কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক – Bengali Online News Portal in Bangladesh
বিশ্ববার্তা
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • বিনোদন
  • খেলাধুলা
  • ক্যাম্পাস
  • চাকুরী বার্তা
  • অন্যান্য খবর
    • স্বাস্থ্য বার্তা
    • ধর্ম বার্তা
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • কলাম
পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
বিশ্ববার্তা
বিজ্ঞাপন

কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে দুদক

বিশ্ববার্তা ডেস্ক
13/01/2026
ক্যাটাগরি বিশ্ব সংবাদ
ফটোকার্ড টি শেয়ার করুন

ভূমি অফিসে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত আমার দেশ এ  অনিয়মের ‘মডেল’ কেরানীগঞ্জ মডেল থানা ভূমি অফিস সংবাদ প্রকাশের পর কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে গিয়ে তদন্ত চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিম। তদন্তে সংবাদে উত্থাপিত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

গত ১১ জানুয়ারি জাতীয় একটি দৈনিক পত্রিকায় কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড জান্নাতুল মাওয়া ও তার অফিসের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদের প্রেক্ষিতে সোমবার ১২ জানুয়ারি  দুপুরে দুদক সহকারী পরিচালক আরিফুর রহমানের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে গিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করে।

তদন্তকালে দুদক টিম সংবাদে উল্লেখিত অভিযোগকারীর সঙ্গে ফোনে যোগাযোগ করে অভিযোগের বিস্তারিত জানতে চায়। একই সঙ্গে অভিযুক্ত এসিল্যান্ড জান্নাতুল মাওয়ার কাছ থেকেও অভিযোগ সংশ্লিষ্ট ব্যাখ্যা গ্রহণ করে। অভিযোগকারী ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য শুনে প্রাথমিকভাবে অভিযোগ যাচাই-বাছাই করেন দুদক কর্মকর্তারা।

শুনানি শেষে দুদক এনফোর্সমেন্ট টিমের প্রধান ও সহকারী পরিচালক আরিফুর রহমান বলেন, “আমার দেশ পত্রিকায় প্রকাশিত সংবাদের সূত্র ধরে আমরা কেরাণীগঞ্জ মডেল এসিল্যান্ড অফিসে তদন্তে এসেছি। অভিযোগ সংশ্লিষ্ট একজনের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি আমাদের কাছে স্বীকার করেছেন যে, টাকা চাওয়ার বিষয়ে তার অভিযোগটি সত্য নয়। তিনি জানান, আমার দেশ পত্রিকার প্রতিবেদক বা সুজন কেরাণীগঞ্জ সম্পাদক কাওসার আহমেদের সঙ্গে তার কোনো কথা হয়নি। তিনি আরো বলেন, এসিল্যান্ড বা তার কোনো কর্মচারী তার কাছে কোনো ধরনের টাকা দাবি করেননি।”

এসিল্যান্ড জান্নাতুল মাওয়া বলেন, “দায়িত্ব গ্রহণের পর থেকেই আমি ভূমি অফিসে সক্রিয় দালাল সিন্ডিকেট ভেঙে দিয়েছি। একটি অসাধু চক্র ক্ষুব্ধ হয়ে আমার এবং আমার অফিসের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি আমি ইতোমধ্যে আমার ঊর্ধ্বতন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক এবং ঢাকার জেলা প্রশাসক মহোদয়কে লিখিতভাবে অবহিত করেছি। তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।”

ট্যাগ : বাংলাদেশবিশ্ববার্তা
শেয়ার করুন1শেয়ার করুনসেন্ড
পূর্ববর্তী পোস্ট

দাঁড়িয়ে পানি পানের ক্ষতিকর দিকগুলো

পরের পোস্ট

পেট্রোলে মেশানো পানি ও সালফার এ জং পড়ে ছিদ্র হচ্ছে বাইকের ট্যাংক

সম্পর্কিত পোষ্ট

যুক্তরাষ্ট্র হামলা ভেনেজুয়েলা
বিশ্ব সংবাদ

যুক্তরাষ্ট্রের হামলায় ভেনেজুয়েলায় নিহত ৪০

04/01/2026
ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের
বিশ্ব সংবাদ

ভেনেজুয়েলায় হামলা যুক্তরাষ্ট্রের

03/01/2026
জোহরান মামদানি
বিশ্ব সংবাদ

নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র মামদানি

05/11/2025
পাকিস্তান ও আফগানিস্তান তীব্র উত্তেজনা
বিশ্ব সংবাদ

দোহা আলোচনায় পাকিস্তান ও আফগানিস্তান তীব্র উত্তেজনা

18/10/2025
আরো দেখুন

আপনার মন্তব্য লিখুন

World Barta

প্রকাশক ও সম্পাদক : এইচ এম বায়েজিদ বোস্তামী

আমাদের অনুসরণ ও যোগাযোগ করুন

Organization by AmraSobai Foundation

পাওয়া যায়নি
সকল অনুসন্ধানি তথ্য
  • হোম
  • বাংলাদেশ
  • বিশ্ব সংবাদ
  • ক্যাম্পাস
  • বিনোদন
  • স্বাস্থ্য বার্তা
  • খেলাধুলা
  • চাকুরী বার্তা
  • ধর্ম বার্তা
  • অন্যান্য খবর

Sponsor by AmraSobai Foundation