আরব লীগ – Bengali Online News Portal in Bangladesh

রোনালদোদের জয় দিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ শুরু
এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শুরুটা দুর্দান্ত হয়েছে আল-নাসরের। প্রথমার্ধে ডেডলক থাকার পর দ্বিতীয়ার্ধে রোনালদোর আল-নাসর দুটি গোল পেয়েছে।

যা পারসেপোলিসের মাটিতে তাদেরই হারানোর স্বাদ দিয়েছে আল-নাসরকে। যদিও দর্শক উন্মাদনা মাঠে দেখার ‍সুযোগ মেলেনি রোনালদো কিংবা প্রতিপক্ষ ‍ফুটবলারদের। এক ম্যাচ নিষিদ্ধ থাকায় পারসেপোলিস সমর্থকদের ছাড়াই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে তেহরানের আজাদি স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। যেখানে স্বাগতিকরা তো নিজেদের মাঠেও সমর্থক পায়নি, উল্টো বিরতির পর ১০ জনের দলে পরিণত হয় পারসেপোলিস। এর আগে ২০২১ সালে ক্লাবটির সমর্থকদের এক ম্যাচ নিষিদ্ধ করেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। যা কার্যকর হয়েছে কালকের ম্যাচে।

বিরতির পর মাত্র ৭ মিনিটের মাথায় পর্তুগিজ তারকাকে বুট দিয়ে পা মাড়িয়ে দিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পারসেপোলিস মিডফিল্ডার মিলাদ সারলাক। যার পুরো সুবিধা আদায় করে নিয়েছে আল-নাসর। এর আগে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি।

ম্যাচের ৬৩ মিনিটে মার্সেলো ব্রোজোভিচকে ডি-বক্সের পেনাল্টি এরিয়ায় আটকে দিলেও বল পেয়ে যান আবদুলরহমান ঘারিব। এরপর তার থেকে পাওয়া বল ক্রোয়েশিয়ান কাটব্যাক শট নিলে পারসেপোলিস ফুটবলারের স্পর্শ লেগে বল জালে জড়ায়। এরপর ৭২তম মিনিটে দ্বিতীয় গোল পায় আল-নাসর। কোণাকুণি পজিশন থেকে নেওয়া শটে এই গোল করেন মোহাম্মদ কাশেম। যার মাধ্যমে জয় দিয়ে নাসর এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের শুভসূচনা করে।

শেষ মুহূর্তের রোমাঞ্চে আল নাসরের দুর্দান্ত জয়
শেষ পর্যন্ত অবশ্য দুর্ঘটনা হয়নি। শেষদিকের অবিশ্বাস্য এক প্রত্যাবর্তনে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের জন্য কোয়ালিফাই করেছে সৌদি ক্লাব আল-নাসর। পিছিয়ে পড়া ম্যাচের শেষ ৯ মিনিটে ৩ গোল করে প্লে-অফের বাধা টপকেছে রোনালদো-সাদিও মানেরা। আমিরাতের ক্লাব শাবাব আল-আহলির বিপক্ষে তাদের জয় এসেছে ৪-২ গোলে।

সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে অবশ্য এগিয়ে ছিল রোনালদোরাই। ম্যাচের শুরু থেকেই এদিন ছন্দে ছিলেন ৩৮ বছরের রোনালদো। ১০ মিনিটের মাথায় স্কোরশিটে নাম লেখাতে পারতেন। তবে সেটা আর হয়নি। তবে পর্তুগিজ তারকা না পারলেও তার দল ঠিকই এগিয়ে যায় পরের মিনিটে। গোল করেন দলের ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিসকা। তবে ম্যাচের ১৮ মিনিটের মাথায়ই ম্যাচে সমতা আনে শাবাব আল-আহলি। দলের হয়ে গোল করেন ইয়াহিয়া আল-ঘাসানি।

বিরতির পরেই যেন ম্যাচ থেকে ছিটকে যায় আল-নাসর। দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করে আমিরাতের ক্লাবটিকে এগিয়ে দেন আল ঘাসানি। চাপের মুখেই যেন আরও বেশি উজ্জ্বল হলো আল-নাসর। শেষ পর্যন্ত দলটি আলোর মুখ দেখে ম্যাচে ম্যাচের ৮৮ মিনিটে। সুলতান আল ঘানামের গোলে ম্যাচে সমতায় ফেরে আল নাসর।

এরপর যোগ করা সময়ে আবারও চমক আল নাসরের। আরও একবার হেডে গোল করে রিয়াদের ক্লাবটিকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন তালিসকা। ম্যাচের শেষ মুহূর্তে নিজেদের চতুর্থটিও পেয়ে যায় আল নাসর। এবার রোনালদোর সহায়তায় গোল করেন ব্রজোভিচ। শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানের জয়েই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের মূল পর্ব নিশ্চিত করে আল নাসর।

আল হিলালেই যোগ দিলেন নেইমার
বিশ্বাস-অবিশ্বাসের দোলাচল কাটিয়ে প্যারিস সেইন্ট জার্মেই ছেড়ে সৌদি আরবের ক্লাব আল-হিলালে যোগ দিলেন নেইমার, মঙ্গলবার রাতে এলো আনুষ্ঠানিক ঘোষণা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবরটি জানিয়ে নিজেদের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেছে আল-হিলাল। ক্যাপশনে নেইমারের বক্তব্যে লেখা হয়েছে, ‘আমি এখন সৌদি আরবে, আমি হিলালি।’

নেইমারকে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছে পিএসজিও। ক্লাবটির প্রধান নির্বাহী নাসের আল খেলাইফি তাদের অফিশিয়াল ওয়েবসাইটকে বলেছেন, ‘নেইমারের মতো অসাধারণ ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলারকে বিদায় জানানো সবসময়ই কঠিন।’

‘আমি কোনোদিনও ভুলবো না যেদিন প্রথম সে পিএসজিতে এসেছিল আর ক্লাবে ও গত ছয় বছর ধরে আমাদের প্রজেক্টে যা অবদান রেখেছে। আমাদের দারুণ স্মৃতি আছে। নেইমার সবসময়ই আমাদের ক্লাবের বড় একটি ইতিহাস হয়ে থাকবে। আমি নেইমার ও তার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। তার ভবিষ্যৎ ও পরবর্তী গন্তব্যের জন্য শুভ কামনা রইলো।’

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফিতে ২০০ মিলিয়নের বেশি ইউরোতে বার্সেলোনা থেকে নেইমারকে নিয়ে এসেছিল পিএসজি। শেষ তিনটি ট্রান্সফার উইন্ডোতেই এই ব্রাজিলিয়ানকে বিক্রি করতে চাইছিল ফ্রান্সের ক্লাবটি। আল হিলালের ৮৬ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেয়ে তারা তাই গ্রহণ করেছে।

পুনরায় সিরিয়াকে সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত আরব লীগের
প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে ২০১১ সালে বিক্ষোভ এবং রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর সিরিয়ার আরব লীগের সদস্যপদ স্থগিত করা হয়। ওই সময় আরব লীগের ২২ সদস্য সিরিয়াকে নিষিদ্ধ করে।

রবিবার আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর সর্বসম্মতিক্রমে সিরিয়াকে লীগে ফেরানোর সিদ্ধান্ত হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, সিরিয়ার সরকারি প্রতিনিধিরা আরব লীগের বৈঠকে অংশ নিতে পারবেন।

মিত্র সিরিয়াকে আরব লীগের সদস্যপদ ফেরত দেওয়ার সিদ্ধান্তের প্রশংসা করেছে রাশিয়া। বৈশ্বিক পরিসরে আরবদেশগুলোর এটা স্বাধীন নীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছে মস্কো।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের সিদ্ধান্ত দেখিয়েছে, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যুতে তারা নিজেদের মধ্যে সমন্বয় শক্তিশালী করতে উচ্চাকাঙ্ক্ষী। বৈশ্বিক পরিসরে ভবিষ্যতে নিজেদের মৌলিক স্বার্থ ধরে রাখতে তারা আগ্রহী এই সিদ্ধান্ত সেটার প্রকাশ।’

আরব লীগের মহাসচিব আহমেদ আবদুল ঘেইত বলেন, রবিবার থেকেই আরব লিগের পূর্ণ সদস্য হয়ে গেছে সিরিয়া। আজ সোমবার থেকেই তাদের আসন রাখার অধিকার রয়েছে। আরব লীগের সম্মেলনের আয়োজক সৌদি আরবের পক্ষ থেকে তাদের আমন্ত্রণ পাঠানো হয়েছে। যদি আসাদ আসতে ইচ্ছা করেন, তবে তিনি এতে যোগ দিতে পারবেন।

খবরে বলা হয়েছে, আরবের অনেক দেশ ধীরে ধীরে আসাদকে মেনে নিতে শুরু করেছে। কারণ, তিনি ধীরে ধীরে বিদ্রোহীদের কাছে হারানো এলাকা ফিরে পেতে শুরু করেছেন। এ জন্য তিনি ইরান ও রাশিয়ার সমর্থন পাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাত ২০১৮ সালে সিরিয়ার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করে। আরব লীগে সিরিয়াকে ফেরাতে দেশটি নেতৃত্ব দিয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। আসাদ সরকারের পক্ষ থেকে আরব দেশগুলোর কাছে পৌঁছানোর একটি সুযোগ তৈরি হয়। গত মার্চ মাসে সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের উদ্যোগ নিলে সিরিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথে গতি আসে।

গত মার্চে সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়, রিয়াদ ও দামেস্ক দূতাবাস চালু করার বিষয়ে আলোচনা করছে। গত এপ্রিলে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান দামেস্ক সফর করেন। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ সৌদি আরবসহ আরব দেশগুলো সফর করে কূটনৈতিক সম্পর্ক জোরদারের প্রচেষ্টা চালান। গত সোমবার তিনি আম্মানে জর্ডান, সৌদি, ইরাক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে চলমান সংঘাত বন্ধ নিয়ে আলোচনা করেন।

সূত্র: আল আরাবিয়া