে হবে।

জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান শফিউর রহমান জানিয়েছেন, ফিলিস্তিনকে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে সব সময় প্রাসঙ্গিক রাখতে স্থায়ীভাবে প্রতি শুক্রবার বাদ জুমা কর্মসূচি পালন করবে জাতীয় বিপ্লবী পরিষদ। এরই অংশ হিসেবে আজ ‘ফিলিস্তিনকে ভুলে যাবে না বাংলাদেশ’ শীর্ষক বিক্ষোভ করা হয়েছে। আগামী সপ্তাহেও একই কর্মসূচি পালন করা হবে।

জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আবদুস সালাম ও ডা. মাসুম বিল্লাহ, সদস্য তোফায়েল হোসেন, মামুনুর রশীদ ও মেহেদী হাসান, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, কেন্দ্রীয় সদস্য আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা প্রতিনিধি ইশতিয়াক আহমেদ ইফাত ও শিহাব উল হক প্রমুখ।

ডেইলি স্টারের ত্রুটিপূর্ণ সংবাদে বিরূপ প্রতিক্রিয়ায় দুঃখ প্রকাশ
ওয়াশিংটনে গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ প্রসঙ্গে একজন ভারতীয় সাংবাদিক মতলবি প্রশ্ন করেন।

উত্তরে ট্রাম্প যা বলেছেন তা বিকৃতভাবে প্রচার করে তোপের মুখে পড়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। ডেইলি স্টারের সংবাদটির সঙ্গে ভারতীয় মিডিয়ায় প্রচারিত উদ্দেশ্যমূলক প্রচারের মিল খুঁজে পেয়ে রাজনৈতিক সচেতন মানুষ সমালোচনার ঝড় তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়ার মুখে পড়ে ভুল স্বীকার করে পত্রিকাটি।

ট্রাম্পকে এক ভারতীয় সাংবাদিক যে প্রশ্ন করেছিল, তা ছিল— বাইডেন প্রশাসনের সময় বাংলাদেশে রেজিম চেঞ্জ (হাসিনার পতন) ইস্যুতে আমেরিকার ডিপ স্টেটের ভূমিকা ছিল। এ ব্যাপারে আপনার মন্তব্য কী?

উত্তরে ট্রাম্প বলেছে— না, আমেরিকার ডিপ স্টেটের কোনোই ভূমিকা ছিল না।

একই সঙ্গে চোখেমুখে বিরক্তি নিয়ে মোদির দিকে ইঙ্গিত করে (যেহেতু ইন্ডিয়ান সাংবাদিক মনগড়া তত্ত্ব প্রচার করতে চাইছিল, তাই ইন্ডিয়ান প্রধানমন্ত্রীর দিকেই তাকে রেফার করে দিয়ে) ট্রাম্প বলেছেন, বাংলাদেশ ইস্যুতে ওই প্রশ্নের উত্তরটা মোদির ওপর ছেড়ে দিলাম! অর্থাৎ বাংলাদেশসংক্রান্ত ওই প্রশ্নটার উত্তর মোদিকে দিতে বলেছিলেন ট্রাম্প।

এ বিষয়ে করা প্রতিবেদনে ডেইলি স্টার বাংলা ভার্সনের অনলাইনে শিরোনাম করা হয়— ‘বাংলাদেশের বিষয়গুলো মোদির হাতে ছেড়ে দিচ্ছি : ট্রাম্প’। লক্ষণীয় দিক হলো, ভারতের সংবাদমাধ্যমেও একই ধরনের শিরোনাম দেখা যায়। আবার ডেইলি স্টারের দেখাদেখি বাংলাদেশের আরো কয়েকটি মিডিয়াও অনুরূপ মিসলিডিং শিরোনাম দিয়ে রিপোর্ট করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ডেইলি স্টারের বিকৃত সংবাদ নিয়ে সমালোচনায় মুখর হন অনেকে। একপর্যায়ে ডেইলি স্টার তাদের ফেসবুক পেজের কমেন্ট অপশনে ভুল স্বীকার করে সংবাদটি সংশোধন করা হয়েছে বলে জানায়। ব্যাখ্যা দিয়ে ডেইলি স্টার বলেছে— ‘প্রিয় পাঠক অনিচ্ছাকৃত ত্রুটিপূর্ণ অনুবাদের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যে প্রতিক্রিয়া প্রকাশ করেছেন, তার জন্য ধন্যবাদ। অনুবাদ সংশোধন করে সঠিক ভার্সন প্রকাশ করা হলো।’

ব্যাখ্যা দেওয়ার পরও নেটিজেনরা বিরূপ মন্তব্য অব্যাহত রাখেন। অনেকে মন্তব্য করেন— ‘ডেইলি স্টার ইংলিশ টু বাংলা অনুবাদ পারে না— এটা বিশ্বাসযোগ্য নয়। ইচ্ছাকৃতভাবে এভাবে জনগণকে ম্যানিপুলেট কেন করতে চান আপনারা?’

সামরিক বিমানে ভারতীয় ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ফেরার পর থেকেই অবৈধ অভিবাসন ও অনুপ্রবেশের মতো ইস্যু নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তারই অংশ হিসেবে এবার সামরিক বিমানে করে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক পরিবহনে করে ট্রাম্প প্রশাসনের অভিবাসী ফেরত পাঠানোর মধ্যে সবচেয়ে দূরত্ব গন্তব্য হলো ভারত।

সোমবার একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, “সামরিক বাহিনীর একটি বিমানে করে ভারতীয় অভিবাসীদেরকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হচ্ছে।”

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণার মধ্যে অন্যতম প্রতিশ্রুতি ছিল অবৈধ অভিবাসী সমস্যা সমাধান। নির্বাচনে জয়লাভের পর সেই প্রতিশ্রতি রাখতে কঠোর অবস্থান নিয়েছে ট্রাম্প প্রশাসন।

এরইমধ্যে, কিউবার দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত মার্কিন নৌঘাঁটির অধীনের পরিচালিত কুখ্যাত গুয়ানতানামো বে বন্দিশালা সম্প্রসারণে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ বন্দিশালায় অবৈধ অভিবাসীদের রাখার কথা জানান।

প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসীদের ফেরত পাঠাতে সহায়তা নিচ্ছে সামরিক বাহিনীর। আটক অবৈধ অভিবাসীদের রাখতে ব্যবহার করা হচ্ছে সামরিক ঘাঁটি।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেছেন, “সামরিক বাহিনীর সি-১৭ বিমানে করে অভিবাসীদের একটি ফ্লাইট ভারত রওনা দিয়েছে। যেটি পৌঁছাতে ২৪ ঘণ্টা সময় লাগবে।”

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও টেক্সাসের এল পাসো এবং ক্যালিফোর্নিয়ার সান দিয়াগোতে আটক ৫ হাজারের বেশি অভিবাসীকে বহিষ্কারের জন্য ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এখন পর্যন্ত সামরিক বিমানে করে অভিবাসীদের গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাসে ফেরত পাঠানো হয়েছে।

সামরিক বিমানে করে অভিবাসী ফেরত পাঠানোর প্রক্রিয়া যদিও ব্যয়বহুল। রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে গুয়াতেমালায় একটি সামরিক বিমানে করে অভিবাসীদের ফেরত পাঠাতে জনপ্রতি কমপক্ষে ৪ হাজার ৬৭৫ ডলার খরচ হয়েছে।

গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে দেওয়া ভাষণেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ বন্ধ করে দেবেন। তাদেরকে ‘অপরাধী’ হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেছিলেন, “যুক্তরাষ্ট্রে থাকা এমন লাখো অভিবাসীকে ফেরত পাঠানো হবে।”

একই সঙ্গে ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে বিদ্যমান নিয়মকানুনে পরিবর্তন আনার কথা জানান। নতুন নিয়মের আওতায় নথিবিহীন অর্থাৎ অবৈধ কোনো অভিবাসী যুক্তরাষ্ট্রে সন্তান প্রসব করলে সেই শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না। সম্প্রতি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশেও সই করেছেন তিনি।

ট্রাম্পের শাসনামল থেকে বাঁচাতে ডেমোক্রেটদের জন্য সমুদ্র যাত্রার প্যাকেজ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর হতাশ ডেমোক্রেটরা। কারও কারও অভিযোগ, পাগলাটে ট্রাম্পের আমলে বসবাসের অযোগ্য হয়ে উঠবে যুক্তরাষ্ট্র। যারা রিপাবলিকান এই নেতার শাসনামলে যুক্তরাষ্ট্রে থাকতে চান না তারা এখন চাইলে জাহাজে ঘুরেই কাটাতে পারবেন আগামী চার বছর।

ট্রাম্পের শাসন থেকে বাঁচতে ডেমোক্র্যাট পার্টির সমর্থকদের ফ্লোরিডা ভিত্তিক একটি ক্রুজ কোম্পানি দিচ্ছে অভিনব এই অফার। অবশ্য তাদের ট্যুর লা ভি নামের বিশেষ প্রোগ্রামের আওতায় রয়েছে এক থেকে চার বছর পর্যন্ত আলাদা চারটি প্যাকেজ। এখানে থাকতে প্রত্যেককে প্রতিবছর গুণতে হবে ৪০ হাজার ডলার।

ভিলা ভি রেসিডেন্সের প্রতিষ্ঠাতা মিকায়েল পিটারসন বলেছেন, ট্রাম্প নির্বাচনে জিতেছে। এখন অনেক ডেমোক্র্যাটই যুক্তরাষ্ট্রে বসবাস করতে চাইবে না। কয়েক বছরের জন্য পালানোর ক্ষেত্রে জাহাজের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। এখানে থেকে প্রতিদিন নতুন নতুন জায়গায় ঘুম থেকে উঠতে পারা যাবে। যা কিছু প্রয়োজন সবই পাবেন।

মালিকপক্ষের দাবি, মার্কিন নির্বাচনের আগেই তারা এই বিশেষ প্যাকেজের প্রচারণা শুরু করেছে। কমালা হ্যারিস জিতলে রিপাবলিকানদের দেয়া হতো অফার। এখন দেয়া হচ্ছে হতাশায় ভোগা ডেমোক্রেটদের। ভিলা ভি ওডিসি নামের প্রমোদতরীটি চার বছরে প্রায় দেড়শ দেশের চার শতাধিক বন্দরে ভিড়বে। বন্দরগুলো থেকে অতিথি প্রবেশের সুযোগও রয়েছে।

মিকায়েল পিটারসন আরও বলেছেন, ‘আমরা একবার ভ্রমণে বের হলে সাধারণত ১৪০টির বেশি দেশের ৪২৫টি গন্তব্যে যাই। কাজেই চার বছরে আমাদের গন্তব্য এরচেয়ে আরও কিছু বেশি হবে।’

উল্লেখ্য, প্রমোদতরীটিতে একসাথে ৬০০ জনের থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে বিলাসী জীবন যাপনের সব উপকরণ।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে কাজ করতে আগ্রহী ট্রাম্প
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ফোনে কথা বলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিলিস্তিনে চলমান যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন বলে জানিয়েছেন তিনি। ফোনালাপ শেষে মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।

এ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হন ট্রাম্প। এই জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন আব্বাস। হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদে সফল হওয়ার জন্য শুভকামনা জানিয়েছেন।

আব্বাস জানান, তিনি আন্তর্জাতিক বৈধতার ওপর ভিত্তি করে একটি ন্যায়সংগত ও সর্বাত্মক শান্তি অর্জনে ট্রাম্পের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

জবাবে আব্বাসকে ট্রাম্প জানান, তিনিও যুদ্ধ বন্ধ করতে কাজ করবেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি প্রচারের জন্য ফিলিস্তিনি নেতাসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করতে আগ্রহী।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস দক্ষিণে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। এর জবাবে সেদিন থেকেই ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা শুরু করে ইসরায়েল। তাদের হামলায় অবরুদ্ধ ছোট্ট এই উপত্যকায় ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছেন। তাদের বেশিরভাগ নারী ও শিশু।

তবে এক বছর পর এই যুদ্ধ এখন আর শুধু গাজা উপত্যকায় সীমাবদ্ধ নয়। হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নামে যুদ্ধ লেবানন পর্যন্ত বিস্তৃত করেছে নেতানিয়াহু সরকার। এরই মধ্যে লেবাননে ইসরায়েলি হামলায় তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

আমি সব যুদ্ধ বন্ধ করে দেব: ট্রাম্প
চলমান রাশিয়া-ইউক্রেন এবং ইসরায়েল-হামাস-লেবানন সংঘর্ষের ইঙ্গিত দিয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‌‌‘যুদ্ধ শুরু হবে না, শেষ হবে।’

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে সর্বশ্রেষ্ঠ করতে আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করবো।

বুধবার (৬ নভেম্বর) ফ্লোরিডায় নিজেকে জয়ী ঘোষণা করে দেওয়া বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

ফ্লোরিডার ওয়েন্ট পাম বিচে উচ্ছ্বসিত জনতার সামনে দেওয়া ভাষণে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমাদের কোনো যুদ্ধ ছিল না। আইএসআইএসকে পরাজিত করা ছাড়া চার বছর ধরে আমাদের কোনো যুদ্ধ হয়নি। তারা (ডেমোক্র্যাটরা) বলেছিল, ‘‘সে (ট্রাম্প) একটি যুদ্ধ শুরু করবে’’। আমি যুদ্ধ শুরু করব না, আমি যুদ্ধ বন্ধ করে দেব।’

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখনো আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট হতে গেলে ৫৩৮টির মধ্যে ইলেকটোরাল কলেজের ২৭০টি ভোট দরকার পড়ে। সেই ম্যাজিক ফিগার ছাড়িয়ে ২৯৪ ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প।

অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৩ ইলেকটোরাল কলেজ ভোট।

তিনিই এখন দেশটির ৪৭তম নির্বাচিত প্রেসিডেন্ট। এর মধ্য দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন ট্রাম্প। এই জয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ১৩১ বছরের রেকর্ড ভাঙলেন তিনি। দ্বিতীয় প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদের পর দ্বিতীয় মেয়াদে নির্বাচন করে পরাজিত হয়ে চার বছর পর পুনরায় নির্বাচনে জয়ী হলেন ট্রাম্প।

এর আগে একইভাবে প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড প্রথম মেয়াদের পর দ্বিতীয় মেয়াদে নির্বাচন করে পরাজিত হন। এর চার বছর পর নির্বাচন করে ১৮৯২ সালে তিনি জয়ী হয়েছিলেন।

সেই রেকর্ড ভেঙে হোয়াইট হাউসে ঐতিহাসিক প্রত্যাবর্তন করলেন ট্রাম্প। শুধু তাই নয়, ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ার পর নির্বাচিত প্রথম প্রেসিডেন্টও ট্রাম্প। সেই সঙ্গে ট্রাম্পই প্রথম ব্যক্তি যিনি দু’বার দু’জন ডেমোক্র্যাট নারী প্রার্থীকে ধরাশায়ী করলেন।

২০১৬ সালে তার কাছে পরাজিত হয়েছিলেন ব্যাপক জনপ্রিয় ডেমোক্রেট নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। আর এবার পরাজিত হলেন ভাইস প্রেসিডেন্ট, ডেমোক্রেট কমালা হ্যারিস।

একই সঙ্গে এই নির্বাচনে জিতে তিনিই সবচেয়ে বেশি বয়স্ক মার্কিন প্রেসিডেন্ট-নির্বাচিত হলেন। বর্তমানে তার বয়স ৭৮ বছর। এর আগে জো বাইডেন ৭৭ বছর বয়সে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন।

যুদ্ধ শুরু নয়, যুদ্ধ থামাবো : ট্রাম্পের ঘোষণা
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার বিজয় ভাষণে ঘোষণা করেছেন, তিনি নতুন কোনো যুদ্ধ শুরু করবেন না, বরং বিদ্যমান যুদ্ধ বন্ধের চেষ্টা করবেন। তিনি বলেন, ‘আমি কোনো যুদ্ধ শুরু করবো না, আমি যুদ্ধ থামাবো।’

তার মতে, চার বছর তার নেতৃত্বে যুক্তরাষ্ট্র কোনো বড় যুদ্ধের মধ্যে যায়নি, তবে আইএসআইএসকে পরাজিত করেছিল।

প্রেসিডেন্ট নির্বাচিত হলে ট্রাম্প ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সূত্র : আল জাজিরা

যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচন : অবশেষে বিজয়ী ডোনাল্ড ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সব ভোট গণনা শেষের আগেই প্রাথমিক ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ। তাদের হিসাব-নিকাশ মতে, আর কোনোভাবেই কমলা হ্যারিসের এগিয়ে যাওয়ার সুযোগ নেই।

সর্বশেষ খবরে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এখন পর্যন্ত ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৭৭। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্যে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। জিততে হলে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে। তা ইতিমধ্যে ট্রাম্প নিশ্চিত করেছেন এবং আরও কিছু রাজ্যের ইলেকটোরাল কলেজ ভোট তার দখলে যাওয়ার খুব সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে, নির্বাচনে উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিছু রাজ্যে মোতায়েন করা হয়েছে স্নাইপার ইউনিট। রয়েছে কয়েক স্তরের গোয়েন্দা সতর্কতা। ভোট শেষেও বেশ কয়েক দিন এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অপরদিকে কমলা এখনও হাল ছাড়ছেন না। তার প্রচার শিবিরের সহ-সভাপতি সেড্রিক রিচমন্ড বলেন, আমাদের এখনও ভোট গণনা করা বাকি আছে। আমাদের এখনও এমন রাজ্য রয়েছে যেগুলোর ফল এখনও নিশ্চিত নয়। আমরা রাতেও লড়াই চালিয়ে যাব। যাতে প্রতিটি ভোট গণনা হয়। প্রতিটি কণ্ঠস্বর যাতে নিশ্চিত করা হয়। সুতরাং আপনি (সমর্থক) আজ রাতে ভাইস প্রেসিডেন্টের কাছ থেকে ভাষণ শুনতে পাবেন না। তবে আগামীকাল তিনি ভাষণ দেবেন।

সূত্র: ফক্স নিউজ

মার্কিন নির্বাচনের ফলাফল জানা যাবে কখন?
পুরো বিশ্বের চোখ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে। মঙ্গলবার (৫ নভেম্বর) হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন সাত কোটি ৮০ লাখের বেশি ভোটার। জাতীয়ভাবে হোয়াইট হাউসে যাওয়ার দৌড়ে পরস্পরের সঙ্গে পাল্লা দিয়ে লড়ছেন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার ভোটগ্রহণ হলেও কবে জানা যাবে ফলাফল, তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকের মাঝে। জানা গেছে, বেশিরভাগ ভোটকেন্দ্র রাজ্য ও কাউন্টির ওপর নির্ভর করে সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাতের মধ্যে বন্ধ হয়ে যাবে। সাধারণ নিয়ম হল যে আপনি যত পশ্চিমে যাবেন, সময় অঞ্চলের পার্থক্যের কারণে দেরিতে ভোট বন্ধ হবে।

সময়ের ব্যবধানের কারণে এমনও হতে দেখা যায়, পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্যে ভোট গণনা শুরু হয়ে যায়, কিন্তু আলাস্কা ও হাওয়াইয়ের মতো অঙ্গরাজ্যের ভোটাররা তখনও ভোট দিতে থাকেন।

ভোট শেষ হওয়ার পর স্থানীয় সময় সন্ধ্যা ৭টা থেকে গণনা শুরু হবে। নির্বাচনের সম্ভাব্য বিজয়ী কে, তা জানতে হয়তো কয়েকদিন অপেক্ষায় থাকতে হবে না। ২০১৬ সালে অবশ্য ভোটের পরদিন সকালেই ট্রাম্পকে বিজয়ী হিসেবে স্বীকার করে নেন হিলারি ক্লিনটন।

তবে অনেক সময় ফলাফল জানতে কয়েক দিন অপেক্ষা করতে হয়। যেমন- ২০২০ সালে ৩ নভেম্বর ভোটগ্রহণের চার দিন পরে জো বাইডেনকে বিজয়ী বলা সম্ভব হয়েছিল।

প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল নির্ধারণী সাত রাজ্য- অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিনের ফলাফলের জন্য পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল।

করোনাভাইরাস মহামারির কারণে ভোট গণনায় অতিরিক্ত সময়ের দরকার হয়েছিল সেবার। এ ছাড়া ডাকযোগে দেওয়া ভোট গণনা করার জন্য নির্বাচনের ফল জানতে আরও তিন দিন অপেক্ষা করতে হয়েছিল।

ট্রাম্পের শক্ত ঘাঁটিতে এগিয়ে গেলেন কমলা
এবার রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত আইওয়া অঙ্গরাজ্যে ব্যাপক সাফল্য পেলেন ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস। নতুন এক জনমত জরিপে সেখানে ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন কমলা।

অথচ এই আইওয়ায় ২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সহজ জয় পেয়েছিলেন ট্রাম্প।

আইওয়ার ডেজ মইনেস রেজিস্ট্রার/মিডিয়াকম আইওয়ার পোলের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চূড়ান্ত ভোটের বাকি আর মাত্র দু’দিন। আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বব্যাপী বহুল আলোচিত এই ভোট। শেষ সময়ে আইওয়ায় জনমত জরিপে এগিয়ে যাওয়া ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলার জন্য নিশ্চিতভাবে দারুণ এক সুখবর। কমলার এই অপ্রত্যাশিত এগিয়ে যাওয়ার পেছনে নারী ভোটাররা ভূমিকা রেখেছেন বলে দাবি করা হচ্ছে।

গত ২৮ থেকে ৩১ অক্টোবর এই জরিপ পরিচালিত হয়। মোট ৮০৮ জন ভোটার জরিপে অংশ নেন। শনিবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে কমলা পেয়েছেন ৪৭ শতাংশ সমর্থন। আর ট্রাম্প পেয়েছেন ৪৪ শতাংশ।

এর আগে সেপ্টেম্বরের জরিপে ট্রাম্প ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন।

জরিপ পরিচালনাকারী পত্রিকা দ্য রেজিস্টার বলেছে, জনমত জরিপে দেখা গেছে- নারীরা, বিশেষ করে বয়স্ক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ নারীদের ভোট কমলার দিকে গেছে।

ট্রাম্প ২০১৬ সালে আইওয়ায় ৯ শতাংশের বেশি পয়েন্ট ব্যবধানে এবং ২০২০ সালে ৮ পয়েন্ট ব্যবধানে জিতেছিলেন।

সূত্র: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এবার কাকে চায় কোন দেশ?

বিশ্ব পরাশক্তি যুক্তরাষ্ট্র। বিশ্ব রাজনীতির গতিপথ অনেকটাই নির্ভর করে যাদের ওপর। আর তাই কেবল দেশটির জন্য নয়, আন্তর্জাতিক অঙ্গনেও অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তাই নজর থাকে শত্রু-মিত্র সবার। পছন্দের প্রার্থীকে জয়ী করতে চীন-রাশিয়া-ইরানের মতো দেশগুলোর বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগও ওঠে কখনও কখনও। কমালা হ্যারিস নাকি ডোনাল্ড ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এবার কাকে চায় কোন দেশ?

বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী রাশিয়া। ইউক্রেন যুদ্ধকে ঘিরে ডেমোক্র্যাটদের বর্তমান শাসনামলে দুই মেরুতে পৌঁছেছে দুই দেশের সম্পর্ক। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালেও এতটা শীতল ছিলো না মস্কো-ওয়াশিংটন সম্পর্ক। এমনকি, ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের সুসম্পর্ক নিয়েও রয়েছে নানা গুঞ্জন। আন্তর্জাতিক বিশ্লেষকরা তাই মনে করছেন, ট্রাম্পকেই ওভাল অফিসে দেখতে চান রুশ প্রেসিডেন্ট।

মার্কিন প্রেসিডেন্ট ইস্যুতে ইরানের অবস্থান আবার সম্পূর্ণ বিপরীত। আলোচিত আইআরজিসি কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যার জেরে ট্রাম্পকে রীতিমতো শত্রু ঘোষণা করেছে ইরান। এবারের নির্বাচনেও ট্রাম্পবিরোধী প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ রয়েছে দেশটির বিরুদ্ধে।

রিপাবলিকান কিংবা ডেমোক্রেট-ক্ষমতায় যে দলই থাকুক, দুই দলেরই রয়েছে কঠোর চীন বিরোধী নীতি। ক্ষমতায় এসে বিলিয়ন বিলিয়ন ডলারের শুল্ক আরোপ করে চীনের সাথে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট বদল হলেও বাইডেন প্রশাসনও সরে আসেননি ট্রাম্পের নীতি থেকে। যদিও, সম্প্রতি এক ভাষণে ট্রাম্প দাবি করেছিলেন, শি জিন পিংয়ের সাথে বেশ সুসম্পর্ক রয়েছে তার।

অনেক বিশ্লেষক মনে করেন, ইসরায়েলের প্রতি সমর্থন ট্রাম্পেরই বেশি। নিজেকে তেলআবিবের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে ঘোষণা করেছিলেন নিজেই। জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবেও ঘোষণা দিয়েছিলেন তিনি। গাজায় আগ্রাসন ইস্যুতে বাইডেন প্রশাসনের অকুণ্ঠ সমর্থনের পরও বলা হচ্ছে, ট্রাম্প ক্ষমতায় এলে অখুশি হবেন না নেতানিয়াহু।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও ডোনাল্ড ট্রাম্পের সুসম্পর্কের নজির রয়েছে। প্রেসিডেন্ট থাকাকালে দিল্লি সফরেও এসেছিলেন রিপাবলিকান এই নেতা। অন্যদিকে, বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর সবার আগে যে ক’জন বিশ্বনেতা অভিনন্দন জানিয়েছিলেন তাদের মধ্যে শুরুর দিকেই রয়েছে মোদির নাম। যদিও, শিখ নেতা হত্যা চেষ্টা ইস্যুতে সম্প্রতি ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্কে তৈরি হয়েছে টানাপোড়েন।

ইউরোপীয় নেতাদের বেশিরভাগই অবশ্য ক্ষমতায় দেখতে চান হ্যারিসকেই। বেশ কয়েকবারই ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। এছাড়াও আরও নানা ইস্যুতে রিপাবলিকান প্রার্থীর সাথে মতবিরোধ রয়েছে ইউরোপীয় নেতাদের।

প্রেসিডেন্ট পদে ফিরলে জাপান, দক্ষিণ কোরিয়া ও তাইওয়ানকে দেয়া সামরিক সহায়তায় লাগাম টানতে পারেন ট্রাম্প- এমন ধারণা অনেক বিশ্লেষকের।

কমলা হ্যারিসের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারে নতুন মোড়

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রচার শুরু করেছেন কমলা হ্যারিস। জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছেন তার ভাইস প্রেসিডেন্ট কমলা। সোমবার অধিকাংশ ডেলিগেটরা তার পক্ষে দাঁড়ান, যা তাকে প্রার্থী হিসেবে আরও এগিয়ে দিয়েছে।

বিভিন্ন অঙ্গরাজ্যের প্রাইমারিতে ডেলিগেটরা প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচন করেন। সাধারণত প্রেসিডেন্ট বাইডেন তাদের প্রথম পছন্দ ছিলেন। তবে বয়স ও শারীরিক সমস্যার কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। বাইডেন নিজেই তার ভাইস প্রেসিডেন্ট কমলাকে সমর্থন জানান এবং ডেমোক্রেটিক পার্টির অর্থদাতারাও কমলাকে সমর্থন করেছেন, যা তাকে শক্তিশালী অবস্থানে নিয়ে আসে।

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কমলা হ্যারিস ইতোমধ্যে প্রায় ৪ হাজার ডেলিগেটের মধ্যে ১ হাজার ৯৭৬ জনের সমর্থন পেয়েছেন। এই সমর্থন প্রার্থী মনোনীত হওয়ার জন্য যথেষ্ট। ডেলিগেটদের সমর্থন নিশ্চিত হওয়ার পর, কমলা হ্যারিস নির্বাচনী প্রচার শুরু করেন এবং রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্প নারী নিপীড়নকারী এবং নিজের স্বার্থে আইন ভঙ্গ করেন।

৫৯ বছর বয়সী কমলা হ্যারিস নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন। দলের শীর্ষস্থানীয় নেতারা তার প্রতি বড় আশা রাখছেন। সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি এবং বাইডেনও তার প্রশংসা করেছেন। ডেমোক্রেটিক পার্টির চাঁদাদাতারাও কমলার প্রচারে ২৪ ঘণ্টায় ৮ কোটি ১০ লাখ ডলার দান করেছেন, যা নির্বাচনী ইতিহাসে এক দিনে সর্বোচ্চ সংগ্রহ।

নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি না: বাইডেন

যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন না জো বাইডেন। এ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্থানীয় সময় বুধবার (৩ জুলাই) ডেমোক্রেটিক দলের নির্বাচনী প্রচারাভিযানে থাকা কিছু কর্তা ব্যক্তির সঙ্গে এক ফোনকলে এসব কথা বলেন বাইডেন।

গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকে আগামী নভেম্বরের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বাইডেনের ওপর চাপ ক্রমে বাড়ছে। এমনকি নিজের দল ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকেও চাপের মুখে পড়েছেন তিনি। এমন পরিস্থিতিতেই বাইডেনের এই ফোনকল।

সূত্র বলছে, ফোনকলে বাইডেন নির্বাচন থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী দৌঁড় থেকে কেউ তাকে বাইরে ঠেলে দিচ্ছে না। তিনি দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী।

এদিকে দলের অভ্যন্তরীণ এমন চাপের মুখে বাইডেন পদত্যাগ করতে পারেন— এমন একটি আলোচনা চাউর হয়েছিল। তবে বুধবার এক প্রশ্নের জবাবে বিষয়টি নাকচ করে দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন-পিয়ের। তার কাছে জানতে চাওয়া হয়েছিল বাইডেন পদত্যাগের বিষয়টি বিবেচনা করবেন কি না? জবাবে কারিন বলেন, ‘অবশ্যই, না’।

সূত্র: বিবিসি

ট্রাম্প শত্রু দেশের প্রতি অনুগত, গণতন্ত্রের জন্য হুমকি: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গণতন্ত্রের জন্য হুমকি। শত্রু দেশ রাশিয়ার প্রতি তিনি অনুগত। যুক্তরাষ্ট্রের অভিবাসন সমস্যা সমাধানে বাধা হয়ে দাঁড়িয়েছেন তিনি।

স্থানীয় সময় বৃস্পতিবার (০৭ মার্চ) স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণে এভাবেই নিজের পূর্বসূরি ও আগামী নির্বাচনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী ট্রাম্পের সমালোচনায় মুখর হয়ে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্র ও দেশটির বাইরে গণতন্ত্র হুমকির মধ্যে রয়েছে বলে ভাষণের শুরুতেই উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি অভিযোগ করেন, পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্যরা নিজেদের প্রতিরক্ষায় আরও ব্যয় না করলে দেশগুলোর ওপর হামলা চালাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানিয়েছেন ট্রাম্প। বাইডেনের ভাষায়, আমি মনে করি, এটা আপত্তিকর, বিপজ্জনক ও অগ্রহণযোগ্য।

মার্কিন কংগ্রেসে স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ৬৮ মিনিট ভাষণ দেন বাইডেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ছিল তাঁর তৃতীয় স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ। বার্ষিক এ ভাষণে ট্রাম্পের কঠোর সমালোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নানা বিষয়, গাজা সংঘাত ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও কথা বলেন তিনি।

সেখানে বাইডেন অভিযোগ করে বলেন, ট্রাম্প ও তার দল রিপাবলিকান দলের সমর্থকেরা ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ইতিহাস বদলে দেওয়ার চেষ্টা করেছিলেন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের জয়ের পর সেদিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে হামলা-ভাঙচুর চালান ট্রাম্পের সমর্থকেরা।

ভাষণে ৮১ বছর বয়সী বাইডেন বলেন, ৬ জানুয়ারি যা ঘটেছিল, তা আমার পূর্বসূরি ও এখানে আপনাদের কয়েকজন ধামাচাপা দিতে চেয়েছিলেন। তবে আমি সেটা করব না। আপনি যখন নির্বাচনে জিতবেন, তখনই শুধু দেশকে ভালোবাসবেন, তা হতে পারে না।

সূত্র- রয়টার্স।

কমালার প্রচারে ৫ কোটি ডলার সহায়তা দিয়েছেন বিল গেটস
মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও বিলিয়নিয়ার বিল গেটস সম্প্রতি কমালা হ্যারিসের নির্বাচনী প্রচারের জন্য ৫ কোটি ডলার সহায়কা করেছেন। নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এই অর্থদানের মূল লক্ষ্য হ্যারিসের প্রচারের জন্য নির্ধারিত ফান্ড-রাইজিং গ্রুপ ‘ফিউচার ফরওয়ার্ড’-কে সমর্থন করা। বিল গেটস অর্থ সহায়তা এই তথ্য গোপন রাখতে চেয়েছিলেন। তবে অর্থ সহায়তা দিলেও প্রকাশ্যে ডেমোক্র্যাট প্রার্থী হ্যারিসকে সমর্থন করেননি তিনি।

প্রতিবেদনে আরও জানানো হয়, গেটস ব্যক্তিগত ফোন কলের মাধ্যমে বন্ধু এবং ঘনিষ্ঠদের সাথে কথা বলে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে, তার ফাউন্ডেশন ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ এর পরিবার পরিকল্পনা এবং বৈশ্বিক স্বাস্থ্য কর্মসূচিতে সম্ভাব্য কাটা-ছাঁটাকে কেন্দ্র করে শঙ্কা রয়েছে।

যদিও গেটস বলেছেন, তিনি যে কোনো প্রার্থীর সাথে কাজ করতে পারবেন। তবে তিনি উল্লেখ করেছেন যে, এই নির্বাচন অতীতের থেকে ভিন্ন। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি সেই প্রার্থীদের সমর্থন করি যারা স্বাস্থ্যসেবা উন্নত করা, দারিদ্র্য দূরীকরণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দেয়।’

গেটস আরও বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, যা শুধু আমেরিকার জন্যই নয়, বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্যও অনেক বড় গুরুত্ব বহন করে।’

ফ্রান্স ২৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে, গেটস কমালা হ্যারিসের প্রার্থিতাকে স্বাগত জানিয়েছিলেন। বিশেষ করে এআই এবং প্রযুক্তি বিষয়ে তার অগ্রগতির চিন্তাভাবনাকে। গেটসের মতে, যুব প্রার্থীরা নতুন প্রযুক্তির বিষয়গুলো ভালোভাবে বোঝেন।

গেটসের প্রাক্তন স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস ইতিমধ্যে প্রকাশ্যে হ্যারিসকে সমর্থন করেছেন। ফোর্বসের তথ্যমতে, এ পর্যন্ত ৮১ জন বিলিয়নিয়ার হ্যারিসকে সমর্থন করেছেন, তবে বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক ট্রাম্পকে সমর্থন করছেন।

সূত্র : এনডিটিভি

কমলা হ্যারিস ও ট্রাম্প এর উত্তপ্ত বিতর্ক, জিতল কে?
মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী ৫ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে এক উত্তপ্ত বিতর্কে মুখোমুখি হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সবকিছু ঠিক থাকলে দেশটিতে আগামী ৫ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের আগে এটিই ছিল উভয়প্রার্থীর প্রথম এবং সম্ভবত শেষ বিতর্ক।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে এবিসি নিউজের এই বিতর্কটি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ার ন্যাশনাল কনস্টিটিউশান সেন্টারে অনুষ্ঠিত হয়। এ সময় টানা ৯০ মিনিটের এই বিতর্ক অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ডেভিড মুইর ও লিনসে ডেভিস। এবিসি নিউজ ছাড়াও বিবিসি, সিএনএন, চ্যানেল ফোরসহ বিভিন্ন সম্প্রচার মাধ্যম বিতর্ক অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে।

বিতর্কে কমলা হ্যারিস ট্রাম্পকে ‘উগ্র’ এবং স্বৈরশাসকের দোসর বলে আক্রমণ করেন। জবাবে ট্রাম্প কমলাকে ‘মার্কসবাদী’ বলে উল্লেখ করেন।

কমলা ট্রাম্পকে উদ্দেশে বলেন, পুতিন একজন স্বৈরশাসক। তিনি সহজেই আপনাকে গিলে খাবেন।

ট্রাম্প কমলাকে মার্কসবাদী হিসেবে তুলে ধরে মিথ্যে দাবি করে বলেছেন, কমলা ও বাইডেন কারাগার, মানসিক হাসপাতাল ও আশ্রয়কেন্দ্র থেকে লাখ লাখ লোককে দেশে ঢুকতে দিয়েছেন।

কমলা ট্রাম্পকে দোষী সাব্যস্ত অপরাধী হিসেবে উল্লেখ করে বলেন, এটি খুবই দুর্ভাগ্য যে ট্রাম্প তার ক্যারিয়ার আমেরিকান জনগণকে বিভাজিত করার কাজে ব্যবহার করেছেন।

এদিকে বিতর্কে ট্রাম্প ২০২০ সালের নির্বাচনে বাইডেনের জয়কে মেনে নিতে আবারো অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, সত্যিকার অর্থে তার জেতার অনেক প্রমাণ রয়েছে।

কমলা হ্যারিস বলেছেন, হোয়াইট হাউসে ট্রাম্পের নিজস্ব নিরাপত্তা কর্মকর্মতারা তাকে মর্যাদাহীন বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্ব নেতারা ট্রাম্পকে নিয়ে হাসাহাসি করেন।

ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন, কমলা হ্যারিস ইসরাইলকে ঘৃণা করেন এবং তিনি প্রেসিডেন্ট হলে দুই বছরের মধ্যে ইসরাইল অস্তিত্ব সংকটে পড়বে। ট্রাম্প আরও দাবি করেন, তিনি নেতৃত্বে থাকলে এই ধরনের যুদ্ধের সূচনা হতো না। গাজার চলমান সংকট এবং হামাসের হাতে জিম্মি বেসামরিক মানুষদের ফিরিয়ে আনা প্রসঙ্গে ট্রাম্প সরাসরি বলেন, তার প্রশাসন কখনোই এমন পরিস্থিতি তৈরি হতে দিত না।

ট্রাম্পের এই মন্তব্যের পর কমলা হ্যারিস পাল্টা জবাবে অবিলম্বে এই যুদ্ধ বন্ধের দাবি এবং একইসঙ্গে গাজার পুনর্গঠনের জন্য দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন।

এছাড়া গর্ভপাত থেকে শুরু করে মার্কিন গণতন্ত্রের ভবিষ্যৎ এই বিতর্কে জায়গা করে নেয়।

এর আগে, জুনে ট্রাম্পের সঙ্গে টেলিভিশন বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনের বিপর্যয়ের পর তিনি প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য হন। ডেমোক্র্যাট দলের কনভেনশনে প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে মনোনয়ন দেওয়া হয়। কৃষাঙ্গ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস বর্তমানে আমেরিকার প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট।

এদিকে মামলায় দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প দেশটির সাবেক প্রেসিডেন্ট।

যুক্তরাষ্ট্রে নির্বাচনের আর ৫৬ দিন বাকি। এই অবস্থায় বিতর্কে উভয় প্রতিদ্বন্দ্বীর অবস্থানকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

কমলার উন্নতি দেখে ক্ষিপ্ত ট্রাম্প

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ঘনিয়ে আসছে। ফলে আরও আক্রমণাত্মক হয়ে উঠছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের বিরুদ্ধে নতুন করে ব্যক্তিগত আক্রমণ শুরু করেছেন ট্রাম্প। আগামী সপ্তাহে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনের আগে চারটি দোদুল্যমান অঙ্গরাজ্যে ট্রাম্পের চেয়ে এগিয়ে গেছেন কমলা।

এ পরিস্থিতিতে ট্রাম্প পেনসিলভানিয়ায় এক নির্বাচনি সমাবেশে কমলাকে ‘বামপন্থী’ ও ‘উন্মাদ’ বলে আক্রমণ করেন।

ট্রাম্প মার্কিন কমলার বিরুদ্ধে গুরুতর মূল্যস্ফীতি ডেকে আনার অভিযোগ শুরু করেন। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘মূল্যস্ফীতির’ বিষয়টিই দুই প্রার্থীর মধ্যে অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠতে পারে।

ট্রাম্প কমলার হাসি থেকে শুরু করে নানা বিষয় নিয়ে উপহাস শুরু করেন। একপর্যায়ে তিনি টাইম সাময়িকীর প্রচ্ছদে হ্যারিসের ছবির সমালোচনা করেন। তিনি বলেন, কমলার চেয়ে প্রচ্ছদে তাঁকে বেশি সুন্দর দেখায়।

ট্রাম্পের উপদেষ্টা ও প্রচারশিবিরের পাশাপাশি রিপাবলিকান সমর্থকরাও এখন কমলার আকস্মিক উদ্দীপ্ত প্রচার নিয়ে উদ্বেগে রয়েছেন। অনেকেই ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন, যাতে তিনি কমলাকে ব্যক্তিগত আক্রমণ না করেন। এতে অনেক দোদুল্যমান ভোটারের মন ঘুরে যেতে পারে। তবে ট্রাম্প কোনো কথায় কান দিচ্ছেন না।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচনের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ও রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন।

এক জনাকীর্ণ সভায় ট্রাম্প তার শাসনামলকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে স্বর্গযুগ বলে উল্লেখ করে বলেন, তার আমলে আমেরিকার অর্থনীতি যেমন শক্তিশালী ছিল তেমন নর্থ কোরিয়া একটি মিসাইলও পরীক্ষা করেনি। পৃথিবীতে এত হানাহানি ছিল না।

শক্তিশালী অর্থনীতির কারণে মুদ্রাস্ফীতি বাড়েনি। তিনি আরও বলেন, ন্যান্সি পেলোসিকে অবশ্যই চলে যেতে হবে।

যদিও টেক্সাসের এক অধ্যাপক জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে বিষয়টি অনুমোদন দেয় না সম্ভবত।

ইউক্রেনকে এক কড়িও দেবেন না ট্রাম্প : হাঙ্গেরির প্রধানমন্ত্রী
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্প আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে কোনো তহবিল দেবেন না।’ ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর তিনি একথা বলেন। গতকাল সোমবার বিবিসি এ খবর জানায়।

হাঙ্গেরির প্রধানমন্ত্রী আরও বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে এক কড়িও দেবেন না ট্রাম্প। ফলে যুদ্ধের ইতি ঘটবে।  ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে ‘২৪ ঘণ্টার মধ্যে’ যুদ্ধ অবসানের অঙ্গীকার করেছেন। তবে এ বিষয়ে ওরবান বিস্তারিত কিছু বলেননি। ২০২৪ সালের হোয়াইট হাউসের দৌড়ে তিনি প্রকাশ্যেই দীর্ঘদিনের মিত্র ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন।

স্থানীয় সময় রবিবার হাঙ্গেরির এমওয়ান টেলিভিশন চ্যানেলে ওরবান বলেন, এটি পরিষ্কার যে, ইউক্রেন নিজের পায়ে দাঁড়াতে পারে না। ইউরোপীয়দের পাশাপাশি মার্কিনরা যদি অর্থ ও অস্ত্র না দেয়, তাহলে যুদ্ধ শেষ হয়ে যাবে। যুক্তরাষ্ট্র অর্থ না দিলে ইউরোপীয়রা একা যুদ্ধের খরচ চালাতে পারবে না।

ওরবান জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কীভাবে শেষ করা যায়, সে বিষয়ে ট্রাম্পের ‘চমৎকার বিস্তারিত পরিকল্পনা আছে।’

ইউক্রেন যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র : রাশিয়া

গত ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে দেশটির বেশ কিছু অঞ্চল দখলে নিয়েছে রুশ বাহিনী। এমন পরিস্থিতিতে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

পূর্ব ইউরোপের এই দেশটিতে সামরিক অভিযান শুরুর পাঁচ মাসেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রথমবারের মতো এই অভিযোগ সামনে আনলো মস্কো। বুধবার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র অভিযোগ করেছেন, ইউক্রেনের সামরিক বাহিনীর ব্যবহৃত আমেরিকান হিমারস ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তু অনুমোদন করছে যুক্তরাষ্ট্র।

লেফটেন্যান্ট জেনারেল ইগোর কোনাশেনকভ বলেছেন, ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে হওয়া কথপোকথন ইন্টারসেপ্ট করার মাধ্যমে এই বিষয়টি জানা গেছে। অবশ্য বিবিসি স্বাধীনভাবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই মুখপাত্রের দাবিটি যাচাই করতে পারেনি।

উল্লেখ্য, রাশিয়া এর আগে ইউক্রেনে ‘প্রক্সি যুদ্ধ’ করার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেছিল। তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেনীয়দের ‘বিস্তারিত ও সময়-সংবেদনশীল তথ্য প্রদান করেছে যাতে তারা যে হুমকির সম্মুখীন হয়েছে তা বুঝতে এবং নিজের দেশকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে রক্ষা করতে পারে।’