অনাস্থা ভোটের আগে সারপ্রাইজ দেবো: ইমরান খান । WB – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
জনপ্রিয় ও চলমান অনলাইন নিউজ পোর্টাল “বিশ্ববার্তা” বিক্রয় করা হবে।
আগ্রহী ক্রেতারা যোগাযোগ করুন।

01991807060 and 01617030600

অনাস্থা ভোটের আগে সারপ্রাইজ দেবো: ইমরান খান । WB

আন্তর্জাতিক ডেস্ক
20/10/2022
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

জাতীয় পরিষদে অনাস্থা ভোটের ঠিক আগে প্রতিপক্ষদের একটি বিস্ময় (সারপ্রাইজ) উপহার দিবেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার (২৩ মার্চ) আত্মবিশ্বাস ব্যক্ত করে ইমরান খান জানান, বিরোধীদের বিরুদ্ধে ‘অনাস্থা ম্যাচে’ তিনি বিজয়ী হবেন।

ইমরান খান বলেন, ‘বিরোধীরা হাতের সব কার্ড দেখিয়ে শেষ করে ফেলেছে। এখন তারা আমার কাছ থেকে বিশাল একটি সারপ্রাইজ দেখতে পাবে।’ ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে ইমরান খান সাফ জানিয়েছেন, অনাস্থা ভোটের আগে কোনো পরিস্থিতিতেই পদত্যাগ করবেন না তিনি।

গত ৮ মার্চ ইমরান খানের বিরুদ্ধে জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিরোধীজোট। ওই প্রস্তাবে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টি থেকে একদল এমপি বেরিয়ে গেছেন। ফলে পার্লামেন্টে তিনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন। আগামী ২৫ মার্চ অনাস্থা প্রস্তাবের উপর অধিবেশন ডেকেছেন স্পিকার।

ইতিমধ্যে ইমরান খান দলত্যাগী এমপিদের পার্টিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, দলত্যাগী এমপিরা পার্টিতে ফিরে এলে একজন পিতা যেমন তার সন্তানদের ক্ষমা করে, তেমনভাবে ক্ষমা করে দেবেন তিনি।

ট্যাগ : বিশ্ববার্তা
শেয়ার করুন1শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

অর্থনৈতিক মন্দায় ভারতে পালিয়ে যাচ্ছে লঙ্কানরা । WB

পরের পোস্ট

‘ভিটামিন সি’ নিয়ে যে ৫ ভুল ধারণা রয়েছে আমাদের মধ্যে । WB

সম্পর্কিত পোষ্ট

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক
বিশ্ব সংবাদ

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

13/01/2026
যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : ঈসা আবাতাহী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation