ক্যাম্পাস – Bengali Online News Portal in Bangladesh

ঢাকা আলিয়ায় সাংবাদিক ও ছাত্রদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি
ঢাকা মাদরাসা-ই-আলিয়ায় ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায় উপলক্ষে আয়োজিত শোকরানা মাহফিলে হামলা চালিয়ে সাংবাদিক ও ছাত্রদের আহত করার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।

রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আব্দুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান । তারা বলেন, মাদরাসা-ই- আলিয়ায় সাংবাদিক ও ছাত্রদের ওপর সংঘটিত ন্যক্কারজনক, অমানবিক ও বর্বর হামলার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিবৃতিতে ঘটনার বিবরণ তুলে ধরে বলা হয়, ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার ফাঁসির রায় উপলক্ষে শনিবার ঢাকা মাদরাসা-ই- আলিয়ায় শোকরানা মাহফিলের আয়োজন করে সর্বস্তরের শিক্ষার্থীদের প্লাটফর্ম “সম্পদ রক্ষা ছাত্র ঐক্য সরকারি মাদরাসা-ই- আলিয়ায়”। এ অনুষ্ঠানকে ঘিরে রাতে বিনা উস্কানিতে ইসলামী ছাত্র শিবির ও ছাত্রদল বহিরাগত সন্ত্রাসীদের এনে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। হামলার সংবাদ সংগ্রহকালে সংবাদ মাধ্যমের ওপরও হামলা চালানো হয়।

বিবৃতিতে জানানো হয়, হামলায় ঢাকা আলিয়া সাংবাদিক সমিতির সভাপতি আরিফুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুম বিল্লাহ, কালের কন্ঠ সাংবাদিক জাবের ও বিটিভির সাংবাদিক মিরাজ আহত হন।

ছাত্রদের মধ্যে আহত হন ওমর ফারুক, তানভীর আহমেদ, রাকিব হোসেন, মোহাম্মদ জোবায়ের ও ফাহিম কামরুল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রবিউল ইসলাম রিমন, বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাশফিকুল ইসলাম, মাদরাসা-ই-আলীয়া শাখার আহ্বায়ক মোঃ রাকিব মন্ডল, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নূর আহমদ, সদস্য সচিব মোঃ জিনাত হোসেন, সহকারী সদস্য সচিব মোঃ আব্দুর রহমান, সহকারী সদস্য সচিব আব্দুল্লাহ আল সোহাগ, সদস্য রেদওয়ার মাহি প্রমুখ।

বিবৃতিতে জানানো হয়, হামলায় চকবাজার থানার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ঢাকা আলিয়া ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আলিম, সেক্রেটারি জাহিদুল ইসলাম জয়নাল, অর্থ সম্পাদক হাসিবুর রহমান, মির্জা ইসমাঈল, নূর মোহাম্মদ, আব্দুল্লাহ, আরাফাত বিন ইলিয়াস, মোসাদ্দেক ভূইয়া, সাজিদ আব্দুল্লাহ, আব্দুল্লাহ আল মাহির, তানিম, তুহিন ও আফফান, ঢাকা আলিয়া ছাত্রদলের মাখদুম, সাকিব, মোহাম্মাদ সিরাজসহ বিপুল সংখ্যক বহিরাগত সন্ত্রাসী জড়িত ছিল।

বিপ্লবী ছাত্র পরিষদের নেতৃদ্বয় বলেন, ইসলামী ছাত্র শিবির ও জাতীয়তাবাদী ছাত্র দলের এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি এক সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ। এরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আতঙ্কের রাজ্যে পরিণত করার মতলবে ছাত্র সমাজকে নিপীড়ন করছে।

স্কুলে ভর্তি এবারও লটারিতে, আবেদন শুরু ২১ নভেম্বর
এবারও সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলে লটারির মাধ্যমে নতুন শিক্ষাবর্ষে ভর্তি করা হবে। ২১ নভেম্বর থেকে শিক্ষার্থীরা স্কুলগুলোতে ভর্তির আবেদন করতে পারবে, যা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। আর ১৪ ডিসেম্বর ডিজিটাল লটারি আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

ঢাকা মহানগর ভর্তি কমিটির সভা শেষে সোমবার বিকালে এসব সিদ্ধান্ত জানান ঢাকা মহানগর ভর্তি কমিটির সদস্য এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ভর্তি মাধ্যমিক শাখার পরিচালক অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

তিনি বলেন, এবারও লটারি ভর্তি প্রক্রিয়া কারিগরি সহায়তা দেবে রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল অপারেটর টেলিটক। অনলাইনে আবেদন নিয়ে লটারি প্রক্রিয়া চালানো হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক বি এম আবদুল হান্নানের সভাপতিত্বে সোমবার দুপুর থেকে বিকাল পর্যন্ত এ সভা হয়।

মাহমুদ সোহেল বলেন, সভার সিদ্ধান্ত অনুযায়ী ১২ থেকে ১৯ নভেম্বর প্রধান শিক্ষকরা অনলাইন রেজিস্ট্রেশন ও শূন্যপদের তথ্য সফটওয়্যারে আপলোড করতে পারবেন। ১৩ নভেম্বর থেকে টেলিটক কাজ শুরু করবে। ভর্তি বিজ্ঞপ্তি প্রচার হবে ১৩ থেকে ১৯ নভেম্বরের মধ্যে।

লটারিতে নির্বাচিত শিক্ষার্থীরা ১৭ থেকে ২১ ডিসেম্বর ভর্তি হতে পারবে।

এবারও ভর্তির ক্ষেত্রে গতবারের মত দুটি অপেক্ষমান তালিকা ও ওয়েটিংলিস্ট থাকবে। ২২ থেকে ২৪ ডিসেম্বর প্রথম ওয়েটিং লিস্ট থেকে এবং ২৭ থেকে ৩০ ডিসেম্বর দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়া হবে।

কমিটি সভায় ভর্তির প্রস্তুতি শুরু করলেও এখনও ভর্তি নীতিমালা জারি করেনি শিক্ষা মন্ত্রণালয়।

আগে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য পরীক্ষা না নিয়ে লটারি হত। করোনাভাইরাস মহামারির কারণে ২০২১ শিক্ষাবর্ষে সব শ্রেণিতেই শিক্ষার্থী ভর্তিতে লটারি শুরু হয়। এবারও সেই প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

জুলাই বিপ্লবকে রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বিপ্লব হিসেবে দেখি
জুলাই বিপ্লবকে আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক, ধর্মীয় এবং কালচারাল (সাংস্কৃতিক) বিপ্লব হিসেবে দেখি বলে মন্তব্য করেছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।

শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত প্রথম অ্যালামনাই কনফারেন্স ২০২৫ -এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, আজকে আপনাদের জন্য, বিশেষত আমাদের জন্য খুব আনন্দের দিন। আজকে আপনারা প্রথম অ্যালামনাই কনফারেন্স করতে পারছেন। কেন করতে পারছি? কারণ মহান জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ পরিবর্তন হয়েছে। সকল জুলাই যোদ্ধাদের প্রতি আমার সালাম এবং আমার সম্মান সকল শহীদদের প্রতি। এই জুলাই বিপ্লবকে আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক বিপ্লব হিসেবে দেখি। আমাদের বাঙালি মুসলমানের যে আত্মপরিচয়, সেই আত্মপরিচয় আমরা নতুন করে বুঝতে শিখেছি জুলাই বিপ্লবের মাধ্যমে।

জুলাই বিপ্লবে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, এই মাদ্রাসার ছেলেরা যাত্রাবাড়িতে যে লড়াই করেছিল ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, এই ইতিহাস আমাদের বার বার বলতে হবে। সুতরাং আজকে আমরা বাংলাদেশের ইতিহাসে এক নতুন দ্বারপ্রান্তে উপস্থিত হয়েছি। আপনাদের সকলের কাছে আমার আহ্বান থাকবে আমরা যেন আমাদের এই বিজয় ধরে রাখতে পারি। এ বিজয় ধরে রাখার বিষয়ে ইনশাল্লাহ তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছেলেরা ও অ্যালামনাইরা সবাই নেতৃত্ব দেবেন।

বাঙালি মুসলমানের রেনেসাঁ বাংলাদেশে দেখতে পাচ্ছি উল্লেখ করে তিনি আরো বলেন, এই রেনেসাঁ দেখবার জন্য আমরা দীর্ঘকাল ধরে অপেক্ষা করছি। আমি এখন আশাবাদী যে আমরা বাংলাদেশে সেই রেনেসাঁর দ্বারপ্রান্তে উপনীত হয়েছি। কারণ মুসলমানদের যদি রেনেসাঁ না হয় তাহলে সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না।

তিনি বলেন, সারা বিশ্বে মুসলমানদের উপরে যে জুলুম চলছে তার প্রধান কারণ আমরা তাদের সঙ্গে জ্ঞানে পেরে উঠছি না, বিজ্ঞানে পেরে উঠছি না। তাদের সঙ্গে জ্ঞান-বিজ্ঞানে আমরা যখন শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবো তখনই মুসলমানদের সম্মান প্রতিষ্ঠা করতে পারবো। আমি মনে করি এই ক্ষেত্রে তা’মীরুল মিল্লাত একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে। যেটা তারা এখন পর্যন্ত দেখাতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ।

স্মৃতিচারণ করে আমার দেশ সম্পাদক বলেন, আসলে তা’মীরুল মিল্লাত মাদ্রাসা যে কতটা সুনাম অর্জন করেছে সেটা আমি টের পেলাম যখন ২০১৯ সালে মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটিতে একটু লেখাপড়া করতে গেলাম। তখন ওখানে গিয়ে দেখলাম তা’মীরুল মিল্লাতের ছাত্রদের খুব সুনাম। এটা দেখে আমি খুব গর্ববোধ করেছিলাম যে, বাংলাদেশের একটা মাদ্রাসার ছাত্রদের সুনাম মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছি। এটা আমার জন্য ছিলো অত্যন্ত আনন্দের। আসলে মুসলমানদের জন্য ইসলামী এবং আধুনিক শিক্ষার যে একটি মিশ্রণ একটি মেলবন্ধন দরকার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা তা’মীরুল মিল্লাত খুব সফলভাবে দেখাতে পেরেছে। একারণেই আজকে তা’মীরুল মিল্লাতের ছেলেরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় প্রথম হয়। মাদ্রাসার ছেলেরা বিভিন্ন আধুনিক সেক্যুলার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে তারা ভিপি-জিএস নির্বাচিত হয়। এটা এক ধরনের সফলতা।

তা’মীরুল মিল্লাতের সফলতা কামনা করে তিনি বলেন, আপনাদের একটা পুরোনো ইতিহাস মনে করিয়ে দিতে চাই। এই বাংলাদেশে একজন সুফি, একজন মহান ব্যক্তি এমন একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন, আজ থেকে শত শত বছর আগে, সেই মাদ্রাসা সারা বিশ্বে অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে পরিচিত ছিল। সেই মহান ব্যক্তির নাম শরফুদ্দিন আবু তাওয়ামা। শরফুদ্দিন আবু তাওয়ামার যে মাদ্রাসা সোনারগাঁতে ছিল সেটা সারা বিশ্বে একটা উদাহরণ ছিল। এই সেঞ্চুরিতে আমি দেখতে চাই যেমন করে আবু তাওয়ামার মাদ্রাসা সারা বিশ্বে মুসলমানের জন্য আলোকবর্তিকা হয়ে দাঁড়িয়েছিল-তেমনি তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা সারা বিশ্বে ইসলামী শিক্ষা এবং আধুনিক শিক্ষায় পৃথিবীতে এক নম্বর স্থান অধিকার করবে। এটা আমি স্বপ্ন দেখি এবং এটা আমি দেখতে চাই।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- প্রতিষ্ঠানটির অধ্যক্ষ যাইনুল আবেদিন, আসসুন্নাহ ফাউন্ডেশন চেয়ারম্যান আহমাদুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহানগর দক্ষিণ আমির নুরুল ইসলাম বুলবুল, ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নকিব মোহাম্মদ নসরুল্লাহ প্রমুখ।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, জানা যাবে যেভাবে
চলতি বছরের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সারা দেশে পাসের হার ৫৮.৮৩। বৃহস্পতিবার সকাল ১০টায় সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফলাফল প্রকাশ করা হয়। এসএমএসের মাধ্যমে ফল জানতে পারছেন শিক্ষার্থীরা।

জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ , যশোর বোর্ডে পাসের হার ৫০.২০। ঢাকা বোর্ডে পাসের হার ৬৪. ৬২।

গতবারের তুলনায় এবার পাসের হার কমেছে ১৯ শতাংশ। ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

এবারের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। কিছু বিষয় স্থগিত হওয়ায় পরীক্ষা নির্ধারিত সময়ের কিছুটা পর শেষ হয়। নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীন ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে ছয় লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ছয় লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী। সারা দেশে মোট দুই হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি। তাই ফলাফলের অপেক্ষায় প্রায় সোয়া ১২ লাখ পরীক্ষার্থী।

যেভাবে জানা যাবে ফলাফল

মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (যেমন HSC Dha 123456 2025 send to 16222)। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।

আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২৫ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বোর্ডের ওয়েবসাইটে (https://www.dhakaeducationboard.gov.bd/) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

আর http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

ডাকসু নির্বাচন : সাদিক ভিপি, ফরহাদ জিএস, মহিউদ্দীন এজিএস
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম), জিএস পদে এস এম ফরহাদ ও এজিএস পদে মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৮টার পর ঢাবির সিনেট ভবনে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ফলাফল ঘোষণা করেন। এসময় অন্য নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

ঘোষিত ফলাফলে দেখা গেছে—ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩ হাজার ৩৮৯ ভোট পেয়েছেন। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩ হাজার ৮৮৪ ভোট পেয়েছেন।

জিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী এস এম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট। এ ছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

এজিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মুহা. মহিউদ্দীন খান পেয়েছেন ১১ হাজার ৭৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৫ হাজার ৬৪ ভোট। বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের এজিএস প্রার্থী আশরেফা খাতুন পেয়েছেন ৯০০ ভোট।

এবার ডাকসুতে ২৮টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ৪৭১ জন। আর ১৮টি হল সংসদে নির্বাচন হয়েছে ১৩টি পদে। হল সংসদের ২৩৪টি পদের বিপরীতে প্রার্থী ছিলেন ১ হাজার ৩৫ জন।

ডাকসুতে এবার মোট ভোটার ছিল ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন ভোটার ছিল।

মঙ্গলবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টায় শেষ হয় ।

ডাকসু নির্বাচন : ভোট শুরু, সবার দৃষ্টি সেখানে
বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচন আজ। ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এটি ৩৮তম নির্বাচন। সারা দেশের মানুষের দৃষ্টি এখন ডাকসু নির্বাচনের দিকে। নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবের আমেজ বিরাজ করছে।

নির্বাচনে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোট দিয়ে ডাকসুতে তাদের ছাত্র প্রতিনিধি বেছে নেবে। এ নির্বাচনে ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি প্রার্থী ৪৫ জন এবং জিএস প্রার্থী ১৯ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক নিয়াজ আহমেদ খান এক ভিডিও বার্তায় নির্ভয়ে ভোট দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

চব্বিশের ছাত্র-গণঅভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনে অতীতের নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে দেখা গেছে সাধারণ শিক্ষার্থী ও প্রার্থীদের। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবার প্রার্থীরা নির্বাচনি প্রচার কাজ চালিয়েছেন। নির্বাচনি প্রচারণায় প্রার্থীদের একে অপরের মধ্যে সালাম বিনিময়-কোলাকুলিসহ সামাজিক রীতির এক অনুপম দৃশ্য সবাইকে মুগ্ধ করেছে। অবশ্য ভোট উৎসবমুখর পরিবেশের মধ্যেও এক ধরনের উৎকণ্ঠা রয়েছে। নানা ধরনের নাশকতার আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।

সব ধরনের আশঙ্কা উড়িয়ে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী বলেছে, যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য তারা প্রস্তুত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তায় সেনাবাহিনী বর্তমানে মাঠে দায়িত্ব পালন করলেও তারা থাকছে না ডাকসু নির্বাচনে। এদিকে দেশের ‘দ্বিতীয় সংসদখ্যাত’ ডাকসুর নির্বাচনকে কেন্দ্র করে দেশবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে হতে যাওয়া গুরুত্বপূর্ণ এ ছাত্র সংসদ নির্বাচনের প্রতি রাজনৈতিক দলসহ সবার দৃষ্টি রয়েছে।

দীর্ঘ ৬ বছর পর হতে যাওয়া এই ডাকসু নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ডাকসু ও হল সংসদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসের আট কেন্দ্রের ৮১০টি বুথে ভোট গ্রহণ হবে।

ডাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ২০ হাজার ৯১৫। প্রতি ভোটার ভোট দেবেন ৪১টি করে। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ২৮টি, হল সংসদে ১৩টি। কেন্দ্রীয় সংসদে ২৮টি পদের বিপরীতে মোট প্রার্থী ৪৭১ জন।

ভোট শুরুর আগেই কেন্দ্রগুলোতে উপস্থিত বিপুল সংখ্যক শিক্ষার্থীভোট শুরুর আগেই কেন্দ্রগুলোতে উপস্থিত বিপুল সংখ্যক শিক্ষার্থী

এর মধ্যে পুরুষ প্রার্থী ৪০৯ জন ও নারী প্রার্থী ৬২ জন। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন, এজিএস পদে ২৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, মানবাধিকার ও আইন সম্পাদক পদে ১১ জন, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে ১৫ জন এবং ১৩ সদস্য পদের বিপরীতে ২১৭ জন প্রার্থী লড়বেন। নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে ভোট গ্রহণের চার ঘণ্টার মধ্যেই তারা ফল ঘোষণা করতে পারবেন।

হল সংসদ নির্বাচন

১৮টি আবাসিক হলে মোট পদ ২৩৪টি। প্রতি হলে পদ সংখ্যা ১৩টি করে। ১৮ হলে মোট প্রার্থী ১ হাজার ৩৫ জন। ১৩ ছাত্র হলের প্রার্থী সংখ্যা ৮৫০ জন। ৫ ছাত্রী হলের প্রার্থী সংখ্যা ১৮৫ জন।

ওএমআরে ভোট, গণনা মেশিনে

সাত পৃষ্ঠার অপটিক্যাল মার্ক রিকগনিশন বা ওএমআর ফর্মে গ্রহণ করা হবে ডাকসু ও হল সংসদের ভোট। ডাকসুর ওএমআর শিট হবে ৬ পাতার। প্রতিটি হল সংসদের ওএমআর শিট-১ পাতার হবে। ব্যালটে থাকবে পদের নাম, ব্যালট নম্বর, প্রার্থীর নাম এবং ভোট চিহ্ন দেওয়ার ঘর। আটটি কেন্দ্রে ১৪ মেশিনে ভোট গণনা হবে। ফল ঘোষণা করা হবে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে।

যাতায়াতের সুবিধায় বিশেষ শাটল সার্ভিস

ভোটের দিন শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে শাহবাগ থেকে ভোট কেন্দ্রগুলোতে বিশেষ শাটল সার্ভিসের ব্যবস্থা করেছে ঢাবি প্রশাসন।

রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী জানান, ভোট প্রদানের সুবিধার্থে ৯ সেপ্টেম্বর সকাল ৭টা ৪৫ মিনিট থেকে বিকাল ৩টা ৫০ মিনিট পর্যন্ত শাহবাগ থেকে আটটি ভোটকেন্দ্রে শাটল সার্ভিস চলমান থাকবে।

নিরাপত্তা ব্যবস্থা

ডাকসু ও হল সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে ভোটের দিন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রাব্বানী। এছাড়া প্রবেশমুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে ৭টি পয়েন্টে পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন থাকবে বলেও জানিয়েছেন তিনি।

জানা যায়, প্রথম স্তরে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর-এর ২০০-এর বেশি সদস্য থাকবেন। প্রক্টরিয়াল বডির সদস্যরাও থাকবেন। আর দ্বিতীয় স্তরে কেন্দ্রগুলোতে মোতায়েন থাকবে পুলিশ। তৃতীয় স্তরে সেনাবাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয়ের ৭টি প্রবেশমুখে অবস্থান করবেন। এমনকি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে ৫ মিনিটের মধ্যে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কেন্দ্রে প্রবেশ করবেন সেনা সদস্যরা। ভোট গ্রহণ শেষ হলে কেন্দ্রগুলো নিরাপত্তা বেষ্টনিতে ঘিরে রাখবে সেনা সদস্যরা। এমনকি ফলাফল না হওয়া পর্যন্ত তারা সেখানেই অবস্থান করবেন।

নির্বাচন কমিশন প্রধান অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন জানিয়েছেন, নির্বাচন ঘিরে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। তবে শিক্ষার্থীরা আমাদের কাছে দুটি বিষয়ে উদ্বেগ জানিয়েছিলেন। প্রথমত, হলের বাইরে ভোট হতে হবে। আমরা সেটা আমলে নিয়েছি। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়েছিল, ভোটের সময় আট ঘণ্টা (সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত) করা হয়েছে। এমনকি ৪টার সময় যদি কেউ ভোট কেন্দ্রের আঙিনায় থাকে, তাদের ভোট গ্রহণ করতে যদি পাঁচটাও বাজে, আমরা তাদের সেই অধিকার দেব।

রাত থেকেই নিরাপত্তা জোরদার, ৩৪ ঘণ্টা ক্যাম্পাস বন্ধ

ডাকসু নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার রাত ৮টা থেকে ৩৪ ঘণ্টার জন্য বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রধান প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে। গতকাল রাত ৮টা থেকেই শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেতের ক্যাম্পাস গেটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এসব গেট বুধবার সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় বৈধ ঢাবি পরিচয়পত্রধারী শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না। গাড়ি প্রবেশ কঠোরভাবে সীমিত করা হয়েছে। শুধু ঢাবির স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার জন্য ব্যবহৃত অ্যাম্বুলেন্স, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও ফায়ার সার্ভিসের গাড়িগুলোই প্রবেশ করতে পারবে।

ভোট গণনা

ডাকসু ও হল সংসদ নির্বাচন স্বচ্ছ করতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ভোটগ্রহণের আগে খালি বাক্স সিলগালা করা হবে সংবাদমাধ্যমকর্মীদের সামনে। পরে কেন্দ্রের সামনে ভোট গণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে। ডাকসু ভোটের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন আলাদা বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছেন।

এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন বলেছেÑব্যাগ, মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল ও তরল-জাতীয় কোনো পদার্থ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

নির্বাচনে যত প্যানেল

এবার ডাকসুতে লড়ছে গণতান্ত্রিক ছাত্র সংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, ছাত্রদলের প্যানেল, ছাত্রশিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র ঐক্যজোট’, বামপন্থি শিক্ষার্থীদের ‘প্রতিরোধ পর্ষদ’, ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’, ইসলামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের স্বতন্ত্র প্যানেল ‘ডিইউ ফার্স্ট’ এবং তিনটি বাম জোটের ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’ প্যানেলসহ অন্যান্য স্বতন্ত্র প্যানেল ও প্রার্থীরা।

ছাত্রদল থেকে ভিপি পদে নির্বাচন করছেন আবিদুল ইসলাম খান। তিনি ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। জিএস পদে লড়ছেন কবি জসীম উদ্‌দীন হল ছাত্রদলের আহ্বায়ক ও উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শেখ তানভীর বারী হামিম। এ ছাড়া এজিএস পদে প্রার্থী বিজয় একাত্তর হল ছাত্রদলের আহ্বায়ক এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তানভীর আল হাদী মায়েদ।

ছাত্রদলের প্যানেলে সদস্য প্রার্থী হিসেবে একজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে রেখেছে সংগঠনটি। দৃষ্টিপ্রতিবন্ধী ওই শিক্ষার্থীর নাম ইবনু আহমেদ। এছাড়া সংগঠনটির প্যানেলে ক্রীড়াবিষয়ক সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন চিম চিম্যা চাকমা।

অন্যদিকে ডাকসু নির্বাচনে সাদিক কায়েমকে ভিপি ও এসএম ফরহাদকে জিএস পদে প্রার্থী করে ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ইসলামী ছাত্রশিবির। এই প্যানেলে এজিএস পদে মহিউদ্দিন খান নির্বাচন করবেন। প্যানেলে দলীয় নেতাকর্মীদের বাইরে ক্ষুদ্র জাতিগোষ্ঠী, চারজন নারী, জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী, আপ বাংলাদেশ এবং ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের রাখা হয়েছে। এই প্যানেলে চমক হিসেবে রয়েছে সর্ব মিত্র চাকমার অন্তর্ভুক্তি।

‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে ভিপি পদে আব্দুল কাদের, জিএস পদে আবু বাকের মজুমদার এবং এজিএস পদে আশরেফা খাতুন নির্বাচন করবেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ নামে প্যানেল ঘোষণা করেছেন। এই প্যানেল থেকে ভিপি পদে উমামা ফাতেমা, জিএস পদে ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া এবং এজিএস পদে জাহিদ হোসেন লড়বেন।

অন্যদিকে ‘প্রতিরোধ পর্ষদ’ নামে বাম জোটের পূর্ণাঙ্গ প্যানেল থেকে ভিপি পদে ইতি আফরোজ ইমি, জিএস পদে মেঘমল্লার বসু এবং এজিএস পদে জাবির আহমেদ জুবেল নির্বাচন করছেন।

এছাড়া ‘ডাকসু ফর চেঞ্জ’ নামে প্যানেল ঘোষণা করে ছাত্র অধিকার পরিষদ। এই প্যানেলে ভিপি পদে বিন ইয়ামিন মোল্লা, জিএস পদে সাবিনা ইয়াসমিন এবং এজিএস পদে রাকিবুল ইসলাম নির্বাচন করছেন।

‘সচেতন শিক্ষার্থী সংসদ’ নামের প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন। সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত নির্বাচনে ভিপি পদে, জিএস পদে সংগঠনটির কেন্দ্রীয় সহসম্পাদক খায়রুল আহসান মারজান এবং ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন এজিএস পদে লড়বেন।

শেষ মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার : অনেকের ফেসবুক ডিজঅ্যাবল

আনুষ্ঠানিক প্রচার শেষ হওয়ার পর সামাজিকমাধ্যম ফেসবুকে চলছে ডাকসু ও হল সংসদ নির্বাচনে প্রার্থীদের পক্ষে প্রচারকাজ। তবে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের কয়েক প্রার্থী তাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিজঅ্যাবল করে দেওয়ার অভিযোগ করেছেন। ছাত্রদল সমর্থিত প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী, সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী, শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীসহ কয়েকজনের ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ কেউ তাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে রেখেছেন বলেও জানা গেছে। আবার রোববার রাত থেকে ফেসবুকে নিজের অ্যাকাউন্টে প্রচুর রিপোর্ট মারা হচ্ছে বলে অভিযোগ উমামা ফাতেমার।

গতকাল দুপুরের দিকে ফেসবুক সার্চ করে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান, জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামীম ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী তানভীর আল হাদীর অ্যাকাউন্ট খুঁজে পাওয়া যায়নি। ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমের ফেসবুক অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যায়নি। পরে আবার শেখ তানভীর বারী হামিমের ফেসবুক আইডি সচল দেখা গেলেও আবিদুল ইসলাম খান ও তানভীর আল হাদীর আইডি খুঁজে পাওয়া যায়নি।

ডাকসু : শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে প্রধান উপদেষ্টার নির্দেশ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা দিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা নিয়ে রবিবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন।

পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠকের বিস্তারিত তুলে ধরেন।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, ‘ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে হবে। পতিত ও পরাজিত ফ্যাসিবাদী শক্তি যখন দেখছে দেশ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে এবং জুলাইয়ের হত্যাযজ্ঞের সঙ্গে জড়িতদের বিচার যত দ্রুততর হচ্ছে, তারা তত বেপরোয়া হয়ে উঠছে। এটি কেবল আইনশৃঙ্খলার সমস্যা নয়, এটি জাতীয় নিরাপত্তা ইস্যু। তারা দেশের সার্বিক শান্তিশৃঙ্খলা বিনষ্ট ও গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সব শক্তি নিয়ে মাঠে নামছে।’

শফিকুল আলম জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না। সরকার মনে করে দেশের স্বার্থে জনগণের সঙ্গে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকা অপরিহার্য।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আসন্ন দুর্গাপূজায় নৈরাজ্য সৃষ্টি করতে নানা রকম ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা হতে পারে। গত বছর দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ভালো অভিজ্ঞতা ছিল। তাই এ বছরও সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আগেভাগেই সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

ব্রিফিংয়ে বলা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ধর্ম মন্ত্রণালয়কে দেশের সব ধর্মভিত্তিক সংগঠনের সঙ্গে বৈঠকের নির্দেশ দেওয়া হয়েছে। ধর্ম উপদেষ্টা শীঘ্রই এসব সংগঠনের সঙ্গে বৈঠকে বসবেন। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিক কঠোরভাবে পর্যবেক্ষণ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও জোর দেওয়া হয়েছে।

বৈঠকে স্থানীয় প্রশাসনকে আরো সক্রিয় হওয়া, জুলাই হত্যাকাণ্ডের পর গড়ে ওঠা রাজনৈতিক ঐক্য পুনরায় দৃঢ় রাখা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক সুসংহত রাখার আহ্বান জানানো হয়।

নির্বাচনের সময় কোথাও নিরাপত্তাজনিত কোনো অঘটন যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ঝটিকা মিছিল ও বেআইনি সভা-সমাবেশ মনিটরিং জোরদার এবং যারা এর পেছনে সক্রিয়, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

হাসিনার ফাঁসি দাবি, ছবিতে আগুন
চব্বিশের জুলাই গণহত্যার দায়ে পলাতক স্বৈরশাসক শেখ হাসিনার ফাঁসি দাবি করেছে বিপ্লবী ছাত্র পরিষদ। সোমবার জুলাই বিপ্লব দিবস উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।

এ সময় সংগঠনটির বিক্ষুব্ধ নেতাকর্মীরা শেখ হাসিনার ছবিতে অগ্নিসংযোগ করেন। তারা শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত এনে দ্রুত গণহত্যার বিচার বাস্তবায়নেরও দাবি জানান।

বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব ফজলুর রহমান, সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার ফাহাদ প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, ঢাকা আলিয়া শাখার সদস্য সচিব মো. জিনাত হোসাইন, সিনিয়র সহকারী সদস্য সচিব শরিফ খান, সদস্য মো.ইব্রাহিম প্রমুখ।

সমাবেশে আব্দুল ওয়াহেদ বলেন, গত বছরের ১৪ জুলাই পতিত স্বৈরাচার শেখ হাসিনা কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারী ছাত্র সমাজকে ‘রাজাকারের নাতিপুতি’ ট্যাগ দেন। এর মাধ্যমে তিনি ১৬ বছরের অপবাদ ও নিপীড়নের কৌশল প্রয়োগ করে আমাদের দমন করার ঘৃণ্য অপচেষ্টা শুরু করেছিলেন। কিন্তু ছাত্র সমাজ তার অপবাদকেই ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগান দিয়ে চ্যালেঞ্জ করেন। এর মধ্য দিয়ে ঐতিহাসিক জুলাই বিপ্লবের সুচনা হয় ও ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যায়।

আব্দুল ওয়াহেদ বলেন, ১৯৪৭ সালের উপনিবেশ বিরোধী স্বাধীনতা, ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতার মতই বৈষম্য ও ফ্যাসিবাদ বিরোধী চব্বিশের নাগরিক স্বাধীনতা সমান গুরুত্বপূর্ণ। জুলাই বিপ্লব থেকে জন্ম নেওয়া ছাত্র সংগঠন হিসেবে আমাদের সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদ প্রতি বছর জুলাই বিপ্লবকে উদযাপন করব। এর অংশ হিসেবে আমরা ১৪ জুলাইকে বিপ্লব দিবস হিসেবে পালন করছি।

ফজলুর রহমান বক্তব্যে বলেন, শহীদের রক্ত যেই সরকারের ন্যায্যতা সেই সরকারের মাঝে কোন ধরণের আগ্রহ দেখা যাচ্ছে না মুজিববাদী সন্ত্রাসী আওয়ামীলীগ কে বিচার করার। জুলাই বিপ্লব দিবসের আজকের এই দিনে আমরা সারা দেশের সকল ছাত্র জনতাকে উদাত্ত আহ্বান জানাই সকলেই যেন গণহত্যার সাথে জড়িত সকল অপরাধীর বিচারের জন্য সরকারের কাছে দাবি জানায়।

তিনি বলেন, জুলাই বিপ্লবের ১ বছরের মাথায় এসে বর্তমানে কিছু রাজনৈতিক দল এবং তাদের নেতা কর্মীদের দেখা যাচ্ছে তারা খুনি হাসিনার সুরকে নকল করে আবারো নতুন খেলায় মেতেছে। হাসিনা শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা বলায় শিক্ষার্থীরা বুলেটের সামনে দাড়াতে ভয় পায়নি। অথচ ঠিক হাসিনার মতই বর্তমানে রাজনৈতিক দলের কতিপয় নেতাকর্মী শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা, আল বদরের বাচ্চা বলে গালাগালি করছেন। বর্তমানে কেউ যদি মনে করে সে হাসিনা হতে পারবে তা হলো চূড়ান্ত ভুল। এদেশের ছাত্র-জনতা আর কাউকে হাসিনা হতে দিবে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহাদ বলেন, ফ্যাসিবাদের পতনের ১১ মাস ৯ দিন অতিবাহিত হয়েছে অথচ গণহত্যাকারী ফ্যাসিস্টের বিচারে দৃশ্যমান অগ্রগতি লক্ষ্যণীয় নয়। আওয়ামী লীগ, ছাত্রলীগের গুণ্ডারা এখনো আমাদের মাঝে ঘুরে বেড়াচ্ছে। তাদের আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। উপরন্তু আমরা দেখছি ফ্যাসিস্ট লীগের গুণ্ডাদের ধরে আইনের কাছে সোপর্দ করায় বিপ্লবী জনতার ওপর পুলিশ চড়াও হয়।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম দায়সারা ভাবে নিষিদ্ধ করে ক্ষান্ত হয়েছে। কিন্তু হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা দৃশ্যমান নয়। জুলাই ঘোষণাপত্র দেয়া হয় নাই। তাই আমরা ছাত্র সমাজ বিক্ষুব্ধ। আমরা চাই হাসিনার সুষ্ঠু বিচার ও ফাঁসি কার্যকর এবং ফ্যাসিবাদের বিলোপ।

জিহাদী ইহসান বলেন, জুলাই বিপ্লবের ১১ মাস অতিবাহিত হওয়ার পরও গণহত্যার বিচার পাইনি। শহীদের রক্তের হিস্যা পাইনি। ১৬৮ জন পথশিশুর রক্তের হিস্যা পাইনি, তাদের পরিবারকে পুনর্বাসন করা হয়নি। একটা জনবিচ্ছিন্ন এনজিও সরকার বসিয়েছে যারা জুলাইয়ের রক্ত ওন করে না। এদেশের মানুষের কাতারে তারা কখনো দাঁড়ায়নি, যারা ইউরোপীয় শ্রেষ্ঠত্বকে ওন করে।

তিনি বলেন, জনতাকে ত্যাগ করে, তাদের রক্তের আকাঙ্খা তুচ্ছতাচ্ছিল্য করে এজেন্সির কাছে নিজেদের বিক্রি করে দিছে। আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের শ্লোগান একটা রাজনৈতিক দল নিজেদের করে নিয়ে দিল্লির আধিপত্যবাদকে এস্টাবলিশমেন্ট করতে উঠে পড়ে লেগেছে।

সোমবার জুলাই বিপ্লব দিবস পালন করবে বিপ্লবী ছাত্র পরিষদ
চব্বিশের জুলাই বিপ্লবের স্মরণে সোমবার জুলাই বিপ্লব দিবস পালন করবে বিপ্লবী ছাত্র পরিষদ। এ উপলক্ষে সংগঠনটি জুলাই গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভসহ নানা কর্মসূচি পালন করবে।

রোববার সংগঠনের সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চব্বিশের ১৪ জুলাই তৎকালীন ফ্যসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা বৈষম্য বিরোধী আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতিপুতি’ ট্যাগ দিয়ে জুলাই নিপীড়ন ও গণহত্যার মুখে ঠেলে দেন। এর প্রতিবাদে ওইদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীরা ‘আমি কে তুমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান দিয়ে ঐতিহাসিক বিদ্রোহের সূচনা করেন। এর মধ্য দিয়ে ১৬ বছর ধরে চেপে বসা শেখ হাসিনার বিভাজন ও ট্যাগের ফ্যসিবাদী রেজিমের পতন অনিবার্য হয়ে পড়ে। ফলে ১৪ জুলাই প্রকৃতই বিপ্লবের দিনে পরিণত হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই বিপ্লব থেকে জন্ম নেওয়া ছাত্র সংগঠন হিসেবে বিপ্লবী ছাত্র পরিষদ প্রতি বছর ১৪ জুলাইকে বিপ্লব দিবস হিসেবে পালন করবে। এর অংশ হিসেবে সোমবার জুলাই গণহত্যার বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

এছাড়া জুলাই বিপ্লবের ফলে ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হওয়ায় এ দিনকে বিজয় দিবস হিসেবে পালন করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

দাখিলে পাসের হার ৬৮.০৯, জিপিএ-৫ পেলেন ৯০৬৬ জন
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের দাখিল পরীক্ষায় পাসের হার ৬৮ দশমিক ০৯ শতাংশ। এ বোর্ডে সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬৬ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এ ফল প্রকাশ করা হয়।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। ২০২৪ সালে গড় পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। সে হিসাবে পাসের হার অনেক কমেছে।

এবার ঢাকা শিক্ষা বোর্ড পাসের হার ৬৭.৫১. চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৭২.০৭, রাজশাহী শিক্ষা বোর্ডে ৭৭.৬৩, যশোর শিক্ষা বোর্ড ৭৭.৬৯, কুমিল্লা শিক্ষা বোর্ডে ৬৩. ৬০, সিলেট শিক্ষা বোর্ডে ৬৮.৫৭, বরিশাল শিক্ষা বোর্ডে ৫৬.৩৮, দিনাজপুর শিক্ষা বোর্ডে ৬৭.০৩, ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৫৮.২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এছাড়া, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৬৮.০৯ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৭৭.৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

গত বছরের চেয়ে এবার পাসের হার কমেছে ১৪.৫৯ শতাংশ। গত বছর এসএসসি পরীক্ষায় গড় পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। ছাত্রীদের পাসের হার ছিল ৮৪ দশমিক ৪৭ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ছিল ৮১ দশমিক ৫৭ শতাংশ।

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ প্রকাশ।

দুপুর ২টায় ফল প্রকাশ করা হবে। তবে এইচএসসি ও সমমানের পরীক্ষার মতো এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলও কেন্দ্রীয়ভাবে প্রকাশ করা হবে না।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ জুলাই বেলা দুইটায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র বা শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হবে।

ফল জানা যাবে তিনভাবে-

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবেন।

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ফলাফল প্রকাশের ওয়েবসাইট www.educationboard.gov.bd –ওয়েবসাইটের রেজাল্ট কর্নার এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে প্রতিষ্ঠান ভিত্তিক্ট শীট ডাউনলোড করা যাবে।

আবার www.educationboardresults.com ওয়েবসাইটে ক্লিক করে শিক্ষার্থীর রোল ও রেজিস্ট্রেশন নম্বর,পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট করলে ফলাফল জানতে পারবেন।

এছাড়া এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে ।

উদাহরণ স্বরূপ বলা যেতে পারে- ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থী ফল জানতে চাইলে- SSC DHA ১২৩৪৫৬ ২০২৫ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফলাফল।

উল্লেখ্য, চলতি বছরে ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ২০ লাখের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

এসএসসির ফল প্রকাশ বৃহস্পতিবার, যেভাবে জানা যাবে
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার। এদিন দুপুর ২টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএস-এর মাধ্যমে এই ফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড.খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৫-এর ফলাফল ১০ জুলাই দুপুর ২টায় দেশের শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং এসএমএস-এর মাধ্যমে প্রকাশ করা হবে।

বোর্ডগুলোর মাধ্যমে প্রকাশিত ফলাফল ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে www.dhakaeducationboardresults.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অনলাইনের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য www.educationboardresults.gov.bd ওয়েবসাইটের Result কর্ণার এ ক্লিক করে বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেয়া হলো।

সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে Result কর্ণার এ ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের EIIN এন্ট্রি করে স্ব স্ব প্রতিষ্ঠান Result sheet download করতে পারবে। পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফল স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান হতে সংগ্রহ করার পরামর্শ দেয়া হলো।

পরীক্ষার্থীগণ শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট ঠিকানা www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল সংগ্রহ করতে পারবে।

নির্ধারিত Short Code-16222 এ SMS এর মাধ্যমে ফল পাওয়া যাবে। SMS এর মাধ্যমে ফল প্রাপ্তির পদ্ধতি টেলিটকের বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

উল্লেখ্য শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে ফলাফল পাওয়া যাবে না।

পুনঃনিরীক্ষণের জন্য এসএমএস-এর মাধ্যমে ১১ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন পদ্ধতি শিক্ষাবোর্ডসমূহের ওয়েবসাইট এবং টেলিটকের বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যাবে।

‘জুলাই বিপ্লব’ আখ্যা দিয়ে জুলাই অভ্যুত্থানের কর্মসূচি প্রত্যাখ্যান বিপ্লবী ছাত্র পরিষদের
ফ্যাসিবাদী আওয়ামী লীগ রেজিমের বিরুদ্ধে চব্বিশের ছাত্রজনতার ঐতিহাসিক সংগ্রামকে ‘জুলাই বিপ্লব’ আখ্যা দিয়ে সরকার ঘোষিত জুলাই অভ্যুত্থানের কর্মসূচি প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ। একই সঙ্গে সংগঠনটি পাল্টা কর্মসূচি হিসেবে ১৪ জুলাই ‘বিপ্লব দিবস’ ও ৫ আগস্ট ‘বিজয় দিবস’ পালন করবে বলেও ঘোষণা দেয়।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের জাতীয় জীবনের অন্যতম প্রধান গৌরবময় অধ্যায় জুলাই বিপ্লব। এটি আমাদের তরুণ প্রজন্মের জীবনের শ্রেষ্ঠ অর্জন। ১৯৭১ সালের স্বাধীনতা, তার আগের ১৯৪৭ সালের স্বাধীনতা সেই সময়ের প্রজন্মগুলোর কাছে যে গুরুত্ব ও তাৎপর্য বহন করে আমাদের প্রজন্মের কাছে চব্বিশের জুলাই বিপ্লব তেমন গুরুত্ব ও তাৎপর্য বহন করে। কারণ এ বিপ্লবের রক্তাক্ত লড়াইয়ের বীরত্ব ও তাবেদার ফ্যাসিবাদকে পরাজিত করার সাফল্য আমাদের রাজনৈতিক কর্তা সত্ত্বায় পরিণত করেছে। এ বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্র ও রাজনীতিতে আমূল পরিবর্তনের ম্যান্ডেট তথা এখতিয়ার, অধিকার ও সুযোগ আমাদের অপরিহার্য হকে পরিণত হয়েছে।

আব্দুল ওয়াহেদ বলেন, শব্দ শুধু যোগাযোগের মাধ্যম নয়, শব্দ রাজনীতিরও হাতিয়ার। একটি ঘটনাকে কী নামে ডাকা হবে, তার ওপর নির্ভর করে তার ভবিষ্যৎ গতিপথ ও ঐতিহাসিক মূল্যায়ন। যেমন জুলাইকে ‘গণঅভ্যুত্থান’ শব্দ দিয়ে আখ্যায়িত করে একে ফ্যাসিস্ট শেখ হাসিনা রেজিমের বিরুদ্ধে জুলাইয়ের গণঅসন্তোষের বহিঃপ্রকাশ বোঝানো হয়েছে। এর মাধ্যমে হাসিনা রেজিমের পতনে আমাদের যে সাফল্য তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু আমরা একটি প্রজন্ম যে দীর্ঘ ১৬ বছরের প্রতাপশালী ফ্যাসিবাদী শাসনব্যবস্থাকে পুরোপুরি পরাজিত করে ৫ আগস্ট বিজয়ী হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্র ও রাজনীতিকে নিজেদের বাসনা অনুযায়ী গড়ে তোলার ম্যান্ডেট অর্জন করেছি তা গণঅভ্যুত্থান নামক শব্দে স্বীকৃত হয় না।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ও প্রধান রাজনৈতিক দলগুলো বিপ্লবী তরুণ প্রজন্মকে রাষ্ট্র পুনর্গঠন তথা নতুন সংবিধান প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনা থেকে বঞ্চিত করতেই জুলাই বিপ্লবকে ‘গণঅভ্যুত্থান’ বলছে। তারা নিজেদের পছন্দের পুরনো ফ্যাসিবাদী সংবিধান ও রাজনৈতিক কাঠামোয় ফিরে যাওয়ার পথ সুগম করতে চায়। এজন্য গত দশমাস ধরে তারা সংবিধান সংশোধন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ প্রতিষ্ঠা ও প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর করাসহ লোক দেখানো কিছু সংস্কার করে জাতীয় ঐকমত্যের নামে আঁতাত-সমঝোতা গড়ে তোলার চেষ্টা করে যাচ্ছে। এ তৎপরতা মূলত আমাদের তরুণ প্রজন্মের মহান অর্জন জুলাই বিপ্লবকে বেহাত করার ফন্দি।

বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আরও বলেন, আমরা পরিষ্কার করে বলছি জুলাই বিপ্লবকে গণঅভ্যুত্থান নাম দিয়ে এবং বিপ্লবী আকাঙ্ক্ষাকে সংস্কারের মুলা দেখিয়ে আমাদের থেকে ছিনতাই করা যাবে না। আমাদের নিজেদের অনভিজ্ঞতা, বিভক্তি, সংগঠিত হতে না পারার দুর্বলতা সত্ত্বেও জুলাই বিপ্লব আমাদের মাঝে আছে ও থাকবে।

তিনি বলেন, আমরা ইতিমধ্যে ফ্যাসিবাদের সবচেয়ে বড় দানব শেখ হাসিনাকে হটিয়ে দিয়েছি। তার বন্দুক থামিয়ে দিয়েছি। এখন আমাদের সামনে বাধা হলো পুরনো ফ্যাসিস্ট সংবিধান, পুরনো শাসন কাঠামো ও রাজনৈতিক ব্যবস্থা। বিগত ১৬ বছর হাসিনার ফ্যাসিবাদী শাসন জারি রাখতে এসব কিছু নিয়োজিত থাকায় জুলাই বিপ্লব শতভাগ বাস্তবায়নের স্তরে এসব উপড়ে ফেলা সময়ের ব্যাপার মাত্র। সেই মাহেন্দ্রক্ষণ তৈরি হওয়ার আগে জুলাই বিপ্লব জারি থাকুক এটিই আমাদের প্রজন্মের চাওয়া।

সংবাদ সম্মেলনে সরকার ও রাজনৈতিক দলগুলো ঘোষিত গণঅভ্যুত্থান বার্ষিকী পালনকে প্রত্যাখ্যানের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে জুলাই বিপ্লব উদযাপনের কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচিগুলো হলো: ১৪ জুলাই বিপ্লব দিবস, ১৫ জুলাই নারী প্রতিরোধ দিবস, ১৬ জুলাই শহীদ দিবস, ১৮ জুলাই গণপ্রতিরোধ দিবস, ১৯ জুলাই প্রবাসী সংহতি দিবস, ৩ আগস্ট জুলাই বিপ্লব ইশতেহার দিবস এবং ৫ আগস্ট বিজয় দিবস।

সংবাদ সম্মেলেনে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব ফজলুর রহমানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন ও বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক বোরহান উদ্দীন, ঢাবি শাখার সদস্য সচিব মুহিব মুশফিক খান ও যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লা,মাদ্রাসা-ই-আলিয়া শাখার আহ্বায়ক রাকিব মণ্ডল, সদস্য সচিব মো: জিনাত হোসেন, সিনিয়র সহকারী সদস্য সচিব শরিফ খান, আশ-শাফীউল, আহমেদ নাফিস, রকিবুল ইসলাম, ঈসা মাহমুদ, তামিম খন্দকার, তাসনিম হাসান প্রমুখ।

ছাত্রদল নেতা দয়াল এর জুলাই নির্মম নির্যাতনের মধ্যেও বেঁচে ফেরার গল্প
জুলাই বিপ্লবে নিজের সর্বাত্মক উপস্থিতি, চোখে দেখা, হৃদয়ে ধারণ করা সেইসব দিনের কথাই তুলে ধরছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান দয়াল।

১৫ জুলাই, ২০২৪ : ১৫ জুলাই, ২০২৪ আমি উপস্থিত থেকে সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে নিজ চোখে দেখেছি কীভাবে একটি যৌক্তিক আন্দোলনকে দমন করতে ব্যবহৃত হয় ভয়, ভীতি আর সহিংসতা। হৃদয় কেঁপে উঠেছিল; কিন্তু মন ছিল অবিচল, প্রতিবাদী।

আমি ব্যক্তিগতভাবে কোমলমতি শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলনকে প্রথম দিন থেকেই মনেপ্রাণে সমর্থন করে আসছিলাম। শুধু সমর্থনের মধ্যে সীমাবদ্ধ থাকিনি, আমি তাদের প্রতিটি কর্মসূচিতে সশরীরে উপস্থিত থেকে, একান্ত আপনজনের মতো পাশে দাঁড়িয়েছি। তীব্র রোদের তৃষ্ণায় যখন আমার ছাত্র ভাইদের ঠোঁট শুকিয়ে যাচ্ছিল, আমি পৌঁছে দিয়েছি স্যালাইন আর ঠান্ডা পানি। ক্ষুধার্ত ছাত্রদের জন্য খাবারের প্যাকেট হাতে হাতে তুলে দিয়েছি নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে।

১৬ জুলাই, ২০২৪ : ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার পরদিন অর্থাৎ ১৬ জুলাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করি। আমি নিজে আমার সহযোদ্ধা নেতাকর্মীদের নিয়ে সেই মিছিলে গর্জে উঠেছিলাম, বুকভরা ক্ষোভ আর চোখে প্রতিশোধের আগুন নিয়ে।

মিছিল শেষ হতেই খবর আসে, সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের ছাত্রলীগ সন্ত্রাসীরা নিরীহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলে পড়েছে। আর এক মুহূর্তও দেরি করিনি। ছুটে গিয়েছিলাম সেই রণক্ষেত্রে। আমি এবং ঢাকা কলেজ ছাত্রদলের ভাইয়েরা শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। বারবার আমাদের দিকে হাতবোমা ছোড়া হচ্ছিল, তবুও আমরা দমে যাইনি। পাঁচ মিনিটের ভেতরেই শিক্ষার্থীদের একসঙ্গে জড়ো করে পাল্টা আক্রমণে যাই এবং তাদের ধাওয়া দিয়ে টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা কলেজের ভেতরে ঠেলে পাঠিয়ে দিই।

সেই দিনে, আমাদের লড়াইয়ে সামনে ছিলেন বিক্ষোভে গুলিবিদ্ধ সাহসী ছাত্রনেতা ঢাকা কলেজের সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন, আহ্বায়ক পিয়াল হাসান, ইমন ইমু, শামীম হাওলাদার, আবির, মামুন, মিঠু, রেজাউল, মনির হোসেন, জিয়া, মাহি, জীবন, সাজ্জাদ জেমিন, তানভীর মাতুব্বরসহ আরও অনেকে। জুলাইয়ের কারা নির্যাতিত ছাত্র নেতা আহ্বায়ক সদস্য রিফাত হোসেন, গুলিবিদ্ধ ইমরান হোসেন, মাহবুব শান্তসহ অর্ধশতাধিক সাহসী সহযোদ্ধা। আমাদের সম্মিলিত প্রতিরোধে তারা ক্যাম্পাসে ঢুকে পড়ে আর সাহস করেনি বের হওয়ার। অবশেষে ১৭ জুলাই ভোর হওয়ার আগেই তারা হল ছেড়ে পালিয়ে যায়।

বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবি সদস্যরা নিউমার্কেটের দিক থেকে অগ্রসর হলে আমরা সায়েন্সল্যাব এলাকা ত্যাগ করি। সারাদিন রক্ত-ঘাম ঝরিয়ে ক্লান্ত শরীরটা নিয়ে বাসায় ফিরি। ফেসবুক খুলতেই চোখে পড়ে এক হৃদয়বিদারক দৃশ্য-দুহাত প্রসারিত এক তরুণ বুক পেতে দিয়েছে মুক্তির স্বপ্নে। আরও দেখি বীর চট্টগ্রামের সাহসী সন্তান ওয়াসিম আকরাম শহীদের তালিকায়! তার ফেসবুক পোস্ট পড়ে মুহূর্তেই শরীরে আগুনের মতো রক্ত ধাবিত হতে থাকে। সেই মুহূর্তে আমি আর বসে থাকতে পারিনি, আবার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করি। ১৭ তারিখের জন্য প্রস্তুতি নিতে থাকি, সেদিন ছিল বুধবার।

১৭ জুলাই, ২০২৪ : আমরা শহীদ ভাইদের গায়েবানা জানাজার জন্য কফিন হাতে দাঁড়িয়েছিলাম—প্রতীকী প্রতিবাদ; কিন্তু এর বার্তা ছিল বজ্রের মতো! ঠিক সেই মুহূর্তে পুলিশ ঝাঁপিয়ে পড়ল আমাদের ওপর। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ল টিয়ার গ্যাসের শেল, রাবার বুলেট আর বিকট শব্দের সাউন্ড গ্রেনেডের আওয়াজে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিণত হয় এক রণক্ষেত্রে। ছাত্রদের সঙ্গে নিয়ে আমি কিছুক্ষণ প্রতিরোধ করি। তারপর আত্মরক্ষার্থে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে ঢাকা মেডিকেলে আশ্রয় নিই। আহত শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও নিরাপদ ছিলাম না—পুলিশ সেখানেও ঢুকে পড়লে আমি বকশীবাজার হয়ে লালবাগের দিকে সরে যাই এবং রাতে এক বন্ধুর বাসায় আশ্রয় নিই।

১৮ জুলাই, ২০২৪ : ১৮ জুলাই—এই দিনটি ছিল শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের জন্য এক দুঃস্বপ্নের দিন। ১৮ জুলাই দুপুরের দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে মীনা বাজারের সামনে আবারও জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। সেখানে আমি ও আমার ছোটভাই হাবিবুর রহমান হাবিব ছোররা গুলিতে আহত হই। পরে আশরাফ, সোহানুর রহমান মিঠুসহ আরও কিছু ছোট ভাইসহ সেখানে প্রতিরোধ করতে চেষ্টা করে কিছুটা আহত হই।

এরপর মেট্রোরেলসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মোহাম্মদপুরের বসিলা এলাকায়ও (যদিও আমার বাসা দীর্ঘসময় ধরে ধানমন্ডিতেই ছিল) আমার একটা ভাড়া বাসা ছিল। ১৮ তারিখ সকালে ছাত্র-জনতা রাস্তায় অবস্থান নিলে আমি তাদের সঙ্গে যোগ দিই। আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি, কিন্তু তৎক্ষণাৎ পুলিশ চায়নিজ রাইফেল থেকে সরাসরি গুলি ছোড়ে আমাদের দিকে তাক করে। পরিস্থিতি বেগতিক দেখে আমি ফোন করলাম আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান ভাইকে। ভাই বললেন, ‘সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেছে। পিছিয়ে আসার আর কোনো রাস্তা নেই। যেভাবে পারো, প্রতিরোধ গড়ে তোলো—রাজপথ ছাড়া যাবে না।’

আমান ভাইয়ের এই কথাগুলো যেন আমার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। ঠিক তখনই আমার সামনে ১০-১১ বছরের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে। রক্তে ভিজে যাচ্ছিল পিচঢালা রাস্তা। আমরা তাকে রিকশায় করে হাসপাতালে পাঠালেও সে পথেই প্রাণ হারায়। বুকের মধ্যে শূন্যতা নেমে আসে; কিন্তু পিছু হটিনি।

আমি আবার সংগঠনের অন্য সিনিয়র ভাইদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করি। ইন্টারনেট অফ তারপর ফোন সঙ্গে থাকাও বিপজ্জনক বিষয় হয়ে দাঁড়ায় লোকেশন ট্র্যাকিং আতঙ্কে। তবুও কিছু মানুষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করি। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম ভাই বললেন, ‘প্রতিহত করো, ধরে রাখো, নেতৃত্ব দাও।’ এরপর ‘৩৬ জুলাই’ নামের প্রবক্তা প্রিয় Shamsul Alam ভাইর সঙ্গেও যোগাযোগ করি।

ইতিহাসের অজানা বাঁকে আমাদের এই আন্দোলনের ব্যতিক্রমী ‘৩৬ জুলাই’ নামটি দিয়েছিলেন তিনি (তাকেই ৩৬ জুলাই বিপ্লবের প্রবক্তা বলা হয়) আমাদের প্রাণপ্রিয় শামসুল আলম, Shamsul Alam ভাই। তিনি একমাত্র ব্যক্তি যিনি কি না দীর্ঘ দেড় যুগ ধরে এই জালিম সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত নানান কৌশলে উপায়ে আমাদের অনুপ্রেরণা দিতেন। আমাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে টর্চার সেলে নিয়ে টর্চার করে করে বারবার shamul alam কীভাবে এত ইনফরমেশন পায়, কীভাবে এত মাধ্যমে কানেক্টেড থাকে—এসব বিষয় আমাকে ডিবি কার্যালয়ে সবচেয়ে বেশি জিজ্ঞেস করেছে!

আমি সামনের দিকে এগিয়ে যাই। ফুটপাতের ভাসমান দোকানের টিন দিয়ে আত্মরক্ষার ঢাল বানাই, রাস্তার লোহার পাইপ ভেঙে লাঠি তৈরি করি। হাজারো জনতাকে একত্রিত করে সামনে দাঁড়িয়ে যাই। সেদিন আমিই ছিলাম মোহাম্মদপুর বসিলায় ছাত্রদল এবং বিএনপির একমাত্র কেন্দ্রীয় প্রতিনিধি ছিলাম সম্ভবত (যা আমার নামে পুলিশ কর্তৃক মামলার রিমান্ড শুনানিতে উল্লেখ আছে) তাই নেতৃত্বের দায়িত্বটা বুক ভরে গ্রহণ করি। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত যুদ্ধ চলে। পুলিশের গুলিতে শতাধিক মানুষ আহত হয়, প্রাণ যায় অনেকের। আমি নিজেও সামান্য আহত হয়েছিলাম, আমার সঙ্গে থাকা ছোটভাইদের অনেকের পরিস্থিতি আরও নাজুক।

সেদিন ঘরে ফিরে শুয়ে পড়ি পরের দিনের পরিকল্পনা নিয়ে ভাবতে ভাবতে। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম, জানি না। হঠাৎ রাত সাড়ে ৪টায় ঘুম ভেঙে যায়। নিচে মানুষের কণ্ঠস্বর, জানালা দিয়ে তাকিয়ে দেখি—ডিবি পুলিশের পাঁচটি গাড়ি দাঁড়িয়ে, আমার বাসা ঘিরে রেখেছে। কিছুক্ষণের মধ্যেই তারা দরজায় ধাক্কা দেয়। আমি না খুললে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকেই প্রথমে তাদের শটগান দিয়ে আমাকে বুকে ঠেকিয়ে মোটামুটি উত্তম-মাধ্যম দিয়ে এরপর রেডি করে নিচে নামায়, আর বলে এটাই শেষ সময় তোর। এরপর চোখে কাপড় বেঁধে একটি মাইক্রোতে তুলে অজানার উদ্দেশ্যে পাড়ি জমাল। তখন দীর্ঘ দুই ঘণ্টারও বেশি সময় হবে আমাকে বেড়িবাঁধের রাস্তায় রাস্তায় ঘুরাচ্ছে আর নানান বিষয় জিজ্ঞেস করছে। আর যতটা একটা মানুষকে জীবিত রেখে ও মৃত্যু যন্ত্রণা দেওয়া যায় তাই দিয়েছে। তবুও চুপ ছিলাম।

একজন এসআই চিৎকার করে বলল, ‘তোরে খুঁইজা বাইর করতে অনেক কষ্ট হইছে। জ্বালাইয়া দিছোস দেশটা, এবার বুঝবি মজা!’

এরপর ডিবি কার্যালয়ে নিয়ে ডিবিপ্রধান হারুন নিজেই কিছু সময় আমাকে নিয়ে একজন ফুটবলারের ফুটবল খেলার মতো খেলে টর্চার করে। এরপর জিজ্ঞাসাবাদের জন্য অন্যদের কাছে রেখে যায়। সে সময় আমার হাত-পা বেঁধে নিতম্ব ও পিঠে চলতে থাকে নির্যাতনের বীভৎসতা। ২১ জুলাই আমাকে গ্রেপ্তার দেখানো হয়। অর্থাৎ ১৯ ও ২০ জুলাই আমাকে গুম করে রাখা হয়েছিল। ২৪ জুলাই বিভিন্ন দৈনিক পত্রিকায় নিউজ হয় ডিবি পুলিশ কর্তৃক আমাকে আটকের সংবাদের।

আমান ভাই আগের দিন আমার বাসায় এসে নাকি পুরো পরিকল্পনা আমাকে দিয়ে গিয়েছিল কীভাবে এই মোহাম্মদপুরসহ অত্র এলাকাকে অচল করে দিতে হবে সেই পরিকল্পনা স্বীকার করতে বলা হয়েছিল ইত্যাদি, ইত্যাদি। ফোনে যাদের যাদের সঙ্গে কথা হয়েছে, সবার তথ্য চাওয়া হয়, কী কথা হয়েছে, কে কোথায় আছে—এমন হাজারো কথা। দিনে ৪-৫ বার করে জেরা, আর প্রতিবারই শারীরিক ও মানসিক নির্যাতন করেছে ডিবি পুলিশের কার্যালয়ে।

রিমান্ডের ৭ দিন ডিবি হেফাজতে থাকা অবস্থায় চোখ বেঁধে, হাত বেঁধে, ফ্যানের সঙ্গে ঝুলিয়ে লাথি মারা হয় আর আমান উল্লাহ আমান ভাইকে কল দিয়ে আনতে বলা হয়। সে কোথায় আছে এই বিষয় বারবার জিজ্ঞাসাবাদ আর নির্যাতন করে। এরপর অসীম ভাইয়ের দেওয়া কী নির্দেশনা ছিল; কিন্তু এরই মধ্যে তখনই সে দেশে এসে ডিবি দ্বারা আটক হয়। তাকে গ্রেপ্তার দেখানো হয়।

নির্যাতনের সময় প্রতিবার যেন ফুটবলের মতো ফ্রি কিক দেওয়া হতো। কোমরে ৩০-৪০টি লাথির ঘা এখনো বয়ে বেড়াচ্ছি। আমার কোমর গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন, এখনো থেরাপি নিতে হচ্ছে। বারবার আমাকে টর্চার করে হাত ও পায়ের জয়েন্টগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত করে দেয়।

এরপর হঠাৎ করেই দেখি বাংলাদেশের জার্সি পরিহিত ১৬-১৭ বছরের একটা বাচ্চা ছেলেকে (যাত্রাবাড়ীতে পুলিশ হত্যা মামলায় আটক) এনে আমাদের রুমে রেখে যায়। ওর মলিন মুখ দেখে আমার হৃদয় হাহাকার করে ওঠে, ওর কাছে গেলাম কথা বললাম, ছেলেটা মাত্র ঢাকা কলেজে এইসএসসি-তে ভর্তি হয়েছে। শুনে বুকটা হাহাকার করে ওঠে। এরপর ওরে নিজের কষ্ট ভুলে গিয়ে পরম যত্নে খাওয়া-দাওয়া, এরপর গোসল করানো, নিজের পায়ের ওপর রেখে জোর করে ঘুম পাড়ানো, যতটা সম্ভব ওরে স্বাভাবিক রাখতে চেষ্টা করেছি যাতে করে ও ভয় পেয়ে না যায়। ও আমাদের কথিত মিডিয়ায় ভাইরাল নাম Hasnatul Islam Faiyaz মিডিয়াতে তখন ওর বেশ পরিচিতি।

পরে আমাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। অবশ্য কেন্দ্রীয় কারাগারে আমার একমাত্র অদৃশ্য ছায়ার স্নেহ মমতাতে আমি অনেকটাই স্বস্তি অনুভব করেছি। সেখানে বন্দিজীবনের প্রতিটি দিন ছিল এক দুঃস্বপ্ন। অবশেষে, গণবিপ্লবে শেখ হাসিনার পতনের পর, ৬ আগস্ট রাতে আমি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্ত হয়ে আবার চিরচেনা সেই রাজপথেই ফিরেছি।

ঢাকা আলিয়ায় বিপ্লবী ছাত্র পরিষদের বৃক্ষরোপণ
‘সবুজ পৃথিবী চাই, গাছ লাগাতে হবে তাই’ স্লোগানকে প্রতিপাদ্য রেখে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় বিপ্লবী ছাত্র পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। আজ ২৯ জুন,রবিবার বেলা ১১ টায় এ কর্মসূচির উদ্বোধন করেন মাদ্রাসা-ই -আলিয়ার অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন ভাইস প্রিন্সিপাল প্রফেসর মোঃ আশরাফুল কবির, হেড মাওলানা প্রফেসর মোঃ মুঞ্জুরুর রহমান, হল প্রভোস্ট মোঃ মাসুম বিল্লাহ।

বিপ্লবী ছাত্র পরিষদ, ঢাকা আলিয়া শাখা আহবায়ক রাকিব মণ্ডলের সভাপতিত্বে ও মো: জিনাত হোসেনের সঞ্চালনায় এ কর্মসূচি পালিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ,এছাড়া আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ছাত্র পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ,কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান ও বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক আরিফুল ইসলাম।

উদ্বোধকের বক্তব্যে মোহাম্মদ ওবায়দুল হক বলেন, “বিপ্লবী ছাত্র পরিষদের এই উদ্যোগ নিঃসন্দেহে পরিবেশের জন্য উপকারী ও সময় উপযোগী।সবুজায়নের ফলে প্রকৃতি প্রাণ ফিরে পায়,এছাড়া ফল গাছ রোপণের ফলে সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়া যায়। ঢাকা আলিয়া প্রশাসনের পক্ষ থেকে আমি এ উদ্যোগ গ্রহণের জন্য বিপ্লবী ছাত্র পরিষদকে ধন্যবাদ জানাই। তিনি আরও বলেন,মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি ছাত্র রাজনীতি করতে হবে দেশের কল্যাণে।”

বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক প্রধান অতিথির বক্তব্যে বলেন, “সরকারি-মাদ্রাসা-ই আলিয়া একটি প্রাচীন প্রতিষ্ঠান যা দেশ গড়ার খেদমতে নিয়োজিত। বিপ্লবী ছাত্র পরিষদ পরিবেশ রক্ষায় সকল ক্যাম্পাসে সবুজায়নের প্রচেষ্টা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন,মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীদের কল্যাণে বিপ্লবী ছাত্র পরিষদ সবসময় পাশে থাকবে,ইতিবাচক ছাত্র রাজনীতির ধারা ফিরিয়ে আনতে বিপ্লবী ছাত্র পরিষদ বদ্ধ পরিকর।” এছাড়া তিনি শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টের জন্য ক্যারিয়ার প্রোগ্রামসহ আরও প্রয়োজনীয় ইনিশিয়েটিভ নেওয়ার জন্য বিপ্লবী ছাত্র পরিষদ, মাদ্রাসা-ই-আলিয়ার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

বৃক্ষরোপণ শেষে মাদ্রাসা-ই-আলিয়ার শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা আলিয়া শাখার নেতৃবৃন্দ।মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বিপ্লবী ছাত্র পরিষদের প্রতি শিক্ষার্থীদের প্রত্যাশার বিষয়ে জানতে চান এবং শিক্ষার্থীদের জন্য পাঠচক্র,কুইজ ক্লাবসহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করার ঘোষণা দেন কেন্দ্রীয় ও শাখা নেতৃবৃন্দ।

এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর আহম্মদ, যুগ্ম আহ্বায়ক সালমান ফারসী; আল মাহমুদ, কাজী হাসিব; সিনিয়র সহকারী সদস্য সচিব শরীফ খান; সহকারী সদস্য সচিব আবদুর রহমান; রুকুনুজ্জামান, আব্দুল্লাহ আল সোহাগ; সদস্য রিয়াজ; মোঃ ইব্রাহিম; ইকবাল হোসাইন, মোঃ নুর উদ্দিন সিয়াম, জান্নাতুন নাইম, রেদোয়ান মাহি প্রমুখ।

আরএসসি : হিজাবকে ফ্যাসিবাদবিরোধী প্রতীক ঘোষণা ঢাবিতে
দীর্ঘ ১৬ বছরের আওয়ামী ফ্যাসিবাদী শাসনামলে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হিজাব পরিহিত হাজার হাজার নির্যাতিত শিক্ষার্থীর লড়াইকে শ্রদ্ধা জানাতে হিজাবকে ফ্যাসিবাদবিরোধী প্রতীক ঘোষণা করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।

সংগঠনটি জুলাই বিপ্লবসহ ফ্যাসিবাদবিরোধী সব লড়াইয়ে হিজাব পরিহিত শিক্ষার্থীদের লড়াইকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের আহ্বান জানিয়েছে।

এর অংশ হিসেবে হিজাব সুরক্ষা আইন প্রণয়ন করে হিজাব পরিহিত শিক্ষার্থীদের নিপীড়ন ও বৈষম্য করাকে শাস্তিযোগ্য অপরাধ ঘোষণার দাবিও জানিয়েছে জুলাই বিপ্লবের পর গঠিত ছাত্র সংগঠনটি।

রোববার ঢাকা বিশ্ববিদ্যলয়ের ঐতিহাসিক বটতলায় আয়োজিত ব্যতিক্রমধর্মী ‘Celebrating Women’s Dignity and Pride 2025’ (নারীর মর্যাদা ও গৌরব উদাযাপন ২০২৫) শীর্ষক উৎসব পালনকালে এসব দাবি জানানো হয়।

উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক হাজারেরও বেশি নিবন্ধিত নারী শিক্ষার্থীর মধ্যে প্রথম ধাপে ৫০০ জনের হাতে সরাসরি প্রতিরোধ ও সম্ভ্রমের প্রতীক হিসেবে হিজাব তুলে দেয় বিপ্লবী ছাত্র পরিষদ।

এছাড়া অন্য নারী শিক্ষার্থীদের চকলেট ও কলম উপহার দেওয়া হয়। সংগঠনটি জানিয়েছে দ্বিতীয় ধাপে নিবন্ধিত বাকি শিক্ষার্থীদের হিজাব দেওয়া হবে।

এদিন সকাল ১০টায় বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আহ্বায়ক সানোয়ারা খাতুনের সভাপতিত্বে উৎসব শুরু হয়।

উৎসবের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিজাব পরায় বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হল থেকে বিতাড়িত ইসলামী ছাত্রী সংস্থার সাবেক কেন্দ্রীয় নেত্রী মরিয়ম জামিলা তামান্না।

তিনি বলেন, গত ১৬ বছরের ফ্যসিবাদী সরকারের আমলে একটি মুসলিম দেশে বাস করেও আমরা ধর্মীয় স্বাধীনতা ও পোশাকের স্বাধীনতা পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়ও আমাদেরকে কোণঠাসা করে রাখা হয়েছিল। হিজাব পরার কারণে আমাকেসহ অনেক বোনকে আবাসিক হলে থাকতে দেওয়া হয়নি। আমাদের অনেককে মারধর করার পর গভীর রাতে পুলিশে সোপর্দ করা হয়। দুঃখজনক হলেও সত্য এসব ঘটনায় হিজাব বিদ্বেষী ফ্যাসিস্ট শিক্ষকরাও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। আমরা শেখ হাসিনার শাসনের প্রথমভাগে ছিলাম বলে তখন আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিলেন না। তবে পরবর্তীতে হিজাব বৈষম্যের বিরুদ্ধে ক্যাম্পাসে প্রতিরোধ গড়ে ওঠে। এই প্রতিরোধের ধারাবাহিকতায় বিপুল সংখ্যক হিজাব পরিহিত শিক্ষার্থী জুলাই বিপ্লবে সম্মুখ সারিতে ছিলেন।

বাংলা বিভাগের শিক্ষার্থী তাহমিনা তামান্না নেকাবের কারণে নিজের বৈষম্যের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রথম ক্লাসের দিনই একজন শিক্ষক আমাকে অপমান করেন। পরীক্ষার হলে এবং ভাইভা বোর্ডে আমাদেরকে বাধ্য হয়ে নিকাব খুলতে হতো। কিন্তু ফ্যাসিবাদের পতনের পরে আমি এর প্রতিবাদ করি, সংবাদ সম্মেলন করি এবং এর ফলে এতোদিন ধরে চলে আসা বৈষম্যের অবসান হয়। হিজাব, নিকাব নিয়ে কেউ কোথাও কোনো সমস্যায় পরলে হীনমন্যতা না রেখে প্রতিবাদ করার আহ্বান জানান তিনি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী নাফিসা ইসলাম সাকাফি ছাত্রীদেরকে নিজেদের অধিকার রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, আপনারা যদি কথা না বলেন তাহলে আমরা যারা কথা বলতে চাই তাদের জন্য জায়গাটা অনেক সংকীর্ণ হয়ে যায়। কারণ, কেউ হিজাব নেকাবের কারণে নির্যাতিত নিপীড়িত হলে আমি যখন সেটার প্রতিবাদ করতে যাই তখন অন্যরা বলে যারা হিজাব নেকাব করছে তারা তো প্রতিবাদ করে না, তুমি কেন কথা বলছো? যদি মনে করেন আমাদের অধিকারের জন্য সবসময় আমাদের ভাইয়েরাই লড়াই করবে এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না।

সানোয়ারা খাতুন বলেন, বাংলাদেশে দীর্ঘদিন ধরে জেঁকে বসা ইসলামোফোবিয়া বা মুসলিম নারীদের নিষ্পেষণের যে একটা চলমান সংকট ছিল সেখান থেকে উত্তরণের মাধ্যম ছিল জুলাই-আগস্টের বিপ্লব, সে বিপ্লবে আমাদের নারীদের উপস্থিতি ছিল স্বতঃস্ফূর্ত ও ঐতিহাসিক। সে ধারাবাহিকতাকে প্রমোট করার উদ্দেশ্যে আমাদের আজকের এই আয়োজন।

প্রোটেস্ট অ্যাগেইনস্ট হিজাবফোবিয়া ইন ডিইউ এর সদস্য হাবিবা মাহজাবিন জ্যোতি বলেন পর্দা মুসলিম নারীর আইডেন্টিটি। কিন্তু এটাকে জঙ্গিবাদের প্রতীক হিসেবে চিত্রায়িত করে সর্বত্র হিজাবের বিরুদ্ধে একটা ফোবিয়া তৈরি করা হয়েছে। আমরা এটা সমাধানের জন্য এবং আমাদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে নারীর প্রতি বিপ্লবী ছাত্র পরিষদের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। এতে ভর্তি, একাডেমিক ও নিয়োগ পরীক্ষা ও ভাইভায় নিকাব পরিহিত ছাত্রীদের ফিংগারপ্রিন্টের মাধ্যমে পরিচয় সনাক্ত করণের আহ্বান জানানো হয়।

এছাড়া বলা হয়, ইসলামে নারীকে যে উচ্চ মর্যাদা ও সম্মান দিয়েছে তার আলোকে রাষ্ট্রের কাছে পুরুষের চেয়ে নারীর বেশি অধিকার প্রাপ্য। ফলে রাষ্ট্রকে নারীদের উচ্চশিক্ষার জন্য বিশেষ বৃত্তি ও বিনা সুদে শিক্ষাঋণ, বিনামূল্যে চিকিৎসা, মাতৃত্বকালীন ভাতা, বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, নারীবান্ধব গণপরিবহণে যাতায়াত, সম্পত্তিতে ইসলাম প্রদত্ত অধিকার বাস্তবায়নের পাশাপাশি বাবা-ভাই-স্বামীর কাছ থেকে সম্পত্তি উপহারের সংস্কৃতি গড়ে তোলার উদ্যোগ নিতে হবে।

উৎসবে নারী অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী নারী পরিষদের সহকারী সদস্য সচিব অবনি আক্তার ও সুচি কুমকুম তৃপ্তি, কেন্দ্রীয় সদস্য তাহমিনা বেগম এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশের মুখপাত্র শাহরিন ইরা প্রমুখ।

দিনব্যাপী আয়োজনে হিজাবোফোবিয়া তথা হিজাব বিদ্বেষের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা দিনভর তাদের অনুভূতির কথা তুলে ধরেন। তারা লেখেন ‘হিজাব হোক প্রতিরোধের প্রতীক’, ‘একমাত্র হিজাবই নারীর সর্বোচ্চ সম্মানের প্রতীক’ ‘হিজাব হীনমন্যতার প্রতীক নয়, বরং মুসলিম আত্মপরিচয় রক্ষায় হিজাব আমার দীর্ঘ লড়াইয়ের প্রতীক’ ‘আমার সোনার বাংলায় হিজাব বৈষম্যের ঠাই নয়’।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. জি এ গাউস, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির শায়খুল হাদিস আহমদ আলী কাসেমী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. বেলাল হোসাইন, ইসলামী লেখক ও গবেষক মূসা আল-হাফিজ, ওয়ার্ল্ড মুসলিম উম্মাহর সভাপতি ডা. ফরিদ উদ্দীন আহমদ খান, জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন, যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব ও সহকারী সদস্য সচিব গুলবুদ্দীন গালীব ইহসান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, জুলাই ঐক্যের সংগঠক এবি যোবায়ের, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দীন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক সানাউল্লাহ খান।

এ ছাড়া উপস্থিত ছিলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. রফিকুল ইসলাম, নবাব আলী চৌধুরী সিনেট ভবন পরিচালক নবাব তাহের আলী চৌধুরী, জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ ও সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান ও সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মুহিব মুশফিক খান, যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলাম ও সদস্য সচিব মো. ফরহাদ আহমেদ আলী, মাদ্রাসা-ই-আলিয়ার আহ্বায়ক রাকিব মন্ডল এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশের সদস্য আব্দুল্লাহ মিনহাজ প্রমুখ।

মুসলিম জাতীয়তাবাদ ও রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা আল্লামা ইকবাল মৃত্যুবার্ষিকী পালিত
মহাকবি আল্লামা ইকবাল, তার প্রণীত মুসলিম জাতীয়তাবাদ ও বাংলাদেশের স্বাধীনতা একসূত্রে গাঁথা বলে অভিহিত করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।

বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হরণ করার মতলবে এ দেশের স্বাধীনতার আসল ম্যান্ডেট মুসলিম জাতীয়তাবাদকে জাতীয় জীবন থেকে মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিল বলে অভিযোগ করেছে সংগঠনটি।

বিপ্লবী ছাত্র পরিষদের অভিযোগ, ভারতপন্থি সরকারগুলোর সময়ে বাংলদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব হরণ করার মতলবে এ দেশের স্বাধীনতার আসল ম্যান্ডেট মুসলিম জাতীয়তাবাদকে জাতীয় জীবন থেকে মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। এরই অংশ হিসেবে মুসলিম জাতীয়তাবাদী মতবাদের প্রণেতা আল্লামা মুহাম্মদ ইকবালকে একাত্তরের যুদ্ধের সঙ্গে জড়ানো হয়েছে। তার নামে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হলের নাম পরিবর্তন করা হয়েছে। অথচ আল্লামা ইকবাল ১৯৩৮ সালে ইন্তেকাল করেছেন, যে সময় পাকিস্তান ও বাংলাদেশ রাষ্ট্রের জন্মই হয়নি।

সোমবার আল্লামা মুহাম্মদ ইকবালের ৮৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যলায়ের কেন্দ্রীয় মসজিদে বিপ্লবী ছাত্র পরিষদ আয়োজিত মিলাদ মাহফিলে বক্তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদের সভাপতিত্বে বক্তৃতা করেন আল্লামা ইকবাল সোসাইটির সেক্রেটারি গবেষক ড. আবদুল ওয়াহেদ ও জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. শামসুদ্দীন।

ড. আবদুল ওয়াহেদ বলেন, স্বৈরাচারী শাসনের সময়ে আল্লামা ইকবালের কথা বলতে দেওয়া হয়নি। তাকে নিয়ে দর্শন চর্চা করতে দেওয়া হয়নি। তবে এখন মুক্ত পরিবেশে আল্লামা ইকবালের কথা তরুণ প্রজন্মের কাছে ছড়িয়ে পড়ছে।

মোহাম্মদ শামসুদ্দীন বলেন, ১৯৩৮ সালের ২১ এপ্রিল ড. আল্লামা ইকবালের মৃত্যু হয়। তার চেতনা ও স্বপ্নের বাস্তবায়ন হয় ১৯৪৭-এ পাকিস্তান প্রতিষ্ঠার মধ্য দিয়ে আর সেই ধারাবাহিকতায় আজকের বাংলাদেশ।

আরো পড়ুন : রাষ্ট্রীয়ভাবে আল্লামা ইকবালকে স্মরণের দাবি এনআরসির

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা টিকিয়ে রাখতে আধিপত্যবাদী আগ্রাসন মোকাবিলা করতে হবে এবং এ জন্য আল্লামা ইকবাল চর্চা জারি রাখতে হবে। যারা এতে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তারা দিল্লির দালাল, তারা সার্বভৌম বাংলাদেশের শত্রু।

এ সময় তিনি আল্লামা ইকবালের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নতুন হল নির্মাণের দাবি জানান।

বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের সময় আল্লামা মুহাম্মদ ইকবাল প্রণীত মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে স্বাধীনতার দাবি করায় ১৯৪৭ সালে পাকিস্তানের পূর্বাংশ হিসেবে পূর্ববাংলা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছিল। তা নাহলে পূর্ব বাংলা আজ স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ না হয়ে পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরার মতোই ভারতের অঙ্গরাজ্য হতো এবং আমরা ভারতীয় মুসলমানদের মতো নির্যাতন নিপীড়নের শিকার হতাম। তাই আমরা আল্লামা মুহাম্মদ ইকবালের জন্য প্রাণভরে দোয়া করি। আমাদের দীপ্ত প্রত্যয়-আল্লামা ইকবাল প্রণীত মুসলিম জাতীয়তাবাদের ভিত্তিতে অপার সম্ভাবনাময় বাংলাদেশ এগিয়ে যাবে।

এ সময় উপস্থিত ছিলেন নবাব সলিমুল্লাহ একাডেমির সভাপতি আবদুল জব্বার, জাতীয় বিপ্লবী পরিষদের সদস্য সচিব হাসান মোহাম্মদ আরিফ, সহকারী সদস্য গালীব ইহসান ও অলিদ বিন সিদ্দিক তালুকদার, বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ, বাংলাদেশ ইসলামি বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম, ঢাকা মাদ্রাসা-ই-আলীয়া শাখার আহ্বায়ক রাকিব মণ্ডল, সদস্য সচিব মো. জিনাত হোসেন, সিনিয়র সহকারী সদস্য সচিব শরীফ খান, সহকারী সদস্য সচিব রুকুনুজ্জামান ও সদস্য মো. ইব্রাহিম প্রমুখ।

ছাত্রদল নেতা হত্যায় জড়িতদের গ্রেফতার দাবি বিপ্লবী ছাত্র পরিষদের
রাজধানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র পরিষদ।

সংগঠনটি বলছে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে পারভেজকে যেভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশের উচিত কালবিলম্ব না করে অভিযুক্তদেরকে গ্রেফতারে অভিযান চালানো।

রোববার এক যৌথ বিবৃতিতে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এই দাবি জানান বলে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ইয়ামিন সরকার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ মাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবৃতিতে বলা হয়, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী পারভেজ শনিবার অ্যাকাডেমিক ভবনের সামনে সিঙ্গারা খাচ্ছিলেন। এ সময় ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রী প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে সেখানে আসেন। এ সময় হাসাহাসির জের ধরে দুই ছাত্রী তার ঘনিষ্ঠ লোকদের ডেকে এনে পারভেজকে ছুরিকাঘাত করান। তার বুকে ছুরি ঢুকিয়ে দেওয়ায় তিনি মারা যান।

বিবৃতিতে পারভেজ হত্যার ঘটনায় সরকার, পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে বিপ্লবী ছাত্র পরিষদের দুই শীর্ষ নেতা।

তারা বলেন, উন্নত বিশ্বের ক্যাম্পাসগুলোতে ছুরিকাঘাত বা গুলি করার ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপরাধীদের নিরস্ত্র ও গ্রেফতার করে। কিন্তু বাংলাদেশের শিক্ষাঙ্গনে পারভেজ হত্যাসহ সব সন্ত্রাসের বেলায় দেখা যায় কোনো মায়ের কোল খালি না হলে এবং তা নিয়ে সমাজে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ না হলে সরকার, পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোটেই তৎপর হয় না। জুলাই বিপ্লবের পরও এ সংস্কৃতির পরিবর্তন না হওয়া দুঃখজনক।

কাল থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি এবং সমমানের পরীক্ষা। যাতে অংশ নিবে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী।

এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়ে এসএসসির পরীক্ষা; শেষ হবে ১৩ মে। পরীক্ষা চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

সম্প্রতি গণিত বিষয়ের পরীক্ষা পেছানো হয়েছে। পূর্বঘোষিত তারিখের পরিবর্তে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে ২১ এপ্রিল। এ অনুযায়ী নতুন সময়সূচিও প্রকাশ করা হয়েছে।

২০২৫ সালের এসএসসি পরীক্ষার বিষয়ভিত্তিক সময়সূচি:

১০ এপ্রিল: বাংলা ১ম পত্র / সহজ বাংলা ১ম পত্র

১৫ এপ্রিল: ইংরেজি ১ম পত্র

১৭ এপ্রিল: ইংরেজি ২য় পত্র

২১ এপ্রিল: গণিত

২২ এপ্রিল: ধর্ম ও নৈতিক শিক্ষা

২৩ এপ্রিল: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

২৪ এপ্রিল: গার্হস্থ্যবিজ্ঞান/কৃষিশিক্ষা/সংগীত/আরবি/ সংস্কৃত/ পালি/ শারীরিক শিক্ষা ও ক্রীড়া/ চারু ও কারুকলা

২৭ এপ্রিল: পদার্থবিজ্ঞান/বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা/ফিন্যান্স ও ব্যাংকিং

২৯ এপ্রিল: রসায়ন/পৌরনীতি ও নাগরিকতা/ব্যবসায় উদ্যোগ

৩০ এপ্রিল: ভূগোল ও পরিবেশ

৪ মে: বিজ্ঞান/উচ্চতর গণিত

৬ মে: জীববিজ্ঞান/অর্থনীতি

৭ মে: হিসাববিজ্ঞান

৮ মে: বাংলাদেশ ও বিশ্বপরিচয়

১৩ মে: বাংলা ২য় পত্র/সহজ বাংলা ২য় পত্র

উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির বলেন, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

পরীক্ষার্থীদের জন্য ১৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা:

পরীক্ষার ৩০ মিনিট আগে পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে

প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুসরণ করে পরীক্ষা গ্রহণ

প্রথমে এমসিকিউ, পরে সৃজনশীল পরীক্ষা; কোনো বিরতি থাকবে না

প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করতে হবে

ধারাবাহিক মূল্যায়নের নম্বর কেন্দ্রের মাধ্যমে বোর্ডে পাঠাতে হবে

OMR ফরমে রোল, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড নির্ভুলভাবে পূরণ করতে হবে

সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে আলাদাভাবে উত্তীর্ণ হতে হবে

শুধুমাত্র নিবন্ধিত বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে

নিজ বিদ্যালয়ে পরীক্ষা হবে না; আসনবিন্যাসে স্থানান্তরের ব্যবস্থা থাকবে

সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে

কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ফোন আনতে পারবেন না

একই উপস্থিতি পত্রে তিন অংশের উপস্থিতি গণনা করতে হবে

ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে

ফল প্রকাশের ৭ দিনের মধ্যে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে

পরীক্ষার্থীদের উদ্দেশে বোর্ড কর্তৃপক্ষ সততা, নিয়মমাফিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, পরীক্ষার সময় সব ধরণের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়াও, এবার পরীক্ষা চলাকালে কেন্দ্রের সামনে অভিভাবকদের ভিড় না করার আহ্বান জানিয়েছে শিক্ষা বোর্ড।

আন্তর্জাতিক পর্যায়ে যাত্রা শুরু করল বিপ্লবী ছাত্র পরিষদ
জুলাই বিপ্লবে সম্পৃক্ত ছাত্রদের গঠিত প্রথম ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদের কার্যক্রম এবার বিশ্বের সবচেয়ে প্রাচীন ইসলামী বিশ্ববিদ্যালয় আল আজহারেও শুরু হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৪ মার্চ) মিশরের রাজধানী কায়রোর দাররাসার জামালিয়া মাঠে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে এ যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে ভার্চুয়ালি টোকিও থেকে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান প্রধান অতিথি ও ঢাকা থেকে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত হন।

এসময় খোমেনী ইহসান আল আজহারের বাংলাদেশী ছাত্রদেরকে নিষ্ঠার সঙ্গে এলেম অর্জন করে দেশে ফিরে জনগণের মধ্যে ইসলামের আলো বিলানোর কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির কর্তব্য হিসেবে দেশে ইসলাম প্রচারে আল আজহারের গ্রাজুয়েটদের নিয়ে জাতীয় বিপ্লবী পরিষদ ব্যাপক উদ্যোগ গ্রহণ করবে।

অনুষ্ঠানে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য ও আল আজহার বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন রেজাউল কবির, যোবায়ের আহমেদ, শরিফুল ইসলাম, রাশেদুল ইসলাম, মোহাম্মদ নাঈম, আনাস হুসাইন, নিয়াজ মাখদুম,

মোহাম্মদ হাবিবুল্লাহ, সালেহ আহমেদ, নাজমুল হাসান, ইউনুস আহমেদ, নাছির উদ্দীন, মেজবাহ উদ্দীন, জাহিদ হাসান, কাওছার আহমেদ, নাজিমউদ্দীন, মোহাম্মদ মেহেদী হাসান, মোহাম্মদ তানভীর, মোহাম্মদ আব্বাস,

সাইফুল ইসলাম, ইব্রাহিম শোহান, রাকিবুল ইসলাম, আব্দুল আল মাহি, নূর আহমেদ, আসাদুজ্জামান, আবদুল কাদের, আক্তার মোক্তাদির, আরমান আহমেদ ও মুজাহিদুল ইসলাম প্রমুখ।

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামে সাত কলেজের যাত্রা শুরু
রাজধানীর সরকারি সাত কলেজের নতুন নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। রবিবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসির সচিব ড. ফখরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘সাত কলেজের শিক্ষার্থীদের ৩২ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা সভায়  ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নামটি চূড়ান্ত করা হয়েছে। এটি এখন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখান থেকে উপদেষ্টা পরিষদে পাস হওয়ার পর রাষ্ট্রপতির সম্মতিক্রমে এর অধ্যাদেশ জারি করা হবে।’’

সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর আন্দোলনের ফোকাল পয়েন্ট আব্দুর রহমান বলেন, ‘‘চার ঘণ্টা আলোচনা শেষে সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে সাত কলেজের নতুন নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেটা আমাদের দীর্ঘ দিনের চাওয়া ছিল। আশা করি অতিদ্রুত আমাদের নতুন বিশ্ববিদ্যালয় মাধ্যমে একাডেমিক কার্যক্রম শুরু হবে।’’

২০১৭ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন সরকারের সিদ্ধান্তের রাজধানীর সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অধিভুক্ত করা হয়। এরপর বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার দাবি তুলে সব কলেজের শিক্ষার্থীরা অধিভুক্ত বাতিলের জন্য আন্দোলন করেন।

সাত কলেজ হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো মুসলিম ঐতিহ্যে ফিরছে
চলছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। এই মাসকে স্মরণীয় ও বরণীয় করে তুলতে বর্ণিল আলোকসজ্জা ও রঙিন ব্যানারে সাজানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো। আয়োজন করা হচ্ছে গণইফতার, চলছে কোরআন শিক্ষা কর্মসূচি। এর মধ্য দিয়ে হারিয়ে যাওয়া মুসলিম ঐতিহ্য ও সংস্কৃতি ফিরে আসছে উচ্চ শিক্ষার অঙ্গনগুলোতে। পতিত আওয়ামী জাহিলিয়াতের সময়ে এ চিত্র দেখা যায়নি। বরং প্রায় দেড় দশক এসব আয়োজনে বাধা দেওয়া হয়েছে।

মহিমান্বিত এই মাসের আত্মশুদ্ধি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অনেক ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। মাসব্যাপী নেওয়া হয়েছে কোরআন শিক্ষা, কোরআন উপহার ও গণইফতারের কর্মসূচি।

রমজান শুরুর প্রাক্কালেই ঢাবি ও বুয়েট শিক্ষার্থীদের উদ্যোগে হলে হলে স্থাপন করা হয় রমজানের বিশেষ সাজ, যেখানে ফুটিয়ে তোলা হয় মুসলিম ঐতিহ্যের নিদর্শন চাঁদ-তারা, মসজিদের মিনারসহ নানা অনুষঙ্গ। শুরুতে ঢাবির কয়েকটি আবাসিক হলের ফটকে রমজানকে স্বাগত জানিয়ে ‘আহলান, সাহলান, মাহে রামাদান’ লিখে আলোকসজ্জা ও সৌন্দর্যবর্ধন করা হয়। পরে প্রায় সব হলের প্রধান দরজায় হল প্রশাসনের সহযোগিতায় এ ব্যবস্থা করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে মাস্টারদা সূর্যসেন হলের শিক্ষার্থী সাজিদ রহমান বলেন, ‘এবারের সাজসজ্জা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। আমরা চাই শুধু রমজানেই নয়, জাতীয় ও সাংস্কৃতিক উৎসবগুলোয়ও ক্যাম্পাস এমন সৃজনশীলতায় ভরপুর থাকুক।’

তিন যুগ ধরে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে চাকরি করা ফজলুল হক সিকদারের চোখে এক নতুন রমজানের রঙ। তিনি বলেন, ‘আমার চাকরির বয়স ৩৬ বছর চলে। রমজানকে কেন্দ্র করে এবার যেভাবে হলগুলো সাজানো হয়েছে, আগে কখনো এমন চিত্র দেখা যায়নি।’

হলের শিক্ষার্থীরা জানান, শুধু আনন্দ নয়, হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চান তারা।

রমজান উপলক্ষে সাজানো হয়েছে বুয়েটের রশিদ হল। ফেসবুকে ভারতবিরোধী পোস্ট দেওয়ায় বুয়েটের শের-ই বাংলা ছাত্রাবাসের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরা। তার পর থেকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকলেও ধর্মচর্চা ছিল ঝুঁকিপূর্ণ। এবার রমজানে রঙিন আলোর অপরূপ সাজে সেজেছে শহীদ আবরার ফাহাদের সেই ছাত্রাবাস। টাঙানো হয়েছে কোরআনের বিভিন্ন আয়াত ও হাদিসের বাণী। একই ভাবে সেজেছে প্রতিষ্ঠানটির অন্য ছাত্রাবাসগুলোও, যা নিয়ে বেশ উৎফুল্ল শিক্ষার্থীরা।

এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আলোকসজ্জা তেমনটা না হলেও রমজান উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে রাবি প্রশাসন। রয়েছে কিরাত সম্মেলন ও গণইফতার কর্মসূচি। ছাত্রদল, ছাত্রশিবিরসহ ছাত্র সংগঠনগুলোও আয়োজন করছে গণইফতারসহ নানা কর্মসূচি।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোরআন শিক্ষার আসর আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির। হলে হলে হচ্ছে খতমে তারাবি। বদর দিবস উপলক্ষে রয়েছে কুইজ প্রতিযোগিতা। এ ছাড়া অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে ইফতারের আয়োজনও করবে সংগঠনটি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে নিয়ে গণইফতার কর্মসূচি পালন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে ছেলেদের জন্য এবং উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল গেটে মেয়েদের ইফতারের আয়োজন করা হয়। এক হাজার ২০০ শিক্ষার্থীর এ আয়োজনে আসরের নামাজের পর থেকেই শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

এদিকে রমজানের ভাবগাম্ভীর্য রক্ষায় অনেক বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষার সময়সূচিতে আনা হয়েছে পরিবর্তন। পাঠদানের সময় কমিয়ে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে। আবার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে অনেক বিশ্ববিদ্যালয়েই পেছানো হয়েছে ক্লাস-পরীক্ষা।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রমজানের অনুষ্ঠানগুলোয় কোনো ধরনের রাজনৈতিক বাধা না থাকার কারণে ইতিবাচক পরিবর্তন এসেছে। ইফতার ও সাহরির মতো নিরেট ধর্মীয় অনুষ্ঠান উদ্‌যাপনে কোনো ধরনের বাধা কাম্য নয়। আগে বাধা ছিল, বর্তমানে ওই পরিস্থিতির অবসান হওয়ায় ক্যাম্পাসে এ ধরনের আয়োজন সুন্দরভাবে করা যাচ্ছে।

ক্যাম্পাসগুলোয় রমজানের গাম্ভীর্যপূর্ণ পরিবেশ ধরে রাখতে সাংস্কৃতিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ক্যাম্পাসগুলোয় কয়েক বছর এমন উৎসবমুখর পরিবেশ বজায় থাকলে এসব অনুষ্ঠানে আর বাধা আসবে না।

১৯ বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
দেশের ১৯টি বিশ্ববিদ্যালয় নিয়ে গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাধারণ ও বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) এই বিজ্ঞপ্তিতে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান-তিনটি বিষয়বস্তুর ওপর পরীক্ষা নেওয়া হবে গুচ্ছ পদ্ধতিতে। এই ১৯ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরাসরি ভর্তি পরীক্ষা হবে। উচ্চমাধ্যমিকের পাঠ্যসূচির ওপর ভিত্তি করেই ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভর্তির জন্য আগামী ৫ মার্চ দুপুর ১২টা থেকে আবেদন শুরু হবে। আবেদনের শেষ তারিখ ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি ১৫০০ টাকা। যা অনলাইনে পরিশোধ করতে হবে। আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফির সঙ্গে যোগ হবে। আবেদন করার পদ্ধতি জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইট (www.gstadmission.ac.bd)-এ পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ৫ মার্চ দুপুর ১২টা থেকে ১৫ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের সময়সীমা আর বাড়ানো হবে না।

আরও বলা হয়, পরীক্ষাকেন্দ্রের তালিকা থেকে আবেদনকারী একটি কেন্দ্র পছন্দ করতে পারবেন। পছন্দ করা কেন্দ্রই চূড়ান্ত বলে বিবেচিত হবে। আবেদনের সময়সীমা শেষে কোনোভাবেই পরীক্ষা কেন্দ্র পরিবর্তন করা যাবে না।

এই কেন্দ্রগুলো হলো, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ, বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, গাজীপুর, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, নেত্রকোণা, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।

পুলিশের গুলিতে আবু বকর হত্যা, দাবী বিপ্লবী ছাত্র পরিষদের
সংগঠনটির দাবি, ২০২০ সালে পুলিশের গুলিতে আবু বকর নিহত হলেও ‘স্ক্যাম’ করে হত্যার দায় এড়ানো হয়েছে। তাদের মতে, আবু বকর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মেধাবী ছাত্র ছিলেন এবং শাহবাগ থানার তৎকালীন ওসি রেজাউল করিমের নেতৃত্বে পুলিশের গুলিতে নিহত হন।

বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ লিখিত বক্তব্যে বলেন, ‘চব্বিশের জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আবু বকর হত্যাকাণ্ডের ন্যায় বিচার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী গ্রামের দিনমজুর পরিবারের সন্তান আবু বকর। ২০০৬-০৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।’

তিনি হত্যা মামলাটি পুনরায় খোলার দাবি জানিয়ে ৯ দফা দাবি উপস্থাপন করেন। তিনি আরও উল্লেখ করেন যে, ‘আবু বকর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাথী প্রার্থী ছিলেন এবং পরবর্তীতে ওয়ান ইলেভেন বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন।’

লিখিত বক্তব্যে আবু বকরের মৃত্যুর বিবরণ তুলে ধরা হয়: ‘২০১০ সালের ১ ফেব্রুয়ারি রাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের পর পুলিশ হলে গুলি চালায়। আত্মরক্ষার্থে আবু বকর তার কক্ষের বারান্দায় আশ্রয় নেন, সেখানেই পুলিশের গুলিতে তিনি গুলিবিদ্ধ হন।’

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘ওই সময় ছাত্রলীগের হামলার ভয়ে ছাত্রদল ও ছাত্রশিবির সোচ্চার হতে পারেনি। এ সুযোগে হত্যাকাণ্ডটি ‘স্ক্যাম’ করে রাখা হয়।’

সংবাদ সম্মেলনে বিপ্লবী ছাত্র পরিষদের দাবিগুলোর মধ্যে রয়েছে: মামলার সকল আনুষ্ঠানিকতা পুনরায় শুরু, তৎকালীন ওসি রেজাউল করিমসহ সকল জড়িত পুলিশ সদস্যকে আসামি করা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিচারের আওতায় আনা, বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য, উপ-উপাচার্য এবং প্রক্টরকে শাস্তির আওতায় আনা, আবু বকরের পরিবারকে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান, পরিবারের সদস্যদের সরকারি খরচে হজ করার ব্যবস্থা এবং আজীবন চিকিৎসা ও গণপরিবহনে বিনামূল্যে চলাচলের সুযোগ প্রদান।

সংবাদ সম্মেলনে জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দ ও বিপ্লবী ছাত্র পরিষদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাবির ‘প্রথম শহিদ’ নজিরের কবর জিয়ারতে বিপ্লবী ছাত্র পরিষদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘প্রথম শহিদ‘ নজির আহমদের ৮২তম শাহদাতবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করেছেন জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।

রবিবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আজিমপুর কবরস্থানে সমাধিস্থ শহিদ নজিরের কবর জিয়ারত করেন তারা।

এ সময় জাতীয় বিপ্লবী পরিষদের সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান, যুগ্ম আহ্বায়ক রাবেয়া আকতার, সহকারী সদস্য সচিব ডা. মাসুম বিল্লাহ ও সদস্য মো. মামুনুর রশীদ, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ইয়ামিন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ ও নিয়াজ আহমদ, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম ও সদস্য সচিব মো. ফরহাদ আহমেদ আলী উপস্থাত ছিলেন।

শহিদ নজির আহমদের শাহাদাতবার্ষিকীকে ‘সাম্প্রাদায়িকতা বিরোধী শহিদ নজির আহমদ দিবস’ হিসেবে পালন করছে বিপ্লবী ছাত্র পরিষদ। এ উপলক্ষে শহীদ নজিরের কবর জিয়ারতের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি ও কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

ভারতের মদতে দুর্বিনীত হয়ে উঠছে নিষিদ্ধ ছাত্রলীগ
দিন দিন দুর্বিনীত হয়ে উঠছে নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীরা। আর এই পর্যায়ে তারা নিরাপদ ডেরা হিসেবে বেছে নিয়েছেন বন্দর নগরী চট্টগ্রামকে। তুলনামূলকভাবে অন্যান্য এলাকার চেয়ে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর ছাড় দেওয়ার মানসিকতা এবং রাজনৈতিক দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে বিভক্তির জের ধরে চট্টগ্রামকেই নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার উর্বর ভূমি হিসেবে বেছে নিয়েছে সংগঠনটির ক্যাডাররা।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ছাত্রলীগের কথিত সাংগঠনিক নেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে শুধু চট্টগ্রামেই ছোট-বড় অন্তত সাতটি মিছিল করেছে সংগঠনটি। নিয়মিত বিরতিতে সশস্ত্র মহড়া দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেয়ালে চিকা লিখে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা করছে তারা। অভিযোগ রয়েছে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতিসহ ঢাকা ও চট্টগ্রামের শীর্ষনেতাদের অধিকাংশই ভারতে নিরাপদে অবস্থান করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

জুলাই বিপ্লবের পর ১৮ অক্টোবর প্রথমবারের মতো প্রকাশ্যে সশস্ত্র মিছিল করে ছাত্রলীগের ক্যাডাররা। রাত সাড়ে ১১টায় হঠাৎ করেই চট্টগ্রামের জামালখান এলাকায় সশস্ত্র মিছিল বের করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এ সময় যানবাহন ভাঙচুরের চেষ্টাও করে তারা। কিন্তু সাধারণ মানুষ সংগঠিত হয়ে উঠলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। ২৭ অক্টোবর নিষিদ্ধ হয় ছাত্রলীগ।

পরে ১৭ নভেম্বর মধ্যরাতে নগরীর প্রবর্তক মোড়ে মিছিল বের করে। একই দিন জামালখান সড়ক ও খুলশীর জাকির হোসেন রোডেও ঝটিকা মিছিল বের করে একসময়ের ‘হেলমেট বাহিনী’ হিসেবে পরিচিত ছাত্রলীগ। একদিনের ব্যবধানে ১৮ নভেম্বর রাত ১০টার দিকে খোদ সিএমপি কমিশনারের কার্যালয়ের বিপরীতে বাগমনিরাম স্কুলের গলি থেকে ব্যানারসহ মিছিল বের করে ছাত্রলীগ। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে সরকার ও প্রশাসনের বিরুদ্ধে উসকানিমূলক স্লোগানও দেন তারা। সিএমপি কমিশনারের কার্যালয়ের সামনের এলাকাটি নগরীর খুলশি ও চকবাজার থানার অন্তর্গত। কিন্তু মিছিলের বিষয়টি অস্বীকার করে দায় এড়ায় দুই থানা।

সবশেষ গত বৃহস্পতিবার ভোরে সিএমপি কমিশনারের কার্যালয় থেকে কয়েকশ মিটার দূরে নগরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট জিইসি মোড় এলাকায় ফের মিছিল বের করে নিষিদ্ধ সংগঠনটি। নেতৃত্বে ছিল চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান ও ইরফান উদ্দিন এবং মহানগর ছাত্রলীগের নেতা হাসনাত খান আতিফ। ১০ মিনিটেরও বেশি সময় ধরে সশস্ত্র সন্ত্রাসীরা এলাকায় অবস্থান করলেও পুলিশের কোনো তৎপরতা দেখা যায়নি।

মিছিলের চরিত্র

ফ্যাসিস্ট হাসিনার পতনের পর শুধু চট্টগ্রামের পাঁচটি মিছিলের মিছিলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, প্রতিটি হয়েছে গভীর অথবা ভোর রাতে। মিছিলের আগে দুটি নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলে করে চারজন পুরো এলাকায় কয়েকটি চক্কর দিতে দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষায় যা রেকি নামে পরিচিত।

অগ্রবর্তী টিমটি যখন রেকি করে তখন আশপাশের চায়ের দোকানগুলোতে অবস্থান করে ক্যাডাররা। সুযোগ বুঝে মুখে মাস্ক অথবা হেলমেট পরে নেয় তারা। এর পরপরই একজন বেরিয়ে স্লোগান দেওয়ার সঙ্গে সঙ্গে আশপাশ থেকে অন্যরাও যোগ দেয় মিছিলে। এ সময় শরীরে লুকিয়ে রাখা বিভিন্ন ধরনের অস্ত্রের প্রদর্শন রেকি করা ওই মোটরসাইকেল দুটি মিছিলের সামনে চলে আসে। ওই বাইক দুটির যাত্রী উল্টোভাবে বসে মোবাইলে ভিডিও করে ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগমাধ্যমে।

চট্টগ্রামকে বেছে নেওয়ার কারণ

সরকারের একটি গোয়েন্দা সংস্থা বলছে, পতনের পর প্রথম মিছিল বের করা হয়েছে জামালখাল এলাকা থেকে। উগ্র ধর্মীয় সংগঠন ইসকনের শক্ত অবস্থান আছে এই এলাকায়। আওয়ামী লীগ আমলে ইসকন সদস্য সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ঘাঁটি হিসেবেও পরিচিত ছিল এলাকাটি।

এ ছাড়া যে কয়টি মিছিল বেরিয়েছে তার অধিকাংশই নওফেলের নির্বাচনি এলাকা। টানা ক্ষমতায় থাকার সুযোগে এসব এলাকায় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী প্রতিষ্ঠানের ব্যানারে নওফেলের শক্ত অবস্থান আছে। ফলে মিছিল শেষে এসব প্রতিষ্ঠানে আশ্রয় পাচ্ছেন নিষিদ্ধ সংগঠনের কর্মীরা। পড়ে বেশভূষা বদলে মিশে যাচ্ছে সাধারণ মানুষের সঙ্গে।

নগরীর জামালখান, চেরাগী পাহাড়, আন্দরকিল্লা, লালখানবাজার, জিইসি, গোলপাহাড়, প্রবর্তক, মুরাদপুর, ষোলশহর ও পাঁচলাইশ এলাকায় এমন বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে বলেও দাবি গোয়েন্দা সংস্থাটির।

ছাত্রলীগের ভয়ংকর রূপ

গত ১৬ বছরেরও বেশি সময় ধরে ছাত্রলীগের বেপরোয়া কর্মকাণ্ড, চাঁদাবাজি, টেন্ডারবাজি, রাহাজানিসহ নানা অপকর্মের সঙ্গে নগরবাসী পরিচিত হয়ে উঠলেও তাদের ভয়ংকর রূপ দেখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে। ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত পুলিশি পাহারায় প্রকাশ্যে অন্তত ছয়জনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এ ছাড়া অন্তত ৩০০ আন্দোলনরত ছাত্র-জনতা ছাত্রলীগের নৃশংসতার শিকার হন।

২০ দিনের সহিংসতায় ষোলশহর দুই নম্বর গেট, মুরাদপুর, শুলকবহর, লালখান বাজার, বহদ্দারহাট, চান্দগাঁও, নতুনব্রীজ, নিউমার্কেট ও লালদিঘি এলাকায় নিরস্ত্র ছাত্র-জনতার ওপর হামলা চালানো ২২ জন অস্ত্রধারীকে চিহ্নিত করে নগর পুলিশ। যদিও অস্ত্রধারী সন্ত্রাসীদের সংখ্যা ছিল আরো বেশি।

১৬ জুলাই মুরাদপুরে ৫ অস্ত্রধারীর মধ্যে ছিল ছাত্রলীগের সাবেক নেতা নুরুল আজিম রনি, যুবলীগের হেলাল আকবর চৌধুরী বাবর, স্বেচ্ছাসেবক লীগের মোহাম্মদ দেলোয়ার, ছাত্রলীগের কর্মী এনএইচ মিঠু ও যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজ। ১৮ জুলাই চান্দগাঁও এলাকায় মহিউদ্দিন ফরহাদ, মোহাম্মদ জালাল ও মোহাম্মদ তৌহিদকে স্থানীয় বাসিন্দারা শনাক্ত করে। তবে আজ পর্যন্ত ধরা পড়েনি কেউ।

অনৈক্যের সুযোগে ফেরার স্বপ্ন

৫ আগস্টের আগে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ফ্যাসিবাদ পতন আন্দোলনে একাট্টা হলেও পরে আর একমঞ্চে দেখা যায়নি কাউকে। আওয়ামী লীগ আমলে কোনো গ্রুপিং না থাকলেও সরকার পতনের পর বিভক্তি বেড়েছে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির ভেতর। আহ্বায়ক কমিটিতে এরশাদুল্লা ও নাজিমুর রহমানের অনুসারীরা বেশির ভাগ গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নিলে কোণঠাসা হয়ে পড়েন সাবেক আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও আবুল হাসেম বকরের অনুসারীরা।

তবে আদালতের রায়ে ডা. শাহাদাত হোসেন সিটি মেয়র নির্বাচিত হলে সিটি করপোরেশন কেন্দ্রিক হয়ে পড়েন তার অনুসারীরা। গত ছয় মাসে বড় দুটি কেন্দ্রীয় কর্মসূচি ছাড়া দুই পক্ষকে এক হতে দেখেননি নগরবাসী।

জুলাই বিপ্লবের মাধ্যমে শক্তিশালী অবস্থান জানান দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও তাদের ঐক্য ধরে রাখতে পারেনি। নানা কারণে কয়েক ভাগে বিভক্ত হয়ে পড়েছেন তরুণ নেতারা।

রাজনীতি বিশ্লেষক বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের মহাসচিব জিয়া হাবিব আহসান বলেন, এত রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট অপশক্তির পতন ঘটানো হলেও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় নেতাদের নজিরবিহীন ঐক্যে ফাঁটল ধরেছে। তারা এখন নিজেরাই কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। আর এই কারণেই পতিত শক্তি ফের ফিরে আসার স্বপ্ন দেখছে। একই সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনে সন্ত্রাসী ভূমিকাসহ গত ১৬ বছর ধরে দানবে পরিণত হওয়া শাসক দলের ছাত্রসংগঠনটির বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ না হওয়ায় এক রকমের ‘ওয়াক ওভার’ পেয়ে গেছে তারা। নিষিদ্ধ ছাত্রলীগের অপ্রতিরোধ্য অপতৎপরতায় কয়েক মাসের মধ্যে হতাশ হতে শুরু করেছে সাধারণ মানুষ।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন বলেন, নিষিদ্ধ যে কোনো সংগঠনের সভা সমাবেশ করার অধিকার নেই। তাই ছাত্রলীগের প্রতিটি কর্মকাণ্ডের বিপরীতে মামলা হওয়ার সুযোগ আছে। বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসবিরোধী আইনে এসব মামলা রেকর্ড হওয়ার কথা। কিন্তু এসব অপতৎপরতার ব্যাপারে নতুন কোনো মামলা আজ পর্যন্ত হয়নি। লোক দেখাতে দু-একজনকে গ্রেপ্তার করা হলেও তাদের চালান দেওয়া হচ্ছে পুরোনো মামলায়। ফলে কয়েক দিনের মধ্যে জামিনও পেয়ে যাচ্ছে তারা। সার্বিকভাবে ছাত্রলীগের এই অপতৎপরতার জন্য পুলিশ এবং গোয়েন্দা সংস্থার ব্যর্থতা দায়ী।

ছাত্রলীগের পদধারী নেতারা অনেকেই ভারতে

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ অপু ও সাধারণ সম্পাদক ছিলেন নুরুল আজিম রনি। একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড ও চাঁদাবাজি সন্ত্রাসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বহিষ্কৃত হন রনি। এরপর যুগ্ম সম্পাদক জাকারিয়া দস্তগীরকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলেও সংগঠনটির অদৃশ্য নিয়ন্ত্রণ থাকে রনির হাতেই। জুলাই বিপ্লবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর কয়েক দিন আত্মগোপনে থাকলেও তারা সবাই এখন ভারতে।

সেখান থেকেই কখনো ভারতীয় সিম কার্ড ব্যবহার করে আবার কখনো হোয়াটস অ্যাপ কিংবা মেসেঞ্জারে সন্ত্রাসী কর্মকাণ্ডের রূপরেখা দিচ্ছেন তারা। এ ছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দম হোসেনসহ নিষিদ্ধ সংগঠনের শীর্ষনেতাদের বেশির ভাগই ভারতে অবস্থান করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান

ছাত্রলীগের এই অপতৎপরতা বন্ধ, জুলাই গণহত্যায় জড়িতদের ফাঁসি ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে গত বৃহস্পতিবার অনশন কর্মসূচি পালন করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতাকর্মীরা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে তিন দিনের আলটিমেটাম দিয়ে কর্মসূচি প্রত্যাহার করেন তারা।

সংগঠনটির সমন্বয়ক রাসেল আহমেদ বলেন, প্রশাসনের ব্যর্থতার কারণেই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ তাদের অপতৎপরতা চালানোর সুযোগ পাচ্ছে। জুলাই বিপ্লবে চিহ্নিত অস্ত্রধারীরা এখনো গ্রেপ্তার হয়নি। শীর্ষ পর্যায়ের কয়েক জন দেশ ছেড়ে গেলেও পদে থাকা অসংখ্য নেতাকর্মী এখনো দেশের ভেতরেই গা ঢাকা দিয়ে আছে। পুলিশ তাদের গ্রেপ্তারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আর এই কারণেই অপতৎপরতার পাশাপাশি জুলাই আন্দোলনে সক্রিয় নেতাকর্মীদের ওপর গুপ্ত হামলা চালানোর হুমকিও দিচ্ছে তারা।

প্রশাসনের বক্তব্য

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ বলেন, ছাত্রলীগ নিষিদ্ধ সংগঠন। তাদের ব্যাপারে পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময়ে হঠাৎ করে মিছিল বের করে জনসাধারণের মধ্যে ভীতি ছড়ানোর অপচেষ্টা করছে তারা।

অনেক ক্ষেত্রে সঙ্গে সঙ্গে না হলেও পরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। হাসিব আজিজ বলেন, ৩০ জানুয়ারি ভোরে জিইসি মোড় এলাকার মিছিলে অংশ নেওয়া ১১ জনকে শনাক্ত করা হয়েছে। তাদের কয়েকজন এরই মধ্যে গ্রেপ্তার হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

বিশ্ববিদ্যালয়গুলোর মেরুদণ্ড শক্তে আত্মনির্ভরশীলতা বাড়াতে হবে: ঢাবি উপাচার্য
জুলাইয়ের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের রক্তের ওপরে বাংলাদেশ দাঁড়িয়ে আছে জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেছেন, তাদের রক্ত যেন বৃথা না যায় সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সজাগ রয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে টিএসসিতে আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন আরবি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের তৃতীয় পুর্নমিলনীতে একথা বলেন তিনি।

উপাচার্য বলেন, যত সীমাবদ্ধতাই থাকুক না কেন পরস্পরের হাত ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। শুধু সরকারের ওপর নির্ভর করে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়গুলোর মেরুদণ্ড শক্ত করতে হলে আত্মনির্ভরশীলতা বাড়াতে হবে বলেও জানান তিনি।

বলেন, নিজ বিভাগের গরীব ও মেধাবী শিক্ষার্থীদের দায়িত্ব অ্যালামনাইদের নিতে হবে। তাদের শিক্ষাজীবন যেন মসৃণ হয় সে উদ্যোগ নিতে হবে। অ্যালামনাইদের সাথে বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। পাশাপাশি সমাজের সর্বস্তরের সাথেও বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আরও নিবিড় করা জরুরি বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, আরবি বিভাগের উদ্যোগে আয়োজিত তৃতীয় পুর্নমিলনীতে প্রায় ছয় শতাধিক সাবেক শিক্ষার্থী ও তাদের স্বজনরা অংশ নিয়েছেন।

বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা মহানগর উত্তরের কমিটি ঘোষণা
রাজধানীর উত্তর সিটিতে জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী ছাত্র মো. মেহেদি হাসানকে আহ্বায়ক ও মোহাম্মদ ইসতেকার ইসলাম অর্ণবকে সদস্যসচিব করে বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা মহানগর উত্তর শাখার ৫৮ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানান সংগঠনটির কেন্দ্রীয় যু্গ্ম-আহ্বায়ক ইয়ামিন সরকার।

বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান ছয় মাসের জন্য এ আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। এ কমিটিতে দায়িত্বপ্রাপ্ত ছাত্ররা রাজধানী উত্তরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী। তারা জুলাই বিপ্লবের শহীদ ছাত্রদের সতীর্থ ও সরাসরি অংশগ্রহণকারী।

তাদের মাধ্যমে বিপ্লবী ছাত্র পরিষদ রাজধানীর ছাত্র সমাজকে দ্রুত সংগঠিত করতে সক্ষম হবে বলে কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান আশাবাদ ব্যক্ত করেছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন— যুগ্ম-আহবায়ক মো. মুতাসিম বিল্লাহ, মো. মাসুম কাজী, শেখ রাশাদুল ইসলাম, মো. মাসুম শাহ, মো. আশরাফুল ইসলাম অনিক, মো. জাকারিয়া কামাল, ইফতিখার হোসেন, মো. সৌমিক, এস কে ফারাবি, মো. আশিকুর রহমান, মুহাম্মদ এমদাদুল হক, মো. রাসেল এবং এইচ এম হামিম।

সহকারী সদস্য সচিব হলেন— শেখ মোহাম্মদ সাকিব, মো. সাব্বির হুসাইন, সৈয়দ রাফাত মুহাম্মদ, মো. তামিম হাসান, ইমামুল হাসান ফাহাদ, ফাহিম শাহরিয়ার, মো. অপূর্ব, মো. এনাম খান ইফান, মো. মারুফ, মো. সিয়াম, মো. ফারহান মাহতাব, মো. তন্ময়, মো. স্বাধীন আহামেদ, মো. ইমন আহমেদ, মো. পারভেজ মোশারফ, মো. সৌমিক, মো. রাহুল, মো. রাফসান, মো. আকাশ, তন্ময়, এস এম রাফসান যানি, তাসনিম আবিদ, মোহাম্মদ ইউসুফ শেখ।

সদস্যরা হলেন— মো. আল-আমীন, মো. হাবিব, মো. আহসান, মো. নূর শাহীন, মো. ওসিম, মো. রিফাত, শেখ ফরিদ, মো. সাগর (১), মো. সাগর (২), মো. রুদ্র, মো. সাকিব, মো. জামিল হাসান, মো. মাহফুজ বিল্লাহ, মো. ইয়ামিন, মো. জুনাইদ আল হাবীব, মো. ফাহিম, মো. ইমন, মো. আরফান আহমেদ, ইয়ামিন, জাহিদ হাসান সাকিব।

জুলাই বিপ্লবের কাহিনি-গ্রাফিতি শিক্ষা কারিকুলামে
জুলাই বিপ্লবের পর শিক্ষা কারিকুলামের পাশাপাশি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্য বিষয়বস্তুও বদলে যাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন বছরের পঞ্চম থেকে অষ্টম, নবম-দশম শ্রেণির বাংলা ও ইংরেজি সাহিত্যবিষয়ক পাঠ্যবইয়ে মহান মুক্তিযুদ্ধে মওলানা ভাসানী, তাজউদ্দিন আহমদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও জেনারেল ওসমানীর অবদানের কথা ছাড়াও নতুন করে স্থান পাচ্ছে জুলাই বিপ্লবের বিষয়বস্তু ও গ্রাফিতি।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান বলেন, ‘আমাদের জাতি গঠনে অনেকের অবদান ছিল, বিগত দিনে তা অস্বীকার করে পাঠ্যপুস্তক থেকে বাদ দিয়ে শিক্ষার্থীদের সঠিক ইতিহাস জানার অধিকার থেকে বঞ্চিত করা হয়। ফলে বিপ্লবের পর সরকার সবার অবদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে নতুন প্রজন্মকে জানার সুযোগ করে দিচ্ছে। কারিকুলামে মহান মুক্তিযুদ্ধে মওলানা ভাসানী, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমদ ও জেনারেল ওসমানীর অবদানের কথা, তা পাঠ্যপুস্তকে যথাযথভাবে তুলে ধরা হচ্ছে।

তিনি আরও বলেন, জাতীয় পাঠ্যপুস্তক থেকে বিতর্কিত ‘জাতির পিতা’ শব্দটি বাদ দেওয়া হলেও শেখ মুজিবুর রহমানের অবদানের কথা বহাল আছে। একইভাবে বিশেষ দলের প্রচারমূলক অংশগুলো এবং শেখ হাসিনাসহ কিছু গ্রাফিতি বাদ দিয়ে সেখানে জুলাই বিপ্লবের গ্রাফিতি যুক্ত করা হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবির সদস্য প্রফেসর ড. রিয়াদ চৌধুরীর বলেন, বিগত সময়ে একজনকে জাতির ‘দেবতা’ বানানো এবং বিশেষ দলের নীতি-আদর্শ প্রচারের লক্ষ্যে যে ধরনের কারিকুলাম ও পাঠ্যপুস্তক প্রণয়ন করা হয়েছিল তাতে জাতির বিশাল ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। ফলে ৫ আগস্ট বিপ্লবের পর কারিকুলাম ও পাঠ্যপুস্তক পরিবর্ধন-পরিমার্জন করা সময়ের দাবি ছিল, আর সেটাই করা হচ্ছে।

শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের সঙ্গে সরাসরি যুক্ত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবির কর্মকর্তারা জানান, নবম-দশম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে সাতটি গদ্য ও চারটি কবিতা বাদ দেওয়া হয়েছে।

আর নতুন করে যুক্ত হয়েছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের ওপর লেখা একটি সংকলিত গদ্যসহ মোট দুটি গদ্য। এ ছাড়া একটি উপন্যাস বাদ দিয়ে আরেকটি উপন্যাস যুক্ত করা হয়েছে। একই শ্রেণির ইংরেজি বই থেকে একটি অধ্যায় বাদ দেওয়া হচ্ছে। সেই বইয়ে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি নিয়ে লেখাসহ মোট নতুন তিনটি অধ্যায় যুক্ত হচ্ছে।

নবম-দশম শ্রেণির পাশাপাশি, পঞ্চম থেকে অষ্টম শ্রেণির বাংলা ও ইংরেজি পাঠ্যবইয়েও বিভিন্ন প্রবন্ধ ও কবিতা সংযোজন-বিয়োজন হচ্ছে। যেখানে নতুন করে স্থান পেয়েছে জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তু। তাই আগামী জানুয়ারি থেকে শুরু হওয়া নতুন শিক্ষাবর্ষে বিনামূল্যে এসব পাঠ্যবই হাতে পাবে শিক্ষার্থীরা।

এনসিটিবর তথ্য মতে, চলতি বছর নাগাদ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা কার্যক্রম চলছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী আগামী বছর চতুর্থ, পঞ্চম ও দশম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালুর মধ্য দিয়ে মাধ্যমিক পর্যন্ত সব শ্রেণিতেই তা চালুর কথা ছিল; কিন্তু ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে নতুন শিক্ষাক্রম কার্যত বাতিল হয়ে গেছে।

তাৎক্ষণিকভাবে মন্দের ভালো হিসেবে ২০১২ সালে প্রণয়ন করা পুরোনো শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবই পরিমার্জন করে কিছু সংযোজন-বিয়োজন করে ছাপানোর উপযোগী করা হয়েছে। পাঠ্যবই পরিমার্জনের জন্য ৪১ সদস্যের একটি বিশেষজ্ঞ দল কাজ করছেন। তারা সব কাজ সম্পন্ন করে এনসিটিবির হাতে সরবরাহ করার পর তা এখন মুদ্রণশেষে বিতরণ পর্যায়ে পৌঁছেছে।

পরিমার্জিত পাঠ্যপুস্তকে সুনির্দিষ্টভাবে যেসব বিষয় বাদ ও যুক্ত হচ্ছে

এনসিটিবি পাঠ্যপুস্তক মুদ্রণের সঙ্গে সরাসরি জড়িত জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড-এনসিটিবির সদস্য প্রফেসর ড. রিয়াদ চৌধুরীর বলেন, যদিও কনটেন্ট সংশোধন-পরিমার্জনের সঙ্গে যুক্ত ছিলাম না, কিন্তু মুদ্রণ ও বিতরণে সঙ্গে জড়িত থাকায় যতটুকু জেনেছি তাতে- নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য নামের পাঠ্যবইয়ে জহির রায়হানের ‘একুশের গল্প’ এবং জুলাই বিপ্লবের ওপর লেখা ‘আমাদের নতুন গৌরবগাঁথা’ নামে একটি সংকলিত গদ্য যুক্ত করা হচ্ছে।

তবে এরই মধ্যে বইয়ে থাকা জহির রায়হানের ‘বাঁধ’ গদ্যসহ মোট সাতটি গদ্য বাদ যাচ্ছে। বাদ দেওয়া বাকি ছয়টি গদ্য হলো রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনাপাওনা’, মোতাহের হোসেন চৌধুরীর ‘লাইব্রেরি’, কবীর চৌধুরীর ‘পয়লা বৈশাখ’, সেলিনা হোসেনের ‘রক্তে ভেজা একুশ’, হুমায়ূন আহমেদের ‘নিয়তি’ এবং ড. মুহম্মদ জাফর ইকবালের ‘তথ্যপ্রযুক্তি’। অবশ্য একই পাঠ্যবইয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সুভা’ ও ‘লাইব্রেরি’ গদ্য দুটি আগের মতোই রাখা হয়েছে।

এ ছাড়া মোতাহের হোসেন চৌধুরীর ‘লাইব্রেরি’ গদ্যটি বাদ গেলেও তার লেখা ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ গল্পটি রয়েছে। আর হুমায়ূন আহমেদের ‘নিয়তি’ গদ্য বাদ দেওয়া হলেও তার উপন্যাস ‘১৯৭১’ যুক্ত করা হচ্ছে পাঠ্যবইয়ে। বাদ দেওয়া হচ্ছে সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া’ উপন্যাসটি।

অন্যদিকে চারটি কবিতা বাদ দেওয়া হচ্ছে। অবশ্য নতুন কবিতা যুক্ত করা হচ্ছে না। যে চারটি কবিতা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, সেগুলো হলো কাজী নজরুল ইসলামের ‘আজ সৃষ্টি-সুখের উল্লাসে’, সৈয়দ শামসুল হকের ‘আমার পরিচয়’, নির্মলেন্দু গুণের ‘স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ এবং কামাল চৌধুরীর ‘সাহসী জননী বাংলা’। কাজী নজরুল ইসলামের অপর দুটি কবিতা ‘মানুষ’ ও ‘উমর ফারুক’ রাখা হচ্ছে।

নবম-দশম শ্রেণির ‘ইংলিশ ফর টুডে’ নামের ইংরেজি বইয়ে একটি অধ্যায় বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেটি হলো ইউনিট ওয়ান হিসেবে থাকা ‘ফাদার অব দ্য নেশন’। অন্যদিকে ‘সেন্স অব সেলফ’, ‘লোনলিনেস’ এবং ‘গ্রাফিতি (জুলাই বিপ্লবের ওপর লেখা)’ নামে নতুন তিনটি অধ্যায় যুক্ত হচ্ছে। এভাবে পঞ্চম থেকে নবম-দশম শ্রেণির বাংলা ও ইংরেজি বইয়ে কিছু প্রবন্ধ বা গদ্য ও কবিতা পাঠ্য হিসেবে সংযোজন ও বিয়োজন হচ্ছে।

এ ছাড়া এত দিন ধরে চলা পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদে থাকা ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার ছবি ও তার উদ্ধৃতি বাদ যাচ্ছে। একই সঙ্গে ইতিহাসনির্ভর বিষয়েও অনেক পরিবর্তন আনা হচ্ছে।

এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক একেএম রিয়াজুল হাসান আমার দেশকে বলেন, দশম শ্রেণি পর্যন্ত ইতিহাসবিষয়ক পাঠ্যপুস্তকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পর্যন্ত বিষয়বস্তু স্থান পেয়েছে। তাই জুলাই গণঅভ্যুত্থানের বিষয়বস্তু সাহিত্যের ধাঁচে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া বইয়ের পেছনের পৃষ্ঠায় জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি যুক্ত করা হচ্ছে। আর পাঠ্যবইয়ে দলীয় প্রচার-প্রোপাগান্ডার বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে। অধ্যাপক রিয়াজুল হাসান আরও বলেন, সরকারে যারাই থাকুক না কেন, জাতীয় পাঠ্যপুস্তককে দলীয় প্রচারণার মাধ্যম বানানো থেকে সবাইকে বিরত থাকা জরুরি। কেননা, এর ফলে নতুন প্রজন্ম জাতির সঠিক ইতিহাস জানার অধিকার থেকে বঞ্চিত হয়।

বিপ্লবী ছাত্র পরিষদের চবি শাখার আহবায়ক কমিটির ঘোষণা
ইফতেখার আবিরকে আহ্বায়ক ও শেখ হামিমকে সদস্য সচিব করে বিপ্লবী ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার বিকালে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এ কমিটি অনুমোদন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহবায়ক মো. সালমান ফার্সী, মোহাম্মদ মুহি উদ্দিন, মাহমুদ সৌরভ, হামিদ হাসান আলাভী এবং হাসিবুল হাসান দীনার। সহকারী সদস্য সচিব হলেন- জান্নাতুল ফেরদাউস, ফাতিমা আফরোজ, তাহমিদ মাসউদ, তাসনিম তাহমিদ তাকি ও মো. মিরাজ হোসেন এবং মিরাজ হোসেন সদস্য।

এক বিবৃতিতে কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান বলেন, ছয় মাসের জন্য গঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংস্কার, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও রাষ্ট্র-সমাজ সংস্কারের তত্ত্ব ও প্রায়োগিক কৌশল উদ্ভাবনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে কাজ করবে।

নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, বিপ্লবী ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা কমিটি আসন্ন চাকসু নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যকে সামনে রেখে ছাত্রদের মধ্য থেকে সদস্য সংগ্রহ করে প্যানেল গঠনে জোর তৎপরতা চালাবে।

বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিপ্লবী ছাত্র পরিষদে যোগ দিয়ে রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে নেতৃত্ব দিতে আহ্বান জানানো হয়েছে।

ঢাবির বিপ্লবী ছাত্র পরিষদের কমিটি ঘোষণা

আহ্বায়ক সানোয়ারা খাতুনকে ও সদস্য সচিব মুহিব মুশফিক

সানোয়ারা খাতুনকে আহ্বায়ক ও মুহিব মুশফিক খানকে সদস্য সচিব করে বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) বিকেলে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান এ কমিটি অনুমোদন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, যুগ্ম-আহ্বায়ক: গোলাম নূর শাফায়েত উল্লাহ্, নিয়াজ আহমদ ও মো. শোয়াইব, সহকারী সদস্য সচিব: আব্দুল আহাদ আল মাহমুদ ও মাহমুদ হাসান মারুফ, সদস্য:  আন্দালিভ ইয়াসিন ও মো. ওয়াহেদুল ইসলাম।

এক বিবৃতিতে কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও সদস্য সচিব ফজলুর রহমান বলেন, ছয় মাসের জন্য গঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক কমিটি বিশ্ববিদ্যালয় শিক্ষা সংস্কার, শিক্ষার্থীদের জীবন মান উন্নয়ন ও রাষ্ট্র-সমাজ সংস্কারের তত্ত্ব ও প্রায়োগিক কৌশল উদ্ভাবনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে কাজ করবে।

নেতৃদ্বয় আরও উল্লেখ করেন, বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কমিটি আসন্ন ডাকসু নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যকে সামনে রেখে ছাত্রদের মধ্য থেকে সদস্য সংগ্রহ করে প্যানেল গঠনে জোর তৎপরতা চালাবে।

বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিপ্লবী ছাত্র পরিষদে যোগ  দিয়ে রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে নেতৃত্ব দিতে আহ্বান জানানো হয়েছে।

কলেজে সভাপতি হতে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর, স্কুলে স্নাতক পাশ
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরপরই দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি ভেঙে দেয় শিক্ষা মন্ত্রণালয়। কমিটিবিহীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে।

সেই সমস্যা সমাধানে গত ১৮ নভেম্বর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে শিক্ষা বোর্ডগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়।

অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করে সরকার। বেসরকারি কলেজে অ্যাডহক কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর এবং স্কুলের ক্ষেত্রে স্নাতক পাস হতে হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রণিধানমালা, ২০২৪–এর প্রবিধি ৬৪ (৩)–এর আওতায় অ্যাডহক কমিটি গঠনপূর্বক অ্যাডহক কমিটি কর্তৃক আগামী ৬ মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহকে অনুরোধ করা হলো।

এদিকে, রবিবার (১ ডিসেম্বর) আরেক প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৪ নভেম্বর তারিখে জারিকৃত প্রজ্ঞাপনের কার্যকারিতা স্থগিত করা হল। একইসঙ্গে গত ১৮ নভেম্বর তারিখে জারিকৃত প্রজ্ঞাপন (প্রতিস্থাপনকৃত) যথারীতি কার্যকর থাকবে।

অ্যাডহক কমিটির চার সদস্য বিশিষ্ট হতে হবে—

(ক). সভাপতি–মহানগরীর ক্ষেত্রে জেলা প্রশাসকের সঙ্গে আলোচনাক্রমে, শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী;

(খ). শিক্ষক প্রতিনিধি—জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত সংশ্লিষ্ট বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্য থেকে একজন শিক্ষক;

(গ). অভিভাবক প্রতিনিধি—জেলা সদরের ক্ষেত্রে জেলা প্রশাসক কর্তৃক এবং উপজেলার ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত একজন অভিভাবক;

(ঘ). সদস্যসচিব—শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান (পদাধিকার বলে)।

বেগম রোকেয়া নই “রংপুর বিশ্ববিদ্যালয়” নাম পুনর্বহালের দাবি শিক্ষার্থীদের
সোমবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ দাবিতে উপাচার্য ও সরকারের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

সেখানে বলা হয়েছে, “বিগত সরকার আমলের ফ্যাসিস্ট নীতি ছিল গণবিরোধী ও জনতার মনোবাঞ্ছাকে উপেক্ষা করার নীতি। সে নীতির একটুও এদিক-সেদিক হয়নি আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সময়। রংপুরের মানুষের দীর্ঘ আন্দোলনের ফসল ছিল ‘রংপুর বিশ্ববিদ্যালয়’। তৎকালীন প্রধানমন্ত্রী নিজের নামফলক ও নিজেকে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দাবি করতে সম্পূর্ণ রাজনৈতিকভাবে বিশ্ববিদ্যালের নাম পরিবর্তন করে মহীয়সী নারী বেগম রোকেয়ার নামে নামকরণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চরম অস্বস্তিতে পড়ে।”

আরও বলা হয়েছে, “একই শহরে ১৯৬৩ সালে বেগম রোকেয়ার নামে প্রতিষ্ঠিত আরেকটি প্রতিষ্ঠান (বেগম রোকেয়া সরকারি মহিলা কলেজ) রয়েছে, যেখানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এরপরও বিশ্ববিদ্যালয়টি ফ্যাসিজমের দূরদর্শিতায় পরিবর্তিত নাম মহীয়সী রোকেয়ার নামে করা হয়, যাতে এ নিয়ে কেউ প্রতিবাদ করলে নারী বিদ্বেষীসহ নানা ট্যাগ লাগিয়ে সহজে কন্ঠরোধ করা যায়।”

পরিকল্পিতভাবে বদলে ফেলা প্রতিষ্ঠাকালীন নাম পুনর্বহালের দাবি জানিয়ে শিক্ষার্থীরা উল্লেখ করেন, “রোকেয়া সাখাওয়াত হোসেনকে আমরা শ্রদ্ধা করি। তিনি সর্বজন স্বীকৃত জাতীয় ও বৈশ্বিক ব্যাক্তিত্ব। যার নির্দেশে পুলিশ আমাদের ভাই আবু সাঈদের বুকের তাজাপ্রাণ কেড়ে নিয়েছে, তার নামে বিশ্ববিদ্যালয়ের হল হতে পারে না। তাই নির্মাণাধীন হলের নাম পরিবর্তন করে ‘বেগম রোকেয়া হল’ করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী রহমত আলী বলেন, “বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীই ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ নাম পুর্নবহাল চান, আর সেটা তারা গণসাক্ষরের মাধ্যেমে প্রমাণ করেছেন। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শিক্ষাথীদের চাওয়াকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন।’

স্কুলে ভর্তির আবেদন শুরু, লটারি ডিসেম্বরে
দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে অনলাইনে ভর্তি আবেদন। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত আসন শূন্য থাকা সাপেক্ষে আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। এবারও ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই ও ভর্তি করা হবে। আগামী ১২ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তর সূত্র জানায়, ভর্তির আবেদন https://gsa.teletalk.com.bd  এই ঠিকানায় পাওয়া যাবে। এবারের ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে।

আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে ভর্তি কার্যক্রম, যা চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। আর প্রথম অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি শুরু হবে ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। আর দ্বিতীয় অপেক্ষমাণ তালিকার ভর্তি চলবে ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারা দেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে।

এ ক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে। ডাবল শিফট প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।

মাউশি অধিদপ্তর সূত্র জানায়, সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে ৪০ শতাংশই ক্যাচমেন্ট এরিয়া কোটা। এ ছাড়া বীর ও শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৫ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয় ও অধীন দপ্তর-সংস্থাগুলোর কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ, সংযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা ২ শতাংশ, অধ্যয়নরত শিক্ষার্থীর যমজ ও সহোদর ভাই-বোনরা ৫ শতাংশ কোটায় সংরক্ষিত আসনে ভর্তির সুযোগ পাবে।

মুক্তিযোদ্ধা কোটা নাতি-নাতনিদের জন্য প্রযোজ্য হবে না। এই কোটায় প্রয়োজনীয় শিক্ষার্থী না পাওয়া গেলে মেধা থেকে পূরণ করা হবে।

স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সকলকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

দুর্গাপূজা উপলক্ষ্যে মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানান।

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। এই দেশ আমাদের সকলের। ধর্ম-বর্ণ নির্বিশেষে এদেশ সকল মানুষের নিরাপদ আবাসভূমি। গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সকলের ভাগ্য উন্নয়ন এবং সমান অধিকার সুনিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

তিনি বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেছেন।

ঢাবি ছাত্রশিবিরের কমিটি প্রকাশ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার কমিটি প্রকাশ করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুরে এই কমিটি প্রকাশ করা হয়।

দেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর সংগঠনটির ঢাবি শাখার সভাপতি হিসেবে মো. আবু সাদেক কায়েম ও সেক্রেটারি জেনারেল হিসেবে এস এম ফরহাদের নাম গণমাধ্যমে আসে। এরপর বিভিন্ন মহল থেকে ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের দাবি উঠে।

সভাপতি ও সেক্রেটারি ছাড়াও ঢাবি শিবিরের প্রকাশিত কমিটির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান, প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের, ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মো. মাজহারুল ইসলাম, অফিস সম্পাদক ইমরান হোসাইন, বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ, দাওয়াহ্ ও ছাত্রকল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল।

এছাড়া কমিটিতে সাহিত্য সংসস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হিসেবে রয়েছেন নুরুল ইসলাম নুর, বিজ্ঞান ও ক্রিড়া সম্পাদক মো. ইকবাল হায়দার, শিক্ষা ও গবেষণা সম্পাদক মো. আনিছ মাহমুদ ছাকিব, আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া, ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আব্দুল্লাহ আল আমিন।

কোটা আন্দোলন : আন্দোলনে নিহত ৮৭৫ জন, ৭৭ শতাংশই গুলিতে
মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)’ দাবি করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৬ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত ৮৭৫ জন নিহত হয়েছেন।  আহত হয়েছেন ৩০ হাজারের বেশি মানুষ।

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরে এইচআরএসএস। ১২টি জাতীয় দৈনিক, এইচআরএসএসের তথ্য অনুসন্ধানী ইউনিট ও সারাদেশ থেকে স্বেচ্ছাসেবকদের পাঠানো তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৭৭ শতাংশই গুলিতে মারা গেছেন।

এছাড়া অভ্যুত্থানে ৩০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

এতে আরও বলা হয়, মোট ৭৭২ জনের মৃত্যুর ধরন সম্পর্কে তথ্য পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫৯৯ জন বা ৭৭ শতাংশ গুলিতে নিহত হয়েছেন। ৬১ জন (৮ শতাংশ) অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।

৮৫ জনকে (১১ শতাংশ) পিটিয়ে হত্যা করা হয়েছে। অন্যান্য কারণে মারা গেছেন ২৭ জন (৪ শতাংশ)।

এইচআরএসএস জানিয়েছে, নিহত ব্যক্তিদের একাংশের বয়স, পেশা, মৃত্যুর কারণ বিশ্লেষণ করা হয়েছে। এতে বলা হয়েছে, ১৬ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ৩২৭ জন এবং ৪ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত (অনেকে চিকিৎসাধীন অবস্থায় পরে মারা যান) ৫৪৮ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক ৭৭ শতাংশ গুলিতে মারা গেছেন। নিহতদের মধ্যে ১৯ থেকে ৩০ বছর বয়সীদের মৃত্যুহার  ৫৩ শতাংশ। আর ৩০ বছরের মধ্যে বয়স ধরলে, নিহতের হার দাঁড়ায় ৭০ শতাংশে। নিহত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী, এ হার ৫২ শতাংশ। সবচেয়ে বেশি নিহত হয়েছেন গুলিতে এবং পুলিশের হামলায়।

এইচআরএসএস আরও জানিয়েছে, ছাত্রলীগকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার জন্য আদেশ দেওয়া হয়। পুলিশের পাশাপাশি র‌্যাব, আনসার, সোয়াট, বিজিবি ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারী শিক্ষার্থীদের ওপর হেলিকপ্টার থেকে গুলির বেআইনি ব্যবহার, টিয়ার গ্যাসের শেল, এ কে অ্যাসল্ট রাইফেলের মতো প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

স্বাস্থ্য অধিদফতরের তালিকায় নিহত ৬৩১, আহত ১৯ হাজার

গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৬৩১ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৯ হাজার ২০০ জনের বেশি।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএস শাখা থেকে প্রস্তুত খসড়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এমআইএস শাখার পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান বলেন, সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতাল থেকে তথ্য নিয়ে এ তালিকা করা হয়েছে। এর একটি অনুলিপি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

গত ১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত হতাহতের তথ্য তালিকায় রয়েছে রয়েছে বলে জানা গেছে। খসড়া প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি নিহত ও আহত হয়েছেন। এ বিভাগে ৪৭৭ জন নিহত এবং আহত হয়েছেন ১১ হাজার। সারা দেশে আহত হয়ে যারা হাসপাতালে গেছেন, তাদের ৩ হাজার ৪৮ জনের অবস্থা ছিল গুরুতর। তাদের অস্ত্রোপচারের প্রয়োজন হয়। কমপক্ষে ৫৩৫ জন স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়েছেন। নিহতদের মধ্যে অন্তত ৪৫০ জনকে হাসপাতালে আনা হয় মৃত অবস্থায়। বাকি ১৮১ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গত ১৫ আগস্ট আন্দোলনে হতাহতের তালিকা করতে স্বাস্থ্য মন্ত্রণালয় একটি কমিটি গঠন করে। স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সিনিয়র সচিব মুহাম্মদ হুমায়ুন কবির এ কমিটির প্রধান। এ কমিটির তত্ত্বাবধানে স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস শাখা তালিকাটি তৈরি করছে।

মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, তালিকার কাজ এখনও চলছে। আন্দোলনের সময় মামলার ভয়সহ নানা কারণে নিহত অনেককে হাসপাতালে আনা হয়নি। এ কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

ভারতীয় গণমাধ্যমে ছাত্র আন্দোলনে এক হাজার মানুষ নিহত হয়েছে

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় এক হাজার মানুষ নিহত হয়েছে। এমনটা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা (বর্তমানে পাট ও বস্ত্র উপদেষ্টা) ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) এম সাখাওয়াত হোসেন। ভারতীয় গণমাধ্যম নর্থইস্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মুঠোফোনে ৪৫ মিনিটের এক সাক্ষাতকারে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘শেখ হাসিনা সরকারের নির্দেশে প্রাণঘাতী অস্ত্র দিয়ে পুলিশ বাহিনী যাদের হত্যা করেছে তাদের বেশির ভাগই তরুণ ও শিক্ষার্থী। ঢাকা এবং ঢাকার বাইরের জেলাগুলোতে এসব শিক্ষার্থী নিহত হয়।’

তিনি আরও বলেন, ‘ক্ষমতার জন্য শেখ হাসিনা মানুষের জীবনের কোনো পরোয়া করতেন না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও এই হত্যাযজ্ঞে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ শেখ হাসিনার মন্ত্রিসভার অনেক সদস্য জড়িত।’

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর অসংখ্য পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন জানিয়ে এম সাখাওয়াত হোসেন বলেন, ‘পুলিশ সদস্যদের শান্ত করতে টানা পাঁচ ঘণ্টা তাদের সঙ্গে আলোচনা করতে হয়েছে। তাদের কাছে বিভিন্ন বিষয় জানতে চাওয়া হয়। এক পর্যায়ে তারা কান্নায় ভেঙে পড়েন।’

তিনি ভারতের উদ্দেশে বলেন, ‘ভারত সরকারের প্রতি আমার বার্তা হলো, আপনারা কি ঢাকায় বন্ধুত্বপূর্ণ নাকি শত্রুভাবাপন্ন একটি সরকার দেখতে চান?’

সরকারি ২১ কলেজে নতুন অধ্যক্ষ
রাজধানীর ইডেন ও তিতুমীরসহ ২১টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে সরিয়ে দেওয়া হয়েছে ঢাকা কলেজের অধ্যক্ষকেও।

সোমবার (৯ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত সরকারি কলেজের শিক্ষকরা বিভিন্ন কলেজে অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন।

ঢাকার সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. শাহেদুল খবিরকে ফেনী সরকারি কলেজে বদলি করা হয়েছে। আর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন বগুড়ার শাহ সুলতান কলেজের উপাধ্যক্ষ কে এম আমিনুল হক।

সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ হিসেবে একই কলেজের অধ্যাপক শিপ্রা রানী মণ্ডল ও উপাধ্যক্ষ পদে খুলনার সরকারি সুন্দরবন আদর্শ কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমানকে পদায়ন করা হয়েছে।

ঢাকার শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন ফরিদপুরের সদরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. কাকলী মুখপাধ্যায়। আর শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ মো. মোহসিন কবীরকে ওএসডি করা হয়েছে।

ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন একই কলেজের অধ্যাপক ড. শামছুন নাহার। আর ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ ফেরদৌসী বেগমকে ওএসডি করা হয়েছে।

কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ পদে ইডেন মহিলা কলেজের অধ্যাপক মো. হাবিবুর রহমানকে পদায়ন করা হয়েছে। কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ আমেনা বেগমকে ওএসডি করা হয়েছে।

ঢাকার বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল সা’দাত কলেজের অধ্যাপক তামান্না বেগম।

ঢাকার সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ পদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. কামরুল হাসানকে পদায়ন করা হয়েছে। সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম আমিরুল ইসলামকে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে বদলি করা হয়েছে।

শেখ হাসিনার মত শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালালো আনসাররা
দিনভর অবস্থান করে সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিলেন আনসার সদস্যরা। রাতেও অবস্থান না ছাড়ায় সচিবালয়ে অবরুদ্ধ বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিএসসিতে জড়ো হয়ে সচিবালয়ের দিকে যাওয়ার আহবান জানান।

এ আহবানে সাড়া দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী রাত নয়টার পর সচিবালয়ের দিকে যান। এসময় প্রথমে আনসার সদস্যরা শিক্ষার্থীদের উপর চড়াও হন। পরে শিক্ষার্থীদের সমন্বিত ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন সড়ক দিয়ে পালিয়ে যান।

এখন সচিবালয় ফটকে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। সেনাবাহিনীর সদস্যরা আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন।

আরো বিস্তারীত আসছে…

এইচএসসির স্থগিত বিষয়গুলোর পরীক্ষা ৫০ নম্বরে, পরীক্ষা পেছাবে
এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিত বিষয়গুলোতে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই সঙ্গে পরীক্ষা পিছিয়ে নতুন সময়সূচি (কারিকুলাম) প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপাতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় আরও সিদ্ধান্ত হয়, পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরও ২ সপ্তাহ পিছিয়ে যাবে।

সভা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানান।

কাল এইচএসসি পরীক্ষায় বসছেন সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল রোববার (৩০ জুন)। এবার দেশের ১১টি বোর্ডের অধীনে পরীক্ষায় বসছেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র সাত লাখ ৫০ হাজার ২৮১ জন এবং ছাত্রী সাত লাখ ৫০৯ জন।

এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

চলতি মাসের ৫ তারিথ সচিবালয়ে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী বলেন, মোট নয় হাজার ৪৬৩টি প্রতষ্ঠান থেকে দুই হাজার ৭২৫টি কেন্দ্র পরীক্ষায় অংশ নেবেন। তিনি জানান, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডর অধীনে এবার এসএসসি পরীক্ষার্থী ১১ লাখ ২৮ হাজার ২৮১ জন। এর মধ্যে ছাত্র পাঁচ লাখ ৩৩ হাজার জন এবং ছাত্রী পাঁচ লাখ ৯৪ হাজার ৬০১ জন জন। এসব পরীক্ষার্থীরা চার হাজার ৮৭০টি প্রতিষ্ঠান থেকে দুই হাজার ৭২৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন।

আর মাদ্রাসা শিক্ষা বোর্ডর অধীনে আলীম পরীক্ষায় পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ৮৮ হাজার ৭৬ জন। এর মধ্যে ছাত্র ৪৭ হাজার ৫৯২ জন এবং ছাত্রী ৪৪ হাজার ৪৮৪ জন। এসএসসি পরীক্ষার্থীরা দুই হাজার ৬৮৫টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেবেন ৪৫২টি কেন্দ্রে।

কারিগিরি শিক্ষা বোর্ডর অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স) পরীক্ষায় অংশ নিচ্ছেন জন মোট দুই লাখ ৩৪ হাজার ৪৩৩ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৬৯ হাজার নয়জন এবং ছাত্রী ৬৫ হাজার ৪২৪ জন। এসব পরীক্ষার্থীরা মোট এক হাজার ৯০৮টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় বসবেন ৭০৭টি কেন্দ্রে।

উল্লেখ্য, পরীক্ষার সূচি অনুযায়ী, এবছর সাধারণ শিক্ষা বোর্ডর অধীনে এইচএসসি তত্ত্বীয় পরীক্ষা ৩০ জুন শুরু হয়ে শেষ হবে ১১ আগস্ট। আর ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২১ আগস্ট। একইভাবে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষা ৩০ জুন শুরু হয়ে শেষ হবে ১১ আগস্ট। তবে ব্যবহারিক পরীক্ষা ১৯ জুলাই শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইসএসসি সমমানের তত্ত্বীয় পরীক্ষা ৩০ জুন শুরু হয়ে শেষ হবে ১৮ জুলাই। ব্যবহারিক পরীক্ষা ১৯ জুলাই শুরু হয়ে শেষ হবে ৪ আগস্ট।

গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট অংশ নিয়েছিল ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। সেই হিসেবে এবার ২০২৪ সালে পরীক্ষার্থী বেড়েছে ৯১ হাজার ৪৪৮ জন। মোট প্রতিষ্ঠান বেড়েছে ২০৪টি আর মোট কেন্দ্র বেড়েছে ৬৭টি।

৩০ জুন থেকে এইচএসসি পরীক্ষা, রুটিন প্রকাশ

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে। রুটিন অনুযায়ী আগামী ৩০ জুন থেকে পরীক্ষা শুরু হবে। চলবে ১১ আগস্ট পর্যন্ত।

মঙ্গলবার (২ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর আবুল বাশার স্বাক্ষরিত রুটিন প্রকাশ করা হয়েছে।‌

রুটিন অনুযায়ী, প্রথম দিন বাংলা প্রথমপত্রের পরীক্ষা হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।

এ ছাড়া আগামী ১২ আগস্ট থেকে ব্যবহারিক পরীক্ষা শুরু হবে। চলবে ২১ আগস্ট পর্যন্ত। পরীক্ষার ফরম পূরণ শুরু হবে আগামী ১৬ এপ্রিল থেকে। চলবে ২৫ এপ্রিল পর্যন্ত।

এইচএসসি পরীক্ষার রুটিন

আবু সাঈদের কবর জিয়ারত করলেন ড. ইউনূস
কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে পীরগঞ্জের জাফরপাড়ার বামনপুরে নিজ বাড়িতে শায়িত আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি।

এর আগে, সকালে হেলিকপ্টারযোগে রংপুরের পীরগঞ্জ পৌঁছান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সঙ্গে কথা বলবেন তিনি।

আবু সাঈদ রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১২ ব্যাচের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। পরদিন তাকে দাফন করা হয়।

নিহতদের স্মরণে আজ দেশব্যাপী কালোর শোক ও লালের প্রতিবাদ

কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে আজ মঙ্গলবার দেশব্যাপী শোক পালন করবে সরকার। শোক পালনের অংশ হিসেবে কালো ব্যাজ ধারণ করা হবে আর অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লাল রঙ্গের প্রতিবাদ পালন করছেন।

শোক পালনের অংশ হিসেবে মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। সরকারি-বেসরকারি সব নাগরিক এই কর্মসূচি পালন করতে পারবে।

সোমবার (৩০ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বৈঠকের এসব সিদ্ধান্তের কথা জানান।

মন্ত্রিপরিষদসচিব বলেন, মন্ত্রিসভার বৈঠকে নিহত ব্যক্তিদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বৈঠকে কোটা আন্দোলন নিয়ে যে পরিস্থিতি হয়েছিল, সে বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

পরে এ নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ভিত্তিতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং আগামীকাল (আজ) দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি বলেন, সরকারি-বেসরকারি সব নাগরিক এই কর্মসূচি পালন করতে পারবে। তবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় গতকাল রবিবার পর্যন্ত সরকারিভাবে ১৪৭ জনের মৃত্যুর তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। নিহতদের মধ্যে পুলিশ, আওয়ামী লীগের নেতাকর্মী, শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ রয়েছে বলে জানিয়েছেন তিনি।

কোটা আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই)  একদিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মন্ত্রিপরিষদ সভায় সোমবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

বিদেশি ক্রেতাদের ‘সহানুভূতি’ চায় বিজিএমইএ
কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পরিপ্রেক্ষিতে ক্ষতির মুখে পড়েছে রফতানি শিল্প তৈরি পোশাকখাত। বৈদেশিক মুদ্রা অর্জনের গুরুত্বপূর্ণ এই শিল্প এরইমধ্যে উৎপাদন ও রফতানি হারিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কেটিং ও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এরকম পরিস্থিতিকে এই শিল্পের জন্য ব্ড় ধরনের ধাক্কা মনে করছে পোশাক মালিকদের সংগঠনটি।

এ অবস্থায় উৎপাদন ও পণ্য রফতানিতে অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে সহানুভূতি চেয়েছে সংগঠনটি। অপ্রত্যাশিত বিলম্বের কারণে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানাগুলো যেন কোনো রকম চাপের মুখে না পড়ে সে বিষয়ে খেয়াল রাখতেও আন্তর্জাতিক ক্রেতাদের কাছে অনুরোধ জানানো হয়েছে।

পাশাপাশি কোটা সংস্কার আন্দোলন ঘিরে দেশজুড়ে ব্যাপক সহিংসতা ও নাশকতায় তৈরি পোশাকখাতে প্রভাব এবং এই পরিস্থিতি মোকাবিলায় নেওয়া পদক্ষেপ সম্পর্কে আন্তর্জাতিক ক্রেতাদের অবহিত করেছে বিজিএমইএ।

সোমবার (২৯ জুলাই) উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে বিশ্বের নামি-দামি পোশাক ক্রেতা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিজিএমইএ নেতারা। এতে সভাপতিত্ব করেন বিজিএমইএ সভাপতি এস এম মান্নান (কচি)।

বৈঠক পরবর্তী সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে এস এম মান্নান (কচি) বলেন, ‘শিল্পের গতি দ্রুত পুনরুদ্ধারের জন্য বন্দর, কেন্দ্রীয় ব্যাংক, এনবিআরের সঙ্গে আলোচনা করেছি। সার্বিক পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ নিচ্ছি বলে আমরা তাদের আশ্বস্ত করেছি।’

বিজিএমইএ সভাপতি বলেন, ‘চলমান পরিস্থিতিতে কারখানাগুলোর প্রতি সহানুভূতিশীল থাকতে ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছি। অপ্রত্যাশিত বিলম্বের কারণে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর ওপর যেন বাড়তি কোনো চাপ তৈরি না হয় সে বিষয়ে বিশেষভাবে অনুরোধ করেছি। সেই সঙ্গে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রভাব কমাতে আমরা আমাদের সর্বোচ্চ ও সরকারের সমর্থন পুনর্ব্যক্ত করেছি।’

বিজিএমইএ সভাপতি এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘সভায় আমরা গত ১৮ জুলাই তারিখে শুরু হওয়া অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এবং তা নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরেছি। শিল্পের স্বাভাবিক কর্মকাণ্ড চলমান রাখতে এবং সাপ্লাই চেইন নিরবচ্ছিন্ন রাখতে আমরা বিজিএমইএ’র পদক্ষেপগুলো ক্রেতাদের কাছেও শেয়ার করেছি।’

তিনি বলেন, ‘পোশাক শিল্পে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আমরা প্রথমদিন থেকেই সরকারের সঙ্গে কাজ করে আসছি। আমরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। দ্রুততম সময়ে কারখানা চালু করা এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক’সহ শিল্পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনুরোধ করেছি। সরকারের আন্তরিক ও ত্বরিৎ পদক্ষেপের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় আমরা অত্যন্ত অল্প সময়ের মধ্যে পুনরায় কারখানাগুলো চালু করতে পেরেছি। এ জন্য আমরা প্রধানমন্ত্রী ও তার সরকারের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

বিজিএমইএ সভাপতি আরও বলেন, ‘ইন্টারনেট পরিষেবা দ্রুত চালু করার বিষয়ে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রীর সঙ্গে নিয়মিতভাবে আলাপ-আলোচনা করেছি, যেন সীমিত পরিসরে হলেও অনতিবিলম্বে ইন্টারনেট চালু করা হয়। আমাদের অনুরোধে ও দেশের রফতানি বাণিজ্যের স্বার্থে সরকার দ্রুততার সঙ্গে ইন্টারনেট পরিষেবা পুনরায় চালু করেছে। যদিওবা তথ্য-প্রযুক্তির যুগে নজিরবিহীন এই পরিস্থিতিতে পোশাক কারখানা ও ক্রেতা প্রতিষ্ঠান’সহ সবাই দুর্ভোগে পড়েছিল। আমাদের কারখানাগুলো এখন উইনটার সিজনের অর্ডার নেগোসিয়েশনে যখন ব্যস্ত সময় পার করছিল, তখন এরকম একটি নৈরাজ্যকর ঘটনা দেশের অর্থনীতিতে আঘাত হেনেছে।’

তিনি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে ব্যবসার পরিবেশ স্বাভাবিক করা, শিল্পে গতি ফিরিয়ে আনা ও বন্দর কার্যক্রমে যেন কোন ধীর গতি বা জটলা না হয়, সে বিষয়ে আমাদের কর্মতৎপরতার বিষয়গুলো আমরা তাদের কাছে তুলে ধরেছি। আমরা গতকাল নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছি ও বন্দর পরিষেবাগুলোকে দ্রুততর করার জন্য এবং অনাকাঙ্ক্ষিত বিলম্বের ফলে আমদানি-রফতানিকারক যেন বন্দরে কোনো প্রকার ডেমারেজের শিকার না হয় সেই দাবিটি জানিয়েছি। তিনি আমাদের অনুরোধে নীতিগত সম্মতি দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমি চলমান পরিস্থিতিতে কারখানাগুলোর প্রতি সহানুভূতিশীল থাকার জন্য ক্রেতাদের আহ্বান জানিয়েছি। অপ্রত্যাশিত বিলম্বের কারণে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর ওপর যেন বাড়তি কোনো চাপ তৈরি না হয় সে বিষয়ে আমি সব ক্রেতাদের প্রতি অনুরোধ করেছি।’

গ্রেফতার, তল্লাশি অভিযানে আতঙ্কে শিক্ষার্থীরা, আন্দোলন কি নতুন মোড় নেবে?

কোটাবিরোধী আন্দোলন: বাড্ডায় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত ৫০
রাজধানীর মেরুল বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহতের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ সময় কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভেতরে ঢুকে অবস্থান নেয় পুলিশ। বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের দিকে রাবার বুলেট ছোড়ে পুলিশ। রামপুরা ব্রিজ থেকে বাড্ডার ইউলুপ পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা।   এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

ঘটনাস্থল থেকে মানবজমিনের স্টাফ রিপোর্টার জানান, রামপুরা-বাড্ডায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দফায় দফায় পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। টিয়ার সেল ছুড়ছে পুলিশ।

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দারাও যোগ দিয়েছেন বলে জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ১০টার পরে সেখানে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করে।

পরে বেলা ১১টার দিকে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভেতরে ঢুকে সেখানে অবস্থান নেয়। বাইরে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে।

সেখানে বেশ কয়েকটি দোকানপাট, স্থাপনায় ভাঙচুর চালানো হয়েছে।

উল্লেখ্য, সারা দেশে আজ বৃহস্পতিবার ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা। গতকাল বুধবার রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ কর্মসূচির ঘোষণা দেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

ঢাকা-চট্টগ্রাম যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ

রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করছেন আন্দোলনকারীরা। এতে মহাসড়কটিতে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার সকাল থেকেই সেখানে অবস্থান নেন আন্দোলনকারীরা। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের অবস্থানের কারণে কোনো যানবাহন ঢাকা থেকে বের হতে পারছে না। আবার কোনো যানবাহন ঢুকতেও পারছে না। এমনকি রিকশা, মোটরসাইকেল, বাইসাইকেলও যেতে দেয়া হচ্ছে না। ফলে অনেক গাড়ি আটকা পড়েছে। এর মধ্যে পণ্যবাহী গাড়ির সংখ্যা বেশি। পাশাপাশি দূরপাল্লার বাস, সিএনজিচালিত অটোরিকশাও রয়েছে।

এদিকে বুধবার সন্ধ্যায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের দফায়-দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কাজলা থেকে শনিরআখড়া পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

স্থানীয়রা জানায়, বুধবার সকাল ১০টার দিকে শনিরআখড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সন্ধ্যা পর্যন্ত তারা এই মহাসড়কটি অবরোধ করে রাখে। সন্ধ্যার দিকে পুলিশ অবরোধকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে গেলে সংঘর্ষ বাঁধে। এরপর দুই পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় টায়ার ও কাঠ জ্বালিয়ে বিভিন্ন স্থানে আগুন দেয়ার ঘটনা ঘটে। পরে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দেয়া হয়।

এছাড়া সংঘর্ষের সময় শর্টগানের গুলিতে শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন এবং সিয়াম নামে এক যুবক নিহত হয়েছেন। আহতরা জানান, সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় এলোপাতাড়ি গুলিতে তারা আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে তাদের স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

কোটাবিরোধী আন্দোলন: গভীর রাতে বোরকা পরে পালিয়েছেন সভাপতি-সেক্রেটারি
ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা এবং সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা গভীর রাতে বোরকা পরে হল থেকে পালিয়েছেন। মঙ্গলবার রাত ৩টার দিকে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের আক্রমণের ভয়ে তারা হল ত্যাগ করেন।

এর আগে, রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইনসহ ৯ জন নেত্রীকে আন্দোলনকারীরা হল থেকে বের করে দেয়। একই সময়ে আরও কয়েকটি হল থেকেও ছাত্রলীগের নেত্রীদের বের করে দেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়ার পর ইডেন কলেজে ছাত্রলীগ নেত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিজেদের নিরাপত্তার জন্য হল থেকে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা এবং যাতে কোনো সমস্যা না হয় সেজন্য বোরকা পরিধান করেন।

ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভাকে ফোন করলে তিনি গণমাধ্যমকে বলেন, ‘ভাই, খুব ঝামেলায় আছি। এসব নিয়ে পরে কথা বলব।’

সকাল ৯টার দিকে জানা যায়, ইডেনে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও প্রায় সব নেতাকর্মী হল থেকে পালিয়েছেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের কক্ষ ভাঙচুর করেছেন।

এদিকে, রাতের ঘটনা থেকে উদ্ভূত চাপের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫টি ছাত্রীসহ বেশ কয়েটি ছাত্র হলকেও ছাত্র রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়েছে। শহীদ সার্জেন্ট জহুরুল হক, রোকেয়া হল, শামসুন নাহার হল, কবি সুফিয়া কামাল হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের প্রাধ্যক্ষরা শিক্ষার্থীদের দাবির মুখে হলগুলোকে ছাত্র রাজনীতি মুক্ত করার অঙ্গীকারনামা দেন।

রাত ১১টার দিকে রোকেয়া হলে প্রথমে এই ঘোষণাটি দেয়া হয়। শিক্ষার্থীরা ছাত্রলীগ নেত্রীদের হল থেকে বের করে দিয়ে প্রাধ্যক্ষের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা গ্রহণ করেন, যাতে হলের অভ্যন্তরে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলেই ‘ ছাত্র রাজনীতি মুক্ত’ ঘোষণা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়েছে। বেগম রোকেয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবসহ পাঁচটি হলের প্রভোস্টরা ভিন্ন ভিন্ন বিবৃতিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার স্বাক্ষর দিয়েছেন।

মঙ্গলবার গভীর রাতে শিক্ষার্থীদের চাপের মুখে প্রথম স্বাক্ষর করেন রোকেয়া হলের প্রভোস্ট ড. নীলুফার পারভীন। রাত ১টার দিকে তিনি লিখিত অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। এরপর রাত সোয়া তিনটায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট ড. ফারহানা হক একই ধরনের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন। আধা ঘণ্টার ব্যবধানে শামসুন নাহার হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হাফসা আক্তার, কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট ড. গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী এবং কুয়েত মৈত্রী হলের প্রভোস্টও ছাত্র রাজনীতি বন্ধের অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।

রোকেয়া হলের অঙ্গীকারনামায় বলা হয়, ‘আজ ১৭-০৭-২০২৪ তারিখ থেকে রোকেয়া হলের অভ্যন্তরে কোনো ধরনের ছাত্র রাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, জামাত-শিবির ইত্যাদি) নিষিদ্ধ করা হলো। কোনো পলিটিক্যাল রুম বা গণরুম থাকবে না, কোনো পলিটিক্যাল প্রোগ্রাম হবে না এবং কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা হলের সাথে থাকবে না।’ এতে আরও উল্লেখ করা হয়, আমরা হলের মেয়েরা যদি এসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই, তাহলে এই দায় প্রশাসন ও হল প্রভোস্টকে নিতে হবে। আজ থেকে রোকেয়া হলকে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হলো।

শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরাও একই ধরনের অঙ্গীকারনামা তৈরি করেছেন। শামসুন নাহার হলের অঙ্গীকারনামায় কিছুটা ভিন্নতা থাকলেও মূল বক্তব্য ছিল একই।

এর আগে, রোকেয়া হলের ছাত্রলীগের সভাপতি পৃথা এবং সাধারণ সম্পাদক আতিকাকে হল থেকে বের করে দেয় সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার রাতে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সাধারণ শিক্ষার্থীরা সভাপতি পৃথা এবং সম্পাদক আতিকাকে ধরে হলের গেট থেকে বের করে দিচ্ছেন। অন্যান্য ছাত্রী হলেও ছাত্রলীগ নেত্রীদের ওপর আন্দোলনরত শিক্ষার্থীদের আক্রমণের খবর পাওয়া গেছে।

ঢাবিতে রণক্ষেত্র, সংঘর্ষে ছাত্রলীগ-আন্দোলনকারীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল রণক্ষেত্রে পরিণত হয়েছে। কোটা বিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হলে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিস্তারিত আসছে…

ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমে ঢাবির ঐতিহ্য লুণ্ঠিত : সাদা দল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের ন্যক্কারজনক হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবি জানিয়েছে সাদা দল। ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন সাদা দলের নেতৃবৃন্দ।

রবিবার সাদা দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানান দলটির নেতারা।

বিবৃতিতে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি ছাত্র অধিকার পরিষদের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্ধারিত কর্মসূচি উদযাপনের উদ্দেশ্যে সংগঠনটির নেতাকর্মীরা রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করতে এলে ছাত্রলীগের নেতাকর্মীদের বাধার মুখে পড়ে। এ বাধা অতিক্রম করে তারা এগিয়ে যেতে চাইলে একপর্যায়ে ছাত্রলীগ নামধারী কিছু সন্ত্রাসী ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। তাদের হামলায় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সহ সভাপতি আখতার হোসেন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব এবং সাব্বিরসহ ২৫-৩০ জন আহত হন। আহতরা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা যায়।

বিবৃতিতে আরও বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তবুদ্ধি, স্বাধীন চিন্তা ও মতপ্রকাশের এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, বর্তমান সরকারের সমর্থক বাংলাদেশ ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ঐতিহ্য ইতোমধ্যেই ভূলুণ্ঠিত হয়েছে। আমরা আমাদের প্রাণের প্রতিষ্ঠানে ভিন্নমতের ওপর হামলার পুনরাবৃত্তি দেখতে চাই না।

ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করে জড়িতদের চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান সাদা দলের নেতৃবৃন্দ।

ছাত্রলীগ নেতাকর্মীদের পদত্যাগের হিড়িক
কোটা আন্দোলনকারীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের অর্ধ শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রবিবার (১৪ জুলাই) রাত থেকে এখন পর্যন্ত অর্ধ-শতাধিক নেতাকর্মী তাদের ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এদের মধ্যে শেখ রাসেল হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ সামি, শাখা ছাত্রলীগের সদস্য ইমরান আহমেদ (বাংলা ৪৮), শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক আফরিন আলম রিমি, নিয়ামুল আরফে (বিএমবি ৪৭), খাদিজা জুই (গণিত ৪৯), সিদরাতুল মুনতাহা (নবাব ফয়জুন্নেছা হল সেক্রেটারি), রিপনুল ইসলাম রবিন প্রমুখ রয়েছেন।

ইমরান আহমেদ তার ফেসবুক পোস্টে লেখেন, একটা আদর্শ বুকে নিয়ে কোনপ্রকার স্বার্থের বাইরে ছাত্রলীগের রাজনীতি করতাম। কিন্তু গতকাল রাতের ঘটনার পরেও যদি চুপ থাকি তাহলে নিজের বিবেক আর আদর্শের কাছে সারাজীবন অপরাধী হয়ে থেকে যাব। আমি ইমরান বশর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যনির্বাহী সদস্য। আজকের পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমস্ত রকম কর্মকান্ড থেকে নিজেকে অব্যাহতি দিলাম।

আফরিন আলম রিমি ফেসবুকে দেওয়া পোস্টে বলেন, বিবেকের কাছে পদ পদবি, ক্ষমতার জন্য হেরে যেতে পারবো না। আমি আফরিন আলম রিমি, আজ থেকে সমস্ত ধরনের ছাত্রলীগের রাজনৈতিক কর্মকান্ড থেকে নিজেকে নিষ্কৃতি দিলাম।

শেখ রাসেল হল শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ সামি তার পোস্টে বলেন, আমি মো: সামি, দপ্তর সম্পাদক শেখ রাসেল হল ছাত্রলীগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এই মুহূর্ত থেকে সাংগঠনিক সকল দায়িত্ব থেকে অব্যহতি নিলাম।

এ বিষয়ে জানতে শাখা ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।

ছাত্রলীগের ঢাবি হল কমিটি ঘোষণা

পাঁচটি ছাত্রী হলসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১৮টি হল ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘ চার বছর পর প্রাণ ফিরে পেল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

সর্বশেষ ২০১৬ সালের ১৩ ডিসেম্বর ঢাবি হল শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল। এক বছর মেয়াদি ওই কমিটির মেয়াদ ২০১৭ সালের ডিসেম্বরে শেষ হয়।

বুধবার (২ ফেব্রুয়ারি) সকালে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সই করা কমিটির তালিকা তারা নিজ নিজ ফেসবুকের টাইমলাইনে শেয়ার দেন।

১৩টি ছাত্র হলের নেতৃত্বে যারা

মাস্টারদা সূর্য সেন হল ছাত্রলীগের সভাপতি মারিয়াম জামান খান সোহান ও সাধারণ সম্পাদক সিয়াম রহমান; হাজী মুহাম্মদ মুহসীন হলের সভাপতি শহিদুল হক শিশির ও সাধারণ সম্পাদক মুহাম্মদ হোসেন; শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি কামাল উদ্দীন রানা ও সাধারণ সম্পাদক রুবেল হোসেন;

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সভাপতি মেহেদী হাসান শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান; স্যার এ এফ রহমান হলের সভাপতি মো. রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনায়েম শাহরিয়ার মুন; মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সভাপতি আজহারুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত; পল্লিকবি জসীমউদ্দীন হলের সভাপতি মো. সুমন খলিফা ও সাধারণ মো. লুৎফুর রহমান;

সলিমুল্লাহ মুসলিম হলের সভাপতি তানভীর শিকদার ও সাধারণ সম্পাদক মিশাত সরকার; বিজয় একাত্তর হলে সভাপতি সজীবুর রহমান সজীব ও সাধারণ সম্পাদক আবু ইউনুস; জগন্নাথ হলের সভাপতি কাজল দাস ও সাধারণ সম্পাদক অতনু বর্মণ; ফজলুল হক মুসলিম হলের সভাপতি আনোয়ার হোসেন নাঈম ও সাধারণ সম্পাদক আবু হাসিব মুক্ত; শহীদুল্লাহ হলের সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং অমর একুশে হলের সভাপতি এনায়েত এইচ মনন ও সাধারণ সম্পাদক ইমদাদুল হাসান সোহাগ।

পাঁচটি ছাত্রী হলের নেতৃত্বে যারা

বেগম রোকেয়া হলের সভাপতি আতিকা বিনতে হোসেন ও সাধারণ সম্পাদক অন্তরা দাস; শামসুন নাহার হলের সভাপতি খাদিজা আখতার উর্মি ও সাধারণ সম্পাদক নুসরাত রুবাইয়াত নীলা; বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সভাপতি কোহিনূর আক্তার রাখি ও সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন;

বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলের সভাপতি রাজিয়া সুলতানা কথা ও সাধারণ সম্পাদক জান্নাতুল হাওয়া আঁখি এবং বেগম সুফিয়া কামাল হলের সভাপতি পূজা কর্মকার ও সাধারণ সম্পাদক হয়েছেন রিমা আক্তার ডলি।

গত ৩০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হলো।

ছাত্রদলের জেলাভিত্তিক কর্মী সম্মেলন করার ঘোষণা
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থপূর্ণ সহাবস্থান, শিক্ষাব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে জেলাভিত্তিক কর্মী সম্মেলন করার ঘোষণা  দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল।

শুক্রবার (০৩ মে) ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়- ফ্যাসিস্ট শাসনব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ রক্তস্নাত সংগ্রামের বর্তমান পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থপূর্ণ সহাবস্থান, শিক্ষাব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে এবং সর্বোপরি ৩১ দফার ভিত্তিতে গণতন্ত্র, ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার চলমান লড়াইকে আরো বেগবান করার লক্ষ্যে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সদয় সম্মতিতে এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দেশজুড়ে সকল জেলা ইউনিটের কর্মী সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগে ৪টি ধাপে কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা করা হলো।

আগামী ৮ মে দুপুর ২টায় সিরাজগঞ্জ জেলা, ৯ মে সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, সকাল ১১টায় রাজশাহী মহানগর ও রাজশাহী জেলা এবং বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা, ১০ মে সকাল ১০টায় নওগাঁ জেলা এবং দুপুর ২টায় জয়পুরহাট জেলা ও ১১ মে দুপুর ২টায় পাবনা জেলার কর্মী সম্মেলন হবে। উক্ত কর্মী সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি চায় না বুয়েট শিক্ষক সমিতি
ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিরুদ্ধে মত প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (প্রবিশিস)। সেইসঙ্গে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি ভিত্তিতে আপিল করবে আশা রেখে তাতে সব ধরনের সহযোগিতার কথা জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৮ এপ্রিল) সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক ড. এ কে এম মনজুর মোরশেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসসহ শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার দায়িত্ব রেজিস্ট্রারের। সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য রেজিস্ট্রারের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো যাচ্ছে। নিষিদ্ধ-ঘোষিত সংগঠনের ইমেইল প্রেরণ শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। এ ব্যাপারে জাতীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর দৃষ্টি আকর্ষণের আহবান জানানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১ এপ্রিল সাংগাঠনিক রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে দেওয়া জরুরি বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করতে হাইকোর্টে যে রায় দিয়েছেন, তার বিরুদ্ধে আপিল করার বিষয়ে প্রশাসন জরুরি ভিত্তিতে উদ্যোগী হবে। এ ব্যাপারে শিক্ষক সমিতি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০১৯ সাল থেকে পরবর্তী বছরগুলোতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষা-কার্যক্রম অবাধে চলেছে এবং সুষ্ঠু একাডেমিক পরিবেশ বজায় ছিল। একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখা, নিরাপদ রাখা, বিদ্যাচর্চা অক্ষুণ্ণ রাখা ইত্যাদি আমাদের সবার দায়িত্ব। শিক্ষক সমিতি এমন পরিবেশই প্রত্যাশা করে। এমতাবস্থায় বর্তমান অচলাবস্থা নিরসন এবং স্বাভাবিক একাডেমিক কার্যক্রম চালুর দাবি জানাচ্ছে শিক্ষক সমিতি।

আবরার হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড

বাংলাদেশ প্রকৌশল বিশ্বিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলায় ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

এর আগে ১৪ নভেম্বর এই মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে। ওইদিনই বিচারক রায়ের জন্য ২৮ নভেম্বর দিন ধার্য করেন। তবে রায় প্রস্তুত না হওয়ায় বিচারক সেদিন রায়ের তারিখ পিছিয়ে ৮ ডিসেম্বর ধার্য করেন।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরে-বাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ। ওই বছরের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ওয়াহেদুজ্জামান। আর রাষ্ট্রপক্ষে সাক্ষী করা হয় ৬০ জনকে।

চার্জশিট দাখিলের পর ২০২০ সালের ১৫ মার্চ মামলা‌টি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এ স্থানান্তরের আদেশ দিয়ে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। একই বছরের ১৪ সেপ্টেম্বর মামলাটি চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান। করোনা পরিস্থিতির কারণে বিচারকাজে বিঘ্ন ঘটে। শেষ পর্যন্ত বিচার শুরুর এক বছর দুই মাসের মধ্যে পুরো কার্যক্রম শেষে গত ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্কের মাধ্যমে বিচারকাজ শেষ হয়। বিচার চলাকালে মামলার বাদী আবরারের বাবা বরকত উল্লাহসহ মোট ৪৬ সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।

এই মামলার তদন্ত চলাকালে অভিযুক্ত ২৫ আসামির মধ্যে ২১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিওন, উপ-সমাজসেবা সম্পাদক ইফতি মোশাররফ সকাল, উপ-আইন সম্পাদক অমিত সাহা, শাখা ছাত্রলীগ সদস্য মুনতাসির আল জেমি, মুজাহিদুর রহমান মুজাহিদ, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভির ও ইসতিয়াক আহম্মেদ মুন্না, আবরারের রুমমেট মিজানুর রহমান মিজান, শামসুল আরেফিন রাফাত, মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান, শামীম বিল্লাহ, মোয়াজ আবু হুরায়রা, এ এস এম নাজমুস সাদাত এবং এস এম মাহমুদ সেতু। পরে হত্যাকাণ্ডে সম্পৃক্তদের সংগঠন থেকে তাদের বহিষ্কার করে ছাত্রলীগ।

গ্রেপ্তারদের ম‌ধ্যে ইসতিয়াক আহম্মেদ মুন্না, অমিত সাহা, মিজানুর রহমান মিজান, শামসুল আরেফিন রাফাত ও এস এম মাহমুদ সেতু ছাড়া বাকি সবাই এজাহারভুক্ত আসামি।

মামলার আট আসামি আদালতে স্বীকা‌রো‌ক্তিমূলক জবানব‌ন্দি দেন। তারা হলেন- ইফতি মোশাররফ সকাল, মেফতাহুল ইসলাম জিওন, অনিক সরকার, মুজাহিদুর রহমান, মেহেদি হাসান রবিন, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মনিরুজ্জামান মনির ও এএসএম নাজমুস সাদাত।

মোর্শেদ অমত্য ইসলাম নামে পলাতক এক আসা‌মি পরে আদালতে আত্মসমর্পণ করে জা‌মিন আবেদন করেন। আদালত জা‌মিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। এখনও পলাতক রয়েছেন আর তিন আসা‌মি। তারা হলেন- মোর্শেদুজ্জামান জিসান, এহতেশামুল রাব্বি তানিম ও মোস্তবা রাফিদ। এর মধ্যে মোস্তবা রা‌ফিদের নাম এজাহারে ছিল না।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন– বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, বহিষ্কৃত তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার ওরফে অপু, বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান রবিন ওরফে শান্ত, বহিষ্কৃত উপসমাজসেবাবিষয়ক সম্পাদক ইফতি মোশাররফ সকাল, বহিষ্কৃত ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়ন, বহিষ্কৃত কর্মী মুনতাসির আল জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মুজাহিদুর রহমান, মনিরুজ্জামান মনির, হোসেন মোহাম্মদ তোহা, মাজেদুর রহমান মাজেদ, শামীম বিল্লাহ, এ এস এম নাজমুস সাদাত, আবরারের রুমমেট মিজানুর রহমান, শামসুল আরেফিন রাফাত, মোর্শেদ অমত্য ইসলাম, এস এম মাহমুদ সেতু, মুহাম্মদ মোর্শেদ-উজ-জামান মণ্ডল ওরফে জিসান, এহতেশামুল রাব্বি ওরফে তানিম ও মুজতবা রাফিদ। তাদের মধ্যে তিন আসামি জিসান, তানিম ও রাফিদ পলাতক।

আর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন– বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মুহতামিম ফুয়াদ, মুয়াজ ওরফে আবু হুরায়রা, বহিষ্কৃত গ্রন্থ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইশতিয়াক আহম্মেদ মুন্না, বহিষ্কৃত আইন বিষয়ক উপসম্পাদক অমিত সাহা ও আকাশ হোসেন।

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল
বুয়েট ইস্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অবস্থান স্পষ্টকরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহাবস্থানের দাবিতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

আজ বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে হত্যার পর বুয়েট ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। চাপের মুখে তখন কর্তৃপক্ষ সেখানে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে।

তবে সম্প্রতি বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব। এর প্রতিবাদে ফের শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। এই অবস্থার মধ্যে বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধের বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইমতিয়াজ হোসেন।

ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালত বুয়েট প্রশাসনের সেই সিদ্ধান্ত স্থগিত করেন এবং ছাত্ররাজনীতি চলবে বলে জানান।

ছাত্রী নির্যাতন : জাবি ছাত্রীর অভিযোগে ঢাবিতে আটকে গেল নিয়োগ
ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রভাষক পদে নিয়োগ পেতে যাওয়া সাজু সাহা নামের এক শিক্ষকের নিয়োগ আটকে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি নিয়োগ বোর্ড ওই শিক্ষককে নিয়োগের জন্য সুপারিশ করলেও আইবিএ’র সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম বোর্ড অব গভরন্যান্সের (বিজি) সভায় নিয়োগটি অনুমোদন পায়নি।

যৌন হয়রানির অভিযোগ থাকায় নিয়োগ চূড়ান্ত না করে তা পুনরায় রিভিউয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের কাছে পাঠানো হয়েছে।

অভিযুক্ত শিক্ষকের নাম সাজু সাহা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক। সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনিস্টিটিউটে (আইবিএ) প্রভাষক পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন।

জানা গেছে, জাবির সাবেক এক ছাত্রী গত ২৩ মার্চ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাজু সাহার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন। সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে তিনি একটি অভিযোগপত্র জমা দিয়েছেন। একইসঙ্গে মেইলের মাধ্যমে বিভাগের চেয়ারম্যানকেও বিষয়টি অবহিত করেছেন।

তবে নিজেকে নির্দোষ দাবি করে অভিযোগকারী শিক্ষার্থীর বিরুদ্ধে ৫০ লাখ টাকার মানহানির মামলা করেছেন অভিযুক্ত শিক্ষক সাজু সাহা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনিস্টিটিউটে প্রভাষক পদে আবেদন করেন জাবির শিক্ষক সাজু সাহা। তিনিসহ চারজনকে সুপারিশ করে ইনিস্টিউটের নিয়োগ বোর্ড। এর পরেই তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগটি সামনে আসে। অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্যের (শিক্ষা) নজরে আসলে বোর্ড অব গভরন্যান্সে আটকে যায়। যার ফলে সিদ্ধান্তটি বিজিতে (বোর্ড অব গভরন্যান্স) না তুলে পুনরায় রিভিউয়ের জন্য বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছারের কাছে পাঠানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে প্রায় আট বছর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। এর চার বছর পর পদোন্নতি পেয়ে সহকারী অধ্যাপক হন। গত ৬ বছরে তিন দফায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে শিক্ষক হওয়ার আবেদন করে একাডেমিক ফলাফলের কারণে তিনি ব্যর্থ হন।

নিয়োগ আটকে যাওয়ার বিষয়ে অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, নিয়োগ বোর্ড যখন সাজু সাহাকে নিয়োগ দেওয়ার ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই সময় শিক্ষার্থীর এ অভিযোগ আসেনি। পরে অভিযোগটি আসায় বোর্ড অব গভরন্যান্স অনুমোদন না দিয়ে রিভিউ এর জন্য পাঠিয়েছে। এরপর আবার এটি বোর্ড অব গভরন্যান্সে যাবে। আমরা বিষয়টি ভালোভাবে পর্যালোচনা করব।

ছাত্রী নির্যাতন : ছাত্রলীগ নেত্রী অন্তরাসহ পাঁচ জনকে বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে রাতভর ছাত্রী নির্যাতনের ঘটনার সত্যতা পেয়েছে হল কর্তৃপক্ষ কতৃক তদন্ত কমিটি। ফলে অভিযুক্ত ইবি শাখা ছাত্রলীগের সহসভাপতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরাসহ ৫ শিক্ষার্থীর আবাসিকতা বাতিল করেছে হল কর্তৃপক্ষ।

ছাত্রলীগের সহসভাপতি ও পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী সানজিদা চৌধুরী অন্তরাসহ বাকি চারজন হলেন, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহান, আইন বিভাগের ইসরাত জাহান মীম ও চারুকলা বিভাগের হালিমা খাতুন উর্মী।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে হল কর্তৃপক্ষের কয়েকঘন্টাব্যাপী মিটিং শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আগামী ১ মার্চ দুপুর ১২টার মধ্যে তাদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাদের দেশরত্ন শেখ হাসিনা হলের হল সংযুক্তি বাতিলের সুপারিশ হল কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে নির্যাতনের ঘটনায় ১৪ ফেব্রুয়ারি এ ঘটনায় ইবি প্রশাসন ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

উল্লেখ্য, শেখ হাসিনা হলের ভুক্তভোগী ওই ছাত্রীর রুমে গেস্ট হিসেবে উঠেন প্রথম বর্ষের এক ছাত্রী। ছাত্রলীগ নেত্রী তাবাসসুমকে না জানিয়ে হলে ওঠায় ওই ছাত্রীকে তার সঙ্গে দেখা করতে বলেন। কিন্তু এতে কর্ণপাত না করায় ক্যাম্পাসে তাকে বকাবকি করেন ছাত্রলীগ নেত্রী তাবাসসুম। এরপর রোববার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রলীগের সহসভাপতি সানজিদা হলের গণরুমে ডেকে নিয়ে তার ৫/৬ সহযোগীসহ রাতভর ওই ছাত্রীর ওপর চালায় পৈশাচিক নির্যাতন। অশ্লীল ভাষায় গালিগালাজ, আলপিন ফুটিয়ে শরীরে ক্ষতসৃষ্টি ও আপত্তিকর ভিডিও ধারণ করে ছাত্রলীগ নেত্রী সানজিদা। ঘটনাটি প্রকাশ করলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

ঢাবিতে রমজান বিষয়ক অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) রমজানের আলোচনা সম্পর্কিত অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। এ সম্পর্কিত কোনো অনুষ্ঠানের অনুমতি না দিতে হলের প্রভোস্ট, অনুষদের ডিন ও ইনস্টিটিউটের পরিচালকদের চিঠি দিয়েছে প্রক্টর অফিস।

বুধবার (২০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাকসুদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের কয়েকজন শিক্ষার্থী ‘প্রোডাক্টিভ রমাদান’ শিরোনামে রমজান বিষয়ক আলোচনার আয়োজন করে। সেখানে হামলার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। হামলায় অন্তত পাঁচজন গুরুতর আহত হয়।

চিঠির ভাষ্যমতে, এ ঘটনার জের ধরে কিছু রাজনৈতিক সংগঠন ও রাজনৈতিকভাবে পরিচিত ব্যক্তিবর্গ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অস্থিতিশীল করার লক্ষ্যে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছে। একইসাথে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য এ ধরনের কোনো কর্মকাণ্ড পরিচালনার অনুমতি না দেওয়ার অনুরোধ করছে।

এদিকে আইন অনুষদের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সহকারী প্রক্টর ফার্মেসি অনুষদের অধ্যাপক ড. আব্দুল মুহিত নেতৃত্বে কমিটিতে রয়েছেন ইলেকট্রিকাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম এল পলাশ এবং প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

কমিটিকে নিয়মতান্ত্রিকভাবে তদন্ত শেষ করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি।

সার্বিক বিষয়ে প্রক্টর ড. মো. মাকসুদুর রহমান বলেন, আমরা একটি তদন্ত কমিটি করেছি। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ইতোমধ্যে ঘটে গেছে। তদন্তকালীন অন্য কোনো অঘটন ঘটলে আমাদের কাজ কঠিন হয়ে পড়বে। এ কারণে আমরা চিঠি দিয়েছি। তবে ‘ইফতার পার্টি’ আয়োজনে কোনো নিষেধাজ্ঞা নেই।

রমজানে খোলা থাকবে স্কুল, হাইকোর্টের আদেশ স্থগিত
বিস্তারীত আসছে…

রমজানে বন্ধ থাকবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়: হাইকোর্ট

পবিত্র রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়ে জারি করা পৃথক প্রজ্ঞাপন দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে রবিবার (১০ মার্চ) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন।

আদালতের রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ ও  আইনজীবী মাহমুদা খানম। পরে জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ জানান, রমজানে প্রাথমিক স্কুল ১০ দিন এবং হাইস্কুল ১৫ দিন খোলা রেখে সরকারের সিদ্ধান্ত দুইমাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে হাইকোর্ট রুলও জারি করেছে।

গত ৮ ফেব্রুয়ারি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণকল্পে ২০২৪ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধনপূর্বক আসন্ন পবিত্র রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে রোজা শুরু হবে। অন্যদিকে, আগামী ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয় জানায়, সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলোর ২০২৪ সালের (১৪৩০-১৪৩১ বঙ্গাব্দ) শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি আংশিক সংশোধন করা হয়েছে।

গুচ্ছে ভর্তি পরীক্ষা ২৭ এপ্রিল শুরু
চলতি বছর সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। সূচি অনুযায়ী- ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর পর ৪ মে ‘বি’ ইউনিট ও ১১ মে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গতকাল বিকালে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সম্মেলনকক্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি কমিটির তৃতীয় সভায় এ সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্র জানায়, জিএসটি গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সময়সূচিসহ অন্যান্য বিষয়াদি চূড়ান্ত করা হয়েছে। ভর্তি পরীক্ষা ও অন্য কার্যক্রম শেষে আগামী ১ আগস্ট থেকে ক্লাস শুরু করা হবে।

সভায় জানানো হয়, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন শুরু হবে ১২ ফেব্রুয়ারি দুপুর ১২টায়। এ প্রক্রিয়া চলবে ২৬ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। বিশেষায়িত বিষয়গুলোর জন্য অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফি নেওয়া হবে। সব ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ঢাবি ছাত্রদল সভাপতিসহ ১১ জন আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম ওরফে সোহেলসহ (৩২) ১১ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে তাদেরকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

আটক অপর ব্যক্তিদের মধ্যে মেহেদী হাসান ওরফে পলাশ (৪৩) কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যরা সবাই যুবদল ও ছাত্রদলের সদস্য।

হারুন অর রশীদ বলেন, আটক ব্যক্তিরা নির্বাচন বানচাল করার লক্ষ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনায় জড়িত। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নীলক্ষেতের একটি ছাপাখানায় অভিযান চালানো হয়। সেখান থেকে বোমা তৈরির সরঞ্জাম, তাজা বোমা, গান পাউডারসহ নাশকতায় ব্যবহৃত নানা আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়া ৫০ হাজার প্রচারপত্র জব্দ করা হয়েছে।

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু
চলতি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, ভর্তি ফি ও অন্যান্য তথ্য সম্বলিত নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোলেমান খান স্বাক্ষরিত নীতিমালা অনলাইনে প্রকাশ করা হয়।

ভর্তির যোগ্যতা

২০২১, ২০২২, ২০২৩ সালে দেশের যে কোন শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে যে কোনো কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে একাদশ শ্রেণিতে ভর্তির যোগ্য বিবেচিত হবে। এছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণসহ অন্যান্য বছরের শিক্ষার্থীরাও ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে। বিদেশি কোনো বোর্ড বা অনুরূপ কোনো প্রতিষ্ঠান থেকে সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ড থেকে তার সনদের মান নির্ধারণের পর ভর্তির যোগ্য বলে বিবেচিত হবে।

গ্রুপ নির্বাচন

বিজ্ঞান গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি; মানবিক গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি এবং ব্যবসায় শিক্ষা গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী ব্যবসায় শিক্ষা ও মানবিক গ্রুপের যে কোনো একটি; যে কোন গ্রুপ (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) থেকে উত্তীর্ণ শিক্ষার্থী গার্হস্থ্য বিজ্ঞান ও সংগীত গ্রুপের যে কোনো একটি; মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে বিজ্ঞান গ্রুপে উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি এবং সাধারণ ও মুজাব্বিদ মাহির গ্রুপ থেকে উত্তীর্ণ শিক্ষার্থী মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের যে কোনো একটি নির্বাচন করতে পারবে।

প্রার্থী নির্বাচনে অনুসরণীয় পদ্ধতি

ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। কেবল শিক্ষার্থীর এসএসসি বা সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।

কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ বা সমমানের প্রতিষ্ঠানের ৯৩ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে, যা মেধার ভিত্তিতে নির্বাচন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীদের সন্তানদের ক্ষেত্রে মহানগর, বিভাগীয় ও জেলা সদরের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য নূন্যতম যোগ্যতা থাকা সাপেক্ষে ২ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয়, সে ক্ষেত্রে তাদের নিজেদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারী যে মহানগর/বিভাগ/জেলায় কর্মরত থাকবেন তার সন্তান সেই মহানগর/বিভাগ/জেলায় ভর্তির জন্য বিবেচিত হবেন।

মোট আসনের ৫ শতাংশ মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে। উপযুক্ত কোটায় যদি প্রার্থী না পাওয়া যায়, তবে এ আসন কার্যকরী থাকবে না। মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের শনাক্তকরণের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রদত্ত সনদপত্র দাখিল করতে হবে।

যে সকল শিক্ষার্থী বিশেষ চাহিদা সম্পন্ন হিসেবে এসএসসি পরীক্ষার উত্তীর্ণ হয়েছে কেবল তারাই সংশ্লিষ্ট বোর্ডে মানুয়ালি ভর্তির জন্য আবেদন করতে পারবে।

প্রবাসীদের সন্তান/বিকেএসপি থেকে উত্তীর্ণ শিক্ষার্থী/খেলাধুলা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিভাগীয় বা জাতীয় পর্যায়ে অসামান্য অবদানের জন্য পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ভর্তির জন্য বোর্ডে ম্যানুয়ালি আবেদন করতে পারবে।

সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে।

মাদ্রাসা শিক্ষা বোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গ্রেড পয়েন্ট ও প্রাপ্ত সমতুল্য করে হিসাব করতে হবে। তাছাড়া বিভিন্ন সালের গ্রেড পয়েন্ট ও প্রায় নম্বর সমতুল্য করে হিসাব করতে হবে।

বিজ্ঞান গ্রুপে ভর্তির ক্ষেত্রে সমান মোট নম্বর প্রাপ্তদের মেধাক্রম নির্ধারণের ক্ষেত্রে সাধারণ গণিত ও উচ্চতর গণিত/জীববিজ্ঞানের প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে। প্রার্থী বাছাই করে যদি উদ্ভূত জটিলতা নিরসন না হয়, তবে পর্যায়ক্রমে ইংরেজি, পদার্থ বিজ্ঞান, রসায়নে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।

মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপের ক্ষেত্রে সমান মোট নম্বর বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রায় নম্বর বিবেচনায় আনতে হবে।

এক গ্রুপের প্রার্থী অন্য গ্রুপে ভর্তির ক্ষেত্রে জিপিএ একই হলে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হবে। এক্ষেত্রে প্রার্থী বাছাই করে উদ্ভুত জটিলতা নিরসন না হলে পর্যায়ক্রমে ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বর বিবেচনায় আনতে হবে।

নীতিমালায় যাই কিছুই থাকুক না কেন স্কুল অ্যান্ড কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে নিজস্ব প্রতিষ্ঠান হতে উত্তীর্ণ শিক্ষার্থীগণ প্রতিষ্ঠান নির্ধারিত যোগ্যতা সাপেক্ষে স্ব স্ব বিভাগে (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা) অগ্রাধিকার ভিত্তিতে ভর্তির সুযোগ পাবে। তবে এ সকল প্রতিষ্ঠানের সকল ভর্তিই অনলাইনে হবে।

কোন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ভর্তির জন্য সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ন্যূনতম যোগ্যতা নির্ধারণ করতে পারবে।

কলেজ/সমমানের প্রতিষ্ঠানকে তাদের ভর্তি সংক্রান্ত সকল তথ্য ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে।

সকল কলেজ, উচ্চমাধ্যমিক বা সমমানের প্রতিষ্ঠান স্ব স্ব প্রতিষ্ঠানে মন্ত্রণালয় তথা শিক্ষা বোর্ড কর্তৃক ভর্তির নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ও সময় অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করবে।

অনলাইনে ভর্তি

শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইটের ঠিকানা www.xiclassadmission.gov.bd

শিক্ষার্থীরা শুধু অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে ১৫০ টাকা টাকা আবেদন ফি জমা সাপেক্ষে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ/সমমানের প্রতিষ্ঠানের পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা, কোটা (প্রযোজ্য ক্ষেত্রে) ও পরপক্ষমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।

বিজ্ঞপ্তি, ভর্তি ও ফি

কলেজ/সমমানের প্রতিষ্ঠান বোর্ড কর্তৃক নির্ধারিত আসন সংখ্যা (বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা গ্রুপ, শিষ্ট, পুরুষ/মহিলা/সহশিক্ষা, ভার্সন) এবং বোর্ড কর্তৃক নির্ধারিত ভর্তি ফিসহ অনুমোদিত অন্যান্য সকল ফি ভর্তির ন্যূনতম যোগ্যতা ইত্যাদি তথ্য ভর্তি বিজ্ঞরিতে উল্লেখ করে প্রতিষ্ঠানের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে প্রকাশ করবে।

বোর্ডের পূর্বানুমতি ব্যতীত নির্ধারিত আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না। বোর্ডসমূহ স্ব স্ব অধিক্ষেত্রে অবস্থিত কলেজ/সমমানের প্রতিষ্ঠানে এই বিধানের ব্যত্যয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

অনলাইনে বোর্ড থেকে প্রাপ্ত ভর্তিযোগ্য প্রার্থীদের মেধাক্রম তালিকা কলেজের নোটিশ বোর্ড ও সংশ্লিষ্ট কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশের ব্যবস্থা করবে। ভর্তির সময় প্রার্থীকে মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট/নম্বরপত্র দাখিল করতে হবে।

ভর্তি ফি

এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ঢাকা মেট্রোপলিটন এলাকায় উভয় ভার্সনে ভর্তি ফি ৫ হাজার টাকা, মেট্রোপলিটন (ঢাকা ব্যতীত) বাংলা ভার্সনে ৩ হাজার টাকা, ইংরেজি ভার্সনে ২ হাজার টাকা, জেলায় উভয় ভার্সনে ২ হাজার টাকা, উপজেলা বা মফস্বলে উভয় ভার্সনে ১ হাজার ৫০০ টাকা। এমপিওভুক্ত প্রতিষ্ঠানসমূহ কোনো ক্রমেই উন্নয়ন ফি নিতে পারবে না।

নন-এমপিও বা আংশিক এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ঢাকা মেট্রোপলিটেন বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ ও ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০, মেট্রোপলিটন (ঢাকা ব্যতীত) বাংলা ভার্সনে ৫ হাজার ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা, জেলায় বাংলা ভার্সনে ৩ হাজার ও ইংরেজি ভার্সনে ৪ হাজার টাকা এবং উপজেলা বা মফস্বলে বাংলা ভার্সনে ২ হাজার ৫০০ ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা।

সরকারি কলেজসমূহ সরকারি পরিপত্র অনুযায়ী প্রয়োজনীয় ফি সংগ্রহ করবে।

দরিদ্র, মেধাবী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো লিখিত ফি যতদূর সম্ভব মওকুফের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। প্রয়োজনীয় ফি নোটিশ বোর্ডে টানিয়ে দেবে এবং বাড়তি কোনো ফি নেওয়া যাবে না।

শিক্ষা বোর্ড নির্ধারিত ফি

রেজিস্ট্রেশন ফি ১৪২ টাকা, ক্রীড়া ফি ৫০ টাকা, রোভার/রেঞ্জার ফি ১৫ টাকা, রেড ক্রিসেন্ট ফি ১৬ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা, বিএনসিসি ফি ৫ টাকা, শিক্ষক কল্যাণ তহবিল ও অবসর সুবিধা ভাতা ফি ১০০ টাকাসহ মোট ৩৩৫ টাকা।

ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরু

ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ ১০ আগস্ট শুরু হয়ে শেষ হবে ২০ আগস্ট। আবেদন যাচাই, বাছাই ও আপত্তি নিষ্পত্তি করা হবে ২১ থেকে ২৪ আগস্ট। শুধুমাত্র পুনঃনিরীক্ষণে ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন ৩১ আগস্ট। পছন্দক্রম পরিবর্তনের সময় ৩১ আগস্ট।

প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ ৫ সেপ্টেম্বর রাত ৮টা। শিক্ষার্থীর নিশ্চায়ন ৭ সেপ্টেম্বর থেকে ১০ সেপ্টেম্বর।

দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ ১২ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ১৪ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল ১৬ সেপ্টেম্বর রাত ৮টা। দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণের ফল ১৬ সেপ্টেম্বর। দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীর নিশ্চায়ন ১৭ ও ১৮ সেপ্টেম্বর।

তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ ২০ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হবে ২১ সেপ্টেম্বর। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ ২৩ সেপ্টেম্বর রাত ৮টা। তৃতীয় পর্যায়ে আবেদনের ফল ২৩ সেপ্টেম্বর রাত ৮টায়। তৃতীয় পর্যায়ে শিক্ষার্থীর নিশ্চায়ন ২৪ থেকে ২৫ সেপ্টেম্বর।

ভর্তি শুরু হবে ২৬ সেপ্টেম্বর এবং শেষ হবে ৫ অক্টোবর। আর ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।

প্রতিষ্ঠান পরিবর্তন

সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্বানুমতি ছাড়া একাদশ শ্রেণিতে ভর্তিকৃত কোনো শিক্ষার্থীকে ছাড়পত্র ইস্যু করা যাবে না। কিংবা বোর্ডের পূর্বানুমতি ব্যতীত শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছাড়পত্রের বরাতে ভর্তি করা যাবে না। ছাড়পত্রের (টিসি) মাধ্যমে ভর্তির ক্ষেত্রে কলেজ/সমমানের প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এ ধরনের ভর্তিকৃত ছাত্রী ভর্তির ১৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।

অনুমতি বা স্বীকৃতিবিহীন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ভর্তি নিষিদ্ধ

স্থাপনের অনুমতি আছে কিন্তু পাঠদানের প্রাথমিক অনুমতি নেই, এমন কলেজ/সমমানের প্রতিষ্ঠান কোনো অবস্থাতেই শিক্ষার্থী ভর্তি করতে পারবে না।

পাঠদানের প্রাথমিক অনুমতিপ্রাপ্ত অথবা স্বীকৃতিপ্রাপ্ত কোন কলেজ/সমমানের প্রতিষ্ঠানে অননুমোদিত এবং অননুমোদিত কোন বিষয়ে ছাত্রছাত্রী ভর্তি করা যাবে না।

নীতিমালার প্রয়োগ

দেশের সকল সরকারি ও বেসরকারি কলেজ/সমমানের প্রতিষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত ভর্তির ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে।

শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে এই নীতিমালার কোনরূপ ব্যত্যয় ঘটানো হলে বেসরকারি কলেজ/সমমানের প্রতি ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ কলেজটির এমপিওভুক্তি বাতিল করা হবে এবং কলেজ/সমমানের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষা থাকছে না, ভিন্ন আঙ্গিকে মূল্যায়ন
এবার প্রথাগত প্রাথমিক বৃত্তি পরীক্ষা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার মূল্যায়ন হবে ভিন্ন ধারায়। বিশেষ মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন ও শিক্ষামন্ত্রী দীপু মনি উপস্থিত ছিলেন।

করোনা মহামারির কারণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। নতুন শিক্ষাক্রমেও বৃত্তি পরীক্ষা কথা বলা নেই। তবে গত বছরের শেষ দিকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছিল। এবার সেই সিদ্ধান্ত থেকে সরে আসল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

জাবি : তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে মানববন্ধন
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ফোরাম।

বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনের সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা দেশে লাগামহীন দুর্নীতি, অব্যবস্থাপনা, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও লোডশেডিংয়ের প্রতিবাদ জানান।

জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যাপক শামসুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন অফিসার সমিতির সহ-সভাপতি আবদুর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নুরুল ইসলাম, জাতীয়তাবাদী শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ফোরামের আহ্বায়ক প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক কামরুল আহছান প্রমুখ।

আসছে ২৩-২৪ অর্থ বছরে কোন বিশ্ববিদ্যালয়ে কত বরাদ্দ পেলেন?
আসছে ২০২৩-২০২৪ অর্থবছরে ১৫৮ কোটি ৭৫ লাখ টাকার বাজেট বরাদ্দ পেয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। গত রবিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় এই বাজেট অনুমোদিত হয়।

আসন্ন অর্থবছরে বাজেট বরাদ্দপ্রাপ্তির তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি ২০২৩-২৪ অর্থবছরের পরিচালন ব্যয় নির্বাহে পাচ্ছে ৮৫৩ কোটি ৮০ লাখ টাকা। বাজেটের আকার বিবেচনায় সপ্তম অবস্থানে রয়েছে জবি।

দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ও খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)।

বিশ্ববিদ্যালয়গুলোর বরাদ্দ বাজেটের পরিমাণ যথাক্রমে রাবির ৪৭৯ কোটি ২১ লাখ টাকা, চবির ৩৯৮ কোটি ৪৩ লাখ টাকা, জাবির ২৯৪ কোটি ১৬ লাখ টাকা, ইবির ১৭২ কোটি ৪১ লাখ টাকা ও খুবির ১৬০ কোটি ৯৭ লাখ টাকা।

দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে বাজেট বরাদ্দ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ সর্বোচ্চ কৃচ্ছ্রসাধনের আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি।

সৃজনশীল লিখন প্রতিযোগিতায় জাতীয়ভাবে প্রথম আদিবা আজম মাটি
শিক্ষার্থীদের সৃজনশীল কাজের প্রতিযোগিতায় বরিশালের মুলাদীর আদিবা আজম মাটি অঙ্গীকার লিখে প্রথম হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এ প্রতিযোগিতা আয়োজন করে। মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে ‘শিক্ষায় রূপান্তর-আমাদের বিজয়’ শীর্ষক শিক্ষার্থীদের অঙ্গীকার লিখন প্রতিযোগিতায় সারাদেশে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার লাভ করেছে মাটি। ২২ মে ২০২৩ তারিখে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজিত জাতীয় দিবসসমূহে বিভিন্ন সৃজনশীল কাজে বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ‘বিজয় উৎসব’ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও মাউশির কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে আদিবা আজম মাটি। অনুষ্ঠানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল উপভোগ্য। মহান বিজয় দিবস ২০২২ উপলক্ষে মাউশি নির্ধারিত বিষয়ে শিক্ষার্থীদের অঙ্গীকার লিখন প্রতিযোগিতার আয়োজন করে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সৃজনশীল অঙ্গীকার লিখন প্রতিযোগিতায় বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

এছাড়া ২০২২ সালের জাতীয় শোক দিবস, শেখ রাসেল দিবস এবং বঙ্গবন্ধু জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রাতিষ্ঠানিক দেয়ালিকা প্রতিযোগিতায় বিজয়ী ৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে অনুষ্ঠানে পুরস্কার প্রদান করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আদিবা আজম মাটি ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ঢাকা কমার্স কলেজ থেকে জিপিএ ৫ পেয়েছে।

সে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-এ থানা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ শিক্ষার্থীর পুরস্কার লাভ করেছে। মাটি ঢাকা কমার্স কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২-এ চ্যাম্পিয়ন হয়েছে। মাটি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৪৭টি এবং ক্রীড়া প্রতিযোগিতায় ১৭টি পুরস্কার লাভ করেছে। মাটি একজন অভিনেত্রী, মডেল, সংগঠক ও সামাজিক-সাংস্কৃতিক কর্মী। বিটিভিতে এবার ঈদের ইত্যাদি অনুষ্ঠানে মাটি একটি নাটিকায় অভিনয় করেছে।

মাটি বিভিন্ন চ্যানেলে প্রচারিত ২০টি মিউজিক ভিডিও ও নাটকে অভিনয় করেছে। সে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ-কৌশল’বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২০২১-এ অংশগ্রহণ করেছে। মাটি শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত উদয় শংকর আন্তর্জাতিক ড্যান্স ফেস্টিভলে বেস্ট ড্যান্সার অ্যাওয়ার্ড ২০১৯ লাভ করেছে। বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশন আয়োজিত স্বাধীনতা কাপ ফেন্সিং চ্যাম্পিয়নশিপ ২০১৮-এ ফয়েল বিভাগে সর্বকনিষ্ঠ পুরস্কার বিজয়ী আদিবা আজম মাটি ব্রোঞ্জপদক লাভ করেছে।

সে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শাহআলী মাধ্যমিক শিক্ষা অফিসার কার্যালয় আয়োজিত কুইজ, রচনা ও নৃত্য বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২২-এ থানা পর্যায়ে প্রথম হয়েছেন। মাটি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা জেলা প্রশাসক কার্যালয় আয়োজিত রচনা প্রতিযোগিতা ২০২২-এ ঢাকা জেলা পর্যায়ে প্রথম এবং ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় আয়োজিত রচনা প্রতিযোগিতা ২০২২-এ ঢাকা বিভাগীয় পর্যায়ে তৃতীয় স্থান অধিকার করেছে।

তিনি ঢাকা শিক্ষাবোর্ড আয়োজিত আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২১-এ একক ব্যাডমিন্টন ইভেন্টে ঢাকা মহানগরীতে রানার আপ হয়েছে। মাটি দেশের ঢাকার মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫টি ব্রাঞ্চের মধ্যে ২০১৮ সালের আন্তঃক্যাম্পাস ক্রীড়া প্রতিযোগিতায় ব্যাডমিন্টন খেলায় চ্যাম্পিয়ন হয়েছে। সে ঢাকা কমার্স কলেজ থেকে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৩১টি পুরস্কার লাভ করেছে। সে ইস্টার্ন ইউনিভার্সিটি আয়োজিত রচনা প্রতিযোগিতা ২০২২-এ পুরস্কার লাভ করেছে। মাটি এসসিআরএম আয়োজিত ‘স্বাধীনতার সংলাপ’ লিখন প্রতিযোগিতা

২০২২-এ বিজয়ী হয়েছে। মাটি শাহআলী মাধ্যমিক শিক্ষা অফিসার কার্যালয় আয়োজিত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা ২০২২-এ থানা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছে। মাটি প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ‘শুভেচ্ছা বার্তা’ লিখন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে। আদিবা আজম মাটি ঢাকা কমার্স কলেজ যুব রেড ক্রিসেন্ট দল এর ডেপুটি টিম লিডার-১ হিসেবে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেছে। সে রেডক্রিসেন্ট বেসিক এন্ড ফাস্ট এইড ট্রেনিং গ্রহণ করেছে। মাটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত উদ্ধার ও মানবিক সহায়তা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছে। মাটি ১৭টি সেমিনার, কর্মশালা ও কনফারেন্স-এ অংশগ্রহণ করেছে। সে ১টি বার্ষিকী ও ৩টি দেয়ালিকার সম্পাদনা পরিষদের সদস্য।

সে ১টি দেয়ালিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে। মাটি হ্যাভেননিউজ২৪.কম এর কালচারাল স্পেশাল করেসপন্ডেন্ট। মাটি মোহনা টিভি ও মঞ্চে বহুবার নৃত্য পরিবেশন করেছেন। সে পিপলস রেডিও এর জনপ্রিয় ক্যাম্পাস আড্ডা এবং বাংলাদেশ বেতারে নববর্ষ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছে। আদিবা আজম মাটি ঢাকা কমার্স কলেজ নাট্য ক্লাব সভাপতি, ফিল্ম ক্লাব সাধারণ সম্পাদক, সাধারণজ্ঞান ক্লাব সাধারণ সম্পাদক, সমাজকল্যাণ ক্লাব সাধারণ সম্পাদক, রিডার্স এন্ড রাইটার্স ক্লাব সহ-সভাপতি, বিজ্ঞান ক্লাব সহ-সভাপতি, বাংলাদেশে সামাজিক সাংস্কৃতিক সংসদ এর সাংস্কৃতিক সম্পাদক, বরিশাল পরিশীলন পরিষদ এর সমাজকল্যাণ সম্পাদক ও ছাত্রীবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে।

সে রোটার‌্যাক্ট ক্লাব অব ঢাকা কমার্স কলেজ এর সমাজসেবা পরিচালক, সচিব, সহসভাপতি ও সভাপতি ইলেক্ট পদে দায়িত্ব পালন করেছে। মাটি ইন্টার‌্যাক্ট ক্লাব অব মিরপুর এর প্রতিষ্ঠাতা সভাপতি। সে ইন্টার‌্যাক্ট ক্লাব জাতীয় সংগঠন জেলা ৩২৮১ বাংলাদেশ এর কোঅর্ডিনেটর এবং রোটার‌্যাক্ট ক্লাব জাতীয় সংগঠন জেলা ৩২৮১ বাংলাদেশ এর সাংস্কৃতিক কমিটি সদস্য ও গার্লস এম্পাওয়ারমেন্ট কমিটি সদস্য। সে ইন্টারন্যাশনাল ট্রাভেল ট্রেড এন্ড কালচারাল কার্নিভাল ২০২২ এর কালচারাল স্পিকার ছিলো। মাটি নায়েম অডিটোরিয়ামে অনুষ্ঠিত ৯ম ইন্টার‌্যাক্ট জেলা অ্যাসেম্বলি ও অভিষেক অনুষ্ঠান ২০২১ এর ইন্টার‌্যাক্ট আইডল ‘হোস্ট’ ছিলো।

বরিশালের মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের সেলিমপুর গ্রামের মাটির পিতা এস এম আলী আজম ঢাকা কমার্স কলেজের সহযোগী অধ্যাপক। তার মাতা দুলিয়া জান্নাত লুচি বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় রেঞ্জার কাউন্সিলের সাবেক চেয়ারম্যান। মাটির দাদা এস এ করিম ছিলেন একজন শিক্ষক ও সংস্কৃতমনা ব্যক্তিত্ব। তার নানা বীর মুক্তিযোদ্ধা মো. দলিল উদ্দিন ছিলেন বরিশাল জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ও জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন।

মাদরাসা বোর্ডের বৃত্তির আটকে থাকা টাকা পেতে মানববন্ধন
মাদরাসা বোর্ডের আটকে থাকা বৃত্তির টাকা পাওয়ার দাবিতে মানববন্ধন করেছেন আলিম (এইচএসসি সমমান) পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা।

গতকাল শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন করেন তারা। এ সময় বৃত্তির টাকা নিয়ে ‘ইচ্ছাকৃত বৈষম্যে’র শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। উল্লেখ্য, গত চার বছরেরও বেশি সময় ধরে বৃত্তির টাকা পাচ্ছেন না এসব শিক্ষার্থী। বৃত্তির টাকা না পাওয়া এসব শিক্ষার্থী সবাই আলিম শ্রেণির পর সাধারণ শিক্ষায় এসেছেন।

মাদরাসা শিক্ষা অধিদফতর আলাদা হয়ে যাওয়ায় সৃষ্ট জটিলতায় নিজেদের বৃত্তির টাকা পাচ্ছেন না তারা। মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আশিকুর রহমান সাকিব বলেন, দীর্ঘদিন আমরা বৃত্তির টাকা পাচ্ছি না। এটা শুধু আমাদের সমস্যা না। আমাদের সিনিয়র ২০১৬-১৭, ১৭-১৮, ১৮-১৯, ১৯-২০, ২০-২১, ২১-২২ প্রতিটি ব্যাচের টাকা আটকে আছে। প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার শিক্ষার্থীর একই সমস্যা।

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, জানা যাবে যেভাবে । WB
২০২২ সালের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তির ফল প্রকাশ করা হবে আজ মঙ্গলবার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন এক বার্তায় এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফল প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ সেখানে উপস্থিত থাকবেন।

বৃত্তি পরীক্ষার ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং স্থানীয়ভাবে বিভাগীয় উপপরিচালকের কার্যালয়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয় এবং উপজেলা/থানা শিক্ষা অফিসারের কার্যালয় হতে পাওয়া যাবে।

এক যুগেরও বেশি সময় পর ২০২২ সালের ৩০ ডিসেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টা প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা, ইংরেজি, প্রাথমিক গণিত, প্রাথমিক বিজ্ঞান বিষয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এবার সারাদেশ থেকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ গ্রেডে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী বৃত্তি পাবে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে বৃত্তি পাবে।