বিএনপি – Bengali Online News Portal in Bangladesh

মুক্তিযোদ্ধাদের মতো জুলাই যোদ্ধারাও দেশের সার্বভৌমত্ব রক্ষক: তারেক রহমান
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন, তারা সবাই মুক্তিযোদ্ধা। যেমনভাবে ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা অর্জন করেছিলেন, ঠিক তেমনি ২০২৪ সালে জুলাই যোদ্ধারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছেন।

রবিবার (১৮ জানুয়ারি) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

তারেক রহমান বলেন, “একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে ভবিষ্যতেও আমাদের শোক সমাবেশ ও শোকগাথাই লিখতে হবে। তাই আর শোক সমাবেশ নয়, আসুন—গণতান্ত্রিক বাংলাদেশে গণতন্ত্রের বিজয়গাথা রচনা করি।”

তিনি বলেন, “বিএনপি সরকার গঠন করতে পারলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় একটি পৃথক বিভাগ গঠন করা হবে, যার দায়িত্ব থাকবে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের দেখভাল করা। আমরা হারানো স্বজনকে ফিরিয়ে দিতে পারব না, কিন্তু তাদের পরিবারের কষ্ট লাঘবে রাষ্ট্রীয় দায়িত্ব অবশ্যই পালন করব।”

তারেক রহমান আরো বলেন, “দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। শুধু জুলাই গণঅভ্যুত্থানেই দেড় হাজারের বেশি মানুষ শহীদ এবং প্রায় ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন। এ হত্যাকাণ্ডকে এক কথায় গণহত্যা বলা যায়।”

“২০২৪ সালের গণঅভ্যুত্থান কোনো দল বা গোষ্ঠীর আন্দোলন নয়; এটি ছিল দল-মত-ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষের গণআন্দোলন। এ আন্দোলনের লক্ষ্য ছিল জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা,” বলেন তিনি।

আগামী জাতীয় নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, “একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে সুষ্ঠু নির্বাচন অপরিহার্য। জনগণের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদ ও আহতদের প্রতি দেওয়া প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।”

বক্তব্যের শেষাংশে তিনি শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর ৭২ কূটনীতিকের
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির গুলশান কার্যালয়ে খোলা শোকবইয়ে এখন পর্যন্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি মিলিয়ে ৭২ জন শোক ও সমবেদনা জানিয়েছেন।

এছাড়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সরাসরি শোকবইয়ে গিয়ে কিংবা লিখিত বার্তার মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

বিএনপির একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনই গুলশান কার্যালয়ে শোকবই খোলা হয়। ওই দিন থেকে রাজনৈতিক নেতা, কূটনৈতিক মিশনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ শোকবইয়ে শোকবার্তা লিখে যাচ্ছেন।

এর মধ্যে ভারতের হাইকমিশনার ও চীনের রাষ্ট্রদূত ব্যক্তিগতভাবে গুলশান কার্যালয়ে উপস্থিত হয়ে শোকবইয়ে তাদের অনুভূতি প্রকাশ করেন।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন শোকবইয়ে লিখেছেন, “বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন এবং স্বাধীনতার এক অকুতোভয় ও দৃঢ়চেতা চ্যাম্পিয়ন হিসেবে ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব বাংলাদেশের ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এবং তার দৃঢ়তা দেশের মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি চীনা জনগণেরও একজন প্রিয় বন্ধু ছিলেন, যার অবদান চীন–বাংলাদেশ সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলেছে। চীনের নেতৃত্ব ও জনগণ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে তার অবদানকে উচ্চভাবে মূল্যায়ন করে। বাংলাদেশের পাশাপাশি চীনের জনগণও তাকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। মহান আল্লাহ তাকে চিরশান্তি দান করুন।”

ভারতের হাইকমিশনার শোকবইয়ে লিখেছেন, “ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী নেতা এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানানো হচ্ছে। বাংলাদেশের নেতৃত্বে তার দীর্ঘ ও গৌরবময় অবদান এবং ভারত–বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এই শোকের মুহূর্তে তিনি তার আত্মার চিরশান্তি কামনা করেন এবং তার পরিবার ও দলের সদস্যদের প্রতি সমবেদনা জানান।”

একই সঙ্গে এই কঠিন সময়ে ভারতের জনগণ বাংলাদেশের জনগণের পাশে রয়েছে বলেও উল্লেখ করেন।

পূর্ণাঙ্গ নেতৃত্বে তারেক রহমান, বিএনপির নতুন যুগের সূচনা
১৯৮৪ থেকে ২০২৫। চার দশকেরও বেশি সময় ধরে দলীয় প্রধানের চেয়ারে আসীন ছিলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তার প্রয়াণের ভেতর দিয়ে বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের ইতিহাসে একটি দীর্ঘ ও কণ্টকাকীর্ণ বৃত্ত পূর্ণ হলো। গত শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকের সিদ্ধান্তের পর দলের গুরুদায়িত্ব আনুষ্ঠানিকভাবে অর্পিত হলো খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের ওপর। এর ভেতর দিয়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হলো। ১৭ বছরের নির্বাসন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরা তারেক রহমানের ‘চেয়ারম্যান’ হিসেবে অভিষেক বিএনপির রাজনীতিতে নতুন যুগের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

সংগ্রাম ও বিবর্তনের ইতিহাস

তারেক রহমানের রাজনৈতিক জীবন কোনো সংক্ষিপ্ত পথ নয়, বরং এটি দীর্ঘ বিবর্তনের ফসল। ১৯৬৫ সালে জন্ম নেওয়া তারেক রহমানের রাজনৈতিক দীক্ষা যেন শৈশবেই হয়েছিল বন্দিত্বের মধ্য দিয়ে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সর্বকনিষ্ঠ যুদ্ধবন্দিদের একজন ছিলেন তিনি। নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনে রাজপথে সরব উপস্থিতি ও ১৯৯১ সালের নির্বাচনে মায়ের সঙ্গে দেশজুড়ে প্রচারে অংশ নেওয়ার মধ্য দিয়ে তিনি জনগণের পালস বুঝতে শেখেন।

তবে তার মূল সাংগঠনিক ক্যারিশমা দেখা যায় ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সম্মেলনে গোপন ব্যালটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের প্রথা চালুর মধ্য দিয়ে। বিশ্লেষকরা মনে করেন, সেই ‘বগুড়া মডেল’ পরবর্তী সময়ে বিএনপির তৃণমূল পর্যায়ে প্রাণসঞ্চার করেছিল। ২০০১ সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং পরে সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে তিনি দলের চালিকাশক্তিতে পরিণত হন।

নির্যাতন-নির্বাসন-প্রত্যাবর্তন

২০০৭ সালের ওয়ান-ইলেভেন পরবর্তী প্রেক্ষাপট তারেক রহমানের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। দীর্ঘ ১৮ মাস কারাবরণ এবং সেই সময়কার কথিত শারীরিক নির্যাতনের ক্ষত নিয়ে ২০০৮ সালে লন্ডনে পাড়ি জমান তিনি। সেখান থেকেই গত দেড় দশক ভার্চুয়ালি দল পরিচালনা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ও জুম মিটিংয়ের মাধ্যমে বিচ্ছিন্ন দলটিকে সুসংগঠিত রাখার কৃতিত্ব তার অনুসারীরা তাকেই দিয়ে থাকেন। বিশেষ করে ২০১৮ সালে খালেদা জিয়া কারারুদ্ধ হওয়ার পর ‘ভারপ্রাপ্ত চেয়ারম্যান’ হিসেবে তারেক রহমানের নেতৃত্ব দলটিকে বড় ধরনের ভাঙন থেকে রক্ষা করেছে।

যা বলছেন রাজনীতি বিশ্লেষক ও নেতারা

বিএনপির এই আনুষ্ঠানিক নেতৃত্ব বদলকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ড. রমিত আজাদ সারাবাংলাকে বলেন, ‘তারেক রহমানের চেয়ারম্যান হওয়াটা সময়ের ব্যাপার ছিল মাত্র। তবে তার দেশে ফেরার পর এই দায়িত্ব গ্রহণ দলের নেতাকর্মীদের মধ্যে যে উদ্দীপনা তৈরি করেছে, তা অভূতপূর্ব। এটি একটি প্রথাগত নেতৃত্ব পরিবর্তন নয়, বরং আধুনিক প্রযুক্তিনির্ভর এবং তৃণমূলমুখী রাজনীতির এক নতুন সমন্বয়।’

তিনি বলেন,‘তারেক রহমানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলের দীর্ঘদিনের ঘরানা ও আধুনিক রাজনৈতিক আকাঙ্ক্ষার মধ্যে ভারসাম্য বজায় রাখা। এতদিন তিনি নেপথ্যে থেকে দল চালিয়েছেন, এখন তাকে সরাসরি মাঠে থেকে চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে হবে।’

অন্যদিকে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘তারেক রহমান আমাদের কাছে শুধু একজন নেতাই নন, তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের প্রতীক। গত ১৭ বছর তাকে প্রবাসে রেখে মিথ্যা মামলা ও সাজা দিয়ে দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি দমে যাননি। আজ তিনি বৈধভাবেই দলের শীর্ষ পদে আসীন হলেন। তার নেতৃত্বে বিএনপি এখন আরও বেশি শক্তিশালী ও ঐক্যবদ্ধ।’

চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা

২১ আগস্টের গ্রেনেড হামলা মামলাসহ একাধিক মামলায় আওয়ামী লীগ আমলে সাজাপ্রাপ্ত হয়েছিলেন তারেক রহমান। তবে ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সেসব মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। এখন তার সামনে বড় কাজ হলো— বেগম জিয়ার শূন্যতা পূরণ করে দলকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত করা।

স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে পাশে নিয়ে তারেক রহমান যখন নতুন বাংলাদেশে বিএনপির ঝাণ্ডা ধরছেন, তখন জনমনে প্রশ্ন—কেমন হবে তার আগামীর রাজনীতি?

তারেক রহমানের নেতৃত্ব কেবল একটি দলের অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি বাংলাদেশের ক্ষমতার ভারসাম্যের ক্ষেত্রেও এক বড় প্রভাবক। দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা এবং তৃণমূলের সঙ্গে নাড়ির টান— এই দুইয়ের সমন্বয়ে তিনি বিএনপিকে কোন উচ্চতায় নিয়ে যান, তা দেখার অপেক্ষায় এখন পুরো দেশ।

খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ইতিহাস
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছিলেন এক ব্যতিক্রমী ও প্রভাবশালী নাম। দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে তিনি ক্ষমতায় এসেছেন, ক্ষমতা ছেড়েছেন, কারাবরণ করেছেন—তবু নির্বাচনি রাজনীতিতে ছিলেন অপ্রতিরোধ্য। তার মৃত্যুতে অবসান ঘটল এক দীর্ঘ ও সংগ্রামী অধ্যায়ের।

নির্বাচনি সাফল্য, রাষ্ট্রীয় সংস্কার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার নেওয়া সিদ্ধান্তগুলো আজ ইতিহাসের অংশ। তার রাজনৈতিক জীবনের এমন কিছু রেকর্ড রয়েছে, যা তাকে সমসাময়িক সব রাজনীতিবিদের থেকে আলাদা উচ্চতায় স্থান দিয়েছে।

নির্বাচনে কখনো পরাজিত না হওয়ার নজির

বেগম খালেদা জিয়া তার জীবনে অংশ নেওয়া কোনো নির্বাচনেই পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাঁচটি জাতীয় নির্বাচনে তিনি মোট ২৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে প্রতিটিতেই জয়ী হন—যা বাংলাদেশের রাজনীতিতে বিরল।

পাঁচ আসনে জয়ের ‘হ্যাটট্রিক’

১৯৯১, ১৯৯৬ (জুন) ও ২০০১ সালের নির্বাচনে তিনি একসঙ্গে পাঁচটি করে আসনে প্রার্থী হয়ে সবগুলোতেই বিজয়ী হন। পরবর্তীতে আইন পরিবর্তনের পর ২০০৮ সালে তিন আসনে দাঁড়িয়ে তিনটিতেই জয় পান।

ছয় ভিন্ন জেলা থেকে সংসদ সদস্য

বগুড়া, ফেনী, ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খুলনা—দেশের ছয়টি ভিন্ন জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া একমাত্র জাতীয় নেতা তিনি।

ফার্স্ট লেডি থেকে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে ফার্স্ট লেডির দায়িত্ব পালনের পর নিজ যোগ্যতায় দেশের প্রধানমন্ত্রী হওয়া নারী হিসেবে তিনি ছিলেন অনন্য উদাহরণ।

সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা

১৯৯১ সালে দ্বাদশ সংশোধনী পাসের মাধ্যমে রাষ্ট্রপতি শাসনব্যবস্থার অবসান ঘটিয়ে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন ছিল তার অন্যতম বড় রাজনৈতিক অর্জন।

নারী শিক্ষায় যুগান্তকারী উদ্যোগ

তার সরকারের সময় দশম শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু হয়, যা দেশের নারী ক্ষমতায়নে বড় ভূমিকা রাখে।

মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা

২০০১ সালে মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা পূর্ণাঙ্গ মন্ত্রণালয় গঠন করে তিনি রাষ্ট্রীয় স্বীকৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেন।

পলিথিন নিষিদ্ধের সাহসী সিদ্ধান্ত

২০০২ সালে পরিবেশ রক্ষায় পলিথিন উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করে বাংলাদেশকে বিশ্বে পরিবেশবান্ধব সিদ্ধান্তের অগ্রদূতদের কাতারে নেন তিনি।

সার্কের প্রথম নারী চেয়ারপারসন

১৯৯২ সালে ঢাকায় অনুষ্ঠিত সার্ক শীর্ষ সম্মেলনে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার প্রথম নারী চেয়ারপারসন হন বেগম খালেদা জিয়া।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন

১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানের অংশ করেন তিনি ক্ষমতা ছাড়ার বিরল রাজনৈতিক দৃষ্টান্ত স্থাপন করে।

বর্ণাঢ্য এই রাজনৈতিক পথচলা ও রাষ্ট্রীয় অবদান বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসে এক স্থায়ী আসনে অধিষ্ঠিত করেছে। তার মৃত্যুতে রাজনীতি হারাল এক অদম্য ও সংগ্রামী নেতৃত্বকে।

বেগম জিয়ার মৃত্যুতে ফ্যাসিস্ট হাসিনার দায় আছে: আইন উপদেষ্টা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনারও দায় রয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, বেগম খালেদা জিয়াকে গত ফ্যাসিস্ট আমলে জেলখানায় বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছিল। নির্যাতন করেই তার জীবন বিপন্ন করে দেওয়া হয়েছে। তা নাহলে আমরা হয়তো তাকে এত তাড়াতাড়ি হারাতাম না। তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, বেগম জিয়ার এই মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার ছিল, অবশ্যই তার দায় রয়েছে।’

এর আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। বৈঠকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।

মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাবন্দি করার বিবরণ তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, গোটা বিশ্ব দেখেছে খালেদা জিয়াকে কীভাবে একটি মিথ্যা ও প্রহসনমূলক রায়ে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছিল। ওই রায় ছিল সম্পূর্ণ সাজানো। চূড়ান্ত রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেটাই বলেছেন।

আধিপত্যবাদ বিরোধী শেষ স্তম্ভ খালেদা জিয়ার বিদায়
প্রিয় বাংলাদেশী মুসলিম ভাই ও বোনেরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, মহান আল্লাহ রাব্বুল আলামীন তার মজলুমা বান্দি খালেদা জিয়াকে নিজের জিম্মায় নিয়ে গেছেন।

স্বাধীনতা-সার্বভৌম মুসলিম রাষ্ট্র বাংলাদেশের আধিপত্যবাদ-ফ্যাসিবাদ-ইসলামোফোবিয়া বিরোধী গণতন্ত্রপন্থী আপসহীন মহান মুসলিম নেত্রী বেগম খালেদা জিয়া রহমতুল্লাহি আলাইহা আজ সকাল ৬টায় শাহদাত বরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীতাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ছিলেন। তিনি ১৯৪৫ সালের ১৫ আগস্টে অবিভক্ত বাংলাদেশের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা ইস্কান্দর মজুমদার এবং মা বেগম তৈয়বা মজুমদার।

খালেদা জিয়া বাংলাদেশে গণতন্ত্রের প্রবর্তক ও রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সম্মানিত সহধর্মিনী ছিলেন। তার বড়পুত্র তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছোট ছেলে শহীদ আরাফাত রহমান।

খালেদা জিয়ার জন্মের দুই বছর পর মুসলিম রাষ্ট্র পাকিস্তান প্রতিষ্ঠার মধ্য দিয়ে ব্রিটিশ কলোনিয়াল শাসন মুক্ত স্বাধীন রাষ্ট্রের নাগরিক হওয়ার সৌভাগ্য অর্জন করেন। এরপর মুক্ত স্বাধীন নাগরিক হিসেবে বেড়ে উঠতে গিয়ে শৈশব থেকে তারুণ্যের জীবন কাটান অন্য সকল সম্ভ্রান্ত মুসলিম বিদুষী নারীদের মতই।

এক পর্যায়ে পাকিস্তান সেনা বাহিনীর অকুতোভয় বীর ও ১৯৬৫ সালে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ করা খেতাবপ্রাপ্ত সেনানী জিয়াউর রহমানের হাত ধরে জীবনের এক নতুন অধ্যায়ে সম্পৃক্ত হন। জিয়া-খালেদা দম্পতি সংসারের গণ্ডি পেরিয়ে ১৯৭১ সালে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে জড়িয়ে যান।

এর ধারাবাহিকতায় শহীদ জিয়া প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন, পরে তিনি স্বাধীন দেশের সেনাপ্রধান, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সাতই নভেম্বরের সিপাহী-জনতার বিপ্লবে নেতৃত্ব প্রদান ও প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮১ সালের ৩০ মে শাহাদাত বরণ করলে খালেদা জিয়া শহীদ জিয়া প্রতিষ্ঠিত দলের হাল ধরেন।

পরবর্তীতে খালেদা জিয়া ভারতের দালাল স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আপসহীন নেতৃত্ব দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ভারতীয় আধিপত্যবাদ ও এর দোসর দেশীয় দালাল বিরোধী লড়াইকে নতুন জীবন দান করেন।

খালেদা জিয়ার নেতৃত্বে ৯০’র স্বৈরাচার এরশাদ বিরোধী গণঅভ্যুত্থান সংঘটিত হয়। ১৯৯১ নির্বাচনে বিজয়ী হয়ে দেশের প্রধান ইসলামী দল জামায়াতের সমর্থনে সরকার গঠনের মধ্য দিয়ে খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত হন। তিনি ছিলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় প্রধানমন্ত্রী। তার সরকারের উদ্যোগে ব্যাপকভাবে মুসলিম নারী শিক্ষার প্রসার ঘটে।

খালেদা জিয়ার এ প্রথম শাসনকালে ভারতীয় আধিপত্যবাদের গুপ্তচর সেনা কর্মকর্তা ও ডিজিএফআই প্রধান জেনারেল নাসিম ও বিএনপি নেতা আব্দুল মানান ভুঁইয়ার ষড়যন্ত্রে একাত্তর ইস্যুকে সামনে রেখে ভারতের প্রক্সি দল পরাজিত আওয়ামী লীগের উত্থান ঘটে। পরবর্তীতে জামায়াতকে জোট সঙ্গী করে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করে আওয়ামী লীগ রাজনৈতিক সুবিধা অর্জন করেন। বিভক্ত বিএনপি ও জামায়াত ১৯৯৬ সালের ২৩ জুনের নির্বাচনে আওয়ামী লীগের কাছে পরাজিত হয়।

শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে ৩০ বছরের অসম চুক্তি, পার্বত্য চট্টগ্রামকে ভারতীয় প্রক্সি বাহিনী জেএসএসের হাতে তুলে দেওয়া, সারা দেশে গডফাদারদের উত্থান ও ব্যাপক দুর্নীতির ঘটনা ঘটলে খালেদা জিয়া, শহীদ গোলাম আযম, কাজী জাফর ও শায়খুল হাদীস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসীদের চারদলীয় জোট ঘটিত হয়।

২০০১ সালের নির্বাচনে চার দলীয় জোট দুই তৃতীয়াংশ আসনে বিজয়ে হয়ে সরকার ঘটন করে। তখন আধিপত্যবাদী ভারত ও পরাজিত আওয়ামী লীগ বাংলাদেশে জেএমবির নামে জঙ্গি হামলা করে খালেদা জিয়ার এ সরকারকে মার্কিন ওয়ার অন টেররের টার্গেটে ফেলার ষড়যন্ত্র করে। তবে সরকার গণতন্ত্রের পথে থাকায় তারা সফল হয়নি।

এ অবস্থায় আধিপত্যবাদী ভারত ও পরাজিত আওয়ামী লীগ উপায় না পেয়ে ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টন ম্যাসাকার ঘটানোর ধারাবাহিকতায় ২০০৭ সালের ১১ জানুয়ারি ভারতীয় আধিপত্যবাদের গুপ্তচর সেনা কর্মকর্তাদের এক নীরব অভ্যুত্থানে ঘটায়। এর মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিপন্ন হয়ে পড়লে বেগম খালেদা জিয়া, তার রাজনৈতিক মিত্র মুসলিম জাতীয়তাবাদী ও ইসলামী নেতৃবৃন্দ জীবন হুমকির মুখে পড়ে।

২০০৮ সালের ২৯ ডিসেম্বর ভারতীয় আধিপত্যবাদের গুপ্তচর সেনা কর্মকর্তারা পাতানো নির্বাচনের মাধ্যমে ভারতীয় গোয়েন্দা সংস্থা র’র কাছে ছয় বছর ধরে প্রশিক্ষিত জাতীয় বেঈমান ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় বসানোর মধ্য দিয়ে বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকদের নিধনের কর্মসূচি শুরু হয়।

শেখ হাসিনা ক্ষমতায় বসার দুই মাসের মাথায় ভারত থেকে আগত খুনী কমান্ডো ও বাংলাদেশ সেনাবাহিনীর ভারতীয় আধিপত্যবাদের গুপ্তচর কর্মকর্তারা মিলে ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭জন দেশ প্রেমিক কর্মকর্তাকে হত্যা করে।

এরপর আপিলের সুযোগ না দিয়ে ১৯৭৫ এঁর ১৫ আগস্ট ভারতের দালাল ফ্যাসিস্ট শেখ মুজিব বিরোধীয়ে বিপ্লবে নেতৃত্ব দেওয়া খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাদের আপিলের সুযোগ না দিয়ে জুডিশিয়াল কিলিং করা হয়।

এরপর পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের বিচারের জন্য গঠিত বিলুপ্ত ট্রাইব্যুনালকে পুনরুজ্জীবিত করে অবৈধভাবে আইনের ভুতাপেক্ষিক পরিবর্তন ঘটিয়ে সম্পূর্ণ সাজানো মিথ্যা অবৈধ বিচারে বিএনপি ও জামায়াতের ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জাতীয় নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়।

ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সামরিক ও বেসামরিক নেতৃত্বকে হত্যার মধ্য দিয়ে ক্ষেত্র প্রস্তুত করে ভারতীয় সেবাদাসী একের পর এক সাজানো নির্বাচন করে দেশকে ক্রমাগত ভারতীর অঙ্গরাজ্যে পরিণত করার দ্বারপ্রান্তে পৌঁছে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শেষ স্তম্ভ খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে।

প্রবীণ অসহায়, স্বামীহারা খালেদা জিয়া, যার দুই ছেলেকেই ভারতীয় আধিপত্যবাদের গুপ্তচর সেনা কর্মকর্তারা জোর করে বিদেশে নির্বাসনে পাঠিয়েছিল তাকে দিনের পর দিন মিথ্যা মামলায় টানা নয় বছর আদালতে হাজির করে ক্লান্ত শ্রান্ত করা হয়।

এর এক পর্যায়ে ২০০৮ সালে মিথ্যা মামলায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সে মামলার বিরুদ্ধে আপিল করলে উল্টো তার সাজার মেয়াদ বাড়িয়ে দশ বছর করা হয়।

এভাবে বাংলাদেশের স্বাধীনতার প্রতীকে বন্দী করার পর শুরু হয় খালেদা জিয়াকে হত্যার প্রকৃত আয়োজন। তাকে কারাগারে বিষপ্রয়োগ করা হয়। বন্দি জীবনে যথাযথ চিকিৎসা না হওয়ায় অবস্থার অবনতি হয়ে বেশ কয়েকবার তিনি মুমূর্ষু অবস্থার শিকার হন। কিন্তু খুনী ফ্যাসিস্ট হাসিনা রেজিম তাকে বিদেশে উপযুক্ত চিকিৎসার অনুমতি না দেওয়ায় তার শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ অকার্যক্র হয়ে যেতে থাকে।

তারপরেও মৃত্যুঞ্জয়ী খালেদা জিয়া মহান আল্লাহর রহমতে বেঁচে থাকলে খুনী ফ্যাসিস্ট হাসিনা প্রকাশ্যে তার মৃত্যু না হওয়া নিয়ে বিষোদগার করে।

এক পর্যায়ে চব্বিশের জুলাই গণহত্যার শিকার দুই হাজার শহীদ ও অর্ধ লক্ষ আহত জুলাই যোদ্ধার রক্তের বিনিময়ে পাঁচ আগস্ট বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ ও খুনী ফ্যাসিস্ট হাসিনা রেজিম মুক্ত হয়।

বিপ্লবী ছাত্রজনতার দাবি অনুযায়ী স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শেষ স্তম্ভ খালেদা জিয়া মুক্তি লাভ করেন। এর মধ্য দিয়ে তিনি বিদেশে চিকিৎসার অধিকার ফিরে পান। তিনি নির্বাসিত পুত্র তারেক রহমানের তত্ত্বাবধানে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা লাভ করেন। এর মধ্য দিয়ে তিনি ক্রমেই পরিপূর্ণ সুস্থতার দিকে এগিয়ে যান।

মহান আল্লাহর রহমতে খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি দেখে জাতির মধ্যে আসার সঞ্চার হয় যে আসন্ন জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে তিনি আবারও দেশ পরিচালনায় নেতৃত্ব দেবেন।

বিশেষ করে ফ্যাসিবাদ উত্তর বাংলাদেশে বিগত দেড় বছরেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ-জাতীয় পার্টি-জাসদ-ওয়ার্কার্স পার্টিসহ ১৪ দলকে ফ্যাসিবাদী দল হিসেবে নিষিদ্ধ করেনি, ফ্যাসিবাদীদের ব্যবসা-বাণিজ্য-সম্পদ বাজেয়াপ্ত করেনি, ভারতীয় আধিপত্যবাদের গুপ্তচর গুমখুনকারী সেনা কর্মকর্তাদের বিচার করতে পারেনি, সেনাবাহিনীকে সংস্কার করে শতভাগ দেশপ্রেমিক নেতৃত্ব কায়েম করতে পারেনি, জনপ্রশাসন-আদালত-পুলিশকে ফ্যাসিবাদ মুক্ত করতে পারেনি, বিশ্ববিদ্যালয়-মিডিয়া-সুশীল সমাজ গণতন্ত্রের বিজয় আসেনি এবং জরুরি অবস্থা ও আওয়ামী শাসনের ১৮ বছরে ক্ষতবিক্ষত বিভক্ত জাতির মধ্যে রিকনসিলেশনও হয়নি।

এহেন পরিস্থিতির সুযোগে ভারতের ভূমি ব্যবহার করে গড়ে ওঠা আওয়ামী সন্ত্রাসবাদ, জুলাই যোদ্ধাদের টার্গেট কিলিং, একাত্তরের ইস্যুকে সামনে রেখে শাহবাগী ফ্যাসিবাদের নতুন উত্থান, ভারতীয় আধিপত্যবাদের গুপ্তচর সেনা কর্মকর্তাদের একের পর এক ষড়যন্ত্র ও জুলুম-পীড়ন, ভারতের প্রক্সি জঙ্গি সংগঠন টিটিপির এজেন্ট জঙ্গি ও উগ্রবাদীদের উত্থান এবং জাতীয় নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্রের ঘটনা ঘটছে।

এরমধ্যে সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো শহীদ শরিফ ওসমান বিন হাদির মতো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ও মুসলিম জাতীয়তাবাদী নেতা শাহাদাত বরং করেছেন। তাকে হত্যায় জড়িত ভারত, আওয়ামী লীগ, ভারতীয় আধিপত্যবাদপন্থী বাংলাদেশী সেনা কর্তৃপক্ষ ও অন্তর্বর্তী সরকারের একাংশ। তাই শহীদ হাদি হত্যার বিচার পাওয়া নিয়ে জাতির মধ্যে গভীর সংশয় রয়েছে, যা জনগণের তরুণতম অংশকে ক্রমেই রাজপথে হাজির করছে।

মাতৃভূমির এমন সঙ্কটকালে সবার প্রত্যাশা ছিল জাতীয় অভিভাবক, দেশনেত্রী, সম্মানিতা ঈমানদার মুসলিম নেত্রী খালেদা জিয়া মহান আল্লাহর কুদরত বলে  চিকিৎসা শাস্ত্রের অসম্ভবকে সম্ভব করে আমাদের মাঝে ফিরে আসবেন।

কিন্তু মহান আল্লাহ উত্তম পরিকল্পনাকারী ও তার বান্দীর সর্বোচ্চ কল্যাণ তার কাছে ফিরে গিয়ে জানাতের মেহমান হওয়ার মাঝে।

প্রিয় বাংলাদেশ, প্রিয় মুসলিম জনগণ আল্লাহর বান্দী খালেদা জিয়াকে আর কেউ জুলুম করতে পারবে না, তাকে হত্যার জিঘাংসাও অকার্যকর হয়ে গেছে, তিনি এখন তার রবের আল্লাহু সুবহানুহু তায়ালার রহমতের স্নিগ্ধতায় সিক্ত হবেন।

আমরা তার সন্তান ও অনুরাগী হিসেবে তার রূহের মাগফিরাত কামনা করে দোয়া করি। আমরা তার মজলুম অবস্থায় পাশে ছিলাম, ফ্যাসিবাদকে উপেক্ষা করে তার জন্য রাজপথে ছিলাম, সাহস করে কথা বলেছি, তাই আমাদের জন্য কর্তব্য হলো আজ দলমত নির্বিশেষে অশ্রুপাত করে শোকযাপন ও দোয়া এসতেগফার করা।

আমাদের দল জাতীয় বিপ্লবী পরিষদ খালেদা জিয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে দাফন অনুষ্ঠানের দাবি জানায়।

খালেদা জিয়ার নামাজে জানাজায় কাবা শরীফের ইমামকে দিয়ে পড়াতে হবে। সকল মুসলিম রাষ্ট্রপ্রধান,　রাজনীতিক, বুজুর্গ, সেনাপতি ও কূটনীতিকদেরকে খালেদা জিয়ার শেষ বিদায়ের কর্মসূচিতে দাওয়াত করা হোক।

রাষ্ট্রীয়ভাবে সাত দিনের শোক, রেডিও টিভিতে কুরআন তেলাওয়াত ও দেশের সকল গুরুত্বপূর্ণ স্থাপনা, কার্যালয় ও সড়কে পবিত্র কালেমা তৈয়বার পতাকা প্রদর্শন করা হোক।

খালেদা জিয়ার দাফন হতে হবে পূর্ণ সামরিক মর্যাদায়।

ওয়ামা তৌফিক ইল্লাহ বিল্লাহ

চাঁদা নিয়ে মন্তব্যে বিএনপির সন্ত্রাসীদের তোপের মুখে ব্যারিস্টার ফুয়াদ
বরিশালের বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের উপরে মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে এসে চাঁদা নিয়ে মন্তব্য করায় বিএনপি নেতাকর্মীদের তোপের মুখে পড়েছেন ব্যারিস্টার ফুয়াদ। তিনি আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল- ৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী।

রোববার দুপুর ১২টার দিকে বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরী ঘাটে সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। এরআগে, উক্ত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপস্থিত হন ব্যারিস্টার ফুয়াদ।

এ সময় তিনি বলেন, এ সেতুটি পাশ করাতে তিনি বিভিন্ন দপ্তরে ঘুরেছেন এবং সর্বাত্বক চেষ্ঠা করেছেন। কিন্তু চাঁদা চাওয়ার কারণে এতোদিন সেতুর কাজ স্থগিত ছিল। এর পরপরই ঘটনাস্থলে থাকা বিএনপির নেতাকর্মীরা ফুয়াদকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয়।

এক পর্যায়ে তারা চড়াও হয়ে ফুয়াদসহ অন্যান্যদের উপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। হামলায় আহত হন এবি পার্টির বরিশাল জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাব্বি, যুগ্ম সদস্য সচিব রায়হান উদ্দীন ও যুগ্ম আহবায়ক স্বজল তালুকদারসহ ৫-৭ নেতাকর্মী।

তবে ফুয়াদের সাথে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে রাখায় তিনি আহত হননি। তবে তাদের হামলায় জেলা এবি পার্টির বরিশাল জেলা শাখার সদস্য সচিব ইঞ্জিনিয়ার রাব্বি, যুগ্ম সদস্য সচিব রায়হান উদ্দীন ও যুগ্ম আহবায়ক স্বজল তালুকদারসহ ৫-৭ নেতাকর্মী আহত হন।

সূত্র জানায়, প্রায় ১ হাজার ৪৪২ কোটি টাকা ব্যায়ে নির্মিত বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদের উপরে মীরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করতে আসনে সড়ক ও সেতু উপদেষ্টা ফওজুল কবির খান, এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন ।

এ বিষয়ে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ আমার দেশকে বলেন, বাবুগঞ্জের আড়িয়াল খাঁ নদের উপরে মীরগঞ্জ নদীর উপর সেতু পাশ করাতে তিনি অক্লান্ত চেষ্ঠা করেছেন। তার প্রচেষ্ঠার এ ফসল বাস্তবায়ন করতে তিনি তৎপর রয়েছেন। কিন্তু বিএনপি নেতাকর্মীরা নির্বাচনের পরে সেতুর উদ্বোধন করে ক্রেডিট নিজেদের ঘরে নিতে চেয়েছিলেন। তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে না পেরেই এ হামলা হয়েছে।

ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, সেতু উদ্বোধন অনুষ্ঠান বানচাল করার জন্য বিএনপির প্রার্থী জয়নুল আবেদীনের নেতাকর্মীরা তার উপর হামলার চেষ্ঠা করেছে। শনিবার একই কারণে মুলাদীতে মঞ্চে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। যে কারণে উপদেষ্ঠা অনুষ্ঠানে আসতে পারেননি। এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ফুয়াদ বলেন, আমরা এ ধরনের সমাজ ব্যবস্থা চাই না। আমরা চাই গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকুক। সবাই কথা বলার সুযোগ পাক। কোন ভয় ভীতি প্রদর্শন করা থেকে সবাই বিরত থাকুক। কিন্তু বিএনপি নেতাকের্মীরা যেভাবে নৈরাজ্য শুরু করেছে তাতে ফেব্রুয়ারি মাসে আগামী সংসদ নির্বাচন করা সম্ভব নয়।

এ বিষয়ে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে ফোন করা হলে তার নাম্বর বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা উপদেষ্টা পরিষদের
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং জাতির কাছে তার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা, তার নিরাপত্তা ও যাতায়াতের সুবিধা এবং উচ্চ মর্যাদা বিবেচনায় তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সকল সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়। এই বিষয়ে বেগম খালেদা জিয়ার পরিবার এবং দল অবগত রয়েছে।

‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনর্বহাল করা হবে : সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমাদের নেতা জিয়াউর রহমান সংবিধানে সর্ব প্রথম বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। তিনি সংবিধানে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসও সংযোজন করেছিলেন। কিন্তু বর্তমানে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস নেই। আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনর্বহাল করা হবে।

শনিবার বেলা ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা মুসলমান, আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ-এ বিশ্বাস করি। মহান আল্লাহ নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। নবীজি বলেছেন, আমি শেষ নবী ও রসুল। আমার পরে কোনো নবী আসবে না। যদি কেউ নিজেকে নবী ঘোষণা করে থাকেন তাহলে তিনি নবীজির এ বানীর মধ্যে নাই।

সম্মেলনের দায়িত্বশীল মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষার দাবি নিয়ে আয়োজিত এ মহাসম্মেলনে অংশ নিয়েছেন বিভিন্ন দেশ থেকে আগত শীর্ষ আলেমরা।

মনোনয়ন নিয়ে বিএনপিতে সংঘাত ও সংঘর্ষ বাড়ছে
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইতোমধ্যে ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কিন্তু যতই দিন যাচ্ছে, মনোনয়ন নিয়ে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘাত ক্রমেই বাড়ছে।

এমনকি মনোনয়ন ঘিরে সংঘর্ষে নিহতের ঘটনাও ঘটেছে। দীর্ঘদিন ধরে নিপীড়িত অনেক নেতা বঞ্চিত হওয়ায় তাদের কর্মী-সমর্থকদের মধ্যে ক্ষোভ থেকে এই সংঘাতের সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে সংঘাত নিরসনে দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সে সঙ্গে প্রয়োজনে প্রার্থীদের নিয়ে বসে দ্বন্দ্ব নিরসনের পরামর্শ দিয়েছেন তারা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ ১৫ বছর আওয়ামী ফ্যাসিবাদী আমলে দলের জন্য নির্যাতিত হয়েছেন বিএনপির অনেক নেতাকর্মী ও সমর্থক। গণতন্ত্রে উত্তরণের পথে আগামী নির্বাচন ঘিরে মনোনয়নকে দলের কাছে মূল্যায়িত হওয়ার অংশ হিসেবে দেখেছেন তারা। দীর্ঘদিনের নিপীড়িত-নির্যাতিত এসব নেতাকে ঘিরে স্বপ্ন বুনছেন তাদের কর্মী-সমর্থকরা। কিন্তু প্রত্যাশা পূরণ না হওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে বিতর্কিত প্রার্থীকে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে, যা শেষ পর্যন্ত কোথাও কোথাও প্রাণঘাতী সংঘাতে রূপ নিয়েছে।

যদিও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, এই মনোনয়নের মাধ্যমে যে প্রার্থী ঘোষণা করা হয়েছে, সেটি সম্ভাব্য। বিভিন্ন স্থানে এটির রদবদলও হতে পারে। তবে বিতর্কিত ও তৃণমূলের সঙ্গে সম্পর্ক নেই—এমন অনেক প্রার্থীর নাম ঘোষণাকে কেন্দ্র করে প্রার্থী পুনর্বিবিবেচনার দাবি উঠেছে তৃণমূল থেকে। বিক্ষোভ, মশাল মিছিল, সভা-সমাবেশ ও মানববন্ধনে প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়েছেন অনেক মনোনয়নপ্রত্যাশী ও তাদের কর্মী-সমর্থকরা। এ ছাড়া যেসব আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়নি, সেগুলোর কিছু কিছুতে দলীয় প্রার্থীকে মনোনয়নের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।

এর মধ্যে গত রোববার ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় তানজিন আহমেদ আবিদ (৩০) নামে এক ছাত্রদলকর্মী নিহত হন। গৌরীপুর পৌর শহরের মধ্যবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এ ছাড়া বিএনপির প্রার্থী ঘোষণার পর মাদারীপুর-১ (শিবচর), মেহেরপুর-২ (গাংনী), কুষ্টিয়া-৩ (সদর), চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড), চট্টগ্রাম-১৬ (বাঁশখালী), কুষ্টিয়া-১ (দৌলতপুর), কুষ্টিয়া-৪, কুমিল্লা-৬ (সদর ও সেনানিবাস), কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই উপজেলা), চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ), বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী), ঠাকুরগাঁও-২, জয়পুরহাট-২, জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ), ঢাকা-১২, টাঙ্গাইল-৩ (ঘাটাইল), ফরিদপুর-১ (বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা), সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর), দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ), রাজশাহী-৩ (পবা-মোহনপুর), রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর), চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল), কুমিল্লা-২ (হোমনা-তিতাস), কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ), নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া), ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর), গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি), খুলনা-২ (সোনাডাঙ্গা ও খুলনা সদর) আসনে বিদ্রোহ, বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ছাড়া মুন্সীগঞ্জ সদর উপজেলা, বান্দরবানসহ বেশ কয়েক স্থানে বিক্ষোভ দেখা দিয়েছে।

এর মধ্যে ফেনী সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে ধানক্ষেতে দাঁড়িয়ে ক্রিকেটারের ভঙ্গিতে ‘রিভিউ আবেদন’ করে আলোচনায় এসেছেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। তার অভিনব এই প্রতিবাদ ইতোমধ্যেই দল ও দলের বাইরে সাড়া ফেলেছে।

এ ছাড়া বক্তব্যের শেষে আওয়ামী স্টাইলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মনোনয়ন হারিয়েছেন মাদারীপুর-১ (শিবচর উপজেলা) আসনের কামাল জামান মোল্লা। এ নিয়ে বিভিন্ন মাধ্যমে সমালোচনার ঝড় বইছে। একইসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে ৯০ বছর বয়সি সাবেক সচিব মুশফিকুর রহমানের নাম ঘোষণা করেছে বিএনপি। অভিযোগ রয়েছে, দীর্ঘ ১৭ বছর রাজনীতি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন থেকে তিনি ছিলেন সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন। কানাডার নাগরিক সাবেক এই সচিব সেখানেই স্থায়ীভাবে বসবাস করেন। এ নিয়ে দলের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এদিকে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন ঘোষণা নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। কেন্দ্রীয়ভাবে প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়ায় স্থানীয় নেতাকর্মীদের মতামত উপেক্ষিত হওয়ায় এমন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আসনটিতে এবার মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপি নির্বাহী কমিটির সদস্য এসএম ওবায়দুল হক নাসিরকে। এরপর থেকেই লাগাতার আন্দোলন করে যাচ্ছেন সাবেক মন্ত্রী, চারবারের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদের কর্মী-সমর্থকরা। বিক্ষোভকারীরা জানান, যে পর্যন্ত এই আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন না হবে, সে পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

জানতে চাইলে লুৎফর রহমান খান আজাদ আমার দেশকে বলেন, ৩৭ বছর ধরে দলের সঙ্গে আছি। তবে এই মনোনয়ন নিয়ে মন্তব্য করতে রাজি নই। মনোনয়নের মাধ্যমে নির্বাচনি এলাকার বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করেন কি না— এমন প্রশ্নের জবাবে আজাদ বলেন, ‘জনআকাঙ্ক্ষা আদৌ পূরণ হয়নি। তবে দলের পক্ষ থেকে বলা হয়েছে—এটি চূড়ান্ত নয়, সম্ভাব্য তালিকা। প্রয়োজনে অদল-বদল হতে পারে। এখন দলের হাইকমান্ড বিষয়টি বিবেচনা করবে। সে সময় পর্যন্ত অপেক্ষা করব।’

সংঘাত নিরসনে এখন দলকেই এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন রাজনীতি বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ। তিনি আমার দেশকে বলেন, ‘বিএনপির একটু সহানুভূতিশীল হওয়ার সুযোগ আছে। কারণ, দীর্ঘদিন তারা (নেতাকর্মীরা) নানারকম নির্যাতন-অত্যাচার সহ্য করে রাজনীতি করেছেন। এ কারণে তারা তো মনোনয়ন চাইতেই পারেন। কিন্তু দলের পক্ষে সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভবও হচ্ছে না। দল অনেক কিছু বিচার-বিশ্লেষণ করছে। পুরোটাই নির্ভর করবে দলের ওপর।

ড. সাব্বির বলেন, ‘তারা (বিএনপির হাইকমান্ড) যদি সমঝোতা করে, আলাপ-আলোচনা করে নিবৃত্ত করতে পারে—সেটা বরং দলের জন্য ভালো। অন্য কোনোভাবে দল পুরস্কৃত করে তাদের ম্যানেজ করার চেষ্টা করতে পারে। এটা দলকেই করতে হবে।

এ ক্ষেত্রে মনোনয়নবঞ্চিত এসব নেতার অবদানকে স্বীকার করে, তাদের গুরুত্ব দিয়ে বোঝাতে হবে বলে মনে করেন ড. সাব্বির। তিনি বলেন, ‘সবাইকে তো একসঙ্গে খুশি করা যায় না। কিন্তু তাদের বোঝানোটা মনে হয় দলের জন্য কঠিন কোনো কাজ নয়। তারপরও দলের মধ্যে দু-একজন তো থাকেন, যারা কিছু মানতে চান না। তারা বিদ্রোহী প্রার্থী হবেন—সেটাও দলকে চূড়ান্তভাবে সহ্য করে নিতে হবে।’

জিয়া হত্যায় এরশাদকেই সন্দেহ
প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার সময় চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ছিলেন জিয়াউদ্দিন এম চৌধুরী। ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়ার গুলিবিদ্ধ লাশ দেখে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছিলেন।

জিয়াউর রহমানের বুলেটবিদ্ধ মৃতদেহ করিডোরে পড়ে থাকতে দেখেছিলেন তিনি। সেই ভয়ংকর স্মৃতি তার মনে আজও গেঁথে আছে। সার্কিট হাউসের সেদিনের দৃশ্যকে অত্যন্ত ‘ভীতিপূর্ণ’ ছিল বলে তিনি বর্ণনা করেন। সেদিন তিনি সার্কিট হাউসে গিয়ে দেখতে পান ভবনের একটি অংশ গোলার আঘাতে ভেঙেচুরে কিছু পড়ে আছে নিচে এবং কিছু ঝুলে আছে। গাড়িবারান্দায় রক্তের দাগ, সেখানে পড়েছিল দুটি মৃতদেহ। একটি একজন পুলিশ কনস্টেবলের এবং অন্যটি প্রেসিডেনশিয়াল গার্ড সেনাসদস্যের। সিঁড়ি ভেঙে উপরতলায় গিয়ে জিয়াউদ্দিন দেখেন, প্রেসিডেন্টের কামরার ঠিক দরজায় পড়ে আছে সাদা কাপড়ে ঢাকা একটি মৃতদেহ। তার পাশে দাঁড়িয়ে আছেন একজন প্রেসিডেনশিয়াল গার্ড। জিয়াউদ্দিন বলেন, চট্টগ্রাম মেট্রো ‍পুলিশের গোপন শাখার সহকারী কমিশনার আবদুস সাত্তার আমাকে মৃতদেহের দিকে আঙুল দিয়ে বললেন, ‘এটি প্রেসিডেন্ট জিয়ার লাশ।’ ‘কাপড় ওঠাতেই দেখলাম এক মর্মান্তিক দৃশ্য। গুলির আঘাতে জিয়ার মুখের এক পাশ উড়ে গিয়েছিল।’

চট্টগ্রামের তৎকালীন ডিসি জিয়াউদ্দিন বলেন, সার্কিট হাউসের এই পরিবেশ দেখে কিছুক্ষণের জন্য নির্বাক হয়ে যাই। দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, সর্বাধিনায়ক এবং জনপ্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এমন মৃত্যু আমাকে চরম ব্যথিত করে। যে মানুষটির এক ডাকে পুরো সেনাবাহিনী সাড়া দিত, তাকেই নিজের বাহিনীর কিছু সদস্যের হাতে নিহত হতে দেখে আমি সেদিন বিচলিত হয়ে পড়েছিলাম। গুলিবিদ্ধ হয়ে জিয়াউর রহমানের লাশ মাটিতে পড়ে আছে, এটি বিশ্বাস করা যায়? আমি তাড়াতাড়ি নিচে নেমে আসি। তখন আমরা সবাই ভীতসন্ত্রস্ত ও হতভম্ব। মাত্র কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্টের সঙ্গে ছিলাম। আমরা সম্মানিত একজন মানুষকে সুস্থ ও নিরাপদ রেখে এলাম আর তাকে খুন করা হয়েছে! রাতারাতি কীভাবে আমরা এমন একটা পরিস্থিতিতে এসে পড়লাম!

আমার দেশকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তৎকালীন জেলা প্রশাসক জিয়াউদ্দিন ৪৪ বছর আগে চট্টগ্রাম সার্কিট হাউসে জিয়া হত্যার সেই নৃশংস ঘটনার হৃদয়বিদারক এ বিবরণ দেন। তিনি হত্যাকাণ্ডের আগের ও পরের ঘটনাবলি এবং ভয়ংকর মুহূর্তগুলোর কথাও তুলে ধরেন।

যুক্তরাষ্ট্র সফরকালে গত ২৪ অক্টোবর মেরিল্যান্ডের পটোম্যাক শহরের নিজ বাসভবনে তার এই সাক্ষাৎকার গ্রহণ করি। এ সময় আমার বন্ধু জন হপকিনস ইউনিভার্সিটির সাবেক গবেষক এবং বর্তমানে মন্টগোমারি কলেজের অ্যাডজাংক্ট প্রফেসর ড. শোয়েব চৌধুরী উপস্থিত ছিলেন, যিনি এই সাক্ষাৎকারের ব্যবস্থা করে দেন। জিয়া হত্যার ঘটনা নিয়ে একাধিক বই লিখেছেন জিয়াউদ্দিন। এর মধ্যে তার ‘অ্যাসাসিনেশন অব জিয়াউর রহমান অ্যান্ড আফটারম্যাথ’ বইটি উল্লেখযোগ্য। বইটিতে তিনি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেছেন।

সাক্ষাৎকারে জিয়াউদ্দিন বলেন, ১৯৮১ সালের ৩০ মে যে আমার জীবনের সবচেয়ে ভয়ানক আর আতঙ্কের একটি দিন হবে, সে কথা আমি কোনো দিন দুঃস্বপ্নেও ভাবিনি। প্রেসিডেন্ট জিয়া ১৯৮১ সালের মে মাসের মাঝামাঝি কক্সবাজারে এসেছিলেন এক সামরিক মহড়া দেখতে। এ মাসেই তিনি যে আবার চট্টগ্রাম সফরে আসবেন, তা জানা ছিল না। মাত্র দুই সপ্তাহ পর তার আবার চট্টগ্রাম সফর আমাকে বিস্মিত করেছিল। আগের দিন ২৯ মে শুক্রবার প্রেসিডেন্ট জিয়া মাত্র ৪৮ ঘণ্টার নোটিসে চট্টগ্রামে আসেন। কিন্তু সেই আসা যে তার চট্টগ্রামে শেষ আসা হবে, তা কি জানতাম?

তিনি আরো বলেন, প্রেসিডেন্টের সামরিক সচিব হঠাৎ আমাকে ফোনে জানান, প্রেসিডেন্ট জিয়া জরুরি রাজনৈতিক কারণে চট্টগ্রামে আসছেন, থাকবেন মাত্র এক দিন। যেহেতু এটি রাজনৈতিক সফর, তার কোনো সরকারি কর্মসূচি থাকবে না। তবে জেলা প্রশাসক হিসেবে আমি ও বিভাগীয় কমিশনার সাইফুদ্দিনকে তার কাছাকাছি থাকতে হবে, যদি প্রেসিডেন্টের কোনো প্রয়োজন পড়ে।

আমি জানতে পারি, প্রেসিডেন্টের এই সফরটি ছিল চট্টগ্রাম বিএনপির অন্তঃকোন্দল মেটানোর জন্য। বিবদমান দুই গ্রুপের এক পক্ষের পেছনে ছিলেন তৎকালীন উপ-প্রধানমন্ত্রী জামালউদ্দিন আর আরেক পক্ষের সমর্থক ছিলেন তৎকালীন ডেপুটি স্পিকার সুলতান আহমেদ চৌধুরী। দুজনই ছিলেন চট্টগ্রামের লোক। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে, বিএনপির দুই গ্রুপ আধিপত্য প্রতিষ্ঠা করতে গিয়ে কয়েক মাস ধরেই সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। কোন্দল মেটানোর জন্য প্রেসিডেন্ট জিয়া ২৯ মে সকালে চট্টগ্রামে আসেন। দুপুরের খাবারের পর দুই গ্রুপ নিয়ে বৈঠক শুরু করেন প্রেসিডেন্ট জিয়া। গভীর রাত পর্যন্ত চলে বৈঠক। মাঝে নিজ কক্ষে রাতের খাবার খান প্রেসিডেন্ট। আবার বৈঠক করেন। এরপর বৈঠক শেষে সার্কিট হাউসে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। কিন্তু ভোরের আলো ফোটার আগেই ৪টা, ৫টার সময় একদল বিপথগামী সেনাকর্মকর্তা সার্কিট হাউস আক্রমণ করে প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করে।

জিয়াউদ্দিন চৌধুরী বলেন, আমি জানতে পারি ভোর ৪টার দিকে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি গুলি করতে করতে সার্কিট হাউসে প্রবেশ করে। যেসব সেনা অফিসার সার্কিট হাউসে ঢোকে, তাদের মধ্যে অন্যতম ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আর লে. কর্নেল ফজলে হাসান। মতিউর ও মাহবুব সার্কিট হাউস আক্রমণের পুরোভাগে ছিলেন। এদের মধ্যে লে. কর্নেল মতিউর নিজের হাতে গুলি করে হত্যা করেন জিয়াউর রহমানকে । দুই খুনি মতি এবং মাহবুব জেনারেল মঞ্জুরের সঙ্গে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে সৈনিকদের গুলিতে নিহত হন।

জিয়াউদ্দিন তার ‘অ্যাসাসিনেশন অব জিয়াউর রহমান অ্যান্ড আফটারম্যাথ’ বইয়ের উদ্ধৃতি দিয়ে বলেন, চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি মেজর জেনারেল মঞ্জুরকে ১৯৮১ সালের ৩০ মের ব্যর্থ সেনা অভ্যুত্থানের প্রধান হিসেবে দায়ী করা হয়। তবে তার অনুমতি না নিয়েই সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াকে হত্যা করা হয়। মঞ্জুর জিয়া হত্যার বিষয়টি আগে থেকে জানতেন না এবং ঘটনাটি ঘটে যাওয়ার পর জানতে পারেন।

এ প্রসঙ্গে জিয়াউদ্দিন বলেন, ‘ঘটনার পর সকালে যখন মেজর রেজাউল করিম জেনারেল মঞ্জুরকে জানান যে, জিয়াউর রহমানের মৃতদেহ সার্কিট হাউসে রয়েছে, তখন মঞ্জুর হতচকিত হয়ে পড়েন। মঞ্জুর দুবার বলে ওঠেন, ওহ, হোয়াট দে হ্যাভ ডান! হোয়াট দে হ্যাভ ডান!’

বইয়ে তার পর্যবেক্ষণে জিয়াউদ্দিন উল্লেখ করেন, জিয়া এবং মঞ্জুর উভয়কে তিনি কাছ থেকে দেখেছেন। তাদের মধ্যে ব্যক্তিগতভাবে একটি আন্তরিকতার সম্পর্ক বিদ্যমান ছিল। তারা একে অন্যের প্রতি ঘনিষ্ঠ ছিলেন এবং এই ঘনিষ্ঠতা বহু বছর ধরে ছিল। জিয়াউর রহমান যখন রাজনৈতিক দল গঠন করেন, তখনই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। মঞ্জুর এতে অসন্তুষ্ট ছিলেন। জেনারেল মঞ্জুর আশা করেছিলেন প্রেসিডেন্ট জিয়া তাকে সেনাপ্রধান করবেন। কিন্তু সেনাপ্রধান করা হয় পাকিস্তানফেরত অমুক্তিযোদ্ধা কর্মকর্তা জেনারেল এরশাদকে। এ নিয়ে মঞ্জুরের মধ্যে ক্ষোভ তৈরি হয়। জেনারেল মঞ্জুর এরশাদকে দুর্নীতিবাজ মনে করতেন। এরশাদ তাকে চট্টগ্রামে বদলি করে দিলে মঞ্জুরের ক্ষোভ আরো বেড়ে যায়। তবে জিয়া ও মঞ্জুরকে আমি যতটুকু জানি এবং দেখেছি তাতে বলতে পারি, জিয়াউর রহমানের প্রতি ক্ষোভ-অসন্তুষ্ট সত্ত্বেও জেনারেল মঞ্জুরের এমন কোনো ব্যক্তিগত আক্রোশ ছিল না, যে কারণে তিনি জিয়াকে হত্যা করতে পারেন। যতটুকু জেনেছি, সার্কিট হাউস থেকে প্রেসিডেন্ট জিয়াকে ক্যান্টনমেন্টে তুলে নেওয়ার পরিকল্পনা ছিল জেনারেল মঞ্জুরের। সেখানে জিয়ার ওপর চাপ সৃষ্টি করেন সেনাপ্রধান থেকে জেনারেল এরশাদকে অপসারণ করে জেনারেল মঞ্জুরকে সেনাপ্রধান করা।

জিয়াউর রহমান হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে বলতে গিয়ে জিয়াউদ্দিন এম চৌধুরী বলেন, ‘এ সম্পর্কে আমি আমার বইগুলোতে বিস্তারিত উল্লেখ করেছি। আমি মনে করি, জিয়াউর রহমান হত্যাকাণ্ড একটি গভীর ষড়যন্ত্রের ফসল। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এর সঙ্গে দেশি-বিদেশি নানা পক্ষ, সেনাবাহিনীর একাধিক পক্ষের জড়িত থাকার তথ্য পাওয়া যায়। বিশেষ করে এই ষড়যন্ত্রে এরশাদ জড়িত ছিলেন। কারণ জিয়াকে হত্যার দুদিন আগে তৎকালীন সেনাপ্রধান এরশাদ চট্টগ্রাম ঘুরে যান। যার গুলিবর্ষণে জিয়া নিহত হন, সেই কর্নেল মতি ঘটনার আগে এরশাদের সঙ্গে ঢাকায় গিয়ে সাক্ষাৎ করে আসেন।

তবে জিয়া হত্যায় এরশাদের জড়িত থাকার কথা জিয়াউদ্দিন তার বইয়ে এবং আমাকে দেওয়া সাক্ষাৎকারের সুনির্দিষ্টভাবে না বললেও তিনি হত্যাকাণ্ড ও তার পরবর্তী ঘটনাপ্রবাহের এমন কিছু দিক তুলে ধরেন, যা সামরিক এবং রাজনৈতিক মহলে এরশাদের ভূমিকার বিষয়ে সন্দেহের জন্ম দেয়।’

জিয়াউদ্দিন মনে করেন, জেনারেল মঞ্জুরকে হত্যাও ষড়যন্ত্রের অংশ। এরশাদের নির্দেশে জেনারেল মঞ্জুরকে পুলিশের কাছ থেকে সেনা হেফাজতে নিয়ে ঠান্ডা মাথায় হত্যা করা হয়। মঞ্জুরকে একটি বৃহৎ ষড়যন্ত্রের বলির পাঁঠা হিসেবে ব্যবহার করা হয়। জিয়াউদ্দিন মনে করেন, এরশাদ এক ঢিলে দুই পাখি মেরেছেন। জিয়া হত্যার পর এরশাদের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে ওঠে। মাত্র এক বছরের মধ্যে তিনি বিচারপতি সাত্তারের নেতৃত্বাধীন তৎকালীন বিএনপির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করেন, যা ষড়যন্ত্রে এরশাদের জড়িত থাকার প্রমাণ হিসেবে বিবেচিত হয়।

জিয়াউদ্দিন চৌধুরী বলেন, চট্টগ্রামে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শেষ সফরকালে তার সঙ্গে আমার যে কথা হয়েছে, কোনো দিন তা ভুলতে পারব না। ২৯ মে প্রেসিডেন্টকে নিয়ে আমি চট্টগ্রাম চকবাজার-সংলগ্ন চন্দনপুরা মসজিদে জুমার নামাজ আদায় করেছি। প্রেসিডেন্ট জিয়া চট্টগ্রাম ক্লাবের খাবার পছন্দ করতেন। সেখানকার বাবুর্চি দিয়ে খাবার রান্না করিয়েছি। রাতের ডিনারে চট্টগ্রাম ক্লাব থেকে আনা তার প্রিয় খাবার তন্দুর রুটি, ডাল ও কাবাব তিনি খেয়েছেন। বলেছেন, খাবার সুস্বাদু হয়েছে। প্রেসিডেন্ট জিয়া গুরুগম্ভীর ও সরল প্রকৃতির ছিলেন। তার মধ্যে রসকষ খুব একটা ছিল না। কথা বলতেন সোজাসাপ্টা এবং কমান্ডের সুরে। কথায় মারপ্যাঁচ থাকত না, যা বিশ্বাস করতেন অবলীলায় বলে দিতেন। স্বল্পাহারী এই মানুষটি ছিলেন ব্যক্তিজীবনে অত্যন্ত সৎ। তার শত্রুরাও তার সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেনি।

এনসিপি বিএনপির সঙ্গে জোট হলে যে আসন গুলো ছাড় দিবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন-সংগ্রামে দীর্ঘদিনের মিত্রদের নাম অনুপস্থিত থাকায় ধারণা করা হচ্ছে, বাকি ৬৩ আসন জোট ও শরিকদের জন্য খালি রাখা হয়েছে। এদিকে বিএনপির নেতৃত্বাধীন জোটে এনসিপি যোগ দিলে তাদের জন্য ১০টি আসন ছাড়তে পারে দলটি।

বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, ৬৩ আসনের সবকটি জোটের জন্য নয়; বরং কিছু আসনে একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় সেগুলো অমীমাংসিত রয়েছে। তবে শরিকদের আসন ছাড়ের ক্ষেত্রে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন নেতারা।

এদিকে, নির্বাচনসংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী, বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকরা এবার ধানের শীষ প্রতীক পাবেন না, নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে।

এ পরিস্থিতিতে চার-পাঁচজন নেতা ছাড়া শরিকদের বেশিরভাগেরই দলগত ও নিজস্ব কোনো ভোটব্যাংক না থাকায় তাদের জয়ের সম্ভাবনা কমে যেতে পারে। ফলে অমীমাংসিত আসনগুলোয় বিএনপির অন্য কারো কপাল খুলতে পারে বলে মনে করা হচ্ছে।

বিএনপির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনে ৫০টির বেশি দল একসঙ্গে যুক্ত ছিল। এসব দলের প্রার্থীদের এলাকায় অবস্থান ও জনপ্রিয়তা যাচাই-বাছাই শেষে তাদের জন্য ২৫ থেকে ৩০টি আসন ছাড়া হতে পারে। পাশাপাশি নতুন রাজনৈতিক দল এনসিপির সঙ্গে জোট হলে তাদের জন্য আরো প্রায় ১০টি আসন ছাড়া হতে পারে।

৬৩টি আসন খালি রাখার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আমার দেশকে বলেন, বিএনপির ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় ৬৩টি আসন খালি রাখা হয়েছে। সেখানে সব আসন যে জোটের জন্য রাখা হয়েছে, বিষয়টি এমন নয়। এখানে কিছু আসনে আমাদের একাধিক শক্তিশালী প্রার্থী থাকায় সিদ্ধান্ত নেওয়া যায়নি। এমন অমীমাংসিত আসনগুলো শিগগির চূড়ান্ত করা হবে।

মিত্রদের আসন ছাড়ার বিষয়ে তিনি বলেন, আমাদের সঙ্গে আন্দোলনে থাকা দলগুলোকে সর্বোচ্চ মূল্যায়ন করা হবে। তাদের কে কোথায় নির্বাচন করবেন, তার আলোচনা চলছে। দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

এনসিপির সঙ্গে জোট হলে প্রায় ১০টি আসন ছাড়তে পারে বিএনপি। এনসিপি সূত্রে জানা গেছে, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১, সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম পঞ্চগড়-১, দক্ষিণের হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪, নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা-১৮, তাসনিম জারা ঢাকা-৯, সারোয়ার তুষার নরসিংদী-২, হান্নান মাসউদ নোয়াখালী-৬, আদিবুল ইসলাম আদীব ঢাকা-১৪ এবং যুবশক্তি সদস্য সচিব ডাঃ জাহেদুল ইসলাম ময়মনসিংহ-৪  থেকে নির্বাচন করতে পারেন।

বিএনপির ‘গ্রিন সিগন্যাল’ পেল জোটের যে নেতারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর মধ্যে দলের চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থী হচ্ছেন তিনটি আসনে। তিনি দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে মনোনয়ন পেয়েছেন।

সোমবার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসন এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন পেয়েছেন। খালেদা জিয়াসহ ১০ নারী বিএনপির মনোনয়ন পেয়েছেন। ৬৩টি আসন ফাঁকা রয়েছে। এসব আসন শরিকদের জন্য ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। দলটির একাধিক বিশ্বস্ত সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রগুলো জানায়, ‘গ্রিন সিগন্যাল’ পাওয়া ১২ জন নেতার মধ্যে রয়েছেন: পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, লক্ষ্মীপুর-১ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং কিশোরগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।

এছাড়া ঢাকা-১৩ আসনে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, চট্টগ্রাম-১৪ আসনে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুক, কুমিল্লা-৭ আসনে দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, নড়াইল-২ আসনে জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

বিএনপির ২৩৮ আসনে প্রার্থী তালিকা ঘোষণা
প্রাথমিকভাবে ২৩৮ আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব প্রার্থীর নাম ঘোষণা শুরু করেন। যা এখনো চলছে।

ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া-৭ ও দিনাজপুর-৩ এবং তারেক রহমান বগুড়া-৬ আসনে প্রার্থী হয়েছে। এ ছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হয়েছেন।

অন্যান্য আসনের প্রার্থী তালিকায় রয়েছেন- যশোর-৪ টিএস আইয়ুব, খুলনা-২ নজনরুল ইসলাম মঞ্জু, খুলনা-৬ মনিরুল ইসলাম, নেত্রকোনা-৪ আবু তাহের তালুকদার, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১১ এম এ কাইয়ুম, ঢাকা-১৬ হামিদুল হক, কুমিল্লা-১১ মো. কামরুল হুদা, চট্টগ্রাম-১০ আমির খসরু মাহমুদ চৌধুরী, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা-৩ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, নেত্রকোণা-৪ লুৎফুজ্জামান বাবর, গোপালগঞ্জ-৩ এসএম জিলানী, ঢাকা-১৪ সানজিদা আক্তার তুলি,

দেখুন পূর্ণাঙ্গ তালিকা

জুলাই সনদ ইস্যুতে জটিলতার মেঘ কেটে যাচ্ছে
জনৈতিক জটিলতার কালো মেঘ কাটতে শুরু করেছে। গণভোট, উচ্চকক্ষে পিআর ও শাপলা প্রতীক নিয়ে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছতে যাচ্ছে সরকার। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে একাধিক দফায় আলোচনা করায় সমঝোতার সুযোগ তৈরি হয়েছে। এমনকি আজ সোমবার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সমাধানের রূপরেখা তৈরি হতে পারে। সরকার ও সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর বিশ্বস্ত সূত্রে এসব তথ্য জানা গেছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের গতকাল রোববারের বক্তব্যে সমঝোতার আভাস পাওয়া গেছে। এক সংবাদ সম্মেলনে তিনি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠানের বিষয়ে দলীয় অনাপত্তির কথা জানিয়েছেন। তার নেতৃত্বাধীন দল ইতোমধ্যে ‘শাপলা কলি’ প্রতীকটি তাদের পছন্দক্রমভুক্ত করে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে।

এদিকে, সরকারও পুরোপুরি নির্বাচনমুখী হয়ে উঠেছে। সরকারের পক্ষ থেকে গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইনের প্রথম ‘টিজার’ প্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ৪৮ সেকেন্ডের ভিডিও টিজারটি প্রকাশ করে এর ক্যাপশনে উল্লেখ করা হয়Ñজাতীয় সংসদ নির্বাচনের ক্যাম্পেইন আজ (রোববার) থেকে শুরু হলো। প্রথম টিজারে গুমের শিকার পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব.) ড. খান সুবায়েল বিন রফিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

সরকার ও নির্বাচন কমিশন ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদের ভোট হচ্ছে। একই দিনে সংবিধান সংস্কার প্রস্তাবের ওপর গণভোট অনুষ্ঠিত হবে। পার্লামেন্টের উচ্চকক্ষ বা সিনেট গঠিত হবে প্রাপ্ত ভোটের পিআর পদ্ধতিতে। সাংবিধানিক সংস্কারের বিষয়গুলো ২৭০ দিনে বাস্তবায়ন না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হয়ে যাবে ‘জুলাই সনদ বাস্তবায়ন’ সুপারিশের এ বিধানও বিলুপ্ত হচ্ছে। এর বাইরে ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সব কার্যক্রমের বৈধতার বিষয়টিও অন্তর্ভুক্ত হতে পারে গণভোটে। ‘নোট অব ডিসেন্ট’ রেখে স্বাক্ষরিত জুলাই সনদ পরিবর্তন করে জুলাই আদেশ জারি নিয়ে যে বিতর্ক ও জটিলতা দেখা দিয়েছে, সেটা নিরসনে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের ওপর গণভোট অনুষ্ঠানের সিদ্ধান্ত আসতে পারে।

আজ উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক

আজ সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক হবে বলে জানা গেছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠেয় বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট ও উচ্চকক্ষে পিআর নিয়ে আলোচনা হওয়ার কথা আছে। বৈঠক শেষে দুপুর ১২টায় গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে। ইতোমধ্যে সংবাদ সম্মেলনের জন্য সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে, গতকাল রাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে যমুনায় অনানুষ্ঠানিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। বৈঠকে আজকের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ও সংবাদ সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

উচ্চকক্ষে মোট ভোটের ওপর পিআর পদ্ধতির বিষয়ে জোর আপত্তি আছে বিএনপির। অন্যদিকে জামায়াতের দাবি সংসদ নির্বাচনের আগেই চলতি নভেম্বরে গণভোট আয়োজনের। এনসিপি আগে গণভোটের দাবি তুললেও এরই মধ্যে কিছুটা নমনীয় হয়েছে।

গতকাল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একই দিনে দুই নির্বাচন অনুষ্ঠানে তাদের জোর কোনো আপত্তি নেই। তবে সংস্কারের পক্ষে যারা থাকবে না, তাদের সঙ্গে এনসিপি নেই।

গত শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৭ সনদ স্বাক্ষর করেছে, সেটুকু বাস্তবায়ন তারা করবেন, এর বাইরে জুলাই আদেশে যা করেছে ঐকমত্য কমিশন তার দায়িত্ব বিএনপি নেবে না। জুলাই সংস্কার প্রস্তাবের যেসব বিষয়ে আপত্তি জানিয়ে বিএনপি নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়েছে, সেগুলোকে বাদ দিয়ে জুলাই সনদ আদেশ দিয়ে ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও জাতির সঙ্গে প্রতারণা করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হাতে পাওয়ার পর বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। ওই আলোচনায় বাস্তবায়নের সুপারিশগুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধের বিষয়টি উঠে আসে। পরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের নেতৃত্বে চার উপদেষ্টাকে সমস্যা সমাধানের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। জানা গেছে, ওই উপদেষ্টারা ইতোমধ্যে বিএনপি ও জামায়াতের সঙ্গে দুদফা কথা বলেছেন। এনসিপির সঙ্গেও তাদের আলোচনা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সমঝোতার ক্ষেত্রে সরকার দুটি প্রস্তাব সামনে রেখে আলোচনা শুরু করেছে। এর একটি বিএনপিকে পিআর পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠনে রাজি করানো। অন্যটি হলো, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজনের বিষয়ে জামায়াতের সম্মতি আদায়। তবে উভয়পক্ষই এখন পর্যন্ত প্রকাশ্যে তাদের অনড় অবস্থানের কথা জানিয়েছে।

জানা গেছে, উপদেষ্টা পরিষদের বড় অংশও একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠানের পক্ষে। নির্বাচন কমিশনও সেটা চায় বলে জানা গেছে। এদিকে গণভোট ও উচ্চকক্ষে পিআর ছাড়া আরো কিছু বিকল্প চিন্তা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। এক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন ২৭০ দিনের মধ্যে সম্পন্ন না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার বিধানটি তুলে দিলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংবিধান সংস্কার পরিষদের ওপর ছেড়ে দেওয়ার চিন্তাও করা হচ্ছে। এছাড়া জুলাই সনদে প্রধান উপদেষ্টার পরিবর্তে রাষ্ট্রপতির স্বাক্ষরে আদেশ জারি করার বিষয়টিও ভাবা হচ্ছে। তবে এখন পর্যন্ত এসব বিষয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সংশ্লিষ্ট বিষয়ে আইনি দিকগুলো পর্যালোচনা করা হচ্ছে।

ঐকমত্য কমিশন সূত্র জানায়, তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার জন্য সব ধরনের চেষ্টা করে। কিন্তু দলগুলো ছাড় দিতে রাজি হয়নি। দলগুলো যে অভিযোগ করছে, এর অধিকাংশই সত্য নয়। চাইলে এগুলো প্রমাণ করা যায়। সব তথ্য জমা আছে, বিটিভিতেও প্রচার হয়েছে। তবে এখনই কোনো প্রমাণ সামনে এনে তারা রাজনৈতিক দলের মুখোমুখি দাঁড়াতে চায় না। কারণ এতে নতুন জটিলতা তৈরি হতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আমার দেশকে বলেন, ঘরোয়াভাবে অনেক আলোচনাই হয়। তবে গণমাধ্যমকে বলার মতো কোনো বিষয় নেই।

কোনো সমস্যা তৈরি হলে তা সমাধানের উদ্যোগ নেওয়ার দায়িত্ব সরকারেরই মন্তব্য করে গোলাম পরওয়ার বলেন, সরকারের যিনি প্রধান তিনি ঐকমত্য কমিশনেরও প্রধান। তিনি কোনো উদ্যোগ নিলে রাজনৈতিক দল হিসেবে সবার সহযোগিতা করা দায়িত্বের মধ্যেই পড়ে। সরকারের যে কোনো উদ্যোগে আমরা দলীয়ভাবে সহযোগিতা করতে রাজি আছি।

দলটির অপর এক নেতা জানান, সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সরকার স্বভাবতই সমঝোতার চেষ্টা করছে। তবে তাদের দলীয় অবস্থান এখনো অনড়।

গণভোট আগে হবে, না নির্বাচনের দিন হবে—এ বিতর্ককে অযথা ও অপ্রয়োজনীয় উল্লেখ করে গতকাল বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, সংস্কারের বিষয়গুলোর আইনি ভিত্তি এবং আইন জারির বিষয়টি সুরাহা হলে আমরা নির্বাচনের দিনও গণভোট করতে পারি, আগেও করতে পারি। সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি।

এদিকে দলটির একটি প্রতিনিধিদল গতকাল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করে ‘শাপলা কলি’ গ্রহণ করার কথা জানিয়েছে। ইসির সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, দেশবাসীর কাছে আমরা শাপলা কলি নিয়েও কিছু ইতিবাচক সাড়া পেয়েছি। তবে শাপলার চেয়ে একধাপ এগিয়ে শাপলা কলি। অর্থাৎ শাপলাও আছে, কলিও আছে। আমরা শাপলা কলি নেব। নির্বাচনে যাওয়ার জন্য বৃহত্তর স্বার্থ চিন্তা করেই এ সিদ্ধান্ত নিয়েছি।

শনিবার ড. ইউনূস ‘সাফল্যের সঙ্গে ক্রিয়াশীল সব রাজনৈতিক দলের সঙ্গে বিরামহীন বৈঠক ও ঐকমত্যে পৌঁছে’ জুলাই জাতীয় সনদ তৈরি ও বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, যে অভূতপূর্ব ঐক্য আমাদের মাঝে আছে—রাষ্ট্র সংস্কারে এ জাতীয় ঐক্য আমাদের ধরে রাখতেই হবে। কারণ ফ্যাসিবাদী গোষ্ঠী এ জাতিকে বিভক্ত করতে সর্বশক্তি নিয়োগ করেছে। ফ্যাসিবাদকে পরাস্ত করতে হলে, এ দেশ বাঁচাতে হলে, জাতীয় ঐক্য ধরে রাখা ছাড়া কোনো বিকল্প নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান আমার দেশকে বলেন, রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ প্রতিদ্বন্দ্বিতা থেকে ভিন্ন অবস্থানের কথা জানাচ্ছে। এটাকে আমি বড় ধরনের কোনো জটিলতা মনে করছি না। সরকার উদ্যোগ নিলে দ্রুতই এটি কেটে যাবে।

বর্তমান প্রেক্ষাপটে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠানের কোনো বিকল্প নেই মন্তব্য করে এ রাজনৈতিক বিশ্লেষক বলেন, সরকারের নানা চ্যালেঞ্জ আছে। অনেক শত্রুও সক্রিয় আছে। ভিন্ন ভিন্ন দিনে ভোট করতে গেলে ঝুঁকি হতে পারে। ফেব্রুয়ারির আগে আরেকটি ভোট আয়োজনও সহজতর নয়। কাজেই দুটি ভোট একই দিনে হওয়া সরকারের জন্য সুবিধাজনক হবে।

বিএনপির ৩১ দফা অঙ্গীকার নিয়ে বরিশাল মুলাদী উপজেলায় ঐতিহাসিক জনসভা
বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে বরিশাল জেলার মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে এক ঐতিহাসিক জনসভা। শনিবার ০১ নভেম্বর ২০২৫ বিকেলে ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এই জনসভায় এলাকাবাসীর ব্যাপক উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় অনুষ্ঠানস্থল।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেগম সেলিমা রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুস ছত্তার খাঁন সহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

বেগম সেলিমা রহমান বলেন, বিএনপির ৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং এটি জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। দেশের চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হলো এই দফাগুলো বাস্তবায়ন। তারা বর্তমান সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও গণতন্ত্রহীন পরিবেশের সমালোচনা করে জনগণকে ঐক্যবদ্ধভাবে বিএনপির পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সভায় মুলাদী উপজেলার সাবেক চেয়ারম্যান আব্দুস ছত্তার খাঁন বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনবে, প্রশাসন ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে এবং শিক্ষাসহ স্বাস্থ্যখাতকে জনগণের জন্য সহজলভ্য করবে। স্থানীয় নেতারা জনসভায় অঙ্গীকার করেন যে, সফিপুর ইউনিয়ন হবে বিএনপির আন্দোলনের দুর্গ এবং এখান থেকেই পরিবর্তনের বীজ ছড়িয়ে পড়বে সমগ্র মুলাদীতে।

জনসভা শেষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ‘গণতন্ত্র পুনরুদ্ধার চাই’, ‘৩১ দফা বাস্তবায়ন চাই’— এসব স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

জনসভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজিবী ফোরামের কেন্দ্রীয় কমিটির  সিঃ নিঃ যুগ্ম সাধারণ সম্পাদক  ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইশরাত হোসেন কচি তালুকদার, মুলাদী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবেদুর রহমান শরীফ, মুলাদী পৌরসভা বিএনপির সভাপতি আঃ রব খাঁন, মুলাদী পৌরসভা কৃষক দলের সভাপতি আল আমিন রাড়ী ও সাধারন সম্পাদক মিরাজ মুন্সী, বরিশাল উওর মহিলা দলের সাধারণ সম্পাদক জনাবা লিপি নাসরিন, মুলাদী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জনাবা আফসানা মিম,  সফিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এসকান্দার আলী বাঘা

বরিশাল উওর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খাঁন, মুলাদী পৌরসভা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাওলাদার ও মুলাদী পৌর শহর ৬ নং ওয়ার্ড ছাত্রদল এর সভাপতি জুবায়ের ইসলাম

হাসিনাকে ফেরত চাইলেন মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতে বসে বিভিন্ন মিডিয়াকে শেখ হাসিনা ইন্টারভিউ দিচ্ছেন। হাসিনাকে ফিরিয়ে দেয়ার জন্য ভারত সরকারকে অনুরোধ করতে চাই, কারণ তাকে বিচারের মুখোমুখি হতে হবে।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান সংকট অন্তর্বর্তী সরকার তৈরি করেছে। মিথ্যা বলে জাতির সঙ্গে প্রতারণা করা উচিত নয়।

তিনি বলেন, অত্যন্ত পরিকল্পিতভাবে একটি মহল একাত্তরকে ভুলিয়ে দিতে চায়। কিন্তু সেটি করার সুযোগ নেই। কারণ একাত্তরেই আমাদের জন্ম। মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি ষড়যন্ত্রে লিপ্ত। তারা মুক্তিযুদ্ধকে ‘গোলমাল’ বলেছিলেন। জাতি সেটা ভোলেনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, অভুত্থানের তিন মাসের মধ্যে নির্বাচন হলে অপশক্তি মাথা চাড়া দিয়ে ওঠারও সাহস পেত না। আমাদের ৩১ দফায় সব সংস্কারের কথা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমরাই সংস্কারের পক্ষে। পিআর হবে কি না সে সিদ্ধান্ত আগামী সংসদ নেবে। পিআর না হলে নির্বাচন হবে না এ কথা বলে মানুষকে বোকা বানানো হচ্ছে।

হঠাৎ জামাতের প্রতি বিএনপির সুর বদল, নেপথ্যের ঘটনা?
জামায়াতে ইসলামীকে স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী দল বলে মুখে ফেনা তুলে ফেলছিলেন বিএনপি নেতারা। বিএনপির অনলাইন বট বাহিনী লাগাতারভাবে জামায়াত বিরোধী প্রচারণা চালিয়েছে। যার ধারাবাহিকতায় মসজিদে কুরআন শিক্ষার অনুষ্ঠানে হামলা, মসজিদের ভেতরে জামায়াত নেতাকর্মীদের মেরে রক্তাক্ত করা, হিজাব পরা নারীদের হেনস্থা ও হামলার মতো জঘন্য ঘটনাও ঘটেছে।

কিন্তু হটাত করেই দেখা গেল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলছেন, জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, মীর কাসেম আলী, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

অথচ এ বিএনপির লোকেরাই একদিন আগে জামায়াতের সাবেক আমীর শহীদ গোলাম আযমকে ফেসবুকে দুই হাত খুলে গালি দিয়েছে। বিএনপির বহু নেতা জামায়াতকে নিষিদ্ধ করার কথাও বলেছে। সারা দেশে একটা আতঙ্ক তৈরি করা হয়েছে যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে এবং তারা জামায়াতের ওপর ঝাঁপিয়ে পড়বে।

রাজনীতি যারা ডিপলি জানে তারা অবশ্য জানেন, জামায়াতের বিরুদ্ধে বিএনপির প্রচারণাকারীরা দলটির ডিফ্যাক্টো প্রধান তারেক রহমান ঘনিষ্ট। গুঞ্জন আছে যোগাযোগ অ্যাপ ওআটসঅ্যাপে গ্রুপ খুলে জামায়াত বিরোধী টকশো প্রচারণা, ফেসবুক ট্রল ও সভাসমাবেশের বক্তব্য-বিবৃতির নির্দেশনার সঙ্গে তারেক রহমান সরাসরি সম্পৃক্ত। বিষয়টি তার ঘনিষ্টরাই বিভিন্ন সার্কেলে গৌরবের সঙ্গে প্রচার করছে।

এরমধ্যে তারেক রহমানের ঘনিষ্ট সহকারী বলে পরিচিত একেএম ওয়াহিদুযযামান অ্যাপোলো নামে এক ভদ্রলোক ঢাকার সাংবাদিক মহলে মূর্তিমান আতঙ্ক হিসেবে হাজির হয়েছেন। তিনি বেসরকারি টিভি চ্যানেল আরটিভির একজন তরুণ সাংবাদিককে শিবির বিরোধী মিথ্যা রিপোর্ট না লেখায় চাকরীচ্যুত করেছেন।

এহেন পরিস্থিতিতে জামায়াত ঘিরে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু একাত্তর ইস্যুতে মিথ্যা মামলায় দলটির টপব্রাশ সব নেতাকে ফাঁসির বিরুদ্ধে মির্জা ফখরুলের বক্তব্য বিস্ময়কর ও অবিশ্বাস্য।

কিন্তু মির্জা ফখরুলের বক্তব্যের নেপথ্যের কারণটি স্পষ্ট হয়েছে দলটির ডিফ্যাক্টো মুখপাত্র সালাহ উদ্দিন আহমেদের বক্তব্যে। তিনি বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজা বন্ধ করতে হবে। সবাই ঐক্যবদ্ধ থাকুন। দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের সবাইকে এক থাকতে হবে। মতাদর্শে ভিন্নতা থাকলেও দেশের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি আমাদের অনৈক্যের কারণে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন ঘটে, জাতি আমাদের ক্ষমা করবে না।

সালাহ উদ্দিনের বক্তব্যে স্পষ্ট যে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণেরও বিরোধী বিএনপি। কারণ নির্বাচনই ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের প্রধান দরজা। এটিও বিএনপি বন্ধ করতে চায়।

এখন কথা হলো চব্বিশের জুলাই বিপ্লবের পর বিএনপি বারবার বলেছে তারা কোনও নিষিদ্ধ করার বিপক্ষে। এমনকি তারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতেও রাজি।

এরমধ্যে একটা তথ্য হলো, খোদ তারেক রহমান চেয়েছেন নির্বাচনে বিএনপি সরকারে গেলেও জামায়াতের বদলে আওয়ামী লীগ যেন বিরোধী দল হয়। অথচ সে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সব দরজাই বন্ধ করতে বলছে!

মুলতঃ মির্জা ফখরুল ও সালাহ উদ্দিন মোটেই তারেক রহমানের অনুমোদন ছাড়া জামায়াতের পক্ষে ও আওয়ামী লীগের বিপক্ষে বক্তব্য দেননি।

বাংলাদেশকে ঘিরে একটি বড় ঘটনা স্পষ্ট হয়ে যাওয়ার পর বিএনপির টনক নড়েছে। তাদের হুঁশ হয়েছে যে জামায়াতের বিরুদ্ধে বলে ভারতের মন যোগানোর ধান্ধাবাজির দিন ফুরিয়ে গেছে। বরং ভারতের দালালি করার পরিচয় বিএনপির জন্য সমূহ থ্রেট হিসেবে হাজির হয়েছে। কাজেই ভারত বিরোধী সাজতে এখন তড়িঘড়ি করে জামায়াত প্রেমিক আর আওয়ামী লীগ বিদ্বেষী হতে হচ্ছে।

বড় ঘটনা কী

যুক্তরাষ্ট্র স্পষ্ট করেছে যে আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনটি এমন হোক যেন আমাদের দেশ ভারত ও চীনের ছায়ায় আড়ালে থাকা রাষ্ট্র থেকে বের হতে পারে। দেশটি চায় বাংলাদেশ এ অঞ্চলে ভারত ও চীনের মতই একটি স্বাধীন পক্ষ হয়।

কথা হলো যুক্তরাষ্ট্রের এ বার্তার মানে হলো আগামী নির্বাচনে যেন ভারতের দালাল দল আওয়ামী লীগ ক্ষমতায় আসার সুযোগ না পায়। সেক্ষেত্রে ভারতের নতুন দালাল হতে চাওয়া বিএনপির বিষয়েও যুক্তরাষ্ট্রের অবস্থান নেতিবাচকই। গুরুত্বপূর্ণ হলো যুক্তরাষ্ট্রের অবস্থান জানতে পেরেই বিএনপি এখন ভারত ও আওয়ামী লীগ বিরোধী হিসেবে নিজেকে তুলে ধরতে চাচ্ছে। এজন্যই জামায়াত নেতাদের ফাঁসি ও লীগের প্রত্যাবর্তন নিয়ে এত কথা।

আমার এ দীর্ঘ লেখা পড়ে হয়তো বিএনপির অশিক্ষিত ইতর লোকেরা মকারি করবে। এটি তারা অশিক্ষা ও অজ্ঞানতাবশতঃ করবে। আবার খোদ জামায়াতের লোকেরা বা অন্য বাংলাদেশীরা কতটা বুঝেছেন তা নিয়েও সন্দেহ আছে।

এ কারণে এ লেখাটি মোবাইলে সংক্ষেপে না লিখে ল্যাপটপে লেখছি যেন, লোকজনের লিটারেসির প্রয়োজন সামনে রেখে একটু বড় করে লেখা যায়।

এক্ষেত্রে আমি প্রথমেই কিছু খুচরা তথ্য সামনে আনতে চাই, পরে বড় তথ্য সামনে আনব।

ভারতপন্থী সেনা কর্মকর্তাদের বিচার

গুমখুনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেশ কয়েকজন সেনা কর্মকর্তার বিচার শুরু করেছে। এদের পরিচয় হলো বিগত ১৫ বছর ভারতপন্থী হাসিনা রেজিমের হয়ে এরা অ্যাক্টর ছিল। সহজ কথায় এরা ভারতের লোক ছিল। এদেরকে যে বিচার করা হচ্ছে তার সঙ্গে মার্কিন সংযোগ আছে।

এক্ষেত্রে মনে করিয়ে দেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সেনা কর্মকর্তাদের নামে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার আগে যুক্তরাষ্ট্র সফর করেন। এই তথ্য গুরুত্বপূর্ণ এ জন্য যে যুক্তরাষ্ট্রের নতুন অবস্থানে বাংলাদেশ সরকারের পাশাপাশি সেনাবাহিনীকে পক্ষ ধরে কাজ করার কথা রয়েছে। সেক্ষেত্রে সেনাবাহিনীকে ভারতীয় দালালদের প্রভাবমুক্ত করতে বিচারের যে প্রক্রিয়া তার সঙ্গে মার্কিন সংযোগ আছে এবং এর মাধ্যমে একটি বার্তা দেওয়া হলো যা না বুঝলে জেনারেল ওয়াকারও বিচারের মুখোমুখি হবেন।

হাসিনার রায় ১৩ নভেম্বর

শেখ হাসিনার বিচার যেন না হতে পারে এ জন্য অন্তর্বর্তী সরকারকে ফেলে দিতে বেশ কয়েকবার চেষ্টা হলো। এর মধ্যে আগস্ট থেকেই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের কথা বলা হচ্ছিল। এমনকি খোদ বিএনপিকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কথা বলা হয়েছিল। এমন সরকার হলে জুলাই গণহত্যা ও আগের গুমখুনের বিচার বন্ধ হয়ে যেত। কারণ তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন ও রুটিন দায়িত্ব পালনের বেশি কিছু করার এখতিয়ার নাই। সেই সরকার হলে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে নিষিদ্ধ করারও সুযোগ ছিল না। কারণ অন্তর্বর্তী সরকার লীগের কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করেছে। কাজেই বিচার না হলে লীগের নিষেধাজ্ঞা থাকে না, আর অন্তর্বর্তী সরকারতো নিষিদ্ধ করবেই না।

এক্ষেত্রে একটি তথ্য দেই, সম্প্রতি আওয়ামী লীগ যে ঘনঘন মিছিল করছে তা মোটেই দলটি আয়োজন করেনি। এসব মিছিলের নেপথ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার ও গোয়েন্দা সংস্থা, মিছিলকারীরা হলো ভাড়াটে। এসব মিছিলের টার্গেট হলো অন্তর্বর্তী সরকার পরিবর্তন, শেখ হাসিনার বিচার বন্ধ ও আওয়ামী লীগকে ফেরানো।

কিন্তু আগামী নির্বাচনকে লীগমুক্ত রাখা ও ভারতের দালাল শেখ হাসিনাকে শায়েস্তা করার যে জরুরত আছে তার সামনে সেনাপ্রধান ও ভারতের কোনও উদ্যোগই পাত্তা পায়নি। তারা রীতিমত ব্যর্থ হয়েছে।

ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করেছে, আগামী ১৩ নভেম্বর শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের রায় হবে। রায়ে দুজনেরই কঠোর শাস্তি হবে, কারণ ম্যাসাকারে তাদের জড়িত থাকার বিষয়টি সন্দেহাতীতভাবে প্রমাণিত।

মুলতঃ হাসিনার রায় হয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনীতির অবসান ঘটবে। এমনকি রিফাইন্ড আওয়ামী লীগও ভাত পাবে না। এর মাধ্যমে বাংলাদেশকে ভারতের ছায়া থেকে বের করার বিষয়ে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গিকেই অনুসরণ করা হবে।

ট্রাম্পের বাংলাদেশ নীতির প্রকাশ বড় ঘটনা

এক বছরেরও বেশি সময় পরে বাংলাদেশে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে ট্রাম্পের বাংলাদেশ নীতি অনেকটা স্পষ্ট হয়ে গেছে। ভারতের সঙ্গে সম্পর্ক শিথিল করে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করার মতই বাংলাদেশের সঙ্গে জোরদার সম্পর্ক করা হলো ট্রাম্পের নীতি। সেক্ষেত্রে বাংলাদেশকে ভারত ও চীনের পাশে একটি শক্তিশালী স্বাধীন পক্ষ হিসেবে দেখতে চাওয়া হলো ট্রাম্পের নীতি।

যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূতের নাম ব্রেন্ট ক্রিস্টেনসেন। তার নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি কাউন্সেলর শ্রেণীর একজন কূটনীতিক। বাংলাদেশে তার পদটি রাষ্ট্রদূতের হলেও পদটির নাম হলো ‘অ্যাম্বাসেডর এক্সট্রাঅর্ডিনারি অ্যান্ড প্লেনিপোটেনশিয়ারি’। মানে হলো তিনি সর্বোচ্চ পর্যায়ের একজন কূটনীতিক। এরকম কূটনীতিকরা তার দেশের সরকারের সর্বোচ্চ প্রতিনিধিত্ব করার পূর্ণ এখতিয়ার রাখেন, বিশেষ করে নিজ দেশের সরকারের অনুমোদন ছাড়াই অন্য দেশের সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা ও চুক্তিতে উপনীত হতে পারেন। এই পূর্ণ ক্ষমতা তাদেরকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্বাধীন এজেন্ট, চুক্তি স্বাক্ষরে সক্ষম ও নিজ দেশের সর্বোচ্চ স্বার্থের প্রতিনিধিত্ব করতে সমর্থ করে তোলে।

কাজেই নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন তার পদ মর্যাদার কারণে বাংলাদেশে দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হবেন। এর মধ্যে যুক্তরাষ্ট্রের হয়ে তিনি নিজেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও চুক্তি করবেন, যা করার এখতিয়ার বেশিরভাগ কূটনীতিকেরই থাকে না। তিনি কোনো চুক্তি ও সমঝোতার বিষয়ে সরাসরি অথরিটি হিসেবে ভূমিকা পালন করবেন, এ ক্ষেত্রে ওয়াশিংটনে তাকে চুক্তিপত্র পাঠিয়ে অনূমোদন আনতে হবে না। তার পদটি ক্ষমতার প্রতীক বলে বিবেচিত। ফলে তিনি যখন কথা বলবেন তা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ক্ষমতার প্রতিনিধিত্ব করবেন এবং কথা ও কাজের বেলায় পূর্ণ কর্তৃত্বের অধিকারী হবেন।

নতুন রাষ্ট্রদূতের পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তাৎপর্য হলো তাকে বাংলাদেশে বিশেষ পরিস্থিতির প্রয়োজনে দ্রুততমে সময়ে ওয়াশিংটনের নির্দেশনা বা অনুমোদনের জন্য কাল বিলম্ব না করে তড়িৎ সিদ্ধান্ত গ্রহণ করবেন।

কাজেই ব্রেন্ট ক্রিস্টেনসেনের বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে বড় ঘটনা। এই বড় ঘটনা বুঝতে আমাদের খোদ ক্রিস্টেনসেনকে বোঝা দরকার। তিনি ট্রাম্প প্রশাসনের খুবই ঘনিষ্ট। ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর ছিলেন, ২০১৯-২০২১ সাল পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। তার মানে তিনি বাংলাদেশকে গভীরভাবে জানেন।

গুরুত্বপূর্ণ হলো ব্রেন্ট ক্রিস্টেনসেনের বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে, ‘২০২২ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের কৌশলগত কমান্ডের (ইউএসএসট্র্যাটকম) কমান্ডারের পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ সময় তিনি ইউএসএসট্র্যাটকমের বৈশ্বিক কৌশলগত প্রতিরোধ মিশনের পররাষ্ট্রনীতিগত প্রভাব সম্পর্কে কমান্ডারকে পরামর্শ দেন।’ এছাড়াও তিনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের পলিটিক্যাল-মিলিটারি অ্যাফেয়ার্স ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র হস্তান্তর অফিসের ডেপুটি ডিরেক্টর (২০১৬-২০১৯) ছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত ২ সেপ্টেম্বর ব্রেন্ট ক্রিস্টেনসেনকে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন। এরপর মনোনয়ন অনুমোদনের জন্য সিনেটে পাঠানো হয়। গত ২৩ অক্টোবর সিনেটে শুনানি হয়। এ শুনানির সময় ক্রিস্টেনসেন বেশ গুরুত্বপূর্ণ ইংগিতবাহী বক্তব্য দেন।

তিনি বলেন, ‘বাংলাদেশও একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রয়েছে। গত বছরের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন বিক্ষোভ ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা একটি সরকারকে পতন করেছিল। বাংলাদেশে আগামী বছরের শুরুর দিকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি পরিণাম বয়ে আনা নির্বাচন হতে যাচ্ছে। নতুন সরকার এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন পথ খুঁজে নিতে এই নির্বাচন হবে। একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের এই অভিযাত্রায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ‘বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশ প্রায়শই তার প্রাপ্য মনোযোগ পায় না, কারণ এটি তার আরও বড় প্রতিবেশীদের ছায়ায় ছাপিয়ে যায়।’

‘আমার ফরেন সার্ভিস ক্যারিয়ারে বাংলাদেশের প্রতি মার্কিন নীতি নিয়ে কাজ করার বিশ বছরেরও বেশি অভিজ্ঞতা, এর আগে ঢাকা সফরের কারণে আমি এর গুরুত্ব এবং সেখানে মার্কিন স্বার্থের গুরুত্ব ভালোভাবে বুঝতে পারি। কৌশলগত অবস্থান বাংলাদেশকে একটি উন্মুক্ত, নিরাপদ এবং সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ অংশীদার করে তোলে।’

‘যদি নিশ্চিত হয় (রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ) আমি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং এর গণতান্ত্রিকভাবে নির্বাচিত উত্তরসূরি উভয়ের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়ে তুলতে দূতাবাসের ঢাকা টিমকে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশায় রয়েছি। প্রায়শই নতুন এশিয়ান টাইগারদের মধ্যে একটি হিসাবে পরিচিত বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক সম্ভাবনা প্রত্যক্ষ করে। প্রচণ্ড চ্যালেঞ্জ কাটিয়ে বাংলাদেশ এখন স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে উত্তরণের দ্বারপ্রান্তে, বাংলাদেশের জনগণের স্থিতিস্থাপকতা ও এই অধ্যবসায়ের প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানাতে হয়।’

শুনানিতে সিনেটর পিট রিকেটস বলেন, ‘আমরা যে আরেকটি হুমকির মুখোমুখি হচ্ছি, তা হলো কমিউনিস্ট চীন। বাংলাদেশ ও কমিউনিস্ট চীনের মধ্যে সামরিক পরিসরে সহযোগিতা ক্রমেই বেড়ে চলেছে। সম্প্রতি কমিউনিস্ট চীন একটি কৌশলগত গুরুত্বপূর্ণ বাংলাদেশি সাবমেরিন ঘাঁটি সংস্কার করেছে, যাতে যুদ্ধজাহাজ ও সাবমেরিন দুটোই রাখা যায়। আর এই মাসেই খবর এসেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ ২০টি চীনা নির্মিত জে-১০ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে। তারা নতুন সারফেস-টু-এয়ার মিসাইল এবং দীর্ঘপাল্লার রাডারও সংগ্রহ করবে। এর মাধ্যমে তারা চীনা প্রতিরক্ষাশিল্পের সঙ্গে আর্থিক ও কৌশলগতভাবে দীর্ঘমেয়াদি সম্পর্ক স্থাপন করছে। বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন নিশ্চিত হলে কীভাবে আপনি বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করবেন, যাতে তারা চীনা সমরাস্ত্রের ওপর আরও নির্ভরশীল না হয়, তাদের প্রতিরক্ষা ও ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জোরদার হয়?

জবাবে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব নিয়ে আপনার উদ্বেগের সঙ্গে আমি একমত। আমার মনোনয়ন নিশ্চিত (রাষ্ট্রদূত হিসেবে) হলে বাংলাদেশের সরকার ও সামরিক বাহিনীর সঙ্গে সরাসরি কথা বলব—চীনের কর্মতৎপরতা, তাদের সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ততা, তাদের সামুদ্রিক এলাকায় কার্যক্রম ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় চীনের ভূমিকার ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরব। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারত্বের সুযোগ ও সুফলগুলোও তুলে ধরব, বিশেষ করে আমাদের দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে আরও নিবিড় সহযোগিতার বিষয়টি।’

পিট রিকেটস বলেন, এই শুনানি এমন সময়ে হচ্ছে, যখন মার্কিন সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটি গতকাল ‘থিঙ্ক টোয়াইস অ্যাক্ট’ নামের একটি প্রস্তাব কণ্ঠভোটে অনুমোদন দিয়েছে। এই বিল অনুযায়ী একটি পূর্ণাঙ্গ কৌশল প্রণয়ন করতে হবে, যাতে বাংলাদেশসহ অন্যান্য দেশকে চীনের কাছ থেকে অস্ত্র কেনা থেকে নিরুৎসাহিত করা যায়।

পিট রিকেটস বলেন, ‘এই বিল পাস করাটা অত্যন্ত জরুরি, যাতে আমরা অস্ত্র বিক্রির মাধ্যমে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবিলা করতে পারি। আশা করি, আমরা এই বিলের মাধ্যমে আপনাকে এমন একটি হাতিয়ার দিতে পারব, যা বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করার সময় সহায়ক হবে। কিন্তু আমরা আর কী কী করতে পারি? দক্ষিণ এশিয়ায় চীনের অস্ত্র বিক্রির প্রভাব মোকাবিলায়, আপনি রাষ্ট্রদূত হিসেবে কী ধরনের পদক্ষেপ নেবেন?’

তখন ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘আমাদের মার্কিন সামরিক সহযোগী গোষ্ঠীগুলোর মাধ্যমে আমরা মিত্রদেশগুলোর জন্য তৈরি এমন কিছু প্রতিরক্ষাব্যবস্থা তুলে ধরতে পারি, যা বাংলাদেশের মতো দেশের জন্য তুলনামূলকভাবে সাশ্রয়ী হতে পারে, যারা যুক্তরাষ্ট্রে তৈরি প্রিমিয়াম অস্ত্রসামগ্রী কিনতে পারে না। পাশাপাশি আমরা যৌথ সামরিক মহড়ার মাধ্যমে এসব প্ল্যাটফর্মের সঙ্গে তাদের আন্তকার্যক্ষমতা বাড়াতে পারি।’

[শুনানির বক্তব্য ইউএনবির বরাতে আজকের পত্রিকা, প্রথম আলো, বাংলা ট্রিবিউন ও ফাইনান্সিয়াল টাইমস থেকে নেওয়া হয়েছে]

কথা হলো নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব, তার নিজের বক্তব্য ও প্রশ্নের জবাব মিলিয়ে বাংলাদেশের আগামী নির্বাচন ও সামনের দিনগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি ও কৌশল স্পষ্ট বোঝা যায়। সেক্ষেত্রে স্পষ্ট যে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভারত কিংবা চীন কারো বলয়েই দেখতে চায় না। তারা চায় বাংলাদেশ নিজের মতো চলুক এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ট অ্যালাই হোক। এই চাওয়ার সঙ্গে বিএনপির ভারতপন্থা মোটেই যায় না। বিএনপিকে ক্ষমতায় যেতে ও থাকতে হলে মার্কিন দৃষ্টিভঙ্গির আলোকে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনা করতে হবে। এক্ষেত্রে বিএনপি কদ্দুর কী করে দেখতে হবে। তবে দলটি রাতারাতি কিভাবে অবস্থান বদলাচ্ছে তা দেখে এটি বোঝা যায় যে বিএনপি নিজেকে বদলানোর বিষয়ে যথেষ্ট তড়িৎ চেষ্টা করছে।

যদিও জামায়াতও যুক্তরাষ্ট্রের অবস্থানের বিষয়গুলো অবহিত বলে প্রতীয়মান হচ্ছে। বিশেষ করে দলটির আমীর ডা. শফিক বর্তমানে যুক্তরাষ্ট্র করছেন। তার সঙ্গে মার্কিন কর্মকর্তাদের কাদের সাক্ষাৎ হয় এবং দলটি ক্ষমতায় গেলে কী কী করবে না করবে বলে যুক্তরাষ্ট্রকে জানাচ্ছেন তা অবশ্য জানা যাবে কি না তা নিয়ে সন্দেহ আছে। তবে বিএনপি কিছু আঁচ করেছে বলে মনে হয়। সেক্ষেত্রে এমন হতে পারে বিএনপি জামায়াতকে নির্বাচনে নেওয়ার জন্য খুশি করে কথা বলছে। কারণ সব মিলিয়ে নির্বাচন নিয়ে সংশয় আছে, আবার ভোট হলেও সরকার পড়ে যেতে পারে।

বরিশালের মনোনয়নপ্রত্যাশীদের ঢাকায় তলব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ছয়টি আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের ঢাকায় তলব করা হয়েছে। আগামী ২৭ অক্টোবর সোমবার এসব নেতার রাজধানীর বিএনপির গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার নেওয়া হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য নেতারা এসব প্রার্থীর সাক্ষাৎকার নেবেন। ইতোমধ্যেই প্রত্যেক প্রার্থীর ভোটার আইডি কার্ড ও এক কপি ছবি পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দলের কেন্দ্রীয় দায়িত্বশীল একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

তবে গোয়েন্দা সংস্থা ও দলীয় রিপোর্টের ভিত্তিতে এরই মধ্যে জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থীদের নাম প্রাথমিকভাবে তালিকাভুক্ত করা হয়েছে বলে দাবি সূত্রটির। এর মধ্যে কেবল বরিশাল-১ আসনের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি।

কেন্দ্রীয় বিএনপির সূত্রটি জানায়, বরিশাল বিভাগের ২১টি আসনের মধ্যে ১৮টিতে প্রার্থীর মনোনয়ন প্রায় চূড়ান্ত। কোনো কোনো আসনে একাধিক প্রার্থীর নাম রয়েছে। এদের মধ্যে একজনকে চূড়ান্ত করা হবে। এর মধ্যে বরিশালের আসনগুলোর মধ্যে পাঁচটিতে প্রার্থীর খসড়া তালিকা করা হয়েছে। বড় ধরনের কোনো ঘটনা না ঘটলে এ তালিকার পরিবর্তন হবে না।

বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) : আসনে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার (অ্যাব)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দীন স্বপন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম স্বজল মনোনয়নপ্রত্যাশী।

এদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান, সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দীন স্বপন আলোচনায় আছেন। তাদের মধ্যে যে কেউ মনোনয়ন পাবেন বলে দাবি সূত্রটির।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) : সংসদীয় আসনে ২০০৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পান প্রয়াত বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য শহিদুল হক জামাল এবং ২০১৮ সালের নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু। সবকিছু ঠিক থাকলে আগামী নির্বাচনে এ আসনে আবারো বিএনপির মনোনয়ন পাচ্ছেন এস সরফুদ্দীন আহম্মেদ সান্টু। প্রাথমিক খসড়া তালিকায় তার নাম রয়েছে বলে জানা যায়।

এছাড়া আসনটিতে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, বিএনপি নেতা কর্নেল (অব.) আনোয়ার হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য দুলাল হোসেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ জুয়েল, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক লায়ন আক্তার সেন্টু মনোনয়নপ্রত্যাশী। আগামী সোমবার মনোনয়নপ্রত্যাশী এসব নেতাকে ঢাকায় ডাকা হয়েছে।

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) : আসনে ২০০৮ সালের নির্বাচনে দলীয় মনোনয়ন পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান এবং ২০১৮ সালের নির্বাচনে কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জয়নাল আবেদীন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে জয়নাল আবেদীনের নাম চূড়ান্ত বলে জানা গেছে। এ আসনে তিনিই মনোনয়ন পাচ্ছেন বলে দাবি সূত্রটির। এ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সত্তার খান, ব্যারিস্টার আসাদুজ্জামান আসাদ মনোনয়নপ্রত্যাশী।

বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) : সংসদীয় আসনে ২০০৮ এবং ২০১৮ সালের নির্বাচনে মেজবাহ উদ্দীন ফরহাদ বিএনপির দলীয় মনোনয়ন পান। তবে আগামী নির্বাচনে খসড়া প্রার্থীর তালিকায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসানের নাম চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। নির্বাচনকে সামনে রেখে এ আসনে ব্যাপক গণসংযোগ করেছেন দলটির কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য মেজবাহউদ্দীন ফরহাদ, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য নেতা অ্যাডভোকেট এম হেলাল উদ্দীন, সাবেক ছাত্রনেতা আব্দুল খালেক হাওলাদার, বরিশাল জেলা (উত্তর) বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ।

বরিশালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন হিসেবে পরিচিত

বরিশাল-৫ (সদর) : আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এবারও মনোনয়ন পাচ্ছেন বলে অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। খসড়া তালিকায় তার নাম রয়েছে। এ লক্ষেই সম্প্রতি সরোয়ারের বলয়ের নেতাদের দিয়েই সদর উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়েছে।

মনোনয়নপ্রত্যাশী মজিবর রহমান সরোয়ারসহ অন্যদের জেলা মহানগর বিএনপি নেতাদের কেন্দ্রে ডেকে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য বলা হয়েছে। এছাড়া এ আসনে সাবেক সংসদ সদস্য ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) এক সময়ের তুখোড় নেত্রী অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমতুল্লাহ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক জেলা এিনপির সভাপতি এবায়েদুল হক চাঁন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাছরিন আসন্ন নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী। এসব নেতাকেও ডাকা হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) : আসনে সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বাক আবুল হোসেন খান আবারও এ আসন থেকে মনোনয়ন পাচ্ছেন বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। প্রাথমিক খসড়া তালিকায় তার নাম রয়েছে বলে জানিয়েছে সূত্রটি। তবে দলটির কেন্দ্রীয় নেতা ও বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম খান রাজন মনোনয়ন পেতে এখনো প্রাণপণ চেষ্টা করছেন।

এছাড়া কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক লায়ন নুরুল ইসলাম খান মাসুদ, যুক্তরাষ্ট্রের নিউ জার্সি স্টেট বিএনপির সাবেক সভাপতি সোলায়মান সেরনিয়াবাত নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী।

এদিকে সূত্র জানায়, বরিশাল বিভাগের ২১ আসনের মধ্যে ১৮টিতে প্রার্থী তালিকা ১ থেকে ২ জনের মধ্যে রাখা হয়েছে।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান আমার দেশকে জানান, আগামী ২৭ অক্টোবর মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতাদের ঢাকায় ডাকা হয়েছে। দলের জন্য যারা নিবেদিতপ্রাণ তাদের মনোনয়ন দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যেই বিভিন্নভাবে তিনি প্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন। তবে যারা আন্দোলন-সংগ্রামে মাঠে ছিলেন, দলের সঙ্গে কখনো বেইমানি করেননি, এমন যোগ্য নেতারাই এবার মনোনয়ন পাবেন বলে দাবি করেন তিনি।

পিআর জামায়াতের সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা: নাহিদ
জামায়াতে ইসলামীর তথাকথিত ‘আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) আন্দোলন’ ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক প্রতারণা, বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

রোববার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাহিদ এ কথা বলেন।

পোস্টে এনসিপির আহ্বায়ক বলেন, আন্দোলনটি ইচ্ছাকৃতভাবে গঠিত হয়েছিল ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভ্রান্ত পথে চালিত এবং জনগণের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র ও সংবিধান পুনর্গঠন-সংক্রান্ত জাতীয় সংলাপকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য।

নাহিদ লেখেন, ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ গঠনের মূল সংস্কার দাবি ছিল সংবিধানিক নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা। আমরা এমন ভিত্তিগত সংস্কারের চারপাশে একটি গণআন্দোলন গড়ে তোলার চেষ্টা করছিলাম এবং জুলাই সনদের আইনি কাঠামোকে বিস্তৃত জাতীয় ঐকমত্যের মাধ্যমে প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম।

তিনি আরও লেখেন, কিন্তু জামায়াত ও তার মিত্ররা এ এজেন্ডাকে ছিনতাই করে একে সুকৌশলে পিআর ইস্যুতে নামিয়ে আনে এবং বিষয়টিকে নিজেদের সংকীর্ণ দলীয় স্বার্থে দর-কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তাদের উদ্দেশ্য ছিল না সংস্কার, বরং ছিল কৌশলী প্রতারণা।

নাহিদের অভিযোগ, জামায়াত কখনোই সংস্কারমূলক আলোচনায় অংশ নেয়নি- না জুলাই অভ্যুত্থানের আগে, না পরে। তারা কখনোই কোনো গঠনমূলক প্রস্তাব দেয়নি, কোনো সংবিধানিক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেনি, কিংবা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয়নি।

নাহিদ জানান, ঐকমত্য কমিশনে জামায়াতের হঠাৎ করে ‘সংস্কারের’ পক্ষে অবস্থান নেওয়া আদর্শগত বিশ্বাসের প্রকাশ ছিল না, বরং এ ছিল একটি রাজনৈতিক অনুপ্রবেশ, সংস্কারের ছদ্মবেশে নাশকতা।

এনসিপির আহ্বায়ক বলেন, আজ বাংলাদেশের মানুষ এই প্রতারণা স্পষ্টভাবে বুঝতে পেরেছে। তারা সত্য উপলব্ধি করতে পেরেছে এবং মিথ্যা সংস্কারক বা কারসাজিকারী গোষ্ঠীর দ্বারা আর প্রতারিত হবে না। না সর্বশক্তিমান আল্লাহ, না এই দেশের সার্বভৌম জনগণ -কেউই আর কখনো অসৎ, সুবিধাবাদী ও নৈতিকভাবে দেউলিয়া শক্তিকে শাসন করার অনুমতি দেবে না।

সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই যোদ্ধাদের নামে সংসদ ভবন এলাকায় বিশৃঙ্খলা করেছে আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী। জুলাই সনদে এনসিপিসহ বাম জোটের নেতারা স্বাক্ষর না করায় আগামী নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।

শনিবার বেলা ১১টার দিকে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) এর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই সমাধি বাংলাদেশের স্বাধীনতার ঠিকানা এবং বহুদলীয় গণতন্ত্রের ভিত্তিমূল। আমরা এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্র সুসংহত করার জন্য বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই, আর সেটার চর্চা শুরু হয়ে গেছে।

তিনি বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে গণতান্ত্রিক সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা। যার যাত্রা শুরু হয়েছে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে। এটার পূর্ণাঙ্গ বাস্তবায়নের মধ্যমে একটি শক্তিশালী গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র, সরকার বিনির্মাণ হবে।

জুলাই সনদ অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবে জাতীয় ঐক্যমত্য কমিশনের নেতৃবৃন্দ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার রাত ৮টায় কমিশনের পক্ষ থেকে বসুন্ধরা এভার কেয়ার হাসপাতালে যাবেন। সেখানে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হবে।

তিনি আরও বলেন, ঐক্যমত্য কমিশনের প্রতিনিধিদল বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়েও আলোচনা করতে পারেন।

ফারাক্কা বাঁধ ভেঙে দেও : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
হয় ড্রেজিং করো, নয় বাঁধ ভেঙে দাও। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নিয়ে প্রবল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সমালোচনা করেছেন বিরোধী দলগুলি। দুই দিনের উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকা পরিদর্শনের পর দার্জিলিংয়ে এক প্রশাসনিক সভা থেকে ভারত সরকারকে তীব্র আক্রমণ করে মমতা ফারাক্কা বাঁধ ভেঙে দেওয়ার কথা বলেন।

তিনি অভিযোগ করেন, ফারাক্কাতে ড্রেজিং হয় না। তার ফলে পশ্চিমবঙ্গ ও বিহার উভয়েই প্রতি বছর দুর্ভোগে পড়ছে। তাই এমন ড্যামের প্রয়োজন কি? মমতা জানান, তিনি বিজ্ঞানী মেঘনাদ সাহার এ সংক্রান্ত রিপোর্ট পড়েছেন। বিজ্ঞানী সাহা বলেছিলেন, ড্যামের জলাধার প্রয়োজন নেই। ভারত সরকারকে উদ্দেশ্য করে মমতা বলেন, ড্রেজিং কমসে কম করো। আর ড্রেজিং যদি না করো ড্যামের প্রয়োজন নেই। ড্যাম ভেঙে দাও। নদীকে নিজের মতো চলতে দাও।

মমতা আরও অভিযোগ করেন, দামোদর ভ্যালি কর্পোরেশন ২০ বছর ধরে ড্রেজিং করে না। ফারাক্কার মতো পাঞ্চেত, মাথিন জলাধার এবং কলকাতা ও হলদিয়া বন্দরে ড্রেজিং হচ্ছে না। মমতার মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দিয়ে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা বলেছেন, মুখ্যমন্ত্রী ফারাক্কা বাঁধ ভেঙে দিন। উনি একটা আঙুল অন্যের দিকে তুললে, তিনটি আঙুল ওর নিজের দিকে উঠে রয়েছে।

এদিকে,বুধবার দার্জিলিংয়ের প্রশাসনিক বৈঠক থেকে উত্তরবঙ্গে বন্যা বিপর্যয়ে ক্ষয়ক্ষতির খতিয়ানের পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, প্রকৃতিকে নিয়ে খেলা যায় না। নদীকে নিজের মতো বইতে দিতে হয়। এক দিকে ড্রেজ়িং না করা, অন্য দিকে রাজ্যের মাইথন, পাঞ্চেতের মতো জলাধার থেকে জল ছাড়ার কারণে ‘ম্যানমেড’ বন্যাপরিস্থিতি তৈরি হওয়া নিয়ে অতীতেও একই সুর শোনা গিয়েছে মমতার মুখে।অ্যাক্টিভওয়্যার

মমতা জানিয়েছেন, উত্তরবঙ্গের সাম্প্রতিক বিপর্যয়ে সব মিলিয়ে মারা গিয়েছেন ৩২ জন।দার্জিলিং ২১, জলপাইগুড়িতে ৯ এবং কোচবিহারে ২ জন মারা গিয়েছেন। মৃত সকলের পরিবারের হাতে ৫ লক্ষ টাকা করে তুলে দেওয়া হয়েছে। প্রতি পরিবারের এক জনকে স্পেশ্যাল হোমগার্ডের চাকরিও দেওয়া হয়েছে।

পিআর এ দেশের মানুষ গ্রহণ করবে না: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিআর পদ্ধতি এ দেশের মানুষ গ্রহণ করবে না। চাপিয়ে দেয়া কোনকিছু এদেশের মানুষ গ্রহণ করে না।

রোববার দুপুর ১২টার দিকে ঢাকায় একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি বিরুদ্ধে অপ্রচার চলছে, বিএনপি নাকি সংস্কার চায় না। বিএনপি সংস্কারের পক্ষে। আপনারা অপ্রচারে কান দিবেন না।

স্বৈরাচার হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত যদি দেশের মানুষের বিরাগভাজন হয়, কিছু করার নাই
দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকার, ভারতের সঙ্গে সম্পর্ক এবং সংস্কারসহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও বিবিসি বাংলার সিনিয়র সাংবাদিক কাদির কল্লোল। তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এই সাক্ষাৎকার দেন। দুই পর্বের সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্ব আজ। সাক্ষাৎকারটি হুবহু আমার দেশ পাঠকদের জন্য তুলে ধরা হলো।

প্রশ্ন: যে সরকার এখন বাংলাদেশের সরকার পরিচালনার দায়িত্বে রয়েছে অন্তর্বর্তী সরকার, তাদের সঙ্গে আপনার সম্পর্ক কেমন?

তারেক রহমান: বিষয়টি তো রাজনৈতিক। এটি তো কোনো ব্যক্তির বিষয় নয়। আমরা প্রথম থেকে যে কথাটি বলেছি যে, আমরা চাই, এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। অর্থাৎ অনেক কিছুর মত বিভিন্ন বিষয় আছে- যেমন আমরা যদি মূল দুটো বিষয় বলি যে, কিছু সংস্কারের বিষয় আছে, একই সঙ্গে প্রত্যাশিত সুষ্ঠু, নিরপেক্ষ, স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে।

মূলত কিছু সংস্কারসহ যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কারসহ একটি স্বাভাবিক সুষ্ঠু, স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা প্রত্যাশা করি যে, উনারা উনাদের উপরে যেটা মূল দায়িত্ব, সেটি উনারা সঠিকভাবে সম্পাদন করবেন। এটাই তো উনাদের কাছে আমাদের চাওয়া রাজনৈতিক দল হিসেবে।

আমরা আশা রাখি, প্রত্যাশা করি যে, উনারা করবেন কাজটি সুন্দরভাবে। স্বাভাবিকভাবে এই কাজটির সৌন্দর্য্য বা কতটুকু ভালো, কতটুকু ভালো বা মন্দভাবে করতে পারছেন, তার ওপরেই মনে হয় সম্পর্কের উষ্ণতা বা শীতলতা যেটাই বলেন, সেটা নির্ভর করবে।

প্রশ্ন: আপনি কয়েক মাস আগে একটি মন্তব্য করেছিলেন যে, অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। আপনার এই মন্তব্যটি নিয়ে আমি প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করেছিলাম তার একটি সাক্ষাৎকারে যে এ বিষয়ে তার প্রতিক্রিয়া কি? তিনি তখন বলেছিলেন যে সন্দেহটা উনার মনে। অর্থাৎ আপনার মনে আছে কি-না সেটা তিনি জানতে চান। আপনার মনে কি সেই সন্দেহ আছে?

তারেক রহমান: দেখুন আমি যখন এই কথাটি বলেছিলাম, এই মুহূর্তে আমার যতটুকু মনে পড়ে সেই সময় পর্যন্ত ওনারা কিন্তু নির্বাচনের ব্যাপারে সঠিক কোনো টাইম ফ্রেম বা কোনো কিছু বলেননি।

রোডম্যাপ বলতে যা বুঝায়, আমরা নরমালি যা বুঝে থাকি, এরকম কিছু বলেননি। এবং সে কারণেই শুধু আমার মনের মধ্যেই নয়, আমরা যদি সেই সময় বিভিন্ন মিডিয়া দেখি, বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্ব দেখি যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা করেন রাজনৈতিক বিষয় নিয়ে, প্রায় সকলের মনের মধ্যেই সন্দেহ ছিল।

আমরা যখন দেখলাম যে, অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনুস উনি মোটামুটিভাবে একটি রোডম্যাপ ঘোষণা করলেন। এবং পরবর্তীতে বেশ কয়েকবার উনি উনার যে সিদ্ধান্ত সেটির ব্যাপারে দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন। তারপর থেকেই খুব স্বাভাবিকভাবেই এই সন্দেহটি বহু মানুষের মন থেকে ধীরে ধীরে চলে যেতে ধরেছে।

আমি মনে করি, উনারা যা বলেছেন উনারা যতক্ষণ পর্যন্ত দৃঢ় থাকবেন, উনাদের বক্তব্যে উনাদের কাজে যত বেশি দৃঢ় থাকবেন, ততই সন্দেহ চলে যাবে আস্তে আস্তে।

প্রশ্ন: সেই সন্দেহ মনে কিছুটা দূরীভূত হয়েছিল লন্ডনে যখন তিনি আপনার সঙ্গে বৈঠক করলেন। তারপরেই ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা এসেছিল। তো সেই বৈঠকে নির্বাচনের কথা তো হয়েছিল, যেহেতু সেটি পরে এসেছে। এর বাইরে কি আপনাদের মধ্যে আর কোনো কথা হয়েছে? আর কোনো বিষয়ে কোনো চিন্তাভাবনা বা সমঝোতা কিছু হয়েছে?

তারেক রহমান: এর বাইরে স্বাভাবিকভাবেই উনি অত্যন্ত একজন স্বনামধন্য মানুষ। অত্যন্ত বিজ্ঞ মানুষ উনি। এর বাইরে তো অবশ্যই স্বাভাবিকভাবে সৌজন্যমূলক কথাবার্তা হয়েছে। এর বাইরেও উনি আমাকে জিজ্ঞেস করেছেন যে, জনগণ যদি আপনাদেরকে সুযোগ দেয়, তাহলে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করবেন দেশের জন্য, দেশের মানুষের জন্য? এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।

আমার কিছু চিন্তাভাবনা দেশের মানুষকে নিয়ে, দেশের জনগণকে নিয়ে, দেশকে নিয়ে আমরা যদি সুযোগ পাই, জনগণ আমাদেরকে যদি সেই সুযোগ দেন, তাহলে আমরা কি কি বিষয়ে কি কি পদক্ষেপ গ্রহণ করবো, সেই বিষয়গুলো নিয়ে কিছু কিছু আলোচনা হয়েছে।

প্রশ্ন: নির্বাচনের বিষয়টি তো আপনি বললেন, এর বাইরে সরকার পরিচালনার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে গত এক বছরে যে ভূমিকা রেখেছে অন্তর্বর্তী সরকার, সেটাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন?

তারেক রহমান: অন্তর্বর্তীকালীন সরকার মানে ইন্টেরিম, মানে এটা তো ক্ষণস্থায়ী বিষয়টি। তো খুব স্বাভাবিকভাবেই একটি দেশ পরিচালনা তো একটি বিশাল বিষয়। আমরা হয়তো ভূখন্ডের ভিত্তিতে যদি বিবেচনা করি, হয়তো বাংলাদেশকে অনেকে বলবে ছোট দেশ। কিন্তু আমরা যদি জনসংখ্যার ভিত্তিতে বিবেচনা করি, বাংলাদেশ পৃথিবীর অনেক ভূখণ্ডের চেয়ে বড় দেশ।

ইউকের (যুক্তরাজ্য) জনসংখ্যা সাত কোটির মত, বাংলাদেশের জনসংখ্যা প্লাস- মাইনাস ২০ কোটির মত এখন। কাজেই ইউকের তিন গুণ বড়। এরকম একটি দেশ পরিচালনা করতে হলে স্বাভাবিকভাবেই জনগণের ম্যান্ডেটসহ একটি শক্তিশালী রাজনৈতিক সরকার প্রয়োজন। বিভিন্ন বিষয় থাকে, ইস্যুজ থাকে, বিভিন্ন বিষয় আছে।

তো এখন নির্বাচনের বাইরে অন্তর্বর্তীকালীন সরকারের পারফরমেন্স আপনি যেটা বললেন, আমরা সকল কিছু বিবেচনা করলে আমার কাছে মনে হয়েছে যে, হয়তো উনারা চেষ্টা করেছেন অনেক বিষয়ে। সব ক্ষেত্রে সবাই তো আর সফল হতে পারে না, স্বাভাবিকভাবে ওনাদের লিমিটেশনস কিছু আছে। সেই লিমিটেশনস এর মধ্যে উনারা হয়তো চেষ্টা করেছেন, যতটুকু পেরেছেন হয়তো চেষ্টা করছেন।

এক এগারোর সরকার নিয়ে মূল্যায়ন কী?

প্রশ্ন: আমি একটু পিছনে তাকাতে চাই।

তারেক রহমান: ভাই আমরা তো সামনে যেতে চাই। আপনি পিছনে কেন যাচ্ছেন? দেশকে সামনে নিতে হবে।

প্রশ্ন: মানে পেছন থেকেই তো শিক্ষা নিয়ে সামনে এগোতে হয়। তো পেছনের একটা বিষয়, সেটা হচ্ছে, এক এগারোর সরকার বা সেনা সমর্থিত সরকারের সেই সময়টা নিয়ে রাজনীতিতে অনেক আলোচনা আছে। সে সময়টাকে ঘিরে আপনার মূল্যায়নটা কি?

তারেক রহমান: এক বাক্যে বা সংক্ষেপে যদি বলতে হয়, এক এগারোর সরকার তো একটি উদ্দেশ্য প্রণোদিত, অসৎ উদ্দেশ্য প্রণোদিত একটি সরকার ছিল।

আমরা দেখেছি সেই সরকার আসলে কিভাবে দেশের যতটুকু যেমনই হোক বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে যতটুকুই রাজনীতি গড়ে উঠেছিল, গণতান্ত্রিক ভিত্তি ধীরে ধীরে গড়ে উঠছিল ভুল- ত্রুটি সবকিছুর ভিতর দিয়েই।

কিন্তু আমরা দেখেছি যে, কিভাবে তারা সবকিছু ভেঙে গুড়িয়ে দিতে চেয়েছিল, বিরাজনীতিকরণ করতে চেয়েছিল। দেশকে একটি অন্ধকার দিকে নিয়ে যেতে চেয়েছিল। পরবর্তীতে দেখেছি যে, খুব সম্ভবত তাদেরই ভিন্ন আরেকটি রূপ; অন্যভাবে দেখেছি আমরা ‘ইন দি নেম অফ ডেমোক্রেসি’।

বিএনপির রাজনীতিতে পরিবর্তন হয়েছে কতটা

প্রশ্ন: ২০০৪ সালে আমি আপনার একটি সাক্ষাৎকার নিয়েছিলাম ঢাকায়। সে সময় আপনি বলেছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে একটি পরিবর্তন আনার চেষ্টা করবেন। তো বিএনপির রাজনীতিতে আসলে কতটা পরিবর্তন হয়েছে; ভবিষ্যৎ বিএনপিই বা কেমন হবে?

তারেক রহমান: আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে, জনগণ, দেশ ও দেশের সার্বভৌমত্ব। আমরা দুটো বিষয় নিয়ে বাংলাদেশে খুবই গর্ব করি, অহংকার করি, একটি হচ্ছে বাংলাদেশের গার্মেন্টস শিল্প, আরেকটি হচ্ছে প্রবাসীরা দিন-রাত পরিশ্রম করে যে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা পাঠান- এই দুটোই কিন্তু বিএনপি শুরু করেছিল।

আমরা দেখেছি, বিএনপির সময় শুরু হয়েছিল প্রবাসীদের বিদেশ যাওয়া, একই সঙ্গে গার্মেন্ট শিল্পের প্রসার। এর বাইরেও যদি আমরা দেখি, ১৯৭৪ সালে যে দুর্ভিক্ষটা হয়েছিল, পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, আমরা দেখেছি কিভাবে ধীরে ধীরে দুর্ভিক্ষ পীড়িত একটি দেশকে খাদ্যে স্বয়ংসপূর্ণ করে শুধু স্বয়ংসম্পূর্ণ না, অল্প পরিমাণ করে হলেও আমরা কিন্তু সেই সময় বিদেশে খাদ্য রপ্তানি, চাল রপ্তানি করেছিলাম।

আর রাজনীতির দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি, যেখানে একসময় সকল দলকে নিষিদ্ধ করে একটি দল বাকশাল করা হয়েছিল। আমরা দেখেছি যে, বিএনপির কাঁধে যখন দেশ পরিচালনার দায়িত্ব পড়ে, তখন কিভাবে বহুদলীয় গণতন্ত্রের চালু আবার করা হয়েছিল।

কাজেই আপনি বললেন অতীত থেকে শিক্ষা নিতে হবে। ইয়েস, আমরা অতীতে এই ভালো কাজগুলো করেছি। ভবিষ্যতে ইনশাআল্লাহ এই বিষয়গুলো কনসিডারেশন (বিবেচনায়) রেখেই আমরা সামনে এগিয়ে যাব। আমাদের অন্যতম মূল লক্ষ্য হবে, ভবিষ্যৎ বিএনপির গণতন্ত্রের যে বুনিয়াদ, একটি শক্তিশালী বুনিয়াদ তৈরি করা। জবাবদিহিতা তৈরি করা।

প্রশ্ন: কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা অভিযোগ সবসময় থাকে, যখন যারা চেয়ারে বসে জবাবদিহিতার প্রশ্নটা তখন থাকে না, মানে এড়িয়ে যায়- এ ধরনের একটা অভিযোগ সবসময় ছিল। সব রাজনৈতিক দল বা যারাই সরকারে এসেছে?

তারেক রহমান: দেখুন অভিযোগ থাকতেই পারে। আমি আগেই তো বলেছি, একটি বিষয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম অভিযোগ থাকতে পারে। এখন অভিযোগ নিয়ে তো আর বলা যাবে না। কিন্তু অভিযোগটা কনসিডারেশনে (বিবেচনায়) অবশ্যই রাখবো। আপনি যেহেতু আমার কাছে জানতে চেয়েছেন আমি আপনাকে এটাই বলেছি। আপনি জানতে চেয়েছেন ভবিষ্যৎ কেমন হবে?

আমি আমার অভিজ্ঞতা দিয়ে যা দেখেছি, বুঝেছি, জেনেছি আমি আপনার সামনে সেটিই তুলে ধরলাম। অভিযোগ এই দেশেও আছে। কিন্তু আপনি যা জানতে চাইছেন, এটিতো আমি একমাত্র সুযোগ যদি পাই, আমি ইনশআল্লাহ সুযোগ পেলে পরে তখন আস্তে আস্তে জিনিসটি প্রমাণ করা সম্ভব হবে।

হ্যাঁ এটাও বাস্তবতা, প্রাগমেটিক কথা যেটা, বাস্তব কথা যেটা, আমি সুযোগ পেলে যে সঙ্গে সঙ্গেই বিষয়টি হবে তা না। কারণ আমি সুযোগ পেলে আপনাকেও বুঝতে হবে। আপনিও কিন্তু দেশ গঠনের একটা পার্ট। কাজেই আপনার মত এরকম লক্ষ কোটি মানুষকে বিষয়টি বুঝতে হবে। এতটুকু বলতে পারি যে, ইয়েস, উই আর কমিটেড। উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু ডু পারফরম বেস্ট ডু দ্যাট।

প্রশ্ন: জবাবদিহিতার কথা বলছিলেন। এ প্রসঙ্গে বলি, গত ১৫ বছর আপনি নির্বাসনে থেকে দলকে নেতৃত্ব দেওয়ায়, এটা একটা ভিন্ন পরিস্থিতি। নেতৃত্ব নিয়ে আপনার চিন্তাধারায় কি ধরনের পরিবর্তন এসেছে? আপনি কি অনুভব করেন, অনুধাবন করেন?

তারেক রহমান: গত ১৭ বছর প্রবাস জীবনে আছি এবং অনেকগুলো বছর আমি বাংলাদেশের সঙ্গে পাঁচ থেকে ছয় ঘণ্টা টাইম ডিফারেন্স, ডিস্টেন্স ডিফারেন্স তো আছেই। রিচিং ডিফারেন্স তো একটা ডিফিকাল্টিস তো আছেই। এটি একটি বেশ কষ্টসাধ্য ব্যাপার। এক্ষেত্রে প্রথমেই আমি আমার পরিবার অর্থাৎ আমার স্ত্রী এবং আমার সন্তানকে এখানে ধন্যবাদ দিতে চাই। কারণ তাদের সহযোগিতা না থাকলে হয়তো এই ডিফিকাল্ট কাজটি করা আমার জন্য আরো ডিফিকাল্ট হতো। ওনাদের সহযোগিতা ছিল সেজন্য আমার পক্ষে সম্ভব হয়েছে।

একই সঙ্গে আমি আবারো ধন্যবাদ দিতে চাই আমার হাজারো- লক্ষ নেতাকর্মীকে। যারা এই ডিফিকাল্টিজের মধ্যে থেকেও আমাকে সহযোগিতা করেছেন, দলকে সুসংগঠিত রাখতে, দলকে রাজপথে নিয়ে যেতে শত অত্যাচার বাধাবিঘ্নর মাঝেও

জনগণের কথা তুলে ধরতে, জনগণের দাবির ব্যাপারে সোচ্চার থাকতে। আপনি জিজ্ঞেস করেছেন মনে হয় যে, এখান (যুক্তরাজ্য) থেকে কি কি দেখেছি, শিখেছি বা জেনেছি- আমি মনে করি যে, এই দেশ থেকে ভালো যা কিছু দেখেছি বা শিখেছি, দেশের নাগরিক হিসেবে এবং যেহেতু আমি একজন রাজনৈতিক কর্মী হয়তো আমার একটি সুযোগ আছে দেশের জন্য ভালো কিছু করার।

যদি আমি ইনশাআল্লাহ সেই সুযোগটি পাই, তাহলে সেই সুযোগটিকে যতটুকু সম্ভব দেশের মানুষের জন্য বা দেশের জন্য কিছু করার, এভাবে বিষয়টিকে আমি বিবেচনা করি।

কূটনীতির ক্ষেত্রে বিএনপির মূলনীতি কী হবে?

প্রশ্ন: কূটনীতির প্রসঙ্গে আসি, বিএনপি যদি সরকার গঠন করে তবে কূটনীতির ক্ষেত্রে বিএনপির মূলনীতি কী হবে?

তারেক রহমান: গুড কোশ্চেন। বিএনপির মূলনীতি একটাই- সবার আগে বাংলাদেশ। কূটনীতির ক্ষেত্রে বিএনপির নীতি সবার আগে বাংলাদেশ। আমার জনগণ, আমার দেশ, আমার সার্বভৌমত্ব। এটিকে অক্ষুন্ন রেখে, এটি স্বার্থ বিবেচনা করে, এই স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু।

প্রশ্ন: এটাকে বৈশ্বিক রাজনীতির একটা প্রভাব বলা যায়? কারণ আপনি যদি বিভিন্ন দেশে দেখেন, এমনকি ডোনাল্ড ট্রাম্পও আমেরিকা ফার্স্ট একটা স্লোগান দিয়ে এসেছিলেন?

তারেক রহমান: না, ওদেরটা ওরা বলেছে, আমি ভাই বাংলাদেশি। আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়, আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ বড়। কাজেই কে কি বলল… সবার আগে বাংলাদেশ, সিম্পল, কমপ্লিকেট (জটিল) করার কিছু নাই, এটা সিম্পল ব্যাপার।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে অবস্থান কী?

প্রশ্ন: বিগত সরকারের সময় বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে যেই সম্পর্ক ছিল, সেটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে। তো ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে আপনাদের নীতি কী হবে?

তারেক রহমান: আমার মনে হয়, আপনি একটু আগে যে প্রশ্নগুলো করেছেন, সেখানে বোধহয় আমি ক্লিয়ার করেছি পুরো ব্যাপারটা। সবার আগে বাংলাদেশ। এখানে তো আপনি পার্টিকুলার (সুনির্দিষ্ট) একটি দেশের কথা বলেছেন।

এখানে ওই দেশ বা অন্য দেশ তো বিষয় না। বিষয় তো হচ্ছে, ভাই বাংলাদেশ আমার কাছে আমার স্বার্থ, আমি আগে আমার দেশের মানুষের স্বার্থ দেখব, আমার দেশের স্বার্থ দেখব। ওটাকে আমি রেখে আপহোল্ড করে আমি যা যা করতে পারব, আমি তাই করব।

প্রশ্ন: বাংলাদেশের স্বার্থ আপনারা সবার আগে নেবেন, সেটা আপনি পরিষ্কার করেছেন। ভারতের কথা বিশেষভাবে আসছে যেহেতু সেটি বাংলাদেশের প্রতিবেশী দেশ এবং বাংলাদেশের তিন পাশেই এই দেশটির সীমান্ত রয়েছে। এবং এটি নিয়ে আপনিও জানেন যে, বিভিন্ন সময়ে কথা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সময়েও কথা হয়েছে। আওয়ামী লীগের সময় তো সম্পর্ক নিয়ে বললামই সেটা নিয়ে কথা হয়েছে। তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত বা কেমন থাকা প্রয়োজন- এ নিয়ে আপনার চিন্তা কি?

তারেক রহমান: অবশ্যই আমি আমার পানির হিস্যা চাই। অবশ্যই আমি দেখতে চাইনা না যে, আরেক ফেলানী ঝুলে আছে। অবশ্যই আমরা এটা মেনে নিব না।

প্রশ্ন: বাংলাদেশের স্বার্থের প্রসঙ্গে আপনি বলছেন যে, পানির হিস্যা চাওয়া এবং সীমান্ত হত্যার বিষয়টি নিয়ে আপনারা সোচ্চার থাকবেন?

তারেক রহমান: না না, আমি উদাহরণ দিয়ে বললাম। দুটো উদাহরণ দিয়ে বুঝালাম আপনাকে, যে আমাদের স্ট্যান্ডটা কি হবে। আমরা আমাদের পানির হিস্যা চাই। অর্থাৎ আমার দেশের হিস্যা, মানুষের হিস্যা আমি চাই, হিসাব আমি চাই।

আমার যেটা ন্যায্য সেটা আমি চাই। অবশ্যই ফেলানী হত্যাকাণ্ডের মাধ্যমে আমি বুঝাতে চেয়েছি যে, আমার মানুষের উপরে আঘাত আসলে অবশ্যই সেই আঘাতকে এভাবে আমি মেনে নিব না।

প্রশ্ন: একটা বিষয় যদি বলি, পাঁচই অগাস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর এবং আপনিও জানেন যে, শেখ হাসিনা দিল্লিতে গেছেন এবং সেখানে আছেন। ভারতের সঙ্গে একটা সম্পর্কের শীতলতা দেখা গেছে, গত এক বছর ধরে। যেমন ধরুন সেটি যাওয়া আসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে নানা রকম, সেই ক্ষেত্রে কী কোন পরিবর্তন আপনার সরকারে আসলে হবে বা পরিবর্তনের ব্যাপারে উদ্যোগ নেবেন, এমন কোন চিন্তা কি আপনাদের আছে?

তারেক রহমান: এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সঙ্গে শীতল থাকবে। সো, আমাকে আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে।

প্রধানমন্ত্রীর সংসদ ও দলীয় নেতৃত্বের প্রশ্নে যা বললেন

প্রশ্ন: সংস্কারের প্রশ্নে আসি। এখন খুব আলোচিত ইস্যু। সংস্কারের কিছু বিষয়ে দেখা যাচ্ছে যে, বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দলের কিছুটা মতপার্থক্য বা মতবিরোধ হচ্ছে। যেমন, এক ব্যক্তি প্রধানমন্ত্রী, সংসদ নেতা বা দলের প্রধান থাকতে পারবেন না, এরকম একটা প্রস্তাব এসেছে। যেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। যদি এক ব্যক্তি তিন পদে একই সঙ্গে থাকেন, সেটা স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা তৈরির সুযোগ দেয় কিনা?

তারেক রহমান: সকলের প্রতি সম্মান রেখেই বলছি, এই যে বাংলাদেশে রাষ্ট্র মেরামতের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে সংস্কার প্রয়োজন। একজন ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, থাকবেন না। এরকম আরো যে বিষয়গুলো আছে, এ গুলো বাংলাদেশে যখন স্বৈরাচার ছিল তাদের মুখের উপরে, তাদের চোখের দিকে চোখ রেখে আমরা বিএনপিই বলেছিলাম।

এখন হয়তো অনেকে সংস্কারের কথা বলছেন। সেদিন কিন্তু সংস্কারের ‘স’-ও তারা বলেননি। তারপরেও সকলের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলতে চাই যে, বিএনপি ‘নোট অফ ডিসেন্ট’ দিলে সেটি সমস্যা, অর্থাৎ বিএনপিকে এগ্রি (সম্মত) করতে হবে সবার সঙ্গে, তাহলে ঠিক আছে। কিন্তু বিএনপি যদি কোনোটার সঙ্গে একমত না হয়, তাহলে বেঠিক। এটি তো গণতন্ত্র হলো না।

মানে, আমাকে অন্যের সঙ্গে একমত হতে হবে, তাহলে গণতন্ত্র। আমি যদি অন্যের সঙ্গে দ্বিমত করি, তাহলে গণতন্ত্র না। এটি কেমন গণতন্ত্র? কারণ গণতন্ত্রের মানেই তো হচ্ছে, বিভিন্ন মতামত থাকবে। আমরা অনেক ব্যাপারেই একমত হব হয়তো। সকল ব্যাপারে একমত হবো না, কিছু ব্যাপারে হয়তো দ্বিমত থাকতেই পারে, এটাই তো গণতন্ত্র, এটাই তো এসেন্স অব গণতন্ত্র।

আমরা তো কোনো হাইড অ্যান্ড সিক করছি না। আমি যেটা মনে করছি যে ভাই আমি মনে করছি যেটা আমার দৃষ্টিতে ঠিক না, আমি বলছি ঠিক না।

প্রশ্ন: কিন্তু দু বছর আগে ২০২৩ সালে আপনারা ৩১ দফা দিয়েছেন। সেই ৩১ দফাতেই আপনারা সংস্কারের যেসব বিষয় এনেছেন, সেখানে রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনার কথা বলেছেন। তাহলে এই বিষয়গুলোতে আপত্তি কেন?

তারেক রহমান: না, আমরা যেটাতে বলেছিলাম, আমরা সেখানে এখনো আছি। যতটুকু ভারসাম্য হওয়া উচিত, যে যে বিষয়ে যতটুকু বিবেচনা করা উচিত, আমরা সে বিষয়ের মধ্যে এখনো কমবেশি আছি। আমাদের অবস্থান থেকে তো আমরা অবস্থান পরিবর্তন করিনি।

প্রশ্ন: কিন্তু মূল যে বিষয়গুলো, যেমন যেটা বড় বিরোধ হিসেবে আসছে, বড় মতপার্থক্য হিসেবে আসছে যে, এক ব্যক্তির তিন পদে একসঙ্গে থাকা সেখানেই তো আপত্তিটা থাকছে বিএনপির?

তারেক রহমান: না, আমরা তো তখনো বলিনি যে এক ব্যক্তি তিন পদে থাকতে পারবে না। এটা অন্যরা কেউ বলেছে যে, এক ব্যক্তি তিন পদে থাকতে পারবে না। আমরা মনে করি না যে, এটাতে স্বৈরাচারি হওয়ার কোনো কারণ আছে।

আমরা তো দেখেছি স্বৈরাচারের সময়ও এবং তার আগে তো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল। কিন্তু তাদের টু থার্ড মেজরিটি ছিল। টু থার্ড মেজরিটি ২০০৮ সালে তারা নিয়েছিল। তারা ওটাকে চেঞ্জ করে ফেলেছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখেনি।

২০০১ সালে তো বিএনপিরও টু থার্ড মেজরিটি ছিল, বিএনপি তো চেঞ্জ করেনি। যেহেতু জনগণ মনে করে যে, তত্ত্বাবধায়ক সরকার থাকলে একটি নিরপেক্ষ নির্বাচন হবে; বিএনপি টু থার্ড মেজরিটি থাকার পরেও তো বিএনপি চেঞ্জ করেনি।

কাজেই এক ব্যক্তির হাতে থাকলেই যে স্বৈরাচর হবে তা নয়। এটি নির্ভর করে ব্যক্তি টু ব্যক্তি, শুধু আইন চেঞ্জ করলেই সবকিছু সঠিক হয়ে যাবে না।

৩১ দফা না কি জুলাই সনদ, অগ্রাধিকার কী হবে

প্রশ্ন: এই সংস্কারের বিষয়গুলোতে যেখানে ঐকমত্য হয়েছে, সেগুলো নিয়ে একটা জুলাই সনদ প্রণয়নের কথা। সেটাও বাস্তবায়নের উপায়গুলো নিয়ে বা বাস্তবায়নের পথ নিয়ে দলগুলোর মধ্যে একটা বিতর্ক আছে। অনেক দল বলছে যে, নির্বাচনের আগেই আইনি ভিত্তি দেওয়া বা বাস্তবায়ন করা। আর বিএনপি বলছে, নির্বাচিত সংসদ সেটা করবে। এই জায়গাটা থেকে বেরিয়ে আসার উপায়টা কি, বিএনপির চিন্তাটা এখন কি?

তারেক রহমান: দেখুন, এখানে আবার আমাকে বলতে হচ্ছে, আমরা কিন্তু কোন হাইড এন্ড সিক করছি না। যদি আমাদের সেরকম অসৎ উদ্দেশ্য থাকতো মনের ভিতরে থাকতো একটা, বলতাম আরেকটা যে ঠিক আছে ওকে অসুবিধা নাই। তারপরে ইনশআল্লাহ আমরা সরকার গঠনে সক্ষম হলে আমরা হয়তো করতাম না। তো আমরা যেটা মনে করছি আমরা সেটাই বলছি।

এখন বিষয় হচ্ছে দেখুন, এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, ইম্পর্টেন্ট একটি বিষয়। দেখুন, আমরা যদি ইভেন রিসেন্ট যে ঘটনা, নেপালেও যদি দেখি আপনি দেখেন ওরা কিন্তু এত কিছুর মধ্যে যাচ্ছে না, ওরা বলছে যে, গুরুত্বপূর্ণ যা বিষয় আছে, সংস্কার বলেন বা বিভিন্ন বিষয় গুরুত্বপূর্ণ যা বিষয় আছে- নির্বাচিত প্রতিনিধি যারা আসবে, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি যারা আসবে, তারা সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিবে।

তারপরেও বাংলাদেশের প্রেক্ষাপট সবকিছু বিবেচনা করে রাজনৈতিক দলগুলো বসেছে, অন্তর্বর্তী সরকার আহ্বান করেছে। এখানে যতটুকু হয়েছে, আমরা বলেছি, এখন যতটুকু হয়েছে, যেগুলো শুধুমাত্র আইন দিয়ে করলে হয়ে যায়, সেগুলো হয়ে যাক। যেগুলোর সাংবিধানিক এনডোর্সমেন্ট লাগবে, সেগুলো আমরা মনে করি যে, নির্বাচিত সংসদ হওয়ার পরে সেখানে গ্রহণ করাটাই ভালো হবে।

কারণ, আপনি যদি নির্বাচিত সংসদের কথা বলেন, অথচ তাকে বাদ দিয়ে যদি আপনি আউট অফ দি বক্স কিছু করেন এবং এটা যদি রেওয়াজ হয়ে যায়, তাহলে এটা আমরা মনে করি যে, এটা সাংবিধানিকভাবে হোক, আইনগতভাবে হোক বা যে দৃষ্টিকোণ থেকে বিচার- বিবেচনা করেন না কেন- ভবিষ্যতের জন্য এটা একটি খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।

সেজন্য আমরা মনে করি, যেটা দেশের জন্য সামগ্রিকভাবে ক্ষতির একটি কারণ হবে। সেজন্যই আমরা এটার সঙ্গে একমত না।

প্রশ্ন: এখন বিএনপির যেহেতু ৩১ দফা আছে, যদিও যেসব বিষয়ে আলোচনায় এসেছে, অনেক বিষয়ে মিল আছে। তো বিএনপি যদি ক্ষমতায় আসে বা সরকার গঠন করে, তখন ৩১ দফা নাকি জুলাই সনদ কোনটা অগ্রাধিকার পাবে?

তারেক রহমান: আমরা যেগুলোতে একমত হয়েছি, প্রথমে আমরা সেগুলোর ওপরেই জোর দিব। সেটা আপনি যে নামেই বলেন না কেন, স্বাভাবিকভাবে আমরা ঐকমত্য কমিশনে যেগুলোতে সকলে মিলে একমত হয়েছি, আমরা প্রথমে সেগুলোতে ইনশাআল্লাহ সরকার গঠনের সুযোগ পেলে প্রথমে সেগুলোতেই অবশ্যই জোর দিব।

আর, তারপরে আপনি যেটা ৩১ দফার কথা বললেন, অবশ্যই ৩১ দফা আমাদের রাজনৈতিক কমিটমেন্ট জনগণের প্রতি। আমরা তো আমাদের ৩১ দফার মধ্যে যেগুলোর এটার সঙ্গে মিলে গিয়েছে, সেগুলো তো আমরা করবই। এর বাইরে যেগুলো থাকবে ৩১ দফায় আছে, সেগুলোও বাস্তবায়ন করবো।

কারণ ওটা তো আমাদের রাজনৈতিক কমিটমেন্ট। এটাও যেমন পলিটিক্যাল কমিটমেন্ট, ওটাও আমাদের পলিটিক্যাল কমিটমেন্ট। এটা আমরা রাজনৈতিক দলগুলো মিলে একত্রিত হয়ে বলেছি। ওটাও আমরা অনেকগুলো রাজনৈতিক দল একত্রিত হয়েই কিন্তু ৩১ দফা দিয়েছি।

‘বিড়ালটি আমার মেয়ের বিড়াল’

প্রশ্ন: রাজনীতি থেকে একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আপনাকে সম্প্রতি প্রাণী অধিকার রক্ষা নিয়ে বেশ সোচ্চার দেখা গেছে। এ সংক্রান্ত অনুষ্ঠানে আপনি যোগ দিয়েছেন। রাজনৈতিক অনুষ্ঠানের বাইরে আপনার পোষা বিড়ালের সঙ্গে আপনার নিয়মিত ছবি দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। তো এটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কিভাবে?

তারেক রহমান: প্রথমত এখানে একটু ক্লিয়ার করে নেই, বিড়ালটি আমার মেয়ের বিড়াল। ও এখন অবশ্য সবারই হয়ে গিয়েছে। আমরা সবাই ওকে আদর করি।

বিষয়টি হচ্ছে, এরকম শুধু বিড়াল নয়, আমি এবং আমার ভাই যখন ছোট ছিলাম আমাদের একটি ছোট কুকুরও ছিল। ইভেন, তখন আমাদের বাসায় আম্মা হাঁস মুরগি পালতেন, ছাগলও ছিল আমাদের বাসায়। উনি ছাগলও কয়েকটি পালতেন।

তো স্বাভাবিকভাবেই আপনি যেই দৃষ্টিকোণ থেকেই বলেন, পোষা কুকুর বিড়ালই বলেন, বাই দাদা ওয়ে কবুতরও ছিল আমাদের বাসায়। শুধু কবুতর না আমাদের বাসায় একটি বিরাট বড় একটি খাঁচা ছিল। সেই খাঁচার মধ্যে কিন্তু পাখি ছিল, বিভিন্ন রকমের এবং আবার আরেকটি খাঁচা ছিল যেটার মধ্যে একটা ময়না ছিল।

ময়নাটা আমরা বরিশাল থেকে এনেছিলাম। ও আবার বরিশালি ভাষায় কথাও বলতো। টুকটুক করে মাঝে মাঝে কিছু কিছু কথাও বলতো। তো কাজেই এই বিষয়টি হঠাৎ করেই না। এই পশুপাখির প্রতি যেই বিষয়টি, এটির সঙ্গে আমি কমবেশি ছোটবেলা থেকে জড়িত আছি। হয়তো এটি এখন প্রকাশ পেয়েছে বিভিন্নভাবে। বাট এটির সঙ্গে আমি বা আমার পরিবার, আমরা অনেক আগে থেকেই আছি।

কুকুর- বিড়াল ছিল, গরু- ছাগল ছিল, হাঁস মুরগি ছিল, পাখি ছিল, ময়না ছিল, কবুতর ছিল। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা চিন্তা করি, আমাদেরকে আল্লাহ সৃষ্টির সেরা জীব হিসেবে তৈরি করেছেন। আমাদের দায়িত্ব কিন্তু আল্লাহর সৃষ্টি যা কিছু আছে প্রকৃতির, তার প্রতি কিন্তু যত্ন নেওয়া আমাদের দায়িত্ব। এটি একটি বিষয়।

আর আমরা যদি মানবিক দৃষ্টিকোণ অথবা আমরা যদি নেচার থেকেও বিষয়টি দেখি, দেখুন ওরা না থাকলে কিন্তু আমাদের জন্য বেঁচে থাকা কষ্টকর। প্রকৃতি যদি না থাকে, প্রকৃতির ব্যালেন্স যদি না থাকে।

এই আলোচনা শুরু হওয়ার আগে কিন্তু আপনি আমরা তিনজন কিন্তু ওয়েদার নিয়ে কথা বলছিলাম, এই ইংল্যান্ডের বা ইউকের ওয়েদার নিয়ে আমরা আলাপ করছিলাম এবং আমি বলছিলাম যে, আমার এই ১৭ বছর অভিজ্ঞতায় দেখেছি, ওয়েদার মনে হয় একটু একটু এখানেও চেঞ্জ হয়েছে। আমরা দেখেছি, বাংলাদেশে পত্রপত্রিকায় দেখেছি পলিউশন ঢাকা শহরে। নরমালি আমরা জানি যে, একটি দেশের টোটাল অংশের মধ্যে এটলিস্ট ২৫ শতাংশ গ্রীন দরকার, বনায়ন দরকার। এই মুহূর্তে বাংলাদেশে আমি যতটুকু জেনেছি, এটি ১২ পার্সেন্টের এর মত। হুইচ ইস ভেরি ডেঞ্জারাস।

তো এগুলো নিয়ে আমরা কাজ করছি কিভাবে আমরা বাড়াবো। তো যেমন এগুলো আছে, ঠিক একই সঙ্গে এই যে আপনি পশুপাখির কথা বললেন, এই বিষয়গুলো আছে নেচার। নেচারকে যদি আমরা মিনিমাম ঠিক রাখতে না পারি, সেখানে মানুষ হিসেবে কিন্তু আমাদের বসবাস করা খুব কঠিন হয়ে যাবে। কাজেই আমাদের নিজেদের স্বার্থেই এই বিষয়গুলো বোধহয় করা প্রয়োজন।

সামাজিক মাধ্যমে মিম, কার্টুন কিভাবে দেখেন

প্রশ্ন: রাজনীতিতে যেমন আপনাকে নিয়ে অনেক আলোচনা আছে, স্বাভাবিকভাবেই সামাজিক মাধ্যমেও আপনাকে নিয়ে অনেক আলোচনা আছে এবং আপনি যে পোস্টগুলো করেন, সেটা নিয়ে অনেক আলোচনা হয়। আপনাকে নিয়ে অনেক মিমও তৈরি হয়, অনেক কার্টুন হয়। যেমন একটা মিমের কথা যদি আমি বলি অনেকে শেয়ার করেছিল যে, আপনি আপনার সঙ্গে আমরা জুমে কথা বলছি, আপনি জুমে বক্তব্য দেন। এটা নিয়ে একটা মিম তৈরি হয়েছে যে, ওয়ার্ক ফ্রম হোম, তো এই ধরনের মিমগুলোকে আপনি কিভাবে দেখেন?

তারেক রহমান: আমি এনজয় করি বেশ, বেশ আমি এনজয় করি।

প্রশ্ন: আপনি দেখেন এগুলো? আপনার চোখে পড়ে?

তারেক রহমান: হ্যাঁ, চোখে পড়বে না কেন অবশ্যই চোখে পড়ে। তবে এখানে একটি কথা আছে, যেহেতু সোশ্যাল মিডিয়ার বিষয়টি আসলো আমার মনে হয়, এই বিষয়ে একটু এড করা উচিত।

দেখুন সোশ্যাল মিডিয়া এমন একটি বিষয় আমি নিজেও আছি সোশ্যাল মিডিয়াতে কমবেশি। বহু বহু মানুষ আছেন, লক্ষ কোটি মানুষ আছেন সোশ্যাল মিডিয়াতে। এটি দিয়ে যেমন খুব দ্রুত একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগ করা যায়।

আমরা মাঝে মাঝে বলি যে, দেখেন অনেক সময় অনেক আলোচনায় আসে, সেমিনার বক্তব্যে আসে যে, ডিনামাইটটা যখন আবিষ্কৃত হয়, ডিনামাইটটা আবিষ্কৃত হয়েছিল আপনার পাহাড় ভেঙে কিভাবে মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট তৈরি করা যায়; হয়তো কিভাবে চাষের জমি করা যায়। এরকম লক্ষ্যকে সামনে রেখেই, উদ্দেশ্যকে সামনে রেখেই কমবেশি ডিনামাইটের ব্যবহারটা শুরু হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি, এটি মানুষ হত্যার মত জঘন্য কাজেও ব্যবহার করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমি বলতে চাই যে, অবশ্যই প্রত্যেকটি মানুষের অধিকার আছে। যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতায় আমরা বিশ্বাস করি। প্রত্যেক মানুষের অধিকার আছে, তার মতামত প্রকাশ করার।

তবে আমরা যদি সকলে এতটুকু সচেতন হই যে, আমি আমার মত প্রকাশ করলাম, কিন্তু এই মত প্রকাশের ফলে কেউ ক্ষতিগ্রস্ত হলো কি-না? এই বিষয়টিকে যদি আমরা বিবেচনায় রাখি, একটি মানুষ ক্ষতির সম্মুখীন হলো কি-না, ক্ষতিগ্রস্ত হলো কিনা? এই বিষয়টিকে বোধহয় আমাদের বিবেচনায় রাখা উচিত; এটি এক নম্বর।

দ্বিতীয়ত হচ্ছে, সোশ্যাল মিডিয়ার বহুল ব্যবহারের ফলে ডিসইনফরমেশন বা মিসইনফরমেশন এই বিষয়টিও চলে এসেছে সামনে। এ কথাটিও চলে এসেছে। একটি জিনিস আমি দেখলাম বা শুনলাম, সঙ্গে সঙ্গেই আমি সেটিতে ঝাঁপিয়ে পড়লাম- তা না করে আমার মনে হয়, ফ্যাক্ট চেক বলে যেই কথাটি আছে সোশ্যাল মিডিয়াতে, এটা সব জায়গায় আছে- এ ব্যাপারেও যদি আমরা একটু এলার্ট থাকি সবাই, এ ব্যাপারে যদি একটু সচেতন থাকি যে ঠিক আছে, এটি একটু যাচাই বাচাই করে নেই।

যদি সত্য হয় অবশ্যই আমার সেখানে মতামত থাকবে, কিন্তু যদি মিথ্যা হয় বিষয়টি, কেন আমি এখানে মতামত দিব। একটি মিথ্যার সঙ্গে আমি কেন নিজেকে সংশ্লিষ্ট করব। একটি খারাপ কিছুর সঙ্গে কেন আমি নিজেকে সংশ্লিষ্ট করব। এটি আমি আমার মতামতটা প্রকাশ করলাম।

জুলাই সনদ ৪ পদ্ধতি বাস্তবায়নে মত দিলেন বিশেষজ্ঞরা
জুলাই জাতীয় সনদের সাংবিধানিক বিষয়গুলো অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট অথবা বিশেষ সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

বুধবার বেলা ১১টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতির উপায় নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের সংলাপের তৃতীয় দিনে বিষয়টি উত্থাপন করে জাতীয় ঐকমত্য কমিশন।

সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলো সাংবিধানিক আদেশের (সিও) মাধ্যমে বাস্তবায়নের চূড়ান্ত সুপারিশ করেন বিশেষজ্ঞরা। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের মাধ্যমে এ আদেশের ওপর জনগণের বৈধতা নেয়ার পরামর্শ দেন তারা।

এর আগে গত রোববার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করে ঐকমত্য কমিশন। সেখানে জুলাই ঘোষণাপত্রের ২২ ধারা অনুযায়ী সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়নের পরামর্শ দেন তারা।

দ্রুত সময়ে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্তের আশা আলী রীয়াজেরদ্রুত সময়ে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি চূড়ান্তের আশা আলী রীয়াজের

বিশেষজ্ঞদের প্রস্তাবে বলা হয়েছে—অন্তর্বর্তী সরকার জুলাই সনদে মৌলিক সংস্কারগুলোকে অন্তর্ভুক্ত করে জুলাই ঘোষণাপত্রের ২২ অনুচ্ছেদের ক্ষমতাবলে একটি সংবিধান আদেশ জারি করতে পারে। সেক্ষেত্রে এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।

এ বিষয়ে বিশেষজ্ঞরা আরো বলেন, সংবিধান আদেশকে একটি গণভোটে উপস্থাপন করা যেতে পারে, যা আগামী সাধারণ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হবে। সংবিধান আদেশে গণভোটের বিধানও অন্তর্ভুক্ত করা যেতে পারে। যদি সাংবিধানিক আদেশ জনগণের অনুমোদন পায় গণভোটের মাধ্যমে, তবে তা প্রণয়ন তারিখ থেকেই বৈধ বলে গণ্য হবে।

চার্লি কার্কেমৃত্যুতে তারেকের শোক, বিপ্লবী পরিষরদের নিন্দা
গাজায় ইসরায়েলি আগ্রাসনের সমর্থক হিসেবে পরিচিত মার্কিন রাজনীতিক চার্লি কার্কের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শোক প্রকাশে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় বিপ্লবী পরিষদ। দলটি তারেক রহমানকে অবিলম্বে ওই শোকবার্তা প্রত্যাহার করে ফিলিস্তিন ইস্যুতে সুস্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই আহ্বান জানানো হয়। সমাবেশটি গাজায় চলমান গণহত্যা এবং কাতারে ইসরায়েলি হামলার প্রতিবাদে আয়োজন করা হয়েছিল।

জাতীয় বিপ্লবী পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব এবং বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ফজলুর রহমান।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ শামসুদ্দীন বলেন, ‘রক্ত ও স্বজন হারিয়েও ফিলিস্তিনিরা গাজা ছাড়েনি। গাজায় তারা বিজয়ী হয়েছে, কিন্তু পরাজিত হয়েছে মানবতা এবং ব্যর্থ হয়েছে জাতিসংঘ।’ তিনি মুসলিম দেশগুলোর ভূমিকার কঠোর সমালোচনা করে বলেন, যারা মুসলিম উম্মাহর ঐক্যের বিপক্ষে বিভেদ তৈরি করে, তারা জায়নবাদী শক্তির দালাল।

যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব বলেন, ‘ইসরায়েলের কোনো ভূমি নেই, সব ভূমি ফিলিস্তিনের। ইসরায়েল হলো আমেরিকার অবৈধ কলোনি। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হলে ইসরায়েলকে বিলুপ্ত করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করতে হবে’। তিনি আরও বলেন, কাতার আমেরিকার বন্ধু রাষ্ট্র হলেও মুসলিম হওয়ায় আমেরিকা তাদের রক্ষা করেনি। তাই সব মুসলিম রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ফজলুর রহমান বলেন, ‘গাজায় ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যা চললেও বিশ্ববিবেক নীরব। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনি নেতাদের নিহতের ঘটনায় তারেক রহমান কোনো প্রতিক্রিয়া না জানিয়ে গাজা গণহত্যার সমর্থনকারী চার্লি কার্কের মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন, যা আমাদের পুরো জাতির জন্য লজ্জার বিষয়। আমরা মুসলিম জাতীয়তাবাদীরা এবং দেশের সাধারণ মানুষ তার এই অবস্থানে ব্যথিত হয়েছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হিসেবে তার কাছে এমনটা আশা করিনি।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, সদস্য ওয়াসিম আকরাম, মোহাম্মদ সাইদুল ইসলাম এবং বিপ্লবী ছাত্র পরিষদের ঢাকা মহানগর উত্তরের সদস্য এমদাদুল হকসহ অন্যান্য নেতা।

ছাত্রদল নেতা দয়াল এর জুলাই নির্মম নির্যাতনের মধ্যেও বেঁচে ফেরার গল্প
জুলাই বিপ্লবে নিজের সর্বাত্মক উপস্থিতি, চোখে দেখা, হৃদয়ে ধারণ করা সেইসব দিনের কথাই তুলে ধরছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান দয়াল।

১৫ জুলাই, ২০২৪ : ১৫ জুলাই, ২০২৪ আমি উপস্থিত থেকে সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে নিজ চোখে দেখেছি কীভাবে একটি যৌক্তিক আন্দোলনকে দমন করতে ব্যবহৃত হয় ভয়, ভীতি আর সহিংসতা। হৃদয় কেঁপে উঠেছিল; কিন্তু মন ছিল অবিচল, প্রতিবাদী।

আমি ব্যক্তিগতভাবে কোমলমতি শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলনকে প্রথম দিন থেকেই মনেপ্রাণে সমর্থন করে আসছিলাম। শুধু সমর্থনের মধ্যে সীমাবদ্ধ থাকিনি, আমি তাদের প্রতিটি কর্মসূচিতে সশরীরে উপস্থিত থেকে, একান্ত আপনজনের মতো পাশে দাঁড়িয়েছি। তীব্র রোদের তৃষ্ণায় যখন আমার ছাত্র ভাইদের ঠোঁট শুকিয়ে যাচ্ছিল, আমি পৌঁছে দিয়েছি স্যালাইন আর ঠান্ডা পানি। ক্ষুধার্ত ছাত্রদের জন্য খাবারের প্যাকেট হাতে হাতে তুলে দিয়েছি নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে।

১৬ জুলাই, ২০২৪ : ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার পরদিন অর্থাৎ ১৬ জুলাই আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করি। আমি নিজে আমার সহযোদ্ধা নেতাকর্মীদের নিয়ে সেই মিছিলে গর্জে উঠেছিলাম, বুকভরা ক্ষোভ আর চোখে প্রতিশোধের আগুন নিয়ে।

মিছিল শেষ হতেই খবর আসে, সায়েন্সল্যাব মোড়ে ঢাকা কলেজের ছাত্রলীগ সন্ত্রাসীরা নিরীহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলে পড়েছে। আর এক মুহূর্তও দেরি করিনি। ছুটে গিয়েছিলাম সেই রণক্ষেত্রে। আমি এবং ঢাকা কলেজ ছাত্রদলের ভাইয়েরা শিক্ষার্থীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ছাত্রলীগের সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। বারবার আমাদের দিকে হাতবোমা ছোড়া হচ্ছিল, তবুও আমরা দমে যাইনি। পাঁচ মিনিটের ভেতরেই শিক্ষার্থীদের একসঙ্গে জড়ো করে পাল্টা আক্রমণে যাই এবং তাদের ধাওয়া দিয়ে টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা কলেজের ভেতরে ঠেলে পাঠিয়ে দিই।

সেই দিনে, আমাদের লড়াইয়ে সামনে ছিলেন বিক্ষোভে গুলিবিদ্ধ সাহসী ছাত্রনেতা ঢাকা কলেজের সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন, আহ্বায়ক পিয়াল হাসান, ইমন ইমু, শামীম হাওলাদার, আবির, মামুন, মিঠু, রেজাউল, মনির হোসেন, জিয়া, মাহি, জীবন, সাজ্জাদ জেমিন, তানভীর মাতুব্বরসহ আরও অনেকে। জুলাইয়ের কারা নির্যাতিত ছাত্র নেতা আহ্বায়ক সদস্য রিফাত হোসেন, গুলিবিদ্ধ ইমরান হোসেন, মাহবুব শান্তসহ অর্ধশতাধিক সাহসী সহযোদ্ধা। আমাদের সম্মিলিত প্রতিরোধে তারা ক্যাম্পাসে ঢুকে পড়ে আর সাহস করেনি বের হওয়ার। অবশেষে ১৭ জুলাই ভোর হওয়ার আগেই তারা হল ছেড়ে পালিয়ে যায়।

বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবি সদস্যরা নিউমার্কেটের দিক থেকে অগ্রসর হলে আমরা সায়েন্সল্যাব এলাকা ত্যাগ করি। সারাদিন রক্ত-ঘাম ঝরিয়ে ক্লান্ত শরীরটা নিয়ে বাসায় ফিরি। ফেসবুক খুলতেই চোখে পড়ে এক হৃদয়বিদারক দৃশ্য-দুহাত প্রসারিত এক তরুণ বুক পেতে দিয়েছে মুক্তির স্বপ্নে। আরও দেখি বীর চট্টগ্রামের সাহসী সন্তান ওয়াসিম আকরাম শহীদের তালিকায়! তার ফেসবুক পোস্ট পড়ে মুহূর্তেই শরীরে আগুনের মতো রক্ত ধাবিত হতে থাকে। সেই মুহূর্তে আমি আর বসে থাকতে পারিনি, আবার নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করি। ১৭ তারিখের জন্য প্রস্তুতি নিতে থাকি, সেদিন ছিল বুধবার।

১৭ জুলাই, ২০২৪ : আমরা শহীদ ভাইদের গায়েবানা জানাজার জন্য কফিন হাতে দাঁড়িয়েছিলাম—প্রতীকী প্রতিবাদ; কিন্তু এর বার্তা ছিল বজ্রের মতো! ঠিক সেই মুহূর্তে পুলিশ ঝাঁপিয়ে পড়ল আমাদের ওপর। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ল টিয়ার গ্যাসের শেল, রাবার বুলেট আর বিকট শব্দের সাউন্ড গ্রেনেডের আওয়াজে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিণত হয় এক রণক্ষেত্রে। ছাত্রদের সঙ্গে নিয়ে আমি কিছুক্ষণ প্রতিরোধ করি। তারপর আত্মরক্ষার্থে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে ঢাকা মেডিকেলে আশ্রয় নিই। আহত শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানেও নিরাপদ ছিলাম না—পুলিশ সেখানেও ঢুকে পড়লে আমি বকশীবাজার হয়ে লালবাগের দিকে সরে যাই এবং রাতে এক বন্ধুর বাসায় আশ্রয় নিই।

১৮ জুলাই, ২০২৪ : ১৮ জুলাই—এই দিনটি ছিল শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের জন্য এক দুঃস্বপ্নের দিন। ১৮ জুলাই দুপুরের দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে মীনা বাজারের সামনে আবারও জড়ো হতে থাকে আন্দোলনকারীরা। সেখানে আমি ও আমার ছোটভাই হাবিবুর রহমান হাবিব ছোররা গুলিতে আহত হই। পরে আশরাফ, সোহানুর রহমান মিঠুসহ আরও কিছু ছোট ভাইসহ সেখানে প্রতিরোধ করতে চেষ্টা করে কিছুটা আহত হই।

এরপর মেট্রোরেলসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মোহাম্মদপুরের বসিলা এলাকায়ও (যদিও আমার বাসা দীর্ঘসময় ধরে ধানমন্ডিতেই ছিল) আমার একটা ভাড়া বাসা ছিল। ১৮ তারিখ সকালে ছাত্র-জনতা রাস্তায় অবস্থান নিলে আমি তাদের সঙ্গে যোগ দিই। আমরা অগ্রসর হওয়ার চেষ্টা করি, কিন্তু তৎক্ষণাৎ পুলিশ চায়নিজ রাইফেল থেকে সরাসরি গুলি ছোড়ে আমাদের দিকে তাক করে। পরিস্থিতি বেগতিক দেখে আমি ফোন করলাম আমাদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান ভাইকে। ভাই বললেন, ‘সর্বাত্মক যুদ্ধ শুরু হয়ে গেছে। পিছিয়ে আসার আর কোনো রাস্তা নেই। যেভাবে পারো, প্রতিরোধ গড়ে তোলো—রাজপথ ছাড়া যাবে না।’

আমান ভাইয়ের এই কথাগুলো যেন আমার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। ঠিক তখনই আমার সামনে ১০-১১ বছরের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে। রক্তে ভিজে যাচ্ছিল পিচঢালা রাস্তা। আমরা তাকে রিকশায় করে হাসপাতালে পাঠালেও সে পথেই প্রাণ হারায়। বুকের মধ্যে শূন্যতা নেমে আসে; কিন্তু পিছু হটিনি।

আমি আবার সংগঠনের অন্য সিনিয়র ভাইদের সঙ্গে যোগাযোগ করতে চেষ্টা করি। ইন্টারনেট অফ তারপর ফোন সঙ্গে থাকাও বিপজ্জনক বিষয় হয়ে দাঁড়ায় লোকেশন ট্র্যাকিং আতঙ্কে। তবুও কিছু মানুষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করি। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম ভাই বললেন, ‘প্রতিহত করো, ধরে রাখো, নেতৃত্ব দাও।’ এরপর ‘৩৬ জুলাই’ নামের প্রবক্তা প্রিয় Shamsul Alam ভাইর সঙ্গেও যোগাযোগ করি।

ইতিহাসের অজানা বাঁকে আমাদের এই আন্দোলনের ব্যতিক্রমী ‘৩৬ জুলাই’ নামটি দিয়েছিলেন তিনি (তাকেই ৩৬ জুলাই বিপ্লবের প্রবক্তা বলা হয়) আমাদের প্রাণপ্রিয় শামসুল আলম, Shamsul Alam ভাই। তিনি একমাত্র ব্যক্তি যিনি কি না দীর্ঘ দেড় যুগ ধরে এই জালিম সরকারের বিরুদ্ধে প্রতিনিয়ত নানান কৌশলে উপায়ে আমাদের অনুপ্রেরণা দিতেন। আমাকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে টর্চার সেলে নিয়ে টর্চার করে করে বারবার shamul alam কীভাবে এত ইনফরমেশন পায়, কীভাবে এত মাধ্যমে কানেক্টেড থাকে—এসব বিষয় আমাকে ডিবি কার্যালয়ে সবচেয়ে বেশি জিজ্ঞেস করেছে!

আমি সামনের দিকে এগিয়ে যাই। ফুটপাতের ভাসমান দোকানের টিন দিয়ে আত্মরক্ষার ঢাল বানাই, রাস্তার লোহার পাইপ ভেঙে লাঠি তৈরি করি। হাজারো জনতাকে একত্রিত করে সামনে দাঁড়িয়ে যাই। সেদিন আমিই ছিলাম মোহাম্মদপুর বসিলায় ছাত্রদল এবং বিএনপির একমাত্র কেন্দ্রীয় প্রতিনিধি ছিলাম সম্ভবত (যা আমার নামে পুলিশ কর্তৃক মামলার রিমান্ড শুনানিতে উল্লেখ আছে) তাই নেতৃত্বের দায়িত্বটা বুক ভরে গ্রহণ করি। সকাল থেকে রাত ৯টা পর্যন্ত যুদ্ধ চলে। পুলিশের গুলিতে শতাধিক মানুষ আহত হয়, প্রাণ যায় অনেকের। আমি নিজেও সামান্য আহত হয়েছিলাম, আমার সঙ্গে থাকা ছোটভাইদের অনেকের পরিস্থিতি আরও নাজুক।

সেদিন ঘরে ফিরে শুয়ে পড়ি পরের দিনের পরিকল্পনা নিয়ে ভাবতে ভাবতে। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম, জানি না। হঠাৎ রাত সাড়ে ৪টায় ঘুম ভেঙে যায়। নিচে মানুষের কণ্ঠস্বর, জানালা দিয়ে তাকিয়ে দেখি—ডিবি পুলিশের পাঁচটি গাড়ি দাঁড়িয়ে, আমার বাসা ঘিরে রেখেছে। কিছুক্ষণের মধ্যেই তারা দরজায় ধাক্কা দেয়। আমি না খুললে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকেই প্রথমে তাদের শটগান দিয়ে আমাকে বুকে ঠেকিয়ে মোটামুটি উত্তম-মাধ্যম দিয়ে এরপর রেডি করে নিচে নামায়, আর বলে এটাই শেষ সময় তোর। এরপর চোখে কাপড় বেঁধে একটি মাইক্রোতে তুলে অজানার উদ্দেশ্যে পাড়ি জমাল। তখন দীর্ঘ দুই ঘণ্টারও বেশি সময় হবে আমাকে বেড়িবাঁধের রাস্তায় রাস্তায় ঘুরাচ্ছে আর নানান বিষয় জিজ্ঞেস করছে। আর যতটা একটা মানুষকে জীবিত রেখে ও মৃত্যু যন্ত্রণা দেওয়া যায় তাই দিয়েছে। তবুও চুপ ছিলাম।

একজন এসআই চিৎকার করে বলল, ‘তোরে খুঁইজা বাইর করতে অনেক কষ্ট হইছে। জ্বালাইয়া দিছোস দেশটা, এবার বুঝবি মজা!’

এরপর ডিবি কার্যালয়ে নিয়ে ডিবিপ্রধান হারুন নিজেই কিছু সময় আমাকে নিয়ে একজন ফুটবলারের ফুটবল খেলার মতো খেলে টর্চার করে। এরপর জিজ্ঞাসাবাদের জন্য অন্যদের কাছে রেখে যায়। সে সময় আমার হাত-পা বেঁধে নিতম্ব ও পিঠে চলতে থাকে নির্যাতনের বীভৎসতা। ২১ জুলাই আমাকে গ্রেপ্তার দেখানো হয়। অর্থাৎ ১৯ ও ২০ জুলাই আমাকে গুম করে রাখা হয়েছিল। ২৪ জুলাই বিভিন্ন দৈনিক পত্রিকায় নিউজ হয় ডিবি পুলিশ কর্তৃক আমাকে আটকের সংবাদের।

আমান ভাই আগের দিন আমার বাসায় এসে নাকি পুরো পরিকল্পনা আমাকে দিয়ে গিয়েছিল কীভাবে এই মোহাম্মদপুরসহ অত্র এলাকাকে অচল করে দিতে হবে সেই পরিকল্পনা স্বীকার করতে বলা হয়েছিল ইত্যাদি, ইত্যাদি। ফোনে যাদের যাদের সঙ্গে কথা হয়েছে, সবার তথ্য চাওয়া হয়, কী কথা হয়েছে, কে কোথায় আছে—এমন হাজারো কথা। দিনে ৪-৫ বার করে জেরা, আর প্রতিবারই শারীরিক ও মানসিক নির্যাতন করেছে ডিবি পুলিশের কার্যালয়ে।

রিমান্ডের ৭ দিন ডিবি হেফাজতে থাকা অবস্থায় চোখ বেঁধে, হাত বেঁধে, ফ্যানের সঙ্গে ঝুলিয়ে লাথি মারা হয় আর আমান উল্লাহ আমান ভাইকে কল দিয়ে আনতে বলা হয়। সে কোথায় আছে এই বিষয় বারবার জিজ্ঞাসাবাদ আর নির্যাতন করে। এরপর অসীম ভাইয়ের দেওয়া কী নির্দেশনা ছিল; কিন্তু এরই মধ্যে তখনই সে দেশে এসে ডিবি দ্বারা আটক হয়। তাকে গ্রেপ্তার দেখানো হয়।

নির্যাতনের সময় প্রতিবার যেন ফুটবলের মতো ফ্রি কিক দেওয়া হতো। কোমরে ৩০-৪০টি লাথির ঘা এখনো বয়ে বেড়াচ্ছি। আমার কোমর গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন, এখনো থেরাপি নিতে হচ্ছে। বারবার আমাকে টর্চার করে হাত ও পায়ের জয়েন্টগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত করে দেয়।

এরপর হঠাৎ করেই দেখি বাংলাদেশের জার্সি পরিহিত ১৬-১৭ বছরের একটা বাচ্চা ছেলেকে (যাত্রাবাড়ীতে পুলিশ হত্যা মামলায় আটক) এনে আমাদের রুমে রেখে যায়। ওর মলিন মুখ দেখে আমার হৃদয় হাহাকার করে ওঠে, ওর কাছে গেলাম কথা বললাম, ছেলেটা মাত্র ঢাকা কলেজে এইসএসসি-তে ভর্তি হয়েছে। শুনে বুকটা হাহাকার করে ওঠে। এরপর ওরে নিজের কষ্ট ভুলে গিয়ে পরম যত্নে খাওয়া-দাওয়া, এরপর গোসল করানো, নিজের পায়ের ওপর রেখে জোর করে ঘুম পাড়ানো, যতটা সম্ভব ওরে স্বাভাবিক রাখতে চেষ্টা করেছি যাতে করে ও ভয় পেয়ে না যায়। ও আমাদের কথিত মিডিয়ায় ভাইরাল নাম Hasnatul Islam Faiyaz মিডিয়াতে তখন ওর বেশ পরিচিতি।

পরে আমাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। অবশ্য কেন্দ্রীয় কারাগারে আমার একমাত্র অদৃশ্য ছায়ার স্নেহ মমতাতে আমি অনেকটাই স্বস্তি অনুভব করেছি। সেখানে বন্দিজীবনের প্রতিটি দিন ছিল এক দুঃস্বপ্ন। অবশেষে, গণবিপ্লবে শেখ হাসিনার পতনের পর, ৬ আগস্ট রাতে আমি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্ত হয়ে আবার চিরচেনা সেই রাজপথেই ফিরেছি।

লন্ডনে ড. ইউনূসের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ ১৩ জুন
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরকালে তার সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কূটনৈতিক ও দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আগামী ১৩ জুন ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করবেন দীর্ঘদিন যুক্তরাজ্যে নির্বাসিত তারেক রহমান। ড. ইউনূস যে হোটেলে অবস্থান করবেন, সেখানেই স্থানীয় সময় সকালে তাদের সাক্ষাৎ হবে।

চার দিনের সরকারি সফরে সোমবার যুক্তরাজ্যে যাচ্ছেন ড. ইউনূস। এ সময় তারেক রহমানের সঙ্গে তার বৈঠক হয় কিনা, তা নিয়ে রাজনৈতিক মহলে বেশ জল্পনাকল্পনা ছিল।

বিএনপি সূত্র জানায়, তারেক রহমানের এ সাক্ষাৎ সৌজন্যমূলক হলেও সেখানে নির্বাচন, সংস্কার ও জুলাই গণহত্যার বিচার নিয়ে আলোচনা হতে পারে।

সাম্প্রতিক সময়ে সরকারের সঙ্গে বিএনপির দৃশ্যত কিছুটা টানাপোড়েন হলেও এ বৈঠকের মাধ্যমে সম্পর্কের উন্নতি ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে চলে যান
প্রধান উপদেষ্টাকে ইঙ্গিত করে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বিদায় নেওয়ার কথা বলেছেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

তিনি বলেন, “১০ মাস লাগে না এ সংস্কার করতে, নির্বাচন দিতে। অথচ আপনারা ১০ মাস অতিক্রান্ত করেছেন। আমাদের নেতা বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন। এর মধ্যে নির্বাচন দেওয়া খুব একটা বড় সংস্কার বলে মনে করি না। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে চলে যাবেন। আমরা সবাই সহযোগিতা করবো।”

শনিবার (৩১ মে) ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আইনজীবীদের ছেলে-মেয়েদর মধ্যে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন ও উপস্থিত বক্তব্যেরও আয়োজন করা হয়।

জিয়াউর রহমানকে স্মরণ করে জয়নুল আবেদীন বলেন, “ফ্যাসিস্ট সরকার চেয়েছিল জিয়াউর রহমানকে সকলের অন্তর থেকে মুছে ফেলতে। তারা চিন্তা করেছিল, জিয়ার নাম মুছে ফেলতে। কিন্তু মানুষের মন থেকে তাকে মুছে ফেলা যায় না।”

তিনি বলেন, “জিয়াউর রহমান মানুষের জীবনে, অন্তরে চিরদিন থাকবেন। তার পরিবার, পরিজনও সংগ্রাম, দুর্যোগ অতিক্রম করে বেঁচে আছেন। আল্লাহ সহায় থাকলে কেউ মেরে ফেলতে চাইলেও পারে না। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মেরে ফেলতে চেয়েছিল, পারেনি। আগের চেয়ে এখন ভালো আছেন। তারেক রহমান বাপের স্মৃতি ধরে রেখেছেন। হাজার মাইল দূরে থেকে বিএনপিকে ঐক্যবদ্ধ করে রেখেছেন। গণতন্ত্রের জন্য আন্দোলন করছেন। আগেও করেছেন, সামনেও করবেন।”

ঢাকা আইনজীবী সমিতির (বার) ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নজরুল ইসলামের, ট্রেজারার আব্দুর রশীদ মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকার জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন, বারের সাবেক সভাপতি মহসিন মিয়া, বারের সহ-সভাপতি শহীদুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান, সাংস্কৃতিক সম্পাদক নূরজাহান বেগম (বিউটি), লাইব্রেরি সম্পাদক নার্গিস পারভীন মুক্তি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মো. ইলতুৎমিশ সওদাগর এ্যানি, ঢাকা বার ইউনিটের সদস্য সচিব নিহার হোসেন ফারুক, সদস্য আনোয়ারুল ইসলাম প্রমুখ।

ইশরাককে মেয়র পদে শপথ পড়াতে বাধা নেই: হাইকোর্ট
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গেজেট অবৈধ ঘোষণার দাবি এবং তাকে শপথ পড়ানো থেকে বিরত থাকার নির্দেশনা চেয়ে রিট খারিজ করে দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ রিট মামলার ওপর মঙ্গলবার দুই দফা শুনানির পর বুধবার আদেশের জন্য রাখা হয়েছিল। কিন্তু এদিন আবার দুই পক্ষের শুনানি হয় এবং পরে আদালত আদেশের জন্য বৃহস্পতিবার দিন রাখে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন শুনানি করেন। ইশরাকের পক্ষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল শুনানি করেন। তাদের সহযোগিতা করেন ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ও অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ।

আর বিস্তারীত পড়তে ক্লিক করুন

চিকিৎসা শেষে দেশে ফিরলেন খালেদা জিয়া, সঙ্গে ২ পুত্রবধূ
দীর্ঘ চার মাস পর যুক্তরাজ্যের লন্ডন থেকে আজ মঙ্গলবার (৬ মে) দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর সঙ্গে দেশে ফিরেছেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান।

খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজপরিবারের বিশেষ বিমান (এয়ার অ্যাম্বুলেন্স) আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর থেকে গুলশানের খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত পুরো পথে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন বিএনপির নেতা-কর্মীরা।

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা। দলীয় চেয়ারপারসনকে একনজর দেখতে এবং তাঁকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছুটে আসেন বিমানবন্দর সড়কে।

বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত বিভিন্ন মোড়ে মোড়ে দলীয় নেতাকর্মীরা ফুটপাতে অবস্থান নেন। অনেকেই হাতে ফুল, ব্যানার-প্ল্যাকার্ড ও খালেদা জিয়ার ছবি নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তাঁদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে বিমানবন্দর সড়ক ও আশপাশের এলাকা।

বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন খালেদা জিয়া। পথে যাতে ভিড়ের কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে পুরো রুটজুড়ে।

বাংলাদেশ সময় গতকাল সোমবার রাতে লন্ডনের হিথরো বিমানবন্দর ত্যাগ করে। পথে কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতি হয়।

লন্ডনের হিথরো বিমানবন্দরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গতকাল বিদায় জানান বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বাসা থেকে মাকে বিমানবন্দরে নিয়ে যান।

প্রসঙ্গত, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেটিতেই তিনি লন্ডনে যান। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই আবার লন্ডন থেকে দেশে ফিরলেন তিনি।

লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন। টানা ১৭ দিন ক্লিনিকে চিকিৎসাধীন থাকার পর তিনি ২৫ জানুয়ারি থেকে ছেলে তারেক রহমানের বাসায় ছিলেন।

গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবে যেসবে বিএনপির দ্বিমত
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার মেয়াদ চার মাস নির্ধারণ করে এ মেয়াদকালে জাতীয় ও স্থানীয় সরকারের সব নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবে একমত নয় বিএনপি।

একই সঙ্গে রুটিন কাজের বাইরে অন্য কোনো দায়িত্ব পালনে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই বলে মনে করে দলটি। তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নাম চূড়ান্ত করা এবং প্রধান কর্তৃক ২০ জন উপদেষ্টা নিয়োগে বিধানের বিষয়টি নির্বাচিত জাতীয় সংসদ সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছে বিএনপি।

এ ছাড়া বিএনপি সংবিধানের প্রস্তাবনা পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় বহাল রাখার বিষয়ে মত দিয়েছে। একই সঙ্গে দলটি সংবিধানের মূলনীতি ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেছে, সংবিধানের এ সম্পর্কিত অনুচ্ছেদ ৮, ৯, ১০ ১২-কে পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরিয়ে নেওয়াই অধিকতর যুক্তিযুক্ত।

এর পাশাপাশি একটি জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনের সঙ্গেও একমত নয় বিএনপি। এ ছাড়া জাতীয় সংসদের মেয়াদ পাঁচ বছর হওয়াই সমীচীন বলে মনে করে দলটি। সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে ২১ বছর করার বিধান চায় না তারা। প্রধানমন্ত্রী থাকাবস্থায় তিনি যে রাজনৈতিক দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না, এটাতেও বিএনপি একমত নয়।

কারণ এটি সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্তের বিষয় বলে মনে করে দলটি। আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে প্রধানমন্ত্রী মনোনীত হওয়ার বিধানের সঙ্গেও একমত নয়। তবে সংসদের দু’জন ডেপুটি স্পিকারের মধ্যে একজন বিরোধীদল থেকে মনোনীত করায় দলটি একমত।

একই সঙ্গে উচ্চকক্ষের একমাত্র ডেপুটি স্পিকার সরকারি দলের বাইরে থেকে নির্বাচিত হোক, সেটাও চায় বিএনপি। তা ছাড়া কুমিল্লা ও ফরিদপুর নামে নতুন দুটি বিভাগ গঠন করার বিষয়ে একমত হলেও দেশের পুরোনো চারটি বিভাগের সীমানাকে চারটি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসনব্যবস্থা চালুর ব্যাপারে দ্বিমত পোষণ করেছে।

গত ৬ মার্চ পাঁচটি সংস্কার কমিশনের ওপর জাতীয় ঐকমত্য কমিশনে জমা দেওয়া বিএনপির মতামত পর্যালোচনা করে এসব তথ্য পাওয়া গেছে। ওইদিন সংবিধান, নির্বাচনব্যবস্থা, দুর্নীতি দমন, বিচার বিভাগ ও জনপ্রশাসন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ স্প্রেডশিটে ছক আকারে দিয়ে দলগুলোর মতামত চেয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। ১৩ মার্চের মধ্যে তাদের মতামত দেওয়ার অনুরোধ করা হয়েছিল। বিএনপি মতামত দিতে অতিরিক্ত সময় চেয়ে নেয়। বিএনপির একটি প্রতিনিধিদল ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের হাতে দলের মতামত জমা দেয়।

এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের ২০টির মতো প্রস্তাবের মধ্যে বিএনপি ১১টিতে সরাসরি একমত। সাত-আটটিতে মন্তব্যসহ নীতিগতভাবে একমত। একটি প্রস্তাবে ভিন্নমত জানানো হয়েছে।

জনপ্রশাসন সংস্কার কমিশনের ২৬টি প্রস্তাবের মধ্যে প্রায় অর্ধেক বিষয়ে তারা একমত, বাকি অর্ধেকের বিষয়ে তাদের মতামত আছে। বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশগুলোর বিষয়ে প্রায় সব ক্ষেত্রেই বিএনপি একমত পোষণ করেছে। তিনি জানান, সংবিধান সংস্কার কমিনের সুপারিশের বিষয়ে বিএনপি নিজেদের মতামত তুলে ধরে স্প্রেডশিটের সঙ্গে একটি বিস্তারিত প্রতিবেদন সংযুক্ত করেছে।

প্রস্তাবনায় সংবিধানের মূলনীতি অংশে বলা হয়েছে, কমিশন নিম্নোক্ত বিধান অন্তর্ভুক্তির সুপারিশ করছে। ‘বাংলাদেশ একটি বহুত্ববাদী, বহু জাতি, বহু ধর্মী, বহু ভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সব সম্প্রদায়ের সহাবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে।’

অন্যদিকে রাষ্ট্রের মূলনীতি অংশে সংবিধানের মূলনীতি ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ এবং এ সংশ্লিষ্ট সংবিধানের ৮, ৯, ১০ ও ১২ অনুচ্ছেদগুলো বাদ দেওয়ার কথা বলা হয়েছে। উভয় ক্ষেত্রে একমত নয় বিএনপি। দলটি দুই ক্ষেত্রেই বলেছে, অনুচ্ছেদ ৮, ৯, ১০ ও ১২-কে পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরিয়ে নেওয়াই অধিকতর যুক্তিযুক্ত।

সুপারিশে ‘মৌলিক অধিকার ও স্বাধীনতা’ অংশে বিদ্যমান অধিকারের অনুচ্ছেদগুলোর সংস্কার যেমন বৈষম্য নিষিদ্ধকরণের সীমিত তালিকা বর্ধিতকরণ, জীবনের অধিকার রক্ষায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম থেকে সুরক্ষা নিশ্চিতকরণ, জামিনে মুক্তির অধিকার অন্তর্ভুক্তকরণ এবং নিবর্তনমূলক আটকসংক্রান্ত বিধান বিলুপ্তির কথা বলা হয়েছে।

এর সঙ্গে দ্বিমত পোষণ করে বিএনপি বলেছে, প্রস্তাবিত সুপারিশ অনাবশ্যক ও অপ্রয়োজনীয়। বিদ্যমান সংবিধানেই বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম থেকে সুরক্ষা এবং শারীরিক অখণ্ডতা ও অঙ্গপ্রত্যঙ্গ রক্ষার বিষয়টি স্বীকৃত (অনুচ্ছেদ ৩২) বিধায় এ সংক্রান্ত নতুন কোনো সংশোধনী অনাবশ্যক।

সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের ওপর বিএনপির দেওয়া মতামত পর্যালোচনা করে দেখা গেছে, প্রস্তাবনার আইনসভা অংশে বিএনপি নীতিগতভাবে একমত হয়েছে যে, দ্বিকক্ষবিশিষ্ট একটি আইনসভা থাকবে। তবে উভয় কক্ষের (উচ্চকক্ষ ও নিম্নকক্ষ) মেয়াদ চার বছর করার যে সুপারিশ করা হয়েছে, সেখানে বিএনপি বলেছে- মেয়াদ পাঁচ বছর হওয়া সমীচীন হবে।

অর্থবিল ব্যতীত আইনসভায় নিম্নকক্ষের সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দেওয়ার পূর্ণ ক্ষমতা দেওয়ার প্রস্তাবের সঙ্গে একমত হয়নি বিএনপি। দলটি বিকল্প প্রস্তাব দিয়ে বলেছে, অর্থবিলের পাশাপাশি আস্থা ভোট, সংবিধান সংশোধনী বিল ও রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত রয়েছেÑ এমন কোনো বিল ছাড়া অন্য সব বিষয়ে দলের বিপক্ষে ভোট দিলেও সদস্যপদ শূন্য হবে না মর্মে অনুচ্ছেদ ৭০-এ প্রয়োজনীয় সংশোধনী আনা যেতে পারে।

বিএনপির প্রস্তাব আরো বলা হয়, সংবিধান সংশোধনী অংশে সংবিধানের যে কোনো সংশোধনী উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় অনুমোদন এবং গণভোট করার কথা বলা হয়েছে। বিএনপি এর সঙ্গে একমত নয়। দলটি বলেছে, সংবিধানের সব সংশোধনী গণভোটে উপস্থাপন বাস্তবসম্মত নয়।

এক্ষেত্রে অনুচ্ছেদ ১৪২কে ‘পঞ্চদশ সংশোধনীপূর্ব অবস্থায়’ ফিরিয়ে নেওয়াই যথেষ্ট। নিম্নকক্ষে পাস হওয়া বিল উচ্চকক্ষ সুপারিশসহ কিংবা সুপারিশ ছাড়া পুনর্বিবেচনার জন্য নিম্নকক্ষে ফেরত পাঠাতে পারবেÑ এমন বিধান করা যেতে পারে। জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সংসদ কর্তৃক সংবিধান সংশোধনের মাধ্যমে এসব সংস্কার বাস্তবায়ন করা যেতে পারে।

সুপারিশে রাষ্ট্রপতি অংশে বলা আছে, রাষ্ট্রপতির মেয়াদ হবে চার বছর। রাষ্ট্রপতি সর্বোচ্চ দুইবারের বেশি অধিষ্ঠিত থাকবেন না। এই প্রস্তাবনার সঙ্গে একমত না হওয়া বিএনপি তাদের মতামতে বলেছে, রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর হওয়া সমীচীন হবে। বিদ্যমান সংবিধানে সর্বোচ্চ দুবারের বেশি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত না থাকার বিধান (অনুচ্ছেদ ৫০(২) থাকায় এ সংক্রান্ত সুপারিশ অপ্রয়োজনীয়।

প্রস্তাবনায় প্রধানমন্ত্রী অংশে বলা হয়েছে, আইনসভার নিম্নকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনে প্রধানমন্ত্রী মনোনীত হবে। এর সঙ্গে একমত নয় বিএনপি। দলটি এক্ষেত্রে বলেছে, প্রধানমন্ত্রী পদে কোনো নির্বাচন হয় না, বিধায় মনোনয়নের প্রশ্নটি অবান্তর।

প্রধানমন্ত্রী অংশে আরো বলা হয়েছে, একজন ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে সর্বোচ্চ দুবার দায়িত্ব পালন করতে পারবেন। তিনি একাধিক্রমে অথবা অন্য যে কোনো উপায়ে দুবারের বেশি প্রধানমন্ত্রী পদে আসীন হতে পারবেন না। সুপারিশ করা এই বিধানের সঙ্গে একমত পোষণ না করে বিএনপি বলেছে, প্রধানমন্ত্রী পদের মেয়াদসংক্রান্ত বিষয়ে ‘কোনো ব্যক্তি একাধিক্রমে তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে নিয়োগ লাভের যোগ্য বলিয়া বিবেচিত হইবেন না’Ñ এরূপ বিধান করাই যথেষ্ট।

এই অংশে বলা হয়েছে, প্রধানমন্ত্রী থাকাবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা থাকতে পারবেন না। এর সঙ্গে দ্বিমত পোষণ করে বিএনপি বলেছে, প্রধানমন্ত্রী দলের প্রধান অথবা সংসদ নেতা পদে কোনো এক বা একাধিক ব্যক্তি অধিষ্ঠিত হবেন কি না, তা একান্তই সংশ্লিষ্ট রাজনৈতিক দলের সিদ্ধান্ত হওয়া উচিত। এক্ষেত্রে সাংবিধানিকভাবে কোনো বিধিনিষেধ আরোপ সংসদীয় গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী।

কমিশনের বিচার বিভাগের সুপ্রিম কোর্ট অংশে দেশের সব বিভাগে হাইকোর্ট বিভাগের সমান এখতিয়ারসম্পন্ন হাইকোর্টের স্থায়ী আসন প্রবর্তনের সুপারিশ করা হয়েছে। এ বিষয়ে একমত নয় বিএনপি। দলটি বলেছে, দেশের সব বিভাগে হাইকোর্ট বিভাগের স্থায়ী আসন সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক, বিধায় এটি করার সুযোগ নেই। বিকল্প হিসেবে ঢাকার বাইরে অনুচ্ছেদ ১০০-এর অধীনে হাইকোর্ট বিভাগের সার্কিট বেঞ্চ স্থাপন করা যেতে পারে।

প্রস্তাবনায় আপিল বিভাগের বিচারকদের মধ্য থেকে সর্বোচ্চ জ্যেষ্ঠ বিচারককে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ প্রদানকে প্রাতিষ্ঠানিকীকরণের একটি বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। বিএনপি এ প্রস্তাবের সঙ্গে আংশিকভাবে একমত। দলটি বলেছে, ‘ডকট্রিন অব নেসেসিটি’ বিবেচনায় রেখে প্রবীণতম তিনজন বিচারকের মধ্য থেকে প্রধান বিচারপতি নিয়োগের বাধ্যবাধকতা আরোপ করা যেতে পারে।

স্থায়ী অ্যাটর্নি সার্ভিস অংশে সংবিধানের অধীন একটি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করার সুপারিশ করা হয়েছে। এর সঙ্গে একমত নয় বিএনপি। দলটি বলেছে, স্থায়ী প্রসিকিউশন সার্ভিসের প্রয়োজনীয়তা থাকলেও তা আইনের মাধ্যমে ও পর্যায়ক্রমে হওয়া সমীচীন।

সাংবিধানিক কমিশনসমূহ অংশে বলা হয়েছে, পাঁচটি সাংবিধানিক কমিশন নিয়ে সংবিধানের একটি ভাগ তৈরি করা, যেখানে প্রতিটি কমিশনের জন্য একটি করে পরিচ্ছেদ থাকবে। এই কমিশনগুলো হচ্ছে মানবাধিকার কমিশন, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, স্থানীয় সরকার কমিশন ও দুর্নীতি দমন কমিশন।

সবকটি কমিশনের গঠন, নিয়োগ, কার্যকাল এবং অপসারণ প্রক্রিয়া একই রকমের হবে। প্রতিটির মেয়াদ হবে চার বছর। এই প্রস্তাবনায় দ্বিমত জানিয়ে বিএনপি বলেছে, ইতোমধ্যে আইনের দ্বারা গঠিত কমিশনগুলোকে (মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন) নতুন করে সাংবিধানিক কাঠামোর আওতায় আনলে প্রায়োগিক ক্ষেত্রে বিস্তর আইনি জটিলতা তৈরির আশঙ্কা রয়েছে।

দলটির মনে করছে, স্থানীয় সরকার কমিশন সংবিধানের মাধ্যমে না করে স্বতন্ত্র আইনের মাধ্যমে করা অধিক সমীচীন। এতে করে যে কোনো প্রায়োগিক জটিলতা দ্রুততার সঙ্গে সমাধান করা যাবে। বিদ্যমান সাংবিধানিক কমিশনসমূহের (নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন) মেয়াদ পরিবর্তনের আবশ্যকতা নেই।

‘বিবিধ’ অংশে বলা হয়েছে, কেবল এনসিসির সিদ্ধান্তক্রমে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারবেন। জরুরি অবস্থার সময় নাগরিকদের কোনো অধিকার রদ বা স্থগিত করা যাবে না এবং আদালতে যাওয়ার অধিকার বন্ধ বা স্থগিত করা যাবে না।

তাই অনুচ্ছেদ ১৪১(খ) এবং অনুচ্ছেদ ১৪১(গ) বাতিল হবে। এই প্রস্তাবনার সঙ্গে একমত নয় বিএনপি। এক্ষেত্রে দলটি বলেছে, জরুরি অবস্থা জারির সঙ্গে সরকারের নির্বাহী কর্তৃত্বের বিষয়টি অঙ্গাঙ্গিভাবে জড়িত বিধায় এ সংক্রান্ত ক্ষমতা সরকার ও সংসদের বাইরে অন্য কোনো কর্তৃপক্ষের কাছে থাকা সংগত নয়। নাগরিকদের কোনো অধিকার রদ বা স্থগিত না করে জরুরি অবস্থা জারির কী উদ্দেশ্য থাকতে পারে, প্রস্তাবিত সুপারিশে তা বোধগম্য নয়।

জনপ্রশাসন: অন্তর্বর্তী সরকারের গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের ২৬টি প্রস্তাবের বিষয়ে মতামত জানানোর জন্য সব রাজনৈতিক দলকে জানিয়েছে। এ ২৬টি প্রস্তাবের বিএনপি সাতটিতে একমত হয়েছে। ১১ প্রস্তাবে দ্বিমত জানিয়ে নিজেদের মতামত দিয়েছে। এ ছাড়া আট প্রস্তাবে আংশিক একমত বিএনপি।

জনপ্রশাসন সংস্কার কমিশন সংস্কার বাস্তুবায়নের জন্য স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠনের প্রস্তাব দিয়েছে। এতে একমত বিএনপি। পাশাপাশি দলটি তাদের মতামত তুলে ধরে। দলটি মনে করে, নীতিগতভাবে একমত। জনপ্রশাসন সংস্কার কমিশন সুপারিশগুলোর থেকে সরকার অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নযোগ্য সংস্কারের তালিকা প্রণয়ন করবে এবং চলমান প্রক্রিয়ায় মন্ত্রিপরিষদ বিভাগ তা বাস্তবায়নের কার্যক্রম গ্রহণ করবে। এভাবে চলমান সংস্কার প্রক্রিয়ার টেকসই বাস্তবায়নের স্বার্থে যথাসময়ে সরকার নির্বাহী আদেশে একটি স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করার মতামত দেয় বিএনপি।

তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন প্রস্তাবে বিএনপি আংশিক একমত হয়েছে। দলটি মনে করে সংশোধনীতে বিএনপি নীতিগত একমত। তবে প্রস্তাবিত সংশোধনী প্রস্তাব আরো পর্যালোচনা করার পরামর্শ দিয়েছে, যা আগামী নির্বাচনের পর জাতীয় সংসদের মাধ্যমে বাস্তবায়ন করার পরামর্শ দিয়েছে।

এদিকে সরকার গঠিত সংস্কার কমিশন বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য জেলা-উপজেলা পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক ও ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে একটি করে নাগরিক কমিটি করার প্রস্তাব দিয়েছে। এমন প্রস্তাব নাকচ করেছে বিএনপি। দলটির মনে করে, এ ধরনের কমিটি নানা জটিলতা সমস্যার উদ্ভব ঘটাতে পারে। এ কমিটি হলে স্থানীয় পর্যায়ে জনপ্রশাসনের ওপর ব্যাপক অযাচিত রাজনৈতিক খবরদারি বাড়তে পারে।

সংস্কার কমিশন থেকে কুমিল্লা ও ফরিদপুর নামে দুটি আলাদা বিভাগ গঠনের প্রস্তাব দিয়েছে। এতে সরাসরি সম্মতি দিয়েছে বিএনপি। দলটি মনে করে সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে তা বাস্তবায়ন সম্ভব।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে জেলা ম্যাজিস্ট্রেটকে সিআর মামলা অভিযোগগুলো গ্রহণের ক্ষমতা দেওয়ার সুপারিশ করেছে। যাতে নীতিগতভাবে একমত হয়েছে বিএনপি। দলটি মনে করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে দুষ্কৃতকারীদের দ্রুত আইনের আওতায় নিচের ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত জোরালো ভূমিকা পালন করবে।

জুলাই গণঅভ্যুথানে গণহত্যা, ভোট জালিয়াতি, দুর্নীতির অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাধীন তদন্ত কমিশনের গঠনের জন্য প্রস্তাব করেছে। দলটি নীতিগত তা সমর্থন দিয়ে নিজেদের মতামত দিয়েছে। দলটি মনে করে এই কমিশন গঠনের জন্য নির্বাহী আদেশে করা সম্ভব। তবে প্রস্তাবটির সঙ্গে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা বাধাগ্রস্ত করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মতামত দেয় দলটি।

এনআরসির লীগ নিষিদ্ধে একাত্মতা জানালেন বিএনপি নেতা হাবিব
ফ্যাসিবাদী দল হিসেবে আওয়ামী লীগ ও মিত্র রাজনৈতিক দলগুলো নিষিদ্ধের দাবির প্রতি একাত্মতা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব।

তিনি বলেছেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। এটি একটি ফ্যাসিস্ট, সন্ত্রাসী সংগঠন। তাই আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে।

এদিকে জুলাই শহিদ মো. শাহাদাত হোসেন শাওনের বাবা বাছির আলম বলেছেন, আগামী জাতীয় নির্বাচনের আগেই শেখ হাসিনাসহ জুলাই গণহত্যাকারীদের বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এছাড়া নির্বাচন করার চেষ্টা হলে শহিদ পরিবার ও ছাত্র সমাজ বাধা দেব।

বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আওয়ামী লীগ ও মিত্র দলগুলো নিষিদ্ধের দাবিতে ৩৬দিন ধরে চলা গণঅবস্থান কর্মসূচির সমাপনী সমাবেশে তারা এ কথা বলেন।

বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব বলেন, গত ৩৬দিন ধরে রাজু ভাস্কর্যে যে দাবিতে ছাত্রজনতা গণঅবস্থান কর্মসূচি পালন করেছেন তা অত্যন্ত যৌক্তিক। কারণ আওয়ামী লীগ বিশ্বের ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা ঘটিয়েছে। তারা ১৬২ জনকে হত্যা করেছে যাদের ব্য়স ১৮ বছরের কম তথা শিশু। কাজেই এ দলকে আর রাজনৈতিক দল বলা যায় না। তারা ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন। তাই ইতালিতে যেমন ফ্যাসিস্টদের ও জার্মানিতে নাৎসিদের নিষিদ্ধ করা হয়েছিল তেমনি আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে।

সমাবেশে ৯০ এ স্বৈরাচারবিরোধী আন্দোলনকালীন ছাত্রলীগের সভাপতি ও ছাত্র সংগ্রাম পরিষদ নেতা হাবিবুর রহমান সে সময়ে গণঅভ্যুত্থানের পর স্বৈরাচারী এরশাদের দল জাতীয় পার্টিকে নির্বাচনে বাধা না দেওয়ার ভুলের কথা তুলে ধরেন।

তিনি বলেন, আমি, আমানুল্লাহ আমান, নাজিমুদ্দিন আলম বা অন্য কেউ যদি ভুল না করে শুধু বলতাম তাহলেই কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধ হয়ে যেত। কাজেই এখন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ভুল করা যাবে না।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বলেন, শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না। তাদের মিত্র ১৪ দল এবং জাতীয় পার্টির দুই গ্রুপকেও নিষিদ্ধ করতে হবে।

শহিদ মো. শাহাদাত হোসেন শাওনের বাবা মো. বাছির আলম বলেন, আমার বাসা রাজধানীর পশ্চিম ধোলাইপাড়। ৫ আগস্ট যাত্রাবাড়ী ফ্লাইওভারে আমার ছেলে শাহাদাত হোসেন শাওন শহিদ হয়। আজ পর্যন্ত আমার ছেলের একজন খুনীও গ্রেফতার হয়নি। আমার ছেলের খুনী আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি।

শেখ হাসিনাকে অবিলম্বে দেশে ফিরিয়ে বিচার করার দাবি জানিয়ে তিনি বলেন, আমাদের বিচার ছাড়া, আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া দেশে শান্তি আসবে না। আমাদের ছেলেদের রক্তের ওপর দাঁড়িয়ে যারা ক্ষমতায় আসতে চায় তাদের বলতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধ না করে কোনো নির্বাচন হবে না। নির্বাচন করতে হলে আওয়ামী লীগ ও সঙ্গে থাকা সব দলকে নিষিদ্ধ করতে হবে। পাড়া মহল্লায় যেসব আওয়ামী লীগ নেতাকর্মী ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেফতার করতে হবে।

সমাবেশে লিখিত বক্তব্য তুলে ধরেন গণঅবস্থানের সংগঠক বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান। তিনি বলেন, গত ১৩ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দুই নেতা মো. ওমর ফারুক ও আবু সাঈদের নেতৃত্বে অনশনের মধ্য দিয়ে আমাদের অবস্থান কর্মসূচি শুরু হয়। পরে এতে জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতাকর্মীরাসহ ছাত্রজনতা যোগ দেয়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ছাত্রজনতার এ অবস্থান কর্মসূচি দেশের রাজিনীতিতে এক বিরল ঘটনা। কর্মসূচির প্রথম ১৮ দিন দিনরাত ২৪ ঘণ্টা অবস্থান করে, প্রতিদিন সন্ধ্যায় প্রজেক্টরের মাধ্যমে জুলাই গণহত্যার ভিডিও প্রদর্শনী করা হয়েছে। ফ্যাসিস্ট মন্ত্রী-এমপিদের তালিকা প্রকাশ করা হয়েছে এবং গণস্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। পরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। তবে দুঃখনজক হলেও সত্য সরকার কোনোরূপ সাড়া দেয়নি। এরপর পবিত্র রোজার জন্য রাতের বেলা অবস্থান সীমিত করে দিনের বেলা অবস্থান করাসহ প্রতিদিন গণইফতারের আয়োজন করা হয়েছে।

বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব বলেন, ফ্যাসিবাদ নিষিদ্ধ করার দাবিতে আমাদের আন্দোলন চলমান থাকবে। গণঅবস্থানের অভিজ্ঞতাকে সামনে রেখে এ আন্দোলন সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। ফ্যাসিস্টদের নিয়ে যেমন আমাদের কোনো বিভ্রান্তি নাই, তেমনি ফ্যাসিস্টদের দমনের বিষয়েও আমাদের মধ্যে কোনো দ্বিধা-সংকোচ নাই।

সমাবেশে উপস্থিত ছিলেন শহিদ শাওনের মা শামসুন্নাহার, জাতীয় বিপ্লবী পরিষদের রাজনৈতিক প্রধান আনিছুর রহমান, সাংগঠনিক প্রধান মো. শফিউর রহমান, যুগ্ম আহ্বায়ক সাইয়েদ কুতুব, সহকারী সদস্য সচিব আব্দুস সালাম, মোহাম্মদ অলিদ বিন সিদ্দিক তালুকদার ও গালীব ইহসান, কেন্দ্রীয় সদস্য ওয়াসিম আহমদ; বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ, সদস্য সচিব ফজলুর রহমান, যুগ্ম আহ্বায়ক ডা. নাবিল আহমদ, সহকারী সদস্য সচিব আশরাফুল ইসলাম ও হামিম হোসাইন শুভ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক গোলাম নূর শাফায়েতুল্লাহ ও নিয়াজ আহমদ এবং বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আরিফুল ইসলাম প্রমুখ।

রাজনীতিকদের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক
বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে গোলটেবিল বৈঠকে বসেছেন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শনিবার দুপুর ১টায় এই বৈঠক শুরু হয়।

বৈঠকের নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা আগে থেকেই রাজনৈতিক নেতৃবৃন্দকে বৈঠকস্থলে প্রবেশ করতে দেখা যায়।

বৈঠকে অংশ নেওয়া রাজনীতিকদের মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

আইন উপদেষ্টা আসিফ নজরুলও বৈঠকে যোগ দিয়েছেন। চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকা আসেন আন্তোনিও গুতেরেস। তিনি শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করেন।

হাসিনার ‘রাজাকারের ছেলে’ পুনরাবৃত্তি করল বিএনপি নেতা ফজলু
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি নেতা ফজলুর রহমানকে ‘রাজাকারের ছেলে’ এবং ‘আলবদরের ছেলে’ বলায় ব্যাপক বিক্ষোভ সৃষ্টি হয়েছে। বুধবার বিকেলে টিএসসির রাজু ভাস্কর্যে ছাত্র-জনতা ফজলুর রহমানের ছবিতে অগ্নিসংযোগ করে। একই সঙ্গে তারা ফজলুর রহমানের গ্রেপ্তার ও বিএনপির পক্ষ থেকে তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়ার দাবি জানিয়েছেন।

ঘটনার সূত্রপাত হয় যখন বিএনপি নেতা ফজলুর রহমান, একটি অনলাইন টক শো ‘ফেস দ্য পিপল’-এ ছাত্র প্রতিনিধি মিনহাজ উদ্দিনকে ‘রাজাকারের ছেলে’ এবং ‘আলবদরের ছেলে’ বলে আক্রমণ করেন। এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।

বিক্ষোভকারীরা বলেন, শেখ হাসিনা যখন ছাত্রদের ‘রাজাকারের নাতিপুতি’ বলে অভিযুক্ত করেছিলেন, তখনও তিনি গণহত্যা ঘটিয়েছিলেন, এখন ফজলুর রহমানও সেই একই পথ অনুসরণ করছেন। তারা দাবি করেছেন, ফজলুর রহমানকে ক্ষমা চাইতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ সরকার বলেন, “আমরা ছাত্রদের ‘রাজাকারের সন্তান’ বলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই।” বিক্ষোভকারীরা ফজলুর রহমানকে “নব্য ফ্যাসিবাদী” হিসেবে চিহ্নিত করে জানান, নতুন স্বাধীন বাংলাদেশের মধ্যে এই ধরনের মন্তব্যকে মেনে নেওয়া হবে না।

তাদের দাবি, ফজলুর রহমানের মতো নেতারা যেন আর কখনো ছাত্রদের আক্রমণ না করেন এবং দেশের স্বাধীনের প্রতি তাদের শ্রদ্ধা জানাতে বাধ্য হন।

দেশে এক সংকটময় পরিস্থিতি বিরাজ করছে: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদ জিয়া বলেছেন, দেশে আজ এক সংকটময় পরিস্থিতি বিরাজ করছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আয়োজিত দলের বর্ধিত সভায় দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দলের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, এ দীর্ঘ ১৫ বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় সোয়ালক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে এখনও আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণে রাখবে।

বিএনপি চেয়ারপারসন বলেন, দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে। আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিষ্ট শাসকেরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের নূন্যতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদ জিয়া। ছবি: সারাবাংলা

তিনি বলেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্নতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে।

খালেদা জিয়া বলেন, এখনো ফ্যাসিষ্টদের দোসররা ও বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত আছে। ইস্পাত-কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এ চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সবাইকে এক যোগে কাজ করতে হবে। আসুন আমরা আগামী দিনগুলোতে শহিদ জিয়ার স্বপ্নের আধুনিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এ অর্জনকে সুসংহত এবং ঐক্যকে আরও বেগবান করি।

এর আগে, কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে বর্ধিত সভা শুরু হয়। দেশের চলমান পরিস্থিতি, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা— এই চার এজেন্ডা সামনে রেখে এবারের বর্ধিত সভা ডাকা হয়েছে। বর্ধিত সভার প্রথম সেশন দুপুরের মধ্যে শেষ হয়ে দ্বিতীয় সেশন শুরু হবে বিকেলে। এ সেশনটি হবে রুদ্ধদ্বার।

সর্বশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে দলের বর্ধিত সভা ডেকেছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওই সভার পর ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি’ মামলায় কারাগারে পাঠানো হয়।

দীর্ঘ সাত বছর পর আয়োজিত বর্ধিত সভায় সারা দেশের প্রায় চার হাজার নেতা-কর্মী অংশ নিচ্ছেন। বর্ধিত সভায় আসা নেতাদের মধ্যে এক ধরনের উৎসাহ-উদ্দীপনা কাজ করছে।

পরিবর্তিত পরিস্থিতিতে ডাকা এ বর্ধিত সভায় দেশের বর্তমান রাজনৈতিক হালচাল ও দলের সাংগঠনিক অবস্থা নিয়ে আলোচনা হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আসবে দিকনির্দেশনামূলক বক্তব্য। নির্বাচনের প্রস্তুতির বিষয়টি গুরুত্ব পাবে শীর্ষ নেতাদের আলোচনায়।

বর্ধিত সভায় দলের নির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস্যরা ছাড়াও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছিলেন এবং যারা মনোনয়নের জন্য প্রাথমিক চিঠি পেয়েছিলেন তারাও উপস্থিত আছেন। সভা মঞ্চে আসন নিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা। ভাইস চেয়ারম্যান, উপদেষ্টামণ্ডলীর সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক ও সম্পাদক মণ্ডলীর সদস্যরা আছেন প্যান্ডেলের সামনের সারিতে।

খালেদা জিয়া : নাইকো দুর্নীতি মামলা থেকে খালাস
দীর্ঘ সতের বছর পর নাইকো দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আট জনকে খালাস দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার বিশেষ জজ-৪ এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করেন। খালেদা জিয়ার আইনজীবী আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আসামিপক্ষের আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালত রায়ের এ দিন ঠিক করেন।

আসামিরা আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষ দাবি করেন। মামলার প্রধান আসামি খালেদা জিয়া চিকিৎসার জন্য দেশের বাইরে থাকায় আদালতে হাজির হতে পারেননি। তার পক্ষে অ্যাডভোকেট আমিনুল ইসলাম হাজিরা দেন।

গত ৫ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য নেয়া হয়েছে বলেও জানান অ্যাডভোকেট আমিনুল ইসলাম।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎকালীন সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে এ মামলা হয়। পরে ২০১৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এতে তাদের বিরুদ্ধে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধনের অভিযোগ আনা হয়।

সমালোচনা করব, কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘‘অন্তর্বর্তী সরকারের নানা কাজ নিয়ে আমরা সমালোচনা করব, তারপরও ড. ইউনূসকে ব্যর্থ হতে দেব না। কারণ রক্ত ঝড়ার মধ্য দিয়ে এই সরকার। তবে এখন এই ভয়টি নেই যে, আমাকে খুন হতে হবে, ধরে নিয়ে ক্রসফায়ার দেবে।’’

শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়ে দ্রোহের গ্রাফিতি নামে এই প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ।

রুহুল কবির রিজভী বলেন, ‘‘ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে বয়ান তৈরি করছে। মনে হচ্ছে অনেক দিন ধরে তারা যে গুপ্তধন তৈরি করেছে তা যেন হাতছাড়া হয়ে গেছে। গণতান্ত্রিক সমাজের বিকাশের যে ধারা তৈরি হয়েছে তারা মনে হচ্ছে কোনোভাবেই এটা সহ্য করতে পারছে না। শুধুমাত্র শেখ হাসিনার মুক্তি। এটা কেন? একটি গণতান্ত্রিক দেশের কাছ থেকে এটি আশা করছি না। তাদের গণমাধ্যম বলছে বাংলাদেশ থাকবে না। একটি স্বাধীন দেশের বিষয়ে এমন কথা অ্যালাউ করছে কীভাবে নীতি নির্ধারকেরা?’’

রুহুল কবির রিজভী বলেন, ‘‘শেখ হাসিনা মনগড়া বক্তব্য দিচ্ছে, উসকানিমূলক কথা বলছে, অরাজকতা তৈরির চেষ্টা করছে। ভারতের নীতি নির্ধারকেরা তার পক্ষে অবস্থান নিচ্ছে। এটা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ। চরমভাবে আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করে এসব করছে।’’

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে রিজভী বলে, ‘‘গণতান্ত্রিক শক্তির পক্ষের সবাইকে সতর্ক থাকতে হবে কোনো নৈরাজ্যের কারণে কেউ যাতে সুযোগ নিতে না পারে। প্রতিবিপ্লব সব সময় উঁকি-ঝুঁকি মারে। এই উঁকি-ঝুঁকি যাতে দিতে না পারে কোনো ভুলের কারণে।’’

সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব কাদের গণি চৌধুরী বলেন, ‘‘আজকে যারা খুনিদের পক্ষে বিবৃতি দেন তারা বুদ্ধিজীবী না, বুদ্ধি প্রতিবন্ধী। খুনি-ফ্যাসিবাদ যাতে আর বাংলাদেশে আসতে না পারে সে জন্য আমরা ঐক্যবদ্ধ হব।’’

দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, ‘‘সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরাজিত শক্তিকে আর মাথা তুলতে দেওয়া যাবে না। এ জন্য প্রশাসনকে যত দ্রুত সম্ভব কার্যকর করতে উদ্যোগ নিতে হবে।’’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ ও বাসসের প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ।

বিএনপি-জামায়াতকে প্রতিদ্বন্দ্বিতা বন্ধের আহ্বান মামুনুল হকের
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মোহাম্মদ মামুনুল হক বলেছেন, “ফ্যাসিবাদ মোকাবিলায় রাজপথে যে ঐক্য গড়ে উঠেছে, এ ঐক্যের বিরুদ্ধে কেউ ভূমিকা পালন করলে তাকে জবাবদিহি করতে হবে। যত দ্রুত সম্ভব প্রধান দুই দল বিএনপি ও জামায়াত ইসলামীর পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা বন্ধ করুন। নিজেরা নিজেদের মধ্যে বাদানুবাদে জড়িয়ে পড়ছেন, এর সুবাদে ফ্যাসিবাদ আবারও বাংলাদেশে পুর্নবাসিত হলে আপনাদের বাংলাদেশের জনগণ কখনও ক্ষমা করবে না।”

বুধবার (১৫ জানুয়ারি) রাত ৯ টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে পটুয়াখালী খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুনুল হক আরও বলেন, “বাংলাদেশ রক্ষা ও বিদেশি আধিপত্যবাদ, ফ্যাসিবাদি অপশক্তি রুখে দিতে রাজপথে গড়ে ওঠা ঐক্য আরও দীর্ঘদিন সমুন্নত রাখতে হবে। শুধু বাংলাদেশ নয়-ভারতীয় উপমহাদেশেও একশ বছর খুঁজলেও শেখ হাসিনার মতো এতো ভিরু নেতা পাওয়া যাবে না। সে শুধু দেশের না আওয়ামী লীগেরও বারটা বাজিয়ে গেছে। এমন কাণ্ড ঘটিয়েছে এদেশে আর কেউ আওয়ামী লীগের নাম নিয়ে মাথা উঁচু করে রাজনীতি করতে পারবে না। দল ও নেতা কর্মীদের ভালোবাসলে হুসেইন মুহাম্মদ এরশাদ বা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো কারাবরণ করতো, দেশ ছেড়ে পালিয়ে যেত না। শেখ হাসিনা চেয়েছিলো বাংলাদেশকে বিভক্ত করতে। রাজনীতির দর্শন ছিলো মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে বিভাজন রাজনীতি। তার বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাদেরকে রাজাকারের ট্যাগ দিয়েছে। মুক্তিযুদ্ধের কমান্ডার শহিদ জিয়াউর রহমানকেও রাজাকার ট্যাগ দিয়েছিলো। শেখ হাসিনার পক্ষে থাকলে মুক্তিযোদ্ধা আর বিপক্ষে গেলে রাজাকার।”

তিনি বলেন, “বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ সংবিধান থেকে বাতিল করে আল্লাহর উপর অবিচল আস্থা এবং রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করতে হবে। দেশে যে সকল গণহত্যা অন্যায় অবিচার হয়েছে তার বিচার ও শাস্তি নিশ্চিত করাসহ পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে দেশের মানুষের কল্যাণে ব্যয় করা এবং দেশ সংস্কার পূর্বক সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহবান জানাচ্ছি।”

এছাড়া সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলন ও  শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলনের সময় ঘটে যাওয়া গণহত্যার বিচার দাবি জানান খেলাফল মজলিসের নেতারা।

খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার  সভাপতি মাওলানা আব্বাস আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দীন।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় জেলা এবং উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ-বিএনপির দুই নেতার মিলেমিশে পাহাড় কাটা চলছে
জেলার কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বটতলী এলাকা। বরইছড়ি-ঘাগড়া আঞ্চলিক (রাঙ্গামাটি-বান্দরবান) সড়কের পশ্চিম পাশ ঘেঁষেই রয়েছে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধনা তঞ্চঙ্গ্যা ও তার ভাই সমীরণ তঞ্চঙ্গ্যার মালিকানাধীন পাহাড়।

বিগত কয়েকমাস ধরেই সড়কের পাশ থেকেই চলছে পাহাড় কাটা। পাহাড়জুড়ে স্ক্যাভেটরের দিয়ে মাটি কাটার চিহ্ন। প্রায় ৩০০-৪০০ মিটার পাহাড় নব্বই ডিগ্রি এঙ্গেলে কেটে সাফ করে ফেলা হয়েছে এরই মধ্যেই। সড়কের পাশ ঘেঁষেই পাহাড় কাটা চললেও স্থানীয় প্রশাসন কিংবা সংশ্লিষ্টরা কোনো পদক্ষেপ নেয়নি।

অভিযোগ রয়েছে, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধনা তঞ্চঙ্গ্যা মালিকানাধীন পাহাড়ের মাটি কাটছেন কাপ্তাই উপজেলার লাগোয়া রাঙ্গামাটির কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অর্জুন মনি চাকমা। বিগত দুই/তিন মাস ধরে রাঙ্গামাটি-বান্দরবান আঞ্চলিক পাশ ঘেঁষেই আওয়ামী লীগ-বিএনপির এই দুই নেতার মিলেমিশে পাহাড় কাটা চলছে। পাহাড় কেটে এসব মাটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে।

সম্প্রতি সরেজমিন দেখা যায়, পাহাড়জুড়ে স্ক্যাভেটর দিয়ে মাটি কাটার চিহ্ন। সড়কের পাশ থেকে ৯০ ডিগ্রি এঙ্গেলে পাহাড় কাটার কারণে পাহাড়ের মাটি ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। প্রধান সড়কের পাশ থেকে প্রায় ৩০০-৪০০ মিটার সড়কের মতো করে পাহাড় কেটে ফেলা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বটতলী এলাকার স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা ধনা তঞ্চঙ্গ্যা ও তার ভাই স্কুল শিক্ষক সমীরণ তঞ্চঙ্গ্যার মালিকানাধীন পাহাড়ের মাটি কেটে ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছেন কাউখালীর বিএনপি নেতা অর্জুন মনি চাকমা। আর পাহাড় কাটার কাজটি করা হয় সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত। পাহাড় কাটা চক্রে বিএনপি নেতা অর্জুন মনি চাকমার সঙ্গে আরও অনেকেই জড়িত থাকতে পারেন বলে ধারণা স্থানীয়দের।

পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ (খ) অনুযায়ী পরিবেশ সুরক্ষায় পাহাড় কাটায় স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে। এই আইনে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক সরকারি বা আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তিমালিকানাধীন পাহাড় ও টিলা কাটা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও জাতীয় স্বার্থে পাহাড় বা টিলার কাটার প্রয়োজনীয়তা হলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে কাটা যেতে পারে।

সড়কের পাশ থেকে ৯০ ডিগ্রি এঙ্গেলে পাহাড় কাটার কারণে পাহাড়ের মাটি ধসে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। ছবি: সারাবাংলা

নাম প্রকাশে অনিচ্ছুক বটতলী এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড় কাটার ফলে মাটি ধসে হতাহতের ঝুঁকি তৈরি হয়েছে। পাহাড় কাটার জন্য পাহাড়ের ওপর লাগানো বৃক্ষগুলো আগেই কেটে ফেলা হয়। কাপ্তাই উপজেলা সদর থেকে কয়েক কিলোমিটার দূরত্বে সড়কের পাশেই এমন ধ্বংসযজ্ঞ চললেও কোনো পদক্ষেপ নেয়নি স্থানীয় প্রশাসন। গত বছরের নভেম্বর থেকেই প্রায় প্রতিরাত কাটা হচ্ছে পাহাড়।

পাহাড়ের মালিক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ধনা তঞ্চঙ্গ্যা সারাবাংলাকে বলেন, ‘এটা পাহাড় কেটে রাস্তা করা হয়েছে, পাহাড়ের ওই পারে একটি পাড়া রয়েছে। ওই পাড়ার মানুষজন আমাকে অনুরোধ করেছেন যে, যদি পাহাড় কেটে রাস্তার মতো করা হয় তাহলে তাদের জন্য চলাচলের সুবিধা হয়। পরে আমি বলেছি, সু্বিধা হলে মাটি কেটে নিতে। মূলত এনডিই নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রয়োজনে মাটি ব্যবসায়ীরা পাহাড় কেটে মাটি দিচ্ছেন। পাহাড় থেকে মাটি কাটার অনুমতি প্রসঙ্গে আমি কিছুই জানি না, সেগুলো যারা কেটেছে তারা জানবে। প্রশাসনিক ও অনুমতিসংক্রান্ত বিষয়গুলো যারা মাটি কাটছে (অর্জুন মনি চাকমা) তারাই দেখবে।’

তবে পাহাড় কাটার অভিযোগ প্রসঙ্গে জানতে অভিযুক্ত বিএনপি নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান অর্জুন মনি চাকমার মুঠোফোনে কল দিয়েও তাকে পাওয়া যায়নি। এদিকে ওয়াগ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান চিরঞ্জিত তঞ্চঙ্গ্যা সারাবাংলাকে বলেন, ‘পাহাড় কাটার খবর পেয়েছি। মনি চাকমা নামে একজনের নাম শুনেছি। তবে এ ব্যাপারে আমাকে একটু করে জানিয়েছিল স্থানীয় লোকজন। পরে বিষয়টি নিয়ে আর খোঁজখবর নেওয়া হয়নি।’

পাহাড় কাটা প্রসঙ্গে জানতে চাইলে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিসান বিন মাজেদ বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে সারাবাংলার এই প্রতিবেদককে জানান। অন্যদিকে, পরিবেশ অধিদফতর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) মো. মুমিনুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘আমরা পাহাড় কাটার বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি এবং এ বিষয়ে তড়িৎ পদক্ষেপ নেওয়া হবে।’

খালেদা জিয়া ও তারেক রহমান জিয়া অরফানেজ দুর্নীতি মামলায় খালাস
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

বুধবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চে এ মামলার আপিল শুনানি শেষ হয়। রায় দেওয়ার জন্য এদিন ঠিক করেন সর্বোচ্চ আদালত। হাইকোর্ট ও নিম্ন আদালতের রায় বাতিল করে আপিল বিভাগ তার পর্যবেক্ষণ বলেছেন, প্রতিহিংসা থেকে এ বিচার করা হয়েছিল।

এ মামলায় ১০ বছরের সাজা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। একই সাজা হয় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। রায়ে সব আসামির খালাসের প্রত্যাশা ছিল আইনজীবীদের। তারা জানান, জিয়া পরিবারকে হেনস্তা করতেই বিচারের নামে প্রহসন করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার।

আর রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন, ধারণার ভিত্তিতে কাউকে সাজা দেওয়া ঠিক হয়নি। আর দুদকের অবস্থান ছিল, মামলার নথিপত্র, সাক্ষ্যপ্রমাণে কোথাও বেগম জিয়াসহ আসামিদের দুর্নীতি অনিয়ম কিংবা বিশ্বাসভঙ্গের প্রমাণ মেলেনি।

মঙ্গলবার খালাস চেয়ে শুনানি করেন এ মামলার আরেক আসামি কাজী সালিমুল হকের আইনজীবী। এরমধ্য দিয়ে শেষ হয় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিল শুনানি।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় জেলে যেতে হয় বেগম জিয়াকে। পরে নজিরবিহীনভাবে হাইকোর্টে এসে বিএনপি নেত্রীর সাজা বাড়ানো হয়। এ মামলায় দুই বছর এক মাস ১৩ দিন জেল খাটেন বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়াকে বিশেষ সম্মান জানাল কাতার
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন সফরে সর্বাধুনিক চিকিৎসা সুবিধাসংবলিত এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছেন কাতারের আমির। খালেদা জিয়ার প্রতি বিশেষ সম্মান দেখিয়ে দ্রুত এ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত নেয় কাতার সরকার।

৭ জানুয়ারি রাতে খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন। এর আগের দিন ৬ জানুয়ারি মঙ্গলবার এয়ারবাসের এ-৩১৯ বিশেষ অ্যাম্বুলেন্সটির ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ম্যাডামকে বহনকারী কাতারের এয়ার অ্যাম্বুলেন্স রি-ফুয়েলিংয়ের জন্য দোহায় স্টপেজ নেবে। পরদিন সকালে লন্ডনে পৌঁছে সেখান থেকে সোজা হাসপাতালে যাবেন তিনি।

এদিকে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, গতরাতে কাতারের মেডিকেল টিম ম্যাডাম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন। লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চিকিৎসা সফরের প্রস্তুতি নিয়ে গুলশান কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অন্য নেতাদের সঙ্গে কথা বলেছেন। আজ রোববার রাত ৮টায় বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

বিএনপি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে, বেগম খালেদা জিয়ার লন্ডন সফরে তার স্বাস্থ্যের দিক বিবেচনা করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিশেষ ফ্লাইটের জন্য কাতারের সঙ্গে যোগাযোগ করা হয়। বিষয়টি অবহিত হওয়ার পর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নির্দেশে অত্যাধুনিক এ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর সিদ্ধান্ত হয়।

ad

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়ার সঙ্গে সফরসঙ্গী হবেন ১৫ জন। ডা. এ জেড এম জাহিদ হোসেনের নেতৃত্বে ৬ জন ডাক্তার থাকবেন। এছাড়া বেগম খালেদা জিয়ার পুত্রবধূ শর্মিলী রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. এনামুল হক চৌধুরী, নির্বাহী পরিষদের সদস্য তাবিথ আউয়াল সফরসঙ্গী হিসেবে থাকবেন। এর বাইরে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা তার সঙ্গে লন্ডন যাবেন।

বেগম খালেদা জিয়া সর্বশেষ ২০১৬ সালে সৌদি সরকারের আমন্ত্রণে ওমরাহ পালনের জন্য সৌদি আরব সফর করেছিলেন। সেখানে তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। বেগম খালেদা জিয়া লন্ডন গেলে দীর্ঘ আট বছর পর আবার তার সঙ্গে দেখা হবে।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করার পর তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দাবি করা হলেও তাতে সাড়া দেয়নি হাসিনা সরকার। শেষ পর্যন্ত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসা ও অস্ত্রোপচার হয়।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ও পলায়নের পর দৃশ্যপট বদলে যায়। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সেই আলোকে সরকারকে বিষয়টি অবহিত করা হয়। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কাতার সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্স সহযোগিতা দেওয়ার ব্যাপারে কাতারের আমির নিজে আগ্রহ প্রকাশ করেন।

এ ব্যাপারে জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ড. এনামুল হক চৌধুরী আমার দেশকে জানান, কাতার সরকার বেগম জিয়ার সফরের ব্যাপারে বিশেষ আগ্রহ দেখিয়েছেন। এখন পর্যন্ত সফরসূচি ঠিক রয়েছে। ৭ জানুয়ারি সকাল ১০টায় ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি দোহা হয়ে লন্ডন পৌঁছবে।

তারেক রহমান : আপিল খারিজ, ৪ মামলা বাতিলই থাকছে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির চারটি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে চারটি মামলা বাতিলই থাকবে।

রবিবার রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।

২০০৭ সালে গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়।

গত ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ চার মামলা বাতিল করে রায় দেন।

এরপর রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছেন তা সঠিক হয়নি।

১০ ট্রাক অস্ত্র মামলায় খালাস পেলেন বাবর
চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ পাঁচজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

খালাস পাওয়া অন্যরা হলেন- রেজ্জাকুল হায়দার চৌধুরী, সিইউএফএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মহসিন তালুকদার, সিইউএফএলের সাবেক মহাব্যবস্থাপক (প্রশাসন) এনামুল হক, শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আমিন ও জামায়াত নেতা মতিউর রহমান নিজামী।

তাদের মধ্যে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৬ সালের মে মাসে মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

একই সঙ্গে উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়ার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

গত ১১ ডিসেম্বর এ মামলায় খালাস চেয়ে আবেদন করেন বাবর।

ভারতের আগরতলা অভিমুখে বিএনপির লং মার্চ শুরু
ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির তিন সংগঠন। সকাল ৯টার দিকে নয়াপল্টন থেকে এই কর্মসূচী শুরু হয়।

লংমার্চে যোগ দিতে সকাল থেকেই যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা।

পরিকল্পনা অনুযায়ী, লংমার্চ করে কিশোরগঞ্জের ভৈরব বাজারে গিয়ে পথসভা করা হবে। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে সমাপনী সমাবেশ করে শেষ হবে কর্মসূচি।

লং মার্চ শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন- যারা চট্টগ্রাম দখলের হুমকি দেয় তাদের প্রতিহত করবে এ দেশের দেশপ্রেমিক জনতা।

এ সময় তিনি জয়বাংলা’কে ভারতের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জয় ও পশ্চিমবাংলার স্লোগান বলে আখ্যায়িত করেন। বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানে গোটা দেশের প্রতিচ্ছবি ফুঁটে ওঠে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেয়ার পরদিন, যৌথ সংবাদ সম্মেলনে লংমার্চ কর্মসূচি ঘোষণা করে বিএনপির এই তিন সংগঠন।

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারোর মুন্সিয়ানা চলবে না: গয়েশ্বর
বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কারোর মুন্সিয়ানা চলবে না বলে হুশিয়ার করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ভারত-বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার যা দু-দেশের জন্যই কল্যাণকর।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরে-বাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে সাবেক যুবদল নেতা ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুকে নিয়েশ্রদ্ধা জানান গয়েশ্বর চন্দ্র রায়।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির এই নেতা জানান, এক ব্যক্তি চলে গেলেই সমস্যার সমাধান হয় না, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেই দেশী বিদেশী চক্রান্ত মোকাবেলা সম্ভব হবে।

বিএনপি সকলের সাথেই বন্ধুত্ব চায়। কোনো দল বা ব্যক্তি নয় বরং বাংলাদেশের মানুষের সাথে প্রতিবেশী দেশ বন্ধুত্ব স্থাপন করবে বলেও প্রত্যাশা করেন বিএনপির এই নীতিনির্ধারক।

ভারত আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা-বিহার- উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ: রিজভী
অশুভ ইচ্ছার মাধ্যমে ভারত সাম্প্রদায়িক আগ্রাসন অব্যাহত রাখলে বাংলা, বিহার ও উড়িষ্যার দাবি করবে বাংলাদেশ। এমন মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হিন্দু-মুসলমান লড়াই করে দিল্লির দাসত্ব খান খান করে দেবে।

ভারতে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে আজ বুধবার (৪ ডিসেম্বর) প্রেসক্লাব থেকে পল্টন পর্যন্ত মিছিল-সমাবেশ করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। মিছিল-পূর্ব সমাবেশে বক্তৃতা করেন রিজভী।

তিনি বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভবনে হামলা বড় আঘাত। বাংলাদেশ এই হামলার কথা মনে রাখবে। তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন মেনে নিতে না পেরে বিজেপির তল্পিবাহক হয়ে বাংলাদেশ নিয়ে অপপ্রচারে নেমেছে ভারতীয় মিডিয়া।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিজেপি গোঁড়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসেছে। তাই হিংসা ছড়ানো ছাড়া তাদের ক্ষমতায় টিকে থাকার কোনো উপায় নেই। বিজেপি বিদ্বেষের নীতি নিয়ে রাজনীতি করতে চায়।

রিজভী আরও বলেন, ভারতের সাধারণ জনগণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণের কোনো শত্রুতা নেই। কিন্তু উগ্রবাদী বিজেপি যদি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চায়, তাহলে বাংলাদেশের দেশপ্রেমিক প্রতিটা মানুষ এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষায় রুখে দাঁড়াবে। দুর্জয় এ বাংলাদেশ কখনোই মাথা নোয়াবে না বলে জানান তিনি।

সংবিধান সংস্কারে যেসব প্রস্তাব দিলো বিএনপি
মঙ্গলবার (২৬ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে সংস্কার কমিশনের কার্যালয়ে কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের হাতে লিখিত প্রস্তাব তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বেলা সাড়ে ১১টার দিকে বিএনপির প্রতিনিধিদল সংবিধান সংস্কার কমিশনের কার্যালয়ে যায়। এ সময় সংস্কার কমিশনের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএনপি দলীয় সূত্র জানিয়েছে, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রবর্তন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনাসহ সংবিধানে একগুচ্ছ সংস্কারের প্রস্তাব এরইমধ্যে চূড়ান্ত করেছে বিএনপি। দলটির ঘোষিত ৩১ দফার ভিত্তিতে এসব প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। সোমবার এসব প্রস্তাব সংবিধান সংস্কার কমিশনে দেওয়ার কথা থাকলেও তা এক দিন পিছিয়ে আজ দেওয়া হয়।

পরে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেছেন, ‘‘বিএনপির পক্ষ থেকে সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২টি প্রস্তাবনা জমা দিয়েছি।’’

তিনি বলেন, ‘‘জুলাই-আগস্ট বিপ্লব ও বর্তমান বাস্তবতা এবং পরবর্তীকালে যেন একনায়কতন্ত্র তৈরি না হয়, সেগুলো মাথায় রেখে প্রস্তাবনা দিয়েছি।’’

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘‘সংস্কার প্রস্তাবে ব্যালান্স অব পাওয়ারের কথা বলা হয়েছে। সংস্কার কমিটি সুপারিশ চূড়ান্ত করে সরকারকে দেবে। তারপর নির্বাচিত সরকার এসে এসব সংশোধন করবে।’’

অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত রাষ্ট্র সংস্কারে মোট দশটি কমিশন গঠন করলেও এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সংস্কারের বিষয়গুলো।

প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনার প্রস্তাব দেওয়ার কথা জানিয়ে সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘‘পরপর দুইবারের বেশি কেউ যেন প্রধানমন্ত্রীর পদে আসীন না হয়, সে বিধান রেখেছি। সংসদে উচ্চকক্ষ সৃষ্টির বিধানের প্রস্তাব করেছি।’’

বিচার বিভাগের বিষয়ে বিএনপি নতুন প্রস্তাব দিয়েছে, উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘‘অধস্তন আদালতের নিয়ন্ত্রণ যাতে সুপ্রিম কোর্টের অধীনে থাকে। উপ-রাষ্ট্রপতি ও উপ-প্রধানমন্ত্রী পদ সৃজনের প্রস্তাব দেওয়া হয়েছে। এটা আগে ছিল, আমরা তা পুনঃপ্রবর্তনের বিধানের প্রস্তাব করেছি। যেসব বিষয়ে মানুষের আকাঙ্ক্ষা বেশি— তত্ত্বাবধায়ক সরকার মানুষের এক নম্বর আকাঙ্ক্ষা—সেটি আদালতেবিচারাধীন আছে। আশা করি, মানুষের পক্ষে রায় আসবে। গণভোটের বিধান পুনঃপ্রবর্তনের প্রস্তাব করেছি।’’

উল্লেখ্য, অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন লিখিতভাবে সংবিধান সংস্কারের প্রস্তাব পাঠাতে রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছে। এই কমিশন ইতোমধ্যে বিশিষ্ট নাগরিকসহ অন্যান্য অংশীজনের সঙ্গে মতবিনিময় শুরু করেছে।

ফ্যাসিবাদ পুনর্বাসন ষড়যন্ত্র বিরুদ্ধে বিক্ষোভ করল বিপ্লবী ছাত্র পরিষদ
ভারতের পরিকল্পনায় ফ্যাসিবাদী দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছে বিপ্লবী ছাত্র পরিষদ।

সংগঠনটির দাবি এ ষড়যন্ত্রে করতে আইন উপদেষ্টা আসিফ নজরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান জড়িত। এজন্য তিনজনকে জাতীয় বেঈমান ঘোষণা করে বিচারের মুখোমুখি করা হবে বলে ঘোষণা করেছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচি থেকে এ ঘোষণা হয়। বেলা সাড়ে ১১টায় রাজু ভাস্কর্যে বিক্ষোভ পূর্ব সমাবেশের মাধ্যমে কর্মসূচি শুরু হয়।

এতে বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদের সভাপতিত্বে ও সদস্য সচিব ফজলুর রহমানের সঞ্চালনায় চিত্রশিল্পী সাইয়েদ কুতুব, জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের নেতৃবৃন্দ বক্তৃতা করেন।

সমাবেশে সাইয়েদ কুতুব বলেন, আমরা যে মাটিতে দাঁড়িয়ে আছি এ মাটিতে এখন শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধের তাজা রক্ত লেগে আছে৷ এ মাটিতে ফ্যাসিবাদী ও ফ্যাসিবাদীদের দোসরদের কোনো জায়গা হবে না। তাদেরকে পুনর্বাসনের সকল ষড়যন্ত্র রুখতে ছাত্র-জনতার পাশে সর্বস্তরের জনগণ আছে এবং থাকবে।”

জাতীয় বিপ্লবী পরিষদের প্রধান সমন্বয়ক হাসান আরিফ বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে ও রাজনৈতিক অধিকার দিতে ক্রমাগতভাবে বক্তব্য দিয়ে যাচ্ছেন।

আইন উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক হয়ে আসিফ নজরুল কিভাবে ফ্যাসিবাদের পক্ষে বক্তৃতা করছেন এ প্রশ্ন রেখে তাকে অবিলম্বে অপসারণে সরকারের কাছে আহ্বান জানান তিনি।

হাসান আরিফ আরও বলেন, গত সতেরো বছর আওয়ামী ফ্যাসিবাদের হাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, জীবন দিয়েছে বিএনপি ও জামায়াতের লোকেরা। অথচ নিজ কর্মীদের আত্মত্যাগ, ছাত্র-জনতার আত্মত্যাগ এবং গণদাবী উপেক্ষা করে মির্জা ফখরুল এবং ডাক্তার শফিক আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠার কথা বলছেন।

আওয়ামী লীগের দালালি করায় মির্জা ফখরুল ও ডা. শফিককে দলীয় পদ থেকে সরাতে বিএনপি ও জামায়াতের প্রতি তিনি আহ্বান জানান।

জাতীয় বিপ্লবী পরিষদের সমন্বয়ক গালিব ইহসান বলেন, অনতিবিলম্বে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জুলাই বিপ্লবের শহীদের রক্তের সাথে গাদ্দারীর জন্য ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চায় তাহলে বাংলাদেশের রাজনীতি থেকে তার নাম মুছে ফেলতে হবে।

তিনি বলেন, জামায়াতের আমীর ডাক্তার শফিকুর রহমান, ফ্যসিবাদীরা যদি আপনার পরিবারের লোক হয়ে থাকে তাহলে বাংলার মাটিতে ফ্যাসিবাদ কায়েমের নীলনকশার সঙ্গে আপনিও জড়িত।

অনতিবিলম্বে ক্ষমা চেয়ে জামায়াতের আমীরের পদ থেকে ডা. শফিকুরকে পদত্যাগেরও আহ্বান জানান গালিব ইহসান।

বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আব্দুল ওয়াহেদ বলেম, এদেশে আওয়ামী লীগ পুনর্বাসন হবে কি হবে না, আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না সেটা ৫ আগস্ট ছাত্র জনতাই ঘোষণা দিয়ে দিয়েছে। আমাদের ছাত্রজনতার শেষ রক্তবিন্দু থাকতে আওয়ামী লীগ এদেশে আর মাথাচাড়া দিয়ে দাঁড়াতে পারবেনা ইনশাআল্লাহ।

তিনি বলেন, ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের উদারতার অংশ হিসাবে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করেছিলেন। তিনি ভারত থেকে শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু হাসিনার ফেরার পরপরই শহীদ প্রেসিডেন্ট জিয়া হত্যার শিকার হব। এরপরেও বিএনপি কিভাবে জুলাই গনহত্যার পরেও আওয়ামী লীগকে ভোটের রাজনীতিতে আনতে চায়। তাদের এ দুঃসাহস দেখে আমাদের লজ্জা হয়, রক্ত গরম হয়ে যায়।

সমাবেশে বিপ্লবী ছাত্র পরিষদের সদস্য সচিব ফজলুর রহমান বলেন, আমরা পরিষ্কার করে ঘোষণা করতে চাই ভারতের যে সকল দালাল এই দেশ নিয়ে ছিনিমিনি খেলার চিন্তা ভাবনা করবে আমরা তাদেরকে প্রতিহত করবো। আমরা তাদেরকে হাসিনার মত পালিয়ে যেতে বাধ্য করবো। এদেশে তাদের কবরও হবেনা ইনশাআল্লাহ।

তিনি বলেন,আমরা অন্তর্বতীকালীন সরকারের কাছে যেই দাবীগুলো জানিয়েছিলাম গত ষোল বছরে হাসিনার ফ্যাসিস্ট সরকার যেসব অত্যাচার করেছে, গুম খুন করেছে সেই গুমখুনের পরিপূর্ণ তদন্ত করে সেগুলোর বিচার করতে হবে। গত জুলাইয়ে যে গণহত্যা হয়েছে তার বিচার না করে কোনো পদক্ষেপ নেওয়া যাবেনা।

ফজলুর রহমান আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার গত তিনটা নির্বাচন আমাদেরকে ভোট দিতে দেয়নি তারপরেও কতিপয় দালাল তাদেরকে ভোটের ময়দানে আনার জন্য উঠে পরে লেগেছে। আমরা তাদেরকে পরিস্কার জানিয়ে দিতে চাই যে ফ্যাসিস্ট দল গনহত্যাকারী দল আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে, আমাদের রক্ত ঝরিয়েছে, আমাদের ভাইদের শহীদ করেছে, আমাদের দেশ বিক্রি করে দিয়েছিল তাদেরকে আমরা এই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে দিব না। তারা এদেশে রাজনীতি করার কোন অধিকার রাখে না। এই ফ্যসিবাদকে বিলুপ্ত করে আমাদের দেশকে সুষ্ঠু সুন্দর পরিপূর্ণ স্বাধীন দেশে রুপান্তর করতে হবে এবং আমাদের প্রতিটি সেক্টর থেকে ফ্যাসিবাদকে ঝেটিয়ে বিদায় করতে হবে। ভারতের অন্যায় হস্তক্ষেপ আমরা কোনভাবেই মেনে নেব না। দালালদের প্ররোচনায় আমরা কোনো বিদেশী প্রভুর হাতে ছেড়ে দিতে কখনোই প্রস্তুত না। আমরা দালালদের জানিয়ে দিতে চাই যদি প্রয়োজন হয় আপনারা এই দেশ ছেড়ে চলে যান, এই দেশে আপনাদের কোন স্থান নেই।

বিপ্লবী ছাত্র পরিষের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মুহিব মুশফিক খান বলেন, ১৬ জুলাই শহীদ আবু সাঈদ ভাই ও চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম ভাই শহীদ হন। ওয়াসিম আকরাম ভাই ছাত্রদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। সেই সক্রিয় কর্মীর রক্তের উপর দাঁড়িয়ে মির্জা ফখরুল ইসলাম বলেছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে। কেন? আপনার কর্মীর রক্তের দাম কি নেই? আপনার নিজের কাছে নিজের দলের চেয়ে কি আওয়ামী লীগ দামী? এর মানে কি? দেশের চেয়ে আপনার ভারত বড় হয়ে গেল?

তিনি আরও বলেন, গত ১৬ জুলাই সাধারণ শিক্ষার্থীরাও লীগের হাতে শিবির ট্যাগে মার খেয়েছে। আমাদের শহীদ আবরার ফাহাদকেও শিবির ট্যাগ দিয়ে ছাত্রলীগ হত্যা করেছে। ডাক্তার শফিকুর রহমান, আপনার কি বিন্দুমাত্রও লজ্জা নেই? আপনাদের কর্মীর কি বিন্দুমাত্রও দাম নেই? আপনাদেরকে কি আবার আওয়ামী লীগকে ভোটে আনতেই হবে? আমি বলবো, লজ্জা করুন। দেশের সার্বভৌমত্বে বিশ্বাস করুন। দেশকে বিকিয়ে দিবেন না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ছাত্র নেতা আরও বলেন, এতোবড় শক্তি এখনো আসেনি যে বাংলাদেশকে কিনে ফেলতে পারবে। হাসিনার ক্ষমতা হয়নি ষোল বছরে বাংলাদেশকে বিক্রি করার। আর কারোর পক্ষে বিক্রি করা সম্ভব হবেনা। রাজপথে আমরা আছি, রাজপথে থাকবো। আমরা অল্প লোক, তবে আমরা শক্তিশালী লোক, আমরা কোন মেরুদণ্ডহীন লোক নই। আমরা ২০ জন হাতি দাঁড়িয়েছি এক লক্ষ তেলাপোকার বিরুদ্ধে। একলক্ষ তেলাপোকা পিষে ধুয়ে মুছে চলে যাবে ইনশাআল্লাহ। বিএনপি জামায়াতের সাধারণ কর্মীদের বলছি আপনারাও নিজেদের নেতাদের চিনতে শিখুন।

বিপ্লবী ছাত্র পরিষের সহকারী সদস্য সচিব জিহাদী ইহসান বলেন, আমরা আজ এখানে দাঁড়িয়েছি আমাদের শহীদ ভাইদের রক্তের হিস্যা বুঝে নিতে। শহীদের রক্তের উপর দাড়িয়ে কোন খুনির দোসরদের পুনর্বাসন হতে পারে না।

সমাবেশ শেষে রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে “দিল্লী না ঢাকা, ঢাকা ঢাকা” “ভারতের দালালেরা হুশিয়ার সাবধান” “হাসিনা গেছে যে পথে ফখরুল যাবে সেপথে” “হাসিনা গেছে যে পথে ডা. শফিক যাবে সেপথে” “হাসিনা গেছে যে পথে আসিফ নজরুল যাবে সেপথে”প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া
দীর্ঘ এক যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক অবস্থা ঠিক থাকলে আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় সেনাকুঞ্জের উদ্দেশে গুলশানের বাসা থেকে বের হবেন সাবেক এই প্রধানমন্ত্রী।

বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেন।

এর মাধ্যমে ২০১৮ সালের পর খালেদা জিয়া প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বিএনপি প্রধান সবশেষ ২০১২ সালে সেনাকুঞ্জে গেছেন। ২০১৩ সালে আমন্ত্রণ পেলেও তিনি যাননি। তবে ওই সময়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের বেশ কয়েকজন নেতা গিয়েছিলেন।

২০১৮ সালে কারাবন্দির পর আজই প্রথম প্রকাশ্য কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন খালেদা জিয়া। সবশেষ ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারপারসন।

২০০৯ সালের পর এবারই প্রথম আমন্ত্রণ পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। এছাড়া, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ২৬ নেতাকে আমন্ত্রণ করেছে সশস্ত্র বাহিনী। গতকাল রাতে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে এই আমন্ত্রণপত্র পৌঁছে দেয় হয়।

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অন্তর্বর্তী সরকার তিন মাসে কার্যকরী ভূমিকা রেখেছে : মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত তিন মাসে বর্তমান অন্তর্বর্তী সরকার কার্যকরী ভূমিকা রেখেছে। তারা অনেকগুলো কাজ করেছে।’

আজ বৃহস্পতিবার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ শ্রদ্ধা জানানো হয়।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা বিশ্বাস করি, সবাই যদি তাদেরকে (অন্তর্বর্তী সরকার) সহযোগিতা করি এবং উপযুক্ত ও যৌক্তিক সময়ে তারা একটি নির্বাচন দিতে সক্ষম হলে জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে, তা পূরণে সক্ষম হবে।’

তিনি বলেন, ‘আজকে শপথ নিয়েছি-জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দিয়ে স্বাধীনতা অক্ষুণ্ন রাখব, সংগ্রাম ও আন্দোলন চালিয়ে যাব।’

আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘৭ শতাধিক নেতাকর্মীকে গুম-খুন করেছে। ৬০ লাখের বেশি মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে তারা।’

বিএনপির মহাসচিব বলেন, ‘তারা একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে ৫ আগস্ট তৃতীয়বারের মতো এই ফ্যাসিস্ট সরকার ও তাদের আধিপত্যবাদকে পরাজিত করতে পেরেছি।’

এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডা. জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।

বিএনপি নির্বাচন কমিশনের জন্য পাঁচ নাম প্রস্তাব
নতুন নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটিতে বিএনপি থেকে পাঁচজনের নাম প্রস্তাব করা হয়েছে।

গতকাল মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদের কাছে এই নামের তালিকা হস্তান্তর করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ এবং যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তবে সার্চ কমিটিতে কোন পাঁচজনের নাম দেওয়া হয়েছে তা জানা যায়নি।

এর আগে রবিবার চার দিন সময় দিয়ে ৭ নভেম্বরের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে নাম পাঠাতে বলা হয়েছিল। রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের পাশাপাশি যে কোনো ব্যক্তি নাম প্রস্তাব করতে পারবেন বলেও জানানো হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সর্বোচ্চ পাঁচজনের নাম প্রস্তাব করার কথা বলা হয়েছে।

সিইসিসহ অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে গত ৩১ অক্টোবর সার্চ কমিটি গঠন করে সরকার। ছয় সদস্যের এই কমিটির আহ্বায়ক আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

পঞ্চদশ সংশোধনী বাতিলে মির্জা ফখরুলের আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট
পঞ্চদশ সংশোধনী বাতিলে হাইকোর্টে বিএনপির পক্ষে মির্জা ফখরুলের আবেদন গ্রহণ করেছে হাইকোর্ট। মঙ্গলবার (২০ অক্টোবর) তার আবেদনটি গ্রহণ করা হয়।

আগামীকাল (৩০ অক্টোবর) শুনানির দিন ঠিক করেছেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ। এর আগে, রোববার বিকেলে সশরীরে হাইকোর্টে গিয়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের জন্য হাইকোর্টে আবেদন করেন বিএনপি মহাসচিব।

২০১১ সালে পঞ্চদশ সংশোধনী প্রণয়ন করে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। এই সংশোধনীর মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেয়া হয় এবং ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা পুনর্বহাল করা হয়।

তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটার পর, বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর গত ১৯ আগস্ট হাইকোর্টে এই সংশোধনীর বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়।

দেশ ও মানুষের প্রয়োজনে ৩১ দফায় নতুন বিষয় সম্পৃক্ত করা যাবে : তারেক রহমান
গতকাল বুধবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়াপারসনের কার্যালয়ে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

‘রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা’ প্রসঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘৩১ দফাটা এমন বিষয় নয় যে আমরা কখনো পরির্বতন করতে পারব না।

সময় কাল দেশ ও মানুষের প্রয়োজনে আমরা যেকোনো বিষয় পরিবর্তন করবো। নতুন বিষয় এটাতে আমরা সম্পৃক্ত করব। বিএনপি এমন একটি দল, যার কাছে মানুষ প্রত্যাশা করে। এ দলটি দেশের জন্য। দেশের মানুষের জন্য ভালো কিছু করবে এবং অবদান রাখবে।’

৩১ দফা রূপরেখা

১. সংবিধানের এককেন্দ্রিক অগণতান্ত্রিক ক্ষমতা কাঠামো এবং বিশেষভাবে বিগত এক দশকের বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখার হীন উদ্দেশ্যে যেসব অগণতান্ত্রিক ও বিতর্কিত সাংবিধানিক সংশোধনী এনেছে সেসব সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তনসমূহ পর্যালোচনা করে রহিত/সংশোধন এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার করা হবে। সংবিধানে গণভোট ব্যবস্থা পুনপ্রবর্তন করে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

২. প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে একটি অন্তর্ভুক্তিমূলক, ভারসাম্যহীন ও সম্প্রীতিমূলক দেশ ও সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অব্যাহত আলোচনা, মতবিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যতমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে পৌঁছানোর জন্য একটি ন্যাশনাল রিকনসিলেশন কমিশন গঠনের মাধ্যমে জাতীয় সমঝোতা প্রতিষ্ঠা করা হবে।

৩. বাংলাদেশে ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং স্বচ্ছ গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচনকালীন নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার ব্যবস্থা প্রবর্তন করা হবে।

৪. প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনয়ন করা হবে। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যের সুসমন্বয় করা হবে।

৫. পরপর দুই টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না।

৬. দ্বি-কক্ষবিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রবর্তন এবং উভয় কক্ষের মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে। সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রণয়ন করা হবে।

৭. সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে আস্থা ভোট ও অর্থবিলের বিষয় ব্যতীত অন্যসব বিষয়ে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার করা হবে।

৮. সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা আনয়নের লক্ষ্যে এই সকল প্রতিষ্ঠান পুনর্গঠনের আইন প্রণয়ন করা হবে। নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগের জন্য সাংবিধানিক কমিশনের আইন প্রণয়ন করা হবে। সকল সংবিধিবদ্ধ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদসমূহে শুনানির মাধ্যমে সংসদীয় কমিটির ভোটিং সাপেক্ষে নিয়োগ প্রদান করা হবে।

৯. রাজনৈতিক দলসমূহের মতামত এবং বিশিষ্টজনের অভিমতের ভিত্তিতে স্বাধীন, দক্ষ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ সংশোধন করে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে। ইভিএম নয়, সকল কেন্দ্রে পেপার-ব্যালটের মাধ্যমে ভোট প্রদান নিশ্চিত করা হবে।

১০. বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে নিম্ন আদালতকে সরকারের হস্তক্ষেপমুক্ত করে উচ্চ আদালতের অধীনস্থ করা হবে। এই লক্ষ্যে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ২২ ও মাসদার হোসেন মামলার রায়ের আলোকে বর্তমান বিচারব্যবস্থার সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। জুডিশিয়াল সার্ভিসে নিযুক্ত ব্যক্তি এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের নিয়ন্ত্রণ, বদলি, পদোন্নতি, ছুটি মঞ্জুরিসহ চাকরির শৃঙ্খলাবিধান সুপ্রিম কোর্ট কর্তৃক পরিচালিত হবে এবং এই লক্ষ্যে বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন একটি পৃথক সচিবালয় সৃষ্টি করা হবে। দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে কেবলমাত্র জ্ঞান, প্রজ্ঞা, নীতিবোধ, বিচারবোধ ও সুনামের কঠোর মানদণ্ডে যাচাই করে বিচারক নিয়োগের সুনির্দিষ্ট সাংবিধানিক নীতিমালা প্রণয়ন করা হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের লক্ষ্যে সংবিধানের ৯৫ (গ) অনুযায়ী সুনির্দিষ্ট যোগ্যতা ও মানদণ্ড সম্বলিত “বিচারপতি নিয়োগ আইন” প্রণয়ন করা হবে।

১১. ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে বাজেট প্রণয়ন ও কর সংগ্রহের এখতিয়ারসহ অধিকতর স্বাধীন, শক্তিশালী ও ক্ষমতাবান করা হবে। এই সকল প্রতিষ্ঠানকে এমনভাবে জবাবদিহিতার আওতায় আনা হবে যেন তারা শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন পরিষেবা প্রদান ও উন্নয়ন কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখতে পারে। স্থানীয় প্রশাসন ও অন্য কোনো জনপ্রতিনিধির খবরদারি মুক্ত স্বাধীন স্থানীয় সরকার নিশ্চিত করা হবে। মৃত্যুজনিত কারণ কিংবা আদালতের আদেশে পদ শূন্য না হলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ না করা এবং আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাহী আদেশবলে সাসপেন্ড / বরখাস্ত/অপসারণ না করার বিধান করা হবে।

১২. দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিষেবা, জনপ্রশাসন ও পুলিশ প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে যোগ্য, অভিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করে প্রশাসন পুনর্গঠন করা হবে। মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বেসামরিক ও সামরিক প্রশাসনে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে যোগ্যতার একমাত্র মাপকাঠি হিসাবে বিবেচনা করা হবে।

১৩. গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা বিধান ও সার্বিক সংস্কারের লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, মিডিয়া সংশ্লিষ্ট পেশাজীবী এবং বিজ্ঞ, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য মিডিয়া ব্যক্তিদের সমন্বয়ে মিডিয়ার সার্বিক সংস্কারের লক্ষ্যে একটি ‘মিডিয়া কমিশন’ গঠন করা হবে। সৎ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। এই লক্ষ্যে আইসিটি অ্যাক্ট ২০০৬ এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ২০১৮ বাতিল করে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করা হবে। বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাস দমন আইন বাতিল করা হবে। চাঞ্চল্যকর সাগর-রুনি হত্যাসহ সকল সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিত করা হবে।

১৪. দুর্নীতির ক্ষেত্রে কোনো আপস করা হবে না। দুর্নীতি নিরসনে জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। বিগত দেড় দশকব্যাপী সংঘটিত অর্থ পাচার ও দুর্নীতির অনুসন্ধান করে একটি শ্বেতপত্র প্রকাশ করা এবং শ্বেতপত্রে চিহ্নিত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের বাইরে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রাষ্ট্রীয় হিসাব ও আর্থিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান, দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি দমন আইন সংস্কারের পাশাপাশি পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে দুদকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। সংবিধান অনুযায়ী ‘ন্যায়পাল’ নিয়োগ করা হবে।

১৫. সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। মানবিক মূল্যবোধ ও মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং গুম, খুন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং অমানবিক নিষ্ঠুর শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো হবে।

১৬. অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে বিশেষজ্ঞ অর্থনীতিবিদ ও গবেষক, অভিস্র ব্যাংকার, কর্পোরেট নেতা, প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি সমন্বয়ে একটি ‘অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। মুক্তিযুদ্ধের মূলমন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের নিরিখে প্রবৃদ্ধির সুফল সুষম বণ্টনের মাধ্যমে ধনী-দরিদ্রের বৈষম্য দূরীকরণ করা হবে।

১৭. ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকারের নিশ্চয়তা বিধান করা হবে। দলমত ও জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র-বৃহৎ সকল জাতি-গোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ধর্ম-কর্মের অধিকার, নাগরিক অধিকার এবং জীবন, সম্ভ্রম ও সম্পদের পূর্ণ নিরাপত্তা বিধান করা হবে। সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টির সকল অপতৎপরতা বন্ধ এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয় ভাঙচুর ও তাদের সম্পত্তি দখলের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৮. শ্রমিকদের বাঁচার মতো ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। শিশু- শ্রম বন্ধ করে তাদের জীবন বিকাশের উপযোগী পরিবেশ ও ব্যবস্থা নিশ্চিত করা হবে। নিরাপদ কর্মপরিবেশ ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা হবে। পাটকল, বস্ত্রকল, চিনিকলসহ সকল বন্ধ শিল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে। প্রবাসী শ্রমিকদের জীবন, মর্যাদা ও কর্মের নিরাপত্তা এবং দেশে বিমানবন্দরসহ সকল ক্ষেত্রে হয়রানিমুক্ত এক টেবিল সেবাপ্রাপ্তি ও ভোটাধিকার নিশ্চিতের ব্যবস্থা করা হবে। চা-বাগান, বস্তি, চরাঞ্চল, হাওড়-বাওড় ও মঙ্গাপীড়িত ও উপকূলীয় অঞ্চলের বৈষম্য দূরীকরণ ও সুষম উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

১৯. বিদ্যুৎ ও জ্বালানিসহ অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকারভিত্তিক পরিকল্পনা গ্রহণ করে উৎপাদনশীল খাত বিকাশে ব্যাপক উদ্যোগ নেওয়া হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায়মুক্তি আইনসহ সকল কালাকানুন বাতিল করা হবে এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে রক্তক্ষরণ রোধ করার লক্ষ্যে জনস্বার্থবিরোধী কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো হতে বিদ্যুৎ ক্রয়ে চলমান সীমাহীন দুর্নীতি বন্ধ করা হবে। আমদানি নির্ভরতা পরিহার করে নবায়নযোগ্য ও মিশ্র এনার্জি-নির্ভর বিদ্যুৎ উৎপাদন এবং উপেক্ষিত গ্যাস ও খনিজ সম্পদ আবিষ্কার ও আহরণে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। শিল্পখাতের বিকাশে বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করে দেশি-বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করা হবে। প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহ, সুযোগ ও প্রণোদনা দেওয়া হবে। পরিকল্পিতভাবে দেশব্যাপী সমন্বিত শিল্প অবকাঠামো গড়ে তোলা হবে।

২০. বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে সর্বক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জাতীয় সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থের স্বীকৃতি ও স্বীকৃত আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সমস্যাদির সমাধান করা হবে। বাংলাদেশ ভূ-খণ্ডের মধ্যে কোনো প্রকার সন্ত্রাসী তৎপরতা বরদাশত করা হবে না এবং কোনো সন্ত্রাসবাদী তৎপরতা আশ্রয়-প্রশ্রয় পাবে না। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সন্ত্রাসবিরোধী আইনের অপব্যবহারের মাধ্যমে সন্ত্রাসবাদকে রাজনৈতিক চাল বা হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং সন্ত্রাসবাদের তকমা লাগিয়ে ভিন্নমতের বিরোধী শক্তি এবং রাজনৈতিক বিরোধীদল দমনের অপতৎপরতা বন্ধ করে প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত ও আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে।

২১. দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে সুসংগঠিত, যুগোপযোগী এবং সর্বোচ্চ দেশপ্রেমের সঙ্গে উজ্জীবিত করে গড়ে তোলা হবে। স্বকীয় মর্যাদা বহাল রেখে প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে।

২২. ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যার যার অবদানে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করা হবে। রাষ্ট্রীয় উদ্যোগে নিবিড় জরিপের ভিত্তিতে মুক্তিযুদ্ধে শহীদদের একটি তালিকা প্রণয়ন করা হবে এবং তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হবে। এই তালিকার ভিত্তিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণার্থে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই করে একটি সঠিক তালিকা প্রস্তুত করা হবে।

২৩. যুব সমাজের ভিশন, চিন্তা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে আধুনিক ও যুগোপযোগী যুব-উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে। এক বছরব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত, যেটাই আগে হবে, শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে। বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে নানামুখী বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করা হবে। যুব সমাজের দক্ষতা বৃদ্ধি করে ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ আদায়ের লক্ষ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টির ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে মানবসম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করা হবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি বিবেচনা করা হবে।

২৪. জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যক্রম ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নারীর ক্ষমতায়নে সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হবে। নারী ও শিশুদের জীবনমান বিকাশের নিমিত্তে যুগোপযোগী উন্নয়ন ও বাস্তবায়ন করা হবে। ঘরে বাইরে, কর্মস্থলে নারীর ওপর নির্যাতন বন্ধে কার্যকর আইন ও ব্যবস্থা গ্রহণ করা হবে। জাতীয় সংসদে মনোনয়নের ক্ষেত্রে নীতিগতভাবে নারীদের প্রাধান্য দেওয়া হবে। স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হবে।

২৫. বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য দূর করে নিম্ন ও মধ্য পর্যায়ে চাহিদাভিত্তিক শিক্ষা এবং উচ্চ শিক্ষার ক্ষেত্রে জ্ঞানভিত্তিক শিক্ষাকে  প্রাধান্য দেওয়া হবে। গবেষণায় বিশেষ গুরুত্ব প্রদান করা হবে। জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির ৫% অর্থ বরাদ্দ করা হবে। গবেষণায় বিশেষ গুরুত্ব প্রদান করা হবে। একই মানের শিক্ষা ও মাতৃভাষায় শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হবে। ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থা করা হবে। যোগ্য, দক্ষ ও মানবিক জনগোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে জাতীয় বাজেটে শিক্ষাখাতে জিডিপির ৫% অর্থ বরাদ্দ করা হবে। দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে শিক্ষা প্রযুক্তি ও প্রশিক্ষণসহ সকল খাতকে ঢেলে সাজানো হবে।

২৬. স্বাস্থ্যকে অধিকার হিসেবে বিবেচনা করে ‘সবার জন্য স্বাস্থ্য’ ও ‘বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়’ এই নীতির ভিত্তিতে বিশ্বের বিভিন্ন উন্নত স্বাস্থ্য ব্যবস্থার আদলে সর্বজনীন স্বাস্থ্যসেবা প্রবর্তন করে সবার জন্য সার্বজনীন স্বাস্থ্য কার্ড চালু করা হবে। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির ৫% অর্থ বরাদ্দ করা হবে। দারিদ্র্যবিমোচন না হওয়া পর্যন্ত সুবিধাবঞ্চিত হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরো সম্প্রসারিত করা হবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে শিক্ষা ও স্বাস্থ্যের মতো জনস্বার্থসংশ্লিষ্ট খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হবে।

২৭. কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে কৃষিপণ্যের জন্য ক্রয়কেন্দ্র স্থাপন করা হবে। প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও শস্য বিমা, পশু বিমা, মৎস্য বিমা এবং পোল্ট্রি বিমা চালু করা হবে। কৃষিজমি অকৃষি ব্যবহার নিরুৎসাহিত করা হবে। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং গবেষণার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।

২৮. দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সড়ক, রেল ও নৌপথের প্রয়োজনীয় সংস্কার করে সারা দেশে সমন্বিত বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে। দেশের সমুদ্র বন্দর ও নৌবন্দরসমূহের আধুনিকায়ন, উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির ব্যবস্থা করা হবে।

২৯. জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও ক্ষতি মোকাবেলায় টেকসই ও কার্যকর কার্মকৌশল গ্রহণ করা হবে। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সর্বাধুনিক ইকুইপমেন্ট সংগ্রহ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা হবে। নদী ও জলাশয় দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এবং বন্যা ও খরা প্রতিরোধে খাল-নদী খনন পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সামুদ্রিক সম্পদের বিজ্ঞানসম্মত জরিপ ও মজুদের ভিত্তিতে তা আহরণ এবং অর্থনৈতিক ব্যবহারের মাধ্যমে ‘ব্লু ইকনমি’ বিকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

৩০. তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতকে বৈশ্বিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সর্বক্ষেত্রে এর প্রয়োগকে প্রাধান্য দেওয়া হবে। মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তি কমিশনের কার্যক্রমের প্রাতিষ্ঠানিক ও প্রয়োগিক সুযোগ সমৃদ্ধ করা হবে।

৩১. এক জাতীয় মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে শহরে ও গ্রামে কৃষি জমি নষ্ট না করে এবং নগরে জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ হ্রাস করে ভূমি ব্যবস্থাপনা, পরিকল্পিত আবাসন ও নগরায়নের নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। পর্যায়ক্রমে দেশের সকল দরিদ্র জনগোষ্ঠীর আবাসন নিশ্চিত করা হবে।

বৈঠকে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নির্বাচনের রোডম্যাপ চেয়েছে বিএনপি।

আজ শনিবার বৈঠক শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে বের হয়ে এ কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়োগ আইন স্থগিত করে সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ইসি পুনর্গঠন করা উচিত। এছাড়া প্রধান উপদেষ্টাকে বিচারপতি খাইরুল হকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি।

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল দুপুর আড়াইটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে।

রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকারের তৃতীয় দফায় বৈঠক হয়েছে।  ছয় সদস্যের প্রতিনিধি দলের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান ও সালাহ উদ্দিন আহমেদ ছিলেন।

বিএনপি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাদেরও আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ইতোমধ্যে দুই দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সভা হয়েছে। সবশেষ গত ৩১ আগস্ট দলগুলোর সঙ্গে আলোচনা করেন ড. ইউনূস। তারই চলমান প্রক্রিয়ায় আজ শনিবার থেকে আবারো নতুন দফায় আলোচনা শুরু হয়েছে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ আলোচনা হচ্ছে। এ আলোচনার মুখ্য বিষয় ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে দলগুলোকে অবহিত করা। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে।

ডা. শাহাদাতকে চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ঘোষণা
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করেছেন আদালত। একইসঙ্গে আগামী ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ খাইরুল আমীনের আদালত এই রায় দেন।

বাদীপক্ষের অ্যাডভোকেট আরশাদ হোসেন আসাদ জানান, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বাতিল চেয়ে বিএনপির মেয়র প্রার্থী ডা.শাহাদাত হোসেনের দায়ের করা মামলায় তাকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছেন আদালত।

একই সঙ্গে ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত
বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।

গত ১৩ জুন মধ্যরাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ চার মহানগরের আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়েছিল। এর তিন সপ্তাহেরও বেশি সময় পর গত ৭ জুলাই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ চারটি মহানগরে আংশিক আহ্বায়ক কমিটি গঠন করে বিএনপি। অন্য দুটি কমিটি হলো চট্টগ্রাম ও বরিশাল মহানগর।

এর দুই মাস তিন সপ্তাহ পর ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করলো বিএনপি।

ঢাকা মহানগর ছাত্রদল, বিএনপি এবং যুবদলের কমিটি বিলুপ্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম মহানগর ও বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না’র নেতৃত্বাধীন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিও বিলুপ্ত করা হয়েছে।

উল্লিখিত বিলুপ্তকৃত কমিটিসমূহের নতুন কমিটি পরবর্তীতে ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার মধ্যরাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

ঢাকা মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর ছাত্রদলের চারটি শাখার কমিটি বিলুপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) দিবাগত রাতে ছাত্রদলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর পূর্ব ও ঢাকা মহানগর পশ্চিম শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শিগগির এই চার শাখার নতুন কমিটি ঘোষণা হবে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন।

বিএনপির ৪২২ নেতা-কর্মী নিহত হয়েছেন জুলাই আন্দোলনে
জুলাই-আগস্ট ছাত্র আন্দোলনে বিএনপির ৪২২ নেতা-কর্মী, সমর্থক নিহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৫ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকে শেষ দিন পর্যন্ত ৮৭৫ জন নিহত হয়েছেন বলে একটি মানবাধিকার সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে। এর মধ্যে ৪২২ জন বিএনপির নেতা-কর্মী বা সমর্থক।’

তিনি বলেন, ‘এই আন্দোলন হঠাৎ করে গড়ে ওঠেনি। এটি বহু বছরের নির্যাতন, নিপীড়ন ও ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিএনপির দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন পরিক্রমা। এখানে বিএনপির অবদান খাটো করার কোনো অবকাশ নেই। আন্দোলনের কৃতিত্ব নয়, স্বৈরাচার পতন নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য ছিল।’

ফখরুল বলেন, ‘এ বিজয়ের পেছনে রয়েছে অসংখ্য নির্যাতিত মানুষের বেদনার অপ্রকাশিত ইতিহাস, গুম হওয়া ছেলের ফেরার প্রতীক্ষায় ব্যাথাতুর মায়ের ডাক, স্বামী হারানো বেদনাবিধূর স্ত্রীর অনন্ত আর্তনাদ, পঙ্গু বাবার জন্য সন্তানের হৃদয়বিদারক হাহাকার, আর কারাগারে বন্দি ভাইয়ের জন্য বোনের নীরব প্রার্থনা। তাদের সবার ১৬ বছরের রক্ত, শ্রম ও অশ্রু দিয়ে, প্রতিটি পরিবারের ক্ষোভ, ক্রোধ ও অব্যক্ত বিস্ফোরণ বুকে ধারণ করে চলমান ছিল শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই।’

তিনি বলেন, ‘বস্তুত ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ ৪২২ জন, ২০২৩ সাল পর্যন্ত শহীদ এক হাজার ৫৫১ জন, গুম ৪২৩ জন (সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষ মিলিয়ে প্রায় ৭০০ জন), আসামি ৬০ লাখ এবং মামলা দেড় লাখ। এসব কেবল বিএনপির ত্যাগের পরিসংখ্যানই নয়, বরং বাংলাদেশের ‘দ্বিতীয় স্বাধীনতা’ অর্জনের পথে দলটির অবিচল সংগ্রাম ও অবদানের প্রতিফলন।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ প্রমুখ।

ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর আজ ঢাকা যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বিস্তৃত ও বহুমুখী আলোচনার প্রস্তুতি নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। তিনি বর্তমানে নয়াদিল্লি সফরে আছেন।

মার্কিন প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ ছাড়াও অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেবে।

পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন একটি মধ্যাহ্নভোজের আয়োজন করবেন, এতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

পররাষ্ট্র সচিব সফর প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, আলোচনায় শুধু একটি নয়, বিস্তৃত বিষয় থাকবে।

মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র জানান, আলোচনায় যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়ন অগ্রাধিকারে অবদান রাখতে পারে তা নিয়ে আলোচনা করা হবে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সফরকালে সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা জোরদারে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।

লু ঢাকায় অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেবেন।

প্রতিনিধি দলে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি এবং মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের প্রতিনিধিরা থাকবেন। নতুন রাজনৈতিক পরিস্থিতিতে দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়ে আলোচনা হবে।

বিএনপির সংবাদ সম্মেলন ডাক
চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সোমবার রাতে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ
আজ ১ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে বিএনপি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের এই দিনে বিএনপি গঠন করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। এরপর নানা ঘটনার মধ্য দিয়ে ১৯৮৩ সালের ২১ ফেব্রুয়ারি বিএনপির হাল ধরেন তাঁরই সহধর্মিণী খালেদা জিয়া। তিনি দলের চেয়ারপারসন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে গ্রেপ্তার করে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় কারাদণ্ড দেওয়া হয়। তিনি দুই বছরের বেশি সময় জেল খাটেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া মামলা, কারাভোগ ও পরে অসুস্থতার কারণে রাজনীতিতে সক্রিয় নেই। ২০১৮ সালের ফেব্রুয়ারি থেকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তারেক রহমান। তিনি ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেখান থেকেই দল পরিচালনা করছেন তিনি। ১৭ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি।

দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে দলের সর্বস্তরের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তাঁর বাণীতে বলেন, দেশে এখন গণতন্ত্রকে নির্বাসন থেকে ফিরিয়ে আনার সময় এসেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল পৃথক এক বাণীতে বলেন, এখন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে গণতন্ত্রকামী সব দলকে একসঙ্গে কাজ করতে হবে।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি

আজ সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন, বেলা ১১টায় শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফাতিহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করা হবে।

আজ সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে হবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া আগামীকাল সোমবার দেশের সব মহানগর-জেলা-উপজেলায় শোভাযাত্রা করবে বিএনপি ও অঙ্গসংগঠনগুলো।

৩ সেপ্টেম্বর মহানগর-জেলা-উপজেলা-ইউনিয়নে মৎস্য অবমুক্তকরণ এবং ৪ সেপ্টেম্বর সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে।

সমমনা দলের সঙ্গে বিএনপির বৈঠক আজ থেকে শুরু
গণঅভ্যুত্থানে সরকার পতনের পর সমমনা দল ও জোটের সঙ্গে ফের বৈঠকে বসবে বিএনপি। আজ রবিবার থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিকাল ৫টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ১২-দলীয় জোট এবং সন্ধ্যা ৭টায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক হবে বলে মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন। বাকি দল ও জোটগুলোর সঙ্গেও পর্যায়ক্রমে বৈঠক করবে দলটি।

সূত্রগুলো বলছে, পরিবর্তিত পরিস্থিতিতে এবারের বৈঠকের আলোচনাও হবে ভিন্ন। বর্তমান পরিস্থিতিতে কীভাবে ঐক্যবদ্ধ থেকে কাজ করা যায়, সে বিষয়ে বৈঠকে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আলোচনা হবে। এসব আলোচনায় রাষ্ট্র সংস্কার ও নির্বাচন অগ্রাধিকার পাবে। একই সঙ্গে বিএনপিসহ বিভিন্ন দলের নেতা-কর্মী যারা এখনো কারাবন্দী রয়েছেন, তাঁদের মুক্ত করা ও মামলা সুরাহার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়টিও গুরুত্ব পাবে আলোচনায়।

এর আগে, সরকার পতনের আন্দোলন ঘিরে অনেকবারই সমমনা দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক করে বিএনপি। সবশেষ গত ১২ জুলাই এই কার্যক্রম শুরু হয়। যুগপৎ আন্দোলনের কর্মসূচি ও পরবর্তী করণীয় নির্ধারণে ওই সময় বেশ কয়েকটি দল ও জোটের সঙ্গে বৈঠক করে বিএনপি। ওই কার্যক্রম চলমান থাকতেই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দেশ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর থেকে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। এই সরকারের কাছে ইতিমধ্যে নির্বাচন ও রাষ্ট্র সংস্কারের বিষয়ে রোডম্যাপ চেয়েছে বিএনপি।

এদিকে, শনিবার (২৪ আগস্ট) জধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অতি দ্রুত নির্বাচন ও রাষ্ট্র সংস্কার নিয়ে রোডম্যাপ প্রকাশের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা দেখতে চাই যে, প্রধান উপদেষ্টা অতি দ্রুত জনগণের সামনে তিনি কী করতে চান তা উপস্থাপন করবেন। একটা রোডম্যাপ দেবেন যে, কীভাবে তিনি অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন, কীভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে জনগণকে স্বস্তি দিয়ে সামনের দিকে এগোবেন নির্বাচন করার জন্য।

এসময় জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সংলাপেরও দাবি জানান বিএনপি মহাসচিব।

সরকার পতনে সবাইকে ‘জাতীয় ঐক্য’র আহ্বান বিএনপির

সরকারের পতনের একদফা দাবিতে স্বাধীনতাবিরোধী জামায়াতসহ সব রাজনৈতিক দলকে জাতীয় ‘ঐক্য’র আহ্বান জানিয়েছে বিএনপি।

শুক্রবার (২৬ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ আহ্বান জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “জাতির এই ক্রান্তিলগ্নে জাতীয় বৃহত্তর স্বার্থে, লুন্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণের ও জাতির মুক্তির লক্ষ্যে ন্যূনতম একদফার ভিত্তিতে এবং দাবিতে দেশের সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে একটি ‘জাতীয় ঐক্য’ গঠনের আহ্বান জানাচ্ছি।”

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলনের সকল শরিক দল ও জোট, বাম-ডান সকল রাজনৈতিক দল, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্যান্য ধর্মভিত্তিক ও সকল ইসলামী রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতিও জাতীয় ঐক্যের আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘সময় ও যোগাযোগের প্রতিবন্ধকতার কারণে বিবৃতির মাধ্যমে সম্মতি প্রদান করা যেতে পারে। শীঘ্রই সম্মতিপ্রাপ্ত সকলের স্বাক্ষরে যৌথ বিবৃতি প্রদান করা হবে। জাতীয় ঐক্যের এই ঐতিহাসিক ঘোষণা ও দলিল দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করবে ইনশাআল্লাহ।’

দুঃশাসনের অবসান ঘটাতে সবাইকে জেগে উঠার আহ্বান ফখরুলের

সরকারের দুঃশাসনের অবসান ঘটাতে সবাইকে ‘জেগে উঠা’র আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (২৫ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে  জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশে বর্তমান সময়ে নজরুল ইসলাম এতো বেশি প্রাসঙ্গিক যে প্রায়ই তার কথা মনে পড়ে। তার কথা উচ্চারণ করতে ইচ্ছা করে।

দুর্গম গিরি, কান্তার-মরু দুস্তর পারাপার…। এটাই হচ্ছে মূল কথা। আজকে এই দুর্গম গিরি কান্তার মরু পার হতে হবে। ’

‘দুঃশাসন, ফ্যাসিবাদ, অন্যায়-অত্যাচার-নির্যাতন আজ পুরো বাংলাদেশকে গ্রাস করে ফেলেছে। এখান থেকে বের হতে হবে। কিছুক্ষণ আগে একজন বলেছিলেন যে, ঘুমিয়ে থাকে। এই ঘুম থেকে জাগতে হবে। জেগে উঠে নিজেদেরকে মুক্ত করতে হবে। এই সেই মুক্তিই হচ্ছে আমাদের একমাত্র পথ। ’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্তরীণ, আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশের বাইরে নির্বাসিত। বাংলাদেশে গণতন্ত্রকামী ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মামলা। ’

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনার কথা উল্লেখ করে ফখরুল বলেন, ‘এ যুগে এখনো আমাদের দেখতে হয় যে, নারীদের ওপর চরম নির্যাতন করা হচ্ছে। এখানেই নজরুল ইসলাম সবচেয়ে প্রাসঙ্গিক। এখানেই জেগে উঠতে হবে। কারার ঐ লৌহকপাট, ভেঙে ফেল, কর যে লোপাট, রক্ত-জমাট, শিকল পূজার পাষাণ-বেদী। এভাবে নিজেদের উদ্দীপ্ত করতে হবে। আমাদের অন্যদেরকে জাগিয়ে তুলতে হবে। আজ তরুণ-যুবকদেরকে জেগে উঠতে হবে। ’

জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমি সবাইকে অনুরোধ করব, বিশেষত যারা রাজনীতি করছি, তাদের বেশি করে নজরুল গড়া উচিত। যারা সমাজের নেতৃত্ব দিচ্ছি, যারা বিভিন্ন জায়গায় কাজ করছি, নজরুলকে যদি আমরা সঠিকভাবে পড়ি, বুঝার চেষ্টা করি, অনুধাবণ করি তাহলে আমরা আমাদের নিজেদেরকে জানতে পারব, চিনতে পারব। ’

‘আমরা অন্যের কাছে মাথানত করে থাকব না। আধিপত্যবাদের লেজুড়বৃত্তি আমরা করব না, সামাজ্যবাদের লেজুড়বৃত্তি আমরা করব না। জাতির সেই সত্ত্বাকে বিকশিত করে আমাদের দাঁড়াতে হবে। এটার কোনো বিকল্প নেই। ’

গবেষকদের কবি নজরুল ইসলামের সাহিত্যির ওপর আরো গবেষণা করার অনুরোধ জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘কবি নজরুলকে এতো ছোট পরিসরে আলোচনা নয়। তার জন্য বিশাল আয়োজন করেন- হাজার হাজার লোক সেখানে আসুক। বড় প্যাণ্ডেল তৈরি হোক। সেখানে আমরা নজরুলের কথা শুনি। সেখানে বিশিষ্ট গবেষকদের নিয়ে আসুন। আমরা সর্বাত্মক সহযোগিতা আমরা করব। এই উদ্যোগ আপনাদের নিতে হবে। ’

তিনি বলেন, ‘নজরুল ইসলামকে আগামী দিনে বাংলাদেশের মানুষের আরো কাছে পৌঁছে দিতে এবং বর্তমানের ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা যে ভয়াবহ অবস্থায় আছি তা থেকে বেরিয়ে আসার জন্য আসুন আমরা সবাই একসঙ্গে গাই –‘বল বীর-বল উন্নত মম শির’। ”

অনুষ্ঠানে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শাসনামলে কবি নজরুল ইসলামের কর্মময় জীবন-সাহিত্য তুলে ধরতে নেয়া বিভিন্ন পদক্ষেপসমূহ তুলে ধরা হয়।

কবি আবদুল হাই শিকদারের সভাপতিত্বে ও হুমায়ুন কবির বেপারীর সঞ্চালনায় আলোচনা সভায় কবি মাহবুব হাসান, ফজলুল হক সৈকত, কবি জাকির আবু জাফর, রেজাবুদ্দৌলা চৌধুরী, শহীদুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কবি নজরুল ইসলামের লেখা কবিতা আবৃত্তি করেন সামিয়া নুজহাত, নাসিম আহমেদ ও লিপি।

হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে ভারত : ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে তাদের গণতন্ত্রের প্রতিজ্ঞা ভঙ্গ করেছে।

মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে তিনি এ মন্তব্য করেন। এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটিতে স্থান পাওয়া হাফিজ উদ্দিন আহমেদ ও এ জেড এম জাহিদ হোসেন।

ফখরুল বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। দুর্ভাগ্য আমাদের, পার্শ্ববর্তী দেশ তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে হাসিনা বাংলাদেশের বিজয়কে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্র শুরু করেছেন।

তিনি বলেন, এদেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ সেটাকে খাটো করে দেখে না। গত ১৫ বছরের দুঃশাসন দেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে। তিনি জাতিকে ১৮ লাখ কোটি টাকার ঋণে আবদ্ধ করে গেছেন। পাচার হয়েছে প্রায় ১০০ বিলিয়ন ডলার।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ভারতের কাছে অনুরোধ করব, আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে অপরাধীকে বাংলাদেশ সরকারের কাছে তুলে দিন।

নির্বাচন নিয়ে মির্জা ফখরুল বলেন, এই সরকার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের একটি সরকার। তাদের প্রধান কাজ নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। বিগত আওয়ামী সরকার যে জঞ্জাল সৃষ্টি করে গিয়েছে, তা পরিষ্কার করতে একটু সময় লাগবে। সেই জন্য যে সময় প্রয়োজন, সে সময় এ দেশের জনগণ দেবে।

সরকার পতনের পর সারা দেশে যেসব মামলা হয়েছে, সেই বিচার কার্যক্রম নিয়ে ফখরুল বলেন, এ সরকারের মেয়াদ হলো মাত্র ১১ দিন। এ কদিনে তারা যে কাজ করেছে, তা প্রশংসনীয়।

দিল্লির কূটনৈতিক বার্তা অত্যন্ত দুর্ভাগ্যজনক

বাংলাদেশ নিয়ে দিল্লির কূটনৈতিক বার্তাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৯ আগস্ট) চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সেখানে যান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা আশা করব, ভারত বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে মর্যাদা দেবে এবং এই দেশে সত্যিকার অর্থেই সব দলের অংশগ্রহণে, সবার সদিচ্ছায় একটি নিরপেক্ষ-নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে তারা পূর্ণ সমর্থন জ্ঞাপন করবে।’

ভারত বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন চায়। কিন্তু শেখ হাসিনাকে বাইডেন সরকার যেভাবে অস্বস্তিতে ফেলেছে সেটি ভারত প্রত্যাশা করে না। ভারত মনে করছে, এটি বাংলাদেশসহ এ অঞ্চলের নিরাপত্তাকে বিঘ্নিত করবে— সম্প্রতি ডয়েচে ভেলের এমন একটি প্রতিবেদন সম্পর্কে মির্জা ফখরুলের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘আমরাও দেখলাম, ডয়চে ভেলের বরাত দিয়ে পত্রিকায় রিপোর্টটি করা হয়েছে। এটা যদি সত্যি হয়ে থাকে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।’

মির্জা ফখরুল বলেন, ‘আজকে বাংলাদেশের সব সংকটের মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্য। গত ১৫ বছরে বাংলাদেশের মানুষের ওপর যে অকথ্য নির্যাতন করা হয়েছে রাষ্ট্রকে দিয়ে, বাংলাদেশে যে একটি রাষ্ট্রীয় সন্ত্রাস গড়ে তোলা হয়েছে এবং বলা যেতে পারে যে, একটা টোটালি ডিপ স্টেট তৈরি করা হয়েছে, সেখানে ভারতের মতো একটি গণতান্ত্রিক দেশ যারা গণতন্ত্রের কথা বলে সব সময়, তাদের কাছে এটা অপ্রত্যাশিত— যদি এই নিউজ সত্য হয়ে থাকে।’

তিনি বলেন, ‘এ কথাটা আমরা কখনোই বলতাম না, বলতে বাধ্য হচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যদি এটা সত্য হয়ে থাকে তাহলে তারা বাংলাদেশের রাজনীতির অভ্যন্তরীণ ব্যাপারে তারা এই মন্তব্যগুলো করছে। আমরা এ কথা স্পষ্ট করে বলতে চাই যে, বাংলাদেশে কোনো মৌলবাদী দল ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নেই।’

‘বাংলাদেশের ৫২ বছরের ইতিহাসে দেখা গেছে, কখনোই কোনো মৌলবাদী দল ক্ষমতায় আসতে পারেনি। বরং তাদের যে শক্তি তা দিন দিন ক্ষীয়মাণ হয়ে এসেছে। আমরা বাংলাদেশের মানুষের আস্থার ওপর আস্থা রাখি। তাদের শক্তির ওপর আস্থা রাখি’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আমি মনে করি, ‘ভারত দেখবে বাংলাদেশের মানুষ কী চায়। বাংলাদেশের মানুষের ইচ্ছার বিরুদ্ধে যদি তারা কোনো পদক্ষেপ নেয়, সেটা হবে অত্যন্ত দুঃখজনক এবং আমরা মনে করি, সেটা বাংলাদেশের মানুষের জন্য এই অঞ্চলের মানুষের নিরাপত্তার জন্য শুভ হবে না।’

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন নুর ও রাশেদ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এসময় সংগঠনটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খানও উপস্থিত ছিলেন।

শুক্রবার (১৬ আগস্ট) রাত ৯টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাক্ষাৎ করেন তারা। এসময় বেগম খালেদা জিয়া তরুণদের ভূয়সী প্রশংসা করেন। আগামীর রাষ্ট্র পরিচালনায় তরুণরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

আন্দোলন সংগ্রামে গণঅধিকার পরিষদের ভূমিকা ও সাহসিকতায়ও তিনি প্রশংসা করেছেন। তিনি দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছন।

দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরির অনুরোধ বিএনপির
অন্তর্বর্তীকালীন সরকারকে অতি দ্রুত নির্বাচনের ক্ষেত্র তৈরি করার অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সব বিপদগুলোকে কাটিয়ে সত্যিকার অর্থে একটা মুক্ত বাংলাদেশ বিনির্মাণে জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবেন। যার মাধ্যমে জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হবে।

সোমবার (১২ আগস্ট) বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৫তম জন্মদিন উপলক্ষে বনানীতে কবরে জিয়ারত করে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই আন্দোলনে ছাত্ররা শুধু সহযোগিতা করেননি, নেতৃত্বের ভূমিকা রেখেছেন। রাজনৈতিক দলগুলো গত ১৫ বছরে ত্যাগ স্বীকার করেছে। অসংখ্য নেতাকর্মী প্রাণ দিয়েছে। এই আন্দোলনে আমাদের ভূমিকা ছিল অত্যন্ত গৌরবান্বিত।

আরাফাত রহমান কোকোকে অত্যাচার, নির্যাতন করে হত্যা করা হয়েছে দাবি করে বিএনপি মহাসচিবের বলেন, নির্যাতনের কারণে তাকে দেশের বাইরে চলে যেতে হয়েছে।

কোকো কোনো রাজনৈতিক ব্যক্তি ছিলেন না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তিনি ছিলেন ক্রীড়াবিদ। অল্প সময়ে তিনি ক্রিকেটে বিপ্লব এনেছিলেন। আমরা আশা করি, নতুন অন্তর্বর্তীকালীন সরকারের সমর্থন থাকবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে সামনের দিকে এগিয়ে নিতে।

সবশেষে— মুক্তি, বিজয় ও দ্বিতীয় স্বাধীনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব।

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণ পেয়েছেন বিএনপির শীর্ষ নেতারা। সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’য় যেতে বলা হয়েছে বিএনপি নেতাদের।

এই আমন্ত্রণে সাড়া দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলটির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সোমাবর বিকেলে ‘যমুনা’য় যাচ্ছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্র্বতীকালীন সরকার গঠন করা হয়েছে। এ সরকারে উপদেষ্টা সংখ্যা এখন পর্যন্ত ১৬ জন।

তারা হলেন- ১. সালেহ উদ্দিন আহমেদ ২. ড. আসিফ নজরুল ৩. আদিলুর রহমান খান ৪. হাসান আরিফ ৫. তৌহিদ হোসেন ৬. সৈয়দা রেজওয়ানা হাসান ৭. মো. নাহিদ ইসলাম ৮. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ৯. ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন ১০. সুপ্রদীপ চাকমা ১১. ফরিদা আখতার ১২. বিধান রঞ্জন রায় ১৩. আ.ফ.ম খালিদ হাসান ১৪. নুরজাহান বেগম ১৫. শারমিন মুরশিদ ১৬. ফারুকী আযম।

দায়িত্ব গ্রহণের পর সরকারের বিভিন্ন বাহিনী ও সংস্থা প্রধানদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজনৈতিক দলের সঙ্গে এটিই তার প্রথম বৈঠক।

পাসপোর্ট হাতে পেলেন খালেদা জিয়া
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে পাসপোর্ট হাতে পেলেন বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (০৬ আগস্ট) দুপুরে দ্রুতগতিতে তার পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে চিকিৎসাধীন বিএনপি নেত্রীর পক্ষে তার প্রতিনিধির কাছে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) হস্তান্তর করা হয়। তাকে সাধারণ নাগরিকদের ব্যবহৃত সবুজ রংয়ের পাসপোর্ট দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক তৌফিকুল ইসলাম খান বলেন, খালেদা জিয়ার নবায়নকৃত পাসপোর্ট তার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে উচ্চ পর্যায় থেকে নির্দেশনা আসে। মূলত এর পরপরই দ্রুততম সময়ে পাসপোর্ট প্রিন্টিংয়ের উদ্যোগ নেওয়া হয়। মঙ্গলবার বিকালেই তার পাসপোর্ট হস্তান্তর করা হয়।

সূত্র জানায়, এর আগে ২০২১ সালের জুনে চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হলে তার পাসপোর্ট নবায়নের উদ্যোগ নেওয়া হয়। তড়িঘড়ি পুরোনো পাসপোর্ট নবায়ন করে ডেলিভারির জন্য রেডি করে পাসপোর্ট অধিদপ্তর। কিন্তু অজ্ঞাত কারণে শেষ পর্যন্ত সরকারের তরফ থেকে খালেদা জিয়ার হাতে পাসপোর্ট না দেওয়ার নির্দেশনা আসে। এমনকি পরে তার নবায়নকৃত পাসপোর্ট বাতিলও করা হয়।

জানা যায়, হাসিনা সরকারের পতনের পরপরই বন্দি অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার মুক্তির প্রক্রিয়া শুরু হয়। ইতোমধ্যে রাষ্ট্রপতির আদেশে তার মুক্তির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরে তার পাসপোর্ট নবায়নের নির্দেশনা দেওয়া হলে মঙ্গলবার মাত্র ২ ঘণ্টার মধ্যেই তা হস্তান্তরের জন্য প্রস্তুত করে পাসপোর্ট অধিদপ্তর।

সংশ্লিষ্টরা বলছেন, পাসপোর্ট নবায়নের মধ্য দিয়ে আরেক দফা চিকিৎসার্থে খালেদা জিয়ার বিদেশ গমনের আলোচনা শুরু হলো। যদিও বিএনপির থেকে এখনও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো কিছু বলা হয়নি। তবে নানাবিধ জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে বিএনপির দাবি দীর্ঘদিনের। কিন্তু উচ্চ আদালতের দোহাই দিয়ে এতদিন তার বিদেশ গমন ঠেকিয়ে রাখা হয়।

পাসপোর্ট অধিদপ্তর জানায়, অসুস্থ থাকায় ই-পাসপোর্টের জন্য খালেদা জিয়ার বায়োমেট্রিক (আঙুলের ছাপ, চোখের মণি ও মুখমণ্ডলের ছবিসহ নিরাপত্তা ফিচার) নেওয়া সম্ভব হয়নি। এ কারণে তার পুরোনো এমআরপি (মেশিন রিডেবল পাসপোর্ট) নবায়ন করে দেওয়া হয়েছে। এতে মেয়াদ রয়েছে ৫ বছর। ২০২৯ সালের ৫ আগস্ট এটি মেয়াদোত্তীর্ণ হবে। এতে জরুরি যোগাযোগকারী হিসেবে তার ভাই শামিম ইস্কান্দরের নাম রয়েছে।

তারেক রহমান যেকোনো সময় দেশে ফিরবেন: ফখরুল
যেকোনো সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে বিএনপি মহাসচিব বলেছেন, ছাত্রদের সব প্রস্তাব, কর্মকাণ্ডের প্রতি আমাদের ভরসা আছে।

মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমানে রাষ্ট্রপতি হলেন প্রধান। তিনি যখন আমাদের ডাকবেন তখন আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের নাম প্রস্তাব করবো।

বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের বিষয়ে তিনি বলেন, আমরা আগেই তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিলাম, তারা নিশ্চয়ই দলীয় বিষয়টা ভাববেন।

মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং আমাদের সবার কথা হচ্ছে-বিজয়ের আনন্দে কোনো ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, প্রাণহানি করা যাবে না। যারা করবে, তারা দেশপ্রেমিক নয়। তারা দুষ্কৃতকারী।

অন্তরবর্তীকালীন সরকারের প্রধান ড. মো. ইউনুস প্রস্তাবে রাজি কি না, জানতে চাইলে তিনি বলেন, যখন সময় হবে তখন জানতে পারবেন।

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে বৈঠক শুরু করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়। বৈঠকে তিনি ভার্চ্যুয়ালি যুক্ত রয়েছেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মিজা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান উপস্থিত রয়েছেন।

স্থায়ী কমিটির বৈঠকে যে সিদ্ধান্ত নিল বিএনপি

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে নেতাকর্মীদের গণগ্রেপ্তারসহ নানামুখী নিপীড়নের মধ্যে আপাতত দলীয় ব্যানারে কর্মসূচি করবে না বিএনপি।

কারফিউ বলবৎ থাকাসহ গ্রেপ্তার অভিযানের এই সময়টাতে দলের কর্মী-সমর্থকেরা যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর কর্মসূচিতে সক্রিয় থাকবেন। পাশাপাশি বিএনপিপন্থী বা সরকারবিরোধী পেশাজীবী সংগঠনগুলোর কর্মসূচিতে বিএনপির নেতা-কর্মীরা অংশ নিতে পারেন।

বুধবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। কোটা সংস্কার আন্দোলনের পর এটিই দলটির প্রথম বৈঠক। কোটা সংস্কার আন্দোলনের কারণে ইন্টারনেট সেবা বন্ধের পর এটি স্থায়ী কমিটির প্রথম বৈঠক।

এতে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা হলে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানোর সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্র জানায়, স্থায়ী কমিটির নেতারা সংক্ষিপ্তভাবে কোটা সংস্কার আন্দোলনের বিষয়টি মূল্যায়ন করেন। গ্রেপ্তার ও আত্মগোপনে থাকায় কমিটির চারজন সদস্য উপস্থিত ছিলেন। আত্মগোপনে থাকা নেতাকর্মীরা একে অন্যের সঙ্গে বিচ্ছিন্ন আছেন।

জামায়াতকে নিষিদ্ধ করা হলে বিএনপির কী ধরনের প্রতিক্রিয়া দেওয়া উচিত এবং পরিবর্তিত প্রেক্ষাপটে দলটির সঙ্গে কী উপায়ে রাজনৈতিক সম্পর্ক বজায় রাখা যায়, সে বিষয়ে কমিটির সদস্যরা আলোচনা করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন : উত্তাল সারাদেশ, সংঘর্ষে নিহত ১৭
ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেলা ১০টার দিকে কযেক হাজার শিক্ষার্থী মেডিকেল কলেজের সামনে থেকে মিছিল নিয়ে বের হয়। মিছিলটি আলীপুর গোরস্তানের সামনে গেলে তাদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে কিছু যুবলীগের কর্মীরা। এ সময় শিক্ষার্থীদের ধাওয়ায় তারা পালিয়ে যায়। পরে মিছিল নিয়ে শিক্ষার্থীরা জেলা আওয়ামী লীগ অফিসে হামলা চালায়।

হামলাকারীরা এ সময় আওয়ামী লীগ অফিস ও সেখানে রাখা বেশ কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। এরপর শিক্ষার্থীরা শহরের বিভিন্ন স্থানে থাকা শোক দিবসের গেট ভেঙে ফেলে। শিক্ষার্থীরা মিছিল নিয়ে জেলখানার সামনে দিয়ে যাবার সময় সেখানে ইট পাটকেল নিক্ষেপ করে। সে সময় পুলিশ বিপুল সংখ্যক টিয়ারসেল ও হ্যান্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। মিছিলকারীরা পরে রাজেন্দ্র কলেজের রুকসু ভবনের ছাত্রলীগের অফিস পুড়িয়ে দেয়।

এ সময় তারা যুবলীগ নেতার একটি রেস্টুরেন্ট ভাঙচুর করে। এ সময় আওয়ামী লীগের সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন কমলাপুরস্থ বাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করে। মিছিলকারীরা পরে থানা রোডে থাকা যুবলীগের মিছিলটি ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কয়েক হাজার শিক্ষার্থী কোতয়ালী থানায় ইট পাটকেল নিক্ষেপ শুরু করে। পুলিশ এসময় টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে শিক্ষার্থীরা পূর্ব খাবাসপুর মোড়ে অবস্থান নেয়।

পুলিশের ঊদ্ধর্তন কর্মকর্তা শিক্ষার্থীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেয়। বেলা ১টার দিকে ফের হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে জনতা ব্যাংক মোড় এলাকায়। শহরের বিভিন্ন স্থানে এখনো শিক্ষার্থীদের সাথে পুলিশের পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে।

রংপুরে সংঘর্ষে নিহত বেড়ে ৩, নিহতদের একজন আ.লীগ নেতা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত সরকার পতনের এক দফা দাবি আদায়ে রংপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ-ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় আওয়ামী লীগের থানা কমিটির সভাপতি হারাধন রায় হারাসহ ৩ জন নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক আহত হয়েছেন।

রোববার (৪ আগস্ট) দুপুরে সিটি বাজারসংলগ্ন জেলা পরিষদ কমিউনিটি সেন্টারের পাশে আন্দোলনকারীদের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় তারা নিহত হন। নিহত হারাধন রায় হারা নগরীর পশুরাম থানা আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ড কাউন্সিলর ছিলেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের দায়িত্বপ্রাপ্ত সর্দার আব্দুল জলিল ও মিজানুর রহমান মিজান তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দু’জনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এর আগে, সকাল ১০টা থেকে রংপুর টাউন হলের সামনে সড়কে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শিক্ষার্থীরা আসতে শুরু করে। এক ঘন্টার মধ্যে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী সেখানে জমায়েত হয়ে সরকারের পতনে এক দফা দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। ‘আগস্ট মাসে কিসের শোক, সবার আগে বিচার হোক’, ‘আমরা আছি থাকব, যুগে যুগে লড়ব’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছ’ বিভিন্ন স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে পুরো এলাকা। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অনেক অভিভাবকও আন্দোলনে যোগ দেন।

বেলা ১২টার দিকে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে ভাঙ্গা মসজিদের সামনে এগিয়ে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু যায়। আধাঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ায় রক্তক্ষয়ী সংর্ঘষ চলে। পরে আন্দোলনকারীদের তোপের মুখে পিছু হটতে হয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের। এসময় সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হারাধন হারাকে কুপিয়ে হত্যা করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, ‘প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের এখন আলোচনায় বসতে বলতেছেন, বঙ্গবন্ধু তো আলোচনায় বসেননি। বঙ্গবন্ধু বলেছিলেন, আমার ভাইয়ের লাশের ওপর দিয়ে আলোচনায় বসতে পারব না। তাই আর কোন আলোচনা নয়, বর্তমান সরকারের পদত্যাগ করা ছাড়া এর কোনো সমাধান নাই।’

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের সরকারের পেটোয়া বাহিনী প্রকাশ্যে গুলি চালাচ্ছে। আজকের কর্মসূচিতে আমাদের অন্তত দুইশো শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।’

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে আমরাই অনেকটা অবরুদ্ধ রয়েছি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি।’

নওগাঁয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা

এক দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে নওগাঁয় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

রোববার (৪ আগস্ট) সকাল ১০টা থেকে শহরের কাজীর মোড়ে জড়ো হতে শুরু করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পরে আন্দোলনকারীরা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে বন্ধ হয়ে যায় যানচলাচল। এ সময় এক দফা দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে শোনা যায় তাদের।

এদিকে শিক্ষার্থীদের আন্দোল ঘিরে পুলিশ, বিজিবি, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায়ে আন্দোলন করছি। এক দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

অপরদিকে শহরের সরিষাহাটির মোড়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা অবস্থান নিয়ে আছেন।

দফায় দফায় সংঘর্ষের পর সিলেটজুড়ে থমথমে অবস্থা

সিলেট নগরীর কোর্ট পয়েন্টে পুলিশ-আন্দোলনকারীদের পাল্টাপাল্টি ধাওয়ার পর সংঘর্ষ ছড়িয়েছে বিভিন্ন স্থানে। বিভিন্ন স্থানে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের পর সিলেটজুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

দুপুরে নগরীর কোর্ট পয়েন্টে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এসময় পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। আন্দোলনকারীদের ইটপাটকেলের জবাবে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর কোর্ট পয়েন্টে আরও কয়েক দফা সংঘর্ষ হয়।

বেলা ১টা থেকে নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, মিরবক্সটুলা, নয়াসড়ক ও আম্বরখানাসহ বিভিন্ন স্থানে আন্দোলনকারীরা অবস্থান নেয়। সড়ক ব্যারিকেড দিয়ে তারা যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ দেখামাত্র তারা ‘ভ‚য়া ভ‚য়া’ স্লোগান দিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

জবাবে পুলিশ রাবার বুলেট, টিয়ারশেল ও সাউন্ড গ্রেণেড ছুঁড়ে। মুর্হুমুর্হু গুলির শব্দ ও সংঘর্ষের খবরে নগরজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। আতঙ্কে নগরের গুরুত্বপুর্ণ সড়কের পার্শ্ববর্তী দোকানপাট ও মার্কেট বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাট ফাঁকা রয়েছে।

নগরীর বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সশস্ত্র অবস্থান নেওয়ারও খবর পাওয়া গেছে।

কুমিল্লায় গুলিতে যুবক নিহত

কুমিল্লার দেবিদ্বারে গুলিতে এক যুবক নিহত হয়েছেন। রবিবার দুপুর দেড়টায় দেবিদ্বার আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহত ওই যুবক আব্দুল রাজ্জাক রুবেল (২৬)। তিনি দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান। তিনি বলেন, রুবেলে মৃতদেহ শনিবার দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনা হয়েছে। আমরা পরীক্ষা করে দেখি তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, দেবিদ্বার নিউ মার্কেট স্বাধীনতা চত্ত্বরে অবস্থা নেয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৫ শতাধিক নেতাকর্মী। স্বাধীনতা চত্ত্বর থেকে কিছুটা দূরে অবস্থান নেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। এ সময় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এর মধ্যে গুলিবিদ্ধ হন রুবেল।

এছাড়া দফায় দফায় ক্ষমতাসীন দলের অস্ত্রধারী নেতাকর্মীদের সাথে পৌর এলাকার বিভিন্ন স্থানে ধাওয়া-পালটা ধাওয়া ও ইট পাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। এছাড়া কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ভোলায় বৈষম্যবিরোধীদের সঙ্গে আ.লীগের ব্যাপক সংঘর্ষ, আগুন

ভোলায় বৈষম‌্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লী‌গের ব‌্যাপক সংঘর্ষের ঘটনা ঘ‌টে‌ছে। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় গ্রু‌পের অন্তত ২০/৩০ জন আহত হ‌য়ে‌ছে।

এসময় বাংলা স্কুল মোড় এলাকায় জেলা আওয়ামী লীগ অফিস, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের অফিস ভাঙচুর করে আগুন জ্বা‌লিয়ে দেওয়া হয়। রোববার (৪ আগস্ট) দুপুরে এসব ঘটনা ঘটে।

এছাড়াও বেশ কয়েক‌টি মোটরসাইকেলে আগুন দেওয়া।

এর আগে সকাল সাড়ে ১১টার দি‌কে বৈষম‌্যবিরোধী আন্দোলনের এক‌টি বিক্ষোভ মি‌ছিল ভোলা সরকা‌রি উচ্চ বিদ‌্যালয়ের মাঠসংলগ্ন ইলিশা বাসস্ট‌্যান্ড এলাকা থে‌কে শুরু হ‌য়ে বি‌ভিন্ন সড়ক ঘুরে বাংলাস্কুল মোড় এলাকায় এলে আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে প্রথমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও পবরর্তীতে সংঘর্ষ বাধে।

সংঘর্ষের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে গেছে বলে জানা গেছে।

পিরোজপুরে ছাত্র-জনতার মিছিল বিক্ষোভ

কেন্দ্রঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা পিরোজপুরে কোন ধরনের বাধা ছাড়াই লাঠিসোটা নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পিরোজপুর ফিলিং স্টেশনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন বাস স্ট্যান্ডে গিয়ে জড়ো হয়। সেখানে সমাবেশ করার পর বিক্ষোভ মিছিলটি পুনরায় বাস স্ট্যান্ড থেকে সিও অফিস হয়ে শহরের দিকে প্রবেশ করে।

এতে সাধারণ শিক্ষার্থী ছাড়াও নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার তিন সহস্রাধিক মানুষ অংশ নেয়। এরপর মিছিলটি সরকারি মহিলা কলেজের সামনে থেকে যাওয়ার সময় ছাত্রলীগের কর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করে।

এ সময় তারা সেখানে টিকতে না পেরে সরে পড়লে, রাস্তার দুইপাশে রাখা প্রায় অর্ধশত মোটরসাইকেলে ভাঙচুর চালানো হয়। তবে আওয়ামী লীগ এবং এর অংশ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলেও, বিক্ষোভকারীদের সাথে কোন সংঘর্ষ হয়নি। অন্যদিকে প্রতিটি মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন থাকলেও, বিক্ষোভকারীদের সাথে তাদের কোন সংঘর্ষ হয়নি। এদিকে দুপুরের দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে।

ইবি সংলগ্ন মহাসড়কে কয়েক হাজার শিক্ষার্থী-জনতা, গুরুতর আহত ১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রিপরিষদের পদত্যাগের দাবিতে দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবস্থান অবরোধ করে রেখেছেন শিক্ষর্থীসহ কয়েক হাজার স্থানীয় জনতা।

রোববার (৪ আগস্ট) বেলা ১২টার দিকে তারা সড়কের উপর অবস্থান নেন। দুপুর দুইটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিপুল পরিমাণ এ জনতা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

এদিকে ১২ টার ক্যাম্পাস সংলগ্ন পূর্ব আবদালপুরে সহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। মাস্ক পরা অজ্ঞাত এক ব্যক্তির দ্বারা মাথায় লাঠির আঘাতে তিনি আহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে আহত ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ক্যাম্পাসের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান আন্দোলনকারীরা।

পরে থাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন দায়িত্বরত চিকিৎসকরা। দায়িত্বে থাকা চিকিৎসা জানান, মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে।

এর আগে বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের ডায়না চত্বর থেকে মিছিল নিয়ে ফটক পেরিয়ে মহাসড়কে আসেন সহস্রাধিক শিক্ষার্থী। তাদের সঙ্গে মিছিল নিয়ে যোগ দেয় ক্যাম্পাস পার্শ্ববর্তী শান্তিডাঙ্গা এলাকার কয়েক হাজার মানুষ।

পরে শিক্ষার্থী ও জনতার মিছিল ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে আবারো ফটকের দিকে এলে বিপরীত দিক থেকে হরিনারায়ণপুর এলাকা থেকে আসা সহস্রাধিক মানুষের আরেকটি মিছিল ফটকে শিক্ষার্থীদের সঙ্গে যোগ হয়।

এছাড়া শেখপাড়া, মধুপুর, হরিনারায়ণপুরসহ বিভিন্ন এলাকার নানা শ্রেণি পেশার মানুষকে শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিতে দেখা গেছে। এদিকে দুপুর দেড়টায় আন্দোলনকারীরা, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের কক্ষ থেকে বের করে দেন।

এদিকে মহাসড়কে বিক্ষোভকারীরা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে স্লোগান দিচ্ছেন। বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ আন্দোলনকারীদের ইবি ফটকের ওপর মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ছবি সংবলিত বিলবোর্ড, ৭ই মার্চের ভাষণ বাজানোর জন্য দেওয়া মাইক, পাশে থাকা চেয়ার ভাঙচুর করতে দেখা যায়। শিক্ষার্থীদের মিছিল চলাকালে ফটকের সামনে আগে থেকেই অবস্থান পুলিশ, আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

এ সময় শিক্ষার্থীদের কেউ কেউ পুলিশ-আনসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিকে এগিয়ে গেলেও অন্যরা মানবঢাল তৈরি করে পুলিশের ওপর হামলা করা প্রতিহত করেন। পরে স্থানীয়রা যোগ দিলে পুলিশকে নিরাপদ দূরত্বে চলে যেতে দেখা যায়। বর্তমানে পুলিশ ইবি থানায় অবস্থান করছেন।

আন্দোলনকারীদের দখলে সিরাজগঞ্জ শহর, গুলিতে নিহত ১

সিরাজগঞ্জ শহরের সবগুলো রুট দখলে নিয়েছেন আন্দোলনকারীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ জনতা এবং জেলা বিএনপির নেতাকর্মীরা।

এদিক সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

রবিবার সকাল থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। কয়েকঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় শহরের বাজার স্টেশন, এসএস রোড, মুজিব সড়ক, রণক্ষেত্রে পরিণত হয়।

সংঘর্ষে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গেছে বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। এছাড়াও সাতজন গুলিবিদ্ধসহ ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা পিছু হটলে পুরো শহর দখল করে নেয় আন্দোলনকারী ছাত্র ও বিএনপি নেতাকর্মীরা। এ সময় ড. জান্নাত আরা হেনরীর বাসা, জেলা আওয়ামী লীগ কার্যালয়, সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বাসা, আওয়ামী নেতা বিমল কুমার দাসের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এছাড়াও জেলা জজ আদালত, এসিল্যান্ড অফিস, মুক্তির সোপান স্মৃতিসৌধ, শিল্পকলা একাডেমিসহ শহরের বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

এদিকে সিরাজগঞ্জের শাহজাদপুরে চয়ন ইসলাম এমপির বাসা ভাঙচুর করা হয়। বেলকুচি ও উল্লাপাড়া আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়া হয়।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডা. রতন কুমার জানান, রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে ১৪ জন ভর্তি হয়েছে। এর মধ্যে সাতজন গুলিবিদ্ধ।

বগুড়ায় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষ, নিহত ২

বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে দুপচাঁচিয়া উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহত একজনের নাম মুনিরুল ইসলাম (৩৪)। তার বাড়ি কাহালু উপজেলার বীরকেদার এলাকায়। মুনিরুল মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। অপরজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এছাড়া সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ৯ জন ভর্তি রয়েছেন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনাকারীরা অসহযোগ আন্দোলনের ডাকে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলার সামনে সকাল ১০টার দিকে অবস্থান নেন। সেখানে বিক্ষোভ মিছিল করতে থাকেন তারা। এসময় উত্তেজিত জনতা নেতাকর্মীদের উপস্থিতি টের পেয়ে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা করেন। পরে সেখানে থাকা একটি পুলিশ বক্স ভাঙচুর করা হয়। উপজেলা ভূমি অফিসসহ একাধিক সরকারি স্থাপনায় হামলা করা হয়। এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশ থানার মধ্যে অবস্থান নেয। তখন আন্দোলনকারীরা থানার গেট ভাঙচুরের চেষ্টা চালায়। পরে থানার মধ্য থেকে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় ১২ জন গুলিবিদ্ধ হন। আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষের মধ্যে আহত হয়ে মুনিরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. শামসুন্নাহার জানান, মুনিরুলের মাথায় গুলি লেগেছিল।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের উপপরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, সংঘর্ষে আহত একজকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে (শজিমেক) নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া এদিন দুপুরে বগুড়ার শেরপুর থানায় হামলা করে আন্দোলকারীরা। এসময় ১১ জন আহত হন।

কোটাবিরোধী আন্দোলন : মুক্তি পেলেন ৬ সমন্বয়ক
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে তাদের মুক্তি দেওয়া হয়। এর আগে, সমন্বয়কদের সঙ্গে তাদের অভিভাবকরা দেখা করতে যান।

নাহিদের বাবা বদরুল ইসলাম জানান, আজ ভোর ৬টায় সবার পরিবারকে ফোন দিয়ে ডিবি অফিসে আসতে বলা হয়। পরে দুপুর দেড়টার দিকে ডিবি তাদের নিজস্ব পরিবহন ব্যবস্থায় বাসায় দিয়ে যায়।

বিস্তারিত আসছে

সিলেটে পুলিশ-শিক্ষার্থী ধাওয়া-পাল্টা ধাওয়া

সিলেটে কোটা ইস‍্যুতে আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি-ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে মহানগরের সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় পুলিশ ফাঁকা গুলি ও টিয়ারসেল ছুঁড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

জানা গেছে, কোটা ইস‍্যুতে শিক্ষার্থীদের বুধবারের কর্মসূচি ছিল- ‘মার্চ ফর জাস্টিস’। কর্মসূচি অনুযায়ী দুপুর ১২টায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেট থেকে শিক্ষার্থীরা পায়ে হেঁটে মিছিল নিয়ে মহানগরের বন্দরবাজারের দিকে রওনা হয়।

পথিমধ‍্যে সুবিদবাজার এলাকায় আসলে সড়কে পুলিশ ব্যারিকেড দেয়। শিক্ষার্থীরা তখন ব্যারিকেডটি ভেঙে বন্দরবাজার আসতে চাইলে পুলিশ ফের বাধা দেয়। এসময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয় এবং শিক্ষার্থীরা ইট-পাটকেল ও পুলিশ টিয়ার সেল-ফাঁকা গুলি নিক্ষেপ করে। এক পর্যায়ে ছত্রভঙ্গ হয়ে যায় এবং বন্দরবাজার আসতে পারেনি।

ধাওয়া-পাল্টা ধাওয়ার সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আহত চবি ছাত্রের মৃত্যু

কোটা সংস্কার আন্দোলনের সময় গুলিবিদ্ধ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র হৃদয় চন্দ্র তরুয়া (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল সকালে তিনি ঢাকা মেডিকেলে মারা যান। হৃদয় পটুয়াখালী সদর রোডের নতুন বাজার এলাকার রতন চন্দ্র তরুয়ার ছেলে। এ নিয়ে কোটা সংস্কার আন্দোলনে চট্টগ্রামে মোট ছয়জন মারা গেছেন। জানা যায়, ১৮ জুলাই চট্টগ্রাম নগরের বহদ্দারহাটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন চবি শিক্ষার্থী হৃদয়। ওই দিন সংঘর্ষে দুজন নিহত ও ১০ জন আহত হয়েছিলেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, বহদ্দারহাটের ঘটনায় আহত হৃদয় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রামে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ

সারাদেশে ‘কপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। সেই কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। সেখানেই পুলিশ আন্দোলনকারীদের ওপর চড়াও হয় এবং টিয়ার শেল নিক্ষেপ করে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সকাল ১১টার দিকে পুলিশ আন্দোলনকারীদের ওপর চড়াও হয়। এ সময় শিক্ষার্থীদের লক্ষ্য করে টিয়ার শেল ছোড়ে পুলিশ। শিক্ষার্থীরাও পাল্টা ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। টিয়ার শেলের ধোঁয়ায় অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তবে আন্দোলনকারীরা অবস্থান ছাড়ছেন না।

এর আগে ওই এলাকায় অল্প পরিমাণে শহর এলাকার বাস, টেম্পো, অটোরিকশা ও দূরপাল্লার বাস চলাচল করলেও শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করার পর যান চলাচল অনেকটাই বন্ধ হয়ে যায়। তবে নগরের অন্যান্য এলাকায় কিছু পরিমাণ গণ পরিবহন চলাচল করছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল খুবই কম।

গত মঙ্গলবার বিকেলে নগরের মুরাদপুর ও শুলকবহর এলাকায় ছাত্রলীগ-যুবলীগ ও কোটা সংস্কার আন্দোলনের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মো. ফারুক (৩২), ওয়াসিম আকরাম (২২) ও ফয়সাল আহমেদ (২০) নামের তিনজন নিহত হন।

সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার দাবিতে আন্দোলনের প্লাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’।

বুধবার রাতে এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা দিয়েছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

বিবৃতিতে আসিফ মাহমুদ বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র‍্যাব, সোয়াটের ন্যক্কারজনক হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল ১৮ জুলাই সারাদেশে ‘কমপ্লিট  শাটডাউন’ ঘোষণা করছি।

তিনি আরো বলেন, আগামীকাল বৃহস্পতিবার শুধু হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদরাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, আগামীকালের কর্মসূচি সফল করুন।

অভিভাবকদের উদ্দেশে আসিফ মাহমুদ বলেন, আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান। আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনসাধারণের।

ঢাবি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, হল খালি করার নির্দেশ

শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আজ সন্ধ্যা ৬টার মধ্যে হল খালি করতে বলেছে।

আজ দুপুরে ঢাবি উপাচার্য অধ্যাপক একেএম মাকসুদ কামালের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেট সভায় গতকাল দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের মৃত্যুতে শোক প্রকাশ এবং আহতদের প্রতি সমবেদনা জানানো হয়।

বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট একজন বলেছেন,‘শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করার এবং হলগুলো খালি করার সিদ্ধান্ত নিয়েছি।’

সরকারি চাকরিতে কোটা বিলুপ্ত করে ২০১৮ সালের সরকারি সার্কুলারকে ৫ জুন হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে। এরপর ১০ জুলাই হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা জারি করে সুপ্রিম কোর্ট।

সূত্র : বাসস

গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে নিহতের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে আজ গায়েবানা জানাজা ও কফিন মিছিল কর্মসূচি পালন করবেন আন্দোলনকারীরা।

বুধবার (১৭ জুলাই) দুপুর ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এ গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসিফ মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

আসিফ মাহমুদ বলেন, আজ পুলিশ ও ছাত্রলীগের যৌথ হামলা এবং গুলিবর্ষণে শহীদ ভাইদের জন্য বুধবার দুপুর ২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত হবে। আপনারা সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলায় জেলায় গায়েবানা জানাজা ও কফিন মিছিল পালন করুন। ঢাকায় অবস্থানরত সবাই রাজু ভাস্কর্যের পাদদেশে সময়মতো চলে আসবেন।

প্রসঙ্গত, চলমান কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার বেশ সহিংস রূপ নেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। একইসঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ও তাদের সব কলেজ বন্ধ ঘোষণা করেছে।

সারা দেশে বিভিন্ন সড়ক অবরোধ শিক্ষার্থীদের

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি ও শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে রাজধানীজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়

সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মেরুল বাড্ডায় সড়ক অবরোধ করে নানা স্লোগান দিতে থাকেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ফলে রামপুরা থেকে কুড়িল বিশ্বরোডমুখি সড়কে যান চলাচল হয়ে যায়।

শিক্ষার্থীদের অবরোধের কারণে মেরুল বাড্ডা থেকে কুড়িল বিশ্বরোডমুখি দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও বনশ্রী ও আবুল হোটেল হয়ে আসা গণপরিবহন দীর্ঘ জটে পড়ে। ফলে অনেকে বিকল্প রাস্তা হিসেবে হাতিরঝিলকে বেছে নিচ্ছেন।

বেড়িবাঁধ সড়ক অবরোধ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা বাতিলের দাবিতে রাজধানীর বেড়িবাঁধ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ইউল্যাবের সামনের সড়ক অবরোধ করেন তারা। অবরোধের ফলে রাজধানীর গাবতলী থেকে মোহাম্মদপুর হয়ে ধানমন্ডি সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

নতুন বাজার

রাজধানীর প্রগতির সরণির নতুন বাজার এলাকা অবরোধ করে আন্দোলন করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) শিক্ষার্থীরা। এতে বাড্ডা লিংক রোড থেকে কুড়িল বিশ্বরোডমুখি সড়কে যান চলাচল হয়ে যায়।

এ সময় কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনির আখড়া

রাজধানীর চিটাগাং রোডের শনির আখড়া কাজলা রোডের রাস্তায় কোটা সংস্কার দাবিতে আন্দোলন করছেন দনিয়া কলেজ ও মাহবুবুর রহমান মোল্লা কলেজ শিক্ষার্থীরা।

উত্তরা ও বিমানবন্দর সড়ক

কোটা সংস্কারের দাবিতে রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর চৌরাস্তা জমজম মোড় অবরোধ করেছেন উত্তরা ইউনিভার্সিটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এছাড়াও বিমানবন্দর সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বনানী ও কুড়িল বিশ্বরোড

সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে রাজধানীর বনানী ও কুড়িল বিশ্বরোড সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। কুড়িল বিশ্বরোড সড়ক অবরোধ করেন স্টেট ইউনিভার্সিটি।

রাজধানীর বিভিন্ন সড়কে শিক্ষার্থীদের অবরোধে ভোগান্তিতে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। অনেকেই বাস থেকে নেমে হেঁটেই গন্তব্যস্থলের দিকে রওনা দেন।

হঠাৎ উত্তপ্ত ঢাবি ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভের ডাক

ফের বিক্ষোভে নেমেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। রবিবার রাত ১১টার দিকে ঢাবির বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বেরিয়ে এসে কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরে প্রতিটি হল থেকে ক্যাম্পাসে মিছিল বের করেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মিছিল নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন।

এ সময় তারা বিজয় একাত্তর হলে ঢুকতে চাইলে ছাত্রলীগের বাধার সম্মুখীন হন। কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ছাত্রলীগের বাধা উপেক্ষা করে ভেতরে ঢুকে সমর্থকদের নিয়ে আসেন।

এসময় শিক্ষার্থীরা “চেয়েছিলাম অধিকার,হয়ে গেলাম রাজাকার”, “এক দুই তিন চার, আমরা সবাই রাজাকার”, ‘তুমি কে আমি কে- রাজাকার রাজাকার’ ইত্যাদি স্লোগানও দেন।।

প্রসঙ্গত, চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক এক প্রশ্নের জবাবে বলেন, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিরা চাকরি পাবে না কি রাজাকের নাতিনাতনিরা চাকরি পাবে?

হঠাৎ মধ্যরাতে উত্তাল রাবি, ঢাকা-রাজশাহী সড়ক অবরোধ

মধ্যরাতে হঠাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কোটা সংস্কারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে। রবিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এসময় রাবির মেইন গেট সংলগ্ন ঢাকা-রাজশাহী সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হল থেকে হঠাৎ বিক্ষোভ শুরু করেন কিছু শিক্ষার্থী। মুহূর্তেই শত শত শিক্ষার্থী বিভিন্ন হল থেকে মিছিলে যুক্ত হন। বিভিন্ন হলসহ ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে হাজারো শিক্ষার্থী অংশ নেন।

এরআগে, সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ আন্দোলনকারীদের বিরুদ্ধে গঠিত মামলা ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের ঘোষণা দেন।

কোটা সংস্কারের দাবি, মধ্যরাতে বিক্ষোভে ফুঁসলো ইবি

রবিবার দিবাগত রাত ১২টার দিকে জিয়া মোড় থেক বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়। এরপর মিছিলটি নিয়ে পুনঃরায় জিয়া মোড়ে এসে শেষ হয়।

এ সময় ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগানে মুখরিত হয় ক্যাম্পাস।

সংক্ষিপ্ত সমাবেশে আন্দোলনকারীরা বলেন, আজকে আমরা স্মারকলিপি দিয়েছি। দ্রুত সময়ের মধ্যে অধিবেশন ডেকে বিষয়টির সমাধানের দাবি জানাই।

মধ্যরাতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল পুরান ঢাকা

ক্ষোভে ফুঁসে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাধারণ শিক্ষার্থীরা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, রাজাকার, রাজাকার’ ‘কে বলছে, কে বলেছে সরকার’ স্লোগানে তাঁতি বাজার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন।

রবিবার রাত সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের আশেপাশ থেকে কাঁঠাল তলায় জড়ে হয়ে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে একমাত্র ছাত্রী হলের তালা ভেঙে মিছিলে যোগ দেন নারী শিক্ষার্থীরাও।

এরপর শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, শাঁখারি বাজার, রায়সাহেব বাজার হয়ে তাঁতি বাজার মোড়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। এরপর কিছুক্ষণ সেখানে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্ক, বাংলা বাজার মোড়ে ঘুরে পুনঃরায় ক্যাম্পাসে ফিরে যান।

শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিলে কিছু সময়ের জন্য পুরান ঢাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়াও প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের সতর্ক অবস্থা লক্ষ্য করা গেছে।

মধ্যরাতে উত্তাল খুলনা বিশ্ববিদ্যালয়

কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে দাবি করে বিক্ষোভে উত্তাল হয়ে উঠে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি)।

সোমবার (১৫ জুলাই) রাত ১টার দিকে শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ক্যাম্পাসের হাদি চত্বরের সামনে অবস্থান নেন। পরে সেখান থেকে মিছিল দিয়ে তারা শহরের জিরো পয়েন্ট এলাকায় গিয়ে অবস্থান করেন।

বিশ্ববিদ্যালয়ের খান বাহাদুর আহছানউল্লা হল, খান জাহান আলী হল, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ ক্যাম্পাসে অবস্থান করা শিক্ষার্থীরা মিছিলে যোগ দেয়।

‘তুমি কে আমি কে রাজাকার-রাজারকার, কে বলেছে, কে বলেছে, সরকার-সরকার’; ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা।

উল্লেখ্য, গতকাল রোববার (১৪ জুলাই) বিকালে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা কোটা পাবে না, তাহলে কি রাজাকারের নাতিরা কোটা পাবে?

সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি আজ

সরকারি চাকরিতে কোটা নিয়ে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আজ রবিবার থেকে সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৫টায় শাহবাগ মোড়ে অবরোধ শেষে এই ঘোষণা দেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, “রবিবার বিকাল ৩টা থেকে বাংলা ব্লকড কর্মসূচি ঘোষণা করা হল। শুধু শাহবাগ মোড় নয়, শাহবাগ ও ঢাকা শহরের সায়েন্স ল্যাব, চানখাঁরপুল, নীলক্ষেত, মতিঝিলসহ প্রতিটি পয়েন্টে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর শিক্ষার্থীরা নেমে এসে কর্মসূচি সফল করবেন। ঢাকার বাইরের জেলা ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করবেন।”

শনিবার বিকাল ৩টায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল থেকে আলাদা ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে জড়ো হন। পরে সেখান থেকে বিশাল মিছিল নিয়ে হলপাড়া-ভিসি চত্বর-টিএসসি-বকশিবাজার-বুয়েট-ইডেন কলেজ-হোম ইকোনমিকস-নীলক্ষেত-টিএসসি হয়ে বিকাল ৫টায় শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা।

এসময় শিক্ষার্থীরা ‘অবরোধ অবরোধ, শাহবাগ অবরোধ’, দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, এবার শিক্ষার্থীরা ৪ দফা দাবিতে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দাবিগুলো হল:

১. ২০১৮ সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখা।

২. পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠনপূর্বক দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরির সমস্ত গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দেওয়া (সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী ব্যতীত)।

৩. সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্যপদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া।

৪. দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

কোটা বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার সকাল সাড়ে ১০টায় শহরের আশেকপুর বাইপাস এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন তারা।

এ সময় মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দু’পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পরেছেন সাধারণ যাত্রীরা।

আন্দোলনে শিক্ষার্থীরা বলেন, ‘আমরা কখনোই সারাদিন রাস্তায় রাস্তায় আন্দোলন করতে চাই না, আমরা পড়াশোনা করতে চাই। কিন্তু আমাদের কিছু করার নাই। কারণ যে পরিমাণ কোটা, তাতে মেধাবীরা দেশে চাকরি না পেয়ে বাইরে চলে যাবেন। দেশে সরকারি চাকরি করার আগ্রহও হারাবেন।’

এক শিক্ষার্থী বলেন, ‘বৈষম্যমূলক কোটার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। আমরা ইতোপূর্বেও সব অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছি। এ বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

কোটা বাতিলের দাবিতে শাহবাগ মোড় অবরোধ

সরকারি চাকরিতে কোটা বাতিল নিয়ে ২০১৮ সালের পরিপত্র বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় শিক্ষার্থীরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। এ সময় তারা কোটা বাতিল এবং ১৮ এর পরিপত্র বহালের দাবিতে নানা স্লোগান দেন।

পরে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, উপাচার্যের বাসভবন, রাজু ভাস্কর্য ঘুরে শাহবাগ এসে অবরোধ করেন শিক্ষার্থীরা।

মিছিলটি দুপুর ১২টা ১৮ মিনিটে শাহবাগ মোড়ে এসে থামে। শাহবাগ মোড়ে আগে থেকেই বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান করছিলেন। তবে আন্দোলনকারীদের বাধা দেয়নি পুলিশ। শাহবাগ মোড়ে থাকা আন্দোলনকারীরা এখন কোটাব্যবস্থার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দিচ্ছেন।

দাবি আদায়ে গতকাল বুধবার বিক্ষোভ-মিছিল এবং প্রায় দেড় ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারের শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। আন্দোলনকারীরা ১ জুলাই থেকে টানা কর্মসূচি পালন করছেন।

কোটাবিরোধী আন্দোলনে যাতে শিক্ষার্থীরা যুক্ত হতে না পারেন, সে জন্য আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের ফটকে তালা দিয়েছিল ছাত্রলীগ। ফলে মিছিলে আসতে চাইলেও শিক্ষার্থীদের অনেকে আটকা পড়েন। সমালোচনার মুখে পড়ে ফটক খুলে দেওয়া হয়। তবে শিক্ষার্থীদের একটি অংশকে হল থেকে বের হতে দেওয়া হয়নি।

বিএনপির কেউই এই আন্দোলনের সঙ্গে জড়িত নয় : মির্জা ফখরুল
কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আন্দোলনে ভূমিকা রাখার মিথ্যা অভিযোগে ঢালাওভাবে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকার-আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য দোষারোপ করছে। যদি তাই হয়, তাহলে ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়নি কেন? এটাই জনগণের প্রশ্ন। এতে প্রমাণিত হয়, বিএনপি কিংবা বিরোধী দলের কেউই এই আন্দোলনের সঙ্গে জড়িত নয়।’

আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতাকর্মীদের গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রীয় সন্ত্রাসকে আড়াল করতে এবং অপকৌশল হিসেবে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। শুধু তাই নয় নেতাকর্মীদের বাসায় না পেয়ে তাদের সন্তান কিংবা বাসার সদস্যদের গ্রেপ্তার ও অশালীন আচরণসহ বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হচ্ছে।’

‘ভারতের একতরফা পানি প্রত্যাহার বাংলাদেশের জন্য বিপজ্জনক’
নদীর ধারাকে বাধাগ্রস্ত করে ভারতের একতরফা নিজেদের অনুকূলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ মে ঐতিহাসিক ’ফারাক্কা দিবস’ উপলক্ষে বুধবার (১৫ মে) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতরফা প্রত্যাহার শুরু করা হয়। যার ফলে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল আজ প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। ওই এলাকায় পানিসহ নানাবিধ প্রাকৃতিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। জীববৈচিত্র্য ও পরিবেশগত মানকে বিবেচনা না করে এবং প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ের সম্ভাবনাকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামতকে অগ্রাহ্য করে ভারতকে কয়েক দিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয়। কিন্তু সেই বাঁধ অব্যাহতভাবে আজ পর্যন্ত চালু আছে। এই বাঁধ এখন মরণফাঁদে পরিণত হয়েছে। তৎকালীন আওয়ামী সরকারের কারণে এ দেশের জনগণ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত।’

তিনি বলেন, ‘এই বঞ্চনা ও দেশের প্রাকৃতিক বিপর্যয়ে জনদুর্দশার আশঙ্কায় প্রাজ্ঞ ও দূরদর্শী মজলুম জননেতা মাওলানা ভাসানী জনগণকে সাথে নিয়ে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিল করে ভারত সরকারের নিকট প্রতিবাদ করেন এবং বিশ্ব সম্প্রদায়ের নিকট বিষয়টি তুলে ধরেন। তখন থেকে মানববিপর্যয় সৃষ্টিকারী ফারাক্কা বাঁধের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে আলোচিত হতে থাকে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি মনে করি আজও ফারাক্কা দিবসের তাৎপর্য অত্যন্ত প্রাসঙ্গিক। আন্তর্জাতিক আইন-কানুন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত ৫৪টি অভিন্ন নদীতে একের পর এক বাঁধ নির্মাণে নদীর ধারাকে বাধাগ্রস্ত করে একতরফা নিজেদের অনুকুলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠেছে।’

ছাত্রদলের জেলাভিত্তিক কর্মী সম্মেলন করার ঘোষণা
সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থপূর্ণ সহাবস্থান, শিক্ষাব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে জেলাভিত্তিক কর্মী সম্মেলন করার ঘোষণা  দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদি ছাত্রদল।

শুক্রবার (০৩ মে) ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়- ফ্যাসিস্ট শাসনব্যবস্থার বিরুদ্ধে দীর্ঘ রক্তস্নাত সংগ্রামের বর্তমান পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, উৎপাদনমুখী শিক্ষাব্যবস্থা নিশ্চিতকরণ, সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন ও সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অর্থপূর্ণ সহাবস্থান, শিক্ষাব্যবস্থা ধ্বংসকারী নতুন শিক্ষাক্রম বাতিলের দাবিতে এবং সর্বোপরি ৩১ দফার ভিত্তিতে গণতন্ত্র, ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার চলমান লড়াইকে আরো বেগবান করার লক্ষ্যে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সদয় সম্মতিতে এবং ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দেশজুড়ে সকল জেলা ইউনিটের কর্মী সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত মোতাবেক প্রথম পর্যায়ে রাজশাহী বিভাগে ৪টি ধাপে কর্মী সম্মেলনের তারিখ ঘোষণা করা হলো।

আগামী ৮ মে দুপুর ২টায় সিরাজগঞ্জ জেলা, ৯ মে সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়, সকাল ১১টায় রাজশাহী মহানগর ও রাজশাহী জেলা এবং বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা, ১০ মে সকাল ১০টায় নওগাঁ জেলা এবং দুপুর ২টায় জয়পুরহাট জেলা ও ১১ মে দুপুর ২টায় পাবনা জেলার কর্মী সম্মেলন হবে। উক্ত কর্মী সম্মেলনে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির উপস্থিত থাকবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এবার ঈদের দিন নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন খালেদা জিয়া
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঈদের দিন তার গুলশানের বাসভবনে অবস্থান করবেন। সেখানে রাতে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গুলশানে খালেদা জিয়ার সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির অন্যান্য সদস্যদের দেখা করার কথা রয়েছে। এর আগে ঈদের দিন সকালে দলটির নেতাকর্মীরা দলটির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

খালেদা জিয়া ২০১৮ সালে ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাগারে যান। বর্তমানে তিনি সরকারের নির্বাহী আদেশে কারাগার থেকে বাসায় অবস্থান করছেন। এসময় তার সাজাও স্থগিত রয়েছে।

খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দিল হিউম্যান রাইটস

গণতন্ত্রের প্রতি অসামন্য অবদানের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘মাদার অব ডেমোক্রেসি’ সম্মাননা দিয়েছে কানাডীয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন (সিএইচআরআইও)।

আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে কানাডার এই প্রতিষ্ঠানটির দেওয়া ক্রেস্ট ও সনদপত্র সাংবাদিকদের কাছে উপস্থাপন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে আপনাদেরকে জানাতে চাই, খালেদা জিয়ার গণতন্ত্রের প্রতি অসামান্য অবদান এবং তিনি যে এখনও গণতন্ত্রকে রক্ষা করার জন্য কারাবরণ করছেন, অসুস্থাবস্থায় গৃহবন্দি অবস্থায় আছেন- এসব কারণে কানাডীয়ান হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল অর্গাইনাইজেশন (সিএইচআরআইও) তাকে মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড প্রদান করেছে। ’

তিনি আরো বলেন, ‘কানাডীয়ান হাইকমিশনও এখানে এটাকে এন্ড্রোস করেছে।

মোবাইল ও ল্যাপটপ রেখে ছাত্রদের রাজপথে নেমে আসার আহ্বান হাফিজের
বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মোবাইল-ল্যাপটপ রেখে ছাত্রদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন। সোমবার (২৫ মার্চ) নয়াপল্টনে মুক্তিযোদ্ধা দলের স্বাধীনতা দিবস উপলক্ষে সমাবেশে তিনি এ আহ্বান করেন।

মেজর (অব.) হাফিজ বলেন, গণতন্ত্রের চেতনা আওয়ামী লীগের কখনো ছিলো না। এখনো নির্বাচনের নামে প্রহসন হয়। এ সরকার বৈধ নয়। আমাদের কর্তব্য বিএনপির নেতৃত্বে আন্দোলন চালিয়ে যাওয়া।

বিএনপি ক্ষমতায় যেতে আন্দোলন করছে না জানিয়ে মেজর (অব.) হাফিজ বলেন, যে কারণে মুক্তিযুদ্ধ করেছি তা ব্যর্থ করেছে আওয়ামী। তাই মোবাইল ল্যাপটপ-রেখে ছাত্রদের রাজপথে নেমে আসতে হবে। প্রস্তুত থাকুন বিজয় আমাদের।

উপজেলা পরিষদ নির্বাচন : এবার ৪৮১ উপজেলায় ভোট?
সংসদ নির্বাচনের দুই মাসের মাথায় উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে। এবার দেশের ৪৮১টি উপজেলা পরিষদ নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা নিয়ে কাল আনুষ্ঠানিক বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশন বৈঠকে সিদ্ধান্ত এলে কাল এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। এর আগে চার ধাপে ভোটের সময় জানালেও তফসিল দেয়নি সংস্থাটি। আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে আইন-বিধি সংশোধনের জন্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে সাংবিধানিক এ সংস্থাটি। তবে তফসিল ঘোষণার আগেই আইন-বিধি সংশোধন হবে কি না; তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।

কেউ বলছেন, আইন-বিধির সংশোধন প্রক্রিয়া শেষ না করে তফসিল ঘোষণা করলেও নতুন আইন-বিধি প্রয়োগ করা সম্ভব হবে না। আবার প্রশ্ন দেখা দিয়েছে কাল তফসিল ঘোষণা হলে কোন আইন-বিধির আলোকে নির্বাচনি কার্যক্রম চলবে?

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, ইসির সভাকক্ষে কাল মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন কমিশনের ২৯তম সভা অনুষ্ঠিত হবে। কমিশন সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করবেন। সভার আলোচ্যসূচিতে দুটি বিষয় রাখা হয়েছে। একটি হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা সংক্রান্ত। অন্যটি বিবিধ।

সম্প্রতি ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, ইতোমধ্যে কমিশন চার ধাপে নির্বাচনের কথা বলেছে উপজেলায়। তফসিল দিতে ৪০ থেকে ৪২ দিন সময় লাগে। ইসির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ মে প্রথম ধাপে ১৫৩টি, ১১ মে দ্বিতীয় ধাপে ১৬৫টি, ১৮ মে তৃতীয় ধাপে ১১১টি ও চতুর্থ ধাপে ২৫ মে ৫২টি; মোট ৪৮১টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে। দেশে উপজেলার সংখ্যা ৪৯৫টি। উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে ভোট হবে।

উপজেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা নিয়ে দোটানায় রয়েছে নির্বাচন কমিশন। কোন ধাপে কোন উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ হবে সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি সাংবিধানিক এ সংস্থাটি। এ নির্বাচনে অধিকাংশ উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ করা নিয়ে নির্বাচন কমিশনারদের মধ্যেও মতবিরোধ দেখা দিয়েছে। আবার অনেক প্রার্থী ইসির কাছে ইভিএমে ভোট গ্রহণ করার দাবি জানিয়েছেন।

আবার অনেকেই উপজেলা নির্বাচনে সিসি ক্যামেরা স্থাপনের দাবিও জানিয়েছেন। ইসির একজন কর্মকর্তা বলেছেন, তফসিল ঘোষণার সময় কোন উপজেলায় ইভিএম এবং কোন উপজেলায় ব্যালট পেপারে ভোট গ্রহণ হবে সেই তালিকা প্রকাশ করা হতে পারে। তবে যেখানেই ব্যালটে ভোট হবে, সেই উপজেলার ভোট কেন্দ্রে সকালে যাবে ব্যালট পেপার।

ইসি সূত্র জানিয়েছে, ইসির হাতে এখন দেড় লাখ ইভিএম আছে। এর মধ্যে ১ লাখ ১০ হাজার ইভিএম অকেজো। সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬০-৭০ আসনে ব্যবহারের জন্য ইভিএমগুলো প্রস্তুত করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করেনি ইসি।

একটি সূত্র জানিয়েছে, ইসির প্রাথমিক চিন্তায় রয়েছে একই জেলায় ইভিএম এবং ব্যালটে ভোট না করার বিষয়টি। যে জেলায় যে ধাপে ইভিএম হবে, সেই জেলায় সব উপজেলায় ইভিএম। আবার যে জেলায় যে ধাপে ব্যালটে ভোট হবে এক্ষেত্রে ওই ধাপে ওই জেলার সব উপজেলায় ব্যালট পেপারে ভোট হবে। এজন্য সকালে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পাঠানো হবে।

দেশে ৪৯৫টি উপজেলা পরিষদ রয়েছে। সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন শুরু হয়েছিল ২০১৯ সালের ১০ মার্চ। পাঁচ ধাপের ওই ভোট শেষ হয় গত জুনে। আইন অনুযায়ী, উপজেলা পরিষদের মেয়াদ শুরু হয় প্রথম সভার দিন থেকে। পরবর্তী পাঁচ বছর নির্বাচিত পরিষদ দায়িত্ব পালন করে। মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

উপজেলা ভোট প্রশিক্ষকদের প্রশিক্ষণ শুরু আজ : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে প্রশিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) আজ থেকে শুরু করবে নির্বাচন কমিশন (ইসি)। আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) দুই দিনব্যাপী এ কার্যক্রম চলবে। ইটিআই মহাপরিচালক এস এম আসাদুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, প্রথম ব্যাচের এই প্রশিক্ষণে ২৬ উপজেলা কর্মকর্তাকে নিয়ে অনুষ্ঠিত হবে।

দলীয় প্রতীক : ২০১৫ সালে স্থানীয় সরকার নির্বাচনের আইন সংশোধন করে দলীয় প্রতীকে ভোটের বিষয়টি যুক্ত করা হয়। আর ২০১৭ সালের মার্চে প্রথমবার তিন উপজেলায় দলীয় প্রতীকে ভোট হয়। ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চেয়ারম্যান পদ বাদে বাকি দুটি পদ উন্মুক্ত রাখে। এবার উপজেলায় নৌকা প্রতীক না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে জিতল যারা?
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি (২০২৪-২০২৫) নির্বাচনে ১৪টি পদের বিপরীতে সভাপতিসহ চারটি পদে বিজয়ী হয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। অপরদিকে সম্পাদকসহ ১০টি পদে বিজয়ী হয়েছে সরকার সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ।

শনিবার (৯ মার্চ) বিকেল ৩টায় ভোট গণনা শুরু হয়ে দিবাগত রাত ১টার দিকে গণনা শেষ হয়। এরপর নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

ফলাফলে কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) থেকে ১০টি পদে বিজয়ী হন। তারা হলেন— সম্পাদক শাহ মঞ্জুরুল হক, সহ-সভাপতি রমজান আলী শিকদার ও দেওয়ান মো. আবু ওবাঈদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা আনসারী, সহ-সম্পাদক মো. হুমায়ুন কবির ও মোহাম্মদ হুমায়ন কবির এবং সদস্য পদে মো. বেলাল হোসেন, মো. রায়হান রনি, রাশেদুল হক খোকন ও খালেদ মোশাররফ।

অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল) থেকে সভাপতি সহ চারটি পদে বিজয়ী হন। তারা হলেন— সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সদস্য পদে সৈয়দ ফজলে এলাহী অভি, সফিকুল ইসলাম এবং ফাতিমা আক্তার।

এর আগে, গত ৬ ও ৭ মার্চ ভোটগ্রহণ সম্পন্ন হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সেশনের দুইদিনব্যাপী নির্বাচনে ৫৩১৯ জন আইনজীবী ভোট দিয়েছেন।

কর্মসূচি ঘোষণা করলেন কর্নেল অলি!
রাজধানী ঢাকাসহ সারা দেশে লিফলেট বিতরণ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

সোমবার এক বিবৃতির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

কর্মসূচির মধ্যে রয়েছে, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ও বুধবার দেশের সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ এবং ১৬ ফেব্রুয়ারি শুক্রবার বাংলাদেশ-ভারত সীমান্তে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদ ও তাদের স্মরণে সব মসজিদে দোয়া মাহফিল হবে।

এ ছাড়া ১৭ ফেব্রুয়ারি সব জেলা সদরে লিফলেট বিতরণ ও ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সব উপজেলা এবং ইউনিয়নে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি।

সরকার পতনসহ এক দফা দাবিতে আন্দোলনের বিষয়ে এলডিপিসহ বিরোধী নেতাকর্মীদের উদ্দেশ্যে কর্নেল অলি বলেন, আপনারা সবাই শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি সফল করুন। দেশকে রক্ষা করুন।

অঙ্গ ও সহযোগী সংগঠনের ভূমিকায় বিরক্ত বিএনপি
সাম্প্রতিক আন্দোলনে যুবদল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের ভূমিকায় খুবই ত্যক্ত-বিরক্ত বিএনপি। দলটির আন্দোলন পরবর্তী মূল্যায়নে দেখা গেছে, এসব সংগঠনের অধিকাংশ নেতাই লোক দেখানো ভূমিকা রেখেছেন মাঠে। কার্যকর কোনো ভূমিকা রাখতে পারেননি তারা। মাঝারি ও তৃণমূল পর্যায়ের কিছু নেতা মাঠে নামতে গিয়ে কারাবরণ করেছেন। অথচ যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রসমাজ-যুবসমাজই মুখ্য ভূমিকা পালন করে থাকে। অঙ্গ-সহযোগী সংগঠনগুলো চালিকা শক্তি হিসেবে কাজ করে।

কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ও পরে দলটির চলমান ‘সরকার পতন’ আন্দোলনে যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মুক্তিযোদ্ধা দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, মৎস্যজীবী দল, তাঁতী দল, ওলামা দলসহ কোনো অঙ্গ বা সহযোগী সংগঠনই উল্লেখযোগ্য কোনো ভূমিকা রাখতে পারেনি। উপরন্তু অনেকেই গা ঢাকা দিয়ে বিপদ দূর করে নির্বাচনের পর প্রকাশ্যে আসতে শুরু করেছেন। জানা গেছে, তাদের এই গা-বাঁচানোর ‘নামকা ওয়াস্ত’ ভূমিকায় বিএনপির নীতিনির্ধারণী মহলসহ মূল দলের নেতা-কর্মীরা চরম বিরক্ত।

এ অবস্থায় পরিস্থিতির উন্নয়ন এবং নেতা-কর্মীদের আবারো সক্রিয় করতে সংগঠনগুলোকে নতুন করে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। মেয়াদোত্তীর্ণ কমিটির গঠন ও পুনর্গঠন ছাড়াও মেয়াদ থাকাবস্থাতেই গুরুত্বপূর্ণ পদসমূহে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীর্ষ নেতা তারেক রহমান এ ব্যাপারে পরিষ্কার ও কড়া নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে- কেন্দ্রীয় কমিটির পাশাপাশি নগর-মহানগর কমিটিতেও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। শুক্রবার (২৬ জানুয়ারি) জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কমিটি এখন থেকে আর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ‘সুপার ফাইভ’ বা ‘সুপার সেভেন’ নামে ঘোষণা করা হবে না। যথাযথ কাউন্সিলের মাধ্যমে সরাসরি ভোটে নেতা নির্বাচন করা হবে। জানা গেছে, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করেছে বিএনপি। পর্যায়ক্রমে সব অঙ্গ ও সহযোগী সংগঠনকে নতুন ধাঁচে আনতে চাইছে দলটি। নতুন কমিটি গঠন ও পুরনো কমিটির হালনাগাদ করতে চান দলটির হাইকমান্ড তারেক রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির সর্বস্তরে দল পুনর্গঠন ও অঙ্গ-সংগঠনগুলোর নতুন নেতৃত্ব তৈরির দাবি জোরালো হচ্ছে। তারই ধারাবাহিকতায় অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতৃত্বে পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

এ ছাড়াও বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), সম্মিলিত পেশাজীবী সমন্বয় পরিষদের কমিটিতেও পরিবর্তন আনা হতে পারে। শিগগিরই জাতীয়তাবাদী কৃষক দলের নেতৃত্বেও পরিবর্তন আনা হতে পারে। একইভাবে কৃষিবিদ এবং প্রকৌশলীদের সংগঠনেরও নতুন কমিটি করার কথা। পর্যায়ক্রমে স্বল্প সময়ের মধ্যেই অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোরও নতুন কমিটি গঠন কিংবা গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হতে পারে।

সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণের কাছাকাছি চলে গেছে বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কমিটি। পদ-পদবি নিয়ে নেতা-কর্মীদের মাঝে গ্রুপিংসহ বিভিন্ন কারণে সংগঠনটি এখন কঠিন সংকটে। বিএনপির যে কয়েকটি সহযোগী সংগঠন রয়েছে তার অন্যতম কৃষক দল। এ অবস্থায় তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত কাউন্সিলের মাধ্যমে নতুন নেতা নির্বাচন করা হতে পারে।

জানা গেছে, ছাত্রদলের কমিটির মেয়াদ প্রায় শেষ পর্যায়ে। দায়িত্বে অবহেলার কারণে মাস কয়েক আগে রওনাকুল ইসলাম শ্রাবণকে সভাপতি পদ থেকে সরিয়ে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয় সংগঠনের সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খানকে। এখনো পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি দিয়ে চলছে সংগঠনটি। জাতীয়তাবাদী যুবদলের কমিটির মেয়াদ শেষ না হলেও এই সংগঠনের শীর্ষনেতা থেকে শুরু করে কেন্দ্রীয় বেশির ভাগ নেতাই আন্দোলনের পুরোটা সময় ছিলেন গা ঢাকা দিয়ে। সারা দেশে তৃণমূল ও মাঝারি পর্যায়ের নেতারা গ্রেফতার-নির্যাতনের শিকার হলেও কেন্দ্রীয় নেতারা ছিলেন ধরাছোঁয়ার বাইরে। স্বেচ্ছাসেবক দলেরও একই অবস্থা। শ্রমিক দল, তাঁতী দল ও মৎস্যজীবী দলের আরও বেহাল অবস্থা। ত্যাগী নেতাদের প্রতিস্থাপনের মাধ্যমে এসব গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠন পুনর্গঠনের দাবি অনেক আগে থেকেই করে আসছেন নেতা-কর্মীরা।

কেন্দ্রীয় বিএনপির এক নেতা বলেন, আগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি করা হতো যাকে অনেকেই ‘পকেট কমিটি’ বলত। এতে করে তৃণমূলের মতামত উপেক্ষিত হয়। এবার অঙ্গ ও সহযোগী সংগঠনের নতুন কমিটি করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে তৃণমূলের মতামতও থাকবে। সরাসরি ভোটের মাধ্যমে সব কমিটির নেতা নির্বাচন করা হবে। তবে সাম্প্রতিক সরকার পতন আন্দোলনে অঙ্গ-সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা ছিলেন লাপাত্তা। তৃণমূলসহ মাঝারি পর্যায়ের নেতা-কর্মীরা হামলা-মামলা, নির্যাতন ও গ্রেফতার কারাদণ্ডের শিকার হলেও তাদের (কেন্দ্রীয়) বেশির ভাগই ছিলেন আত্মগোপনে। তাছাড়া মূল দলসহ এসব অঙ্গ সংগঠনের মহানগর কমিটিতেও ব্যাপক পরিবর্তনের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানা গেছে।

ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ওলামা দলের নতুন কমিটি : জাতীয়তাবাদী ওলামা দল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন দুটি আহ্বায়ক কমিটি করা হয়েছে। গতকাল দলের কেন্দ্রীয় আহ্বায়ক অধ্যক্ষ শাহ মোহা. নেছারুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে হাফেজ জাহাঙ্গীর আলম চৌধুরী ও মুফতি রিয়াজুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়। অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হিসেবে মাওলানা আলমগীর হোসেন খলিলী ও মাওলানা তাজুল ইসলামকে সদস্য সচিব করে ১১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

ঢাবি ছাত্রদল সভাপতিসহ ১১ জন আটক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম ওরফে সোহেলসহ (৩২) ১১ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে তাদেরকে আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

আটক অপর ব্যক্তিদের মধ্যে মেহেদী হাসান ওরফে পলাশ (৪৩) কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যরা সবাই যুবদল ও ছাত্রদলের সদস্য।

হারুন অর রশীদ বলেন, আটক ব্যক্তিরা নির্বাচন বানচাল করার লক্ষ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনায় জড়িত। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নীলক্ষেতের একটি ছাপাখানায় অভিযান চালানো হয়। সেখান থেকে বোমা তৈরির সরঞ্জাম, তাজা বোমা, গান পাউডারসহ নাশকতায় ব্যবহৃত নানা আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়া ৫০ হাজার প্রচারপত্র জব্দ করা হয়েছে।

রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধ
ভোট বর্জন এবং সরকারকে অসহযোগিতার আহ্বান জানিয়ে ঢাকাসহ সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা ৩ দিন প্রচারপত্র বিতরণ ও গণসংযোগ আজ (শনিবার) শেষ হচ্ছে। আগামীকাল রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালন করবে বিএনপি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্প্রতি ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, বর্তমান সরকারে পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা; অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আমাদের এই কর্মসূচি

বিএনপি ভোট বর্জনের জন্য গণসংযোগ করবে আজ
ভোট বর্জনের জন্য আজ ২১ ডিসেম্বর দেশব্যাপী গণসংযোগ করবে বিএনপি। সেইসঙ্গে আগামী ২২ ও ২৩ ডিসেম্বর একই কর্মসূচি পালন করবে দলটি। ২৪ ডিসেম্বর সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। যুগপৎ আন্দোলনে সমমনা দল ও জোটের পক্ষ থেকেও এই তিন দিনের গণসংযোগ ও এক দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সরকারের পদত্যাগ ও নির্বাচন বাতিলের দাবিতে বিএনপি সর্বশেষ মঙ্গলবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। এর আগে ২৯ অক্টোবর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে তারা।

এরপর থেকে দলটি দু-এক দিন পরপর কখনো অবরোধ, কখনো হরতালের মতো কর্মসূচি দিয়ে যাচ্ছে। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং নেতা-কর্মীদের মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে এসব কর্মসূচি পালন করে আসছে। দলটির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোও অভিন্ন কর্মসূচি পালন করছে।

অসহযোগ আন্দোলনের ডাক বিএনপির
নির্বাচন বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। বুধবার দুপুরে এক ভার্চুয়ালি প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী এ সরকারের পতন না হওয়া পর্যন্ত নেতাকর্মীদের আদালতে হাজিরা দিতে নিষেধ করাসহ বিদ্যুৎ বিল, ট্যাক্স না দিতে জনগণের প্রতি আহ্বান জানান।

এর আগে, দুপুর ১২টার সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক লাইভে এসে অসহযোগ আন্দোলন সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

‘অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহালের একদফা দাবিতে, নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামী- ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার), ২২ ডিসেম্বর (শুক্রবার) ও ২৩ ডিসেম্বর (শনিবার) গণসংযোগ এবং একই দাবিতে ২৪ ডিসেম্বর রোববার সকাল-সন্ধ্যা অবরোধ।

বিএনপি এক রাতেই সব নেতার মুক্তির প্রস্তাবেও ভোটে রাজি হয়নি: কৃষিমন্ত্রী
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, নির্বাচনে আনার জন্য বিএনপি নেতাদের কারাগার থেকে মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বিএনপি সেই প্রস্তাব গ্রহণ করেনি। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের এই বক্তব্যে নিজ দলের নেতারাই অস্বস্তিতে পড়েছেন। আর বিএনপির নেতারা করেছেন সমালোচনা।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘২০ হাজার নেতা-কর্মীকে গ্রেফতার না করলে কি আর এই হরতালের দিন গাড়ি চলত? গণগ্রেপ্তার ছাড়া আমাদের কোনো গত্যন্তর ছিল না। যেটাই করা হয়েছে, আমরা চিন্তাভাবনা করেই করেছি।’

আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি, তার শরিক ও সমমনা দলগুলো। এই দলগুলো সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার ও নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে হরতাল-অবরোধের কর্মসূচি পালন করছে।

কৃষিমন্ত্রীর সাক্ষাৎকার প্রচারের পর তাঁর বক্তব্য নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়। তাঁর এমন বক্তব্যে আওয়ামী লীগের নেতারাও অস্বস্তি এবং বিব্রতকর অবস্থায় পড়েছেন।

ওই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, ‘আমাদের সঙ্গে নির্বাচনে আসার আহ্বান সকলের জন্য একদম খোলা উঠোনে দাঁড়িয়ে বলেছি। কোনো ধরনের আইনের ব্যত্যয় ঘটিয়ে বা কাউকে বিশেষ সুবিধা বলেন, সুযোগ বলেন-এগুলো দিয়ে আমাদের দল কখনোই আলোচনা করেনি। ব্যক্তিগতভাবে কেউ যদি করে থাকে, তাহলে সেটা তাঁর নিজস্ব ব্যাপার।’

কৃষিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী বিএনপি এমন প্রস্তাব পেয়েছিল কি না-জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ‘বলতে পারব না এমন প্রস্তাব কার কাছে এসেছে।’ তিনি বলেন, ‘বিএনপি ছাড় পেয়ে পুলকিত হয়ে সংসদে আসন ভাগাভাগির জন্য আন্দোলন করছে না; বরং বিএনপির এই আন্দোলন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।’

ড. আব্দুর রাজ্জাকের বক্তব্যে উদ্বেগ জানিয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. শাহদীন মালিক বলেন, ‘নির্বাচনে এলে জামিন দেওয়া হতো—তাঁর (আব্দুর রাজ্জাক) বক্তব্যে এটি স্পষ্ট যে সরকার রাজনৈতিক উদ্দেশ্যে ফৌজদারি বিচারব্যবস্থার অপব্যবহার করছে।’

‘আরব বসন্ত’ ঘটতে পারে বাংলাদেশে, আশঙ্কা রাশিয়ার
নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো কাণ্ড ঘটানোর চেষ্টা চালাতে পারে যুক্তরাষ্ট্র- এমন আশঙ্কা ব্যক্ত করেছে রাশিয়া। শুক্রবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী কয়েক সপ্তাহে নিষেধাজ্ঞাসহ কয়েকটি পদ্ধতিতে বাংলাদেশের ওপর চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করে আসছে রাশিয়া। এরই মধ্যে গত ২৩ নভেম্বর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সবচেয়ে শুরুতর অভিযোগ করেন।

সেদিন তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অক্টোবর মাসে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। যদিও ওয়াশিটংনের তরফে সরাসরি মস্কোর অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। শুক্রবারের বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ৭ জানুয়ারি নির্বাচনের পর বাংলাদেশে আরব বসন্তের মতো পরিস্থিতি হওয়ার ঝুঁকি রয়েছে।

তার আগে (আগামী কয়েক সপ্তাহে) বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ আরও কয়েকটি চাপ প্রয়োগ করতে পারে ওয়াশিংটন। বাইডেন প্রশাসনের টার্গেট হতে পারে বাংলাদেশের প্রধান শিল্প প্রতিষ্ঠানগুলো।

সেইসঙ্গে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার দায়ে অনেক কর্মকর্তাকে অভিযুক্ত করতে পারে যুক্তরাষ্ট্র। অকাট্য প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্র এসব অভিযোগ আনবে বলে মন্তব্য করেছেন জাখারোভা

বাংলাদেশের বিভিন্ন এলাকায় সরকার বিরোধী বিক্ষোভ, সড়কে যান চলাচল বন্ধ, বাস পোড়ানো এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আমরা এসব ঘটনার সঙ্গে ঢাকায় পশ্চিমা একটি কূটনৈতিক মিশনের সন্দেহজনক কার্যকলাপের সংযোগ দেখতে পাচ্ছি। বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরোধীদের সঙ্গে বৈঠক, যা নিয়ে গত ২২ শে নভেম্বরের ব্রিফিংয়ে আমরা কথা বলেছি।

৭ই জানুয়ারীর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ওই নির্বাচনে যদি জনগণের ইচ্ছার প্রতিফলন না ঘটে তাহলে যুক্তরাষ্ট্র ‘আরব বসন্ত’-এর আদলে বাংলাদেশের পরিস্থিতি আরও অস্থিতিশীল করার চেষ্টার করতে পারে। এমনটি ‘দুর্ভাগ্যজনক’ হবে মন্তব্য করে জাখারোভা বলেন, শাসন ক্ষমতার প্রশ্নে বহিরাগত যে কোন শক্তির ‘ষড়যন্ত্র’ মোকাবিলা করে শেষ পর্যন্ত বন্ধুপ্রতীম বাংলাদেশের জনগণ সঠিক সিদ্ধান্ত নেবে বলে বিশ্বাস করে রাশিয়া।

নির্বাচন নয়, বানরের পিঠা ভাগাভাগি হচ্ছে: মইন খান
চলমান নির্বাচনী কার্যক্রমের কঠোর সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ড. মঈন খান বলেছেন, ‘আজ যা হচ্ছে তা নির্বাচন নয়, এটা বানরের পিঠা ভাগাভাগি। যে দেশ গণতন্ত্রের জন্য স্বাধীন হয়েছিল, সে দেশে এমন প্রহসন চলতে পারে না।’

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে শহিদ বুদ্ধিজীবী দিবসে বিএনপির পক্ষ থেকে মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, ‘আজকে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধাবনতচিত্তে পুষ্পমাল্য দিয়ে আবেদন করছি, আপনারা এই সংঘাতের পথ ছেড়ে দিন। এদেশের শান্তিপ্রিয় মানুষ শান্তিতে থাকতে চায়। অচলাবস্থার অবসান ঘটিয়ে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন। আমরা রাজপথে আছি রাজপথে থাকব।’

তিনি বলেন, ‘বছরের পর বছর ক্ষমতা আকড়ে ধরে রেখেছে এই সরকার। তারপরও সরকার কেন ভয় পায় সুষ্ঠু নিরপেক্ষ ভোটে আসতে? আমরা তাদের আমন্ত্রণ জানাই, আপনারা জনগণের মুখোমুখি হন। দেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিন। আপনারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আসুন। সেই সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনে জয়লাভ করলে আমি সর্বপ্রথম আপনাদের অভিনন্দন জানাব।’

মঈন খান বলেন, ‘সরকার দাবি করে তারা অনেক উন্নয়ন করেছে, ভালো কাজ করেছে। এতে আমি সরকারের প্রশংসা করি। আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে বাংলাদেশের এই রাজনৈতিক সংঘাতময় অচলাবাস্থার অবসান হোক।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, সহ-স্বাস্থ্য বিষয়ক ডা. পারভেজ রেজা কাকন প্রমুখ।

সিইসি: নির্বাচনে বাইরের থাবা এসে পড়েছে
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমাদের নির্বাচনে বাহির থেকেও থাবা, হাত এসে পড়েছে। তারা থাবা বিস্তার করে রেখেছে। আমাকে যেভাবে ইউনাইটেড স্টেট কমান্ড করতে পারে। আমি সেভাবে ইউনাইটেড স্টেটেসে গিয়ে হুমকি-ধামকি দিতে পারছি না, পারব না। এটা আরেকটা বাস্তবতা।

সোমবার আগারগাওঁয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে বিচারিক হাকিমদের প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “ওরা (বিদেশি) একটাই দাবি করে যে, বাংলাদেশের আসন্ন নির্বাচনটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল হতে হবে এবং কোনোরকম কারচুপির আশ্রয় নেওয়া যাবে না। এই নির্বাচনের ফেয়ারনেসকে উপলক্ষ করে আমাদের রাজনৈতিক নেতৃত্ব বিভক্ত হয়ে গেছে। এটি কাঙ্ক্ষিত ছিল না। সেজন্যই বলা হয় ক্রেডিবল ইলেকশন। ইলেকশন জিনিসটা কিন্তু বিশ্বাসযোগ্য, চোখে দেখা যায় না, যাবেও না।

“তারপরেও বলা হয় নির্বাচন ক্রেডিবল, ফ্রি হয়েছে কিনা, ফেয়ার হয়েছে কিনা। এই পাবলিক পারসেপশনের কোনো মানদণ্ড নেই। তবুও জনগণকে বলতে হবে নির্বাচন ফ্রি এবং ফেয়ার হয়েছে। সার্বিকভাবে যদি জনগণ বলে থাকে যে, এবারের নির্বাচনটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হয়েছে, তাহলে এটি গ্রহণযোগ্য নির্বাচন। আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন চাচ্ছি।”

বিরোধী জোটের ৪৮ ঘণ্টার হরতাল শুরু
একতরফা জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনের দাবিতে বিরোধী জোটের ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক এই হরতাল কর্মসূচি চলবে।

এর আগে শনিবার (১৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সর্বস্তরের জনগণ ও বিরোধী দলীয় নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন ও সফল করার আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের হারানো সব অধিকার পুনরুদ্ধার এবং অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে এ হরতাল। দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্যও এই হরতাল।

হরতাল কার্যকর করতে বিএনপিসহ অন্যান্য বিরোধী দলের নেতা-কর্মীদের সাহসের সঙ্গে রাজপথে নামার আহ্বান জানান রিজভী। তিনি একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সরকারের পদত্যাগ এবং নির্বাচনের তফসিল বাতিলের আহ্বান জানান।

৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল চূড়ান্ত হয়েছে। আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে এই তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। টেলিভিশন ও রেডিওতে জাতির উদ্দেশে তিনি সরাসরি ভাষণ দেবেন।

বুধবার (১৫ নভেম্বর) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানান।

রীতি অনুযায়ী বরাবরই সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার মাধ্যমে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তবে সেই ভাষণটি আগে থেকেই রেকর্ড করে রাখা হয়। নির্ধারিত সময়ে বাংলাদেশ টেলিভিশন ও বেতারসহ অন্যান্য গণমাধ্যমে সেটি প্রচার করা হয়। তবে এবারই প্রথম রেকর্ডেড ভাষণ প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন সিইসি। ইসি সচিব সংবাদ সম্মেলনে জানান, সিইসির জাতির উদ্দেশে দেওয়া ভাষণ টেলিভিশন ও বেতারে সরাসরি সম্প্রচার করা হবে।

ইসির একটি সূত্র জানিয়েছে, এ বছরও রীতি অনুযায়ী সিইসির ভাষণ রেকর্ড করেই গণমাধ্যমে প্রচারের পক্ষে মত এসেছিল ইসির বেশির ভাগ অংশ থেকে। তবে অন্য একটি অংশ ভাষণ রেকর্ড না করে সরাসরি সম্প্রচারের পক্ষে অবস্থান নেয়। শেষ পর্যন্ত রীতি ভেঙে সরাসরি প্রচারের সিদ্ধান্তই চূড়ান্ত হয়। সিইসি কাজী হাবিবুল আউয়াল এরই মধ্যে তার ভাষণের একটি খসড়া প্রস্তুত করেছেন বলেও জানিয়েছে ইসির ওই সূত্র।

এদিকে সিইসির জাতির উদ্দেশে ভাষণের আগে আজ বুধবার বিকেল ৫টায় ২৬তম কমিশন সভায় বসবে ইসি। ওই সভাতেই তফসিলের বাকি বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হবে।

এর আগে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছিল ওই বছরের ৮ নভেম্বর। ওই সময়কার সিইসি কে এম নূরুল হুদা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করেন। ওই ভাষণটিও আগে থেকেই রেকর্ড করা ছিল।

তবে গত নির্বাচনের আগে প্রথম তফসিলে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছিল ২৩ ডিসেম্বর। পরে বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নির্বাচন এক মাস পেছানোর দাবির মুখে এক সপ্তাহ পিছিয়ে ৩০ ডিসেম্বর ভোটের তারিখ রেখে ১২ নভেম্বর পুনঃতফসিল ঘোষণা করেন ওই সময়ের সিইসি কে এম নূরুল হুদা।

এদিকে সাধারণত তফসিল ঘোষণার দিন থেকে নির্বাচন পর্যন্ত ৪৫ থেকে ৬০ দিন সময় হাতে রাখা হয়। গত বছর প্রথম তফসিলে তফসিল ঘোষণার দিন থেকে ৪৫ দিন হিসাব করে ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছিল। আর পুনঃতফসিলের দিন থেকে ভোটের আগের দিন পর্যন্ত সময় রাখা হয়েছিল ৪৯ দিন।

ইসির সূত্রগুলো বলছে, এবার এই সময় হতে পারে ৫২ থেকে ৫৩ দিন। সে হিসেবে ভোট হতে পারে ৬ বা ৭ জানুয়ারি।

কারাগারের বিশেষ সেলে বিএনপি নেতারা
বিএনপির শীর্ষ নেতারা এখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের চম্পাকলি সেলে অবস্থান করছেন। এই ডিভিশন সেলের দ্বিতীয় তলায় রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নিচ তলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। চতুর্থ তলায় রাখা হয়েছে বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারকে।

তবে গত ১০ অক্টোবর গ্রেফতারের পর বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীকে রাখা হয়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর ডিভিশন সেলে। কারা কর্তৃপক্ষ বলছেন, গ্রেফতার এসব শীর্ষ নেতাকে কারাবিধি অনুযায়ী সব সুবিধা দেওয়া হচ্ছে। যদিও মির্জা আব্বাসকে কারাগারে পাঠানোর পর সাধারণ সেলে এবং জরুরি ওষুধ সরবরাহ না করার অভিযোগ করেছে বিএনপি। কারা সূত্র বলছে, ধারণ ক্ষমতা ৪২ হাজার ৮৬৬ জন হলেও গতকাল পর্যন্ত বন্দির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৮৭ হাজার ৪৪৯ জন।

তবে কয়েক মাস ধরে সরকার পতনের এক দাবিতে অনড় থাকা বিএনপির অঙ্গসংগঠনের অনেক শীর্ষ নেতাই এখন কারাবন্দি। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, কেবল ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আগে ও পরে গতকাল পর্যন্ত মোট গ্রেফতারের সংখ্যা ৫ হাজার ৫৫৯ জন। মামলার সংখ্যা ১৩২টি। কারা অধিদফতরের সহকারী কারা মহাপরিদর্শক (প্রশাসন) মো. মাইন উদ্দিন ভূঁইয়া বলেন, সোমবার সকাল পর্যন্ত সারা দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ৮৭ হাজার ৪৪৯ জন। বন্দিদের সঙ্গে কারাবিধি অনুসারে সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে। তবে গত রবিবার আদালত খোলা থাকার কারণে অনেকের জামিন হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ৬৮ কারাগারের বর্তমান ধারণক্ষমতা হচ্ছে ৪২ হাজার ৮৬৬ জন। সেই হিসাবে ৮০-৯০ হাজার পর্যন্ত বন্দি থাকলে সেটিকে স্বাভাবিক বন্দির ধারণক্ষমতা হিসেবে মনে করে কারা কর্তৃপক্ষ। ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে একটি মহিলা কারাগার উদ্বোধন করা হলেও তা এখনো জনবলের কারণে চালু হয়নি। তবে নারী বন্দিদের বর্তমানে কাশিমপুরে মহিলা কারাগারে রাখা হচ্ছে।

এদিকে, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গ্রেফতারের পর আদালতের নির্দেশে তিন দিনের রিমান্ডে নিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। গতকাল দুপুরে তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।

পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার জামিন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর বাইরে ঢাকা মহানগর দক্ষিণের একটি মিছিল থেকে সূত্রাপুর থানাধীন ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তারেক আহমেদ জনি, সাধারণ সম্পাদক হাসান প্রদীপ, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ আফসার ও ৪৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা রবিনকে গ্রেফতার করে পুলিশ। ঢাকা মহানগর উত্তরের আদাবর থানার ১০০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আজগর আলীকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আনম সাইফুল ইসলামকে গত রবিবার দিবাগত রাতে দোলাইপাড়ের বাসা থেকে গ্রেফতার করতে গিয়ে তাকে না পেয়ে তার ম্যানেজার, বাড়ির দারোয়ান ও কাজের ছেলেকে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে বিএনপি।

জানা গেছে, গতকাল সকাল পর্যন্ত দেশের মোট ৬৮টি কারাগারে বন্দি ছিল ৮৭ হাজার ৪৪৯ জন। এর মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে ছিল ১১ হাজার ৫৪। বর্তমানে কারাবন্দি নেতাদের মধ্যে ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু অসুস্থ থাকায় কারাগারে যাওয়ার পর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসা নিচ্ছেন।

এর বাইরে কারাগারে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম, দীর্ঘদিন ধরেই কারাগারে বন্দি রয়েছেন যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু, জুরাইনের কাউন্সিলর মীর হোসেন মীরু এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি লুৎফুজ্জামান বাবরসহ বেশ কিছু বন্দি। এদিকে, মির্জা আব্বাসের সঙ্গে অসদারণের বিষয়ে বিএনপির অভিযোগ অস্বীকার করে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের জেলার মাহবুবুল ইসলাম বলেন, ‘উনি সম্মানিত মানুষ।

আমি নিজে ডিভিশনপ্রাপ্ত বন্দিদের সেল পরিদর্শন করেছি। সেখানে থাকা সবাই ভালো আছেন। কারাবিধি অনুযায়ী তাদের সব সুবিধা দেওয়া হচ্ছে।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৯ অক্টোবর গ্রেফতারের পর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। তখন থেকেই তিনি চম্পাকলিতে আছেন। বিশেষ সেই সেলের দ্বিতীয় তলার একটি কক্ষে অবস্থান করছেন তিনি। তাকে সব ধরনের ডিভিশন সুবিধা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।

গতকাল দুপুরে ডিএমপি থেকে পাঠানো বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ এবং পরবর্তী সময়ে হরতাল-অবরোধে নাশকতার অভিযোগ এবং পুলিশ হত্যা এবং হামলা-মামলায় গতকাল পর্যন্ত ১০২টি মামলা করেছে পুলিশ। ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় দায়ের করা এসব মামলায় গ্রেফতার হয়েছেন ১ হাজার ৫৫৪ জন। এর আগের ২৪ ঘণ্টায় আটটি ক্রাইম ডিভিশনে ১৩টি মামলা হয়েছে। এ সময় গ্রেফতার হয়েছে ৫২ জন।

তবে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, রবিবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত সারা দেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছেন ২৭৫ জনের অধিক নেতা-কর্মী। ওই সময়ের মধ্যে মামলা হয়েছে মোট ১০টি। আসামি করা হয়েছে ৯৯৫ জন নেতা-কর্মীকে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের কারা অভ্যন্তরেও নানা হয়রানি করা হচ্ছে।

অবরোধের আগে বিভিন্ন স্থানে ১২টি আগুনের ঘটনা
সরকার পতনের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা প্রথম ধাপে ৭২ ঘণ্টার সর্বাত্মক অবরোধ শেষ হয়েছে। রবিবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে দ্বিতীয় ধাপের টানা ৪৮ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। একই সঙ্গে বিএনপির শরীক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীও দুই দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে।

এদিকে অবরোধ শুরুর আগের রাতে শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সারাদেশে ১২টি আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল।

এরমধ্যে ঢাকা সিটিতে ৭টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, গাজীপুর) ২টি, রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ) ১টি, বরিশাল (চরফ্যাশন) ১টি, রংপুর (পীরগঞ্জ) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৯টি বাস, ১টি রাজনৈতিক দলের কার্যালয় পুড়ে যায়।

আগুন লাগানোর ঘটনা শুরু হয় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায়। রাজধানীর নিউমার্কেটে গাউছিয়া মার্কেট এর সামনে মিরপুর লিংক বাসে আগুন লাগানোর মধ্যদিয়ে। এরপর ৫ মিনিট পর এলিফ্যান্ট রোডে গ্রীন ইউনিভার্সিটির বাসে আগুন লাগানো হয়। রাত ৮ টার কিছু আগে সায়েদাবাদের জনপথ মোড়ে রাইদা পরিবহনের বাসে আগুন লাগায় দুর্বত্তরা। রাত ১০টার দিকে আগুন লাগানো হয় গুলিস্তান পাতাল মার্কেটের সামনে মনজিল পরিবহনে। রাত পৌণে ১২টার দিকে আগুন লাগানো হয় নারায়ণগঞ্জের সাইবোর্ডে আনাবিল বাসে। তিন মিনিটের ব্যবধানে ভোলার চরফ্যাশনের নতুন বাস স্টান্ডে যমুনা এক্সপ্রেস নামে বাসে আগুন দেয়া হয়।

রাত তিনটা বাজার পাঁচ মিনিট আগে সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের পার্টি অফিসে আগুন লাগার খবর পাওয়া যায়। ভোর ৪টার ৮ মিনিট আগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের তিন রাস্তার মোড় এলাকায় গাড়ির পরিত্যক্ত টায়ারে আগুন লাগার ঘটনা ঘটে।

ভোর ৪টার দিকে ডেমরার মাতুয়াইলের সাদ্দাম মার্কেটে আরেকটি বাসে আগুন লাগানো হয়। একই সময়ে শ্যামপুরে জুরাইন বালুর মাঠে তুরাগ বাসে আগুন লাগার খবর পাওয়া যায়। ভোর সোয়া ৫টার দিকে মিরপুর ৬ নাম্বারে একটি বাসে আগুন দেয়া হয়। ভোর সাড়ে ৬টার আগে গাজীপুরে বাসে আগুন দেয়ার খবর পাওয়া যায়।

৪ দিনে নিহত ৮, আহত ৩৩৫০ কর্মী: বিএনপি
গত চার দিনে বিএনপির আটজন নেতা-কর্মী নিহত এবং তিন হাজার ৩৫০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘এপর্যন্ত প্রাপ্ত তথ্যনুযায়ী ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ, ২৯ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ হরতাল এবং ৩১ অক্টোবর বিএনপির শান্তিপূর্ণ অবরোধকে কেন্দ্র করে মোট ২২৮০ জনের অধিক নেতা-কর্মী গ্রেফতার, ৪৬টির অধিক মামলা, তিন হাজার ৩৫০ জন আহত এবং নিহত হয়েছেন ৮ জন (সাংবাদিক ১ জন) নেতা-কর্মী।

এছাড়াও মহাসমাবেশকে কেন্দ্র করে গত ৬ দিনে চার হাজারের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে এবং মামলা করা হয়েছে ৭১ টি।

গত ২৮ ও ২৯ জুলাই হতে মঙ্গলবার (৩১ অক্টোবর) পর্যন্ত বিএনপি ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সারাদেশে মোট আহত হয়েছেন ৫,৫৬০ জনের অধীক নেতা-কর্মী, মোট মামলা হয়েছে ৪৬৪টি, মোট গ্রেফতার ৬,৬৯০ জন, মোট আসামি ৩৪,৮৭০ জন। এছাড়া ১৭টি মামমলায় ৯ জনের মৃত্যুদণ্ডাদেশ এবং ১১১ জনের অধিক নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে বলে জানান রিজভী।

তিনি বলেন, ‘গায়ের জোরে চলছে আওয়ামী দুঃশাসন। তাদের অনাচারের বিরুদ্ধে সমালোচনা করা মানেই রাষ্ট্রদ্রোহ। এমনই একটি পরিস্থিতি তৈরি করছেনে শেখ হাসিনা। বিরোধী দলের সমালোচনায় ভাষা প্রয়োগ করা মানেই ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে। বিএনপিসহ বিরোধী দলের সভা-সমাবেশে তাই বন্দুকের নল তাক করা থাকে। অংশগ্রহণকারীদের ভাগ্যে থাকে আটক বা কারাবরণের জুলুম।’

রিজভী বলেন, ‘২৮ অক্টোবর মহাসমাবেশে আইনশৃঙ্খলা বাহিনীর আক্রমণ নাৎসি জার্মানির গেস্টটাপোরাই চমকে উঠবে। বিস্তৃত পরিসর জুড়ে দেশবাসী মানুষের মিছিল প্রত্যক্ষ করেছে এক মহাসমুদ্র। এই দৃশ্য সহ্য করতে পারেনি সরকারের পেটোয়া বাহিনী। সমাবেশের মানুষদের লক্ষ্য করে খই ফোটানোর মতো বন্দুকের গুলি ছুঁড়তে থাকে। নিহত, আহত আর গ্রেফতারের নির্বিচারে জুলুমের নারকীয় দৃশ্যের সূচনা হয়। রক্তরঞ্জিত করা হয় সমগ্র সমাবেশকে।’

তিনি বলেন, ‘সরকার পতনের এক দফা দাবি মহাসমাবেশে হামলা ও দলের মহাসচিবকে গ্রেফতারের প্রতিবাদে বিএনপির ডাকা ৭২ ঘণ্টার অবরোধের আজ প্রথম দিন। শান্তিপূর্ণ এই অবরোধ কর্মসূচিতে উন্মত্ত হায়েনার মতো হামলা চালিয়েছে পুলিশ। পুলিশকর্তৃক কিশোরগঞ্জের কুলিয়ারচরে ছাত্রদল নেতা রেফায়েত উল্লাহ ও কৃষকদল নেতা বিল্লাল মিয়া এবং সিলেটের গোলাপগঞ্জ উপজেলার যুবদল নেতা দিলু আহমেদ জিলুকে গাড়ী চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।’

রিজভী বলেন, ‘জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন শেখ হাসিনা। সুষ্ঠু নির্বাচন, নির্বাচনী প্রক্রিয়া, স্বচ্ছ ভোট, মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি শব্দগুলোতেই আঁতকে উঠে বিরোধীদলকে বিনাশ করতে অস্ত্র নিয়ে নেমেছে সরকারের বাহিনী। ২৮ অক্টোবর থেকে আজ পর্যন্ত সকল হত্যাকাণ্ড সরকারের মাস্টার প্ল্যানের অংশ।’

আব্বাস-আলাল আটক

বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে রাজধানীর শাহজাহানপুরের পাশে শহীদবাগ মসজিদ গলি এলাকা থেকে তাদের আটক করা হয়।

মির্জা ফখরুল আটক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রোববার (২৯ অক্টোবর) সকালে তার গুলশানের নিজ বাসা থেকে আটক করা হয়েছে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার গুলশানের বাসা থেকে তুলে নিতে তার গুলশানের বাসায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন।

ঢাকায় রাজনৈতিক সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্রের কড়া নিন্দা
ঢাকায় শনিবার (২৮ অক্টোবর) সংঘটিত রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্র। আজ সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মধ্য ও দক্ষিণ এশিয়া বিভাগ তাদের এক্স হ্যান্ডলারে এই প্রতিক্রিয়া জানায়।

পোস্টে বলা হয়েছে, ঢাকায় আজকের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আমরা সব পক্ষকে শান্ত ও সংযমের আহ্বান জানাই এবং সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞার জন্য সমস্ত সহিংস ঘটনা পর্যালোচনা করব।

The United States condemns today’s political violence in Dhaka. We call for calm and restraint on all sides and will review all violent incidents for possible visa restrictions.

— State_SCA (@State_SCA) October 28, 2023

এদিকে পররাষ্ট্র দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডনাল্ড লু ভয়েস অব আমেরিকাকে পাঠানো এক বার্তায় বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ২৮ অক্টোবর বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক সহিংসতার ঘটনার নিন্দা জানাচ্ছে। একজন পুলিশ অফিসার ও একজন রাজনৈতিক কর্মীর নিহত হওয়া ও একটি হাসপাতালে আগুন দেয়ার, যে ঘটনাগুলোর খবর জানা গেছে তা গ্রহণযোগ্য নয়, যেমন নয় সাংবাদিকসহ নাগরিকদের ওপর চালানো সহিংসতা। আমরা সব পক্ষকে শান্ত থাকার ও সংযম দেখানোর আহবান জানাই। সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে আমরা সকল সহিংসতার ঘটনাগুলোকে পর্যালোচনা করবো।’

শনিবার ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ, কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এক পুলিশ সদস্যসহ অন্তত দুজন নিহত হন।

ঢাকা ছিল রণক্ষেত্র। মুখোমুখি সংঘর্ষে পুলিশ ও বিএনপি। আহত ১৫ সাংবাদিক। পণ্ডহয়ে গেছে বিএনপির মহাসমাবেশও। প্রতিবাদে রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জনসমুদ্র নয়াপল্টন
সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের মহাসমাবেশকে কেন্দ্র করে আজ ভোর থেকেই নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। নেতাকর্মীদের মিছিল, শ্লোগানে মুখরিত হয়েছে গোটা নয়াপল্টন এলাকা। তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পাচ্ছে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কয়েক হাজার নেতাকর্মী ভোর থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তাদের খণ্ড খণ্ড মিছিল করতে দেখা যায়। সেসব মিছিল থেকে সরকারবিরোধী ও বিএনপির পক্ষে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এরই মধ্যে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।

এদিকে, নেতা-কর্মীদের অবস্থানের কারণে নয়াপল্টনে নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত এক পাশের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। অন্য পাশেও খুবই সীমিত আকারে চলছে রিকশা ও মোটরসাইকেলের মতো যানবাহন।

বিএনপির মহাসমাবেশ ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা সৃষ্টি না হয় সেজন্য নয়াপল্টনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। শতাধিক পুলিশ সদস্যকে নয়াপল্টনের বিভিন্ন মোড়ে দায়িত্ব পালন করতে দেখা যায়। পাশাপাশি পুলিশের সাঁজোয়া যানও দেখা গেছে।

এদিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সামনে অনুষ্ঠিত হতে যাওয়া এ মহাসমাবেশের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে দলটি। দলীয় কার্যালয়ের সামনে আটটি পিকআপ ভ্যান দিয়ে তৈরি করা হয়েছে মহাসমাবেশের মঞ্চ। লাগানো হয়েছে ব্যানার।

বিএনপির এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় নেতারা। সভাপতিত্বে করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঞ্চালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদ।

নয়াপল্টনের মহাসমাবেশে জড়ো হয়েছে বিএনপির নেতা-কর্মীরা

সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে ডাকা নয়াপল্টনের মহাসমাবেশে জড়ো হয়েছে বিএনপির নেতা-কর্মী, সমর্থকেরা।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় রাজধানীতে মহাসমাবেশ শুরুর কথা থাকলেও সকাল ১১টার মধ্যে সমাবেশস্থল এবং এর আশপাশের সড়ক, গলি, চৌরাস্তাসহ সড়কসংযোগ ও ফাঁকা জায়গায় বিএনপির নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন।

সকাল সাড়ে ১০ টার দিকে রাজধানীর নয়াপল্টন থেকে প্রায় এক কিলোমিটার দূরে রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, মৎসভবন এলাকায় বিএনপি নেতা-কর্মীদের মিছিল করতে দেখা যায়। সেগুনবাগিচা মাদকনিয়ন্ত্রণ অধিদফরের মোড়, শিল্পকলা একাডেমির উত্তর গেট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, কাকরাইল মোড়, বিজয়গনর মোড়, নাইটিঙ্গেল মোড়, কালভার্টরোড, বিজয়নগর পানির ট্যাংকির সামনের সড়কসহ আশপাশের সড়কে বিএনপির নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিত চোখে পড়ে। খালেদা জিয়ার মুক্তি, প্রধামন্ত্রীর পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে স্লোগান দিচ্ছেন তারা।

সমাবেশে অংশ নিতে আসা এসব নেতা-কর্মীর হাতে বিএনপির দলীয় পতাকা, নিজ নিজ ইউনিটের দায়িত্বশীল নেতাদের সৌজন্যে পাওয়া ছবি সম্বলিত টি শার্ট, ক্যাপ, হেডার, হেড ব্যাজ, ব্যানার, ফেস্টুন রয়েছে। কেউ কেউ শরীরের দলীয় পতাকার ট্যাটু করে সমাবেশে অংশ নিয়েছেন।

সমাবেশকে কেন্দ্র করে শনিবার সকাল থেকে রাজধানীর অনেক রাস্তায় যান চলাচল কম দেখা গেছে। সড়কে গণপরিবহন ছিল হাতেগোনা। অনেককেই অপেক্ষা করতে দেখা যায় গণপরিবহনের জন্য। সুযোগ বুঝে রিকশা চালকের ভাড়া নিচ্ছেন দিগুণ- এমন অভিযোগ সাধারণ যাত্রীদের।

এদিকে শনিবার ভোর থেকেই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং এর আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে তারা। যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে তাদের।

সমাবেশস্থল নয়াপল্টনে পশ্চিম পাশ ছাড়াও পূর্ব পাশে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থি হয়েছেন। রাজধানীর কমলাপুর, পুরানা পল্টন, শাহজাহানপুর এলাকা দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসছে বিএনপির নেতা-কর্মীরা। অনেকেই আবার সমাবেশ স্থল থেকে অনেক দূরে অনুসারীদের নিয়ে অবস্থান করছেন। কিছুক্ষণ পর পর মিছিল নিয়ে রাউন্ড দিচ্ছেন তারা।

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন, কাকরাইল, বিজয়নগর এবং এর আশপাশের এলাকায় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রাখা হয়েছে।

যুক্তরাষ্ট্রে উজরা জেয়ার সঙ্গে সালমান এফ রহমানের বৈঠক

যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। শুক্রবার (২৭ অক্টোবর) মার্কিন স্টেট ডিপার্টমেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উজরা জেয়া এবং সালমান এফ রহমান তাদের নিজ নিজ টুইটার একাউন্টে বৈঠকের তথ্য প্রকাশ করেছেন।

সালমান এফ রহমান জানান, উজরা জেয়ার সঙ্গে দেখা করে আনন্দিত। আমরা বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান চমৎকার অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোসহ বিস্তৃত দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা একমত যে গণতন্ত্রে সরকার পরিবর্তনের একমাত্র উপায় নির্বাচন। আসন্ন নির্বাচন যেন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়ে আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি। আন্ডার সেক্রেটারি জেয়া নিশ্চিত করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র কোনো বিশেষ রাজনৈতিক দলকে সমর্থন করে না বরং বাংলাদেশে গণতন্ত্রের ধারাবাহিকতা দেখতে আগ্রহী।

টুইটারে উজরা জেয়া বলেন, সালমান এফ রহমানের সঙ্গে গুরুত্বপূর্ণ কথোপকথন হয়েছে। আমাদের ভাগ করা উদ্বেগের ব্যাপারে একসঙ্গে কাজ করার ব্যাপারে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে গাজায় মানবিক সহায়তা প্রদান, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার বিষয়।

উল্লেখ্য, গত ১১-১৪ জুলাই উজরা জেয়া ঢাকা সফর করেন। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিটেন্ট অ্যাডমিনিস্ট্রের অঞ্জলী কৌর।

স্রোতের মতো ঢাকায় ঢুকছে বিএনপি নেতা-কর্মীরা
সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে ২৮ অক্টোবরের মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাগম ঘটাতে চায় বিএনপি। রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এ সমাবেশ যোগ দেওয়ার জন্য সারা দেশে দায়িত্বশীল নেতাদের ‘কঠোর বার্তা’ পৌঁছে দেওয়া হয়েছে দলের হাই কমান্ড থেকে।

কেন্দ্রের নির্দেশ মতো এরইমধ্যে ‘স্রোতের মতো’ ঢাকায় ঢুকছে বিএনপির নেতা-কর্মীরা। সামবেশকে কেন্দ্র করে বাস, লঞ্চ, ট্রেনসহ সব ধরনের যানবহান বন্ধ হয়ে যেতে পারে— এমন এরইমধ্যে দূরের জেলাগুলো থেকে বিএনপি নেতা-কর্মীরা ঢাকায় ঢুকে পড়েছে। আজ (বৃহস্পতিবার) বিএনপি নেতা-কর্মীদের ঢাকামুখী স্রোত আরও বাড়বে বলে দলটির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে।

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বুধবার (২৫ অক্টোবর) বলেন, ‘গাড়ি-ঘোড়া’ বন্ধ হয়ে যেতে পারে, তাই নেতা-কর্মীদের এরইমধ্যে ঢাকায় পাঠিয়ে দিয়েছি। আজ আরও যাচ্ছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) কয়েকটা টিম যাবে। আমি নিজেও বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সেকেন্ডআপে ঢাকায় ঢুকব।’

‘এরইমধ্যে ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। কিছুক্ষণ আগে যুবদল নেতা শ্যামলকে আটক করেছে পুলিশ। আমার বেশ কয়েকজন কর্মীকেও আটক করা হয়েছে। এটা হয়তো আরও বাড়বে। তারপরও ঢাকার মহাসমাবেশ সফল করার জন্য আমরা বদ্ধপরিকর’— বলেন নজরুল ইসলাম মঞ্জু।

ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেছ আলী ঈসা বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে বলেন, ‘গত কয়েক দিন ধরেই ফরিদপুর জেলা বিএনপির নেতা-কর্মীরা ঢাকায় ঢুকছে। আজও আসছে। কাল-পরশুও আসবে। আমি নিজেও ঢাকায় চলে এসেছি।’

দলীয় সূত্রমতে, কর্মসূচিতে পরিবর্তন এনে আন্দোলন চূড়ান্ত পর্যায়ে নেওয়ার আগে ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশকে টার্নিং পয়েন্ট হিসেবে নিয়েছে বিএনপি। এ সমাবেশ থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সে কারণে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম ঘটানোর পরিকল্পনা রয়েছে তাদের। এ পরিকল্পনা বাস্তবায়নে গত এক সপ্তাহ ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সম্পাদক মণ্ডলীর সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকরা নিজ নিজ এলাকায় গিয়ে কর্মীসভা-প্রস্তুতিসভা করছেন।

ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপিও ধারাবাহিক প্রস্তুতিসভা ও কর্মীসভা করছেন। নিয়মিত চলছে ‘উঠান বৈঠক’ দলের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতাদের সঙ্গে কেন্দ্রীয় নেতারা আলাদা বৈঠক করে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। গ্রেফতার ও আটক এড়াতে সেইফ জোনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বেশির ভাগ নেতা নিজ বাসায় না থেকে রাতে আত্মীয় স্বজনের বাসায় থাকছেন। বুধবার রাতে ভাইয়ের বাসা থেকে আটক হয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

বার্তা পরিষ্কার:

মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবগত রাত ১২টা ১৯ মিনিটে bnpoffice2018@gmail.com অ্যাড্রেস থেকে গণমাধ্যমে একটি মেইল পাঠানো হয়। তাতে লেখা ছিল, ‘আগামী ২৮ অক্টোবর ২০২৩, শনিবার রাজধানী ঢাকায় বিএনপির উদ্যোগে আয়োজিত মহাসমাবেশ সফল করার জন্য ঢাকাসহ দেশব্যাপী সকল পর্যায়ের নেতা-কর্মীরা স্বত:স্ফুর্তভাবে অংশগ্রহণ করবেন। উক্ত মহাসমাবেশ থেকে ঘোষিত পরবর্তী কর্মসূচিগুলো সফল করার জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীরা ২৮ অক্টোবরের পরে নিজ নিজ এলাকায় অবস্থান করবেন। ঢাকার মহাসমাবেশে দেশব্যাপী সর্বস্তরের মানুষসহ দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ীদের যোগদান করে ১ দফা দাবি আদায়ে দলের পক্ষ থেকে সোচ্চার আওয়াজ তোলার জন্য আহ্বান জানানো হলো।’

রুহুল কবির রিজভীর নামে পাঠানো ওই মেইল বার্তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়। কারণ, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে নিয়মিত মেইল পাঠানো হয় bnpoffice2014@gmail.com ও bnpoffice2023@gmail.com অ্যড্রেস থেকে, bnpoffice2018@gmail.com সচারাচার মেইল পাঠানো হয় না।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিষয়টি নিয়ে কথা হয় রুহুল কবির রিজভী সঙ্গে। তিনি বলেন, ‘এই মেইলটা আমাদের অফিসিয়াল মেইল এবং দলের পক্ষ থেকে উপরিউক্ত নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে সংশোধনী মেইলে আরও বিস্তারিত নির্দেশনা পাঠানো হয়েছে। যেখানে দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব, সম্পাদক, সহ-সম্পাদক, সাবেক সংসদ সদস্য, সংসদ সদস্য প্রার্থীসহ দায়িত্বশীল নেতাদের ২৮ অক্টোবরের পর নিজ নিজ এলাকায় অবস্থানের নির্দেশ দেওয়া হয়েছে। মহাসমাবেশ থেকে ঘোষিত কর্মসূচি নিজ নিজ এলাকায় সফল করতেই এ নির্দেশনা।’

এ প্রসঙ্গে জানতে চাইলে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদারেছ আলী ঈসা বলেন, ‘মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য আমাদের ঢাকা আসতে বলা হয়েছে। অবস্থানের জন্য নয়। আমাদের কর্মসূচি মহাসমাবেশের কর্মসুচি।’

তবে, বিএনপির অধিকাংশ নেতা-কর্মীর ধারণা, ২৮ অক্টোবরের মহাসামবেশ থেকে নয়াপল্টনে ‘বসে পড়ার’ ঘোষণা আসতে পারে। কারণ, রাজনৈতিক ফয়সালা ছাড়া ঢাকা থেকে সবাই এলাকায় ফিরে গেলে দলের নেতা-কর্মীদের মধ্যে হতাশা তৈরি হবে। আবার কেউ কেউ মনে করছেন, মহাসমাবেশের ঘোষণা দিয়ে নয়াপল্টনে অবস্থান করলে সরকার ‘কঠোর হাতে দমন নীতি’ অবলম্বন করতে পারে। আর সে কাজে সরকার যদি সফল হয় তাহলে বিএনপির রাজনীতি শেষ!

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন শীর্ষ নেতা বলেন, ‘বরাবরের মতোই সব কিছু নিয়ন্ত্রণে নিয়ে নেবে সরকার। সুতরাং মহাসমাবেশ শেষে বসে যাওয়ার মতো ‘হঠকারী’ সিদ্ধান্ত বিএনপির জন্য বুমেরাং হতে পারে। তার চেয়ে বরং বিপুল সংখ্যক লোক সমাগমের মাধ্যমে নিজেদের দাবির পক্ষে জনমত সৃষ্টির পাশাপাশি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করাটাই বিএনপির লক্ষ্য হওয়া উচিত।’

মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক চলছে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

সোমবার (৯ অক্টোবর) সকাল পৌনে ১১ টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে রয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামাও ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান।

মার্কিন প্রতিনিধি দলে রয়েছেন, রিক ইনডেরফোর্থ, মারিয়া চিন আব্দুল্লাহ, মানপ্রীত সিং আনন্দ, জেমি স্পাইকারম্যান, আকাশ কৌলরি, বোনি গ্লিক, জামিল জাফর, জো কাউয়ি, ক্রেগ হ্যালাসটেড, জফরি ম্যাকডোনাল্ড, ড্যানিয়েল রেলি ও কাজী শহিদুল ইসলাম।

এর আগে, শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় যুক্তরাষ্ট্র প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল ঢাকায় পৌঁছান। প্রতিনিধি দলটি আগামী ১৩ অক্টোবর পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন।

যুক্তরাষ্ট্রের অর্থায়নে যৌথভাবে স্বাধীন ও নিরপেক্ষ প্রাক-নির্বাচনী এ সমীক্ষা মিশন পরিচালনা করবে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)।

সফরকালে পররাষ্ট্র, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, নাগরিক পর্যবেক্ষক, নাগরিক সংগঠন এবং নারী ও তরুণদের সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের। এর বাইরেও বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান এবং বাংলাদেশে কাজ করা বিদেশি দূতাবাস ও হাইকমিশনগুলোর প্রতিনিধিদের সঙ্গেও কথা বলবেন প্রতিনিধি দলের সদস্যরা।

এ প্রতিনিধি দলে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) তিনজন ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) দুই থেকে তিনজন বিশেষজ্ঞ রয়েছেন। এ দলটি আসার বিষয়ে গত ২৫ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের হয়ে জাতিসংঘে দায়িত্ব পালন করছেন এমন ব্যক্তিও রয়েছেন দলে, আছেন মালয়েশিয়ার সাবেক একজন সংসদ সদস্যও।

গত ১ আগস্ট নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সাক্ষাতের পর বিষয়টি সাংবাদিকদের জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সফর শেষ হলে প্রতিনিধিদলটি একটি বিবৃতিও দেবে। নির্বাচন আয়োজন বিষয়ে তাদের যদি কোনো উদ্বেগ থাকে তা জানাবে এবং বাস্তব সম্মত সুপারিশ থাকলে তা-ও উল্লেখ করবে ওই বিবৃতিতে।

এ প্রতিনিধি দলের প্রতিবেদনের ওপর আগামী নির্বাচনে যুক্তরাষ্ট্র পর্যবেক্ষক পাঠাবে কি না, তা নির্ভর করছে বলে মনে করেন বিশ্লেষকরা।

এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়: ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের দাবি একটাই, এই সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। তাই বিনীত অনুরোধ করব, এখন এই সংসদ ভেঙে দিন। দলীয় লোক দিয়ে গঠিত নির্বাচন কমিশন বিলুপ্ত করুন।

শনিবার রংপুর জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে তারুণ্যের রোডমার্চ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।

এতে সভাপতিত্ব করেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার বলছে তাদের অধীনে আগে নির্বাচন সুষ্ঠু হয়েছে এবারও সুষ্ঠু হবে। কিন্তু আমরা দেখেছি এই সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হয়নি।

বিএনপির মহাসচিব বলেন, এই আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন করতে পারি তাহলে আমরা একটি জাতীয় সরকার গঠন করব।

জাতিসংঘের সহকারী মহাসচিব আজ ঢাকায় আসছেন
তিন দিনের সফরে আজ শনিবার ঢাকায় আসছেন জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি উইগনারাজা। তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আঞ্চলিক পরিচালক।

কান্নি উইগনারাজা ৯ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন।

ঢাকায় ইউএনডিপি কার্যালয় জানায়, জাতিসংঘের সহকারী মহাসচিব কান্নি কক্সবাজারে ও নোয়াখালীর ভাসানচরে যাবেন। সেখানে তিনি আশ্রিত রোহিঙ্গা সম্প্রদায়ের সঙ্গে দেখা করবেন।

কান্নি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

১২ দলীয় জোট এর কালো পতাকা মিছিল
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের লক্ষ্যে এক দফা দাবিতে আগামীকাল শুক্রবার কালো পতাকা মিছিল করবে ১২ দলীয় জোট।

বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিন বিকেল ৪টায় বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শান্তিনগর মোড় পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হবে। মিছিলে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।

এটি শুধু পদযাত্রা নয়, বিজয় যাত্রা: ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকের পদযাত্রা শুধু পদযাত্রায় এটি ‘বিজয় যাত্রা’।

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে রাজধানীর গাবতলীতে পদযাত্রার শুরুর আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের পুনঃপ্রতিষ্ঠার ‘একদফা’ দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ পদযাত্রাপূর্ব এ সমাবেশ আয়োজন করে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই দেশের মানুষ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই এখনি পদত্যাগ করতে হবে। আবারও পরিষ্কার করে বলছি- অবৈধ শেখ হাসিনা সরকারের অধীনে আর কোনো নির্বাচন নয়। কারণ, গতকালও ঢাকায় একটি নির্বাচনী তামাশা দেখেছি।’

‘সেখানে আওয়ামী লীগের থিম ট্যাংকের হ্যাবি ওয়েট একজন প্রার্থী হয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন হিরো আলম। সেখানে দেখলাম ভোটকেন্দ্রে কোনো ভোটার নাই। হিরো আলম কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তার সঙ্গে ভোট করতে যেয়ে তাকে মেরে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। পুলিশ প্রশাসন সেটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছ ‘— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘এই সমস্ত তামাশা করে আর কোনো লাভ হবে না। ২০১৪ সালে ১৫৪ আসনে বিনা ভোটে জয়লাভ করেছেন। ২০১৮ সালের দিনের ভোট রাতে করেছেন। এই ধরনের ভোটার হতে দেওয়া হবে না। আজকে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের মাধ্যমে একদফা দাবি আদায় করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে।’

ডেঙ্গু রোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, ‘ডেঙ্গু ভয়াবহ রুপ নিচ্ছে। অথচ উত্তরের মেয়র বিদেশে ঘুরছে। স্বাস্থ্যমন্ত্রী অবকাশ যাপন করতে বিদেশে গেছেন। এটি নিয়ে কারও মাথা ব্যথা নেই।’

গাবতলী এস এ খালেক ফিলিং স্টশনের সামনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমানউল্লাহ আমান, সঞ্চালনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

সংক্ষিপ্ত সমাবেশ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পদযাত্রা শুরু হয়েছে। এটি গাবতলী, শ্যামলী, আগারগাঁও, বিজয় স্মরণী, কারওয়ান বাজার এফডিসি মোড় হয়ে মগবাজার পৌঁছালে সেখান থেকে যুক্ত হবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এরপর পদযাত্রাটি মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন (পার্টি অফিস), ফকিরাপুল, মতিঝিল (শাপলা চত্তর), ইত্তেফাক মোড় ও দয়াগঞ্জ মোড় হয়ে রায়সাহেব বাজার মোড়ে (বাহাদুর শাহ পার্ক) গিয়ে বিকেল ৪ টায় শেষ হবে।

রায় সাহেব বাজার মোড়ে হবে সমাপণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, বিএনপি স্হায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহবায়ক আব্দুস সালাম, সঞ্চালনায় থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রবিন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে আয়োজিত এ পদযাত্রায় ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন ইউনিট, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, মহিলাদল, শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদল, ওলামাদল, মৎসজীবী দলের হাজার হাজার নেতাকর্মী অংশ নিয়েছেন। প্রত্যেকেই নিজ নিজ ইউনিটের ব্যানারে পোস্টার, ফেস্টুন, হেডার, টিশার্ট, ক্যাপ, ধানের শীষের রেপ্লিকা, বাদ্যযন্ত্রসহ পদযাত্রায় শরিক হয়েছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং নির্দলীয় সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে স্লোগান দিচ্ছেন।

বিএনপির এই দীর্ঘ পদযাত্রায় সড়কে একপাশ প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পুলিশ এবং আইন-শৃঙ্খলা বাহিনী সড়ক সচল রাখার চেষ্টা করছেন। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছে সাদা পোশাকের পুলিশ ও বিভিন্ন সংস্থারা সদস্যরা।

বিএনপি ছাড়াও অভিন্ন দাবিতে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা মিরপুর ১২ নম্বর থেকে শুরু হয়েছে সকাল ১১ টায়। এতে নেতৃত্ব দিচ্ছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা। ১২ দলীয় জোটের পদযাত্রা শুরু হবে দুপুর ২ টা ৩০ মিনিটে কাকরাইল মোড় থেকে। তাদের এ পদযাত্রা শেষ হবে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে। জাতীয়তাবাদী সমমনা জোট দুপুর সাড়ে ১২ টায় বিজয়নগর পানির ট্যাংক সামনে থেকে পদযাত্রা শুরু করেছে। ইত্তেফাক মোড়ে গিয়ে শেষ হবে তাদের এই পদযাত্রা।

গণফোরামের পদযাত্রা শুরু হবে মতিঝিল নটরডেম কলেজ উল্টো দিকে গণফোরাম চত্বর থেকে বিকেল ৩টায়। তাদের পদযাত্রা শেষ হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে। গণ অধিকার পরিষদের (নুরু) পদযাত্রা শুরু হবে বিকেল ৪টায় পুরানা পল্টন কালভাট রোড দলীয় অফিসের সামনে থেকে। এলডিপির পদযাত্রা শুরু হয়েছে কাওরানবাজার এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে সকাল ১১ টায়। তাদের এ পদযাত্রা মতিঝিল শাপলা চত্বরে গিয়ে শেষ হবে।

নয়াপল্টনে জড়ো হয়েছে বিএনপির নেতা-কর্মীরা
তারুণ্যের সমাবেশে অংশ নিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হয়েছে বিএনপির নেতা-কর্মী, সমর্থকরা।

বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১০টা থেকেই নয়াপল্টনে আসতে শুরু করে বিএনপির নেতা-কর্মী সমর্থকরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নয়াপল্টন এলাকায় লোকজনের ভিড় বাড়তে থাকে। দুপুর ১২টা নাগাদ নয়াপল্টন এলাকা বিএনপির নেতা-কর্মী ও সমর্থকে ভরে যায়।

ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড, অঙ্গ ও সাহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিট, ঢাকার পার্শ্ববর্তী জেলা-উপজেলা ও পৌরসভা ও ইউনিয়ন বিএনপির নেতারা ব্যানার, ফেস্টুন, ডিসপ্লে কার্ড, হেডার, জার্সি, পোস্টার, ধানের শীষ, ধানের শীষের রেপ্লিকা, ক্ষুদ্রবাদ্যযন্ত্র, ক্যাপ, টি-শার্ট, জাতীয় ও দলীয় পতাকা হাতে করে, গায়ে জড়িয়ে সামবেশ স্থলে এসে হাজির হয়েছেন। তারা তাদের নেত্রী খালেদা জিয়ার মুক্তি, নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার, দ্রব্যমূল্য কমানে, সরকারের পদত্যাগ, নির্দলীয় তত্ত্বাবধয়াকের অধীনে নির্বাচনের দাবিতে স্লোগান দিচ্ছেন।

তারুণ্যের এ সমাবেশ থেকেই একদফার কর্মসূচি ঘোষণা করবে বিএনপি। দুপুর ২টায় শুরু হবে মূল সমাবেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি ছাড়াও বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে গণতন্ত্র মঞ্চ, বিকেল ৩টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ১২ দলীয় জোট, বিজয়নগর পানির ট্যাঙ্কি সংলগ্ন আলরাজি কমপ্লেক্সের সামনে আয়োজিত সমাবেশ থেকে জাতীয়তাবাদী সমমনা জোট, এফডিসি সংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এলডিপি, মতিঝিল নটরডেম কলেজের সামনে আয়োজিত সমাবেশ থেকে গণফোরাম, জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে গণঅধিকার পরিষদ (নুর) ও গণঅধিকার পরিষদ (রেজা) গণতান্ত্রিক বাম ঐক্য, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে বাংলাদেশ লেবার পার্টি, জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশ থেকে সমমনা গণতান্ত্রিক পেশাজীবী জোট এবং বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ‘একদফা’ কর্মসূচি ঘোষণা করবে।

এদিকে বিএনপির এই তারুণ্যের সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করছে পুলিশ, সড়কের মোড়ে মোড়ে ও গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। গরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপন করা হয়েছে সিসিটিভি ক্যামেরা।

৩০০ সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ
দ্বাদশ সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ আসনের সীমানা নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত গেজেটে কয়েকটি আসনে পরিবর্তন এসেছে। গত বৃহস্পতিবার ইসি সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত গেজেট আজ শনিবার বিজি প্রেসের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

যে আটটি আসনের সীমানায় পরিবর্তন এসেছে সেগুলো হলো পিরোজপুর–১ ও পিরোজপুর–২, কুমিল্লা-১ ও কুমিল্লা-২, ফরিদপুর–২ ও ফরিদপুর–৪ এবং নোয়াখালী–১ ও নোয়াখালী–২। এর মধ্যে চারটি আসনের সীমানায় এসেছে বড় পরিবর্তন। আগের সীমানা অনুযায়ী, পিরোজপুর–১ আসনটি এখন পিরোজপুর সদর, নাজিরপুর ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠিত ছিল। নতুন সীমানায় এই আসনটি পিরোজপুর সদর উপজেলা, নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠন করা হয়েছে।

একই সঙ্গে আগে কাউখালী, ভান্ডারিয়া ও ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-২ সংসদীয় আসনটি। নতুন সীমানা অনুযায়ী, কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ উপজেলা নিয়ে গঠন করা হয়েছে। দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-১ আসনটি নতুন সীমানায় দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে গঠিত হলো। আগের সীমানা অনুযায়ী হোমনা ও তিতাস উপজেলা নিয়ে কুমিল্লা-২ আসনটি নতুন সীমানায় হোমনা ও মেঘনা উপজেলা নিয়ে গঠন করা হলো।

নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর–২ আসনটি এখান থেকে কৃষ্ণপুর ইউনিয়ন বাদ দেওয়া হয়েছে। সেটা যুক্ত করা হয়েছে ফরিদপুর–৪ আসনের সঙ্গে। একাদশ সংসদ নির্বাচনের সীমানায় ফরিদপুর–৪ আসনটি ভাংগা ও চরভদ্রাসন এবং কৃষ্ণপুর ইউনিয়ন ছাড়া সদরপুর উপজেলা নিয়ে গঠিত ছিলো। নতুন সীমানায় এই আসনটি ভাংগা, চরভদ্রাসন ও সদরপুর উপজেলা নিয়ে গঠিত হলো।

নোয়াখালী–১ ও ২ আসনের সীমানায় একটি ইউনিয়ন রদবদল করা হয়েছে। নোয়াখালী–১ থেকে বজরা ইউনিয়ন কেটে নোয়াখালী–২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। নোয়াখালী–১ আসনটি চাটখিল উপজেলা এবং বারগাঁও, নাটেশ্বর ও অম্বর নগর ইউনিয়ন বাদে সোনাইমুড়ী উপজেলা নিয়ে গঠিত ছিলো। এখন সেটি হলো চাটখিল উপজেলা এবং বারগাঁও, নাটেশ্বর, অম্বর নগর ও বজরা ইউনিয়ন বাদে সোনাইমুড়ী উপজেলা নিয়ে।

আর সেনবাগ উপজেলা এবং সোনাইমুড়ী উপজেলার বারগাঁও, নাটেশ্বর ও অম্বর নগর নিয়ে আগে গঠিত নোয়াখালী–২ আসনটি নতুন সীমানায় সেনবাগ উপজেলা ও সোনাইমুড়ী উপজেলার বারগাঁও, নাটেশ্বর, অম্বরনগর ও বজরা ইউনিয়ন নিয়ে গঠন হয়েছে।

গত ফেব্রুয়ারিতে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের সীমানা ‘পুনর্নির্ধারণ’ করে তা খসড়া আকারে প্রকাশ করে ইসি। তবে খসড়ায় আসনগুলোর বর্তমান সীমানা বহাল রাখা হয়েছিল। নতুন প্রশাসনিক এলাকা (উপজেলা, ওয়ার্ড) সৃষ্টি হওয়ায় শুধু ছয়টি সংসদীয় আসনে পরিবর্তন প্রস্তাব করা হয়েছিল। তবে তাতে কোনো আসনের বর্তমান সীমানার পরিবর্তন হয়নি। শুধু নতুন প্রশাসনিক এলাকার নাম যুক্ত হয়েছে।

ইসির খসড়ার ওপর স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের দাবি- আপত্তি জানানোর সময় দেওয়া হয়েছিল। সেসব দাবি- আপত্তি নিয়ে শুনানি শেষে নতুন সীমানা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়। ১ জুন তারিখে প্রজ্ঞাপনে সই করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম। প্রজ্ঞাপনটি আজ ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

জাতিসংঘ আবাসিক সমন্বয়কের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক (আরসি) গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির শীর্ষ নেতারা।

সোমবার জিন লুইসের গুলশানের বাসভবনে বৈঠকে বসেছেন তারা।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

এর আগে গত বছরের ১২ জুলাই বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস।

এক নয়া রাজনীতির জন্ম দিলো বরিশাল । WB
এ এক নতুন দৃশ্যপট। তিন ঘণ্টার সমাবেশ। তিন দিন আগে থেকেই নেতাকর্মীদের অবস্থান। চাল, চুলা সঙ্গে নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটি সমাবেশের অংশ হওয়ার মরিয়া চেষ্টা। বাসের সঙ্গে তিন চাকার যানও বন্ধ। বন্ধ লঞ্চ, স্পিড বোটসহ সব নৌযান।

সড়ক পথের অন্য বিকল্প যানের ওপর কড়া নজর। এত কিছুর পরও গতকাল বরিশালে এক নয়া নজির তৈরি করেছেন বিএনপি নেতাকর্মীরা। শত বাধা বিপত্তি উপেক্ষা করে নানা কৌশলে বিভাগীয় গণসমাবেশ সফল করে ঘরে ফিরেছেন তারা। এই সমাবেশ থেকে নয়া এক বার্তাও পৌঁছে গেছে দেশের রাজনীতিতে।

নয়া এক ট্রাম্প কার্ড হাজির হয়েছে রাজনীতির ময়দানে। বরিশালের বঙ্গবন্ধু উদ্যান সাক্ষী হয়েছে নতুন ধরনের এক রাজনৈতিক কর্মসূচির।

আদতে দৃশ্যপট হওয়ার কথা ছিল এমন। বেলা দুইটায় শুরু হওয়া সমাবেশ শেষ হয়ে যাওয়ার কথা ছিল সন্ধ্যা ৫টার মধ্যে। এই সমাবেশে অংশ নিতে হয়তো ওই দিন সকালে বিভিন্ন জেলা থেকে রওনা দিতেন নেতাকর্মীরা। দুপুরে এসে সমাবেশে যোগ দিয়ে বিকালে ফিরে যেতেন যার যার এলাকায়।

কিন্তু বিএনপি’র তিন ঘণ্টার এই সমাবেশ তিন দিনে রূপ নেয় শুধুমাত্র ‘সরকারি’ বাধার কারণে। এই বাধার কারণে মরিয়া মনোভাব তৈরি হয় নেতাকর্মীদের মাঝে। যে করেই হোক সমাবেশে অংশ নেবেন এমন ইচ্ছা নিয়ে দুই বা তিন দিন আগেই ঘর ছাড়েন তারা। হেঁটে, ছোট নৌকা বা ভ্যানে করে তারা ছুটে আসেন জেলা থেকে বিভাগীয় শহরে।

অবস্থান নেন বঙ্গবন্ধু উদ্যানে। সেখানে দুই রাতও কাটিয়েছেন অনেকে। রান্নাবান্না হয়েছে উদ্যানে। রান্নার উপকরণও সঙ্গে করে নিয়ে এসেছিলেন নেতাকর্মীরা। চুলা, লাকড়ি আনতেও ভুল করেননি। কেউ কেউ দুই দিনের জন্য শুকনা খাবার এবং পানি সঙ্গে নিয়ে হাজির হন।

শনিবার দুপুরে সমাবেশ। বৃহস্পতিবার বিকাল থেকেই এক অভূতপূর্ব দৃশ্য ভেসে উঠে বরিশালবাসীর সামনে। দলে দলে আসা লোকজন ঠাঁই নেন খোলা মাঠে। মাথার উপরে সামিয়ানা টানিয়ে কেউ কেউ রাত যাপন করেছেন মাঠেই। কেউ হোটেলে, কেউ লঞ্চঘাটে রাত কাটান। সমাবেশের আগের দিন শুক্রবার থেকেই কার্যত বরিশাল নগরী বিএনপি নেতাকর্মীদের দখলে চলে যায়। সমাবেশ ঘিরে বন্ধ রাখা হয় অনেক দোকানপাট।

শহরের অভ্যন্তরে চলাচল করে এমন ছোট যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় বৃহস্পতিবার থেকে। তাই দলে দলে বিএনপি নেতাকর্মীরা নগরজুড়ে ছুটে বেড়ান পায়ে হেঁটে। শনিবার ভোর থেকে বঙ্গবন্ধু উদ্যানে ঢল নামে বিএনপি’র নেতাকর্মীদের। একের এর এক আসতে থাকে মিছিল। দুপুরে সমাবেশ শুরুর কথা থাকলেও সকালেই পূর্ণ হয়ে যায় উদ্যান। নেতাকর্মীদের উপস্থিতি ছড়িয়ে পড়ে আশপাশের সড়কে।

বিরোধী দলের সমাবেশে বিঘ্ন ঘটাতে পরিবহন বন্ধ করে দেয়ার খেলা একেবারে নতুন নয়। এর আগেও এমনটি হয়েছে। কিন্তু বরিশালের সমাবেশ ঘিরে এই বাধা ছিল সর্বমুখী। এই সমাবেশে আসতে সীমাহীন বাধা পেরুতে হয়েছে নেতাকর্মীদের।

আগে থেকেই ঘোষণা দিয়ে সব ধরনের গণপরিবহন বন্ধ করে দেয়ায় সমাবেশে অংশ নিতে তাদের বেছে নিতে হয়েছে নানা কৌশল। ভোলা, পটুয়াখালীসহ আশপাশের জেলা থেকে নদী পথে ছোট ছোট নৌকায় করে অনেকে সমাবেশে হাজির হন। ভেঙে ভেঙে হেঁটে, রিকশা, ভ্যানে করে কেউ কেউ বরিশাল পর্যন্ত আসেন। এমন কী নদী সাঁতরেও সমাবেশে অংশ নিতে দেখা গেছে মানুষকে। দুই দিন আগেই সমাবেশ মাঠে অবস্থান নেয়া নেতাকর্মীরা বলছিলেন, সরকার বাধা দেবে এটি পুরনো কৌশল।

এই কৌশলকে পরাজিত করে সমাবেশ সফল করতে তারা বিকল্প পরিকল্পনা নেন। এক দিন নয়, দুই দিন আগেই সমাবেশে অংশ নেয়ার সিদ্ধান্ত নেন। বরিশালে এসে খাবার পাওয়া যাবে না। পানি পাওয়া যাবে না এমনটিও ধরে নিয়েছিলেন তারা। তাই ভ্যানে করে চাল, ডাল, তেল, চুলা, লাকড়িও সঙ্গে নিয়ে এসেছিলেন। তাই তাদের তেমন বেগ পেতে হয়নি।

দুই দিন দুই রাত সমাবেশ মাঠে কাটিয়ে শনিবার নেতাদের বক্তব্য শোনে ফিরে গেছেন নিজ নিজ এলাকায়। মানবজমিনের পক্ষ থেকে মাঠে অবস্থান করা অনেকের কাছে প্রশ্ন ছিল খাবার-দাবারের আয়োজন হলো কীভাবে। নেতাকর্মীরা বলছিলেন নিজেরা চাঁদা তুলে এই আয়োজন করেছেন। অবশ্য স্থানীয় অনেক নেতাকেও কর্মীদের খাবার দাবারের তদারকি করতে দেখা গেছে।

বিএনপি’র সমাবেশ বানচাল করতে সর্বমুখী চেষ্টা হয়েছে। কিন্তু কোনো চেষ্টাই কাজে আসেনি। বরং দ্বিগুণ মনোবল নিয়ে ছুঠে আসেন নেতাকর্মীরা। বাধা-বিঘ্ন পেরিয়ে বরিশালে পা রাখার পর তাদের অনেকের মধ্যে ছিল রাজ্য জয়ে আনন্দ। রাজনীতির পুরনো কৌশল বিএনপি নেতাকর্মীদের মনোবলের কাছে হার মেনেছে বরিশালে। বড় সমাবেশ করে চাঙ্গা নেতাকর্মীরা। বরিশালের এই সমাবেশ ঘিরে নানা শঙ্কা ছিল আগে থেকেই।

বরিশালের একজন নেতা চাইলে সমাবেশ সাফা হয়ে যাবে- এমন কথাও বলা হচ্ছিল আগে থেকেই। অনেকে ধরে নিয়েছিলেন সমাবেশ ঘিরে সংঘাত হতে পারে। কিন্তু ওই অর্থে তেমন কিছু ঘটেনি। ঢাকা মহানগর বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা হয়েছে ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে। আরও কিছু জায়গায় হামলার অভিযোগ করা হয়েছে। এর বাইরে শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে সমাবেশ।

বিএনপি’র বিভাগীয় এই গণসমাবেশ ঘিরে সাধারণ মানুষের কষ্ট আর দুর্ভোগের মাত্রা ছিল সীমাহীন। দুই দিন বিভাগীয় শহর কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থানীয় লোকজনের পাশাপাশি অন্যান্য জেলার মানুষের তীব্র ভোগান্তি পোহাতে হয়েছে। অতিরিক্ত পেরেশানিতে থাকতে হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও। অনেক অযৌক্তিক ধাঁচের পরিবহন ধর্মঘটের কারণে কর্মহীন সময় কেটেছে কয়েক হাজার পরিবহন শ্রমিকের।

বেশি বাধা, বড় সমাগম: প্রায় এক যুগ পর বরিশালে বিভাগীয় সমাবেশ করেছে বিএনপি। এই সমাবেশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে জল্পনা-কল্পনার কমতি ছিল না। সমাবেশকে সামনে রেখে এক সপ্তাহ আগে গণপরিবহন বন্ধের ঘোষণা আসে। ঘোষণা আসে লঞ্চ চলাচল বন্ধেরও। কেমন হবে বরিশালে বিএনপি’র বিভাগীয় সমাবেশ। এমন প্রশ্ন ছিল মানুষের মুখে মুখে। ছিল নানা আশঙ্কা। নেতাকর্মীরাও ছিলেন আতঙ্কে।

গত কয়েকদিনে বরিশাল নগরীর পরিস্থিতি ছিল থমথমে। অবশেষে নির্ধারিত সমাবেশ করেছে বিএনপি। হাজার হাজার মানুষ সেই সমাবেশে সমবেত হয়েছেন। কানায় কানায় পূর্ণ ছিল সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান। নগরীর অলিগলিও ছিল নেতাকর্মীদের দখলে। মাঠে জায়গা না পেয়ে সড়কে, ফুটপাথে, লঞ্চ টার্মিনালে, নদীর ধারে, বাসাবাড়ির ছাদে বসে কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনছেন সমাবেশের উদ্দেশ্যে আসা মানুষ।

স্লোগান স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো বরিশাল নগরী। বিএনপি’র নেতারা ও স্থানীয়রা বলছেন, শনিবার অনুষ্ঠিত বিএনপি’র বিভাগীয় সমাবেশটি স্মরণীয় হয়ে থাকবে। ইতিপূর্বে বরিশালের ইতিহাসে এত বড় সমাগম দেখেনি বরিশালবাসী। সমাবেশ ঘিরে লোকে লোকারণ্য হয়ে উঠে বরিশালের বঙ্গবন্ধু উদ্যান ও তার পার্শ্ববতী এলাকা।

এমনকি সরকারি বিভিন্ন দপ্তরের সামনে বসেও মাইকে বক্তব্য শুনছেন তারা। বিএনপি’র নেতাকর্মীরা বলছেন-চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা ও রংপুরের চেয়ে বেশি বাধা পড়েছে বরিশাল সমাবেশে। এজন্যই মানুষ ফুঁসে উঠেছেন। সরকারদলীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর নানা বাধা উপেক্ষা করে তারা বরিশাল বিভাগীয় সমাবেশকে স্মরণীয় করে রেখেছেন। পথে বাধা, হামলা ও ধর্মঘট না দিলে এত বড় সমাগম হতো না। সমাবেশে বাধা না আসলে শনিবার একদিনই সমাবেশ হতো। এখন সমাবেশ ৩ দিন হয়েছে।

সমাবেশের উদ্দেশ্যে ট্রলারে ট্রলারে মানুষের ঢল:  গণপরিবহন ও বাস বন্ধ থাকায় বিকল্প উপায়ে নদী পথে সমাবেশে যোগ দিয়েছেন ভোলা, পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর ও ঝালকাঠি জেলার মানুষ। সমাবেশের ১/২ দিন আগে আসলেও অনেকেই সমাবেশের দিন সকালে ট্রলারে করে বরিশাল বিভাগীয় সমাবেশে যোগ দিচ্ছেন। গতকাল ভোর থেকেই সারি সারি ট্রলার কীর্তনখোলা নদীর পাড়ে এস ভিড়ে। মেঘনা, তেঁতুলিয়া ও সুগন্ধাসহ অসংখ্য নদী ও খাল পেরিয়ে বরিশালে আসেন তারা। এর মধ্যে ভোলা জেলার মনপুরা, চরফ্যাশন, বোরহানউদ্দিন, লালমোহন, ভোলা সদর, তজুমুদ্দিন ও দৌলতখান থেকে কয়েক হাজার ট্রলার আসে কীর্তনখোলায়।

বরিশালের মেহেন্দিগঞ্জ, মুলাদী, কাজিরহাট, হিজলা, বাবুগঞ্জ, উজিরপুর, বাকেরগঞ্জ, বরগুনার, পাথরঘাটা, আমতলী, তালতলী, বামনা, পিরোজপুরের মঠবাড়িয়া, ইন্দুরকানি (জিয়ানগর), কাউখালী, স্বরূপকাঠি, ভা-ারিয়া, মঠবাড়িয়া ও নেছারাবাদ; ঝালকাঠি জেলার সদর, রাজাপুর, কাঠালিয়া ও আমুয়া; পটুয়াখালীর সদর, বাউফল, গলাচিপা, রাঙ্গাবালী, দুমকি ও কলাপাড়ার নেতাকর্মীরা মাছ ধরার হাজারো ট্রলার নিয়ে বরিশালে আসেন।

সকাল থেকে বরিশাল নগরীর পলাশপুর থেকে ৩০ গোডাউন পর্যন্ত অন্তত ১০ হাজারের অধিক ট্রলার কীর্তনখোলা নদীর পাড়ে ঘাট করে রাখা হয়। সেখান থেকে কেউ প্রায় আধা কিলোমিটার দূরে সমাবেশস্থলে মিছিল নিয়ে আসেন তারা। কেউ কেউ ট্রলারে অবস্থান করেন। একই ভাবে সমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে ট্রলার ও বালুবাহী জাহাজ-বাল্কহেড শুক্রবার মধ্যরাতেও নগরীতে প্রবেশ করেছে বিএনপি নেতাকর্মীদের।

বরিশালের কাজীর হাট থানার বিদ্যানন্দনপুর ইউনিয়ন থেকে ট্রলারযোগে সমাবেশে এসেছেন রিমন। তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা হুমকি দিয়েছে, যাতে সমাবেশে না আসি। আওয়ামী লীগের নেতারা যেকোনো মূল্যে আমাদের বাধা দেবে, আসতে দেবে না- এ জন্য ভোর ৪টায় রওনা দিয়েছি। একই ইউনিয়ন থেকে ৭টি ট্রলারে মোট আড়াইশ’ নেতাকর্মী সমাবেশে এসেছে বলে জানান তিনি। মেহেন্দীগঞ্জ থেকে আসা যুবদলের কর্মী মো. উজ্জল বলেন, আমাদের অনেক হুমকি দেয়া হয়েছে, কিন্তু এসব বাধা হুমকি উপেক্ষা করে বিএনপি’র সমাবেশে এসেছি।

কীর্তনখোলা নদীতে রাত্রি যাপন: এদিকে গণপরিবহন ও যাত্রীবাহী লঞ্চ বন্ধ থাকায় নির্ধারিত দিনের আগেই বরিশালে বিএনপি’র সমাবেশস্থলে আসেন বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ। নদীপথে আসা বেশির ভাগ নেতাকর্মী কীর্তনখোলা নদীতে রাত যাপন করেন। লঞ্চেই সেরেছেন তাদের খাওয়া-দাওয়া ও ঘুম-বিশ্রাম। গতকাল সকালে নগরীর বন্দর ঘুরে দেখা যায়, ঢাকা-ভোলা রুটের ‘এমভি ভোলা’ নামের বিশালাকৃতির লঞ্চে বিএনপি’র হাজার হাজার নেতাকর্মী অবস্থান করেন। আবুল কালাম নামের একজন বলেন, বরিশালে আসার সব পথ বন্ধ করে দিয়েছে সরকার। এ জন্য ভোলা জেলার বিএনপি’র সভাপতি গোলাম নবী আলমগীরের লঞ্চ আমরা রিজার্ভ করে এসেছি। প্রায় ৪ হাজার নেতাকর্মী এই লঞ্চে ঠাসাঠাসি করে এসেছে।

কয়েকজন বলেন, লঞ্চ থেকে সমাবেশস্থল খুব কাছে। আগে চলে আসায় আমরা লঞ্চেই রাতযাপন করছি। সমাবেশ শুরু হলে মাঠে আসি। যত কষ্টই হোক, আওয়ামী সরকারকে না হটানো পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। চরফ্যাশন উপজেলা বিএনপি’র নেতা কাজী মনজুর হোসেন জানান, তিন দিন আগে থেকেই চরফ্যাশন উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বরিশালে এসে পৌঁছেছেন।

বিএনপি’র বিভাগীয় সমাবেশে অংশে নিতে আসা নেতাকর্মীরা সরকারদলীয় নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন। গতকাল সব চেয়ে বেশি হামলা হয়েছে বরিশালের গৌরনদীতে। এদিন সকালে বিএনপি নেতা ইশরাকের গাড়িবহরে হামলা করে সরকারদলীয় বাহিনী। এর কিছুক্ষণ পর গৌরনদীর একই স্থানে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের গাড়িবহর ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী সেলিনা সুলতানা নিশিতাকে বহনকারী গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

গৌরনদী প্রতিনিধি এম আলম জানান, সমাবেশের দিন বিএনপি’র নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। কয়েক দফায় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।  গৌরনদীর মাহিলাড়া বাজারের কাছে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় কয়েকজনকে পুলিশ আটক করেছে। এতে গাড়িবহরে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

বিএনপি’র নেতারা জানান, ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু ও ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের গাড়িতে ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্য জাহিদুল ইসলাম রনি। এ হামলা ও বাধার সময় ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজুসহ নেতারা তাদের পেশাগত পরিচয়পত্র দেখানোর পরও দুর্বৃত্তরা অকথ্য ভাষায় গালিগালাজ করে তাদের মারতে উদ্যত হন।

এক পর্যায়ে তারা গাড়িবহর ঘুরিয়ে দেন। এ ছাড়া শামীম রাব্বি সঞ্চয়ের বহনকারী গাড়িতেও হামলা করে দুর্বৃত্তরা। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী সেলিনা সুলতানা নিশিতা, রওনক জাহান শাহীন, কোহিনুর ফারজানা আরজুর বহনকারী গাড়িতে দেশীয় ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে ব্যাপক ভাঙচুর করে স্থানীয় দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা তিন জনই আহত হন। পাশাপাশি অকথ্য ভাষায় তাদের গালিগালাজ করেন হামলাকারীরা। পরে ঢাকার দিকে ফিরে যান তারা।

এদিকে শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালী থেকে বরিশালে বিএনপি’র গণসমাবেশে আসার পথে সাবেক সংসদ সদস্য শাহজাহান খানের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তার সঙ্গে থাকা আরও ৫ জন‌ আহত হয়েছেন। জেলার গাবুয়া এলাকা অতিক্রমকালে এ হামলার ঘটনা ঘটে। জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান বলেন, রাস্তায় রাস্তায় ব্যারিকেড ও সন্ত্রাসী কর্মকা- পরিচালনা করছে সরকার। শুক্রবার সন্ধ্যার পরে শাহজাহান খান বেশ কয়েকটি মোটরসাইকেল নিয়ে বরিশাল যাওয়ার পথে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের গাবুয়া এলাকায় অতিক্রমকালে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না-ফখরুল: সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ আমাদের সমস্ত অর্জনকে ধ্বংস করে দিয়েছে। তারা অর্থনীতিকে ধ্বংস করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে। আজকে ১৪ বছর ধরে এদেশের মানুষের ওপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। আওয়ামী লীগের চরিত্রের মধ্যে দু’টি জিনিস আছে; একটা হচ্ছে চুরি, আরেকটা সন্ত্রাস। সন্ত্রাস করবে আর চুরি করবে। তারা ২০১৪ সালে ভোট চুরি করেছে, ২০১৮ সালে ভোট চুরি করেছে। এখন আবার ভোট চুরির নতুন নির্বাচন দিয়ে কোনো রকমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে। আমাদের কথা পরিষ্কার- শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না।

ফখরুল বলেন, এই বরিশালের যত উন্নয়ন হয়েছে সবই হয়েছে বিএনপি আমলে। বেগম খালেদা জিয়া বরিশালবাসীকে বিভাগ দিয়েছেন, বিশ্ববিদ্যালয় দিয়েছেন। অথচ এই সরকার দিয়েছে দুর্ভিক্ষ। বাজারে যাওয়া যাচ্ছে না। সব কিছুর দাম ঊর্ধ্বমুখী। এর থেকে আমরা মুক্তি চাই। জাতি মুক্তি চায়। জাতিকে মুক্ত করতে হবে এই আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে। আওয়ামী লীগের আমলে দেশে দুর্ভিক্ষ হয় আর বিএনপি’র আমলে দেশে শুধু উন্নয়ন হয়। তবে বিএনপি’র চলমান আন্দোলন জাতি ও ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার জন্য।

মহাসচিব বলেন, বিদ্যুৎ নিয়ে সরকার খুব ঢাকঢোল পিটিয়েছে। এমন ঢাকঢোল পিটিয়েছে, যেন বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। সেই বিদ্যুৎ আর নেই। আজকে সকালে আমি যে হোটেলে ছিলাম সেখানে কমপক্ষে ১০ বার বিদ্যুৎ গেল আর এল। এর আগে ৯৬ সালে যখন ক্ষমতায় ছিল, বিদ্যুৎ গেলে সবাই বলতো এই হাসিনা গেল, বিদ্যুৎ আসলে বলতো এই হাসিনা এল। আজকেও একই অবস্থা।

তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে তিনি বলেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হতে দেয়া হবে না। সরকারকে পদত্যাগের আহ্বান জানাচ্ছি। বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করবে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।

মির্জা ফখরুল বলেন, এখন আর কোনো বিবাদ নয়, ঝগড়াঝাটি নয়, জাতির প্রয়োজনে সকলে ঐক্যবদ্ধ হই। এই আন্দোলন শুধু বিএনপি’র নয়, এই আন্দোলন খালেদা জিয়ার নয়, এই আন্দোলন শুধু তারেক রহমানের জন্য নয়, এই আন্দোলন সমস্ত জাতির, এই আন্দোলন আমাদের অধিকার আদায়ের আন্দোলন।

আমরা খুব পরিষ্কারভাবে বলে দিয়েছি, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, এটা পরিষ্কার কথা। আপনাকে (শেখ হাসিনা) পদত্যাগ করতে হবে, সংসদ বিলুপ্ত করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তত্ত্বাবধায়ক সরকার এসে নতুন নির্বাচন কমিশন গঠন করবে এবং সেই কমিশনের অধীনে ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, আমরা মুক্তি চাই, এদেশের মানুষ আর কোনো কথা শুনতে চায় না। ফয়সালা হবে রাজপথে। এই রাজপথে ফায়সালা করে আমরা বাংলাদেশকে ফিরিয়ে আনবো। যেই বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন জিয়াউর রহমান। যেই বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন বেগম খালেদা জিয়া। আজকে নতুন করে আবার সেই বাংলাদেশকে ফিরিয়ে আনার জন্য বলেছে আমাদের নেতা তারেক রহমান।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনা বলেছিলেন ঘরে ঘরে চাকরি দেবেন, দেননি। বলেছেন ১০ টাকা সের চাল খাওয়াবে, তাও দেয়নি; তাহলে আপনাদেরকে নতুন কী দিয়েছে, দুর্ভিক্ষ। তাছাড়া কী দিয়েছে হামলা-মামলা। এতদিন তারা ঢোল পিটাইলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। খালি উন্নয়ন, উন্নয়ন, উন্নয়ন, এই উন্নয়ন ছাড়া কিছুই দেখছে না বাংলাদেশে। এই উন্নয়নে ৪০ শতাংশ লোক দারিদ্র্যসীমার নিচে বাস করছে।

বরিশাল মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে সমাবেশে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকার পথে পথে বাধা দিয়েছে। এত বাধাবিপত্তি পেরিয়ে জনসমাবেশকে জনসমুদ্রে রূপ দিয়েছেন এই দেশের জনগণ। এটাই প্রমাণ করে বিএনপি’র প্রতি দেশের প্রতি আপনাদের ভালোবাসা কতোটা। এই সরকারকে বিদায় জানাতে হবে ভোটের মাধ্যমে। না হলে দেশের আর কিছু বাকি থাকবে না।

স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি’র সমাবেশের জন্য গাড়ি, লঞ্চ বন্ধ করে দিয়েছে এই সরকার। তারপরেও নেতাকর্মীরা যেভাবে বরিশাল সমাবেশে উপস্থিত হয়েছে, এতে তারা বিপ্লব ঘটিয়েছে। গাড়ি ও লঞ্চ ব্যতীত বরিশালের মানুষ যে সমাবেশ সফল করতে পারে এটা প্রমাণ করেছে। তিনি বলেন, আমাদের শত শত নেতাকর্মী জীবন দিয়েছে, আগামী দিনে আমরা শত শত জীবন দিতে প্রস্তুত রয়েছি। মানুষ খেতে পারছে না, বিদ্যুতের অভাবে অন্ধকারে বাস করছে, গ্যাসের অভাবে রান্না করতে পারছে না, মানুষের ভোটাধিকার নেই, দেশে আইনের শাসন নেই, বাকস্বাধীনতা নেই, ভয় দেখিয়ে ক্ষমতা দখলের চেষ্টা চলছে।

গণসামবেশে আরও বক্তব্য রাখেন বিএন‌পি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, এডভোকেট জয়নুল আবেদিন, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, হাবিবুন নবী খান সোহেল, বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন প্রমুখ বক্তব্য দেন।

‘আয়নাঘর’ সম্পর্কে জাতিসঙ্ঘের অধীনে তদন্ত চায় বিএনপি | WB
নেত্রনিউজে প্রচারিত সংবাদের সূত্র ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি দাবি করছি নেত্রনিউজে প্রকাশিত ‘আয়নাঘর’ সম্পর্কে জাতিসঙ্ঘের অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সুষ্ঠু তদন্ত করতে হবে।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও গণ আন্দোলনের নিহতদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর ও মহানগর দক্ষিণ বিএনপি এই মিলাদ ও দোয়ার আয়োজন করে।

নেত্রনিউজে প্রচারিত সংবাদের বিষয়টি তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, সুইডেন থেকে একটি পত্রিকা বের হয়। তার নাম নেত্রনিউজ। সেই নেত্রনিউজে এই অবৈধ সরকারের গোয়েন্দা সংস্থাদের পরিচালিত ‘আয়নাঘর’ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করেছে। সেই ‘আয়নাঘরে’ অসংখ্য নেতাকর্মীকে আটক রাখা হয়েছে। তাদের সেখানে অত্যাচার নির্যাতন করা হয়েছে।

প্রতিবেদনটি প্রচারের পরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকালই (সোমবার ১৫ আগস্ট) বিবৃতি দিয়েছে। ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের এই চিত্র অবশ্যই জঘন্যতম একটা ঘটনা। তারা বাংলাদেশে বর্তমানে অবস্থানরত জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনের হাই কমিশনারকে বলেছেন যে, আপনি এটার নিন্দা করেন এবং এ সম্পর্কে নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করেন।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার ইতিহাস হলো গণতন্ত্রের ইতিহাস। সারাটা জীবন গণতন্ত্র রক্ষা, পুনরুদ্ধার ও চর্চায় ব্যয় করেছেন। গণতন্ত্রের জন্যই ভয়াবহ ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় তাকে কারান্তরীণ করে রেখেছেন। আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্বাসিত করে রাখা হয়েছে। ৩৫ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। প্রতিদিন গ্রেফতার, মিথ্যা মামলা দিচ্ছে।

তিনি বলেন, আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটি প্রতিষ্ঠান। দেশের মানুষকে মুক্ত করতে লড়াই করে চলেছেন।

তিনি আরো বলেন, এই অবৈধ সরকারের সঙ্গে পাক হানাদার বাহিনীর তুলনা করতে হবে। নির্যাতন হত্যা খুন করে অনির্বাচিত সরকার দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা ধ্বংস করেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ত্রাস সৃষ্টি করে জোর করে ক্ষমতায় বসে আছে।

সরকার সহজে যাবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই, জনগণ তাদের সাথে নেই। সকলকে নিয়ে সরকার হটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিই প্রথম দাবি এমনটা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এই সরকার পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ কমিশন গঠন করতে হবে।

মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা আবদুস সালাম, মীর সরফত আলী সপুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজ । WB
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ মে সোমবার। ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন তিনি। বরাবরের মতো এবারও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি।

এ উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠন।

আজ ভোরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সব কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে।

জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠাতাও তিনি।

১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হওয়ার পর নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে সেনাবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করেন জিয়াউর রহমান। এরপর ১৯৭৭ সালের ২১ এপ্রিল তিনি বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন।

জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী থানার বাগবাড়িতে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মনসুর রহমান কলকাতায় একজন কেমিস্ট হিসেবে সরকারি চাকরিতে নিয়োজিত ছিলেন। শৈশব ও কৈশোরের একটি সময় গ্রামে কাটিয়ে তিনি বাবার সঙ্গে কলকাতায় এবং দেশ বিভাগের পর করাচিতে চলে যান।

শিক্ষাজীবন শেষে ১৯৫৩ সালে পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে ভর্তি হন। ১৯৫৫ সালে তিনি কমিশন লাভ করেন। কর্মসূচির মধ্যে গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আজ সকালে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে মিলাদ মাহফিল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি রয়েছে।