চীন – Bengali Online News Portal in Bangladesh

তিস্তা প্রকল্প আগ্রহী চীন
তিস্তা প্রকল্প বাস্তবায়নের আগ্রহ দেখিয়েছে চীন। এ লক্ষ্যে বাংলাদেশে একটি কারিগরি বিশেষজ্ঞ দল পাঠাবে দেশটি। চীনের এই সিদ্ধান্ত ঢাকাকে অবহিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কর্মকর্তারা জা‌নিয়েছেন, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সোমবার (১৫ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করে এ কথা জানান। চীনের রাষ্ট্রদূত পররাষ্ট্রসচিবের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন।

বাংলাদেশ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীনের কাছে প্রায় ৫৫ কোটি ডলার ঋণ চেয়েছে। চীন এ বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে।

বৈঠকে উভয় পক্ষ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বেইজিং সফরের সময় নেওয়া দুই দেশের সিদ্ধান্তগুলো বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছে।

বাংলাদেশ, চীন ও পাকিস্তানের ত্রিপক্ষীয় সহযোগিতা জোরদারে অঙ্গীকার
একাধিক ক্ষেত্রে ত্রিপক্ষীয় সহযোগিতা এগিয়ে নিতে সম্মত হয়েছে বাংলাদেশ, চীন ও পাকিস্তান। চীনের কুনমিংয়ে ত্রিদেশীয় বৈঠকে পরস্পরের প্রতি প্রতিবেশীসুলভ আচরণ, পারস্পরিক আস্থা, সমতা, উন্মুক্ততা, অন্তর্ভুক্তি ও যৌথ উন্নয়নের নীতির ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়ার ব্যাপারে সম্মত হয় দেশ তিনটি।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীনের কুনমিং শহরে গত বৃহস্পতিবার (১৯ জুন) এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, চীন-বাংলাদেশ-পাকিস্তান যৌথ সহযোগিতা সত্যিকারের বহুপাক্ষিকতা ও উন্মুক্ত আঞ্চলিকতাকে অনুসরণ করে। এই সম্পর্ক যে তৃতীয় কোনো পক্ষের বিরুদ্ধে নয়, তাও উল্লেখ করা হয়।

বিস্তারীত পড়তে ক্লিক করুন

প্রধান উপদেষ্টার চীন সফর হবে মাইলফলক: রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীন সফর সফল ও ফলপ্রসূ হবে।

তিনি বলেন, ‘এটি খুবই সফল, ফলপ্রসূ এবং একটি মাইলফলক সফর হবে, যেখানে কিছু ঘোষণা আসতে পারে।’

রবিবার (২৩ মার্চ) মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “আমরা বাংলাদেশের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি। আমরা এখনো আলোচনা করছি। অপেক্ষা করুন এবং দেখুন। আমরা এখনো বিষয়টি নিয়ে কাজ করছি।”

রাষ্ট্রদূত বলেন, “এ সফর বাংলাদেশ ও চীনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দুটি দেশই কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে।”

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “এ সফরের সময় কোনো চুক্তি স্বাক্ষরিত হবে না। তবে, বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে।”

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগদানের জন্য আগামী ২৬ মার্চ চীনের উদ্দেশে রওনা হবেন।

২৭ মার্চ তিনি সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন এবং চীনের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।

প্রধান উপদেষ্টার বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে ২৮ মার্চ।

তিনি হুয়াওয়ের একটি উচ্চ প্রযুক্তির প্রতিষ্ঠান পরিদর্শন করতে পারেন এবং চীনের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমকে সাক্ষাতকার দিতে পারেন।

এছাড়া, ২৯ মার্চ পিকিং বিশ্ববিদ্যালয় ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে। প্রধান উপদেষ্টা এই দিনেই দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
তাইওয়ানে আরো অস্ত্র সরবরাহ ও সামরিক সহায়তার মার্কিন ঘোষণার তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। রবিবার (২২ ডিসেম্বর) বেইজিং যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে ‘আগুন নিয়ে খেলা’ বলে অভিহিত করেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, স্বশাসিত তাইওয়ানের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার সামরিক সরঞ্জাম ও প্রশিক্ষণের জন্য ৫৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার পর্যন্ত সহায়তা অনুমোদন করেছেন। এছাড়া, প্রতিরক্ষা বিভাগ শুক্রবার জানিয়েছে, ২৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করা চীন স্বভাবতই এটি পছন্দ করেনি।

রবিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ানকে সমর্থন এবং অস্ত্র সরবরাহ ‘আগুন নিয়ে খেলার’ মতো, যা যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তাইওয়ানে অস্ত্র সরবরাহ বন্ধ করতে এবং তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করে এমন ‘বিপজ্জনক পদক্ষেপ’ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হয়।

এর আগে গত সেপ্টেম্বরেও তাইওয়ানকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর আবারও ৫৭ কোটি ১০ লাখ ডলারের সহায়তা অনুমোদন করলেন বাইডেন। যুক্তরাষ্ট্র বলছে, তাইওয়ানের আত্মরক্ষার সক্ষমতা বৃদ্ধি ও চীনের হুমকি প্রতিহত করতে তারা এই সহায়তা দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের সহায়তাকে স্বাগত জানিয়েছে তাইওয়ান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাইওয়ানের প্রতিরক্ষার প্রতি মার্কিন সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত হলো এর মাধ্যমে।

এদিকে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার মেয়াদকালে তাইওয়ানে যদি চীন হামলা চালায়, তবে তিনি তাইওয়ানের সুরক্ষার প্রতিশ্রুতি দিতে পারেন না।

তিনি আরো বলেছেন, চীনের বিরুদ্ধে সুরক্ষা পাওয়ার জন্য তাইওয়ানের উচিত যুক্তরাষ্ট্রকে অর্থ প্রদান করা।

বর্তমানে, তাইওয়ান তার জিডিপির প্রায় আড়াই শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করে।

ফের একসঙ্গে হামাস ও ফাতাহ, মধ্যস্থতায় চীন
চলমান যুদ্ধ পরিস্থিতিতে ফিলিস্তিনিদের জন্য একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে অঞ্চলটির দুই রাজনৈতিক পক্ষ হামাস ও ফাতাহ। যুদ্ধ-পরবর্তী জোট সরকার গঠনেও একমত হয়েছে তারা। চীনের মধ্যস্থতায় তারা এ ঘোষণা দিয়েছে।

এমন এক সময় বিষয়টি সামনে এল যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের খবর শোনা যাচ্ছে।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে বেইজিংয়ে এ বৈঠকে বসে হামাস ও ফাতাহ। সব মিলিয়ে ১৪টি ফিলিস্তিনি পক্ষ বৈঠক শেষে ‘বেইজিং ঘোষণা’য় স্বাক্ষর করে।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, রুদ্ধদ্বার এ বৈঠকে ফাতাহ, হামাসসহ অন্য দলগুলোর বিদ্যমান বিভক্তি ও বর্তমান ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে আলোচনার বিস্তারিত প্রকাশ করা না হলেও বলা হচ্ছে, নিজেদের সম্পর্কোন্নয়নে একমত পোষণ করেছে তারা। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উভয় সংগঠনের নেতারা।

ফিলিস্তিন প্রশ্ন ও আন্তর্জাতিক স্বীকৃতির দিক থেকে ফাতাহ ও হামাসের অবস্থান আলাদা। দেড় দশক আগে নির্বাচনে জেতার পর থেকে পশ্চিম তীর নিয়ন্ত্রণ করছে ফাতাহ। অন্যদিকে গাজা রয়েছে হামাসের নিয়ন্ত্রণে। ভিন্ন দুটি অঞ্চলে নির্বাচনে আলাদা ফলের পর বিভিন্ন দাবি নিয়ে পক্ষ দুটির মধ্যে বিভক্তি বড় আকার ধারণ করে। বিষয়টি সমাধানে একাধিকবার আলোচনার উদ্যোগ নেওয়া হলেও পরে তা ভেস্তে যায়। তবে সাম্প্রতিক ইসরায়েলি হামলায় হামাসের সঙ্গে বৈরিতাকে সামনে না এনেই আন্তর্জাতিক স্তরে প্রতিবাদ জানিয়েছে ফাতাহ।

বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি জানান, উভয়পক্ষ সম্পর্কোন্নয়নের মাধ্যমে ফিলিস্তিনকে এগিয়ে নিতে চায়। ‘বেইজিং ঘোষণা’ অনুসারে স্বাধীন ফিলিস্তিনের দাবি আদায় ও শান্তি প্রক্রিয়ায় একসঙ্গে কাজ করবে হামাস ও ফাতাহ।

সূত্র: আল-জাজিরা, সিএনএন, সিজিটিএন

সেভ প্যালেস্টাইন, টেরোরিস্ট ইসরায়েল উদযাপনে বাংলাদেশ

শেষের বাঁশি বাজতেই বাঁধনহারা উদযাপনের শুরু রাকিব-ফাহিমদের। উদযাপন অবশ্য বাড়তি মাত্রা পেল খেলোয়াড়দের হাতে ফিলিস্তিনের পতাকা থাকায়। পরে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় গোলদাতা রাকিব হোসেন জানালেন, ফিলিস্তিনের পতাকা উঁচিয়ে উৎসবের কারণ।

হামাসের হামলার পাল্টা জবাব দিতে ইসরায়েলের আগ্রাসনে গাজার ফিলিস্তিনিদের এখন জেরবার অবস্থা। প্রতি মুহূর্তেই আসছে প্রাণহানির খবর।

বসুন্ধরা কিংস অ্যারেনায় মঙ্গলবার মালদ্বীপের বিপক্ষে রাকিব-বিশ্বনাথরা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি খেলতে নেমেছিলেন অনেক চাওয়া নিয়ে। প্রিলিমিনারি রাউন্ডে পেরিয়ে বাছাইয়ে গ্রুপ পর্বে খেলার লক্ষ্য পূরণের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর উদ্দেশ্যও ছিল বলে জানালেন রাকিব।

“অস্ট্রেলিয়ার মতো বিশ্বকাপে খেলা দলের সঙ্গে খেলাটা আমাদের জন্য বড় সুযোগ। ওরা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে খেলেছে; চেষ্টা করবো ওদের বিপক্ষে ভালো ফুটবল খেলতে। আর ফিলিস্তিন একটা মুসলিম দেশ। আমাদের বিশ্বনাথ (ঘোষ) আছে, বিশ্বনাথও বলেছে, আমরা সবাই মিলে আলোচনা করেছি, গোল করতে পারলে, জিততে পারলে ওদের আমরা সমর্থন দেব। আমরা দেখেছি, আন্তর্জাতিক ম্যাচগুলোতে সবাই ওদেরকে সমর্থন দিচ্ছে, তাই আমরাও ওদেরকে সমর্থন করেছি।”

রাকিব ও ফয়সাল আহমেদ ফাহিমের গোলে মালদ্বীপকে ২-১ ব্যবধানে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে বাছাইয়ের দ্বিতীয় ধাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। দুই লেগেই সেরা খেলোয়াড় হয়েছেন রাকিব। তবে সুযোগগুলো নষ্ট না হলে দ্বিতীয় লেগের ফল আরও ভালো হত বলে মনে করেন তিনি।

“আলহামদুলিল্লাহ। আল্লাহর ওপর ভরসা ছিল। পরিশ্রম করলে মানুষ তার ফল পাবেই। আমরা দীর্ঘদিন এক সঙ্গে পরিশ্রম করেছি। আমাদের দলে কিন্তু বড় কোন তারকা নেই। আমরা একটা দল হয়ে খেলেছি। মাঠে ১১জন যুদ্ধ করেছি। বাইরে যারা ছিলো, তারাও সমর্থন দিয়েছে। বিশ্বাস ছিল এক সঙ্গে ভালো কিছু করব। মালেতে ড্র করে আসার পর আত্মবিশ্বাস ছিল। মালেতেও আমরা ভালো ফুটবল খেলেছি। দু-একটা ভুল না হলে হয়তো আরও ভালো হতো।”

“এটা ছিল একটা ট্যাকটিক্যাল গেম। ওরা যেভাবে খেলেছে। আমরাও সেভাবেই পরিকল্পনা করে খেলেছি।  আসলে প্রথম গোল করার পর আমরা আরও কিছু চান্স পেয়েছিলাম। যেগুলো আমি মিস করেছিলাম। এটা ছিল আমাদের ঘরের মাঠে খেলা। আমরা চেষ্টা করেছি ঘরের মাঠে ৯০ মিনিট এমন ফুটবল খেলতে যাতে দর্শকরা নিরাশ না হয়। প্রতিটি পজিশনেই আমরা সেরাটা দেয়ার চেষ্টা করেছি।”

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক
বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’-এ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১০ জুলাই) স্থানীয় সময় বেলা সোয়া ১১টার বেইজিংয়ের ‘গ্রেট হল অব দ্য পিপল’দুই দেশের প্রতিনিধিদের নিয়ে এ বৈঠক শুরু হয়।

শেখ হাসিনা এবং লি কিয়াংয়ের মধ্যেকার বৈঠকের পর তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। দুপুরে গ্রেট হলে চীনা প্রধানমন্ত্রীর দেওয়া মধ্যাহ্ন ভোজে যোগ দেবেন বাংলাদেশ সরকারপ্রধান।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রেট হলে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

গ্রেট হলে শেখ হাসিনাকে রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানানো হয়েছে। এখানে তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়।

শুভেচ্ছা বিনিময়ের পর সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অভিবাদন মঞ্চে যান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং।

অভিবাদন মঞ্চে শেখ হাসিনা ও লি কিয়াং-কে সশস্ত্র সালাম দেয় চীনের সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এ সময় দু’দেশের জাতীয় সংগীত বাজানো হয়।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেওয়া হয়। পরে দুই প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।

শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ভাবে অভ্যর্থনা জানানোর পর দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন দুই প্রধানমন্ত্রী।

বিকেলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চীনে দ্বিপাক্ষিক সফর শেষে বুধবার (১০ জুলাই) রাতে দেশে ফিরবেন তিনি।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে দৃঢ়ভাবে সমর্থন করে চীন: শি জিনপিং
একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও তার পূর্ণ সার্বভৌমত্বকে দৃঢ়ভাবে সমর্থন করবে চীন। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ কথা বলেছেন। এছাড়া জাতিসংঘের পূর্ণ সদস্য রাষ্ট্র হওয়ার জন্য ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষাকেও বেইজিং সমর্থন করে বলে জানিয়েছেন শি জিনপিং।

চীনের নেতা অবরুদ্ধ ফিলিস্তিনে জরুরি যুদ্ধবিরতির আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্যে ন্যায়বিচার চিরকালের জন্য অনুপস্থিত থাকতে পারে না।

বৃহস্পতিবার (৩০ মে) বেইজিংয়ে চীন-আরব রাষ্ট্র সহযোগিতা ফোরামে আরব নেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে শি জিনপিং এসব কথা বলেন।

চীনের প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্য হলো উন্নয়নের বিস্তৃত সম্ভাবনার একটি ভূমি। ন্যায়বিচার চিরকালের জন্য সেখানে অনুপস্থিত থাকতে পারে না। ইসরাইলি এবং ফিলিস্তিনিদের মধ্যে বিরোধ সমাধানের জন্য একটি বিস্তৃত শান্তি সম্মেলনের প্রয়োজন।

তিনি আরব রাষ্ট্রগুলোর সঙ্গে তার গভীর সখ্যতার প্রসঙ্গ তুলে ধরে ওই অঞ্চলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

শি জিনপিং বলেন, যতবারই আমি আরব বন্ধুদের সঙ্গে দেখা করি, আমি গভীর সম্পর্কের অনুভূতি অনুভব করি।

তিনি আরব প্রতিনিধিদের বলেন, চীন ও চীনা জনগণ এবং আরব দেশ ও জনগণের মধ্যে বন্ধুত্ব প্রাচীন সিল্ক রোডের মাধ্যমে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান থেকে উদ্ভূত।

বেইজিং আরব রাষ্ট্রগুলোর সঙ্গে জ্বালানি সহযোগিতা আরও গভীর করার চেষ্টা করবে বলেও জানান শি জিনপিং। তিনি বলেন, চীন তেল ও গ্যাসের বিষয়ে আরব পক্ষের সঙ্গে কৌশলগত সহযোগিতা আরও বাড়াবে এবং বাজারের নিরাপত্তার সঙ্গে সরবরাহ নিরাপত্তাকে একীভূত করবে। চীন নতুন জ্বালানি প্রযুক্তি এবং সরঞ্জাম উৎপাদনে আরব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

গাজা অবরোধকে লেনিনগ্রাদ অবরোধের সঙ্গে তুলনা করল পুতিন

অধিকৃত গাজা উপত্যকার ওপর ইসরায়েলের কঠোর অবরোধ আরোপের তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এ অবরোধকে ‘অগ্রহণযোগ্য’ আখ্যায়িত করে বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী লেনিনগ্রাদের ওপর এরকম অবরোধ আরোপ করেছিল।

কিরগিজিস্তান সফরকারী পুতিন স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী বিশকেকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ইসরায়েল এখন যা করছে তাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেনিনগ্রাদের ওপর জার্মান নাৎসি বাহিনীর অবরোধ আরোপের সঙ্গে তুলনা করা যায়। আমার দৃষ্টিতে এটি অগ্রহণযোগ্য।

গাজা উপত্যকার বেসামরিক নাগরিকদের হত্যা করার ব্যাপারেও ইসরায়েলকে সতর্ক করে দেন পুতিন।  তিনি বলেন, গাজার ওপর ইসরায়েলি অবরোধের সঙ্গে কেউই একমত হতে পারবে না কারণ এর ফলে বেসামরিক নাগরিকদের ক্ষতি হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, গাজায় ইসরায়েল স্থল অভিযান চালাবে বলে শোনা যাচ্ছে। তিনি সম্ভাব্য এ অভিযানকেও ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বর্ণনা করে বলেন, বেসামরিক এলাকায় এ ধরনের অভিযানে জানমালের অপূরণীয় ক্ষতি হবে।

তিনি যুদ্ধ বন্ধ করে আলোচনার মাধ্যমে ফিলিস্তিন সংকট নিরসনের আহ্বান জানিয়ে বলেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে যে রাষ্ট্র ইসরায়েলের সঙ্গে শান্তি ও নিরাপত্তার সঙ্গে সহাবস্থান করবে। তিনি হামাসের অভিযানের জবাবে ইসরায়েলের প্রতিক্রিয়াকে ‘চরম নৃশংস পদ্ধতি’ বলে বর্ণনা করেন।

ইসরায়েলকে আরও ১০০ কোটি ডলারের অস্ত্র দিতে বাইডেনের মরিয়া চেষ্টা
বোমা সরবরাহ স্থগিত রাখলেও ইসরায়েলকে আরও ১০০ কোটি ডলার মূল্যের অস্ত্র দিতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এ ব্যাপারে তিনি ইতোমধ্যে কংগ্রেসের অনুমোদন চেয়েছেন।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই সহায়তার আওতায় ইসরায়েলকে যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র দিতে চাচ্ছে তার মধ্যে ট্যাংক খাতে রয়েছে ৭০০ মিলিয়ন ডলার, আরও ৫০০ মিলিয়ন ডলার রয়েছে কৌশলগত যানবাহনে এবং ৬০ মিলিয়ন ডলার রয়েছে মর্টার শেলে।

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে শেষ হয়ে আসা ইসরায়েলি অস্ত্রভাণ্ডার পূর্ণ করতে এসব অস্ত্র দেওয়া হচ্ছে। অবশ্য, সবকিছু ইসরায়েলে পৌঁছাতে কয়েক বছর লেগে যাবে।

সম্প্রতি ইসরায়েলে বড় আকারের বোমা সরবরাহ স্থগিত রেখেছে বাইডেন প্রশাসন। গাজার রাফায় এসব বোমা ব্যবহৃত হতে পারে এমন আশঙ্কায় ওইসব তা সরবরাহ স্থগিত রেখেছে আমেরিকা।

সূত্র: ওয়াশিংটন পোস্ট, সিএনএন, ফক্স নিউজ, সিবিএস নিউজ, এপি

যুদ্ধে যেতে প্রস্তুত চীন, তাইওয়ান যদি স্বাধীনতা ঘোষণা করে

তাইওয়ান স্বাধীনতা ঘোষণা করলে চীন যুদ্ধ শুরু করতে দ্বিধা করবে না। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে শুক্রবার চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফেঙ্গহি সাক্ষাতে এই সতর্কবার্তা দেন।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সিঙ্গাপুরে নিরাপত্তা সম্মেলন ‘সাংগ্রি–লা ডায়ালগের’ ফাঁকে চীন ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীরা বৈঠকে বসেন। বৈঠকের পর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কিয়ান মন্ত্রীর বরাতে বলেন, অস্টিনকে সতর্ক করে ওয়েই বলেছেন, চীন থেকে তাইওয়ানকে কেউ যদি বিভক্ত করার সাহস করে, তাহলে চীনের সেনাবাহিনী যুদ্ধ শুরু করতে দ্বিধা করবে না। সেটা যেকোনো মূল্যেই হোক না কেন।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, প্রতিরক্ষামন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী বেইজিং তাইওয়ানের স্বাধীনতার যেকোনো চক্রান্ত নস্যাৎ করবে এবং মাতৃভূমির একত্রকরণকে দৃঢ়ভাবে সমর্থন করবে। তাইওয়ান চীনের তাইওয়ান। একে ব্যবহার করে চীনকে দমন করার বিষয়টি কখনোই জয়ী হবে না।

অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মতে, অস্টিনের পক্ষ থেকে তাইওয়ান প্রণালিজুড়ে শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়। অস্টিন তাইওয়ানের স্থিতাবস্থায় একতরফা পরিবর্তনের বিরোধিতা করে তাইওয়ানের প্রতি আরও অস্থিতিশীল কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বেইজিংকে আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত মাসে জাপান সফরের সময় এক প্রশ্নের জবাবে বলেছিলেন, চীন যদি তাইওয়ান আক্রমণ করে, তবে ওয়াশিংটন তাদের রক্ষা করবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে কাতারের আমিরের বৈঠক
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে শেখ হাসিনার সঙ্গে আমির শেখ তামিম বিন হামাদ আল থানির বৈঠক অনুষ্ঠিত হয়।

শেখ তামিম বিন হামাদ আল থানি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এর আগে সোমবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় আসেন কাতারের আমির। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

জানা গেছে, আমিরের সফরে কাতার ও বাংলাদেশের মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে। চুক্তিগুলো হলো- দ্বৈতকর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন, বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বদলি ও যৌথ ব্যবসা পরিষদ গঠন।

সমঝোতা স্মারকের মধ্যে রয়েছে- শ্রমশক্তি বিষয়ে সমঝোতা স্মারক, বন্দর পরিচালনা, উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া সহযোগিতা এবং কূটনৈতিক প্রশিক্ষণ সহযোগিতা।

কাতারের সঙ্গে বাংলাদেশের ৫ চুক্তি ও ৫ সমঝোতা স্মারক সই

দ্বৈতকর পরিহারসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে কাতারের সঙ্গে বাংলাদেশের পাঁচটি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

পাঁচ চুক্তির মধ্যে আছে—উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা সংক্রান্ত চুক্তি, দ্বৈতকর পরিহার ও কর ফাঁকি সংক্রান্ত চুক্তি, আইনগত বিষয়ে সহযোগিতা সংক্রান্ত চুক্তি, সাগরপথে পরিবহন সংক্রান্ত চুক্তি এবং দু’দেশের ব্যবসা সংগঠনের মধ্যে যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি।

পাঁচ সমঝোতা স্মারকের মধ্যে আছে—কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত সমঝোতা স্মারক, যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক, শ্রমশক্তির বিষয়ে সমঝোতা স্মারক এবং বন্দর ব্যবস্থাপনা সংক্রান্ত সমঝোতা স্মারক।

চুক্তিগুলোর মধ্যে প্রথমটিতে কাতারের পক্ষে বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ মোহাম্মদ বিন হামাদ আল থানি ও বাংলাদেশের পক্ষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, দ্বিতীয়টিতে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি ও বাংলাদেশের অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, তৃতীয়টিতে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি ও বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক, চতুর্থটিতে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি ও বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এবং পঞ্চমটিতে কাতার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান শেখ খলিফা বিন জসিম আল থানি ও বাংলাদেশের ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রেসিডেন্ট মাহবুবুল আলম সই করেন।

সমঝোতা স্মারকগুলোর মধ্যে সব কটিতে কাতারের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুলতান বিন সাদ আল মুরাইখি এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সই করেন।

এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠক হয় শেখ হাসিনা ও শেখ তামিম বিন হামাদ আল থানির। পরে চামেলী হলে দুদেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী ও আমির।

তারও আগে সকাল সোয়া ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে কাতারের আমিরকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২২ এপ্রিল) বিকেলে দুদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে লালগালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটিই প্রথম উচ্চপর্যায়ের রাষ্ট্রীয় সফর।

গত দুই দশকের মধ্যে এটি কাতারের কোনো আমিরের প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০০৫ সালে কাতারের তখনকার আমির হামাদ বিন খলিফা আল থানি বাংলাদেশ সফর করেছিলেন।

চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক বৈঠকে ৪টি চুক্তি সই

বাংলাদেশ ও চীনের দ্বিপাক্ষিক বৈঠকে আজ রবিবার ৪টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সকালে বৈঠকের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইসহ দুই পক্ষের প্রতিনিধিদল অংশ নেন।

গতকাল শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দিনের সফরে ঢাকায় আসেন। বিকেল পাঁচটার পর তাকে বহনকারী উড়োজাহাজটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তাকে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ সময় সেখানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

চীন কেন এত স্বর্ণ কিনছে?
গত এক বছরেরও বেশি সময় ধরে চীনের কেন্দ্রীয় ব্যাংক প্রচুর পরিমাণে স্বর্ণ কিনেছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ ও গাজার সংঘাতের পাশাপাশি চীনের এ পদক্ষেপের কারণে বিশ্বব্যাপী স্বর্ণের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। ভূ-রাজনৈতিক অস্থিরতা, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে সুদের হার কমানোর চেষ্টা ও চীনের স্বর্ণ জমার করার কারণে এ সপ্তাহে প্রথমবারের মতো মূল্যবান এ ধাতুটির দাম দুই হাজার ২১২ ইউরো ছাড়িয়েছে।

বিনিয়োগকারীরা বৈশ্বিক অস্থিরতা ও মুদ্রাস্ফীতির সময় স্বর্ণকে একটি নিরাপদ বিনিয়োগ হিসাবে বিবেচনা করেন। তাই করোনা পরবর্তী সময়ে অতিরিক্ত মুদ্রাস্ফীতি, মধ্যপ্রাচ্য ও ইউক্রেনে চলমান সংঘাত স্বর্ণের সাম্প্রতিক মূল্য বৃদ্ধিতে সহায়তা করেছে। চীনের কেন্দ্রীয় ব্যাংক, পিপলস ব্যাংক অফ চায়নার (পিবিসি) এই পদক্ষেপে উন্নয়নশীল অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোও প্রভাবিত হয়েছে। তারাও স্বর্ণের রিজার্ভ বাড়াতে আগ্রহী হয়ে উঠছে।

চীন আসলে কী করছে?

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের মতে, পিবিসি সবশেষ ১৬ মাস ধরে তার স্বর্ণের রিজার্ভ বাড়িয়েছে। ২০২৩ সালে অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের তুলনায় পিবিসি বেশি স্বর্ণ কিনেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালে চীন ২২৫ মেট্রিক টন স্বর্ণ কিনেছে। যা বিশ্বের অন্য সব  দেশের কেন্দ্রীয় ব্যাংকের কেনা এক হাজার ৩৭ টনের প্রায় এক চতুর্থাংশ। এ মুহূর্তে চীনের কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে প্রায় দুই হাজার ২৫৭ টন স্বর্ণ মজুদ আছে। পিবিসির পাশাপাশি, চীনের সাধারণ নাগরিকেরাও স্বর্ণের মুদ্রা, বার ও গহনা কিনছেন।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রধান মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট জন রিড গত মাসে ব্লুমবার্গ টিভিকে বলেন, ‘‘বছরের শুরু থেকেই আমরা চীনকে বিপুল পরিমাণ স্বর্ণ কিনতে দেখেছি। চীনের অভ্যন্তরীণ সাংহাই গোল্ড এক্সচেঞ্জে রেকর্ড পরিমাণ বেচাকেনা দেখেছি।”

এত স্বর্ণ কেনার কি কারণ?

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যের জন্য চীন মার্কিন ডলারের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশ্বের সংরক্ষিত মুদ্রা হিসাবে, বেশিরভাগ পণ্যের দাম ডলারে হয় ও বিশ্বের অর্ধেকেরও বেশি বাণিজ্য মার্কিন ডলার ব্যবহার করে পরিচালিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক আধিপত্যকে চ্যালেঞ্জ করার জন্য গত ৩০ বছরে চীন বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সংগ্রহ করেছে, যার বেশিরভাগই ডলার।

একই পরিস্থিতি ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা) গোষ্ঠীর অন্যান্য দেশগুলোর সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এ দেশগুলোর অর্থনীতি ২০৫০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতিতে আধিপত্য বিস্তার করতে প্রস্তুত হবে বলে ধারণা করা হচ্ছে। ব্রিকস ভবিষ্যতে একটি অভিন্ন মুদ্রা চালু করার কথাও ভাবছে। যা বিশ্বের সবেচেয়ে নিরাপদ মুদ্রা হিসাবে পরিচিত মার্কিন ডলারকে চ্যালেঞ্জ করতে পারে।

চীন কেন ডলার থেকে বৈচিত্র্য আনতে চায়?

ওয়াশিংটন তার বৈশ্বিক অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অবস্থান বজায় রাখতে ডলারকে কিভাবে অস্ত্র হিসাবে ব্যবহার করে তা নিয়ে চীনসহ ব্রিকস এর সদস্য দেশগুলো উদ্বিগ্ন। ডলারে বিনিময়ের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক কম খরচে ঋণ নিতে পারে। উদাহরণস্বরূপ,  রাশিয়া, ইরান ও  উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করার সময় ওয়াশিংটন এই মুদ্রাকে কূটনীতির হাতিয়ার হিসাবেও ব্যবহার করতে পারে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক রিজার্ভ জব্দ করাসহ মস্কোর উপর বেশ কয়েক দফা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে। মার্কিন চাপের মুখে, বেশিরভাগ রাশিয়ান ব্যাংককে সুইফট পেমেন্ট সিস্টেম থেকে বের করে দেওয়া হয়। সুইফট পেমেন্ট সিস্টেম আন্তর্জাতিক বাণিজ্যে সহজেই লেনদেন করা যায়।

এছাড়াও ভবিষ্যতে চীন যদি তার সামরিক শক্তি আরও কমিয়ে আনার সিদ্ধান্ত নেয় বা ওয়াশিংটনের সাথে বাণিজ্য যুদ্ধে জড়ায়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের একইরকম নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারে বলে চিন্তিত চীনের রাজনৈতিক নেত্রীবৃন্দ। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, তার দেশ প্রয়োজনে বলপূর্বক তাইওয়ানকে পুনরায় দখল করতে পারে। গণতান্ত্রিকভাবে পরিচালিত এই  দ্বীপ রাষ্ট্রটিকে বেইজিং তার অংশ হিসেবে বিবেচনা করে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বিশ্লেষকেরা ধারণা করছেন, চীনের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনার এই ধারা আরও কয়েক বছর ধরে চলমান থাকবে। এ প্রক্রিয়াটিকে ডলারের বিকল্প তৈরির একটি সংকেত হিসেবে দেখছেন তারা।

ভারতকে বিতাড়িত করে চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি মালদ্বীপের
ভারতের সঙ্গে বিরোধের মধ্যেই চীনের সঙ্গে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করল মালদ্বীপ। এতে করে চীন থেকে বিনামূল্যে সামরিক সহায়তা পাবে মালদ্বীপ।

গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ‘শক্তিশালী’ দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে বিনামূল্যে সামরিক সহায়তা প্রদানের জন্য চীন সোমবার মালদ্বীপের সাথে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে।

মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু তার দেশ থেকে ভারতীয় সেনাদের প্রত্যাহারের সময়সীমা নির্ধারণের কয়েক সপ্তাহ পরেই এই চুক্তি স্বাক্ষর হল।

প্রতিবেদনে আরও বলা হয়, মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ঘাসান মাউমুন দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করতে চীনের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা অফিসের ডেপুটি ডিরেক্টর মেজর জেনারেল ঝাং বাওকুনের সাথে দেখা করেন।

মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয় তার এক্স হ্যান্ডেলে জানিয়েছে, পরে মাউমুন এবং মেজর জেনারেল বাওকুন মালদ্বীপে চীনের সামরিক সহায়তা প্রদানের বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন। এটি উভয় দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিয়ে যাবে।

অবশ্য চীন ও মালদ্বীপের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির বিশদ বিবরণ দেওয়া হয়নি।

এদিকে, চীন মালদ্বীপকে ১২টি পরিবেশ-বান্ধব অ্যাম্বুলেন্স উপহার দিয়েছে বলে এডিশন.এমভি নিউজ পোর্টাল সোমবার জানিয়েছে। রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মালদ্বীপে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াং লিক্সিন মালদ্বীপকে অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার চিঠিটি উপস্থাপন করেন।

এর আগে মালদ্বীপ থেকে ভারতীয় সৈন্যদের প্রত্যাহারে আগামী ১৫ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন ভারত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

মূলত প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চীনে পাঁচদিনের প্রথম রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার পরপরই ভারতীয় সৈন্যদের প্রত্যাহারে ওই আল্টিমেটাম দেন তিনি। পরে এই আল্টিমেটাম অবশ্য মে মাসের ১০ তারিখ পর্যন্ত বাড়ানো হয়।

সূত্র: ইন্ডিয়া টুডে, এনডিটিভি

সিদ্ধান্তে অটল মুইজ্জু, ভারতীয় সেনাদের মালদ্বীপ ছাড়তেই হচ্ছে

ভারতীয় সেনাদের মালদ্বীপ ছাড়তেই হচ্ছে। এ লক্ষ্যে চূড়ান্ত সময়সীমা জানিয়ে দিলেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তিনি জানিয়েছেন, ভারতীয় সেনারা আগামী ১০ মের মধ্যে দক্ষিণ এশিয়ার এই দ্বীপ দেশ ছেড়ে যাবে। এ বিষয়ে দিল্লি ও মালে একমত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মালদ্বীপের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিজের ভারত-বিরোধী অবস্থানে অটল থেকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু আজ পার্লামেন্টে বলেছেন, মালদ্বীপ ‘কোনও দেশকে আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বা তা ক্ষুণ্ন করতে’ অনুমতি দেবে না।

স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে, ভারতীয় সৈন্যরা আগামী ১০ মে’র মধ্যে মালদ্বীপ ত্যাগ করবে এবং এ বিষয়ে নয়াদিল্লি ও মালে একমত হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এনডিটিভি বলছে, সোমবার দেশের পার্লামেন্টে ভাষণ দেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহম্মদ মুইজ্জু। বিরোধী দলগুলোর যারা মুইজ্জুর ভারত-বিরোধী অবস্থানের সমালোচনা করে থাকে তারা এ দিন প্রেসিডেন্টের বক্তব্য বয়কট করে।

সংসদ সদস্যদের সামনে দেওয়া ভাষণে এদিন প্রেসিডেন্ট মুইজ্জু জানান, মালদ্বীপে তিনটি বিমান চলাচল প্ল্যাটফর্ম রয়েছে। তার মধ্যে একটি থেকে আগামী ১০ মার্চের মধ্যে ভারতীয় সেনা প্রত্যাহার করা হবে। আর আগামী মে মাসের ১০ তারিখের মধ্যে বাকি দুটি প্ল্যাটফর্ম থেকেও ভারতীয় সেনা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

প্রেসিডেন্ট মুইজ্জু আরও বলেন, “মালদ্বীপ ভারতের সঙ্গে চুক্তি নবায়ন করবে না। আমরা অন্য কোনও দেশকে আমাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বা এটাকে খাটো করতে দেব না।”

এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর গত মাসে প্রথম চীন সফর শেষে দেশে ফেরার পর মালদ্বীপকে দেওয়া সামরিক সরঞ্জাম এবং ওই অঞ্চলে মানবিক কার্যক্রমে সহায়তা করার কাজে নিয়োজিত ভারতীয় সৈন্য প্রত্যাহারে আগামী ১৫ মার্চ পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছিলেন মুইজ্জু।

ভারত মহাসাগরের এই দ্বীপ দেশটিতে বর্তমানে ভারতীয় সামরিক বাহিনীর ৭৭ জন সদস্য রয়েছে। সৈন্যদের পাশাপাশি ভারতের সশস্ত্র বাহিনীর ১২ জন মেডিকেল কর্মকর্তাও মালদ্বীপে মোতায়েন রয়েছে। দেশটির প্রত্যন্ত দ্বীপের বাসিন্দাদের মানবিক এবং চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য সৈন্যরা দেশটিতে অবস্থান করছে।

সূত্র: এনডিটিভি

চীনে গুপ্তচরবৃত্তির সন্দেহ সাত মার্কিন সংস্থায় হানা!
গত বছরে গুপ্তচরবৃত্তির সন্দেহে চীনে থাকা সাতটি মার্কিন সংস্থায় হানা দিয়েছে শি জিনপিং সরকার! এমনটাই দাবি করেছেন বেজিংয়ে থাকা মার্কিন রাষ্ট্রদূত নিকোলাস বার্নস।

রবিবার সম্প্রচারিত এক অনুষ্ঠানে নিকোলাস এই দাবি করেন। নিকোলাস বলেন, যুক্তরাষ্ট্রের যেসব ব্যবসায়ী চীনে ব্যবসা করতে চান, তাদের জন্য বিষয়টি উদ্বেগের।

তিনি বলেন, “এক দিকে চীন বলছে- তাদের দরজা ব্যবসার জন্য উন্মুক্ত। তারা যুক্তরাষ্ট্র এবং জাপানের ব্যবসায়ীদের চায়। অন্যদিকে, তারাই আবার গত মার্চ থেকে যুক্তরাষ্ট্রের ছয় থেকে সাতটি সংস্থায় অভিযান চালিয়েছে।”

নিকোলাস যোগ করেন, “চীনের গোয়েন্দারা মার্কিন সংস্থায় ঢুকেছে এবং ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য করেছে। তারা যে কারণ দেখিয়ে এমনটা করছে, তা খুব অযৌক্তিক বলে আমি মনে করি।”

জিনপিং সরকার যে চীনে থাকা মার্কিন সংস্থাগুলোতে অভিযান চালিয়েছে, তা প্রকাশ্যে এসেছিল আগেই। তবে নিকোলাসের উদ্ধৃতির পর মোট সংখ্যা প্রকাশ্যে এসেছে।

নিকোলাস দাবি করেন, গত বছর যুক্তরাষ্ট্রের পরামর্শদাতা সংস্থাগুলোর ওপর নজরদারি শুরু করেছিল চীন। হানাও দিয়েছিল ওই সংস্থাগুলোতে। কয়েকজন কর্মীকে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতারও করা হয়।

চীনে এই পরিস্থিতি তৈরি হওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা দেশটিতে বিনিয়োগ করতে উৎসাহ হারাচ্ছেন বলেও দাবি নিকোলাসের।

মার্চ মাসে বেইজিংয়ে থাকা মার্কিন পরামর্শদাতা সংস্থা ‘মিন্টজ’-এর অফিসে হানা দেন চীনা গোয়েন্দারা। জরিমানাও করা হয়। সংস্থাটির পাঁচ চীনা কর্মীকে আটকও করা হয়। এরপরেই চীন থেকে নিজেদের ব্যবসা গোটানোর কথা ঘোষণা করে ওই সংস্থা।

চীনের পুলিশ গত বছরের এপ্রিলে মার্কিন ম্যানেজমেন্ট সংস্থা ‘বেইন অ্যান্ড কো’-এর সাংহাই অফিসেও হানা দিয়েছিল। মে মাসেও মার্কিন এক সংস্থার অফিসে হানা দেয় চীনের পুলিশ। যদিও সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ওই সংস্থা।

চীন গত বছরের জুলাই মাস থেকে গুপ্তচরবৃত্তি নিয়ে আইনে রদবদল করেছে। সেই আইনে গুপ্তচরবৃত্তির সংজ্ঞাও বদলেছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

নিকোলাস ওই আইন সম্পর্কে বলেন, “নতুন আইন এমন এক উপায়ে লেখা হয়েছে যাতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা সম্পূর্ণ আইনি এবং গ্রহণযোগ্য কাজ করলেও গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত হতে পারেন।”

সংস্থার আর্থিক সমস্যা-সংক্রান্ত কোন সাধারণ বিষয়ও গুপ্তচরবৃত্তি বলে চিহ্নিত হতে পারে বলে জোর দিয়েছেন নিকোলাস।

তিনি আরও বলেন, “আমি মনে করি চীনের জনগণ এবং চীনের বিভিন্ন সংস্থার সম্পর্কে দেশটির সরকার তথ্য নিয়ন্ত্রণ করতে চায়।”

মার্কিন সংস্থাগুলোর সাথে সমস্যার মূলেও সেই চিন্তাভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন নিকোলাস।

বিশেষজ্ঞদের মতে, ‘গুপ্তচরবৃত্তি’ নিয়ে কড়াকড়ির কারণে চীনে বিদেশি বিনিয়োগ কমেছে, যা দেশটির জন্য উদ্বেগের বলেই মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

বিশেষজ্ঞেরা জানান, করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে চীনের ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধি পেয়েছে। আর সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চীনে বিদেশি বিনিয়োগ দরকার।

চীনের ‘স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অফ ফরেন এক্সচেঞ্জ’-এর তথ্যানুযায়ী, গত বছর চীনের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ২০২৩ সালে ৮২ শতাংশ কমেছে।

গত বছর চীনের নিরাপত্তা মন্ত্রণালয় তার নাগরিকদের পাল্টা গুপ্তচরবৃত্তির কাজে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল। সন্দেহজনক কার্যকলাপের খবর সরকারের কাছে পৌঁছে দিলে পুরস্কৃত করার প্রতিশ্রুতিও দিয়েছিল সে দেশের সরকার।

শি জিনপিং সরকারের নিরাপত্তা মন্ত্রণালয় গত বছর এ-ও দাবি করেছিল, মার্কিন গোয়েন্দা সংস্থার দুই গুপ্তচরকে ধরে ফেলেছে তারা।

সূত্র: ডেইলি মেইল

হংকংয়ের সুরক্ষায় ১ দেশ ২ নীতি জারি থাকবে

হংকংয়ের দীর্ঘমেয়াদে সুরক্ষা নিশ্চিত করতে চীনের নেওয়া এক দেশ দুই নীতি জারি থাকবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং।

ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা পেয়ে চীনের সঙ্গে যুক্ত হওয়ার ২৫ বছর পূর্তিতে হংকং সফরে গিয়ে এ পরিকল্পনার কথা জানান তিনি।

এ উপলক্ষে প্রায় দুই বছর পর চীনের মেইনল্যান্ডের বাইরে বের হলেন শি জিনপিং। বৃহস্পতিবার (৩০ জুন) উচ্চগতির ট্রেনে চেপে হংকং পৌঁছান শি। স্টেশনে তাকে স্বাগত জানান হংকংয়ের বর্তমান প্রধান নির্বাহী ক্যারি লাম এবং তার উত্তরসূরী জন লি।

শুক্রবার (১ জুলাই) প্রধান নির্বাহী হিসেবে শপথ নিয়েছেন জন লি। তার ওই শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, এক দেশ দুই নীতি ইতোমধ্যেই তার যথার্থতার প্রমাণ দিয়েছে, এরকম উপযোগী ব্যবস্থা বাতিল করার পরিকল্পনা চীনের নেই।

এদিকে, এক দেশ দুই নীতি ব্রিটেনের সঙ্গে চীনের হংকং বিনিময় চুক্তিতে উল্লেখ ছিল। যে কারণে হংকংয়ে আলাদা শাসক, আইনসভা এবং শাসন ব্যবস্থা রয়েছে। ২০৪৭ সালে ওই চুক্তির কার্যকারিতা শেষ হয়ে যাবে। তখন হংকংকে চীন মেইনল্যান্ডের সঙ্গে একীভূত করে ফেলবে কি না, এ নিয়ে অধিবাসীদের মধ্যে দুশ্চিন্তা রয়েছে।

যদিও চীন তার স্বার্থসংক্রান্ত ইস্যুতে ইতোমধ্যেই এক দেশ দুই নীতির বরখেলাপ করেছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। হংকংয়ের শাসন ক্ষমতা প্রধান নির্বাহীর হাতে থাকে দীর্ঘদিন ধরে ওই পদে যারা বসছেন তারা বেইজিংয়ের তল্পিবাহক হিসেবে কাজ করে যাচ্ছেন। সাম্প্রতিক সময়ে বন্দি প্রত্যর্পণ আইনবিরোধী দীর্ঘ আন্দোলনে গণতন্ত্রপন্থি বিক্ষোভকারীদেরকে কঠোর হাতে দমন করে দেখিয়েছে হংকং প্রশাসন।

বিশ্বের প্রধান অস্থিরতা সৃষ্টিকারী আমেরিকাই : চীনা পররাষ্ট্রমন্ত্রী
আমেরিকাকে বিশ্বের প্রধান অস্থিরতা সৃষ্টিকারী আখ্যা দিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, ওয়াশিংটনের বিভিন্ন পদক্ষেপ দিবালোকের মতো স্পষ্ট করে দিয়েছে যে, আমেরিকা বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎসে পরিণত হয়েছে।

শুক্রবার সিঙ্গাপুর সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী লি হাসিয়েন লুনের সঙ্গে এক বৈঠকে ওয়াং ই এই মন্তব্য করেন।

তিনি চীনের হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদী নেতাদের প্রতি ওয়াশিংটনের সমর্থনের তীব্র নিন্দা জানান।

ওয়াং ই বলেন, চীনের রেড লাইন অতিক্রম করে মার্কিন সরকার তাইওয়ানের স্বাধীনতাকামী নেতাদের প্রতি সমর্থন জানাচ্ছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ধরনের নীতি বিশ্বব্যাপী ওয়াশিংটনের গ্রহণযোগ্যতা নষ্ট করবে এবং প্রমাণিত হবে যে, আমেরিকা বিশ্বে অস্থিতিশীলতা সৃষ্টির প্রধান উৎসে পরিণত হয়েছে।

ওয়াং ই বলেন, চীনের উন্নতি কিছুতেই সহ্য করতে পারছে না আমেরিকা। অথচ বাস্তবতা হচ্ছে, বিশ্বের সকল দেশ বিশেষ করে প্রতিবেশী দেশগুলো চীনের উন্নতি থেকে ব্যাপক মাত্রায় উপকৃত হচ্ছে।

চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা বিশ্বে নিজের একমেরুকেন্দ্রিক আধিপত্য ধরে রাখার লক্ষ্যে চীনসহ উদীয়মান অর্থনীতির দেশগুলোর উন্নতি সহ্য করতে পারছে না।

চীনের প্রযুক্তি খাতে আমেরিকার বিনিয়োগের বিরুদ্ধে ওয়াশিংটন নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার একদিন পর ওয়াং ই এ বক্তব্য দিলেন।

ওই নিষেধাজ্ঞা আরোপের ফলে ওয়াশিংটনের সঙ্গে বেইজিংয়ের দূরত্ব আরও বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রে চীনা দূতাবাস ওই নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করে বলেছে, এর ফলে চীনা ও আমেরিকান কোম্পানি এবং তাদের পুঁজি বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে।

সূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট, ভয়েস অব আমেরিকা

চীনের আরসেপে যোগ দেবে বাংলাদেশ
বাংলাদেশ এখন যেসব দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করার বিষয়ে আলোচনা করছে, তার মধ্যে ছয়টি দেশ চীনের নেতৃত্বে বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক ব্লক রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসেপ) অন্তর্ভুক্ত হয়েছে

এই ব্লকে যোগ দিলে বাংলাদেশের রপ্তানির পরিমাণ পাঁচ বিলিয়ন ডলার বাড়ার সম্ভাবনা উঠে এসেছে। তাই এসব নানা দিক বিবেচনা করে আরসেপে বাংলাদেশের অন্তর্ভুক্তির পক্ষে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।

গতকাল মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের এ সিদ্ধান্ত এখন মন্ত্রিপরিষদ সভায় উপস্থাপন করা হবে। সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা বলছেন, একবিংশ শতাব্দীতে বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্র আসিয়ানসহ পূর্ব এশিয়ার দেশগুলো, যারা আরসেপের অন্তর্ভুক্ত। ফলে বিশ্ব অর্থনীতির প্রাণকেন্দ্রের সঙ্গে বাংলাদেশের সংযুক্ত থাকা যৌক্তিক হবে বলে মনে করছে বাণিজ্য মন্ত্রণালয়।

বৈঠক সূত্র জানায়, আন্তঃমন্ত্রণালয় সভায় কিছু পূর্ব সতর্কতাসহ আরসেপে বাংলাদেশের যোগদানের পক্ষে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। কবে নাগাদ আবেদন করা হবে, তা ওই চুক্তিতে স্পষ্ট করে কিছু বলা নেই।

এদিকে আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগী ও সমপর্যায়ের দেশ ভিয়েতনাম কোন ধরনের প্রতিশ্রুতি দিয়ে আরসেপে যোগদান করেছে, সেগুলোও পর্যালোচনা করা হয়েছে সভায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, আরসেপকে চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক ব্লক বলা হলেও যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াও এই জোটের সদস্য। তাছাড়া ভারত যেকোনো সময় প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে আরসেপের সদস্য হতে পারবে।

আরসেপভুক্ত দেশগুলো নিজেদের শুল্ক কমানোর জন্য ১০ বছর থেকে ২৫ বছর পর্যন্ত সময় নিয়েছে। বাংলাদেশ আরসেপে অন্তর্ভুক্তির জন্য আবেদন করলে আরসেপভুক্ত ১৫ দেশ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে প্রত্যেকটা দেশের সঙ্গে বাংলাদেশের পূর্বে দরকষাকষি করতে হবে। ফলে একেক দেশের সঙ্গে একেক রকম দরকষাকষি করতে হবে।

সভায় উপস্থিত বেশিরভাগই আরসেপে অন্তর্ভুক্তির পক্ষে মতামত দিয়েছে বলে জানান বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা বলেন, আরসেপে অন্তর্ভুক্তির মাধ্যমে আঞ্চলিক ভ্যালু চেইনে সংযুক্ত হওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের রপ্তানি কতটুকু বাড়তে পারে, সে সম্ভাবনা নিয়েও মতামত উঠে এসেছে।

এদিকে ট্যারিফ কমিশন তাদের সমীক্ষায় আরসেপে যোগদানের সুবিধা-অসুবিধাগুলো খতিয়ে দেখেছে। তাদের প্রতিবেদনে মূলত এ জোটে যোগ দেওয়ার পক্ষেই মত দেওয়া হয়েছে। সমীক্ষায় বলা হয়েছে, আরসেপে যোগ দিলে বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি ১৭.৩৭ শতাংশ বাড়বে, যার পরিমাণ পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি।

উল্লেখ্য, গত বছরের জানুয়ারিতে যাত্রা শুরু করেছে ১৫ দেশের বাণিজ্যিক জোট আরসেপ। এই ১৫ দেশের মোট জনসংখ্যা ২.৩ বিলিয়ন (বিশ্বের মোট জনসংখ্যার ৩০ শতাংশ), বাজারের আকার ২৬.৩ ট্রিলিয়ন ডলার।

নিয়মানুযায়ী, চলতি বছরের ১ জুলাই থেকে অন্য দেশও আরসেপে অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারছে। ইতিমধ্যে শ্রীলঙ্কা ও হংকং ব্লকটিতে অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছে।

পাকিস্তানকে আবারও ১০০ কোটি ডলার ঋণ দিল চীন
পাকিস্তানকে আবারও ১০০ কোটি ডলার ঋণ দিয়েছে চীন। এর মাধ্যমে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪ বিলিয়ন ডলারের ঘর পেরোলো। পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য জানিয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সরকার অদূর ভবিষ্যতে চীন থেকে ৩০ কোটি ডলারের বাণিজ্যিক ঋণ পুনঃঅর্থায়ন করারও আশা করছে।

এর আগে শুক্রবার সকালে পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দার জানান, ৭২ ঘণ্টার মধ্যে এক বিলিয়ন ডলার চীনা বাণিজ্যিক ঋণ পাবেন তারা।

বেইজিংয়ের সঙ্গে পুরোনো ঋণ প্রসঙ্গে নতুন এক চুক্তিতে পৌঁছানোর পর এই অর্থ পেল ইসলামাবাদ। এর আগে নির্ধারিত তারিখের ১৮ দিন আগে ১০০ কোটি ডলার পরিশোধ করেছে পাকিস্তান।

দেশটির সংসদে অর্থায়ন সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটিতে অর্থমন্ত্রী ইসহাক দার বলেছিলেন, ঋণ ও পুনঃঅর্থায়নের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।

তিনি নিশ্চিত করেন, সপ্তাহের শুরুতে চায়না ডেভেলপমেন্ট ব্যাংকে (সিডিবি) ১০০ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে পাকিস্তান। তিনি উল্লেখ করেন, যদি খবরটি পত্রিকায় না আসত, তাহলে সরকার প্রিপেমেন্টের বিষয়টি গোপন রাখত।

দারের বক্তব্যের পরপর একটি কূটনীতিক সূত্র জানায়, শুক্রবারই ১০০ কোটি ডলার ঋণ ছেড়েছে চীন।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন

সিআইএ প্রধানের চীনে গোপন সফর
উত্তেজনার মধ্যে গোপনে চীন সফর করেছেন মার্কিন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস। গত মাসে দু’দেশের মধ্যকার শীতল সম্পর্ককে উষ্ণ করার আশায় এ সফর করেন সিআইএ প্রধান।

শনিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরো জানান, গত মাসে সিআইএ প্রধান বার্নস বেইজিং সফরে গিয়ে চীনা গোয়েন্দা প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময়ে তিনি গোয়েন্দা চ্যানেলে যোগাযোগের উপায়গুলো উন্মুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ওয়াশিংটন এবং বেইজিংয়ের বিভিন্ন শীর্ষ কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ এবং সময়সূচি বৈঠক পুনরুদ্ধারের জন্য চাপ দেওয়ার সময় চীন সফরের খবর আসে।

সূত্র : আল-জাজিরা।

ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকার জন্য কেন পাশ্চাত্যকে দায়ী করছে চীন?
ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকার জন্য পাশ্চাত্যকে দায়ী করছে চীন। চীনের ইউরেশিয়া অঞ্চল বিষয়ক চীনের বিশেষ প্রতিনিধি লি হুই এই অভিযোগ করেছেন।

তিনি বলেছেন, ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি সরকারকে অবিরাম সমরাস্ত্র সরবরাহ করে পাশ্চাত্যই এই যুদ্ধ টিকিয়ে রেখেছে।

তিনি মস্কো ও কিয়েভ সফর শেষে বেইজিং ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। হুই বলেন, “আমরা যদি সত্যিই যুদ্ধ বন্ধ করতে এবং মানুষের জীবন রক্ষা করতে চাই তাহলে যুদ্ধক্ষেত্রে সমরাস্ত্র সরবারাহ বন্ধ করতে হবে।”

তিনি বলেন, ইউক্রেন সংকট কীভাবে আজকের অবস্থা পর্যন্ত এল তার বেদনাদায়ক শিক্ষা গ্রহণের জন্য সব পক্ষকে গভীর চিন্তাভাবনা করতে হবে।

এই চীনা কূটনীতিক সকল পক্ষকে রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকট নিরসনের জন্য চেষ্টা করার আহ্বান জানান।

ইউক্রেন যুদ্ধ বন্ধ করার কাজে মধ্যস্থতা করার চেষ্টা করছে চীন। ওই প্রচেষ্টার অংশ হিসেবে লি হুই গতমাসে কয়েকটি ইউরোপীয় দেশ সফর করেন।

তিনি শুক্রবার বেইজিং-এ আরও বলেন, অচিরেই চীনের আরেকটি প্রতিনিধিদল ইউরোপ সফরে যেতে পারে যদিও তিনি সুস্পষ্ট করে তারিখ ঘোষণা করেননি।

সূত্র: রয়টার্স

যুদ্ধের সমাধানে ইউক্রেন-রাশিয়া সফরে যাচ্ছেন চীনের বিশেষ দূত
রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের (বামে) সঙ্গে চীনের বিশেষ দূত লি হুই

চীনের এক শীর্ষ দূত ইউক্রেন ও রাশিয়ায় ‘শান্তি সফর’ শুরু করতে যাচ্ছেন। প্রথমে তিনি  ইউক্রেন এবং পরে রাশিয়া যাবেন।

ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনা এই সফরের লক্ষ্য বলে জানিয়েছে বেইজিং।

গত সপ্তাহে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানায়, ইউরেশীয় দেশগুলোয় চীনের বিশেষ প্রতিনিধি ও রাশিয়ায় সাবেক রাষ্ট্রদূত লি হুই এই সফরের অংশ হিসেবে পোল্যান্ড, ফ্রান্স ও জার্মানিও যাবেন। এতে আরও বলা হয়, ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধানে বিবদমান পক্ষগুলোর সঙ্গে বিস্তারিত আলোচনার জন্য এই সফর।

গত বছর প্রতিবেশী ইউক্রেনে পরাশক্তি রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরুর পর সাবেক রাষ্ট্রদূত লি চীনের সবচেয়ে জ্যেষ্ঠ কূটনীতিক। তিনি এমন সময় ইউক্রেন সফরে যাচ্ছেন, যে সময় ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনী চরম হামলার মুখে পড়ছে।

প্রতিবেদন অনুসারে, গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ফোনে কথা বলার পর লি এই সফর শুরু করছেন।

সেই আলোচনাকে জেলেনস্কি দীর্ঘ ও অর্থবহ বলে অভিহিত করেছেন। শি বলেছেন, ‘আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠাই’ চীনের মূল লক্ষ্য।

চীনের বিরোধিতা সত্ত্বেও তাইওয়ানকে বিপুল অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র
মার্কিন যুক্তরাষ্ট্র ফের চীনের কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও তাইওয়ানকে বিপুল পরিমাণ সমরাস্ত্র সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে। ওয়াশিংটন তাইওয়ানকে ‘বারুদের গুদামে’ পরিণত করছে বলে বেইজিং হুঁশিয়ারি উচ্চারণ করার পর মার্কিন সরকারের এ প্রস্তুতির খবর প্রকাশিত হলো।

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন তাইওয়ানের কাছে সমরাস্ত্রের এই চালান পাঠানোর জন্য প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা বা পিডিএ প্রয়োগ করবেন।

সংশ্লিষ্ট সূত্রগুলোর বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, ইউক্রেন ম্যাকানিজম ব্যবহার করে প্রথমবারের মতো তাইওয়ানকে ৫০ কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করা হবে। প্রেসিডেন্ট বাইডেন ইউক্রেনকে শত শত কোটি ডলারে অস্ত্র দেয়ার জন্য গত বছরের ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ৩৫ বার ওই বিশেষ ক্ষমতা বা পিডিএ প্রয়োগ করেছেন।

পিডিএ প্রয়োগ করে মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই দেশটির মজুদ থেকে যেকোনো সম্পদ বিদেশি রাষ্ট্রকে প্রদান করতে পারেন একজন মার্কিন প্রেসিডেন্ট।

এক চীন নীতির আওতায় তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে চীন। আমেরিকাসহ বিশ্বের প্রায় সব দেশ এক চীন নীতি মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করলেও ওয়াশিংটন নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করে তাইওয়ানের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে।

শুরু থেকেই তাইওয়ানকে সমরাস্ত্র সরবরাহ করার মার্কিন নীতির তীব্র বিরোধিতা করে আসছে বেইজিং। শুক্রবারই চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং তাইওয়ানকে চীনের বিরুদ্ধে উস্কানি দেয়ার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করে বলেছেন, মার্কিন সরকার তাইওয়ানকে একটি ‘বারুদের গুদামে’ পরিণত করছে।

চীন সফর : যে বার্তা নিয়ে ইউরোপের নেতারা
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করতে গতকাল বুধবারই বেইজিংয়ের উদ্দেশ্যে উড়াল দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডের লেন।

জানা গেছে তারা অখণ্ড ইউরোপের ঐক্যের বার্তা দিতেই বেইজিংয়ে গেছেন।

ম্যাক্রোঁদের এই সফরকে চীনের সাথে নতুন করে ইউরোপের যুক্ত হওয়ার চেষ্টার অংশ হিসেবেই দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। সাম্প্রতিক সময়ে জার্মান চ্যান্সেলর ওলাফ শলজ ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও চীন সফর করেছেন।

ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগে চীনা প্রেসিডেন্টকে উদ্বুদ্ধ করবেন উরসুল ও ম্যাক্রোঁ। এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সাথে চীনের ব্যবসা বাণিজ্যের পথ আরও সুগম করার বিষয়ও প্রাধান্য পাবে এই সফরে।

জানা গেছে, ইউক্রেন ইস্যুতে চীনের দেওয়া শান্তি প্রস্তাবের বেশ কিছু জায়গায় একমত হতে পেরেছেন ফরাসি প্রেসিডেন্ট। এলিসি প্রাসাদ মনে করছে, যুদ্ধ বন্ধে এই প্রস্তাব কার্যকর কিছু করতে পারে। যদিও উরসুলার বিরুদ্ধে আছে, যুক্তরাষ্ট্র ও ন্যাটো তোষণের অভিযোগ।

রাশিয়ার পক্ষ নেওয়ায় ইউরোপীয় কমিশনের প্রধান বরাবরই জিনপিংয়ের কড়া সমালোচনা করে আসছেন। বারোটি বিশেষ পয়েন্ট সম্পন্ন চীনের শান্তি পরিকল্পনাকেও উরসুলা অগ্রহযোগ্য বলে আখ্যা দিয়েছেন।

তাই এই সফর কতোটা কার্যকর ও ফলপ্রসূ হবে সে নিয়েও সন্দেহ প্রকাশ করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক।

সূত্র: বিবিসি

কেন শি জিনপিংকে চিঠি লিখলেন জেলেনস্কি, কী চান তিনি? । WB
গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ চালাচ্ছে রাশিয়া। এরই মধ্যে প্রায় ১১ মাস হতে চলল এই যুদ্ধ। তবে হামলা-পাল্টা হামলার জেরে ইউক্রেনের অনেক ফ্রন্টই এখনও উত্তপ্ত।

এই পরিস্থিতিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সংলাপ করতে চান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ লক্ষ্যে একটি চিঠিও পাঠিয়েছেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চীনের নেতা শি জিনপিংকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে একটি চিঠি লিখেছেন। চিঠিটি সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে চীনা প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বুধবার জেলেস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা জানিয়েছেন।

আল জাজিরা বলছে, গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার শি জিনপিংয়ের সাথে এই আশায় যোগাযোগ করার চেষ্টা করেছেন যে, (আগ্রাসন বন্ধে) বেইজিং হয়তো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর তার প্রভাব ব্যবহার করবে।

জেলেস্কির স্ত্রী ওলেনা জেলেনস্কা সাংবাদিকদের বলেন, “এটি একটি ইঙ্গিত এবং সংলাপের আমন্ত্রণ। আমি খুব আশাবাদী যে, এই আমন্ত্রণে সাড়া পাব।”

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত বছরের ফেব্রুয়ারিতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দেখা করার জন্য বেইজিং সফর করেছিলেন। তবে ঠিক সেই সময়ই রাশিয়ার সামরিক বাহিনীর ট্যাংকগুলো ইউক্রেনের সীমান্তে জড়ো হচ্ছিল। উভয় নেতা সেসময় তাদের অংশীদারিত্বে ‘কোনও সীমা’ না রাখার ব্যাপারে সম্মত হন।

আর তার কিছুদিন পরই ইউক্রেনে আগ্রাসন শুরু করে রাশিয়া। অবশ্য ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই বেইজিং নিজেকে নিরপেক্ষ হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে, একই সময়ে মস্কোর সাথে বিশেষ করে জ্বালানিখাতে সম্পর্ক গভীরতর করেছে।

তবে কিছু বিশ্লেষক ইঙ্গিত দিয়েছেন, চীন শেষ পর্যন্ত ইউক্রেনের যুদ্ধের অবসানে আলোচনার জন্য মধ্যস্থতাকারী হিসেবে পদক্ষেপ নিতে পারে।

সূত্র: আল জাজিরা, সাউথ চায়না মর্নিং পোস্ট, কোরিয়া টাইমস

নতুন যুদ্ধের আশঙ্কা! তাইওয়ানের দিকে ৭১ যুদ্ধবিমান, ৭ রণতরী পাঠাল চীন । WB
চলমান ইউক্রেন যুদ্ধের মাঝেই এবার চীন-তাইওয়ান যুদ্ধের আশঙ্কা। দ্বীপ রাষ্ট্র তাইওয়ানের উদ্দেশে ২৪ ঘণ্টায় ৭১টি যুদ্ধবিমান ও সাতটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন। আর এতেই নতুন যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে।

গত একবছর ধরেই তাইওয়ান নিয়ে চীনের অবস্থান কঠোর। মার্কিন ‘হস্তক্ষেপে’ পরিস্থিতি আরও জটিল হয়েছে। এর মধ্যেই বছর শেষে ফের তাইওয়ান সীমান্ত পার করে নিজেদের শক্তি প্রদর্শন করল চীন।

জানা গেছে, দ্বীপটির উদ্দেশে বিগত ২৪ ঘণ্টায় ৭১টি যুদ্ধবিমান এবং সাতটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে চীন। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে, শনিবার মার্কিন বার্ষিক প্রতিরক্ষা বিলে তাইওয়ান সম্পর্কিত বিধান পাস হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিল চীন। এই কারণেই এই আগ্রাসী মনোভাব বলে অভিযোগ তাইওয়ানের।

তাইওয়ানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ৪৭টি চীনা যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসামা লঙ্ঘন করেছে। এই যুদ্ধবিমানের মধ্যে ১৮টি জ-১৬, ১১টি জে-১, ৬টি সু-৩০ বিমান ছিল। এছাড়াও আরও চীনা বিমান তাইওয়ানের আশেপাশে ঘুরেছে গত ২৪ ঘণ্টায়।

তাইওয়ান জানিয়েছে, চীনা যুদ্ধবিমানের গতিবিধির ওপর নজর রাখতে মিসাইল সিস্টেমের ব্যবহার করা হয়। তাছাড়া তাইওয়ানের রণতরীও সজাগ রয়েছে চীনা আগ্রাসী পদক্ষেপের কারণে।

উল্লেখ্য, চলতি বছরের আগস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান ভ্রমণের মাঝে চীনের যুদ্ধবিমানের আনাগোনা ও তৎপরতা তাইওয়ানকে বেশ উদ্বিগ্ন করেছিল। তাইওয়ানের দাবি, এর আগে চীনের সঙ্গে তারা সুসম্পর্ক রেখে এগিয়েছে। তবে শি জিনপিং তৃতীয়বারের চীনের মসনদে বসার ফলে সম্পর্ক আগের মতো টিকিয়ে রাখা সম্ভব নয়। অন্যদিকে, শি জিনপিং টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পর তাইওয়ান নিয়ে পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন।

সূত্র: দ্য গার্ডিয়ান, এপি, আল জাজিরা, তাইপে টাইমস, ডেকান হেরাল্ড

সীমান্তে ফের ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে সংঘর্ষ । WB
ফের সীমান্তের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় (এলএসি) ভারতীয় এবং চীনা সেনাদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। গত শুক্রবার রাতে অরুণাচলের তাওয়াংয়ে এ ঘটনা ঘটে। এতে দু’পক্ষেরই বেশ কয়েক জন সেনা আহত হয়েছে বলে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে।

জানা গেছে, গালওয়ানের মতো তাওয়াঙেও দুই বাহিনীর মধ্যে সম্মত ‘রুল অব এনগেজমেন্ট’ মেনে কোন পক্ষ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি। এএনআই এর খবরে বলা হয়েছে, শুক্রবার রাতে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতের এলাকায় ঢোকার চেষ্টা করে। ভারতীয় সেনারা তা প্রতিরোধ করে। এ সময় সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েক জন আহত হয়।

প্রায় ৩০০ চীনা সেনা তাওয়াঙের ওই সেক্টরে অনুপ্রবেশ করেছিল। এক পর্যায়ে দ্বিপাক্ষিক ঊর্ধ্বতন সেনা স্তরের আলোচনায় মুখোমুখি অবস্থান থেকে পিছিয়ে যাওয়ার বিষয়ে মতৈক্য হয়। ইতিমধ্যে তা কার্যকরও হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ানে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চীনা ও ভারতীয় সেনার সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। নয়াদিল্লির অভিযোগ ছিল, অনুপ্রবেশকারী চীনা সেনাদের ভারতীয় সেনা বাধা দেওয়াতেই ওই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছিল।

সূত্র : রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও আনন্দবাজার পত্রিকা।

সৌদি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট, চিন্তায় আমেরিকা । WB
বর্তমানে আমেরিকার সঙ্গে কিছুটা টানাপোড়েন চলছে সৌদি আরবের। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় আসার পর এই সম্পর্কের আরও অবনতি হয়েছে। এর মধ্যেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের তেলের বাজারে অস্থিরতা দেখা দেয়। এতে অপরিশোধিত তেলের উৎপাদন কমিয়ে দেয় সংশ্লিষ্ট সংস্থা ওপেক প্লাস।

এ নিয়ে সৌদি আরবসহ ওপেকভুক্ত মিত্রদের দেশগুলোর ওপর ভীষণ ক্ষেপে যায় আমেরিকা। তাদের অভিযোগ, রাশিয়াকে সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ওপেক। ওপেকে সৌদি আরবের প্রভাব রয়েছে। তাই পরোক্ষভাবে সৌদি আরবকে দুষছে যুক্তরাষ্ট্র। এতে সৌদির সঙ্গে সম্পর্ক আরও কিছুটা অবনতি হয়।

এর মধ্যেই সৌদি আরব সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, যা চিন্তা বাড়াচ্ছে যুত্তরাষ্ট্রের। চলতি সপ্তাহেই এই সফর অনুষ্ঠিত হতে পারে বলে গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও দুই দেশের (সৌদি আরব ও চীন) মধ্যকার উত্তেজনার মধ্যে সৌদি আরবে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এমনকি আগামী বৃহস্পতিবার তিনি মধ্যপ্রাচ্যের এই দেশটিতে পৌঁছতে চলেছেন দাবি করা হয়েছে প্রতিবেদনে।

বেশ কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন দাবি করেছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফরের সময় সেখানে চীন-আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলনে ১৪টি আরব দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে চীনা প্রেসিডেন্টের সফরে মার্কিন যুক্তরাষ্ট্রের চিন্তা বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: সিএনএন, ফিন্যান্সিয়াল টাইমস, সাউথ চায়না মর্নিং পোস্ট

কিমকে শি জিনপিংয়ের চিঠি, একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ । WB
উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্প্রতি এক চিঠিতে তিনি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য কিমের কাছে একটি বার্তা পাঠান।

শনিবার এ তথ্য নিশ্চিত করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ। কিন্তু চিঠিতে শি জিনপিং কি লিখেছেন তার বিস্তারিত কিছু বলা হয়নি। দু’দেশের সম্পর্ক আরও মজবুত করতে কোনো পদক্ষেপের প্রস্তাব করেছেন কিনা, সে সম্পর্কেও কিছু জানানো হয়নি।

ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, প্রতিবেশী দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির চরম বৈরী সম্পর্ক এবং তার জেরে পূর্ব ও দক্ষিণপূর্ব এশিয়া অঞ্চলে সম্ভাব্য অস্থিরতা প্রতিরোধ করতেই উত্তর কোরিয়ার সঙ্গে সখ্যতা বাড়াতে চাইছে চীন।

উল্লেখ্য, গত দু’তিন বছর ধরে কোরীয় উপসাগর ও পীত সাগর অঞ্চলে নিয়মিত নিজেদের তৈরি দূর-মাঝারি ও স্বল্পমাত্রার বিভিন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। বিভিন্ন সময় দক্ষিণ কোরিয়া ও জাপানের সমুদ্রসীমা গিয়ে পড়েছে এসব ক্ষেপণাস্ত্র।

খবর রয়টার্সের।

চীন ও তাইওয়ানের যুদ্ধ তাহলে শুরু! । WB
চীনের হুমকি উপেক্ষা করে তাইওয়ান সফর করেছেন মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি। এর জবাব হিসেবে এবার তাইওয়ান ঘিরে ধরে ভয়াবহ সামরিক মহড়া শুরু করেছে চীন। দেখাচ্ছে নিজেদের সামরিক সক্ষমতা।

চীনের এই সামরিক মহড়ার আওতায় তাইওয়ান ও জাপানের কাছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ উঠেছে। এরপর গোটা অঞ্চলে আরও উত্তেজনা দেখা দিয়েছে। এরই জেরে এশিয়ার একাধিক এয়ারলাইন্স ফ্লাইট চলাচল বাতিল করেছে।

আল-জাজিরা ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কোরিয়ান, এশিয়ানা ও সিঙ্গাপুরের মতো এয়ারলাইন্স তাদের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ার কোরিয়ান এয়ার তাইওয়ানে তাদের শুক্রবার (৫ আগস্ট) ও শনিবারের (৬ আগস্টের) যাত্রা বাতিল করেছে। এশিয়ানা শুক্রবারের ফ্লাইট বাতিল করেছে। সিঙ্গাপুর ও তাইপের রুটে চারটি ফ্লাইট বাতিল করেছে সিঙ্গাপুর এয়ারলাইনস। পরিস্থিতি পর্যবেক্ষণ করে শিডিউলে আরও পরিবর্তন আনার কথাও জানিয়েছে তারা।

এদিকে, এরই মধ্যে সামরিক মহড়ার আওতায় কমপক্ষে চারটি ক্ষেপণাস্ত্র তাইওয়ানের রাজধানী তাইপের উপর দিয়ে উড়িয়ে সমুদ্রে নিক্ষেপ করেছে চীনা বাহিনী। তবে সেগুলো বায়ুমণ্ডলের উপর দিয়ে উড়ে যাওয়ায় সরাসরি কোনও হুমকি সৃষ্টি করেনি বলে জানিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে চীন এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।

বৃহস্পতিবার থেকে চলে আসা এই মহড়ার ফলে তাইওয়ানে চরম অস্বস্তি সৃষ্টি হচ্ছে। চীন আগামী রবিবার দুপুর পর্যন্ত এই মহড়া চালাবে বলে জানিয়েছে। এর আগে তাইওয়ানের এত কাছে কোনও সামরিক মহড়া চালায়নি দেশটি। তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং-চাং শুক্রবার সাংবাদিকদের বলেন, চীন নির্বিচারে সামরিক মহড়া চালিয়ে বিশ্বের সবচেয়ে ব্যস্ত জলপথ ধ্বংস করে দিচ্ছে।

এ সময় তিনি গণপ্রজাতন্ত্রী চীনকে ‘দুষ্ট প্রতিবেশী’ হিসেবে আখ্যা দেন। সু সেং-চাং বলেন, “একাধিক প্রতিবেশী দেশ ও গোটা বিশ্ব চীনের আচরণের নিন্দা করছে।” তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেন, তার দেশ সংঘাত উসকে দেবে না, শুধু সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা জোরালোভাবে রক্ষা করবে।

চীনা ভিসা পেতেও লাগবে অনলাইন অ্যাপয়েন্ট ডেট । WB
এখন থেকে চীনা ভিসা নিতে চাইলে বাংলাদেশিদের অনলাইনে ভিসা আবেদন ও জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্ট ডেট নিতে হবে। ভিসা ফি জমা দিতে হবে ভিসা কার্ডের মাধ্যমে।

গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) ঢাকার চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

চীনা দূতাবাস জানায়, বাংলাদেশিরা ৭টি ক্যাটাগরিতে চীনা ভিসা নিতে পারবে। এই ৭টি ক্যাটাগরি হলো- ১. যাদের পরিবারের সদস্য কূটনৈতিক বা অফিসিয়াল কাজে নিয়োজিত। ২. যারা চীনে কাজ করতে চান ও তাদের পরিবারের সদস্যদের (জেড ভিসা), বাণিজ্যিক কার্যক্রমের জন্য (এম ভিসা) অথবা ভিজিটের জন্য এফ ভিসা নেওয়া যাবে।

৩. যারা পারিবারিক পুনর্মিলনের জন্য চীনে যেতে চান বা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে চান (কিউ ১ ভিসা, কিউ -২ ভিসা, এস-১ ভিসা, এস-২ ভিসা)। ৪. ক্রু সদস্য (সি ভিসা)। ৫. যারা উচ্চ-স্তরের দক্ষতার জন্য জরুরিভাবে চীনে যেতে চান (আর ভিসা)।

৬. জরুরি মানবিক কারণে চীনে যেতে চান। ৭. অন্যান্য কর্মী যাদের চীনা কর্তৃপক্ষ চীনে যাওয়ার অনুমোদন দিয়েছে।

চীনা ভিসা নিতে হলে দূতাবাসের নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন সাবমিট ও অ্যাপয়েন্ট ডেট নিতে হবে। এছাড়া ভিসা, মাস্টার কার্ড, চায়না ইউনিয়ন পে ও ডিনার ক্লাব ইন্টারন্যাশনাল কার্ডের মাধ্যমে ভিসা ফি জমা দিতে হবে।

চীনা ভিসা নেওয়ার নতুন নিয়মাবলী নিচের লিঙ্ক থেকে বিস্তারিত জানা যাবে।  http://bd.china-embassy.gov.cn/eng/sghd/202207/t20220726_10728070.htm

আগস্টে ঢাকা আসতে পারেন চীনা পররাষ্ট্রমন্ত্রী । WB
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দু’দিনের সফরে আগামী মাসের প্রথম সপ্তাহে ঢাকায় আসতে পারেন। ঢাকায় চীনের রাষ্ট্রদূত লি জিমিং গত রবিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে ওই সফরের প্রস্তাব দিয়েছেন।

চীনা প্রস্তাব অনুযায়ী, আগামী ৫ ও ৬ আগস্ট ঢাকা সফর করতে চান চীনা পররাষ্ট্রমন্ত্রী। তবে বাংলাদেশ ওই সফরকে পিছিয়ে ৭ আগস্ট করার প্রস্তাব দিয়েছে।

কারণ পররাষ্ট্রমন্ত্রী ৪ থেকে ৬ আগস্ট কম্বোডিয়া সফর করবেন। সেই সফর থেকে পররাষ্ট্রমন্ত্রীর আগামী ৭ আগস্ট ঢাকায় ফেরার কথা রয়েছে। চীনা পররাষ্ট্রমন্ত্র্রী ঢাকায় তার সম্ভাব্য সফর কিছুটা পেছালে পররাষ্ট্রমন্ত্রী মোমেন তাঁর কম্বোডিয়া সফর কিছুটা সংক্ষিপ্ত করে আগেই ঢাকা ফিরতে পারেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী এমন এক সময় বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন যখন ইন্দো-প্যাসিফিকসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কাছে টানছে। অন্যদিকে চীন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কৌশলকে ‘চীনবিরোধী’ উদ্যোগ বলে মনে করে।

এছাড়া কোয়াড সম্প্রসারণ হলে এবং বাংলাদেশ তাতে যোগ দিলে এ দেশের সঙ্গে চীনের সম্পর্কে ক্ষতি হবে বলে বেইজিং আগেই ঘোষণা দিয়েছে। আগামী সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, চীনের পররাষ্ট্রমন্ত্রী এ সপ্তাহেই এশিয়ার কয়েকটি দেশ সফরে বের হচ্ছেন। তিনি আগামী ২৮ ও ২৯ জুলাই উজবেকিস্তানের তাসখন্দে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন। সেখানে ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রিরাও উপস্থিত থাকতে পারেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী উজবেকিস্তান থেকে আরো দু’একটি দেশ ঘুরে ঢাকায় আসতে চান।

রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশ চীনের জোরালো ভূমিকা প্রত্যাশা করছে। এ বছরই প্রত্যাবাসন শুরুর ব্যাপারে চেষ্টা চলছে। এছাড়া বাংলাদেশে আটকেপড়া চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ফেরার বিষয়েও শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আগামী সেপ্টেম্বর মাসেই বাংলাদেশি শিক্ষার্থীদের চীনে ফেরা শুরু হতে পারে।

বিয়ের ১৬ বছর পর স্বামী জানলেন ৩ সন্তানের বাবা নন তিনি, স্ত্রীকে তালাক । WB
চীনের জিয়াংসি প্রদেশের বাসিন্দা ৪৫ বছর বয়সী চেন নামে এক ব্যক্তি বিয়ের ১৬ বছর পরে জানতে পেরেছেন তার ঘরে বড় হওয়া ৩ সন্তান তার নই। বরং সেই ৩ সন্তান অন্য কোনো পুরুষের। এরপর তিনি প্রতারণা করার অভিযোগে স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, পেশাগত কাজের জন্য স্ত্রীকে সবসময় কাছে রাখতে পারতেন না স্বামী। তবে নিজের পরিবার ও বাড়ি থেকে দূরে থাকলেও ফোনের মাধ্যমে স্ত্রীর সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলতেন তিনি। প্রতিনিয়ত তাদের মধ্যে অডিও এবং ভিডিওকলে কথা হতো। এভাবেই তাদের দাম্পত্য জীবনের ১৬ বছর অতিবাহিত হয়। এ সময়ে তাদের ঘর আলোকিত করে আসে তিন কন্যা সন্তান।

এর মধ্যে একদিন স্বামী আবিষ্কার করেন তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত। তারপরও তিনি তাকে ক্ষমা করে দেন। কিন্তু সম্প্রতি এক মেডিকেল পরীক্ষায় দেখা গেছে, এতদিন তিনি যাদের সন্তান হিসেবে মানুষ করেছেন, তারা আসলে তার বায়োলজিক্যাল সন্তান নন। বরং তাদের বাবা অন্য কোনো পুরুষ। এরপরই চেন তার স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চেন তার পরিবারকে সহায়তার জন্য পেশাগতভাবে যে কাজ করেন, তার জন্য তাকে বাড়ি থেকে দূরে অবস্থান করতে হতো। চেন বলছেন, কিন্তু এরপরও তিনি কখনোই তার স্ত্রীকে অবিশ্বাস বা সন্দেহ করেননি। কারণ তারা ঘন ঘন ভয়েস এবং ভিডিও কলের মাধ্যমে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতেন।

চায়না জিয়াংজি রেডিও এবং টিভি স্টেশন বুধবার জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে চেনের ফোন রিসিভ না করাসহ তাকে এড়িয়ে চলতে শুরু করেন তার স্ত্রী ইউ। এমনকি তিনি বাড়ি থেকে দূরে কাজ করতে চান বলেও চেনকে জানান স্ত্রী। এরপরই ইউয়ের বিষয়ে চেনের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে। পরে ইউয়ের মোবাইল ফোনের জিপিএস ট্র্যাকিং করেন চেন এবং মার্চের এক তারিখে তার স্ত্রীকে চীনের পূর্বাঞ্চলে একটি হোটেলে অবস্থান করছেন বলে শনাক্ত করেন। পরের দিন সকালে চেন তার স্ত্রীকে হোটেল থেকে এক ব্যক্তির সাথে চেক আউট করতে দেখেন। ওই ব্যক্তির সঙ্গে ইউয়ের সম্পর্ক রয়েছে বলে নিশ্চিত হন চেন।

এই ঘটনার পর চেন প্রাথমিকভাবে ইউকে ক্ষমা করলেও একটি মেডিকেল পরীক্ষা করেন। আর এতেই বের হয় তাদের কনিষ্ঠ কন্যা অন্য পুরুষের মাধ্যমে জন্মগ্রহণ করেছে। এরপরও পরিবারকে একসাথে রাখতে দাম্পত্যজীবন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন চেন। তবে এরপর করা পৃথক পিতৃত্ব পরীক্ষায় জানা যায়, দম্পতির অন্য দু’টি কন্যাও চেনের জৈবিক সন্তান নয়। আর এরপরই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তিনি।

অবশ্য পিতৃত্ব পরীক্ষায় আসল সত্য বের হয়ে আসার পর পালিয়ে যান ইউ এবং চেন এখনও তার স্ত্রীর সন্ধান পাননি। এরপরই তিনি স্থানীয় সংবাদমাধ্যমের সাহায্য নেন এবং চায়না জিয়াংজি রেডিও এবং টিভি স্টেশনকে সাক্ষাৎকার দেওয়ার সময় হাতে মাথা রেখে চেনকে কাঁদতে দেখা যায়।

অবশ্য স্ত্রী ইউকে সংবাদমাধ্যম খুঁজে বের করে এবং সাক্ষাৎকার নেয়। সেখানে অভিযুক্ত ওই স্ত্রী অনুতপ্ত বলে জানালেও তিনি বিশ্বাসঘাতকতা করেননি বলেই দাবি করেন। ফোনে সাক্ষাৎকার দেওয়ার সময় ইউ বলেন, ‘আমি মনে করি না যে আমি তার সাথে প্রতারণা করেছি। জৈবিক পিতৃত্ব কি সত্যিই গুরুত্বপূর্ণ?

চীন ও রাশিয়ার কঠোর বিরোধিতা সত্ত্বেও ইরানবিরোধী প্রস্তাব পাস । WB
চীন ও রাশিয়ার কঠোর বিরোধিতা সত্ত্বেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)- এর নির্বাহী বোর্ডের ত্রৈমাসিক বৈঠকে আমেরিকা ও তিন ইউরোপীয় দেশের ইরানবিরোধী প্রস্তাবটি পাস হয়েছে।

প্রস্তাবটিতে ইরানের তিনটি ‘অঘোষিত স্থানে’ ইউরেনিয়ামের সন্ধান পাওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয় এবং আইএইএ’কে পূর্ণ সহযাগিতা করার জন্য তেহরানের প্রতি আহ্বান জানানো হয়।

বুধবার রাতে ৩৫ সদস্যবিশিষ্ট আইএইএ’র নির্বাহী বোর্ডের সভায় অনুষ্ঠিত ভোটাভুটিতে ৩০টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিয়েছে বলে জানিয়েছেন আইএইএ’তে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ।

তিনি এক টুইটার বার্তায় বলেছেন, চীন ও রাশিয়া প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে এবং ভারত, পাকিস্তান ও লিবিয়া ভোটদানে বিরত ছিল।

রাশিয়ার এই সিনিয়র কূটনীতিক বলেন, বিশ্বের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠীর দেশগুলোর প্রতিনিধিরা প্রস্তাবটি সমর্থন করেনি।

২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হওয়ার পর এই নিয়ে দ্বিতীয়বার আইএইএ’র নির্বাহী বোর্ডে ইরানবিরোধী প্রস্তাব পাস হল। এর আগে ২০২০ সালের ১৯ জুন আমেরিকার সমর্থন নিয়ে তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি একই ধরনের একটি প্রস্তাব উত্থাপন করেছিল এবং সে প্রস্তাবও নির্বাহী বোর্ডে পাস হয়েছিল।

আমেরিকা ও ইসরায়েলের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো বহু বছর ধরে অভিযোগ করে আসছে যে, ইরান গণবিধ্বংসী অস্ত্র তৈরি করার লক্ষ্যেই পরমাণু কর্মসূচি পরিচালনা করছে। ইরান কঠোর ভাষায় এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, দেশটির পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং বেসামরিক কাজে ব্যবহার করার লক্ষ্যে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। ইরান আরও বলেছে, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষরকারী এবং আইএইএ’র সদস্য দেশ হিসেবে বেসামরিক কাজে পরমাণু শক্তি ব্যবহার করার পূর্ণ অধিকার তেহরানের রয়েছে।